দুর্নীতি দমন কমিশন পদের নাম: কোর্ট ইন্সপেক্টর (১০ম গ্রেড) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৩.০১.২০২৬
চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড · পরীক্ষার সাল ২০২৬
-
The phrase ‘sine die means
- Half-heartedly
- Doubtfully
- Fixed
- Uncertain
• Sine die (Adverb):
English Meaning: (with reference to business or proceedings that have been adjourned) With no appointed date for resumption.
Bangla Meaning: অনির্দিষ্টকালের জন্য।
• উল্লিখিত অপশনগুলো,
ক) Half-heartedly - অর্ধ-উৎসাহে, মনোযোগহীনভাবে, বা অনীহার সঙ্গে।
খ) Doubtfully - অনিশ্চিতভাবে।
গ) Fixed - স্থায়ী, স্থির, ঠিক।
ঘ) Uncertain - পরিবর্তনশীল; অস্থির; অনিশ্চিত।
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The phrase "Sine die" means - Uncertain.Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
-
Words inscribed on a tomb is an-
- Epitome
- Epithet
- Episode
- Epitaph
Correct answer: Epitaph.
• Epitaph (Noun):
- English Meaning: a short piece of writing or a poem about a dead person, especially one written on their gravestone.
- Bangla meaning: সমাধিলিপি।• উল্লিখিত বাকি অপশনগুলো,
• Epitome (Noun):
- English Meaning: the typical or highest example of a stated quality, as shown by a particular person or thing.
- Bangla Meaning: সারসংক্ষেপ; গুণাবলির প্রতীক• Epithet (Noun):
- English Meaning: an adjective added to a person's name or a phrase used instead of it, usually to criticize or praise them.
- Bangla Meaning: কোনো চরিত্রের গুণাবলিসূচক বিশেষণ অথবা বর্ণনা। যেমন Akbar the great.• Episode (Noun):
- English meaning: An event or a group of events occurring as part of a sequence; an incident or period considered in isolation.
- Bangla meaning: কোনো সুদীর্ঘ কাহিনির অন্তর্গত উপাখ্যান।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary. - শুদ্ধ বানান কোনটি?
- ভাগীরথী
- নিশিথীনি
- শারিরীক
- সমিচীন
শুদ্ধ বানান- ভাগীরথী।
- এটি একটি সংস্কৃত শব্দ।
- শব্দটি বিশেষ্য পদ।
অর্থ:
- পুরাণমতে সূর্যবংশের নৃপতি ভগীরথ কঠোর তপস্যা করে গঙ্গাকে স্বর্গ থেকে মর্ত্যে অবতরণ করান বলে) গঙ্গানদীর অন্য নাম,
- গঙ্গার শাখা নদীবিশেষ।অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ- নিশীথিনী, শারীরিক, সমীচীন।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
- ফেসবুকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- সিয়াটল
- ক্যালিফোর্নিয়া
- ওয়াশিংটন
- নিউইয়র্ক
• Facebook-এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের California অঙ্গরাজ্যের Menlo Park-এ অবস্থিত।
• Facebook-এর পরিচিতি:
- Facebook একটি অনলাইন social media platform এবং social network service. এটি ব্যবহারকারীদের প্রোফাইল তৈরি, পোস্ট প্রকাশ, ছবি-ভিডিও শেয়ার, বন্ধু ও পরিবারের সঙ্গে সংযোগ, গ্রুপে অংশগ্রহণ এবং বার্তা আদান-প্রদানের সুযোগ দেয়।
- Facebook ২০০৪ সালে Mark Zuckerberg, Eduardo Saverin, Dustin Moskovitz এবং Chris Hughes-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এটি বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে পরিণত হয়।
- বর্তমানে Facebook Meta Platforms-এর অধীন পরিচালিত একটি গুরুত্বপূর্ণ service। Meta-এর অন্যান্য পরিচিত সেবার মধ্যে Instagram, Messenger, Threads ও WhatsApp অন্তর্ভুক্ত।• সদর দপ্তর:
- Facebook/Meta-এর corporate headquarters Menlo Park, California-এ অবস্থিত। Menlo Park যুক্তরাষ্ট্রের California অঙ্গরাজ্যের Silicon Valley অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিকেন্দ্র।উৎস:
১) Britannica;
২) Meta Platforms, Inc.;
৩) Computer & ICT Cloud, Live Publications. - বাংলা সাহিত্যে 'কালকূট' নামে পরিচিত কোন লেখক?
- সমরেশ মজুমদার
- আলাউদ্দিন আল আজাদ
- সমরেশ বসু
- শওকত ওসমান
• 'সমরেশ বসু' বাংলা সাহিত্যে 'কালকূট' নামে পরিচিত।
অন্যদিকে,
- শেখ আজিজুর রহমানের সাহিত্যিক ছদ্মনাম - শওকত ওসমান।বাংলা সাহিত্যের কয়েকজন লেখক ও তাদের ছদ্মনাম:
- সোমেন চন্দ এর ছদ্মনাম - ইন্দ্রকুমার সোম।
- মধুসূদন মজুমদারের ছদ্মনাম - দৃষ্টিহীন।
- রাজশেখর বসুর ছদ্মনাম - পরশুরাম।
- বিমল ঘোষ এর ছদ্মনাম - মৌমাছি।
- বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম - যাযাবর।
- সতীনাথ ভাদুড়ী এর ছদ্মনাম - চিত্রগুপ্ত।
- বিমল মিত্র এর ছদ্মনাম - জাবালি।
- সৈয়দ মুজতবা আলী এর ছদ্মনাম - প্রিয়দর্শী।
- সুনীল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম - নীল লোহিত।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
- Identify the correct spelling:
- Questionaire
- Questionoir
- Questionnaire
- Questionair
Correct answer: Questionnaire.
Questionnaire (noun):
- English Meaning: A set of questions for obtaining statistically useful or personal information from individuals.
- Bengali Meaning: প্রশ্নাবলি; মতামত জরিপ কাজে ব্যবহৃত প্রশ্নমালা।• Example of sentences:
1. Visitors to the country have been asked to fill in a detailed questionnaire.
2. The study is based on the responses of 302 employers to an online questionnaire.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - An extra message added at the end of a letter after it is signed is called-
- Corrigendum
- Postscript
- NB
- RSVP
Postscript is used for introducing some additional information at the end of a letter after you have signed your name.
Source: English Writing Skills by Prof. K M A Bari - ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কী?
- কপাল কুন্ডলা
- নীলদর্পন
- মরুশিখা
- মেঘনাদবধ
• 'নীলদর্পণ' নাটক:
- দীনবন্ধু মিত্রের প্রথম ও সর্বশ্রেষ্ঠ নাটক নীলদর্পণ।
- এটি বাংলা সাহিত্যে একটি বিখ্যাত নাটক।
- ১৮৬০ সালে নাটকটি প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয়।
- এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক এবং নাটকটি ঢাকায় প্রথম মঞ্চস্থ হয়।
- A Native ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত এর ইংরেজি অনুবাদ করেন। অনুবাদটি ১৮৬১ সালে Nil Darpan or The Indigo Planting Mirror নামে প্রকাশিত হয়।অন্যদিকে,
--------------------
• ‘মেঘনাদবধ কাব্য’ দুখণ্ড ও নয় সর্গে রচিত মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য। প্রথম খণ্ড ১৮৬১ সালের জানুয়ারি মাসে এবং দ্বিতীয় খণ্ড একই বছরের আগস্ট মাসে কলকাতা থেকে প্রকাশিত হয়।• কপালকুণ্ডলা: বাংলা সাহিত্যের রোমাঞ্চধর্মী ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় সার্থক উপন্যাস 'কপালকুণ্ডলা'৷ এটি প্রকাশিত হয় ১৮৬৬ সালে। অরণ্যে এক কাপালিক-পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে উপন্যাসটির কাহিনী গড়ে উঠেছে। বষ্কিমের জীবৎকালেই এই উপন্যাসের আটটি সংস্করণ হয়।
• যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত কাব্য- মরুশিখা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
- 'উৎকর্ষতা' কী কারণে অশুদ্ধ?
- সন্ধিজনিত
- প্রত্যয়জনিত
- উপসর্গজনিত
- বিভক্তিজনিত
• 'উৎকর্ষতা' শব্দটি প্রত্যয়জনিত অশুদ্ধ।
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• উৎকর্ষ এটি বিশেষ্য পদ,
- (উৎ + √কৃষ্ + অ) প্রত্যয় সাধিত শব্দ।• আর এর সাথে 'তা’ (বিশেষ্য) প্রত্যয় যুক্ত করলে ‘উৎকর্ষতা’ হয় যা বিশেষ্যের দ্বিত্ব প্রয়োগ। অর্থাৎ ‘উৎকর্ষতা’ শব্দে তা-প্রত্যয়ের অপপ্রয়োগ ঘটেছে।
• ‘উৎকর্ষতা’ শব্দের শুদ্ধ প্রয়োগ হবে- 'উৎকর্ষ বা উৎকৃষ্টতা'।
-----------------------
• নিয়ম:
‘তা’ ‘ত্ব’ এবং ‘য’ হলো বিশেষ্যবাচক প্রত্যয়। যা কেবল বিশেষণ শব্দকে বিশেষ্য করে। তাই বিশেষ্য শব্দের সঙ্গে আবারও ‘তা’ ‘ত্ব’ বা য যুক্ত করলে তা ভুল হবে। যেমন: কৃপণ বিশেষণ শব্দের সাথে তা প্রত্যয় যুক্ত হয়ে কৃপণতা হয়েছে।উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
- 'Paradise Lost' attempted to-
- Justify the ways of man to God
- Show that Satan and God have equal power
- Justify the ways of God to man
- Explain why both good and evil are necessary
Correct answer: Justify the ways of God to man.
• Paradise Lost:
- The theme of Paradise Lost, or 'Paradise Lost' attempted to - Justify the ways of God to men.
- ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য হিসেবে তার এই রচনাটি স্বীকৃত।
- ১২টি বই বা খণ্ডে বিভক্ত এই মহাকাব্যটি প্রথম ১৬৬৭ সালে প্রকাশিত হয়।
- এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ)- এ রচিত।
- খ্রিস্টধর্মের মূল বিশ্বাসকে ভিত্তি করে আদম ও হাওয়ার স্বর্গচ্যুতি এবং পৃথিবীতে আগমনের কাহিনীই এই কাব্যের মূল বিষয়বস্তু।• Summary:
- Satan and his followers were expelled from heaven as punishment for rebelling against God.
- পরাজয় মেনে নিতে না পেরে শয়তান মানবজাতিকে খোদাদ্রোহ করতে প্ররোচনা দেয় এবং এভাবে সে তার প্রতিশোধ নিতে চায়।
- Going to the Garden of Eden, he kept tempting the first woman, Eve, to eat the fruit of the forbidden tree; at one point, both Eve and Adam ate the fruit.
- After eating the fruit, they realized their guilt and were also expelled from heaven.• John Milton:
- ১৬০৮ সালে ইংল্যান্ডের লন্ডনে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian.
- He is considered the most important English author after William Shakespeare
- Mainly famous as a poet, Milton also wrote high-quality political essays
- He is called the 'Epic Poet' and also the 'great master of Blank Verse'.• Some notable works:
- Paradise Lost (Epic),
- Paradise Regained (Epic),
- Samson Agonistes,
- On Shakespeare,
- Of Education (Prose),
- On his Blindness,
-The Tenure of Kings and Magistrates,
- Lycidas (Elegy).
Source:
1. Britannica.
2. English Essence by Website. - 'Once in a blue moon' means-
- always
- very rarely
- nearly
- hourly
The correct answer is - খ) very rarely.
• Once in a blue moon
- English meaning: very rarely.
- Bangla meaning: কদাচিৎ।
• Example sentence:
- He visits us once in a blue moon.
- Bangla meaning: সে কদাচিৎ আমাদের কাছে আসে।
Source: Oxford Learners Dictionaries. - প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
- সেভার্স চুক্তি
- লুজেন চুক্তি
- ভার্সাই চুক্তি
- প্যারিস চুক্তি
ভার্সাই চুক্তি:
- প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে ২৮ জুন, ১৯১৯ সালে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।
- স্থান: ফ্রান্সের ভার্সাই প্রাসাদের হল অফ মিররসে স্বাক্ষরিত হয়েছিল।
- পক্ষসমূহ: মিত্রশক্তি (ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জাপান) এবং জার্মানি।
- প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির ওপর যে ক্ষতিপূরণ আরোপ করা হয়েছিল, তা মূলত স্বাক্ষরিত ভার্সাই চুক্তি (Treaty of Versailles)-এর মাধ্যমে হয়েছিল। এই চুক্তিটি জার্মানিকে যুদ্ধের জন্য দায়ী করে এবং মিত্র দেশগুলোর ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে বাধ্য করে।
- ফলাফল: যুদ্ধের কারণে মিত্র দেশগুলোর যে ক্ষতি হয়েছিল, তার জন্য জার্মানিকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়।
• প্রথম বিশ্বযুদ্ধ:
- প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যাস্ড বসনিয়র রাজধানী সারায়েভোতে - আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে।
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।
অন্যদিকে,
- সেভার্স চুক্তি: প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি ও উসমানীয় সাম্রাজ্যের মধ্যে ১৯২০ সালে স্বাক্ষরিত হয়, তবে এটি কার্যকর হয়নি এবং পরে বাতিল হয়।
- লুজেন চুক্তি: লুজান চুক্তি হলো ১৯২৩ সালের ২৪ জুলাই সুইজারল্যান্ডের লুজান শহরে স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক শান্তি চুক্তি। এই চুক্তির মাধ্যমে ১ম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে এবং আধুনিক তুরস্ক প্রজাতন্ত্রের সীমানা ও সার্বভৌমত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়। এটি ১৯২০ সালের অপমানজনক 'সেভরেস চুক্তি' বাতিল করে, কিন্তু তুরস্কের উপর বিভিন্ন বিধিনিষেধও আরোপ করে।
- প্যারিস চুক্তি: ১৯১৯ সালের প্যারিস শান্তি সম্মেলনের অংশ, কিন্তু মূল চুক্তি ভার্সাই।
উৎস: History.com - মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?
- পার্লামেন্ট
- কংগ্রেস
- সিনেট
- কোনোটিই নয়
- মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হলো কংগ্রেস।
- এটি দ্বিকক্ষবিশিষ্ট—সিনেট (উচ্চকক্ষ) এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ (নিম্নকক্ষ)।• যুক্তরাষ্ট্র:
- যুক্তরাষ্ট্রে মোট ৫০টি রাজ্য রয়েছে, এর মধ্যে আলাস্কা ভৌগোলিকভাবে বৃহত্তম রাজ্য এবং ক্যালিফোর্নিয়া জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় অঙ্গরাজ্য।
- দেশটি ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে,
- ৪ জুলাই যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস হিসেবে পালিত হয়।
- যুক্তরাষ্ট্রের আইনসভা হলো কংগ্রেস,
- আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট—এর নিম্নকক্ষ হলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ হলো সিনেট।
- দেশটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন এবং বর্তমানে প্রেসিডেন্ট পদে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। [মার্চ, ২০২৬]
তথ্যসূত্র: ব্রিটানিকা। - ASEAN এর বর্তমান সদস্য দেশ কয়টি?
- ১০
- ১১
- ০৯
- ১২
ASEAN-এর বর্তমান সদস্য দেশ ১১টি।
ASEAN:
- ASEAN (Association of Southeast Asian Nations) হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি আন্তঃসরকারি আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক জোট যা মূলত এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শান্তি, নিরাপত্তা ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য দেশ: ১১টি। সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও পূর্ব তিমুর (সর্বশেষ)।
উৎস: ASEAN ওয়েবসাইট। - নিচের কোন বিপরীত শব্দযুগল শুদ্ধ নয়-
- আকাশ-পাতাল
- সম্মুখে-পেছনে
- অতিথি-অভ্যাগত
- ভিতর-বাহির
- বিপরীত শব্দযুগল শুদ্ধ নয়- অপশন (গ) অতিথি-অভ্যাগত।
- 'অভ্যাগত' অতিথির সমার্থক শব্দ।• 'অতিথি' এর প্রতিশব্দ:
অভ্যাগত, মেহমান, নিমন্ত্রিত, আমন্ত্রিত, কুটুম, কুটম্ব, আগন্তুক ইত্যাদি।অন্যদিকে,
--------------------
আকাশ-পাতাল,
সম্মুখে-পেছনে,
ভিতর-বাহির।
[শুদ্ধ বিপরীতার্থক শব্দযুগল।]উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
- 'নিমরাজি' শব্দে 'নিম' উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- সামান্য
- অপূর্ণ
- না
- আধা
• 'নিমরাজি' শব্দে 'নিম' উপসর্গটি অর্ধেক বা আধা অর্থে ব্যবহৃত হয়েছে।
- এটি একটি ফারসি উপসর্গের উদাহরণ।আরও কিছু ফারসি উপসর্গ নিম্নরূপ-
- ফি: প্রত্যেক অর্থে: ফি-বছর, ফি-সপ্তাহ, ফি-রোজ, ফি-সব।
- না: না অর্থে: নারাজ, নাচার।
- ব: সাথে অর্থে: বনাম, বকলম, বমাল।
- কম: অল্প অর্থে: কমবখ্ত, কমআক্কেল, কমজোর।
- বে: না অর্থে: বেকার, বেয়াদব, বেকসুর, বেহায়া।
- বর: মন্দ অর্থে: বরখাস্ত, বরখেলাপ, বরদাস্ত, বরবাদ।
- নিম: অর্ধেক অর্থে: নিমরাজি, নিমমোল্লা।উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- "বেলাকে অতিক্রান্ত” পদের অর্থ কি?
- অবেলা
- গোধুলি
- উদ্বেল
- সাঁজ
• 'বেলাকে অতিক্রান্ত' অর্থ - উদ্বেল।
এটি উপসর্গযুক্ত বা সমাস-জাত পদের উদাহরণ। উৎ (উপসর্গ) যোগে - যা বেলা (সময়/দিনের একটা নির্দিষ্ট সময়) কে অতিক্রম করে গেছে।
অর্থাৎ, বেলা অতিক্রান্ত বা দিনের নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়া অবস্থা বোঝায়, যার এককথায় প্রকাশ উদ্বেল।
----------------------
• অব্যয়ীভাব সমাস:
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।যেমন:
অতিক্রান্ত (উৎ) অর্থে:
- বেলাকে অতিক্রান্ত = উদ্বেল,
- শৃঙ্খলাকে অতিক্রান্ত = উচ্ছৃঙ্খল।অনতিক্রম্যতা (যথা) অর্থে:
- রীতিকে অতিক্রম না করে = যথারীতি,
- সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য।সাদৃশ্য অর্থে অব্যয়ীভাব সমাস:
- বনের সদৃশ = উপবন,
- শহরের সদৃশ = উপশহর।পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাস হচ্ছে:
পশ্চাৎ ধাবন = অনুধাবন।
--------------------
অন্যান্য অপশনগুলোর বিশ্লেষণ-
ক) অবেলা - অসময় বা শেষবেলা।
খ) গোধূলি - সন্ধ্যাকাল, সূর্যাস্তের সময়।
ঘ) সাঁজ/সাঁঝ - সন্ধ্যাকাল বা সায়াহ্ন।উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
- গ্রিস ট্রাজেডি 'ইডিপাস' বাংলায় কে অনুবাদ করেন?
- মুনীর চৌধুরী
- কবির চৌধুরী
- সৈয়দ আলী আহসান
- লিলি চৌধুরী
• 'ইডিপাস' বাংলা অনুবাদ:
গ্রিক ট্র্যাজেডি 'ইডিপাস' (Sophocles-এর 'Oedipus Rex') বাংলায় অনুবাদ করেছেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক সৈয়দ আলী আহসান। তিনি মূল গ্রিক নাটকের নাটকীয়তা ও দার্শনিক ভাব বজায় রেখে এটি বাংলায় রূপান্তর করেন।
- তিনিই এফ ওয়াল্টিং এর ইংরেজি অনুবাদ অনুসরণ করে ইডিপাস নাটকটি বাংলায় ভাষান্তর করেন, যা বাঙালি পাঠকের কাছে গ্রিক ট্র্যাজেডির রূপ তুলে ধরে।
----------------------
• সৈয়দ আলী আহসান:
- ১৯২০ সালে মাগুরা জেলার আলোকদিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি কর্মজীবনে ঢাকা, চট্টগ্রাম ও করাচি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।
- রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- অনেক আকাশ,
- একক সন্ধ্যায় বসন্ত,
- সহসা সচকিত,
- উচ্চারণ,
- আমার প্রতিদিনের শব্দ,
- সমুদ্রেই যাবো।• তাঁর রচিত প্রবন্ধ-গবেষণাগ্রন্থ:
- কবিতার কথা,
- নজরুল ইসলাম,
- রবীন্দ্র কাব্যবিচারের ভূমিকা,
- কবিতার কথা ও অন্যান্য বিবেচনা।• তাঁর রচিত আত্মজীবনী:
- আমার সাক্ষ্য।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
- জসীম উদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
- রাখালী
- সোজন বাদিয়ার ঘাট
- নকশী কাঁথার মাঠ
- বালুচর
• 'রাখালী' কাব্যগ্রন্থ:
- 'রাখালী' পল্লীকবি জসীম উদ্দীনের প্রথম প্রকাশিত ও অন্যতম জনপ্রিয় কাব্যগ্রন্থ, যা ১৯২৭ সালে পলাশ প্রকাশনী থেকে প্রকাশিত হয়।
- বইটিতে মোট ১৯টি কবিতা রয়েছে, যেখানে গ্রামীণ প্রকৃতি, সাধারণ মানুষের জীবনচিত্র ও বেদনাবোধ ফুটে উঠেছে।
- এর মধ্যে বিখ্যাত 'কবর' কবিতাটি এই কাব্যেরই অন্তর্ভুক্ত।
---------------------
জসীম উদ্দীন রচিত অন্যান্য সাহিত্যকর্মগুলো হলো-
• কাব্যগ্রন্থ:
- নকশী কাঁথার মাঠ।
- সোজন বাদিয়ার ঘাট।
- মাটির কান্না।
- ভয়াবহ সেই দিনগুলিতে।
- বালুচর।
- রাখালী (তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাখালী প্রকাশিত হয় ১৯২৭ সালে)।
- রূপবতী ইত্যাদি।• নাটক:
- পদ্মাপাড়।
- বেদের মেয়ে।
- পল্লীবধূ।
- মধুমালা।
- গ্রামের মায়া ইত্যাদি।• শিশুতোষ গ্রন্থ:
- এক পয়সার বাঁশী।
- হাসু।
- ডালিম কুমার।• ভ্রমণকাহিনি:
- চলে মুসাফির।
- হলদে পরীর দেশ।
- যে দেশে মানুষ বড়।
• তাঁর রচিত উপন্যাস: বোবা কাহিনী।উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
- 'অভাব' অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
- অকাজ
- আলুনি
- আবছায়া
- নিখুঁত
• বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।• 'অভাব' অর্থে 'আ' উপসর্গ যোগে গঠিত শব্দ: আকাঁড়া, আধোয়া, আলুনি।
অন্যদিকে,
----------------
• 'অ' উপসর্গের ব্যবহার 'নিন্দিত অর্থে'- অকাজ, অকেজো, অবেলা, অপায়া।
• 'আবছায়া' শব্দের 'আব' উপসর্গটি অস্পষ্টতা অর্থে ব্যবহৃত হয়েছে।
• 'নিখুঁত' শব্দের 'নি' নাই / নেতি অর্থে ব্যবহৃত হয়েছে।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
- 'অনেক কষ্টে যা অধ্যয়ন করা যায়' এক কথায় কী হবে?
- অনধ্যয়
- দুরধ্যয়
- কষ্টাধ্যায়ন
- নিরধ্যয়ন
• অনেক কষ্টে যা অধ্যয়ন করা যায়- দুরধ্যয়।
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'দুরধ্যয়' অর্থ- পাঠ করা দুঃসাধ্য এমন, দুষ্পাঠ্য।অন্যদিকে,
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে- অনধ্যয়, কষ্টাধ্যায়ন এবং নিরধ্যয়ন শব্দের বানানগুলো অশুদ্ধ।এরূপ কিছু এক কথায় প্রকাশ-
• 'যা কষ্টে লাভ করা যায়' এক কথায় প্রকাশ - দুর্লভ।
- যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না - দুস্তর।
- যা কষ্টে জয় করা যায় - দুর্জয়।
- যেখানে যাওয়া কষ্টকর - দুর্গম।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে।
- চর্যাপদের পদসংখ্যা কতগুলি?
- ৪১টি
- ৫১টি
- ৫৬টি
- ৬২টি
চর্যাপদের পদসংখ্যা বিষয়ক আলোচনা:
• চর্যাচর্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ শুধু প্রাচীন বাংলা সাহিত্যেরই নিদর্শন নয়, প্রাচীন বাংলা গানেরও নিদর্শন।
• সুকুমার সেনের মতে চর্যাপদের মোট পদসংখ্যা (গান সংখ্যা) ৫১টি। কিন্তু শহীদুল্লাহর মতে, চর্যাপদের পদসংখ্যা ৫০টি।
• চর্যাপদের কয়েকটি পাতা নষ্ট হয়ে যাওয়ায় সাড়ে ৪৬টি পদ আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ, চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা সাড়ে ৪৬টি। ২৩ এর অর্ধেক পাওয়া গেছে; আর ২৪,২৫ ও ৪৮ সংখ্যক পদ পাওয়া যায়নি। চর্যাপদে ৬টি প্রবাদ বাক্য পাওয়া যায়।• সুকুমার সেন রচিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম 'চর্যাগীতি পদাবলী'। যদিও সুকুমার সেন মনে করেন যে, চর্যাপদের পদসংখ্যা - ৫১টি; তবে তিনি তার 'চর্যাগীতি পদাবলী' গ্রন্থে ৫০টি পদের উল্লেখ করেছেন।
• টীকাকারের কাছে মূল চর্যার পুঁথিতে আরো অন্তত একটি বেশি চর্যা ছিল (১১ ও ১২ তম চর্যার মাঝখানে)। এই চর্যাটির ব্যাখ্যা না থাকায় লিপিকার উদ্ধৃত করেন নি, শুধু 'টীকা নাই' এই মন্তব্যটুকু করিয়াছেন।
• সংস্কৃত ভাষায় মুনিদত্ত চর্যাপদের ব্যাখ্যা করেন। তিনি ১১নং পদের ব্যাখ্যা করেননি। আলোচনা অংশে তার বক্তব্য মুনিদত্ত ৫০টি ব্যাখ্যা করেছিলেন।• ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত 'Buddhist Mystic Songs’ গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির কথা বলেছেন। এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্ চর্যাপদের পদ সংখ্যা ৫০টি বলে মনে করেন।
• উল্লেখ্য, চর্যাপদের একটি পদ ছিন্ন অবস্থায় পাওয়া গেছে, সেখান থেকেই এই মতবিরোধের সৃষ্টি।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি ভাষার অনুবাদ আবিষ্কার করেন।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।
- যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে কী বলে?
- প্রোষিতভর্তৃকা
- প্রবাসিনী
- প্রোষিতপত্নীক
- প্রোষিতা
• যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে বলে - প্রোষিতপত্নীক।
উল্লেখ্য,
- প্রোষিত অর্থ: বিদেশগত, প্রবাসী। স্ত্রী. প্রোষিতা/প্রোশিতা।
- প্রবাসিনী অর্থ: নিজ দেশ ভিন্ন অন্য দেশে বাস করে এমন।
- প্রোষিতভর্তৃকা অর্থ: যে নারীর স্বামী প্রবাসে থাকে।উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
- 'তুমি আসলে আমি যাব' এটি কোন ধরনের বাক্য?
- অনুজ্ঞাসূচক
- কার্যকারণসূচক
- ইচ্ছাসূচক
- পারস্পরিকবাচক
• 'তুমি আসলে আমি যাব।'- এটি কার্যকারণাত্মক বা কার্যকারণসূচক বাক্য।
• কার্যকারণাত্মক বাক্য:
- যদি কোনো বাক্যে ক্রিয়া নিষ্পত্তি কোনো বিশেষ শর্তের অধীনে এমন বোঝায়, তাহলে তাকে কার্যকারণাত্মক বাক্য বলে।
- এই ধরনের বাক্যের অন্য নাম শর্তসূচক, শর্তসাপেক্ষ বাক্য।
যেমন:
- মন দিয়ে না পড়লে পাশ করা যায় না।
- তুমি আসলে আমি যাব।অন্যদিকে,
--------------------
• ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য:
- যে বাক্যে ইচ্ছা, প্রার্থনা, উচ্ছ্বাস ইত্যাদি অর্থ প্রকাশিত হয়, তাকে ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য বলে।
- একে ইচ্ছাসূচক, ইচ্ছাবোধক বাক্যও বলা হয়।
যেমন:
- মহারাজের জয় হোক।
- আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে।• অনুজ্ঞা বা আদেশসূচক বাক্য:
- যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি অর্থ প্রকাশ পায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে।
- একে আজ্ঞাসুচক, আদেশসূচক বাক্যও বলা হয়।
যেমন:
- সদা সত্য কথা বলবে।
- কাছে এসো।উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
- শব্দ ও ধাতুর মূলকে বলে?
- প্রকৃতি
- বিভক্তি
- ধাতু
- কারক
• শব্দ ও ধাতুর মূলকে বলে - প্রকৃতি।
• প্রকৃতি:
- ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু বা প্রকৃতি।
- পদ থেকে বিভক্তি ও প্রত্যয় বাদ দিলে প্রকৃতি অংশ পাওয়া যায়।
- অর্থাৎ শব্দ বা পদের মূল অংশকে বলে প্রকৃতি৷
যেমন - চলা।
এখানে √চল্ হলো ধাতু বা প্রকৃতি, আর বিভক্তি হলো 'আ'৷- প্রকৃতি দুই প্রকার।
যথা:
১. নামপ্রকৃতি: নামপদের মূল অংশকে বলে নামপ্রকৃতি।
২. ক্রিয়াপ্রকৃতি: ক্রিয়াপদের মূল অংশকে বলে ক্রিয়া-প্রকৃতি। একে ধাতুও বলা হয়।
-----------------------
অন্যান্য অপশনগুলোর বিশ্লেষণ:
খ) বিভক্তি: শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে পদ গঠন করে। এটি মূল নয়, বরং মূলের সাথে যোগ হয়। উদাহরণ: বাড়িতে, ছেলেকে, পড়ছি। (বিভক্তি = তে, কে, ছি)
গ) ধাতু: ক্রিয়ার মূলকে ধাতু বলে (যেমন: কর্, লিখ্, খা, যা)। ধাতু নিজেই এক ধরনের প্রকৃতি, কিন্তু প্রশ্নে “শব্দ ও ধাতুর মূল” বলা হয়েছে, তাই সাধারণ নাম প্রকৃতি।
ঘ) কারক: বাক্যে ক্রিয়ার সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে (কর্তা, কর্ম, করণ ইত্যাদি)। এটি মূল নয়, বরং সম্পর্ক নির্দেশ করে।উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
- অর্ধ-সংবৃত স্বরধ্বনি কোনটি?
- ই
- উ
- এ
- অ
• স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত।
- সংবৃত: [ই], [উ]।
- অর্ধ-সংবৃত: [এ], [ও]।
- বিবৃত: [আ]।
- অর্ধ-বিবৃত: [অ্যা], [অ]।• সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কম খোলে; বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট বেশি খোলে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
- 'নদী'র সমার্থক শব্দ কোনটি?
- তটিনী
- পর্নকার
- বারুই
- কোনোটিই নয়
• 'নদী'র সমার্থক শব্দগুলো হলো:
নদ, নদনদী, স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, তরঙ্গিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।
অন্যদিকে,
• 'বারুই' শব্দের অর্থ - যারা পান উৎপাদন করে এবং বিক্রয় করে।
• 'পর্ণকার' অর্থ - পান বিক্রেতা বা পান ব্যবসায়ী।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। - 'কলম' শব্দটি কোন ভাষা হতে গৃহীত?
- সংস্কৃত
- আরবি
- ফারসি
- তুর্কি
• "কলম" শব্দটি 'আরবি' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
অর্থ:
- কোন শক্ত দণ্ডের প্রান্তে বল বা নিব সংযুক্ত করে তৈরী লেখনী; ঝরনাকলম।
- নলখাগড়া পালক প্রভৃতির অগ্রভাগ ত্যারচা করে কেটে তৈরী লেখনী।কিছু আরবি শব্দ:
- এলাহি,
- কয়েদ,
- কসাই,
- খারাবি,
- খারাপ,
- খারিজ ইত্যাদি।উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
- কোন কবি 'ধর্মমঙ্গল' কাব্যের প্রণেতা?
- বংশীদাস চক্রবর্তী
- রূপরাম চক্রবর্তী
- মুকুন্দরাম চক্রবর্তী
- বলরাম চক্রবর্তী
• ধর্মমঙ্গল কাব্য:
- ধর্ম ঠাকুরের নাম যে মঙ্গলকাব্য সৃষ্ঠ হয়েছে তার নাম ধর্মমঙ্গল।
- ধর্মমঙ্গল কাব্য ধারার প্রথম কবি- ময়ূর ভট্ট।
- ময়ূর ভট্ট রচিত গ্রন্থটি হলো 'হাকন্দপুরাণ'।
- ধর্মমঙ্গল কাব্য ধারার শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী।
- তাঁর রচিত গ্রন্থের নাম শ্রীধর্মমঙ্গল।- ধর্মমঙ্গল ধারার অন্যান্য কবি:
• রূপরাম চক্রবর্তী,
• খেলারাম চক্রবর্তী,
• মানিক রাম,
• শ্যাম পণ্ডিত,
• নরসিংহ বসু প্রমুখ।উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
- I can't put up with him anymore. Here 'put up with' means:
- To protect
- To terminate
- To tolerate
- To prevent
Correct answer: To tolerate.
• Put up with (Idiom):
- English Meaning: Tolerate or endure something.
- Bangla Meaning: সহ্য করা, বিনা প্রতিবাদে মেনে নেওয়া।• উল্লিখিত অপশনগুলো,
ক) To protect - রক্ষণ/ ত্রাণ করা; নিরাপদ/ সুরক্ষিত করা; নিরাপদে রাখা।
খ) To terminate - ইতি টানা; সমাপ্ত করা; সমাপ্ত হওয়া।
গ) To tolerate - সহ্য করা।
ঘ) To prevent - নিবৃত্ত করা।• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - To tolerate শব্দটি Put up with এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
• Example sentence:
- She could not put up with her new roommate.
- I don't know how he puts up with their constant complaining.Source: Oxford Learner's Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
- The synonym for 'panoramic' is-
- Scenic
- Narrow
- Limited
- Restricted
Correct answer: Scenic.
• Panoramic (Adjective):
- English meaning: showing a full or wide view.
- Bangla meaning: বিস্তৃত অবাধ দৃশ্যপট; ক্রমাগত চলমান দৃশ্য।• উল্লিখিত অপশনগুলো,
ক) Scenic - মনোরম নৈসর্গিক দৃশ্যসংবলিত; নৈসর্গিক শোভামণ্ডিত।খ) Narrow - সংকীর্ণ; অপ্রশস্ত; সরু; চাপা; অনায়ত।
গ) Limited - সীমাবদ্ধ; দায়যুক্ত ব্যবসাপ্রতিষ্ঠান।
ঘ) Restricted - সীমাবদ্ধ, নিয়ন্ত্রিত।
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym for "Panoramic" is - Scenic.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - The antonym for 'Slothful' is-
- Playful
- Sluggish
- Energetic
- Quarrelsome
Correct answer: Energetic.
• Slothful (Adjective)
- English Meaning: inclined to sloth: indolent.
- Bangla Meaning: নিষ্ক্রিয়; অলস।• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ -
ক) Playful (adjective)
- কৌতুকপূর্ণ; সকৌতুক; লীলাপর; ক্রীড়াপর; ক্রীড়াপরায়ণ।খ) Sluggish (adjective)
- নিষ্ক্রিয়; মন্থরগতি।গ) Energetic (adjective)
- কর্মশক্তিসম্পন্ন; উদ্যমী।ঘ) Quarrelsome (adjective)
- ঝগড়াটে; বদরাগী।• সুতরাং, বোঝা যাচ্ছে যে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে "Energetic" শব্দটি "Slothful" এর বিপরীত অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর - Energetic.Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary. - What is the plural form of 'Sheep'?
- Sheeps
- Sheep
- Sheepes
- Sheepse
Correct answer: Sheep.
• Sheep:
- English meaning: a farm animal with thick curly hair that eats grass and is kept for its wool, skin, and meat.
- Bangla meaning: ভেড়া; মেষ; গড্ডল।
- Plural form: Sheep• কতগুলো শব্দ আছে যাদের singular এবং plural form একই রকম থাকে।
- যেমন- Sheep, Dear, Deer, Corps, Offspring, Series, Dozen, Species, Aircraft, Hovercraft, Spacecraft, Public, Gross, Hundred, Thousand, Million ইত্যাদি।Source: Cambridge Dictionary & Accessible Dictionary by Bangla Academy.
- Which gender is the word 'orphan'?
- Neuter
- Feminine
- Common
- Masculine
Correct answer: Common gender.
• Orphan (Noun):
- English Meaning: A child whose parents are dead.
- Bangla Meaning: এতিম; (শিশু): an orphan child.- এটি ছেলে-মেয়ে উভয়কেই বুঝায়।
- সুতরাং, সঠিক উত্তর- common gender.
----------------------
• Gender:
- যে সকল শব্দ দ্বারা কোন noun or pronoun এর পুরুষ, স্ত্রী বা এদের কোনটিই নয় বা অবচেতন পদার্থ(ক্লীব) ইত্যাদি বুঝায় তাদেরকে Gender বলে। Gender সাধারনত চার প্রকার। যথা:1. Masculine Gender:
- যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বাচক অবস্থাকে বোঝায় তাকে Masculine Gender বলে।
- যেমন – Man, Boy, Brother, Bull, He, Dog, Cock, ইত্যাদি।2. Feminine Gender:
- যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বাচক অবস্থাকে বোঝায় তাকে Feminine Gender বলে।
- যেমন – Woman, Cow, Sister, Girl, She, Bitch, Hen, ইত্যাদি।3. Neuter Gender:
- যে noun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বা পুরুষ কোন অবস্থাকে বোঝায় না তাকে Neuter Gender বলে।
- যেমন - Book, Pen, Table, ইত্যাদি।4. Common Gender:
- যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বা স্ত্রী যে কোন অবস্থাকে বোঝায় তাকে Common Gender বলে।
- যেমন – Baby, Cousin, Student, Teacher, Citizen, Enemy, ইত্যাদি।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. A Passage to the English Language by S.M. Zakir Hussain. - 'Better to reign in hell, than serve in heaven' - who wrote this?
- Geoffrey Chaucer
- Christopher Marlowe
- John Milton
- B. Shelley
Correct answer: John Milton.
• "Better to reign in Hell than serve in Heaven" is a quotation stated by John Milton in his most famous epic, Paradise Lost.
- উক্তিটি Paradise lost কেন্দ্রীয় চরিত্র Satan এর বলা ।
• Paradise Lost:
- Neo-classical period এর অন্যতম সাহিত্যিক John Milton রচিত একটি epic.
- The theme 'Paradise Lost,' attempted to justify the ways of God to men.
- তার লেখা Paradise lost কে the great Epic in English হিসাবে বিবেচনা করা হয়।
- ১৬৬৭ সালে প্রকাশিত এই বইটি মোট বারো খণ্ডে বিভক্ত।
- এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ)- এ রচিত।
- This epic explores themes of human free will, sin, and redemption.• John Milton (1608-1674):
- He was born in London, England in 1608.
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian.
- তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
- মূলত কবি হিসেবে প্রসিদ্ধ হলেও মিল্টন কিছু উচ্চমানের রাজনৈতিক প্রবন্ধও লিখেছিলেন।
- তাকে বলা হয় the Epic Poet. এছাড়া great master of Blank Verse ও বলা হয়।
• Some notable works:
- Paradise Lost (Epic),
- Paradise Regained (Epic),
- Of Education (Prose),
- Lycidas (Elegy).Source:
1. Britannica.
2. English Essence by Website. - What is the noun form of the word 'laugh'?
- Laughing
- Laughable
- Laughter
- Laughingly
Correct answer: Laughter.
• Laugh: (noun and verb)
- English meaning: the act or sound of laughing.
- Bangla meaning: হাস্য; সশব্দ হাসি।• উল্লিখিত অপশনগুলো,
- Laughing (Adjective) - হাস্যময়, হাস্যোদ্রেককর ইত্যাদি
- laughable (Adjective) - হাস্যকর; কৌতুকজনক।
- Laughter (Noun) - হাস্য; সশব্দ হাসি।
- Laughingly (Adverb) - সহাস্যবদনে।Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary. - Nawar has read most of the _______ of Shakespeare-
- Poem
- Play
- Drama
- Works
Correct answer: Works.
• 'Most of' (অধিকাংশ) এর পরের Noun/ Pronoun - Plural হয়ে থাকে।
- এখানে Works ছাড়া বাকি শব্দগুলো Singular.
- তাই সঠিক উত্তর ঘ) works.• Cambridge Dictionary তে দেওয়া Most এর দুটো উদাহরণের দিকে লক্ষ করি -
- Most of the information was useful.
- He’d made most of the desserts himself.• এখান থেকে বুঝা যায় যে হয় most of the এর পরে uncountable noun অথবা plural noun হবে।
- প্রশ্ন উল্লিখিত বাক্যে poem, play, drama এ সবগুলো singular noun.
- তাই শেক্সপিয়ারের সমস্ত কাজ বুঝাতে শূন্যস্থানে plural ‘works’ ব্যবহৃত হবে।• Correct answer: Nawar has read most of the works of Shakespeare.
Source: Cambridge Dictionary. - What is the noun form of the word 'Know'?
- Knowing
- Knowledge
- Knowledgeable
- Known
Correct answer: Knowledge.
• Know (verb transitive), (verb intransitive) (past tense knew, past participle known):
- English meaning: to perceive directly : have direct cognition of: to have understanding of.
- Bangla meaning: জানা; অবগত হওয়া; কোনো কিছু সম্পর্কে সচেতন/ জ্ঞাত থাকা।• উল্লিখিত অপশনগুলো,
ক) Knowing (adjective)
- English meaning: having or reflecting knowledge, information, or intelligence.
- Bangla meaning: চতুর; জানে-শোনে এমন।খ) Knowledge (noun)
- English meaning: The information, understanding and skills that you gain through education or experience.
- Bangla meaning: জ্ঞান; অবগতি: অভিজ্ঞতা: জ্ঞানের পরিধি।গ) Knowledgeable (adjective)
- English meaning: having or showing knowledge or intelligence.
- Bangla meaning: জানাশোনা; অভিজ্ঞ; জ্ঞানসম্পন্ন।
ঘ) Known
- Past participle form of know.Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - In Shakespeare's play Hamlet, Hamlet was Prince of-
- Norway
- Britain
- Denmark
- France
- 'Vanity Fair' is a novel written by-
- H Lawrence
- William Makepeace Thackeray
- Joseph Conrad
- Virginia Woolf
Correct answer: William Makepeace Thackeray.
• Vanity Fair:
- এটি William Makepeace Thackeray রচিত একটি Novel.
- It was published in 1848.
- It is a novel about early 19th-century English society.
- এটি নিজ নামে প্রকাশিত William Makepeace Thackeray এর প্রথম লেখা।
- এই উপন্যাসকে বলা হয় A Novel Without a Hero.
- কারণ, সাধারণ উপন্যাস গুলোতে যেভাবে একজন বিশেষ নায়ক বা নায়িকার কর্মকান্ডকে প্রধান বিবেচনা করে কাহিনি আবর্তিত হয়, তার উপন্যাস গুলো এক্ষেত্রে ব্যতিক্রম। বরং বহু চরিত্রকে ঘিরে তার উপন্যাসের কাহিনি গড়ে ওঠে।• সার-সংক্ষেপ:
- এই উপন্যাসের অন্যতম চরিত্র Becky Sharp নামের একজন মেয়ে।
- যে জাগতিক সাফল্য অর্জনকেই তার জীবনের প্রধান লক্ষ্য উদ্দেশ্য মনে করে। এই লক্ষ্য অর্জনে নৈতিকতার ধার ধারেনা।
- অপর গুরুত্বপূর্ন চরিত্র Amelia সৎ এবং নৈতিকতা গুন সম্পন্ন। তবে সে Becky Sharp এর মতো রোমাঞ্চ-অন্বেষী নয়।
- এই দুই নারী চরিত্রের জীবনে ঘটে যাওয়া নানা উত্থান-পতন এবং তাদের সংস্পর্শে আসা পুরুষদের বিভিন্ন ঘটনাবহুল চিত্র ফুটিয়ে তোলা হয়েছে উপন্যাসটিতে।• William Makepeace Thackeray (1811-1863):
- তিনি একজন Indian-born British novelist.
- Victorian Period এর একজন ঔপন্যাসিক।
- তিনি 'The Cornhill Magazine' এর founder.• Best Works:
- Vanity Fair,
- The Virginians: A Tale of the Last Century,
Source:
1. Britannica.
2. English Essence by Website - The word 'Sibling' means-
- brother
- sister
- brother or a sister
- an infant
Correct answer: a brother or a sister.
Sibling (noun)
- English meaning: a brother or sister.
- Bangla meaning: একই মাতাপিতার সন্তান; ভাই বা বোন।Example sentence:
1. I have four siblings: three brothers and a sister.
2. There was great sibling rivalry between Peter and his brother.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary - A Soporific Speech is likely to-
- Be incomprehensible
- Appeal primarily to emotions
- Put one to sleep
- Stimulate action
Correct answer: Put one to sleep.
• Soporific (adjective):
- Meaning: causing or tending to cause sleep.
- Bengali meaning: নিদ্রাকর।• A soporific Speech is a speech that makes you drowsy is an example of something that would be described as a soporific presentation/speech.
- Soporific Speech হচ্ছে নিদ্রার উদ্রেক করে এমন বক্তৃতা, যা শ্রোতাকে ক্লান্ত ও চোখে ঘুমের উদ্রেক করে।
- সুতরাং, A soporific speech is likely to put one to sleep (কাউকে ঘুম পাড়ানো).• অন্য অপশনগুলর মধ্যে -
ক) Be incomprehensible - বোঝা কঠিন হওয়া / বোধগম্য না হওয়া।
খ) Appeal primarily to emotions - প্রধানত আবেগকে আকর্ষণ করা।
ঘ) Stimulate action - কর্মে উদ্দীপিত করা / কাজ করতে উদ্বুদ্ধ করা।Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - Love for the whole world is called-
- Philanthropy
- Misogyny
- Benevolence
- Misanthropy
Correct answer: philanthropy.
Philanthropy (Noun)
- English Meaning: The desire to promote the welfare of others, expressed especially by the generous donation of money to good causes.
- Bangla Meaning: মানবপ্রেম; লোকহিতৈষণা; জনসেবা।• অন্য অপশনগুলোর মধ্যে -
খ) Misogyny (Noun)
- English Meaning: dislike of, contempt for, or ingrained prejudice against women.
- Bangla Meaning: নারীবিদ্বেষ; স্ত্রীদ্বেষ।গ) Benevolence (noun)
- English meaning: the quality of being well-meaning; kindness/ An inclination to do kind or charitable acts.
- Bangla Meaning: হিতসাধনের ইচ্ছা বা সংকল্প।ঘ) Misanthropy (noun) [uncountable noun]
- English meaning: A dislike of humankind.
- Bangla Meaning: নরবিদ্বেষ; নৃবিদ্বেষ; মানববৈরভাব।Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy. - দুইটি সংখ্যার অনুপাত ৭: ৫ এবং তাদের ল.সা.গু. ১৪০ হলে সংখ্যা দুইটি কত?
- ৩৫, ২৫
- ২৮, ২০
- ৪৯, ৩৫
- ৪২, ৩০
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭: ৫ এবং তাদের ল.সা.গু. ১৪০ হলে সংখ্যা দুইটি কত?
সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি যথাক্রমে ৭ক এবং ৫ক
আমরা জানি,
৭ক এবং ৫ক এর ল.সা.গু. হলো (৭ × ৫ × ক) বা ৩৫কপ্রশ্নানুসারে,
৩৫ক = ১৪০
বা, ক = ১৪০/৩৫
বা, ক = ৪সুতরাং,
সংখ্যা দুইটি হলো:
প্রথম সংখ্যা = ৭ × ৪ = ২৮
দ্বিতীয় সংখ্যা = ৫ × ৪ = ২০ - ’ক’ একটি কাজ ৩ দিনে করতে পারে। ‘খ’ ঐ একই কাজ ৬ দিনে করতে পারে। ‘ক’ এবং ‘খ’ একত্রে ঐ কাজটি কয় দিনে করতে পারবে?
- ৬ দিনে
- ৩ দিনে
- ২ দিনে
- ৪ দিনে
প্রশ্ন: ’ক’ একটি কাজ ৩ দিনে করতে পারে। ‘খ’ ঐ একই কাজ ৬ দিনে করতে পারে। ‘ক’ এবং ‘খ’ একত্রে ঐ কাজটি কায় দিনে করতে পারবে?
সমাধান:'ক' কাজটি করে ৩ দিনে
তাহলে, 'ক' ১ দিনে করে কাজটির (১/৩) অংশআবার,
'খ' কাজটি করে ৬ দিনে
তাহলে, 'খ' ১ দিনে করে কাজটির (১/৬) অংশ
'ক' এবং 'খ' একত্রে ১ দিনে করে:
= (১/৩) + (১/৬) অংশ
= (২ + ১)/৬ অংশ
= ৩/৬ অংশ
= ১/২ অংশ
এখন,
'ক' এবং 'খ' একত্রে কাজটির ১/২ অংশ করে ১ দিনে
অতএব, 'ক' এবং 'খ' একত্রে সম্পূর্ণ কাজটি (বা ১ অংশ) করে = ১ × ২ = ২ দিনে। - একটি বর্গাকার স্থানের চারপাশে 3 মিটার চওড়া একটি দেয়াল আছে। যদি দেয়ালের ক্ষেত্রফল 72 বর্গমিটার হয় তাহলে ঐ বর্গাকার স্থানের ক্ষেত্রফল কত?
- 1 বর্গমিটার
- 9 বর্গমিটার
- 3 বর্গমিটার
- 25 বর্গমিটার
প্রশ্ন: একটি বর্গাকার স্থানের চারপাশে 3 মিটার চওড়া একটি দেয়াল আছে। যদি দেয়ালের ক্ষেত্রফল 72 বর্গমিটার হয়, তবে ঐ বর্গাকার স্থানের ক্ষেত্রফল কত?
সমাধান:
ধরি,
বর্গাকার স্থানের এক বাহুর দৈর্ঘ্য = x মিটার
তাহলে, দেয়ালসহ বাইরের বর্গাকার স্থানের এক বাহুর দৈর্ঘ্য = x + 2 × 3 = x + 6 মিটার
অতএব,
বাইরের বর্গাকার স্থানের ক্ষেত্রফল = (x + 6)2 বর্গমিটার
ভিতরের বর্গাকার স্থানের ক্ষেত্রফল = x2 বর্গমিটার
দেয়ালের ক্ষেত্রফল = বাইরের বর্গাকার স্থানের ক্ষেত্রফল - ভিতরের বর্গাকার স্থানের ক্ষেত্রফল
প্রশ্ন অনুযায়ী,
(x + 6)2 - x2 = 72
⇒ x2 + 12x + 36 - x2 = 72
⇒ 12x + 36 = 72
⇒ 12x = 72 - 36
⇒ x = 36/12
∴ x = 3
∴ ভিতরের বর্গাকার স্থানের ক্ষেত্রফল = 32 = 9 বর্গমিটার - একটি আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a একক এবং অপর বাহুর দৈর্ঘ্য 2a একক। উক্ত আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?
- √5a একক
- √3a একক
- (√3/2)a একক
- একক
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a একক এবং অপর বাহুর দৈর্ঘ্য 2a একক। উক্ত আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?
সমাধান:
এখানে, এক বাহু = a এবং অপর বাহু = 2a
আমরা জানি, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √(দৈর্ঘ্য২ + প্রস্থ২)
∴ কর্ণ = √{a2 + (2a)2}
⇒ কর্ণ = √(a2 + 4a2)
⇒ কর্ণ = √(5a2)
⇒ কর্ণ = √5a
∴ আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য √5a একক। - ΔABC এর একটি কোণ 35° এবং এর একবাহুর উপর বর্গের ক্ষেত্রফল অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে অপর একটি কোণ কত ডিগ্রী হবে?
- 55°
- 65°
- 35°
- 145°
প্রশ্ন: ΔABC এর একটি কোণ 35° এবং এর এক বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে, অপর একটি কোণ কত ডিগ্রি?
সমাধান:
যেহেতু একটি বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান,অতএব, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ।
অর্থাৎ, ত্রিভুজের একটি কোণ = 90°
দেওয়া আছে,
অপর একটি কোণ = 35°ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
সুতরাং, অবশিষ্ট কোণ
= 180° - (90° + 35°)
= 180° - 125°
= 55°অতএব, অপর একটি কোণ = 55°।
- একটি ধারা নিম্নরূপ 1 + 5 + 9 + 13 ............. এই ধারার n তম পদ কত?
- 4n - 1
- 4n - 3
- 4n + 4
- 4n + 3
প্রশ্ন: 1 + 5 + 9 + 13 + … ধারাটির n-তম পদ কত?
সমাধান:
ধারাটি হলো:
1 + 5 + 9 + 13 + ….......এটি একটি সমান্তর ধারা।
এখানে,
প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 5 - 1 = 4আমরা জানি,
সমান্তর ধারার n-তম পদ,Tn = a + (n - 1)d
সুতরাং,
Tn = 1 + (n - 1) × 4
= 1 + 4n - 4
= 4n - 3অতএব, ধারাটির n-তম পদ = 4n - 3।
- যদি A = {2, 3, 5} এবং B = {2, 3, 4, 5, 6} হয়, তাহলে A ∩ B কত?
- {2, 3, 4, 5, 6}
- {4, 6}
- A
- B
প্রশ্ন: যদি A = {2, 3, 5} এবং B = {2, 3, 4, 5, 6} হয়, তাহলে A ∩ B কত?
সমাধান:
দেওয়া আছে,
A = {2, 3, 5}
B = {2, 3, 4, 5, 6}আমরা জানি, দুটি সেটের ছেদ (Intersection) হলো যে উপাদানগুলো উভয় সেটেই বিদ্যমান।
সুতরাং,
A ∩ B = {2, 3, 5} ∩ {2, 3, 4, 5, 6}
= {2, 3, 5}
= Aঅতএব, A ∩ B = A
- বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচ এ টস অনুষ্ঠিত হচ্ছে। ১ম বার বাংলাদেশ এবং ২য় বার অস্ট্রেলিয়া টস জেতার সম্ভাব্যতা কত?
- (১/২) x (১/২)
- (১/২) x ২
- (১/২) x (২/৩)
- অসম্ভব
প্রশ্ন: বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচে টস অনুষ্ঠিত হচ্ছে। ১ম বার বাংলাদেশ এবং ২য় বার অস্ট্রেলিয়া টস জেতার সম্ভাব্যতা কত?
সমাধান:
একটি ক্রিকেট ম্যাচে টস করার সময় কেবল দুইটি সম্ভাব্য ফলাফল থাকতে পারে: জয় অথবা পরাজয়।
আমরা জানি,
যেকোনো একটি নির্দিষ্ট দলের টস জেতার সম্ভাব্যতা = ১/২
এবং টস হারার সম্ভাব্যতা = ১/২এখানে দুইটি ভিন্ন ঘটনার কথা বলা হয়েছে:
১. প্রথমত, ম্যাচে বাংলাদেশের টস জেতা
২. দ্বিতীয়ত, ম্যাচে অস্ট্রেলিয়ার টস জেতা১ম বার বাংলাদেশের টস জেতার সম্ভাব্যতা: P(A) = ১/২
২য় বার অস্ট্রেলিয়ার টস জেতার সম্ভাব্যতা: P(B) = ১/২
যেহেতু একটি ম্যাচের টস অন্য ম্যাচের টসের ওপর নির্ভর করে না (অর্থাৎ এরা স্বাধীন ঘটনা), তাই একত্রে এই দুইটি ঘটনা ঘটার সম্ভাব্যতা হবে তাদের গুণফলের সমান।
অতএব, ১ম বার বাংলাদেশ এবং ২য় বার অস্ট্রেলিয়া টস জেতার মোট সম্ভাব্যতা: = ১/২ × ১/২
- জন লোক প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করলে মোট কতবার করমর্দন করা হবে?
- ৪৫ বার
- ৪০ বার
- ১০০ বার
- ৯০ বার
প্রশ্ন: ১০ জন লোক প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করলে মোট কতবার করমর্দন করা হবে?
সমাধান:দেওয়া আছে,
মোট লোকের সংখ্যা, n = ১০ জন।আমরা জানি,
করমর্দনের ক্ষেত্রে দুইজন লোকের প্রয়োজন হয়।
তাই n সংখ্যক লোক প্রত্যেকে প্রত্যেকের সাথে একবার করে করমর্দন করলে মোট করমর্দনের সংখ্যা হবে n জন থেকে ২ জন করে যতভাবে বাছাই করা যায় তার সমান।করমর্দন সংখ্যার সূত্রটি হলো: {n(n - ১)}/২
= {১০ × (১০ - ১)}/২
= (১০ × ৯)/২
= ৯০/২
= ৪৫
∴ মোট ৪৫ বার করমর্দন করা হবে। - x4 ÷ x6 × x2 = ?
- 4/3
- x
- 1
প্রশ্ন: x4 ÷ x6 × x2 = ?
সমাধান:
x4 ÷ x6 × x2
= x4 - 6 × x2 (ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়)
= x-2 × x2
= x-2 + 2 (গুণ থাকলে পাওয়ার যোগ হয়)
= x0
= 1 - logx324 = 4 হলে x = ?
- 3√2
- 2√3
- 12
- 36
প্রশ্ন: logx324 = 4 হলে x = ?
সমাধান:আমরা জানি,
logab = c হলে b = acদেওয়া আছে,
logx324 = 4
বা, 324 = x4
বা, x4 = 324
বা, x = (324)1/4
বা, x = {(3√2)4}1/4
অতএব,
x = 3√2 - মাতা ও কন্যার বয়সের সমষ্টি ৬০ বছর। ৫ বছর আগে মাতার বয়স কন্যার বয়সের ৪ গুণ ছিল। ৭ বছর পর মাতার বয়স কত হবে?
- ৬২ বছর
- ৫৭ বছর
- ৫২ বছর
- কোনোটিই নয়
প্রশ্ন: মাতা ও কন্যার বয়সের সমষ্টি ৬০ বছর। ৫ বছর আগে মাতার বয়স কন্যার বয়সের ৪ গুণ ছিল। ৭ বছর পর মাতার বয়স কত হবে?
সমাধান:
মনে করি, ৫ বছর আগে কন্যার বয়স ছিল ক বছর।
৫ বছর আগে মাতার বয়স ছিল ৪ক বছর।বর্তমানে কন্যার বয়স = (ক + ৫) বছর
বর্তমানে মাতার বয়স = (৪ক + ৫) বছরপ্রশ্নমতে,
(ক + ৫) + (৪ক + ৫) = ৬০
⇒ ৫ক + ১০ = ৬০
⇒ ৫ক = ৬০ - ১০
⇒ ৫ক = ৫০
⇒ ক = ১০বর্তমানে মাতার বয়স = (৪ × ১০) + ৫ = ৪৫ বছর
∴ ৭ বছর পর মাতার বয়স হবে = ৪৫ + ৭ = ৫২ বছর - - 4a2 + 23a + 6 এর একটি উৎপাদক (6 - a) হলে অপরটির কত?
- + 4
- - 4
- 4a + 1
- 4a - 1
প্রশ্ন: - 4a2 + 23a + 6 এর একটি উৎপাদক (6 - a) হলে অপরটির কত?
সমাধান:
- 4a2 + 23a + 6
= - 4a2 + 24a - a + 6
= - 4a(a - 6) - 1(a - 6)
= (a - 6)(- 4a - 1)
= - (6 - a) × {- (4a + 1)}
= (6 - a)(4a + 1)
∴ রাশিটির একটি উৎপাদক (6 - a) হলে, অপর উৎপাদকটি হবে (4a + 1)। - যদি m একটি বিজোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি বিজোড়?
- 2m
- m2 + 1
- 3m
- 3m + 1
প্রশ্ন: যদি m একটি বিজোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি বিজোড়?
সমাধান:
আমরা জানি,
একটি বিজোড় সংখ্যা সাধারণভাবে লেখা যায় m = 2k + 1 আকারে, যেখানে k একটি পূর্ণসংখ্যা।এখন প্রতিটি বিকল্প পরীক্ষা করি:
(1) 2m
= 2(2k + 1)
= 4k + 2
= 2(2k + 1) → জোড় সংখ্যা(2) m2 + 1
= (2k + 1)2 + 1
= (4k2 + 4k + 1) + 1
= 4k2 + 4k + 2
= 2(2k2 + 2k + 1) → জোড় সংখ্যা(3) 3m
= 3(2k + 1)
= 6k + 3
= 2(3k + 1) + 1 → বিজোড় সংখ্যা(4) 3m + 1
= (6k + 3) + 1
= 6k + 4
= 2(3k + 2) → জোড় সংখ্যাঅতএব, শুধুমাত্র 3m একটি বিজোড় সংখ্যা।
- একটি ক্লাসে উপস্থিত এবং অনুপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত ৪ : ১। অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্রের সংখ্যার শতকরা কত?
- ২৫%
- ৭৫%
- ২০%
- ৫%
প্রশ্ন: একটি ক্লাসে উপস্থিত এবং অনুপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত ৪ : ১। অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্রের সংখ্যার শতকরা কত?
সমাধান:
ধরি,
উপস্থিত ছাত্র = ৪ক জন
অনুপস্থিত ছাত্র = ১ক = ক জনতাহলে, মোট ছাত্র = ৪ক + ক = ৫ক জন
এখন, অনুপস্থিত ছাত্রের শতকরা হার,
= (অনুপস্থিত ছাত্র/মোট ছাত্র) × ১০০
= (ক/৫ক) × ১০০
= (১/৫) × ১০০
= ২০%অতএব, অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্রের ২০%।
- একটি খুটির দৈর্ঘ্য ২০ মিটার। এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ ৪৫° হবে?
- ২০ মিটার
- ৩০ মিটার
- ৪৫ মিটার
- ২০/√২ মিটার
প্রশ্ন: একটি খুঁটির দৈর্ঘ্য ২০ মিটার। এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ ৪৫° হবে?
সমাধান:

দেওয়া আছে,
খুঁটির উচ্চতা, AB = ২০ মিটার
ধরি,
ছায়ার দৈর্ঘ্য, BC = x মিটারএবং উন্নতি কোণ = ৪৫°
আমরা জানি,
tan θ = (খুঁটির উচ্চতা/ছায়ার দৈর্ঘ্য) = AB/BCসুতরাং,
tan৪৫° = AB/BC = ২০/xআমরা জানি,
tan৪৫° = ১অতএব,
১ = ২০/x
⇒ x = ২০অতএব, ছায়ার দৈর্ঘ্য = ২০ মিটার।
- l x - 2 l ≤ 5 হলে x এর সর্বনিম্ন মান কত?
- - 3
- 3
- - 7
- 7
প্রশ্ন: |x - 2| ≤ 5 হলে x এর সর্বনিম্ন মান কত?
সমাধান:দেওয়া আছে,
|x - 2| ≤ 5সুতরাং,
- 5 ≤ x - 2 ≤ 5
⇒ - 5 + 2 ≤ x - 2 + 2 ≤ 5 + 2 [উভয় পাশে 2 যোগ করি]
⇒ - 3 ≤ x ≤ 7অতএব, x এর মান - 3 থেকে 7 এর মধ্যে অবস্থিত।
সুতরাং, x এর সর্বনিম্ন মান = - 3
- A : B = 2 : 3, B : C = 4 : 5 এবং C : D = 10 : 14 হলে A : D = ?
- 21 : 8
- 7 : 3
- 3 : 7
- 8 : 21
প্রশ্ন: A : B = 2 : 3, B : C = 4 : 5 এবং C : D = 10 : 14 হলে A : D = ?
সমাধান:
দেওয়া আছে,
A : B = 2 : 3
B : C = 4 : 5
C : D = 10 : 14এখন,
A/D = (A/B) × (B/C) × (C/D)
= (2/3) × (4/5) × (10/14)
= (2 × 4 × 10)/(3 × 5 × 14)
= 80/210
= 8/21অতএব,
A/D = 8/21সুতরাং,
A : D = 8 : 21 - x + 1/x = √3 হলে, x3 + 1/x3 এর মান কত?
- 0
- 6√3
- 2√3
- 3√3
প্রশ্ন: x + 1/x = √3 হলে, x3 + 1/x3 এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
x + 1/x = √3আমরা জানি,
(x + 1/x)3 = x3 + (1/x3) + 3 . x . (1/x) . {x + (1/x)}এখন মান বসাই,
(√3)3 = x3 + 1/x3 + 3√3
⇒ 3√3 = x3 + 1/x3 + 3√3
∴ x3 + 1/x3 = 3√3 - 3√3 = 0অতএব,
x3 + 1/x3 = 0 - f(x) = x2 + {1/(x - 1)} হলে f(0) = ?
- 0
- 1
- - 1
- অসংজ্ঞায়িত
প্রশ্ন: f(x) = x2 + {1/(x - 1)} হলে f(0) = ?
সমাধান:
দেওয়া আছে,
f(x) = x2 + 1/(x - 1)ফাংশনে x = 0 বসাই,
∴ f(0) = (0)2 + 1/(0 - 1)
= 0 + (1/- 1)
= - 1 - কোন স্থানকে রাঙামাটির ছাদ বলা হয়?
- হাজাছড়া ঝর্ণা
- সাজেক ভ্যালি
- যমচুগ বনবিহার
- কোনটি নয়
সাজেক ভ্যালি:
- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক ভ্যালিকে 'রাঙামাটির ছাদ' বলা হয়।
- এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৮০০ ফুট উঁচুতে অবস্থিত এবং এখান থেকে রাঙামাটির বিস্তীর্ণ এলাকার প্রাকৃতিক দৃশ্য দেখা যায় বলে একে এই নামে ডাকা হয়।
• বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থান হলো সাজেক ভ্যালি।
- সাজেক হচ্ছে ৭০২ বর্গ কি.মি আয়তনের একটি ইউনিয়ন যা বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। এ ইউনিয়নে রয়েছে ‘রুইলু্ই’ এবং ‘কংলাক’ নামে দুটি পাড়া। স্থানীয় এ দুটি পাড়ার নামে হয়েছে দুটি পাহাড় - ‘রুইলু্ই’ যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭২০ ফুট এবং ‘কলাংক’ পাড়া ১৮০০ ফুট উচ্চতায় অবস্থিত। কলাংক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। কর্ণফুলী নদী থেকে উদ্ভূত সাজেক নদীর নামে সাজেক ভ্যালীর নামকরণ করা হয়েছে।
- সাজেক ভ্যালিকে রাঙ্গামাটির ছাদ বলা হয়। সাজেকে লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা উপজাতি বসবাস করে। সাজেক ভ্যালির শেষ সীমনয়ায় কলংক পাড়া গ্রাম যেখানে রয়েছে লুসাই জনগোষ্ঠির বসবাস। এ গ্রাম থেকে কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের লুসাই পাহাড় দেখা যায়।
উৎস: i) DW পত্রিকা।
ii) বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ওয়েবসাইট। - ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 'মনিপুরী' বাংলাদেশের কোন জেলায় বেশি?
- সিলেট
- মৌলভীবাজার
- হবিগঞ্জ
- সুনামগঞ্জ
মণিপুরী:
- মণিপুরী বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়। জাতিগত দিক থেকে মণিপুরীরা মঙ্গোলীয় মানবগোষ্ঠীর তিব্বতি-বর্মি পরিবারের কুকি-চীন গোত্রভুক্ত।
- মূলত ভারতের মণিপুর রাজ্যে তাদের প্রধান বসতি। প্রাচীনকালে মণিপুর নানা নামে অভিহিত ছিল। বাংলাদেশে বসবাসরত মণিপুরিরা মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জের সমতলে দীর্ঘকাল ধরে বসবাস করে আসছে। এর মধ্যে মৌলভীবাজার জেলার কমলগঞ্জে অধিকাংশ মণিপুরির বাস। এ ছাড়া একসময় ঢাকার তেজগাঁও, মিরপুর, বৃহত্তর কুমিল্লা ও ময়মনসিংহে মণিপুরিরা বসবাস করত।- মণিপুরে তিন গোষ্ঠী সম্প্রদায়ের বাস- বিষ্ণুপ্রিয়া, মৈতৈ ও পাঙান। বাংলাদেশের মণিপুরীদের মধ্যে বিষ্ণুপ্রিয়ারা সংখ্যাগরিষ্ঠ।
- মণিপুরী সংস্কৃতির সবচেয়ে সমৃদ্ধ শাখা হচ্ছে মণিপুরী নৃত্য।
- মণিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব 'মহা রাসলীলা'।
উৎস: i) প্রথম আলো।
ii) ক্ষুদ্র নৃগোষ্ঠী সনদ। - ভূমিকর কোন ধরনের কর?
- প্রত্যক্ষ
- পরোক্ষ
- মূল্য সংযোজন
- উন্নয়ন
ভূমি কর বা বর্তমানে প্রচলিত 'ভূমি উন্নয়ন কর' হলো এক ধরনের বার্ষিক প্রত্যক্ষ কর যা জমির মালিক বা দখলদার সরকারকে প্রদান করেন।
প্রত্যক্ষ কর:
- প্রত্যক্ষ কর হলো এরূপ কর যার বোঝা সরাসরি ব্যক্তিকে বহন করতে হয়।
- প্রত্যক্ষ করসমূহ হলো: আয়কর, দানকর, ভূমি উন্নয়ন কর, ভ্রমণ কর ইত্যাদি।
পরোক্ষ কর:
- যেসব করের বোঝা সরাসরি ব্যক্তিকে বহন করতে হয় না তাদের পরোক্ষ কর বলা হয়।
- পরোক্ষ করের মধ্যে রয়েছে: মূল্য সংযোজন কর (মূসক), আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, আবগারি শুল্ক প্রভৃতি।
উৎস: কর ব্যবস্থা ও নিরীক্ষা শাস্ত্র, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। - জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় কত সালে?
- ২০১০
- ২০১২
- ২০১৪
- ২০১৮
বাংলাদেশের প্রথম জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় ১৯৭৬ সালে। সর্বশেষ জনসংখ্যা নীতি প্রণীত হয় ২০২৫ সালে।
উল্লিখিত অপশনগুলোর মধ্যে ২০১২ সালে জনসংখ্যা নীতি প্রণীত হয়।
জনসংখ্যা নীতি:
- জনসংখ্যা নীতি হলো কোনো দেশের সরকার কর্তৃক গৃহীত এমন পরিকল্পনা ও কৌশল, যার মাধ্যমে দেশের জনসংখ্যার আকার, বৃদ্ধির হার, বণ্টন ও গুণগত মান নিশ্চিত বা উন্নত করার প্রচেষ্টা গ্রহণ করা।
- ১৯৭২ সালে প্রণীত বাংলাদেশের সংবিধানের ১৫, ১৬, ১৭ ও ১৮ অনুচ্ছেদ অনুযায়ী সকল নাগরিকের জন্য স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় (১৯৭৩-১৯৭৮) জনসংখ্যা সমস্যাকে এক নম্বর জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে ১৯৭৬ সালে একটি জনসংখ্যা নীতি প্রণয়ন করা হয়।
• বাংলাদেশের জনসংখ্যা নীতি:
- বাংলাদেশে প্রথম জাতীয় জনসংখ্যা নীতি ১৯৭৬ সালে প্রণীত হয়।
- পরবর্তীতে সময়ের প্রয়োজনে এই নীতি কয়েকবার সংশোধন ও হালনাগাদ করা হয়েছে, যার মধ্যে ২০০৪ সাল এবং সবশেষ ২০১২ সালে প্রণীত নীতিগুলো উল্লেখযোগ্য। এছাড়াও, জুলাই ২০২৫ সালে নতুন ‘বাংলাদেশ জনসংখ্যা নীতি ২০২৫’ প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য,
- ২য় জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় ২০১২ সালে। এই জনসংখ্যা নীতির উদ্দেশ্যে ছিলো ২০১৫ সালের মধ্যে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার ৭২ শতাংশ উন্নীত করে নিট প্রজনন হার ১ অর্জন করা। এর মাধ্যমে ২০৭০ সালের মধ্যে দেশের জনসংখ্যার স্থিতিশীলতা অর্জন করা।
উৎস: i) পরিবার পরিকল্পনা অধিদপ্তর ওয়েবসাইট।
ii) প্রথম আলো। [link] - "ইন্ডিকা” কার গ্রন্থ?
- আলেকজান্ডার
- কোটিল্য
- ফা-হিয়েন
- মেগাস্থিনিস
ইন্ডিকা:
- 'ইন্ডিকা' গ্রন্থটি লিখেছিলেন মেগাস্থিনিস।
উল্লেখ্য,
- মেগাস্থিনিস ছিলেন একজন গ্রিক ঐতিহাসিক ও কূটনীতিক। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় গ্রিক সেলুকাস নিকেটরের রাষ্ট্রদূত হিসেবে এসেছিলেন। তার লেখা "ইন্ডিকা" গ্রন্থে তিনি প্রাচীন ভারতের সমাজ, অর্থনীতি, প্রশাসন ও সংস্কৃতির বিবরণ দিয়েছেন।
উৎস: i) ইতিহাস, নবম-দশম শ্রেণি।
ii) ইতিহাস ১ম পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। - বাংলাদেশ টেলিভিশনের লোগোর ডিজাইনার কে?
- আব্দুল কাইয়ুম চৌধুরী
- কামরুল হাসান
- ইমদাদ হোসেন
- মোস্তফা মনোয়ার
• বাংলাদেশ টেলিভিশন (BTV):
- বাংলাদেশ টেলিভিশন বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন।
- ১৯৬৪ সালের ২৫শে ডিসেম্বর একটি পাইলট প্রকল্প হিসেবে এর যাত্রা শুরু হয়।
- ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন ও ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে (পি.ও নং-১১৫) বাংলাদেশ টেলিভিশন নামে রাষ্ট্রীয় টিভি চ্যানেলে পরিণত হয়।
- বাংলাদেশ টেলিভিশন -এর লোগোর ডিজাইনার ইমদাদ হোসেন।
- ১৯৭৫ সালের ৯ই ফেব্রুয়ারি বিটিভি স্থানান্তরিত হয় রামপুরার নিজস্ব টিভি ভবনে।
- ৬ই মার্চ ১৯৭৫ সাল হতে রামপুরা টিভি ভবনে নতুন আঙ্গিকে শুরু হয় বিটিভির সম্প্রচার কার্যক্রম।
- ১৯৮০ সালের ১ ডিসেম্বর তারিখে রামপুরা টিভি কেন্দ্র থেকে বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয়।
- বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার শুরু হয় ১১ এপ্রিল ২০০৪ তারিখে।
- ২০১৩ সাল থেকে আইপিটিভি, মোবাইল টিভি ও ওয়েবটিভি এর মাধ্যমেও বিটিভির অনুষ্ঠানমালা দেশে ও বিদেশে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
- ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে “বিটিভি নিউজ” নামে যাত্রা শুরু করে।তথ্যসূত্র:
i) বাংলাদেশ টেলিভিশন ওয়েবসাইট।
ii) প্রথম আলো ও বিডি নিউজ ২৪ ডট কম। (Link) - ভারত কত সালে ডম্বুর বাঁধ নির্মাণ করেন?
- ১৯৯৮
- ১৯৫৫
- ১৯৮৪
- ১৯৭৪
ভারতের ত্রিপুরা রাজ্যে গোমতী নদীর ওপর ডম্বুর বাঁধ ১৯৭৪ সালে নির্মিত হয়েছিল।
ডম্বুর বাঁধ (Dumboor Dam):
- ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে সড়ক পথে প্রায় ১২০ কিলোমিটার দূরের ডম্বুর হ্রদ।
- “রাইমা আর সরমা' এই দুটি ছোট নদী ত্রিপুরার এই তীর্থমুখ হ্রদে এসে মিশেছে। সেখান থেকেই গোমতী নদীর উৎপত্তি। এই গোমতী নদীর উপর ডুম্বুর বাঁধ অবস্থিত।
- মূলত ত্রিপুরা রাজ্যকে বন্যা থেকে সুরক্ষা প্রদান এবং ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের অধীনে বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতে ১৯৭০-এর দশকে গোমতি নদীর উপর ডম্বুর বাঁধ নির্মাণ করা হয়।
উল্লেখ্য,
- ১৯৬৭ সালের ২২সেপ্টেম্বর ডম্বুর বাঁধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
- বাঁধ নির্মিত হয় ১৯৭৪ সালে। এটি একটি জলবিদ্যুৎ প্রকল্পের অংশ যা ১৯৭৬ সালে চালু হয়।
উৎস: i) BBC বাংলা।
ii) India Water Portal. - বাংলাদেশের বিচারপতিদের অভিসংশন ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত হয় সংবিধানের যে সংশোধনীতে-
- ষোড়শ
- পঞ্চদশ
- ত্রয়োদশ
- চর্তুদশ
বাংলাদেশের বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত হয় সংবিধানের ষোড়শ সংশোধনীতে।
সংবিধানের ষোড়শ সংশোধনী:
- সংবিধানের ষোড়শ সংশোধনী গৃহীত হয়: ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর।
- ৭২-এর সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপনের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেওয়ার বিধান পাস করা হয় এই সংশোধনীর মাধ্যমে। তবে আপীল বিভাগ ষোড়শ সংশোধনীকে বাতিল ঘোষণা করে অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিডিশিয়াল কাউন্সিলের হাতে ফিরিয়ে নিয়েছিল।উল্লেখ্য,
- বাংলাদেশের প্রথম সংবিধানে উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে রাখা হয়েছিল। এরপর ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর পর বিচারক অপসারণের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়। ১৯৭৫ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর সংবিধানের পঞ্চম সংশোধনীতে বিচারক অপসারণের বিষয় নিষ্পত্তির ভার দিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়।
- সংবিধানের পঞ্চম সংশোধনী আদালত অবৈধ ঘোষণার পর সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনলেও তাতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানে কোনো পরিবর্তন আসেনি। এরপর ২০১৪ সালের ১৭ই সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়, যাতে বিচারক অপসারণের ক্ষমতা ফিরে পায় সংসদ।
- পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ালে প্রথমে হাইকোর্ট এবং পরে আপিল বিভাগ এ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দেয়। রায়ে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ উপ-অনুচ্ছেদ পুনবর্হাল করা হয়। ফলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরে এসেছে। এই কাউন্সিল গঠিত হয় প্রধান বিচারপতি ও পরবর্তী জ্যেষ্ঠ দুজন বিচারপতিকে নিয়ে।
উৎস: i) BBC.
ii) প্রথম আলো। - আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (বাংলাদেশ) কবে প্রতিষ্ঠিত হয়?
- ২৫ মার্চ, ২০১০
- ১৫ নভেম্বর, ২০১০
- ১ সেপ্টেম্বর, ২০১০
- ৭ নভেম্বর, ২০১০
বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১০ সালের ২৫ মার্চ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (বাংলাদেশ):
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (বাংলাদেশ) ২০১০ সালে গঠিত হয়।
• বাংলাদেশে ২০১০ সালের মার্চে তৎকালীন আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। সবশেষ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পরে গঠিত অন্তর্বর্তী সরকার জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠন করে একই ট্রাইব্যুনাল।
- ২০১০ সালে গঠনের পর নানা আলােচনা এবং ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,
- 'The International Crimes (Tribunals) Act, 1973' আইনের অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ এবং অন্যান্য আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের আটক, গ্রেফতার, বিচার এবং সাজা দেওয়া হয়।
- ১৯৭৩ সালের এই আইনটি মূলত বাংলাদেশ কোলাবরেটর (বিশেষ ট্রাইব্যুনাল) অর্ডার ১৯৭২-কে প্রতিস্থাপিত করেছে।
- আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩, যুদ্ধাপরাধ সংক্রান্ত একটি রাষ্ট্রীয় আইন।
উৎস: i) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (বাংলাদেশ)।
ii) BBC. - বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
- সার কারখানায়
- সিমেন্ট কারখানায়
- বিদ্যুৎ উৎপাদনে
- রান্নার কাজে
বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে।
প্রাকৃতিক গ্যাসের ব্যবহার:
- প্রাকৃতিক গ্যাস দেশের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ, যা দেশের মোট প্রাথমিক জ্বালানি ব্যবহারের শতকরা প্রায় ৫১ ভাগ পূরণ করে। এ যাবৎ দেশের আবিষ্কৃত মোট গ্যাস ক্ষেত্রের সংখ্যা ২৯টি।
- বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদন খাতে।• প্রাকৃতিক গ্যাস সর্বোচ্চ ব্যবহারের কয়েকটি খাত হচ্ছে –
- বিদ্যুৎ উৎপাদনে: ৪১.০%,
- শিল্পখাতে: ১৯.০%,
- গৃহস্থালির: ১১.০%।উল্লেখ্য,
- পেট্রোবাংলা সূত্র বলছে, দেশে গ্যাসের ১১ শতাংশ ব্যবহৃত হয় গৃহস্থালি রান্নার কাজে। সবচেয়ে বেশি ৪১ শতাংশ ব্যবহৃত হয় বিদ্যুৎ খাতে। শিল্পে (ক্যাপটিভসহ) যায় ৩৬ শতাংশ।
উৎস: i) বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।
ii) প্রথম আলো। - শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ২০২৫ সালে একুশে পদক পান?
- গৌতম বুদ্ধ দাস
- প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু
- নিয়াজ জামান
- শাহানাজ সুলতানা
- শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ২০২৫ সালে একুশে পদক পান: ড. নিয়াজ জামান।
• একুশে পদক-২০২৫:
- ২০২৫ সালে ১৭ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক দেওয়া হয়।
- ক্রীড়ায় একুশে পদক পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
- গবেষণায়: মঈদুল হাসান (মূলধারা ৭১ এর রচয়িতা)।
- ভাষা ও সাহিত্যে: শহীদুল জহির (মরণোত্তর) ও হেলাল হাফিজ (মরণোত্তর)।
- সংস্কৃতি ও শিক্ষায়: ড. শহীদুল আলম।
- বিজ্ঞান ও প্রযুক্তিতে: মেহেদী হাসান খান, রিফাত নবী, মো. তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।
- সাংবাদিকতায় :মাহফুজ উল্লা (মরণোত্তর) এবং
- সাংবাদিকতা ও মানবাধিকার: মাহমুদুর রহমান।
- শিল্পকলার চলচ্চিত্রে: আজিজুর রহমান।
- সংগীতে :উস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও ফেরদৌস আরা,
- আলোকচিত্রে: নাসির আলী মামুন।
- চিত্রকলায়: রোকেয়া সুলতানা।
- শিক্ষায়: ড. নিয়াজ জামান।
- সমাজসেবায় :মোহাম্মদ ইউসুফ চৌধুরি।
তথ্যসূত্র: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। - চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন?
- চন্দ্রগুপ্ত মৌর্য
- প্রথম চন্দ্রগুপ্ত
- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
- সমুদ্রগুপ্ত
চাণক্য:
- চাণক্য 'কৌটিল্য' বা 'বিষ্ণুগুপ্ত' নামেও পরিচিত ছিলেন।
- চাণক্য প্রাচীন ভারতের মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য-এর প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা ছিলেন। তিনি নন্দ বংশের পতন ঘটিয়ে চন্দ্রগুপ্তকে সিংহাসনে আরোহণ করতে এবং একটি শক্তিশালী মৌর্য সাম্রাজ্য গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করেন।
- সংস্কৃত ভাষায় রচিত খ্রিস্টপূর্ব তিন শতকের এ গ্রন্থটির রচয়িতা ছিলেন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্য যিনি অতীব বুদ্ধিমান ‘চাণক্য’ বা সম্রাটের প্রাথমিক জীবনের শিক্ষক বিষ্ণুগুপ্ত বলেও পরিচিত।
উল্লেখ্য,
- ভারতবর্ষের প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পুরুষ হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। তার রাজত্বকাল খ্রিস্টপূর্ব ৩২২-২৯৮ অব্দ পর্যন্ত।
- চন্দ্রগুপ্ত মৌর্যই প্রাচীন ভারতে অখন্ড ঐক্যবদ্ধ রাজনৈতিক সাম্রাজ্য প্রতিষ্ঠার পথে প্রথম বড় ধরনের সফল পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর সময় থেকেই সর্বভারতীয় চিন্তা-চেতনার প্রসার ঘটে। বৌদ্ধ ধর্মের প্রচার-প্রসার বাড়তে থাকে।
- তার রাজধানী ছিল পাটালিপুত্র।
উৎস: i) বাংলাপিডিয়া।
ii) প্রথম আলো। - একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন কোন বাঙ্গালি?
- সুস্মিতা সেন
- সত্যজিৎ রায়
- অমর্ত্য সেন
- কোনোটিই নয়
• সত্যজিৎ রায়:
- সত্যজিৎ রায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার; আলোকচিত্রী, চিত্রকর, শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ হিসেবেও সুপরিচিত।
- ১৯২১ সালের ২ মে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে: বিষয় চলচ্চিত্র, একেই বলে শুটিং, আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস, ফেলুদা সিরিজ, শঙ্কু সিরিজ, পিকুর ডায়েরী ইত্যাদি।
- পথের পাঁচালী- এর জন্য ১৯৫৫ থেকে ১৯৬৬-এর মধ্যে ভারত ছাড়াও মোট ১১টি আন্তর্জাতিক পুরস্কার; অপরাজিত পেয়েছে ভেনিস, সানফ্রান্সিসকো, বার্লিন, ডেনমার্কসহ ৫টি আন্তর্জাতিক পুরস্কার।
- তিনি ভারত সরকারের নিকট থেকে ৪০টি পুরস্কার এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ৬০টি পুরস্কার লাভ করেন।
- প্রথম বাঙালী ও দ্বিতীয় ভারতীয় হিসেবে অস্কার লাভ করেন ১৯৯২ সালে।
- ১৯৯২ সালের ২৩ এপ্রিল কলকাতায় সত্যজিৎ রায়ের মৃত্যু হয়।উল্লেখ্য,
- অস্কার পুরস্কারটির অন্য নাম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস।
- পুরস্কারটি প্রদান করা হয়- ২৪টি ক্যাটাগরিতে।
- পুরস্কারটি প্রথম প্রদান করা হয় ১৯২৯ সাল থেকে।
- অস্কার পুরস্কারের অনুষ্ঠানস্থল - লস অ্যাঞ্জেলস, ডলবি থিয়েটার হল, যুক্তরাষ্ট্র।
- প্রথম অস্কার বিজয়ী ভারতীয়- বানু আথাইয়া; ১৯৮২ সালে গান্ধী চলচ্চিত্রের জন্য।
- এককভাবে দুটি ক্যাটাগরিতে অস্কার বিজয়ী প্রথম ভারতীয়- এ. আর. রহমান।
- প্রথম বাংলাদেশি অস্কার বিজয়ী- নাফিস বিন জাফর; ২০০৭ ও ২০১৫ সালে।তথ্যসূত্র:
i) বাংলাপিডিয়া।
ii) Oscar 2023: From AR Rahman To Satyajit Ray, Here's A ., Indiatimes.com. - "বন্য গোলাপ" বাংলাদেশের একমাত্র কোন বনে পাওয়া যায়?
- রাতারগুল জলাবন
- পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল
- মধুপুর বনাঞ্চল
- সুন্দরবন
বন্য গোলাপ:
- বন্য গোলাপ-এর বৈজ্ঞানিক নাম: Rosa involucrata বা Rosa clinophylla.
- এটি বাংলাদেশের একমাত্র রাতারগুল জলাবন-এ পাওয়া যায়।
- এটি বিরল প্রজাতির জলসহিষ্ণু গোলাপ যা স্থানীয়ভাবে গুজাকাঁটা বা সেঁউতি ফুল নামেও পরিচিত।
এছাড়াও,
- রাতারগুল ছাড়া বন গোলাপ পাওয়া যায় টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জের লক্ষ্মী বাওড়সহ বৃহত্তর সিলেট জেলার জলাশয়গুলোতে বিচ্ছিন্নভাবে। এই উদ্ভিদের আদি নিবাস হিমালয়, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া।
উৎস: i) উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) খবরের কাগজ। - সেকেন্ডারি মার্কেট কীসের সাথে সংশ্লিষ্ট?
- শ্রম বাজার
- চাকরি বাজার
- স্টক মার্কেট
- কৃষি বাজার
সেকেন্ডারি মার্কেট:
- সেকেন্ডারি মার্কেট মূলত স্টক মার্কেট বা শেয়ার বাজারের সাথে সংশ্লিষ্ট।
- এখানে বিনিয়োগকারীরা পূর্বে ইস্যু করা আর্থিক উপকরণ (যেমন- শেয়ার, বন্ড, ডিবেঞ্চার) নিজেদের মধ্যে ক্রয়-বিক্রয় করেন।
- এটি এমন একটি বাজার যা প্রাইমারি মার্কেটের পরে কাজ করে এবং এখানে ইস্যুকারী কোম্পানি সরাসরি লেনদেনে জড়িত থাকে না।
• স্টক এক্সচেঞ্জ:
- সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন অ্যাক্ট ১৯৯৩ এর অধীনে ১৯৯৩ সালের ৮ জুন সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত হয়।
- এটি শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা। গ্রাহকের পুঁজির নিরাপত্তা বিধান ও পুঁজি বাজারে বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ করা এই কমিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য। পুঁজি বাজার বা স্টক মার্কেটকে সেকেন্ডারি মার্কেট হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে।
বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ (শেয়ার বাজার) দুইটি। যথা:
• ঢাকা স্টক এক্সচেঞ্জ (১৯৫৪ সাল),
• অপরটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (১৯৯৫ সাল)।
উৎস: BSEC ওয়েবসাইট। - রোমান সংখ্যা MCCLXXXIV এর মান কত?
- ৭৮৪
- ১২৮৪
- ১২৩৪
- ২২৮৪
• রোমান সংখ্যা MCCLXXXIV:
- রোমান সংখ্যার মূল অক্ষর ও মানগুলো হলো:
- M = 1000
- C = 100
- L = 50
- X = 10
- V = 5
- I = 1
- MCCLXXXIV কে ভাগ করা যায় এইভাবে:
- M (1000) + C (100) + C (100) + L (50) + X (10) + X (10) + X (10) + IV (4)
- এখন এগুলো যোগ করলে পাই:
- 1000 + 100 + 100 + 50 + 10 + 10 + 10 + 4 = 1284
- তাই MCCLXXXIV সংখ্যার মান হলো ১২৮৪সুতরাং, সঠিক উত্তর: খ) ১২৮৪
সূত্র- ব্রিটানিকা। - নিচের কোনটি সোশ্যাল প্লাটফর্ম নয়?
- Bing
• Bing একটি সার্চ ইঞ্জিন, তাই এটি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম নয়।
• সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম:
- সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম হলো এমন অনলাইন সেবা, যার মাধ্যমে ব্যবহারকারী প্রোফাইল তৈরি, তথ্য প্রকাশ, ছবি-ভিডিও শেয়ার, বার্তা আদান-প্রদান এবং অন্য ব্যবহারকারীর সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে।
- Facebook, Instagram ও Twitter সামাজিক যোগাযোগভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এগুলোতে ব্যবহারকারী পোস্ট, মন্তব্য, অনুসরণ, প্রতিক্রিয়া ও বার্তার মাধ্যমে পারস্পরিক যোগাযোগ করে।
- সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম তথ্যপ্রযুক্তির ব্যবহারিক ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যক্তি, প্রতিষ্ঠান, শিক্ষা, ব্যবসা, সংবাদ প্রচার ও জনসংযোগে এ ধরনের প্ল্যাটফর্ম ব্যবহৃত হয়।• সার্চ ইঞ্জিন:
- সার্চ ইঞ্জিন হলো এমন ওয়েবসাইট বা টুল, যা ইন্টারনেটের বিভিন্ন ওয়েব সার্ভার থেকে তথ্য বা ওয়েবসাইট খুঁজে পেতে সাহায্য করে।
- ব্যবহারকারী সার্চ ইঞ্জিনের অনুসন্ধান বক্সে কাঙ্ক্ষিত বিষয় লিখলে সংশ্লিষ্ট ওয়েবপেজের লিংক তালিকা প্রদর্শিত হয়।
- Bing Microsoft কোম্পানির একটি সার্চ ইঞ্জিন। এটি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম নয়; বরং ওয়েবসাইট, তথ্য, ছবি বা ভিডিও অনুসন্ধানের কাজে ব্যবহৃত হয়।অন্যান্য অপশন:
→ Twitter: ব্যবহারকারীর পোস্ট, অনুসরণ ও যোগাযোগভিত্তিক সামাজিক প্ল্যাটফর্ম।
→ Instagram: ছবি, ভিডিও, স্টোরি ও ব্যবহারকারী-সংযোগভিত্তিক সামাজিক প্ল্যাটফর্ম।
→ Facebook: প্রোফাইল, পোস্ট, গ্রুপ, বার্তা ও সামাজিক সংযোগের জন্য ব্যবহৃত প্ল্যাটফর্ম।উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়;
২) Computer & ICT Cloud, Live Publications. - IPv-6 এড্রেস কত বিটের?
- ১২৮
- ৩২
- ১২
- ৬
• IPv6 address ১২৮ বিটের, যা IPv4 address-এর তুলনায় অনেক বড় address space প্রদান করে।
• IP address:
- IP address হলো নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটার বা ডিভাইস শনাক্ত করার জন্য ব্যবহৃত যৌক্তিক ঠিকানা। ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের সময় উৎস ও গন্তব্য ডিভাইস চিহ্নিত করতে IP address গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ইন্টারনেট ব্যবস্থায় TCP/IP প্রোটোকল ব্যবহার করে বিভিন্ন কম্পিউটার ও নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান-প্রদান করা হয়। প্রতিটি ইন্টারনেট-সংযুক্ত কম্পিউটারের একটি IP address থাকে।• IPv6 address:
- IPv6 বা Internet Protocol version 6 হলো IP addressing ব্যবস্থার নতুন সংস্করণ, যা বেশি সংখ্যক ডিভাইসকে অনন্য ঠিকানা দেওয়ার উদ্দেশ্যে ব্যবহৃত হয়।
- IPv6 address ১২৮ বিটের identifier হিসেবে ব্যবহৃত হয়। এই ১২৮-বিট address কাঠামোর ফলে বিপুল সংখ্যক unique address তৈরি করা সম্ভব হয়।
- IPv6 address সাধারণত hexadecimal digit ও colon চিহ্ন ব্যবহার করে লেখা হয়। এটি দীর্ঘ address হলেও সংক্ষিপ্ত লেখার নিয়ম ব্যবহার করে প্রকাশ করা যায়।
- IPv6-এ unicast, anycast ও multicast address ব্যবহৃত হয়। এগুলো নেটওয়ার্কে গন্তব্য interface বা interface-সমষ্টি শনাক্ত করতে ব্যবহৃত হয়।অন্যান্য অপশন:
→ ৩২: ৩২ বিট IPv4 address-এর দৈর্ঘ্য; IPv6 address-এর নয়।
→ ১২: IP version address length হিসেবে প্রচলিত নয়।
→ ৬: এটি IPv6 নামের version number; address length নয়।উৎস:
১) IETF RFC 4291;
২) IETF RFC 791;
৩) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়;
৪) Computer & ICT Cloud, Live Publications. - FTP এর পূর্ণরূপ কি?
- File Text Protocol
- File transfer Process
- File Transfer Protocol
- Folder Transfer Protocol
• FTP-এর পূর্ণরূপ File Transfer Protocol, যা নেটওয়ার্কে ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়।
• FTP-এর ধারণা:
- FTP বা File Transfer Protocol ইন্টারনেটের একটি মৌলিক সেবা। এটি ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল কপি বা স্থানান্তর করা যায়।
- FTP TCP/IP প্রোটোকল পরিবারের একটি সদস্য। দুটি কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত থাকলে FTP ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা বা ফাইল পাঠানো ও গ্রহণ করা যায়।
- স্থানীয় কম্পিউটার থেকে কোনো ফাইল দূরবর্তী কম্পিউটারে পাঠানোর প্রক্রিয়াকে uploading বলা হয়। আবার দূরবর্তী কম্পিউটার থেকে স্থানীয় কম্পিউটারে ফাইল আনার প্রক্রিয়াকে downloading বলা হয়।• FTP-এর ব্যবহার:
- ওয়েবসাইটের ফাইল সার্ভারে আপলোড করা, বড় আকারের ডেটা স্থানান্তর করা, সফটওয়্যার বা ডকুমেন্ট ডাউনলোড করা এবং নেটওয়ার্কভিত্তিক ফাইল ব্যবস্থাপনায় FTP ব্যবহৃত হয়।
- FTP সাধারণত client-server model অনুসরণ করে। ব্যবহারকারী FTP client-এর মাধ্যমে FTP server-এর সঙ্গে সংযোগ স্থাপন করে ফাইল আদান-প্রদান করতে পারে।উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়;
২) Computer & ICT Cloud, Live Publications. - সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কোন স্থানে পারমাণবিক স্থাপনায় হামলা চালায়?
- নাতাঞ্জ
- কুফা
- গোলান
- বলখ
২০২৫ সালের ২২ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় যথা: নাতাঞ্জ, ফোরদো এবং ইসফাহান—হামলা চালায়। উল্লেখ্য, এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। সেই অনুসারে উত্তর নাতাঞ্জ।
অপারেশন মিডনাইট হ্যামার (Operation Midnight Hammer):
- ২২ জুন, ২০২৫ তারিখে ইরানের পারমাণবিক স্থাপনায় ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র।
- ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে পরিচালিত বিশেষ অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।
• প্রায় ২৫ মিনিট দীর্ঘ এই অভিযানে যুক্তরাষ্ট্রের ১২৫টি যুদ্ধবিমান অংশ নিয়েছে।
- যুক্তরাষ্ট্রের মিসৌরি থেকে উড্ডয়নের প্রায় ৩৭ ঘণ্টা উড়ে অপারেশন মিডনাইট হ্যামারে অংশ সাতটি বি-২ বোমারু বিমান।
- এই বিমানগুলো ইরানের ৩টি পরমাণু স্থাপনা ফর্দো, ইস্ফাহান এবং নাতাঞ্জ লক্ষ্য করে ১৪টি বাংকার বাস্টার বোমা ছোড়ে।
- প্রতিটি বি-২ বোমারু বিমান দুটি করে বাংকার বিধ্বংসী বোমা বহনে সক্ষম। প্রতিটি বোমার ওজন ৩০ হাজার পাউন্ড।
- এ ছাড়া এই অভিযানে অংশ নেয় জ্বালানি ভরার ট্যাংকার ও নজরদারি বিমান।
উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি নির্মূল করাই ছিল এই মিশনের লক্ষ্য।
উৎস: i) CSIS.
ii) CNN পত্রিকা। - গাজার ক্ষুধার্ত মানুষের জন্য ত্রাণবাহী জাহাজ বহর কি নামে পরিচিত?
- ফুড ফর গাজা
- চলো গাজায় চলো
- ফ্রিডম ফ্লোটিলা
- ফ্রিডম মিডলইস্ট
গাজার ক্ষুধার্ত মানুষের জন্য ত্রাণবাহী জাহাজ বহরটি মূলত ফ্রিডম ফ্লোটিলা (Freedom Flotilla Coalition - FFC) নামে পরিচিত।
Global Sumud Flotilla (গ্লোবাল সুমুদ ফ্লোটিলা):
- অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দিতে গঠিত হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় নাগরিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা।
- ‘সুমুদ’ শব্দের অর্থ হলো অবিচলতা ও সহনশীলতা, যা ফিলিস্তিনি জনগণের প্রতীক।
- ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা ও সুমুদ নুসান্তারার যৌথ উদ্যোগে এই নৌবহর গড়ে ওঠে।
- ফ্লোটিলায় ৪২টি জাহাজে ৪৭টি দেশের প্রায় ৫০০ অংশগ্রহণকারী যোগ দেন।
উৎস: i) Global Sumud Flotilla.
ii) Al Jazeera. - বিট কয়েনের আবিষ্কারক কে?
- মার্ক জুকারবার্গ
- ইয়োশি কিরিমাতো
- ইয়োশাই কিরিমাতো
- সাতোশি নাকামাতো
• ক্রিপ্টোকারেন্সি:
- ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা, যা কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের (যেমন সরকার বা ব্যাংক) তত্ত্বাবধানে পরিচালিত হয় না।
- প্রথম ক্রিপ্টোকারেন্সি ছিল বিটকয়েন, যেটি ২০০৯ সালে সাতোশি নাকামোতো (Satoshi Nakamoto) নামে পরিচিত একজন বা একদল অজ্ঞাতনামা কম্পিউটার প্রোগ্রামার তৈরি করেন।• বিটকয়েন (Bitcoin):
- বিটকয়েন হলো প্রথম, সবচেয়ে বেশি লেনদেন হওয়া এবং সবচেয়ে পরিচিত ক্রিপ্টোকারেন্সি।
- বিটকয়েনের মালিকরা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে এটি অন্য ক্রিপ্টোকারেন্সিতে, অথবা বাস্তব মুদ্রায় যেমন মার্কিন ডলার বা ইউরোতে বিনিময় করতে পারেন।
- এছাড়া বিভিন্ন বিক্রেতার কাছ থেকে পণ্য ও সেবা কেনাও সম্ভব।উৎস: ব্রিটানিকা।
- First Global AI Summit on Africa কোথায় অনুষ্ঠিত হয়-
- নাইজেরিয়া
- কেনিয়া
- রুয়ান্ডা
- দক্ষিণ আফ্রিকা
প্রথম Global AI Summit on Africa:
- প্রথম গ্লোবাল এআই সামিট অন আফ্রিকা (First Global AI Summit on Africa) রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত হয়।
- স্থান: কিগালি কনভেনশন সেন্টার, রুয়ান্ডা।
- সময়: ৩-৪ এপ্রিল, ২০২৫।
- মূল আয়োজক: রুয়ান্ডার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) মন্ত্রণালয় এবং সেন্টার ফর দি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন (C4IR)।
- লক্ষ্য: আফ্রিকায় AI-এর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
উল্লেখ্য,
- এই সম্মেলনে "Africa Declaration on Artificial Intelligence" গৃহীত হয়, যেখানে ৬০ বিলিয়ন ডলারের অঙ্গীকার করা হয়েছিল।
উৎস: Centre for the Fourth Industrial Revolution (C4IR) ওয়েবসাইট। - জাতিসংঘ প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট- ২০২৫ অনুযায়ী এশিয়ার সবচেয়ে সুখী দেশ-
- সিঙ্গাপুর
- তাইওয়ান
- জাপান
- ভুটান
জাতিসংঘ প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০২৫ (World Happiness Report 2025) অনুযায়ী এশিয়ার সবচেয়ে সুখী দেশ তাইওয়ান।
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট:
- ২০১২ সাল থেকে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে তৈরি করা হয় ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’।
- ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের নেতৃত্বে তৈরি হয় রিপোর্টটি।
- কোনো দেশের জিডিপি, সামাজিক সহায়তা, আয়, স্বাস্থ্য, জীবনধারনের স্বাধীনতা, উদারতা ও দুর্নীতি সংশ্লিষ্টতা; এসব মানদণ্ডের ভিত্তিতে হয় মূল্যায়ন।
World Happiness Report 2026 প্রতিবেদনে বিশ্বের শীর্ষ সুখী দেশ -
১। ফিনল্যান্ড,
২। আইসল্যান্ড,
৩। ডেনমার্ক,
৪। কোস্টারিকা,
৫। সুইডেন।
উৎস: World Happiness Report ওয়েবসাইট। - বিশ্বের উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশসমূহ নিয়ে গঠিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জোট কোনটি?
- Global South
- IOMED
- AUKUS
- QUAD
বিশ্বের উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশসমূহ নিয়ে গঠিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জোট Global South.
Global South:
- 'গ্লোবাল সাউথ' মূলত একটি ভূ-রাজনৈতিক ধারণা যা বিশ্বের উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে বোঝাতে ব্যবহৃত হয়।
- এই দেশগুলো প্রায়শই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের সম্মুখীন এবং এই বিষয়ে আন্তর্জাতিক আলোচনায় নিজেদের অবস্থান তুলে ধরার জন্য জোট গঠন করে থাকে।
- এই দেশগুলো বিশ্বের মোট কার্বন নিঃসরণে নগণ্য অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী।
অন্যদিকে,
- চীনের উদ্যোগে সংঘাত নিরসনে হংকংয়ে আন্তর্জাতিক মধ্যস্থতা সংস্থা International Organization for Mediation (IOMed) নামে একটি বৈশ্বিক সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে।
- AUKUS: অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের একটি নিরাপত্তা চুক্তি।
- QUAD: যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার একটি চতুর্পাক্ষিক নিরাপত্তা সংলাপ। যদিও QUAD জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করে, এটি উন্নয়নশীল দেশগুলোর বিশেষ জোট নয়।
উৎস: i) World atlas.
ii) প্রথম আলো। - সম্প্রতি জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম কি?
- Reimei
- El Captain
- Tong Tong
- Al-Munther
• বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার – Reimei:
- সম্প্রতি জাপানে বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার চালু করা হয়েছে যার নাম Reimei।
- এটি কোয়ান্টাম কম্পিউটার এবং ক্লাসিক্যাল সুপারকম্পিউটারের সমন্বয়ে তৈরি একটি হাইব্রিড সিস্টেম।
- জাপানের গবেষণা প্রতিষ্ঠান RIKEN এই সুপারকম্পিউটারটি উন্নয়ন করেছে।
- এটি বিখ্যাত সুপারকম্পিউটার Fugaku-এর সাথে সমন্বয় করে কাজ করার জন্য তৈরি করা হয়েছে।
- জটিল বৈজ্ঞানিক গবেষণা, কোয়ান্টাম কেমিস্ট্রি, এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে এই কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- তাই জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম Reimei।• El Capitan:
- El Capitan হলো যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক সুপারকম্পিউটার।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের Lawrence Livermore National Laboratory-এ তৈরি করা হয়েছে।
- এর মূল উদ্দেশ্য হলো পারমাণবিক গবেষণা এবং জাতীয় নিরাপত্তা সম্পর্কিত জটিল গণনা সম্পন্ন করা।
- এটি একটি এক্সাস্কেল (Exascale) সুপারকম্পিউটার হিসেবে ডিজাইন করা হয়েছে।
- তবে এটি হাইব্রিড কোয়ান্টাম সুপারকম্পিউটার নয় এবং জাপানে চালু হয়নি।• Tong Tong:
- Tong Tong চীনের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) ডিজিটাল শিশু সিস্টেম।
- এটি মানুষের শিশুর মতো আচরণ অনুকরণ করার জন্য তৈরি করা হয়েছে।
- গবেষণার উদ্দেশ্যে এর মাধ্যমে AI-এর সামাজিক আচরণ ও শেখার ক্ষমতা পরীক্ষা করা হয়।
- এটি সুপারকম্পিউটার বা কোয়ান্টাম কম্পিউটারের সাথে সরাসরি সম্পর্কিত নয়।
- তাই এটি জাপানের হাইব্রিড কোয়ান্টাম সুপারকম্পিউটারের নাম নয়।• Al-Munther:
- Al-Munther নামটি মূলত মধ্যপ্রাচ্যের একটি প্রযুক্তি বা সামরিক প্রকল্পের সাথে সম্পর্কিত।
- এটি কোনো কোয়ান্টাম সুপারকম্পিউটার প্রকল্প নয়।
- জাপানে চালু হওয়া হাইব্রিড কোয়ান্টাম কম্পিউটার ব্যবস্থার সাথে এর কোনো সম্পর্ক নেই।
- তাই এটি সঠিক উত্তর নয়।সুতরাং, সম্প্রতি জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম হলো Reimei।
সঠিক উত্তর: ক) Reimei
সূত্র: livescience. [link] - তম অস্কার (২০২৫) এ সেরা চলচ্চিত্র পুরস্কার পায় কোন চলচ্চিত্র?
- নো আদার ল্যান্ড
- দ্যা ব্রুটালিস্ট
- আনোরা
- শিশু-২
২০২৫ সালের ৯৭তম অস্কারে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে শন বেকার পরিচালিত চলচ্চিত্র ‘আনোরা’।
২০২৬ সালে ৯৮তম অস্কার পুরস্কার:
- সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স),
- সেরা অভিনেত্রী: জেসি বাকলি,
- সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার),
- সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (ওয়েপনস),
- সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন,
- সেরা সিনেমা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার,
- সেরা মৌলিক চিত্রনাট্য: সিনার্স,
- সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার,
- সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: কেপপ ডেমন হান্টার্স,
- সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড: দ্য গার্ল হু ক্রাইড পার্লস।
উৎস: Oscar ওয়েবসাইট। - বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৫ অনুসারে জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
- চীন
- ভারত
- রাশিয়া
- মঙ্গোলিয়া
২০২৫ সালের জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে জনবহুল বা বৃহত্তম দেশ হলো ভারত।
বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ:
১. ভারত,
২. চীন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. ইন্দোনেশিয়া,
৫. পাকিস্তান,
৬. নাইজেরিয়া,
৭. ব্রাজিল,
৮. বাংলাদেশ,
৯. রাশিয়া,
১০. মেক্সিকো।
উৎস: Census.gov ওয়েবসাইট। [link] - ৬ষ্ঠ বিমসটেক সম্মেলন, ২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়?
- ঢাকা, বাংলাদেশ
- ব্যাংকক, থাইল্যান্ড
- জাকার্তা, ইন্দোনেশিয়া
- সিউল, দক্ষিণ কোরিয়া
• BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।• বিমসটেক ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন- ২০২৫:
- বিমসটেক ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে।
- বিমসটেক শীর্ষ সম্মেলনে বিমসটেকের পরবর্তী সভাপতি হিসেবে বাংলাদেশ দায়িত্ব গ্রহণ করবে।তথ্যসূত্র: BIMSTEC ওয়েবসাইট।
- সালে ৫২তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
- ফ্রান্স
- কানাডা
- যুক্তরাজ্য
- অস্ট্রেলিয়া
G-7:
- G7 বা Group of Seven হলো বিশ্বের ৭টি শিল্পোন্নত দেশের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- বর্তমান সভাপতি দেশ: ফ্রান্স।
৫২তম G-7 শীর্ষ সম্মেলন:
- ৫২তম G-7 শীর্ষ সম্মেলন ২০২৬ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হবে।
- স্থান: ইভিয়ান-লেস-বেইনস শহর, ফ্রান্স।
- সময়: ১৪-১৬ জুন, ২০২৬।
- সভাপতিত্ব করবে: ফ্রান্স।
- এই সম্মেলনে বিশ্বের সাতটি উন্নত অর্থনীতির দেশের নেতারা বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করবেন।উৎস: G-7 ওয়েবসাইট।
- WHO স্বল্পোন্নত দেশগুলোর জন্য ওষুধের কপিরাইট আইন বা মেধাস্বত্ব ছাড়ের সুবিধা দিয়েছে কোন সাল পর্যন্ত?
- ২০৩০
- ২০৩৫
- ২০৪০
- ২০৩৩
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) স্বল্পোন্নত দেশগুলোর (LDC) জন্য ওষুধের পেটেন্ট বা মেধাস্বত্ব (Intellectual Property/TRIPS) ছাড়ের সুবিধা ১ জানুয়ারি, ২০৩৩ সাল পর্যন্ত বহাল রেখেছে।
ওষুধের পেটেন্ট বা মেধাস্বত্ব ছাড়:
- স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য ২০৩৩ সাল পর্যন্ত ওষুধের মেধাস্বত্বে ছাড় দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)।
- ২০১৫ সালে জেনেভায় ট্রিপস (ট্রেড-রিলেটেড আসপেক্টস অব ইনটেলেকচুয়াল প্রপার্টি রাইটস) কাউন্সিলের বৈঠকে ‘অন্তত ২০৩৩ সালের জানুয়ারি পর্যন্ত’ ওষুধ পণ্যের মেধাস্বত্ব কার্যকরের ক্ষেত্রে ‘সর্বোচ্চ ছাড়’ দেওয়ার সিদ্ধান্ত হয়।
- WHO এই ছাড়কে সমর্থন করে এবং জনস্বাস্থ্যের স্বার্থে LDCs-কে সস্তা জেনেরিক ওষুধ উৎপাদন/আমদানির সুযোগ দেয়।
- মূলত এই সিদ্ধান্তের ফলে স্বল্পোন্নত দেশগুলোর কোম্পানিগুলো উন্নত দেশের কোম্পানির ওষুধের পেটেন্ট না মেনেই জেনেরিক ওষুধ তৈরি করতে পারবে। এটি স্বল্পোন্নত দেশগুলোর মানুষের জন্য ওষুধের দাম সাশ্রয়ী রাখতে সাহায্য করে।
উল্লেখ্য,
- যদিও এই সুবিধা ২০৩৩ সাল পর্যন্ত দেয়া আছে, বাংলাদেশসহ বেশ কিছু দেশ যারা এলডিসি ক্যাটাগরি থেকে বেরিয়ে আসার পথে তারা এই সুবিধা আরও দীর্ঘায়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ, এলডিসি গ্রাজুয়েশনের পর এই ছাড় স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যেতে পারে বলে শঙ্কা রয়েছে ।
উৎস: WTO ওয়েবসাইট। [link] - ইউরোপীয় ইউনিয়ন কোন মুসলিম দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে?
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- মিশর
- কুয়েত
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের কূটনৈতিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরবের নাগরিকদের শেনজেন অঞ্চলে ভিসা-মুক্ত ভ্রমণের সুবিধা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছিল।
ভিসামুক্ত প্রবেশাধিকার:
- ২০২৫ সালের এপ্রিলের দিকে ইউরোপীয় ইউনিয়ন সৌদি আরবের নাগরিকদের জন্য শেনজেন অঞ্চলে ভিসামুক্ত প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্তের প্রস্তুতি নিয়েছে এবং এ নিয়ে কাজ চলছে।
- এটি GCC দেশগুলোর (সৌদি, কুয়েত, কাতার, ওমান ইত্যাদি) সাথে সম্পর্ক জোরদারের অংশ।
- লক্ষ্য: ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা।
উৎস: Times Kuwait. - ২৯তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন (COP-29) কোথায় অনুষ্ঠিত হয়?
- ফিনল্যান্ড
- আজারবাইজান
- উরুগুয়ে
- কাতার
২৯তম জলবায়ু সম্মেলন (COP-29):
- ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে ২৯তম জলবায়ু সম্মেলন (COP-29) অনুষ্ঠিত হয়েছে।
- এ জলবায়ু সম্মেলনের নাম দেওয়া হয়েছিল ‘ফাইন্যান্স কপ’ বা ‘জলবায়ুর আর্থিক সম্মেলন’। জলবায়ু সম্মেলন কপ-২৯–এর সভাপতিত্ব করেন মুখতার বাবায়েভ (Mukhtar Babayev)। এই সম্মেলনে রাষ্ট্রপ্রধান, বিজ্ঞানী, নীতিনির্ধারক, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা অংশ নেন।
- এ জলবায়ু চুক্তিতে ঐকমত্যে আসে প্রায় ২০০টি সদস্য দেশ। চূড়ান্ত চুক্তি অনুযায়ী, ২০৩৫ সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতিবছর ৩০০ বিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার করেছে। পাশাপাশি, দেশগুলো ২০৩৫ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন প্রতিরোধের জন্য ১.৩ ট্রিলিয়ন ডলার প্রয়োজন হবে বলে সম্মত হয়েছে।
উল্লেখ্য,
- ২০২৫ সালের ১০ - ২১ নভেম্বর ব্রাজিলের আমাজনের রেইনফরেস্ট এলাকায় বেলেমে ৩০তম জলবায়ু সম্মেলন (কপ-30) অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে ১৯৩টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের প্রায় ৫৬ হাজার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এই সম্মেলনের সভাপতিত্ব করেছেন ব্রাজিলীয় কূটনীতিক আন্দ্রে কোরেয়া দো লাগো। কপ-৩০-এর মূল লক্ষ্য ছিল গ্রিনহাউস গ্যাস নিঃসরণ রোধ এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে সৃষ্ট ক্ষতি মোকাবিলায় জাতিসংঘের বিদ্যমান কাঠামোকে শক্তিশালী করা।
- ২০২৬ সালে ৩১তম জলবায়ু সম্মেলন তুরস্কের আন্তালিয়া শহরে অনুষ্ঠিত হবে।
উৎস: UNFCCC ওয়েবসাইট। - বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য?
- ১৮৩
- ১৮৮
- ১৯৩
- ১৯৭
বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ ১৯৩টি। বিশ্বের প্রায় সব স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এই সংস্থার সদস্য।
জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫।
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- স্বাক্ষরের স্থান: যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।
- কার্যকরী দাপ্তরিক ভাষা ২টি: ইংরেজি ও ফ্রেঞ্চ।
- বর্তমান সদস্য: ১৯৩টি (সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান)।
- স্থায়ী পর্যবেক্ষক দেশ: ২টি (ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন)।
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট। - "Elephant Pass" কোথায় অবস্থিত?
- থাইল্যান্ড
- দক্ষিণ আফ্রিকা
- শ্রীলংকা
- মালয়েশিয়া
Elephant Pass:
- Elephant Pass শ্রীলংকার উত্তরাঞ্চলীয় প্রদেশে, জাফনা উপদ্বীপের প্রবেশদ্বারে অবস্থিত।
- এটি জাফনা উপদ্বীপকে মূল ভূখণ্ডের সাথে সংযোগকারী একটি সরু স্থলপথ।
- এখানে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে এবং শ্রীলংকার গৃহযুদ্ধের সময় এটি বেশ কয়েকটি বড় যুদ্ধের স্থান ছিল।
- শ্রীলঙ্কার বিভিন্ন অংশে ধরা হাতিগুলিকে এই উপহ্রদ পেরিয়ে জাফনা উপদ্বীপে নিয়ে যাওয়া হত, যেটিকে পরে সেতু করা হয়েছিল এবং নাম দেওয়া হয়েছিল এলিফ্যান্ট পাস।
উৎস: i) Lakpura LLC.
ii) Britannica.