English short quiz (Parts of speech...)
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ · পরীক্ষার সাল ২০২৫
- Identify the correct spelling.
- reconcilation
- reconcialation
- reconcilliation
- reconciliation
• The correct spelling is - reconciliation. (অপশন 'ঘ')
• Reconciliation (noun)
English meaning: a situation in which two people or groups of people become friendly again after they have argued.
Bangla Meaning: সামঞ্জস্যবিধান; মিটমাট; পুনর্মিত্রতা; মীমাংসা।
Example sentence:
- It took hours of negotiations to bring about a reconciliation between the two sides.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary. - Choose the correct spelling.
- Ascertain
- Assertain
- Accertain
- Asscertain
The correct spelling is 'Ascertain'.
Bangla Meaning: নিশ্চিত করা; নির্ধারণ করা; নিরূপণ করা; স্থির করা।
English Meaning: To make (a thing) certain to the mind.
Source: Accessible Dictionary by Bangla Academy. - Identify the plural number.
- Radius
- Phenomenon
- Focus
- Analyses
• Analyses is the Plural Number.
• Analyses
- English meaning: To examine the nature or structure of something, especially by separating it into its parts, in order to understand or explain it.
- Bangla meaning: বিশ্লেষণ; পরীক্ষা; রোগনির্ণয়।• তাছাড়া ইংরেজি ভাষায় Plural বানানোর স্বাভাবিক নিয়ম হলো noun এর শেষে s/ es যোগ করা।
- কিন্তু কিছু বিদেশী শব্দ রয়েছে যেগুলোর Plural স্বাভাবিক নিয়মে হয় না। সেগুলো মুখস্ত করে নেয়াই যুক্তিযুক্ত।• নিম্নে কিছু বিদেশী ভাষা থেকে আগত উল্লেখযোগ্য শব্দের plural form দেওয়া হলো।
- Singular - Plural
- Phenomenon - Phenomena,
- Radius - Radii,
- Medium - Media,
- Focus - Focuses/ Foci,
- Analysis - Analyses,
- Datum - Data,
- Criterion - Criteria, etc.Source: Applied English Grammar and Composition by P. C. Das.
- Identify the masculine gender.
- Widower
- Bitch
- Nun
- Cow
• 'Widower' is a - Masculine gender.
English Meaning: A man who has lost his spouse by death and has not married again.
Bangla Meaning: বিপত্নীক।
• এর feminine gender হচ্ছে - Widow.
English Meaning: A woman who has lost her spouse by death and has not married again.
Bangla Meaning: বিধবা।
• অপশন আলোচনা:
ক) Cow (গাভী) - feminine gender
- এর masculine gender Bull/Ox (ষাঁড়; বৃষ)।
খ) Bitch (স্ত্রীজাতীয় কুকুর) is a feminine gender.
- The masculine gender of Bitch is Dog ( কুকুর)।
ঘ) Nun সন্ন্যাসিনী
- এর masculine gender হচ্ছে Monk সন্ন্যাসী।
Source:
1) Accessible Dictionary by Bangla Academy.
2) Oxford Learner's Dictionary. - Fill in the blank with an appropriate linker.
I wanted to go for a walk, ____ it started raining.- even
- or
- but
- for
• Complete Sentence: I wanted to go for a walk, but it started raining.
- Bangla Meaning: আমি হাঁটতে যেতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল।- এখানে 'but' Coordinating conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।
• Coordinating Conjunction হিসেবে 'But' এর ব্যবহার:
- কিন্তু; তবে অর্থে "But" Coordinating Conjunction হিসেবে ব্যবহৃত হয়।
- বিপরীত অর্থ প্রকাশ করে এমন দুটি বিষয়কে যুক্ত করতে 'But' ব্যবহৃত হয়।
-অর্থাৎ, আগে যা বলা হয়েছে তার থেকে ভিন্ন অর্থ প্রকাশ করতে এটি ব্যবহৃত হয়।• প্রশ্নে উল্লিখিত বাক্যের দ্বিতীয় clause টি প্রথম clause এর থেকে ভিন্ন অর্থ প্রকাশ করছে।
- তাই, এদের মাঝে সংযোগ স্থাপনের জন্য 'But' ব্যবহৃত হবে।• More Examples:
- She's not a painter but a writer
- The office is closed for the next two days, but you can still phone to leave a message.• উল্লিখিত বাকি অপশনগুলো,
- even - কোনো কিছু ঘটা/করা সত্বেও পরিস্তিতি একই থাকলে Conjunction হিসেবে even if/Even though ব্যবহৃত হয়।
- or - কোনো কিছুর বিকল্প বোঝাতে 'বা/অথবা/কিংবা' অর্থে or ব্যবহৃত হয়।
- for - (কেননা; যেহেতু; কারণ; বলে) দুটি স্বাধীন বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে, যেখানে দ্বিতীয় বাক্যটি প্রথম বাক্যের কারণ নির্দেশ করে।• Coordinating Conjunctions:
- Coordinating Conjunctions হলো এক ধরনের linking words.
- এরা সাধারণত বাক্যের মাঝে বসে বাক্যের দুটি স্বাধীন অংশকে সংযুক্ত করে।
- কয়েকটি Coordinating Conjunctions হলো- and (এবং), but (কিন্তু), so (তাহলে), or (অথবা), for (কারণ), nor (এবং না), yet (তবুও), ইত্যাদি।Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary.
- The word "Sheep" is used as -
- Singular only
- Plural only
- Neither singular nor plural
- Both singular and plural
• The word "Sheep" is used as - Both singular and plural.
- Singular: One sheep.
- Plural: Many sheep.- Bangla meaning: ভেড়া।
- Plural form: sheep (no “s”, “es”, or spelling change).
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain. - Select the word that represents the Feminine Gender among the following animals.
- Drake
- Hind
- Ram
- Buck
• Hind: (Feminine gender)
- English meaning: The female of the red deer.
- Bangla meaning: মৃগী।- Hind এর Masculine gender হলো: Stag.
- English meaning: An adult male red deer.
- Bangla meaning: মৃগ।• Other options:
• Drake
- Gender: Masculine gender (পাতিহাঁস)।
- Meaning: A male duck.
- Feminine: Duck.• Ram
- Gender: Masculine gender (ভেড়া)।
- Meaning: A male sheep.
- Feminine: Ewe.• Buck
- Gender: Masculine gender (হরিণ)।
- Meaning: A male deer.
- Feminine: Doe.Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
- Which ‘since’ is used as a conjunction?
- He hasn't eaten anything since morning.
- He has lived in Dhaka since 2015.
- Since you are here early, let's start the meeting.
- She hasn't called me since.
• Conjunction (Since)
- Since যদি দুটি Clause কে যুক্ত করে তাহলে টা হবে Conjunction.
- "যেহেতু বা কারণ" অর্থে Since ব্যবহার হলে তা Conjunction হয়ে যায়।• উল্লিখত অপশনগুলোর মধ্যে - Since you are here early, let's start the meeting. - বাক্যে Since হচ্ছে Conjunction.
- প্রদত্ত Sentence টির বাংলা অর্থ - যেহেতু তুমি আগেই এসেছ, চল মিটিং শুরু করি।
- এখানে 'যেহেতু' অর্থে Since ব্যবহার হয়েছে এবং দুইটি clause কে যুক্ত করতে ব্যবহার হয়েছে তাই এটি Conjunction.• উল্লিখিত বাকি অপশনগুলো,
• Since (followed by a noun), Preposition হিসেবে Sentence এ বসে।
- 'থেকে' অর্থে Since ব্যবহার হলে এটি Preposition.
- Example:
- He has lived in Dhaka since 2015.
- He hasn't eaten anything since morning.• আবার Since যদি কোন Sentence এর শেষে বসে তখন তা Adverb হিসেবে বিবেচিত হয়।
- Example: She hasn't called me since.Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
- Which of the following words can be used as an Interjection?
- Alas
- Because
- Although
- Yet
• Interjections
- Interjections are those words which express the sudden feelings of the human mind.
- যে word দ্বারা মনের আকস্মিক আবেগ, অনুভূতি ইত্যাদি প্রকাশ করা যায় তাকে Interjection বলে।• Alas:
- এটি একটি বহুল ব্যবহারকৃত একটি Interjection.
- এটি মূলত দুঃখের expression দেওয়ার জন্য ব্যবহৃত হয়।
- এর বাংলা অর্থ: দুঃখ বা অনুতাপসূচক চিৎকার; হায়।
- Example: "Alas!" cried the man.
• উল্লিখিত বাকি অপশনগুলো,
• Because এবং Although হচ্ছে - Subordinating Conjunctions.
• Because (For the reason that; since)
- সে-কারণে; কেননা; যেহেতু অর্থে conjunction হিসেবে ব্যবহৃত হয়।
- যেমন: She stayed home because she was feeling unwell.
• Although - যদিও, যদ্যপি।
- Although থাকলে দুইটি clause সাধারণত একই tense এ থাকে এবং দুটিই বিপরীতধর্মী ধারণা প্রকাশ করে ।
- Although দ্বারা দুটি clause যুক্ত হয় আর although বাক্যের শুরুতে ব্যবহৃত হলে দুটি clause এর মাঝে শুধু comma ব্যবহৃত হয় ।
- অন্য কোনো conjunction বসে না।
• Yet হচ্ছে - Coordinate Conjunction.
- Yet is used to add something that seems surprising because of what you have just said.
- অর্থাৎ, যা বলা হয়েছে তার সাথে আশ্চর্যজনক/চমকপ্রদ তথ্য যোগ করতে 'তৎসত্ত্বেও' অর্থে Yet ব্যবহার করা হয়।Source: Oxford Dictionary.
- Which of the following words is used as a linker or connector?
- Yesterday
- Fast
- Carefully
- Similarly
• Similarly - is used as a linker.
• Similarly (Adverb)
- English meaning: In a similar way.
- Bangla meaning: সাদৃশ্য; সমধর্মিতা।
- Similarly linker হিসেবেও use হয়।
- যেমন: He loves to travel around the world; similarly, his brother enjoys exploring new places.
- Bangla meaning: সে বিশ্বের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে ভালোবাসে; একইভাবে, তার ভাই নতুন স্থান আবিষ্কারে আনন্দ পায়।
• উল্লিখিত বাকি অপশনগুলোতে,
- Yesterday (Adverb, Noun) - গতকাল; গতদিন।
- Fast (Adjective, adverb, verb, noun) - দ্রুত; ক্ষিপ্র; দৃঢ়; অটল।
- Carefully (adverb) - সাবধানে, মনোযোগ সহকারে; যত্নসহকারে।
- এগুলো linker হিসেবে use হয় না।
Source: Accessible Dictionary by Bangla Academy, Cambridge Dictionary, Merriam-Webster Dictionary. - Which emotion is typically conveyed by the interjection "Fie!" in English literature?
- Disgust
- Discomfort
- Sorrow
- Amazement
• The interjection word "Fie!" expresses - disgust.
• Fie (Interjection)
- English meaning: used to express disgust or outrage.
- Bangla Meaning: অনুমোদন বা বিরক্তিসূচক অব্যয়বিশেষ- ছিঃ ছিঃ; ধিক্: fie upon.• More examples:
- Fie! How could she treat her friends like that?
- Fie! I've forgotten my keys again.
- Fie! I missed the last train home.Source: Oxford Dictionary, Accessible Dictionary.
- Which one is Subordinating Conjunction?
- Provided
- As a result
- As well as
- For
• Subordinating Conjunction is - Provided.
• Conjunction:
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
- A conjunction is a part of speech that connects two or more words, phrases, clauses, or sentences.• There are two basic types of Conjunctions:
01. Coordinating conjunctions:
- যা সমশ্রেণীর দুইটি clause কে যুক্ত করে তাকে Coordinating conjunctions বলে।
- Example: both --- and, either --- or, but, yet, therefore, etc.• Coordinating Conjunction কে চার ভাগে ভাগ করা যায়:
1. Cumulative or Copulative Conjunctions.
2. Alternative or Disjunctive Conjunctions.
3. Adversive Conjunctions.
4. Illative Conjunctions.02. Subordinating Conjunctions:
- যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
- Example: Until, Because, So that, In order that, Provided, Though, etc.• উল্লিখিত অপশনগুলো,
- Provided - Subordinating Conjunction. (এই শর্তে (যে); এই শর্তে (যদি) অর্থে ব্যবহৃত হয়।)
- As a result - Coordinating Conjunction.
- As well as - Coordinating Conjunction.
- For - Coordinating Conjunction.Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
- The antonym of the word "Enthusiastic" is -
- Indifferent
- Fervent
- Zealous
- Ardent
• Enthusiastic (Adjective):
- English Meaning: Having or showing intense and eager enjoyment, interest, or approval.
- Bangla Meaning: অত্যুৎসাহী।
• উল্লিখিত অপশনগুলো,
ক) Indifferent - নিঃস্পৃহ; অনীহ; উদাসীন; নিরুৎসুক।খ) Fervent - গরম; তৃপ্ত; গনগনে; ঐকান্তিক; হৃদয়ের উত্তাপ আছে এমন।
গ) Zealous - উদ্দীপনাময়; গভীর অনুভূতিবহ; আগ্রহোদ্দীপক।
ঘ) Ardent - অতিশয় আকুল বা অত্যন্ত উৎসাহী।
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "Enthusiastic" is - Indifferent.
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
- Lack of sleep is detrimental ______ concentration and memory.
- at
- to
- on
- with
• Detrimental (Adjective).
- English meaning: Causing or capable of causing harm.
- Bangla meaning: ক্ষতিকর।
- Detrimental এরপর preposition হিসেবে To বসে।• Complete Sentence: Lack of sleep is detrimental to concentration and memory.
• Example Sentence:
01. Laziness is detrimental to success.
02. Excessive screen time can be detrimental to children's eyesight.
03. Pollution is highly detrimental to the environment.Source: Merriam & Webster Dictionary, Accessible Dictionary.
- What does the phrase "For the time being" mean?
- To accept criticism or punishment
- To laugh without being able to stop
- Make a humble apology and accept humiliation
- For the present, until some other arrangement is made
• The phrase "For the time being" means - For the present, until some other arrangement is made.
• For the time being:
- English Meaning: For the present, until some other arrangement is made.
- Bangla Meaning: বর্তমান সময়ের জন্য।
• Example Sentence: The situation seems to be peaceful, for now at least.
- Bangla Meaning: অন্তত এই সময়ের জন্য পরিস্থিতি শান্ত মনে হচ্ছে।
• উল্লিখিত বাকি অপশনগুলো,
• Face the music
- English Meaning: To accept criticism or punishment for one's action.
- Bangla Meaning: কর্মফল ভোগ (গ্রহন) করা।
• Fall about
- English Meaning: Laugh uncontrollably/ to laugh without being able to stop.
- Bangla Meaning: হাসিতে ভেঙ্গে পড়া।
• Eat humble pie
- English Meaning: Make a humble apology and accept humiliation.
- Bangla Meaning: অপমান হজম করে ক্ষমা চাওয়া।
Source: Website Lecture. - They investigated _______ the case carefully.
- into
- at
- on
- No preposition
• Transitive Verb এরপর কোন Preposition বসে না।
- সরাসরি Object বসে।
- কিছু কিছু Transitive verb হলো: Reach, Resemble, Violate, Discuss, Resign, Sign, Investigate, Recommend, Order, Command, Enter ইত্যাদি।• Correct Answer: They investigated the case carefully.
Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
- What does the idiom "Hard up" mean?
- long or difficult prison sentence
- Having very little money
- Spend time aimlessly
- Fixed and definitive
• The idiom "Hard up" means - Having very little money.
• Hard up:
- English Meaning: Short of money/ having very little money.
- Bangla Meaning: দরিদ্র/ অভাবগ্রস্থ/ স্বচ্ছল নয়।
• Example Sentence: I'm too hard up to buy fancy clothes.
- Bangla Meaning: দামি দামি জামা কাপড় কেনার মত টাকাপয়সা নেই আমার।
• উল্লিখিত বাকি অপশনগুলো,
• Hard time:
- English Meaning: A long or difficult prison sentence.
- Bangla Meaning: দীর্ঘ / কঠিন কারাবাসের সাজা।
• Hang around/ about:
- English Meaning: Spend time aimlessly; wait around.
- Bangla Meaning: ইতস্তত ঘুরে বেড়ানো।
• Hard and fast:
- English Meaning: (of a rule or a distinction made) Fixed and definitive.
- Bangla Meaning: বাঁধা-ধরা/ অপরিবর্তনীয় ভাবে বিধিবদ্ধ।
Source: Website lecture. - She can cope _____ pressure easily.
- on
- at
- to
- with
• Complete sentence: She can cope with pressure easily.
- Bangla meaning: সে চাপের সাথে সহজে সমন্বয় করতে/ মোকাবিলা করতে পারে।
• Cope with (something)
- English Meaning: To deal with (something) usually skillfully or efficiently.
- Bangla Meaning: সাফল্যের সঙ্গে আরত্ত করা; পেরে ওঠা; সমানে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারা।
- অর্থাৎ, কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়া, সাফল্যের সঙ্গে আরত্ত করা; পেরে ওঠা অর্থে Cope এর সাথে preposition হিসেবে with বসে।
• Example sentence:
- I cannot cope with such heavy work.
- It must be really hard to cope with three young children and a job.
Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy. - The synonym of the word "Fury" is -
- Calmness
- Anger
- Joy
- Kindness
• Fury (Noun).
- English meaning: Extreme anger that often includes violent behaviour.
- Bangla meaning: প্রচণ্ড উত্তেজনা, বিশেষত ক্রোধ; রোষ।• Synonym: Anger, Indignation, Wrath, Rage.
• Antonym: Pleasure, Delight, Patience, Calmness.• উল্লিখিত অপশনগুলো,
- Calmness - শান্ততা, বিশ্রান্ততা;
- Anger - ক্রোধ; রোষ; রাগ;
- Joy - আনন্দ; গভীর হর্ষ;
- Kindness - দয়া।• Example sentence:
- The storm raged with fury all night.
- He shook with fury when he heard the insult.Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
- Afrida shall have finished cooking the book ______ 8 p.m.
- before
- in
- since
- for
• ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে in বসে এবং নির্দিষ্ট সময়ের জন্য by অথবা before বসে।
• অতীতের নির্দিষ্ট সময়ের পূর্বে since অথবা from এবং ব্যাপক সময়ের পূর্বে for বসে।
• প্রদত্ত Sentence টি Future Tense এ আছে এবং 8 p.m. উল্লেখ করার কারণে সময়টি নির্দিষ্ট বুঝিয়েছে।
- তাই এখানে in ব্যবহার না হয়ে before ব্যবহার হয়েছে।
• Correct answer: Afrida shall have finished cooking the book before 8 p.m.Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
- The antonym of the word "Facilitate" is -
- Assist
- Simplify
- Hinder
- Alleviate
• Facilitate (Verb)
- English Meaning: To make something possible or easier.
- Bangla Meaning: (কোনো বস্তু বা প্রক্রিয়া) সহজ করা; কোনো অসুবিধা বা কষ্ট লাঘব করা; সহজতর করা: Computer has facilitated office-work (কর্তা হিসেবে ব্যক্তির সঙ্গে এই ক্রিয়া ব্যবহৃত হয় না)।• Synonyms: Make easier (আরও সহজ করা), Help (উপকার করা), Simplify (সরল করা), Alleviate (উপশম), Ease (সহজ করা), Relieve (লাঘব করা)।
• Antonyms: Impede (বাধা দেওয়া), Block (বন্ধ করা), Obstruct (ব্যাঘাত), Hinder (প্রতিবন্ধকতা), Barricade (বাঁধা)।
• উল্লিখিত বাকি অপশনগুলো,
- Assist - সাহায্য/ সহায়তা করা;
- Simplify - সরল করা; সহজসাধ্য বা সহজবোধ্য করা।• Other Forms:
- Facility (noun) (facilities) [uncountable noun] সহজসাধ্যতা, সাবলীলতা, সহজে করতে বা লিখতে সাহায্য করে এমন গুণ।• Example Sentence:
1. The current structure does not facilitate efficient work flow.
2. You could facilitate the process by sharing your knowledge.Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
- The synonym of the word "Generous" is -
- Munificent
- Stingy
- Periphery
- Gallant
• Generous (Adjective)
- English Meaning: Showing a readiness to give more of something, such as money or time, than is strictly necessary or expected, or showing kindness and understanding.
- Bangla Meaning: উদার; সহৃদয়।
• Synonyms:
- Munificent - দানবীর; মহাপ্রাণ; (প্রদত্ত কোনো বস্তু) পরিমাণে বিশাল কিংবা গুণগতভাবে অতুলনীয়।
- Bountiful - প্রচুর; যথেষ্ট।
- Liberal - বদান্য; উদার; মুক্তহস্ত; সদাশয়; প্রচুর।
• Antonyms:
- Stingy - কৃপণস্বভাব; ব্যয়কুণ্ঠ।
- Miserly - মিতব্যয়ী; অত্যধিক সংযমী এবং খরচ করতে অনিচ্ছুক।
- Selfish - স্বার্থপর; স্বার্থিক; স্বার্থপরায়ণ।
• উল্লিখিত বাকি অপশনগুলো,
- Periphery - বাহ্যসীমা; চৌহদ্দি; পরিধি।
- Gallant - সাহসী।• Example Sentence:
1. She is very generous and often helps those in need.
2. The company made a generous donation to the local hospital.
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary. - The antonym of the word "Fringe" is -
- Edge
- Scarce
- Lazy
- Core
• Fringe (Noun & Verb)
- English Meaning: The outer edge or margin of something; a secondary or less important aspect of a main issue.
- Bangla Meaning: কিনার; প্রান্ত।
• Synonyms:
- Periphery - বাহ্যসীমা; চৌহদ্দি; পরিধি।
- Edge - ছুরি, তলোয়ার অথবা যেকোনো অস্ত্রের ধারালো প্রান্ত।
- Outskirts - (বিশেষত শহরের) প্রান্তদেশ।
- Margin- কোনো পৃষ্ঠার মুদ্রিত বা লিখিত বিষয়বস্তুর চারপাশের খালি জায়গা; মার্জিন।
• Antonyms:
- Center - কেন্দ্র; মূল অংশ।
- Core - কোনো জিনিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ; মর্মবস্তু।
- Main - প্রধান; মূল।
• উল্লিখিত বাকি অপশনগুলো,
- Scarce - দুর্লভ, দুষ্প্রাপণীয়;
- Lazy - অলস;• Example sentence:
- She is interested in fringe activities that are unconventional.
- The small villages on the fringe of the city are often neglected.
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary. - The synonym of the word "Grief" is -
- Anguish
- Contentment
- Mourning
- Despair
সঠিক উত্তর: ক) Anguish, গ) Mourning ও ঘ) Despair.
অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
-----------------
• Grief (Noun)
- English Meaning: Deep sorrow, especially that caused by someone's death.
- Bangla Meaning: প্রচণ্ড দুঃখ; তীব্র শোক; মর্মপীড়া।
• Synonyms:
- Anguish - নিদারুণ (বিশেষত মানসিক) যন্ত্রণা; তীব্র মনঃকষ্ট।
- Mourning - শোক; শোকপালন।
- Despair - হতাশা; নৈরাশ্য; নিরাশা; বৈক্লব্য।
• Antonyms:
- Joy - আনন্দ; গভীর হর্ষ।
- Contentment - সন্তুষ্টি বা পরিতোষ।
- Elation - অনুপ্রেরণা।
• Example sentence:
- The family shared their grief over the loss of their beloved pet.
- She was overcome with grief after hearing the sad news.
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary