সহকারী পরিচালক (প্রশাসন) পদের পরীক্ষা পানি সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ১৪.০৭.২০২৬
চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড · পরীক্ষার সাল ২০২৬
- Identify the correct sentence:
- The director considered her as talented for the role.
- The director considered her to be talented for the role.
- The director considered her talented for the role.
- The director considered her talented of the role.
• Correct sentence: গ) The director considered her talented for the role.
- Bangla: পরিচালক তাকে এই চরিত্রের জন্য প্রতিভাবান বলে মনে করেছিলেন।
- যেসব transitive verb সরাসরি তাদের object-এর সাথে যুক্ত হয়, তাদের পরে preposition প্রয়োজন হয় না।
- যেমন: reach, resemble, violate, discuss, consider, resign, sign, investigate, recommend, order, command, enter ইত্যাদি transitive verb এর পর সাধারণত কোনো preposition বসে না, সরাসরি object বসে।
- The verb "consider" is typically followed by a direct object + adjective/noun without as or to be.
- "মনে করা; বিবেচনা করা; গণ্য করা" ইত্যাদি অর্থে consider -এর পরে সাধারণত কোনো preposition বসে না, সরাসরি object বসে।
- যেমন: I consider him intelligent.
- তবে Cambridge Dictionary অনুযায়ী, কাউকে কিছু মনে করা অর্থে কখনো কখনো (to be) সহ ব্যবহৃত হয়।
- যেমন:
- He is currently considered (to be) the best British athlete.
- We don't consider her to be right for the job.অন্য অপশনগুলো বিশ্লেষণ:
ক) considered her as talented
- "as" ব্যবহার অনাবশ্যক "Consider" এর পরে সরাসরি adjective বসে।খ) considered her to be talented
- এটি redundant, যদিও কখনো কখনো ব্যবহৃত হয়।ঘ) talented of the role
- "of" ভুল preposition, "Talented for the role" সঠিক।
Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Dictionary. - Choose the correct sentence:
- He discussed the matter.
- He discussed about the mater.
- He discussed on the matter.
- None of the above.
• The correct sentence is - He discussed the matter.
• যেসব transitive verb সরাসরি তাদের object-এর সাথে যুক্ত হয়, তাদের পরে preposition প্রয়োজন হয় না।
- যেমন: reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter ইত্যাদি transitive verb এর পর কোন preposition বসে না, সরাসরি object বসে।
• "Discuss" অর্থ: আলোচনা করা; কোনো বিষয় গভীরভাবে বিচার ও সে-সম্পর্কে যুক্তি উত্থাপন করা।
- "Discuss" একটি transitive verb, যা সরাসরি object গ্রহণ করে। এর পর কোন preposition বসে না।
Example Sentence:
- সঠিক: Let's discuss the project.
- ভুল: Let's discuss about the project.
- সঠিক: They discussed the problem thoroughly.
- ভুল: They discussed about the problem thoroughly.
- তাই "He discussed the matter."এই বাক্যে কোন preposition বসবে না।
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain. - 5√5 এর 5 ভিত্তিক লগ কত?
- 3/2
- 2/3
- √5
- 5√5
প্রশ্ন: 5√5 এর 5 ভিত্তিক লগ কত?
log5(5√5)
= log5(5 × 51/2)
= log5(51 × 51/2)
= log5(51 + 1/2)
= log5(53/2)
= (3/2) log5 5 [∵ loga bn = n loga b]
= (3/2) × 1 [∵ log5 5 = 1]
= 3/2 - Choose the correct spelling:
- Beaurocracy
- Burocracy
- Bureaucracy
- Beurocracy
• The correct spelling: গ) Bureaucracy.
• Bureaucracy (Noun)
- English Meaning: A system for controlling or
managing a country, company, or organization that is operated by a large number of officials employed to follow rules carefully.
- Bangla Meaning: আমলাতন্ত্র; আমলাদের পরিচালিত প্রশাসনিক ব্যবস্থা।
Example Sentences:
- She was fed up with all the red tape and bureaucracy.
- The unnecessary bureaucracy in local government.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - কোনটি নির্দেশক নয়?
- টা
- খানা
- জন
- তম
• পদাশ্রিত নির্দেশক নয় - তম।
• '-তম' ক্রমবাচক সংখ্যা গঠনকারী প্রত্যয়:
- যেমন: নবম, দশম, শততম ইত্যাদি।
-------
নির্দেশক:
- যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায়, সেগুলোকে নির্দেশক বলে।
যেমন-টা, টি, খানা, -খানি, -জন, -টুকু। নিচে কয়েকটি নির্দেশকের প্রয়োগ দেখানো হলো ।ক) -টা, -টি:
- বিশেষ্য, সর্বনাম ও বিশেষণের সঙ্গে -টা, টি নির্দেশক বসে। এর দুটি রূপান্তর: -টো ও -টে।
- যেমন - বাড়িটা, ছেলেটা, এটা, সেটা, আমারটা, কিছুটা, একটা, সারাটা, করাটা; দিনটি, মেয়েটি, একটি, কয়েকটি, আরেকটি; দুটো; তিনটে ইত্যাদি।খ) -খানা, খানি:
বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে খানা, খানি নির্দেশক বসে। যেমন -
ব্যাপারখানা, ভাবখানা, একখানা, আধখানা, মুখখানি, অনেকখানি ইত্যাদি।
যেসব ক্ষেত্রে -টা বা -টি বসে, সেসব ক্ষেত্রে -খানা বা -খানি বসতে পারে। যেমন, বাড়িটা বা বাড়িটি না বলে বাড়িখানা বা বাড়িখানিও বলা যায়।গ) -জন:
- শুধু মানুষের বেলায় -জন নির্দেশকের ব্যবহার হয়। যেমন-
- বিজ্ঞজন, লোকজন, অনেকজন, কয়জন, এতজন, পণ্ডিতজন।
- সংখ্যার সঙ্গেও -জন নির্দেশকের ব্যবহার হয়। যেমন - একজন রাজা, দুজন ডাক্তার ইত্যাদি।
- অধিক সংখ্যার বেলায় ‘জন' নির্দেশকটি সংখ্যা পরে আলাদা শব্দের মতো বসে। যেমন - পাঁচ জন, পঁচিশ জন, ৪৫ জন ইত্যাদি।ঘ) -টুকু:
-টুকু নির্দেশক দিয়ে কোনো কিছুর সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝায়।
- বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে নির্দেশকটি ব্যবহৃত হয়। এর রূপভেদ -টু বা -টুক।
যেমন: সাবানটুকু, হাসিটুকু, শরবতটুকু, এতটুকু, সময়টুকু, একটু আধটু, যতটুক, ততটুক ইত্যাদি।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
- What kind of noun is 'Jury'?
- proper
- common
- collective
- material
Correct Answer: গ) collective.
• "Jury" is a collective noun.
Jury
English Meaning: A group of people who have been chosen to listen to all the facts in a trial in a law court and to decide if a person is guilty or not guilty.
Bangla Meaning: নির্ণায়কবর্গ; জুরিবর্গ।
• Collective Noun:
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- কিছু collective noun হচ্ছে- herd, army, public, jury, crew etc.
Other Options:
ক) proper noun
- যে Noun দ্বারা নির্দিষ্টভাবে কোন ব্যক্তি, বস্তু, স্থান, সংস্থা, প্রতিষ্ঠান, পদবী ইত্যাদি বুঝানো হয় তাকে proper noun বলে।
- যেমন: Dhaka, Sun, Karim, Padma ইত্যাদি।
খ) common noun
- যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
- যেমন: The words teacher, river, table, etc.
= সাধারণ ব্যক্তি, স্থান বা বস্তুর শ্রেণিগত নাম বোঝায়।
ঘ) material noun
- যে সকল noun দ্বারা কোন পদার্থের বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, তাদেরকে material noun বলে।
- কতিপয় material noun হলো, water, wood, paper, steel, milk, salt, iron ইত্যাদি।
Source:
1. A Passage to the English Language, S.M. Zakir Hussain.
2. English Wizard by Live Publications. - বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি?
- হতোম প্যাঁচার নকশা
- আলালের ঘরের দুলাল
- দুর্গেশ নন্দিনী
- পথের দাবী
• আলালের ঘরের দুলাল:
- আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস।
- প্যারীচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ 'আলালের ঘরের দুলাল'।
- আলালের ঘরের দুলাল উপন্যাসটি ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশ পায়।
- উপন্যাসটিতে দেশীয় বন্ধ্যা শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ, সামাজিক ও সাংস্কৃতিক বিশৃঙ্খলা নিয়ে লেখক তাঁর অভিমত প্রকাশ করেছেন।
- ধনী বাবুরামের পুত্র মতিলাল কুসঙ্গে পড়ে এবং শিক্ষার ব্যাপারে পিতার অবহেলা তাকে অধঃপতনে নিয়ে যায়।
- পিতার মৃত্যুর পর মতিলাল তার বাবার প্রাপ্ত সব সম্পত্তি নষ্ট করে ফেলে।
- উপন্যাসটিতে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য চরিত্র হলো মোকাজান মিয়া বা ঠকচাচা।
- এছাড়াও চরিত্রে রয়েছে, বাবুরাম, বাবুরামের পুত্র মতিলাল, ধূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, তোষামোদকারী বক্রেশ্বর ইত্যাদি।প্যারীচাঁদ মিত্র:
- ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় তাঁর জন্ম।
- তিনি ছিলেন লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী।
- তাঁর ছন্দনাম “টেকচাঁদ ঠাকুর”।
- ১৮২৭ সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন এবং খ্যাতিমান শিক্ষক হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে থেকে শিক্ষা সম্পন্ন করেন।তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:
- আলালের ঘরের দুলাল,
- মদ খাওয়া বড় দায়,
- জাত থাকার কি উপায়,
- আধ্যাত্মিকা।উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - 'বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- মীর মশাররফ হোসেন
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
'বঙ্গদর্শন' পত্রিকা:
- এটি মাসিক সাহিত্যপত্রিকা।
- ১৮৭২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক এটি প্রথম প্রকাশিত হয়।
- উনিশ শতকের বাংলা ভাষা ও সাহিত্য, বিশেষত বাংলা গদ্যের গঠনে এর অবদান অবিস্মরণীয়।
- পত্রিকাটি ১৮৭৬ পর্যন্ত মাত্র চার বছর প্রকাশিত হয়।
- বঙ্গদর্শনের ভাষা ছিল খুব উন্নত মানের সাধু বাংলা। সাহিত্য, সমাজ, বিজ্ঞান, রাজনীতি, ধর্মতত্ত্ব ও দর্শন সম্পর্কিত মূল্যবান প্রবন্ধ এবং উপন্যাস এতে প্রকাশিত হতো।
- প্রতিষ্ঠার পর থেকে ১৮৭৬ সালের এপ্রিল পর্যন্ত এর সম্পাদক ও প্রধান লেখক হিসেবে বঙ্কিমচন্দ্র এক গুরু দায়িত্ব পালন করেন।
- বঙ্গদর্শনের প্রধান লেখক বঙ্কিমচন্দ্র হলেও:
- গঙ্গাচরণ,
- রামদাস সেন,
- অক্ষয় সরকার,
- চন্দ্রনাথ বসু প্রমুখ পন্ডিতও এতে নিয়মিত লিখতেন।
- ২০০০ সাল থেকে পশ্চিমবঙ্গের নৈহাটিস্থ বঙ্কিমভবন গবেষণাকেন্দ্র কর্তৃক বঙ্গদর্শন নবরূপে ষাণ্মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হচ্ছে।অন্যদিকে:
- মীর মশাররফ হোসেন সম্পাদিত পত্রিকা দুটি -আজিজন নেহার ও হিতকরী।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পাদিত পত্রিকা - তত্ত্ববোধিনী।উৎস:
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া। - ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- জেনেভা
- প্যারিস
- রোম
- বার্লিন
UNESCO:
- ইউনেস্কো (UNESCO) হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক বিশেষায়িত সংস্থা।
- UNESCO এর পূর্ণরূপ United Nations Educational, Scientific and Cultural Organization.
- সংস্থাটির অন্যতম প্রধান লক্ষ্য হলো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সেগুলোর সুরক্ষা নিশ্চিত করা।
- ১৯৪৫ সালে ইউনেস্কোর সংবিধান গৃহীত হয় এবং ১৯৪৬ সালে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয় যুক্তরাজ্যের লন্ডনে।
- এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- বর্তমানে ইউনেস্কোর ১৯৪টি সদস্য রাষ্ট্র এবং ১২টি সহযোগী সদস্য রয়েছে।
- শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা, শান্তি ও টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়াই সংস্থাটির মূল উদ্দেশ্য।
উল্লেখ্য:
- বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে - ১৯৭২ সালে।তথ্যসূত্র - UNESCO অফিসিয়াল ওয়েবসাইট।
- ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ব্রাসেলস
- প্যারিস
- লন্ডন
- বার্লিন
ন্যাটো:
- ন্যাটো (NATO) বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO-এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization (উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা)।
- সংস্থাটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।
- ন্যাটোর বর্তমান মহাসচিব মার্ক রুট্টে, যিনি সংস্থার ১৪তম মহাসচিব।
- তিনি ১ অক্টোবর ২০২৪ তারিখে দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
- প্রতিষ্ঠাকালে ন্যাটোর সদস্য ছিল ১২টি দেশ, যা বর্তমানে ৩২টিতে উন্নীত হয়েছে।
- ন্যাটোর সদস্যভুক্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ দুটি হলো তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্যপদ অর্জন করে।
- সুইডেন ন্যাটোর সর্বশেষ সদস্য, যা ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে এই জোটে যোগ দেয়।তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
- বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
- ১৯৭২
- ১৯৭৪
- ১৯৭৬
- ১৯৭৭
জাতিসংঘ:
- জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ২৪ অক্টোবর ১৯৪৫, যখন জাতিসংঘ সনদ কার্যকর হয়।
- এর আগে ২৬ জুন ১৯৪৫ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদে স্বাক্ষর করা হয়েছিল।
- জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
- সংস্থাটির দাপ্তরিক ভাষা ৬টি— ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস, যিনি পর্তুগালের নাগরিক।
- প্রতিষ্ঠাকালে জাতিসংঘের সদস্য রাষ্ট্র ছিল ৫১টি, যা বর্তমানে ১৯৩টি।
- জাতিসংঘে ২টি স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে - ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন।
- সংস্থাটির সর্বশেষ সদস্য হলো দক্ষিণ সুদান, যা ১৪ জুলাই ২০১১ তারিখে ১৯৩তম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মোট ১৫টি সদস্য দেশ রয়েছে।
- এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য নির্দিষ্ট মেয়াদের জন্য দায়িত্ব পালন করে।
- বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
- Which one is an example of an indefinite pronoun?
- any
- each
- such
- but
Correct answer: any.
• অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝাতে যে pronoun ব্যবহার করা হয় তাকে Indefinite Pronoun বলে।
- এর কয়েকটি উদাহরণ হলো: one, any, some, many, none, anyone, all, both, few, several, they, other, another, etc.• Pronoun ৮ প্রকার:
1. Personal Pronoun: I, we, you, he, she, it, they, etc.
2. Demonstrative Pronoun: This, that, such, these, those, etc.
3. Interrogative Pronoun: What, who, whom, which, whose, etc.
4. Relative pronoun: who, which, that, what, whose, whom, but, the same as, same as, etc.
5. Indefinite pronoun: One, any, some, many, none, anyone, all, both, few, several, they, other, another, etc.
6. Distributive Pronoun: Each, every, either, neither, etc.
7. Reflexive and Emphatic pronoun: Myself, ourselves, yourself, yourselves, himself, herself, themselves, etc.
8. Reciprocal pronoun: Each other, one another, etc. - নীচের কোনটিতে ল্যাকটিক এসিড পাওয়া যায়?
- লেবু
- দই
- ভিনেগার
- কোনটাই নয়
- দইয়ে ল্যাকটিক এসিড পাওয়া যায়। দুধে থাকা ল্যাকটোজ ব্যাকটেরিয়ার ক্রিয়ায় ল্যাকটিক এসিডে পরিণত হয়, ফলে দুধ জমে দই তৈরি হয়। অন্যদিকে, লেবুতে প্রধানত সাইট্রিক এসিড থাকে এবং ভিনেগারে প্রধানত অ্যাসিটিক এসিড থাকে।
জৈব এসিড (Organic Acid):
- বিভিন্ন ফলমূল ও খাদ্যদ্রব্যে প্রাকৃতিকভাবে জৈব এসিড পাওয়া যায়।
- জলপাই, করমচা, আমলকি, কাঁচা আমড়া ও লেবুতে সাইট্রিক এসিড বিদ্যমান।
- তেঁতুলে টারটারিক এসিড থাকে।
- টকদইয়ে ল্যাকটিক এসিড পাওয়া যায়।
- বাজারে কাঁচের বোতলে পাওয়া ভিনেগার মূলত ইথানোয়িক বা অ্যাসিটিক এসিড (CH3COOH)-এর ৬%–১০% জলীয় দ্রবণ।
- বিভিন্ন ধরনের সফট ড্রিংকস মূলত কার্বনিক এসিডের জলীয় দ্রবণ।
- মানুষের পাকস্থলির দেয়াল থেকে হাইড্রোক্লোরিক এসিড (HCl) নিঃসৃত হয়। এই এসিড খাদ্যের সাথে প্রবেশকারী ক্ষতিকর অণুজীব ধ্বংস করতে এবং খাদ্য পরিপাকে সহায়তা করে। তবে পাকস্থলিতে অতিরিক্ত এসিড উৎপন্ন হলে বুক জ্বালা ও গলায় জ্বালাপোড়া অনুভূত হয়। এ অবস্থায় অতিরিক্ত এসিড প্রশমনের জন্য সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট (NaHCO3) বা অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবন করা হয়।
অজৈব এসিড (Inorganic Acid):
- হাইড্রোক্লোরিক এসিড (HCl), নাইট্রিক এসিড (HNO3) এবং সালফিউরিক এসিড (H2SO4) হলো গুরুত্বপূর্ণ অজৈব এসিড। এসব এসিড পানিতে দ্রবীভূত হয়ে জলীয় দ্রবণ তৈরি করে এবং তখনই এসিডীয় ধর্ম প্রদর্শন করে।
অর্থাৎ, জলীয় দ্রবণে উপস্থিত অবস্থায় এরা হাইড্রোজেন আয়ন (H+) উৎপন্ন করে এসিডীয় বৈশিষ্ট্য প্রকাশ করে।
- হাইড্রোজেন ক্লোরাইড (HCl) গ্যাসীয় অবস্থায় এসিড ধর্ম প্রদর্শন করে না। এটি পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোক্লোরিক এসিড তৈরি করলে তখন এসিডীয় ধর্ম প্রকাশ করে।
উৎস: রসায়ন, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Science Expert, Live Publications. - ৭% হারে ৩০০০ টাকার ৬ বছরের মুনাফা কত?
- ১২৬০ টাকা
- ১৬২০ টাকা
- ৩২৬০ টাকা
- ৭৫০ টাকা
প্রশ্ন: ৭% হারে ৩০০০ টাকার ৬ বছরের মুনাফা কত?
সমাধান:
আমরা জানি, সরল মুনাফার সূত্র:
I = Pnr/100এখানে,
আসল (P) = ৩০০০ টাকা
সময় (n) = ৬ বছর
সুদের হার (r) = ৭%সুতরাং, মুনাফা (I) = (৩০০০ × ৬ × ৭)/১০০
= (৩০০০ × ৪২)/১০০
= ১২৬০০০/১০০
= ১২৬০ টাকাসুতরাং, সঠিক উত্তর: ক) ১২৬০ টাকা
- রফিক একটি কাজ ১০ দিনে এবং শফিক ১৫ দিনে সম্পন্ন করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে?
- ৯ দিনে
- ১২ দিনে
- ১৩ দিনে
- ৬ দিনে
প্রশ্ন: রফিক একটি কাজ ১০ দিনে এবং শফিক ১৫ দিনে সম্পন্ন করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে?
সমাধান:
রফিক ১০ দিনে করে ১টি (সম্পূর্ণ) কাজ
∴ রফিক ১ দিনে করে ১/১০ অংশ কাজআবার, শফিক ১৫ দিনে করে ১টি (সম্পূর্ণ) কাজ
∴ শফিক ১ দিনে করে ১/১৫ অংশ কাজতারা একত্রে ১ দিনে করে = (১/১০) + (১/১৫) অংশ
= (৩ + ২)/৩০
= ১/৬ অংশতাহলে, তারা একত্রে ১/৬ অংশ কাজ করে ১ দিনে
∴ তারা একত্রে ১টি (সম্পূর্ণ) কাজ করে = ১ × ৬ = ৬ দিনে - একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ৭/১০ অংশ। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ৪০ সেন্টিমিটার এবং প্রস্থ দৈর্ঘ্যের চেয়ে ১২ সেন্টিমিটার কম হলে বর্গক্ষেত্রটির পরিধি কত?
- ৮৪ বর্গ সে. মি
- ৯৬ সে. মি
- ১১২ সে. মি
- ১২০ সে. মি
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ৭/১০ অংশ। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ৪০ সেন্টিমিটার এবং প্রস্থ দৈর্ঘ্যের চেয়ে ১২ সেন্টিমিটার কম হলে বর্গক্ষেত্রটির পরিধি কত?
সমাধান:
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ৪০ সেমি
আয়তক্ষেত্রের প্রস্থ = ৪০ − ১২ = ২৮ সেমি∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ৪০ × ২৮ = ১১২০ বর্গ সেমি
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ৭/১০ অংশ
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৭/১০) × ১১২০
= ৭ × ১১২ = ৭৮৪ বর্গ সেমিধরি, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = a সেন্টিমিটার
আমরা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a২
প্রশ্নমতে, a২ = ৭৮৪
বা, a = √৭৮৪
∴ a = ২৮ সেন্টিমিটারআমরা জানি, বর্গক্ষেত্রের পরিধি = ৪ × এক বাহুর দৈর্ঘ্য
∴ বর্গক্ষেত্রের পরিধি = ৪ × ২৮ = ১১২ সেমিসঠিক উত্তর: গ) ১১২ সে.মি.
- জন প্রতিযোগীর মধ্যে ৩ টি পুরস্কার কতভাবে বিতরণ করা যায়?
- ১০
- ১৫
- ৪৫
- ৬০
প্রশ্ন: ৫ জন প্রতিযোগীর মধ্যে ৩ টি পুরস্কার কতভাবে বিতরণ করা যায়?
সমাধান:
এখানে,
৩টি পুরস্কার সাধারণত ভিন্ন (Distinct) হয়ে থাকে (যেমন: ১ম পুরস্কার, ২য় পুরস্কার, ৩য় পুরস্কার)। তাই বিতরণের ক্রম গুরুত্বপূর্ণ।
৫ জন প্রতিযোগী থেকে ৩ জনকে ক্রম অনুসারে সাজাতে হবে:
১ম পুরস্কার পাওয়ার জন্য = ৫ জন প্রতিযোগী
২য় পুরস্কার পাওয়ার জন্য = বাকি ৪ জন
৩য় পুরস্কার পাওয়ার জন্য = বাকি ৩ জন∴ মোট উপায় = ৫ × ৪ × ৩ = ৬০
অথবা, সূত্র ব্যবহার করে:
৫P৩ = ৫!/(৫ - ৩)!
= ৫!/২!
= (৫ × ৪ × ৩ × ২!)/২! = ৬০বিঃদ্রঃ যদি পুরস্কারগুলো অভিন্ন (Identical) হতো, তবে উত্তর হতো ৫C৩ = ৫!/(৩! × ২!) = ১০।
কিন্তু সাধারণভাবে পুরস্কার বিতরণে ক্রম গুরুত্বপূর্ণ, তাই সঠিক উত্তর ৬০। - একটি মইকে একটি উলম্ব দেয়ালের সাথে ৬০° কোণে হেলানো অবস্থায় রাখা হয়েছে। যদি দেয়ালের উচ্চতা ১০ মিটার হয়,তবে মইটির দৈর্ঘ্য কত?
- ১৫ মিটার
- ১৮ মিটার
- ২০ মিটার
- ২৪ মিটার
প্রশ্ন: একটি মইকে একটি উলম্ব দেয়ালের সাথে ৬০° কোণে হেলানো অবস্থায় রাখা হয়েছে। যদি দেয়ালের উচ্চতা ১০ মিটার হয়, তবে মইটির দৈর্ঘ্য কত?
সমাধান:

মই, দেয়াল ও মাটির মধ্যে একটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়।দেয়ালের সাথে মই ৬০° কোণ করে হেলানো আছে।
সুতরাং, মই ও মাটির মধ্যবর্তী কোণ = ১৮০° - ৯০° - ৬০° = ৩০°
আমরা জানি,
sin θ = লম্ব/অতিভুজএখানে, θ = ৩০°, লম্ব = দেয়ালের উচ্চতা = ১০ মিটার, অতিভুজ = মইয়ের দৈর্ঘ্য।
∴ sin ৩০° = ১০/(মইয়ের দৈর্ঘ্য)
⇒ ১/২ = ১০/(মইয়ের দৈর্ঘ্য)
⇒ মইয়ের দৈর্ঘ্য = ১০ × ২ = ২০ মিটারসুতরাং, সঠিক উত্তর: গ) ২০ মিটার
- x3, x2y, x2y2 এর গ.সা.গু কত?
- x3
- x2y2
- x2
- x3y2
প্রশ্ন: x3, x2y, x2y2 এর গ.সা.গু কত?
সমাধান:
১ম রাশি = x3 = x × x × x (এতে y নেই)২য় রাশি = x2y = x × x × y
৩য় রাশি = x2y2 = x × x × y × y
এখন, সকল রাশিতে x আছে, তাই x-এর সর্বনিম্ন ঘাত নিতে হবে:
x-এর ঘাত: 3, 2, 2 → সর্বনিম্ন = 2
আবার, y আছে কেবল ২য় ও ৩য় রাশিতে, ১ম রাশিতে y নেই। তাই y-কে সাধারণ গুণনীয়কে অন্তর্ভুক্ত করা যাবে না (কারণ ১ম রাশিতে y নেই)।সুতরাং, গ.সা.গু = x2
- বাংলাদেশ কোন দেশ থেকে প্রধানত এলএনজি আমদানী করে থাকে?
- চীন
- ভারত
- সৌদি আরব
- কাতার
এলএনজি:
- বাংলাদেশ দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG)-এর সবচেয়ে বড় অংশ কাতার থেকে সংগ্রহ করে।
- পেট্রোবাংলার দীর্ঘমেয়াদি এলএনজি আমদানি চুক্তির প্রধান সরবরাহকারী হলো কাতারএনার্জি (QatarEnergy)।
- দেশের মোট এলএনজি আমদানির উল্লেখযোগ্য অংশ কাতারের সরবরাহের ওপর নির্ভরশীল।
উল্লেখযোগ্য তথ্য:
- যুক্তরাষ্ট্রের পর কাতার বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশ।
- বৈশ্বিক এলএনজি চাহিদার প্রায় ২০ শতাংশ কাতার একাই সরবরাহ করে।
- দেশটির সমস্ত এলএনজি রপ্তানি হরমুজ প্রণালি অতিক্রম করে আন্তর্জাতিক বাজারে পৌঁছে।
- কাতারএনার্জি এলএনজি কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়ার পরপরই ইউরোপের গ্যাসবাজারে দাম তাৎক্ষণিকভাবে প্রায় ৪৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়, যা বৈশ্বিক জ্বালানি বাজারে কাতারের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতিফলন।তথ্যসূত্র - বনিক বার্তা পত্রিকার রিপোর্ট।
- বাংলাদেশে কোন ধরণের শাসন ব্যবস্থা চালু রয়েছে?
- সংসদীয় শাসন ব্যবস্থা
- যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা
- প্রাদেশিক শাসন ব্যবস্থা
- একনায়ক শাসন ব্যবস্থা
সরকার কাঠামো :
- বাংলাদেশে প্রচলিত সরকার ব্যবস্থা হলো সংসদীয় শাসনব্যবস্থা, যেখানে সরকারের কার্যক্রম সংবিধান অনুযায়ী পরিচালিত হয়।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৫ অনুচ্ছেদে মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতা এবং জাতীয় সংসদের প্রতি তাদের দায়বদ্ধতার বিষয়টি নির্ধারণ করা হয়েছে।
- এই ব্যবস্থায় প্রধানমন্ত্রীই সরকারপ্রধান এবং রাষ্ট্র পরিচালনার নির্বাহী ক্ষমতা তাঁর মাধ্যমেই প্রয়োগ করা হয়।
- রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হলেও অধিকাংশ সাংবিধানিক কার্যক্রমে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে দায়িত্ব পালন করেন।
- সাধারণত জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ আসনপ্রাপ্ত দলের নেতা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা সম্মিলিতভাবে জাতীয় সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য।
- সরকারের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কেন্দ্রীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সচিবালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। - বাংলা 'ড়' ঋনির উচ্চারণস্থল কোনটি?
- ওষ্ঠ
- দন্ত
- অগ্রতালু
- পশ্চাৎদন্তমূল
• বাংলা বর্ণমালায় ট, ঠ, ড, ঢ, ণ, ষ, র, ড়, ঢ় বর্ণগুলোর উচ্চারণস্থান - পশ্চাৎ দন্তমূল।
উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনির বিভাজন:
- কণ্ঠ্য বা জিহবামূলীয় বর্ণ - ক খ গ ঘ ঙ।
- তালব্য বর্ণ - চ ছ জ ঝ ঞ শ য য।
- মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ - ট ঠ ড ঢ ণ ষ র ড় ঢ়।
- দন্ত্য বর্ণ - ত থ দ ধ ন ল স।
- ওষ্ঠ্য বর্ণ - প ফ ব ভ ম।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)। - বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালে কোন তারিখে অনুষ্ঠিত হয়?
- ১০ ফেব্রুয়ারি
- ১২ ফেব্রুয়ারি
- ১৮ ফেব্রুয়ারি
- ২৮ ফেব্রুয়ারি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন:
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি, ২০২৬ সালে।
- প্রতিদ্বন্দ্বী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে?রাজনৈতিক দল ৫০টি (নিবন্ধিত ৬০টি)।
- প্রদত্ত ভোটের হার ৫৯.৪৪%।
- মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।
- গণভোট পড়েছে ৬০.২৬%।
- তৃতীয়-লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।
- পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধনকারী ভোটারের সংখ্যা ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন।
- ভোট প্রদান ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন (৮০.১১%)।
- মোট প্রার্থী ২২২৮ জন।তথ্যসূত্র - ডেইলি স্টার বাংলা এবং প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
- একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেক্ট্রন থাকে?
- ২
- ৮
- ১৬
- ৩২
- একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ৮টি ইলেকট্রন থাকতে পারে।
বোর তত্ত্বভিত্তিক ইলেকট্রন বিন্যাস:
- বোর তত্ত্ব (Bohr’s Theory) অনুসারে পরমাণুর ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট শক্তিস্তর বা অনুমোদিত কক্ষপথে আবর্তন করে। এই নির্দিষ্ট শক্তিস্তরগুলোকে প্রধান শক্তিস্তর (Principal Energy Level) বলা হয়।
- প্রতিটি পরমাণুতে একাধিক প্রধান শক্তিস্তর বিদ্যমান থাকে।
- প্রধান শক্তিস্তরগুলোকে n দ্বারা প্রকাশ করা হয়।
প্রধান শক্তিস্তর ও শেল (Shells):
- n = 1 হলে তা ১ম শক্তিস্তর বা K-শেল, যা নিউক্লিয়াসের সবচেয়ে কাছের শেল। এরপর ক্রমানুসারে শক্তিস্তরগুলো হলো- ২য় শক্তিস্তর (L-শেল), ৩য় শক্তিস্তর (M-শেল), ৪র্থ শক্তিস্তর (N-শেল) ইত্যাদি।
- নিউক্লিয়াস থেকে দূরত্ব যত বাড়ে, শক্তিস্তরের শক্তি তত বৃদ্ধি পায়। সবচেয়ে নিকটবর্তী শেলটি সর্বনিম্ন শক্তিসম্পন্ন এবং দূরবর্তী শেলগুলো তুলনামূলকভাবে বেশি শক্তিসম্পন্ন।
ইলেকট্রনের শক্তি অবস্থান:
- ইলেকট্রন সাধারণত নিম্ন শক্তিস্তরে অবস্থান করে। তবে শক্তি শোষণ করলে উচ্চ শক্তিস্তরে যেতে পারে (excited state)। আবার শক্তি ত্যাগ করলে নিম্ন শক্তিস্তরে ফিরে আসে।শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা:
- প্রতিটি প্রধান শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা নির্ধারিত হয় 2n2 সূত্র অনুযায়ী। যেখানে, n = প্রধান শক্তিস্তরের সংখ্যা।শেলভিত্তিক ইলেকট্রন ধারণ ক্ষমতা:
- K-শেল (n = 1): 2 × (1)2 = 2 টি ইলেকট্রন।
- L-শেল (n = 2): 2 × (2)2 = 8 টি ইলেকট্রন।
- M-শেল (n = 3): 2 × (3)2 = 18 টি ইলেকট্রন।
- N-শেল (n = 4): 2 × (4)2 = 32 টি ইলেকট্রন।
উৎস: রসায়ন, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Science Expert, Live Publications. - 'A black sheep' means .............
- bad one
- notorious
- black dress
- reporter
Correct Answer: a bad one.
• A Black sheep (Idiom)
English Meaning: 1. a disfavoured or disreputable member of a group. 2. a member of a family or group who is regarded as a disgrace to it.
- Bangla Meaning: দুশ্চরিত্র, কুলাঙ্গার।
Options:
ক) a bad one - একটি খারাপ কিছু।খ) notorious - কুখ্যাত; কুপ্রসিদ্ধ।
গ) black dress - কালো কাপড়।
ঘ) reporter - সাংবাদিক।
- option বিবেচনা করলে a bad one শব্দটি A Black sheep এর অর্থের কাছাকাছি।
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary. - হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে নীচের কোন সাগরকে সংযুক্ত করেছে?
- লোহিত সাগর
- ওমান সাগর
- আরব সাগর
- কৃষ্ণসাগর
হরমুজ প্রণালী:
- হরমুজ প্রণালী হলো পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যকার গুরুত্বপূর্ণ সংযোগপথ।
- এই প্রণালী আরব উপদ্বীপ ও ইরানের মধ্যে প্রাকৃতিক সীমারেখা তৈরি করেছে।
- প্রণালীটির প্রস্থ প্রায় ৩৪ কিলোমিটার।
- আন্তর্জাতিক নৌযান চলাচলের সুবিধার্থে এখানে দুটি পৃথক শিপিং লেন রয়েছে এবং প্রতিটি লেনের প্রস্থ প্রায় ২ মাইল।
- আয়তনে তুলনামূলক সংকীর্ণ হলেও বিশ্বের বৃহৎ তেলবাহী জাহাজগুলোর চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে হরমুজ প্রণালী সুপরিচিত।
- বিশ্বে রপ্তানিকৃত মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়, ফলে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে এর কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি।তথ্যসূত্র - Britannica.com
- Which word has been formed with a prefix?
- amnesia
- amoral
- beauteous
- abstruse
Correct Answer: খ) amoral.
• Amoral শব্দটি moral শব্দের আগে a- prefix যোগ করে গঠিত হয়েছে।
Formation:
a- + moral = amoral.
• এখানে a- prefix-এর অর্থ not বা without।• Amoral (adjective)
English Meaning: being neither moral nor immoral.
Bangla Meaning: নৈতিকতার সঙ্গে সম্পর্কহীন; অনৈতিক।
Other Options:
ক) amnesia
- স্মৃতিভ্রংশ।গ) beauteous
- সুন্দর; সৌন্দর্যময়; beauty + (-ous) suffix যোগে গঠিত।ঘ) abstruse
- দুর্বোধ্য; গভীর ও বোঝা কঠিন।• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, the word formed with a prefix is amoral.
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary. - টি কমলার মধ্যে ৩৭.৫% পচে গেছে। কতগুলো কমলা ভালো অবস্থায় আছে?
- ৪৪০
- ৪৫০
- ৪৬০
- ৪৭০
প্রশ্ন: ৭২০ টি কমলার মধ্যে ৩৭.৫% পচে গেছে। কতগুলো কমলা ভালো অবস্থায় আছে?
সমাধান:
মোট কমলা = ৭২০ টি
পচে গেছে = ৩৭.৫%∴ পচে যাওয়া কমলার সংখ্যা = ৭২০ এর ৩৭.৫%
= ৭২০ × (৩৭.৫/১০০)
= ৭২০ × ০.৩৭৫
= ২৭০ টি∴ ভালো কমলার সংখ্যা = মোট কমলা - পচে যাওয়া কমলা
= ৭২০ - ২৭০
= ৪৫০ টিসুতরাং, ভালো অবস্থায় আছে ৪৫০ টি কমলা।
- Choose the correct answer:
How long did he wait?- till lunch time
- till she came
- until 6 p.m.
- since this evening
• Correct Answer: till she came.
• till she came: এটি সঠিক উত্তর।
- প্রশ্নটিতে "How long did he wait?" অর্থাৎ Simple Past Tense (অতীতকাল) ব্যবহার করা হয়েছে।
- ব্যাকরণের নিয়ম অনুযায়ী, এটির উত্তরে ব্যবহৃত Clause-টিও Simple Past Tense- হবে।- প্রশ্নটির উত্তর এভাবে করা যায়,
• I waited until/ till he came. বা সংক্ষেপে until/ till he/she came. (until/ till conjunction হিসেবে ব্যবহৃত)।
- এখানে till/ until অর্থ যতক্ষণ না।
- সুতরাং বাক্যের অর্থ - Till she came অর্থ- যতক্ষণ না সে এসেছিল।
- তাই, সঠিক উত্তর হবে - খ।• আবার,
- Till/ Until অর্থ যদি 'পর্যন্ত' হয় এবং Preposition হিসাবে ব্যবহৃত হয়, তাহলে ক ও গ উভয়েই উত্তর হতে পারে।• Till/ Until:
- English Meaning: Up to (the time that); until.
- Bangla Meaning: যে পর্যন্ত না; যতক্ষণে না।
• Other Options:
ক) till lunch time
- Simple Past Tense না থাকায় এটি সঠিক উত্তর ধরা হয় নি।
গ) until 6 p.m.
- Simple Past Tense না থাকায় এটি সঠিক উত্তর ধরা হয় নি।
ঘ) since this evening
- ভুল কারণ since সাধারণত perfect tense-এর সঙ্গে ব্যবহৃত হয়।
• অপশনগুলোর মধ্যে অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে খ) till she came. নেয়া হলো। - 'বঙ্গভাষা ও সাহিত্য' বইয়ের লেখক কে?
- দীনেশচন্দ্র সেন
- সুকুমার সেন
- মুনীর চৌধুরী
- রবীন্দ্রনাথ ঠাকুর
• 'বঙ্গভাষা ও সাহিত্য' গ্রন্থটির রচয়িতা- 'দীনেশচন্দ্র সেন'।
• 'বঙ্গভাষা ও সাহিত্য':
- বঙ্গভাষা ও সাহিত্য (১৮৯৬) বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ হিসেবে স্বীকৃত।
- বাংলা সাহিত্যের সুশৃঙ্খল ও তথ্যসমৃদ্ধ ধারাবাহিক ইতিহাসমূলক গ্রন্থ।
- বঙ্গভাষা ও বঙ্গলিপির উৎপত্তি, সংস্কৃত-প্রাকৃত ও বাংলার সম্পর্ক, প্রাচীন বাংলা সাহিত্য, মধ্যযুগের ধর্মগোষ্ঠী ও তাদের সাথে সাহিত্যের যোগ ইত্যাদি বিষয় এর বর্ণনা রয়েছে।
- বঙ্গ-সাহিত্য পরিচয় (১৯১৪), বঙ্গভাষা ও সাহিত্য, বৃহৎবঙ্গ (প্রাচীনকাল থেকে পলাশী যুদ্ধ পর্যন্ত বাংলার ইতিহাস)– গ্রন্থগুলো ড. দীনেশচন্দ্র সেন রচনা করেন।
- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত- মুহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান কর্তৃক রচিত।
- দীনেশচন্দ্র সেন রচিত আরো উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হলো: History of bengali Language and Literature, বাংলার পুরনারী, প্রাচীন বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান, হিন্দু সমাজ ও বৈষ্ণব ধর্ম, ঘরের কথা ও যুগসাহিত্য, রামায়ণী কথা, কৃত্তিবাসী রামায়ণ।
- দীনেশচন্দ্র সেন সম্পাদনা করেন– মৈমনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা।• দীনেশচন্দ্র সেন:
- তিনি পল্লী অঞ্চলে ঘুরে ঘুরে 'প্রাচীন বাংলা পুঁথি ও লোককথা' সংগ্রহ করেন।
- তাঁর সংগৃহীত পুঁথি থেকে উপকরণ সংগ্রহ করে 'বঙ্গভাষা ও সাহিত্য' রচনা করেন।
- তিনি ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা সম্পাদনা করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।
- 'বঙ্গভাষা ও সাহিত্য' বাংলা সাহিত্যের সুশৃঙ্খল ও তথ্যসমৃদ্ধ ধারাবাহিক প্রথম ইতিহাসমূলক গ্রন্থ।
- তাঁর রচিত একটি গবেষণামূলক গ্রন্থ- 'বঙ্গসাহিত্য পরিচয়'।
- তাঁর রচিত 'বৃহৎবঙ্গ' সুপ্রাচীনকাল হতে পলাশীর যুদ্ধ পর্যন্ত সময়ের বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলের রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাস নিয়ে লিখিত গ্রন্থ।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
- 'গরমিল' শব্দে 'গর' অর্থ-
- বিশেষ
- মন্দ
- না
- অভাব
• আরবি উপসর্গ:
- আম্ (সাধারণ অর্থে) - আমদরবার, আমমোক্তার।
- খাস (বিশেষ অর্থে)- খাসমহল, খাসখবর, খাসকামরা, খাসদরবার।
- লা (না অর্থে) - লাজওয়াব, লাখেরাজ, লাওয়ারিশ, লাপাত্তা।
- গর্ (অভাব অর্থে) - গরমিল, গরহাজির, গররাজি।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি(সংস্করণ-২০১৯)।
- 'হাসাহাসি' কোন সমাস?
- ব্যতিহার বহুব্রীহি
- ব্যধিকরণ বহুব্রীহি
- নঞ্ বহুব্রীহি
- মধ্যপদলোপি বহুব্রীহি
• হাসতে হাসতে যে ক্রিয়া = হাসাহাসি; ব্যতিহার বহুব্রীহি সমাস।
• ব্যতিহার বহুব্রীহি সমাস:
- যে বহুব্রীহি সমাসে দুটি একরূপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায়, তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে।যেমন:
- গলায় গলায় যে মিলন = গলাগলি;
- রক্তপাত করে যে যুদ্ধ = রক্তারক্তি;
- লাঠিতে লাঠিতে যে সংঘর্ষ = লাঠালাঠি;
- হাসতে হাসতে যে ক্রিয়া = হাসাহাসি।
অন্যদিকে,
• ব্যাধিকরণ বহুব্রীহি:
- পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য (কখনো কখনো ক্রিয়াবিশেষ্য) হলে ব্যাধিকরণ বহুব্রীহি হয়।
- যেমন:
• পদ্ম নাভিতে যার = পদ্মনাভ,
• কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব,
• গোঁফে খেজুর যার = গোঁফখেজুরে।
• পদলোপী বহুব্রীহি:
- যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য থেকে এক বা একাধিক পদ লোপ পায়, তাকে পদলোপী বহুব্রীহি বলে।
- যেমন:
• চিরুনির মতো দাঁত যার = চিরুনদাঁতি,
• হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি।নঞ্ বহুব্রীহি:
- বিশেষ্য পূর্বপদের আগে নঞ (না অর্থবোধক) অব্যয় যোগ করে বহুব্রীহি সমাস করা হলে তাকে নঞ বহুব্রীহি বলে। নঞ বহুব্রীহি সমাসে সাধিত পদটি বিশেষণ হয়।যেমন:
- ন (নাই) জ্ঞান যার = অজ্ঞান,
- বে (নাই) হেড যার = বেহেড,
- না (নাই) চারা (উপায়) যার = নাচার।উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
- কোন নদীটি বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত করেছে?
- কর্ণফুলী
- নাফ
- সাঙ্গু
- তিস্তা
নাফ নদী:
- নাফ নদী বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী প্রাকৃতিক সীমারেখা হিসেবে পরিচিত।
- নদীটি কক্সবাজার জেলার দক্ষিণ-পূর্ব প্রান্ত দিয়ে প্রবাহিত হয়ে মিয়ানমারের আরাকান (রাখাইন) অঞ্চল থেকে জেলাটিকে পৃথক করেছে।
- এটি কক্সবাজার জেলার দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদী।
- আরাকান ও দক্ষিণ-পূর্ব সীমান্তবর্তী পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে নাফ নদী বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে।
- নদীটির প্রস্থ প্রায় ১.৬১ থেকে ৩.২২ কিলোমিটার এবং এটি জোয়ার-ভাটার প্রভাবাধীন একটি নদী।
- বাংলাদেশের দক্ষিণতম উপজেলা টেকনাফ নাফ নদীর ডান তীরে অবস্থিত।
- মিয়ানমারের আকিয়াব (সিত্তে) বন্দর নাফ নদীর বাম তীরে অবস্থিত।তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
- I am fighting ______ my bad habits.
What will be the proper preposition here?- on
- with
- against
- to
Correct Answer: গ) against.
• The correct phrase is fight against.
fight against something
English Meaning: to use a lot of effort to defeat something, or to stop something happening.
Bangla Meaning: কোনো কিছুর বিরুদ্ধে লড়াই করা বা প্রতিরোধ করা।Correct Sentence: I am fighting against my bad habits.
- আমি আমার খারাপ অভ্যাসগুলোর বিরুদ্ধে লড়াই করছি।Other Options:
ক) on - এখানে উপযুক্ত preposition নয়।
খ) with - সাধারণত কারও সঙ্গে লড়াই করা বোঝাতে ব্যবহৃত হয়।
ঘ) to - এখানে grammaticalভাবে সঠিক নয়।• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, the proper preposition is against.
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary. - সার্কের রূপকার কে ছিলেন?
- ইন্দিরা গান্ধী
- বেনজির ভুট্টো
- জেনারেল জিয়াউল হক
- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
→ দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর রূপকার বা প্রধান উদ্যোক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
সার্ক:
- সার্ক (SAARC) হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা ও পারস্পরিক উন্নয়নের লক্ষ্যে গঠিত একটি আঞ্চলিক বহুপাক্ষিক সংস্থা।
- সংস্থাটি ৮ ডিসেম্বর ১৯৮৫ সালে ঢাকায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ৭–৮ ডিসেম্বর ১৯৮৫।
- বাংলাদেশের আবুল আহসান সার্কের প্রথম মহাসচিব ছিলেন, আর বর্তমান মহাসচিব হলেন বাংলাদেশের মো. গোলাম সারোয়ার।
- সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডু শহরে অবস্থিত।
- বর্তমানে সার্কের মোট সদস্য রাষ্ট্র ৮টি।
- সদস্য দেশগুলো হলো— বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান।তথ্যসূত্র - সার্ক ওয়েবসাইট।
- What is the verb form of the word 'Excellency'?
- Excellent
- Excel
- Excellence
- Excellently
Correct Answer: খ) Excel.
• Excellency (noun)
English Meaning: outstanding or valuable quality, used as a title for high dignitaries of state.
Bangla Meaning: রাষ্ট্রদূত, গভর্নর এবং তাদের স্ত্রীদের উপাধি বা পদবি।
• Excel (verb)
English Meaning: to be superior to : surpass in accomplishment or achievement.
Bangla Meaning: অন্যদের চেয়ে ভালো করা।
Example Sentence:
She excels in mathematics.
- সে গণিতে বিশেষ দক্ষতা দেখায়।
Other Options:
ক) Excellent
- (adjective) চমৎকার; উন্নতমানের।
গ) Excellence
- (noun) উৎকর্ষ, শ্রেষ্ঠত্ব।
ঘ) Excellently
- (adverb) চমৎকারভাবে।• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, the verb form of the word “Excellency” is Excel.
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary. - কোন শব্দটি 'অনট' প্রত্যয়যোগে গঠিত?
- সাতার
- কাঁদন
- নয়ন
- ডুবন্ত
• নয়ন = √নী + অনট (অন) = নয়ন। এটি সংস্কৃত কৃৎ-প্রত্যয় 'অনট' (যার আধুনিক রূপ 'অন') যোগে গঠিত হয়েছে।
অন্যদিকে,
• সাঁতার:√সাঁতার্ + আ = সাঁতার (বাংলা কৃৎ-প্রত্যয় 'আ' যোগে গঠিত)।
• কাঁদন:√কাঁদ + অন = কাঁদন (বাংলা কৃৎ-প্রত্যয় 'অন' যোগে গঠিত, এটি সংস্কৃত 'অনট' নয়)।
• ডুবন্ত: √ডুব্ + অন্ত = ডুবন্ত (বাংলা কৃৎ-প্রত্যয় 'অন্ত' যোগে গঠিত)।উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
- The antonym of 'Cognizance' is -
- opulence
- ignorance
- negligence
- keenness
Correct Answer: খ) ignorance
• Cognizance (noun)
English Meaning: knowledge, awareness, a distinguishing mark or emblem (such as a heraldic bearing).
Bangla Meaning: (আইন সম্বন্ধীয়) (কোনো কিছু সম্বন্ধে) অবগতি; সচেতন জ্ঞান।
Other Options:
ক) opulence - ঐশ্বর্য; প্রাচুর্য।
খ) ignorance - অজ্ঞতা; জ্ঞানের অভাব।
গ) negligence - অবহেলা; অসাবধানতা।
ঘ) keenness - তীক্ষ্ণতা; প্রবল আগ্রহ।• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, the antonym of the word "Cognizance" is ignorance.
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
- "যে শুনেই মনে রাখতে পারে"-
- মনোযোগী
- মেধাবী
- শ্রুতিধর
- স্মৃতিবান
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, শব্দটি হবে শ্রুতধর।
• 'যে শুনেই মনে রাখতে পারে' এক কথায় বলে - শ্রুতধর/শ্রুতিধর।অন্যদিকে,
• মনোযোগ দিয়েছে এমন - মনোযোগী।
• বোধশক্তিসম্পন্ন যে - মেধাবী।উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, অভিগম্য অভিধান।
- কিয়োটো প্রটোকল কোন বিষয় সম্পর্কিত?
- মানবাধিকার
- বাণিজ্য
- পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ
- জলবায়ু পরিবর্তন
কিয়োটা প্রোটোকল:
- কিয়োটা প্রোটোকল হলো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত একটি আন্তর্জাতিক বহুপাক্ষিক পরিবেশ চুক্তি।
- চুক্তিটির মূল উদ্দেশ্য হলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমিয়ে বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণে আনা।
- এতে অংশগ্রহণকারী রাষ্ট্রগুলোকে নির্ধারিত লক্ষ্য অনুযায়ী গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের দায়বদ্ধতার আওতায় আনা হয়েছে।
- ১১ ডিসেম্বর ১৯৯৭ সালে জাপানের কিয়োটা শহরে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।
- প্রয়োজনীয় শর্ত পূরণের পর ১৬ ফেব্রুয়ারি ২০০৫ থেকে এটি কার্যকর হয়।
তথ্যসূত্র - Britannica.com - বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কোন সালে?
- ১৯৭২
- ১৯৭৩
- ১৯৭৪
- ১৯৭৫
পঞ্চবার্ষিক পরিকল্পনা:
- পঞ্চবার্ষিক পরিকল্পনা হলো একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুনির্দিষ্ট কৌশল, যা নির্দিষ্ট সময়ের জন্য সরকারের পরিকল্পনার ভিত্তিতে প্রণীত হয়।
- বাংলাদেশে এ পর্যন্ত মোট ৮টি পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়েছে।
- ৭টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।
- বাংলাদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয় ১৯৭৩ সালে।
- ২০২০ সাল পর্যন্ত ৭টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে।→ পঞ্চবার্ষিকী পরিকল্পনা:
- প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮)।
- দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৮০-১৯৮৫)।
- তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৮৫-১৯৯০)।
- চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৯০-১৯৯৫)।
- পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৯৭-২০০২)।
- ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১১-২০১৫)।
- সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৬-২০২০)।
- অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২০-২০২৫)। (বাতিল করা হয়েছে)তথ্যসূত্র - পরিকল্পনা কমিশন ওয়েবসাইট।
- 7x - 3y = 31, 9x - 5y = 41 হলে (x, y) এর মান কত?
- (4, - 1)
- (1, - 4)
- (4, 1)
- (- 1, - 4)
প্রশ্ন: 7x - 3y = 31, 9x - 5y = 41 হলে (x, y) এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
7x - 3y = 31 .........(1)
9x - 5y = 41 .........(2)সমীকরণ (1)-কে 5 দ্বারা এবং (2)-কে 3 দ্বারা গুণ করি:
(1) × 5 ⇒ 35x - 15y = 155 ......(3)
(2) × 3 ⇒ 27x - 15y = 123 .......(4)এখন (3) নং থেকে (4) নং বিয়োগ করি,
(35x - 15y) − (27x - 15y) = 155 - 123
⇒ 8x = 32
⇒ x = 4x = 4 সমীকরণ (1)-এ বসাই:
7(4) - 3y = 31
⇒ 28 - 3y = 31
⇒ -3y = 3
⇒ y = - 1সুতরাং, (x, y) = (4, - 1)
- x2 - x - 6 এর উৎপাদক কোনটি?
- (x - 3)
- (x - 2)
- (x - 1)
- কোনটাই নয়
প্রশ্ন: x2 - x - 6 এর উৎপাদক কোনটি?
সমাধান:
x2 - x - 6
= x2 - 3x + 2x - 6
= x(x - 3) + 2(x - 3)
= (x - 3)(x + 2)অতএব, উৎপাদক দুটি হলো (x - 3) ও (x + 2)।
এখানে (x - 3) উৎপাদকটি রয়েছে, তাই সঠিক উত্তর (x - 3)।
অতএব, সঠিক উত্তর: ক) (x - 3)
- 7 + 13 + 19 + 25 + ............ ধারাটির 7 তম পদ কোনটি?
- 34
- 43
- 52
- 91
প্রশ্ন: 7 + 13 + 19 + 25 + ............ ধারাটির 7 তম পদ কোনটি?
সমাধান:
ধারাটি: 7, 13, 19, 25, ...এটি একটি সমান্তর ধারা।
এখানে,
প্রথম পদ, a = 7
সাধারণ অন্তর, d = 13 - 7 = 6আমরা জানি, সমান্তর ধারার n-তম পদ = a + (n - 1)d
∴ 7 তম পদ = 7 + (7 - 1) × 6
= 7 + 6 × 6
= 7 + 36
= 43অতএব, সঠিক উত্তর: খ) 43
- Which one is an example of a positive degree?
- more
- much
- less
- last
Correct Answer: খ) much.
• Much is an adjective/adverb in the positive degree.
"Much" এর অর্থ - বেশ; অনেকটা; অধিকতর।Degrees of comparison:
Positive: much.
Comparative: more.
Superlative: most.
Other Options:
ক) more - (আরো; অধিকতর) Comparative degree of much/many.
গ) less - (অল্পতর) Comparative degree of little.
ঘ) last - (শেষ; চূড়ান্ত) not the positive degree of comparison here.• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, the example of a positive degree is much.
- ভারত থেকে কয়টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে?
- ৫০
- ৫২
- ৫৪
- ৫৬
- বাংলাদেশ হিমালয় থেকে উৎসরিত ৩টি বৃহৎ নদীঃ গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার পলল দ্বারা সৃষ্টি হয়েছে।
- এটি পৃথিবীর একটি অন্যতম বৃহৎ বদ্বীপ।
- বাংলাদেশের মধ্য দিয়ে প্রায় ৪০৫টি নদী প্রবাহিত হচ্ছে। এ
- নদীগুলোর মধ্যে ৫৭টি হচ্ছে আন্তঃসীমান্ত নদী যার মধ্যে ৫৪টি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন এবং ৩টি বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে অভিন্ন।
- আবহমানকাল ধরে নদীমাতৃক বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন ও জীবিকা আবর্তিত হচ্ছে এসকল নদীর পানিকে ঘিরে।
- এ তিনটি নদীর অববাহিকার মোট আয়তন প্রায় ১.৭২ মিলিয়ন বর্গকিলোমিটার, যার মাত্র ৭ শতাংশ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
- এসকল নদীর অন্যান্য অববাহিকাভূক্ত দেশ হচ্ছে ভারত, নেপাল, ভূটান ও চীন।
তথ্যসূত্র - নদী কমিশন ওয়েবসাইট। - Fill the blank with matching word/words:
He is ______ weak to walk.- very much
- too
- to
- much
Correct Answer: খ) too.
• Too + adjective + to + verb structure বোঝায় - কেউ কোনো কাজ করার জন্য প্রয়োজনের চেয়ে অতিরিক্ত মাত্রায় কোনো গুণ বা অবস্থায় আছে।
Structure: Subject + verb + too + adjective + to + base verb.
Complete Sentence: He is too weak to walk.
- সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না।
Other Options:
ক) very much - এখানে grammatical structure অনুযায়ী সঠিক নয়।
গ) to -এখানে adjective-এর আগে বসতে পারে না।
ঘ) much - সাধারণত comparative adjective বা uncountable noun-এর সঙ্গে ব্যবহৃত হয়; এখানে সঠিক নয়।• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, the correct word is too.
Source:
1. A Passage to the English Language, S.M. Zakir Hussain.
2. English Wizard by Live Publications. - থেকে ১৫০ এর মধ্যে এমন কয়টি সংখ্যা আছে যা ১২ দ্বারা বিভাজ্য, কিন্তু ৫ বা ৭ দ্বারা বিভাজ্য নয়?
- ৫
- ৭
- ৮
- ১০
প্রশ্ন: ৩০ থেকে ১৫০ এর মধ্যে এমন কয়টি সংখ্যা আছে যা ১২ দ্বারা বিভাজ্য, কিন্তু ৫ বা ৭ দ্বারা বিভাজ্য নয়?
সমাধান:
৩০ থেকে ১৫০ এর মধ্যে ১২ দ্বারা বিভাজ্য মোট সংখ্যা আছে = ১০ টি (৩৬, ৪৮, ৬০, ৭২, ৮৪, ৯৬, ১০৮, ১২০, ১৩২, ১৪৪)এখন,
এদের মধ্যে ৫ দ্বারা বিভাজ্য সংখ্যা: ৬০, ১২০ (২টি)
৭ দ্বারা বিভাজ্য সংখ্যা: ৮৪ (১টি)৫ বা ৭ দ্বারা বিভাজ্য মোট সংখ্যা = ২ + ১ = ৩ টি (৬০, ৮৪, ১২০)
মোট সংখ্যা = ১২ দ্বারা বিভাজ্য সংখ্যা - (৫ বা ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা)
= ১০ - ৩
= ৭ টিঅবশিষ্ট সংখ্যাগুলো হলো: ৩৬, ৪৮, ৭২, ৯৬, ১০৮, ১৩২, ১৪৪।
সুতরাং, এমন সংখ্যা আছে মোট ৭ টি।
- নাথান কমিশন কোন সালে প্রতিষ্ঠিত হয়?
- ১৯১৪
- ১৯২১
- ১৯১৯
- ১৯১২
নাথান কমিশন:
- নাথান কমিশন ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্দেশ্যে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়নের জন্য ১৯১২ সালের ২৭ মে বঙ্গীয় সরকার কর্তৃক গঠিত কমিশন।
- কমিশনের সভাপতি ছিলেন আর. নাথানিয়েল এবং এতে মোট ১৩ জন সদস্য অন্তর্ভুক্ত ছিলেন।
- ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর পূর্ব বাংলার মুসলমানদের অসন্তোষ প্রশমনের লক্ষ্যে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
- ৪ এপ্রিল ১৯১২ ভারত সরকার ঢাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন করে এবং পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব নাথান কমিশনকে দেয়।
- কমিশন ২৫টি উপ-কমিটির মতামত নিয়ে ১৯১২ সালের শেষ দিকে তাদের বিস্তারিত প্রতিবেদন জমা দেয়।
- প্রতিবেদনে আবাসিক ও শিক্ষাদানভিত্তিক সরকারি অর্থায়নে পরিচালিত একটি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়।
- কলা, বিজ্ঞান, আইন, প্রকৌশল, চিকিৎসা ও ইসলামি শিক্ষা বিভাগ চালুর পাশাপাশি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, টিচার্স ট্রেনিং ও ইডেন গার্লস প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়।
- কমিশন রমনা এলাকায় প্রায় ৪৫০ একর জমিতে পরিকল্পিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপনের সুপারিশ করে এবং গভর্নরকে আচার্য ও সরকার-নিযুক্ত উপাচার্য রাখার প্রস্তাব দেয়।
- ১৯১৩ সালে কমিশনের প্রতিবেদন প্রকাশিত ও অনুমোদিত হলেও ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় পরিকল্পনাটি তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন সম্ভব হয়নি।
- পরবর্তীতে সংশোধিত পরিকল্পনা অনুমোদনের ভিত্তিতে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া। - 'বেহুলা' চরিত্রটি কোন কাব্যে পাওয়া যায়?
- চণ্ডীমঙ্গল
- অন্নদামঙ্গল
- মনসামঙ্গল
- কালিকামঙ্গল
• মনসামঙ্গল' কাব্য:
- সাপের দেবী মনসার স্তব, স্তুতি, কাহিনি ইত্যাদি নিয়ে রচিত কাব্য 'মনসামঙ্গল'৷
- মনসামঙ্গলের আদি কবি কানা হরিদত্ত।
- মনসামঙ্গল কাব্যের অপর নাম পদ্মাপুরাণ।
- 'কানা হরিদত্ত, বিজয় গুপ্ত, নারায়ণ দেব, বিপ্রদাস পিপিলাই, দ্বিজ বংশীদাস, কেতকাদাস ক্ষেমানন্দ, প্রমুখ ছিলেন 'মনসামঙ্গল' কাব্যের রচয়িতা।মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র গুলো হলো:
- সাপের দেবী মনসা,
- চাঁদ সওদাগর,
- বেহুলা,
- লখিন্দর,
- সনকা।উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
- What is the antonym of the word 'Rancour'?
- kindness
- malice
- woo
- adversity
Correct Answer: ক) kindness.
• Rancour (noun)
English Meaning: A deep and lasting feeling of bitterness, resentment, or hatred.
Bangla Meaning: দীর্ঘস্থায়ী ও গভীর তিক্ততা; ঘৃণা; হিংসা।
Other Options:
ক) kindness - দয়া; সদয়তা।
খ) malice - বিদ্বেষ; হিংসা।
গ) woo - প্রণয় ভিক্ষা করা।
ঘ) adversity - দুর্ভাগ্য; দৈবদুর্বিপাক।• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, the antonym of the word "Rancour" is kindness.
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
- জেনারেশন-এক্স কোন সময়ে জন্মগ্রহণ করেন?
- ১৯৬৫ - ১৯৮০
- ১৯৯৭ - ২০১২
- ২০১২ - ২০২৪
- ১৯০১ - ১৯২৭
→ জেনারেশন আলফা: এদের জন্মকাল আনুমানিক ২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত।
→ জেনারেশন জেড বা জেন-জি: এঁদের জন্মকাল ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত তারা জেন-জি এর অন্তর্ভূক্ত।
→ জেনারেশন ওয়াই বা মিলেনিয়ালস বা সহস্রাব্দ প্রজন্ম: এঁদের জন্মকাল আনুমানিক ১৯৮১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত
→ বেবি বুমার্স জেনারেশন: এঁদের জন্মকাল আনুমানিক ১৯৪৬ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত এবং এঁদের বর্তমান বয়স ৬০ থেকে ৭৮ বছর।
→ জেনারেশন এক্স: এঁদের জন্মকাল আনুমানিক ১৯৬৫ থেকে ১৯৮০ সাল পর্যন্ত এবং এঁদের বর্তমান বয়স ৪৪ থেকে ৫৯ বছর।
তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকা রিপোর্ট। - ৪, ৯, ১৪ ............ সমান্তর ধারাটির কতগুলো পদের সমষ্টি ৩৭৮ হবে?
- ১২
- ১৪
- ১৬
- কোনটিই নয়
প্রশ্ন: ৪, ৯, ১৪, … সমান্তর ধারাটির কতটি পদের সমষ্টি ৩৭৮ হবে?
সমাধান:
এখানে,
প্রথম পদ, a = ৪
সাধারণ অন্তর, d = ৯ - ৪ = ৫
পদসংখ্যা = n
এবং n পদের সমষ্টি, Sn = ৩৭৮আমরা জানি,
Sn = (n/২) {২a + (n - ১)d}প্রশ্ন অনুযায়ী,
৩৭৮ = (n/২) {২ × ৪ + (n - ১) × ৫}
⇒ ৩৭৮ = n/২ {৮ + ৫n - ৫}
⇒ ৩৭৮ = n/২ (৫n + ৩)
⇒ n(৫n + ৩) = ৭৫৬
⇒ ৫n২ + ৩n - ৭৫৬ = ০
⇒ ৫n২ + ৬৩n - ৬০n - ৭৫৬ = ০
⇒ n(৫n + ৬৩) - ১২(৫n + ৬৩) = ০
⇒ (n - ১২)(৫n + ৬৩) = ০অতএব,
n - ১২ = ০
⇒ n = ১২অন্য মানটি ঋণাত্মক হওয়ায় গ্রহণযোগ্য নয়।
সুতরাং, ধারাটির প্রথম ১২টি পদের সমষ্টি ৩৭৮ হবে।
সঠিক উত্তর: ক) ১২
- He does not know the abc of arithmetic.
What is the meaning of the underlined idiom?- basic knowledge
- theory
- function
- education
• Correct Answer: basic knowledge.
• ABC:
- English meaning: basic information about a subject.
- Bangla meaning: প্রাথমিক শিক্ষা/ মৌলিক জ্ঞান।• Example sentence: He doesn’t even know the ABC of cooking.
- Bangla meaning: সে রান্নার মোটামুটি জ্ঞানও জানে না।
Source: Cambridge Dictionary, Accessible Dictionary. - ভিটামিন ডি কোথায় পাওয়া যায়?
- প্রানিজ
- উদ্ভিজ
- প্রানিজ ও উদ্ভিজ
- বায়ু মন্ডলে
- ভিটামিন ডি প্রধানত প্রাণিজ খাদ্যে পাওয়া যায়। তবে মানবদেহে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকেও ভিটামিন ডি তৈরি হয়।
ভিটামিন ডি:
- একমাত্র প্রাণিজ উৎস থেকেই ভিটামিন 'ডি' পাওয়া যায়।
- এই ভিটামিন সূর্যালোকের অতিবেগুনি রশ্মির সাহায্যে মানুষের ত্বকে সংশ্লেষিত হয়।
- ডিমের কুসুম, দুধ এবং মাখন ভিটামিন ডি -এর প্রধান উৎস।
- যকৃৎ এবং তেলসমৃদ্ধ মাছে ভিটামিন ডি পাওয়া যায়।
- ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, যা হাড় তৈরির কাজে লাগে।
- ভিটামিন ডি-এর অভাবে শিশুদের রিকেটস এবং প্রাপ্তবয়স্কদের অস্টিওমালেসিয়া রোগ হয়, যেখানে হাড় নরম ও দুর্বল হয়ে যায়।
- দৈনিক চাহিদার থেকে অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণ করলে হাইপারক্যালসেমিয়া হতে পারে, যার ফলে বমি, দুর্বলতা, মূত্রের পরিমাণ বৃদ্ধি, হাড়ের ব্যথা এবং কিডনির সমস্যা দেখা দিতে পারে।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি; বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Science Expert, Live Publications. - এসিড ও ক্ষার মিলে কি উৎপন্ন হয়?
- লবন
- পানি
- লবন ও পানি
- ক্ষারক
- অ্যাসিড ও ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করলে প্রশমন বিক্রিয়া ঘটে, এই বিক্রিয়ায় সাধারণত লবণ ও পানি উৎপন্ন হয়। উদাহরণ: HCl + NaOH → NaCl + H2O ।
লবণ (Salt):
- লবণ হলো এমন যৌগ, যা সাধারণত এসিড ও ক্ষারকের (Base) বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়।
- এসিড ও ক্ষারক পরস্পর বিপরীতধর্মী পদার্থ; এরা একে অপরের সাথে বিক্রিয়া করে পরস্পরকে নিরপেক্ষ করে লবণ ও পানি সৃষ্টি করে।
খাদ্য ও দৈনন্দিন কাজে লবণের ব্যবহার:
- সোডিয়াম ক্লোরাইড (NaCl) হলো সাধারণ খাবার লবণ বা টেবিল লবণ। এটি খাবারের স্বাদ বৃদ্ধি করে এবং খাবারকে গ্রহণযোগ্য করে তোলে।
- পাউরুটি, আচার, চানাচুরসহ বিভিন্ন খাদ্যদ্রব্যে লবণ ব্যবহৃত হয়। মনোসোডিয়াম গ্লুটামেট (Monosodium Glutamate) 'টেস্টিং সল্ট' নামে পরিচিত, যা খাবারের স্বাদ বাড়াতে ব্যবহৃত হয়।
- কাপড় কাচার সাবানে থাকে সোডিয়াম স্টিয়ারেট (C17H35COONa)।
- শেভিং ফোম বা জেলে ব্যবহৃত হয় পটাশিয়াম স্টিয়ারেট (C17H35COOK)।
- কাপড় কাচার সোডা হিসেবে ব্যবহৃত হয় সোডিয়াম কার্বোনেট (Na2CO3)।
- তুঁতে (CuSO4.5H2O) ও ফিটকিরি [K2SO4.Al2(SO4)3.24H2O] জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত গুরুত্বপূর্ণ লবণ।
কৃষিক্ষেত্রে লবণের ব্যবহার:
- মাটির অম্লতা (Acidity) কমাতে ব্যবহৃত চুনাপাথর একটি লবণ।
- মাটির উর্বরতা বৃদ্ধির জন্য ব্যবহৃত অনেক সারই লবণজাতীয় পদার্থ।
উদাহরণ: অ্যামোনিয়াম নাইট্রেট (NH4NO3), অ্যামোনিয়াম ফসফেট ((NH4)3PO4), পটাশিয়াম নাইট্রেট (KNO3) ইত্যাদি।
- কপার সালফেট (CuSO4) বা তুঁতে কৃষিজমিতে ব্যাকটেরিয়া ও ভাইরাস দমন করতে এবং শৈবালের বৃদ্ধি রোধে ব্যবহৃত হয়।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং Science Expert, Live Publications. - (xa/xb)a + b (xb/xc)b + c(xc/xa)c + a এর মান কত?
- xa + b + c
- 0
- 1
- x(a + b + c)/(a - b - c)
প্রশ্ন: (xa/xb)a + b (xb/xc)b + c(xc/xa)c + a এর মান কত?
সমাধান:
প্রদত্ত রাশি = (xa/xb)a + b (xb/xc)b + c (xc/xa)c + a= (xa - b)a + b × (xb - c)b + c × (xc - a)c + a [সূচকের নিয়ম অনুযায়ী, xa/xb = xa - b]
= x(a-b)(a+b) × x(b-c)(b+c) × x(c-a)(c+a) [(xm)n = xm × n]
= xa2 - b2 × xb2 - c2 × xc2 - a2
= xa2 - b2 + b2 - c2 + c2 - a2
= x0
= 1সুতরাং, রাশিটির নির্ণেয় মান 1।
- 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর'- এখানে টাপুর টুপুর কোন ধরনের অব্যয়?
- অনন্বয়ী অব্যয়
- পদান্বয়ী অব্যয়
- অনুকার অব্যয়
- সংযোজক অব্যয়
• ধ্বন্যাত্মক অব্যয় বা অনুকার অব্যয়:
- যে অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় তাকে ধ্বন্যাত্মক অব্যয় বা অনুকার অব্যয় বলে৷
যেমন-
- বৃষ্টি পড়ে টাপুর টুপুর।
- শাঁ করে ছুটে গেলো তীরটা।
- ধপ্ করে তাল পড়ল।
- বাতাসের গতি শনশন।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। - আন্তজার্তিক বিচার আদালত কোথায় অবস্থিত?
- জেনেভা
- হেগ
- প্যারিস
- ভিয়েনা
International Criminal Court:
- ICC এর পূর্ণরূপ International Criminal Court.
- আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) রোম চুক্তি কার্যকর হওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
- প্রতিষ্ঠা: ১ জুলাই ২০০২, এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত।
- সদস্য রাষ্ট্র: ১২৫টি।
- আইসিসি মূলত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আগ্রাসনের অপরাধ-সংক্রান্ত গুরুতর মামলার বিচার করে।
- আন্তর্জাতিক আইনের আওতায় অপরাধ সংঘটিত হলে আদালত তদন্ত পরিচালনা এবং বিচারিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা রাখে।
- তদন্তের স্বার্থে প্রয়োজন হলে গ্রেফতারি পরোয়ানা বা সমন জারি করতে পারে।
- তবে আইসিসির নিজস্ব কোনো পুলিশ বা দণ্ড কার্যকরকারী বাহিনী নেই; সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতার ওপরই এর সিদ্ধান্ত বাস্তবায়ন নির্ভর করে।
- আদালতের লক্ষ্য হলো দায়মুক্তির সংস্কৃতি কমিয়ে আন্তর্জাতিক অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা।
- রোম স্ট্যাটিউটের বিধান অনুসারে আইসিসি জাতীয় আদালতের পরিপূরক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে।
- আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষায় আইসিসি বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিচারিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত।
- বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর ১৯৯৯ এটিতে স্বাক্ষর করে এবং ২৩ মার্চ ২০১০ এটি অনুমোদন করে।তথ্যসূত্র - ICC অফিসিয়াল ওয়েবসাইট।
- Which one is singular number?
- addenda
- media
- corrigendum
- lice
- কোন শব্দে দ্বিস্বর ধ্বনি রয়েছে?
- দিন
- বলি
- লাউ
- ইতি
দ্বিস্বরধ্বনি:
- পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়।
- দ্বিস্বরধ্বনি ২টি।
যেমন:
- 'লাউ' শব্দের [আ] পূর্ণ স্বরধ্বনি এবং [উ্] অর্ধস্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি [আউ্] তৈরি হয়েছে।
- দ্বিস্বরধ্বনির কিছু উদাহরণ:
- [আই]: তাই, নাই,
- [এই]: সেই, নেই,
- [উই]: দুই, রুই,
- [ওউ]: মৌ, বউ।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ সংস্করণ)।
- "পরীক্ষায় সফল হও"- কোন প্রকারের বাক্য?
- প্রার্থনা
- ইচ্ছা
- বিস্ময়
- আদর
• ইচ্ছাসূচক বাক্য (Optative sentence):
- এ ধরনের বাক্যে শুভজনক প্রার্থনা, আশিস, আকাঙ্ক্ষা করা হয়।
যথা:
- তোমার মঙ্গল হোক।
- ঈশ্বর তোমাকে জয়ী করুন।
- পরীক্ষায় সফল হও।
- দীর্ঘজীবী হও।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
- Societies living in the periphery are always ignored.
Here, the underlined word means-- offshore areas
- remote places
- backward regions
- marginal areas
Correct Answer: ঘ) marginal areas.
• Periphery (noun)
English Meaning: the external boundary or surface of a body, the less important part of a group or activity.
Bangla Meaning: প্রান্তিক; চৌহদ্দি; পরিধি।
• Societies living in the periphery are always ignored.
- প্রান্তিক অঞ্চলে বসবাসকারী সমাজগুলো সবসময় উপেক্ষিত হয়।Other Options:
ক) offshore areas - উপকূল থেকে দূরের সমুদ্রাঞ্চল।
খ) remote places - প্রত্যন্ত স্থান।
গ) backward regions - অনগ্রসর অঞ্চল।
ঘ) marginal areas - প্রান্তিক অঞ্চল।• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, the meaning of the word "periphery" is marginal areas.
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
- রক্ত জমাট করার কাজটি কে করে?
- লোহিত কণিকা
- অনুচক্রিকা
- শ্বেত কনিকা
- লসিক্য কোষ
- রক্ত জমাট বাঁধার কাজে প্রধান ভূমিকা পালন করে অণুচক্রিকা বা Platelet। শরীরের কোনো অংশ কেটে গেলে অণুচক্রিকা ক্ষতস্থানে জমা হয়ে রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে।
রক্ত ও রক্তের উপাদান:
- রক্ত ঘন লাল রঙের একটি তরল পদার্থ, এটি এক ধরনের তরল যোজক টিস্যু।
- রক্তের স্বাদ ক্ষারধর্মী।
- রক্তের উপাদান দুইটি। যথা- রক্তরস ও রক্ত কণিকা।
রক্ত কণিকা:
- রক্তে তিন ধরনের কণিকা রয়েছে।
যথা-
ক. লোহিত রক্ত কণিকা:
- লোহিত রক্ত কণিকার জন্য রক্তের রং লাল দেখায়, এর মধ্যে হিমোগ্লোবিন নামক একটি রঞ্জক পদার্থ থাকে। হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে দেহকোষে পৌঁছায়।
- লোহিত রক্ত কণিকা উভঅবতল (উভয় পৃষ্ঠে খাদ আছে), চাকতির মতো গোলাকার কোষ। পরিণত লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না।
- লোহিত রক্ত কণিকা যকৃত ও অস্থিমজ্জায় তৈরি হয়।
খ. শ্বেত রক্ত কণিকা:
- শ্বেত রক্ত কণিকা লোহিত রক্ত কণিকার চেয়ে আকারে কিছুটা বড় ও অনিয়মিত আকারের হয়। এদের নিউক্লিয়াস আছে, প্লীহা ও অস্থিমজ্জায় এদের জন্ম।
- দেহে কোনো রোগ-জীবাণু প্রবেশ করলে শ্বেত রক্ত কণিকা সেগুলোকে ধ্বংস করে। শ্বেত রক্ত কণিকা দেহের প্রহরীর মতো কাজ করে, তাই এদের সৈনিকের সাথে তুলনা করা হয়।
গ. অণুচক্রিকা:
- অণুচক্রিকা দেখতে গোলাকার বা বৃত্তের মতো। এরা লোহিত রক্ত কণিকার চেয়ে আকারে ছোটো হয় ও নিউক্লিয়াস থাকে না, এরা গুচ্ছাকারে থাকে।
- এদের উৎপত্তি লোহিত অস্থিমজ্জায়।
- দেহের কোনো অংশ কেটে রক্তপাত ঘটলে অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এদের প্লেটলেটও বলে।
উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি এবং Science Expert, Live Publications. - কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য 'ষ' হয়?
- মুমূর্ষু
- ভাষা
- প্রতিষ্ঠান
- কষ্ট
• স্বভাবতই মূর্ধন্য 'ষ' হয়েছে - ভাষা।
• ‘ষ’ ব্যবহারের নিয়ম:
১. 'ঋ' এবং 'ঋ-কার' এর পর 'ষ' হয়। যেমন - ঋষি, কৃষক, উৎকৃষ্ট ইত্যাদি।
২. ট-বর্গীয় ধ্বনির সাথে 'ষ' যুক্ত হয়। যেমন - কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।
৩. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের ‘স’ ‘ষ’ হয়। যেমন- ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।
৪. ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ” হয়। যেমন- অভিসেক > অভিষেক, সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ > অনুষঙ্গ, সুসমা > সুষমা ইত্যাদি।
৫. তৎসম শব্দে ‘র’-এর পর ‘ষ’ হয়। যেমন: বর্ষা, ঘর্ষণ, বর্ষণ।
৬. কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' ব্যবহৃত হয়।
যেমন - ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দ্বেষ ইত্যাদি।• যে সব ক্ষেত্রে ষ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
- আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে স হয় না। যেমন- জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।
- সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদেও ‘ষ’ হয় না। যেমন- অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
- সাম্প্রতিক সময়ে আলোচিত গ্রিনল্যান্ড দ্বীপ কোন দেশের অন্তর্ভুক্ত?
- আইসল্যান্ড
- আয়ারল্যান্ড
- ইংল্যান্ড
- ডেনমার্ক
→ গ্রিনল্যান্ড ডেনমার্কের অন্তর্ভুক্ত একটি স্বায়ত্তশাসিত দ্বীপাঞ্চল, যেখানে নিজস্ব প্রশাসনিক কাঠামোর মাধ্যমে অভ্যন্তরীণ শাসন পরিচালিত হয়।
- দ্বীপটির নিজস্ব সংসদ ও সরকার রয়েছে, যা শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি এবং খনিজ সম্পদসহ অভ্যন্তরীণ বিষয়গুলো পরিচালনা করে।
- পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা, সাংবিধানিক বিষয় ও মুদ্রানীতি পরিচালনার দায়িত্ব ডেনমার্ক সরকারের ওপর ন্যস্ত।
- গ্রিনল্যান্ডের অধিবাসীরা ডেনিশ নাগরিকত্ব ধারণ করেন এবং ডেনমার্কের পার্লামেন্টে ২ জন প্রতিনিধি নির্বাচিত করে পাঠান।
- ভৌগোলিকভাবে গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত এবং এটি বিশ্বের বৃহত্তম দ্বীপ হিসেবে পরিচিত।
- দ্বীপটির মোট আয়তন ৮৩৬,৩৩০ বর্গমাইল (প্রায় ২১,৬৬,০৮৬ বর্গকিলোমিটার)।
- গ্রিনল্যান্ডের রাজধানী নুক (Nuuk), যা প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র।
- বছরের অধিকাংশ সময়ই দ্বীপটির বিস্তীর্ণ এলাকা বরফ ও তুষারে আচ্ছাদিত থাকে।
- বিশাল হিমবাহ, আর্কটিক জলবায়ু এবং প্রাকৃতিক সম্পদের জন্য গ্রিনল্যান্ডের আন্তর্জাতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে।
- স্বায়ত্তশাসিত প্রশাসনিক কাঠামো বজায় রেখেও ডেনমার্কের সঙ্গে সাংবিধানিক সম্পর্কের মাধ্যমে গ্রিনল্যান্ড তার রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করে।তথ্যসূত্র - Britannica.com
- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বছর কোনটি?
- ২০২৫
- ২০৩০
- ২০৪০
- ২০৪১
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১) দারিদ্র্য নির্মূল।
২) ক্ষুধামুক্তি।
৩) সুস্বাস্থ্য।
৪) মানসম্মত শিক্ষা।
৫) লিঙ্গ সমতা।
৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০) বৈষম্য হ্রাস।
১১) টেকসই শহর ও জনগণ।
১২) পরিমিত ভোগ ও উৎপান।
১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫) স্থলভাগের জীবন।
১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
- 'কাদম্বিনী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র?
- জীবিত ও মৃত
- খোকাবাবুর প্রত্যাবর্তন
- গোরা
- একরাত্রি
• জীবত ও মৃত:
- একটি পরিপূর্ণ মনস্তাত্ত্বিক-সামাজিক গল্প। এই গল্পের
- প্রধান চরিত্র কাদম্বিনী।
- হঠাৎ একদিন বিধবা কাদম্বিনীর হৃদক্রিয়া বন্ধ হয়ে যায়।
- কিন্তু কাকতালীয়ভাবে কাদম্বিনীর হৃদক্রিয়া আবারও সচল হয়।
- শশ্মান থেকে কাদম্বিনী সামাজিক অগ্রহণযোগ তার জন্য বাড়ি ফিরতে পারেনি।
- সে সাধারণ মানুষ থেকে সব সময় নিজেকে গুটিয়ে রেখেছে।
- পৃথিবীতে নিজের অবস্থান নিয়ে তার মধ্যে দ্বিধা কাজ করেছে!
- সে কি আসলেই মৃত! তার সদুত্তর সে পায় না।
- শেষ পর্যন্ত 'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।'অন্যদিকে,
- 'খোকাবাবুর প্রত্যাবর্তন' গল্পের উল্লেখযোগ্য চরিত্র হলো:অনুকূলবাবু, রাইচরণ, খোকাবাবু।
- 'একরাত্রি' এর প্রধান চরিত্র সুরবালা।
- 'গোরা' উপন্যাসটির চরিত্র: গোরা, সুচরিতা, কৃষ্ণদয়াল, আনন্দময়ী।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
- বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কোন তারিখে?
- ১০ এপ্রিল ১৯৭১
- ১৭ এপ্রিল ১৯৭১
- ২৬ মার্চ ১৯৭১
- ১৬ ডিসেম্বর ১৯৭১
স্বাধীনতার ঘোষণাপত্র:
- একটি অতীব সংকটময় অবস্থার মোকাবেলায় স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়।
- ১৯৭১ সালের ২৬শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
- এরপর তিনি ২৭শে মার্চ তারিখে শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন।
- বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় ১০ এপ্রিল, ১৯৭১ সালে।
- ১৭ এপ্রিল মেহেরপুর জেলার সীমান্তবর্তী বৈদ্যনাথতলায় (পরবর্তী নাম মুজিবনগর) এক অনাড়ম্বর অনুষ্ঠানে গণপরিষদ সদস্য অধ্যাপক এম ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।
- এ ঘোষণার মাধ্যমে নবগঠিত আইন পরিষদ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ঘোষণা করে।তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
- 'গম্ভীরা' কোন অঞ্চলের লোকসঙ্গীত?
- রাজশাহী
- দিনাজপুর
- ময়মনসিংহ
- সিলেট
গম্ভীরা গান:
- গম্ভীরা গান বাংলাদেশের একটি জনপ্রিয় লোকসঙ্গীত, যা প্রধানত বৃহত্তর রাজশাহী অঞ্চলে প্রচলিত।
- এর উৎপত্তি শিবপূজাকে কেন্দ্র করে গড়ে ওঠা ‘গম্ভীরা’ উৎসব থেকে; শিবের একটি নাম ‘গম্ভীর’, তাই তাঁর বন্দনাগীতিই প্রথমে গম্ভীরা গান নামে পরিচিতি পায়।
- প্রাচীনকালে গম্ভীরা ছিল দুই ধরনের আদ্যের গম্ভীরা এবং পালা-গম্ভীরা।
- আদ্যের গম্ভীরায় দেবতার উদ্দেশ্যে মানুষের সুখ-দুঃখ ও সমাজজীবনের নানা বিষয় তুলে ধরা হতো, আর পালা-গম্ভীরায় অভিনয়ের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা উপস্থাপন করা হতো।
- গম্ভীরা গানের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদহ জেলায়; দেশভাগের পর এটি চাঁপাইনবাবগঞ্জসহ বাংলাদেশের উত্তরাঞ্চলে ব্যাপকভাবে বিস্তার লাভ করে।
- বর্তমানে গম্ভীরা গানের প্রধান বৈশিষ্ট্য হলো ‘নানা–নাতি’ চরিত্রের সংলাপ, গান, অভিনয় ও কৌতুকের মাধ্যমে সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক সমস্যা তুলে ধরা।
- আঞ্চলিক ভাষায় রচিত সংলাপ, ধুয়া এবং ব্যঙ্গাত্মক উপস্থাপনা গম্ভীরা গানকে সাধারণ মানুষের কাছে সহজবোধ্য ও আকর্ষণীয় করে তুলেছে।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া। - ইয়েন মুদ্রা কোন দেশে প্রচলিত রয়েছে?
- ফ্রান্স
- জাপান
- অস্ট্রেলিয়া
- ইন্দোনেশিয়া
জাপান:
- জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র, যা প্রযুক্তি, অর্থনীতি ও সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে সুপরিচিত।
- দেশটির মোট আয়তন ১,৪৫,৯৩৬ বর্গমাইল।
- দেশটির রাজধানী টোকিও।
- জাপানের রাষ্ট্রভাষা জাপানি এবং এটি দেশের একমাত্র সরকারি ভাষা।
- প্রধান ধর্মগুলোর মধ্যে শিন্টো ও বৌদ্ধ ধর্ম প্রাধান্য পেয়েছে; পাশাপাশি খ্রিস্টধর্মও প্রচলিত।
- দেশটির সরকারি মুদ্রার নাম ইয়েন।
- জাপানের শাসনব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র, যেখানে সম্রাট রাষ্ট্রপ্রধান এবং নির্বাচিত সরকার নির্বাহী দায়িত্ব পালন করে।
- দেশটির জাতীয় আইনসভা 'ডায়েট' নামে পরিচিত।
- জাপানের পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট, যা দুটি পৃথক কক্ষ নিয়ে গঠিত।
- উচ্চকক্ষের নাম হাউস অব কাউন্সিলরস (House of Councillors) এবং নিম্নকক্ষের নাম হাউস অব রিপ্রেজেন্টেটিভস (House of Representatives)।তথ্যসূত্র - Britannica.com
- বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
- শেখ হাসিনা
- বেগম খালেদা জিয়া
- শিরীন শারমীন চৌধুরী
- খুরশীদ জাহান হক
বেগম খালেদা জিয়া:
- বেগম খালেদা জিয়া বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন।
- তিনি ১৫ আগস্ট ১৯৪৫ সালে দিনাজপুর জেলার জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন, তাঁর আদি নিবাস ফেনী জেলার ফুলগাজী।
- জিয়াউর রহমান নিহত হওয়ার পর সৃষ্ট রাজনৈতিক সংকটে তিনি ১৯৮৩ সালে বিএনপির সহসভাপতি এবং ১০ মে ১৯৮৪ সালে দলের চেয়ারপার্সন নির্বাচিত হন।
- তাঁর নেতৃত্বে বিএনপি সাতদলীয় জোট গঠন করে এবং জেনারেল এইচ. এম. এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করে।
- ২০ মার্চ ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
- তাঁর উদ্যোগে ৬ আগস্ট ১৯৯১ সংবিধানের দ্বাদশ সংশোধনী পাস হয়, যার মাধ্যমে দেশে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়।
- এরপর ১৯ সেপ্টেম্বর ১৯৯১ তিনি সংসদীয় পদ্ধতির অধীনে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- তাঁর সরকারের সময় ১৯৯৩–৯৪ অর্থবছরে উৎপাদন ও আমদানি পর্যায়ে প্রথমবারের মতো মূল্য সংযোজন কর (ভ্যাট) চালু করা হয়, যা রাজস্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া। - 'মহুয়া' পালাটি কোন অঞ্চলের উপভাষায় রচিত?
- সিলেট
- ময়মনসিংহ
- রংপুর
- বরিশাল
• 'মহুয়া':
- 'মহুয়া' পালার রচয়িতা দ্বিজ কানাই।
- মধ্যযুগের কবি দ্বিজ কানাই পূর্ব ময়মনসিংহ অঞ্চলের অধিবাসী।
- 'মহুয়া' পালার রচনায় তাঁর যে উদার নৈতিক দৃষ্টিভঙ্গির প্রকাশ পেয়েছে তাঁর মূলে তাঁর ব্যক্তিজীবনের সংস্কারমুক্ত মানবিক বোধ সক্রিয় বলে ধারনা করা হয়।
- এটি ময়মনসিংহ অঞ্চলের উপভাষায় রচিত।মহুয়ার পালার প্রধান কয়েকটি চরিত্র হলো:
- মহুয়া,
- নদের চাঁদ,
- হুমরা বেদে,
- সাধু।
মহুয়া পালার পঙ্ক্তি:
'ছয় মাসের শিশু কইন্যা পরমা সুন্দরী
রাত্রি নিশাকালে হুমরা তারে করল চুরী।।'উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
- 'অনিলা দেবী' কার ছদ্মনাম?
- কামিনী রায়
- বলাইচাঁদ মুখোপাধ্যায়
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- বেগম সুফিয়া কামাল
• 'অনিলা দেবী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম।
- 'নারীর মূল্য' (১৯২৩) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত নারীর সামাজিক অধিকার ও সমাজে নারীর স্থান সম্পর্কিত মূল্যবান নিবন্ধ গ্রন্থ।
- 'অনিলা দেবী' ছদ্মনামে 'যমুনা' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড়দিদির নাম।• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- তিনি ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পী।
- তাঁর উপন্যাসের মূল বিষয় পল্লীর জীবন ও সমাজ। ব্যক্তিমানুষের মন পল্লীর সংস্কারাচ্ছন্ন মানসিকতার আঘাতে কতটা রক্তাক্ত হতে পারে, তারই রূপচিত্র এঁকেছেন তিনি তাঁর রচনায়।
- তবে তাঁর উপন্যাসে ব্যক্তিবর্গের ইচ্ছাভিসার ও মুক্তি সর্বদাই সমাজ কর্তৃক নিয়ন্ত্রিত হয় বলে তাঁকে রক্ষণশীলও বলা হয়ে থাকে।
- তবে নারীর প্রতি সামাজিক নির্যাতন ও তার সংস্কারবন্দি জীবনের রূপায়ণে তিনি বিপ্লবী লেখক, বিশেষত গ্রামের অবহেলিত ও বঞ্চিত বাঙালি নারীর প্রতি তাঁর গভীর মমত্ববোধ ও শ্রদ্ধা তুলনাহীন।
- সামাজিক বৈষম্য, কুসংস্কার ও শাস্ত্রীয় অনাচারের বিরুদ্ধে তিনি ছিলেন উচ্চকণ্ঠ।
- বার্মায় বসবাসকালে তাঁর অঙ্কিত ‘মহাশ্বেতা’ অয়েল পেইন্টিং একটি বিখ্যাত চিত্রকর্ম।
- ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলকাতায় তাঁর মৃত্যু হয়।• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- নারীর মূল্য,
- স্বদেশ ও সাহিত্য।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
- পৃথিবীতে প্রথম পতাকা উত্তোলন করা হয় কোন দেশে?
- জার্মানি
- যুক্তরাজ্য
- যুক্তরাষ্ট্র
- ডেনমার্ক
→ পৃথিবীতে প্রথম পতাকা উত্তোলন করা হয় ডেনমার্কে।
ডেনমার্কের জাতীয় পতাকা:
- ডেনমার্কের জাতীয় পতাকার নাম ডানেব্রোগ।
- ডেনমার্ক সরকারের সরকারি ওয়েবসাইট অনুযায়ী, Dannebrog বিশ্বের প্রাচীনতম জাতীয় পতাকা হিসেবে পরিচিত।
- প্রচলিত কিংবদন্তি অনুসারে, 1219 সালে এস্তোনিয়ার Battle of Lyndanisse-এর সময় পতাকাটি আকাশ থেকে নেমে এসেছিল।
- ঐতিহাসিকভাবে চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে এটি ডেনমার্কের পতাকা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
- এর নকশায় লাল পটভূমির ওপর একটি সাদা Scandinavian cross রয়েছে।
- বর্তমান নকশাটি ১৬২৫ সালে গৃহীত হয়।
তথ্যসূত্র - ডেনমার্ক সরকারি ওয়েবসাইট। - A strong storm breaks the glass. What would be the passive form of voice?
- The glass is broken by a strong storm.
- The glass has broken by a wind.
- The glass has been broken by sudden storm.
- storm attacked the glass by window.
Correct answer: The glass is broken by a strong storm.
• প্রদত্ত Active Voice: 'A strong storm breaks the glass.'
- বাক্যটিতে Subject হলো 'A strong storm' এবং মূল Verb হলো 'breaks'
- বাক্যটি Present Indefinite Tense-এ আছে।
- Present Indefinite Tense যুক্ত বাক্যকে Passive voice এ রূপান্তরের নিয়ম:
- Active বাক্যের Object 'The glass'-কে Passive বাক্যের Subject করতে হবে,
- যেহেতু Subject "Third Person Singular Number" তাই Auxiliary verb হিসেবে 'is' বসবে।
- মূল Verb 'breaks'-এর Past Participle form 'broken' বসবে।
- একটি 'by' বসবে।
- Active voice এর Subject 'a strong storm' Passive বাক্যের শেষে Object হিসেবে বসবে।
Active: A strong storm breaks the glass.
Passive: The glass is broken by a strong storm.
Source:
1. Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
2. Website English Wizard by Saleh Ahmed. - Fill in the gap with appropriate preposition: The river runs ______ the ocean.
- in
- up
- into
- on
Correct answer: into.
Complete sentence: The river runs into the ocean.
- নদীটি সমুদ্রে পতিত হয়।
• Run into (phrase)
- English meaning: to merge with.
- Bangla meaning: প্রবাহিত হওয়া বা মিলিত হওয়া।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - Which one is an example of cardinal number?
- first
- triple
- three
- Bangladeshi
Correct answer: three.
• Cardinal Number: এগুলো সাধারণ গণনার সংখ্যা, যা দিয়ে কোনো কিছুর পরিমাণ বোঝানো হয়।
- যেমন: one, two, three, four ইত্যাদি।
• Other options:
ক) first: এটি একটি Ordinal Number (ক্রমবাচক সংখ্যা), যা কোনো কিছুর অবস্থান বা স্থান বোঝায়।
- যেমন: first, second, third.
খ) triple: এটি একটি Multiplicative Number (গুণবাচক সংখ্যা), যা কত গুণ বা কত অংশ তা বোঝায়।
- যেমন: single, double, triple.
ঘ) Bangladeshi: এটি একটি Adjective, যা কোনো দেশের নাগরিক বা জাতীয়তা বোঝায়।
- এটি কোনো সংখ্যার মধ্যেই পড়ে না। - 'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?"- ভাবদ্যোতক এই প্রবচনের কবি কে?
- বিজয়গুপ্ত
- ভারতচন্দ্র
- বিপ্রদাস পিপিলাই
- দ্বিজ বংশীদাস
• "নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?" পঙ্ক্তিটি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত 'অন্নদামঙ্গল' কাব্যের অন্তর্গত।
• ভারতচন্দ্র রায় গুণাকর:
- অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ কবি এবং মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে সুপরিচিত ভারতচন্দ্র রায় গুণাকর।
- অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের রচয়িতা তিনি। তিনি এই কাব্যের আদি ও শ্রেষ্ঠ কবি। তাঁর অপর গ্রন্থ ‘সত্যপীরের পাঁচালী’।
- ভারতচন্দ্র সভাকবি ছিলেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
- তাকে ‘রায়গুণাকর’ উপাধি প্রদান করেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
- ভারতচন্দ্র রায়গুণাকরকে মধ্যযুগের শেষ বড় কবি বা নাগরিক কবিও বলা হয়।
- “নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?” - লাইনটির রচয়িতা তিনি।• অন্নদামঙ্গল কাব্যের কিছু বিখ্যাত পঙক্তি হলো-
- 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।'
- 'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?'
- 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।'উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
- কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন?
- ১৮৭৬
- ১৯৭৬
- ১৯৮৬
- ১৯৭৯
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম:
- বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসল ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- কাজী নজরুল ইসলাম মোট ১৩ বার ঢাকায় আসেন।
- প্রথমবার আসেন ১৯২৬ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন মোট ৫ বার।
- দেশ স্বাধীনের পর ১৯৭২ সালের ২৪ মে কাজী নজরুল ইসলামকে ভারত থেকে সপরিবারে ঢাকায় আনা হয়। তাকে 'জাতীয় কবি' হিসেবে ঘোষণা করা হয়।
- ১৯৭৪ সালের ৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে 'ডি. লিট' উপাধি বা সম্মাননা প্রদান করে।
- ১৯৭৬ সালের জানুয়ারি মাসে নজরুলকে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে এবং ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারী কবিকে স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব প্রদানের সরকারী আদেশ/গেজেট জারী করা হয়।
- ১৯৭৬ সালের ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদকে’ ভূষিত করে।
- ১৯৭৬ সালের ২৯ আগস্ট বাংলা ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ ঢাকার পিজি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সমাহিত করা হয়।উৎস: বাংলাপিডিয়া।
- 'চিরসুখী' – এর ব্যাসবাক্য কোনটি?
- চিরসুখী
- চিরদিনের সুখী
- চিরকাল ব্যাপিয়া সুখী
- চিরকালের সুখী
• দ্বিতীয়া তৎপুরুষ সমাস:
- পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি (কে, রে) ইত্যাদি লােপ হয়ে যে সমাস হয়, তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে।
যথা:
- দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত,
- বিপদকে আপন্ন = বিপদাপন্ন ।• ব্যাপ্তি অর্থেও দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়।
যেমন:
- চিরকাল ব্যাপিয়া সুখী = চিরসুখী।এরকম:
- গা-ঢাকা, রথদেখা, বীজবােনা, ভাঁতরাধা, ছেলে-ভুলানাে (ছড়া), নভেল-পড়া ইত্যাদি।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (সংস্করণ - ২০১৯)।
- 'রফতানি' কোন ধরনের শব্দ?
- আরবি
- বাংলা
- গুজরাটি
- ফারসি
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• রফতানি (বিশেষ্য)
- ফারসি শব্দ।অর্থ:
- বিক্রির জন্য পণ্যদ্রব্য বিদেশে প্রেরণ; export।
- দ্রব্য প্রেরণ।• 'ফারসি' ভাষার আরো কিছু শব্দ হলো:
খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, আমদানি, জিন্দা, রফতানি, বেহেশত, নমুনা, রোজা, হাঙ্গামা ইত্যাদি।উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
- 'চৌচির' উপন্যাসের লেখক কে?
- বনফুল
- আবুল ফজল
- কাজী মোতাহের হোসেন
- কাজী নজরুল ইসলাম
• 'চৌচির' আবুল ফজল রচিত- উপন্যাস।
• আবুল ফজল:
- ফজল আবুল ১৯০৩ সালের ১ জুলাই চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত কেঁওচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- আবুল ফজল একজন শিক্ষাবিদ, প্রাবন্ধিক এবং কথাসাহিত্যিক।
- আবুল ফজল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ঢাকার মুসলিম সাহিত্য সমাজ (১৯২৬) প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন।
- ১৯৩০ সালে তিনি এর সম্পাদক হন।
- আবুল ফজল উপন্যাস, ছোটগল্প, নাটক, আত্মকথা, ধর্ম, ভ্রমণকাহিনী ইত্যাদি বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন।• তাঁর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
• উপন্যাস:
- চৌচির,
- প্রদীপ ও পতঙ্গ,
- রাঙ্গা প্রভাত।• গল্পগ্রন্থ:
- মাটির পৃথিবী,
- মৃতের আত্মহত্যা।• দিনলিপি:
- রেখাচিত্র,
- দুর্দিনের দিনলিপি প্রভৃতি।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
- What is the opposite word of "hibernate"?
- dormancy
- liveliness
- lethargy
- boring
Correct answer: liveliness.
Hibernate (verb)
- English meaning: to be or become inactive or dormant.
- Bangla meaning: গোটা শীতকালটা বিচেতন অবস্থায় কাটানো।
• Other options:
ক) Dormancy (Noun)
- সুপ্ত; নিদ্রিত; ঘুমন্ত; এখনো অবচেতন; নিষ্ক্রিয়।খ) Liveliness (Noun)
- জীবন্ত; প্রাণবন্ত; কর্মতৎপরতা।
গ) Lethargy (noun)
- আলস্য; তন্দ্রা; অস্বাভাবিক দীর্ঘ নিদ্রা; নিশ্চেষ্টতা; জড়িমা।
ঘ) Boring
- একঘেয়ে, বিরক্তিকর বা নিস্প্রভ।
• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে The opposite of the word “Hibernate” is "Liveliness ."
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - 'অতসী মামী' কোন ধরনের রচনা?
- উপন্যাস
- কবিতা
- নাটক
- ছোটগল্প
• ‘অতসী মামী’ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোটগল্প।
- এটি 'অতসী মামী ও অন্যান্য গল্প' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত একটি গল্প।• মানিক বন্দ্যোপাধ্যায়:
- মানিক বন্দ্যোপাধ্যা ১৯০৮ সালে বিহারে জন্মগ্রহণ করেন।
- কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি।
- এটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৬ সালে।
-'প্রাগৈতিহাসিক' গল্পের রচয়িতা- 'মানিক বন্দ্যোপাধ্যায়'।
- ভিঁখু ও পাচি তাঁর 'প্রাগৈতিহাসিক' গল্পের পাত্র-পাত্রী।• তাঁর রচিত অন্যান্য গল্পগ্রন্থ:
- অতসী মামী ও অন্যান্য গল্প,
- মিহি ও মোটা কাহিনী,
- বৌ,
- সরীসৃপ,
- সমুদ্রের স্বাদ,
- আজ কাল পরশুর গল্প,
- ছোট বকুলপুরের যাত্রী,
- আত্মহত্যার অধিকার ইত্যাদি।• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- পুতুল নাচের ইতিকথা,
- জননী,
- চিহ্ন,
- দিবারাত্রির কাব্য,
- শহরবাসের ইতিকথা,
- অহিংসা,
- শহরতলী,
- সোনার চেয়ে দামি,
- স্বাধীনতার স্বাদ,
- ইতিকথার পরের কথা,
- আরোগ্য ইত্যাদি।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
- Fill in the blank with appropriate preposition: The mother is blind ______ the faults of her son.
- of
- to
- on
- with
Correct answer: to.
Correct answer: The mother is blind to the faults of her son.
- মা তাঁর ছেলের দোষ দেখতে পান না।
• Be blind to something (phrase)
- English meaning: to not be conscious of something or to refuse to notice something that is obvious to others.
- Bangla meaning: অন্ধ বা উদাসীন।
Example sentence:
1. She is blind to his flaws because she loves him.
2. Parents are often blind to their children's faults.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary. - Choose the correct altenative to complete the sentence: They _______ to see you if they had been able to.
- would come
- would have come
- may have come
- may come
Correct answer: would have come.
Complete sentence: They would have come to see you if they had been able to.
প্রদত্ত বাক্যটি 3rd conditional এর উদাহরণ। তাই If যুক্ত Clause টি past perfect হওয়ায় পরবর্তী Clause এ would have come এর পর verb এর past participle হয়েছে।• Third conditional-এর নিয়মানুযায়ী:
- If clause (শর্তযুক্ত অংশে)-এ যদি (had + V3) হয়, তবে অপর clause -এ would/could/might + have + V3 + extension হয়।
- Structure: If + Past Perfect (had +V3) + Subject + would/could/might + have + verb-এর past participle.
- Negative অর্থ প্রকাশ করলে would/could/might + not হয়।
• উপরের If + subordinate clause টি Past Perfect tense এ রয়েছে।
- তাই অপর Clause টিতে would/could/might+ have + verb-এর past participle হবে।
- Complete sentence: They would have come to see you if they had been able to. - ভারত ও শ্রীলঙ্কার মধ্যে বিভক্তকারী সংকীর্ণ জলরাশি কি নামে পরিচিত?
- জিব্রাল্টার
- পক প্রনালী
- সুয়েজ খাল
- মালাক্কা প্রণালী
পক প্রণালী:
- পক প্রণালী ভারতীয় তামিলনাড়ু উপকূল ও শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক জলপথ।
- এটি বঙ্গোপসাগর ও মান্নার উপসাগরকে সংযুক্ত করে দক্ষিণ এশিয়ার সামুদ্রিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- দৈর্ঘ্য: প্রায় ৮৫ মাইল।
- প্রস্থ: বিভিন্ন স্থানে প্রায় ৪০ থেকে ৮৫ মাইল পর্যন্ত বিস্তৃত।
- উত্তর শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র জাফনা বন্দর এই প্রণালীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত।
- ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর রবার্ট পক-এর নামানুসারে এ প্রণালীর নামকরণ করা হয়।
- ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার নৌ-যোগাযোগ ও আঞ্চলিক বাণিজ্যে পক প্রণালীর কৌশলগত গুরুত্ব রয়েছে।
- ভৌগোলিক অবস্থানের কারণে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম পরিচিত সামুদ্রিক প্রণালী হিসেবে বিবেচিত।
- ঐতিহাসিক ও বাণিজ্যিক উভয় দৃষ্টিকোণ থেকেই পক প্রণালী দুই প্রতিবেশী দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে পরিচিত।তথ্যসূত্র - Britannica.com
- 'অন্যান্য' শব্দে কয়টি অক্ষর রয়েছে?
- ৩ টি
- ২ টি
- ৪ টি
- ৬ টি
• 'অন্যান্য' শব্দে ৩ টি অক্ষর পাওয়া যায়।
• অক্ষর:
এর ইংরেজি নাম - syllable. অল্প প্রয়াসে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একবারে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। তাই একে শব্দাংশ ও বলা হয়।অক্ষর মূলত দুই প্রকার।
যথা-
- মুক্তাক্ষর: টানা যাবে না (যেমন- ক/লা)
- বদ্ধাক্ষর: টানা যাবে (যেমন- দিন, রাত)যেমন: 'বিশ্ববিদ্যালয়' শব্দে ৫টি অক্ষর রয়েছে (বি + শ্ব + বি + দ্যা + লয়)।
'অন্যান্য' শব্দের উচ্চারণ হল: ওন্নোন্নো।উচ্চারণে অক্ষর বিভাজন:
- ওন্ (প্রথম অক্ষর);
- নোন্ (দ্বিতীয় অক্ষর);
- নো (তৃতীয় অক্ষর)।উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা কবিতার ছন্দ বিশ্লেষণ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
- বেল বা গাঁট থেকে পাটতন্তুর মিশ্রণ তৈরিকে কি বলে?
- Spinning
- Batching
- Carding
- Combing
- বেল বা গাঁট থেকে পাটতন্তুর মিশ্রণ তৈরির প্রক্রিয়াকে ব্যাচিং (Batching) বলে।
ব্যাচিং (Batching):
- বস্ত্র কারখানায় তন্তু সাধারণত চাপ দিয়ে বেল বা গাঁট আকারে আনা হয়।
- বিভিন্ন বেলের তন্তুর দৈর্ঘ্য, সূক্ষ্মতা, শক্তি, রং ও মানে পার্থক্য থাকতে পারে।
- নির্দিষ্ট মানের সুতা তৈরির জন্য একাধিক বেল বা গাঁট থেকে প্রয়োজনীয় পাটতন্তু নির্বাচন করে নির্ধারিত অনুপাতে মেশানো হয়, পাটতন্তুর এই মিশ্রণ প্রস্তুতের প্রক্রিয়ার নাম ব্যাচিং।
- ব্যাচিংয়ের মাধ্যমে বিভিন্ন মানের পাটতন্তুর মধ্যে সমতা আনা হয়, ফলে পরবর্তী ধাপে তুলনামূলকভাবে একই গুণ ও মানের সুতা উৎপাদন করা সহজ হয়।
- তন্তুকে নমনীয় ও প্রক্রিয়াকরণের উপযোগী করার জন্য ব্যাচিং পর্যায়ে প্রয়োজন অনুযায়ী পানি ও তেলের মিশ্রণ প্রয়োগ করা হতে পারে। এতে শক্ত ও শুষ্ক পাটতন্তু কিছুটা কোমল হয়।
- তুলার ক্ষেত্রে বেল বা গাঁট থেকে বিভিন্ন তন্তুর মিশ্রণ তৈরির প্রক্রিয়াকে ব্লেন্ডিং ও মিক্সিং বলা হয়। একই ধরনের প্রস্তুতিমূলক প্রক্রিয়া পাটতন্তুর ক্ষেত্রে ব্যাচিং নামে পরিচিত।
- ব্যাচিং সুতা তৈরির প্রাথমিক প্রস্তুতিমূলক ধাপ। এর পরে তন্তুর জট ছাড়ানো, সমান্তরাল করা এবং ধারাবাহিক তন্তুগুচ্ছ তৈরির বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন হয়।অন্যান্য অপশন:
- স্পিনিং (Spinning): প্রস্তুত তন্তুগুচ্ছে পাক দিয়ে সুতা তৈরির প্রক্রিয়া।
- কার্ডিং (Carding): তন্তুর জট ছাড়িয়ে পরিষ্কার ও ধারাবাহিক তন্তুগুচ্ছ তৈরির প্রক্রিয়া।
- কম্বিং (Combing): তন্তুকে অধিক সমান্তরাল করা এবং ছোট বা অনুপযুক্ত তন্তু পৃথক করার প্রক্রিয়া।উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি; বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Science Expert, Live Publications.
- নোবেল শান্তি পুরস্কার কোথায় প্রদান করা হয়?
- স্টকহোম
- অসলো
- কোপেনহেগেন
- হেলসিংকি
নোবেল পুরস্কার:
- নোবেল পুরস্কার সুইডিশ বিজ্ঞানী, শিল্পপতি ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেল-এর উইল অনুযায়ী তাঁর রেখে যাওয়া তহবিল থেকে প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর, অর্থাৎ ১৯০১ সাল থেকে এই আন্তর্জাতিক সম্মাননা প্রদান শুরু হয়।
- প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে শুরু করে টানা ছয় দিন বিভিন্ন বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
- প্রাথমিকভাবে নোবেল পুরস্কার পাঁচটি শাখায় প্রদান করা হতো।
- ১৯৬৯ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার প্রবর্তন করে।
- বর্তমানে মোট ৬টি বিষয়ে নোবেল পুরস্কার বা নোবেল-সংশ্লিষ্ট সম্মাননা প্রদান করা হয়।
- শাখাগুলো হলো— পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য, শান্তি এবং অর্থনীতি।
- পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান এবং সাহিত্যে নোবেল পুরস্কার সুইডেনের স্টকহোমে প্রদান করা হয় এবং নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় নরওয়ের অসলোতে।তথ্যসূত্র - নোবেল পুরস্কার ওয়েবসাইট।
- The word 'Officialese' means-
- language used in offices
- plural number of official
- plural number of office
- meaningless
Correct answer: language used in offices.
Officialese (noun)
- English Meaning: the characteristic language of official statements : wordy, pompous, or obscure language.
- Bangla Meaning: দাপ্তরিক ভাষা বা আমলাতান্ত্রিক ভাষা।Example Sentence:
1. Please rewrite this letter in plain English instead of officialese.
2. Legal documents are often full of confusing officialese.Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - x – y = 2 এবং xy = 24 হলে x + y এর মান কত?
- ±10
- 10
- -10
- -√100
প্রশ্ন: x - y = 2 এবং xy = 24 হলে x + y এর মান কত?
সমাধান:
দেয়া আছে, x - y = 2 এবং xy = 24
আমরা জানি, (x + y)2 = (x - y)2 + 4xy
∴ (x + y)2 = (2)2 + 4 × 24
= 4 + 96
= 100
∴ x + y = ±√100 = ±10 - বাংলাদেশে কোন সালে একুশে পদক প্রবর্তিত হয়?
- ১৯৭৩
- ১৯৭৫
- ১৯৭৬
- ১৯৮০
একুশে পদক:
- একুশে পদক বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক জাতীয় সম্মাননা, যা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।
- ১৯৭৬ সালে এই পুরস্কার প্রবর্তিত হয় এবং সেই বছর থেকেই আনুষ্ঠানিকভাবে প্রদান শুরু হয়।
- জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অবদানের জন্য বাংলাদেশ সরকার প্রতিবছর একুশে পদক প্রদান করে।
- পুরস্কারের জন্য বিবেচিত ক্ষেত্রের মধ্যে রয়েছে সাহিত্য, সাংবাদিকতা, শিক্ষা, গবেষণা, অর্থনীতি ও দারিদ্র্য বিমোচন, শিল্প-সংস্কৃতি, সঙ্গীত, নৃত্য, চারুকলা, নাট্যাভিনয়, ভাস্কর্য এবং ভাষা আন্দোলনে অবদান।
- প্রতিটি একুশে পদকের সঙ্গে ১৮ ক্যারেট মানের তিন ভরি ওজনের স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং নগদ অর্থ প্রদান করা হয়।
- প্রবর্তনের সময় এ পুরস্কারের নগদ অর্থ ছিল ২৫ হাজার টাকা।
- পরবর্তী সময়ে পুরস্কারের নগদ অর্থ ৪০ হাজার টাকায় উন্নীত করা হয়।
- ২০০০ সালে ভাষা আন্দোলনের চার শহীদ— আবুল বরকত, রফিক উদ্দিন আহমদ, আবদুস সালাম ও আবদুল জব্বার-কে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়।
- ভাষা আন্দোলার চেতনা এবং জাতীয় জীবনে কৃতিত্বপূর্ণ অবদানের স্মারক হিসেবে একুশে পদক দেশের অন্যতম মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা।তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও দৈনিক প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
- তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ এর জন্য কোনটি সত্যি?
- কমে
- বাড়ে
- অপরিবর্তিত থাকে
- শূন্য
- ধাতব পরিবাহীর তাপমাত্রা বাড়লে এর ভেতরের পরমাণুগুলোর কম্পন বৃদ্ধি পায়, ফলে মুক্ত ইলেকট্রনের চলাচলে বাধা বেশি সৃষ্টি হয়। এই কারণে ধাতব পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। অর্থাৎ, তাপমাত্রা বাড়লে ধাতব পরিবাহীর রোধ বাড়ে।
পরিবাহী (Conductor):
- যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ আধান সহজে প্রবাহিত হতে পারে, সেগুলোকে পরিবাহী বলা হয়।
উদাহরণ: রূপা, তামা, লোহা ইত্যাদি।
- সাধারণত অধিকাংশ ধাতব পদার্থই ভালো পরিবাহী।
- পরিবাহী পদার্থে আধান প্রদান করলে আধানগুলো কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ না থেকে সমগ্র পদার্থে ছড়িয়ে পড়ে। তাই দুটি আহিত বস্তুকে পরিবাহী পদার্থ দ্বারা সংযুক্ত করলে সহজেই আধান এক বস্তু থেকে অন্য বস্তুর দিকে সঞ্চালিত হয় এবং তড়িৎ প্রবাহ সৃষ্টি করে।
- পরিবাহী পদার্থ তড়িৎ প্রবাহে খুব সামান্য বাধা প্রদান করে। তবে তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা কমে যায়, অর্থাৎ এর রোধ বৃদ্ধি পায়।
২। অপরিবাহী (Insulator/Non-conductor):
- যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ আধান প্রবাহিত হতে পারে না, সেগুলোকে অপরিবাহী বলা হয়।
উদাহরণ: কাচ, কাঠ, প্লাস্টিক, রাবার ইত্যাদি।
- অধিকাংশ অধাতব পদার্থ অপরিবাহী প্রকৃতির।
- অপরিবাহী পদার্থে আধান প্রদান করলে আধানগুলো সঞ্চালিত না হয়ে যে স্থানে আধান দেওয়া হয়, সেখানেই আবদ্ধ থাকে। ফলে দুটি আহিত বস্তুকে অপরিবাহী পদার্থ দ্বারা যুক্ত করলে আধান এক বস্তু থেকে অন্য বস্তুর দিকে যেতে পারে না এবং তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় না।
- অপরিবাহী পদার্থ তড়িৎ প্রবাহে বাধা প্রদান করে।
৩। অর্ধপরিবাহী (Semiconductor):
- কিছু কিছু পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী ও অপরিবাহীর মাঝামাঝি, এ ধরনের পদার্থকে অর্ধপরিবাহী বলা হয়।
উদাহরণ: সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি।
- অর্ধপরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে, তবে তা পরিবাহীর তুলনায় কম এবং অপরিবাহীর তুলনায় বেশি।
- আধুনিক ইলেকট্রনিক যন্ত্রপাতি, যেমন- ট্রানজিস্টর, ডায়োড ও সমন্বিত বর্তনী (IC) তৈরিতে অর্ধপরিবাহী ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
- পরিবাহী ও অর্ধপরিবাহীর গুরুত্বপূর্ণ পার্থক্য- পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে এর তড়িৎ পরিবহন ক্ষমতা কমে যায় এবং রোধ বৃদ্ধি পায়। কিন্তু অর্ধপরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে এর তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায় এবং রোধ হ্রাস পায়।উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Science Expert, Live Publications.
- Choose the appropriate alternative to complete the sentence: She had a _____ of fever.
- strong attack
- serious kind
- bad attack
- severe attack
Correct answer: severe attack.
Complete sentence: She had a severe attack of fever.
- Bangla: তিনি তীব্র জ্বরে আক্রান্ত হয়েছিলেন।
• Severe attack
- An attack of an illness is a short period in which you suffer badly from it.
- তীব্র আক্রমণ বা তীব্র অসুস্থতা।
Example sentence:
1. Most people who develop a quinsy will have just experienced a severe attack of tonsillitis.
2. He was rushed to the hospital after a severe attack of asthma.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Collins Dictionary. - 0° ≤ θ ≤ 90°এর জন্য sin θ এর সর্বোচ্চ মান কত?
- -1
- 0
- 1/2
- 1
প্রশ্ন: 0° ≤ θ ≤ 90° এর জন্য sin θ এর সর্বোচ্চ মান কত?
সমাধান:
আমরা জানি, 0° থেকে 90° এর মধ্যে sin θ এর মানগুলো হলো:
sin 0° = 0
sin 30° = 1/2
sin 45° = 1/√2
sin 60° = √3/2
sin 90° = 1দেখা যাচ্ছে যে, θ এর মান 0° থেকে বৃদ্ধি পেয়ে 90° হওয়ার সাথে সাথে sin θ এর মান 0 থেকে বৃদ্ধি পেয়ে 1 হয়।
সুতরাং, 0° ≤ θ ≤ 90° ব্যবধিতে sin θ এর সর্বনিম্ন মান 0 এবং সর্বোচ্চ মান 1।
সুতরাং, sin θ এর সর্বোচ্চ মান 1। - f(x) = √x ফাংশনটির ডোমেইন কত?
- (-∞, +∞)
- (0, -∞)
- (0, +∞)
- (-∞, 0)
প্রশ্ন: f(x) = √x ফাংশনটির ডোমেইন কত?
সমাধান:
একটি ফাংশনের ডোমেইন হলো x-এর সেই সমস্ত বাস্তব মানের সেট, যার জন্য ফাংশনটির মান বাস্তব হয় (অর্থাৎ অবাস্তব বা অসংজ্ঞায়িত হয় না)।প্রদত্ত ফাংশন: f(x) = √x
আমরা জানি, বর্গমূলের (√) ভেতর ঋণাত্মক সংখ্যা থাকলে তা অবাস্তব বা কাল্পনিক সংখ্যা হয়ে যায়। তাই ফাংশনটি সংজ্ঞায়িত হতে হলে বর্গমূলের ভেতরের অংশটি অবশ্যই শূন্য বা শূন্যের চেয়ে বড় হতে হবে।
অর্থাৎ, x ≥ 0
একে ব্যবধি বা ইন্টারভালের মাধ্যমে প্রকাশ করলে হয় [0, +∞)। এখানে থার্ড ব্র্যাকেট '[' দিয়ে বোঝানো হয়েছে যে 0 সংখ্যাটি ডোমেইনের অন্তর্ভুক্ত।
সুতরাং, f(x) = √x ফাংশনটির ডোমেইন হলো [0, +∞)।
∴ সঠিক উত্তর: গ) [0, +∞)