বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (BSCIC) পদের নাম: প্রমোশন অফিসার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৯.০৬.২০২৬
চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড · পরীক্ষার সাল ২০২৬
- Choose the option where the suffix or prefix has been INCORRECTLY used.
- Inimitable
- Incredible
- Inrasciable
- Inaccessible
সঠিক উত্তর: গ) Inrasciable.
• Inrasciable শব্দটি সঠিক ইংরেজি শব্দ নয়।
- এখানে in- prefix ব্যবহার করে ভুলভাবে শব্দ তৈরি করা হয়েছে।
- সঠিক শব্দটি হলো irascible.
• in- [prefix]
Meaning: (in adjectives, adverbs and nouns)not; the opposite of.
Example: infinite.• Prefix:
- Word এর মূল অংশের (root) বাম পাশে বা শুরুতে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় তাকে Prefix বলে।The other words are correctly formed/accepted English words:
ক) Inimitable: [adjective]
- Inimitable = in- + imitable.
English meaning: too good or individual for anyone else to copy with the same effect.
Bangla meaning:(আনুষ্ঠানিক) অননুকরণীয়; অনুপমেয়।খ) Incredible: [adjective]
- Incredible = in- + credible.
English meaning: impossible or very difficult to believe/ extremely good.
Bangla meaning: অবিশ্বাস্য; অশ্রদ্ধেয়; (কথ্য) বিশ্বাস করা কঠিন; প্রত্যয়াতীত; বিস্ময়কর।ঘ) Inaccessible: [adjective]
- Inaccessible = in- + accessible.
English meaning: difficult or impossible to reach, get or use.
Bangla meaning: অগম্য; দুর্গম; অনভিগম্য; অলভ্য; অপ্রাপ্য; অপ্রাণনীয়।Source:
- Accessible Dictionary.
- Oxford Dictionary. - 'অনিল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
- বাতাস
- যা নীল নয়
- সমুদ্র
- আকাশ
• 'অনিল' শব্দের সমার্থক শব্দ - বাতাস।

'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।
অন্যদিকে,
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সিন্ধু, সায়র, দরিয়া, বারিধি, জলধি, অকূল, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।
• আকাশ শব্দের সমার্থক শব্দ:
- অম্বর, ব্যোম, গগন, অন্তরিক্ষ, শূন্যলোক, আসমান, দ্যুলোক, অভ্র, নীলিমা, শূন্য ,নভঃ, অনন্ত, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভোমন্ডল, নভস্থল ইত্যাদি।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
- Questions 1 to 4:
1. Choose the option where the suffix or prefix has been INCORRECTLY used.- Advantage
- Wreckage
- Foliage
- Regaliage
সঠিক উত্তর: ঘ) Regaliage.
• Regaliage শব্দটি সঠিক ইংরেজি শব্দ নয়।
- এখানে regalia থেকে ভুলভাবে -age suffix যোগ করে শব্দ তৈরি করা হয়েছে।
• -age: [suffix]
Meaning: [in nouns] the action or result of.
Example: breakage.
• Suffix:
- Word এর মূল অংশের (root) এর ডান পাশে বা শেষে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় তাকে Suffix বলে।
• Regalia: (noun)
Bangla meaning: রাজচিহ্নাদি (মুকুট, রাজদণ্ড, রাজগোলক, যেমন অভিষেককালে ব্যবহৃত হয়); রাজোপচার।Other options,
ক) Advantage: [noun]
English meaning: a thing that helps you to be better or more successful than other people.
Bangla meaning: উপকারী বা দরকারি কিছু; সুবিধা; সুযোগ।
- এর পুরোনো উৎস Anglo-French avantage, যেখানে avant + -age ছিল। পরবর্তীতে শুরুর a--কে Latin ad- prefix-এর রূপ ধরে নেওয়ায় বর্তমান spelling-এ d এসেছে। তাই advantage-কে আধুনিক ইংরেজিতে ad- + vantage বলে ভাঙা ঠিক নয়।খ) Wreckage: [noun]
- wreck + -age—সঠিক suffixal formation.
English meaning: the parts of a vehicle, building, etc. that remain after it has been badly damaged or destroyed.
Bangla meaning: ধ্বংসপ্রাপ্ত বিষয় আশ্রয়; ছিন্নভিন্ন অংশসমূহ।গ) Foliage: [noun]
English meaning: the leaves of a tree or plant; leaves and branches together.
Bangla meaning: কোনো গাছ বা গাছড়ার পত্রসমষ্টি; পত্রসম্ভার; পর্ণরাজি।
- শব্দটি Middle French fuellage থেকে ইংরেজিতে এসেছে। তাই এর শেষের -age একটি সঠিক historical ending; এটি আধুনিক ইংরেজিতে foli + -age যোগ করে তৈরি করা নতুন word নয়।
Source:
- Accessible Dictionary.
- Oxford Dictionary.
- Merriam-Webster Dictionary. - Questions 5 to 8: Choose the word that can substitute the bold and italicized word.
5. In his later years, the reclusive poet preferred a __TAG_PLACEHOLDER_2__ life in a quiet village, away from the media spotlight.- ostentatious
- tumultuous
- prominent
- cloistered
সঠিক উত্তর: ঘ) cloistered.
• Sequestered: [adjective]
English meaning: (of a place) quiet and far away from people.
Bangla meaning: sequestered (adjective) (স্থান) নিরালা; নির্জন; বিজন।• Given Options:
ক) Ostentatious: [adjective]
English meaning: showing your wealth or status in a way that is intended to impress people.
Bangla meaning: লোক-দেখাতে পছন্দ করে এমন; জাঁকালো: in an ostentatious manner.খ) Tumultuous: [adjective]
English meaning: involving many difficulties and a lot of change and often violence.
Bangla meaning: তুমুল কোলাহলপূর্ণ; অব্যবস্থিত; বিশৃঙ্খল; a tumultuous welcome.গ) Prominent: [adjective]
English meaning: important or well known/ easily seen.
Bangla meaning: (১) উন্নত; উদগ্র; প্রকট; সুপ্রত্যক্ষ; সহজলক্ষ্য; The house is a prominent position in the town square. prominent cheek-bones; the most prominent feature of the landscape. (২) (ব্যক্তি) বিশিষ্ট; প্রধান; বিশ্রুত; প্রথিত: prominent politicians/writers; গুরুত্বপূর্ণ; সুপ্রত্যক্ষ; বিশিষ্ট; দীপ্যমান: prominent position; a prominent part/role.ঘ) Cloistered: [adjective]
English meaning: protected from the problems and dangers of normal life.
Bangla meaning: নিঃসঙ্গ: cloistered life.
• বাক্যে poet জনসমাগম ও media spotlight থেকে দূরে quiet village-এ জীবন কাটাতে পছন্দ করতেন।
- তাই এখানে sequestered অর্থ হলো নির্জন/নিঃসঙ্গ ধরনের জীবন।
- এই অর্থের সবচেয়ে কাছাকাছি word হলো cloistered.
- তাই সঠিক উত্তর ঘ) cloistered.Source:
- Accessible Dictionary.
- Oxford Dictionary. - The microcredit pioneer addressed the audience with __TAG_PLACEHOLDER_1__arguments on women's financial autonomy.
- inarticulate
- redundant
- cogent
- grandiose
সঠিক উত্তর: গ) cogent.
• Eloquent: [adjective]
English meaning: able to use language and express your opinions well, especially when you are speaking in public.
Bangla meaning: বাকপটু, বাগ্মী।• Given Options:
ক) Inarticulate: [adjective]
English meaning: (of people) not able to express ideas or feelings clearly or easily.
Bangla meaning: (ব্যক্তি) স্পষ্টভাবে সচ্ছন্দগতিতে ভাবপ্রকাশে অসমর্থ; আড়ষ্টবাক; অস্পষ্টবাক; অব্যক্তবাক; বাগ্দরিদ্র।খ) Redundant: [adjective]
English meaning: not needed or useful.
Bangla meaning: প্রয়োজনাতিরিক্ত; বাড়তি; অনাবশ্যক: a redundant word; redundant labour.গ) Cogent: [adjective]
English meaning: strongly and clearly expressed in a way that influences what people believe.
Bangla meaning: (যুক্তি) জোরালো এবং দৃঢ় প্রত্যয়োৎপাদক।ঘ) Grandiose: [adjective]
English meaning: seeming very impressive but too large, complicated, expensive, etc. to be practical or possible.
Bangla meaning: বড় আকারে পরিকল্পিত; সাড়ম্বর; প্রবল; কর্তৃত্বময়।• বাক্যে “eloquent arguments” বলতে এমন যুক্তিকে বোঝানো হয়েছে, যা সুন্দরভাবে, স্পষ্টভাবে ও প্রভাবশালীভাবে প্রকাশ করা হয়েছে।
- Cogent শব্দটি বিশেষভাবে argument/reason-এর ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এর অর্থ জোরালো, স্পষ্ট ও বিশ্বাসযোগ্য।
- তাই এখানে eloquent শব্দটির best substitute হলো cogent.
- তাই সঠিক উত্তর গ) cogent.Source:
- Accessible Dictionary.
- Oxford Dictionary. - The master weaver's __TAG_PLACEHOLDER_0__ attention to detail is what makes the traditional Jamdani saree a globally revered masterpiece.
- cursory
- fastidious
- nonchalant
- slipshod
সঠিক উত্তর: খ) fastidious.
• Meticulous: [adjective]
English meaning: paying careful attention to every detail.
Bangla meaning: খুঁটিনাটির ব্যাপারে অতি যত্নশীল; অতি সতর্ক ও যথাযথ।• Given Options:
ক) Cursory: [adjective]
English meaning: done quickly and without giving enough attention to details.
Bangla meaning: তড়িঘড়িতে করা (কাজ), দায়সারা গোছের (কাজ)।খ) Fastidious: [adjective]
English meaning: being careful that every detail of something is correct.
Bangla meaning: খুঁতখুঁতে; দোষ ধরতে তৎপর: fastidious about dress, উৎকর্ষবাদী।গ) Nonchalant: [adjective]
English meaning: behaving in a calm and relaxed way; giving the impression that you are not feeling worried.
Bangla meaning: নির্লিপ্ত; উদাসীন; ভ্রুক্ষেপহীন; উপেক্ষাপূর্ণ।ঘ) Slipshod: [adjective]
English meaning: done without care; doing things without care.
Bangla meaning: নোংরা ও অপরিপাটি; যত্নহীন; আলুথালু; বিশৃঙ্খল: a slipshod style.
• বাক্যে weaver master-এর Jamdani saree তৈরির ক্ষেত্রে detail-এর প্রতি অত্যন্ত careful attention বোঝানো হয়েছে।
- Meticulous অর্থ খুঁটিনাটির ব্যাপারে অতি যত্নশীল।
- Fastidious অর্থ every detail সঠিক করার ব্যাপারে careful.
- তাই এখানে meticulous শব্দটির best substitute হলো fastidious.
- তাই সঠিক উত্তর খ) fastidious.Source:
- Accessible Dictionary.
- Oxford Dictionary. - During the monsoon, the __TAG_PLACEHOLDER_0__ waters of the Padma pose a massive challenge for local fishermen.
- tempestuous
- placid
- pellucid
- serene
সঠিক উত্তর: ক) tempestuous.
• Turbulent: [adjective]
English meaning: (of air or water) changing direction suddenly and violently.
Bangla meaning: অশান্ত; উদ্বেল; উত্তাল; উচ্ছৃঙ্খল, বিক্ষুব্ধ; উদ্দাম; অসংযত: turbulent waves/passions; a turbulent mob.• Given Options:
ক) Tempestuous: [adjective]
English meaning: (formal or literary) caused by or affected by a violent storm.
Bangla meaning: প্রচণ্ড; উগ্র; ঝটিকাপূর্ণ; ঝটিকাবিক্ষুদ্ধ; বাত্যাবিক্ষুব্ধ; ঝড়ো; তুমুল; ঝটিকাসংকুল।খ) Placid: [adjective]
English meaning: calm and peaceful.
Bangla meaning: শান্ত; প্রসন্ন; সৌম্য; প্রসন্নচেতা; শান্তচিত্ত; নির্বিকার।গ) Pellucid: [adjective]
English meaning: extremely clear synonym transparent.
Bangla meaning: (আলংকারিক অর্থ) অত্যন্ত পরিষ্কার; স্বচ্ছ; নির্মল।ঘ) Serene: [adjective]
English meaning: calm and peaceful.
Bangla meaning: স্বচ্ছ ও শান্ত; স্থির; শান্তিপূর্ণ; প্রশান্ত; নির্মেঘ; নির্মল: a serene smile; a serene sky.
• বাক্যে “turbulent waters” বলতে বর্ষাকালে পদ্মার অশান্ত, উত্তাল ও হঠাৎ দিক পরিবর্তনকারী পানির অবস্থা বোঝানো হয়েছে।
- Tempestuous শব্দটি stormy বা ঝড়ো/উত্তাল অবস্থা বোঝায়।
- তাই এখানে turbulent শব্দটির best substitute হলো tempestuous.
- তাই সঠিক উত্তর ক) tempestuous.Source:
- Accessible Dictionary.
- Oxford Dictionary. - Questions 9 to 12: Identify the missing word from the given choices.
9. Football is much than just a game; it is a universal language.- more
- big
- great
- though
সঠিক উত্তর: ক) more
Correct sentence: Football is much more than just a game; it is a universal language.
• এখানে much more than একটি প্রচলিত গঠন,
- অর্থ— “শুধু …-এর চেয়ে অনেক বেশি”।বাক্যটির অর্থ: ফুটবল শুধু একটি খেলা নয়; এটি একটি সার্বজনীন ভাষা।
More Example:
- Education is much more than memorizing facts.
- A friend is much more than a companion.অন্যান্য অপশন:
খ) big
- much big than ভুল গঠন। এখানে comparative form প্রয়োজন।
গ) great
- much great than ভুল। great-এর comparative হলো greater, কিন্তু এ বাক্যে অর্থগতভাবেও তা উপযুক্ত নয়।
ঘ) though
- though একটি conjunction; এখানে এর ব্যবহার ঠিক নয়। - The children were asked not to quarrel over the chocolates and share it the five of them.
- among
- between
- equally
- by
সঠিক উত্তর: ক) among.
Correct sentence: The children were asked not to quarrel over the chocolates and share it among the five of them.
• দুই এর অধিকজনের মধ্যে ভাগ করে দেয়া বা বন্টন বোঝাতে among preposition টি ব্যবহৃত হয়।
- যেমন: Divide the mangos among the boys.
- আর শুধুমাত্র দুইজনের মধ্যে বন্টন বোঝাতে between preposition টি ব্যবহৃত হয়।
• এখানে five of them অর্থাৎ পাঁচজনের মধ্যে ভাগ করার কথা বলা হয়েছে।
- সাধারণত দুইজনের মধ্যে হলে between, আর তিন বা তার বেশি জনের মধ্যে হলে among ব্যবহৃত হয়।
- তাই এখানে হবে: among.অন্যান্য অপশন:
খ) between — সাধারণত দুইজনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাই এখানে ঠিক নয়।
গ) equally — অর্থগতভাবে ব্যবহার করা গেলেও এখানে গঠনটি হবে “share them equally among…”, কিন্তু blank-এর জায়গায় এককভাবে এটি ঠিক নয়।
ঘ) by — “share them by the five of them” সঠিক গঠন নয়। - When we practice cleanliness, it improves our focus and reduces clutter in daily lives.
- our
- being
- naturally
- their
সঠিক উত্তর: ক) our.
Complete sentence: When we practice cleanliness, it improves our focus and reduces clutter in our daily lives.
অর্থ: যখন আমরা পরিচ্ছন্নতা চর্চা করি, তখন এটি আমাদের মনোযোগ বৃদ্ধি করে এবং আমাদের দৈনন্দিন জীবনের বিশৃঙ্খলা কমায়।• এখানে বাক্যের শুরুতে we আছে।
- তাই পরে daily lives-এর আগে একই ব্যক্তিবাচক possessive adjective 'our' বসবে।
- daily lives বলতে কার দৈনন্দিন জীবন বোঝানো হচ্ছে, তা স্পষ্ট করতে our daily lives বলতে হবে। - Beyond news, newspapers informative features on health, the environment, lifestyle, and arts, enriching the reader's understanding of the world.
- concur
- concise
- contain
- collect
সঠিক উত্তর: গ) contain.
Correct sentence: Beyond news, newspapers contain informative features on health, the environment, lifestyle, and arts, enriching the reader's understanding of the world.
বাক্যটির অর্থ:
সংবাদের বাইরে, সংবাদপত্রে স্বাস্থ্য, পরিবেশ, জীবনধারা ও শিল্পবিষয়ক তথ্যসমৃদ্ধ feature থাকে, যা পাঠকের বিশ্ব সম্পর্কে ধারণা সমৃদ্ধ করে।
• বাক্যে subject হলো newspapers.
- এরপর একটি মূল verb দরকার।
- newspapers plural noun, তাই plural verb contain হবে।contain অর্থ: ধারণ করা / অন্তর্ভুক্ত থাকা।
অন্যান্য অপশন:
ক) concur — অর্থ “একমত হওয়া”; এখানে অর্থগতভাবে ঠিক নয়।
খ) concise (সংক্ষিপ্ত; অল্পকথায় অধিক তথ্য প্রদানে সক্ষম) — এটি adjective; এখানে verb দরকার।
ঘ) collect — অর্থ “সংগ্রহ করা”; newspapers সাধারণত informative features “collect” করে না, “contain” করে। - Questions 13 to 16:
13. Find the odd word from each list.- Fugitive
- Renegade
- Allegiance
- Recreant
সঠিক উত্তর: গ) Allegiance.
• Fugitive: [noun]
English meaning: a person who has escaped or is running away from somewhere and is trying to avoid being caught.
Bangla meaning: পলাতক; ফেরারি।• Renegade: [noun]
English meaning: (often used as an adjective) a person who leaves one political, religious, etc. group to join another that has very different views.
Bangla meaning: স্বধর্মত্যাগী; (রাজনৈতিক) দলত্যাগী; রিশ্বাসঘাতক; ধর্মভ্রষ্ট; পাষণ্ড: (attributive(ly)) a renegade priest.• Allegiance: [noun]
English meaning: a person’s continued support for a political party, religion, leader, etc.
Bangla meaning: (ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি) কর্তব্য; নিষ্ঠা; বিশ্বস্ততা; আনুগত্য: The President administered the oath of allegiance to the Prime Minister.• Recreant: [adjective]
English meaning: unfaithful to duty or allegiance; cowardly.
Bangla meaning:(সাহিত্যিক) কাপুরুষ; বিশ্বাসঘাতক; কর্তব্য বা আনুগত্যের প্রতি অবিশ্বস্ত; খল: a recreant lover.• Apostate: [noun]
English meaning: a person who has rejected their religious or political beliefs.
Bangla meaning: স্বমত বা স্বধর্ম বা স্বপক্ষত্যাগী (ব্যক্তি)।
• Odd Word: Allegiance
- Fugitive, Renegade, Recreant এবং Apostate — এগুলো সাধারণত এমন ব্যক্তি বা ব্যক্তির বৈশিষ্ট্য বোঝায়, যে পালিয়েছে, দল/ধর্ম/নীতি ত্যাগ করেছে, বিশ্বাস ভঙ্গ করেছে, বা কাপুরুষ/বিশ্বাসঘাতক।
- কিন্তু Allegiance কোনো ব্যক্তি নয়; এটি আনুগত্য, নিষ্ঠা বা বিশ্বস্ততা বোঝায় (abstract loyalty)।
- তাই অর্থগত দিক থেকে 'Allegiance' হলো odd word.Source:
- Accessible Dictionary.
- Oxford Dictionary. - Find the odd word from each list.
- Disheveled
- Primp
- Tousled
- Clumsy
সঠিক উত্তর: খ) Primp.
• Disheveled: [adjective]
English meaning: (of hair, clothes or somebody’s general appearance) very untidy.
Bangla meaning: আলুথালু; অবিন্যস্ত (চুল); বিস্রস্তবসন; অগোছালো।• Primp: [verb]
English meaning: primp (something/yourself) to make yourself look attractive by arranging your hair, putting on make-up, etc.
Bangla meaning: ফিটফাট; নিজেকে পরিপাটি করে তোলা।• Tousled: [adjective]
English meaning: (of hair) untidy in an attractive way.
Bangla meaning: (চুল) এলোমেলো বা অগোছালো করা।• Clumsy: [adjective]
English meaning: A clumsy person often has accidents because they do not behave in a careful, controlled way.
Bangla meaning: অদক্ষ; অসাবধানী; বেখাপ্পা; আনাড়ি; জড়সড়।• Rumpled: [past participle/adjective]
English meaning: Rumple: to make something untidy or not smooth and neat.
Bangla meaning: কুঁচকানো; ভাঁজ পড়া; এলোমেলো; অগোছালো।• Odd Word: Primp
- Disheveled, Tousled এবং Rumpled — এগুলো সাধারণত অগোছালো, এলোমেলো বা অপরিপাটি অবস্থা বোঝায়।
- Clumsy শব্দটিও নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়; এটি আনাড়ি, অপটু বা বেমানান ভাব বোঝায়। চলাফেরা বা আচরণে বেমানান/এলোমেলো।
- কিন্তু Primp একটি verb, যার অর্থ নিজেকে পরিপাটি/আকর্ষণীয় করে তোলা।
- তাই অর্থ ও part of speech—দুই দিক থেকেই Primp odd word.Source:
- Accessible Dictionary.
- Oxford Dictionary. - 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- এটি কার রচনা?
- মুকুন্দরাম
- বড়ু চণ্ডীদাস
- ভারতচন্দ্র
- কৃত্তিবাস ওঝা
• 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- এটি ভারতচন্দ্র রায়গুণাকরের রচনা।
- 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- এটা ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের চরিত্র ঈশ্বরী পাটনীর বিখ্যাত উক্তি।
- যখন দেবী অন্নদা তার খেয়া নৌকায় নদী পার হয়ে বর চাইতে বলে ঈশ্বরী পাটনীকে, তখন ঈশ্বরী পাটনি এই প্রার্থনাটি করে।
• অন্নদামঙ্গল কাব্য:
- অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর।
- কবি রায়গুণাকর ভারতচন্দ্র আঠার শতকের শ্রেষ্ঠ কবি। তাকে মধ্যযুগের প্রথম নাগরিক কবি বলা হয়।
- তিনি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবেও মর্যাদার অধিকারী।
- মঙ্গলকাব্য ধারার শেষ কবি ভারতচন্দ্র বিদ্যাসুন্দর কাহিনিরও শ্রেষ্ঠ কবি রূপে পরিগণিত।
- কবি ভারতচন্দ্রের প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন 'অন্নদামঙ্গল' কাব্য।
- 'কালিকামঙ্গল' ও 'বিদ্যাসুন্দর' এই কাব্যের অংশমাত্র।
• এই কাব্যের প্রধান চরিত্র-
- মানসিংহ,
- ভবানন্দ,
- বিদ্যাসুন্দর,
- মালিনী,
- ঈশ্বরী পাটনী ইত্যাদি।
ভারতচন্দ্র রায়গুণাকর:
- ভারতচন্দ্র রায়গুণাকর আঠার শতকের মঙ্গলকাব্য ধারার অন্যতম শ্রেষ্ঠ কবি।
- মধ্যযুগের শেষ বড় কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। তাকে নাগরিক কবিও বলা হয়।
- ভারতচন্দ্র রায়গুণাকর বেশ কিছু গ্রন্থ রচনা করলেও তাঁর শ্রেষ্টসৃষ্টি 'অন্নদামঙ্গল' (১৭৫২-৫৩ সালে) রচনা করেন ও এই কাব্যের দ্বিতীয়াংশ 'বিদ্যাসুন্দর'।
- 'অন্নদামঙ্গল' কাব্যের বৈশিষ্ট্য হলো ছন্দ ও অলঙ্কারের সুদক্ষ প্রয়োগ।
- সমালোচক অধ্যাপক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে: 'অন্নদামঙ্গলকাব্য অষ্টদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য, সমগ্র বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থের অন্যতম।
- তাঁর রচিত আর একটি বিখ্যাত গ্রন্থের নাম সত্যপীরের পাঁচালি (১৭৩৭-৩৮)।
• অন্নদামঙ্গল কাব্যের কিছু বিখ্যাত পঙক্তি হলো:
- 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে',
- 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন',
- 'হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়',
- 'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?'
- 'না রবে প্রাসাদগুণ না হবে রসাল, অতএব কহি ভাষা যাবনী মিশাল।',
- 'বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষনেকে চাঁদ।'উৎস:
১। বাংলা সাহিত্যের ইতিহাস মাহবুবুল আলম।
২। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - নিচের কোনটি 'অপিনিহিতি' এর উদাহরণ?
- আজি > আইজ
- স্কুল > ইস্কুল
- প্রীতি > পিরিতি
- বেঞ্চ > বেঞ্চি
• 'আজি > আইজ,' - অপিনিহিতি রীতির উদাহরণ।
• অপিনিহিতি:
- পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।যেমন:
- আজি > আইজ,
- সাধু > সাউধ,
- মারি > মাইর ইত্যাদি।
---------
অন্যদিকে,
- 'স্কুল > ইস্কুল' - আদি স্বরাগম রীতির উদাহরণ।
- 'প্রীতি>পিরীতি' - মধ্য স্বরাগম রীতির উদাহরণ।
- 'বেঞ্চ > বেঞ্চি' - অন্ত্য স্বরাগম রীতির উদাহরণ।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
- 'ড়' ও 'ঢ়' ধ্বনি গুলোকে বলা হয়-
- ঘোষ ধ্বনি
- কল্পনাজাত ধ্বনি
- তাড়নজাত ধ্বনি
- শিশ ধ্বনি
• তাড়নজাত ধ্বনি:
- বাংলা ভাষায় তাড়নজাত বা তাড়িত ব্যঞ্জনধ্বনি হলো সেই ধ্বনি, যেগুলো উচ্চারণের সময় জিভের ডগা দ্রুত উল্টে মূর্ধায় বা দাঁতের মূলে সংস্পর্শ বা টোকা দেয়।
- বাংলা ভাষায় এ ধরনের দুটি ধ্বনি রয়েছে: ‘ড়’ এবং ‘ঢ়’।
- এই ধ্বনিগুলো উচ্চারণের সময় জিভ দ্রুত সংকুচিত হওয়ার কারণে তাড়নজাত নামে পরিচিত।- ড়: স্বল্পপ্রাণ মূর্ধন্য তাড়নজাত ধ্বনি। যেমন—বাড়ি, গাড়ি, বড়।
- ঢ়: মহাপ্রাণ মূর্ধন্য তাড়নজাত ধ্বনি। যেমন—গাঢ়, মূঢ়, আষাঢ়।
অন্যদিকে,
• ঘোষ ব্যঞ্জন:
- যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনি দ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয়।
- যথা- ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ ইত্যাদি।• উষ্মধ্বনি/উষ্ম ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে দুটি বাম্প্রত্যঙ্গ কাছাকাছি এসে নিঃসৃত বায়ুতে ঘর্ষণ সৃষ্টি করে, সেগুলােকে উষ্মধ্বনি/উষ্ম ব্যঞ্জন বলে।
- এগুলোকে শিস্ ধ্বনিও বলা হয়।
- সালাম, শসা, হুঙ্কার প্রভৃতি শব্দের স, শ, হ উষ্ম ধ্বনির উদাহরণ।• উচ্চারণস্থান অনুসারে উষ্ম ব্যঞ্জন ধ্বনিগুলােকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
- দন্তমূলীয় (স),
- তালব্য (শ), এবং
- কণ্ঠনালীয় (হ)।উল্লেখ্য,
- এগুলাের মধ্যে স এবং শ-কে আলাদাভাবে শিস ধ্বনিও বলা হয়ে থাকে।
- কারণ স, শ উচ্চারণে শাস অনেকক্ষণ ধরে রাখা যায় এবং শিসের মতাে আওয়াজ হয়।উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৬-সংস্করণ)।
প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খন্ড), বাংলা একাডেমি। - নিত্য মূর্ধন্য ষ কোন শব্দে বর্তমান?
- কষ্ট
- উপনিষ্য
- কল্যাণীয়েষু
- আষাঢ়
• 'আষাঢ়' নিত্য মূর্ধন্য 'ষ' -এর উদাহরণ।
• কিছু নিত্য মূর্ধন্য 'ষ'এর উদাহরণ:
- কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' ব্যবহৃত হয়।
- যেমন: ভাষণ, ভূষণ, বিশেষ, আষাঢ়, শেষ, মানুষ, ঔষধ, ষড়ঋতু, ঊষা, পৌষ ইত্যাদি।অন্যদিকে,
- ষ- ত্ব বিধানের নিয়ম অনুসারে,
- ট-বর্গীয় ধ্বনির সঙ্গে 'ষ' যুক্ত হয়। যথা: কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।
- অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনির এবং ক ও র-এর পরের বিভক্তি বা প্রত্যয়ে স থাকলে তা ষ হয়।
যেমন: চিকীর্ষা, চক্ষুষ্মান, মুমূর্ষু, মুমুক্ষু, কল্যাণীয়েষু।
- অ, আ ছাড়া অন্যান্য স্বরবর্ণের পরে বহু ক্ষেত্রে ষ হয়ে থাকে। অর্থাৎ ই ঈ উ ঊ এ ঐ ও ঔ এবং ি , ( ং), ু, ূ, ে, ৈ, ো, ৌ এদের পরে ষ হয়।
- 'উপনিষ্য' ভুল শব্দ।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি(২০১৮ সংস্করণ) ও ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
- কোন শব্দে প্রত্যয় 'উপজীবিকা' অর্থে ব্যবহৃত হয়েছে?
- মেছো
- টেকো
- গেছো
- গেঁয়ো
• উপজীবিকা অর্থে প্রত্যয় সাধিত শব্দ- 'মেছো'।
- মেছো = মাছ ধরে/মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে এমন ব্যক্তি।
- এখানে “-ও” প্রত্যয় বা “ও-জাত” রূপটি উপজীবিকা/পেশা অর্থ প্রকাশ করছে।
• প্রত্যয়:
- প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই।
- তবে প্রত্যয় যুক্ত হওয়ার পরে অনেক সময়ে শব্দের অর্থ বদলে যায়।
• উয়া> ও-প্রত্যয়:
(ক) রোগগ্রস্ত অর্থে: জ্বর+ উয়া = জ্বরুয়া>জ্বরো। বাত+উয়া-বাতুয়া> বেতো (ঘোড়া)।
(খ) যুক্ত অর্থে: টাক-টেকো।
(গ) সেই উপকরণে নির্মিত অর্থে: খড়-খড়ো (খড়োঘর)।
(ঘ) জাত অর্থে: ধান-ধেনো।
(ঙ) সংশ্লিষ্ট অর্থে: মাঠ-মেঠো, গাঁ-গাঁইয়া> গেঁয়ো।
(চ) উপজীবিকা অর্থে: মাছ-মাছুয়া> মেছো।
(ছ) বিশেষণ গঠনে: দাঁত-দেঁতো (হাসি), ছাঁদ-ছেঁদো (কথা), গাছ> গেছো, তেল-তেলো> তেলা (মাথা), কুঁজকুঁজো (লোক)।উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০১৯)।
- বাংলা ভাষার ব্যবহৃত 'লেবু' শব্দটি কোন ভাষা থেকে আগত?
- ফরাসি
- আরবি
- হিন্দি
- ফারসি
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'লেবু' সংস্কৃত ভাষার শব্দ 'নিম্বু' থেকে আগত একটি তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ।
---------
উল্লেখ্য,
বাংলা ভাষার ব্যাকরণ, মাহবুবুল আলম অনুসারে,
• 'লেবু' আরবি ভাষার শব্দ।
- তাই অপশন বিবেচনায়, সঠিক উত্তর হিসেবে 'আরবি' নেওয়া হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, মাহবুবুল আলম; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। - তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
- পূর্বপদ
- পরপদ
- অন্য পদ
- উভয় পদ
• তৎপুরুষ সমাস:
- পূর্বপদের বিভক্তি লােপ পেয়ে এবং পরপদের অর্থ প্রধানরূপে যে সমাস গঠিত হয়, তাকে বলা হয় তৎপুরুষ সমাস।
- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, যে সমাসে পূর্বপদের বিভক্তি লােপ পায় এবং উত্তরপদের অর্থ প্রধানরূপে বুঝায়, তাকে তৎপুরুষ সমাস বলে।
- তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনাে বিভক্তি থাকতে পারে আর পূর্বপদের বিভক্তি হিসেবে এদের নামকরণ হয়।• তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য:
- তৎপুরুষ সমাস অভ্যয়ীভাব সমাসের বিপরীত;
- তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান;
- পূর্বপদের বিভক্তি লোপে তৎপুরুষ সমাস হয়।
• তৎপুরুষ সমাসের উদাহরণ:
১. দ্বিতীয়া তৎপুরুষ সমাস: পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি (কে, রে) ইত্যাদি লোপ হয়ে যে সমাস হয়, তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে।
২. তৃতীয়া তৎপুরুষ সমাস: পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে।
৩. চতুর্থী তৎপুরুষ সমাস: পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে।
৪. পঞ্চমী তৎপুরুষ সমাস: পূর্বপদে পঞ্চমী বিভক্তি (হতে, থেকে ইত্যাদি) লোপে যে তৎপুরুষ সমাস হয়, তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে।
৫. ষষ্ঠী তৎপুরুষ সমাস: পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে।
৬. সপ্তমী তৎপুরুষ সমাস: পূর্বপদে সপ্তমী বিভক্তি (এ, য়, তে) লোপ হয়ে যে সমাস হয়, তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে।
৭. নঞ্ তৎপুরুষ সমাস: না বাচক নঞ্ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্ তৎপুরুষ সমাস বলে।
৮. উপপদ তৎপুরুষ সমাস: যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়, সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
- 'সুস্পষ্টরূপে' শব্দটির কোন বিশ্লেষণটি সঠিক?
- সু + স্পষ্ট + রূ + প + এ
- সু + স্পষ্ট + রূ + পে
- সু + স্পষ্ট + রূপ + এ
- সুস্পষ্ট + রূপ + এ
• 'সুস্পষ্টরূপে' শব্দটির সঠিক বিশ্লেষণ বা গঠন হলো: সু + স্পষ্ট + রূপ + এ।
শব্দটির গঠনগত দিকটি বিশ্লেষণ করলে দেখা যায়:- সু = উপসর্গ (যা 'স্পষ্ট' শব্দের আগে বসে অর্থকে জোরদার করেছে)
- স্পষ্ট = মূল শব্দ (বিশেষণ)
- রূপ = মূল শব্দ বা প্রত্যয়সদৃশ অংশ
- এ = সপ্তমী বিভক্তি (রূপ + এ = রূপে)
এই সবগুলো অংশ একত্রিত হয়ে 'সুস্পষ্টরূপে' শব্দটি তৈরি করেছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, মাহবুবুল আলম। - নিচের কোন শব্দটিতে দেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
- ইতিহাস
- অপব্যয়
- বেআইনি
- পুরস্কার
• দেশি উপসর্গ যোগে গঠিত শব্দ = ইতিহাস।(ইতি-উপসর্গ)।
• বাংলা উপসর্গ:
- বাংলা উপসর্গকে অনেক সময় দেশি উপসর্গ বলা হয়।
- বাংলা উপসর্গ মোট একুশটি।
যথা-
- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
অন্যদিকে,
খ) অপব্যয় - 'অপ' তৎসম (সংস্কৃত) উপসর্গযোগে গঠিত শব্দ।গ) বেআইনি - 'বে' ফারসি উপসর্গযোগে গঠিত শব্দ।
ঘ) পুরস্কার - সন্ধিসাধিত শব্দ।
--------------
• তৎসম (সংস্কৃত) উপসর্গ:
- বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে। সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে।
- তৎসম উপসর্গ বিশটি:
যথা-
- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি(২০২৫ সংস্করণ)।
- বাংলা ভাষায় প্রথম গল্পধর্মী বই কোনটি?
- দুর্গেশনন্দিনী
- বেতাল পঞ্চবিংশতি
- মহাভারত
- শকুন্তলা
• বাংলা ভাষায় প্রথম গল্পধর্মী বই 'বেতাল পঞ্চবিংশতি'।
• বেতাল পঞ্চবিংশতি:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি'।
- বেতালপঞ্চবিংশতি একখানা গল্পগ্রন্থ।
- মূল গ্রন্থটি সংস্কৃত ভাষায় রচিত।
- ১৮০৫ সালে বৈতাল পচ্চিসী নামে এর একটি হিন্দি অনুবাদ ফোর্ট উইলিয়ম কলেজ থেকে প্রকাশিত হয়, যা ওই কলেজের পাঠ্য ছিল। পরে কলেজের অধ্যক্ষ জি.টি মার্শালের অনুরোধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৪৭ সালে এটি বাংলায় অনুবাদ করেন।
- অনুবাদের সময় তিনি মূল গল্পের অশ্লীল অংশ বর্জন এবং কোনো কোনো দীর্ঘ কাহিনী সংক্ষিপ্ত করেন।• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- তিনি ছিলেন সংস্কৃত পন্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
- তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে 'বিদ্যাসাগর' উপাধি প্রদান করে।
- তিনি বাংলা গদ্যে প্রথম যতি বা বিরামচিহ্ন স্থাপন করেন।
- তাঁর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম 'ব্যাকরণ কৌমুদী'।
- তিনি ২৯ জুলাই, ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন।• তাঁর রচিত বিখ্যাত গদ্যগ্রন্থ:
- শকুন্তলা,
- সীতার বনবাস,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।• তাঁর রচিত মৌলিক রচনা:
- অতি অল্প হইল,
- আবার অতি অল্প হইল,
- ব্রজবিলাস,
- বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা,
- রত্ন পরীক্ষা।• তাঁর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
- রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচয়িতা কে?
- আনোয়ার পাশা
- জহির রায়হান
- আবু জাফর শামসুদ্দীন
- শওকত ওসমান
• রাইফেল রােটি আওরাত:
- আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- উপন্যাসটির রচনাকাল ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত।
- মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস এটি।
- আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
- ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসটি প্রচলিত অর্থের চরিত্র নির্ভর উপন্যাস নয়।আনোয়ার পাশা:
- আনোয়ার পাশা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক।
- জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।তাঁর রচিত উপন্যাস:
- নিশুতি রাতের গাথা,
- নীড় সন্ধানী ও
- রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক)।তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- 'নদী নিঃশেষিত হলে',
- 'সমুদ্র শৃঙ্খলাতা উজ্জয়িনী' ও
- 'অন্যান্য কবিতা'।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
- বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কোন গ্রন্থে উল্লেখ আছে?
- আকবরনামা
- আইন-ই-আকবরী
- আকবর-ই-তুযুক
- তুযুক-ই-আকবরি
- মধ্যযুগের বিখ্যাত মুঘল ঐতিহাসিক আবুল ফজল রচিত 'আইন-ই-আকবরী' গ্রন্থে আবুল ফজল বাংলা নামের উৎপত্তির একটি ব্যাখ্যা দিয়েছেন।
- তার মতে এদেশের প্রাচীন নাম ছিল ‘বঙ্গ'।
- এর আগে আমরা অবশ্য একটি ছোট জনপদ হিসেবে বঙ্গ নামক অঞ্চলের সাথে পরিচিত হয়েছি।
- আবুল ফজলের মতে প্রাচীনকালে এই বঙ্গ অঞ্চলের রাজারা ১০ গজ উঁচু ও ২০ গজ চওড়া প্রকাণ্ড ‘আল বা বাঁধ’ নির্মাণ করতেন।
- এ থেকে বঙ্গ+আল=বঙ্গাল, বাঙ্গাল বা ‘বাঙ্গালা' নাম হয়েছে।
- তবে একথা ঠিক মুসলিম আমলের পূর্বে ‘বঙ্গ’ ও বাঙ্গালা বাংলার অংশ বিশেষের নাম ছিল।
- আবুল ফজল সে সময়ের বাংলার একটি সীমা এঁকেছেন।
- তার মতে বাংলা চট্টগ্রাম থেকে রাজমহলের নিকট তেলিয়াগর্হি পর্যন্ত চারশত ক্রোশ লম্বা ছিল।
- পূর্ব ও উত্তর দিক ছিল পাহাড়ে ঘেরা । বাংলার দক্ষিণে ছিল সাগর আর পশ্চিমে বিহার প্রদেশ। তখন প্রদেশগুলোর নাম হয় 'সুবা’। সুবা বাংলা তখনও চট্টগ্রাম থেকে তেলিয়া গর্হি পর্যন্ত বিস্তৃত ছিল।
- ব্রিটিশ শাসন যুগেও সীমারেখার তেমন কোন পরিবর্তন হয়নি।
- তখন চট্টগ্রাম থেকে রাজমহল এবং হিমালয় পর্বত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বাংলার বিস্তার ছিল।
- ১৯৪৭ সালের পূর্ব পর্যন্ত সিলেট জেলা ছিল আসামের সাথে যুক্ত। পরে তা আবার বাংলাদেশের সাথে যুক্ত হয় ।
উৎস : ইতিহাস, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া। - বাংলা সাহিত্যে কোন কবি ‘স্বভাব কবি’ হিসেবে পরিচিত?
- অক্ষয় কুমার বড়াল
- কামিনী রায়
- বিহারীলাল চক্রবর্তী
- গোবিন্দ চন্দ্র দাস
• বাংলা সাহিত্যের স্বভাব কবি হচ্ছেন গােবিন্দচন্দ্র দাস।
• গােবিন্দচন্দ্র দাস:
- ১৮৫৫ সালের ১৬ জানুয়ারি ঢাকা জেলার ভাওয়ালের জয়দেবপুরে এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- বাংলা সাহিত্যের 'স্বভাব কবি' হচ্ছেন গােবিন্দচন্দ্র দাস।
- তিনি আধুনিক যুগের কবি।
- রবীন্দ্রনাথের সমকালে আধুনিক গীতিকবিতার ধারায় কবিতা রচনা করেই গোবিন্দচন্দ্র খ্যাত হন।
- তাঁর কবিতায় পূর্ববঙ্গের প্রাকৃতিক শোভা, বস্ত্তনিষ্ঠতা এবং গভীর পত্নিপ্রেম ফুটে উঠেছে।
- তাঁর প্রথমা পত্নী সারদাসুন্দরীর মৃত্যুর প্রায় সাত বছর পর তিনি দ্বিতীয়বার দারপরিগ্রহ করেন। কিন্তু কবিতার মাধ্যমে তিনি তাঁর প্রথমা পত্নীকে অমর করে রেখেছেন।• তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ:
- প্রসূন,
- প্রেম ও ফুল,
- কুঙ্কুম,
- মগের মুলুক (ব্যঙ্গকাব্য),
- কস্তুরী,
- চন্দন,
- ফুলরেণু (সনেট),
- বৈজয়ন্তী,
- শোক ও সান্ত্বনা,
- শোকোচ্ছ্বাস (১৯১০) ইত্যাদি।
- এছাড়াও তিনি অ্যালেন হিউমের অ্যায়োত্রক কবিতা এবং ভগবদ্গীতার কাব্যানুবাদ করেন।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
- ’অরণ্যে রোদন’ না বলে ‘বনে ক্রন্দন’ বললে বাক্যটি কি হারাবে?
- আকাঙ্ক্ষা
- আসত্তি
- যোগ্যতা
- উদ্দেশ্য
বাগ্ধারার শব্দ পরিবর্তন:
- বাগ্ধারা ভাষাবিশেষের ঐতিহ্য।
- এর যথেচ্ছ পরিবর্তন করলে শব্দ তার যোগ্যতা হারায়।
- যেমন- ‘অরণ্যে রোদন' (অর্থ : নিষ্ফল আবেদন)-এর পরিবর্তে যদি বলা হয় ‘বনে ক্রন্দন’ তবে বাগধারাটি তার যোগ্যতা হারাবে।
- ‘অরণ্যে রোদন’ বাগ্ধারার অর্থ: নিষ্ফল আবেদন।
• একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকতে হয়৷
যথা- আকাঙ্ক্ষা, আসত্তি, ও যোগ্যতা।• আকাঙ্ক্ষা:
- বাক্যের অর্থ ভালোভাবে বোঝার জন্যে যতগুলো পদের প্রয়োজন তার সব কটি যদি বাক্যে না থাকে এবং কোনো এক বা একাধিক পদ অবশিষ্ট থাকে, তবে ওই অবশিষ্ট পদ শোনার ইচ্ছায় বাক্যের 'আকাঙ্ক্ষা' বলে।• আসত্তি:
- বাক্যে ব্যবহৃত পদসমষ্টি পরস্পর অন্বয়যুক্ত বা সম্পর্ক অনুযায়ী যথাস্থানে সন্নিবিষ্ট বা সংস্থাপিত হলে তাকে 'আসত্তি' বলে। এককথায়- 'আসত্তি' হলো বাক্যে ব্যবহৃত পদগুলোর ব্যাকরণসম্মত অবস্থান বা বিন্যাস।
• যােগ্যতা:
- বাক্যের পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নামই যােগ্যতা।
- যেমন: বর্ষাকালে জলপথে নৌকা চলে। এটি একটি যােগ্যতা সম্পন্ন বাক্য। কারণ বাক্যটিতে পদসমূহের অর্থগত ও ভাবগত মিল রয়েছে।[কিন্তু যদি বলা হয়- “বর্ষাকালে আকাশ পথে নৌকা চলে” তবে বাক্যটি ভাব প্রকাশের যােগ্যতা হারাবে। কারণ নৌকা আকাশ পথে চলে না। সার্থক বাক্যের জন্য অর্থ সংগতি বা যােগ্যতা থাকতে হবে।]
শব্দের যোগ্যতার সঙ্গে অনেক বিষয় জড়িত থাকতে পারে। তবে প্রধানত সাতটি বিষয় জড়িত থাকে। যেমন:
• রীতিসিদ্ধ অর্থবাচকতা;
• বাহুল্য বর্জন;
• দুর্বোধ্যতা পরিহার;
• উপমা বা অলংকারের সঠিক প্রয়োগ বা ব্যবহার;
• বাগধারার সঠিক প্রয়োগ;
• গুরুচণ্ডলী দোষ পরিহার ও
• যথার্থ শব্দ প্রয়োগ।উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলা ভাষার ব্যাকরণ , নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯)।
- A seesaw is in balance at its centre at a point three feet above the ground. What is the highest, in feet, one end can rise above the ground?
- 6
- 3
- 5
- 9
Question: A seesaw is in balance at its centre at a point three feet above the ground. What is the highest, in feet, one end can rise above the ground?
সমাধান:
Seesaw(দোলনা দণ্ড)-টি কেন্দ্রবিন্দুতে ভারসাম্যে আছে।
এবং কেন্দ্রবিন্দুটি ভূমি থেকে 3 ফুট উপরে।যখন seesaw-এর এক প্রান্ত নিচে নেমে ভূমি স্পর্শ করবে, তখন ঐ প্রান্ত কেন্দ্রবিন্দু থেকে 3 ফুট নিচে নামবে।
Seesaw-এর দুই প্রান্ত কেন্দ্রের দুই পাশে সমান দূরত্বে থাকে।
তাই এক প্রান্ত 3 ফুট নিচে নামলে, অপর প্রান্ত 3 ফুট উপরে উঠবে।অতএব, উপরের প্রান্তের উচ্চতা = কেন্দ্রের উচ্চতা + অতিরিক্ত উপরে ওঠা
= 3 + 3
= 6 ফুটসঠিক উত্তর: ক) 6
-

- 0, 0
- 0, - 2/3
- 8/3, 0
- 0, 2/3
Question:

Solution:
দেওয়া আছে,
{(√7 - 1)/(√7 + 1)} + {(√7 + 1)/(√7 - 1)} = a + b√7বামপক্ষ,
= {(√7 - 1)/(√7 + 1)} + {(√7 + 1)/(√7 - 1)}
= {((√7 - 1)2 + (√7 + 1)2)}/((√7 + 1)(√7 - 1))
= {(7 - 2√7 + 1) + (7 + 2√7 + 1)}/{(√7)2 - 12}
= (8 - 2√7 + 8 + 2√7)/(7 - 1)
= 16/6
= 8/3প্রদত্ত রাশি, a + b√7 = 8/3 ; ডানপাশে √7 যুক্ত কোনো অংশ নেই।
সুতরাং, উভয় পাশে সহগ সমীকৃত করে পাই,
a = 8/3 এবং b = 0সুতরাং, সঠিক উত্তর: গ) a = 8/3, b = 0
- In a restaurant, the serving bowl to guest's ratio for different items are as follows: rice 1 : 3, soup 1 : 4, chicken 1 : 2. There were altogether 52 bowls in a dinner party. How many guests were there?
- 18
- 26
- 31
- 48
Question: In a restaurant, the serving bowl to guest's ratio for different items are as follows: rice 1 : 3, soup 1 : 4, chicken 1 : 2. There were altogether 52 bowls in a dinner party. How many guests were there?
Solution:
ধরি, অতিথির সংখ্যা = x জনRice-এর ক্ষেত্রে, bowl : guest = 1 : 3
অর্থাৎ, 3 জন অতিথির জন্য rice bowl লাগে = 1টি
∴ x জন অতিথির জন্য rice bowl লাগবে = x/3 টিSoup-এর ক্ষেত্রে, bowl : guest = 1 : 4
অর্থাৎ, 4 জন অতিথির জন্য soup bowl লাগে = 1টি
∴ x জন অতিথির জন্য soup bowl লাগবে = x/4 টিChicken-এর ক্ষেত্রে, bowl : guest = 1 : 2
অর্থাৎ, 2 জন অতিথির জন্য chicken bowl লাগে = 1টি
∴ x জন অতিথির জন্য chicken bowl লাগবে = x/2 টিপ্রশ্নমতে,
(x/3) + (x/4) + (x/2) = 52
⇒ (4x + 3x + 6x)/12 = 52
⇒ 13x/12 = 52
⇒ 13x = 52 × 12
⇒ x = (52 × 12)/13
⇒ x = 4 × 12
⇒ x = 48∴ অতিথির সংখ্যা = 48 জন
সঠিক উত্তর: ঘ) 48
- A microorganism kept in a test tube double in every 1 minute. If it takes 16 minutes to completely fill the test tube with microorganism, how many minutes will it take to fill one quarter of the test-tube?
- 4
- 8
- 12
- 14
Question: A microorganism kept in a test tube doubles every 1 minute. If it takes 16 minutes to completely fill the test tube with microorganisms, how many minutes will it take to fill one quarter of the test tube?
Solution:
প্রতি 1 মিনিটে microorganism দ্বিগুণ হয়।
Test tube সম্পূর্ণ ভর্তি হতে সময় লাগে = 16 মিনিটতাহলে, 15 মিনিটে test tube-এর অর্ধেক ভর্তি ছিল।
কারণ পরের 1 মিনিটে এটি দ্বিগুণ হয়ে সম্পূর্ণ ভর্তি হয়েছে।আবার,
14 মিনিটে test tube-এর এক-চতুর্থাংশ ভর্তি ছিল।
কারণ 14 মিনিটে = 1/4,
15 মিনিটে = 1/2,
এবং 16 মিনিটে 1 অর্থাৎ সম্পূর্ণ ভর্তি।সুতরাং, test tube-এর এক-চতুর্থাংশ ভর্তি হতে সময় লাগবে 14 মিনিট।
সঠিক উত্তর: ঘ) 14
- Find the square root of the perfect square made by multiplying 6075 with a least positive integer.
- 115
- 135
- 155
- 160
Question: Find the square root of the perfect square made by multiplying 6075 with a least positive integer.
Solution:
প্রথমে 6075 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি।
6075 = 25 × 243
= 52 × 35
আমরা জানি,
কোনো সংখ্যা পূর্ণবর্গ হতে হলে, তার মৌলিক উৎপাদকগুলোর ঘাত জোড় সংখ্যা হতে হবে।
এখানে, 5-এর ঘাত = 2, যা জোড়
3-এর ঘাত = 5, যা বিজোড়তাই 3-এর ঘাত জোড় করতে 6075-কে 3 দ্বারা গুণ করতে হবে।
অতএব, প্রয়োজনীয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণসংখ্যা = 3
তাহলে, 6075 × 3 = 18225এখন, √18225 = √(52 × 36)
= 5 × 33
= 5 × 27
= 135সঠিক উত্তর: খ) 135
- If tn denotes the nth term of the series 2 + 3 + 6 + 11 + 18........, what will be the 25th term of the series?
- 252 - 1
- 252 + 1
- 242 + 1
- 242 + 2
Question: If tn denotes the nth term of the series 2 + 3 + 6 + 11 + 18 + ........, what will be the 25th term of the series?
Solution:
প্রদত্ত ধারা,
2, 3, 6, 11, 18, ........
পরপর দুইটি পদের পার্থক্য,
3 - 2 = 1
6 - 3 = 3
11 - 6 = 5
18 - 11 = 7অর্থাৎ, পার্থক্যগুলো হলো,
1, 3, 5, 7, ........তাই, tn = 2 + প্রথম (n - 1)টি বিজোড় সংখ্যার যোগফল
আমরা জানি,
প্রথম mটি বিজোড় সংখ্যার যোগফল = m2এখানে,
m = n - 1সুতরাং, tn = 2 + (n - 1)2
∴ t25 = 2 + (25 - 1)2
= 2 + 242
= 242 + 2সঠিক উত্তর: ঘ) 242 + 2
- If 100 million distinct passcodes, each consisting of 4 letters, can be made from a set of alphabets, how many letters are there in the alphabet?
- 100
- 1000
- 1100
- 10000
Question: If 100 million distinct passcodes, each consisting of 4 letters, can be made from a set of alphabets, how many letters are there in the alphabet?
Solution:
ধরি, alphabet-এ মোট বর্ণ সংখ্যা = n
প্রতিটি passcode 4টি বর্ণ দিয়ে গঠিত।
এবং প্রতিটি স্থানে nটি করে বর্ণ বসতে পারে।তাই, মোট passcode সংখ্যা = n × n × n × n = n4
প্রশ্নমতে,
n4 = 100 million
⇒ n4 = 100,000,000
⇒ n4 = 108
⇒ n4 = (102)4
⇒ n = 102
∴ n = 100অতএব, alphabet-এ বর্ণ সংখ্যা = 100
সঠিক উত্তর: ক) 100
- Shadhon made 5% profit by selling a skirt at a 20% discount of the marked price BDT 3675. What is the markup percentage?
- 25%
- 31.25%
- 33%
- 37.5%
Question: Shadhon made 5% profit by selling a skirt at a 20% discount of the marked price BDT 3675. What is the markup percentage?
Solution:
Marked price = Tk. 3675
Discount = 20%∴ Selling price = 3675 - 3675 of 20%
= 3675 - (3675 × 20)/100
= 3675 - 735
= Tk. 2940Now, 5% profit then,
Selling price = Cost price of 105%Let, Cost price = x
ATQ,
105x/100 = 2940
⇒ 105x = 2940 × 100
⇒ x = (2940 × 100)/105
∴ x = 2800∴ Cost price = Tk. 2800
∴ Markup = Marked price - Cost price
= 3675 - 2800
= Tk. 875∴ Markup percentage = (Markup/Cost price) × 100
= (875/2800) × 100
= 31.25%Correct answer: খ) 31.25%
- If 4 times an integer x is increased by 10, the result is always greater than 18 and less than 34. What is the least value of x?
- 2
- 3
- 4
- 5
Question: If 4 times an integer x is increased by 10, the result is always greater than 18 and less than 34. What is the least value of x?
Solution:
প্রশ্নমতে,
4x + 10 > 18 এবং 4x + 10 < 34
অর্থাৎ, 18 < 4x + 10 < 34এখন,
18 - 10 < 4x < 34 - 10
⇒ 8 < 4x < 24
⇒ 8/4 < x < 24/4
∴ 2 < x < 6যেহেতু x একটি integer, তাই x-এর সম্ভাব্য মানগুলো হলো যথাক্রমে,
3, 4, 5সুতরাং, x-এর least value = 3
সঠিক উত্তর: খ) 3
- A 60 litre solution with 20% glycerin is mixed with 40 litres of pure water. What is the percentage of glycerin in the new solution?
- 10%
- 12%
- 15%
- 18%
Question: A 60 litre solution with 20% glycerin is mixed with 40 litres of pure water. What is the percentage of glycerin in the new solution?
Solution:
প্রথম দ্রবণের পরিমাণ = 60 লিটার
প্রথম দ্রবণে glycerin = 20%তাহলে, glycerin-এর পরিমাণ = 60 এর 20%
= (60 × 20)/100
= 12 লিটারএখন, 40 লিটার pure water মেশানো হলো।
সুতরাং, নতুন দ্রবণের মোট পরিমাণ = 60 + 40
= 100 লিটার
এবং নতুন দ্রবণে glycerin-এর পরিমাণ = 12 লিটারঅতএব, নতুন দ্রবণে glycerin-এর শতকরা হার = (12/100) × 100%
= 12%সঠিক উত্তর: খ) 12%
- If mn > 0 and n < 0 then which of the following must be negative?
- m
- - m
- - n
- - m
Question: If mn > 0 and n < 0, then which of the following must be negative?
Solution:
দেওয়া আছে,
mn > 0 এবং n < 0
এখন, mn > 0 এর অর্থ হলো m এবং n-এর চিহ্ন একই হতে হবে অর্থাৎ, দুইটা পজিটিভ অথবা দুইটা নেগেটিভ।
যেহেতু n নেগেটিভ (n < 0), তাই m-ও অবশ্যই নেগেটিভ হতে হবে (m < 0)।অন্যান্য অপশনগুলোর বিশ্লেষণ:
খ) - m: যেহেতু m ঋণাত্মক, তাই - m একটি ধনাত্মক সংখ্যা হবে। [যেমন: m = - 2 হলে, - m = - (- 2) = 2, যা ধনাত্মক]
গ) m - n: এখানে একটি ঋণাত্মক সংখ্যা থেকে আরেকটি ঋণাত্মক সংখ্যা বিয়োগ করা হচ্ছে। এর মান ধনাত্মক বা ঋণাত্মক যেকোনোটি হতে পারে।
যেমন:
যদি m = - 2 এবং n = - 3 হয়, তবে m - n = - 2 - (- 3) = 1 ; যা ধনাত্মক।
যদি m = - 3 এবং n = - 2 হয়, তবে m - n = - 3 - (- 2) = - 1 ; যা ঋণাত্মক।
তাই এটি সবসময় ঋণাত্মক হবে না।
ঘ) n - m: এটি m - n এর বিপরীত। এর মানও নির্দিষ্ট করে সবসময় ঋণাত্মক বলা যাবে না।
- সুতরাং, সঠিক উত্তর ক) m. - Mridul went to buy a coat. The marked price was BDT 6600 including 10% VAT. The shopkeeper offered a discount such that the discount amount was equal to the VAT. What is the discount rate?
- 8.8%
- 9.09%
- 10%
- 11%
Question: Mridul went to buy a coat. The marked price was BDT 6600 including 10% VAT. The shopkeeper offered a discount such that the discount amount was equal to the VAT. What is the discount rate?
Solution:
ভ্যাটসহ চিহ্নিত মূল্য = 6600 টাকা
ভ্যাট = 10%যেহেতু 6600 টাকার মধ্যে 10% ভ্যাট অন্তর্ভুক্ত আছে,
তাই ভ্যাট ছাড়া মূল্যকে 100% ধরলে,
ভ্যাটসহ মূল্য = 110%∴ ভ্যাটের পরিমাণ = 6600 এর (10/110) অংশ
= (6600 × 10)/110
= 600 টাকাপ্রশ্নমতে,
ছাড়ের পরিমাণ = ভ্যাটের পরিমাণ
= 600 টাকা∴ ছাড়ের হার = (ছাড়ের পরিমাণ/চিহ্নিত মূল্য) × 100%
= (600/6600) × 100%
= 9.09%সঠিক উত্তর: খ) 9.09%
- Which of the following is the next number in the series
2, 1, 4, 2, 8, 3, 16, 4, 32, 5, .........?- 36
- 56
- 60
- 64
Question: Which of the following is the next number in the series
2, 1, 4, 2, 8, 3, 16, 4, 32, 5, .........?
Solution:
ধারাটি হলো,
2, 1, 4, 2, 8, 3, 16, 4, 32, 5, .......
এখানে দুটি আলাদা ধারা আছে।বিজোড় অবস্থানের পদগুলো:
2, 4, 8, 16, 32, ...
অর্থাৎ প্রতিবার দ্বিগুণ হচ্ছে।
∴ পরবর্তী পদ = 32 × 2 = 64জোড় অবস্থানের পদগুলো:
1, 2, 3, 4, 5, ...
অর্থাৎ স্বাভাবিক সংখ্যার ধারা।সুতরাং, 5-এর পরের পদ হবে = 64
সঠিক উত্তর: ঘ) 64
- On Sunday, Mr. Azom drove to his office from home at a speed of 40 km/hr and reached his office 10 minutes late. The next day he increased his speed by 5 km/hr. Still he was 5 minutes late. The distance from his home to office is-
- 20 km
- 15 km
- 26 km
- 30 km
Question: On Sunday, Mr. Azom drove to his office from home at a speed of 40 km/hr and reached his office 10 minutes late. The next day he increased his speed by 5 km/hr. Still he was 5 minutes late. The distance from his home to office is-
সমাধান:
দেওয়া আছে,
প্রথম দিন গতিবেগ = 40 কিমি/ঘণ্টা
দ্বিতীয় দিন গতিবেগ = 40 + 5 = 45 কিমি/ঘণ্টাপ্রথম দিন তিনি 10 মিনিট দেরি করেছিলেন।
এবং দ্বিতীয় দিন তিনি 5 মিনিট দেরি করেছিলেন।∴ সময়ের পার্থক্য = 10 - 5 = 5 মিনিট
= 5/60 ঘণ্টা
= 1/12 ঘণ্টাধরি, বাসা থেকে অফিসের দূরত্ব = x কিমি
প্রথম দিনে সময় লাগে = x/40 ঘণ্টা
এবং দ্বিতীয় দিনে সময় লাগে = x/45 ঘণ্টাপ্রশ্নমতে,
(x/40) - (x/45) = 1/12
⇒ (45x - 40x)/(40 × 45) = 1/12
⇒ 5x/1800 = 1/12
⇒ x/360 = 1/12
⇒ 12x = 360
∴ x = 30অতএব, বাসা থেকে অফিসের দূরত্ব = 30 কিমি
সঠিক উত্তর: ঘ) 30km
- In the repeating decimal 0.087531087531........ what is the 56th digit to the right of the decimal point?
- 0
- 8
- 7
- 5
Question: In the repeating decimal 0.087531087531........ what is the 56th digit to the right of the decimal point?
Solution:
প্রদত্ত দশমিক সংখ্যা,
0.087531087531........এখানে পুনরাবৃত্ত অংশ হলো,
087531
অর্থাৎ, প্রতি 6টি অঙ্ক পর একই ধারা আবার শুরু হচ্ছে।এখন,
56 ÷ 6 = ভাগফল 9 এবং ভাগশেষ 2
অর্থাৎ, 56তম অঙ্কটি হবে পুনরাবৃত্ত অংশের 2য় অঙ্ক।পুনরাবৃত্ত অংশ 087531-এ,
1ম অঙ্ক = 0
2য় অঙ্ক = 8অতএব, দশমিক বিন্দুর ডানদিকে 56তম অঙ্ক = 8
সঠিক উত্তর: খ) 8
- Which city in the world is considered as the oldest continuously inhabited city?
- Damascus
- Athens
- Jerusalem
- Cairo
ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী, সিরিয়ার রাজধানী দামেস্ক (Damascus)-কে বিশ্বের অন্যতম প্রাচীনতম অবিচ্ছিন্নভাবে জনবসতিপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয়।
দামেস্ক:
- দামেস্ক হলো মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর।
- প্রত্নতাত্ত্বিকদের মতে, এটি বিশ্বের প্রাচীনতম অবিচ্ছিন্ন জনবসতিপূর্ণ শহর এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজধানী।
- দামেস্ককে ইসলামের চতুর্থ পবিত্রতম শহর হিসেবেও বিবেচনা করা হয়।
- এটি বারাদা নদীর তীরে অবস্থিত।
- ৬৬১ থেকে ৭৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত এটি উমাইয়া খিলাফতের রাজধানী ছিল।
- এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
- খ্রিস্টপূর্ব প্রায় ৯০০০ বা ৮০০০ অব্দ থেকে এই শহরে মানুষের বসবাসের প্রমাণ পাওয়া যায়।
উল্লেখ্য,
- অনেক ঐতিহাসিক জেরিকোকে (Jericho) প্রাচীনতম শহর মনে করেন।
অন্যদিকে,
- এথেন্স: গ্রিসের রাজধানী শহর এথেন্স ইউরোপের প্রাচীনতম শহরগুলোর একটি হলেও এর অবিচ্ছিন্ন জনবসতির ইতিহাস খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দ থেকে শুরু হয়েছে। তাই এটি দামেস্কের চেয়ে অনেক পরের শহর।
- জেরুজালেম: মধ্যপ্রাচ্যের এই পবিত্র শহরটিতে মানুষের প্রথম বসতি গড়ে ওঠে খ্রিস্টপূর্ব ৩০০০ থেকে ৪০০০ অব্দের দিকে। তবে এটি দামেস্কের চেয়ে পরের শহর।
উৎস: i) Worldatlas.
ii) Space daily. [link] - Who scored the first goal in the FIFA World Cup Football 2026 tournament?
- Hwang In-beom
- Carlos Acevedo
- Julián Quiñones
- Guillermo Ochoa
২০২৬ ফিফা বিশ্বকাপে প্রথম গোল:
- ফিফা বিশ্বকাপ ২০২৬ টুর্নামেন্টের প্রথম গোলটি করেছেন মেক্সিকোর জুলিয়ান কুইনোনেস (Julián Quiñones)।
- ২০২৬ সালের ১১ জুন মেক্সিকো সিটির এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তিনি এই গোলটি করেন।
উল্লেখ্য, ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক মহাদেশ: উত্তর আমেরিকা।
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- গ্রুপ: ১২টি।
- মোট ম্যাচ: ১০৪টি। তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- অফিশিয়াল বলের নাম: ট্রায়োন্ডা।
- মাসকট: ৩টি (‘ক্লাচ’ নামের টাক ঈগল, ‘মেপল’ নামের মুজ, মেক্সিকোর জঙ্গল থেকে আসা ‘জায়ু’ নামের জাগুয়ার)।
- অফিশিয়াল গান: দাই দাই।
- অফিশিয়াল স্লোগান: WE ARE 26.
- উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে: এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি।
- ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে: মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি।
উৎস: i) FIFA ওয়েবসাইট।
ii) ESPN India. - Which African country first recognized Bangladesh as an independent nation?
- Senegal
- South Africa
- Egypt
- Nigeria
স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি:
- স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম আফ্রিকান দেশ হলো সেনেগাল।
- পশ্চিম আফ্রিকার এই দেশটি ১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতি দেয়। এর মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর অন্যান্য আফ্রিকান দেশগুলোর জন্য বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পথ সুগম হয়।
• বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি:
- বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে সর্বপ্রথম স্বীকৃতি দেয় ভুটান এবং ভারত। উভয় দেশই বাংলাদেশকে ৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বীকৃতি দিয়েছিল।
- অপরদিকে সর্বশেষ দেশ হিসেবে চীন বাংলাদেশকে ১৯৭৫ সালের ৩১ আগস্ট স্বীকৃতি দেয়।
- এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- এশিয়ার বাইরে প্রথম দেশ হিসেবে ১৯৭২ সালের ১১ জানুয়ারি স্বীকৃতি দেয় পূর্ব-জার্মানি।
- প্রথম পশ্চিমা দেশ হিসেবে গ্রেট ব্রিটেন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি।
- মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় ৪ এপ্রিল, ১৯৭২।
- প্রথম আরব দেশ হিসেবে ইরাক ৮ জুলাই, ১৯৭২ তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
উৎস: i) দ্য ডেইলি স্টার।
ii) পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট। - Which country has the most time zones in the world?
- USA
- Russia
- France
- China
টাইম জোন:
- ফ্রান্স বিশ্বের সবচেয়ে বেশি টাইম জোন বা সময় অঞ্চলের দেশ।
- দেশটিতে মোট ১২টি ভিন্ন টাইম জোন রয়েছে (অ্যান্টার্কটিকার দাবি করা অংশ হিসাব করলে ১৩টি)।
- ফ্রান্সের মূল ভূখণ্ডে মাত্র ১টি টাইম জোন ব্যবহার করা হলেও, বিশ্বের বিভিন্ন মহাসাগরে (প্রশান্ত, আটলান্টিক ও ভারত মহাসাগর) ছড়িয়ে থাকা তার অধীনস্থ দ্বীপ এবং উপনিবেশগুলোর কারণে এই সংখ্যা এত বেশি।
- এই অঞ্চলগুলি ক্যারিবীয়, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরে ছড়িয়ে আছে, যার ফলে ফ্রান্সের একাধিক টাইম জোন রয়েছে।উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশি টাইম জোনে বিভক্ত দেশসমূহ:
১. ফ্রান্স: ১৩টি।
২. রাশিয়া ও যুক্তরাষ্ট্র: ১১টি।
৩. অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য: ৯টি।
৪. কানাডা: ৬টি।
৫. ডেনমার্ক ও নিউজিল্যান্ড: ৫টি।
উৎস: i) Britannica.
ii) Worldatlas. - To which ocean is the Mediterranean Sea connected?
- Atlantic
- Arctic
- Indian
- Pacific
ভূমধ্যসাগর আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত।
ভূমধ্যসাগর:
- ভূমধ্যসাগর (Mediterranean Sea) হলো এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা—এই তিনটি মহাদেশ দ্বারা বেষ্টিত একটি প্রায় স্থলবেষ্টিত সাগর।
- এর উত্তরে ইউরোপ, দক্ষিণে আফ্রিকা এবং পূর্বে এশিয়া মহাদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত।
- এটি জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত এবং সুয়েজ খালের সাহায্যে লোহিত সাগরের সাথে সংযুক্ত রয়েছে।
- এই অঞ্চলের জলবায়ু 'ভূমধ্যসাগরীয় জলবায়ু' নামে পরিচিত।
উৎস: Britannica. - Where is the International Rice Research Institute (IRRI) located?
- Bangladesh
- Vietnam
- Indonesia
- Philippines
International Rice Research Institute (IRRI):
- IRRI বা আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট হলো বিশ্বের শীর্ষস্থানীয় একটি আন্তর্জাতিক কৃষি গবেষণা ও প্রশিক্ষণ সংস্থা।
- এর মূল লক্ষ্য হলো বিজ্ঞানের মাধ্যমে বিশ্বব্যাপী দারিদ্র্য ও ক্ষুধা হ্রাস, কৃষকদের জীবনমান উন্নয়ন এবং পরিবেশবান্ধব ধান চাষ নিশ্চিত করা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৬০ সাল।
- সদর দপ্তর: লস ব্যানোস, ম্যানিলা, ফিলিপাইন।
- প্রতিষ্ঠাতা: এটি প্রতিষ্ঠিত হয় ফিলিপাইন সরকার, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা এবং ফোর্ড এবং রকফেলার ফাউন্ডেশন-এর সহযোগিতায়।
- মূল কাজ: উন্নত ও উচ্চ ফলনশীল ধানের জাত (যেমন: ইরি-৮ বা IR8) উদ্ভাবন, টেকসই ধান চাষের প্রযুক্তি তৈরি এবং জলবায়ু পরিবর্তন সহনশীল ধান নিয়ে গবেষণা করা।উৎস: IRRI ওয়েবসাইট।
- At what degree of longitude is the International Date Line located?
- 0°
- 90°
- 180°
- 360°
আন্তর্জাতিক তারিখ রেখা (International Date Line):
- আন্তর্জাতিক তারিখ রেখা হলো উত্তর ও দক্ষিণ মেরুর মধ্য দিয়ে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে বিস্তৃত একটি কাল্পনিক রেখা।
- এই রেখাটি মূল মধ্যরেখা (গ্রিনিচ) থেকে ঠিক ১৮০° দ্রাঘিমাংশে অবস্থিত।
উল্লেখ্য,
- ১৮০° পূর্ব ও পশ্চিম দ্রাঘিমা মূলত একই দ্রাঘিমা রেখা। ফলে একই দ্রাঘিমা রেখায় সময়ের ব্যবধান হয়ে যাচ্ছে ২৪ ঘন্টা এবং তারিখের ক্ষেত্রে দুইটি তারিখ হয়ে যাচ্ছে।
- তারিখ, সময় ও সাপ্তাহিক দিন নির্ধারনের এই সমস্যা সমাধানের উদেশ্যে ১৮৮৪ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন-এ 'দ্রাঘিমা ও সময়' সম্পর্কিত আর্ন্তজাতিক সম্মেলনে ১৮০° দ্রাঘিমা রেখাকে 'আর্ন্তজাতিক তারিখ রেখা' হিসাবে স্থির করা হয়।
- আর্ন্তজাতিক তারিখ রেখা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে কল্পনা করা হয় এবং রেখাটি সাইবেরিয়ার উত্তর-পূর্বাংশ এবং এ্যালিউশয়ান, ফিজি ও চ্যাথাম দ্বীপপুঞ্জের স্থলভাগকে এড়িয়ে ১১° পূর্ব দিয়ে বেঁকে এবং বেরিং প্রণালিতে ১২° পূর্ব দিকে বেঁকে কল্পনা করা হয়।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। - Which one is the most populated desert in the world?
- Gobi
- Thar
- Sahara
- Arabian
থর মরুভূমি (Great Indian Desert):
- থর মরুভূমি হলো বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং সবচেয়ে বেশি জনবহুল মরুভূমি।
• থর মরুভূমি বা গ্রেট ইন্ডিয়ান ডিজার্ট ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি উষ্ণ উপক্রান্তীয় মরুভূমি।
- এটি ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। এর প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা ভারতের রাজস্থান রাজ্যে পড়েছে। এছাড়া এটি ভারতের পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাট এবং পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে প্রসারিত।
অন্যদিকে,
- গোবি মরুভূমি: এটি পূর্ব এশিয়ায় চীন এবং মঙ্গোলিয়ার বিশাল অংশ জুড়ে অবস্থিত। এটি একটি বিখ্যাত ঠান্ডা বা শীতল মরুভূমি।
- সাহারো মরুভূমি: উত্তর আফ্রিকা মহাদেশ জুড়ে এই মরুভূমি বিস্তৃত। এটি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি।
- আরবীয় মরুভূমি: এটি পশ্চিম এশিয়ার আরব উপদ্বীপে অবস্থিত। সৌদি আরব, ইয়েমেন, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ জুড়ে এটি বিস্তৃত। এটিও একটি বিশাল উষ্ণ উপক্রান্তীয় মরুভূমি।
উৎস: i) Britannica.
ii) ROSSETT GEOGRAPHY DEPARTMENT. [link] - The International Court of Justice is composed of how many judges?
- 11
- 12
- 15
- 16
International Court of Justice (ICJ):
- আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) হলো জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গ বা প্রধান 'বিশ্ব আদালত', যা আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বিভিন্ন স্বাধীন বা সার্বভৌম রাষ্ট্রের মধ্যকার আইনি বিরোধ নিষ্পত্তি করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- বিচারক মণ্ডলী: জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ দ্বারা নির্বাচিত ১৫ জন বিচারক নিয়ে এটি গঠিত হয়, যাদের মেয়াদ ৯ বছর।
• প্রধান কাজ:
- আন্তর্জাতিক আইন অনুযায়ী বিভিন্ন দেশের মধ্যে সীমানা, পানিবণ্টন, বা অন্যান্য সরকারি বিরোধের শুনানি ও রায় প্রদান করে।
- জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংস্থা এবং বিশেষায়িত সংস্থাগুলোর আবেদনের প্রেক্ষিতে আইনি বিষয়ে পরামর্শ বা মতামত প্রদান করে।
- এটি কোনো ব্যক্তি বা অপরাধীর বিচার করে না, বরং শুধুমাত্র স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যকার বিরোধ মীমাংসা করে থাকে।উৎস: International Court of Justice ওয়েবসাইট।
- Which one of the following South Asian countries has the highest per capita income?
- Maldives
- Sri Lanka
- Pakistan
- Nepal
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপের মাথাপিছু আয় (Per Capita Income) সর্বোচ্চ।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) ২০২৬ সালের এপ্রিল মাসের World Economic Outlook অনুযায়ী, মালদ্বীপের মাথাপিছু জিডিপি প্রায় ১৩,০০০ ডলার থেকে ১৪০০০ ডলার-এর বেশি, যা দক্ষিণ এশীয় অন্য যেকোনো দেশের (যেমন: শ্রীলঙ্কা, পাকিস্তান, বা নেপাল) চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ:
১. মালদ্বীপ।
২. শ্রীলংকা।
৩. ভুটান।
৪. ভারত।
৫. বাংলাদেশ।
উৎস: i) World Bank ওয়েবসাইট। [link]
ii) IMF ওয়েবসাইট। [link] - Which one is the oldest stock exchange in the world?
- New York
- London
- Frankfurt
- Amsterdam
আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ:
- বিশ্বের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ হলো আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ (Amsterdam Stock Exchange)।
- প্রতিষ্ঠিত হয়: ১৬০২ সালে।
- এটি মূলত ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেয়ার লেনদেনের জন্য গড়ে ওঠে।
- ২০০০ সালে আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ ব্রাসেলস ও প্যারিস স্টক এক্সচেঞ্জের সঙ্গে একীভূত হয়ে ইউরোনেক্সট গঠন করে, যা ইউরোপের বৃহত্তম নগদ শেয়ারবাজার।
অন্যদিকে,
- নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (NYSE): প্রতিষ্ঠিত হয় ১৭৯২ সালে।
- লন্ডন স্টক এক্সচেঞ্জ (LSE): প্রতিষ্ঠিত হয় আনুমানিক ১৮০১ সালে।
- ফ্রাঙ্কফুর্ট স্টক এক্সচেঞ্জ: জার্মানির ফ্রাঙ্কফুর্ট স্টক এক্সচেঞ্জের সূচনা ধরা হয় ১৫৮৫ সালে। সে সময় ফ্রাঙ্কফুর্টের ব্যবসায়ীরা বিভিন্ন মুদ্রার বিনিময় হার একীভূত করার জন্য বৈঠক করেন; এই ঘটনাকেই এক্সচেঞ্জটির জন্ম হিসেবে বিবেচনা করা হয়। তবে শেয়ার লেনদেনের ইতিহাসের দিক থেকে আমস্টারডাম স্টক এক্সচেঞ্জকে সাধারণত বিশ্বের প্রাচীনতম আধুনিক স্টক এক্সচেঞ্জ বলা হয়।
উৎস: i) Investopedia. [link]
ii) Guinness World Records. [link] - What is Bangladesh's rank in the Global Innovation Index 2025?
- 104
- 105
- 106
- 107
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৫ (Global Innovation Index 2025)-এ মোট ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৬তম।
Global Innovation Index-2025:
- প্রকাশিত হয়: সেপ্টেম্বর, ২০২৫।
- প্রকাশক: জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)।
- WIPO ১৩৯টি দেশের সূচক প্রকাশ করেছে। এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫- শীর্ষ স্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং সর্বনিম্ন স্থানে রয়েছে নাইজার (১৩৯তম)।
• বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. দক্ষিণ কোরিয়া,
৫. সিঙ্গাপুর।
উৎস: WIPO ওয়েবসাইট। - In which year did Bangladesh participate in the Olympic games?
- 1980
- 1984
- 1988
- 1992
অলিম্পিক গেমসে অংশগ্রহণ:
- বাংলাদেশ প্রথম ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে।
- একটি বিভাগে অংশগ্রহণের জন্য ১ জন ক্রীড়াবিদ প্রেরণ করে।
- সাইদুর রহমান ডন ছিলেন সেই প্রতিযোগী।
উল্লেখ্য, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন:
- বাংলাদেশ অলিম্পিক সংস্থা (Bangladesh Olympic Association - BOA) বাংলাদেশের জাতীয় অলিম্পিক কমিটি।
- এটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) স্বীকৃতিপ্রাপ্ত।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৬ সালে।
- বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশানের সদস্যপদ লাভ করে: ১৯৮০ সালে।
- সদর দপ্তর: পুরানা পল্টন, ঢাকা।
উৎস: i) Olympics.
ii) Bangladesh Olympic Association ওয়েবসাইট। - 'Sajek Valley' is part of which of the following districts?
- Rangamati
- Khagrachari
- Bandarban
- Feni
সাজেক ভ্যালি:
- সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নে অবস্থিত।
• সাজেক উপত্যকা একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ।
- এটি রাঙ্গামাটি জেলার সর্বউত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত। সাজেক রুইলুই পাড়া এবং কংলাক পাড়া এই দুটি পাড়ার সমন্বয়ে গঠিত।
- এখানে মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসী বসবাস করে।
- সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন।
- সাজেক ভ্যালিকে বলা হয় রাঙ্গামাটির ছাদ।
উৎস: রাঙ্গামাটি জেলা ওয়েবসাইট। - Which type of environmental pollution can mainly cause high blood pressure?
- Air pollution
- Water pollution
- Noise pollution
- Soil pollution
• Noise pollution বা শব্দদূষণ দীর্ঘমেয়াদে মানসিক চাপ, ঘুমের ব্যাঘাত ও স্নায়বিক উত্তেজনার মাধ্যমে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে।
• শব্দদূষণ ও উচ্চ রক্তচাপ:
- শব্দদূষণ হলো পরিবেশে অনাকাঙ্ক্ষিত, বিরক্তিকর বা স্বাস্থ্যক্ষতিকর মাত্রার শব্দের উপস্থিতি।
- যানবাহন, বিমান, রেল, শিল্পকারখানা, নির্মাণকাজ ও উচ্চ শব্দের যন্ত্রপাতি শব্দদূষণের সাধারণ উৎস।
- দীর্ঘ সময় উচ্চ শব্দের মধ্যে থাকলে দেহে stress response বা চাপজনিত প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।
- এই প্রতিক্রিয়ায় sympathetic nervous system সক্রিয় হয়ে হৃদস্পন্দন ও রক্তনালির সংকোচন বাড়াতে পারে।
- রক্তনালি সংকুচিত হলে রক্তপ্রবাহের ওপর চাপ বাড়ে এবং রক্তচাপ বৃদ্ধি পেতে পারে।
- দীর্ঘমেয়াদি শব্দদূষণ ঘুমের ব্যাঘাত, বিরক্তি, শ্রবণশক্তি হ্রাস, tinnitus এবং cardiovascular disease-এর ঝুঁকির সঙ্গে সম্পর্কিত।
- তাই উচ্চ রক্তচাপের সঙ্গে পরিবেশদূষণের ধরন হিসেবে শব্দদূষণ একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যঝুঁকি।অন্যান্য অপশন:
→ Air pollution: বায়ুদূষণ শ্বাসতন্ত্র ও হৃদ্রোগের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত, তবে এই প্রশ্নে উচ্চ শব্দজনিত চাপের কারণে Noise pollution নির্দিষ্ট উত্তর।
→ Water pollution: পানিদূষণ সাধারণত ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস ও বিষাক্ত রাসায়নিকজনিত রোগের সঙ্গে সম্পর্কিত।
→ Soil pollution: মাটিদূষণ ভারী ধাতু, কীটনাশক ও শিল্পবর্জ্যের মাধ্যমে খাদ্যশৃঙ্খলে ক্ষতিকর পদার্থ প্রবেশ করাতে পারে।উৎস:
১) WHO, Environmental Noise Guidance [Link];
২) European Environment Agency, Health and Environmental Impacts of Noise [Link];
৩) Science Expert, Live Publications. - Which function key in a computer keyboard opens the 'Save As' window in Microsoft Office?
- F1
- F6
- F8
- F12
• Microsoft Office-এ Save As window খোলার জন্য F12 function key ব্যবহৃত হয়। তাই সঠিক উত্তর F12.
• Function key ও Microsoft Office:
- Function key হলো keyboard-এর ওপরের সারিতে থাকা F1 থেকে F12 পর্যন্ত বিশেষ key, যেগুলো software বা operating system-এ নির্দিষ্ট কাজ দ্রুত সম্পাদনে ব্যবহৃত হয়।
- Microsoft Office-এর Word, Excel, PowerPoint ইত্যাদি application-এ file তৈরি, edit, save, print এবং format করার জন্য বিভিন্ন shortcut key ব্যবহৃত হয়।
- Save As command দিয়ে কোনো file নতুন নামে, নতুন location-এ বা ভিন্ন file format-এ save করা যায়। একই file-এর আলাদা copy তৈরি করার ক্ষেত্রেও Save As ব্যবহৃত হয়।
- Microsoft Office application-এ F12 চাপলে Save As dialog box দেখা যায়।• F1-F12 function key-এর গুরুত্বপূর্ণ কাজ:
→ F1: Help বা assistance-সংক্রান্ত window দেখায়।
→ F2: Word-এ selected text বা object move করতে ব্যবহৃত হয়; Excel-এ active cell edit করতে ব্যবহৃত হয়।
→ F3: Word-এ AutoText entry expand করতে ব্যবহৃত হয়; Excel-এ defined name থাকলে Paste Name dialog box দেখায়।
→ F4: শেষ command বা action repeat করে; Excel formula edit করার সময় cell reference absolute/relative করার cycle-এ ব্যবহৃত হয়।
→ F5: Go To dialog box দেখায়।
→ F6: document, worksheet, ribbon, task pane বা status bar-এর মধ্যে focus পরিবর্তন করে।
→ F7: spelling ও grammar check করার জন্য ব্যবহৃত হয়।
→ F8: selection extend করার জন্য ব্যবহৃত হয়।
→ F9: Word-এ selected field update করে; Excel-এ worksheet calculate করে।
→ F10: KeyTips চালু বা বন্ধ করে এবং ribbon command ব্যবহারে সহায়তা করে।
→ F11: Word-এ next field-এ যায়; Excel-এ selected data থেকে separate chart sheet তৈরি করে।
→ F12: Save As dialog box দেখায়।উৎস:
১) Microsoft Support [Link-1, Link-2, Link-3];
২) Computer & ICT Cloud, Live Publications. - The hexadecimal number 9 is equivalent to -
- Binary 1000
- Octal 5
- Decimal 99
- Decimal 9
• Hexadecimal number 9-এর decimal equivalent হলো 9. কারণ hexadecimal পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোর মান decimal পদ্ধতির একই অঙ্কের সমান থাকে।
• Hexadecimal number system:
- Hexadecimal number system হলো 16-ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতিতে মোট 16টি প্রতীক ব্যবহৃত হয়।
- Hexadecimal পদ্ধতির প্রতীকগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E এবং F.
- এখানে 0 থেকে 9 পর্যন্ত প্রতীকগুলোর decimal মান যথাক্রমে 0 থেকে 9-ই থাকে। তাই hexadecimal 9-এর decimal মান 9.
- 9-এর পরের মানগুলো প্রকাশের জন্য A, B, C, D, E এবং F ব্যবহৃত হয়। এগুলোর decimal মান যথাক্রমে 10, 11, 12, 13, 14 এবং 15.
- একই মান binary-তে প্রকাশ করলে 1001 হয় এবং octal-এ প্রকাশ করলে 11 হয়।
- তাই hexadecimal 9-কে decimal-এ রূপান্তর করলে মান পরিবর্তিত হয় না; শুধু number system-এর base পরিবর্তিত হয়।উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়;
২) Computer & ICT Cloud, Live Publications. - The computer stores its program and data in its -
- ALU
- Control unit
- Memory
- Cache memory
• Computer তার program ও data সংরক্ষণের জন্য memory ব্যবহার করে। তাই সঠিক উত্তর Memory.
• Memory:
- Memory হলো computer-এর এমন অংশ, যেখানে data, instruction, program এবং processing-এর সময় তৈরি হওয়া intermediate result সংরক্ষণ করা হয়।
- Computer কোনো কাজ করার আগে প্রয়োজনীয় program ও data memory-তে রাখে, তারপর CPU সেগুলো ব্যবহার করে processing সম্পন্ন করে।
- CPU-এর পূর্ণরূপ Central Processing Unit. CPU memory থেকে instruction ও data গ্রহণ করে কাজ করে এবং processing শেষে result আবার memory বা storage-এ সংরক্ষণ করতে পারে।
- Memory সাধারণভাবে primary memory ও secondary memory—এই দুইভাবে বোঝানো যায়।
- Primary memory চলমান program ও data সাময়িকভাবে ধরে রাখে; RAM তার প্রধান উদাহরণ।
- RAM-এর পূর্ণরূপ Random Access Memory. Computer চালু থাকা অবস্থায় চলমান program, প্রয়োজনীয় data ও অস্থায়ী result দ্রুত access করার জন্য RAM ব্যবহৃত হয়।
- Secondary memory দীর্ঘ সময়ের জন্য data ও program সংরক্ষণ করে; hard disk, SSD, pen drive, CD/DVD ইত্যাদি এর উদাহরণ।অন্যান্য অপশন:
→ ALU: ALU-এর পূর্ণরূপ Arithmetic Logic Unit. এটি CPU-এর অংশ, যা arithmetic operation ও logical comparison সম্পাদন করে।
→ Control unit: Control unit instruction নিয়ন্ত্রণ, decode এবং বিভিন্ন অংশে control signal পাঠানোর কাজ করে।
→ Cache memory: Cache memory হলো CPU ও main memory-এর মাঝের উচ্চগতির ছোট memory, যেখানে বারবার প্রয়োজনীয় data ও instruction রাখা হয়।উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়;
২) Computer & ICT Cloud, Live Publications. - What is the function of RAM in a computer?
- Storing data permanently
- Processing data
- Storing data temporarily
- Generating graphics
• RAM-এর প্রধান কাজ হলো computer চালু থাকা অবস্থায় প্রয়োজনীয় program ও data সাময়িকভাবে সংরক্ষণ করা। তাই সঠিক উত্তর Storing data temporarily.
• RAM:
- RAM-এর পূর্ণরূপ Random Access Memory.
- RAM হলো computer-এর primary memory বা main memory-এর গুরুত্বপূর্ণ অংশ, যেখানে চলমান program, প্রয়োজনীয় data এবং processing-এর সময় তৈরি হওয়া অস্থায়ী result রাখা হয়।
- Computer চালু করার পর operating system ও চলমান application-এর দরকারি data RAM-এ আসে, যাতে CPU দ্রুত সেগুলো access করে কাজ সম্পন্ন করতে পারে।
- RAM-এ data read ও write—দুই ধরনের কাজই করা যায়; তাই এটি read/write memory হিসেবেও পরিচিত।
- RAM ভোলাটাইল মেমোরি; অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে RAM-এ সংরক্ষিত data মুছে যায়।
- RAM-এর ধারণক্ষমতা বেশি হলে একাধিক program একসঙ্গে চালানো, বড় file নিয়ে কাজ করা এবং দ্রুত response পাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়।অন্যান্য অপশন:
→ Storing data permanently: স্থায়ীভাবে data সংরক্ষণের কাজ সাধারণত secondary storage করে; যেমন hard disk, SSD, pen drive ইত্যাদি।
→ Processing data: data processing-এর প্রধান কাজ CPU করে; CPU-এর ALU arithmetic ও logical operation সম্পাদন করে।
→ Generating graphics: graphics তৈরি ও render করার কাজ সাধারণত graphics card বা GPU-সংশ্লিষ্ট hardware করে।উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়;
২) Computer & ICT Cloud, Live Publications. - When you start your computer which component works first?
- BIOS
- Processor
- Hard Disk
- RAM
• কম্পিউটার চালু হলে Processor প্রথমে সক্রিয় হয়ে BIOS firmware-এর নির্দেশনা execute করা শুরু করে। তাই component হিসেবে সঠিক উত্তর Processor.
• কম্পিউটার চালুর প্রাথমিক প্রক্রিয়া:
- Processor বা CPU-এর পূর্ণরূপ Central Processing Unit. এটি কম্পিউটারের নির্দেশনা fetch, decode ও execute করে।
- কম্পিউটারে বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল হওয়ার পর Processor reset অবস্থায় যায় এবং একটি পূর্বনির্ধারিত memory address বা reset vector থেকে নির্দেশনা নেওয়া শুরু করে।
- এই address-এ সংরক্ষিত startup instruction Processor-কে BIOS বা আধুনিক কম্পিউটারের UEFI firmware execute করার দিকে পরিচালিত করে।
- BIOS-এর পূর্ণরূপ Basic Input/Output System. এটি Processor-এর অংশ নয়; বরং motherboard-এর ROM বা flash memory-জাতীয় non-volatile memory-তে সংরক্ষিত firmware.
- Firmware হলো hardware পরিচালনার জন্য তৈরি বিশেষ ধরনের program বা instruction, যা বিদ্যুৎ বন্ধ হলেও সংরক্ষিত থাকে।
- Processor BIOS-এর নির্দেশনা execute করার পর BIOS কম্পিউটারের RAM, keyboard, storage device, display system এবং অন্যান্য মৌলিক hardware পরীক্ষা ও initialize করে।
- কম্পিউটার চালুর সময় সম্পন্ন হওয়া প্রাথমিক hardware পরীক্ষাকে POST বলা হয়। POST-এর পূর্ণরূপ Power-On Self-Test.
- POST সফল হলে BIOS bootable storage device শনাক্ত করে এবং bootloader চালুর ব্যবস্থা করে। Bootloader পরে operating system-এর প্রয়োজনীয় অংশ RAM-এ load করে।
- সুতরাং Processor হলো startup instruction কার্যকর করা hardware component; আর BIOS হলো Processor দ্বারা execute হওয়া startup firmware.অন্যান্য অপশন:
→ BIOS: এটি motherboard-এ সংরক্ষিত firmware, যা startup hardware initialization ও POST পরিচালনার নির্দেশনা দেয়।
→ Hard Disk: এটি secondary storage device; এতে operating system, software ও data স্থায়ীভাবে সংরক্ষিত থাকতে পারে।
→ RAM: RAM-এর পূর্ণরূপ Random Access Memory. চলমান operating system, program ও data সাময়িকভাবে সংরক্ষণের জন্য এটি ব্যবহৃত হয়।উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়;
২) Intel, Microcode Update Guidance [Link];
৩) Computer & ICT Cloud, Live Publications. - One megabyte is equal to -
- 1010 bytes
- 104 bytes
- 108 bytes
- 106 bytes
• Modern decimal standard অনুযায়ী 1 megabyte = 106 bytes বা 1,000,000 bytes। তাই সঠিক উত্তর 106 bytes.
• Megabyte:
- Computer memory ও storage capacity প্রকাশের জন্য bit, byte, kilobyte, megabyte, gigabyte ইত্যাদি একক ব্যবহৃত হয়।
- 1 byte = 8 bit.
- SI বা decimal convention অনুযায়ী mega prefix-এর মান 106; তাই 1 megabyte বা 1 MB = 106 bytes = 1,000,000 bytes.
- Binary memory convention-এ 1024-based হিসাব ব্যবহৃত হয়। এখানে 1 KiB = 210 bytes = 1024 bytes এবং 1 MiB = 220 bytes = 1,048,576 bytes.
- পুরোনো ICT বই ও memory calculation-এ 1 megabyte-কে অনেক সময় 1024 kilobytes বা 1,048,576 bytes হিসেবে লেখা হয়; modern standard-এ এই binary মানের নির্দিষ্ট নাম mebibyte বা MiB.
- প্রশ্নে one megabyte-এর decimal value জানতে চাওয়া হয়েছে এবং অপশনে 106 bytes দেওয়া আছে। তাই এই option set অনুযায়ী correct answer 106 bytes.
উৎস:
১) NIST [Link];
২) Computer & ICT Cloud, Live Publications. - What voltage should we measure on the yellow wires coming from the power supply ina personal computer?
- +5 V
- -5 V
- +12 V
- -12 V
• Personal computer-এর power supply থেকে আসা yellow wire-এ সাধারণত +12 V DC পাওয়া যায়। তাই সঠিক উত্তর +12 V.
• PC power supply wire color:
- Personal computer-এর power supply unit বা PSU wall outlet-এর AC power-কে computer component-এর উপযোগী regulated DC voltage-এ রূপান্তর করে।
- PC-এর motherboard, storage drive, fan, graphics card এবং অন্যান্য internal device আলাদা আলাদা voltage rail থেকে power পায়।
- ATX/PC power supply-তে wire color ব্যবহার করে voltage line শনাক্ত করা হয়। সাধারণ color coding অনুযায়ী yellow wire +12 V, red wire +5 V, orange wire +3.3 V এবং black wire ground নির্দেশ করে।
- Yellow wire-এর +12 V line সাধারণত motor-driven device, cooling fan, hard disk বা optical drive-এর motor অংশ, CPU power connector এবং graphics card power connector-এ ব্যবহৃত হয়।
- Voltage মাপার সময় multimeter-এর positive probe yellow wire-এ এবং negative probe black ground wire-এ রাখলে প্রায় +12 V reading পাওয়া উচিত।
- PSU test করার সময় live electrical component নিয়ে কাজ করতে হয়, তাই ভুল short circuit বা ভুল probe placement hardware damage করতে পারে।অন্যান্য অপশন:
→ +5 V: ATX power supply color coding-এ red wire সাধারণত +5 V line নির্দেশ করে।
→ -5 V: পুরোনো ATX system-এ white wire -5 V line হিসেবে ব্যবহৃত হতো; modern PC power supply-তে এটি সাধারণত ব্যবহৃত হয় না।
→ -12 V: blue wire সাধারণত -12 V line নির্দেশ করে।উৎস:
১) ATX12V Power Supply Design Guide [Link-1];
২) Intel ATX12VO Design Guide [Link-2];
৩) Computer & ICT Cloud, Live Publications. - What is the position of the roaring forties (in terms of latitude)?
- between 40° and 47° South
- between 40° and 47° North
- between 61° and 67° South
- between 61° and 67° North
• Roaring Forties হলো 40° থেকে 47° দক্ষিণ অক্ষাংশ অঞ্চলে প্রবাহিত সবচেয়ে শক্তিশালী পশ্চিমা বায়ুর অঞ্চল।
• Roaring Forties:
- পশ্চিমা বায়ু সাধারণত উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে উপমেরু নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়।
- উত্তর গোলার্ধে এই বায়ু দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়।
- দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়।
- দক্ষিণ গোলার্ধে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি থাকায় পশ্চিমা বায়ুর গতিতে বাধা কম পড়ে।
- কম বাধার কারণে দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ বেশি হয়।
- 40° থেকে 47° দক্ষিণ অক্ষাংশ অঞ্চলে এই পশ্চিমা বায়ুর গতিবেগ সবচেয়ে বেশি থাকে।
- এই প্রবল পশ্চিমা বায়ুপ্রবাহের অঞ্চলকে গর্জনশীল চল্লিশা বা Roaring Forties বলা হয়।
- সমুদ্রযাত্রায় এই অঞ্চল গুরুত্বপূর্ণ, কারণ প্রবল পশ্চিমা বায়ু জাহাজ চলাচল ও সমুদ্রের ঢেউয়ের প্রকৃতিতে প্রভাব ফেলে।উৎস:
১) ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি;
২) Science Expert, Live Publications. - If you want to take the shortcut in a sea or ocean, what should the captain follow?
- Pole star
- Direction of airflow
- Latitude
- Ocean current
• সমুদ্র বা মহাসাগরে দ্রুত ও সুবিধাজনক পথে চলতে ক্যাপ্টেনকে ocean current বা সমুদ্রস্রোত অনুসরণ করতে হয়।
• Ocean current:
- Ocean current বা সমুদ্রস্রোত হলো সমুদ্রের পানির ধারাবাহিক ও নির্দিষ্ট দিকের গতিপ্রবাহ।
- সমুদ্রস্রোত বাতাস, পানির ঘনত্বের পার্থক্য, জোয়ার-ভাটা, পৃথিবীর ঘূর্ণন ও মাধ্যাকর্ষণজনিত প্রভাবের কারণে সৃষ্টি হয়।
- সমুদ্রস্রোতের নির্দিষ্ট দিক ও গতি থাকায় অনুকূল স্রোতের দিকে জাহাজ চালালে জাহাজের কার্যকর গতি বাড়ে।
- অনুকূল স্রোত ব্যবহার করলে সময় ও জ্বালানি সাশ্রয় হতে পারে এবং সমুদ্রপথে রুট পরিকল্পনা সহজ হয়।
- বিপরীত স্রোতের বিরুদ্ধে চললে জাহাজের গতি কমে যায় এবং গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগতে পারে।অন্যান্য অপশন:
→ Pole star: ধ্রুবতারা উত্তর দিক নির্ণয়ে সহায়ক।
→ Direction of airflow: বায়ুপ্রবাহ জাহাজ বা নৌযানের গতিতে প্রভাব ফেলতে পারে, কিন্তু সমুদ্রের পানির নির্দিষ্ট প্রবাহকে বোঝায় না।
→ Latitude: অক্ষাংশ কোনো স্থানের উত্তর-দক্ষিণ অবস্থান বোঝায়।উৎস:
১) NOAA National Ocean Service [Link];
২) Encyclopaedia Britannica [Link];
৩) Science Expert, Live Publications. - Which metal is found in the largest amount on the Earth's surface?
- Copper
- Zinc
- Aluminium
- Lead
• Earth’s surface বা ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া ধাতু হলো Aluminium বা অ্যালুমিনিয়াম।
• Aluminium:
- Aluminium-এর রাসায়নিক প্রতীক Al.
- এটি হালকা, রূপালি-সাদা বর্ণের একটি গুরুত্বপূর্ণ ধাতু।
- Earth’s crust বা ভূত্বকে অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া metallic element.
- অক্সিজেন ও সিলিকনের পর অ্যালুমিনিয়াম ভূত্বকের তৃতীয় সর্বাধিক প্রাচুর্যপূর্ণ মৌল।
- অ্যালুমিনিয়াম প্রকৃতিতে সাধারণত মুক্ত ধাতু হিসেবে থাকে না; রাসায়নিকভাবে সক্রিয় হওয়ায় এটি যৌগ ও খনিজের অংশ হিসেবে থাকে।
- বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক।
- অ্যালুমিনিয়াম হালকা, নমনীয়, জারণ-প্রতিরোধী এবং সহজে আকার দেওয়া যায় বলে বিমান, যানবাহন, বৈদ্যুতিক তার, রান্নার পাত্র, প্যাকেজিং ও নির্মাণকাজে ব্যবহৃত হয়।• ভূত্বকের প্রধান উপাদান:
- ভূত্বকে অক্সিজেনের পরিমাণ- ৪২.৭%,
- সিলিকনের পরিমাণ- ২৭.৭%,
- অ্যালুমিনিয়ামের পরিমাণ- ৮.১%,
- লোহা বা আয়রনের পরিমাণ- ৫.১%,
ক্যালসিয়ামের পরিমাণ- ৩.৭%
- সোডিয়ামের পরিমাণ- ২.৮%,
- পটাসিয়ামের পরিমাণ- ২.৬% এবং
- ম্যাগনেসিয়ামের পরিমাণ- ২.১%।উৎস:
১) U.S. Geological Survey, Aluminum Statistics and Information [Link];
২) Encyclopaedia Britannica, Aluminum [Link];
৩) ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি;
৪) Science Expert, Live Publications. - What are the shells of aquatic snails and clams made of?
- Sulphate
- Carbonate
- Phosphate
- Nitrate
• Aquatic snails ও clams-এর shell মূলত calcium carbonate বা CaCO3 দিয়ে তৈরি; তাই সঠিক উত্তর Carbonate।
• Shell-এর গঠন:
- Aquatic snails ও clams হলো Mollusca পর্বের প্রাণী।
- এদের নরম দেহকে সুরক্ষা দেওয়ার জন্য শক্ত shell বা খোলস থাকে।
- এই খোলসের প্রধান অজৈব উপাদান হলো calcium carbonate বা CaCO3 .
- Calcium carbonate-এ calcium ion এবং carbonate ion (CO32-) থাকে।
- Mollusk প্রাণীর mantle নামক দেহস্তর shell তৈরির জন্য calcium carbonate ও protein-জাত পদার্থ নিঃসরণ করে।
- calcium carbonate খোলসকে কঠিন, মজবুত ও সুরক্ষামূলক করে তোলে।
- অনেক সামুদ্রিক প্রাণীর shell বা skeleton গঠনে carbonate ion গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- সমুদ্রের অম্লতা বেড়ে গেলে carbonate ion-এর প্রাপ্যতা কমে যেতে পারে, ফলে shellfish-এর shell তৈরি ও রক্ষণাবেক্ষণ ক্ষতিগ্রস্ত হতে পারে।অন্যান্য অপশন:
→ Sulphate: সালফেট অনেক খনিজ ও লবণে পাওয়া যায়।
→ Phosphate: ফসফেট হাড়, দাঁত ও ATP-এর মতো জৈব-রাসায়নিক গঠনে গুরুত্বপূর্ণ।
→ Nitrate: নাইট্রেট উদ্ভিদের nitrogen source হিসেবে গুরুত্বপূর্ণ।উৎস:
১) NOAA Ocean Acidification Program, Shellfish [Link];
২) Woods Hole Oceanographic Institution [Link];
৩) Science Expert, Live Publications. - What is the main chemical component of paper?
- Lignin
- Hemicellulose
- Cellulose
- Resin
• কাগজের প্রধান রাসায়নিক উপাদান হলো Cellulose বা সেলুলোজ।
• Cellulose:
- Cellulose হলো উদ্ভিদ কোষপ্রাচীরের প্রধান কাঠামোগত উপাদান।
- কাগজ তৈরির প্রধান কাঁচামাল হলো কাঠ, বাঁশ, তুলা বা অন্যান্য উদ্ভিদজাত তন্তু।
- এসব উদ্ভিদ তন্তুর মূল কাঠামো সেলুলোজ দিয়ে গঠিত, তাই কাগজের প্রধান রাসায়নিক উপাদান Cellulose.
- Cellulose একটি প্রাকৃতিক polysaccharide; এর সাধারণ রাসায়নিক সংকেত (C6H10O5)n .
- পেপার পাল্পিং প্রক্রিয়ায় lignin, hemicellulose ও অন্যান্য অপ্রয়োজনীয় উপাদান কমিয়ে cellulose fiber আলাদা করা হয়।
- Cellulose fiber একে অপরের সঙ্গে যুক্ত হয়ে কাগজে শক্তি, নমনীয়তা ও লেখার উপযোগী পৃষ্ঠ তৈরি করে।
- কাগজের গুণমান তন্তুর দৈর্ঘ্য, সেলুলোজের বিশুদ্ধতা, পাল্পিং পদ্ধতি ও প্রক্রিয়াজাতকরণের ওপর নির্ভর করে।অন্যান্য অপশন:
→ Lignin: Lignin উদ্ভিদকোষে cellulose fiber-কে বাঁধতে সাহায্য করে, তবে কাগজে অতিরিক্ত lignin থাকলে কাগজ দ্রুত হলদে ও দুর্বল হতে পারে।
→ Hemicellulose: Hemicellulose উদ্ভিদ তন্তুর একটি সহায়ক polysaccharide.
→ Resin: Resin উদ্ভিদজাত আঠালো পদার্থ বা paper sizing-সংশ্লিষ্ট উপাদান হিসেবে থাকতে পারে।উৎস:
১) Encyclopaedia Britannica, Paper [Link];
২) BioResources/PMC, A Study on Physical and Chemical Properties of Cellulose Paper Immersed in Various Solvent Mixtures [Link];
৩) Science Expert, Live Publications. - What is the main structural component of the Earth?
- Nitrogen
- Hydrogen
- Carbon
- Iron
• পৃথিবীর সামগ্রিক গঠন বা whole Earth composition বিবেচনায় প্রধান structural component হলো Iron বা লোহা।
• Iron:
- Iron-এর রাসায়নিক প্রতীক Fe.
- পৃথিবীর ভেতরের গঠন প্রধানত crust, mantle, outer core ও inner core—এই স্তরগুলো নিয়ে গঠিত।
- পৃথিবীর core বা কেন্দ্রীয় অংশ প্রধানত লোহা দিয়ে গঠিত; এর সঙ্গে nickel এবং কিছু হালকা উপাদানও থাকতে পারে।
- Whole Earth বা পুরো পৃথিবীর ভর বিবেচনায় iron সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত মৌলগুলোর মধ্যে প্রধান।
- পৃথিবীর inner core কঠিন এবং outer core তরল অবস্থার ধাতব স্তর।
- Core অংশে iron-এর আধিক্য পৃথিবীর মোট ভরের বড় অংশ তৈরি করে।
- পৃথিবীর magnetic field বা চৌম্বকক্ষেত্র outer core-এর তরল ধাতব পদার্থের গতির সঙ্গে সম্পর্কিত।
- তবে Earth’s crust বা ভূত্বকের ধাতব প্রাচুর্য বিবেচনায় aluminium সবচেয়ে বেশি পাওয়া যায়; whole Earth composition বিবেচনায় iron প্রধান।উৎস:
১) Encyclopaedia Britannica, Iron [Link];
২) U.S. Geological Survey, The Interior of the Earth [Link];
৩) ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি;
৪) Science Expert, Live Publications.