বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পদের নাম: সহকারী পরিচালক (৯ম গ্রেড) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৬.০১.২০২৬
চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড · পরীক্ষার সাল ২০২৬
- নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
- লিনাক্স
- অ্যান্ড্রয়েড
- মাইক্রোসফট উইন্ডোজ
- ভার্চুয়াল মেশিন
• ভার্চুয়াল মেশিন (Virtual Machine বা VM) কোনো অপারেটিং সিস্টেম নয়। এটি মূলত একটি সফটওয়্যার-ভিত্তিক পরিবেশ বা কৃত্রিম কম্পিউটার ব্যবস্থা, যা একটি ফিজিক্যাল কম্পিউটারের ভেতরে অন্য একটি সম্পূর্ণ কম্পিউটার ব্যবস্থার মতো কাজ করে। একটি ভার্চুয়াল মেশিনের ভেতরে বিভিন্ন অপারেটিং সিস্টেম চালানো যায়।
• অপারেটিং সিস্টেম:
- অপারেটিং সিস্টেম হল এমন একটি সফটওয়্যার যা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে।
- কম্পিউটার বুটিং থেকে শুরু করে, কম্পিউটার বন্ধ হওয়া পর্যন্ত সকল কাজ অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।• অপারেটিং সিস্টেমের বিভিন্ন ধরণ:
১. সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম:
- যখন একটি অপারেটিং সিস্টেমে এক সময়ে শুধুমাত্র একজন ব্যবহারকারী কাজ করতে পারে, তখন তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলা হয়।
- এই ধরনের অপারেটিং সিস্টেমকে অনেক সময় সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়।
- উদাহরণ:
- CP/M,
- Symbian OS,
- Palm OS,
- MS-DOS,
- PC-DOS,
- Windows 95/98.২. মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম:
- যখন একাধিক ব্যবহারকারী এক সময়ে একটি কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে, তখন সে অপারেটিং সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলা হয়।- উদাহরণ:
- Windows NT Server,
- Android,
- Windows 2003/2008 Server,
- Unix,
- Linux.
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। Computer & ICT Cloud[Live Publications] - Which spelling is correct?
- Conosieur
- Conosser
- Connoisseur
- Connisseur
সঠিক উত্তর: গ) Connoisseur.
• Connoisseur (noun)
English Meaning: an expert on matters involving the judgement of beauty, quality or skill in art, food or music.
Bangla Meaning: প্রধানত চারুকলা (আর্ট) বিষয়ে রসজ্ঞ; পণ্ডিত বিচারক; সমঝদার: a connoisseur of painting/wine.Example Sentence:
1. It looks the same and only the connoisseur would tell the difference in taste.
2. She is a connoisseur of classical music, able to identify the subtlest nuances in a symphony.Source: Oxford Learner’s Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
- নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়?
- স্ক্যানার
- সিডি-রম
- হেড ফোন
- টাচ প্যাড
• হেড ফোন (Headphone) একটি আউটপুট ডিভাইস, এটি কম্পিউটার বা মোবাইল থেকে আসা বৈদ্যুতিক সংকেতকে শব্দ তরঙ্গে রূপান্তর করে আমাদের কানে পৌঁছায়। অর্থাৎ, এটি কম্পিউটার থেকে ডেটা বা তথ্য বাইরে বের করে দেয়, তাই এটি একটি আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস নয়।
• ইনপুট ডিভাইস:
- যে সব যন্ত্র বা ডিভাইস দ্বারা কম্পিউটারে বিভিন্ন ডাটা এবং নির্দেশ প্রদান করা হয় সেসব যন্ত্র বা ডিভাইসকে ইনপুট ডিভাইস বলা হয়।• ইনপুট ডিভাইসের বৈশিষ্ট্য:
- ইনপুট ডিভাইস ব্যবহারকারীর কাছ থেকে ডেটা বা নির্দেশনা গ্রহণ করে।
- এটি সেই ডেটাকে ডিজিটাল সিগনালে রূপান্তর করে কম্পিউটারে পাঠায়।
- প্রতিটি ইনপুট ডিভাইসের নিজস্ব নির্ভুলতা ও গতির মাত্রা রয়েছে।• ইনপুট ডিভাইসের উদাহরণ:
- কি-বোর্ড,
- ওএমআর,
- মাউস,
- ওসিআর,
- ট্র্যাকবল,
- স্ক্যানার,
- জয়স্টিক,
- ডিজিটাইজার,
- টাচ স্ক্রিন,
- লাইটপেন,
- বার কোড রিডার,
- পয়েন্ট অফ সেল, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি।অন্যদিকে,
আউটপুট ডিভাইস সমূহ হলো-
- মনিটর,
- প্রিন্টার,
- প্লটার,
- স্পিকার,
- মাল্টিমিডিয়া প্রজেক্টর,
- ইমেজ সেটার,
- ফিল্ম রেকর্ডার,
- হেড ফোন ইত্যাদি।তথ্যসূত্র:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। Computer & ICT Cloud[Live Publications] - নিচের কোনটি পূরণবাচক সংখ্যাশব্দ?
- পহেলা
- দ্বি
- সাত
- সতেরো
পূরণবাচক সংখ্যাশব্দ:
- পূরণবাচক সংখ্যাশব্দ দিয়ে কোনো সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাণকে বোঝায়।
যেমন- 'এক' সংখ্যার ক্রমিক অবস্থান 'প্রথম', 'প্রথমা', 'পহেলা' ইত্যাদি। এগুলোকে পূরণবাচক সংখ্যাশব্দ বলে।
- পূরণবাচক সংখ্যাশব্দ তিন ধরনের হয়। যথা:
১. সাধারণ পূরণবাচক: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, দ্বাদশ ও বারোতম, ত্রয়োদশ ও তেরোতম ইত্যাদি।
২. তারিখ পূরণবাচক: পহেলা, দোসরা, তেসরা, এগারোই, বারোই, তেরোই ইত্যাদি।
৩. ভগ্নাংশ পূরণবাচক: দেড়, আড়াই, তেহাই ইত্যাদি।
------------
অন্যদিকে,
- সাত, সতেরো - হলো ক্রমবাচক সংখ্যাশব্দ।
ক্রমবাচক সংখ্যাশব্দ:
- একের পর এক যে সংখ্যাগুলো আসে, সেগুলো ক্রমবাচক সংখ্যাশব্দ। যেমন- ১ (এক), ২ (দুই), ৩ (তিন), ৪ (চার), ৫ (পাঁচ) ইত্যাদি।
- ক্রমবাচক সংখ্যাবর্ণের সুবিধা হলো এতে ১ থেকে ৯ এবং ০ দিয়ে অসীম সংখ্যার পূর্ব পর্যন্ত ক্রম তৈরি করা যায়।
- ক্রমবাচক সংখ্যাশব্দের এক বা একাধিক প্রতিশব্দ রয়েছে। এগুলো কখনো স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়, কখনো সমাসবদ্ধ শব্দের পূর্বপদ হিসেবে ব্যবহৃত হয়।
- যেমন 'দুই' সংখ্যাশব্দের প্রতিশব্দ 'দ্বি', 'দু', এবং 'দো'। 'তিন' সংখ্যাশব্দের প্রতিশব্দ 'ত্রি' এবং 'তে'।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি (২০২৫, ২০২২ সালের সংস্করণ)। - কোনটি অনুসর্গের উদাহরণ?
- অভিমুখে, কাছে
- বলে, কয়ে
- আপন, তুমি
- জোরে, আস্তে
• অনুসর্গের উদাহরণ - অভিমুখে, কাছে।
অনুসর্গ:
- যেসব শব্দ কোনাে শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে। যেমন -
- সে কাজ ছাড়া কিছুই বােঝে না।- এই বাক্যে 'ছাড়া' একটি অনুসর্গ।
- কোন পর্যন্ত পড়েছ? - এই বাক্যে 'পর্যন্ত' একটি অনুসর্গ।কয়েকটি অনুসর্গের উদাহরণ:
- অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তরে, থেকে, দরুন, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নাগাদ, নিচে, পর্যন্ত, পানে, পাশে, পিছনে, প্রতি, বদলে, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, ব্যতীত, ভিতরে, মতাে, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে,
সম্মুখে, সাথে, সামনে, হতে ইত্যাদি।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
- ধ্বনির প্রতীককে কী বলা হয়?
- শব্দ
- বর্ণ
- ভাষা
- বাক্য
বর্ণ:
- ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ।
- এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে।
- ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা।
- ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়।
- স্বরধ্বনির প্রতীক স্বরবর্ণ।
- ব্যঞ্জনধ্বনির প্রতীক ব্যঞ্জনবর্ণ।
- বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা ৫০টি।
- তবে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে নানা ধরনের কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ ও সংখ্যাবর্ণ।
- মূল বর্ণগুলো স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণে বিভক্ত।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি (২০২৫-সংস্করণ) - বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয়-
- ১৯৮৬ সালে
- ১৯৯১ সালে
- ১৯৯৬ সালে
- ১৯৭৩ সালে
• Value Added Tax (VAT):
- Value Added Tax, বা মূল্য সংযোজন কর।
- বাংলাদেশের প্রথম ভ্যাট চালু হয়- ১ জুলাই, ১৯৯১ সালে।
- প্রচলিত বিক্রয় কর এবং আবগারি শুল্কের পরিবর্তে আধুনিক কর ব্যবস্থা হিসেবে বাংলাদেশে ভ্যাট প্রবর্তন করা হয়।
- ভ্যাট বা মূসক একটি পরোক্ষ কর।
- ভ্যাট থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়।
- বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আয় আসে আয়কর থেকে।
- বাংলাদেশের সর্বোচ্চ ভ্যাটের হার - ১৫%।তথ্যসূত্র: NBR ওয়েবসাইট।
- কোনটি মৌলিক সংখ্যা নয়?
- ৩১
- ১১৭
- ৬১
- ৬৪১
প্রশ্ন: কোনটি মৌলিক সংখ্যা নয়?
সমাধান:
মৌলিক সংখ্যা (Prime Number): হলো যে সংখ্যার মাত্র দুটি উৎপাদক থাকে ১ এবং সংখ্যাটি নিজে।এখন অপশনগুলো পরীক্ষা করি:
ক) ৩১ ; ১ ও ৩১ ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, তাই এটি মৌলিক সংখ্যা।খ) ১১৭ ; ১ + ১ + ৭ = ৯, যা ৩ দ্বারা বিভাজ্য।
অতএব,
১১৭ = ৩ × ৩৯ = ৯ × ১৩সুতরাং, ১১৭ মৌলিক সংখ্যা নয়।
গ) ৬১ ; ১ ও ৬১ ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, তাই এটি মৌলিক সংখ্যা।
ঘ) ৬৪১ সংখ্যাটি মৌলিক সংখ্যা। কারণ,
সংখ্যাটির বর্গমূলের কাছাকাছি ছোট মৌলিক সংখ্যাগুলো দিয়ে তাকে ভাগ করা যায় না।
অর্থাৎ, √৬৪১ ≈ ২৫.৩ যা ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩ দ্বারা বিভাজ্য নয়। তাই এটি মৌলিক সংখ্যা।অতএব, একমাত্র অমৌলিক সংখ্যা হলো ১১৭।
সঠিক উত্তর: খ) ১১৭
- কম্পিউটারের মস্তিষ্ক কোনটি?
- CPU
- হার্ড ডিস্ক
- ALU
- RAM
• কম্পিউটারের “মস্তিষ্ক” বলা হয় CPU (Central Processing Unit)-কে, কারণ এটি কম্পিউটারের সব ধরনের গণনা, সিদ্ধান্ত গ্রহণ এবং নির্দেশনা নিয়ন্ত্রণ করে।
• CPU:
- কম্পিউটারের কেন্দ্রীয় অংশ হলো সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
- CPU-কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়; ALU হলো CPU-এর গাণিতিক ও যৌক্তিক কাজ সম্পন্নকারী অংশ।
- আগের দিনে সিপিইউ বলতে বোঝানো হতো কম্পিউটারের মধ্যবর্তী কেন্দ্রীয় অংশকে;
- তবে বর্তমানে এটি মূলত মাইক্রোপ্রসেসরকে বোঝায়।- সিপিইউকে তিনটি ভাগে ভাগ করা হয়:
∗ গাণিতিক যুক্তি ইউনিট (ALU):
- ALU এর পুরনরুপ: Arithmetic Logical Unit.
- এবং সব ধরনের গণনা ও লজিক্যাল অপারেশন সম্পন্ন করে।∗ নিয়ন্ত্রণ ইউনিট (CU):
- কম্পিউটারের অন্যান্য অংশ নিয়ন্ত্রণ ও নির্দেশ প্রদান করে।∗ রেজিস্টার স্মৃতি:
- অস্থায়ী তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়।
বাকি অপশনগুলোর মূল কাজ:
হার্ড ডিস্ক (Hard Disk): এটি কম্পিউটারের স্থায়ী মেমোরি, যেখানে ছবি, ভিডিও বা ফাইল চিরতরে জমা থাকে।
ALU (Arithmetic Logic Unit): এটি CPU-এর ভেতরের একটি অংশ, যা শুধুমাত্র গাণিতিক ও যৌক্তিক (যেমন: যোগ-বিয়োগ, তুলনা) হিসাব করে।
RAM (Random Access Memory): এটি সাময়িক মেমোরি, যা কম্পিউটার চালু থাকা অবস্থায় চলতি কাজগুলো দ্রুত সম্পন্ন করতে সাহায্য করে।উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। Computer & ICT Cloud[Live Publications]
- NATO কোন ধরনের জোট?
- অর্থনৈতিক
- সামরিক
- পরিবেশগত
- রাজনৈতিক
- ন্যাটো হলো একটি আন্তর্জাতিক রাজনৈতিক ও সামরিক জোট। তবে এক্ষেত্রে অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে এবং প্রশ্নকর্তার দৃষ্টিকোণ হতে সামরিক জোটকে উত্তর নেওয়া হয়েছে।
• ন্যাটো (NATO):
- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organization.
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৪ এপ্রিল, ১৯৪৯ সাল।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: লন্ডন।
- বর্তমান সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২ টি। [ব্যাখ্যা আপডেট - জুন, ২০২৬]
- সর্বশেষ সদস্য দেশ: সুইডেন।
- ন্যাটোভুক্ত মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট।তথ্যসূত্র: NATO ওয়েবসাইট ও ফিনানশিয়াল এক্সপ্রেস।
- অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয়?
- প্রযোজক ক্রিয়া
- নাম ক্রিয়া
- যৌগিক ক্রিয়া
- সরল ক্রিয়া
প্রযোজক ক্রিয়া:
- কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে প্রযোজক ক্রিয়া বলে।
যেমন:
- তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন; রাখাল গরুকে ঘাস খাওয়ায় এখানে 'করাচ্ছেন' ও 'খাওয়ায়' প্রযোজক ক্রিয়া।
অন্যদিকে,
সরল ক্রিয়া:
- একটিমাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় এবং কর্তা এককভাবে ক্রিয়াটি সম্পন্ন করে, তাকে সরল ক্রিয়া বলে।
যেমন:
সে লিখছে। ছেলেরা মাঠে খেলছে। এখানে লিখছে ও খেলছে এগুলো সরল ক্রিয়া।
নামক্রিয়া:
- বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক শব্দের শেষে-আ বা-আনো প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয়, তাকে নামক্রিয়া বলে।
যেমন:
- বিশেষ্য চমক শব্দের সঙ্গে-আনো যুক্ত হয়ে হয় 'চমকানো'।
যৌগিক ক্রিয়া:
- অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে, তখন তাকে যৌগিক ক্রিয়া বলে।
যেমন:
- মরে যাওয়া, কমে আসা, এগিয়ে চল।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি (২০২৫ সালের সংস্করণ)। - Read the following passage carefully and answer questions 1 - 5:
Throughout history, people have tried to understand the meaning of time. Some view time as a straight path, where moments pass once and never return. Others imagine it as a vast ocean-fluid, continuous, and impossible to divide neatly. Philosophers argue that our experience of time is shaped not only by clocks and calendars but by our thoughts and emotions. For instance, a joyful hour may feel like a fleeting minute, while a moment of fear can seem endless. Interestingly, many thinkers believe that time is less about measuring seconds and more about how we choose to live each moment. They suggest that a meaningful life is not necessarily long but filled with awareness-an active attention to the present. When people rush through life, constantly thinking about what comes next, they often overlook the small experiences that give life depth: a conversation, a memory, or even silence. Thus, the true value of time may lie not in its length but in its richness. Instead of fearing time's passing, we might learn to appreciate it as an opportunity-each moment offering a chance to grow, reflect, and understand ourselves a little more.
__TAG_PLACEHOLDER_2__01) What idea does the passage present about the value of time?- Time is valuable only when used for work.
- long life is always a meaningful one
- The value of time depends on how rich and meaningful moments are
- Time should be measured strictly by hours and days
Correct answer: গ) The value of time depends on how rich and meaningful moments are.
প্যাসেজটিতে বলা হয়েছে যে, সময়ের সত্যিকারের মূল্য তার দৈর্ঘ্যে (কতক্ষণ বা কত বছর) নয়, বরং তার সমৃদ্ধি ও গভীরতায়। লেখকের মতে, একটি অর্থপূর্ণ জীবন খুব দীর্ঘ হওয়ার প্রয়োজন নেই, বরং প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে (with awareness) উপভোগ করা, বর্তমানকে অনুভব করা এবং ছোট ছোট অভিজ্ঞতাগুলোকে গুরুত্ব দেওয়ার মধ্যেই সময়ের প্রকৃত মূল্য নিহিত।
যেমন প্যাসেজে স্পষ্টভাবে বলা হয়েছে:
“the true value of time may lie not in its length but in its richness.”
- Read the following passage carefully and answer questions 1 - 5:
Throughout history, people have tried to understand the meaning of time. Some view time as a straight path, where moments pass once and never return. Others imagine it as a vast ocean-fluid, continuous, and impossible to divide neatly. Philosophers argue that our experience of time is shaped not only by clocks and calendars but by our thoughts and emotions. For instance, a joyful hour may feel like a fleeting minute, while a moment of fear can seem endless. Interestingly, many thinkers believe that time is less about measuring seconds and more about how we choose to live each moment. They suggest that a meaningful life is not necessarily long but filled with awareness-an active attention to the present. When people rush through life, constantly thinking about what comes next, they often overlook the small experiences that give life depth: a conversation, a memory, or even silence. Thus, the true value of time may lie not in its length but in its richness. Instead of fearing time's passing, we might learn to appreciate it as an opportunity-each moment offering a chance to grow, reflect, and understand ourselves a little more.
2) According to the passage, what do philosophers believe shape our sense of time?- Clock and calendars alone
- Our thoughts and emotions
- The movement of the sun
- Only scientific measurements
Correct answer: খ) Our thoughts and emotions.
প্যাসেজের সরাসরি বক্তব্য অনুসারে:“Philosophers argue that our experience of time is shaped not only by clocks and calendars but by our thoughts and emotions.”
অর্থাৎ, দার্শনিকরা বিশ্বাস করেন যে, সময় সম্পর্কে আমাদের অনুভূতি শুধু ঘড়ি-ক্যালেন্ডার দিয়ে নয়, বরং আমাদের চিন্তা ও আবেগ দ্বারাও গঠিত হয়। উদাহরণস্বরূপ, আনন্দের সময় দ্রুত কেটে যায়, আর ভয়ের মুহূর্ত অনেক লম্বা মনে হয়। - Read the following passage carefully and answer questions 1 - 5:
Throughout history, people have tried to understand the meaning of time. Some view time as a straight path, where moments pass once and never return. Others imagine it as a vast ocean-fluid, continuous, and impossible to divide neatly. Philosophers argue that our experience of time is shaped not only by clocks and calendars but by our thoughts and emotions. For instance, a joyful hour may feel like a fleeting minute, while a moment of fear can seem endless. Interestingly, many thinkers believe that time is less about measuring seconds and more about how we choose to live each moment. They suggest that a meaningful life is not necessarily long but filled with awareness-an active attention to the present. When people rush through life, constantly thinking about what comes next, they often overlook the small experiences that give life depth: a conversation, a memory, or even silence. Thus, the true value of time may lie not in its length but in its richness. Instead of fearing time's passing, we might learn to appreciate it as an opportunity-each moment offering a chance to grow, reflect, and understand ourselves a little more.
3) The passage suggests that everyone experiences time in the same way.- None
- False
- True
- Partially true
উত্তর: খ) False.
প্যাসেজটি স্পষ্টভাবে বলছে যে, সবাই সময়কে একইভাবে অনুভব করে না।
দার্শনিকদের মতে:
“our experience of time is shaped not only by clocks and calendars but by our thoughts and emotions।”
উদাহরণ দেওয়া হয়েছে:
- আনন্দের এক ঘণ্টা ক্ষণিকের মিনিটের মতো মনে হয়।
- ভয়ের এক মুহূর্ত অনেক লম্বা মনে হয়।অর্থাৎ আনন্দের সময় খুব দ্রুত চলে যায় মনে হতে পারে, আবার ভয় বা দুশ্চিন্তার মুহূর্ত অনেক দীর্ঘ মনে হতে পারে। তাই সবাই সময়কে একইভাবে অনুভব করে—এ কথা passage অনুযায়ী সঠিক নয়।
- Read the following passage carefully and answer questions 1 - 5:
Throughout history, people have tried to understand the meaning of time. Some view time as a straight path, where moments pass once and never return. Others imagine it as a vast ocean-fluid, continuous, and impossible to divide neatly. Philosophers argue that our experience of time is shaped not only by clocks and calendars but by our thoughts and emotions. For instance, a joyful hour may feel like a fleeting minute, while a moment of fear can seem endless. Interestingly, many thinkers believe that time is less about measuring seconds and more about how we choose to live each moment. They suggest that a meaningful life is not necessarily long but filled with awareness-an active attention to the present. When people rush through life, constantly thinking about what comes next, they often overlook the small experiences that give life depth: a conversation, a memory, or even silence. Thus, the true value of time may lie not in its length but in its richness. Instead of fearing time's passing, we might learn to appreciate it as an opportunity-each moment offering a chance to grow, reflect, and understand ourselves a little more.
4) Why do people fail to appreciate the present moment?- They rush and think too much about the future
- They have no interest in life
- They don't understand philosophy
- They never experience silence
Correct answer: ক) They rush and think too much about the future.
Passage-এ বলা হয়েছে—
“When people rush through life, constantly thinking about what comes next, they often overlook the small experiences that give life depth…”
অর্থাৎ মানুষ যখন জীবনে খুব তাড়াহুড়া করে এবং সবসময় ভবিষ্যতে কী হবে তা নিয়ে চিন্তা করে, তখন তারা বর্তমানের ছোট ছোট অর্থপূর্ণ অভিজ্ঞতাগুলো উপভোগ করতে পারে না।
- Read the following passage carefully and answer questions 1 - 5:
Throughout history, people have tried to understand the meaning of time. Some view time as a straight path, where moments pass once and never return. Others imagine it as a vast ocean-fluid, continuous, and impossible to divide neatly. Philosophers argue that our experience of time is shaped not only by clocks and calendars but by our thoughts and emotions. For instance, a joyful hour may feel like a fleeting minute, while a moment of fear can seem endless. Interestingly, many thinkers believe that time is less about measuring seconds and more about how we choose to live each moment. They suggest that a meaningful life is not necessarily long but filled with awareness-an active attention to the present. When people rush through life, constantly thinking about what comes next, they often overlook the small experiences that give life depth: a conversation, a memory, or even silence. Thus, the true value of time may lie not in its length but in its richness. Instead of fearing time's passing, we might learn to appreciate it as an opportunity-each moment offering a chance to grow, reflect, and understand ourselves a little more.
5) What is the meaning of the word 'fleeting' as used in the passage?- Very quick
- Confusing
- Slow
- Repetitive
Correct answer: ক) Very quick.
Passage-এ বলা হয়েছে—“A joyful hour may feel like a fleeting minute”
এখানে fleeting minute অর্থ হলো এমন একটি মুহূর্ত যা খুব দ্রুত চলে যায় বলে মনে হয়।
So, fleeting means very quick / lasting for a very short time.
Other options:
খ) Confusing — এমন কিছু যা কোনো ব্যক্তিকে বিভ্রান্ত করে বা যার অর্থ সহজে বোঝা যায় না।
গ) Slow — (১) ধীর; মন্থর: a slow train . (২) স্বাভাবিক মাত্রা বা গতি অপেক্ষা কম।
ঘ) Repetitive — বারেবারে ঘটমান; পুনরাবৃত্তিপ্রবণ। - A 'charlatan' is a person who is ________.
- Very shy
- Fraud
- Traditional
- Honest
• A 'charlatan' is a person who is - a Fraud.
• Charlatan (noun)
- English Meaning: a person who claims to have knowledge or skills that they do not really have.
- Bangla Meaning: যে ব্যক্তি স্বীয় মাত্রার অতিরিক্ত দক্ষতা, জ্ঞান বা সক্ষমতার ভণিতা করে; বিশেষত হাতুড়ে বৈদ্য বা ডাক্তার।• Given options:
ক) Very shy
- English Meaning: nervous or embarrassed about meeting and speaking to other people.
- Bangla Meaning: অতিশয় লাজুক।খ) Fraud
- English Meaning: a person who pretends to have qualities, abilities, etc. that they do not really have in order to cheat other people.
- Bangla Meaning: (১) [uncountable noun, countable noun] দণ্ডনীয় প্রতারণা; জুয়াচুরি; ছলনা; প্রবঞ্চনা: get money by fraud. (২) [countable noun] প্রতারক; জুয়াচোর; প্রবঞ্চক; শঠ।গ) Traditional
- English Meaning: being part of the beliefs, customs or way of life of a particular group of people, that have not changed for a long time.
- Bangla Meaning: ঐতিহ্যগত; প্রথাগত।ঘ) Honest
- English Meaning: always telling the truth, and never stealing or cheating.
- Bangla Meaning: সৎ; সত্যবাদী।• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, A 'charlatan' is a person who is - Fraud.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner’s Dictionaries. - Neither the committee members nor the chairperson _______ willing to revise the proposal despite the new evidence.
- were
- are
- have been
- is
উত্তর: ঘ) is.
Complete sentence: Neither the committee members nor the chairperson is willing to revise the proposal despite the new evidence.
• Neither .... nor দ্বারা দুইটা Noun/Pronoun যুক্ত হলে শেষের noun/pronoun অনুযায়ী verb বসে।
- যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যের শেষে 'the chairperson' – singular noun আছে, তাই এখানে is হবে।• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favor of the system.• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither John nor his friends are going to the beach today.
Source:
Advanced Learner’s Grammar and Composition.
A Passage to the English Language. - The success of the expedition is contingent ______ favorable weather conditions.
- under
- upon
- with
- in
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - upon.
- Complete sentence: The success of the expedition is contingent upon favorable weather conditions.
- এখানে expedition বা অভিযানের সফলতা ভালো আবহাওয়ার উপর নির্ভর করছে। Contingent এর সাথে on/upon ব্যবহার হয়, যেহেতু অপশনে upon আছে তাই contingent upon সঠিক।• Contingent on/upon something
English Meaning: depending on something else in the future in order to happen.
Bangla Meaning: (কোনো কিছু) সাপেক্ষ (ঘটতে পারে আবার না-ও পারে)।Example:
- Outdoor activities are, as ever, contingent on the weather.Source:
1. Cambridge Dictionary
2. Accessible Dictionary by Bangla Academy. - Choose the correctly punctuated sentenceе:
- Although tired he continued working, and he finished the project on time.
- Although tired, he continued working, and he finished the project on time.
- Although tired, he continued working and, he finished the project, on time.
- Although tired, he continued working and, he finished the project on time
সঠিক উত্তর: খ) Although tired, he continued working, and he finished the project on time.
- Although tired একটি introductory phrase/elliptical clause, তাই এর পরে comma বসবে।
- বাক্যের দ্বিতীয় অংশে দুটি independent clause আছে:
'he continued working' এবং 'he finished the project on time'.
- দুটি independent clause যখন and দিয়ে যুক্ত হয়, তখন সাধারণত and-এর আগে comma বসে।Sentence structure:
Although tired, + independent clause, + and + independent clause.অন্যান্য অপশন:
ক) Although tired he continued working, and he finished the project on time.
— Although tired এর পরে comma নেই, তাই punctuation অসম্পূর্ণ।
গ) Although tired, he continued working and, he finished the project, on time.
— and-এর পরে comma বসানো ভুল। আবার project, on time অংশেও অপ্রয়োজনীয় comma আছে।
ঘ) Although tired, he continued working and, he finished the project on time
— and-এর পরে comma ভুলভাবে বসেছে এবং sentence শেষে full stop নেই। - What is the synonym of "obfuscate"?
- Confuse
- Reveal
- Simplify
- Clarify
• The synonym of 'Obfuscate' is - Confuse.
• Obfuscate (verb)
- English Meaning: to make something less clear and more difficult to understand, usually deliberately.
- Bangla Meaning: (verb transitive) (মনকে) আচ্ছন্ন করা; বিভ্রান্ত বা হতবুদ্ধি করা।• Given options:
ক) Confuse
- English Meaning: to make somebody unable to think clearly or understand something.
- Bangla Meaning: (verb transitive) (১) গুলিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা: I was confused by his questions. (২) এক জিনিসকে অন্য জিনিস ভাবা, পার্থক্য না-বোঝা: Don’t confuse Nepal with Naples.খ) Reveal
- English Meaning: to make something known to somebody synonym disclose.
- Bangla Meaning: (verb transitive) reveal (to) (১) দৃষ্টিগোচর করানো; প্রকাশ করা। (২) ফাঁস করা; জানিয়ে দেওয়া। revealed religion লোকবিশ্বাস অনুসারে স্রষ্টা কর্তৃক সরাসরি মানুষের কাছে প্রেরিত ধর্ম।গ) Simplify
- English Meaning: to make something easier to do or understand.
- Bangla Meaning: (verb transitive) সরল করা; সহজসাধ্য বা সহজবোধ্য করা।ঘ) Clarify
- English Meaning: to make something clearer or easier to understand.
- Bangla Meaning: (verb transitive), (verb intransitive) পরিষ্কার করা বা হওয়া; শোধন করা।• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The synonym of 'Obfuscate' is - Confuse.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner’s Dictionaries. - What is the meaning of "break the ice"?
- Start a conversation
- Stop talking
- Chill something
- Make someone nervous
Correct answer: ক) Start a conversation.
• Break the ice (idiom)
English Meaning: To initiate a conversation or activity to relieve tension and make people feel more comfortable in a social setting.
Bangla Meaning: প্রথম লজ্জার ভাব বা মৌনভাব কাটিয়ে ওঠা।Example Sentence:
- At the party, John told a funny joke to break the ice and get everyone talking.Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy. - In the sentence "Her arguments were cogent and persuasive." What part of speech is "cogent"?
- Noun
- Verb
- Adjective
- Adverb
Her arguments were cogent and persuasive. Here, 'cogent' is - adjective.
- এখানে cogent শব্দটি arguments noun-টিকে describe করছে। তাই এটি adjective.
• Cogent (adjective)
English Meaning: strongly and clearly expressed in a way that influences what people believe.
Bangla Meaning: (যুক্তি) জোরালো এবং দৃঢ় প্রত্যয়োৎপাদক।Example Sentence:
1. She put forward some cogent reasons for abandoning the plan.
2. The results of the DNA fingerprinting were the most cogent evidence for acquittal.Source: Oxford Dictionary.
- Choose the correct plural form of "crisis".
- Crisises
- Crises
- Crisis
- Crisii
• Crisis: [singular]
English meaning: a time of great disagreement, confusion, or suffering.
Bangla meaning: সংকটকাল।
Plural form: crises.
------------
কিছু কিছু noun এর plural অনিয়মিতভাবে হয়ে থাকে। যেমন:
Singular --------- Plural.
crisis ------------ crises.
syllabus ---------- syllabi, syllabuses.
vertex ------------ vertices, vertexes.
basis ------------- bases.
crisis ------------ crises.
memorandum -- memoranda.Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain, Cambridge & Accessible Dictionary.
- What does the idiom "burn the midnight oil" mean?
- Go to bed early
- Relax in the evening
- Work late at night
- Waste time
Answer- Work late at night.
• To burn the midnight oil (Idiom)
English Meaning: to study or work until late at night.
Bangla Meaning: অধিক রাত পর্যন্ত জেগে কাজ করা।• Example Sentence:
- Do you write best in the morning or do you burn the midnight oil?
- A short while back, he was ever poring over the written page and burning the midnight oil.Source: Oxford Dictionary.
- Her remarkable aptitude _______ solving complex numerical problems impressed the entire panel.
- for
- to
- with
- in
Complete sentence: Her remarkable aptitude for solving complex numerical problems impressed the entire panel.
- ‘Aptitude’ শব্দের সাথে সাধারণত ব্যবহার করা হয় ‘for’। অর্থাৎ, যখন কোনো কাজ বা বিষয়ের প্রতি প্রাকৃতিক সক্ষমতা বা ঝোঁক বোঝাতে হয়, তখন ‘aptitude for’ ব্যবহার করা হয়।aptitude (for):
Meaning: স্বাভাবিক বা অর্জিত ক্ষমতা; প্রবণতা।Example: He showed an aptitude for music at an early age.
Source: Accessible Dictionary.
- Choose the correct singular form of 'criteria'.
- Criteria
- Criterion
- Criterea
- Criterium
Answer- Criterion.
• Criterion: [Singular]
- English meaning: a standard by which you judge, decide about, or deal with something.
- Bangla meaning: বিচারের মাপকাঠি; মানদণ্ড।
- Plural form: criteria.Source: Cambridge & Accessible Dictionary.
- A bouquet of rare orchids, along with several exotic plants _______ delivered to the research laboratory yesterday.
- was
- were
- have been
- are
Complete sentence: A bouquet of rare orchids, along with several exotic plants was delivered to the research laboratory yesterday.
• along with, as well as, together with, including, in addition to, accompanied by ইত্যাদি দ্বারা দুইটি subject যুক্ত হলে verb হবে প্রথম subject অনুযায়ী।
- বাক্যে প্রথম subject হলো “A bouquet of rare orchids” — singular বিধায় verb টি singular হবে।Example Sentence:
1. Sabera, along with her siblings, is planning a surprise party for their parents.
2. The professor, along with several students, is conducting research on climate change.Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
- Hardly ______ finished his work when the phone rang.
- he had
- he has
- had he
- has he
Correct answer: গ) had he.
Complete sentence:
Hardly had he finished his work when the phone rang.
• Hardly দিয়ে বাক্য শুরু হলে inversion হয়। অর্থাৎ auxiliary verb subject-এর আগে বসে।Structure:
Hardly + had + subject + verb (past participle) + when + past tense.So,
Hardly + had + he + finished + his work + when + the phone rang.• Example Sentences:
- Hardly had he reached home when it began to rain.
- Hardly had we arrived at the station when the weather suddenly turned cloudy.Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
- "আমার আশীর্বাদ নিও” বাক্যটি কোন কালের?
- অনুজ্ঞা বর্তমান
- সাধারণ বর্তমান
- নিত্য অতীত
- সাধারণ অতীত
অনুজ্ঞা বর্তমান:
- যে ক্রিয়া দিয়ে বর্তমান কালে বক্তার আদেশ, অনুমতি, অনুরোধ, প্রার্থনা, আমন্ত্রণ, আশীর্বাদ, অভিশাপ, উপদেশ, উপেক্ষা ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে অনুজ্ঞা বর্তমান কাল বলে।
যেমন:
- তাড়াতাড়ি কাজটি করো।
- সকলের মঙ্গল হোক।
- আমার আশীর্বাদ নিও।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)। - "বৃষ্টি হলে আমরা যাব” এটি কোন ধরনের জটিল বাক্য?
- কারণসূচক অধীনবাক্যযুক্ত
- ফলাফলসূচক অধীনবাক্যযুক্ত
- শর্তসূচক অধীনবাক্যযুক্ত
- সময়সূচক অধীনবাক্যযুক্ত
কার্যকারণাত্মক বাক্য:
- যদি কোনো বাক্যে ক্রিয়া নিষ্পত্তি কোনো বিশেষ শর্তের অধীনে এমন বোঝায়, তাহলে তাকে কার্যকারণাত্মক বাক্য বলে।
- এই ধরনের বাক্যের অন্য নাম শর্তসূচক, শর্তসাপেক্ষ বাক্য।
যেমন:
- মন দিয়ে না পড়লে পাশ করা যায় না।
- তুমি আসলে আমি যাব।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। - 'মাহবুবের কবি কবি ভাব' এখানে 'কবি কবি' কোন অর্থের দ্বিরুক্ত হয়েছে?
- সামান্য বুঝাতে
- সঠিকথা বুঝাতে
- আধিক্য বুঝাতে
- তীব্রতা বুঝাতে
• 'মাহবুবের কবি কবি ভাব' এই বাক্য 'কবি কবি' সামান্য অর্থে ব্যবহৃত হয়েছে।
পুনরাবৃত্ত দ্বিত্ব:
- পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে।
যেমন:
- জ্বর জ্বর,
- পর পর,
- কবি কবি,
- কথায় কথায় ।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
- নিচের কোনটির নিজস্ব অর্থ আছে?
- প্রত্যয়
- শব্দ
- উপসর্গ
- বচন
• এক বা একাধিক ধ্বনি বা বর্ণের অর্থপূর্ণ মিলনকে শব্দ বলে। শব্দের নিজস্ব সুনির্দিষ্ট অর্থ থাকে এবং এটি বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে।
অন্যদিকে,
- প্রত্যয়; উপসর্গ; বিভক্তির নিজস্ব কোন অর্থ নেই।
• বচন:
- বচন ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ।
- এর অর্থ সংখ্যার ধারণা। ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বলে বচন।
- কেবল বিশেষ্য ও সর্বনাম শব্দের বচনভেদ হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১ ও ২০১৯)। - 'অনু এবং অণু' এই শব্দদুটির মধ্যে তফাত কোন ক্ষেত্রে?
- অর্থে
- উচ্চারণে
- বানানে
- বানান ও অর্থে
• অনু' এবং 'অণু' এই শব্দ দুটির মধ্যে বানান ও অর্থের পার্থক্য রয়েছে।
• অনু (অব্যয়):
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = √অন্ + উ,
অর্থ:
- অনুরূপ, অনুযায়ী,
- পশ্চাৎ, পেছন দিক।
• 'অণু' (বিশেষ্য):
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = √অণ্ + উ,
অর্থ:
- মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা ভাগ করলে সেই পদার্থের গুণ লুপ্ত হয়।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি। - নিচের কোনটি 'ভূত' শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে?
- ভবিষ্যৎ
- ভীরু
- ভালো
- পেত্নী
• 'ভূত' (বিশেষণ) শব্দের অর্থ - অতীত।
- সুতরাং, এর বিপরীত শব্দ - ভবিষ্যৎ।
আরও কিছু বিপরীত শব্দের উদাহরণ-
- রুষ্ট - তুষ্ট;
- উদ্ধত - বিনীত;
- লিপ্ত - নির্লিপ্ত;
- ভালো - মন্দ;
- ভীরু - সাহসী;
- লগ্ন - চ্যুত;
- মরমি - নিষ্ঠুর;
- লেশ - যথেষ্ট;
- হৃদ্যতা - কপটতা।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২০ সংস্করণ)। - 'হাট-বাজার' কোন সমাস?
- তৎপুরুষ
- কর্মধারয়
- বহুব্রীহি
- দ্বন্দ্ব
দ্বন্দ্ব সমাস:
- যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
- দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে।
যেমন: ক্ষুধা ও পিপাসা - ক্ষুৎপিপাসা।
সমার্থক দ্বন্দ্ব সমাস:
- সমার্থক দ্বন্দ্ব সমাস হলো এমন এক ধরনের সমাস যেখানে দুটি একই বা সমান অর্থের শব্দকে 'ও' বা 'এবং' দিয়ে একসাথে মিলিয়ে লেখা হয়। এই সমাসে দুইটি শব্দের গুরুত্ব সমানভাবে থাকে।
যেমন:
- হাট ও বাজার হাট - বাজার।
- বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ: ছোট ও বড় ছোটবড়, সুখ ও দুঃখ সুখদুঃখ।
- সম্বন্ধবাচক দ্বন্দ্ব সমাস: জায়া ও পতি- দম্পতি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। - কোনটি দেশীয় শব্দের উদাহরণ?
- সাবেক
- সম্রাট
- লুঙ্গি
- খোকা
• ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, অনুসারে -
- 'খোকা' দেশি ভাষার শব্দ।
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, অনুসারে -
- 'খোকা' তুর্কি ভাষার শব্দ।
অপশন অনুযায়ী ভাষা-শিক্ষা অনুসারে উত্তর নেওয়া হয়েছে।
-------
অন্যদিকে,
আরবি শব্দ - সাবেক।
সংস্কৃত শব্দ - সম্রাট।
ফারসি শব্দ - লুঙ্গি
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। - 'শিক্ষককে জানাও' এই বাক্যে 'শিক্ষককে' কোন কারক?
- কর্ম
- অপাদান
- অধিকরণ
- কর্তা
কর্ম কারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্ম কারক বলে।
- বাক্যের মুখ্য কর্ম ও গৌণ কর্ম - উভয় ধরনের কর্মই কর্ম কারক হিসেবে গণ্য হয়।
- সাধারণত মুখ্য কর্ম কারকে বিভক্তি হয় না, তবে গৌণ কর্ম কারকে '-কে' বিভক্তি হয়।
যেমন:
→ শিক্ষককে জানাও।• কাব্যভাষায় কর্মকারকে 'রে' বিভক্তি হয়।
যেমন -
→ আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
- উপসর্গযুক্ত শব্দ কোনটি
- কলম
- শিক্ষক
- বন্ধু
- নির্দেশ
• নির্দেশ - নির্ (উপসর্গ) + দেশ; উপসর্গযুক্ত।
- উপসর্গযুক্ত শব্দ হলো যে শব্দের শুরুতে উপসর্গ যুক্ত হয়েছে।
অন্যদিকে,
- কলম - এটি একটি মৌলিক শব্দ।
- শিক্ষক - এটি প্রত্যয় সাধিত শব্দ (শিক্ষা + অক)।
- বন্ধু - এটিও একটি মৌলিক শব্দ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা একাডেমি। - সমাসবদ্ধ পদকে বলে-
- সমস্ত পদ
- পরপদ
- পূর্বপদ
- সমস্যমান পদ
সমাস:
- সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
- অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
যেমন -
- দেশের সেবা = দেশসেবা, বই ও পুস্তক বইপুস্তক, নেই পরোয়া যার = বেপরোয়া।
- সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। তবে খাঁটি বাংলা সমাসের দৃষ্টান্তও প্রচুর পাওয়া যায়। সেগুলোতে সংস্কৃতের নিয়ম খাটে না।
- সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ।
- সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে।
- সমাসযুক্ত পদের প্রথম অংশ (শব্দ)-কে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশ (শব্দ)-কে বলা হয় উত্তরপদ বা পরপদ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। - সময় বোঝাতে জটিল বাক্য যোজকের কোন জোড় ব্যবহার করা হয়?
- যখন-তখন
- যত-তত
- যে-সে
- যেটুকু-সেটুকু
জটিল বাক্য:
- যে বাক্যে প্রধান খণ্ডবাক্যের অধীন এক বা একের বেশি অপ্রধান খণ্ডবাক্য থাকে বা একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হলে তাকে জটিল বা মিশ্র বাক্য বলে।
- যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবুও, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে।
যেমন:
- যে রক্ষক, সে ভক্ষক।
- যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।
- যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
- সময় বোঝাতে জটিল বাক্যে যোজকের 'যখন-তখন' জোড়টি ব্যবহার হয়।
যেমন:
যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)। - নিচের কোনটি সমষ্টি বিশেষ্যের উদাহরণ?
- আকাশ ও বই
- সঞ্চিতা ও ইত্তেফাক
- পরিবার ও মিছিল
- নদী ও সাগর
সমষ্টি-বিশেষ্য:
- এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়।
যেমন- জনতা, পরিবার, ঝাঁক, বাহিনী, মিছিল ইত্যাদি।
অন্যদিকে,
জাতি-বিশেষ্য - মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি।
নাম-বিশেষ্য - সঞ্চিতা ও ইত্তেফাক।
বস্তু-বিশেষ্য - ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)। - নিচের কোনটি অন্ধের যষ্টি অর্থ প্রকাশ করেছে?
- ভাগ্যের খেলা
- একমাত্র অবলম্বন
- অসম্ভব কল্পনা
- দুর্লভ বস্তু
• 'অন্ধের যষ্টি' বাগ্ধারাটির অর্থ- একমাত্র অবলম্বন।
অন্যদিকে,
- 'অদৃষ্টের পরিহাস' বাগ্ধারাটির অর্থ- ভাগ্যের খেলা।
- 'আকাশ কুসুম' বাগ্ধারাটির অর্থ- অসম্ভব কল্পনা।
- 'অমাবস্যার চাঁদ' বাগ্ধারাটির অর্থ- দুর্লভ বস্তু।উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
- 4x2 - 2x + k - 4 = 0 যদি সমীকরণের একটি মূল অন্যটির গুণোত্তর বিপরীত হয়, তাহলে k এর মান কত?
- 8
- - 8
- - 4
- 4
প্রশ্ন: 4x2 - 2x + k - 4 = 0 যদি সমীকরণের একটি মূল অন্যটির গুণোত্তর বিপরীত হয়, তাহলে k এর মান কত?
সমাধান:
ধরি, সমীকরণের মূল দুটি α এবং 1/α।
তাহলে, মূলদ্বয়ের গুণফল = α × (1/α) = 1আবার, ax2 + bx + c = 0 সমীকরণের ক্ষেত্রে
মূলদ্বয়ের গুণফল = c/aপ্রদত্ত সমীকরণে, 4x2 - 2x + (k - 4) = 0
অতএব, (k - 4)/4 = 1
⇒ k - 4 = 4
⇒ k = 8∴ k এর মান = 8
- 'ক' এর ২০% যদি 'খ' এর ৩০% তবে খ : ক = কত?
- ৩ : ২
- ২ : ১
- ২ : ৩
- ১ : ২
প্রশ্ন: 'ক' এর ২০% যদি 'খ' এর ৩০% তবে খ : ক = কত?
সমাধান:
দেওয়া আছে,
⇒ ক এর ২০% = খ এর ৩০%
⇒ ২০ক/১০০ = ৩০খ/১০০
⇒ ২০ক = ৩০খ
⇒ ক/খ = ৩০/২০
⇒ ক/খ = ৩/২
∴ খ : ক = ২ : ৩ - log3 (1/27) =?
- 3
- 2
- - 3
- - 2
প্রশ্ন: log3 (1/27) =?
সমাধান:
দেওয়া আছে,
log3 (1/27)
= log3 (1/33)
= log33-3
= - 3log33
= - 3 - যদি logx9/4 = 2 হয়, তাহলে x = ?
- 3/2
- ± 3/2
- 3
- 2
প্রশ্ন: যদি logx9/4 = 2 হয়, তাহলে x = ?
সমাধান:
দেওয়া আছে,
logx9/4 = 2
⇒ x2 = 9/4
⇒ x = ± √(9/4)
∴ x = ± 3/2
logarithm-এর base কখনো ঋণাত্মক হতে পারে না। তাই x = -3/2 গ্রহণযোগ্য নয়।
∴ x = 3/2 - একটি স্পর্শক বৃত্তটিকে ছেদ করে-
- বৃত্তে
- দুটি স্বতন্ত্র বিন্দুতে
- এক বিন্দুতে
- কোনটিই নয়
প্রশ্ন: একটি স্পর্শক বৃত্তটিকে ছেদ করে-
- জব সল্যুশনের প্রশ্নে ভুল আছে, ছেদ করে এর জায়গায় স্পর্শ করে হবে।
---------------
সমাধান:
সঠিক উত্তর: গ) এক বিন্দুতে
জ্যামিতিতে স্পর্শক (Tangent) হলো এমন একটি সরলরেখা, যা বৃত্তকে ঠিক একটিমাত্র বিন্দুতে স্পর্শ করে।
স্পর্শক (Tangent): বৃত্তকে মাত্র এক বিন্দুতে স্পর্শ করে।
ছেদক (Secant): বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে।
অর্থাৎ, একটি ছেদক বৃত্তটিকে ছেদ করে- বললে উত্তর হবে দুটি বিন্দুতে।
অতএব, একটি স্পর্শক বৃত্তটিকে এক বিন্দুতে স্পর্শ করে। - শতকরা বার্ষিক 8 টাকা হার সরল মুনাফায় 10,000 টাকার 6 বছরের মুনাফা কত?
- 5200
- 3600
- 4800
- 3200
প্রশ্ন: শতকরা বার্ষিক 8 টাকা হার সরল মুনাফায় 10,000 টাকার 6 বছরের মুনাফা কত?
সমাধান:
এখানে,
আসল (P) = 10,000 টাকা
মুনাফার হার (r) = 8%
সময় (n) = 6 বছর
আমরা জানি,
I = Prn/100
= (10000 × 8 × 6)/100
= 800 × 6
= 4800অতএব, 6 বছরের সরল মুনাফা = 4800 টাকা।
- ΔABC এ cos A = 4/5, Cos B = 5/13 নিচের কোনটি সঠিক?
- ΔABC একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ
- ΔABC একটি সমকোণী ত্রিভুজ
- ΔABC একটি স্থূলকোণী ত্রিভুজ
- উপরোক্ত তথ্য থেকে নির্ণরযোগ্য নয়
প্রশ্ন: ΔABC এ cos A = 4/5, Cos B = 5/13 নিচের কোনটি সঠিক?
সমাধান:
দেওয়া আছে,
cos A = 4/5
∴ sin A = √(1 - cos2A)
= √{1 - (4/5)2}
= 3/5এবং,
cos B = 5/13
∴ sin B = √(1 - cos2B)
= √{1 - (5/13)2}
= 12/13এখন,
cos(A + B) = cosA cosB - sinA sinB
= (4/5) × (5/13) - (3/5) × (12/13)
= (4/13) - (36/65)
= (20 - 36)/65
= - 16/65
যেহেতু cos(A + B) ঋণাত্মক,
∴ A + B > 90°কিন্তু, A + B + C = 180°
∴ C = 180° - (A + B)
এবং A + B < 180° হওয়ায় C < 90°আবার,
A = cos⁻¹(4/5) = 36.87°
B = cos⁻¹(5/13) = 67.38°∴ C = 180° - (36.87° + 67.38°) = 75.75°
অতএব, A, B এবং C তিনটিই 90°-এর কম।
∴ ΔABC একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। - জন খেলোয়াড় হতে ৬ জনকে কত প্রকারে বাছাই করা যায়, যেখানে ৩ জন সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?
- ১৭১৬
- ২০
- ১২০
- ২১০
প্রশ্ন: ১৩ জন খেলোয়াড় হতে ৬ জনকে কত প্রকারে বাছাই করা যায়, যেখানে ৩ জন সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?
সমাধান:
মোট খেলোয়াড় = ১৩ জন
এর মধ্যে ৩ জন সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে।
অতএব, বাকি ১০ জন খেলোয়াড় থেকে আরও ৩ জন নির্বাচন করতে হবে।সুতরাং, প্রয়োজনীয় উপায়ের সংখ্যা = ১০C৩
= ১০!/৩!(১০ - ৩)!
= (১০ × ৯ × ৮)/(৩ × ২ × ১)
= ১২০∴ ১৩ জন খেলোয়াড় হতে ৬ জনকে বাছাই করার উপায় = ১২০
- 2cosA = √2 হলে tan3A এর মান নিচের কোনটি?
- - 1
- 1/2
- 0
- 1
প্রশ্ন: 2cosA = √2 হলে tan3A এর মান নিচের কোনটি?
সমাধান:
দেওয়া আছে,
2cosA = √2
⇒ cosA = √2/2
⇒ cosA = 1/√2
⇒ cosA = cos45°
∴ A = 45°সুতরাং, 3A = 3 × 45°
= 135°এখন, tan3A
= tan135°
= tan(180° - 45°)
= - tan45°
= - 1∴ tan3A = - 1
- x + 3y + 5 = 0 এবং mx + y + 6 = 0 রেখাদ্বয় পরস্পর লম্ব হলে m এর মান কত?
- 5
- 3
- 6
- - 3
প্রশ্ন: x + 3y + 5 = 0 এবং mx + y + 6 = 0 রেখাদ্বয় পরস্পর লম্ব হলে m এর মান কত?
সমাধান:
আমরা জানি,
রেখা ax + by + c = 0 এর ঢাল = - a/bপ্রথম রেখা,
x + 3y + 5 = 0
∴ ঢাল, m1 = - 1/3দ্বিতীয় রেখা,
mx + y + 6 = 0
∴ ঢাল, m2 = - mযেহেতু রেখাদ্বয় পরস্পর লম্ব
∴ m1 × m2 = - 1
⇒ (- 1/3) × (- m) = - 1
⇒ m/3 = - 1
⇒ m = - 3∴ m এর মান = - 3
- n পূর্ণ সংখ্যা হলে, nC2 = 21 তাহলে n = ?
- 8
- 7
- 9
- 6
প্রশ্ন: n পূর্ণ সংখ্যা হলে, nC2 = 21 তাহলে n = ?
সমাধান:
আমরা জানি,
nC2 = n(n - 1)/2প্রশ্নমতে,
n(n - 1)/2 = 21
⇒ n(n - 1) = 42
⇒ n2 - n - 42 = 0
⇒ n2 - 7n + 6n - 42 = 0
⇒ n(n - 7) + 6(n - 7) = 0
⇒ (n - 7)(n + 6) = 0
∴ n = 7 অথবা n = - 6কিন্তু nC2 সংজ্ঞায়িত হওয়ার জন্য n ≥ 2 হতে হবে।
অতএব, n = 7
- একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 300 বর্গমিটার এবং প্রস্থ 15 মিটার হলে, বাগানের পরিসীমা কত মিটার হবে?
- 80
- 72
- 70
- 90
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 300 বর্গমিটার এবং প্রস্থ 15 মিটার হলে, বাগানের পরিসীমা কত মিটার হবে?
সমাধান:
আমরা জানি,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল
= দৈর্ঘ্য × প্রস্থপ্রশ্নমতে,
ক্ষেত্রফল = 300 বর্গমিটার
এবং প্রস্থ = 15 মিটার∴ দৈর্ঘ্য = ক্ষেত্রফল/প্রস্থ
= 300/15
= 20 মিটারআবার,
আয়তক্ষেত্রের পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ)
= 2(20 + 15)
= 2 × 35
= 70 মিটার∴ বাগানের পরিসীমা = 70 মিটার
- 3(y + 8) = 9(2y + 1) হলে, y এর মান কোনটি?
- 8
- 2
- 6
- 4
প্রশ্ন: 3(y + 8) = 9(2y + 1) হলে, y এর মান কোনটি?
সমাধান:
দেওয়া আছে,
3(y + 8) = 9(2y + 1)
⇒ 3(y + 8) = (32)(2y + 1)
⇒ 3(y + 8) = 3(4y + 2)
যেহেতু উভয় পাশের ভিত্তি (base) একই,
∴ y + 8 = 4y + 2
⇒ 4y - y = 8 - 2
⇒ 3y = 6
∴ y = 2∴ y এর মান = 2
- পরপর তিনটি সংখ্যার গুণফল ২১০ হলে, তাদের যোগফল কত?
- ১৫
- ১৮
- ১২
- ২১
প্রশ্ন: পরপর তিনটি সংখ্যার গুণফল ২১০ হলে, তাদের যোগফল কত?
সমাধান:
আমরা জানি,
২১০ = ৫ × ৬ × ৭
এবং ৫, ৬ ও ৭ হলো পরপর তিনটি সংখ্যা।অতএব, সংখ্যাগুলো ৫, ৬ ও ৭।
∴ তাদের যোগফল = ৫ + ৬ + ৭
= ১৮∴ পরপর তিনটি সংখ্যার যোগফল = ১৮
- যদি x2 - 2x + 1 = 0 হয় তাহলে x2 + 1/x2 = ?
- 8
- 4
- 2
- 0
প্রশ্ন: যদি x2 - 2x + 1 = 0 হয় তাহলে x2 + 1/x2 = ?
সমাধান:
দেওয়া আছে,
x2 - 2x + 1 = 0
⇒ (x - 1)2 = 0
∴ x = 1সুতরাং, প্রদত্ত রাশি,
x2 + 1/x2
= 12 + 1/12
= 1 + 1
= 2 - যদি cos2θ - sin2θ = 1/3, তাহলে cos4θ - sin4θ এর মান কত?
- 1/3
- 2
- 3
- 1
প্রশ্ন: যদি cos2θ - sin2θ = 1/3, তাহলে cos4θ - sin4θ এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
cos2θ - sin2θ = 1/3আমরা জানি,
cos4θ - sin4θ
= (cos2θ)2 - (sin2θ)2
= (cos2θ - sin2θ)(cos2θ + sin2θ)
= (1/3) × 1 ; [cos2θ + sin2θ = 1]
= 1/3∴ cos4θ - sin4θ = 1/3
- দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের গ.সা.গু ৮ হলে তাদের ল.সা.গু হবে-
- ২৬০
- ২৮০
- ৩৫
- ১৪০
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের গ.সা.গু ৮ হলে তাদের ল.সা.গু হবে-
সমাধান:
দেওয়া আছে,
দুটি সংখ্যার অনুপাত = ৫ : ৭
এবং গ.সা.গু = ৮যেহেতু ৫ ও ৭ পরস্পর সহমৌলিক (co-prime),
তাই সংখ্যা দুটি হবে—
৫ × ৮ = ৪০ এবং ৭ × ৮ = ৫৬এখন, আমরা জানি,
ল.সা.গু = (প্রথম সংখ্যা × দ্বিতীয় সংখ্যা) ÷ গ.সা.গু
= (৪০ × ৫৬)/৮
= ৪০ × ৭
= ২৮০∴ সংখ্যাদ্বয়ের ল.সা.গু = ২৮০
- 1 + 1/2 + 1/4 +............... ধারাটির অসীমতক সমষ্টি কত?
- 4
- 2
- 1
- 0
প্রশ্ন: 1 + 1/2 + 1/4 +............... ধারাটির অসীমতক সমষ্টি কত?
সমাধান:
এখানে, ১ম পদ a = 1
এবং সাধারণ অনুপাত r = (1/2)/1 = 1/2
আমরা জানি,
অসমীতক সমষ্টি S∞ = a/(1 - r)
= 1/{1 - (1/2)}
= 1 /(1/2)
= 2 - যদি x : y = 7 : 5, y : z = 5 : 7, তাহলে x : z?
- 2 : 3
- 1 : 1
- 2 : 1
- 1 : 2
প্রশ্ন: যদি x : y = 7 : 5, y : z = 5 : 7, তাহলে x : z = ?
সমাধান:
দেওয়া আছে,
x : y = 7 : 5
y : z = 5 : 7অর্থাৎ, x/y = 7/5 এবং y/z = 5/7
আমরা জানি,
x/z = (x/y) × (y/z)
= (7/5) × (5/7)
= (7 × 5)/(5 × 7)
= 35/35
∴ x/z = 1সুতরাং, x : z = 1 : 1
- দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে ছুঁড়লে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত?
- ১/৪
- ০
- ১/২
- ৩/৪
প্রশ্ন: দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে ছুঁড়লে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত?
সমাধান:
একটি মুদ্রার দুইটি ফলাফল থাকতে পারে: হেড (H) বা টেল (T)।
দুটি মুদ্রা একসাথে ছুঁড়লে সম্ভাব্য ফলাফলের সেট = {HH, HT, TH, TT}। মোট ফলাফলের সংখ্যা = ৪
কমপক্ষে একটি হেড পাওয়ার অনুকূল ফলাফল = {HH, HT, TH}। মোট অনুকূল ফলাফল = ৩
সুতরাং, সম্ভাবনা = অনুকূল ফলাফল/মোট ফলাফল
= ৩/৪ - ৫২টি কার্ডের একটি স্ট্যান্ডার্ড ডেক থেকে কয়টি কার্ড নির্বাচন করতে হবে, যাতে নিশ্চিতভাবেই একই স্যুটের কমপক্ষে তিনটি কার্ড বেছে নেওয়া যায়?
- ৯
- ৩
- ১২
- ৭
প্রশ্ন: ৫২টি কার্ডের একটি স্ট্যান্ডার্ড ডেক থেকে কয়টি কার্ড নির্বাচন করতে হবে, যাতে নিশ্চিতভাবেই একই স্যুটের কমপক্ষে তিনটি কার্ড বেছে নেওয়া যায়?
সমাধান:
একটি স্ট্যান্ডার্ড ডেকে ৪টি স্যুট থাকে - Spades, Hearts, Diamonds এবং Clubs।একই স্যুটের ৩টি কার্ড পাওয়া এড়াতে সর্বাধিক কতটি কার্ড নেওয়া যায় তা নির্ণয় করি।
প্রতিটি স্যুট থেকে সর্বোচ্চ ২টি করে কার্ড নেওয়া যেতে পারে।অতএব, মোট কার্ড নেওয়া যাবে = ২ × ৪ = ৮ টি।
এখন আরও ১টি কার্ড নিলে তা অবশ্যই কোনো একটি স্যুটের হবে, ফলে সেই স্যুটে কার্ডের সংখ্যা ৩ হয়ে যাবে।
সুতরাং, নিশ্চিতভাবে একই স্যুটের কমপক্ষে ৩টি কার্ড পাওয়ার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন কার্ড সংখ্যা = ৮ + ১ = ৯।
- যদি কোনো সংখ্যা পুনরাবৃত্তি না করা হয়, তাহলে ১, ২, ৩, ৪ এবং ৫ সংখ্যাগুলো ব্যবহার করে কতগুলি ৩- অঙ্কের জোড় সংখ্যা তৈরি করা যাবে?
- ১২
- ২৪
- ১৫
- ২০
প্রশ্ন: যদি কোনো সংখ্যা পুনরাবৃত্তি না করা হয়, তাহলে ১, ২, ৩, ৪ এবং ৫ সংখ্যাগুলো ব্যবহার করে কতগুলি ৩-অঙ্কের জোড় সংখ্যা তৈরি করা যাবে?
সমাধান:
৩-অঙ্কের জোড় সংখ্যা হওয়ার জন্য এককের অঙ্ক অবশ্যই জোড় হতে হবে।
প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে জোড় সংখ্যা হলো ২ এবং ৪।অতএব, এককের অঙ্ক নির্বাচন করা যাবে ২ উপায়ে।
এখন, এককের অঙ্ক নির্ধারণ করার পর অবশিষ্ট ৪টি সংখ্যা থেকে শতকের অঙ্ক নির্বাচন করা যাবে ৪ উপায়ে এবং দশকের অঙ্ক নির্বাচন করা যাবে ৩ উপায়ে।
সুতরাং, মোট ৩-অঙ্কের জোড় সংখ্যার সংখ্যা = ২ × ৪ × ৩
= ২৪∴ মোট ৩-অঙ্কের জোড় সংখ্যা = ২৪ টি।
সঠিক উত্তর: খ) ২৪
অথবা
৩-অঙ্কের জোড় সংখ্যা হতে হলে শেষ অঙ্ক জোড় হতে হবে।
দেওয়া সংখ্যা,
১, ২, ৩, ৪, ৫
যেখানে জোড় সংখ্যা ২ এবং ৪।শেষ অঙ্ক = ২
বাকি সংখ্যা: ১, ৩, ৪, ৫ (৪টি)
শতকের স্থান: ৪টি পছন্দ
দশকের স্থান: ৩টি পছন্দ
∴ ৪ × ৩ = ১২এবং শেষ অঙ্ক = ৪
বাকি সংখ্যা: ১, ২, ৩, ৫ (৪টি)
শতকের স্থান: ৪টি পছন্দ
দশকের স্থান: ৩টি পছন্দ
∴ ৪ × ৩ = ১২∴ মোট = ১২ + ১২ = ২৪
- একটি একটি ধাতব ঘনকের ওজন ৬ পাউন্ড। যদি ওই একই ধাতুর আরেকটি ঘনকের বাহু দ্বিগুণ লম্বা হয়, তবে ওজন কত পাউন্ড হবে?
- ৩২
- ১৮
- ৪৮
- ২৪
প্রশ্ন: একটি একটি ধাতব ঘনকের ওজন ৬ পাউন্ড। যদি ওই একই ধাতুর আরেকটি ঘনকের বাহু দ্বিগুণ লম্বা হয়, তবে ওজন কত পাউন্ড হবে?
সমাধান:
একই ধাতুর ক্ষেত্রে ওজন আয়তনের সমানুপাতিক।
ঘনকের আয়তন = (বাহু)৩ধরি, প্রথম ঘনকের বাহু = a
প্রথম ঘনকের আয়তন = a৩ এবং ওজন = ৬ পাউন্ড।দ্বিতীয় ঘনকের বাহু = ২a
অতএব, দ্বিতীয় ঘনকের আয়তন = (২a)৩ = ৮a৩
অর্থাৎ, আয়তন ৮ গুণ হয়েছে। তাই ওজনও ৮ গুণ হবে।∴ দ্বিতীয় ঘনকের ওজন = ৬ × ৮ = ৪৮ পাউন্ড
- (৫, ২১) এবং (২৩, ১১) বিন্দু দুটির মধ্যবিন্দু কোনটি?
- (১৪, ১৬)
- (০, ১৬)
- (১২, ১৮)
- (১১, ১১)
প্রশ্ন: (৫, ২১) এবং (২৩, ১১) বিন্দু দুটির মধ্যবিন্দু কোনটি?
সমাধান:
আমরা জানি,
দুটি বিন্দু (x1, y1) এবং (x2, y2)-এর মধ্যবিন্দু হলো-∴ মধ্যবিন্দু = ( (x1 + x2)/2 , (y1 + y2)/2 )
এখানে,
(x1, y1) = (৫, ২১)
(x2, y2) = (২৩, ১১)অতএব, মধ্যবিন্দু = ( (৫ + ২৩)/২ , (২১ + ১১)/২ )
= ( ২৮/২ , ৩২/২ )
= (১৪, ১৬)∴ বিন্দু দুটির মধ্যবিন্দু = (১৪, ১৬)
- একটি সংখ্যার দ্বিগুণ সংখ্যাটির অর্ধেকের চেয়ে ৩০ বেশি। সংখ্যাটি কত?
- ৩০
- ২০
- ৫০
- ১০০
প্রশ্ন: একটি সংখ্যার দ্বিগুণ সংখ্যাটির অর্ধেকের চেয়ে ৩০ বেশি। সংখ্যাটি কত?
সমাধান:
ধরি, সংখ্যাটি = xপ্রশ্নমতে,
সংখ্যাটির দ্বিগুণ = সংখ্যাটির অর্ধেক + ৩০
অর্থাৎ,
২x = (x/২) + ৩০
⇒ ৪x = x + ৬০
⇒ ৪x - x = ৬০
⇒ ৩x = ৬০
∴ x = ২০∴ সংখ্যাটি = ২০
- একটি অধিবর্ষে 53টি শুক্রবার হওয়ার সম্ভাবনা কত?
- 2/7
- 7/365
- 1/7
- 7/366
প্রশ্ন: একটি অধিবর্ষে 53টি শুক্রবার হওয়ার সম্ভাবনা কত?
সমাধান:
একটি অধিবর্ষে মোট দিন থাকে 366 দিন।
আমরা জানি,
366 দিন = 52 সপ্তাহ + 2 দিন অতিরিক্ত।
অর্থাৎ, অধিবর্ষে প্রতিটি বার 52 বার করে অবশ্যই আসবে।
অতিরিক্ত 2 দিনের কারণে 2টি বার 53 বার করে আসবে।
এখন অধিবর্ষে অতিরিক্ত 2 দিন হওয়ার সম্ভাব্য জোড়া হলো—
Saturday, Sunday
Sunday, Monday
Monday, Tuesday
Tuesday, Wednesday
Wednesday, Thursday
Thursday, Friday
Friday, Saturday
মোট সম্ভাব্য জোড়া = 7টি।
এর মধ্যে Friday আছে এমন জোড়া হলো—
Thursday, Friday
Friday, Saturday
অর্থাৎ, অনুকূল জোড়া = 2টি।
সুতরাং, একটি অধিবর্ষে 53টি শুক্রবার হওয়ার সম্ভাবনা = 2/7
∴ সঠিক উত্তর: ক) 2/7 - ইংরেজি, গণিত, ফিজিক্স, বায়োলজি বিষয়ের ৪ (চার)টি পরীক্ষা কোনো এক সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবারে অনুষ্ঠিত হবে। একই দিনে একটি পরীক্ষাই হবে। গণিত ও ফিজিক্স কখনোই মঙ্গলবারে হতে পারবে না। ইংরেজি এবং ফিজিক্স কখনোই বৃহস্পতিবার হতে পারবে না। প্রথম পরীক্ষা যদি বায়োলজি হয়, তাহলে গণিত পরীক্ষা কোন বারে হবে?
- বুধবার
- মঙ্গলবার
- বৃহস্পতিবার
- সোমবার
প্রশ্ন: ইংরেজি, গণিত, ফিজিক্স, বায়োলজি বিষয়ের ৪টি পরীক্ষা কোনো এক সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবারে অনুষ্ঠিত হবে। একই দিনে একটি পরীক্ষাই হবে। গণিত ও ফিজিক্স কখনোই মঙ্গলবারে হতে পারবে না। ইংরেজি এবং ফিজিক্স কখনোই বৃহস্পতিবার হতে পারবে না। প্রথম পরীক্ষা যদি বায়োলজি হয়, তাহলে গণিত পরীক্ষা কোন বারে হবে?
Solution:
দেওয়া আছে,
সোমবার = বায়োলজি (প্রথম পরীক্ষা)
বাকি দিন: মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার
বাকি বিষয়: ইংরেজি, গণিত, ফিজিক্স
শর্ত অনুযায়ী:
• গণিত মঙ্গলবারে হতে পারবে না
• ফিজিক্স মঙ্গলবারে হতে পারবে না
• ফিজিক্স বৃহস্পতিবারে হতে পারবে না
এখন বসানো যাক:
মঙ্গলবারে শুধু ইংরেজি হতে পারে।
⇒ Tuesday = English
বৃহস্পতিবারে ফিজিক্স হতে পারবে না এবং ইংরেজিও নয়।
⇒ Thursday = Math
বাকি দিন (Wednesday) = Physics
Final arrangement:
Monday = Biology
Tuesday = English
Wednesday = Physics
Thursday = Math
∴ গণিত পরীক্ষার দিন = বৃহস্পতিবার
সঠিক উত্তর: গ) বৃহস্পতিবার - বিবৃতি ১. বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মীরা বেসরকারিকরণের প্রতিবাদে যে ধর্মঘট পালন করছিলেন তা প্রত্যাহার করেছেন।
__TAG_PLACEHOLDER_1__বিবৃতি ২. বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মীরা তাদের চাকরির হুমকির আশঙ্কায় ধর্মঘটে নেমেছিলেন।- বিবৃতি ১ হলো কারণ এবং বিবৃতি ২ হলো এর প্রভাব
- বিবৃতি ১ এবং ২ উভয়ই স্বাধীন কারণের প্রভাব
- বিবৃতি ২ হলো কারণ এবং বিবৃতি ১ হলো এর প্রভাব
- বিবৃতি ১ এবং ২ উভয়ই স্বাধীন কারণ।
প্রশ্ন: বিবৃতি ১. বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মীরা বেসরকারিকরণের প্রতিবাদে যে ধর্মঘট পালন করছিলেন তা প্রত্যাহার করেছেন?
বিবৃতি ২. বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মীরা তাদের চাকরির হুমকির আশঙ্কায় ধর্মঘটে নেমেছিলেন।
Solution:
এখানে দুটি বিবৃতির মধ্যে কারণ-প্রভাব সম্পর্ক নির্ণয় করতে হবে।
বিবৃতি ১:
বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মীরা বেসরকারিকরণের প্রতিবাদে যে ধর্মঘট পালন করছিলেন তা প্রত্যাহার করেছেন।
বিবৃতি ২:
বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মীরা তাদের চাকরির হুমকির আশঙ্কায় ধর্মঘটে নেমেছিলেন।
• বিবৃতি ২ থেকে বোঝা যাচ্ছে, কর্মীরা চাকরি হারানোর আশঙ্কায় ধর্মঘট শুরু করেছিলেন।
- অর্থাৎ, ধর্মঘটে নামার কারণ ছিল চাকরির হুমকি বা চাকরি হারানোর ভয়।
• বিবৃতি ১-এ বলা হয়েছে, তারা সেই ধর্মঘট প্রত্যাহার করেছেন।
- অর্থাৎ, আগে ধর্মঘট ছিল, পরে তা প্রত্যাহার করা হয়েছে।
তাই বিবৃতি ২ ধর্মঘটের কারণ নির্দেশ করছে এবং বিবৃতি ১ সেই ঘটনার পরবর্তী ফল বা প্রভাব নির্দেশ করছে।
∴ সঠিক উত্তর: গ) বিবৃতি ২ হল কারণ এবং বিবৃতি ১ হল এর প্রভাব - নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করুন।
T Y H M R H- MYHRTH
- RYHTHM
- THYRHM
- RHYTHM
প্রশ্ন: নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করুন।
T Y H M R H
Solution:
প্রদত্ত এলোমেলো বর্ণগুলো হলো— T, Y, H, M, R, H।
এই বর্ণগুলো সঠিকভাবে সাজালে অর্থপূর্ণ শব্দটি হবে RHYTHM।
RHYTHM শব্দের অর্থ হলো ছন্দ বা তাল।
অন্য অপশনগুলোতে বর্ণগুলো সঠিক অর্থপূর্ণ শব্দ তৈরি করছে না।
∴ সঠিক উত্তর: ঘ) RHYTHM - একটি মিলিটারি ক্যাম্প এর কোড ল্যাঙ্গুয়েজে TOY শব্দটির কোড UPZ, BOSS শব্দটির কোড CPTT হলে BOYS শব্দটির কোড কী?
- CPZT
- TZPC
- TRPC
- CPRT
প্রশ্ন: একটি মিলিটারি ক্যাম্প এর কোড ল্যাঙ্গুয়েজে TOY শব্দটির কোড UPZ, BOSS শব্দটির কোড CPTT হলে BOYS শব্দটির কোড কী?
সমাধান:
প্যাটার্ন: প্রতিটি অক্ষরকে তার পরবর্তী অক্ষর দিয়ে (+1) কোড করা হয়েছে- TOY → T + 1 = U, O + 1 = P, Y + 1 = Z → UPZ
- BOSS → B + 1 = C, O + 1 = P, S + 1 = T, S + 1 = T → CPTT
∴ BOYS এর কোড:
- B → C
- O → P
- Y → Z
- S → Tঅতএব, BOYS = CPZT
সঠিক উত্তর: ক) CPZT
- পাঁচজন ব্যক্তি P, Q, R, S, T এমন ভাবে পাশাপাশি বসে আছে যে T সর্বডানে, S এর অবস্থান বাম থেকে দ্বিতীয়, এবং P এর অবস্থান R এবং S এর মাঝখানে। তাহলে মাঝখানে কে বসে আছে?
- S
- P
- Q
- R
প্রশ্ন: পাঁচজন ব্যক্তি P, Q, R, S, T এমনভাবে পাশাপাশি বসে আছে যে T সর্বডানে, S-এর অবস্থান বাম থেকে দ্বিতীয়, এবং P-এর অবস্থান R এবং S-এর মাঝখানে। তাহলে মাঝখানে কে বসে আছে?
Solution:
প্রশ্নে বলা হয়েছে, পাঁচজন ব্যক্তি পাশাপাশি বসে আছে।
মোট আসন সংখ্যা ৫টি। তাই মাঝের আসন হলো ৩য় আসন।
T সর্বডানে বসে আছে।
অর্থাৎ, T বসেছে ৫ম স্থানে।
S-এর অবস্থান বাম থেকে দ্বিতীয়।
অর্থাৎ, S বসেছে ২য় স্থানে।
এখন বলা হয়েছে, P-এর অবস্থান R এবং S-এর মাঝখানে।
যেহেতু S ২য় স্থানে বসেছে, তাই P-কে S এবং R-এর মাঝখানে রাখতে হলে বিন্যাস হবে—
S, P, R
অর্থাৎ, P বসবে ৩য় স্থানে এবং R বসবে ৪র্থ স্থানে।
তাহলে সম্ভাব্য বিন্যাস হলো—
Q, S, P, R, T
এখানে ৩য় অর্থাৎ মাঝের স্থানে বসেছে P।
∴ সঠিক উত্তর: খ) P - ম্যারাথন দৌড়ের সাথে সম্পর্কিত, ঠিক যেমন শীতনিদ্রা ............. এর সাথে।
- রাত্রি
- শীত
- ঘুম
- স্বপ্ন
প্রশ্ন: ম্যারাথন দৌড়ের সাথে সম্পর্কিত, ঠিক যেমন শীতনিদ্রা ............. এর সাথে।
সমাধান:
এখানে প্রথম জোড়ার সম্পর্কটি বুঝতে হবে।
ম্যারাথন হলো দৌড় এর একটি বিশেষ ধরন (long-distance race)।
ঠিক তেমনি শীতনিদ্রা হলো ঘুম এর একটি বিশেষ ধরন (hibernation — শীতকালীন গভীর ঘুম)।
তাই সম্পর্কটি হবে—
ম্যারাথন : দৌড় :: শীতনিদ্রা : ঘুম
অতএব, শীতনিদ্রা ঘুমের সাথে সম্পর্কিত।
∴ সঠিক উত্তর: গ) ঘুম - একটি দালানের ১ম, ২য়, ৩য়, এবং ৪র্থ চারটি তলা রয়েছে। প্রতিটি তলা সমান উচ্চতার। একজন ব্যক্তি ৩য় তলায় থাকলে, তিনি মাটি থেকে ৩০ ফুট উঁচুতে থাকেন। তাহলে ঐ ব্যক্তি ৪র্থ তলায় থাকলে,মাটি থেকে কত উঁচুতে থাকবেন?
- ৪৫ ফুট
- ৪০ ফুট
- ৩০ ফুট
- ৬০ ফুট
প্রশ্ন: একটি দালানের ১ম, ২য়, ৩য় এবং ৪র্থ চারটি তলা রয়েছে। প্রতিটি তলা সমান উচ্চতার। একজন ব্যক্তি ৩য় তলায় থাকলে, তিনি মাটি থেকে ৩০ ফুট উঁচুতে থাকেন। তাহলে ঐ ব্যক্তি ৪র্থ তলায় থাকলে, মাটি থেকে কত উঁচুতে থাকবেন?
সমাধান:
ধরি, প্রতিটি তলার উচ্চতা সমান।ব্যক্তিটি ৩য় তলার মেঝেতে পৌঁছাতে হলে ১ম ও ২য়—এই ২টি তলার উচ্চতা পার হতে হয়।
যেহেতু ৩য় তলার উচ্চতা মাটি থেকে ৩০ ফুট,
তাই প্রতি তলার উচ্চতা = ৩০ ÷ ২
= ১৫ ফুটএখন, ৪র্থ তলায় পৌঁছাতে হলে ১ম, ২য় এবং ৩য়—এই ৩টি তলার উচ্চতা পার হতে হবে।
সুতরাং, ৪র্থ তলার উচ্চতা = ১৫ × ৩
= ৪৫ ফুট∴ ঐ ব্যক্তি ৪র্থ তলায় থাকলে মাটি থেকে ৪৫ ফুট উঁচুতে থাকবেন।
- SCD, TEF, UGH, _______, WKL?
- XJI
- IJT
- VIJ
- FMN
প্রশ্ন: SCD, TEF, UGH, _______, WKL?
সমাধান:
• প্যাটার্ন:
- প্রথম অক্ষর: S → T → U → V → W (প্রতিবার +1)- দ্বিতীয় অক্ষর: C → E → G → I → K (প্রতিবার +2)
- তৃতীয় অক্ষর: D → F → H → J → L (প্রতিবার +2)
সুতরাং, অনুপস্থিত গ্রুপটি হবে VIJ
সঠিক উত্তর: গ) VIJ
- উক্তি ১ : আজ বৃষ্টি নাহলে আমি বাড়ি যাবো।
উক্তি ২ : আজ আমি বাড়ি যাইনি।
উপরের দুইটি উক্তি সত্যি হলে, কোন ঘটনাটি সত্য?- কাল বৃষ্টি হবে
- আজ আমি বাড়ি এসেছি
- আজ বৃষ্টি হয়নি
- আজ বৃষ্টি হয়েছে
প্রশ্ন: উক্তি ১ : আজ বৃষ্টি না হলে আমি বাড়ি যাবো।
উক্তি ২ : আজ আমি বাড়ি যাইনি।
উপরের দুইটি উক্তি সত্যি হলে, কোন ঘটনাটি সত্য?
সমাধান:
উক্তি ১-এ বলা হয়েছে—
আজ বৃষ্টি না হলে আমি বাড়ি যাবো।
অর্থাৎ,
বৃষ্টি না হওয়া → বাড়ি যাওয়া।
কিন্তু উক্তি ২-এ বলা হয়েছে—
আজ আমি বাড়ি যাইনি।
এখন যদি আজ বৃষ্টি না হতো, তাহলে উক্তি ১ অনুযায়ী তিনি বাড়ি যেতেন।
কিন্তু তিনি বাড়ি যাননি।
তাই “আজ বৃষ্টি হয়নি”—এটি সত্য হতে পারে না।
অতএব, আজ বৃষ্টি হয়েছে।
∴ সঠিক উত্তর: ঘ) আজ বৃষ্টি হয়েছে - নিচের ধারার পরের সংখ্যাটি কত হবে?
৩, ৯, ২৭, ৮১ ..................- ২৪৩
- ২৫২
- ১৩৫
- ১২৩
প্রশ্ন: নিচের ধারার পরের সংখ্যাটি কত হবে?
৩, ৯, ২৭, ৮১, ..........
সমাধান:
প্রদত্ত ধারাটি হলো:
৩, ৯, ২৭, ৮১, ..........
এখানে প্রতিটি পদ আগের পদের ৩ গুণ।
৩ × ৩ = ৯
৯ × ৩ = ২৭
২৭ × ৩ = ৮১
সুতরাং, পরের পদ হবে:
৮১ × ৩ = ২৪৩
∴ সঠিক উত্তর: ক) ২৪৩ - নিচের ছবিতে মোট কয়টি ত্রিভুজ (Triangle) আছে?

- ১০
- ৭
- ৫
- ৯
প্রশ্ন: নিচের ছবিতে মোট কয়টি ত্রিভুজ (Triangle) আছে?

সমাধান:
চিত্রে বিন্দুগুলো হলো— A, B, C, D, E এবং F।
এখন ছোট ও বড় সব ত্রিভুজ গণনা করি।
ছোট ত্রিভুজগুলো:
১) △ACE
২) △CEF
৩) △BEF
৪) △BDF
৫) △CDF
বড় ত্রিভুজগুলো:
৬) △ABC
৭) △BCE
৮) △BDE
৯) △CDE
১০) △BCD
সুতরাং, মোট ত্রিভুজের সংখ্যা = ১০টি।
∴ চিত্রে মোট ১০টি ত্রিভুজ আছে। - নিচের সংখ্যাছকের গুপ্ত সংখ্যাটি বের করুন?

- ২
- ৫
- ৬
- ৪
প্রশ্ন: নিচের সংখ্যাছকের গুপ্ত সংখ্যাটি বের করুন?

সমাধান:
ছকটিতে সংখ্যাগুলো এমনভাবে বসানো হয়েছে যে প্রতিটি সারি, কলাম এবং কর্ণের যোগফল সমান হবে।
প্রথম সারি:
৮ + ১ + ৬ = ১৫
তৃতীয় সারি:
৪ + ৯ + ২ = ১৫
অতএব, মাঝের সারির যোগফলও ১৫ হতে হবে।
মাঝের সারি হলো:
৩ + ? + ৭ = ১৫
⇒ ১০ + ? = ১৫
⇒ ? = ১৫ - ১০
⇒ ? = ৫
সুতরাং, শূন্য স্থানে বসবে ৫
∴ সঠিক উত্তর: খ) ৫ - প্রদত্ত চিত্রটি ভাঁজ করে একটি ঘনক তৈরি করলে, তিনটি বিন্দু বিশিষ্ট পৃষ্ঠের বিপরীতে কতটি বিন্দু থাকে?

- ২
- ৪
- ৮
- ৬
প্রশ্ন: প্রদত্ত চিত্রটি ভাঁজ করে একটি ঘনক তৈরি করলে, তিনটি বিন্দু বিশিষ্ট পৃষ্ঠের বিপরীতে কতটি বিন্দু থাকে?

সমাধান:
প্রদত্ত চিত্রটি একটি ঘনকের খোলা রূপ বা নেট।
চিত্রে ৩ বিন্দু বিশিষ্ট ঘরের ঠিক উপরে আছে ১ বিন্দু বিশিষ্ট ঘর।
আর ১ বিন্দু বিশিষ্ট ঘরের ঠিক উপরে আছে ৬ বিন্দু বিশিষ্ট ঘর।
ঘনকের নেট ভাঁজ করলে, একই সরলরেখায় পরপর থাকা ৩ → ১ → ৬ ঘরগুলোর মধ্যে ১ বিন্দু বিশিষ্ট পৃষ্ঠটি মাঝের পার্শ্বপৃষ্ঠে চলে যায়।
তখন ৩ বিন্দু বিশিষ্ট পৃষ্ঠের ঠিক বিপরীতে চলে যায় ৬ বিন্দু বিশিষ্ট পৃষ্ঠ।
অন্যদিকে, ৪, ২ ও ৫ বিন্দু বিশিষ্ট পৃষ্ঠগুলো পাশের দিকের পৃষ্ঠ হিসেবে অবস্থান নেয়।
সুতরাং, ৩ বিন্দু বিশিষ্ট পৃষ্ঠের বিপরীতে থাকবে ৬ বিন্দু বিশিষ্ট পৃষ্ঠ।
∴ সঠিক উত্তর: ৬ - বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়-
- ১৯৭২ সালে
- ১৯৭১ সালে
- ১৯৬৫ সালে
- ১৯৭৪ সালে
• বাংলাদেশ ব্যাংক / Bangladesh Bank:
- বাংলাদেশ ব্যাংক হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও সর্বোচ্চ আর্থিক নিয়ন্ত্রক সংস্থা।
- প্রতিষ্ঠা: ১৬ ডিসেম্বর, ১৯৭১ সাল।
- প্রধান কার্যালয়: মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।
- শাখা কার্যালয়: সারা দেশে বাংলাদেশ ব্যাংকের মোট ১০টি শাখা কার্যালয় রয়েছে।
- সর্বশেষ শাখা: ময়মনসিংহ।
- গভর্নর হলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা।
- প্রথম গভর্নর: এ. এন. এম. হামিদুল্লাহ।
- বর্তমান গভর্নর: মোঃ মোস্তাকুর রহমান। তিনি ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। [ব্যাখ্যা আপডেট- জুন, ২০২৬]
⇒ প্রতিষ্ঠার প্রেক্ষাপট: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর, ঢাকাস্থ স্টেট ব্যাংক অব পাকিস্তানের ডেপুটি গভর্নরের কার্যালয়টিকে 'বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ, ১৯৭২' (Bangladesh Bank Order, 1972)-এর মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ঘোষণা করা হয়।
⇒ বাংলাদেশ ব্যাংকের মূল কার্যাবলী ও দায়িত্বসমূহ:
• নোট ও মুদ্রা ইস্যু: দেশে কাগজের নোট ও মুদ্রা প্রচলনের একক কর্তৃপক্ষ।
• মুদ্রানীতি পরিচালনা: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন করে।
• ব্যাংকসমূহের নিয়ন্ত্রক: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান, তদারকি এবং সংকটে ঋণ সহায়তা দেয়।
• বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা: বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ ও বিনিময় হার তদারকি করে।
• সরকারের ব্যাংক: সরকারের আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করে এবং সরকারি ঋণ ব্যবস্থাপনায় সহায়তা করে।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ, ১৯৭২। - বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক চা বাগান রয়েছে?
- সিলেট
- সুনামগঞ্জ
- মৌলভীবাজার
- চট্টগ্রাম
• বাংলাদেশের চা বাগান:
- সিলেটের মালনীছড়ায় প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় ১৮৫৪ সালে।
- এটি উপমহাদেশের প্রাচীনতম বাণিজ্যিক চা বাগান হিসেবে স্বীকৃত।
- দেশ স্বাধীনের পূর্ব পর্যন্ত বাংলাদেশে শুধুমাত্র দুইটি জেলায় চা আবাদ করা হতো।
- একটি সিলেট জেলায় যা ‘সুরমা ভ্যালি' নামে পরিচিত ছিল, আর অপরটি চট্টগ্রাম জেলায় যা ‘হালদা ভ্যালি' নামে পরিচিত ছিল।
- ১৯৭৩ খ্রিষ্টাব্দে 'বাংলাদেশ টি রিসার্চ স্টেশন' -কে পূর্ণাঙ্গ 'চা গবেষণা ইনস্টিটিউটে উন্নীত করা হয়।
- বর্তমানে তা বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (BTRI) নামে পরিচিত।
- বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগান: ১৭২টি [ব্যাখ্যা আপডেট- জুন, ২০২৬]
- সবচেয়ে বেশি চা বাগান রয়েছে: মৌলভীবাজারে।
• জেলা অনুসারে চা বাগানের সংখ্যা:
- মৌলভীবাজার : ৯১টি
- হবিগঞ্জ : ২৫টি
- সিলেট : ১৯টি
- চট্টগ্রাম: ২২টি
- পঞ্চগড় : ১১টি
- রাঙামাটি: ২টি
- ঠাকুরগাঁও: ১টি
- খাগড়াছড়ি: ১টি
তথ্যসূত্র: বাংলাপিডিয়া, বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট ও বাসস। - রাশিয়া, ইউক্রেনের কোন দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে?
- খেরসন ও মিকোলইভ
- দোনেস্ক ও লুহানস্ক
- ওদেসা ও দনিপ্রো
- লুৎস্ক ও চেরনিভ
• ইউক্রেনে রুশ অধিকৃত অঞ্চল:
- রাশিয়া, ইউক্রেনের যে দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিল সেগুলো হলো দোনেৎস্ক (Donetsk) এবং লুহানস্ক (Luhansk)। এই অঞ্চল দুটিকে সম্মিলিতভাবে ডনবাস (Donbas) অঞ্চল বলা হয়।
- দোনেৎস্ক ও লুহানস্ক ২০১৪ সালে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের স্বাধীন ঘোষণা করে, কিন্তু ২০২২ সালের আগে রাশিয়া আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।
- ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার ঠিক তিন দিন আগে, অর্থাৎ ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে এই দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ডিক্রিতে স্বাক্ষর করেন।
- পরবর্তীতে, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে রাশিয়া এই দুটি অঞ্চলের পাশাপাশি ইউক্রেনের আরও দুটি অঞ্চল— খেরসন (Kherson) এবং জাপোরিঝঝিয়া (Zaporizhzhia)-র স্বাধীনতা ঘোষণা করিয়ে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত বা সংযুক্ত করে নেয়।
- যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, জাতিসংঘের সদস্যদের অধিকাংশই এই স্বীকৃতিকে অবৈধ বলে প্রত্যাখ্যান করে।
- আন্তর্জাতিকভাবে এবং জাতিসংঘের মানদণ্ডে এই অঞ্চলগুলোকে এখনও ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ড হিসেবেই গণ্য করা হয়।
উল্লেখ্য,
- বাংলাদেশ সরকার এই স্বীকৃতি বা সংযুক্তি সমর্থন করেনি। জাতিসংঘে বাংলাদেশ ইউক্রেনের সার্বভৌমত্বের পক্ষে ভোট দিয়েছে।
তথ্যসূত্র: i) Kremlin Official Website
ii) BBC & DW (Deutsche Welle) Report
iii) Marshall Center - বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত?
- হাতিয়া
- সেন্ট মার্টিন
- কুতুবদিয়া
- নিঝুম দ্বীপ
- সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র 'প্রবাল দ্বীপ' নামে পরিচিত।
• সেন্ট মার্টিন দ্বীপ:
- বাংলাদেশের একমাত্র প্রবাল-সমৃদ্ধ দ্বীপ। স্থানীয়ভাবে এটি নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত।
- এটি বাংলাদেশের সর্বদক্ষিণের ভূখণ্ড এবং বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত।
- অবস্থান: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার উপকূল থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত।
- আয়তন: প্রায় ৮ বর্গকিলোমিটার।
- দ্বীপটিতে ৬৬ প্রজাতির প্রবাল, ১৫৩-২৬৯ প্রজাতির সামুদ্রিক শৈবাল, ২৪০-৪৭৫ প্রজাতির মাছ, ১৮৭ প্রজাতির শামুক ও ঝিনুক ও ১২০ এর অধিক প্রজাতির পাখি এবং ২৯টি প্রজাতির সরীসৃপ রয়েছে।
- এটি সামুদ্রিক কচ্ছপের প্রজননক্ষেত্র এবং বিপন্ন প্রজাতির আশ্রয়স্থল।তথ্যসূত্র: বাংলাদেশ পর্যটন বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন।
- বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়?
- ১৬ ডিসেম্বর ১৯৭১
- ৪ নভেম্বর ১৯৭২
- ১২ জানুয়ারি ১৯৭২
- ২৬ মার্চ ১৯৭১
• গণপরিষদ:
- গণপরিষদের প্রথম অধিবেশন বসে- ১০ এপ্রিল, ১৯৭২।
- গণ পরিষদের খসড়া সংবিধান উত্থাপিত হয় ১২ অক্টোবর, ১৯৭২।
- সংবিধান গৃহীত হয় -৪ নভেম্বর ১৯৭২।
- এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে প্রতি বছর ৪ নভেম্বর 'সংবিধান দিবস' হিসেবে পালন করা হয়।
- সংবিধান কার্যকর হয় -১৬ ডিসেম্বর, ১৯৭২।
- গণপরিষদে খসড়া সংবিধান উত্থাপন করেন- ড. কামাল হোসেন।
- গণপরিষদের স্পিকার ছিলেন- শাহ আব্দুল হামিদ।
- গণপরিষদের ডেপুটি স্পিকার ছিলেন-মোহাম্মদ উল্লাহ।
- গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন- মাওলানা আব্দুল রশিদ তর্কবাগী।
- সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন-৩৪ জন
- একমাত্র নারী সদস্য- বেগম রাজিয়া বানু।
উল্লেখ্য:
- ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত পূর্ব পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের নিয়ে ১৯৭২ সালে এই পরিষদ গঠিত হয়।
তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। - সালের জুলাই মাসে থাইল্যান্ড ও কম্বোডিয়া কোথায় বসে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে?
- ইন্দোনেশিয়া
- মালয়েশিয়া
- সিঙ্গাপুর
- ভিয়েতনাম
• থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি:
- ১৯০৭ সালে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমানা নির্ধারণ করে দেন ফরাসি ঔপনিবেশিক শাসকেরা।
- তবে ওই মানচিত্র নিয়ে থাইল্যান্ডের আপত্তি ছিল।
- বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গড়ালেও কোনো সুরাহা হয়নি।
- থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ৮১৭ কিলোমিটার সীমান্ত নিয়ে বিরোধ শত বছরের পুরোনো।
- এ বিরোধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা ২৪ জুলাই, ২০২৫ তারিখে সামরিক সংঘর্ষে রূপ নেয়।
- ট্রাম্পের হস্তক্ষেপের পাশাপাশি চীনা কূটনীতিক ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় ২৯ জুলাই মালয়েশিয়ার পুত্রাজায়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়া প্রাথমিকভাবে অস্ত্রবিরতিতে সম্মত হয়।
- সীমান্তবিরোধ নিয়ে দশকের পর দশক ধরে দুই দেশের মধ্যে সংঘাত হয়েছে।
- তবে সবশেষ সংঘাতটি ছিল ১৩ বছরের মধ্যে সবচেয়ে বড়।উল্লেখ্য,
- থাইল্যান্ড ও কম্বোডিয়া ২৬ অক্টোবর, ২০২৫ তারিখে শান্তিচুক্তির একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করে।
- মালয়েশিয়ার কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোটের (আসিয়ান) এর ৪৭ তম শীর্ষ সম্মেলনের ফাঁকে তাঁরা এ চুক্তি সই করেন।
- চুক্তিতে সই করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও সই করেন চুক্তিতে।
তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো। - 'Ring of Fire' কোন মহাদেশের চারপাশে অবস্থান করছে?
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো
- ইউরোপ
- অস্ট্রেলিয়া
- আফ্রিকা
- 'রিং অব ফায়ার' এশিয়ার পূর্ব উপকূল (যেমন- জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া) এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চারপাশে অবস্থিত।
• রিং অব ফায়ার / Ring of Fire:
- 'রিং অব ফায়ার' বা 'অগ্নিবলয়' হলো প্রশান্ত মহাসাগরকে বেষ্টন করে থাকা একটি বিশাল ঘোড়ার খুরের আকৃতির অঞ্চল, যা তার তীব্র আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং ঘন ঘন ভূমিকম্পের জন্য বিশ্বজুড়ে পরিচিত।
- এটি প্রায় ৪০,০০০ কিলোমিটার (২৫,০০০ মাইল) দীর্ঘ এলাকা জুড়ে বিস্তৃত।
- বিস্তৃতি: এই অঞ্চলটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত থেকে শুরু করে উত্তর আমেরিকার পশ্চিম উপকূল, আলাস্কার আলেউশিয়ান দ্বীপপুঞ্জ হয়ে জাপানের পূর্ব উপকূল, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া হয়ে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত।
⇒ রিং অব ফায়ার নামকরণের কারণ: বিশ্বের প্রায় ৭৫% সক্রিয় এবং সুপ্ত আগ্নেয়গিরি এই অঞ্চলের মধ্যে অবস্থিত। পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া শক্তিশালী এবং বড় বড় ভূমিকম্পের প্রায় ৯০% এই রিং অব ফায়ার এলাকাতেই ঘটে থাকে। এখানে পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র খাত 'মারিয়ানা খাত' অবস্থিত।
⇒ এটি গঠনের বৈজ্ঞানিক ব্যাখ্যা: এই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাতের মূল কারণ হলো টেকটোনিক প্লেটের নড়াচড়া।
প্রশান্ত মহাসাগরীয় প্লেটটি তার চারপাশে থাকা অন্যান্য অনেকগুলো বড় ও ছোট টেকটোনিক প্লেটের (যেমন: ইউরেশিয়ান, উত্তর আমেরিকান, ফিলিপাইন ও নাজকা প্লেট) সাথে ক্রমাগত ধাক্কা খাচ্ছে।
এই ধাক্কার ফলে এখানে 'সাবডাকশন জোন' তৈরি হয় — যেখানে একটি ভারী সামুদ্রিক প্লেট আরেকটি হালকা প্লেটের নিচে তলিয়ে যায়। নিচের দিকে চলে যাওয়া এই টেকটোনিক প্লেটের অংশটি অতিরিক্ত তাপে গলে ম্যাগমা বা লাভায় রূপান্তরিত হয় এবং প্রচণ্ড চাপে ভূপৃষ্ঠ ফেটে আগ্নেয়গিরি হিসেবে বাইরে বেরিয়ে আসে।তথ্যসূত্র: i) NOAA - National Oceanic and Atmospheric Administration
ii) National Geographic Education Portal - নিচের কোন দেশ সর্বাধিক দেশের সাথে সীমান্তযুক্ত?
- আফগানিস্তান
- মিয়ানমার
- চীন
- ভারত
• সীমান্ত বেষ্টিত দেশ:
- সবচেয়ে বেশি সীমান্ত বেষ্টিত দেশ - রাশিয়া ও চীন (১৪ টি করে)।
• রাশিয়ার সাথে সীমান্তবর্তী দেশসমূহ:
- আজারবাইজান, বেলারুশ, চীন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জর্জিয়া, কাজাখস্তান, লাটভিয়া, লিথুয়ানিয়া, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, নরওয়ে, পোল্যান্ড, ইউক্রেন।
• চীনের সাথে সীমান্তবর্তী দেশসমূহ:
- আফগানিস্তান, ভুটান, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, উত্তর কোরিয়া, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, ভিয়েতনাম।
তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস। - নিচের কোনটি ওয়েব ব্রাউজার এর উদাহরণ নয়?
- Google Chrome
- Telegram
- Firefox
- Safari
• টেলিগ্রাম (Telegram) কোনো ওয়েব ব্রাউজার নয়, এটি একটি ক্লাউড-ভিত্তিক তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান (Instant Messaging) বা সোশ্যাল মিডিয়া অ্যাপ।
• ওয়েব ব্রাউজার (Web Browser):
- ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয়, কারণ ইন্টারনেট বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নেটওয়ার্কে সংযুক্ত সকল কম্পিউটরে যে সকল ইনফরমেশন রয়েছে তা ব্যবহারের সুযোগ করে দেয়।
- যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা Web page বা World Wide Web-WWW প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে।
• জনপ্রিয় কয়েকটি ওয়েব ব্রাউজার হলো-
- ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer) অথবা মাইক্রোসফট এজ,
- মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox),
- সাফারি (Safari),
- ওপেরা (Opera),
- Google Chrome, ইত্যাদি।উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি। Computer & ICT Cloud[Live Publications]
- এর বাইনারি উপস্থাপনায় কয়টি ১ আছে?
- ৫
- ৮
- ৪
- ৬
• ডেসিমেল থেকে বাইনারি রূপান্তর:
- যেকোনো দশমিক (Decimal) সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে সংখ্যাটিকে বারবার ২ দিয়ে ভাগ করতে হয় এবং ভাগশেষগুলো সংরক্ষণ করতে হয়।
- ২৪০-এর ক্ষেত্রে প্রক্রিয়াটি নিম্নরূপ:
২৪০ ÷ ২ = ১২০, ভাগশেষ ০
১২০ ÷ ২ = ৬০, ভাগশেষ ০
৬০ ÷ ২ = ৩০, ভাগশেষ ০
৩০ ÷ ২ = ১৫, ভাগশেষ ০
১৫ ÷ ২ = ৭, ভাগশেষ ১
৭ ÷ ২ = ৩, ভাগশেষ ১
৩ ÷ ২ = ১, ভাগশেষ ১
১ ÷ ২ = ০, ভাগশেষ ১এখন, নিচ থেকে উপরের দিকে ভাগশেষগুলোকে ক্রমানুসারে সাজালে আমরা ২৪০-এর বাইনারি মান পাই।
২৪০-এর বাইনারি রূপ হলো: ১১১১০০০০
প্রাপ্ত বাইনারি সংখ্যাটিতে ১ এবং ০-এর সংখ্যা গণনা করলে দেখা যায়:
১ আছে = ৪টি (প্রথম চারটি অঙ্ক)
০ আছে = ৪টি (শেষের চারটি অঙ্ক)
সুতরাং, ২৪০ এর বাইনারি উপস্থাপনায় ১ আছে মোট ৪টি।উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। Computer & ICT Cloud[Live Publications]
- নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়?
- Word Processor
- Google Chrome
- Device Drivers
- Zoom
• ডিভাইস ড্রাইভার (Device Drivers) একটি সিস্টেম সফটওয়্যার সরাসরি কম্পিউটারের হার্ডওয়্যারকে সচল ও নিয়ন্ত্রণ করে। উদাহরণস্বরূপ, একটি নতুন প্রিন্টার বা মাউস কম্পিউটারে যুক্ত করলে সেটি যেন উইন্ডোজ বা ম্যাক অপারেটিং সিস্টেমের সাথে যোগাযোগ করতে পারে, সেই কাজটি ডিভাইস ড্রাইভার করে। এটি সাধারণ ব্যবহারকারীর সরাসরি ব্যবহারের জন্য নয়, বরং ব্যাকগ্রাউন্ডে হার্ডওয়্যার চালনার জন্য তৈরি।
• উদ্দেশ্য এবং কার্যকারিতার উপর ভিত্তি করে কম্পিউটার সফটওয়্যারকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়:
- সিস্টেম সফটওয়্যার (System Software)
- এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software)
• সিস্টেম সফটওয়্যার (System Software):
- এই সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যার উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করে এবং অন্যান্য সফটওয়্যার চালানোর জন্য একটি প্ল্যাটফর্ম বা ভিত্তি তৈরি করে।
- ডিভাইস ড্রাইভার (Device Drivers) হলো সিস্টেম সফটওয়্যারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।
- এগুলো অপারেটিং সিস্টেম এবং নির্দিষ্ট হার্ডওয়্যার ডিভাইসের (যেমন: প্রিন্টার, মাউস বা গ্রাফিক্স কার্ড) মধ্যে অনুবাদক হিসেবে কাজ করে, যাতে তারা একে অপরের সাথে সঠিকভাবে যোগাযোগ করতে পারে।
• অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software):
- এই সফটওয়্যারগুলো মূলত ব্যবহারকারীদের (End-users) কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে, সমস্যার সমাধান করতে বা বিনোদন দিতে তৈরি করা হয়।
Word Processor (যেমন: Microsoft Word): এটি টেক্সট বা লিখিত ডকুমেন্ট তৈরি এবং সম্পাদনা করার কাজে ব্যবহৃত হয়।
Google Chrome: এটি একটি ওয়েব ব্রাউজার, যা ইন্টারনেট ব্রাউজ বা ব্যবহার করার কাজে লাগে।
Zoom: এটি একটি যোগাযোগ মাধ্যম বা অ্যাপ, যা ভিডিও কনফারেন্স এবং অনলাইন মিটিংয়ের জন্য ব্যবহৃত হয়।সুতরাং, ডিভাইস ড্রাইভার সিস্টেম সফটওয়্যারের অন্তর্ভুক্ত হওয়ায় এটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। Computer & ICT Cloud[Live Publications]
- Blockchain টেকনোলজির উপর নির্মিত প্রথম Cryptocurrency কোনটি?
- মেটামাস্ক
- ইথেরিয়াম
- বিটকয়েন
- বিটচেইন
• ব্লকচেইন (Blockchain) প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি প্রথম ও সবচেয়ে প্রথম সফল ক্রিপ্টোকারেন্সি হলো বিটকয়েন (Bitcoin)। এটি ২০০৯ সালে Satoshi Nakamoto দ্বারা চালু করা হয়।
• বিটকয়েন:
- বিটকয়েন হলো বিশ্বের সর্বপ্রথম বিকেন্দ্রীভূত ক্রিপ্টোকারেন্সি।
- ২০০৮ সালের অক্টোবরে "Bitcoin: A Peer-to-Peer Electronic Cash System" শিরোনামের একটি হোয়াইটপেপার (Whitepaper)-এর মাধ্যমে এটি প্রথম সবার সামনে পরিচিতি পায়।
- এটি সাটোশি নাকামোতো ছদ্মনামের এক বা একাধিক বেনামী ক্রিয়েটর বা প্রোগ্রামার গ্রুপ প্রকাশ করেছিলেন।
- পরবর্তীতে ২০০৯ সালের জানুয়ারিতে প্রথম ব্লক বা "জেনেসিস ব্লক" (Genesis Block) মাইনিংয়ের মাধ্যমে এই নেটওয়ার্কটি আনুষ্ঠানিকভাবে চালু হয়।
• ব্লকচেইনের সাথে সম্পর্ক (The Connection to Blockchain):
- কোনো ব্যাংক বা তৃতীয় পক্ষের সাহায্য ছাড়াই সরাসরি দুই ব্যক্তির মধ্যে ডিজিটাল অর্থ লেনদেনের সুবিধা দেওয়ার উদ্দেশ্যে সাটোশি নাকামোতো ব্লকচেইন প্রযুক্তির উদ্ভাবন এবং এর সফল ব্যবহার নিশ্চিত করেন।
- এই ব্যবস্থায় প্রতিটি লেনদেনকে একেকটি সুরক্ষিত "ব্লক"-এ রূপান্তর করে ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে ধারাবাহিকভাবে যুক্ত করা হয়, যা একটি অপরিবর্তনযোগ্য ও ওয়ান-টু-মেনি ডিস্ট্রিবিউটেড লেজার (Distributed Ledger) তৈরি করে।
অন্যান্য অপশন আলোচনা:
ইথেরিয়াম (Ethereum): এটি ভিটালিক বুটেরিন (Vitalik Buterin) দ্বারা ২০১৫ সালে চালু করা হয়, যা ব্লকচেইন প্রযুক্তিতে "স্মার্ট কন্ট্রাক্ট" (Smart Contract) নামক নতুন ধারণার জন্ম দেয়। এটি বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি হলেও প্রথম নয়।
মেটামাস্ক (MetaMask): এটি কোনো ক্রিপ্টোকারেন্সি নয়। এটি মূলত একটি সফটওয়্যার ক্রিপ্টো ওয়ালেট (Crypto Wallet), যা ইথেরিয়াম ব্লকচেইনের সাথে যোগাযোগ এবং টোকেন সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়।
বিটচেইন (Bitchain): এটি কোনো প্রকৃত ক্রিপ্টোকারেন্সি নয়।
উৎস: ব্রিটানিকা। - নিচের কোনটি Cyber-threat এর উদাহরণ নয়?
- Malware
- Middleware
- Ransomware
- Spyware
• মিডলওয়্যার (Middleware), এটি মূলত একটি বৈধ সফটওয়্যার বা সিস্টেম। এটি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, অপারেটিং সিস্টেম বা ডেটাবেজের মধ্যে সেতু হিসেবে কাজ করে, যাতে তারা একে অপরের সাথে সহজে ডেটা আদান-প্রদান করতে পারে। সহজ কথায়, এটি যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত একটি দরকারী টুল, কোনো ক্ষতিকর প্রোগ্রাম নয়।
তথ্যপ্রযুক্তি এবং সাইবার নিরাপত্তার পরিভাষায় কম্পিউটার এবং নেটওয়ার্কের ক্ষতিসাধনকারী উপাদান ও বৈধ সিস্টেমের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে:
১. সাইবার হুমকি (Cyber-threat):
- এগুলো হলো এমন কিছু ক্ষতিকর প্রোগ্রাম বা ম্যালওয়্যার, যা কোনো কম্পিউটার সিস্টেমের নিরাপত্তা ভেঙে ডেটা চুরি, ফাইল নষ্ট বা ব্যবহারকারীকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে তৈরি করা হয়।
Malware: এটি 'Malicious Software'-এর সংক্ষিপ্ত রূপ, যা সব ধরনের ক্ষতিকর প্রোগ্রামের একটি সাধারণ নাম।
Ransomware: এটি ব্যবহারকারীর ফাইল বা সিস্টেম লক করে দিয়ে তা আনলক করার জন্য মুক্তিপণ (Ransom) দাবি করে।
Spyware: এটি ব্যবহারকারীর অজান্তে সিস্টেমে ঢুকে তার ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড চুরি বা নজরদারি (Spying) করে।২. মিডলওয়্যার (Middleware):
- এটি কোনো সাইবার হুমকি বা ক্ষতিকর প্রোগ্রাম নয়।
- এটি একটি সম্পূর্ণ বৈধ এবং প্রয়োজনীয় সফটওয়্যার বা আর্কিটেকচার।
- মিডলওয়্যার মূলত ভিন্ন ভিন্ন অ্যাপ্লিকেশন, অপারেটিং সিস্টেম বা ডেটাবেজের মধ্যে একটি 'সেতু' বা 'যোগসূত্র' (Software Glue)
হিসেবে কাজ করে, যাতে তারা একে অপরের সাথে ডেটা আদান-প্রদান করতে পারে।
সুতরাং, মিডলওয়্যার কোনো সাইবার হুমকি নয়, বরং এটি একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল।
উৎস: NIST (National Institute of Standards and Technology) Computer Security Resource Center (CSRC)-এর গাইডলাইন। - নিচের কোন ধরনের মেমোরির ডেটা অ্যাক্সেসের গতি সবচেয়ে বেশি?
- রম
- হার্ড ডিস্ক
- ফ্ল্যাশ মেমোরি
- ক্যাশ মেমোরি
• ক্যাশ মেমোরি (Cache Memory) সবচেয়ে দ্রুতগতির, এটি সরাসরি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের (CPU) ভেতরে বা খুব কাছাকাছি অবস্থান করে। CPU যেসব ডেটা বারবার ব্যবহার করে, সেগুলো ক্যাশ মেমোরিতে সাময়িকভাবে জমা থাকে। এর গঠন অত্যন্ত জটিল এবং এটি স্ট্যাটিক র্যাম (SRAM) দিয়ে তৈরি হওয়ায় এর ডেটা অ্যাক্সেসের গতি অন্য যেকোনো মেমোরির চেয়ে বহুগুণ বেশি।
কম্পিউটারের মেমোরির গতি অনুযায়ী যদি সাজাই, তাহলে ক্রম হবে:
Register > Cache > RAM > ROM > Hard Disk• ক্যাশ মেমোরি (Cache Memory):
- এটি সরাসরি প্রসেসরের (CPU) ভেতরে বা খুব কাছাকাছি থাকে।
- CPU যেন দ্রুত কাজ করতে পারে, সেজন্য এটি বারবার ব্যবহৃত ডেটা ও নির্দেশনা সাময়িকভাবে জমা রাখে।
- এটি তৈরিতে SRAM (Static RAM) প্রযুক্তি ব্যবহৃত হয়, যা সাধারণ RAM-এর চেয়ে অনেক দ্রুতগতির।
- কম্পিউটার মেমোরি হাইরার্কিতে এর গতি সাধারণ RAM, SSD বা হার্ড ডিস্কের চেয়ে বহুগুণ বেশি।
- দ্রুতগতির কারণে এটি অত্যন্ত ব্যয়বহুল, তাই এর ধারণক্ষমতা সাধারণত খুব কম (যেমন: ৪ থেকে ৬৪ মেগাবাইট) হয়ে থাকে।
• মেমরির ধারণক্ষমতা ও গতির ক্রম:
উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৩. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। Computer & ICT Cloud[Live Publications] - GPT এর পূর্ণ নাম কি?
- General Pre-trained Transformer
- Generative Programming Technology
- Generative Pre-trained Transformer
- Generic Programming Tool
• সঠিক উত্তর হলো গ) Generative Pre-trained Transformer।
• GPT:
- GPT-এর পূর্ণ রূপ হলো Generative Pre-trained Transformer।
- এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP) ক্ষেত্রের একটি যুগান্তকারী প্রযুক্তি।
- এই নামের প্রতিটি শব্দই এর কাজের মূল পদ্ধতিকে নির্দেশ করে:
১. Generative (জেনারেটিভ):
- এটি ব্যবহারকারীর দেওয়া প্রম্পট বা নির্দেশের ওপর ভিত্তি করে সম্পূর্ণ নতুন, সামঞ্জস্যপূর্ণ এবং প্রাসঙ্গিক লেখা, কোড বা অন্য যেকোনো কনটেন্ট তৈরি (Generate) করার ক্ষমতাকে বোঝায়।
- অর্থাৎ, এটি শুধু ডেটা বিশ্লেষণই করে না, বরং নতুন কিছু তৈরিও করতে পারে।
২. Pre-trained (প্রি-ট্রেইন্ড):
- নির্দিষ্ট কোনো কাজের উপযোগী করার আগে এই মডেলটিকে বই, নিবন্ধ এবং ওয়েবসাইট থেকে নেওয়া কোটি কোটি শব্দের বিশাল ডেটাসেট দিয়ে আগে থেকেই দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ (Train) দেওয়া হয়।
- এর ফলে এটি মানুষের ভাষার মূল নিয়ম, ব্যাকরণ, তথ্য এবং সূক্ষ্ম পার্থক্যগুলো আয়ত্ত করতে পারে।
৩. Transformer (ট্রান্সফরমার):
- এটি ২০১৭ সালে গুগলের গবেষকদের আবিষ্কৃত একটি ডিপ লার্নিং (Deep Learning) আর্কিটেকচার বা গাণিতিক কাঠামোকে নির্দেশ করে।
- ট্রান্সফরমার আর্কিটেকচার মূলত "সেলফ-অ্যাটেনশন" (Self-attention) নামক একটি পদ্ধতির ওপর ভিত্তি করে কাজ করে।
- এর মাধ্যমে মডেলটি একটি বাক্যের শব্দগুলোকে এক এক করে প্রসেস না করে, বরং সব শব্দকে একই সাথে প্রসেস করে তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক বুঝতে পারে।
- এটি মডেলের প্রসঙ্গ বা কনটেক্সট বোঝার ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়।
উৎস: Amazon Website.[Link]