প্রাইমারি মডেল টেস্ট
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ · পরীক্ষার সাল ২০২৫
- কোন বানানটি শুদ্ধ?
- সংসপ্তক
- সংশপ্তক
- শংসপ্তক
- শংষপ্তক
শুদ্ধ বানান হচ্ছে সংশপ্তক। সংশপ্তক হলো মহাভারতে বর্ণিত সেনা, যারা মৃত্যু জেনেও যুদ্ধ করে যায়।
উৎসঃ বাংলা প্রশ্নের টীকা-ভাষ্য, অধ্যাপক ড. সৌমিত্র শেখর। - কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি?
- বাঁধন-হারা
- মৃত্যুক্ষুধা
- দোলনচাঁপা
- কুহেলিকা
• কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয়- দোলনচাঁপা।
• 'দোলনচাঁপা' কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ।
-------------------------
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া। - নিচের কোনটি উপন্যাস?
- দুধভাতে উৎপাত
- খোয়ারি
- চিলেকোঠার সেপাই
- ও গ উভয়ই
'চিলেকোঠার সেপাই' উপন্যাস:
- ‘চিলেকোঠার সেপাই’ বিশিষ্ট কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস এর লেখা।
- এটি তার একটি মহাকাব্যোচিত উপন্যাস।
- ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা উপন্যাস চিলেকোঠার সেপাই।
- উপন্যাসটির প্রধান চরিত্র ওসমান।
- কোন বাড়ির চিলেকোঠায় বাস করেও স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের জোয়ারে সেদিন মিলিত হয়েছিল ওসমান।
- এখানে ইতিবাচক রাজনীতির উপস্থাপনায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অব্যবহিত পূর্বরূপটি ওঠে এসেছে।আখতারুজ্জামান ইলিয়াস:
- ১৯৪৩ সালে গাইবান্ধা জেলায় জন্মগ্রহন করেন।
- তিনি চিলেকোঠার সেপাই, খােয়াবনামা নামে দুটি মহাকাব্যোচিত উপন্যাস রচনা করেছেন।তাঁর রচিত উপন্যাস:
- চিলেকোঠার সেপাই,
- খােয়াবনামা।তাঁর রচিত ছােটগল্প:
- অন্য ঘরে অন্য স্বর,
- খোয়ারি,
- দুধভাতে উৎপাত,
- দোজখের ওম।উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া। - বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কোনটি?
- যোগাযোগ
- বাঁধন-হারা
- ছিন্নপত্র
- প্রিয়তমাসু
• 'বাঁধন-হারা'- বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
---------------------
• ‘বাঁধন-হারা' উপন্যাস:
• কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা' (১৯২৭)।
- এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
- এতে ১৮টি পত্র রয়েছে।
- কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে ‘বাধন-হারা' উপন্যাস রচনা শুরু করেন।
- এটি ‘মোসলেম ভারত’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- উপন্যাসের নায়ক নুরুল হুদা।
- অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে - রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ।অন্যদিকে,
• মাইকেল মধুসূদন দত্ত রচিত 'বীরাঙ্গনা কাব্য' হল পত্রকাব্য।।
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্র সংকলন 'ছিন্নপত্র'।
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস -যোগাযোগ।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া।
- নিচের কোন বাক্যটি শুদ্ধ?
- The cart was laden fully
- Your information is false
- Listen to my advices
- Who brought these false news?
Subject + be verb + adverb + adjective অনুসারে সঠিক বাক্যটি হবে The cart was fully laden
অর্থঃ ঘোড়ার গাড়িটি সম্পূর্ণ বোঝাই ছিল ।
খ) বাক্যটি সঠিক ।
গ) advice হচ্ছে uncountable noun, তাই এর সাথে s/es যোগ করা যাবে না ।
ঘ) News হচ্ছে uncountable noun, তাই এর পূর্বে a/an/each/these বসানো যাবে না । - Identify the correct sentence:
- Breakfast, such as it was, consisted of a plain roll and a cup of coffee.
- Breakfast, such as it was, consisted with a plain roll and a cup of coffee.
- Breakfast, such as it, consisted of a plain roll and a cup of coffee.
- Breakfast, such as it be, consisted on a plain roll and a cup of coffee.
• Correct sentence: Breakfast, such as it was, consisted of a plain roll and a cup of coffee.
• Such as it is (idiom)
- Used to suggest that something you have referred to is of low quality or not enough.
- স্ট্যান্ডার্ড ইংরেজি idiomatic expression হলো: "such as it is".
- এখানে, past tense হিসেবে "যতটুকু ছিল" বা "যা-ই হোক না কেন" — বোঝানো হয় যে breakfast টি খুবই সাদামাটা বা অপর্যাপ্ত ছিল, কিন্তু তবুও সেটাই ছিল।আবার,
- Consist of সঠিক phrasal verb — কোনো কিছু কী দিয়ে গঠিত তা বোঝাতে Consist of ব্যবহৃত হয়। - Which of the following sentences is correct?
- She proceeded as though I not spoken
- She proceeded as though I had not spoken
- She proceeded as though I would not speak
- She proceeded as though I had been not spoken
Explanation:
past indefinite + as if/ as though + past perfect
Correct Answer: She proceeded as though I had not spoken. - কোনটি শুদ্ধ বানান?
- সন্যাসী
- স্বন্যাসী
- সন্যাসি
- সন্ন্যাসী
শুদ্ধ বানান হচ্ছে সন্ন্যাসী।
উৎসঃ বাংলা প্রশ্নের টীকা-ভাষ্য, অধ্যাপক ড. সৌমিত্র শেখর। - নিচের কোন বানানটি সঠিক?
- ত্রিণয়ন
- আকাঙ্খা
- দুর্নিবার
- শিহরণ
• শুদ্ধ বানান - 'দুর্নিবার'
- বিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- নিবারণ করা কষ্টসাধ্য এমন।
- দুর্বার।
অন্যদিকে,
অশুদ্ধ বানানের শুদ্ধরূপ:
• 'শিহরন'
- বিশেষ্য পদ।
অর্থ:
- রোমাঞ্চ।
• 'ত্রিনয়ন'
- বিশেষ্য পদ।
অর্থ:
- যার তিনটি চোখ আছে।
• 'আকাঙ্ক্ষা'
- বিশেষ্য পদ।
অর্থ:
- ইচ্ছা, বাসনা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। - নিচের কোনটি সংস্কৃত ধাতুর উদাহরণ?
- ক্হ
- ক্থ
- নাচ্
- ঘষ্
• বাংলা ভাষায় মৌলিক ধাতুগুলোকে তিন শ্রেণিতে ভাগ করা যায়:
যেমন- বাংলা, সংস্কৃত, বিদেশি ধাতু।
• বাংলা ধাতু:
- যে-সব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সোজাসুজি আসেনি সেগুলো হলো বাংলা ধাতু।
যেমন - কাট্, কাঁদ, জান, নাচ্, ঘষ্ , কহ্ ইত্যাদি।
• সংস্কৃত ধাতু:
- বাংলা ভাষায় যে-সব তৎসম ক্রিয়াপদের ধাতু প্রচলিত রয়েছে তাদের সংস্কৃত ধাতু বলে।
যেমন- কৃ, গম্, ধূ, গঠ, স্থা, ক্থ, ইত্যাদি।
• বিদেশাগত ধাতু:
- প্রধানত হিন্দি এবং ক্বচিৎ আরবি-ফারসি ভাষা থেকে যে-সব ধাতু বা ক্রিয়ামূল বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেগুলোকে বিদেশাগত ধাতু বা ক্রিয়ামূল বলা হয়।
যেমন: ভিক্ষে মেগে খায়। এ বাক্যে 'মাগ্' ধাতু হিন্দি 'মাহু' থেকে আগত।
উল্লেখ্য,
• মৌলিক ধাতু:
- যে-সব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, সেগুলোই মৌলিক ধাতু। এগুলোকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়।
যেমন-
চল্, পড়, কর্, শো, হ, খা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি, ২০১৯ সালের সংস্করণ। - নিত্য স্ত্রীবাচক শব্দ নয় কোনটি?
- এয়ো
- কুলটা
- অরক্ষণীয়া
- তেজস্বিনী
• নিত্য স্ত্রীবাচক শব্দ নয়: তেজস্ব- তেজস্বিনী।
• নিত্য স্ত্রীবাচক শব্দ:
কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক, এদের পুরুষবাচক শব্দ নেই, এদেরকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে।
যেমন: সতীন, সৎমা, কুলটা, সধবা, এয়ো, দাই, অরক্ষণীয়া ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। - শুদ্ধ বানান কোনটি?
- ধ্বণ্যাত্মক
- ধ্বন্যাত্মক
- ধ্বনাত্মক
- ধ্বনাত্বক
ধ্বন্যাত্মক (বিশেষণ)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = ধ্বনি + আত্মক
অর্থ: ধ্বনির অনুকরনে নিষ্পন্ন, অনুকারমূলক।
আবার,
ধনাত্মক (বিশেষণ)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = ধন+আত্মন+ক
অর্থ: বিদ্যমান আছে এমন।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি। - Choose the correct spelling:
- Definately
- Definetly
- Definetely
- Definitely
• Definitely:
English meaning: without any doubt.
Bangla meaning: (১) সুস্পষ্টভাবে; নিশ্চিতভাবে। (২) (কথ্য, প্রশ্নোত্তরে) হ্যাঁ; অবশ্য; নিশ্চয়ই।
Example:
- Have you definitely decided to go to Costa Rica?
- He definitely said he'd be here.
Source: Cambridge & Accessible Dictionary. - অশুদ্ধ বানান কোনটি?
- অঙ্কনীয়
- অকৃত্রিম
- অঙ্গপ্রতঙ্গ
- অগ্রবর্তী
• অশুদ্ধ বানান = অঙ্গপ্রতঙ্গ
• শুদ্ধ = অঙ্গপ্রত্যঙ্গ
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয়- অঙ্গ+প্রতি+অঙ্গ
অর্থ: দেহের হাত পা প্রভৃতি অঙ্গ, দৈহিক অবয়ক।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি। - চর্যাপদে কোন ধর্মের কথা বলা হয়েছে?
- ইসলাম ধর্ম
- বৌদ্ধ ধর্ম
- হিন্দু ধর্ম
- খ্রিষ্টান ধর্ম
• চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- আধুনিক ছন্দের বিচারে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন।
- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদ রচনা হয়েছে ৬৫০ খিষ্ট্রব্দ এবং সুনীতকুমার চট্টপাধ্যায়ের মতে ৯৫০-১২০০ খিষ্ট্রাব্দের মধ্যে।
- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের সংখ্যা ৫০ টি এবং সুনীতকুমার চট্টপাধ্যায়ের মতে ৫১ টি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম, বাংলাপিডিয়া। - নিচের কোনটি আউটপুট ডিভাইস?
- স্ক্যানার
- হেডফোন
- মাইক্রোফোন
- জয়স্টিক
- কম্পিউটারের স্ক্যানার হলো ইনপুট ডিভাইস।
- যে সকল ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে তথ্য সরবরাহ করা হয় বা কমান্ড দেয়া হয় তাদেরকে ইনপুট ডিভাইস বলে।
- বহুল ব্যবহৃত কিছু ইনপুট ডিভাইস হলো- কী-বোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েবক্যাম ইত্যাদি।
ইনপুট ডিভাইস:
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।
আউটপুট ডিভাইস:
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
- প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন।
ইনপুট-আউটপুট ডিভাইস:
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম
তথ্যসূত্র - উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা। - নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
- পরা
- কদ
- অব
- সম
• খাঁটি বাংলা উপসর্গ - কদ।
খাঁটি বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
- খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা:
- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
অন্যদিকে,
সংস্কৃত বা তৎসম উপসর্গ:
- বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে।
- সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:
- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। - নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
- নন্দিত নরকে
- আগুনের পরশমণি
- জননী
- ক্রীতদাসের হাসি
• হুমায়ূন আহমেদ:
- তিনি একাধারে কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক ছিলেন।
- হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে।
- তাঁর পৈত্রিক বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে।
- শৈশবে হুমায়ূন আহমেদের নাম ছিল শামসুর রহমান।
- ১৯৭০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে প্রথম শ্রেণিতে বিএসসি (সম্মান) এবং ১৯৭২ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন।
- ১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (ময়মনসিংহ) প্রভাষক হিসেবে শুরু হয় হুমায়ূন আহমেদের কর্মজীবন।
- ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগ দেন।
- ছাত্রজীবনে লেখা নন্দিত নরকে শিরোনামের নাতিদীর্ঘ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব।
• তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
- আগুনের পরশমণি,
- অনিল বাগচীর একদিন,
- সূর্যের দিন, শ্যামল ছায়া,
- জোছনা ও জননীর গল্প,
- ১৯৭১ ইত্যাদি।
• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- এই সব দিনরাত্রি,
- আমার আছে জল,
- নক্ষত্রের রাত,
- ফেরা,
- বহুব্রীহি,
- গৌরীপুর জংশন,
- শ্রাবণ মেঘের দিন,
- দুই দুয়ারী,
- কোথাও কেউ নেই,
- বৃষ্টি বিলাস,
- বাদশাহ নামদার,
- মেঘের ওপর বাড়ি ইত্যাদি।
অন্যদিকে,
- শওকত ওসমান রচিত উপন্যাস- জননী যা সন্তানের মঙ্গলাকাঙ্ক্ষা ও নিরাপত্তার জন্যে একজন মা যে কোনো পথ অবলম্বন করতে পারে তাই এ উপন্যাস উপজীব্য।
- শওকত ওসমান রচিত প্রতীকাশ্রয়ে উপন্যাস ‘ক্রীতদাসের হাসি’।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। - কোনটি নিত্য সমাসের সমস্তপদ?
- প্রাণপ্রিয়
- অনুগমন
- গ্রামান্তর
- মধুমাখা
• ‘গ্রামান্তর'- নিত্য সমাসের সমস্তপদ।
-------------------
• নিত্যসমাস:
যে সমাসে সমস্যমান পদগুলাে নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্যসমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যােগে এগুলাের অর্থ বিশদ করতে হয়।
যেমন:
- অন্য গ্রাম = গ্রামান্তর,
- কেবল দর্শন = দর্শনমাত্র,
- অন্য গৃহ = গৃহান্তর,
- (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ,
- তুমি আমি ও সে = আমরা,
- দুই এবং নব্বই = বিরানব্বই।
অন্যদিকে,
- পশ্চাৎ গমন = অনুগমন; অব্য্যীভাব সমাস।
- প্রাণ রূপ প্রিয় = প্রাণপ্রিয়- রূপক কর্মধারয় সমাসের উদাহরণ।
- 'মধু দিয়ে মাখা = মধুমাখা'; তৃতীয়া তৎপুরুষ সমাস।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি (সংস্করণ ২০১৯)। - নিচের কোন উপসর্গগুলো বাংলা ও তৎসম উভয় উপসর্গে পাওয়া যায়?
- অ, সু, বি, নি
- আ, সি, বু, নি
- আ, স, বিন, নি
- আ, বি, সু, নি
• উপসর্গ:
বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ।• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাঁটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]
• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
- তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
- বাছাই
- শুনানি
- লড়াকু
- পূজারি
• 'আরি' তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ:
ব্যবসায় বা বৃত্তি, কর্ম অর্থে কর্তৃবাচক বিশেষ্য শব্দ গঠন করে।
যেমন:
- কাঁসা + আরি = কাঁসারি,
- চুন + আরি = চুনারি,
- জুয়া + আরি = জুয়ারি,
- ভিখ + আরি = ভিখারি,
- শাখা + আরি = শাখারি,
- পূজা + আরি = পূজারি ইত্যাদি।
অন্যদিকে,
-----------------------
• কৃৎ-প্রত্যয় 'আকু':
√লডু + আকু = লড়াকু, উড়ু + আকু = উড়াকু > উড়ুক্কু।
• কৃৎ-প্রত্যয় 'আনি': বিশেষ্য শব্দ গঠন করে।
যেমন: √শুন্ + আনি = শুনানি, √উড়ু + আনি = উড়ানি,
এ রকম- চালানি, গোঙানি, চেঁচানি, রাঙানি, ছটফটানি, ঝাঁকানি, লাগানি ইত্যাদি।
• কৃৎ-প্রত্যয় 'আই': ক্রিয়াবাচক বিশেষ্য শব্দ গঠন করে।
যেমন :
√যাচ্ + আই = যাচাই, ঢাল্ + আই = ঢালাই, √বাছ্ + আই = বাছাই।
এ রকম- লড়াই, ঝালাই, চড়াই, সেলাই ইত্যাদি।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। - বাংলা উপসর্গযোগে সৃষ্ট শব্দ কোনটি?
- অতিশয়
- অজানা
- নিরব
- অবজ্ঞা
• 'অজানা' বাংলা 'অ' উপসর্গযোগে গঠিত।
- 'অ' উপসর্গযোগে গঠিত কিছু শব্দ: অকেজো, অচেনা,অচিন, অজানা, অথৈ।
অন্যদিকে,
- 'অতিশয়' - সংস্কৃত 'অতি' উপসর্গযোগে গঠিত।
- 'নিরব' - সংস্কৃত 'নির' উপসর্গযোগে গঠিত।
- 'অবজ্ঞা' - সংস্কৃত 'অব' উপসর্গযোগে গঠিত।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)। - কোনটি সাধু ভাষার শব্দ?
- নতুবা
- তবুও
- কখনো
- আজও
অব্যয়পদের রূপের পার্থক্য:
সাধু - চলিত:
• অদ্য - আজ,
• অদ্যাপি - আজও,
• কদাচ - কখনো,
• তথাপি - তবুও,
• নতুবা - নইলে ইত্যাদি।
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। - বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি?
- ৬টি
- ৭টি
- ৮টি
- ১০টি
• বর্ণ প্রকরণ:
ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা।
- বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। স্বরবর্ণ ১১টি ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
- মাত্রাহীন বর্ণ: বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ)।
- পূর্ণমাত্রা বর্ণ: ৩২টি। এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।
- অর্ধমাত্রা বর্ণ: ৮টি, এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)
উৎস: বাংলা দ্বিতীয় পত্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। - Identify the correct spelling -
- Hippocrite
- Hypocrit
- Hypocrite
- Hypocrate
The correct spelling is - গ) Hypocrite.
• Hypocrite (noun)
- English Meaning: a person who puts on a false appearance of virtue or religion.
- Bangla Meaning: ভণ্ড; ভণ্ড তপস্বী।
• Example Sentence:
- A hypocrite tells others to do good but does bad things himself.
- People called her a hypocrite for preaching kindness while being rude to her coworkers.
Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary. - বিশেষণ কার দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ও অবস্থা ইত্যাদি নির্দেশ করে?
- বিশেষণ ও আবেগ
- বিশেষ্য ও বিশেষণ
- বিশেষ্য ও অনুসর্গ
- বিশেষ্য ও সর্বনাম
বিশেষণ:
যে শব্দ দিয়ে সাধারণত বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়, তাকে বিশেষণ বলে।
- যেমন: সুন্দর ফুল, বাজে কথা, পঞ্চাশ টাকা।বিশেষণের শ্রেণিবিভাগ:
১. বর্ণবাচক:
- রং নির্দেশ করা হয়। যেমন: কালো, নীল, সবুজ, লাল।
২. গুণবাচক:
- গুণ বা বৈশিষ্ট্য বোঝায়। যেমন: চালাক, ঠান্ডা।
৩. অবস্থাবাচক:
- অবস্থা বোঝায়। যেমন: তাজা, রোগা, চলন্ত, তরল, কঠিন।
৪. ক্রমবাচক:
- ক্রমসংখ্যা বোঝায়। যেমন: এক, আট।
৫. পূরণবাচক:
- পূরণসংখ্যা বোঝায়। যেমন: তৃতীয়, ৩৪তম।
৬. পরিমাণবাচক:
- পরিমাণ বা আয়তন বোঝায়। যেমন: আধা, অনেক।
৭. উপাদানবাচক:
- উপাদান নির্দেশ করে। যেমন: বেলে, পাথুরে।
৮. প্রশ্নবাচক:
-প্রশ্নঝচকতা নির্দেশিত হয়। যেমন: কেমন, কতক্ষণ।
৯. নির্দিষ্টবাচক:
- বিশেষিত শব্দকে নির্দিষ্ট করা হয়। যেমন: এই, সেই।
১০. ভাববাচক:
-বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে। যেমন: খুব, বেশ।
১১. বিধেয় বিশেষণ:
- বাক্যের বিধেয় অংশে যেসব বিশেষণ বসে, সেসব বিশেষণকে বিধেয় বিশেষণ বলে। যেমন: যেমন: পাগল, ঘোলা।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ) এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
- ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?
- আরেক ফাল্গুন
- বর্ণচোরা
- কবর
- কী চাহ শঙ্খচিল
• 'কবর' নাটক:
- 'কবর' নাটকের রচয়িতা অধ্যাপক মুনীর চৌধুরী।'কবর' নাটকের পটভূমি হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
- এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক।
- জেলে বন্দি থাকা অবস্থায় ১৯৫৩ সালে বামপন্থী রণেশ দাশগুপ্ত জেলখানাতে ২১ ফেব্রুয়ারি উদযাপনের লক্ষে মুনীর চৌধুরীকে একটি নাটক লেখার অনুরোধ জানান। এই অনুরোধের ভিত্তিতে তিনি এ নাটকটি রচনা করেন।
- মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত 'Bury The Dead' (১৯৩৬) নাটকের অনুসরণে এদেশীয় ঘটনা কেন্দ্র করে 'কবর' নাটক লেখা হয়েছে।
- নাটকটি ১৯৬৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
নাটকের কাহিনি সংক্ষেপ:
'কবর' নাটকে মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে শহরে কারফিউ দিয়ে লাশ গুম করতে গভীর রাতে কবরস্থানে নিয়ে যায়। পুলিশ ইন্সপেক্টর হাফিজ এবং নেতা (নাটকে তার নাম নেই) যৌথভাবে এ দায়িত্ব নেয়। কিন্তু লাশগুলো ছিন্নভিন্ন দেখে তারা ধর্মীয় প্রথা অনুসারে কবরস্থ না করে একত্র মাটিচাপা দেবার সিদ্ধান্ত হয়। এতে বাধা দেয় গোর-খোদক। কবরস্থানে আশ্রয় নেয়া আরেক স্বজনহারা পাগল মুর্দা ফকিরও প্রতিবাদ জানায়। বলে: এ লাশগুলো আন্দোলনকারীর। এরা এভাবে কবরে যাবে না। লাশগুলোও তখন উঠে দাঁড়ায় এবং বলে: আমরা কবরে যাবো না। এসব দেখে মদ্যপ ইন্সপেক্টর ও নেতা ভয় পেয়ে যায়।
'কবর' একুশের পটভূমিতে রচিত প্রথম বাংলা নাটক।
অন্যদিকে,
------------------
• ভাষা আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস- আরেক ফাল্গুন।
• মমতাজউদ্দীন আহমেদ (১৯৩৫-২০১৯) রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটি নাটক:
- বর্ণচোরা,
- বকুলপুরের স্বাধীনতা,
- কী চাহ শঙ্খচিল,
- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। - বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে?
- দীনবন্ধু মিত্র
- সেলিম আল দীন
- মাইকেল মধুসূদন দত্ত
- রাম নারায়ণ তর্করত্ন
• 'শর্মিষ্ঠা' নাটক:
- মাইকেল মধুসূদন দত্তের নাটক 'শর্মিষ্ঠা'।
- এটিই প্রকৃত অর্থে বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক ও সার্থক নাটক এবং একই অর্থে মধুসূদনও বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার।
- তিনি মহাভারতের দেবযানী-যযাতি কাহিনী অবলম্বনে পাশ্চাত্য রীতিতে রচনা করেন শর্মিষ্ঠা নাটক।
- ১৮৫৯ সালের জানুয়ারি মাসে রাজাদের অর্থানুকূল্যে নাটকটি প্রকাশিত ও একই সালের ৩রা সেপ্টেম্বর বেলগাছিয়া থিয়েটারে মঞ্চস্থ হয়।
- এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো:
- যযাতি,
- দেবযানি,
- শর্মিষ্ঠা,
- পূর্ণিমা,
- রাজমন্ত্রী প্রমুখ।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। - ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক রচনা করেন কে?
- হাসান হাফিজুর রহমান
- মুনীর চৌধুরী
- হাসান আজিজুল হক
- আব্দুল গাফফার চৌধুরী
'কবর' নাটক:
- 'কবর' নাটকের রচয়িতা অধ্যাপক মুনীর চৌধুরী।
- 'কবর' নাটকের পটভূমি হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন। এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক।
- জেলে বন্দি থাকা অবস্থায় ১৯৫৩ সালে বামপন্থী রণেশ দাশগুপ্ত জেলখানাতে ২১ ফেব্রুয়ারি উদযাপনের লক্ষে মুনীর চৌধুরীকে একটি নাটক লেখার অনুরোধ জানান। এই অনুরোধের ভিত্তিতে তিনি এ নাটকটি রচনা করেন।
মুনীর চৌধুরী:
- মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- মুনীর চৌধুরী শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া। - নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ?
- বাবা
- নেতা
- কৃতদার
- শিক্ষক
কিছু শব্দ রয়েছে যা নিত্য নরবাচক ও নিত্য নারীবাচক।
নিত্য নরবাচকের উদাহরণ: কৃতদার, অকৃতদার।
নিত্য নারীবাচকের উদাহরণ: সতীন, বিধবা।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)। - 'অভ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?
- পবিত্র
- আকাশ
- সমুদ্র
- সাদা
• অভ্র (বিশেষ্য পদ),
অর্থ:
- মেঘ
- আকাশ।
• 'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
অম্বর, ব্যোম, খ, গগন, অন্তরিক্ষ, শূন্যলোক, আসমান, দ্যুলোক, অভ্র, নীলিমা, শূন্য, নভঃ, অনন্ত, সুরপথ, অম্মরতল, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভোমণ্ডল, নভস্তন, নভস্থল।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। - 'আকস্মিক' এর বিপরীত শব্দ কোনটি?
- সাময়িক
- আবাহন
- চিরন্তন
- উন্মীলিত
• 'আকস্মিক' এর বিপরীত শব্দ - চিরন্তন।
অন্যদিকে,
• 'বিসর্জন' এর বিপরীত শব্দ - আবাহন।
• 'সাময়িক' এর বিপরীত শব্দ - চিরায়ত।
• 'নির্মীলিত' এর বিপরীত শব্দ- 'উন্মীলিত'।উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
- Choose the plural form of 'Spectrum'.
- Spectra
- Spectrums
- Spectrii
- Both A and B
• The plural form of 'Spectrum' is - Both Spectra and Spectrums.
• Spectrum [singular]
- English meaning: A continuous sequence or range; a range of objects, ideas, or opinions.
- Bangla meaning: বর্ণচ্ছটা; বর্ণালি; (লাক্ষণিক) বিস্তৃতি, বিস্তৃত পরিসর বা ধারা।
- Plural form: spectra, spectrums.
• Ex. Sentences:
- A wide spectrum of interests.
- Future technologies could provide indirect indications of life, for instance spectra of oxygen.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - What is the correct spelling?
- Questioneare
- Questionaire
- Questionneire
- Questionnaire
• The correct spelling is- Questionnaire.
• Questionnaire (Noun):
- Bangla Meaning: প্রশ্নাবলি; মতামত জরিপ কাজে ব্যবহৃত প্রশ্নমালা।
- English Meaning: A list of questions that several people are asked so that information can be collected about something.
Example:
- We have compiled a questionnaire for the survey.
- You're requested to fill in the questionnaire.
Source: Accessible Dictionary, Cambridge Dictionary. - একটি খুঁটির ১/৩ অংশ কাদায়, ১/৪ অংশ পানিতে এবং অবশিষ্ট ১০ মিটার পানির উপরে আছে। খুঁটিটির মোট দৈর্ঘ্য কত?
- ৩০ মিটার
- ১৬ মিটার
- ১৮ মিটার
- ২৪ মিটার
প্রশ্ন: একটি খুঁটির ১/৩ অংশ কাদায়, ১/৪ অংশ পানিতে এবং অবশিষ্ট ১০ মিটার পানির উপরে আছে। খুঁটিটির মোট দৈর্ঘ্য কত?
সমাধান:
ধরি, খুঁটিটির মোট দৈর্ঘ্য = ক মিটার।
কাদায় আছে = ক এর ১/৩ = ক/৩ মিটার
পানিতে আছে = ক এর ১/৪ = ক/৪ মিটার∴ খুঁটিটির কাদায় ও পানিতে মোট আছে = (ক/৩ + ক/৪) মিটার
= (৪ + ৩)/১২ মিটার
= ৭ক/১২ মিটার∴ পানির উপরে অবশিষ্ট আছে = ক - (৭ক/১২) মিটার
= (১২ক - ৭ক)/১২ মিটার
= ৫ক/১২ মিটারপ্রশ্নমতে, পানির উপরে অবশিষ্ট অংশ ১০ মিটার।
∴ ৫ক/১২ = ১০
⇒ ৫ক = ১০ × ১২
⇒ ৫ক = ১২০
⇒ ক = ২৪∴ খুঁটিটির দৈর্ঘ্য = ২৪ মিটার।
- logx(1/343) = - 3 হলে, x এর মান কত?
- 3
- 4
- 6
- 7
প্রশ্ন: logx(1/343) = - 3 হলে, x এর মান কত?
সমাধান:
logx(1/343) = - 3
বা, x- 3 = 1/343 [logba = c হলে, bc = a হয়]
বা, 1/(x3) = 1/343
বা, x3 = 343
বা, x3 = 73
∴ x = 7 - ৪% হার মুনাফায় ৬,২৫০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
- ৬,৭০০ টাকা
- ৬৭৬০ টাকা
- ৬৯০০ টাকা
- ৭১১০ টাকা
প্রশ্ন: ৪% হার মুনাফায় ৬,২৫০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?সমাধান:
এখানে, মূলধন, P = ৬,২৫০ টাকা
মুনাফার হার, r = ৪% = ৪/১০০ = ১/২৫
সময়, n = ২ বছরআমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
= ৬,২৫০(১ + ১/২৫)২
= ৬,২৫০ × (২৬/২৫)২
= ৬,২৫০ × (২৬/২৫) × (২৬/২৫)
= ৬,৭৬০ টাকা∴ চক্রবৃদ্ধি মূলধন = ৬,৭৬০ টাকা।
- নিচের কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?
- ভিটামিন বি কমপ্লেক্স
- ভিটামিন এ
- ভিটামিন ডি
- ভিটামিন কে
• পানিতে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন বি কমপ্লেক্স।
• খাদ্যপ্রাণ বা ভিটামিন:
- স্বাস্থ্য রক্ষার জন্য ভিটামিনের পরিমাণ খুব কম হলেও এর গুরুত্ব অপরিসীম।
- দেহের বৃদ্ধির জন্য এবং সুস্থ থাকার জন্য ভিটামিন আবশ্যক।
- ভিটামিনকে দু'ভাগে ভাগ করা যায়। যথা:
১. চর্বিতে দ্রবণীয় ভিটামিন ও
২. পানিতে দ্রবণীয় ভিটামিন।• চর্বিতে দ্রবণীয় ভিটামিন:
- ভিটামিন এ,
- ভিটামিন ডি,
- ভিটামিন ই এবং
- ভিটামিন কে।
- এগুলি শরীরের যকৃত এবং চর্বি কোষে জমা হয় এবং প্রয়োজনের সময় ব্যবহৃত হয়।• পানিতে দ্রবণীয় ভিটামিন:
- ভিটামিন বি কমপ্লেক্স এবং
- ভিটামিন সি।
- এই ভিটামিনগুলো সহজে জলীয় মাধ্যমে দ্রবীভূত হয় এবং শরীরের টিস্যুতে খুব কম পরিমাণে জমা থাকে।
- অতিরিক্ত ভিটামিন মূত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়, তাই এগুলোর নিয়মিত সরবরাহ প্রয়োজন।উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 15 এবং 12তম পদ 300 হলে 30তম পদটি কত?
- 570
- 575
- 600
- 630
প্রশ্ন: একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 15 এবং 12তম পদ 300 হলে 30তম পদটি কত?
সমাধান:
ধরি, ধারাটির প্রথম পদ = a
সাধারণ অন্তর, d = 15আমরা জানি, কোনো সমান্তর ধারার n-তম পদ = a + (n - 1)d
সুতরাং, 12তম পদ = a + (12 - 1)d
বা, 300 = a + 11 × 15
বা, 300 = a + 165
বা, a = 300 - 165
∴ a = 135এখন, 30তম পদ = a + (30 - 1)d
= 135 + 29 × 15
= 135 + 435
= 570
সুতরাং, ধারাটির 30তম পদ হলো 570. - 30 মিটার দীর্ঘ এবং 20 মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে 3 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
- 336 বর্গমিটার
- 320 বর্গমিটার
- 350 বর্গমিটার
- 365 বর্গমিটার
প্রশ্ন: 30 মিটার দীর্ঘ এবং 20 মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে 3 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
সমাধান:
রাস্তাবাদে বাগানের দৈর্ঘ্য = 30 মিটার
রাস্তাবাদে বাগানের প্রস্থ = 20 মিটার
সুতরাং, রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = (30 × 20) বর্গমিটার = 600 বর্গমিটাররাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = (30 + 3 + 3) মিটার = 36 মিটার
রাস্তাসহ বাগানের প্রস্থ = (20 + 3 + 3) মিটার = 26 মিটার
∴ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (36 × 26) বর্গমিটার
= 936 বর্গমিটার∴ রাস্তাটির ক্ষেত্রফল = (রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল - রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল)
= (936 - 600) বর্গমিটার
= 336 বর্গমিটার। - কোনটির ভাঙ্গনের ফলে বিলিরুবিন তৈরি হয়?
- পিত্তথলি
- লোহিত রক্তকণিকা
- শ্বেত রক্তকণিকা
- অনুচক্রিকা
• বিলিরুবিন তৈরি হয় লোহিত রক্তকণিকা ভাঙ্গনের ফলে।
• বিলিরুবিন:
- বিলিরুবিন হলো একটি হলুদ-বাদামী পিগমেন্ট, যা পুরানো বা ক্ষতিগ্রস্ত লোহিত রক্তকণিকার ভাঙ্গনের ফলে তৈরি হয়।
- যকৃত (লিভার) এই বিলিরুবিন প্রক্রিয়াজাত করে এবং পিত্তের (bile) মাধ্যমে শরীর থেকে বের করে দেয়।
- লোহিত রক্ত কণিকার অধিক ভাঙন কিংবা যকৃত বা পিত্তনালীর কোনো সমস্যার কারণে রক্তে বিলিরুবিনের পরিমাণ মাত্রাতিরিক্ত হয়ে যেতে পারে।
- এই বিলিরুবিন তখন শরীরের বিভিন্ন অংশে জমা হতে থাকে। এ অবস্থাকে বলা হয় জন্ডিস।
- জন্ডিস হলে রক্তে বিলরুবিনের মাত্রা বেড়ে যায় ফলে ত্বক, চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়।
- বিলিরুবিন মূলত প্লীহা ও যকৃতের ম্যাক্রোফেজেসে (যেখানে পুরোনো লোহিত রক্তকণিকা ভেঙে যায়) উৎপন্ন হয়।• লোহিত রক্তকণিকা (Red Blood Cells):
- লোহিত রক্তকণিকার বৈজ্ঞানিক নাম হলো ইরিথ্রোসাইট (Erythrocyte)।
- এদের প্রধান কাজ হলো ফুসফুস থেকে শরীরের বিভিন্ন কোষে অক্সিজেন পরিবহন করা এবং কোষ থেকে কার্বন ডাই অক্সাইড ফুসফুসে ফিরিয়ে আনা।
- লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন (Hemoglobin) নামক একটি বিশেষ প্রোটিন থাকে, যা অক্সিজেন পরিবহনে প্রধান ভূমিকা পালন করে। হিমোগ্লোবিন রক্তকে লাল দেখায়।
- মানবদেহের পরিণত লোহিত রক্তকণিকাগুলোতে কোনো নিউক্লিয়াস থাকে না।
- এদের গড় আয়ুষ্কাল প্রায় ১২০ দিন।
- লোহিত রক্তকণিকা মূলত অস্থি মজ্জা (Bone marrow) থেকে উৎপন্ন হয়।
- পুরানো বা ক্ষতিগ্রস্ত লোহিত রক্তকণিকাগুলি প্লীহা (spleen) এবং যকৃত (liver) এ ভেঙে যায়। এই ভাঙ্গনের ফলেই হিমোগ্লোবিন থেকে বিলিরুবিন তৈরি হয়।উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি। ব্রিটানিকা।
-

- 2
- 3
- 5
- 7
প্রশ্ন:

সমাধান:

- একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 40° হলে, ক্ষুদ্রতম কোণটি কত?
- 25°
- 18°
- 20°
- 35°
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 40° হলে, ক্ষুদ্রতম কোণটি কত?
সমাধান:
ধরি, ক্ষুদ্রতম কোণ = x°
বৃহত্তর কোণ = (x + 40)°আমরা জানি, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি 90°
প্রশ্নমতে,
x + (x + 40) = 90
বা, 2x + 40 = 90
বা, 2x = 90 - 40
বা, 2x = 50
বা, x = 50/2
∴ x = 25
সুতরাং, ক্ষুদ্রতম কোণটি হলো 25°। - x3 + ax + 6 রাশিটির একটি উৎপাদক x - 2 হলে a এর মান কত?
- 5
- - 3
- 6
- - 7
প্রশ্ন: x3 + ax + 6 রাশিটির একটি উৎপাদক x - 2 হলে a এর মান কত?
সমাধান:
ধরি, f(x) = x3 + ax + 6
যেহেতু (x - 2) রাশিটির একটি উৎপাদক,
∴ উৎপাদক উপপাদ্য অনুযায়ী, f(2) = 0 হবে।এখন, f(2) = (2)3 + a(2) + 6
= 8 + 2a + 6
= 14 + 2aপ্রশ্নমতে,
14 + 2a = 0
বা, 2a = - 14
বা, a = - 14/2
∴ a = - 7 - কোন রাসায়নিক পদার্থ পাকস্থলীতে খাদ্য পরিপাকের মূল ভূমিকা পালন করে?
- সাইট্রিক অ্যাসিড
- এসিটিক এসিড
- ফরমিক এসিড
- হাইড্রোক্লোরিক এসিড
• পাকস্থলীতে খাদ্য পরিপাকের মূল ভূমিকা পালন করে হাইড্রোক্লোরিক অ্যাসিড (Hydrochloric Acid)।
• হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভূমিকা:
- হাইড্রোক্লোরিক এসিড (HCl) পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত একটি শক্তিশালী অ্যাসিড।
- এটি পাকস্থলীর ভেতরে একটি অত্যন্ত অম্লীয় পরিবেশ তৈরি করে (pH 1.5-3.5), যা খাবার হজমের জন্য অপরিহার্য।
- এই অম্লীয় পরিবেশের কারণে পেপসিনোজেন নামক নিষ্ক্রিয় এনজাইম সক্রিয় পেপসিনে রূপান্তরিত হয়, যা প্রোটিন পরিপাকে সাহায্য করে।
- এটি খাবারের সাথে আসা ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতেও সহায়তা করে।
- হাইড্রোক্লোরিক এসিডের অম্লীয় পরিবেশ খাবারের জটিল উপাদানগুলোকে সহজে ভেঙে ফেলে, যা পরবর্তীতে ক্ষুদ্রান্তে শোষিত হয়।• অন্যান্য অপশনসমূহ:
- সাইট্রিক অ্যাসিড: সাধারণত লেবু জাতীয় ফলে পাওয়া যায়, যা পরিপাক প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় নয়।
- এসিটিক এসিড: ভিনেগারের প্রধান উপাদান, যা মানবদেহে প্রাকৃতিকভাবে পরিপাকের জন্য উৎপন্ন হয় না।
- ফরমিক এসিড: মূলত পিঁপড়া এবং কিছু অন্যান্য পোকামাকড়ের দেহে পাওয়া যায় এবং এটি পরিপাক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত নয়।উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
- যদি cos(θ + 30°) = 1/2 হয়, তাহলে tan2θ এর মান কত?
- 1/2
- 1/3
- √3
- √3/2
প্রশ্ন: যদি cos(θ + 30°) = 1/2 হয়, তাহলে tan2θ এর মান কত?
সমাধান:
cos(θ + 30°) = 1/2
⇒ cos(θ + 30°) = cos(60°)
⇒ θ + 30° = 60°
বা, θ = 60° - 30°
বা, θ = 30°এখন,
tan2θ
= tan2(30°)
= (1/√3)2
= 1/3 - (3, 10) এবং (7, 26) বিন্দুগামী সরলরেখার ঢাল কত?
- 4
- 3
- - 5
- 6
প্রশ্ন: (3, 10) এবং (7, 26) বিন্দুগামী সরলরেখার ঢাল কত?
সমাধান:
দেওয়া আছে,
বিন্দু দুইটি হলো (x1, y1) = (3, 10)
এবং (x2, y2) = (7, 26)।আমরা জানি, সরলরেখার ঢাল, m = (y2 - y1)/(x2 - x1)
= (26 - 10)/(7 - 3)
= 16/4
= 4সুতরাং, সরলরেখার ঢাল হলো 4।
- যদি x - y = 8 এবং xy = 84 হয়, তাহলে x + y = কত?
- 20
- 16
- 18
- 22
প্রশ্ন: যদি x - y = 8 এবং xy = 84 হয়, তাহলে x + y = কত?
সমাধান:
দেওয়া আছে,
x - y = 8
xy = 84আমরা জানি,
(x + y)2 = (x - y)2 + 4xy
⇒ (x + y)2 = (8)2 + 4 × 84
⇒ (x + y)2 = 64 + 336
⇒ (x + y)2 = 400
⇒ x + y = √400
∴ x + y = 20 - তড়িৎচুম্বকীয় বর্ণালীতে কোন রশ্মির শক্তি সবচেয়ে বেশি?
- মাইক্রোওয়েভ
- অতিবেগুনী রশ্মি
- গামা রশ্মি
- রঞ্জন রশ্মি
• তড়িৎচুম্বকীয় বর্ণালীর মধ্যে গামা রশ্মি-এর শক্তি সবচেয়ে বেশি।
• তড়িৎচুম্বকীয় বর্ণালী এবং শক্তির সম্পর্ক:
- তড়িৎচুম্বকীয় বর্ণালী হলো বিভিন্ন ধরনের বিকিরণের একটি বিন্যাস, যা তাদের কম্পাঙ্ক (frequency), তরঙ্গদৈর্ঘ্য (wavelength) এবং শক্তির (energy) ভিত্তিতে সাজানো হয়। এই তিনটি বৈশিষ্ট্য পরস্পর সম্পর্কিত।
- শক্তির সাথে কম্পাঙ্কের সম্পর্ক হলো সমানুপাতিক (E ∝ ν) এবং শক্তির সাথে তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক (E ∝ 1/λ)।
- যে রশ্মির কম্পাঙ্ক যত বেশি, তার শক্তিও তত বেশি।
- যে রশ্মির তরঙ্গদৈর্ঘ্য যত কম, তার শক্তিও তত বেশি।
- তড়িৎচুম্বকীয় বর্ণালীতে যে রশ্মিগুলোর কম্পাঙ্ক সর্বোচ্চ এবং তরঙ্গদৈর্ঘ্য সর্বনিম্ন, সেগুলোর শক্তিও সর্বোচ্চ হবে।• গামা রশ্মি (γ-রশ্মি):
- গামা রশ্মি সাধারণ অর্থে কোনো কণিকা নয়, এটি সাধারণ আলোকের ন্যায় তড়িৎ চৌম্বক তরঙ্গ।
- α-কণা বা β-কণা বিচ্ছুরণের পর নিউক্লিয়াসের অভ্যন্তরে শক্তির পূর্ণবিন্যাসের ফলে γ-রশ্মির উদ্ভব ঘটে।
- তড়িৎচুম্বকীয় বর্ণালীর মধ্যে গামা রশ্মির কম্পাঙ্ক সর্বোচ্চ এবং তরঙ্গদৈর্ঘ্য সর্বনিম্ন, তাই এর শক্তিও সবচেয়ে বেশি।
- এই রশ্মিগুলো এতটাই শক্তিশালী যে এদের ভেদন ক্ষমতা (penetrating power) অত্যন্ত বেশি এবং এরা জীবন্ত কোষের ডিএনএ-এর ক্ষতি করতে পারে।
- এই কারণে, ক্যান্সার চিকিৎসার জন্য রেডিয়েশন থেরাপিতে এগুলো ব্যবহার করা হয়।• অন্যান্য অপশনসমূহ:
- রঞ্জন রশ্মি (X-rays): গামা রশ্মির ঠিক পরেই এদের অবস্থান। এদেরও উচ্চ শক্তি এবং ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য রয়েছে, যা শরীরের নরম টিস্যু ভেদ করে হাড়ের ছবি তুলতে সক্ষম। যদিও এদের শক্তি অনেক বেশি, এটি গামা রশ্মির চেয়ে কম।
- অতিবেগুনী রশ্মি (Ultraviolet rays): রঞ্জন রশ্মির চেয়ে কম শক্তি সম্পন্ন এবং দৃশ্যমান আলোর চেয়ে বেশি শক্তি সম্পন্ন। সূর্যের আলোয় এটি থাকে এবং এর অতিরিক্ত সংস্পর্শে ত্বকের ক্ষতি হতে পারে।
- মাইক্রোওয়েভ (Microwaves): বর্ণালীর সর্বনিম্ন শক্তির দিকে এদের অবস্থান। এদের শক্তি অতিবেগুনী রশ্মি বা রঞ্জন রশ্মির চেয়ে অনেক কম। এগুলো সাধারণত মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করতে এবং যোগাযোগ ব্যবস্থায় (যেমন: ওয়াইফাই) ব্যবহৃত হয়।উৎস:
১। উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র, হাজারী ও নাগ।
২। ব্রিটানিকা। - (2x + 3y) = 12 এবং (5x + 2y) = 19 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?
- (4, 1)
- (5, 2)
- (3, 2)
- (2, 6)
প্রশ্ন: (2x + 3y) = 12 এবং (5x + 2y) = 19 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?
সমাধান:
দেওয়া আছে,
2x + 3y = 12 ......(1)
5x + 2y = 19 ......(2){(2) নং × 3} - {(1) নং × 2} ⇒
(15x + 6y) - (4x + 6y) = 57 - 24
বা, 11x = 33
বা, x = 33/11
∴ x = 3x এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
2(3) + 3y = 12
বা, 6 + 3y = 12
বা, 3y = 12 - 6
বা, 3y = 6
বা, y = 6/3
∴ y = 2সুতরাং, সরলরেখা দুটি (3, 2) বিন্দুতে ছেদ করে।
- একটি সেনাবাহিনীর গুদামে ২০০০ সৈনিকের ৬০ দিনের খাবার মজুদ আছে। ১৫ দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো ৫০ দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল?
- ১৫০ জন
- ২০০ জন
- ২২০ জন
- ২৫০ জন
প্রশ্ন: একটি সেনাবাহিনীর গুদামে ২০০০ সৈনিকের ৬০ দিনের খাবার মজুদ আছে। ১৫ দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো ৫০ দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল?
সমাধান:
১৫ দিন পর খাবার অবশিষ্ট থাকে = (৬০ - ১৫) দিনের
= ৪৫ দিনের।৪৫ দিনের খাবার আছে = ২০০০ জনের
∴ ১ দিনের খাবার আছে = (২০০০ × ৪৫) জনের
∴ ৫০ দিনের খাবার আছে = (২০০০ × ৪৫)/৫০ জনের
= ১৮০০ জনের∴ অন্যত্র চলে যাওয়া সৈনিকের সংখ্যা = (২০০০ - ১৮০০) জন
= ২০০ জন। - ঘণ্টায় ৫৪ কি.মি বেগে চলমান একটি ট্রেন ২০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ৩০ সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
- ১৮০ মিটার
- ২০০ মিটার
- ২৫০ মিটার
- ২২০ মিটার
প্রশ্ন: ঘণ্টায় ৫৪ কি.মি বেগে চলমান একটি ট্রেন ২০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ৩০ সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
সমাধান:
ট্রেনের গতিবেগ = ৫৪ কি.মি./ঘণ্টা
আমরা জানি, ১ কি.মি. = ১০০০ মিটার এবং ১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড।
সুতরাং, ট্রেনের গতিবেগ = (৫৪ × ১০০০)/৩৬০০ মিটার/সেকেন্ড
= ১৫ মিটার/সেকেন্ড।ট্রেনটি ৩০ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব,
দূরত্ব = গতিবেগ × সময়
= ১৫ × ৩০
= ৪৫০ মিটারট্রেনটি প্লাটফর্ম অতিক্রম করার সময় অতিক্রান্ত দূরত্ব হলো ট্রেন এবং প্লাটফর্মের দৈর্ঘ্যের যোগফল।
∴ ট্রেনের দৈর্ঘ্য + প্লাটফর্মের দৈর্ঘ্য = ৪৫০ মিটার
বা, ট্রেনের দৈর্ঘ্য + ২০০ মিটার = ৪৫০ মিটার
বা, ট্রেনের দৈর্ঘ্য = ৪৫০ - ২০০
∴ ট্রেনের দৈর্ঘ্য = ২৫০ মিটার। - একটি ক্লাসে ৭৫% শিক্ষার্থী ইতিহাসে এবং ৬৫% শিক্ষার্থী ভূগোলে পাশ করল। যদি ৫০% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে থাকে, তাহলে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
- ৮%
- ১০%
- ১৫%
- ২০%
প্রশ্ন: একটি ক্লাসে ৭৫% শিক্ষার্থী ইতিহাসে এবং ৬৫% শিক্ষার্থী ভূগোলে পাশ করল। যদি ৫০% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে থাকে, তাহলে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
সমাধান:
ইতিহাসে পাশ = ৭৫%
ভূগোলে পাশ = ৬৫%
উভয় বিষয়ে পাশ = ৫০%∴ কমপক্ষে একটি বিষয়ে পাশ = (৭৫ + ৬৫ - ৫০)%
= ৯০%উভয় বিষয়ে ফেল = ১০০ - ৯০ = ১০%
অতএব, ১০% শিক্ষার্থী উভয় বিষয়েই ফেল করেছে। - ই-মেইল প্রেরণের জন্য ব্যবহৃত প্রোটোকল কোনটি?
- SMTP
- IMAP
- TCP/IP
- POP3
• SMTP হলো ই-মেইল প্রেরণের জন্য ব্যবহৃত প্রধান প্রোটোকল।
• ইমেইল সংক্রান্ত প্রোটোকলসমূহ:
- ইমেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।• SMTP:
- SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol.
- যে সকল মেইল বাইরে পাঠানো হয় সেগুলো কেউ বহির্মুখী বা আউটগোয়িং মেইল বলা হয়।
- আউটগোয়িং মেইল পাঠানোর জন্য এই প্রটোকল ব্যবহার করা হয়।
- SMTP প্রোটোকল ব্যবহার করে ই-মেইল ক্লায়েন্ট থেকে আউটগোয়িং সার্ভারে এবং পরবর্তীতে সেই সার্ভার থেকে প্রাপকের সার্ভারে ই-মেইল পাঠানো হয়।
- SMTP প্রোটোকল পোর্ট 25 এর মাধ্যমে সংযোগ করা হয়।• অন্যান্য অপশনসমূহ:
- IMAP: এটি এমন একটি প্রোটোকল যা ই-মেইল সার্ভারে থাকা অবস্থাতেই ই-মেইল দেখতে ও পরিচালনা করতে সহায়তা করে। এটি একই অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে ব্যবহারের জন্য সুবিধাজনক।
- TCP/IP: কোনো একক প্রোটোকল নয়, বরং প্রোটোকলের একটি সেট যা ইন্টারনেটের মূল কাঠামো তৈরি করে। এটি ডেটা আদান-প্রদানকে সহজ করে, তবে এটি সরাসরি ই-মেইল পাঠানোর জন্য ব্যবহৃত হয় না।
- POP3: একটি প্রোটোকল যা ই-মেইল সার্ভার থেকে বার্তা ডাউনলোড করে ডিভাইসে সংরক্ষণ করে। একবার ডাউনলোড হয়ে গেলে এটি সাধারণত সার্ভার থেকে বার্তাটি মুছে ফেলে।উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা। - কোনটি সমষ্টিবাচক বিশেষ্য?
- মানুষ
- মাটি
- সভা
- পাখি
• সমষ্টিবাচক বিশেষ্য:
যে পদে বেশকিছু সংখ্যক ব্যক্তি বা প্রানীর সমষ্টি বোঝায় তা-ই সমষ্টিবাচক বিশেষ্য।
যেমন:
সভা, জনতা, সমিতি, পঞ্চায়েত, মাহফিল, ঝাঁক, বহর, দল ইত্যাদি।
অন্যদিকে,
• জাতিবাচক বিশেষ্য: মানুষ, গরু, পাখি, গাছ, পর্বত, ইংরেজ ইত্যাদি জাতিবাচক বিশেষ্যের উদাহরণ।
• বস্তুবাচক বিশেষ্য: বই, খাতা, কলম, থালা, বাটি, মাটি, চাল, পানি, চিনি ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। - বাংলা উপসর্গ কোনটি?
- অতি
- রাম
- সম
- কার
• 'রাম' একটি বাংলা উপসর্গ।
- 'রাম' উপসর্গ যোগে বড়/উৎকৃষ্ট অর্থে গঠিত শব্দ- রামছাগল, রামদা, রামবোকা।
----------------
বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়।
যথা-
- খাঁটি বাংলা উপসর্গ,
- সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
- বিদেশি উপসর্গ।
• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। বাংলা উপসর্গ ২১টি।
যথা:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]
• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:
প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
• বিদেশি উপসর্গ: বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। - শুদ্ধ বানান কোনটি?
- শসিভূষণ
- শষিভূষণ
- শশিভূষণ
- শশিভুষণ
শুদ্ধ বানান- শশিভূষণ।
- শব্দটি বিশেষ্য পদ।
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- চন্দ্র যার অলংকার বা শিরোভূষণ।
- শিব।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। - সাধু ভাষা রীতির ব্যবহার কোন ক্ষেত্রে অনুপযোগী?
- নাটকের সংলাপে
- কাব্য রচনায়
- গদ্য-সাহিত্যে
- কোনোটিই নয়
• প্রখ্যাত বৈয়াকরণ ও ভাষাতত্ত্ববিদ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, "সাধারণ গদ্য-সাহিত্যে ব্যবহৃত বাঙ্গালা ভাষাকে সাধু ভাষা বলে।"
সুতরাং, বাংলা গদ্য-সাহিত্যে ব্যবহৃত সংস্কৃত শব্দবহুল সুষ্ঠু, মার্জিত, সর্বজনবোধ্য, অথচ নিয়মবন্ধ ও কৃত্রিম ভাষারূপ হলো সাধুভাষা
• বক্তৃতা, নাটক ও আলাপচারিতার অনুপযোগী বলে এই ভাষা কৃত্রিম, এবং শুধু লেখ্য ভাষা হিসেবে ব্যবহৃত হয়। যেমন: 'যাহাকে তাহাকে মারিতে যাওয়া তোমার উচিত হয় নাই'। এখানে 'যাহাকে', 'তাহাকে' সর্বনাম পদ; 'মারিতে'-ক্রিয়া পদ এবং 'নাই'-নঞর্থক অব্যয় (যোজক) পদের পূর্ণরূপ ব্যবহৃত হয়েছে। সাধুভাষা কঠোর ব্যাকরণের রীতিতে নিয়ন্ত্রিত।
• উল্লেখ্য যে, বিভিন্ন পদ-বিশেষত ক্রিয়া, সর্বনাম ও নঞর্থক অব্যয় পদের পূর্ণরূপ বজায় রেখে-সহজ, সরল, তদ্ভব ও দেশি-বিদেশি শব্দের সমাবেশে হালকা রীতিতেও সাধু ভাষা ব্যবহৃত হয়ে থাকে।
বাংলা ভাষার সাধু রীতির বৈশিষ্ট্য:
- বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।
- সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী।
- এ রীতিতে সর্বনাম ও ক্রিয়া পদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণi (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। - 'বজ্জাত' কোন সমাসের উদাহরণ?
- বহুব্রীহি সমাস
- তৎপুরুষ সমাস
- কর্মধারয় সমাস
- দ্বন্দ্ব সমাস
• পঞ্চমী তৎপুরুষ সমাস:
পূর্বপদের পঞ্চমী বিভক্তি (হতে, থেকে ইত্যাদি। লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে। হতে, থেকে, চেয়ে- এসব পঞ্চমী বিভক্তির চিহ্ন।
যেমন:
- পরানের চেয়ে প্রিয় = পরানপ্রিয়,
- বিলাত থেকে ফেরত = বিলাতফেরত,
- বদ থেকে জাত = বজ্জাত ইত্যাদি।
এরকম:
কণ্ঠনিঃসৃত, দুখজাত, বোঁটাখসা, স্বর্গচ্যুত, ঋণমুক্ত, কারামুক্ত, কৃষিজাত, খাঁচাছাড়া, গদিচ্যুত, দলস্থাত, বৃত্তচ্যুত, লক্ষ্যচ্যুত, চাকভাঙা, জেলফেরত, দলছুট, পথভ্রষ্ট, বন্ধনমুক্ত, বিক্রয়লখ, বিদেশাগত, মেঘমুক্ত, শাপমুক্ত, রোগমুক্ত, স্কুলপালানো, স্নেহবঞ্চিত, হাতছাড়া ইত্যাদি।
সাধারণত চ্যুত, জাত, আগত, ভীত, গৃহে, বিরত, মুক্ত, উত্তীর্ণ, পালানো, ভ্রষ্ট ইত্যাদি পরপদের সঙ্গে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। কোনো কোনো সময় পঞ্চমী তৎপুরুষ সমাসের ব্যাসবাক্যে 'এর', 'চেয়ে' ব্যবহৃত হয়।
যেমন:
- পরানের চেয়ে প্রিয় = পরানপ্রিয়।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। - বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়ে ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?
- শব্দতত্ত্বে
- বাক্যতত্ত্বে
- অর্থতত্ত্বে
- ধ্বনিতত্ত্বে
• অর্থতত্ত্ব:
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সে অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলে।
- বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগ্ধারা প্রভৃতি এর আলোচ্য বিষয়। এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এ অংশে আলোচনা করা হয়ে থাকে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) - ভারতচন্দ্র রায়গুণাকর কত শতকের কবি ছিলেন?
- পনেরো শতকের
- ষোল শতকের
- সতেরো শতকের
- আঠার শতকের
• ভারতচন্দ্র রায়গুণাকর:
- ভারতচন্দ্রের জীবনকাল ১৭১২ থেকে ১৭৬০ খ্রিষ্টাব্দ।
- তিনি আঠার শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি। মধ্যযুগের 'শেষ বড়' কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। তাকে নাগরিক কবিও বলা হয়।
- ভারতচন্দ্র রায়গুণাকর বেশ কিছু গ্রন্থ রচনা করলেও তাঁর শ্রেষ্টসৃষ্টি 'অন্নদামঙ্গল' ১৭৫২-৫৩ সালে রচনা করেন। এই কাব্যের দ্বিতীয়ংশ 'বিদ্যাসুন্দর'।
- 'অন্নদামঙ্গল' কাব্যের বৈশিষ্ট্য হলো ছন্দ ও অলঙ্কারের সুদক্ষ প্রয়োগ।
- সমালোচক অধ্যাপক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে: 'অন্নদামঙ্গলকাব্য অষ্টদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য, সমগ্র বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থের অন্যতম।
- ভারতচন্দ্র রচিত আর একটি বিখ্যাত গ্রন্থ হলো 'সত্যনারায়ণের পাঁচালী'।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - 'আজকে নগদ কালকে ধার।' বাক্যে 'আজকে' কোন কারক?
- অধিকরণ কারক
- অপাদান কারক
- করণ কারক
- কর্ম কারক
• অধিকরণ কারক:
ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বোঝায়। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনো বিষয় বোঝাতে অধিকরণ কারক হয়।
যেমন:
- বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।
- আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক।
- পুকুরে মাছ আছে।
- বনে বাঘ আছে।
- আকাশে চাঁদ উঠেছে।
এরূপ-
- আজকে নগদ কালকে ধার।
[বাক্যকে কখন দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'আজকে'। সুতরাং 'আজকে' অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।]
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। - 'গোলাম' কোন ভাষার শব্দ?
- উর্দু
- ফারসি
- হিন্দি
- আরবি
• গোলাম (বিশেষ্য পদ),
- এটি একটি আরবি ভাষার শব্দ।
অর্থ:
- ক্রীতদাস।
- একান্ত অনুগত ব্যক্তি।
- তাসের রংবিশেষ।
আরোকিছু আরবি শব্দ:
- কয়েদ,
- খারাবি,
- খারাপ,
- তকদির,
- ফসল, ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। - মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
- কালো বরফ
- জীবন আমার বোন
- নরকে লাল গোলাপ
- ওঙ্কার
• 'জীবন আমার বোন' উপন্যাস:
- মাহমুদুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জীবন আমার বোন'। প্রথম প্রকাশিত হয় ১৯৭৬ সালে।
- জাহিদুল কবির খোকা নামের এক আপাত নির্লিপ্ত ও জীবন পলাতক মানুষকে কেন্দ্রে স্থাপন করে মাহমুদুল হক উপন্যাসটি রচনা করেন।
- অন্যান্য চরিত্র: মুরাদ, রহমান, ইয়াসিন, জাহিদুল করিম থোকা প্রমুখ।
অন্যদিকে,
• 'কালো বরফ' মাহমুদুল হক রচিত একটি উপস্যাস। এই উপন্যাসে দেশবিভাগের কাহিনী ব্যাপকভাবে উঠে এসেছে।
• 'নরকে লাল গোলাপ' ও "নিঃশব্দ যাত্রা" আলাউদ্দিন আল আজাদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।
• আহমদ ছফা রচিত 'ওঙ্কার' উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৭৫ সালে। 'ওঙ্কার' উপন্যাসটি মূলত ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পটভূমিতে লেখা হয়েছে।
------------------
• মাহমুদুল হক:
- মাহমুদুল হক একজন বাংলাদেশি লেখক। তাকে বাংলা সাহিত্যের একজন শক্তিমান কথাশিল্পী বলা হয়ে থাকে।তিনি ১৯৪০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।
- তাঁর লিখনশৈলী ও শব্দচয়নের মুনশিয়ানা ছিল চমকপ্রদ।
- তিনি ১৯৭৭ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- কালো বরফ (এই উপন্যাসে দেশবিভাগের কাহিনী ব্যাপকভাবে উঠে এসেছে)।
- জীবন আমার বোন (এই উপন্যাস বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত)।
- খেলাঘর,
- অনুর পাঠশালা,
- নিরাপদ তন্দ্রা,
- অশরীরী,
- পাতালপুরী,
- মাটির জাহাজ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। - 'মন হরণ করে যা' এক কথায় বলে-
- মনোহর
- মনোহত
- মনোরথ
- মনোময়
• 'মন হরণ করে যা' এক কথায় বলে- মনোহর।
অন্যদিকে,
• 'মনোহত' অর্থ- নিরাশ, হতাশ, মনে আঘাতপ্রাপ্ত।
• 'মনোরথ' অর্থ- ইচ্ছা, বাসনা, অভিলাষ, সংকল্প।
• 'মনোময়' অর্থ- মনের কল্পনায় রচিত, মানস।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। - 'বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে।'- বাক্যে 'ঝমঝমানি' দ্বিরুক্ত শব্দটি কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে?
- ক্রিয়া
- বিশেষণ
- বিশেষ্য
- অব্যয়
বিভিন্ন পদরূপে ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দের ব্যবহার:
যেমন:
বিশেষ্য: বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে।
বিশেষণ: নামিল নভে বাদল ছলছল বেদনায়।
ক্রিয়া: কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ।
ক্রিয়া বিশেষণ: 'চিকচিক করে বালি কোথা নাহি কাদা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)। - দন্তমূলীয় ব্যঞ্জন যোগে গঠিত শব্দ কোনটি?
- কাকা
- চাঁদ
- রাত
- গঙ্গা
• দন্তমূলীয় ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে।
নানা, রাত, লাল, সালাম প্রভৃতি শব্দের ন, র, ল, স দন্ত্যমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
অন্যদিকে,
• চাঁদ শব্দে 'চ' তালব্য এবং 'দ' দন্ত ব্যঞ্জন।
• কণ্ঠ্য ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের পিছনের অংশ উঁচু হয়ে আলজিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে কণ্ঠ্য ব্যঞ্জন বলে। কাকা, খালু, গঙ্গা, গাধা, ঘাস, কাঙাল প্রভৃতি শব্দের ক, খ. গ, ঘ, ঙ কণ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। - 'উদোগেঁড়ে' বাগ্ধারার অর্থ কী?
- আলসে
- অভাবগ্রস্থ লোক
- অপব্যয়ী
- ভাগ্যবান
• 'উদোগেঁড়ে' বাগ্ধারার অর্থ- আলসে।
অন্যদিকে,
• 'উপোসি ছারপোকা' অর্থ - অভাবগ্রস্থ লোক।
• 'উড়নপেকে' অর্থ - অপব্যয়ী।
• 'উঁচু কপালে' অর্থ - ভাগ্যবান।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণi (২০১৯ সংস্করণ)। - 'রিক্সা > রিস্কা' কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
- অসমীকরণ
- ধ্বনি বিপর্যয়
- ব্যঞ্জন বিকৃতি
- অন্তর্হতি
• ধ্বনি বিপর্যয়:
শব্দের শধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
যেমন:
- পিশাচ পিচাশ,
- লাফ ফাল,
- বাক্স > বাস্ক,
- রিক্সা > রিস্কা ইত্যাদি।
অন্যদিকে,
• অসমীকরণ:
একই বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ।
যেমন: ধপ + ধপ = ধপাধপ, টপ + টপ = টপাটপ ইত্যাদি।
• ব্যঞ্জন বিকৃতি:
শব্দ-মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি।
যেমন: কবাট > কপাট, ধোবা > ধোপা, ধাইমা > দাইমা ইত্যাদি।
• অন্তর্হতি:
পদের মধ্যে কোন ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলে। যেমন- ফাল্গুন > ফাগুন, আলাহিদা > আলাদা, ফলাহার > ফলার।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)। - 'ওয়ারিশ' উপন্যাসের রচয়িতা কে?
- সৈয়দ শামসুল হক
- শওকত ওসমান
- আখতারুজ্জামান ইলিয়াস
- শওকত আলী
• 'ওয়ারিশ' উপন্যাস:
- শওকত আলী রচিত 'ওয়ারিশ' (১৯৮৯) উপন্যাসটি মহাকাব্যিক ব্যাপ্তি আছে।
-অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে যেতে হয়। এরই নাম মানব সভ্যতার ইতিহাস, যাকে বলা যায় ক্রমবিকাশ।
-কথাশিল্পী শওকত আলী রনজু চরিত্রের মাধ্যমে উপর্যুক্ত ব্যক্তি, সমাজ ও জাতির ধারাবাহিকতাই প্রকাশ করেছেন অনবদ্য গদ্যশৈলীতে।
-------------------
• শওকত আলী:
- শওকত আলী ১৯৩৬ সালের ১২ই জানুয়ারি, দিনাজপুরে জন্মগ্রহণ করেন।
- তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'যাত্রা'।
- তাঁর রচিত ত্রয়ী উপন্যাস: দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত, পূর্বরাত্রি পূর্বদিন।
- শওকত আলী রচিত বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৮), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৯), একুশে পদক (১৯৯০) লাভ করেন।
তাঁর রচিত উপন্যাস:
- পিঙ্গল আকাশ,
- যাত্রা,
- প্রদোষে প্রাকৃতজন,
- দক্ষিণায়নের দিন,
- কুলায় কালস্রোত,
- পূর্বরাত্রি পূর্বদিন,
- যেতে চাই,
- ওয়ারিশ,
- বাসর মধুচন্দ্রিমা,
- উত্তরের খেপ,
- হিসাবনিকাশ,
- দলিল,
- উপরে ছাপ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। - 'তন্মাত্র' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
- তৎ + মাত্র
- তন্ + মাত্র
- তদ্ + মাত্র
- তন্ম + মাত্র
• ব্যঞ্জন সন্ধির নিয়ম:
আগে ৎ বা দ্ এবং ন্ ম্ থাকলে ৎ বা দ্ স্থানে 'ন' হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে 'ন্ন' কিংবা ম-এর সঙ্গে মিলে 'ন্ম' হয়। কিন্তু, ৎ/ দ্-এর পর ল্ থাকলে ৎ / দ্ সন্ধিতে 'ল্' হয় এবং ল্ পরের ল-এর সঙ্গে মিলে 'ল্ল' হয়।
যেমন:
উৎ + নীত = উন্নীত,
ক্ষুধ + নিবৃত্তি = ক্ষুন্নিবৃত্তি,
তদ্ + মাত্র = তন্মাত্র,
উৎ + লাস = উল্লাস।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। - প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধ গ্রন্থ নয় কোনটি?
- তেল-নুন-লকড়ী
- চার-ইয়ারী কথা
- বীরবলের হালখাতা
- নানাকথা
• 'চার-ইয়ারী কথা' গল্প:
- প্রমথ চৌধুরী রচিত 'চার-ইয়ারী কথা' গল্পটি প্রথম প্রকাশিত হয় 'সবুজপত্র' পত্রিকায়। ১৩২২ বঙ্গাব্দের চৈত্র, ১৩২৩-এর বৈশাখ ও জৈষ্ঠ্য সংখ্যায় তিন কিস্তিতে গল্পটি প্রকাশিত হয়। বহু প্রশংসিত হবার পর, এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯১৬ সাধারণাব্দে।
- প্রমথ চৌধুরী বইটি উৎসর্গ করেন স্ত্রী ইন্দিরা দেবী চৌধুরাণীকে। ১৯৪৪-এ এই বইটির ইন্দিরা দেবীকৃত ইংরেজি তর্জমা 'Tale of Four Friends' প্রকাশ করে বিশ্বভারতী। এই কাহিনি সম্পর্কে অভিযোগ উঠেছিল, এটি আনাতোল ফ্রাঁসের গল্পের অনুকরণে গড়া।
- গল্প প্রকাশের সময় অনেকেই প্রমথ চৌধুরীকে মুখে বলেছেন: তাঁর নায়িকাগুলির বর্ণনা, কথোপকথন ও চরিত্রাঙ্কন এত নিখুঁত যে মনে হওয়াই স্বাভাবিক যে 'চার ইয়ারি কথা'-র চারটি নায়িকার সঙ্গে বিলেতে তাঁর নিশ্চয়ই পরিচয় ছিল। ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়া এমন লেখা সম্ভব নয়।
প্রত্যুত্তরে প্রমথ চৌধুরী বলেন: "প্রথম নায়িকা হচ্ছে পাগল, দ্বিতীয়টি চোর, তৃতীয়টি জুয়াচ্চোর, আর চতুর্থটি ভূত। বলা বাহুল্য, একরকম চারটি সম্পূর্ণ বিভিন্ন চরিত্রের নায়িকার একটির পর একটির সঙ্গে পরিচয় হওয়া অসম্ভব। এই চারটিই আমার মনগড়া। তবে এর ভিতর তৃতীয় গল্পের নায়িকার সঙ্গে আমার পরিচয় ছিল, যাকে আমি রিণী নামে গড়ে তুলেছি।"
- সেকালে পাঠক সমাজের বিশেষ উৎসাহ ছিল তৃতীয় গল্পের রহস্যময়ী নায়িকা রিণীকে নিয়ে। বিশেষত রিণীর সঙ্গে লেখকের কোনো সম্পর্ক ছিল কিনা তা-ই নিয়ে। আত্ম-কথা-য় এ বিষয়ে প্রমথ চৌধুরী যা লিখেছিলেন তার অনেকটাই হারিয়ে গেছে। আর যে-কিছুটা অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে তা বৈশাখী-তে (১৩৫২) প্রকাশিত হয়েছে।
-----------------
• প্রমথ চৌধুরী:
- প্রমথ চৌধুরী ছিলেন সাহিত্যিক ও বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক। তিনি ৭ আগস্ট, ১৮৬৮ সালে যশোরে জন্মগ্রহণ করেন।
- বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধ:
- তেল-নুন-লকড়ী,
- বীরবলের হালখাতা,
- নানাকথা,
- ভাষার কথ,
- আমাদের শিক্ষা,
- নানাচর্চা।
প্রমথ চৌধুরী রচিত গল্প গন্থ:
- চার-ইয়ারী কথা,
- নীললোহিত,
- ঘোষালে ত্রিকথা।
উৎস: 'চার-ইয়ারী কথা' গল্প গ্রন্থ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। - 'পক্ষ' শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি?
- পোক্খো
- পোক্ক্ষো
- পক্খো
- পোক্ক্ষ

• 'অ' বর্ণের উচ্চারণ:
অ বর্ণের উচ্চারণ দুই রকম: [অ] এবং [ও]। সাধারণ উচ্চারণ [অ], কিন্তু পাশের ধ্বনির প্রভাবে [অ] কখনো কখনো [ও)-এর মতো উচ্চারিত হয়।
অ বর্ণের স্বাভাবিক উচ্চারণ: অনেক [অনেক্], কথা [কথা), অনাথ (অনাথ্]।
অ বর্ণের [ও] উচ্চারণ: অতি [ওতি], অণু [ওনু], পক্ষ পোক্খো], অদ্য [ওদ্দো), মন [মোন্]।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। - 'তিলোত্তমা' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কোন উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র?
- আনন্দমঠ
- রাজসিংহ
- কপালকুণ্ডলা
- দুর্গেশনন্দিনী
• 'দুর্গেশনন্দিনী' উপন্যাস:
- "দুর্গেশনন্দিনী" বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসও। ১৮৬৫ সালে উপন্যাসটি প্রকাশিত হয়। উপন্যাস প্রকাশিত হওয়ার পর বাংলা কথাসাহিত্যের ধারায় এক নতুন যুগ প্রবর্তিত হয়।
- ষোড়শ শতাব্দীর শেষভাগে উড়িষ্যার অধিকারকে কেন্দ্র করে মোঘল ও পাঠানের সংঘর্ষের পটভূমিতে এই উপন্যাস রচিত হয়। তবে এটিকে সম্পূর্ণরূপে ঐতিহাসিক উপন্যাস মনে কর হয় না।
- কোনো কোনো সমালোচক এই উপন্যাসে ওয়াল্টার স্কটের আইভানহো উপন্যাসের ছায়া লক্ষ্য করেছেন। বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় এই উপন্যাসের তেরোটি সংস্করণ প্রকাশিত হয়েছে।
- এই উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র: তিলোত্তমা। উপন্যাসের অন্যান্য উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো: বীরেন্দ্র সিংহ, ওসমান, জগৎসিংহ, তিলোত্তমা, আয়েশা, বিমলা প্রমুখ।
অন্যদিকে,
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস 'আনন্দমঠ' এর প্রধান চরিত্ররা হলেন: মহেন্দ্র, কল্যাণী, সত্যানন্দ, জীবনানন্দ এবং ভবানন্দ।
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস 'রাজসিংহ' এর প্রধান চরিত্রগুলো হলো: রাজসিংহ, ঔরঙ্গজেব, এবং বিধাতাপুরুষ (বা বঙ্কিম)।
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস 'কপালকুণ্ডলা' এর প্রধান চরিত্রগুলো হলো: কপালকুণ্ডলা (মৃন্ময়ী), নবকুমার, কাপালিক এবং মতিবিবি (পদ্মাবতী)।
---------------
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসসমূহ হলো:
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। - মূর্ধন্য 'ষ' এর শুদ্ধ ব্যবহার ঘটেছে নিচের কোন শব্দে?
- সংষ্কার
- সংষ্ক্রিয়া
- সুষুপ্ত
- সংষ্কৃতি
• সুষুপ্ত শব্দে ‘ষ’ ধ্বনির শুদ্ধ ব্যবহার ঘটেছে।
অন্যদিকে,
• 'সংষ্কার' এর শুদ্ধরূপ- সংস্কার।
• 'সংষ্ক্রিয়া' এর শুদ্ধরূপ- সংস্ক্রিয়া।
• 'সংষ্কৃতি' এর শুদ্ধরূপ- সংস্কৃতি।-----------------------
• 'ষ' ব্যবহারের নিয়ম:
- 'ঋ' এবং 'ঋ-কার' এর পর 'ষ' হয়। যেমন- ঋষি, কৃষক, উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি ইত্যাদি।
- ট-বর্গীয় ধ্বনির সাথে 'ষ' যুক্ত হয়। যেমন- কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।
- অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের 'স' 'ষ' হয়। যেমন- ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।
- ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে 'ষ" হয়। যেমন-অভিসেক > অভিষেক, সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ > অনুষঙ্গ, সুসমা > সুষমা, প্রতিস্থান > প্রতিষ্ঠান, অনুস্থান > অনুষ্ঠান, বিসম > বিষম ইত্যাদি।
- তৎসম শব্দে 'র'-এর পর 'ষ' হয়। যেমন: বর্ষা, ঘর্ষণ, বর্ষণ।
- কতগুলো শব্দে স্বভাবতই 'য' ব্যবহৃত হয়।
যেমন- ষড়ঋতু, রোষ, কলুষ, ভূষণ, দ্বেষ, ঔষধ, কোষ, আষাঢ়, ভাষণ, ষড়যন্ত্র, ঊষা, পৌষ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)। - 'Book Keeper' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
- দপ্তরি
- হিসাব রক্ষক
- গ্রন্থাগারিক
- গ্রন্থ সংকলক
• 'Book Keeper' এর বাংলা পারিভাষিক শব্দ - হিসাব রক্ষক।
অন্যদিকে,
• 'Book binder' অর্থ - দপ্তরি।
• 'Librarian' অর্থ - গ্রন্থাগারিক।
• 'Book compiler' অর্থ - গ্রন্থ সংকলক।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান। - 'পৃথিবী' শব্দের প্রতিশব্দ কোনটি?
- ভূধর
- অচল
- ক্ষিতি
- নগ

• 'পৃথিবী' শব্দের প্রতিশব্দ শব্দ:
ধরা, ধরণি, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, ভূ, ভূমণ্ডল, অবনি, ক্ষিতি, মহী, বসুমতী, মেদিনী, জগৎ, মর্ত্যলোক, ব্রহ্মাণ্ড, বিশ্ব, অখিল, ভুবন, ভূমি, পৃথ্বী, দুনিয়া, ভুবন, ভূলোক, উর্বী।
অন্যদিকে,
• 'পর্বত' শব্দের প্রতিশব্দ শব্দ:
গিরি, শৈল, পাহাড়, ভূধর, নগ, অচল, শৃঙ্গধর, অগ, ক্ষিতিধর, পৃথিবীধর, পৃথ্বীধর।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। - নিচের কোনটি সরল বাক্য?
- আমরা তিন ভাই এবং দুই বোন।
- সে এখানে এল এবং বসে পড়ল।
- পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে।
- লোকটি নিরক্ষর কিন্তু অভদ্র নয়।
• সরল বাক্য:
যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
যেমন:
- পুকুরে পদ্মফুল জন্মে।
- দুর্জন লোক পরিত্যাজ্য।
এরূপ-
- পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে।
[ এটিও একটি সরল বাক্য। বাক্যে (একটি কর্তা + একটি বিধেয়) রয়েছে।]
অন্যদিকে,
• আমরা তিন ভাই এবং দুই বোন।- একটি যৌগিক বাক্যের উদাহরণ।
• সে এখানে এল এবং বসে পড়ল।- একটি যৌগিক বাক্যের উদাহরণ।
• লোকটি নিরক্ষর কিন্তু অভদ্র নয়।- একটি যৌগিক বাক্যের উদাহরণ।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। - 'পুষ্ট' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
- বিমর্ষ
- নিস্তেজ
- শ্লথ
- ক্ষীণ
• 'পুষ্ট' এর বিপরীতার্থক শব্দ - ক্ষীণ।
অন্যদিকে,
-----------------
• 'প্রফুল্ল' এর বিপরীতার্থক শব্দ - বিমর্ষ।
• 'তেজী' এর বিপরীতার্থক শব্দ - নিস্তেজ।
• 'ত্বরিত' এর বিপরীতার্থক শব্দ - শ্লথ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)। - ______ is essential for making informed decisions.
- Informations
- An information
- The informations
- Information
• The correct answer is - Information is essential for making informed decisions.
• Information (Noun)
- English Meaning: Facts or details about somebody/ something.
- Bangla Meaning: জ্ঞাপন; বিজ্ঞপ্তি।• Information শব্দটি Uncountable Noun.
- এর পূর্বে article (a, an) বসে না এবং তার Plural form হয় না।
- নির্দিষ্ট করে বুঝাতে article The ব্যবহার করা হয়।
- এটিকে countable noun করতে হলে a piece of Information ব্যবহার করে countable noun করতে হয়।Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
- _____ brightness of the moon lights up the night.
- A
- An
- The
- No article
• Material noun (ex: salt, water ইত্যাদি) এবং Abstract noun (ex: honesty, cruelty ইত্যাদি) এর আগে The বসে না।
- Example: Iron is a useful material.• কিন্তু material noun/ abstract noun এরপর Of + noun থাকলে তখন এর আগে The ব্যবহার করা হয়।
- Example: The water of this pond is turbid. (ঘোলা)।• Complete sentence: The brightness of the moon lights up the night.
Source: A Passage To The English Language S. M. Zakir Hussain. - The roads of Rajshahi are wider than ________ Dhaka.
- this
- that
- those
- those of
• Correct Sentence: The roads of Rajshahi are wider than those of Dhaka.
• দুটি Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি পরিহার করতে Uncountable Noun এর পরিবর্তে that of এবং Plural Countable Noun এর পরিবর্তে those of ব্যবহৃত হয়।
- অন্যভাবে বলা যায়, কোনো Comparative sentence এর প্রথম অংশ যদি The + Noun + of + Noun হয়, তবে verb এর পরের অংশ হবে than + that/ those of হবে।
• Structure:
01. The + Uncountable Noun + of + noun + is + comparative adjective + than + that of + ext.
- Example sentence:
- The climate of Nepal is colder than that of Bangladesh.
- The beauty of this painting is greater than that of the one in the gallery.
02. The + Countable Noun + of + noun + is + comparative adjective + than + those of + ext.
- Example sentence:
- The students of this school are taller than those of the neighboring school.
- The books of this library are more interesting than those of the old library.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain. - The Adjective form of 'Describe' is -
- Description
- Describe
- Descriptive
- Descriptively
• The Adjective form of 'Describe' is - Descriptive.
• Descriptive (Adjective)
- English meaning: Saying what somebody/ something is like; describing something.
- Bangla meaning: বর্ণনাত্মক; বর্ণনামূলক।• উল্লিখিত বাকি অপশনগুলো,
- Description (Noun) - বর্ণনা;
- Describe (Verb) - বর্ণনা করা/ দেওয়া;
- Descriptively (Adverb) - বর্ণনা করা যায় এমনভাবে।Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
- Choose the correct sentence
- One-fifth of the students are present today.
- One-fifths of the students are present today.
- One-fifth of the student are present today.
- One-fifth of the students were present today.
• Correct Sentence: One-fifth of the students are present today.
• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন: Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন: One-fifth).
- তবে ভগ্নাংশের পর Subject যদি 'singular' হয় তাহলে Verb singular হবে।
- Subject যদি 'plural' হলে Verb plural হবে।• উল্লিখিত বাকি অপশনগুলো,
খ) One-fifths of the students are present today.
- ভুল। কারণ One-fifths না হয়ে One-fifth হবে। তাই ভুল।গ) One-fifth of the student are present today.
- ভুল। "the student" একবচন, তাই verb are না হয়ে is হবে।ঘ) One-fifth of the students were present today.
- ভুল। কারণ এখানে "today" থাকায় Tense অনুসারে এটি Present Tense. কিন্তু এখানে verb were ব্যবহার করা হয়েছে, যা Past Tense কে নির্দেশ করে। তাই ভুল।Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
- Who wrote the famous allegorical novel "Animal Farm"?
- William Wordsworth
- Charles Dickens
- George Orwell
- William Shakespeare
• The famous allegorical novel "Animal Farm" was written - George Orwell.
- Animal Farm লেখা হয়েছে Allegorical form এ।
- Allegory is a literary term in which one story is told in the guise of another story.
- "অ্যানিমেল ফার্ম" উপন্যাসটি সার্বভৌমত্ব, আদর্শের বিকৃতি এবং ভাষার শক্তি এর বিষয়গুলি গভীরভাবে অন্বেষণ করে।• এই উপন্যাসের চরিত্র সমূহ দুই দলে বিভক্ত -
১. মানুষ হিসাবে রয়েছেন - Mr. Frederick, Mr. Jones, Mr. Whymper.
২. পশু হিসাবে রয়েছে - Napoleon, Snowball, Squealer, Boxer, Benjamin, Old Major, Clover, Moses, Muriel.• George Orwell
- Modern Period এর একজন সুপরিচিত লেখক।
- তিনি একাধারে English novelist, essayist, and critic.
- তাঁর প্রকৃত নাম হচ্ছে - Eric Arthur Blair.
- তিনি তাঁর 'Animal Farm' এবং 'Nineteen Eighty-four' নামক Novel এর জন্য বিশেষভাবে পরিচিত।• Notable work:
- A Clergyman’s Daughter,
- Animal Farm,
- Burmese Days,
- Down and Out in Paris and London,
- Homage to Catalonia,
- Keep the Aspidistra Flying,
- Nineteen Eighty-four.Source: Britannica.com, An ABC of English Literature by M Mofizar Rahman.
- The teacher recommended that the student _______ more regularly.
- studies
- to study
- studied
- study
• Complete sentence: The teacher recommended that the student study more regularly.
• Present Subjunctive
- চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে sub-ordinate clause হিসেবে ব্যবহার করা হয়।
- এ verb এর Base form ব্যবহারের রীতিই হলো Present Subjunctive.
- Structure: Subject + verb (any tense) + that + subject + verb এর base form + extension.
- সাধারণত advise, necessary, ask, command, recommend, demand, urge, propose, suggest, insist, prefer, request, require, ইত্যাদি verb গুলো ব্যবহৃত হলে এই নিয়ম প্রযোজ্য হবে।
- এক্ষেত্রে that যুক্ত subordinate clause এ সর্বদাই verb এর Base form হবে এবং Negative এর ক্ষেত্রে base form এর পূর্বে শুধু not বসবে।
- be verb থাকলে শুধু 'be' বসবে। - Who is the poet of "Mending Wall"?
- Walt Whitman
- Robert Frost
- B. Yeats
- S. Eliot
• The poet of "Mending Wall" is - Robert Frost.
• Mending Wall:
- এই কবিতাটি লিখেন Robert Frost.
- এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ) এ রচিত।
- Mending Wall কবিতাটি তার "North of Boston" কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- কবিতাটি ১৯১৪ সালে প্রকাশিত হয়েছিল।• সার-সংক্ষেপ:
- এতে দুটি প্রতিবেশী একে অপরের সঙ্গে দেয়াল মেরামত করতে গিয়ে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন।
- কবি মনে করেন, দেয়ালের প্রয়োজন নেই, কারণ প্রকৃতি স্বাভাবিকভাবেই সীমানা ভাঙতে চায়।
- তবে প্রতিবেশী বিশ্বাস করেন, "Good fences make good neighbors" — অর্থাৎ, দেয়াল থাকলে সম্পর্ক ভালো থাকে।
- কবি সমাজে সীমানা ও বাধার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং এই কবিতার মাধ্যমে তিনি মানবিক সম্পর্ক ও প্রকৃতির মধ্যে ভারসাম্য খোঁজার চেষ্টা করেছেন।• Robert Frost (1874-1963):
- Robert Frost একজন আমেরিকান কবি। তাকে আমেরিচার শ্রেষ্ঠ কবি বলা হয়।
- তিনি ‘Nature poet’, ‘Regional poet’ নামে পরিচিত।
- তিনি চারবার পুলিতজার পুরস্কার লাভ করেন।
- তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছেঃ A Boy’s Will, North of Boston, From Mountain Interval etc.
- Mending Wall কবিতাটি তার ‘North of Boston’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।• Poems:
- Fire and Ice,
- Mending Wall,
- Birches,
- The Road Not Taken,
- Stopping by Woods on a Snowy Evening,
- Nothing Gold Can Stay,
- Home Burial.Source: Britannica.
- I shall have finished reading the book _____ 8 p.m.
- before
- in
- since
- for
• ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে in বসে এবং নির্দিষ্ট সময়ের জন্য by অথবা before বসে।
• অতীতের নির্দিষ্ট সময়ের পূর্বে since অথবা from এবং ব্যাপক সময়ের পূর্বে for বসে।
• প্রদত্ত Sentence টি Future Tense এ আছে এবং 8 p.m. উল্লেখ করার কারণে সময়টি নির্দিষ্ট বুঝিয়েছে।
- তাই এখানে in ব্যবহার না হয়ে before ব্যবহার হয়েছে।
• Correct answer: I shall have finished reading the book before 8 p.m.Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
- They must complete the project. (make it passice)
- The project must been completed by them.
- The project must being completed by them.
- The project must be completed by them.
- The project was must be completed by them.
• Active voice এ Modal Auxiliary Verb থাকলে তা Passive voice করার নিয়ম:
- Modal Auxiliary verb গুলো হলো: Can, Could, May, Might, Will, Would, Shall, Should, Ought to, Used to, Must ইত্যাদি।
- Active voice এর object টি passive voice এর subject হিসেবে বসে।
- Active voice এর Modal verb টি বসে।
- be বসে।
- প্রদত্ত মুল verb এর past participle বসে।
- by বসে।
- Active voice এর subject টি Passive voice এ object হিসেবে বসে।• Active Voice: They must complete the project.
• Passive Voice: The project must be completed by them.Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
- I don't know why she is upset.
Here, the underlined clause is a/ an -- Noun Clause
- Adjective Clause
- Adverbial Clause
- Verbal Clause
• Noun Clause:
- যে সব Subordinate Clause Noun এর কাজ করে থাকে, অর্থাৎ Subject, Object, Compliment বা Case in Apposition- এর কাজ করে থাকে তাকে Noun Clause বলে।- Noun Clause বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। যেমন:
- Verb এর Subject হিসেবে।
- Verb এর Object হিসেবে।
- Object এর complement হিসেবে। Complement দুই প্রকার। যেমন: 1. Subjective Complement এবং 2. Objective Complement
- Verb এর Subject এর Complement হিসেবে।
- Preposition এর object হিসেবে।• Noun Clause যখন verb এর Object হিসেবে কাজ করে তখন তা That, Wh word: what, when, where, whom, why, whether, how এবং if দিয়ে শুরু হয়।
- প্রদত্ত sentence টিতে 'why she is upset' Noun clause এর নিয়ম অনুযায়ী Why দ্বারা শুরু হয়েছে এবং Know (verb) এর object হিসেবে ব্যবহার করা হয়েছে।- উল্লেখ্য Noun Clause যখন transitive Verb এর Object হিসেবে That দিয়ে শুরু হয় তখন That বাদ যায়।
• Correct Answer: I don't know why she is upset. Here is the underlined clause a/ an - Noun Clause.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
- He is fond of reading historical novels.
Here, the underlined word is a/ an -- Participle
- Infinitive
- Conjunction
- Gerund
• Gerund:
- Gerund হল এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।• Gerund এর ব্যবহার:
- Subject হিসেবে বসে।
- Object হিসেবে বসে।
- Preposition এর Object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।• প্রদত্ত Sentence টিতে 'Read' (Verb) এর সাথে ing যুক্ত হয়ে Preposition (of) এর Object হিসেবে বসে।
- যখন Preposition এর Object হিসেবে বসে Noun এর মতো কাজ করে তখন তাকে Gerund বলে।
- সহজ ভাষায়, Gerund = Verb + ing = Noun = Verb + Noun.• Correct Answer: He is fond of reading historical novels.. Here, the underlined word is a/ an - Gerund.
• উল্লিখিত বাকি অপশনগুলো,
• Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participle may function as Adjectives, describing or modifying Nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।- Example sentence:
- We saw a burning house. ("burning" describes "house").• Infinitive
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.- Example sentence:
- The mayor promised to rebuild the damaged areas.• Conjunction:
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
- A conjunction is a part of speech that connects two or more words, phrases, clauses, or sentences.Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
- I saw a crying baby in the park.
Here, the word "crying" is a/ an -- Gerund
- Present Participle
- Adverb
- Noun
• Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participle may function as Adjectives, describing or modifying Nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।• Participle মূলত তিন প্রকার:
1. Present Participle. Ex: The story is thrilling.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having gained the truth, keep the truth• প্রদত্ত Sentence টিতে, Crying baby দ্বারা কাঁদছে এমন শিশু বা কাঁদছে শিশু কে বুঝানো হয়েছে। সুতরাং এটি verb এর কাজ করেছে।
- আবার, শিশুটি কেমন অবস্থায় আছে (কাঁদছে অবস্থায়) তা বুঝাচ্ছে বলে Crying হলো এখানে Adjective.
- সুতরাং Crying শব্দটি একই সাথে verb ও Adjective এর কাজ করল।
- তাই Crying শব্দটি এখানে Participle বা Present participle হিসেবে ব্যবহার হয়েছে।• Correct Answer: I saw a crying baby in the park. Here, the word "crying" is a/ an - Present Participle.
Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
- This is the place where I was born.
Here, the underlined clause is a/ an -- Noun Clause
- Adverbial Clause
- Adjective Clause
- Verbal Clause
• Adjective clause:
- যে Subordinate Clause কোনো Noun বা Pronoun এর পরে বসে ঐ Noun বা Pronoun কে modify করে তাকে Adjective Clause বলে।
- অর্থাৎ Noun এর Post Modifier হিসাবে Adjective clause বসে।• Adjective Clause দুইটি স্থানে বসতে পারে।
01. Noun এর post modifier. (subject + verb + noun + adjective clause).
02. Subject এর post modifier. (Subject + adjective clause + verb + object).
• উল্লিখিত Sentence এ 'where I was born' হচ্ছে Adjective Clause. কারণ প্রশ্নে উল্লিখিত বাক্যে Noun (this place) এর Post modifier হিসেবে এটি Adjective Clause.• Correct Answer: This is the place where I was born. Here, the underlined clause is - Adjective Clause.
• Note
- Adjective clause কে Relative clause ও বলা হয়ে থাকে।
- Relative clause গুলো সাধারণত Relative pronoun (যেমন: that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা শুরু হয়।
- তবে মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি Cause or Purpose বোঝায় তবে সেটি Adverbial Clause হিসেবে বিবেচিত হবে।Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
- "A person who has come to live permanently in another country" is called -
- Emigrant
- Immigrant
- Foreigner
- Patriot
• "A person who has come to live permanently in another country" is called - Immigrant.
• Immigrant (Noun)
- English meaning: A person who has come to live permanently in a different country from the one they were born in.
- Bangla meaning: অভিবাসনকারী; বসবাসের জন্য বিদেশে আগমনকারী।• Other options:
- Emigrant: A person who leaves their country to live permanently in another.
- Bangla meaning: বাস্তুত্যাগী বা দেশান্তরী (ব্যক্তি)।- Foreigner: A person who comes from a different country.
- Bangla meaning: বিদেশী লোক।- Patriot: A person who loves their country and who is ready to defend it against an enemy.
- Bangla meaning: দেশপ্রেমিক।Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.
- The synonym of the word "Absolute" is -
- Partial
- Limited
- Conditional
- Complete
• Absolute (Adjective)
- English Meaning: Complete and total; not limited in any way; without conditions or restrictions.
- Bangla Meaning: সম্পূর্ণ; পরোৎকৃষ্ট; পরিপূর্ণ; অবিমিশ্র; অসীম; অসীম ক্ষমতাধর।
• Synonym
- Unconditional - অপ্রতিবন্ধ; শর্তহীন; নিঃশর্ত; নিরঙ্কুশ।
- Total - সর্বমোট সম্পূর্ণ।
- Definitive - নিশ্চায়ক; চূড়ান্ত; নিশ্চিত।
• Antonym:
- Relative - তুলনামূলক; আপেক্ষিক; অপেক্ষাকৃত।
- Conditional - শর্তাধীন; শর্তসাপেক্ষ।
- Partial - আংশিক; অসম্পূর্ণ।
• Other options,
- Limited -পরিমাণে অল্প, সংকীর্ণ;
- Complete - সম্পূর্ণ।
• Example sentence: His control over the team was absolute.
- Bangla Meaning: দলের উপর তার নিয়ন্ত্রণ ছিল সম্পূর্ণ।
Source: Website Lecture. - The antonym of the word "Modest" is -
- Humble
- Simple
- Pretentious
- Reserved
• Modest (Adjective)
- English Meaning: Having a humble estimate of one's importance or worth, or being limited in size, amount, or scope.
- Bangla Meaning: বিনয়ী; অনুদ্ধত; নিরহংকার।
• Synonyms:
- Unassuming (নিজেকে জাহির করে না এমন; নিরাভিমান; অপ্রগলভ; আত্মাভিমানশূন্য; বিনয়ী; অমায়িক),
- Humble (বিনয়ী; নম্র; বিনম্র; বিনীত),
- Reserved (সংরক্ষণ করা)।
• Antonyms:
- Arrogant (উদ্ধত),
- Pretentious (বিরাট কৃতিত্ব বা গুরুত্বের দাবিদার; আত্মাভিমানী),
- Immodest (দুর্বিনীত; অবিনয়ী; নির্লজ্জ; অশোভন; অশালীন)।
• Other options,
- Simple - অবিমিশ্র; অবিভক্ত।
• Example Sentences:
- She is very modest about her achievements.
- Despite his wealth, he lives a modest lifestyle.
Source: Website Lecture. - The meaning of the idiom "A bolt from the blue" is -
- Something expected and usual
- Something sudden and surprising
- Something weak and insignificant
- Something repeated regularly
• The meaning of the idiom "A bolt from the blue" is - Something sudden and surprising.
• A bolt from the blue
- English Meaning: 1. A sudden and unexpected event or piece of news.
- Bangla Meaning: ১. অপ্রত্যাশিত ঘটনা বা খবর।
- Example Sentence: 1. The news of his accident was like a bolt from the blue.
- Bangla Meaning: ১. তার দুর্ঘটনার সংবাদ একেবারেই অপ্রত্যাশিত ছিলো।
- English Meaning: 2. A complete surprise.
- Bangla Meaning: ২. সম্পূর্ণরূপে বিস্মিত হওয়া
- Example Sentence: 2. The job came like a bolt from the blue.
- Bangla Meaning: ২. চাকুরিটা হঠাৎ করে (অপ্রত্যাশিতভাবে) হয়ে গেলো।
• সুতরাং, বোঝা যাচ্ছে যে, "Bolt from the blue" means - Something sudden and surprising.
Source: Website Lecture. - Choose the sentence that misuses the determiner:
- All the employees were ready for the meeting.
- They have little interest in watching horror movies.
- He has a little books on the shelf.
- Several cars are parked outside the building.
• The sentence is - He has a little books on the shelf.
• books একটি countable noun, তাই এর পূর্বে determiner হিসেবে a little নয় few বসবে।
- তাই এই sentence টিতে determiner এর misuse হয়েছে।
• Correct sentence: He has a few books on the shelf.• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) All the employees were ready for the meeting.
- employees হলো plural countable noun, আর countable noun এর পূর্বে determiner হিসেবে all ব্যবহৃত হয়।গ) They have little interest in watching horror movies.
- interest হলো uncountable noun, তাই এর পূর্বে determiner হিসেবে little ব্যবহৃত হয়েছে।ঘ) Several cars are parked outside the building.
- cars, plural countable noun আর several determiner হিসেবে plural countable noun এর পূর্বেই বসে।Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
- Tawhid is too weak to swim. (make it Complex)
- Tawhid is so weak that he could not swim.
- Tawhid is so weak and he can not swim.
- Tawhid is so weak that he can not swim.
- Tawhid is too weak that he can not swim.
• Too + --- + to যুক্ত Simple sentence কে Complex sentence এ রূপান্তরের নিয়ম:
- Subject এরপরে প্রথম too এর জায়গায় so বসে।
- Too + --- + to এর মাঝের Adjective word টি বসে।
- to এর পরিবর্তে that বসে।
- প্রথম subject টির Pronoun form বসে।
- tense অনুযায়ী can not/ could not বসে।
- বাকী অংশ বসে।• Simple Sentence: Tawhid is too weak to swim.
• Complex Sentence: Tawhid is so weak that he can not swim.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain. - Had she prepared well, she ______ (pass) the exam.
- would pass
- would have passed
- will have passed
- had passed
• Third Condition এর নিয়ম অনুসারে:
- If বা Had যুক্ত দুটি clause থাকে।
- দুটি clause এর যেকোন একটিতে If/ had দিয়ে clause টি শুরু হবে।
- If বা Had যুক্ত clause টি Past Perfect Tense হয়।
- ২য় clause টি Past perfect Conditional (would have, might have, should have, could have) বসে।
- Verb এর Past Participle form বসে।• Complete Sentence: Had she prepared well, she would have passed the exam.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
- Fill in the blank with an appropriate linker:
She studied hard ______ she could pass the exam.- for
- lest
- because
- so that
• Complete Sentence: She studied hard so that she could pass the exam.
- Bangla Meaning: সে কঠোর পরিশ্রম করেছিল যাতে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে।- এখানে 'so that' - Subordinating conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।
- এটি উদ্দেশ্য বা purpose অর্থে ব্যবহার করা হয়।
- এর অর্থ হলো যাতে, যেন।
- so that এর পর এমন একটি Clause বসে যা কোন একটি উদ্দেশ্য (we may live) প্রকাশ করে। যা করা কর্তার (we) উদ্দেশ্য।• উল্লিখিত বাকি অপশনগুলো,
- for - জন্য; পক্ষে; অভিমুখে; যেহেতু;
- lest - এই আশঙ্কায়;
- because - জন্য; যেহেতু; কারণ।• সুতরাং, বোঝা যাচ্ছে, context অনুসারে শূন্যস্থানে so that বসালে বাক্যে অর্থ পূর্ণতা পাবে।
Source: English-Bangla Dictionary, A Passage To The English Language S. M. Zakir Hussain.
- We'd booked the tickets in advance, ________?
- wouldn't we
- hadn't we
- had we
- would we
• Tag question করার নিয়ম:
- Tag question ব্যবহার করা হয় উক্তিটি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য।
- Statement positive হলে tag question টি negative হবে।
- Subject ও tense অনুসারে auxiliary verb দ্বারা tag question হয়।• Confusing Contraction sentence এর tag question করার নিয়ম:
- যদি subject এরপর 'd থাকে অর্থাৎ, verb টি base form এ আসে, তাহলে এটিকে modal auxiliary হিসেবে would ধরতে হবে।
- Example: If I were a rich man, I'd establish a hospital, wouldn't I?
- তবে 'd এরপরের verb টি যদি past participle form এ থাকে তাহলে তাকে past perfect tense এর had হিসেবে ধরতে হবে।
- Example: I'd reached there in time, hadn't I?
• Correct answer: We'd booked the tickets in advance, hadn't we?Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
- She agreed to ______ her friend with the project.
- help
- helping
- helped
- be help
• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে infinitive (to+verb) ব্যবহার করতে হবে,
- Verb এর সাথে Verb+ing ব্যবহার করা যাবে না।• Verb গুলো হচ্ছে:
- agree,
- want,
- arrange,
- decide,
- demand,
- require,
- forget,
- propose,
- manage,
- refuse,
- ask, etc.• Correct Answer: She agreed to help her friend with the project.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
- The word "Kudos" means -
- Criticism
- Neglect
- Disgrace
- Praise
• Kudos (Noun)
- English Meaning: The public admiration that a person receives as a result of a particular achievement or position in society.
- Bangla Meaning: - (কথ্য) সম্মান ও গৌরব। অভিনন্দন, প্রশংসা করা।• Synonyms: Applause (সমর্থন বা অভিনন্দনজ্ঞাপক তুমুল হর্ষধ্বনি বা করতালি), Fame (খ্যাতি), Credit (কৃতিত্ব), Acclaim (প্রশংসা), Accolade (জয়ধ্বনি)।
• Antonyms: Dishonor (অমর্যাদা), Condemnation (নিন্দা), Disrespect (অসম্মান করা), Blame (দোষারোপ করা), Denunciation (অভিশাপ, ভীতিপ্রদর্শন)।• উল্লিখিত অপশনগুলো,
- Criticism - খুঁতসন্ধান;
- Neglect - অযত্ন/ অবহেলা/ অবজ্ঞা/ অনাদর করা;
- Disgrace - সম্মানহানি; খ্যাতিনাশ;
- Praise - প্রশংসা/ গুণকীর্তন/ তারিফ/ সুখ্যাতি করা।• Example Sentence:
1. Being an actor has a certain amount of kudos attached to it.
2. Kudos to everyone who helped.Source: Website Lecture.
- বাংলাদেশের কোন জেলায় নবম ইপিজেড নির্মাধীন?
- খুলনা
- সাতক্ষীরা
- পটুয়াখালী
- যশোর
ইপিজেড:
- দেশের নবম ইপিজেড নির্মিত হচ্ছে পটুয়াখালী।
- পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৪১০.৭৮ একর জমির ওপর গড়ে উঠছে দেশের নবম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)।
- ২০২৩ সালের ২৯ আগস্ট একনেকে অনুমোদিত এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১,৪৪২.৭৮ কোটি টাকা।
- পুরো প্রকল্পের কাজ শেষ হবে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে।উল্লেখ্য,
- বাংলাদেশের মোট ইপিজেডের সংখ্যা ৯ টি।
- সরকারি ইপিজেড ৮টি এবং বেসরকারি ১টি।
- বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রাম ইপিজেড। ১৯৮৩ সালে যাত্রা শুরু করে।
- বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড ঢাকা ইপিজেড, ঢাকার সাভারে এর অবস্থান।
- বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা ইপিজেড। এটি নীলফামারীতে অবস্থিত।
- মংলা ইপিজেড বাগেরহাট জেলায় অবস্থিত।
- আদমজী ইপিজেড নারায়ণগঞ্জে অবস্থিত।
- কর্ণফুলী ইপিজেডের অবস্থান পতেঙ্গা, চট্টগ্রাম।উৎস: বেপজা ওয়েবসাইট এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
- নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?
- ক্লোরোফ্লোরো কার্বন
- কার্বন ডাই অক্সাইড
- নাইট্রাস অক্সাইড
- অক্সিজেন
• গ্রীন হাউজ গ্যাস নয়- অক্সিজেন ।
• গ্রিনহাউজ গ্যাস (Greenhouse gas):
- গ্রিনহাউজ ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোকে বলা হয় গ্রিনহাউজ গ্যাস।
• কয়েকটি উল্লেখযোগ্য গ্রীন হাউজ গ্যাস হচ্ছে:
- জলীয় বাষ্প,
- কার্বন ডাই অক্সাইড (CO₂),
- নাইট্রাস অক্সাইড (N2O),
- মিথেন (CH4),
- ওজোন (03),
- ক্লোরোফ্লোরো কার্বন (CFC) ইত্যাদি।
- কার্বন ডাই সালফাইড এবং কার্বনিল সাইফাইড হলো পরোক্ষ গ্রীন হাউজ গ্যাস।
উৎস: ⅰ) ভূগোল, নবম-দশম শ্রেণিএবং GRID-Arendal. - সাহারা মরুভূমি কোথায় অবস্থিত?
- এশিয়া মহাদেশে
- আফ্রিকা মহাদেশে
- দক্ষিণ আমেরিকা মহাদেশ
- ওশেনিয়া মহাদেশে
সাহারা মরুভূমি:
- প্রায় ৯,২০০,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
- সাহারা মরুভূমিকে বিশ্বের বৃহত্তম উষ্ণ (গরম) মরুভূমি হিসেবে বিবেচনা করা হয়।
- আয়তনের দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম মরুভূমি,
- শুধুমাত্র অ্যান্টার্কটিকা ও আর্কটিকের মেরু মরুভূমির পরেই অবস্থান।
- এবং এটি আফ্রিকা মহাদেশের প্রায় ৩১% অংশ দখল করে রেখেছে।
- সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার ১১টি দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিস্তৃত।
- এই দেশগুলো হলো: আলজেরিয়া, মিশর, লিবিয়া, সুদান, মরক্কো, তিউনিশিয়া, চাঁদ, মালি, নাইজার, মরিতানিয়া, পশ্চিম সাহারা।
উৎস: ওয়ার্ল্ড এটলাস। - সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম কী?
- ব্যারোমিটার
- হাইগ্রোমিটার
- ফ্যাদোমিটার
- ম্যানোমিটার
• ফ্যাদোমিটার- সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র।
বিভিন্ন পরিমাপক যন্ত্র:
- ব্যারোমিটার- বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র।
- ম্যানোমিটার- গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র।
- হাইগ্রোমিটার- বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্র।
উৎস: ব্রিটানিকা। - ”ন্যাটো শীর্ষ সম্মেলন- ২০২৫” কোথায় অনুষ্ঠিত হয়?
- কানাডা
- নেদারল্যান্ডস
- যুক্তরাষ্ট্র
- ফ্রান্স
• ন্যাটো শীর্ষ সম্মেলন- ২০২৫:
- স্থান: হেগ, নেদারল্যান্ডস।
- সময়: দুই দিনব্যাপী (২৪ ও ২৫ জুন) শীর্ষ সম্মেলন।
- মূল আলোচ্য বিষয়: ন্যাটোর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা ব্যয় সংক্রান্ত।
উল্লেখ্য,
• ন্যাটো (NATO):
- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organization.
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৪ এপ্রিল, ১৯৪৯ সাল।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: লন্ডন।
- বর্তমান সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২ টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- সর্বশেষ সদস্যদেশ: সুইডেন।
- ন্যাটোভুক্ত মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট। (সেপ্টেম্বর, ২০২৫)উৎস: NATO ওয়েবসাইট।
- ”ফাগুন হাওয়ায়” চলচ্চিত্রের পরিচালক কে?
- জহির রায়হান
- হুমায়ূন আহমেদ
- চাষী নজরুল
- তৌকির আহমেদ
• ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র “ফাগুন হাওয়ায়” পরিচালক তৌকির আহমেদ।
- ”থেকে নেয়া” চলচ্চিত্রের পরিচালক: জহির রায়হান।
- Let there be light চলচ্চিত্রের পরিচালক: জহির রায়হান।
- ”আগুনের পরশমণি” চলচ্চিত্রের পরিচালক: হুমায়ূন আহমেদ।
- ”শ্যামল ছায়া” চলচ্চিত্রের পরিচালক: এটি হুমায়ূন আহমেদের একটি বিখ্যাত চলচ্চিত্র।
- 'হাঙ্গর নদী গ্রেনেড' চলচ্চিত্রের পরিচালক: চাষী নজরুল ইসলাম।উৎস: প্রথম আলো।
- সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার উপর ন্যস্ত?
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- প্রধান বিচারপতি
- সেনাপ্রধান
• বাংলাদেশ সরকারের স্বরূপ:
- বাংলাদেশ একটি গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র।
- এই রাষ্ট্রে সকল ক্ষমতার মালিক জনগণ।
- আমাদের দেশে সংসদীয় পদ্ধতির এককেন্দ্রিক সরকার ব্যবস্থা চালু রয়েছে।
- সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান।
- এ ব্যবস্থায় রাষ্ট্রপ্রধানরূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করেন।
- সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি তাঁকে প্রদত্ত ও তাঁর উপর অর্পিত ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করে থাকেন।
- সংসদীয় রীতি অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ গঠিত হয়।
- সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার উপর ন্যস্ত।
- প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকে।উৎস: পৌরনীতি ও নাগরিকতা-৯ম-১০ম শ্রেণি।
- বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কোন বিদেশি মিশনে উত্তোলিত হয়?
- দিল্লি
- কলকাতা
- লন্ডন
- আগরতলা
- ১৯৭১ সালের ২রা মার্চ সে পতাকাটিই ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তোলন করে।
- এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে পতাকা ওড়ান তৎকালীন ডাকসুর ভিপি আ স ম আব্দুর রব।- এই জাতীয় পতাকাটি প্রথম তৈরি করা হয়েছিল ১৯৭০ সালের ৬ জুন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সার্জেন্ট জহুরুল হক হলের ১১৬ নম্বর কক্ষে এই পতাকা তৈরি করেন কয়েকজন ছাত্রনেতা।
- জাতীয় পতাকা তৈরির সঙ্গে যুক্ত ছিলেন ছাত্রনেতা কাজী আরেফ আহমেদ, শিব নারায়ণ দাস সহ ২২ জন।- বিদেশে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় ১৯৭১ সালের ১৮ এপ্রিল।
- ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়।- স্বাধীনতার পর পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়া হয়। পতাকার মাপ ও রঙ নির্ধারণ করে পরিমার্জন করা হয় পতাকা।
- যা আজ বাংলাদেশের জাতীয় পতাকা।- সবুজ আয়তক্ষেত্রের মাঝখানে লাল বৃত্ত, বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়।
উৎস: বিডিনিউজ-২৪।
- তমুদ্দিন মজলিশের নেতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন?
- রসায়ন
- পদার্থবিজ্ঞান
- রাষ্ট্রবিজ্ঞান
- গনিত
তমুদ্দিন মজলিশ:
-ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
- তমুদ্দিন মজলিশ মূলত সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ।
- তমুদ্দিন মজলিসের লক্ষ ছিল, কুসংস্কার দুর করে যুক্তিবাদের উপর সত্য সুন্দর ও মানবীয় মুল্যবোধ ভিত্তিক শিল্প ও সাহিত্যের মাধ্যমের দেশ ও সমাজ কে এগিয়ে নিয়ে যাওয়া।
- তমদ্দুন মজলিশের বাংলা মুখপত্র ছিল সাপ্তাহিক সৈনিক
- তমদ্দুন মজলিশ ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ শিরোনামে একটি পুস্তিকা প্রকাশ করে।উৎস: বাংলাপিডিয়া।
- ”জুলাই ঘোষণাপত্র” কত তারিখে ঘোষনা করা হয়?
- ২ই আগস্ট, ২০২৫
- ৩ই আগস্ট, ২০২৫
- ৮ই আগস্ট, ২০২৫
- ৫ই আগস্ট, ২০২৫
জুলাই ঘোষণাপত্র:
-জুলাই ঘোষণাপত্র হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি দলিল, যার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে।
- ৫ই আগস্ট, ২০২৫, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে '৩৬ জুলাই উদ্যাপন' শীর্ষক এক অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
- ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু হলো, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের নিরন্তর সংগ্রামের ইতিহাস তুলে ধরা।
- ঘোষণাপত্রে মোট ২৮টি দফা রয়েছে, যার মাধ্যমে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোকে স্পষ্ট করা হয়েছে।উৎস: জুলাই ঘোষণাপত্র।
- United Nations World Tourism Organization (UNWTO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- মাদ্রিদ
- জেনেভা
- জুরিখ
- লন্ডন
• United Nations World Tourism Organization (UNWTO):
- বিশ্ব পর্যটন সংস্থা (UN Tourism) হল জাতিসংঘের বিশেষায়িত সংস্থা যা দায়িত্বশীল, টেকসই এবং সর্বজনীনভাবে অ্যাক্সেসযোগ্য পর্যটনের জন্য কাজ করে
- পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
- UNWTO আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ২ জানুয়ারি ১৯৭৫ সালে।
- এর সদর দপ্তর : মাদ্রিদ, স্পেন।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে- ২০০৩ সালে।
- সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা 160 টি। ( সেপ্টেম্বর-2025)
উৎস: UNWTO ওয়েবসাইট - WIPO-এর পূর্ণরূপ কী?
- World Investment Policy Organization
- World Industrial Property Office
- World Intellectual Property Organization
- World International Patent Office
• The World Intellectual Property Organization (WIPO)
• বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংস্থা (WIPO) হল জাতিসংঘের একটি সংস্থা যা বিশ্বের উদ্ভাবক এবং স্রষ্টাদের সেবা করে, নিশ্চিত করে যে তাদের ধারণাগুলি নিরাপদে বাজারে পৌঁছায় এবং সর্বত্র জীবন উন্নত করে।
• ইতিহাস : ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত।
• সদস্যপদ : ১৯৩টি সদস্য রাষ্ট্র ।
• মহাপরিচালক : ড্যারেন ট্যাং ।
• সদর দপ্তর : জেনেভা, সুইজারল্যান্ড।উৎস: WIPO ওয়েবসাইট।
- গালফ এয়ার (Gulf Air) কোন দেশের বিমান সংস্থার নাম?
- কাতার
- বাহরাইন
- ইন্দোনেশিয়া
- মালয়েশিয়া
- বাহরাইন জাতীয় বিমান সংস্থার নাম- গালফ এয়ার (Gulf Air)।
অন্যদিকে,
- ইন্দোনেশিয়া হল স্কাইটিমে যোগদানকারী প্রথম ইন্দোনেশিয়ান বিমান সংস্থা।
- মালয়েশিয়া জাতীয় বিমান সংস্থার নাম- মালয়েশিয়ান এয়ারলাইনস।
- কাতার জাতীয় বিমান সংস্থার নাম- কাতার এয়ারওয়েজ।
উৎস: সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট। - নিচের কোনটি ইনপুট ডিভাইসের উদাহরণ?
- প্রিন্টার
- কীবোর্ড
- স্পিকার
- মনিটর
পেরিফেরালস:
- পেরিফেরাল হলো কম্পিউটার সংযুক্ত অতিরিক্ত ডিভাইস যা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়।
- পেরিফেরালের সাহায্যে কম্পিউটারে উপাত্ত ও নির্দেশ প্রদান, কম্পিউটার হতে ফলাফল গ্রহণ এবং ফলাফল সংরক্ষণ করা হয়।
যেমন: প্রিন্টার, প্লটার ডিস্ক, ডিস্ক ড্রাইভ, সিডি-রম ইত্যাদি।১। ইনপুট ডিভাইস (Input Device):
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোকে ইনপুট ডিভাইস বলে।
যেমন: কীবোর্ড, মাউস, স্ক্যানার, OMR, OCR ইত্যাদি।২। আউটপুট ডিভাইস (Output Device):
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোকে আউটপুট ডিভাইস বলে।
যেমন: মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি।৩। ইনপুট-আউটপুট ডিভাইস (Input-Output Device):
- এছাড়াও আরও কিছু পেরিফেরাল রয়েছে যা ইনপুট-আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে।
যেমন: হেডফোন, ডিজিটাল ক্যামেরা, মডেম, টাচ স্ক্রিন ইত্যাদি।উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)- নবম-দশম শ্রেণি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- চন্দ্রপাল
- ধর্মপাল
- সমুদ্রপাল
- গোপাল
- গোপাল প্রতিষ্ঠিত রাজবংশের নাম পাল বংশ।
- গোপালের পিতার নাম বপ্যট।
- পিতামহ ছিলেন দয়িতবিষ্ণু।
- গোপালের সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে বাংলার উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে পাল রাজত্বের শুরু হয়।
- পাল বংশের রাজাগণ একটানা চার'শ বছর শাসন করেন।
- গোপাল সিংহাসনে আরোহণ করে রাজ্য বিস্তারে মনোযোগ দেন।
- তিনি বাংলার উত্তর এবং পশ্চিমের বিরাট অংশই রাজ্যভুক্ত করেন।
- ইতিহাস গবেষকগণের অনেকেই মনে করেন, গোপাল ৭৫০ থেকে ৭৮১ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজ্য শাসন করেন।উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ শ্রেণি।
- F-16 যুদ্ধ বিমান কোন দেশের তৈরি?
- চীন
- ফ্রান্স
- জার্মানি
- আমেরিকা
• F-16 Fighting Falcon
- ধরন: এক ইঞ্জিন বিশিষ্ট সুপারসনিক মাল্টিরোল ফাইটার জেট।
- উৎপাদক: আমেরিকার General Dynamics (পরে Lockheed Martin)।
- প্রথম উড়ান: ১৯৭৪ সালে।
- যুক্তরাষ্ট্রে পরিষেবা শুরু: ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে (USAF)।
- রপ্তানি ও ব্যবহারকারী দেশ: ন্যাটোসহ ২৫টিরও বেশি দেশ, যেমন বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইসরায়েল, তুরস্ক, মিশর, দক্ষিণ কোরিয়া ইত্যাদি।
উৎস: Encyclopaedia Britannica. - ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণ বিষয়ক প্রটোকল কোনটি?
- কার্টাগেনাল প্রটোকল
- মন্ট্রিল প্রটোকল
- কিয়েটো প্রটোকল
- বাসেল কনভেনশন
• মন্ট্রিল প্রটোকল:
- প্রটোকলটি গৃহীত হয়: ১৯৮৭ সালে।
- উদ্দেশ্য: ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণ।
- চুক্তির স্থান: মন্ট্রিল, কানাডা।
- কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি, ১৯৮৯।
- এটি ক্লোরোফ্লুরোকার্বন (CFC) নিষিদ্ধ করার লক্ষ্যে কাজ করে।
- মন্ট্রিল প্রটোকল চুক্তি বাস্তবায়নের জন্য বর্তমানে সিএফসি গ্যাসের উৎপাদন হ্রাস পেয়েছে।
অন্যদিকে,
- কিয়েটো প্রটোকল - গ্রিণ হাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ।
- বাসেল কনভেনশন - ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক
- জৈব নিরাপত্তা সংক্রান্ত প্রোটকল- কার্টেজেনা প্রোটোকল
উৎস: UNEP ওয়েবসাইট এবং Britannica. - নিচের কোন তথ্যটি ড. মুহাম্মদ ইউনুস এর ক্ষেত্রে সঠিক নয়?
- তিনি হাটহাজারী উপজেলার জন্মগ্রহণ করেন।
- তিনি ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক।
- তিনি বিশ্ব খাদ্য পুরষ্কার পেয়েছিলেন।
- তিনি অর্থনীতিতে নোবেল পুরষ্কার পেয়েছিলেন।
• ড. মুহাম্মদ ইউনুস অর্থনীতিতে নোবেল পুরষ্কার পানানি, তিনি শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছিলেন।
• ড. মুহাম্মদ ইউনুস :
- ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশী নোবেল বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ।
- তিনি ১৯৪০ সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয়ের একজন শিক্ষক।
- তিনি ক্ষুদ্রঋণ (Microcredit) এবং 'সামাজিক ব্যবসা' ধারণার প্রবর্তক।
- অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
- মুহাম্মদ ইউনূস ও তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- শান্তিতে নোবেল পুরষ্কার প্রাপ্তির দিক থেকে তিনি দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয়।- তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ 'দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে' এবং '(Banker to the Poor)।
- তিনি বিশ্ব খাদ্য পুরষ্কার পেয়েছিলেন।তাঁর রচিত অন্যান্য বই :
A world of three zeros,
Creating a world unlimited potential ,
Without poverty,
Super happiness,উৎস: ইউনূস সেন্টার।
- কোথায় থেকে বাংলাপিডিয়া প্রকাশিত হয়?
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- বাংলা একাডেমি
- এশিয়াটিক সোসাইটি
- কলকাতা বিশ্ববিদ্যালয়
বাংলাপিডিয়া:
- বাংলাপিডিয়া বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ।
- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক বাংলাপিডিয়া প্রকাশিত হয়।
- এটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির উদ্যোগে ২০০৩ সালে প্রথম প্রকাশ করা হয়।
- এরপর ২০১২ সালে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়।
- ১৪৫০ জন পণ্ডিত বাংলাদেশের প্রাচীন থেকে বর্তমান - পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ঘটনাবলি এতে সংযোজন করেছেন।
উৎস: বাংলাপিডিয়া। - জাতীয় উৎপাদনশীলতা দিবস কত তারিখ পালিত হয়?
- ১১ জুলাই
- ২ অক্টোবর
- ৮ সেপ্টেম্বর
- ১৩ অক্টোবর
- বিশ্ব জনসংখ্যা দিবস = ১১ জুলাই;
- জাতীয় পাবলিক সার্ভিস দিবস = ২৩ জুলাই;
- জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস = ৯ আগস্ট;
- আন্তর্জাতিক সাক্ষরতা দিবস = ৮ সেপ্টেম্বর;
- বিশ্ব নৌদিবস = সেপ্টেম্বরের শেষ সপ্তাহ;
- জাতীয় উৎপাদনশীলতা দিবস = ২ অক্টোবর;
- শিশু অধিকার দিবস = অক্টোবর মাসের প্রথম সোমবার;
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস = ১৩ অক্টোবর;
- বিশ্ব খাদ্য দিবস = ১৬ অক্টোবর ;
- জাতীয় নিরাপদ সড়ক দিবস = ২২ অক্টোবর;
- জাতীয় যুব দিবস ১ নভেম্বর;
- জাতীয় সমবায় দিবস নভেম্বর মাসের প্রথম শনিবার;
- বিশ্ব এইডস দিবস = ১ ডিসেম্বর;
- জাতীয় বস্ত্র দিবস = ০৪ ডিসেম্বর;
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস = ৯ ডিসেম্বর;
- বেগম রোকেয়া দিবস = ৯ ডিসেম্বর;উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।