মূল বিষয়বস্তুতে যান

নিচের কোন প্রতিষ্ঠানটি B2B পদ্ধতিতে সেবা ও পণ্য লেনদেন করে থাকে?

সঠিক উত্তর

alibaba.com

সঠিক উত্তর: alibaba.com

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

মার্কেটিং ১ নম্বর

বিক্রয় প্রসার কার্যক্রম হাতে নেওয়ার কারণ কি?

মার্কেটিং বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- বর্তমান যুগের ইন্টারনেট প্রযুক্তিতে কম্পিউটার নেটওয়ার্ক ও অন্যান্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য, সেবা ও তথ্য ক্রয়-বিক্রয়, হস্তান্তর বা বিনিময় কার্যকেই ই-কমার্স বলে।- ই-কমার্স (E-Commerce) একটি আধুনিক ব্যবসায় পদ্ধতি। E-Commerce -এর পূর্ণ অর্থ হচ্ছে Electronic Commerce। বর্তমানে ব্যবসায়িক জগতে ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।- বস্তুত ই-কমার্স হচ্ছে ডিজিটাল উপাত্ত প্রক্রিয়াকরণ এবং সঞ্চারণের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবসায় সংক্রান্ত আদান-প্রদান। পণ্য ও সেবা লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত চারটি ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। যথা: ১। ব্যবসা থেকে ব্যবসা (Business to Business-B2B)২। ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer-B2C)৩। ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business-C2B) এবং৪। ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer) ।ব্যবসা থেকে ব্যবসা (Business to Business-B2B):- ব্যবসা থেকে ব্যবসাসংক্রান্ত ই-কমার্স একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে সংঘটিত হতে পারে। গতানুগতিক পদ্ধতিতে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে পাইকারি কেনাবেচাকে ব্যবসা থেকে ব্যবসা (Business to Business-B2B) বলা হয়। - B2B ই-কমার্সে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ইন্টারনেট এবং ওয়েবসাইট ব্যবহার করে সহজে এবং দ্রুতগতিতে ব্যবসায়িক সম্পর্ক তৈরি করে থাকে। আর ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা করার সুযোগ সৃষ্টি হওয়ায় প্রতিনিয়তই B2B এর পরিধি বাড়ছে। - তাই বর্তমানে অধিকাংশ ই-কমার্স আইওএস (IOS: Inter Organizational Information System) এবং ইলেকট্রনিক মার্কেটের লেনদেনসমূহ ব্যবসা থেকে ব্যবসা (Business to Business-B2B)-এর আওতায় পড়ে। উদাহরণ: alibaba.com। - ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer-B2C): উদাহরণ: amazon.com- ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business-C2B): উদাহরণ: monster.com - ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer): উদাহরণ: ebay.comউৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. amazon.com
  2. alibaba.com সঠিক
  3. monster.com
  4. ebay.com

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

মার্কেটিং বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    বিক্রয় প্রসার কার্যক্রম হাতে নেওয়ার কারণ কি?

  2. 2

    সাশ্রয়ী মুল্যে পণ্য সহজলভ্য হলে ক্রেতা বেশি পণ্য ক্রয় করবে -এটি কোন মতবাদের অন্তর্ভুক্ত ?

  3. 3

    নিচের কোনটি প্যাকেজিং-এর কাজ নয়?

  4. 4

    “একটি কিনলে একটি ফ্রি” নিচের কোন হাতিয়ার-এর অন্তর্ভুক্ত ?

  5. 5

    নিচের কোনটি সেবার বৈশিষ্ট্য নয় ?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল