জনপ্রশাসন মন্ত্রণালয় পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০২.০৭.২০২৬ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড · পরীক্ষার সাল ২০২৬
- Choose the correct sentence.
- She dyed her hair black.
- She dyed her black hair.
- She dye her black hair.
- She died her hair black.
• Correct answer: She dyed her hair black.
- Bangla meaning: সে তার চুল কালো রঙ করল।
• প্রদত্ত Sentence টিতে চুল কালো করার কথা বলা হয়েছে।
- আর Dye এর রঙ করা অর্থে এর past form ও past pasrticiple form হয় Dyed.
- তাই রঙ করা অর্থে সঠিক উত্তর হবে: She dyed her hair black.
• উল্লিখিত বাকি অপশনগুলো,
• She dyed her black hair.
- অস্পষ্ট, কারণ রঙের পরিবর্তনের উদ্দেশ্য পরিষ্কার নয়।
• She dye her black hair.
- ভুল, verb tense অনুসারে (dyed) ঠিক নয়।
• She died her hair black.
- ভুল, died মানে মারা যাওয়া, অর্থ পুরোপুরি ভিন্ন।
Source: Oxford Dictionary, Merriam-Webster Dictionary. - Which one is the correct sentence?
- will call you when I have time.
- will call you when I will have time.
- will call you when I am having time.
- None of the above.
সঠিক উত্তর: ক) I will call you when I have time.
- এটি ঠিক আছে, কারণ when I have time → present tense, main clause এ future tense (will call) ব্যবহার করা হয়েছে।
• When দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে -
• When যুক্ত complex sentence এ যদি ভবিষ্যতের কোনো কথা নির্দেশ করা হয় তাহলে when যুক্ত clause টি present indefinite এবং অপর clause টি future indefinite tense হয়।অন্য অপশনগুলো ভুল কারণ:
খ) I will call you when I will have time. → ভুল, কারণ when clause-এ future tense ব্যবহার হয় না।
গ) I will call you when I am having time. → ভুল, কারণ am having time প্রায়ই চলমান ক্রিয়ার জন্য ব্যবহার হয়, সময় বোঝাতে নয়। - অপারেটিং সিস্টেম এর কাজ কোনটি?
- ডেটা সংরক্ষণ
- হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে সমন্বয়
- ইন্টারনেট সংযোগ
- প্রিন্টিং
• অপারেটিং সিস্টেমের প্রধান কাজ হলো কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সমন্বয় করা। এটি কম্পিউটার পরিচালনা ও নিয়ন্ত্রণের মূল সিস্টেম সফটওয়্যার।
• অপারেটিং সিস্টেম:
- অপারেটিং সিস্টেম হলো এমন সিস্টেম সফটওয়্যার, যা কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।
- এটি ব্যবহারকারী, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে সেতুবন্ধ তৈরি করে।
- ব্যবহারকারী কোনো নির্দেশ দিলে অপারেটিং সিস্টেম সেই নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশকে কাজে লাগিয়ে ডাটা গ্রহণ, প্রক্রিয়াকরণ ও ফলাফল প্রদানে সহায়তা করে।
- ইনপুট-আউটপুট নিয়ন্ত্রণ, মেমোরি ব্যবস্থাপনা, ফাইল ব্যবস্থাপনা, প্রোগ্রাম চালনা, ডিভাইস নিয়ন্ত্রণ এবং সিস্টেম রিসোর্স ব্যবস্থাপনা অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ কাজ।
- কম্পিউটারে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকলেও অপারেটিং সিস্টেম ছাড়া সেগুলো কার্যকরভাবে চালানো যায় না, কারণ হার্ডওয়্যার ব্যবহারের প্রয়োজনীয় পরিবেশ অপারেটিং সিস্টেম তৈরি করে।
- Windows, Linux, Unix ও Mac OS অপারেটিং সিস্টেমের পরিচিত উদাহরণ।উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়;
২) Computer & ICT Cloud, Live Publications. - Which is the correct sentence?
- Let he and I go
- Let I and he go.
- Let me and him go.
- Let him and me go.
• Correct answer: Let him and me go.
• সাধারণত To be verb ছাড়া সকল verb এর পরে pronoun এর objective form বসে।
- Let একটি verb, Let এর পরে সাধারণত pronoun এর objective form বসে।
- এক্ষেত্রে, একাধিক objective form থাকলে সব ক্ষেত্রে প্রথমে 2nd person তারপর, 1st person, তারপর 3rd person (231) বসে।
- তাই, correct answer টি হবে - Let him and me go.
• Note:
- আর দোষ/ অপরাধ স্বীকার করার ক্ষেত্রে সাধারণত 1st person, 2nd person, 3rd person (123) নিয়মে বসে।• উল্লিখিত বাকি অপশনগুলো,
- (ক) এবং (খ) অপশনে "Let" এর পরে subjective case আছে। কিন্তু "Let" এর পরে subjective case বসে না। He এবং I এর objective case "him" এবং "me" হবে।
- Correct answer: Let him and me go.
- (গ) অপশনে pronoun এর objective form হবে।
- এক্ষেত্রে, একাধিক objective form থাকলে সব ক্ষেত্রে প্রথমে 2nd person তারপর, 1st person, তারপর 3rd person (231) বসে।
- Correct answer: Let him and me go. - দ্বিগু সমাসের উদাহরণ কোনটি?
- হররোজ
- চৌরাস্তা
- ক্রোধানল
- গায়েহলুদ
• দ্বিগু সমাসের উদাহরণ - 'চৌরাস্তা'।
• দ্বিগু সমাস:
- সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।
যেমন:
- তিন কালের সমাহার = ত্রিকাল,
- চৌরাস্তার সমাহার = চৌরাস্তা,
- তিন মাথার সমাহার = তেমাথা,
- শত অব্দের সমাহার = শতাব্দী,
- পঞ্চবটের সমাহার = পঞ্চবটী ইত্যাদি।
অন্যদিকে:
• রোজ রোজ = 'হররোজ' - অব্যয়ীভাব সমাস।
• ক্রোধ রূপ অনল = ক্রোধানল - রূপক কর্মধারয় সমাস।
• গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে = গায়েহলুদ - অলুক বহুব্রীহি সমাস।
- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি অনুসারে, গায়েহলুদ - মধ্যপদলোপী বহুব্রীহি সমাস।
উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। - Choose the correct spelling-
- Receive
- Recieve
- Receeve
- Recaive
Correct answer: Receive.
Receive (verb)
- English meaning: to come into possession of: acquire.
- Bangla meaning: পাওয়া; গ্রহণ করা।Example sentence:
1. She received a scholarship for her excellent academic performance.
2. They received a visit from the police.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - 'সওগাত' পত্রিকার সম্পাদক ছিলেন-
- কাজী নজরুল ইসলাম
- কাজী মোতাহার হোসেন
- মোহাম্মদ নাসিরউদ্দিন
- আবু জাফর শামসুদ্দীন
• 'সওগাত' পত্রিকার সম্পাদক ছিলেন - মোহাম্মদ নাসিরউদ্দিন।
• 'সওগাত' পত্রিকা:
- ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) অগ্রহায়ণ মাসে মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় কলকাতা থেকে এটি প্রকাশিত হয়।
- কাজী নজরুল ইসলাম ছিলেন সওগাতের প্রধান লেখকদের অন্যতম।
- তিনি যখন করাচিতে বেঙ্গল রেজিমেন্টে কর্মরত, তখন ‘বাউন্ডুলের আত্মকাহিনী’ নামে একটি ছোট গল্প পাঠান। এটিই ছিল তাঁর সওগাতে প্রকাশিত প্রথম লেখা।
- সওগাতের অন্যান্য প্রধান লেখক ছিলেন বেগম রোকেয়া, কাজী আবদুল ওদুদ, আবুল কালাম শামসুদ্দীন, আবুল মনসুর আহমদ এবং আবুল ফজল।
- রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যেন্দ্রনাথ ঠাকুরও এতে লিখেছেন।
অন্যদিকে,
• কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা - ধূমকেতু, দৈনিক নবযুগ, লাঙল।
উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - 'সোয়াচ অব নো গ্রাউন্ড' কোথায় অবস্থিত?
- যমুনা নদীতে
- বঙ্গোপসাগরে
- পদ্মা-মেঘনার সংযোগস্থলে
- সন্দীপ চ্যানেলে
• সোয়াচ অব নো গ্রাউন্ড:
- বঙ্গোপসাগরের একটি গিরিখাত সোয়াচ অব নো গ্রাউন্ড।
- এটি বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে।
- গিরিখাতটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত।
- সোয়াচ অব নো গ্রাউন্ড গঙ্গা খাদ নামেও এটি পরিচিত।
- এর প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার, তলদেশ তুলনামূলকভাবে সমতল।
- মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
- বঙ্গোপসাগরের নিচে কান্দা ও উপ-বদ্বীপ উপত্যকার আকারে সোয়াচ অব নো গ্রাউন্ড সাগর অভিমুখে প্রায় দুই হাজার কিলোমিটার সম্প্রসারিত হয়ে আছে।উৎস: বাংলাপিডিয়া।
- ATM এর পূর্ণরূপ কী?
- Auto Transaction Machine
- Automated Teller Machine
- Auto Transmitting Machine
- Automated Talking Machine
• ATM-এর পূর্ণরূপ Automated Teller Machine. এটি ব্যাংকের এমন স্বয়ংক্রিয় ইলেকট্রনিক যন্ত্র, যার মাধ্যমে গ্রাহক সরাসরি ব্যাংক কাউন্টারে না গিয়ে বিভিন্ন আর্থিক লেনদেন করতে পারেন।
• ATM:
- ATM-এর পূর্ণরূপ Automated Teller Machine. এখানে “Teller” বলতে ব্যাংকে গ্রাহকের লেনদেন সম্পন্নকারী কর্মীকে বোঝায়।
- ATM একটি স্বয়ংক্রিয় ব্যাংকিং যন্ত্র, যা গ্রাহককে নগদ টাকা উত্তোলন, ব্যালেন্স জানা, টাকা জমা, হিসাবের তথ্য দেখা এবং কখনো কখনো অর্থ স্থানান্তরের সুযোগ দেয়।
- সাধারণত ATM ব্যবহারের জন্য ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এবং PIN প্রয়োজন হয়। PIN-এর পূর্ণরূপ Personal Identification Number.
- ATM ব্যাংকিং সেবাকে সময় ও স্থানের দিক থেকে সহজ করেছে, কারণ অনেক ATM ব্যাংকের নিয়মিত সময়ের বাইরেও ব্যবহার করা যায়।
- ব্যাংকিং ব্যবস্থায় ATM গ্রাহকসেবা দ্রুত করে, কাউন্টারের চাপ কমায় এবং গ্রাহককে self-service banking সুবিধা দেয়।উৎস:
১) World Bank DataBank Metadata Glossary [Link];
২) Cambridge Dictionary [Link];
৩) Computer & ICT Cloud, Live Publications. - সালে প্রকাশিত "আইনের শাসন" সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?
- ডেনমার্ক
- নরওয়ে
- জার্মানী
- সিঙ্গাপুর
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা World Justice Project 'আইনের শাসন সূচক' (Rule of Law Index) প্রকাশ করে।
- ২০২০ সালে প্রকাশিত সূচক অনুসারে,সেরা ৫টি দেশ (১২৮টি দেশের মধ্যে) -
১)ডেনমার্ক (স্কোর: ০.৯০)
২)নরওয়ে (স্কোর: ০.৮৯)
৩)ফিনল্যান্ড (স্কোর: ০.৮৭)
৪)সুইডেন (স্কোর: ০.৮৬)
৫)জার্মানি (স্কোর: ০.৮৪)
২০২৬ সালে প্রকাশিত World Justice Project (WJP)-এর সর্বশেষ "আইনের শাসন সূচক" (Rule of Law Index) অনুসারে শীর্ষস্থান
সূচকের শীর্ষ ৫টি দেশের তালিকা নিচে দেওয়া হলো:
১)ডেনমার্ক (স্কোর: ০.৯০)
২)নরওয়ে (স্কোর: ০.৮৯)
৩)ফিনল্যান্ড (স্কোর: ০.৮৭)
৪)সুইডেন (স্কোর: ০.৮৫)
৫)জার্মানি (স্কোর: ০.৮৩)উৎস: ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট ওয়েবসাইট।
- বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন-
- আইন সচিব
- অ্যাটর্নি জেনারেল
- আইনমন্ত্রী
- প্রধান বিচারপতি
• অ্যাটর্নি জেনারেল:
- বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, বাংলাদেশ সরকারের প্রধান আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী।
- অ্যাটর্নি জেনারেল হলো বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী।
- অ্যাটর্নি জেনারেল সাধারণত সুপ্রিম কোর্টের সম্মানীয় জ্যেষ্ঠ আইনজীবীগণের মধ্য থেকে সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হন।
- বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হলেন জনাব মোঃ আসাদুজ্জামান।
- বাংলাদেশের সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রীম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতাসম্পন্ন কোন ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন।তথ্যসূত্র:
i) এটর্নি জেনারেলের কার্যালয় ওয়েবসাইট।
ii) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
iii) মন্ত্রিপরিষদ বিভাগ। - যদি (16)2x+3 = (4)3x+6 হয়, তবে x এর মান কত হবে?
- 0
- 4
- -1
- -2
প্রশ্ন: যদি 162x + 3 = 43x + 6 হয়, তবে x-এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
162x + 3 = 43x + 6
⇒ (42)2x + 3 = 43x + 6
⇒ 42(2x + 3) = 43x + 6
⇒ 44x + 6 = 43x + 6
⇒ 4x + 6 = 3x + 6 [উভয় পাশের ভিত্তি সমান হওয়ায় সূচকও সমান হবে।]
⇒ 4x - 3x = 6 - 6
⇒ x = 0
∴ x-এর মান 0। - ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায়?
- ফ্রান্স
- জার্মানী
- নেদারল্যান্ড
- হাঙ্গেরী
• Transparency International:
- Transparency International (TI) জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- TI এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন।
- এর সদরদপ্তর জার্মানির বার্লিন শহরে অবস্থিত।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতিবিরোধী সংস্থা।
- এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।উৎস: Transparency International ওয়েবসাইট।
- সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য মূলত:
- সর্বনাম ও ক্রিয়াপদে
- বিশেষ্য ও বিশেষণে
- বিশেষ্য ও ক্রিয়াপদে
- ক্রিয়াপদ ও অব্যয়
• সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য মূলত: সর্বনাম ও ক্রিয়াপদে।
• সাধু রীতির বৈশিষ্ট্য:
- বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়।
- এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।
- সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী।
- এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।
অন্যদিকে,
• চলিত রীতির বৈশিষ্ট্য:
- চলিত রীতি পরিবর্তনশীল।
- এ রীতি তদ্ভব শব্দবহুল।
- চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ-আলোচনা ও নাট্যসংলাপের জন্য বেশি উপযোগী।
- সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রেও এমনটি ঘটে।
উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ);
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি (২০২৫ সংস্করণ)। - Choose the right verb: You _____ obey your parents.
- could
- might
- should
- would
Correct answer: should.
Complete sentence: You should obey your parents.
• কোনো নৈতিক বাধ্যবাধকতা (moral obligation), কর্তব্য কিংবা সাধারণ উপদেশ বোঝাতে Modal Auxiliary Verb হিসেবে "should" ব্যবহৃত হয়.
- বাবা-মাকে মান্য করা আমাদের প্রত্যেকের একটি নৈতিক দায়িত্ব ও কর্তব্য, তাই এখানে শূন্যস্থানে should বসবে.Other options:
ক) could : এটি সাধারণত অতীত সামর্থ্য বা বিনীত অনুরোধ বোঝাতে ব্যবহৃত হয়।
- Ex: I could run very fast when I was young.
(খ) might এটি কোনো কিছুর ক্ষীণ সম্ভাবনা প্রকাশ করতে ব্যবহৃত হয়।
- Ex: It might rain today, but the sky is quite clear.
গ) would: এটি অতীতের কোনো অভ্যাস বা কাল্পনিক পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়।
- Ex: Every morning, my grandfather would go for a walk. - Choose the correct tense: I _____ my homework already.
- do
- did
- have done
- am doing
Correct answer: have done.
Complete sentence: I have done my homework already.
- কোনো বাক্যে Already, just, yet, recently, lately, ever, just now, still etc ইত্যাদি হচ্ছে present perfect tense indicator বা নির্দেশক।
- অর্থাৎ বাক্যে Already, just, yet, recently, lately, ever, just now, still নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present perfect tense এ হয়।• Present Perfect Tense:
- কোন কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বর্তমান এরূপ বুঝাতে Present Perfect Tense হয়।
- Structure: Subject + has/have + V3 + extension.
• সুতরাং, নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - have done.Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Website English Wizard by Saleh Ahmed. - আনোয়ার পাশার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
- নীড় সন্ধানী
- রাইফেল রোটি আওরাত
- নিষুতি রাতের গাঁথা
- নিরুপায় হরিণী
• আনোয়ার পাশার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস - 'রাইফেল রোটি আওরাত'।
• 'রাইফেল রােটি আওরাত' উপন্যাস:
- 'রাইফেল রােটি আওরাত' (১৯৭৩), আনােয়ার পাশা রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- মুক্তিযুদ্ধের উপর রচিত প্রথম উপন্যাস 'রাইফেল রোটি আওরাত'।
- অধ্যাপক সুদীপ্ত শাহীন এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র।
- এই উপন্যাসের অন্যান্য চরিত্রগুলাে হচ্ছে - ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব প্রমুখ।
- উপন্যাসটি মুক্তিযুদ্ধকালীন রচিত এবং ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত।
-------
অন্যদিকে,
- নীড় সন্ধানী: উপন্যাসটি দেশভাগ-পরবর্তী সময়ের পশ্চিমবঙ্গ এবং সেখানে থেকে যাওয়া সংখ্যালঘু মুসলমানদের সংকটময় পরিস্থিতি নিয়ে রচিত।
- নিশুতি রাতের গাথা: উপন্যাসটি সমকালীন বাঙালি সমাজ, সমকাল ও রাজনীতি সচেতনতা নিয়ে লেখা একটি মনস্তাত্ত্বিক ঘরানার উপন্যাস।
- নিরুপায় হরিণী তার লেখা গল্পগ্রন্থ।
• আনোয়ার পাশা:
- আনোয়ার পাশা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক।
- জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।• আনোয়ার পাশা রচিত উপন্যাস:
- নিশুতি রাতের গাথা,
- নীড় সন্ধানী ও
- রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক)।• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- 'নদী নিঃশেষিত হলে',
- 'সমুদ্র শৃঙ্খলাতা উজ্জয়িনী' ও
- 'অন্যান্য কবিতা'।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - Find the correct preposition: He is good ______ Mathematics.
- in
- on
- at
- for
Correct answer: at.
• Complete Sentence: He is good at mathematics.
- বাংলা অনুবাদ: সে গণিতে ভালো।- Good at
- Bangla Meaning: দক্ষ।
- English Meaning: skillful.
- Good at something/doing something
- If you are good at something, you are able to do it well.- "Good at" is the correct phrase to indicate skill in a subject.
- বাংলা ব্যাখ্যা: কোনো বিষয়ে দক্ষতা বোঝাতে "good at" ব্যবহৃত হয়।Source: Cambridge Dictionary, Accessible Dictionary.
- কোনটি 'অর্ধতৎসম' শব্দ?
- হাট-বাজার
- সাম্পান
- কেষ্ট
- বৃক্ষ
• 'অর্ধতৎসম' শব্দ - 'কেষ্ট'।
- এটি সংস্কৃত 'কৃষ্ণ' শব্দ থেকে সৃষ্টি।
• তৎসম মানে সংস্কৃত। আর অর্ধ-তৎসম মানে আধাসংস্কৃত। তৎসম শব্দ থেকে বিকৃত উচ্চারণের ফলে অর্ধ-তৎসম শব্দ উৎপন্ন হয়ে থাকে।
যেমন:
তৎসম - অর্ধতৎসম
• জ্যোৎস্না - জোছনা।
• কৃষ্ণ - কেষ্ট।
• শ্রাদ্ধ - ছেরাদ্দ।
• গৃহিণী - গিন্নি।
অন্যদিকে,
• হাট-বাজার - মিশ্র শব্দ (বাংলা + ফারসি)।
• সাম্পান - চীনা শব্দ।
• বৃক্ষ - তৎসম শব্দ।
উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। - Choose the correct form of verb: Many boys (play) since morning.
- are playing
- is playing
- has been playing
- have been playing
Correct answer: have been playing.
Complete sentence: Many boys have been playing since morning.
- এখানে since morning আছে, যা বোঝায় কাজটি সকালে শুরু হয়েছে এবং এখনো চলছে।
- এ ধরনের অবস্থায় আমরা ব্যবহার করি Present Perfect Continuous Tense.• Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে। যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
- Point of time এর ক্ষেত্রে Present Perfect Continuous tense হয়।
- The structure of the present perfect continuous tense is:
- Subject + has/have + been + present participle (verb + ing).• এখানে বাক্যের Subject হলো "Many boys", যা একটি Plural Subject (বহুবচন)।
- Subject বহুবচন হওয়ার কারণে এর সাথে auxiliary verb হিসেবে have been বসবে, has been নয়।
- Complete sentence: Many boys have been playing since morning.
Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Website English Wizard by Saleh Ahmed. - Find the similar analogy: Egg: Omelet -
- Rice : curry
- Flour : Cake
- Fish : Water
- Mango : Ice-cream
Correct answer: Flour: Cake.
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ হলো:
- Egg: Omelet
- Egg: ডিম; ডিম্বকোষ।
- Omelet: ডিম ভাজা; মামলেট।
Given options:
ক) Rice : curry: (ভাত : তরকারি)
- ভাত এবং তরকারি দুটি আলাদা খাবার, যা সাধারণত একসাথে খাওয়া হয়। একটি দিয়ে অন্যটি তৈরি করা হয় না।খ) Flour : Cake- (ময়দা : কেক)
- ময়দা দিয়ে কেক তৈরি করা হয়।গ) Fish : Water- (মাছ : পানি)
- মাছ পানিতে বাস করে। এটি উপাদান ও তৈরির সম্পর্ক নয়, বরং প্রাণী ও তার বাসস্থানের সম্পর্ক।ঘ) Mango : Ice-cream- (আম : আইসক্রিম)
- আইসক্রিম তৈরিতে আম একটি ফ্লেভার বা উপাদান হতে পারে, কিন্তু আইসক্রিমের প্রধান কাঁচামাল আম নয়।
- দুধ বা ক্রিম আইসক্রিম তৈরির প্রধান উপাদান।• উপরিউক্ত শব্দের অর্থ বিশ্লেষণ করে দেখা যায়, ডিম দিয়ে যেমন অমলেট তৈরি করা হয়। তেমনি ময়দা দিয়ে কেক তৈরি করা হয়।
- The correct analogy is: "Egg: Omelet - Flour : Cake"
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - কোন শব্দে বাংলা উপসর্গ বিদ্যমান?
- ভরদুপুর
- হরদম
- প্রতিবাদ
- নিমগ্ন
• বাংলা উপসর্গ বিদ্যমান - 'ভরদুপুর' শব্দে।
- এই শব্দে 'পূর্ণতা' অর্থে বাংলা উপসর্গ 'ভর' যুক্ত হয়েছে।
• বাংলা উপসর্গ ২১ টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
অন্যদিকে,
- 'হরদম' শব্দে 'উর্দু-হিন্দি' উপসর্গ 'হর' যুক্ত হয়েছে।
- 'প্রতিবাদ' শব্দে সংস্কৃত উপসর্গ 'প্রতি' যুক্ত হয়েছে।
- 'নিমগ্ন' শব্দে সংস্কৃত উপসর্গ 'নি' যুক্ত হয়েছে।
উৎস:
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। - Choose the correct form of the verb: She ______ to school everyday.
- go
- goes
- going
- gone
Correct answer: goes.
Complete sentence: She goes to school everyday.
• বাক্যে everyday, always, regularly, daily, ইত্যাদি শব্দ থাকলে বাক্যটি সাধারণত Present Indefinite Tense হয়।
- Present Indefinite Tense-এ Subject যদি Third Person Singular Number হয়, তবে মূল Verb-এর শেষে s বা es যুক্ত করতে হয়।
- এখানে Subject হলো "She" (Third Person Singular Number), তাই মূল Verb go-এর সাথে es যুক্ত হয়ে "goes" হয়েছে।
Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Website English Wizard by Saleh Ahmed. - টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের সময়কাল কত?
- ২০১১-২০২৫
- ২০২০-২০৩০
- ২০১৬-২০৩০
- ২০২৫-২০৪১
• টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১) দারিদ্র্য নির্মূল।
২) ক্ষুধামুক্তি।
৩) সুস্বাস্থ।
৪) মানসম্মত শিক্ষা।
৫) লিঙ্গ সমতা।
৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০) বৈষম্য হ্রাস।
১১) টেকসই শহর ও জনগণ।
১২) পরিমিত ভোগ ও উৎপান।
১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫) স্থলভাগের জীবন।
১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।উৎস: SDG অফিসিয়াল ওয়েবসাইট।
- খেলাধুলা সংক্রান্ত আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি সংস্থার নাম—
- কোর্ট অফ ডিসিপ্লিন
- কোর্ট অফ স্পোর্টস
- কোর্ট অফ আরবিট্রেশন
- কোর্ট অফ জাস্টিস
• Court of Arbitration for Sport:
- ১৯৮১ সালে জুয়ান আন্তোনিও সামারাঞ্চ ক্রীড়া-নির্দিষ্ট এখতিয়ার তৈরির ধারণা দিয়েছিলেন।
- এটি প্রতিষ্ঠিত হয় - ৩০ জুন, ১৯৮৪ সালে।
- সদর দপ্তর - লুজান, সুইজারল্যান্ড।
- ক্রীড়াক্ষেত্রে যেকোনো বিরোধ নিষ্পত্তির সর্বোচ্চ ক্রীড়া আদালত ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস(CAS)’।
- ১৯৮৩ সালে আইওসি আনুষ্ঠানিকভাবে সিএএস-এর বিধিগুলি অনুমোদন করে।
উৎস: CAS ওয়েবসাইট। - cos θ = 1/2 হলে tan θ এর মান কত?
- 2
- √3
- √3/2
- 1/2
প্রশ্ন: cos θ = 1/2 হলে tan θ-এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
cos θ = 1/2
আমরা জানি,
sin2 θ + cos2 θ = 1
⇒ sin2 θ = 1 - cos2 θ
⇒ sin2 θ = 1 - (1/2)2
⇒ sin2 θ = 1 - (1/4)
⇒ sin2 θ = 3/4
⇒ sin θ = √3/2
এখন,
tan θ = sin θ/cos θ
⇒ tan θ = (√3/2)/(1/2)
⇒ tan θ = √3
∴ tan θ-এর মান √3।নোট: এখানে θ-কে সূক্ষ্মকোণ হিসেবে ধরা হয়েছে।
- যদি f(x) = x3 + Kx2 - 4x - 8 এবং f(- 2) = 0 হয়, তবে K এর মান কত?
- 0
- 1
- 2
- 3
প্রশ্ন: যদি f(x) = x3 + Kx2 - 4x - 8 এবং f(- 2) = 0 হয়, তবে K-এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
f(x) = x3 + Kx2 - 4x - 8
এবং,
f(- 2) = 0সুতরাং, x = - 2 বসিয়ে পাই—
(- 2)3 + K(- 2)2 - 4(- 2) - 8 = 0
⇒ - 8 + 4K + 8 - 8 = 0
⇒ 4K - 8 = 0
⇒ 4K = 8
⇒ K = 8/4
∴ K = 2 -

- √4 - √5
- √5 + √4
- √5 - √4
- 5 - √4

- y = lnx হলে, x এর মান কত?
- 1004
- ey
- y4
- 104
প্রশ্ন: y = ln x হলে, x-এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
y = ln x
আমরা জানি,
ln x = loge x
সুতরাং, লগারিদমের সংজ্ঞা অনুযায়ী—
y = loge x
⇒ x = ey
∴ x-এর মান ey। - ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
- রাশিয়া
- ডেনমার্ক
- সুইডেন
- নরওয়ে
• ফিনল্যান্ড:
- হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড।
- ফিনল্যান্ড নর্ডিক অঞ্চলে অবস্থিত একটি দেশ।
- ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর হেলসিঙ্কি।
- দেশটি ঘন বনাঞ্চলে পূর্ণ এবং পূর্ব ও পশ্চিম ইউরোপের সীমান্ত তৈরি করে আছে।
- ফিনল্যান্ডের পশ্চিম সীমান্তবর্তী দেশ সুইডেন ও পূর্ব সীমান্তবর্তী দেশ রাশিয়া।
- ১৮০৯ সালের পূর্ব পর্যন্ত দীর্ঘদিন ফিনল্যান্ড সুইডেনের উপনিবেশ ছিল।
- এই সময়টাতে সুইডেন ফিনল্যান্ডকে তাদের উপনিবেশ হিসাবে ব্যবহার করতো।
- ফিনল্যান্ডের আইনসভা এডুসকুন্টা।উল্লেখ্য,
- কয়েক হাজার বছর আগেও এটি বরফে ঢাকা ছিল।
- বরফের চাপে এখানকার ভূমি স্থানে স্থানে দেবে গিয়ে হাজার হাজার হ্রদের সৃষ্টি করেছে।উৎস: Britannica.
- কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি -
- মুক্তবাক
- চক্রবাক
- অনলপ্রবাহ
- মৃত্যুক্ষুধা
• কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ - 'চক্রবাক'।
• 'চক্রবাক' কাব্যগ্রন্থ:
- 'চক্রবাক' কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। ১৯২৯ খ্রিষ্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট কবিতার সংখ্যা ১৯টি। এই কাব্যে নজরুল বেদনার ছবি তুুুলে ধরেছেন; এতে রয়েছে প্রেমের অনুুুভূতি এবং অতীত সুুখের স্মৃতিচারণা।
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
• কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ:
- অগ্নিবীণা,
- বিষের বাঁশি,
- ভাঙার গান,
- সাম্যবাদী,
- সর্বহারা,
- চক্রবাক,
- ছায়ানট,
- সিন্ধুহিন্দোল,
- ফণি মনসা,
- জিঞ্জির,
- সন্ধ্যা,
- প্রলয় শিখা ইত্যাদি।
অন্যদিকে,
• 'অনলপ্রবাহ' - সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত কাব্যগ্রন্থ।
• 'মৃত্যুক্ষুধা' - কাজী নজরুল ইসলামের উপন্যাস।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। - y = - 9 - 5x রেখার সাথে লম্ব রেখার ঢাল কত?
- 5
- -5
- 1/5
- - 1/5
প্রশ্ন: y = - 9 - 5x রেখার সঙ্গে লম্ব রেখার ঢাল কত?
সমাধান:
দেওয়া আছে,
y = - 9 - 5x
⇒ y = - 5x - 9......(1)আমরা জানি, সরলরেখার আদর্শ সমীকরণ
y = mx + c
(1) নং কে সরলরেখার আদর্শ সমীকরণের সাথে তুলনা করে পাই,
m = - 5, c = - 9
∴ রেখাটির ঢাল,
m1 = - 5
আমরা জানি,
দুটি রেখা পরস্পর লম্ব হলে,
m1 × m2 = - 1
⇒ - 5 × m2 = - 1
⇒ m2 = ( - 1)/(- 5)
⇒ m2 = 1/5
∴ প্রদত্ত রেখার সঙ্গে লম্ব রেখার ঢাল 1/5। - 'আয়না' কোন ভাষার শব্দ?
- ইংরেজি
- ফরাসি
- ফারসি
- আরবি
• 'আয়না' ফারসি ভাষার শব্দ।

• ফারসি শব্দ:
- আসমান, গ্রেপ্তারি, গ্রেফতার, নালিশ, দারোগা, সাদা, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া ইত্যাদি।
উৎস:
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। - জার্মানীর প্রথম নারী চ্যান্সেলর কে?
- মার্গারেট ক্রাম্প
- লিনা হেডরিচ
- অ্যাঙ্গেলা মার্কেল
- পেট্রা কেলি
⇒ জার্মানির প্রথম নারী চ্যান্সেলর: অ্যাঙ্গেলা মার্কেল ।
- তিনি ২০০৫ সালে প্রথমবার চ্যান্সেলর নির্বাচিত হন।
জার্মানি:
- জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ।
- প্রশাসনিক নাম: Federal Republic of Germany.
- রাজধানী: বার্লিন।
- মুদ্রার নাম: ইউরো।
- রাষ্ট্রীয় ভাষা: জার্মান।
- সীমান্তবর্তী দেশ ৯টি।
- সীমান্তবর্তী দেশ: অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফ্রান্স, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সুইজারল্যান্ড
- ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্বের পর জার্মানি দুইটি ভাগে বিভক্ত হয়।
- দুই জার্মানিকে পৃথককারী বার্লিন প্রাচীরের নির্মাণ শুরু হয় ১৩ আগস্ট ১৯৬১ সালে এবং এর পতন ঘটে ৯ নভেম্বর ১৯৮৯ সালে।
- ১৯৯০ সালের ৩ অক্টোবর পশ্চিম ও পূর্ব জার্মানি আনুষ্টানিকভাবে পুনরায় একত্রিত হয়।উৎস: Britannica.
- Maruf prefers saving _______ spending money.
- to
- on
- with
- by
Correct answer: to.
Complete sentence: Maruf prefers saving to spending money.
• prefer something to something:
- English meaning: to like, choose, or want one thing rather than another.
- Bangla Meaning: অধিক পছন্দ করা।
• অর্থাৎ যখন কোন কিছু/ কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় বা দুইটি জিনিস জিনিসের মধ্যে আপেক্ষিক ভাবে একটি জিনিস বেশি পছন্দ করা বুঝাতে Prefer এর পর সর্বদা ই to বসবে।
- যেহেতু প্রশ্নের বাক্যটিতে মারুফ Coffee অপেক্ষা tea কে অধিক পছন্দ করা বোঝানো হয়েছে,তাই সঠিক উত্তর হবে I prefer tea to Coffee.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary. - 6 জন লোক 28 দিনে কোন জমির ফসল কাটতে পারে। 24 জন লোক কত দিনে ঐ ফসল কাটতে পারবে?
- 6 দিন
- 7 দিন
- 8 দিন
- 9 দিন
প্রশ্ন: 6 জন লোক 28 দিনে একটি জমির ফসল কাটতে পারে। 24 জন লোক কত দিনে ওই ফসল কাটতে পারবে?
সমাধান:
6 জন লোক ফসল কাটতে পারে = 28 দিনে
∴ 1 জন লোক ফসল কাটতে পারে = (6 × 28) দিনে
∴ 24 জন লোক ফসল কাটতে পারে = (6 × 28)/24 দিনে
= 168/24 দিনে
= 7 দিনে∴ 24 জন লোক ওই জমির ফসল 7 দিনে কাটতে পারবে।
- Identify the noun in the sentence: "Honesty is the best policy."
- Best
- Policy
- is
- The
Correct answer: Policy.
• Noun: যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, গুণ, অবস্থা বা ধারণার নাম বোঝায়, তাকে Noun বলে।
- এখানে Policy একটি Abstract Noun. এটি একটি ধারণার নাম, যা ধরা বা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়।
• Policy (noun)
- English meaning: management or procedure based primarily on material interest.
- Bangla meaning: নীতি; কর্মপন্থা; কর্মসূচি।
Other options:
(ক) Best:
- এটি একটি Adjective (বিশেষণ)।
- এটি 'Policy' কেমন বা কীরূপ তা প্রকাশ করছে।
(গ) is: এটি একটি Verb.
- এটি বাক্যের Linking Verb হিসেবে কাজ করছে।
(ঘ) The: এটি একটি Article বা Determiner.Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন 'চর্যাপদ' কে আবিষ্কার করেন?
- বিদ্যাপতি
- হরপ্রসাদ শাস্ত্রী
- ভুসুকুপা
- রামমোহন
• বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন 'চর্যাপদ' আবিষ্কার করেন - 'হরপ্রসাদ শাস্ত্রী'।
• চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। সহজিয়াগণ হচ্ছে বৌদ্ধ সহজযান পন্থি। চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।- চর্যাপদের বিষয়বস্তু বৌদ্ধ ধর্ম মতে সাধনভজনের তত্ত্ব প্রকাশ।
- সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (প্রথম খণ্ড) গ্রন্থে চর্যাপদের ২৪ জন পদকর্তার নাম পাওয়া যায়।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম উল্লেখ আছে।
- সুকুমার সেন মনে করেন যে, চর্যাপদের পদসংখ্যা - ৫১টি; তবে তিনি তার 'চর্যাগীতি পদাবলী' গ্রন্থে ৫০টি পদের উল্লেখ করেছেন। আলোচনা অংশে তার বক্তব্য মুনিদত্ত ৫০টি ব্যাখ্যা করেছিলেন।
- আবার ড. শহীদুল্লাহ চর্যাপদের পদ সংখ্যা ৫০টি বলে মনে করেন।
• চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
• ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি ভাষার অনুবাদ আবিষ্কার করেন।
• সংস্কৃত ভাষায় মুনিদত্ত চর্যাপদের ব্যাখ্যা করেন। তিনি ১১নং পদের ব্যাখ্যা করেননি।
উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। - একজন দোকানদার একটি চকোলেট 1.50 টাকায় ক্রয় করে 2.00 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
- 10%
- 15%
- 25%
- 33.3%
প্রশ্ন: একজন দোকানদার একটি চকোলেট 1.50 টাকায় ক্রয় করে 2.00 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
সমাধান:
দেওয়া আছে,
ক্রয়মূল্য = 1.50 টাকা
বিক্রয়মূল্য = 2.00 টাকা
∴ লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= 2.00 - 1.50 টাকা
= 0.50 টাকা
আমরা জানি,
লাভের শতকরা হার = (লাভ/ক্রয়মূল্য) × 100
= (0.50/1.50) × 100
= (1/3) × 100
= 33.3%∴ শতকরা লাভের পরিমাণ 33.3%।
- বাংলাদেশের কোনটি ব্যাংক নোট নয়?
- ১০ টাকা
- ২ টাকা
- ৫০ টাকা
- ১০০ টাকা
• ব্যাংক নোট:
• বাংলাদেশ ব্যাংক থেকে যেসব নোট বের করা হয় সেগুলো ব্যাংক নোট নামে পরিচিত।
- এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
- বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে।
- নোটগুলো হলো- ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট।
• সরকারি নোট:
- বাংলাদেশের প্রচলিত ১, ২ ও ৫ টাকার নোট হলো সরকারি নোট ।
- এসব নোট অর্থ মন্ত্রণালয় বের করে আর এগুলোতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।উৎস: বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।
- প্রাতরাশ এর সন্ধি-
- প্রাত + রাশ
- প্রাতঃ + আশ
- প্রাতঃ + রাশ
- প্রাত + আশ
• 'প্রাতরাশ' এর সন্ধি বিচ্ছেদ - 'প্রাতঃ + আশ'।
- এটি বিসর্গসন্ধির উদাহরণ।
• বিসর্গসন্ধি দুইভাগে বিভক্ত।
- র-জাত বিসর্গ (প্রাতঃ > প্রাতর্),
- স-জাত বিসর্গ (নমঃ > নমস্)।
• বিসর্গ সন্ধির উদাহরণ:
- নমঃ + কার = নমস্কার,
- পুরঃ + কার = পুরস্কার,
- পদঃ + খলন = পদস্খলন,
- দুঃ + কর = দুষ্কর,
- দুঃ + কৃতি = দুষ্কৃতি,
- নিঃ + কর = নিষ্কর,
- বহিঃ + কৃত = বহিষ্কৃত,
- তপঃ + বন = তপোবন,
- মনঃ + হর = মনোহর
- প্রাতঃ + আশ= প্রাতরাশ,
- তিরঃ + ধান = তিরোধান,
- মনঃ + রম = মনোরম,
- মনঃ + যোগ = মনোযোগ,
- মনঃ + তাপ = মনস্তাপ।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। - আবুল হসেন কোন আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন?
- রাষ্ট্রভাষা আন্দোলন
- তেভাগা আন্দোলন
- নানকার আন্দোলন
- বুদ্ধির মুক্তি আন্দোলন
• আবুল হসেন বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন।
• আবুল হুসেন:
- তিনি প্রাবন্ধিক, চিন্তাবিদ, সমাজ সংস্কারক ছিলেন।
- তিনি ১৮৯৬ সালের ৬ জানুয়ারি যশোর জেলার পানিসারা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- ঢাকায় যে 'বুদ্ধির মুক্তি আন্দোলন হয়' তাতে আবুল হুসেনই নেতৃত্ব দেন।
- তিনি 'ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ' (১৯২৬) গঠন এবং এর মুখপত্র 'শিখা' (১৯২৭-১৯৩১) সম্পাদনা ও প্রকাশ করে এ আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দেন।
- তিনি ছিলেন 'শিখা' পত্রিকার প্রথম বর্ষের সম্পাদক।
- কাজী আবদুল ওদুদ, কাজী মোতাহার হোসেন, মুহম্মদ শহীদুল্লাহ্ ও আবুল ফজল তাঁকে এ কাজে সাহায্য করেন।
• বুদ্ধির মুক্তি আন্দোলন:
- ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র - 'শিখা' পত্রিকা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে বাংলা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি মুসলিম সাহিত্য-সমাজ প্রতিষ্ঠিত হয়।
- এ প্রতিষ্ঠানটির স্লোগান ছিলো "জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।"
- মুসলিম সাহিত্য-সমাজের মূলমন্ত্র ছিল 'বুদ্ধির মুক্তি'।
- বুদ্ধির মুক্তি আন্দোলন গঠিত হয় কয়েকজন আলোকিত মানুষের উদ্যোগে।
- তাঁদের মধ্যে ছিলেন কাজী মোতাহার হোসেন, আবুল হুসেন, কাজী আবদুল ওদুদ, আবদুল কাদির প্রমুখ।
- জ্ঞানের শিখা জ্বালাবার জন্য সংগঠনটি ১৯২৭ সালে 'শিখা' নামে একটি বার্ষিক মুখপত্র প্রকাশ করে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন শিখা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক।
- শিখা বছরে একবার প্রকাশিত হত।
উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - 7, 9, 4, 7, 11, 17, 9, 7, 4 সংখ্যাগুলোর প্রচুরক (Mode) কত?
- 4
- 9
- 13
- 7
প্রশ্ন: 7, 9, 4, 7, 11, 17, 9, 7, 4 সংখ্যাগুলোর প্রচুরক (Mode) কত?
সমাধান:
সংখ্যাগুলো হলো— 7, 9, 4, 7, 11, 17, 9, 7, 4
এখানে,
4 সংখ্যাটি এসেছে = 2 বার
7 সংখ্যাটি এসেছে = 3 বার
9 সংখ্যাটি এসেছে = 2 বার
11 সংখ্যাটি এসেছে = 1 বার
17 সংখ্যাটি এসেছে = 1 বারআমরা জানি,
সংখ্যাটি সবচেয়ে বেশিবার উপস্থিত থাকে, তাকে প্রচুরক (Mode) বলে।
এখানে 7 সংখ্যাটি সর্বাধিক 3 বার উপস্থিত হয়েছে।
∴ সংখ্যাগুলোর প্রচুরক (Mode) = 7। - 'বিদ্যাসাগর' কার উপাধি?
- রবীন্দ্রনাথ
- ঈশ্বরচন্দ্র
- মৃত্যুঞ্জয়
- বঙ্কিমচন্দ্র
• ঈশ্বরচন্দ্রের উপাধি - 'বিদ্যাসাগর'।
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- তিনি ছিলেন সংস্কৃত পন্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
- তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক পদবি বন্দ্যোপাধ্যায়। তিনি 'ঈশ্বরচন্দ্র শর্মা' নামে স্বাক্ষর করতেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- তিনি বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত। তিনি বাংলা গদ্যে প্রথম যতি বা বিরামচিহ্ন স্থাপন করেন।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি'। বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্য রচনার নাম 'প্রভাবতী সম্ভাষণ'। তাঁর রচিত ব্যাকরণগ্রন্থের নাম 'ব্যাকরণ কৌমুদী'।
- তিনি ২৯ জুলাই, ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন।
• বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম:
- শকুন্তলা,
- সীতার বনবাসের,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।• বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জুরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।
উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - Can you tell me when _______?
- does the bus come
- the bus does come
- the bus comes
- comes the bus
Correct answer: the bus comes.
Complete sentence: Can you tell me when the bus comes?
- Embedded question এর নিয়মানুসারে যেহেতু উল্লেখিত বাক্যের প্রথম অংশে প্রশ্ন বোধক বাক্য বসেছে তাই এর শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে এবং "wh" word এর পর subject বসবে।• Embedded question:
- বাক্যের মাঝে wh-word বসে যে প্রশ্ন তৈরি করে তাই embedded question.
- Embedded question, English Grammar এর এমন একটি নিয়ম যেখানে একটি assertive বাক্যের মধ্যে একটি interrogative বা প্রশ্নবোধক বাক্য সন্নিবেশিত করা হয়।
- এরা প্রশ্নের মত কিন্তু প্রশ্ন নয়।
- প্রশ্ন বোধক বাক্য প্রথম অংশে বসলে সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে? - বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত?
- নিঝুম দ্বীপ
- সেন্ট মাটিনস
- হাতিয়া
- কুতুবদিয়া
• সেন্টমার্টিন দ্বীপ:
- সেন্ট মার্টিন্স দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবালদ্বীপ।
- এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং
- মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত।
- প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে।
- ৯২°১৮´ ও ৯২°২১´ পূর্ব দ্রাঘিমাংশ এবং ২০°৩৪´ ও ২০°৩৯´ উত্তর অক্ষাংশের মধ্যে দ্বীপটির অবস্থান।উৎস: টেকনাফ উপজেলা ওয়েবসাইট, কক্সবাজার জেলা ওয়েবসাইট, সময় নিউজ ও দৈনিক প্রথম আলো রিপোর্ট
- কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল 16, 24 ও 32 দ্বারা বিভাজ্য হবে?
- 91
- 81
- 99
- 88
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 5 যোগ করলে যোগফল 16, 24 ও 32 দ্বারা বিভাজ্য হবে?
সমাধান:
প্রথমে 16, 24 ও 32-এর ল.সা.গু. নির্ণয় করি।
16 = 24
24 = 23 × 3
32 = 25
∴ ল.সা.গু. = 25 × 3
= 32 × 3
= 96ধরি,
ক্ষুদ্রতম সংখ্যাটি x।
প্রশ্নমতে,
x + 5 = 96
⇒ x = 96 - 5
⇒ x = 91∴ ক্ষুদ্রতম সংখ্যাটি 91।
- U = (1, 2, 3, 4, 5, 6} এবং A = {2, 4, 6} হলে, AC কি হবে?
- {1, 2, 3}
- {1, 2, 5}
- {1, 3, 5}
- {4, 5, 6}
প্রশ্ন: U = {1, 2, 3, 4, 5, 6} এবং A = {2, 4, 6} হলে, Ac কী হবে?
সমাধান:
দেওয়া আছে,
সার্বিক সেট, U = {1, 2, 3, 4, 5, 6}
এবং A = {2, 4, 6}
আমরা জানি,
Ac = U - A
= {1, 2, 3, 4, 5, 6} - {2, 4, 6}
= {1, 3, 5}
∴ Ac = {1, 3, 5}। - আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা-
- বান্দরবান
- খাগড়াছড়ি
- রাঙামাটি
- চট্টগ্রাম
রাঙ্গামাটি জেলা:
- আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা- রাঙ্গামাটি।
- এর আয়তন: ৬১১৬ বর্গ কিলোমিটার।
- রাঙ্গামাটি জেলার ভৌগলিক অবস্থান উত্তর অক্ষাংশের ২১৫০° হতে ২৩-৪৫০।
- এবং পূর্ব দ্রাঘিমাংশের ৯১৪৫° হতে ৯২-৫৩০।
- এ জেলার উত্তরে ভারতের ত্রিপুরা ও মিজোরাম।
- দক্ষিণে বান্দরবান, পূর্বে মিজোরাম ও পশ্চিমে চট্টগ্রাম ও খাগড়াছড়ি।
উল্লেখ্য,
- বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান- ছেড়া দ্বীপ (না থাকলে সেন্টমার্টিন হবে)।
- বাংলাদেশের সর্ব পূর্বের স্থান- আখাইনঠং (থানচি, বান্দরবন)।
- বাংলাদেশের পশ্চিমের স্থান- মনাকসা (শিবগড়, চাঁপাই নবাবগঞ্জ)।
- বাংলাদেশের বাংলাদেশের সর্ব উত্তরের স্থান- জায়গীর জোত, বাংলা বান্ধা।
- আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ- চট্টগ্রাম।
- আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ।উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
- This is the "go" of life. Here "go" is a/an-
- Noun
- Verb
- Adjective
- Adverb
Correct answer: Noun.
• Go (Verb, noun)
- বাক্যে অবস্থান অনুযায়ী একটি word বিভিন্ন parts of speech হতে পারে।
- এখানে, 'go' শব্দটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে।• This is the "go" of life.
- এর অর্থ দাঁড়ায়, 'এটি হলো বর্তমান সময়ের রীতি'।
- সাধারণত go দ্বারা Verb বোঝালেও এখানে তা নয় কারণ এর দ্বারা 'যাওয়া' বোঝাচ্ছে না বরং 'রীতি' অর্থে 'noun; হিসেবে ব্যবহার হচ্ছে।
- আরেকটি নিয়ম হলো article (এখানে, the) এবং preposition ( এখানে, of) এর মাঝে যা বসে তা noun হিসেবে বিবেচিত হবে। - 'সাহিত্য' শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
- সহিত
- সহিস
- সহসা
- সভ্যতা
• 'সাহিত্য' শব্দটি 'সহিত' শব্দ থেকে এসেছে।
- শব্দটি সংস্কৃত 'সহিত' শব্দের সঙ্গে 'য' প্রত্যয়যোগে গঠিত হয়েছে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। - একটি সমবাহু ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 25√3 বর্গমিটার হলে, এটির বাহুর দৈর্ঘ্য কত?
- 5 মিটার
- 10 মিটার
- 50 মিটার
- 100 মিটার
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 25√3 বর্গমিটার হলে, এর বাহুর দৈর্ঘ্য কত?
সমাধান:
ধরি,
সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য = a মিটার।
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4)a2
প্রশ্নমতে,
(√3/4)a2 = 25√3
⇒ a2/4 = 25
⇒ a2 = 100
⇒ a = √100
⇒ a = 10∴ সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 মিটার।
- The antonym of the word 'Vacant' is-
- Empty
- Occupied
- Barren
- Busy
Correct answer: Occupied.
Vacant (adjective)
- English meaning: being without content or occupant.
- Bangla meaning: শূন্য; রিক্ত; খালি; ফাঁকা।
Given options:
ক) Empty
- শূন্য; খালি।খ) Occupied
- পূর্ণ/দখলকৃত।গ) Barren
- অনুর্বর; ঊষর; বন্ধ্যা; নিষ্ফলা; মরুময়।ঘ) Busy
- কর্মব্যস্ত; কর্মচঞ্চল; কর্মমুখর; ব্যস্ত।• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে The antonym of the word Vacant is- "Occupied"
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - বাংলাদেশের কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়?
- পার্বত্য বন
- শাল বন
- মধুপুর বন
- ম্যানগ্রোভ বন
• ম্যানগ্রোভ বন:
- ম্যানগ্রোভ (Mangrove) বলতে সাধারণভাবে জোয়ারভাটায় প্লাবিত বিস্তির্ণ জলাভূমিকে বোঝায়।
- এ বনের অধিকাংশ এলাকা জোয়ার ভাটার কারণে দিনে দু'বার লোনা পানি দ্বারা বিধৌত হয় বলে একে ম্যানগ্রোভ বন বলা হয়।
- ম্যানগ্রোভ বন হলো উপকূলীয় বন।
- বাংলাদেশের সর্ব দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে ম্যানগ্রোভ বন সৃষ্টি হয়েছে।
- সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন।
- সুন্দরবনের ৬২ শতাংশ খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় এবং বাকী অংশ পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলায় অবস্থিত।
- এ বনাঞ্চলের আয়তন প্রায় ৬১১৭ বর্গমাইল যা বাংলাদেশের মোট আয়তনের শতকরা ৪.০৭ ভাগ।
- এ বনের গাছপালা লোনা পানি সহনশীল এবং বৃক্ষসমূহের বিশেষ বৈশিষ্ট্য হলো জরায়ুজ অঙ্কুরোদগম।
- সুন্দরবনের বার্ষিক গড় বৃষ্টিপাত ১৬৫১ থেকে ১৭৭৮ মি.মি.।
- এ বনের মাটিতে অতিরিক্ত লবণ ও পচা জৈব পদার্থ থাকায় অক্সিজেনের অভাব ঘটে বলে গাছপালা শ্বাসমূল তৈরী করে।
- বৃক্ষসমূহ চিরহরিৎ।
- ম্যানগ্রোভ বনের প্রধান প্রধান বৃক্ষ হলো: সুন্দরী, ধুন্দুল, গরান, বাইন, কেওড়া, পশুর, গোলপাতা, হেন্তাল ইত্যাদি।
- বন্যপ্রাণীসমূহের মধ্যে: রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বানর ইত্যাদি।উৎস: i) বাংলাপিডিয়া।
ii) কৃষি শিক্ষা ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। - কোন বাগধারাটির অর্থ 'পরিপাটি'?
- মানিক জোড়
- লেফাফা দুরস্ত
- কেচেঁ গন্ডুষ
- আঙুল ফুলে কলাগাছ
• 'লেফাফা দুরস্ত' বাগধারাটির অর্থ - 'পরিপাটি'।
অন্যদিকে,
• 'মানিক জোড়' বাগধারাটির অর্থ - 'প্রগাঢ় সংযোগ বা বন্ধুত্ব'।
• 'কেঁচে গণ্ডূষ' বাগধারাটির অর্থ - 'পুনরায় আরম্ভ' (প্রশ্নে 'কেচেঁ গন্ডুষ' বানানটি ভুল)।
• 'আঙুল ফুলে কলাগাছ' বাগধারাটির অর্থ - 'হঠাৎ বড়লোক'।
উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। - Which one is an exclamatory sentence?
- What a beautiful flower!
- Where are you going?
- like flowers.
- Bring the book.
Correct answer: What a beautiful flower!
• যে বাক্য বা Sentence দ্বারা মনের আকস্মিক ও প্রবল আবেগ, বিস্ময়, আনন্দ, দুঃখ বা অনুভূতির প্রকাশ ঘটে, তাকে Exclamatory sentence বলে।
- এই ধরণের বাক্যের শেষে সাধারণত একটি বিস্ময়সূচক চিহ্ন (!) থাকে।
other options:
খ) Where are you going?
- এটি একটি Interrogative sentence.
- কারণ এটি দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হচ্ছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) আছে।
গ) I like flowers.
- এটি একটি Assertive sentence.
- কারণ এর দ্বারা সাধারণভাবে একটি তথ্য বা বিবৃতি প্রকাশ করা হয়েছে।
ঘ) Bring the book.
- এটি একটি Imperative sentence.
- কারণ এর দ্বারা কোনো কাজ করার জন্য আদেশ দেওয়া হচ্ছে।
Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Website English Wizard by Saleh Ahmed. - 'হাঙর নদী গ্রেনেড' গ্রন্থের বিষয়বস্তু কী?
- মুক্তিযুদ্ধ
- কৃষক বিদ্রোহ
- সিপাহী বিদ্রোহ
- নীল বিদ্রোহ
• 'হাঙর নদী গ্রেনেড' গ্রন্থের বিষয়বস্তু - 'মুক্তিযুদ্ধ'।
- এটি সেলিনা হোসেন রচিত উপন্যাস।
• 'হাঙর নদী গ্রেনেড' উপন্যাস:
- মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে বেশ কিছু উপন্যাস লিখেছেন সেলিনা হোসেন। তার মধ্যে ভীষণ আলোচিত উপন্যাস 'হাঙর নদী গ্রেনেড'।
- মুক্তিযুদ্ধের এক আবেগী ও প্রতিবাদী উপন্যাস এটি। হলদিগাঁ গ্রামের এক বয়স্ক নারীর জীবন এই উপন্যাসে মূর্ত হয়ে ওঠে।
- এই নারী তাঁর নিজের ছেলেদের মুক্তিযুদ্ধে অংশ নিতে যেমন উদ্বুদ্ধ করেন, তেমনি মুক্তিযোদ্ধাদের বাঁচাতে নিজের মানসিক প্রতিবন্ধী ছেলেকে তুলে দেন পাকিস্তানি বাহিনীর হাতে।
- উপন্যাসে এই মায়ের আত্মসংগ্রাম, দেশের জন্য ত্যাগের অপার মহিমা ভাস্বর হয়ে ওঠে।
- আর উপন্যাসে বর্ণিত গ্রামটিও যেন মুক্তিযুদ্ধের প্রতীকী এক বাংলাদেশ।
---------------
• সেলিনা হোসেন:
- সেলিনা হোসেন বাংলাদেশের একজন বিশিষ্ট ঔপন্যাসিক, গল্পকার ও গবেষক।
- সেলিনা হোসেন ১৪ জুন, ১৯৪৭ সালে রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে।
- তার রচনায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নারী ও সমাজের জীবনচিত্র উঠে এসেছে।
- তিনি বাংলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন।• সেলিনা হোসেনের উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে:
- ‘হাঙর নদী গ্রেনেড’,
- ‘যাপিত জীবন’,
- ‘নীল ময়ূরের যৌবন’,
- ‘জ্যোস্নায় সূর্যজ্বালা’,
- ‘পদশব্দ’,
- ‘গায়ত্রী সন্ধ্যা’ (তিন খণ্ড),
- ‘ক্ষরণ’,
- ‘কাঁটাতারে প্রজাপতি’,
- ‘পোকামাকড়ের ঘরবসতি’।
উৎস:
বাংলাপিডিয়া; 'হাঙর নদী গ্রেনেড' উপন্যাস।
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - The play is a satire _____ the dowry system.
- over
- on
- in
- of
Correct answer: on.
Complete sentence: The play is a satire on the dowry system.
• Appropriate Preposition-এর নিয়ম:
- Satire (ব্যঙ্গ বা উপহাস) শব্দটির পর উপযুক্ত Preposition হিসেবে সাধারণত "on" বসে।
- কোনো নির্দিষ্ট বিষয়, ব্যক্তি, প্রথা বা সামাজিক কুসংস্কারকে কেন্দ্র করে যখন কোনো ব্যঙ্গাত্মক বা রসাত্মক রচনা (তৈরি করা হয়, তখন Satire on (something/someone) প্রকাশ করা হয়।
- যেহেতু এখানে "যৌতুক প্রথা" (dowry system)-র ওপর ব্যঙ্গ করার কথা বলা হচ্ছে, তাই শূন্যস্থানে on বসবে।
- এই Preposition গুলো 'Satire' শব্দের পর কোনো বিষয়ের প্রতি ব্যঙ্গ নির্দেশ করতে ব্যবহৃত হয় না। -

- - {5/2}
- - {3}
- R
- - {-5}
প্রশ্ন: y = (2x + 5)/(x - 3) ফাংশনটির ডোমেন (Domain) কত?
সমাধান:
দেওয়া আছে,
y = (2x + 5)/(x - 3)
ভগ্নাংশের হর কখনো 0 হতে পারে না।
সুতরাং,
x - 3 ≠ 0
⇒ x ≠ 3
অতএব, ফাংশনটির ডোমেন হলো 3 ছাড়া সকল বাস্তব সংখ্যা।∴ Domain = R - {3}
- x পূর্ণসংখ্যা হলে নিচের কোনটি সব সময় একটি জোড় সংখ্যা হবে?
- (x + 2)
- (x + 1)
- (x - 1)
- (2x + 2)
প্রশ্ন: x পূর্ণসংখ্যা হলে নিচের কোনটি সব সময় একটি জোড় সংখ্যা হবে?
সমাধান:
যেহেতু x একটি পূর্ণসংখ্যা, তাই 2x সর্বদা জোড় সংখ্যা।
2x + 2 = 2(x + 1)অর্থাৎ, (2x + 2) সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তাই এটি সব সময় একটি জোড় সংখ্যা হবে।
• অন্যান্য অপশন:
ক) (x + 2) — x জোড় হলে জোড় এবং x বিজোড় হলে বিজোড় হবে।
খ) (x + 1) — x জোড় হলে বিজোড় এবং x বিজোড় হলে জোড় হবে।
গ) (x − 1) — x জোড় হলে বিজোড় এবং x বিজোড় হলে জোড় হবে।∴ সঠিক উত্তর: ঘ) (2x + 2)।
- The poor student goes to school everyday ______ foot.
- by
- on
- with
- through
Correct answer: on.
Complete sentence: The poor student goes to school everyday on foot.
• On foot
- English meaning: by walking or running.
- Bangla meaning: পায়ে হেঁটে।• পায়ে হেঁটে কোথাও যাওয়া বোঝাতে 'on foot' ব্যবহৃত হয়।
- যেমন: My friend always goes home on foot.• অন্যদিকে, এটি যানবাহনের ভ্রমনের ক্ষেত্রে "by" ব্যবহৃত হয়।
- We usually travel to the city by bus.Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া
- চীন
- ইংল্যান্ড
• ব্যাডমিন্টন:
- ইন্দোনেশিয়ার জাতীয় খেলা ব্যাডমিন্টন।
- সিঙ্গাপুরের জাতীয় খেলা ব্যাডমিন্টন।অন্যদিকে,
- মালয়েশিয়ার জাতীয় খেলা সেপাক টার্কো।
- চীনের জাতীয় খেলা টেবিল টেনিস।
- ইংল্যান্ডের জাতীয় খেলা ক্রিকেট।উৎস: Britannica.
- হৃৎপিণ্ড কোন ধরনের পেশী দ্বারা গঠিত?
- ঐচ্ছিক পেশী
- অনৈচ্ছিক পেশী
- ঐচ্ছিক হৃদপেশী
- অনৈচ্ছিক হৃদপেশী
• হৃৎপিণ্ড অনৈচ্ছিক হৃদপেশী বা cardiac muscle দ্বারা গঠিত। এই পেশী নিজের ছন্দে সংকুচিত-প্রসারিত হয়ে রক্ত সঞ্চালনে সাহায্য করে।
• হৃদপেশী:
- হৃদপেশী হলো হৃৎপিণ্ডের বিশেষ ধরনের পেশী, যা cardiac muscle বা myocardium নামেও পরিচিত।
- এই পেশী অনৈচ্ছিক, অর্থাৎ মানুষের ইচ্ছামতো সরাসরি এর সংকোচন ও প্রসারণ নিয়ন্ত্রণ করা যায় না।
- হৃদপেশীর ছন্দময় সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ড রক্তকে ধমনি ও শিরার মাধ্যমে সারা দেহে সঞ্চালিত করে।
- হৃদপেশী গঠনগতভাবে আড়াআড়ি দাগযুক্ত বা striated হলেও কাজের দিক থেকে অনৈচ্ছিক।
- কঙ্কাল পেশী সাধারণত ইচ্ছাধীনভাবে কাজ করে, কিন্তু হৃদপেশী স্বয়ংক্রিয় ও ছন্দময়ভাবে কাজ করে।
- হৃদপেশীর কোষগুলো intercalated disc-এর মাধ্যমে যুক্ত থাকে, যা হৃৎপিণ্ডের সমন্বিত সংকোচনে সাহায্য করে।
- হৃৎপিণ্ডের এই বিশেষ পেশী সারাজীবন বিরামহীনভাবে কাজ করে বলে এতে শক্তি উৎপাদনের জন্য প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে।অন্যান্য অপশন:
→ ঐচ্ছিক পেশী: হাত-পা নাড়ানো, হাঁটা বা লেখা ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত কঙ্কাল পেশী সাধারণত ঐচ্ছিক পেশী।
→ অনৈচ্ছিক পেশী: অন্ত্র, রক্তনালি, মূত্রথলি ইত্যাদি অঙ্গের মসৃণ পেশী অনৈচ্ছিকভাবে কাজ করে।
উৎস:
১) NCBI Bookshelf [Link];
২) Science Expert, Live Publications. - Choose the correct passive voice: She writes a letter.
- letter is written by her.
- letter was written by her.
- letter is being written by her.
- letter has written by her.
Correct answer: A letter is written by her.
• Present Indefinite Tense এর ক্ষেত্রে Active voice থেকে Passive Voice করার নিয়ম:
- Active voice এর object টি Passive voice এ subject হিসেবে বসে।
- Subject অনুযায়ী is/are বসে।
- মূল verb এর past participle form বসে।
- by বসে।
- Active voice এর subject টি Passive voice এ object হিসেবে বসে।• Structure: Object এর subject + Subject অনুযায়ী is/ are+ মূল verb এর past participle form + by + Subject এর object.
• Active voice: She writes a letter.
• Passive voice: A letter is written by her.Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
- নিচের কোনটি সাংবিধানিক পদ নয়?
- প্রধান নির্বাচন কমিশনার
- চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন
- চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
- কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল
সাংবিধানিক পদ:
- সংবিধান হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন।
- সাংবিধানিক উপায়ে যে সকল প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয় তাকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে।
- সংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা, পদের মেয়াদ, পদমর্যাদা, পদত্যাগ ও অপসারণ পদ্ধতি এবং দায়িত্ব সংবিধানে সুনির্দিষ্ট ও সুষ্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে।
সাংবিধানিক পদগুলো হলো:
• রাষ্ট্রপতি,
• স্পিকার,
• প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীগণ,
• ডেপুটি স্পিকার,
• প্রধান বিচারপতি,
• সংসদ সদস্য,
• প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার,
• মহা-হিসাব রক্ষক ও নিয়ন্ত্রক,
• সরকারী কর্ম-কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য।অন্যদিকে,
- চেয়ারম্যান; মানবাধিকার কমিশন পদটি সাংবিধানিক পদ নয়।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন। - ‘সাঁঝের মায়া’ গ্রন্থের লেখক কে?
- সেলিনা হোসেন
- জসীমউদ্দীন
- নির্মলেন্দু গুণ
- বেগম সুফিয়া কামাল
• ‘সাঁঝের মায়া’ গ্রন্থের লেখক - 'বেগম সুফিয়া কামাল'।
• 'সাঁঝের মায়া' কাব্যগ্রন্থ:
- সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ 'সাঝের মায়া' প্রকাশিত হয় ১৯৩৮ সালে।
- এর ভূমিকা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম।
- রবীন্দ্রনাথ ঠাকুর এটি পড়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন।
- ২৮টি কবিতার এই নাতিদীর্ঘ সঞ্চয়নটির অন্যতম গুণ হচ্ছে সুফিয়া কামালের ভবিষ্যৎ সাহিত্য রচনার ভিত্তি স্থাপনা, যার স্বরূপ স্পষ্টভাবে ফুটে ওঠে এক নারীর কণ্ঠস্বরে, সংস্কৃতির শিকড়ে তার গভীর অথচ গতিময় সঞ্চরণে এবং এক বৈশ্বিক, সামগ্রিক চেতনার পরিচয়ে ।--------------
• সুফিয়া কামাল
- 'জননী সাহসিকা' হিসেবে খ্যাত সুফিয়া কামাল মূলত একজন কবি।
- তিনি বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
- সুফিয়া কামাল বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন এবং তার পৈতৃক নিবাস কুমিল্লায়।
- তিনি ১৯৪৭ সালে প্রকাশিত বেগম পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।
- তাঁর রচিত প্রথম গল্প সৈনিক বধূ ১৯২৩ সালে বরিশালের তরুণ পত্রিকায় প্রকাশিত হয়।• সুফিয়া কামাল রচিত কাব্যগ্রন্থ:
- মন ও জীবন,
- উদাত্ত পৃথিবী,
- সাঁঝের মায়া,
- অভিযাত্রিক,
- মোর যাদুদের সমাধি পরে,
- মায়া কাজল ইত্যাদি।গল্পগ্রন্থ:
- কেয়ার কাঁটা।শিশুতোষ গল্প:
- ইতল বিতল,
- নওল কিশোরের দরবারে।ডায়েরি: একাত্তরের ডায়েরী।
আত্মজীবনী: একালে আমাদের কাল।
উৎস:
বাংলাপিডিয়া; 'সাঁঝের মায়া' কাব্যগ্রন্থ।
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - 'পদ্মরাগ' গ্রন্থের লেখক কে?
- কাজী নজরুল ইসলাম
- বেগম রোকেয়া
- সুফিয়া কামাল
- সেলিনা হোসেন
• 'পদ্মরাগ' গ্রন্থের লেখক - 'বেগম রোকেয়া'।
• 'পদ্মরাগ' উপন্যাস:
- রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস। এটি ১৯২৪ সালে প্রাকশিত হয়।
- এই উপন্যাসে মুসলিম সমাজের অন্তঃস্থিত ক্লেদকে এমনভাবে প্রকাশ করা হয়েছে, যা কোনো হিন্দু লেখকের পক্ষে সম্ভব ছিল না।
- অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত আছে এ উপন্যাসে।
- 'পদ্মরাগ' উৎসর্গ করা হয় তাঁর জ্যেষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিমকে।
• রোকেয়া সাখাওয়াত হোসেন:
- নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ৯ই ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর।
- বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরঅম্লান।
- মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের অধিকার আদায়ের জন্য ১৯১৬ সালে
- বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি।
- 'Sultana’s Dream' গ্রন্থটি রোকেয়া নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন নামে।
- এটি একটি প্রতীকী রচনা এবং এতে বর্ণিত Lady Land বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বপ্নকল্পনার প্রতীক।
• বেগম রোকেয়ার উলেখযোগ্য রচনা:
- মতিচূর (প্রবন্ধ),
- সুলতানার স্বপ্ন (নকশাধর্মী রচনা),
- পদ্মরাগ (উপন্যাস),
- অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ) প্রভৃতি।উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - 'সংশয়' শব্দের বিপরীত শব্দ কোনটি?
- বরাভয়
- অনিশ্চিত
- নিশ্চয়
- সদাশয়
• 'সংশয়' শব্দের বিপরীত শব্দ - 'নিশ্চয়'।
• 'সংশয়' শব্দটি বিশেষ্য পদ।
- এর অর্থ: সন্দেহ, দ্বিধা।
অন্যদিকে,
• 'বরাভয়' শব্দের অর্থ - আশীর্বাদসূচক করভঙ্গি, আশীর্বাদসহ অভয়দান।
• 'অনিশ্চিত' এর বিপরীত শব্দ - 'নিশ্চিত'।
• 'সদাশয়' শব্দের অর্থ - উদারচেতা ও মহানুভব।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। - আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় প্রতি বছর-
- ৮ মার্চ
- ১ মে
- ৫ জুন
- ১০ ডিসেম্বর
• আন্তর্জাতিক নারী দিবস:
- ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।
- নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদযাপন ও নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর দিনটি পালিত হয় বিশ্বজুড়ে।
- ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়।
- এরপর ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন।
- ১৭টি দেশ থেকে ১০০ জন নারী প্রতিনিধি এতে যোগ দিয়েছিলেন।
- এ সম্মেলনে ক্লারা প্রতি বছর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন।উল্লেখ্য,
- ২০২৬ সালের নারী দিবসের প্রতিপাদ্য 'অধিকার, ন্যায়বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক'।
অন্যদিকে,
- ১ মে: আন্তর্জাতিক মে দিবস বা মহান মে দিবস (বিশ্ব শ্রমিক দিবস)।
- ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস।
- ১০ ডিসেম্বর: বিশ্ব মানবাধিকার দিবস।উৎস: UN ওয়েবসাইট।
- ও ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার বিয়োগফল-
- ৯
- ১২
- ১৫
- ১৮
প্রশ্ন: ৬০ ও ৮০-এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার বিয়োগফল কত?
সমাধান:
৬০ ও ৮০-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো হলো— ৬১, ৬৭, ৭১, ৭৩ ও ৭৯।এখানে,
বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১
∴ বিয়োগফল = ৭৯ - ৬১
= ১৮∴ নির্ণেয় বিয়োগফল ১৮।
- Identify the adjective-
- Slowly
- Beauty
- Blue
- Truth
Correct answer: Blue.
Blue (adjective)
- English meaning: of the colour of the sky without clouds on a bright day, or a darker or lighter type of this.
- Bangla meaning: নীল।
Other options:
ক) Slowly (adverb)
- English meaning: in a slow manner: not quickly, fast, early, rashly, or readily.
- Bangla meaning: ধীরে ধীরে বা আস্তে আস্তে।খ) Beauty (noun)
- English meaning: the quality of being pleasing and attractive, especially to look at:
- Bangla meaning:ঘ) Truth (noun)
- English meaning: the quality of being true:
- Bangla meaning: সত্যতা; যথার্থতা।Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
3. Oxford Learner's Dictionaries. - 1 Liter বিশুদ্ধ পানির ওজন কত?
- 1 kg
- 10 kg
- 100 kg
- 100 gm
• 1 Liter বিশুদ্ধ পানির ভর প্রায় 1 kg. কারণ 4°C তাপমাত্রায় বিশুদ্ধ পানির ঘনত্ব 1 g/cm3.
• পানির ঘনত্ব ও ভর:
- ঘনত্ব হলো একক আয়তনের পদার্থের ভর।
- 4°C তাপমাত্রায় বিশুদ্ধ পানির ঘনত্ব সর্বাধিক হয়।
- এ তাপমাত্রায় বিশুদ্ধ পানির ঘনত্ব 1 g/cm3 বা 1000 kg/m3.
- 1 Liter = 1000 milliliter = 1000 cm3.
- তাই 1 Liter পানির ভর = 1000 × 1 g = 1000 g = 1 kg.
- দৈনন্দিন ব্যবহারে 1 Liter বিশুদ্ধ পানির ওজন বা ভর 1 kg ধরা হয়।
- পদার্থবিজ্ঞানের নির্ভুল ভাষায় kg ভরের একক, আর ওজন হলো মহাকর্ষজনিত বল যার একক Newton.
- পানির রাসায়নিক সংকেত H2O; এটি দুইটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত।উৎস:
১) বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়;
২) Science Expert, Live Publications. - এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
- জিব্রাল্টার
- বসফরাস প্রণালী
- বেরিং প্রণালী
- বাবেল মান্দেব প্রণালী
• এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাব এল-মান্দেব প্রণালী।
• বাব এল-মান্দেব প্রণালী (Bab el-Mandeb Strait):
- বাব এল মান্দেব প্রণালী এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে।
- বাব এল মান্দেব লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী একটি প্রণালী।
- বাবেল মান্দেব প্রণালী আরব (উত্তরপূর্ব) এবং আফ্রিকা (দক্ষিণ-পশ্চিম) মধ্যবর্তী প্রণালী এডেন উপসাগর এবং ভারত মহাসাগর এর সাথে সংযুক্ত করে।
- প্রণালীটি ২০ মাইল প্রশস্ত এবং পেরিম দ্বীপ দ্বারা দুটি চ্যানেল বিভক্ত।
- পশ্চিম চ্যানেলটি ১৬ মাইল এবং পূর্ব দিকে ২ মাইল প্রশস্ত।
- আরবী ভাষায় বাব এল-মান্দেব শব্দের অর্থ - দুর্দশার দুয়ার।
- সুয়েজ খাল নির্মাণের পর প্রণালীটি ভূমধ্যসাগর এবং পূর্ব এশিয়ার মধ্যে সংযোগের একটি অংশ গঠন করে।
- বাব এল মান্দেব প্রণালীর মধ্য দিয়ে লোহিত সাগর এবং এডেন উপসাগরের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করে।অন্যদিকে,
- বেরিং প্রণালি - এশিয়াকে উত্তর আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে।
- বসফরাস প্রণালি - এশিয়াকে ইউরোপ মহাদেশ থেকে পৃথক করেছে। এটি তুরস্কে অবস্থিত।
- জিব্রাল্টার প্রণালি - ইউরোপকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে।উৎস: ব্রিটানিকা।
- একজন ব্যাটসম্যান ১৯ টি বাউন্ডারি ও ওভার বাউন্ডারির মাধ্যমে ৯০ রান করেন। তার বাউন্ডারির সংখ্যা কত?
- ১১
- ১২
- ১৩
- ১৪
প্রশ্ন: একজন ব্যাটসম্যান ১৯ টি বাউন্ডারি ও ওভার বাউন্ডারির মাধ্যমে ৯০ রান করেন। তার বাউন্ডারির সংখ্যা কত?
সমাধান:
ধরি,
বাউন্ডারির সংখ্যা = x
ওভার বাউন্ডারির সংখ্যা = yপ্রশ্নমতে,
x + y = ১৯ .......... (১)আমরা জানি,
একটি বাউন্ডারিতে ৪ রান এবং একটি ওভার বাউন্ডারিতে ৬ রান হয়।
মোট রান = ৯০প্রশ্নমতে,
৪x + ৬y = ৯০
⇒ ২x + ৩y = ৪৫ .......... (২)
(১) নং সমীকরণকে ২ দ্বারা গুণ করে পাই—
২x + ২y = ৩৮ .......... (৩)
(২) নং সমীকরণ থেকে (৩) নং সমীকরণ বিয়োগ করে পাই—
২x + ৩y - ২x - ২y = ৪৫ - ৩৮
⇒ y = ৭
এখন, (১) নং সমীকরণ থেকে পাই—
x + ৭ = ১৯
⇒ x = ১৯ - ৭
⇒ x = ১২∴ ব্যাটসম্যানের বাউন্ডারির সংখ্যা ১২ টি।
- Vitamin C এর রাসায়নিক সংকেত কোনটি?
- C12H22O11
- C6H8O6
- CH4N2O
- C28H44O
• Vitamin C-এর রাসায়নিক বা আণবিক সংকেত হলো C6H8O6 ; Vitamin C-এর রাসায়নিক নাম ascorbic acid.
• Vitamin C:
- Vitamin C একটি পানিতে দ্রবণীয় ভিটামিন।
- এর রাসায়নিক নাম ascorbic acid এবং আণবিক সংকেত C6H8O6 .
- এই সংকেত থেকে বোঝা যায়, Vitamin C-এর একটি অণুতে 6টি কার্বন, 8টি হাইড্রোজেন এবং 6টি অক্সিজেন পরমাণু থাকে।
- Vitamin C মানবদেহে collagen তৈরিতে সাহায্য করে। Collagen ত্বক, রক্তনালি, অস্থি, তরুণাস্থি ও connective tissue-এর গুরুত্বপূর্ণ উপাদান।
- Vitamin C antioxidant হিসেবে কাজ করে এবং দেহের কোষকে free radical-এর ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষায় সহায়তা করে।
- এটি immune function বা রোগপ্রতিরোধ কার্যক্রমে ভূমিকা রাখে।
- উদ্ভিজ্জ খাদ্যে থাকা nonheme iron শোষণেও Vitamin C সহায়তা করে।
- Vitamin C-এর অভাবে scurvy রোগ হতে পারে, যেখানে মাড়ি দিয়ে রক্ত পড়া, দুর্বলতা ও ক্ষত শুকাতে দেরি হওয়ার মতো লক্ষণ দেখা যায়।অন্যান্য অপশন:
→ C12H22O11: এটি sucrose বা সাধারণ চিনির আণবিক সংকেত।
→ CH4N2O: এটি urea-এর আণবিক সংকেত হিসেবে ব্যবহৃত হয়।
→ C28H44O: এটি ergocalciferol বা Vitamin D2-এর আণবিক সংকেত।উৎস:
১) NIH PubChem [Link];
২) NIH Office of Dietary Supplements [Link];
৩) Science Expert, Live Publications. - 'আমীর হামজা' কাব্যের রচয়িতা -
- দৌলত কাজী
- আলাওল
- ফকির গরীবুল্লাহ
- কাজী নজরুল ইসলাম
• 'আমীর হামজা' কাব্যের রচয়িতা - 'ফকির গরীবুল্লাহ'।
- 'আমির হামজা' কাব্যের প্রথমাংশ রচনা করেন ফকির গরীবুল্লাহ এবং দ্বিতীয়াংশ রচনা করেন সৈয়দ হামজা।
• ফকির গরীবুল্লাহ:
- পুঁথি সাহিত্যর প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ছিলেন ফকির গরীবুল্লাহ।
- তিনি হুগলি জেলার বালিয়া পরগনার অন্তর্গত হাফিজপুর গ্রামের অধিবাসী ছিলেন।
• তাঁর রচিত কাব্যসমূহ হলো:
- ইউসুফ জোলেখা,
- আমীর হামজা (প্রথম অংশ),
- জঙ্গনামা,
- সােনাভান,
- সত্যপীরের পুঁথি।
উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক। - বাংলা কোন কারকে স্বত্ব ত্যাগ করে দিতে হয়-
- কর্ম
- সম্প্রদান
- করণ
- অধিকরণ
• বাংলা সম্প্রদান কারকে স্বত্ব ত্যাগ করে দিতে হয়।
• সম্প্রদান কারক:
- যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে (সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী) সম্প্রদান কারক বলা হয়।
- লক্ষ্যণীয়: বস্তু নয়, ব্যক্তিই সম্প্রদান কারক।
- অনেক বৈয়াকরণ বাংলা ব্যাকরণে সম্প্রদান কারক স্বীকার করেন না; কারণ কর্মকারক দ্বারাই সম্প্রদানকারকের কাজ সুন্দরভাবে সম্পাদন করা যায়।
• সম্প্রদান কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:
- চতুর্থী বা 'কে' বিভক্তি: ভিখারিকে ভিক্ষা দাও। (স্বত্বত্যাগ করে দিলে সম্প্রদান কারক।)
- সপ্তমী বা 'এ' বিভক্তি: সৎপাত্রে কন্যা দান কর।
---------
অন্যদিকে,
কর্ম কারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্ম কারক বলে।
- সাধারনণত মুখ্য কর্ম কারকে বিভক্তি হয় না, তবে গৌণ কর্ম কারকে- 'কে' বিভক্তি হয়।
- যেমন: গুরুজনে কর নতি = কর্মকারকে ৭মী বিভক্তি।
করণ কারক:
- যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে। ‘করণ' শব্দের অর্থ উপায় বা সহায়।
- বাক্যের ক্রিয়াপদকে 'কার দ্বারা বা কী উপায়ে জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক।
- যেমন: ছেলেরা বল খেলে = করণ কারকে শূন্য বিভক্তি।অধিকরণ কারক:
- যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে।
- এই কারকে সাধারণত এ, য়, য়ে, তে ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়।
- যেমন: তিলে তৈল আছে = অধিকরণ কারকে ৭মী বিভক্তি।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
- log 2 + log 4 + log8 + ........ ধারাটির অষ্টম পদ কোনটি?
- log 256
- log 128
- log 64
- log 32
প্রশ্ন: log 2 + log 4 + log 8 + ........ ধারাটির অষ্টম পদ কোনটি?
সমাধান:
ধারাটির পদগুলো হলো—
log 2, log 4, log 8, ...এখানে,
2 = 21
4 = 22
8 = 23সুতরাং, ধারাটির n-তম পদ,
Tn = log(2n)
অতএব, অষ্টম পদ,
T8 = log(28)
= log 256∴ ধারাটির অষ্টম পদ log 256।
- টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়?
- অতিবেগুনি রশ্মি
- অবলোহিতু রশ্মি
- প্রকূল রশ্মি
- মাইক্রো তরঙ্গ
• টেলিযোগাযোগে বিশেষ করে satellite communication ও point-to-point wireless link-এ মাইক্রো তরঙ্গ ব্যবহার করা হয়।
• মাইক্রো তরঙ্গ ও টেলিযোগাযোগ:
- মাইক্রো তরঙ্গ হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গের এমন অংশ, যা radio spectrum-এর উচ্চ frequency প্রান্তে অবস্থান করে।
- মাইক্রো তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য radio wave-এর তুলনায় কম এবং frequency তুলনামূলক বেশি।
- Satellite communication, radar, mobile network backhaul, point-to-point wireless link এবং deep space communication-এ মাইক্রো তরঙ্গ গুরুত্বপূর্ণ।
- মাইক্রো তরঙ্গ বায়ুমণ্ডলের নির্দিষ্ট অংশ দিয়ে তুলনামূলকভাবে ভালোভাবে চলাচল করতে পারে।
- অনেক ক্ষেত্রে এটি মেঘ, ধূলা, ধোঁয়া, তুষার ও বৃষ্টির মধ্য দিয়েও তথ্য বহনে কার্যকর থাকে; তাই communication satellite-এ এর ব্যবহার বেশি দেখা যায়।
- স্থলভাগে point-to-point microwave link সাধারণত দুইটি antenna-এর মধ্যে সরলরেখা বা line-of-sight পথে signal আদান-প্রদান করে।
- উচ্চ frequency হওয়ায় মাইক্রো তরঙ্গে বেশি তথ্য বহন করার সুবিধা থাকে, যা আধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ।উৎস:
১) NASA Science, Electromagnetic Spectrum [Link];
২) Federal Communications Commission, Point-to-Point Microwave [Link];
৩) Science Expert, Live Publications. - বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
- আয়কর
- ভূমিকর
- আমদানী রপ্তানী শুল্ক
- মূল্য সংযোজন কর
• বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর থেকে।
- অন্যান্য যেকোনো উৎসের তুলনায় সকল অর্থবছরেই মূল্য সংযোজন কর (মুসক) থেকেই সবচেয়ে বেশি রাজস্ব আহরিত হয়।
- দ্বিতীয় প্রধান উৎস হলো আয়কর (আয়, মুনাফা, ও মূলধনের উপর কর)।মূল্য সংযোজন কর:
- মূল্য সংযোজন কর (মূসক) হচ্ছে কোন পণ্য বা সেবার ক্ষেত্রে তার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর শতকরা হারের কর।
- মূল্য সংযোজন কর বা Value Added Tax (VAT) হলো এক প্রকার পরোক্ষ কর।
- বাংলাদেশে ১৯৯১ সালের ১ জুলাই থেকে ভ্যাট বা মূসক চালু হয়।
- ২০১২ সালে এটি সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ পাশ হয় যা ১ জুলাই, ২০১৯ থেকে কার্যকর হয়।উৎস: জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।
- x = 0, x = 4, y = 2 এবং y = 8 রেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত?
- 24
- 32
- 64
- 8
প্রশ্ন: x = 0, x = 4, y = 2 এবং y = 8 রেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত?
সমাধান:
x = 0 এবং x = 4 রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব,
= 4 - 0
= 4 এককy = 2 এবং y = 8 রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব,
= 8 - 2
= 6 একক
রেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রটি একটি আয়তক্ষেত্র।
ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= 4 × 6
= 24 বর্গ একক∴ আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 24 বর্গ একক।
- pH এর কোন মানকে মানুষের ত্বকের জন্য সেরা হিসাবে ধরা হয়?
- 5.5
- 6.0
- 6.5
- 7.0
• মানুষের ত্বকের জন্য pH 5.5-কে সাধারণভাবে সবচেয়ে উপযোগী বা skin-friendly মান হিসেবে ধরা হয়। এই মান ত্বকের প্রাকৃতিক অম্লীয় আবরণ বা acid mantle বজায় রাখতে সাহায্য করে।
• ত্বকের pH:
- pH হলো কোনো দ্রবণের অম্লীয়তা বা ক্ষারীয়তা প্রকাশের পরিমাপ।
- pH স্কেলে 7 হলো নিরপেক্ষ, 7-এর কম অম্লীয় এবং 7-এর বেশি ক্ষারীয় প্রকৃতির নির্দেশ করে।
- মানুষের ত্বকের উপরিভাগ স্বাভাবিকভাবে সামান্য অম্লীয় থাকে।
- ত্বকের এই অম্লীয় আবরণকে acid mantle বলা হয়।
- Acid mantle ত্বকের barrier function বজায় রাখতে, আর্দ্রতা ধরে রাখতে এবং ক্ষতিকর অণুজীবের বৃদ্ধি কমাতে সহায়তা করে।
- গবেষণাভিত্তিক তথ্য অনুযায়ী ত্বকের উপরিভাগের pH সাধারণত প্রায় 4.5-5.5 এর মধ্যে থাকে।
- তাই 5.5 মানটি ত্বকের স্বাভাবিক অম্লীয় পরিবেশের কাছাকাছি এবং skin-friendly pH হিসেবে বেশি ব্যবহৃত।
- অতিরিক্ত ক্ষারীয় সাবান বা cleanser ব্যবহারে ত্বকের pH বেড়ে যেতে পারে, এতে ত্বক শুষ্ক, সংবেদনশীল বা irritant-prone হতে পারে।উৎস:
১) Importance of Stratum Corneum Acidification to Restore Skin Barrier Function and Antimicrobial Defense, PMC [Link];
২) Natural skin surface pH is on average below 5, which is beneficial for its resident flora, PubMed [Link];
৩) Science Expert, Live Publications. - 'নিশ্চিন্দিপুর' নামক স্থানের কথা আছে -
- 'কবর' কবিতায়
- 'বই পড়া' প্রবন্ধে
- 'পথের পাঁচালী' উপন্যাসে
- 'পোস্টমাস্টার' গল্পে
• 'নিশ্চিন্দিপুর' নামক স্থানের কথা আছে - 'পথের পাঁচালী' উপন্যাসে।
• 'পথের পাঁচালী' উপন্যাস:
- 'পথের পাঁচালী' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস।
- উপন্যাসটি ১৯২৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- উপন্যাসটি 'বিচিত্রা' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- উপন্যাসের পটভূমিতে আছে বাংলাদেশের গ্রাম ও তার পরিচিত মানুষের জীবন।
- এতে একটি শিশুর চৈতন্যের জাগরণ, মানুষ ও প্রকৃতির সঙ্গে তার পরিচয় বর্ণিত হয়েছে।
- নিশ্চিন্দিপুর হলো উপন্যাসটির প্রধান পটভূমি বা কাল্পনিক গ্রাম। এই গ্রামেই অপু, দুর্গা, তাদের বাবা হরিহর ও মা সর্বজয়া-র জীবনসংগ্রাম, দারিদ্র্য, শৈশবের আনন্দ-বেদনা এবং গ্রামীণ জীবনের চিত্র তুলে ধরা হয়েছে।
- উপন্যাসের তিনটি ভাগ। বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু, অক্রূর সংবাদ।
- 'পথের পাঁচালী'র নায়ক বালক অপু।
- উপন্যাসটির উল্লেখযোগ্য চরিত্র- অপু, দুর্গা, ইন্দির ঠাকরুন, হরিহর, সর্বজয়া।
উল্লেখ্য,
- 'পথের পাঁচালী' ও 'অপরাজিত' উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন।
উৎস:
'পথের পাঁচালী' উপন্যাস;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - নিচের কোনটি হাড়ের জন্য গুরুত্বপূর্ণ?
- বেরিলিয়াম (Be)
- ফসফরাস (P)
- সোডিয়াম (Na)
- আয়োডিন (I)
• হাড়ের জন্য গুরুত্বপূর্ণ খনিজ উপাদান হলো ফসফরাস (P)। এটি ক্যালসিয়ামের সঙ্গে মিলে হাড় ও দাঁতের গঠন মজবুত রাখতে সাহায্য করে।
• ফসফরাস ও হাড়:
- ফসফরাস মানবদেহের একটি essential mineral বা অপরিহার্য খনিজ উপাদান।
- দেহের অধিকাংশ ফসফরাস হাড় ও দাঁতে সঞ্চিত থাকে।
- হাড়ের mineral matrix গঠনে calcium ও phosphate একসঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ফসফরাস হাড় ও দাঁতের গঠন ছাড়াও DNA, RNA এবং cell membrane-এর phospholipid তৈরিতে প্রয়োজনীয়।
- ATP বা adenosine triphosphate তৈরিতে phosphorus থাকে; ATP কোষের শক্তি সরবরাহের প্রধান অণু।
- খাদ্য উৎস হিসেবে দুধ, মাছ, মাংস, ডিম, বাদাম, ডাল ও শস্যজাত খাদ্যে ফসফরাস পাওয়া যায়।
- ফসফরাসের ঘাটতি হলে bone pain, দুর্বলতা এবং হাড় নরম হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।অন্যান্য অপশন:
→ বেরিলিয়াম (Be): বেরিলিয়াম একটি ধাতব মৌল; এটি শিল্পক্ষেত্রে ব্যবহৃত হলেও মানবদেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদান নয়।
→ সোডিয়াম (Na): সোডিয়াম দেহের fluid balance, nerve impulse এবং muscle function বজায় রাখতে গুরুত্বপূর্ণ electrolyte।
→ আয়োডিন (I): আয়োডিন thyroid hormone তৈরিতে প্রয়োজনীয়; thyroid hormone বিপাকক্রিয়া, বৃদ্ধি ও স্নায়ুতন্ত্রের বিকাশে ভূমিকা রাখে।উৎস:
১) NIH Office of Dietary Supplements, Phosphorus Fact Sheet [Link];
২) MedlinePlus Medical Encyclopedia, Phosphorus in diet [Link];
৩) Science Expert, Live Publications. - যদি 2x + y = 15, 2y + z = 25 এবং 2z + x = 26 হয়, তবে z এর মান কত হবে?
- 17
- 9
- 11
- 12
প্রশ্ন: যদি 2x + y = 15, 2y + z = 25 এবং 2z + x = 26 হয়, তবে z-এর মান কত হবে?
সমাধান:
দেওয়া আছে,
2x + y = 15 .......... (1)
2y + z = 25 .......... (2)
2z + x = 26 .......... (3)(1) নং থেকে,
y = 15 - 2x(2) নং-এ y = 15 - 2x বসিয়ে পাই,
2(15 - 2x) + z = 25
30 - 4x + z = 25
z = 4x - 5 .......... (4)(3) নং-এ z = 4x - 5 বসিয়ে পাই,
2(4x - 5) + x = 26
8x - 10 + x = 26
9x = 36
x = 4এখন, (4) নং থেকে,
z = 4 × 4 - 5
= 16 - 5
= 11∴ z-এর মান 11।
- রিপন ও তপনের আয়ের অনুপাত 4 : 3 এবং তপন ও রবিনের আয়ের অনুপাত 5 : 4 রিপনের আয় 120 হলে, রবিনের আয় কত?
- 60
- 72
- 80
- 100
প্রশ্ন: রিপন ও তপনের আয়ের অনুপাত 4 : 3 এবং তপন ও রবিনের আয়ের অনুপাত 5 : 4। রিপনের আয় 120 হলে, রবিনের আয় কত?
সমাধান:
দেওয়া আছে,
রিপন ও তপনের আয়ের অনুপাত = 4 : 3
রিপনের আয় 120 হলে,
তপনের আয় = (120 × 3)/4
= 90আবার,
তপন ও রবিনের আয়ের অনুপাত = 5 : 4
∴ রবিনের আয় = (90 × 4)/5
= 72∴ রবিনের আয় 72।
- গ্রীন মানি বলা হয় কোন মুদ্রাকে?
- ডলার
- ইয়েন
- ইউরো
- রুবেল
"গ্রিনব্যাক" বা "গ্রীন মানি":
- ১৮৬১ সালে মার্কিন গৃহযুদ্ধের সময় আব্রাহাম লিংকনের সরকার যুদ্ধের খরচ মেটাতে কাগজের ডলার নোটের পেছনের অংশে গাঢ় সবুজ কালি ব্যবহার করে, যা "গ্রিনব্যাক" বা "গ্রীন মানি" নামে পরিচিতি পায়।
- এই নোটগুলো তৎকালীন সাদা-কালো ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতি প্রতিরোধ করতে সাহায্য করেছিল এবং এগুলোই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সোনা বা রুপার রিজার্ভ-বিহীন ফিয়াট কারেন্সি।
- এই রঙটি পরবর্তীতে স্থায়িত্ব এবং সরকারের আর্থিক শক্তির প্রতীক হিসেবে স্থায়ী হয়।
উৎস: Investopedia - কম্পিউটার সিস্টেমে Keyboard কোন ধরনের ডিভাইস?
- ইনপুট
- আউটপুট
- প্রসেসিং
- কোনটিই নয়
• কী-বোর্ড একটি ইনপুট ডিভাইস। এর মাধ্যমে ব্যবহারকারী কম্পিউটারে অক্ষর, সংখ্যা, চিহ্ন ও নির্দেশনা প্রদান করে।
• কী-বোর্ড:
- ইনপুট ডিভাইস হলো সেই হার্ডওয়্যার, যার মাধ্যমে ব্যবহারকারী বা বাইরের উৎস থেকে কম্পিউটারে ডাটা ও নির্দেশনা প্রবেশ করানো হয়।
- কী-বোর্ড কম্পিউটারের সবচেয়ে পরিচিত ও বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইসগুলোর একটি। এটি মূলত লেখাভিত্তিক ডাটা ও কমান্ড দেওয়ার কাজে ব্যবহৃত হয়।
- কী-বোর্ডের সাহায্যে অক্ষর, সংখ্যা, বিরামচিহ্ন, বিশেষ চিহ্ন এবং বিভিন্ন ফাংশন নির্দেশনা কম্পিউটারে পাঠানো যায়।
- কোনো কী চাপলে কী-বোর্ড নির্দিষ্ট সংকেত তৈরি করে, যা কম্পিউটার গ্রহণ করে এবং অপারেটিং সিস্টেম সেই সংকেতের অর্থ নির্ধারণ করে।ইনপুট ডিভাইস:
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কী-বোর্ড,
- মাউস,
- অপটিকাল রিডার,
- জয়স্টিক,
- মাইক্রোফোন,
- স্ক্যানার,
- গ্রাফিক্স প্যাড,
- লাইট পেন,
- ওয়েবক্যাম,
- ওসিআর ইত্যাদি।আউটপুট ডিভাইস:
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর,
- প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন।ইনপুট-আউটপুট ডিভাইস:
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ,
- টাচ স্ক্রিন,
- মডেম।উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়;
২) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়;
৩) Computer & ICT Cloud, Live Publications. - Choose the correct synonym of "Brave"-
- Coward
- Fearful
- Courageous
- Weak
Correct answer: Courageous.
Brave (adjective)
- English meaning: having or showing mental or moral strength to face danger, fear, or difficulty: having or showing courage.
- Bangla meaning: সাহসী; নির্ভীক।
Other options:
ক) Coward: ভীরু; কাপুরুষ।খ) Fearful: ভীত, ভীতিকর বা "শঙ্কিত।
গ) Courageous: সাহসী; নির্ভয়; বীরত্বপূর্ণ।
ঘ) Weak: দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম।
• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে the correct synonym of the word "Brave" is "Courageous".Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary. - "It is I who am to preside over the meeting. Name the underlined pronoun.
- Interrogative Pronoun
- Demonstrative Pronoun
- Relative Pronoun
- Indefinite Pronoun
Correct answer: Relative Pronoun.
• Relative pronoun
- যে pronoun পূর্বে উল্লেখিত কোন noun বা pronoun কে নির্দেশ পূর্বক দুটি বাক্যকে যুক্ত করে তাকে relative pronoun বলে।
- Who, which, that, what, but, as-এগুলো relative pronoun রূপে ব্যবহৃত হয়।
• Pronoun ৮ প্রকার। যেমন:
1. Personal pronoun: (I, we, me, it)
2. Demonstrative pronoun: (this, that)
3. Interrogative pronoun: (what, who)
4. Relative pronoun: (what, who, that)
5. Indefinite pronoun: (one, some, any, all, many)
6. Distributive pronoun: (each, every)
7. Reflexive pronoun: (myself, themselves)
8. Reciprocal pronoun: (each other, one another)
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - 'আগুন' এর সমার্থক কোনটি?
- সর্বসুখ
- পাবক
- বারিধি
- গগন
• 'আগুন' এর সমার্থক শব্দ - 'পাবক'।
• 'আগুন' এর সমার্থক শব্দ:
- অনল, বহ্নি, বৈশ্বানর, হুতাশন, পাবক, দহন, সর্বভুক, অগ্নি, পিঙ্গল, বায়ুসখা, শুচি ইত্যাদি।
অন্যদিকে,
• 'বারিধি' - সমুদ্র এর সমার্থক শব্দ।
• 'গগন' - আকাশ এর সমার্থক শব্দ।
• 'সর্বসুখ' ভুল, 'আগুন' এর আরেকটি সমার্থক শব্দ হলো- সর্বভুক।
উৎস:
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। - ক্রিয়ার মূল অংশকে বলে-
- বিভক্তি
- ধাতু
- উপসর্গ
- অনুসর্গ
• ক্রিয়ার মূল অংশকে বলে - 'ধাতু'।
• ক্রিয়াপদের দুটি অংশ থাকে।
যথা:
• ধাতু বা ক্রিয়ামূল:
- কোন ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে বা ভেঙ্গে ফেললে এমন একটি মূল বা শিকড় পাওয়া যায় যাকে আর ভাঙ্গা সম্ভব হয় না তাকেই ধাতু বা ক্রিয়ামূল বলে।
যেমন: পড়ি ক্রিয়াপদের ধাতু 'পড়্'।
• ক্রিয়া-বিভক্তি:
- ধাতুর সঙ্গে যে অর্থহীন সাংকেতিক বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে ক্রিয়ার অবস্থা প্রকাশ করে তাকে ক্রিয়া-বিভক্তি বলে।
যেমন: √পড় ধাতুর সঙ্গে ই ক্রিয়া-বিভক্তি যোগ করে পড়ি (√পড় + ই=পড়ি) ক্রিয়া পদটি গঠন করা হয়েছে।
এরূপ- √পড় + এ = পড়ে, √পড় + ও = পড়ো ইত্যাদি।
-------------
অন্যদিকে,
বিভক্তি:
- ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে, সেগুলোকে বিভক্তি বলে।
- বিভক্তি → শব্দের সঙ্গে যুক্ত রূপগত চিহ্ন।বিভক্তি দুই প্রকার:
১. ক্রিয়া-বিভক্তি ও
২. কারক-বিভক্তি।
- ‘করলাম’ ক্রিয়াপদের ‘লাম’ শব্দাংশ হলো ক্রিয়া-বিভক্তি এবং ‘কৃষকের’ পদের ‘এর’ শব্দাংশ কারক-বিভক্তির উদাহরণ।উপসর্গ:
- যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলােকে উপসর্গ বলে।
- উপসর্গ → শব্দের আগে যুক্ত অর্থবোধক অংশ।
- যেমন: অ, অঘা, অজ, অনা, প্র, পরা, অপ, আম, খাস, লা, গর, ইত্যাদি।
অনুসর্গ বা কর্মপ্রবচনীয়:
- বাংলা ভাষায় যেসব অব্যয় শব্দ কখনো স্বাধীন পদ হিসেবে, আবার কখনো শব্দবিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে।
- অনুসর্গ → শব্দের পরে যুক্ত স্বাধীন শব্দজাত উপাদান।
- যেমন: প্রতি, বিনা, বিহনে, সহ, ওপর, অবধি, হেতু, মধ্যে, মাঝে, ইত্যাদি।
উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি। - Synonym of the word 'Equivalent' is -
- different
- comparable
- duplicate
- unlike
Correct answer: comparable.
Equivalent (adjective)
- English meaning: equal in force, amount, or value.
- Bangla meaning: সমমূল্যের; সমার্থক।
Given options:
ক) different:
- ভিন্ন; অন্য রকম।
খ) comparable:
- তুলনীয়; তুল্য; সমতুল।গ) duplicate
- সদৃশ; অনুরূপ।ঘ) unlike
- মতো নয়; অন্যরকম; (থেকে) ভিন্ন; আলাদা।• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে the correct synonym of the word "Equivalent" is "comparable".
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary. - I saw a _____ of bees in the tree.
- group
- herd
- flock
- swarm
Correct answer: swarm.
Complete sentence: I saw a swarm of bees in the tree.
• Swarm (noun)
- English Meaning: a large group of insects, esp. bees, or any large, busy group:
- Bangla Meaning: জাঁক, পাল, দল/হাত-পা দিয়ে আঁকড়ে ধরে উপরে ওঠা; বেয়ে ওঠা।
Given options:
ক) Group:
- English meaning: a number of individuals assembled together or having some unifying relationship or action.
- Bangla meaning: গোষ্ঠী, দল, উপদল, শ্রেণি, শাখা; যুগ্মভাবে নিয়ন্ত্রিত ব্যবসা বা শিল্পপ্রতিষ্ঠানসমূহ।
খ) Herd
- English meaning: a large group of animals of the same type that live and feed together.
- Bangla meaning: দল; পাল; দঙ্গল; যূথ; হলকা।
গ) Flock
- English meaning: a group of animals (such as birds or sheep) assembled or herded together.
- Bangla meaning: পাখির ঝাঁক; (পশুর) পাল।Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary. - 18 meter লম্বা একটি মই একটি দেয়ালের সাথে ঠেস দিয়ে ভূমির সাথে 45° কোণ উৎপন্ন করে, দেয়ালটির উচ্চতা কত?
- 13 meter
- 12 meter
- 14 meter
- 12.73 meter
প্রশ্ন: 18 meter লম্বা একটি মই একটি দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে ভূমির সঙ্গে 45° কোণ উৎপন্ন করে। মইটি দেয়ালের কত উচ্চতায় পৌঁছেছে?
সমাধান:

এখানে,
মইয়ের দৈর্ঘ্য = অতিভুজ = 18 meter
ভূমির সঙ্গে উৎপন্ন কোণ = 45°
দেয়ালের উচ্চতা = লম্বআমরা জানি,
sin 45° = লম্ব/অতিভুজ⇒ 1/√2 = দেয়ালের উচ্চতা/18 [sin 45° = 1/√2]
⇒ দেয়ালের উচ্চতা = 18/√2
= (18√2)/2
= 12.73 meter∴ মইটি দেয়ালের 12.73 meter উচ্চতায় পৌঁছেছে।
- Liquid asset এর পারিভাষিক শব্দ কোনটি?
- সকল সম্পদ
- তরল সম্পদ
- চলতি সম্পত্তি
- জলীয় সম্পদ
• 'Liquid asset' এর পারিভাষিক শব্দ - 'চলতি সম্পত্তি'।
কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
• ‘Mortgage’ এর পারিভাষিক শব্দ - বন্ধক।
• ‘Deposit’ এর পারিভাষিক শব্দ - আমানত।
• ’Lease' এর পারিভাষিক শব্দ - ইজারা।
• ‘Security’ এর পারিভাষিক শব্দ - জামানত।
• 'Covenant' এর বাংলা পরিভাষা- চুক্তিপত্র।
• 'Agenda' এর পারিভাষিক শব্দ - আলোচ্যসূচি।
• 'Affidavit' এর বাংলা পারিভাষিক শব্দ - হলফনামা।
• Circular' এর পারিভাষিক শব্দ - পরিপত্র।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা। - The teacher let the students _____ for five minutes.
- to think
- think
- thinking
- thought
Correct answer: think.
Complete sentence: The teacher let the students think for five minutes.
• Let হলো একটি Causative Verb.
- বাক্যে Let থাকলে এর Object এর পর যে Verb টি বসে, সেটি সবসময় Bare Infinitive হয়।
- Structure: Subject + let + Object + Base form of Verb.
Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Website English Wizard by Saleh Ahmed.