জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল পদের নাম: মেডিকেল অফিসার (৯ম গ্রেড) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৭.০৭.২০২৬ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড · পরীক্ষার সাল ২০২৬
- কোন বানানটি শুদ্ধ?
- নিশিথিনী
- নীশিথিনী
- নিশীথিনী
- নিশিথিনি
• 'নিশীথিনী'- বানানটি শুদ্ধ।
বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে,
- 'নিশীথিনী' সংস্কৃত শব্দ।
- 'নিশীথিনী' (বিশেষ্য) শব্দের অর্থ- রাত্রি; রজনী।উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
- পৃথিবীর সমার্থক শব্দ কোনটি?
- ক্ষিতি
- অটবি
- পারাবার
- কুঞ্জ
• 'ক্ষিতি' 'পৃথিবী' শব্দের একটি বহুল ব্যবহৃত সমার্থক শব্দ।
পৃথিবীর অন্যান্য কিছু সমার্থক শব্দ হলো:
ধরিত্রী, বসুধা, অবনী, মহী ও মেদিনী।অন্যান্য অপশনগুলোর বিশ্লেষণ:
- অটবি: এটি বন বা অরণ্যের সমার্থক শব্দ।
- পারাবার: এটি সমুদ্র বা সাগরের সমার্থক শব্দ।
- কুঞ্জ: এটি বাগান বা উপবনের সমার্থক শব্দ।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। - কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
- সূর্যদীঘল বাড়ী
- রাইফেল রোটি আওরাত
- পায়ের আওয়াজ পাওয়া যায়
- তরঙ্গ ভঙ্গ
• মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস - 'রাইফেল রোটি আওরাত'।
• 'রাইফেল রােটি আওরাত' উপন্যাস:
- 'রাইফেল রােটি আওরাত' (১৯৭৩), আনােয়ার পাশা রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- মুক্তিযুদ্ধের উপর রচিত প্রথম উপন্যাস 'রাইফেল রোটি আওরাত'।
- অধ্যাপক সুদীপ্ত শাহীন এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র।
- এই উপন্যাসের অন্যান্য চরিত্রগুলাে হচ্ছে - ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব প্রমুখ।
- উপন্যাসটি মুক্তিযুদ্ধকালীন রচিত এবং ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত।
-------
অন্যদিকে,
সূর্যদীঘল বাড়ী - আবু ইসহাক রচিত উপন্যাস।
পায়ের আওয়াজ পাওয়া যায় - সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য।
তরঙ্গ ভঙ্গ - সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত এবসার্ডধর্মী অস্তিত্ববাদি নাটক।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - ‘Tree Without Roots’ কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ?
- বিষবৃক্ষ
- লালসালু
- নীলদর্পণ
- দিবা-নিশি
• 'লালসালু' গ্রন্থের ইংরেজি অনুবাদ - ‘Tree Without Roots’।
• 'লালসালু' উপন্যাস:
- সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস 'লালসালু।
- উপন্যাসটি ১৯৪৮ সালে কলকাতা থেকে প্রকাশিত হয়।
- 'লালসালু' উপন্যাসটি ১৯৬৭ সালে Tree Without Roots নামে ইংরেজিতে অনূদিত হয়।
- 'লালসালু' একটি বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস।
- ধর্ম নিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন এবং নারী জাগরণের প্রেক্ষাপটে সমাজচেতনা এই উপন্যাসের মূল বিষয়।
- এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: মজিদ, জমিলা, আমেনা, খালেক ব্যাপারী, রহিমা, আক্কাস প্রমুখ।অন্যদিকে,
• 'বিষবৃক্ষ' - বঙ্কিমচন্দ্র রচিত সামাজিক উপন্যাস।
• 'নীলদর্পণ ' - দীনবন্ধু মিত্র রচিত নাটক।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - অনুসর্গ কী করে?
- বিভক্তির কাজ করে
- শব্দের অর্থ স্পষ্টতর করে
- শব্দের অর্থ পরিবর্তন করে
- অলঙ্কার হিসেবে ব্যবহৃত হয়
• অনুসর্গ - বিভক্তির কাজ করে।
• অনুসর্গ বা কর্মপ্রবচনীয়:
- বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে।
- অনুসর্গগুলো কখনো প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয়, আবার কখনো বা 'কে' এবং 'র' বিভক্তিযুক্ত শব্দের পরে বসে।
যেমন:
- বিনা: দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? (প্রাতিপদিকের পরে)
- সনে: ময়ূরীর সনে নাচিছে ময়ূর। (ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দের পরে)
- দিয়ে: তোমাকে দিয়ে আমার চলবে না। (দ্বিতীয়ার 'কে' বিভক্তিযুক্ত শব্দের পরে)
• বাংলা ভাষায় বহু অনুসর্গ আছে।
যেমন:
- প্রতি, বিনা, বিহনে, সহ, ওপর, অবধি, হেতু, মধ্যে, মাঝে, পরে, ভিন্ন, বই, ব্যতীত, জন্যে, জন্য, পর্যন্ত অপেক্ষা, সহকারে, তরে, পানে, নামে, মতো, নিকট, অধিক, পক্ষে, দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক, সঙ্গে, হইতে, হতে, থেকে, চেয়ে, পাছে, ভিতর, ভেতর ইত্যাদি।
- এদের মধ্যে দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক, হইতে (হতে), চেয়ে, অপেক্ষা, মধ্যে প্রভৃতি কয়েকটি অনুসর্গ বিভক্তিরূপে ব্যবহৃত হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। - নিচের কোনটি মিশ্র শব্দ?
- চা-চিনি
- নামাজ-রোজা
- চৌহদ্দি
- স্কুল-কলেজ
চৌহদ্দি:
- এটি একটি মিশ্র শব্দ (বা সংকর শব্দ)।
- বিভিন্ন ভাষার শব্দ মিলে যে নতুন শব্দ তৈরি হয়, তাকে মিশ্র শব্দ বলে।
'চৌহদ্দি' শব্দটি আধুনিক বাংলা অভিধান মতে বাংলা ও আরবি ভাষার সংমিশ্রণে গঠিত হয়েছে (চৌ = বাংলা, হদ্দি = আরবি)।
অন্যান্য অপশনগুলোর বিশ্লেষণ:
- চা-চিনি: এটি দুটি আলাদা চীনা ভাষার শব্দ (চা এবং চিনি) পাশাপাশি বসে গঠিত শব্দদ্বৈত।
- নামাজ-রোজা: দুটি শব্দই ফারসি ভাষার শব্দ, তাই এটি মিশ্র শব্দ নয়।
- স্কুল-কলেজ: দুটি শব্দই ইংরেজি ভাষার শব্দ (School ও College)।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। - পরীবিবি কে ছিলেন?
- আওরঙ্গজেবের কন্যা
- শায়েস্তা খানের কন্যা
- মুর্শিদকুলি খানের স্ত্রী
- আজিমুসশানের মাতা
পরী বিবি:
- পরী বিবি বাংলার মুঘল সুবাদার শায়েস্তা খান এর কন্যা।
- বাদশাহ আওরঙ্গজেব এর পুত্র মুহম্মদ আজম এর স্ত্রী।
- তাঁর আসল নাম ইরান দুখত।
উল্লেখ্য,
- ঢাকাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করতে ১৬১৮ সালে মোগল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় ছেলে আজম শাহ নির্মাণ করেন লালবাগ দুর্গ।
- লালবাগ কেল্লা ১৭শ শতকে নির্মিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ স্থাপনা।
- এটির নির্মাণকাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে, মুঘল সুবাদার মুহাম্মদ আজম শাহ কর্তৃক।
- মুঘল সুবাদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে নির্মাণকাজ পুনরায় শুরু করেন। কিন্তু ১৬৮৪ খ্রিস্টাব্দে কন্যা বিবি পরীর অকাল মুত্যৃতে তিনি দুর্গ নির্মাণ একটি অশুভ লক্ষণ ভেবে বন্ধ করে দেন। দুর্গের অভ্যন্তরে মসজিদের পূর্ব দিকে বিবি পরীকে সমাহিত করা হয়। শায়েস্তা খান কন্যার সমাধির উপর একটি সুদৃশ্য সৌধ নির্মাণ করেন।
উৎস: i) বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
ii) প্রথম আলো। - বাংলার প্রাচীনতম জনপদ কোনটি?
- সোনারগাঁও
- বিক্রমপুর
- পুণ্ড্র
- সুবর্ণচর
পুণ্ড্র জনপদ:
- বাংলার সর্বপ্রাচীন ও অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ হলো পুণ্ড্র।
- বর্তমান বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল নিয়ে এই জনপদ গড়ে উঠেছিল।
- এর রাজধানী ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর যা বর্তমানে মহাস্থানগড়।
- এটি বাংলার এ পর্যন্ত আবিষ্কৃত প্রাচীনতম নগর-স্থান হিসেবে স্বীকৃত।
• খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের (আনুমানিক) মহাস্থান ব্রাহ্মী লিপিতে উল্লিখিত পুদনগল (পুণ্ড্র নগর) এবং বগুড়া যে অভিন্ন তা একাধিক উৎস থেকে প্রমাণ করা যায়। প্রাচীন এই জনপদের সীমানা চিহ্নিত করে ড. নীহাররঞ্জন রায় লিখেছেন, "পুণ্ড্রবর্ধনের কেন্দ্র বা হৃদয়স্থানের একটি নতুন নাম পাইতেছি দশম শতক হইতে; এ নাম বরেন্দ্র অথবা বরেন্দ্রী।" অর্থাৎ এই প্রাচীন জনপদটি ইতিহাসের বিভিন্ন পর্যায়ে দুটো ভিন্ন নামে পরিচিতি লাভ করেছিল। কতিপয় লিপি প্রমাণে এ কথা বলা যায় যে, বরেন্দ্র পুণ্ড্রবর্ধনেরই অংশবিশেষ। মধ্যযুগের মুসলিম ঐতিহাসিকরা বরেন্দ্রিকে বলতেন বরীন্দ্র।অন্যদিকে,
- সোনারগাঁও: সোনারগাঁও প্রধানত সুলতানী আমলে (বিশেষ করে ফখরুদ্দিন মুবারক শাহ ও গিয়াসউদ্দিন আজম শাহের শাসনামলে) বাংলার রাজধানী ছিল। পরবর্তীতে মোঘল আমলে ১৬১০ সালে ঢাকায় রাজধানী স্থানান্তরিত হওয়ার আগ পর্যন্ত এটি পূর্ববঙ্গের একটি প্রধান প্রশাসনিক কেন্দ্র ও ঈশা খাঁ ও তাঁর বংশধরদের রাজধানী হিসেবে ব্যবহৃত হয়।
উৎস: i) বাংলাদেশ পর্যটন কর্পোরেশ্ন ওয়েবসাইট।
ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
iii) বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম। - সুইডেনের মুদ্রার নাম কী?
- পাউন্ড
- ডলার
- ক্রোনা
- পেসো
সুইডেনের মুদ্রার নাম হলো সুইডিশ ক্রোনা (Swedish Krona)।
সুইডেন:
- সুইডেন একটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ, যা উত্তর ইউরোপে অবস্থিত।
- পশ্চিমে নরওয়ে, উত্তর-পূর্বে ফিনল্যান্ড, এবং দক্ষিণ-পূর্বে আছে যথাক্রমে বাল্টিক সাগর ও বথনিয়া উপসাগর।
- রাজধানী: স্টকহোম।
- সুইডেন একটি সাংবিধানিক রাজতন্ত্র।
- আইনসভা: রিক্সড্যাগ।
- মুদ্রা: সুইডিশ ক্রোনা।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন।
- রাষ্ট্রপ্রধান: রাজা কার্ল ষোড়শ গুস্তাফ।
উৎস: Britannica. - Who wrote “The Road Not Taken”?
- William Wordsworth
- B. Shelley
- Arthur Miller
- Robert Frost
• “The Road Not Taken” was written by - Robert Frost.
• The Road Not Taken:
- আমেরিকান কবি Robert Frost রচিত কবিতা।
- এই কবিতাটি ১৯১৫ সালের আগস্টে আটলান্টিক মান্থলিতে প্রকাশিত হয়েছিল।
- কবিতাটির আলোচ্য বিষয় হচ্ছে আমাদের জীবনে যে সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করিনি সে সম্পর্কে অনুশোচনা।
- The poem is often interpreted as an allegory about making choices in life.
- The poem presents a narrator recalling a journey through a woods, when he had to choose which of two diverging roads to travel.• Robert Frost (1874-1963):
- Robert Frost একজন আমেরিকান কবি।
- তাকে আমেরিকার শ্রেষ্ঠ কবি বলা হয়।
- তিনি ‘Nature poet’, ‘Regional poet’ নামে পরিচিত।
- তিনি চারবার পুলিৎজার পুরস্কার লাভ করেন।• Notable Poems of Robert Frost:
- The Road Not Taken;
- Mending Wall;
- Stopping by Woods on a Snowy Evening;
- Christmas Trees;
- A Boy’s Will;
- North of Boston;
- Nothing Gold Can Stay;
- After Apple-picking;
- Mountain Interval;
- Home Burial.Source: Britannica, Website English Essence.
- The most common cause ofcommunity acquired pneumonia in adults in Bangladesh is:
- Klebsiella pneumonia
- Staphylococcus aures
- Streptococcus pneumonia
- Mycoplasma pneumonia
ব্যাখ্যা:
• Streptococcus pneumoniae is the leading bacterial cause of community-acquired pneumonia.
• It commonly causes lobar pneumonia.
• Empirical treatment is directed primarily against this organism.
• It remains the commonest pathogen worldwide. - Which vaccine is given at birth under EPl Bangladesh?
- BCG
- OPV-O
- Both A and B
- Pentavalent
ব্যাখ্যা:
• Newborns receive both BCG and OPV-0 under the EPI schedule.
• BCG protects against severe childhood tuberculosis.
• OPV-0 provides early protection against poliomyelitis.
• Both vaccines should be given as soon as possible after birth. - When a child can be diagnosed suffering from Severe Dehydration?
- Lethargy e lack of urine
- Sunken eyes
- Increased thirst
- Depressed anterior fontanel
ব্যাখ্যা:
• Severe dehydration is diagnosed by danger signs such as lethargy, inability to drink, or poor perfusion.
• Lethargy indicates significant circulatory compromise and reduced cerebral perfusion.
• Markedly reduced or absent urine output reflects severe intravascular volume depletion.
These findings indicate severe dehydration and require immediate fluid resuscitation - A widened pulse pressure is seen in
- Mitral stenosis
- Aortic stenosis
- Aortic regurgitation
- Tricuspid stenosis
ব্যাখ্যা:
• Blood flows back into the left ventricle during diastole.
• Diastolic pressure falls while systolic pressure increases due to a larger stroke volume.
• This produces a widened pulse pressure.
• It is a classic finding in chronic aortic regurgitation. - A patient with testicular mass in young male which is painless- suggest what it could be-
- Epididymitis
- Testicular torsion
- Testicular tumor
- Hydrocele
ব্যাখ্যা:
• A painless testicular lump should be considered malignant until proven otherwise.
• Most testicular cancers present as a painless swelling.
• Early diagnosis offers an excellent cure rate.
• Urgent scrotal ultrasonography is required. - Cause of Polyuria (common cause)
- Chronic hyperglycemic
- Hypocalcemia
- Hypothyroidism
- Chr. Liver disease
ব্যাখ্যা:
• Persistent hyperglycemia causes osmotic diuresis.
• Glucose in the urine draws water with it.
• This leads to excessive urine output and thirst.
• Diabetes mellitus is the commonest cause of chronic polyuria. - A sudden drop in BP after spiral anesthesia is due to:
- Myocardial depression
- Hypovolemia
- Sympathetic blockade
- Adrenal suppression
ব্যাখ্যা:
• Spinal anesthesia blocks sympathetic nerve fibers.
• Peripheral vasodilation and venous pooling reduce venous return.
• Cardiac output falls, causing hypotension.
• This is the commonest mechanism of post-spinal hypotension. - Which organism is the most common cause of neonatal sepsis in Bangladesh?
- Staphylococcus aureus
- Klebsiella SPP
- coli
- Group B Streptococcus
ব্যাখ্যা:
• Gram-negative organisms predominate in neonatal sepsis in Bangladesh.
• Klebsiella is the most frequently isolated pathogen.
• It is especially common in hospital-acquired infections.
• Rising antimicrobial resistance makes early treatment essential. - A situation where two distinct varieties of a language are used for different social functions is termed:
- Diglossia
- Dialect
- Isogloss
- Tone
ব্যাখ্যা:
• Diglossia means two forms of the same language are used in one community.
• One variety is used in formal settings.
• The other is used in everyday conversation.
• Each serves a different social function. - A patient with hyperthyroidism will have-
- Weight gain
- Bradycardia
- Heat intolerance
- Constipation
ব্যাখ্যা:
• Excess thyroid hormone increases metabolic rate and heat production.
• Patients become intolerant to warm environments.
• It is often associated with sweating, tremor, and weight loss.
• Heat intolerance is a typical feature of hyperthyroidism. - A child with failure to thrive, bulky stool and anemia is likely to have:
- Celiac disease
- Lactose intolerance
- Crohn’s disease
- IBS
ব্যাখ্যা:
• Celiac disease damages the small intestinal mucosa.
• Malabsorption causes bulky stools and nutritional deficiencies.
• Iron deficiency commonly results in anemia.
• Failure to thrive with these findings strongly suggests celiac disease. - Which is the leading cause of death due to NCSs in Bangladesh?
- Stroke
- Chronic kidney disease
- Ischemic heart disease
- COPD
ব্যাখ্যা:
• Ischemic heart disease is the leading cause of death from non-communicable diseases in Bangladesh.
• It accounts for more deaths than stroke, chronic kidney disease, or COPD.
• Hypertension, diabetes, smoking, and dyslipidemia are the major risk factors.
• Control of cardiovascular risk factors is the main preventive strategy. - A patient with pleural effusion and low glucose level suggest:
- Heart failure
- Nephrotic syndrome
- Empyema
- Hypothyroidism
ব্যাখ্যা:
• Low pleural fluid glucose is characteristic of empyema and complicated parapneumonic effusion.
• Glucose is consumed by bacteria and inflammatory cells in the pleural space.
• It usually indicates pleural infection requiring prompt treatment.
• Drainage and antibiotics are often necessary. - The most common electrolyte abnormality in heart failure:
- Hyperkalemia
- Hyponatremia
- Hypermatremia
- Hypocalcemia
ব্যাখ্যা:
• Hyponatremia is the commonest electrolyte abnormality in heart failure.
• It results from water retention due to increased antidiuretic hormone secretion.
• It is associated with advanced disease and poorer prognosis.
• Treatment focuses on correcting the underlying heart failure. - In Bangladesh, visceral leishmaniasis (Kala-azar) is caused by:
- Trypanosoma brucei
- Leishmania donovani
- Plasmodium vivax
- Schistosoma mansoni
ব্যাখ্যা:
• Leishmania donovani is the causative organism of kala-azar in Bangladesh.
• It is transmitted by the bite of infected female sandflies.
• Patients typically present with prolonged fever, splenomegaly, and weight loss.
• Bangladesh is an endemic region for this disease. - A man above 50 years came to you with various types of gastrointestinal problems with loss of appetite and weight loss. Which is the most critical investigation that should be done?
- X-ray abdomen/KUB
- CBC
- CEA
- Colonoscopy
ব্যাখ্যা:
• These symptoms raise suspicion of colorectal malignancy.
• Colonoscopy allows direct visualization of the colon.
• It also permits biopsy of suspicious lesions.
• It is the investigation of choice when colorectal cancer is suspected. - A patient is suffering from fever of more than 7 days, which test you should consider most important in Bangladesh.
- CBC
- X-ray chest
- Blood for C/S
- USG whole abdomen
ব্যাখ্যা:
• Persistent fever requires evaluation for bloodstream infection, especially enteric fever.
• Blood culture identifies the causative organism.
• It also provides antibiotic susceptibility results.
• The sample should be collected before starting antibiotics whenever possible. - Which hepatitis virus is commonly transmitted via sexual contact in Bangladesh?
- Hepatitis A
- Hepatitis B
- Hepatitis D
- Hepatitis C
ব্যাখ্যা:
• Hepatitis B is efficiently transmitted through sexual contact.
• It is also spread by blood and perinatal exposure.
• Chronic infection may lead to cirrhosis and hepatocellular carcinoma.
• Vaccination provides effective prevention. - The most important prognostic factor in stroke outcome-
- Age
- Blood pressure
- Time of treatment
- Genetics
ব্যাখ্যা:
• Early treatment significantly improves stroke outcome.
• Rapid restoration of blood flow limits brain damage.
• Delay increases disability and mortality.
• 'Time is brain' is the guiding principle of acute stroke care. - What is the first investigation that will be done in suspected acute appendicitis?
- CT abdomen
- Ultrasonogram of abdomen
- Plain X-ray KUB
- MRI abdomen
ব্যাখ্যা:
• Ultrasonography is usually the initial imaging investigation.
• It is inexpensive, widely available, and radiation-free.
• It can detect an inflamed appendix and other abdominal pathology.
• CT is used when ultrasound findings are inconclusive. - Features of CKD -
- Hyperkaliemia
- Hypercalcemia
- Hyperglycemia
- Pericardial effusion
ব্যাখ্যা:
• Reduced renal potassium excretion leads to hyperkalemia in chronic kidney disease.
• The risk increases as kidney function declines.
• Severe hyperkalemia may cause life-threatening arrhythmias.
• Regular electrolyte monitoring is essential. - Which test confirms the diagnosis of Iron deficiency anemia?
- Serum ferritin
- Serum iron
- Total iron binding capacity
- Peripheral blood film test
ব্যাখ্যা:
• Serum ferritin is the best indicator of body iron stores.
• A low ferritin level confirms iron deficiency in most patients.
• It is the most sensitive and specific test when inflammation is absent.
• Ferritin may be falsely elevated during inflammatory states. - Why a patient of dengue fever is not diagnosed early and more to critical stage?
- Doctor’s lack of knowledge
- Patient’s lack of knowledge
- Fever came and disappeared
- No sign symptoms of dengue and or tests were done in first 5 days
ব্যাখ্যা:
• The critical phase usually begins when the fever subsides.
• Many patients think they have recovered once the fever disappears.
• Plasma leakage and shock can develop during this period.
• Careful monitoring is essential even after the fever settles. - Which consent is required for emergency life-saving surgery when the patient is unconscious?
- Written consent
- Verbal consent
- Consent from accompanying guardian
- Move quickly without consent
ব্যাখ্যা:
• Emergency treatment should never be delayed to obtain consent.
• The law recognizes implied consent in life-threatening emergencies.
• The doctor's duty is to act in the patient's best interest.
• Proper documentation of the emergency decision is essential. - Chronic UTI can cause which most severe -
- Diabetes
- Fever
- Pain is Pelvic region
- Septicemia (uric)
ব্যাখ্যা:
• Untreated urinary infection can spread into the bloodstream.
• Urosepsis is a life-threatening complication.
• Elderly, diabetic, and immunocompromised patients are at higher risk.
• Early antibiotic treatment helps prevent septicemia. - Which investigation is most sensitive for diagnosis of pulmonary embolism?
- Chest X-ray
- D-dimer
- CT-Pulmonary angiography
- V/Q Scan
ব্যাখ্যা:
• CT pulmonary angiography directly visualizes thrombi in the pulmonary arteries.
• It is highly sensitive and specific.
• It is the imaging test of choice in most patients.
• It has replaced conventional pulmonary angiography in routine practice. - The earliest complication of diabetes mellitus is:
- Nephropathy
- Neuropathy
- Retinopathy
- Macro-vascular disease
ব্যাখ্যা:
• Diabetic neuropathy is usually the earliest chronic complication.
• It commonly presents with numbness, tingling, or burning feet.
• Good glycemic control delays its progression.
• Regular foot examination is recommended for early detection. - What is the bacterial cause of Neonatal Meningitis?
- pneumonia
- Haemophillus groups
- coli
- Meningitis
ব্যাখ্যা:
• E. coli is a leading cause of neonatal meningitis.
• Infection usually occurs during or shortly after birth.
• Newborns may present with poor feeding, lethargy, or seizures.
• Prompt intravenous antibiotics are essential. - What is the most common cause of chronic cough?
- Lung cancer
- Asthma
- GERD
- Upper airway cough syndrome
ব্যাখ্যা:
• Upper airway cough syndrome is the commonest cause of chronic cough.
• It is usually due to chronic rhinitis or sinus disease.
• Patients often complain of frequent throat clearing.
• Treating the nasal condition usually relieves the cough. - Blood culture is done to diagnose:
- Shigellosis
- Enteric fever
- Cholera
- Hepatitis
ব্যাখ্যা:
• Blood culture is the gold standard during the first week of enteric fever.
• It isolates Salmonella and guides antibiotic therapy.
• The yield is highest before antibiotics are started.
• It remains the most reliable confirmatory test. - Acute coronary syndrome include —
- Pericardial tamponade
- Unstable Angina
- Cardiogenic shock
- Acute LVF
ব্যাখ্যা:
• Acute coronary syndrome includes unstable angina, NSTEMI, and STEMI.
• It results from acute reduction in coronary blood flow.
• Patients usually present with acute chest pain.
• Early diagnosis and treatment improve survival. - Drugs used in Angina pectoris are-
- Adrenaline
- Atropine
- Propranolol
- Morphoses
ব্যাখ্যা:
• Propranolol reduces heart rate and myocardial oxygen demand.
• It is effective in preventing attacks of stable angina.
• It improves exercise tolerance and reduces chest pain.
• It should be avoided in patients with contraindications such as severe asthma. - The gold standard test for diagnosis of tuberculosis which can be done rapidly:
- Chest X-ray
- Mantoux test
- Sputum culture
- Gene Xpert
ব্যাখ্যা:
• GeneXpert detects Mycobacterium tuberculosis DNA within a few hours.
• It also identifies rifampicin resistance.
• It is highly sensitive and recommended as the initial rapid diagnostic test.
• Sputum culture remains the reference standard but takes several weeks. - Which vaccine is contraindicated in pregnancy?
- Tetanus toxoid
- Influenza (inactivated)
- Hepatitis B
- Rubella
ব্যাখ্যা:
• Rubella vaccine is a live attenuated vaccine.
• Live vaccines are generally contraindicated during pregnancy.
• Women should be vaccinated before pregnancy or after delivery if non-immune.
• Inactivated vaccines are considered safe during pregnancy. - A patient with severe asthma not responding to nebulization should receive-
- oral salbutamol
- I/V magnesium sulfate e steroid
- Oral theophylline
- Antibiotics
ব্যাখ্যা:
• Failure to respond to inhaled bronchodilators requires escalation of treatment.
• Intravenous magnesium sulfate provides additional bronchodilation.
• Systemic corticosteroids reduce airway inflammation.
• Early treatment lowers the risk of respiratory failure. - The earliest manifestation of vitamin A deficiency is -
- Bitat’s spots
- Keratomalacias
- Night blindness
- Xerophthalmia
ব্যাখ্যা:
• Night blindness is the earliest symptom of vitamin A deficiency.
• Vitamin A is essential for normal vision in dim light.
• Persistent deficiency progresses to conjunctival and corneal changes.
• Early treatment prevents permanent visual impairment. - A patient with liver cirrhosis and ascites should receive -
- High Sodium diet
- Diuretics only
- Spironolactone
- Thiazide diuretic
ব্যাখ্যা:
• Spironolactone is the first-line diuretic for cirrhotic ascites.
• It counteracts secondary hyperaldosteronism.
• It effectively reduces sodium and water retention.
• It is usually combined with dietary sodium restriction. - A patient with diabetic Ketoacidosis will show all except:
- Metabolic acidosis
- Hyperglycemia
- Kussmaul respiration
- Metabolic alkalosis
ব্যাখ্যা:
• Diabetic ketoacidosis is characterized by hyperglycemia, ketosis, and metabolic acidosis.
• Kussmaul breathing is a compensatory response to acidosis.
• Patients are usually dehydrated with electrolyte disturbances.
• Metabolic alkalosis is not a feature of diabetic ketoacidosis. - Best screening test for colorectal cancer -
- T. Colonography
- Colonoscopy
- Fecal Occult Blood Test
- Barium Enema Test
ব্যাখ্যা:
• Fecal occult blood testing is widely used for population screening.
• It detects microscopic bleeding from early colorectal lesions.
• A positive result should be followed by colonoscopy.
• It is simple, non-invasive, and cost-effective. - Which mosquito is the main vector for dengue in Bangladesh?
- Anopheles gambiae
- Culex quinquefasciatus
- Aedes aegypti
- Mansonia uniformis
ব্যাখ্যা:
• Aedes aegypti is the principal vector of dengue virus.
• It breeds in clean stagnant water around homes.
• It bites mainly during daylight hours.
• Vector control is the most effective preventive strategy. - The most common cause of hematuria in elderly women is:
- UTI
- Renal stone
- Prostatic disease
- Glomerulonephritis
ব্যাখ্যা:
• Urinary tract infection is the most common cause of hematuria in elderly women.
• Postmenopausal estrogen deficiency, incomplete bladder emptying, and recurrent bacterial infection increase the risk of UTI.
• Hematuria may occur with dysuria, urinary frequency, urgency, or even as the only presenting feature in older adults.
• Urinalysis and urine culture help confirm the diagnosis and guide appropriate antibiotic treatment. - বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোন ভাষায় রচিত হয়েছিলো?
- সংস্কৃত
- হিন্দি
- প্রাকৃত
- পর্তুগিজ
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচিত হয়েছিলো পর্তুগিজ ভাষায়।
• মনোএল দা আসসুম্পসাঁউ সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন।
- তাঁর রচিত ব্যাকরণ `Vocabulario Em Idioma Bengalla, E Portuguez : Dividido em duas partes.' বা 'ভোকাবুলারিও এম ইদিওমা বেনগল্লা ই পােরতুগিজ'।
- অর্থাৎ বাংলা ও পর্তুগিজ ভাষার শব্দকোষ: দুই ভাগে বিভক্ত। ব্যাকরণ গ্রন্থটি প্রকাশিত হয় ১৭৪৩ খ্রিষ্টাব্দে। তখন ছাপার জন্য বাংলা অক্ষর তৈরি হয়নি বলে বইটি রোমান অক্ষরে মুদ্রিত হয়।
- মনােএল দা আসসুম্পসাঁউ ছিলেন একজন খ্রিষ্টান ধর্মযাজক। জাতিতে ছিলেন পর্তুগিজ।
• তাঁর রচিত অন্য গ্রন্থটি হলো: কৃপার শাস্ত্রের অর্থভেদ।
উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - ‘শেষের কবিতা’ কোন জাতীয় গ্রন্থ?
- ছোটগল্প
- পত্রোপন্যাস
- কাব্যগ্রন্থ
- উপন্যাস
• ‘শেষের কবিতা’ - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
• 'শেষের কবিতা' উপন্যাস:
- 'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রোম্যান্টিক-মনস্তাত্ত্বিক কাব্যিক উপন্যাস।
- এটি ১৯২৮ সালে 'প্রবাসী' পত্রিকায় ছাপা হয়।
- ১৯২৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- উল্লেখযোগ্য চরিত্র: অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ।
• উপন্যাসের কতিপয় বাক্য আজ প্রবাদের মর্যাদা পেয়েছে।
যেমন:
- ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী।
- কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও।
- যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালোমন্দ মিলায়ে সকলি, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি।
উৎস:
'শেষের কবিতা' উপন্যাস;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। - ‘আপন ভালো সবাই চায়’- এ বাক্যে ভালো কোন পদ?
- বিশেষ্য
- বিশেষণ
- অব্যয়
- ক্রিয়া-বিশেষণ
‘আপন ভালো সবাই চায়’- এ বাক্যে ভালো বিশেষ্য পদ।
• একই পদের বিশেষ্য ও বিশেষণ রূপে প্রয়োগ:
- বাংলা ভাষায় একই পদ বিশেষ্য ও বিশেষণ রূপে ব্যবহৃত হতে পারে।
যেমন:
• ভালো:
বিশেষণ রূপে - ভালো বাড়ি পাওয়া কঠিন।
বিশেষ্য রূপে - আপন ভালো সবাই চায়।
• মন্দ:
বিশেষণ রূপে - মন্দ কথা বলতে নেই।
বিশেষ্য রূপে - এখানে কী মন্দটা তুমি দেখলে?
• পুণ্য:
বিশেষণ রূপে - তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক।
বিশেষ্য রূপে - পুণ্যে মতি হোক।
• নিশীথ:
বিশেষণ রূপে - নিশীথ রাতে বাজছে বাঁশি।
বিশেষ্য রূপে - গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। - ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত ‘কবর’ নাটকের নাট্যকার কে?
- সৈয়দ ওয়ালীউল্লাহ
- মুনীর চৌধুরী
- শওকত ওসমান
- আবদুল হক চৌধুরী
ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত ‘কবর’ নাটকের নাট্যকার - 'মুনীর চৌধুরী'।
• 'কবর' নাটক:
- 'কবর' নাটকের পটভূমি হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
- এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক।
- জেলে বন্দি থাকা অবস্থায় ১৯৫৩ সালে বামপন্থী রণেশ দাশগুপ্ত জেলখানাতে ২১ ফেব্রুয়ারি উদযাপনের লক্ষে মুনীর চৌধুরীকে একটি নাটক লেখার অনুরোধ জানান।
- এই অনুরোধের ভিত্তিতে তিনি এ নাটকটি রচনা করেন।
• মুনীর চৌধুরী:
- মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- মুনীর চৌধুরী শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।
মুনীর চৌধুরীর মৌলিক নাটক:
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- কবর,
- দণ্ডকারণ্য।
অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ
উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক কে?
- সৈয়দ মুজতবা আলী
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
- প্রমথ চৌধুরী
‘সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক - 'ঈশ্বরচন্দ্র গুপ্ত'।
• 'সংবাদ প্রভাকর' পত্রিকা:
- 'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- এটি বাংলা সাপ্তাহিক পত্রিকা।
- প্রথম প্রকাশের তারিখ ১৮৩১ সালের ২৮ জানুয়ারি, শুক্রবার (১৬ মাঘ, ১২৩৭ বঙ্গাব্দ)।
- ১৮৩৯ সালের ১৪ জুন সংবাদ প্রভাকর বাংলায় প্রকাশিত সর্বপ্রথম দৈনিক পত্রিকারূপে আবির্ভূত হয়।
- ১৮৫৩ সাল থেকে পত্রিকাটির মাসিক সংস্করণ প্রকাশিত হয়।
- ১৮৪০ ও ১৮৫০-এর দশকে পত্রিকাটি নারীশিক্ষা ও বিধবা-বিবাহের প্রতি সমর্থন প্রদান করা ছাড়াও কৌলীন্য প্রথার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অন্যদিকে,
প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকা - সবুজপত্র।
উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - ‘অহিনকুল’ এ বাগধারাটিতে ‘নকুল’ অর্থ কী?
- সাপ
- বেজি
- শত্রু
- বন্ধু
• ‘অহিনকুল’ এ বাগধারাটিতে ‘নকুল’ অর্থ: 'বেজি'।
• 'নকুল':
- এটি সংস্কৃত শব্দ।
- 'নকুল' হলো এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ ইউরোপে বিচরণ করে এবং বিষধর সর্পনিধনে পটু এমন লম্বা লেজ, খাটো পা ও ক্ষিপ্রগতিসম্পন্ন মাংসাশী ও লোমশ স্তন্যপায়ী প্রাণী; বেজি; নেউল।
অন্যদিকে,
• 'অহি' শব্দের অর্থ হলো - সাপ।
উল্লেখ্য, ‘অহিনকুল’ বাগধারাটির অর্থ: চিরবৈরিতা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। - বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে?
- অর্ধশতাধিক
- শতাধিক
- ২০টি
- সহস্রাধিক
বাংলা ভাষায় অর্ধশতাধিক উপসর্গ রয়েছে।
• উপসর্গ:
- যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে।
যেমন: অজানা (অ + জানা), অভিযোগ (অভি + যোগ), বেতার (বে + তার) প্রভৃতি শব্দের 'অ', 'অভি', 'বে' হলো উপসর্গ।
- অনেক সময়ে শব্দের শুরুতে একসঙ্গে একাধিক উপসর্গ বসতে পারে।
যেমন: 'সম্প্রদান' শব্দে 'দান' - এর আগে 'সম্' এবং 'প্র' - এই দুটি উপসর্গ যুক্ত হয়েছে।
একইভাবে, 'বিনির্মাণ' শব্দে 'মান' - এর আগে বসেছে 'বি' এবং 'নির্' উপসর্গ।
- উপসর্গের নিজের অর্থ নেই; কিন্তু নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য বলা হয় - উপসর্গের অর্থ নেই, কিন্তু অর্থের দ্যোতনা তৈরি করার ক্ষমতা আছে।
- বাংলা ভাষায় অর্ধশতাধিক উপসর্গ রয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৬ সংস্করণ)। - ‘উক্তি’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
- √উচ্+তি
- √উক্ত্+তি
- √বচ্+তি
- √উক্ত+ই
• 'উক্তি' এর সঠিক প্রকৃতি প্রত্যয়- √বচ্ + ক্তি।
• 'ক্তি'-প্রত্যয় ('ক' ইৎ 'তি' থাকে):
• বিশেষ নিয়ম:
- 'চ' এবং 'জ' স্থলে 'ক' হয়।
যেমন-
- √বচ্+ক্তি = উক্তি,
- √মুচ্+ক্তি = মুক্তি,
- √ভজ্+ক্তি = ভক্তি।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
- বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব কাদের বলা হয়?
- ৫ জন ঔপন্যাসিককে
- ৫ জন নাট্যকারকে
- ৫ জন কবিকে
- ৫ জন অনুবাদককে
• পঞ্চপাণ্ডব:
- তিরিশের দশকে বাংলা কবিতার নব্যধারার আন্দোলনে প্রধান পাঁচজন কবি ছিলেন।
- তাদের পঞ্চপাণ্ডব বলা হত।
- তাঁরা কাব্যচর্চায় রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন।
- পঞ্চপাণ্ডবের অন্তর্ভুক্ত কবিরা রবীন্দ্র কাব্য-ধারার বিরোধী ছিলেন।• আধুনিকতাবাদী পঞ্চপাণ্ডব লেখক হচ্ছেন:
- জীবনানন্দ দাশ,
- অমিয় চক্রবর্তী,
- বুদ্ধদেব বসু,
- বিষ্ণু দে,
- সুধীন্দ্রনাথ দত্ত।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
- গ্রিক নাটক 'ইডিপাস' বাংলায় কে অনুবাদ করেন?
- সৈয়দ আলী আহসান
- শামসুর রাহমান
- শওকত ওসমান
- আলাউদ্দিন আল আজাদ
• ইডিপাস:
- ইডিপাস বিশ্বসাহিত্যের একটা গুরুত্বপূর্ণ নাটক।
- বিশ্ববিখ্যাত নাট্যকার সফোক্লিস গ্রিক ভাষায় এ নাটকটা রচনা করেন।
- আর এটা বাংলায় অনুবাদ করেন সৈয়দ আলী আহসান।
- এটি একটি ট্র্যাজেডি নাটক।• মূলত নাটকের বিষয়বস্তু ও তার পরিণতি বিষয়ক বিভাজনে তিন ধরনের নাটকের মধ্যে ট্র্যাজেডি নাটক অন্যতম।
• সৈয়দ আলী আহসান:
- ১৯২০ সালে মাগুরা জেলার আলোকদিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা সৈয়দ আলী হামেদ ছিলেন একজন স্কুল ইন্সপেক্টর।
- তিনি কর্মজীবনে ঢাকা, চট্টগ্রাম ও করাচি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।
- রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- অনেক আকাশ।
- একক সন্ধ্যায় বসন্ত।
- সহসা সচকিত।
- উচ্চারণ।
- আমার প্রতিদিনের শব্দ।
- সমুদ্রেই যাবো।• তাঁর রচিত প্রবন্ধ-গবেষণাগ্রন্থ:
- কবিতার কথা।
- নজরুল ইসলাম।
- রবীন্দ্র কাব্যবিচারের ভূমিকা।
- কবিতার কথা ও অন্যান্য বিবেচনা।• তাঁর রচিত আত্মজীবনী:
- আমার সাক্ষ্য।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
- 'চাঁদের অমাবস্যা'- গ্রন্থটির লেখক কে?
- সৈয়দ ওয়ালীউল্লাহ
- সৈয়দ মুজতবা আলী
- শওকত ওসমান
- শাহাদুজ্জামান
• 'চাঁদের অমাবস্যা' উপন্যাসটির রচয়িতা- 'সৈয়দ ওয়ালীউল্লাহ'।
• 'চাঁদের অমাবস্যা' উপন্যাস:
- এটি একটি মনোসমীক্ষণ মূলক রচনা |
- চাঁদের অমাবস্যা উপন্যাসে আরেফ আলী নামের একজন স্কুল মাস্টারকে অবলম্বন করে মানুষের অন্তর জীবনের জটিলতা উল্লেখ প্রসঙ্গে সামন্ত-সমাজ প্রভাবিত গ্রামীণ জীবনের নানা অসঙ্গতি তুলে ধরেছেন।
- একটি অপরাধমূলক কাজের প্রত্যক্ষদর্শী হিসেবে আরিফের মনোগত ক্রিয়া-প্রতিক্রিয়া এই উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয় ।• সৈয়দ ওয়ালীউল্লাহ্:
- ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে তাঁর জন্ম।
- পিতা সৈয়দ আহমদউল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা।
- ফরাসি নাগরিক এ্যান মেরির সঙ্গে ওয়ালীউল্লাহ পরিণয়সূত্রে আবদ্ধ হন।
- মিসেস মেরি ওয়ালীউল্লাহ'র প্রথম উপন্যাস 'লালসালু' ফরাসি ভাষায় অনুবাদ করেন।
- পরবর্তীতে এটি Tree Without Roots নামে ইংরেজিতেও অনূদিত হয়।• তাঁর রচিত উপন্যাস:
- লালসালু।
- চাঁদের অমাবস্যা।
- কাঁদো নদী কাঁদো।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। - চর্যাপদ বাংলা ভাষায় রচিত, এটি প্রমাণ করেন কে?
- হরপ্রসাদ শাস্ত্রী
- সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- সুকুমার সেন
- মুহম্মদ শহীদুল্লাহ
• চর্যাপদ:
- চর্যাপদের ভাষাকে বলা হয় 'সন্ধ্যা' বা 'সান্ধ্য ভাষা'।
- এ ভাষা কোথাও স্পষ্ট, কোথাও অস্পষ্ট।
- তাই একে 'আলো-আঁধারি' ভাষাও বলা হয়।
- চর্যাপদের পদগুলো প্রাচীন কোন ছন্দে রচিত তা আজ বলা সম্ভপর নয়৷ তবে আধুনিক ছন্দের বিচারে এগুলো মাত্রাবৃত্ত ছন্দের অধীনে বিবেচ্য৷• বিজয়চন্দ্র মজুমদার ১৯২০ সালে প্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন।
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ১৯২৬ সালে ভাষা আলোচনা করে স্বীকৃতি দেন যে, চর্যাপদ বাংলা ভাষায় রচিত। ১৯২৬ সালে ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় 'অরিজিন অ্যান্ড ডেভেলোপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ' গ্রন্থে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে বিস্তারিতভাবে চর্যাপদের ভাষার ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও ছন্দ বিচার বিশ্লেষণ করে প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষার সম্পদ। অধিকাংশ ভাষাবিজ্ঞানী এ অভিমত সমর্থন করেন।
- ড. প্রবোধচন্দ্র বাগচী, ড. মুহম্মদ শহীদুল্লাহ্, ড. সুকুমার সেন, ড. শশীভূষণ দাশগুপ্ত চর্যাপদের ভাষা, বিষয়বস্তু, প্রভৃতি আলোচনা করে প্রমাণ করেন যে- চর্যাপদ বাংলা ভাষায় রচিত।
- ১৯২৭ সালে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সর্বপ্রথম চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন।
- ১৯৪৬ সালে ড. শশীভূষণ দাশগুপ্ত সহজযান প্রসঙ্গে চর্যাপদের অর্ন্তনিহিত তত্ত্বের ব্যাখ্যা করেন।
- বিহারের বিখ্যাত পণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন বৌদ্ধ সিদ্ধাচর্য, বৌদ্ধ সহজযান ও চর্যাগীতিকা নিয়ে ইংরেজি ও হিন্দিতে প্রচুর গবেষণা করেন।উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
- নিপোর্ট (NIPORT) কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান?
- জনসংখ্যা গবেষণা
- নদী গবেষণা
- মিঠাপানি গবেষণা
- বন্দর গবেষণা
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট):
- NIPORT-এর পূর্নরূপ: National Institute of Population Research and Training.
- এটি বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক জাতীয় গবেষণা প্রতিষ্ঠান।
- স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচী ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার একটি আদর্শ আঞ্চলিক প্রতিষ্ঠান তৈরির দিকে দৃষ্টি রেখে ১৯৭৭ সালে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (NIPORT)-এর আত্মপ্রকাশ ঘটে।
- নিপোর্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জেলা, উপজেলা, ইউনিয়ন এবং মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং মনোভাবের পরিবর্তনের জন্য বিভিন্ন ধরণের প্রশিক্ষণ প্রদান করে আসছে।উৎস: জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) ওয়েবসাইট।
- কোন ধাতু সবচেয়ে ভালো তাপ পরিবাহী?
- লোহা
- তামা
- এ্যালুমিনিয়াম
- সোনা
উল্লিখিত অপশনগুলোর মধ্যে তামা সবচেয়ে ভাল তাপ পরিবাহী।
ধাতব পরিবাহী:
- যে সব পদার্থের মধ্য দিয়ে আধান সহজে এক প্রান্ত থেকে অপর প্রান্তে প্রবাহিত হতে পারে সে সব পদার্থকে পরিবাহী বলে, যেমন-রুপা, তামা, লোহা ইত্যাদি। মূলতঃ সকল ধাতব পদার্থই পরিবাহী।
- পরিবাহীতে অনেক মুক্ত ইলেকট্রন থাকে। পরিবাহীর দুই প্রান্তে সামান্য বিভব পার্থক্য ঘটালেই ইলেকট্রনগুলো তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। পরিবাহী পদার্থকে তাপ প্রয়োগ করলে এর তড়িৎ প্রবাহে বাধা দান করার ক্ষমতা বৃদ্ধি পায়।
• তাপ পরিবাহিতার ক্রম: রূপা > তামা > সোনা > অ্যালুমিনিয়াম > লোহা > সীসা।
উৎস: i) Lehigh University ওয়েবসাইট। [link]
ii) পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। - সার্ক (SAARC) এর সদস্য দেশ কয়টি?
- ৭টি
- ৮টি
- ৯টি
- ১০টি
SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- SAARC বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা হলো দক্ষিণ এশিয়ার একটি আন্তঃসরকারি অর্থনৈতিক ও রাজনৈতিক সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
- বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার।
- বর্তমান সদস্য দেশ: ৮টি।
- সদস্য দেশসমূহ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান।
• সার্কের মূল লক্ষ্য ও উদ্দেশ্য:
- অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন: দক্ষিণ এশিয়ার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।
- পারস্পরিক সহযোগিতা: সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক ক্ষেত্রে পারস্পরিক সহায়তা ও সহযোগিতা বৃদ্ধি করা।
- আত্মনির্ভরশীলতা: সদস্য দেশগুলোর মধ্যে যৌথ আত্মনির্ভরশীলতা জোরদার করা।
উৎস: SAARC ওয়েবসাইট। - পূর্বে কোন দেশটি ‘শ্যামদেশ’ নামে পরিচিত ছিল?
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া
- থাইল্যান্ড
- মিয়ানমার
- ১৯৩৯ সাল পর্যন্ত থাইল্যান্ড শ্যামদেশ নামে পরিচিত ছিল।
থাইল্যান্ড:
- থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। এর বৃহত্তম শহর ও রাজধানীর নাম ব্যাংকক।
- থাইল্যান্ড উত্তর সীমান্তের পাহাড়ী বনাঞ্চল, কেন্দ্রীয় সমভূমির উর্বর ধানের ক্ষেত্র, উত্তর-পূর্বের বিস্তৃত মালভূমি এবং সংকীর্ণ দক্ষিণ উপদ্বীপের বর্বর উপকূল সহ বিভিন্ন বাস্তুতন্ত্রকে অন্তর্ভুক্ত করে।⇒ ‘থাই’ শব্দের একটি অর্থ ‘মুক্ত’।
- 'থাইল্যান্ড' শব্দের অর্থ মুক্ত ভূমি।
- রাজধানী: ব্যাংকক।
- মুদ্রা: বাথ।উল্লেখ্য,
- থাইল্যান্ডের প্রাচীন নাম শ্যাম দেশ।
- থাইল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে ১৯৩৯ সাল পর্যন্ত শ্যাম বলা হত।
- একে কখনও ইউরোপীয় ঔপনিবেশিক আধিপত্যের অধীনে আনা হয়নি।
- স্বাধীন শ্যাম ১৯৩২ সালে একটি বিপ্লব হওয়ার আগ পর্যন্ত একটি নিরঙ্কুশ রাজতন্ত্র দ্বারা শাসিত ছিল।
- সেই সময় থেকে, থাইল্যান্ড একটি সাংবিধানিক রাজতন্ত্র ছিল এবং পরবর্তী সমস্ত সংবিধান একটি নির্বাচিত সংসদের ব্যবস্থা করেছে।
------------
অন্যদিকে,
- মিয়ানমারের পূর্ব নাম ছিল- বার্মা (১৯৮৯ সাল পর্যন্ত), ব্রহ্মদেশ।
- ইন্দোনেশিয়ার পূর্ব নাম ছিল - ডাচ ইস্ট ইন্ডিজ।
- মালয়েশিয়ার পূর্ব নাম ছিল মালায়া (Malaya)।উৎস: Britannica.
- বাংলাদেশে ২ টাকার কাগজের নোটে কার স্বাক্ষর থাকে?
- গভর্নর, বাংলাদেশ ব্যাংক
- অর্থমন্ত্রী
- অর্থ সচিব
- বাংলাদেশের রাষ্ট্রপতি
২ টাকার কাগজের নোট:
- বাংলাদেশের ২ টাকার কাগজের নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে।
- ১০ টাকার চেয়ে কম মূল্যের নোটগুলো সরাসরি সরকারের অর্থ মন্ত্রণালয় দ্বারা ইস্যু করা হয় এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পরিবর্তে এতে অর্থ সচিব স্বাক্ষর করে থাকেন।
• সরকারি নোট:
- ১, ২ ও ৫ টাকার নোট হলো সরকারি নোট।
- এসব নোটে অর্থসচিবের স্বাক্ষর থাকে। এসব নোট বের করে অর্থ মন্ত্রণালয়।
• ব্যাংক নোট:
- কেন্দ্রীয় ব্যাংক যেসব নোট বের করে থাকে তাদের ব্যাংক নোট বলা হয়। এসব নোটে কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
- বাংলাদেশে বর্তমানে ব্যাংক নোটের সংখ্যা ৭টি। এগুলো হলো:
• ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকা, ১০০০ টাকা।
উৎস: অর্থ মন্ত্রণালয় ওয়েবসাইট। - WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- নিউইয়র্ক
- প্যারিস
- জেনেভা
- লন্ডন
WHO:
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- WHO হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বিশ্বব্যাপী আন্তর্জাতিক জনস্বাস্থ্য ও সুরক্ষার দায়িত্ব পালন করে।
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৬১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- বর্তমান মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: জাতিসংঘের উদ্যোগে International Health Conference।
• বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মূল কাজ হলো বিশ্বব্যাপী জনস্বাস্থ্য রক্ষা করা এবং রোগ প্রতিরোধে নেতৃত্ব দেওয়া। এর প্রধান দায়িত্ব:
- স্বাস্থ্য নিরাপত্তা: মহামারি ও জরুরি স্বাস্থ্য পরিস্থিতি প্রতিরোধ, সনাক্তকরণ এবং দ্রুত সাড়া দেওয়া।
- স্বাস্থ্য ব্যবস্থা: প্রতিটি দেশের চিকিৎসা সেবা উন্নত করা এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
- নীতি নির্ধারণ: আন্তর্জাতিক স্বাস্থ্য নীতি ও নির্দেশিকা তৈরি করা এবং রোগের চিকিৎসায় বৈশ্বিক মান নির্ধারণ করা।
উৎস: WHO ওয়েবসাইট। - ‘তাহিরির স্কয়ার’ কোথায় অবস্থিত?
- সিরিয়া
- আম্মান
- কায়রো
- তেহরান
তাহরির স্কয়ার:
- তাহরির স্কয়ার মিশরের রাজধানী কায়রোর ডাউন-টাউনে অবস্থিত।
- এটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ঐতিহাসিক ও বিখ্যাত জনসমাগমস্থল।
- এটি কেবল একটি সাধারণ সড়ক সংযোগস্থল নয়, বরং আধুনিক মিশরের ভাগ্যবদল, রাজনৈতিক উত্থান-পতন এবং সাধারণ মানুষের মুক্তির কণ্ঠস্বর।
• মিশরের তাহরির স্কোয়ারে ২০১১ সালের ২৫ জানুয়ারি বিপ্লব শুরু হয়।
- মিশরে দীর্ঘ ৩০ বছর ধরে ক্ষমতাসীন ছিলেন হোসনি মুবারক, যিনি একদিকে দেশে স্থিতিশীলতা বজায় রাখার দাবি করলেও, তার শাসনামলে রাজনৈতিক স্বাধীনতা, মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগ বেড়ে যায়।
- ২০১১ সালে, সিরিয়া, তিউনিসিয়া, লিবিয়া ও অন্যান্য আরব দেশগুলিতে ঘটে যাওয়া বিদ্রোহের প্রেক্ষিতে, মিশরের জনগণও প্রতিবাদে নেমে আসে।
- ২৫ জানুয়ারি, ২০১১, মিশরের পুলিশ দিবসে, বিরোধী আন্দোলনকারীরা তীব্র প্রতিবাদ শুরু করে। তাদের দাবী ছিল মুবারকের সরকারের পতন এবং গণতান্ত্রিক সংস্কার।
- এই প্রতিবাদ মিশরের রাজধানী কায়রোর তাহরির স্কোয়ারে কেন্দ্রীভূত হয়ে ওঠে, যা বিপ্লবের প্রধান স্থান হয়ে ওঠে।
উৎস: Britannica. - কোনটি ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়?
- কেরালা
- ত্রিপুরা
- মণিপুর
- মিজোরাম
ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় - কেরালা।
সেভেন সিস্টার্স:
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত। রাজ্যগুলাে হচ্ছে: অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা।
- এই সাত রাজ্যের আয়তন ২,৬২,১৭৯ বর্গকিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় ৭.৯৭ শতাংশ। এ অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার ৩.৭৮ শতাংশ।
ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যসমূহ ও রাজধানী -
১. আসাম - দিসপুর,
২. মিজোরাম - আইজল,
৩. অরুনাচল - ইটানগর,
৪. মেঘালয় - শীলং,
৫. ত্রিপুরা - আগরতলা,
৬. মণিপুর - ইম্ফল,
৭. নাগাল্যান্ড - কোহিমা।
• ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ নামে উল্লেখ করেন। ১৯৭২ সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়।
- আসামের গুয়াহাটির মাধ্যমে সেভেন সিস্টার্সর্ভুক্ত রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। তাই এটিকে সেভেন সিস্টার্স রাজ্যের প্রবেশদ্বার বলা হয়।উল্লেখ্য,
- সেভেন সিস্টার্স অন্তর্ভুক্ত ৪টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা সংযোগ রয়েছে। সেসব হলো: আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা।
উৎস: Ministry of Home Affairs ওয়েবসাইট। - সুন্দরবন কোন প্রকৃতির অঞ্চলের মত?
- সমুদ্রভূমি
- পাহাড়
- ম্যানগ্রোভ
- তৃণভূমি
সুন্দরবন মূলত ম্যানগ্রোভ (ম্যানগ্রোভ বা লবণাক্ত জলাভূমি) প্রকৃতির অঞ্চলের মতো।
সুন্দরবন:
- সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি। এ বনের অধিকাংশ এলাকা জোয়ার ভাটার কারণে দিনে দু'বার লোনা পানি দ্বারা বিধৌত হয় বলে একে ম্যানগ্রোভ বন বলা হয়। এর অন্য নাম বাদাবন।
- সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০০০০ বর্গ কিলোমিটার।
- বাংলাদেশের সুন্দরবনের আয়তন প্রায় ৬০১৭ বর্গ কিলোমিটার যা দেশের আয়তনের ৪.২%, সমগ্র বনভূমির প্রায় ৪৪% এবং বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমির ৩৮.১২%, এর মধ্যে ৬৯% স্থলভাগ ও ৩১% জলভাগ।
- সুন্দরবন সংলগ্ন জেলা ৩টি। সেগুলো হলো বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা। তন্মধ্যে খুলনা জেলাস্থ সুন্দরবনের আয়তন ২০৭২.২৪ বর্গ কিলোমিটার।- সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী। সুন্দরী গাছের নাম থেকেই এই বনের নাম হয়েছে সুন্দরবন।
- সুন্দরবনের অন্যান্য গাছের মধ্যে গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা ইত্যাদি উল্লেখযোগ্য।
- বন্যপ্রাণীসমূহের মধ্যে: রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বানর ইত্যাদি।- ১৮৭৮ সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা দেয়া হয়।
- ইউনেস্কো ৭ ডিসেম্বর, ১৯৯৭ সালে সুন্দরবনকে ৭৯৮তম 'World Heritage site' বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে।
উৎস: i) বনবিভাগ ওয়েবসাইট।
ii) বাংলাপিডিয়া। - ‘যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন’- এটি কার উক্তি?
- সালাজার
- ফ্রাঙ্কো
- হিটলার
- মুসোলিনি
যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন:
- "যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন" উক্তিটি জার্মানির নাৎসি বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলারের। 'War is eternal, war is universal. There is no beginning and there is no peace. War is life. Any struggle is war. War is the origin of all things.'-Adolf Hitler, 1932
- তার বিখ্যাত আত্মজীবনী 'মেইন ক্যাম্পফ' (Mein Kampf)-এ তিনি এই মতাদর্শ তুলে ধরেছেন।
• অ্যাডলফ হিটলার:
- অ্যাডলফ হিটলার ছিলেন বিংশ শতাব্দীর সবচেয়ে কুখ্যাত একনায়ক এবং জার্মানির রাজনৈতিক দল নাৎসি পার্টির প্রধান।
- তাঁর উগ্র বর্ণবাদী ও চরম জাতীয়তাবাদী নীতি বিশ্ব ইতিহাসে এক ভয়াবহ অধ্যায়ের জন্ম দিয়েছিল।• প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর হিটলার তীব্র ক্ষোভে ফেটে পড়েন। তিনি ১৯১৯ সালে জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন, যা পরবর্তীতে নাৎসি পার্টিতে রূপান্তরিত হয়।
- ১৯২৩ সালে এক ব্যর্থ অভ্যুত্থানের (বিয়ার হল অভ্যুত্থান) দায়ে তিনি কারাবন্দী হন। জেলে বসেই তিনি তাঁর আত্মজীবনী এবং রাজনৈতিক ইশতেহার 'মাইন কাম্ফ' (আমার সংগ্রাম) রচনা করেন।
- ১৯৩৩ সালের ৩০ জানুয়ারি তিনি জার্মানির চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হন এবং দ্রুত সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে একক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন।
- ১৯৪৫ সালের এপ্রিলে আত্মহত্যার পূর্ব পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন।
উৎস: Britannica. - সমুদ্রতলে বাংলাদেশের মহীসোপান কত নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত?
- ২০০
- ৩৫০
- ৩৫৪
- ৩৭০
বাংলাদেশের মহীসোপান:
- সমুদ্রতলে বাংলাদেশের মহীসোপান (Continental Shelf) উপকূলবর্তী ভিত্তি রেখা থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত।
• আন্তর্জাতিক সমুদ্র আইন (UNCLOS) অনুযায়ী সাধারণত মহীসোপানের ভিত্তি সীমা ৩৫০ নটিক্যাল মাইল, তবে মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্রসীমা নির্ধারণ সংক্রান্ত আন্তর্জাতিক আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্রতলের মহীসোপানের সব ধরনের প্রাণিজ ও অপ্রাণিজ সম্পদের নিরঙ্কুশ সার্বভৌম অধিকার লাভ করেছে।
উল্লেখ্য,
• অর্জিত মোট সমুদ্রসীমা: ১,১৮,৮১৩ বর্গ কি.মি.,
• উপকূলীয় দৈৰ্ঘ্য: ৭১২ কিলোমিটার,
• টেরিটোরিয়াল সমুদ্রসীমা: ১২ নটিক্যাল মাইল,
• EEZ সমুদ্রসীমা: ২০০ নটিক্যাল মাইল,
• মহীসোপান এলাকা: ৩৫৪ নটিক্যাল মাইল,
• বঙ্গোপসাগরের গড় গভীরতা: ২,৬০০ মিটার,
• সর্বোচ্চ গভীরতা: ৫,২৫৮ মিটার,
• পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ: Bengal Fan.
উৎস: i) বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
iii) অর্থনীতি ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। - ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কোন কোন দেশের অর্থনীতি ও সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত করেছে?
- আমেরিকা
- রাশিয়া
- প্রায় সব দেশের
- বাংলাদেশ
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ:
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও প্রভাবশালী ভূ-রাজনৈতিক সংঘাতগুলোর একটি।
- ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া অধিগ্রহণের মাধ্যমে এই সংকটের সূত্রপাত হয় এবং ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করলে এটি একটি ভয়াবহ যুদ্ধে রূপ নেয়।
- যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল, তবে সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে, এমনকি পুতিনের বাসভবন ও সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনাল লক্ষ্য করে সফলভাবে পাল্টা হামলা চালিয়েছে।
উল্লেখ্য,
- ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট সাপ্লাই চেইনে ব্যাঘাত, বিশ্বব্যাপী জ্বালানি সংকট এবং খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব বিশ্বের প্রায় সব দেশের অর্থনীতি ও সামাজিক জীবনে পড়েছে।
- আমেরিকা: বিশ্ব অর্থনীতির সাথে গভীরভাবে যুক্ত থাকায় এবং যুদ্ধ পরিস্থিতিতে নিষেধাজ্ঞা ও সহায়তার কারণে আমেরিকান অর্থনীতিতেও এর বড় ধরনের প্রভাব ও মুদ্রাস্ফীতি দেখা যায়।
- রাশিয়া: যুদ্ধরত দেশ হিসেবে সরাসরি অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পশ্চিমা বাজারে প্রবেশে বাধা এবং বড় অঙ্কের সামরিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।
- বাংলাদেশ: আমদানি-নির্ভর দেশ হওয়ায় জ্বালানি তেল, গম ও সারের উচ্চ মূল্য, ডলার সংকট এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশের অর্থনীতি ও জনজীবনে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে।
উৎস: i) The Daily Star.
ii) BBC. - পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাতা কে?
- রামপাল
- ধর্মপাল
- চন্দ্রগুপ্ত মৌর্য
- আদিশূর
পাহাড়পুর বৌদ্ধ বিহারের (সোমপুর মহাবিহার) প্রতিষ্ঠাতা ও নির্মাতা হলেন পালবংশের দ্বিতীয় রাজা ধর্মপাল।
পাহাড়পুর বৌদ্ধ বিহার:
- পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। এটি বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত।
- পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল অষ্টম শতকের শেষের দিকে এই বিহার তৈরি করছিলেন।
- মূল ভবনে বৌদ্ধ ভিক্ষুদের জন্য ১৭৭টি কক্ষ ছিল। ৮০০ জন ভিক্ষুর বাসপোযোগী ছিল। এ বিহারে ১২৫নং কক্ষে মাটির পাত্রে খলিফা হারুন-অর-রশিদের শাসনামলের রৌপ্য মুদ্রা পাওয়া যায়।- পূর্বভারতে জরিপ কাজ পরিচালনাকালে ১৮০৭ ও ১৮১২ সালে বুকানন হ্যামিল্টন সর্ব প্রথম প্রত্নস্থলটি পরিদর্শন করেন।
- পরবর্তীকালে ওয়েস্টম্যাকট পাহাড়পুর পরিভ্রমণে আসেন।
- স্যার আলেকজান্ডার কানিংহাম ১৮৭৯ সালে এ স্থান পরিদর্শন করেন ও ২২ ফুট বর্গাকার একটি ইমারত আবিষ্কার করেন।
- প্রত্নস্থলটি ১৯০৯ সালের পুরাকীর্তি আইনের আওতায় ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ কর্তৃক ১৯১৯ সালে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত হয়।
- ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।
উৎস: বাংলাদেশ পর্যটন করপোরেশন ওয়েবসাইট। - কাজ করার সামর্থ্যকে বলে -
- ক্ষমতা
- কাজ
- শক্তি
- বল
শক্তি:
- পদার্থবিজ্ঞানের ভাষায়, কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।
- একটি বস্তু তার সামর্থ্য অনুযায়ী সর্বমোট যতটুকু কাজ করতে পারে, তা দিয়েই সেই বস্তুর শক্তির পরিমাপ করা হয়। শক্তির পরিমাপ এবং কাজের একক একই—জুল (J)।
অন্যদিকে,
- যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে।
- কোন বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটির সরণ ঘটে, তাহলে বল এবং বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর সরণের উপাংশের গুণফলকে কাজ বলে।
- একক সময়ে ব্যক্তি বা উৎসটি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণই হচ্ছে ক্ষমতা।
উৎস: পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি। - বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি?
- ইউরোপ
- আমেরিকা
- অস্ট্রেলিয়া
- এশিয়া
পৃথিবীর বৃহত্তম ও সর্বাধিক জনবহুল মহাদেশ হলো এশিয়া।
এশিয়া মহাদেশ:
- এশিয়া বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল মহাদেশ। এটি পৃথিবীর ৮.৭% (বা মোট স্থলভাগের ২৯.৫%) জুড়ে রয়েছে।
- এটি পৃথিবীর পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত। এর উত্তরে আর্কটিক মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর এবং পশ্চিমে ইউরোপ মহাদেশ অবস্থিত।
- এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝ বরাবর ইউরাল পর্বতমালা অবস্থিত।• উত্তরতম বিন্দু: ফ্লিগেলী অন্তরীপ, ফ্রাঞ্জ জোসেফ ল্যান্ড দ্বীপপুঞ্জ, রাশিয়া।
- দক্ষিণতম বিন্দু: মূল ভূখণ্ড এশিয়ার দক্ষিণতম বিন্দু পিয়ায়ি অন্তরীপ, মালয়েশিয়া। তবে মহাদেশীয় এশিয়ার দক্ষিণতম বিন্দু পামানা দ্বীপ, ইন্দোনেশিয়া।
- পশ্চিমতম বিন্দু: কেপ বাবা, তুরস্ক।
- পূর্বতম বিন্দু: কেপ ডেজনেভ, চুকটকা উপদ্বীপ, রাশিয়া।
- বৃহত্তম সাগর: দক্ষিণ চীন সাগর।
- গভীরতম হ্রদ: বৈকাল হ্রদ।
- সর্বোচ্চ স্থান: মাউন্ট এভারেস্ট (৮,৮৪৮.৮৬ মিটার)।
- সর্বনিম্ন বিন্দু: মৃত সাগর।
- দীর্ঘতম নদী ইয়াংজি।• দেশের সংখ্যা: ৪৮টি।
- আয়তনে বৃহত্তম দেশ: চীন এবং আয়তনে ক্ষুদ্রতম দেশ: মালদ্বীপ।
- সর্বশেষ স্বাধীন রাষ্ট্র: পূর্ব তিমুর।
উৎস: World Atlas. - 'The Lady with the Lamp' কাকে বলা হয়?
- সরোজিনী নায়ডু
- হেলেন কেলার
- ফ্লোরেন্স নাইটিঙ্গেল
- মাদার তেরেসা
The Lady with the Lamp:
- 'The Lady with the Lamp' বলা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে।
- তিনি আধুনিক নার্সিং সেবার প্রতিষ্ঠাতা। ক্রিমিয়ার যুদ্ধের সময় রাতে হাতে প্রদীপ বা ল্যাম্প নিয়ে তিনি অসুস্থ ও আহত ব্রিটিশ সৈনিকদের সেবা-শুশ্রূষা করতেন। তাঁর এই নিঃস্বার্থ সেবার জন্যই তাঁকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল উইকিপিডিয়া-কে এই উপাধিতে ভূষিত করা হয়।
• ফ্লোরেন্স নাইটিঙ্গেল:
- তিনি ছিলেন ইতালিয়ান নাগরিক।
- ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
- ১৯১০ সালের ১৩ আগস্ট লন্ডনে মৃত্যুবরণ করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
- ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নেও তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন। লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নার্সিংকে সম্পূর্ণ পেশারূপে প্রতিষ্ঠিত করার জন্য ১৮৬০ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল’ যার বর্তমান নাম ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অব নার্সিং।উল্লেখ্য,
- ১৮৮৩ সালে রানি ভিক্টোরিয়া তাকে ‘রয়েল রেডক্রস’ পদক প্রদান করেন।
- প্রথম নারী হিসেবে ‘অর্ডার অব মেরিট’ খেতাব লাভ করেন ১৯০৭ সালে।
- ১৯০৮ সালে লাভ করেন লন্ডন নগরীর ‘অনারারি ফ্রিডম’ উপাধি।
উৎস: Britannica. - Who is the author of White Teeth?
- Zadie Smith
- Elif Shafak
- Orhan Pamuk
- William Godding
• Correct Answer: Zadie Smith.
• White Teeth:
White Teeth ব্রিটিশ লেখিকা Zadie Smith-এর রচিত একটি বিখ্যাত উপন্যাস।
উপন্যাসটিতে লন্ডনে বসবাসকারী বিভিন্ন জাতি ও সংস্কৃতির কয়েকটি পরিবারের জীবনচিত্র তুলে ধরা হয়েছে।
এর প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে অভিবাসন, সাংস্কৃতিক পরিচয়, বর্ণ, ধর্ম, প্রজন্মগত দ্বন্দ্ব এবং ঐতিহ্য ও আধুনিকতার সংঘাত।
উপন্যাসটি মূলত Archie Jones, Samad Iqbal এবং Chalfen পরিবারের সদস্যদের জীবন ও পারস্পরিক সম্পর্ককে কেন্দ্র করে রচিত।
White Teeth প্রকাশের পর Zadie Smith সমকালীন ব্রিটিশ সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক হিসেবে পরিচিতি লাভ করেন।
• Zadie Smith:
তিনি একজন ইংরেজ ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও ছোটগল্পকার।
তাঁর লেখায় বহুসাংস্কৃতিক ব্রিটিশ সমাজ, জাতিগত পরিচয়, অভিবাসন ও আধুনিক জীবনের সংকট বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।
তাঁর অন্যান্য উল্লেখযোগ্য রচনা হলো
• Famous works:
- On Beauty,
- White Teeth,
- NW,
- Swing Time,
- The Autograph Man.
অন্যদিকে,
খ) Elif Shafak — তুর্কি-ব্রিটিশ ঔপন্যাসিক; তাঁর উল্লেখযোগ্য রচনা The Bastard of Istanbul এবং The Forty Rules of Love.গ) Orhan Pamuk - তুরস্কের নোবেলজয়ী ঔপন্যাসিক; তাঁর বিখ্যাত রচনা Snow এবং My Name Is Red.
ঘ) William Golding - ইংরেজ ঔপন্যাসিক; তিনি Lord of the Flies উপন্যাসের জন্য বিশেষভাবে পরিচিত।
Source: Britannica. - Look at the flying bird. Here, ‘flying’ is an example of:
- gerund
- bare infinitive
- present participle
- appositive
Look at the flying bird.
Here, ‘flying’, is an example of: Present Participle.Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।• Participle মূলত: তিন প্রকার:
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.
• Present Participle:
- Present Participle হলো verb-এর সঙ্গে -ing যুক্ত এমন একটি form, যা সাধারণত adjective-এর কাজ করে কোনো noun বা pronoun-কে বর্ণনা করে।
- প্রদত্ত বাক্যে “flying” শব্দটি “bird” noun-টিকে বর্ণনা করছে।
- তাই এখানে 'flying' adjective-এর মতো ব্যবহৃত হয়েছে এবং এটি একটি Present Participle.
• Other Options:
ক) Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- অর্থাৎ, Gerund হলো verb-এর -ing ফর্ম, যা বাক্যে noun হিসেবে কাজ করে।খ) Bare infinitive - Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
Bare Infinitive হলো “to” ছাড়া verb-এর মূল রূপ।
ঘ) appositive - Appositive হলো এমন একটি noun বা pronoun- যা প্রায়ই modifier-সহ ব্যবহৃত হয়- এবং অন্য একটি noun বা pronoun-এর পাশে বসে সেটিকে ব্যাখ্যা করে বা তার পরিচয় নির্দিষ্ট করে।Source:
Advanced Learner’s Grammar and Composition by Chowdhury and Hossain.
A Passage to the English Language by S. M. Zakir Hussain. - The door opened automatically.
The verb in this sentence is:- transitive
- intransitive
- linking
- infinitive
• The door opened automatically.
- The verb in this sentence is intransitive.
Given Sentence: The door opened automatically.
- দরজাটি স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল।
• Intransitive verb হলো সেই verb যা object নেয় না।
- 'opened' এর পরে কোনো direct object নেই, কোন direct object ছাড়াই এটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে।
- এখানে opened verb টির কোনো object প্রয়োজন হয়নি। অর্থাৎ এটি কেবল subject এর কাজ বোঝাচ্ছে।
- opened কোনো বস্তু বা ব্যক্তিকে (object) প্রভাবিত করছে না।
- তাছাড়াও 'opened' এর পরে adverb 'automatically' বসেছে।
- তাই, 'opened' হলো এখানে Intransitive verb.• Intransitive verb:
- যে verb -এর কর্ম নেই তাকে বলে Intransitive verb.
- Intransitive verbs cannot have a direct object after them.
- এই verb কে 'কি' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
- Direct object থাকে না বলে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
- সাধারণত verb-এর পরে কোনো word না থাকলে অথবা verb এর পরে adverb/ preposition থাকলে সেটি Intransitive verb হবে।• Other Options:
ক) Transitive verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure হচ্ছে : subject + verb + object- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।গ) Linking verb:
- Linking verb দিয়ে কাজ বুঝায় না, বরং এর কাজ হচ্ছে Subject এবং Predicate (Subject সম্পর্কে যা কিছু বলা হয়) এর মধ্যে শুধু যোগসূত্র স্থাপন করা।ঘ) Infinitive:
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.
- Infinitive দুই রকম হতে পারে,
1. To-যুক্ত infinitive এবং,
2. To-বিহীন infinitive বা Bare Infinitive.
- Infinitive form বিভিন্ন ভাবে ব্যবহৃত হতে পারে।যেমন: Subject of verb, Object of verb, Complement of verb, object of preposition, etc.
Source:
1. A Passage to the English Language, S.M. Zakir Hussain.
2. English Wizard by Live Publications. - He recommended _____ this book.
- for
- no preposition
- on
- upon
• Correct Answer: খ) no preposition.
Correct sentence: He recommended this book.
- তিনি এই বইটি সুপারিশ করেছিলেন।
- Recommend একটি transitive verb; এর পরে সরাসরি object বসতে পারে।
- তাই recommend ও this book-এর মাঝখানে কোনো preposition প্রয়োজন নেই।
আবার,
Recommend to:
- English meaning: to present (something) as worthy of acceptance or trial.
- Bangla meaning: সুপারিশ করা।
- কারো নিকট সুপারিশ করা অর্থে 'Recommend' এর পর 'to' preposition টি appropriately বসে।
Example: He recommended this book to Adnan.
Source:
1. A Passage to the English Language, S.M. Zakir Hussain.
2. English Wizard by Live Publications. - The antonym of ‘dormant’ is:
- latent
- active
- sluggish
- reluctant
• Correct Answer: খ) active.
Dormant (adjective)
English Meaning: marked by a suspension of activity.
Bangla Meaning: সুপ্ত; নিদ্রিত; ঘুমন্ত।Example Sentence:
The volcano has remained dormant for many years.• Options:
ক) latent - সুপ্ত; গোপনে বিদ্যমান।
খ) active - সক্রিয়; কর্মক্ষম।
গ) sluggish - ধীরগতিসম্পন্ন; অলস।
ঘ) reluctant - অনিচ্ছুক।• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, the antonym of the word “Dormant” is “Active”.
Sources:
Merriam-Webster Dictionary.
Accessible Dictionary. - Present Participle performs the functions of:
- noun and adjective
- verb and adjective
- verb and noun
- verb and adverb
Correct Answer: verb and adjective
• Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।• Participle মূলত: তিন প্রকার:
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.• Present Participle:
Present Participle হলো verb-এর সঙ্গে -ing যুক্ত এমন একটি form, যা সাধারণত adjective-এর কাজ করে কোনো noun বা pronoun-কে বর্ণনা করে।
- অর্থাৎ, একইসাথে এটি verb ও adjective এর কাজ করতে পারে।• Verb হিসেবে ব্যবহার:
Continuous Tense গঠনে Present Participle verb-এর অংশ হিসেবে ব্যবহৃত হয়।
Example: She is reading a book.
এখানে reading verb-এর কাজ করছে।
• Adjective হিসেবে ব্যবহার:
Present Participle কোনো noun বা pronoun-কে বর্ণনা করলে adjective-এর কাজ করে।
Example: Look at the flying bird.
এখানে flying শব্দটি bird noun-টিকে বর্ণনা করছে, তাই এটি adjective-এর কাজ করছে।Source:
1. A Passage to the English Language, S.M. Zakir Hussain.
2. English Wizard by Live Publications. - The hotel is _____ the sea.
- nearby
- at the side of
- besides
- beside
The hotel is beside the sea.
- সাধারণত লেখায় 'beside' অধিক ব্যবহার হয়ে থাকে। তাই অধিক গ্রহণযোগ্য হিসেবে সঠিক উত্তর 'beside' নেওয়া হলো।
- One of the most common words for this is beside. Beside is more common in writing than it is in speech.
Correct Sentence: The hotel is beside the sea.
- হোটেলটি সমুদ্রের পাশে অবস্থিত।Beside (preposition, adverb)
English Meaning: by the side of.
Bangla Meaning: পাশে; নিকটে।
at the side of
English Meaning: being physically at the side of someone or something else.
Bangla Meaning: পাশে।
• Other Options:
ক) nearby - অর্থ (কাছাকাছি) ; সাধারণত এর পরে সরাসরি noun বসে না। যেমন: The hotel is nearby.গ) besides - অর্থ (এ ছাড়া বা অতিরিক্ত); এটি এখানে প্রযোজ্য নয়।
Source: Merriam-Webster Dictionary, Cambridge Dictionary, Accessible Dictionary.
- Rahima is good _____ mathematics.
- in
- at
- with
- for
Correct Answer: Rahima is good at mathematics.
Good at - অর্থ হলো দক্ষ।
- কোনো কিছুতে (বিষয়ে) দক্ষ বোঝাতে সাধারণত Good at বসে।
Options:
ক) good in - প্রচলিত ব্যবহার নেই।
খ) Good at something/doing something
- If you are good at something, you are able to do it well.
- কোনো কিছুতে দক্ষ বা একটি কাজ ভালোভাবে করতে পারা বুঝায়।
গ) Good with someone/something
- If you are good with someone or something, you are able to deal with that type of thing or person well.
- কারো সাথে ভালো সম্পর্ক বজায় রাখা বা একটি ধরণের কাজ ভালোভাবে পরিচালনা করা বুঝাতে ব্যবহৃত হয়।ঘ) Good for someone (also good for someone to do something)
- If something is good for you, it has a positive or useful effect, especially on your health.
- স্বাস্থ্য এর জন্য ভালো, বুঝাতে ব্যবহৃত হয়।
Source: Accessible Dictionary, Cambridge Dictionary. - He is gentle _____ nature.
- on
- by
- of
- with
Complete Sentence: He is gentle by nature.
- তিনি স্বভাবগতভাবে ভদ্র।
By nature (collocation)
English Meaning: used to describe a person's character.
Bangla Meaning: স্বভাবগতভাবে বা প্রকৃতিগতভাবে।
• Other Options:
ক) on - on nature এ বাক্যে সঠিক phrase নয়।গ) of - gentle of nature সঠিক ব্যবহার নয়।
ঘ) with - gentle with সাধারণত কারও সঙ্গে কোমল আচরণ বোঝায়।
Example: He is gentle with children.Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
- The meaning of ‘Melancholy’ is:
- magnificent
- barren
- depressed
- harmony
• Melancholy (Adjective & Noun):
- English meaning: A feeling of being very sad that lasts for a long time and often cannot be explained.
- Bangla meaning: বিষণ্ণ; বিষণ্ণ ও চিন্তা করায় এমন; বিষাদ; হতাশা; বিষাদপূর্ণ চিন্তারোগ।
• উল্লিখিত অপশনগুলো,
ক) magnificent - জাঁকজমকপূর্ণ; উল্লেখযোগ্য; চমকপ্রদ।খ) barren - অনুর্বর; ঊষর; বন্ধ্যা; নিষ্ফলা; মরুময়।
গ) depressed - বিষাদগ্রস্ত করা; দমানো; মন খারাপ করা।
ঘ) harmony - সাদৃশ্য; মিল।
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The meaning of ‘Melancholy’ is - depressed.
Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
- A figure of speech in which an exaggeration occurs is-
- Imagery
- Allusion
- Irony
- Hyperbole
• A figure of speech in which an exaggeration occurs is - Hyperbole.
• Hyperbole:
- An exaggerated statement or an extreme overstatement.
- অতিশয়োক্তি; অত্যুক্তি; অতিরঞ্জন।
- কমেডিতে ইচ্ছাকৃতভাবে অতিরঞ্জিত ভাব প্রকাশের জন্য Hyperbole ব্যবহৃত হয়।
- Love poetry তে প্রিয়জনের প্রতি তীব্র প্রশংসা জানাতে Hyperbole ব্যবহৃত হয়।
- Hyperbole হাসির উদ্রেক অথবা কঠিন সমালোচনা প্রকাশ করতে পারে।
• Example:
- "Ten thousand saw I at a glance," (Wordsworth: Daffodils).
• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) Imagery:
- English meaning: Language that produces pictures in the minds of people reading or listening
- Bangla meaning: চিত্রকল্পের ব্যবহার; প্রতিফলিত করা।খ) Allusion:
- Allusion is an implicit or indirect reference to another work of literature, a historical or mythical person or event.
- কোনো বিখ্যাত ব্যক্তি বা ঐতিহাসিক ঘটনাকে পরোক্ষভাবে উপস্থাপন করা। এছাড়া বিষয়ভেদে একই বস্তুর বিভিন্ন দৃষ্টিকোণের দর্শনে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে Allusion বলে।• Allusion হলো একটি literary term, যা লেখকরা কোনো ব্যক্তি, ঘটনা, বা অন্য সাহিত্যকর্মের প্রতি অপ্রকাশ্যভাবে ইঙ্গিত করতে ব্যবহার করেন।
- এটি সরাসরি উল্লেখের পরিবর্তে পাঠকদের দৃষ্টিতে পরিচিত বা গুরুত্বপূর্ণ ধারণা তুলে ধরার একটি পদ্ধতি। উদাহরণস্বরূপ, একটি কবিতা বা গল্পে "আর্কিমিডিস" শব্দটি ব্যবহার করে বিজ্ঞান এবং উদ্ভাবনের প্রতীক নির্দেশ করা হতে পারে।গ) Irony :
- A statement or a situation or an action which actually means the opposite of its surface meaning.
- (বঙ্গানুবাদে 'ব্যঙ্গার্থ' বা 'বৈপরীত্য') এমন একটি কৌশল যেখানে লেখক বা চরিত্র কোনো কথা বলে বা কোনো কাজ করে, যা তার প্রকৃত অর্থের বিপরীত অর্থ প্রকাশ করে। এটি সাধারণত পাঠকের মনের মধ্যে একটি গভীর প্রভাব সৃষ্টি করতে বা সামাজিক বা নৈতিক অসঙ্গতিগুলো তুলে ধরতে ব্যবহৃত হয়।
Source:
1. Literary terms.net
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman. - Robert Browning is best known for his mastery in-
- the ode
- the dramatic monologue
- the epic
- the sonnet
• Robert Browning is best known for his mastery in - the dramatic monologue.
• Robert Browning:
- তিনি Victorian age এর একজন British Poet.
- He is noted for his mastery of dramatic monologue and psychological portraiture.
- তিনি নাটকীয় একক বক্তৃতা এবং মানসিক চিত্রকল্পের জন্য পরিচিত।
- তার সবচেয়ে বিখ্যাত কাজ ছিল The Ring and the Book , যা একটি রোমান হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার গল্প।
- এছাড়া মানব চরিত্রের বিভিন্ন মনস্তাত্বিক দিকও তিনি তার কবিতায় ফুটিয়ে তোলার চেষ্টা করতেন। তার কবিতায় ঈশ্বরের প্রতি অনুরাগ উপস্থাপিত হয়েছে।
- His wife, Elizabeth Barrett, was also a poet of that time.• Notable works:
- Fra Lippo Lippi,
- Men and Women,
- My Last Duchess,
- The Patriot,
- Paracelsus,
- Pippa Passes,
- Rabbi Ben Ezra,
- Sordello,
- The Pied Piper of Hamelin,
- The Ring, etc.Source: An ABC of English Literature Dr. M. Mofizar Rahman and Britannica.
- “Be off my sight”. Here ‘off’ is-
- noun
- pronoun
- adverb
- preposition
• “Be off my sight”. Here ‘off’ is- Adverb.
- 'off' এখানে adverb হিসেবে কাজ করছে,
- এখানে off অর্থ "away" (দূরে সরে যাও)। এটি Be verb-কে modify করছে এবং direction/ state বোঝাচ্ছে।
• Off (Adverb):
- English meaning: Used to say that something has been removed or has become separated.
- Bangla meaning: কোনো কিছু সরিয়ে ফেলা হয়েছে বা আলাদা হয়ে গেছে বোঝাতে ব্যবহৃত।
• Example sentence:
- The label must have fallen off.
- They told him to keep his shirt off during the match.
Source: Oxford Dictionary. - Education _____ our mind.
- shrinks
- entangles
- darkens
- ennobles
• Correct answer: Education ennobles our mind.
- Bangla meaning: শিক্ষা আমাদের মনকে মহৎ ও উন্নত করে।
• উল্লিখিত অপশনগুলো,
ক) shrinks - সঙ্কুচিত হওয়া; ছোট হয়ে যাওয়া।
খ) entangles - জট পাকানো; জটলা করা।গ) darkens - অন্ধকার করা; আলো কমানো।
ঘ) ennobles - চরিত্র উন্নত করা; মহৎ করা।
• অপশনগুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে ennobles বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary. - ‘Utopian’ means:
- polite
- ancestor
- idealistic
- intelligible
• ‘Utopian’ means - idealistic.
• Utopian (Adjective & Noun):
- English meaning: Having a strong belief that everything can be perfect, often in a way that does not seem to be realistic or practical.
- Bangla meaning: আকর্ষণীয় ও বাঞ্ছনীয় তবে অবাস্তব; আকাশকুসুম।
• উল্লিখিত অপশনগুলো,
ক) polite - শিষ্টাচারী; শিষ্টাচারসম্পন্ন; বিনয়বান; সুশীল; মার্জিত।খ) ancestor - পূর্বপুরুষ; পিতৃপুরুষ।
গ) idealistic - অবাস্তব; কল্পনাপ্রবণ; আকাশকুসুম।
ঘ) intelligible - বোধগম্য; বুদ্ধিগ্রাহ্য; সুবোধ্য; সুগম্য; সুগ্রাহ্য।
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, ‘Utopian’ means: idealistic.
Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.
- The new policy is not consistent _____ the company’s core values.
- to
- with
- for
- in
• Correct answer: The new policy is not consistent with the company’s core values.
- Bangla meaning: নতুন নীতিটি কোম্পানির মূল মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
• Consistent (with something):
- English meaning: Consistent with something in agreement with something; not contradicting something
- Bangla meaning: সামঞ্জস্যপূর্ণ; সংগতিপূর্ণ; সঙ্গত।
• কোনো কিছুর সঙ্গে সামঞ্জস্য বোঝাতে Consistent এরপর preposition হিসেবে with ব্যবহৃত হয়।
• Note:
- Consistent in ব্যবহৃত হয় কোনো ব্যক্তির আচরণ বা কর্মে ধারাবাহিকতা বোঝাতে (যেমন, She is consistent in her efforts.), কিন্তু কোনো কিছুর সঙ্গে সামঞ্জস্য বোঝাতে নয়।
Source: Oxford Dictionary, English-Bangla Dictionary. - He swore _____ Allah.
- upon
- on
- by
- with
• Correct answer: He swore by Allah.
- Bangla meaning: সে আল্লাহর নামে শপথ করল।
• Swear by:
- English meaning: To name somebody/ something to show that you are making a serious promise.
- Bangla meaning:
(ক) কোনো কিছুর দিব্য করা/ দোহাই পাড়া; শপথ করা।
(খ) (কথ্য) কোনো কিছুতে অত্যন্ত আস্থাবান হওয়া।
• কোনো কিছুর প্রতি দিব্য করা বা শপথ করা অর্থে Swear এরপর by বসে।
Source: Oxford Dictionary, Accessible Dictionary. - What is the meaning of the word “Dismal”?
- miserable
- provide
- dispel
- awkward
• Dismal (Noun & Adjective):
- English meaning: Causing or showing the feeling of being sad.
- Bangla meaning: নীরস; বিষণ্ণ; নিরানন্দ; দুঃখদায়ক।• উল্লিখিত অপশনগুলো,
ক) miserable - দুর্দশাগ্রস্ত; দুর্বিষহ; শোচনীয়।খ) provide - যথাযথ প্রস্তুতি গ্রহণ করা; প্রতিপালন/ ভরণপোষণ করা।
গ) dispel - দূর করা; ছড়িয়ে দিয়ে অদৃশ্য করা।
ঘ) awkward - বিরূপ; অদক্ষ; আনাড়ি।
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The meaning of the word “Dismal” is - miserable.
Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.