সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রটোকল অফিসার পদের পরীক্ষা - তারিখ: ১৫.০৭.২০২৬
চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড · পরীক্ষার সাল ২০২৬
- বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি?
- হাকালুকি
- হাইল
- চলনবিল
- পাথর চাওলি
• হাকালুকি হাওর:
- হাকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তম হাওর।
- এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি।
- অবস্থান: এটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে মৌলভীবাজার ও সিলেট জেলার সীমানায় অবস্থিত। মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া ও জুড়ী এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ — এই ৫টি উপজেলা জুড়ে বিস্তৃত।
- আয়তন: প্রায় ১৮,১১৫ হেক্টর বা ১৮১.১৫ বর্গ কিলোমিটার।
- হাকালুকি হাওড়ে ছোট-বড় প্রায় ২৩৮ থেকে ২৪০টি বিল রয়েছে।
- হাকালুকি হাওরের বিশাল জলরাশির মূল প্রবাহ হলো জুরী এবং পানাই নদী।
- শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে এবং এটি বাংলাদেশের অন্যতম প্রধান মৎস্য প্রজনন কেন্দ্র।
- এটি একটি 'প্রতিবেশ সংকটাপন্ন এলাকা' (ECA)।তথ্যসূত্র: i) বাংলাপিডিয়া।
ii) International Union for Conservation of Nature (IUCN) - Choose the correct spelling:
- Beaurocracy
- Burocracy
- Bureaucracy
- Beurocracy
• The correct spelling: গ) Bureaucracy.
• Bureaucracy (Noun)
- English Meaning: A system for controlling or
managing a country, company, or organization that is operated by a large number of officials employed to follow rules carefully.
- Bangla Meaning: আমলাতন্ত্র; আমলাদের পরিচালিত প্রশাসনিক ব্যবস্থা।
Example Sentences:
- She was fed up with all the red tape and bureaucracy.
- The unnecessary bureaucracy in local government.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - কোনটি দেশি শব্দ?
- জলপাই
- পেয়ারা
- পানি
- চকোলেট
• দেশি শব্দ - 'জলপাই'।

অন্যদিকে,
• পেয়ারা - পর্তুগিজ শব্দ।
• পানি - সংস্কৃত শব্দ।
• চকোলেট - ফরাসি শব্দ।
উল্লেখ্য, বাংলা ভাষার ব্যাকরণ, মাহবুবুল আলম অনুযায়ী, পানি - হিন্দি শব্দ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। - ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি?
- অক্ষর
- শব্দ
- বাক্য
- ধ্বনি
• ভাষার মূল উপাদান - ধ্বনি।
- ভাষা হলো বাক্যের সমষ্টি বাক্য গঠিত হয় শব্দ দিয়ে। আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম বা মূল উপাদান হলো ধ্বনি।তাছাড়া,
- বাক্যের মৌলিক উপাদান/ক্ষুদ্রতম - শব্দ।
- ভাষার মূল উপকরণ/প্রাণ - বাক্য।
- ভাষার মূল উপদান/ক্ষুদ্রতম একক ধ্বনি এবং বর্ণ হচ্ছে শব্দের গঠনগত একক।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
- বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস কোনটি?
- বৈতালিক
- কল্লতরু
- দৃষ্টি প্রদীপ
- একটি কালো মেয়ের কাহিনী
‘কল্পতরু’ উপন্যাস:
- ‘কল্পতরু’ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ-উপন্যাস।
- বঙ্গদর্শনে সমালোচনা করতে গিয়ে বঙ্কিমচন্দ্র কল্পতরুকে ‘বঙ্গভাষার একটি উৎকৃষ্ট উপন্যাস' আখ্যা দিয়েছেন।বঙ্কিমচন্দ্র মতপ্রকাশ করেছেন যে:
“বাবু ইন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় একখানি মাত্র গ্রন্থ প্রচার করিয়া বাঙ্গালায় প্রধান লেখকদিগের মধ্যে স্থান পাইবার যোগ্য বলিয়া পরিচিত হইয়াছেন।' তবে তিনি যে কল্পতরুকে আলালের ঘরের দুলাল ও হুতোম প্যাঁচার নকশা ওপরে স্থান দিয়েছেন, তার সঙ্গে অনেকেই একমত হবেন না।
অন্যদিকে,
• নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত ‘বৈতালিক' একটি উপন্যাস। উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৫৫ সালে।
• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস - দৃষ্টিপ্রদীপ।
• বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে রচিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস- 'একটি কালো মেয়ের কথা'।
ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়:
- ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের (১৮৪৯-১৯১১) জন্ম যদিও বর্ধমানের একটি গ্রামে, সাত মাস থেকে ন বছর বয়স পর্যন্ত তিনি ছিলেন পিতার কর্মস্থল পূর্ণিয়ায়। ফলে বাংলা ভাষা তাঁর ঠিকমতো রপ্ত হয়নি।
- ইন্দ্রনাথ পরবর্তী উচ্চ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিলেন এবং সাহিত্যিকরূপে প্রতিষ্ঠালাভ করে বাংলা ভাষা ও তার সংস্কার সম্পর্কে প্রবন্ধ ও অভিভাষণ লিখেছিলেন।
- বস্তুত বাংলা সাহিত্যে ব্যঙ্গ ও হাস্যরসের স্রষ্টা হিসেবে একসময়ে তিনি অতি উচ্চ স্থান অধিকার করেছিলেন।
- সাহিত্যক্ষেত্রে ইন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব অনেকটা আকস্মিক। তিনি যখন কলকাতা হাইকোর্টে ওকালতি করেন, তখন কিছুটা খেয়ালের বশেই ক্ষুদ্রকায় ব্যঙ্গকাব্য “উৎকৃষ্ট কাব্যম” (১৮৭০) রচনা করেন।
- পরে তারকনাথ গঙ্গোপাধ্যায়ের অনুরোধে লেখেন “কল্পতরু” (১৮৭৪)।উৎস: ‘কল্পতরু’ উপন্যাসের (ভূমিকা) ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
- ক্রিয়াপদের মূল অংশকে কী বলা হয়?
- বিভক্তি
- ধাতু
- প্রত্যয়
- সমাস
ক্রিয়াপদ:
- ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল।
- ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু।
- ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়।
যথা:
(১) ধাতু বা ক্রিয়ামূল এবং
(২) ক্রিয়া বিভক্তি।ধাতু বা ক্রিয়ামূল:
- বাংলা ভাষায় বহু ক্রিয়াপদ রয়েছে। এসকল ক্রিয়াপদেরমূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল।
ধাতু ৩ প্রকার। যথা-
- মৌলিক ধাতু,
- সাধিত ধাতু ও
- যৌগিক সংযোগমূলক ধাতু।ক্রিয়া বিভক্তি:
- ক্রিয়ামূলের সঙ্গে যেসব লগ্নক যুক্ত হয়ে ক্রিয়ার কাল ও পক্ষ নির্দেশিত হয়, সেগুলোকে ক্রিয়াবিভক্তি বলে।
যেমন,
- পড়ছি (পড়্ + ছি); এটা দিয়ে ঘটমান বর্তমান কালের পড়া ক্রিয়াকে বোঝায়।
- পড়বেন (পড়্ + বেন); এখানে সাধারণ ভবিষ্যৎ কালের পড়া ক্রিয়াকে বোঝায়।
- পড়ছিল (পড়্ + ছিল); একাহ্নে সাধারণ অতীত কালের পড়া ক্রিয়াকে বোঝায়।
উপরের উদাহরণগুলোতে '-ছি', '-বেন', '-ছিল'- এগুলো হলো ক্রিয়াবিভক্তি।উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
২) মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। - সার্কের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
- বাংলাদেশ
- শ্রীলংকা
- ভুটান
- পাকিস্তান
• সার্ক (SAARC):
- সার্ক এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- সার্ক গঠনের মূল উদ্যোক্তা দেশ হলো বাংলাদেশ।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: কাঠমান্ডু, নেপাল।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সার্কের প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- সার্কের বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার। (বাংলাদেশ)
[আপডেটেড তথ্যের জন্য প্রিমিয়াম সেকশন থেকে Dynamic Info Panel দেখুন]তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট।
- কোনটি কর্মধারয় সমাস?
- হাতঘড়ি
- চোখে-মুখে
- সেতার
- তেলে ভাজা
মধ্যপদলােপী কর্মধারয় সমাস:
- যেসকল কর্মধারয় সমাসে সমস্যমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লােপ পায়। এগুলাে মধ্যপদলােপী কর্মধারয় নামে পরিচিত।
যেমন:
- ঘি মাখানাে ভাত = ঘিভাত,
- হাতে পরা হয় যে ঘড়ি = হাতঘড়ি,
- ঘরে আশ্রিত জামাই = ঘরজামাই,
- বিজয় নির্দেশক পতাকা = বিজয়-পতাকা।
অন্যদিকে,
• অলুক দ্বন্দ্ব সমাস - চোখে ও মুখে = চোখেমুখে।
• সংখ্যাবাচক বহুব্রীহি সমাস - সে (তিন) তার যে যন্ত্রের = সেতার।
• অলুক তৎপুরুষ সমাস - তেলে ভাজা = তেলেভাজা।উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
- কোনটি সামরিক জোট নয়?
- ANZUS
- NAM
- CENTO
- NATO
- NAM (Non-Aligned Movement) একটি জোটনিরপেক্ষ আন্দোলন। এটি কোনো সামরিক জোট নয়।
• জোটনিরপেক্ষ আন্দোলন / Non-Aligned Movement - NAM:
- জোটনিরপেক্ষ আন্দোলন হলো শীতল যুদ্ধকালীন (Cold War) ভূ-রাজনৈতিক মেরুকরণের বাইরে থাকা উন্নয়নশীল দেশগুলোর একটি সর্ববৃহৎ আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চ।
- ন্যাম প্রতিষ্ঠার মূল ভিত্তি রচিত হয়েছিল ১৯৫৫ সালের ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনে।
- প্রতিষ্ঠা: ১৯৬১ খ্রিষ্টাব্দে যুগোস্লাভিয়ার বেলগ্রেড শহরে অনুষ্ঠিত প্রথম শীর্ষ সম্মেলনের মাধ্যমে 'ন্যাম' আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
- সদস্য সংখ্যা: ১২১টি।
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- ন্যাম-এর কোনো নির্দিষ্ট স্থায়ী সচিবালয় বা সদর দপ্তর নেই।
- এর মূল লক্ষ্য হলো সদস্য দেশগুলোর জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, নয়া-উপনিবেশবাদ, বর্ণবাদ, বিদেশি আগ্রাসন, দখলদারিত্ব ও হেজিমনির বিরুদ্ধে লড়াই।অন্যদিকে,
• ANZUS: এটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গঠিত একটি ত্রিদেশীয় সামরিক সহযোগিতা জোট।
• CENTO: Central Treaty Organization (CENTO) ছিল মধ্যপ্রাচ্যের একটি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট।
• NATO: North Atlantic Treaty Organization হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ইউরোপ অঞ্চলের দেশগুলোর সামরিক জোট।তথ্যসূত্র: ন্যাম ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট ।
- বাতাসে উষ্ণতা বাড়লে শব্দের গতির কী ধরণের পরিবর্তন হয়?
- কমে
- একই থাকে
- বাড়ে
- কোনটিই নয়
- বাতাসের তাপমাত্রা বাড়লে শব্দের গতি বাড়ে।
শব্দ ও তাপমাত্রার প্রভাব:
- বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি বাড়ে।
- 0°C বা 273k তাপমাত্রায় শব্দের বেগ 332ms-1।
- তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগ বেড়ে যায়।
- বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পেলেও শব্দের বেগ বৃদ্ধি পায়।
- তাপমাত্রা 1°C বা 1k বাড়লে বাতাসে শব্দের বেগ প্রায় 0.6ms-1 বৃদ্ধি পায়।
- মাধ্যম ভেদে শব্দের দ্রুতির পরিবর্তন হয়।
- মাধ্যম যত ঘন ও স্থিতিস্থাপক হয় শব্দের দ্রুতি তাতে তত বেশি হয়।
- বায়বীয় পদার্থে শব্দের দ্রুতি সবচেয়ে কম, তরল পদার্থের মধ্যে তা থেকে বেশি।
- কঠিন পদার্থের মধ্যে শব্দের দ্রুতি সবচেয়ে বেশি।
- বায়ু চাপের পরিবর্তনে বাতাসে শব্দের বেগ প্রভাবিত হয় না।অন্যান্য অপশন:
- কমে: বাতাসের তাপমাত্রা কমলে শব্দের গতি কমে।
- একই থাকে: তাপমাত্রা পরিবর্তিত হলে বাতাসে শব্দের গতি অপরিবর্তিত থাকে না।উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি; পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Science Expert, Live Publications.
- ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে?
- গোপালগঞ্জ
- শেরপুর
- নরসিংদী
- মুন্সিগঞ্জ
- কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer) বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। এটি বাংলাদেশের চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার উপর দিয়ে গেছে। প্রদত্ত অপশনগুলোর মধ্যে কেবল মুন্সিগঞ্জ জেলার উপর দিয়েই এই রেখাটি অতিক্রম করেছে।
কর্কটক্রান্তি রেখা:
- উত্তর গোলার্ধে ২৩.৫° উত্তর অক্ষরেখাকে কর্কটক্রান্তি রেখা নামে অভিহিত করা হয়।
- এটি বাংলাদেশের ১১টি জেলার উপর দিয়ে অতিক্রম করেছে।
- চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি অতিক্রম করেছে।
- বাংলাদেশ ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
- এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকে বাংলাদেশ অবস্থিত।
- এদেশ প্রায় ২০°৩৪′ উত্তর থেকে ২৬°৩৮' উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১′ পূর্ব থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত।
- বাংলাদেশের মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি এবং Science Expert, Live Publications.
- একটি বইয়ের মুল্য 24 টাকা। এই মুল্য বই তৈরির ব্যয়ের 80%। বাকি মূল্য সরকার ভুর্তকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভুর্তকি দেন?
- 10 টাকা
- 8 টাকা
- 6 টাকা
- 4 টাকা
প্রশ্ন: একটি বইয়ের মূল্য 24 টাকা। এই মূল্য বই তৈরির ব্যয়ের 80%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন?
সমাধান:
ধরি, বই তৈরির মোট ব্যয় = x টাকা
প্রশ্নমতে,
x টাকার 80% = 24 টাকা
বা, x × (80/100) = 24
বা, x × (4/5) = 24
বা, x = 24 × (5/4)
বা, x = 30অর্থাৎ, বই তৈরির মোট ব্যয় = 30 টাকা
এখন,
সরকারি ভর্তুকি = বই তৈরির মোট ব্যয় - বইয়ের মূল্য
= 30 - 24
= 6 টাকা∴ সরকার প্রতি বইয়ে 6 টাকা ভর্তুকি দেন।
- Find the odd pair of words:
- hot : heated
- leap : jump
- magnificent : splendid
- pertinent : irrelevant
সঠিক উত্তর: ঘ) pertinent : irrelevant.
ক) Hot : Heated
• Hot: [adjective]
English meaning: having a high temperature; producing heat.
Bangla meaning: গরম; তপ্ত; উত্তপ্ত; প্রতপ্ত; উষ্ণ।• Heated: [adjective]
English meaning:
- (of a person or discussion) full of anger and excitement.
- (of a room, building, etc.) made warmer using a heater.
Bangla meaning: উত্তপ্ত; উত্তেজিত।
সম্পর্ক: Hot: heated — শব্দ দুটি সমার্থক বা synonym.খ) Leap : Jump
• Leap: [verb]
English meaning: to jump high or a long way.
Bangla meaning: লাফ দেওয়া; লাফিয়ে পার হওয়া বা ডিঙানো।• Jump: [verb]
English meaning: to move quickly off the ground or away from a surface by pushing yourself with your legs and feet.
Bangla meaning: লাফ দেওয়া; ঝাঁপ দেওয়া; ঠিকরে বা ছিটকে ওঠা; কোনো আসন থেকে হঠাৎ উঠে পড়া।সম্পর্ক: Leap ও jump শব্দ দুটি সমার্থক বা synonym.
গ) Magnificent : Splendid
• Magnificent: [adjective]
English meaning: extremely attractive and impressive; deserving praise.
Bangla meaning: জাঁকজমকপূর্ণ; উল্লেখযোগ্য; চমকপ্রদ।• Splendid: [adjective]
English meaning:
- very impressive; very beautiful.
- excellent; very good.
Bangla meaning:
- জমকালো; চমৎকার।
- অত্যন্ত তৃপ্তিকর; অত্যন্ত সন্তোষজনক।সম্পর্ক: Magnificent ও splendid উভয় শব্দ দ্বারা অত্যন্ত চমৎকার, সুন্দর বা প্রশংসনীয় কিছু বোঝায়। তাই শব্দ দুটি synonym.
ঘ) Pertinent : Irrelevant
• Pertinent: [adjective]
English meaning: appropriate to a particular situation.
Bangla meaning: প্রত্যক্ষত সম্পর্কযুক্ত; প্রাসঙ্গিক।• Irrelevant: [adjective]
English meaning: not important to or connected with a situation.
Bangla meaning: অপ্রাসঙ্গিক; প্রস্তুতবহির্ভূত; অবান্তর; সম্বন্ধহীন।সম্পর্ক: Pertinent অর্থ প্রাসঙ্গিক বা আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। বিপরীতে, irrelevant অর্থ অপ্রাসঙ্গিক বা আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পর্কহীন। তাই শব্দ দুটি পরস্পরের antonym.
অপশনগুলো বিবেচনা করলে দেখা যায়—প্রথম তিনটি জোড়ায় শব্দগুলোর মধ্যে synonym বা সমার্থক সম্পর্ক রয়েছে। কিন্তু pertinent ও irrelevant পরস্পরের বিপরীতার্থক শব্দ।
সঠিক উত্তর: ঘ) pertinent : irrelevant.
Source:
- Oxford Advanced Learner’s Dictionary.
- Accessible Dictionary. - সার্বজনীন দ্রাবক বলা হয় কোনটিকে?
- তেল
- পানি
- দুধ
- মধু
- পানিকে (Water) সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ এটি অন্য যেকোনো তরলের তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক অজৈব ও জৈব পদার্থকে নিজের মধ্যে দ্রবীভূত করতে পারে। পানির অণুর পোলার প্রকৃতির (Polar nature) কারণেই এটি এমন চমৎকার দ্রাবক হিসেবে কাজ করে।
পানি:
- পানি একটি তরল পদার্থ।
- সাধারণ তাপমাত্রায় পানি তরল হলেও অত্যন্তশীতল অবস্থায় কঠিন বরফে পরিণত হয়। আবার উচ্চ তাপমাত্রায় গ্যাসীয় বাষ্পে পরিণত হয়।
- জীবজগতের সকল উদ্ভিদ ও প্রাণির দেহ গঠনের জন্য পানি একটি অপরিহার্য উপাদান।
- পানির অপর নাম জীবন।পানির ধর্ম:
- বিশুদ্ধ পানি স্বচ্ছ, স্বাদহীন, গন্ধহীন ও বর্ণহীন হয়ে থাকে।
- পানির কিছু সাধারণ ধর্ম নিম্নে উল্লেখ করা হলো-• গলনাঙ্ক:
- আমরা জানি শীতল অবস্থায় পানি কঠিন বরফ হিসেবে থাকে।
- প্রমাণ চাপে বরফ ০° সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়। অর্থাৎ পানির গলনাঙ্ক ০° সেলসিয়াস।• স্ফূটনাংক:
- প্রমাণ চাপে অর্থাৎ ৭৬০ মি মি পারদ চাপে পানি ১০০° সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়।
- অর্থাৎ পানির স্ফুটনাংক ১০০° সেলসিয়াস।• তড়িৎ পরিবাহিতা:
- বিশুদ্ধ পানি বিদ্যুৎ অপরিবাহী।
- তবে পানিতে আয়নিক লবণ দ্রবীভূত থাকলে তা তড়িৎ পরিবহন করে।
- তাই নদী পুকুর, ডোবা ইত্যাদির পানি বিদ্যুৎ পরিবাহী।• দ্রাবক:
- পানি একটি ভাল দ্রাবক।
- এটি বেশিরভাগ অজৈব লবণ এবং কিছু কিছু জৈব যৌগ দ্রবীভূত করতে পারে।
- এজন্য পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয়।• ঘনত্ব:
- ৪° সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয়।
- ৪° সেলসিয়াসের চেয়ে কম ও বেশি তাপমাত্রায় পানির ঘনত্ব কমতে থাতে।
- ৪° সেলসিয়াসে পানির ঘনত্ব ১ গ্রাম/কিউবিক সেন্টিমিটার বা ১০০০ কেজি/ঘনমিটার অর্থাৎ ১ সি সি পানির ভর ১ গ্রাম এবং ১ ঘন মিটিার পানির ভর ১০০০ কেজি।• অম্লত্ব ও ক্ষারকত্ব:
- বিশুদ্ধ পানি নিরপেক্ষ।
- অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় এটি অ্যাসিড বা ক্ষার কোন ধর্মই প্রদর্শন করে না।
- তবে এসিডের উপস্থিতিতে এটি ক্ষার হিসেবে আবার ক্ষারের উপস্থিতিতে এটি অ্যাসিড হিসেবে কাজ করে।
- বিশুদ্ধ অবস্থায় ২০°-২৭°C তাপমাত্রায় পানির pH হলো ৭, তবে উচ্চ তাপমাত্রার পানির pH ৭ এর নিচে।• পানির রাসায়নিক গঠন:
- পানি দুই পরমাণু হাইড্রোজেন ও এক পরমাণু অক্সিজেন দিয়ে গঠিত।
- এর আনবিক সংকেত H2O এবং আণবিক ভর ১৮।উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Science Expert, Live Publications.
- নিচের কোনটি বেশি স্থিতিস্থাপক?
- লোহা
- ইস্পাত
- রাবার
- কোনটিই নয়
- স্থিতিস্থাপকতা বলতে বোঝায় কোনো বস্তুর বিকৃতির পর আগের আকারে ফিরে আসার ক্ষমতা। যেসব পদার্থের এই ক্ষমতা বেশি, তাদের স্থিতিস্থাপকতাও বেশি। ইস্পাতের বিকৃতি প্রতিরোধ ক্ষমতা (elastic limit) রাবার, প্লাস্টিক লোহা ও তামার তুলনায় অনেক বেশি, তাই এটি সবচেয়ে বেশি স্থিতিস্থাপকতা প্রদর্শন করে।
স্থিতিস্থাপকতা:
- বল প্রয়োগ যদি কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়েরই পরিবর্তন ঘটে অর্থাৎ বস্তু বিকৃত হয় তাহলে প্রযুক্ত বল সরিয়ে নিলে যে ধর্মের ফলে বিকৃত বস্তু আগের আকার ও আয়তন ফিরে পায় তাকে স্থিতিস্থাপকতা বলে।
- যে বস্তুর বাঁধা দেওয়ার ক্ষমতা বেশি তার স্থিতিস্থাপকতাও বেশি হবে।
- লোহা ও রাবারের মধ্যে বাঁধা দেওয়ার ক্ষমতা লোহার বেশি তাই লোহা রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক।স্থিতিস্থাপক সীমা:
- বাহ্যিক বলের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত প্রত্যেক বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক।
- এই সীমাকে বস্তুটির উপাদানের স্থিতিস্থাপক সীমা বলা হয়।
- বিভিন্ন পদার্থের স্থিতিস্থাপক সীমা বিভিন্ন।
যেমন- ইস্পাতের স্থিতিস্থাপক সীমা খুব বেশি আবার রাবারের খুব কম।উৎস: পদার্থ প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; পদার্থবিজ্ঞান প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. শাহজাহান তপন) এবং Science Expert, Live Publications.
- Bangladesh is ........ largest Delta in the world.
- a
- one of
- only
- the
উত্তর: ঘ) the.
Complete sentence: Bangladesh is the largest Delta in the world.
• Superlative degree এর আগে সাধারণত "the" ব্যবহার করা হয়।
- Largest হলো large-এর superlative degree, তাই "the largest" সঠিক।গঠন:
the + superlative adjective + singular nounExample:
- Mount Everest is the highest mountain in the world.
- Bangladesh is the largest delta in the world.Other Options:
ক) a – ভুল। "a" হলো indefinite article, যা একটি অনির্দিষ্ট জিনিস বোঝাতে ব্যবহৃত হয়। কিন্তু superlative-এর সাথে "a/an" বসে না।
খ) one of – ভুল। "one of the largest deltas" বলা যেত (plural noun সহ), কিন্তু এখানে "Delta" singular এবং একক অর্থে (the largest - সবচেয়ে বড়) ব্যবহৃত হয়েছে, তাই "one of" এখানে ভুল।
গ) only – ভুল। "only" মানে "একমাত্র", যা এখানে ব্যাকরণগতভাবে বা অর্থগতভাবে সঠিক নয়। - একটি সরলরেখা (3, 5) বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় থেকে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমান অংশ ছেদ করে। সরলরেখাটির সমীকরণ কোনটি?
- - y + 2 = 0
- + y - 2 = 0
- 3x - 2y - 5 = 0
- 2x - y + 1 = 0
প্রশ্ন: একটি সরলরেখা (3, 5) বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় থেকে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমান অংশ ছেদ করে। সরলরেখাটির সমীকরণ কোনটি?
সমাধান:
ধরি, সরলরেখাটি x-অক্ষ থেকে a অংশ এবং y-অক্ষ থেকে - a অংশ ছেদ করে।তাহলে সরলরেখার ছেদক আকারের সমীকরণ,
(x/a) + {y/(-a)} = 1
বা, (x/a) - (y/a) = 1
বা, (x - y)/a = 1
বা, x - y = aযেহেতু সরলরেখাটি (3, 5) বিন্দু দিয়ে যায়,
তাই,
3 - 5 = a
⇒ a = - 2অতএব, সরলরেখার সমীকরণ,
x - y = - 2
বা, x - y + 2 = 0∴ নির্ণেয় সরলরেখার সমীকরণ হলো x - y + 2 = 0
- Fill in the blank with appropriate form of verb: The baby ....... for milk now.
- crying
- cried
- is crying
- are crying
সঠিক উত্তর: গ) is crying.
সঠিক বাক্য: The baby is crying for milk now.
- বাক্যে now আছে, যা কাজটি বর্তমানে চলছে বোঝায়। তাই এখানে Present Continuous Tense হবে।-------------
• At this moment, now, right now, gradually, step by step ইত্যাদি হচ্ছে present continuous tense indicator বা নির্দেশক।
- অর্থাৎ বাক্যে At this moment, now, right now নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present continuous tense এ হয়।• Present Continuous Tense:
- বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে present continuous tense হয়।
Other options,
- crying — helping verb নেই।
- cried — Past Indefinite Tense.
- are crying — plural subject-এর সঙ্গে ব্যবহৃত হয়। - The black umbrella is mine. The underlined word is a/an:
- adjective
- adverb
- verb
- preposition
The black umbrella is mine. The underlined word is an: adjective.
- বাক্যে black শব্দটি umbrella noun-টির রং বা গুণ বোঝাচ্ছে।
- যে শব্দ noun বা pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে, তাকে adjective বলে।
- অর্থাৎ, ছাতাটি কী রঙের? — কালো।
- অতএব, black হলো একটি adjective.
black: [adjective]
English meaning: having the very darkest colour, like coal or the sky at night.
Bangla meaning: কালো; কৃষ্ণবর্ণ; অন্ধকারময়; আলোহীন; বর্ণহীন।
Example:
She had curly black hair and hazel eyes.
Source: Oxford Dictionary. - কোন দেশটি বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার?
- ভারত
- চীন
- যুক্তরাষ্ট্র
- জাপান
• বাংলাদেশের একক বৃহত্তম বাণিজ্যিক অংশীদার / Largest Trading Partner:
- চীন হলো বাংলাদেশের একক বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) তথ্য অনুযায়ী, বাংলাদেশের মোট আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ২০% থেকে ২১%-এরও বেশি এককভাবে চীনের সাথে সম্পন্ন হয়ে থাকে ।
⇒ বাংলাদেশের বাণিজ্যিক অংশীদার রাষ্ট্রসমূহ:
• চীন:
- চীন মূলত বাংলাদেশের বৃহত্তম আমদানি উৎস।
- চীনের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সবচেয়ে বেশি, যা প্রায় ২২-২৪ বিলিয়ন ডলার।
- বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের জন্য প্রয়োজনীয় টেক্সটাইল কাঁচামাল, ভারী যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স সামগ্রী এবং রাসায়নিক উপাদানের সিংহভাগই চীন থেকে আমদানি করা হয়।
• ভারত:
- ভৌগোলিক ঘনিষ্ঠতার কারণে ভারত বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।
- ভারত থেকে বাংলাদেশ মূলত তুলা, সুতা, জ্বালানি এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী আমদানি করে থাকে।• যুক্তরাষ্ট্র:
- একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র হলো বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার।
- বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান হাতিয়ার তৈরি পোশাক (RMG)-এর সবচেয়ে বড় ক্রেতা হলো যুক্তরাষ্ট্র।• ইউরোপীয় ইউনিয়ন (EU)
- অর্থনৈতিক বা আঞ্চলিক জোট হিসাবে ইউরোপীয় ইউনিয়ন (EU) সামগ্রিকভাবে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।
- জোটগতভাবে ইইউ-এর দেশগুলো (যেমন—জার্মানি, ফ্রান্স, স্পেন) বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে থাকে।তথ্যসূত্র: i) The Observatory of Economic Complexity (OEC)
ii) The Financial Express.
iii) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। - পানির ছোট ফোটা গোলাকৃতি হওয়ার কারণ কোনটি?
- পৃষ্ঠটান
- পানির ঘনত্ব কম
- পানি তরল পদার্থ
- কোনটিই নয়
- পানির ছোট ফোঁটা গোলাকৃতি হওয়ার মূল কারণ হলো পৃষ্ঠটান (Surface Tension)। তরলের অণুগুলোর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বা সংসক্তি বলের কারণে তরল তার পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বনিম্ন রাখার চেষ্টা করে।
তলটান বা পৃষ্ঠটান:
- তরলের একক দৈর্ঘ্যের উপর যে পরিমাণ আকর্ষণ থাকে তাকে এ তরলের পৃষ্ঠটান বলে।
- পৃষ্ঠটান এর কারণে যেসব ঘর্টনা ঘটে তা হলো-
• নদীর তীরে ভেজা বালুর উপর দিয়ে হেঁটে যাবার সাথে সাথে বালু নিজ স্থানে চলে আসা।
• বৃষ্টির পানি গোলাকার বা কাঁচের উপর ছড়ানো একটু পারদ গোলাকার আকার ধারন করা।
• সুঁচ পানিতে ভাসা।
• পানির উপর তেল ছড়িয়ে পড়া।- পানির ছোট ফোটা পানির পৃষ্ঠটান গুণের কারণে গোলাকৃতির হয়।
- পানির ফোঁটাগুলি পৃষ্ঠ স্তরের সমন্বিত শক্তি দ্বারা একটি গোলাকার আকৃতি হয়।
- মাধ্যাকর্ষণ সহ অন্যান্য শক্তির অনুপস্থিতিতে, কার্যত সমস্ত তরলের ফোঁটাগুলি প্রায় গোলাকার হবে।উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং Science Expert, Live Publications.
- 'জুলাই সনদ' কবে স্বাক্ষরিত হয়?
- ১৫ অক্টোবর ২০২৫
- ১৬ অক্টোবর ২০২৫
- ১৭ অক্টোবর ২০২৫
- ১৮ অক্টোবর ২০২৫
• জুলাই জাতীয় সনদ ২০২৫:
- ১৭ অক্টোবর, ২০২৫ সালে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় 'জুলাই জাতীয় সনদ- ২০২৫' এ স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
- জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্যরাও জুলাই সনদে স্বাক্ষর করেন।
- জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হন ২৫টি রাজনৈতিক দলের নেতারা।
- জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ দিলেও তাতে সই করেনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন দল গণফোরাম।
- এছাড়াও, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিরা অংশ নেননি।
- এছাড়া বামপন্থী চারটি রাজনৈতিক দল - বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ অংশ নেয়নি।
⇒ উদেশ্য: ২০২৪ সালের ঐতিহাসিক 'জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান'-এর চেতনাকে ধারণ করে রাষ্ট্রীয় কাঠামো, বিচার বিভাগ, আইনসভা এবং প্রশাসনিক ব্যবস্থার আমূল সংস্কার নিশ্চিত করা।
- এই সনদে মোট ২৮টি প্রধান পয়েন্ট বা সংস্কার প্রস্তাবনা রয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ নির্দিষ্ট করা, আইনসভায় নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধি, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো এবং মৌলিক অধিকারের পরিধি বিস্তৃত করার মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছেতথ্যসূত্র: প্রথম আলো ও ডেইলি স্টার বাংলা।
- sinθ + cosθ = √2 হলে θ = ?
- 30°
- 45°
- 60°
- 0°
প্রশ্ন: sinθ + cosθ = √2 হলে, θ = ?
সমাধান:
sinθ + cosθ = √2
⇒ sinθ = √2 - cosθ
⇒ sin2θ = (√2 - cosθ)2
⇒ 1 - cos2θ = (√2)2 - 2.√2.cosθ + cos2θ
⇒ 1 - cos2θ = 2 - 2√2cosθ + cos2θ
⇒ 2 cos2θ - 2√2cosθ + 1 = 0
⇒ (√2cosθ - 1)2 = 0
⇒ √2cosθ - 1 = 0
⇒ √2cosθ = 1
⇒ cosθ = 1/√2
⇒ cosθ = cos 45°
⇒ θ = 45° - WIPO-এর সদর দপ্তর কোথায়?
- নিউইয়র্ক
- রোম
- জেনেভা
- লন্ডন
• বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (WIPO):
- পূর্ণ নাম: World Intellectual Property Organization
- WIPO হচ্ছে মেধাস্বত্ব সুরক্ষার জন্য জাতিসংঘের বিশেষ সংস্থা।
- প্রতিষ্ঠিত: ১৯৬৭ সালে।
- সদস্য সংখ্যা: ১৯৪টি।
- জাতিসংঘের বিশেষ সংস্থা হয়: ১৯৭৪ সাল থেকে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী মেধাস্বত্ব সুরক্ষার মাধ্যমে উদ্ভাবন ও সৃজনশীলতা বৃদ্ধি করতে কাজ করছে।তথ্যসূত্র: WIPO ওয়েবসাইট।
- Antonym of ‘reckless'.
- careless
- cautious
- thoughtless
- irresponsible
সঠিক উত্তর: খ) cautious
• Reckless: [adjective]
English meaning: showing a lack of care about danger and the possible results of your actions.
Bangla meaning: বেপরোয়া; অবিবেচক; অসতর্ক।Other options:
ক) Careless: [adjective]
English meaning: not giving enough attention and thought to what you are doing, so that you make mistakes.
Bangla meaning: অসতর্ক; অমনোযোগী; অবহেলাপূর্ণ।খ) Cautious: [adjective]
English meaning: being careful about what you say or do, especially to avoid danger or mistakes.
Bangla meaning: সতর্ক; সাবধানী; বিচক্ষণ।গ) Thoughtless: [adjective]
English meaning: not caring about the possible effects of your words or actions on other people.
Bangla meaning: অবিবেচক; চিন্তাহীন; অসচেতন।ঘ) Irresponsible: [adjective]
English meaning: not showing a proper sense of responsibility.
Bangla meaning: দায়িত্বজ্ঞানহীন; দায়িত্বহীন।অপশনগুলো বিবেচনা করলে দেখা যায়, reckless অর্থ বেপরোয়া বা অসতর্ক। এর বিপরীত অর্থ হলো সতর্ক ও সাবধানী, যা cautious শব্দটি প্রকাশ করে।
সঠিক উত্তর: খ) cautious.
Source:
- Oxford Advanced Learner’s Dictionary.
- Accessible Dictionary. - 2x + 2/x = 3 হলে x2 + 1/x2 এর মান কত?
- 1/2
- 1/3
- 1/5
- 1/4
প্রশ্ন: 2x + 2/x = 3 হলে x2 + 1/x2 এর মান কত?
সমাধান:
2x + (2/x) = 3
⇒ x + (1/x) = 3/2এখন,
x2 + (1/x)2
= {x + (1/x)}2 - 2 × x × (1/x)
= (3/2)2 - 2
= (9/4) - 2
= (9 - 8)/4
= 1/4∴ x2 + 1/x2 এর মান = 1/4
- I have already ....... three cups of coffee.
- took
- take
- takes
- taken
সঠিক উত্তর: ঘ) taken.
সঠিক বাক্য: I have already taken three cups of coffee.
অর্থ: আমি ইতোমধ্যে তিন কাপ কফি পান করেছি।• "have/has + already" - Present Perfect Tense.
- "Already" শব্দটি বোঝায় কাজটি সম্প্রতি সম্পন্ন হয়েছে, যার প্রভাব বর্তমানেও আছে — এটি Present Perfect Tense-এর বৈশিষ্ট্য।
- এখানে "have" দেওয়া আছে, তাই এর পরে verb-এর past participle বসবে — "take" এর past participle হলো "taken".
-----------
কোনো বাক্যে Already, just, yet, recently, lately, ever, just now, still etc ইত্যাদি হচ্ছে present perfect tense indicator বা নির্দেশক।
- অর্থাৎ বাক্যে Already, just, yet, recently, lately, ever, just now, still নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present perfect tense এ হয়।• Present Perfect Tense:
- কোন কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বর্তমান এরূপ বুঝাতে Present Perfect Tense হয়।
- Structure: Subject + has/have + V3 + extension.
Other Options:ক) took – ভুল। এটি verb-এর 2nd form (Past Simple), যা "have" এর সাথে ব্যবহার হয় না। "have" এর পরে সবসময় 3rd form বসে।
খ) take – ভুল। এটি base form (present form), যা "have" এর সাথে ব্যাকরণগতভাবে সঠিক নয়।
গ) takes – ভুল। এটি present simple-এর 3rd person singular form (he/she/it takes), যা "have" এর সাথে ব্যবহৃত হয় না। - একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 11. লব থেকে 2 বিয়োগ করলে ও হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। ভগ্নাংশটি কত?
- 6/5
- 5/6
- 3/4
- 2/3
প্রশ্ন: একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 11. লব থেকে 2 বিয়োগ করলে ও হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। ভগ্নাংশটি কত?
সমাধান:
ধরি, ভগ্নাংশটি = ক/খ
দেওয়া আছে,
ক + খ = 11
∴ ক = 11 - খ ______(1)এবং, লব থেকে 2 বিয়োগ ও হরের সাথে 3 যোগ করলে,
(ক - 2)/(খ + 3) = 1/2
⇒ 2(ক - 2) = খ + 3
⇒ 2ক - 4 = খ + 3
⇒ 2ক - খ = 7
⇒ 2(11 - খ) - খ = 7
⇒ 22 - 2খ - খ = 7
⇒ 22 - 3খ = 7
⇒ 3খ = 22 - 7
⇒ 3খ = 15
⇒ খ = (15/3)
∴ খ = 5(1) নং হতে,
∴ ক = 11 - 5 = 6
∴ ভগ্নাংশ = 6/5 - মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত আছে?
- ২টি
- ৪টি
- ৩টি
- ৫টি
• বাংলাদেশের ভৌগোলিক অবস্থান:
- বাংলাদেশ ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
- এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকে বাংলাদেশ অবস্থিত।
- বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কুচবিহার জেলা এবং আসাম ও মেঘালয়, পূর্বে আসাম ও ত্রিপুরা রাজ্য এবং মিয়ানমার অবস্থিত। আর দক্ষিণে রয়েছে বিস্তৃত বঙ্গোপসাগর।
- ভূ-রাজনৈতিক কারণে দক্ষিণ এশিয়া, দক্ষিণ- পূর্ব এশিয়া এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ায় বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- এদেশ প্রায় ২০°৩৪' উত্তর থেকে ২৬°৩৮' উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১' পূর্ব থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত।
- বাংলাদেশের মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
- ফলে এদেশ ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত।
- বাংলাদেশের স্থলভাগ ভারত ও মিয়ানমার দ্বারা বেষ্টিত।
- বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা: ৩২টি।
- ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা: ৩০টি।
- মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা: ৩টি। যথা: রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার।
- বাংলাদেশ,ভারত ও মায়ানমার এই তিনটি দেশের যৌথ সীমান্ত রয়েছে রাঙ্গামাটি জেলার।তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, দশম শ্রেণি- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- গঠন বিচারে বাংলা বাক্য কত প্রকার?
- ২ প্রকার
- ৩ প্রকার
- ৪ প্রকার
- ৫ প্রকার
• গঠনগত ভাবে বাক্য - ৩ প্রকার।
যেমন:
১. সরল বাক্য,
২. জটিল বাক্য,
৩. যৌগিক বাক্য।সরল বাক্য:
- একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে।
যেমন:
- জেসমিন সবার জন্য চা বানিয়েছে।জটিল বাক্য:
- একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।
যেমন:
- যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।যৌগিক বাক্য:
- এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে।
যেমন:
- রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
- The new officer is not only talented ............ interested to learn new things.
- also
- and also
- but also
- so
সঠিক উত্তর: গ) but also.
Correct sentence: The new officer is not only talented but also interested in learning new things.
অর্থ: নতুন কর্মকর্তাটি শুধু মেধাবীই নন, নতুন বিষয় শিখতেও আগ্রহী।
• Not only-এর সঙ্গে সাধারণত but also ব্যবহৃত হয়।Structure: Not only + word/phrase + but also + parallel word/phrase.
-----------
• Use of Not only.... but also:
- Not only যদি subject এর আগে বসে তাহলে But also-ও subject এর আগে বসে।
- আবার Not only যদি object এর আগে বসে তাহলে But also-ও object এর আগে বসে।• Structure:
• Subject + verb + not only + noun/adjective/adverb + but also + noun/adjective/adverb. Or,
• Subject + not only + adverb + but also + adverb.Example:
- Robert is not only talented but also handsome.
- He writes not only correctly but also neatly.
- Beth plays not only the guitar but also the violin.Other Options:
ক) also – ভুল। শুধু "also" ব্যবহার করলে "not only" এর সাথে সঠিক জোড়া তৈরি হয় না। এটি অসম্পূর্ণ correlative structure.
খ) and also – ভুল। "not only" এর সাথে "and also" ব্যাকরণগতভাবে গ্রহণযোগ্য জোড়া নয়।
ঘ) so – ভুল। "so" কারণ-ফলাফল (cause-effect) বোঝাতে ব্যবহৃত হয়, যা এখানে অর্থগতভাবে সঠিক না।Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
- Helal will discuss the issue with Hamid ....... phone.
- in
- over
- by
- on
সঠিক উত্তর: গ) by.
Correct sentence: Helal will discuss the issue with Hamid by phone.
অর্থ: হেলাল হামিদের সঙ্গে ফোনে বিষয়টি আলোচনা করবে।
- By phone অর্থ টেলিফোনের মাধ্যমে। এখানে যোগাযোগের মাধ্যম বোঝানো হয়েছে, তাই by হবে।--------
• Phone শব্দটির পূর্বে preposition হিসাবে by বসে।
- কিন্তু the phone এর পূর্বে over/on, preposition হিসাবে বসে।
উল্লিখিত প্রশ্নের এখানে phone-এর আগে the নেই, তাই by বসবে।- By phone → যখন phone এর আগে the থাকে না।
Example: The company can be reached by phone.- On the phone / Over the phone → যখন phone এর আগে the থাকে।
Example: She spent hours on the phone.
Example: You can arrange it over the phone.Source: Cambridge Dictionary.
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করেন?
- ২৩শে মে, ১৮৯৯
- ২৪শে মে, ১৮৯৯
- ২৫শে মে, ১৮৯৯
- ২৬শে মে, ১৮৯৯
কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ:
- অগ্নি-বীণা,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- মরুভাস্কর,
- সর্বহারা,
- ফণি-মনসা,
- চক্রবাক,
- সাম্যবাদী,
- ছায়ানট,
- নতুন চাঁদ,
- পুবের হাওয়া,
- জিঞ্জির,
- বিষের বাঁশি,
- দোলনচাঁপা ইত্যাদি।কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধনহারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।উৎস:
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া। - He had all the money in the world; ........ he was sad.
- why
- still
- if
- because
সঠিক উত্তর: খ) still.
সঠিক বাক্য: He had all the money in the world; still, he was sad.
অর্থ: তার পৃথিবীর সব অর্থ-সম্পদ ছিল; তবুও সে দুঃখী ছিল।
এখানে বাক্যের দুটি অংশের মধ্যে বৈপরীত্য প্রকাশ পেয়েছে—
- তার পৃথিবীর সব অর্থ-সম্পদ ছিল;
- তবুও সে দুঃখী ছিল।
- Still এখানে nevertheless / yet অর্থে ব্যবহৃত হয়েছে, যার বাংলা অর্থ তবুও, তা সত্ত্বেও।Options,
ক) why:
- কী কারণে; কেন; কীসের দরুন; কী উদ্দেশ্যে।খ) still:
- এতদসত্ত্বেও; তারপরও, তবুও।গ) if:
- যদি।ঘ) because:
- (১) সে-কারণে; কেননা; যেহেতু (২) জন্য; দরুন।- অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে still বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Source: Accessible Dictionary. - বাংলা ভাষা আন্দোলনের 'শহীদ দিবস' কোন সালে আন্তর্জাতিক স্বীকৃতি পায়?
- ১৯৯৮
- ১৯৯৯
- ২০০০
- ২০০১
• আন্তর্জাতিক মাতৃভাষা দিবস:
- বাংলা ভাষা আন্দোলনের শহীদ দিবস '২১ ফেব্রুয়ারি' -কে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো (UNESCO)।
- ১৭ নভেম্বর ১৯৯৯ সালে ইউনেস্কোর ৩০তম সাধারণ অধিবেশনে এই প্রস্তাব গৃহীত হয়।
- ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হচ্ছে।
- এটি ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য, বহুভাষিকতা এবং মাতৃভাষায় শিক্ষার গুরুত্ব প্রচারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
- দিবসটি বাংলাদেশের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে সারা বিশ্বে স্বীকৃতি লাভ করেছে।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে ঢাকায় ছাত্ররা উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেন। পুলিশের গুলিতে রফিক, সালাম, বরকত, জব্বারসহ কয়েকজন শহীদ হন।
- এই ঐতিহাসিক আত্মত্যাগের স্মরণে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি 'শহীদ দিবস' ও 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালিত হয়।তথ্যসূত্র: ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট।
- কোন দেশকে 'রেইনবো নেশন' বলা হয়?
- জাপান
- নরওয়ে
- দক্ষিণ আফ্রিকা
- যুক্তরাজ্য
• দক্ষিণ আফ্রিকা:
- অফিসিয়াল নাম: Republic of South Africa
- দক্ষিণ আফ্রিকা দেশটি আফ্রিকা মহাদেশের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত।
- এটি সমৃদ্ধ খনিজ সম্পদ ও ঐতিহাসিক বর্ণবাদবিরোধী আন্দোলনের জন্য বিশ্বজুড়ে পরিচিত।
- দেশটির তিনটি প্রশাসনিক রাজধানী রয়েছে — প্রিটোরিয়া (প্রশাসনিক), কেপটাউন (আইনসভা) এবং ব্লুমফন্টেইন (বিচার বিভাগ)।
- বর্ণ ও সংস্কৃতির বিশাল বৈচিত্র্যের কারণে দেশটিকে 'রেইনবো নেশন' বা 'রামধনুর দেশ' বলা হয়।
- প্রদেশ: ৯টি।
- ভাষা: দাপ্তরিক ভাষা ১২টি।
- মুদ্রা: সাউথ আফ্রিকান র্যান্ড (ZAR)।
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক গণতন্ত্র।
- শান্তিতে নোবেলজয়ী বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলা এই দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন।
- বর্ণবাদের বিরুদ্ধে তার লড়াই ও দীর্ঘ ২৭ বছরের কারাজীবন বিশ্ব ইতিহাসে অনন্য।তথ্যসূত্র: i) Britannica
ii) South Africa Gateway - বাংলাদেশ-ভারত স্থলসীমানা চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
- ১৯৭৪
- ১৯৭৩
- ১৯৭৫
- ১৯৭২
• বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি / Land Boundary Agreement - LBA:
- এটি বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘ ৬৮ বছরের পুরনো সীমান্ত ও ছিটমহল সমস্যা নিরসনে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক চুক্তি।
- এটি ইতিহাসে "মুজিব-ইন্দিরা চুক্তি" নামেও বহুল পরিচিত।
- দেশভাগের সময় স্যার সিরিল র্যাডক্লিফের ত্রুটিপূর্ণ মানচিত্রের কারণে দুই দেশের সীমান্তে বেশ কিছু বিরোধপূর্ণ অঞ্চল এবং ছিটমহল তৈরি হয়।
- এই জটিলতা নিরসনে ১৯৭৪ সালের ১৬ মে নতুন দিল্লিতে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঐতিহাসিক স্থল সীমান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
- ২০১৫ সালের মে মাসে ভারতের ১০০তম সংবিধান সংশোধনী বিল পাসের মাধ্যমে এই চুক্তির আইনি অনুমোদন দেওয়া হয়।
- ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাত (১ আগস্ট) থেকে এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।
- চুক্তির অধীনে দুই দেশের মধ্যে মোট ১৬২টি ছিটমহল বিনিময় হয়। বাংলাদেশ ভারতের অভ্যন্তরে থাকা নিজের ৫১টি ছিটমহল (৭,১১০ একর) ভারতকে ছেড়ে দেয়।
- বিপরীতে, বাংলাদেশের ভূখণ্ডে থাকা ভারতের ১১১টি ছিটমহল (১৭,১৬০ একর) বাংলাদেশের মানচিত্রে অন্তর্ভুক্ত হয়। এর ফলে নিট হিসাবে বাংলাদেশ প্রায় ১০,০৫০ একর অতিরিক্ত ভূমি লাভ করে।তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন, বিবিসি ও আল জাজিরা।
- The team is ....... eleven players.
- made of
- made up of
- made up
- made
সঠিক উত্তর: খ) made up of.
সঠিক বাক্য: The team is made up of eleven players.
• Make up of - একটি Phrasal Verb.
- Be made up of অর্থ হলো কোনো ব্যক্তি বা বস্তুর সমন্বয়ে গঠিত হওয়া।• অন্যান্য অপশনগুলোর মধ্যে -
ক) Make of - কোনোকিছু থেকে সরাসরি তৈরি।
- The table is made of wood.গ) Make up - মনস্থির করা।
- She has not made up her mind.ঘ) made – ভুল। এককভাবে "made" ব্যবহার করলে অর্থ অস্পষ্ট থাকে।
Source: Accessible Dictionary. - বাংলাদেশ কোন আঞ্চলিক সংস্থার সদস্য নয়?
- BIMSTEC
- SCO
- IORA
- D-8
→ বাংলাদেশ 'সাংহাই সহযোগিতা সংস্থা' (SCO) -এর পূর্ণাঙ্গ সদস্য নয়।
• সাংহাই সহযোগিতা সংস্থা (SCO):
- SCO এর পূর্ণরূপ: Shanghai Cooperation Organisation.
- সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) হলো একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।
- এটি চীন ও রাশিয়ার নেতৃত্বাধীন আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- গঠিত হয়: ১৫ জুন, ২০০১ সাল।
- সদরদপ্তর: বেইজিং, চীন।- বর্তমান সদস্য দেশ: ১০টি।
- সদস্য দেশ: রাশিয়া, চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ।
- সর্বশেষ সদস্য: বেলারুশ।
- অফিসিয়াল ভাষা: চাইনিজ এবং রাশিয়ান।অন্যদিকে,
- বাংলাদেশ BIMSTEC এর অন্যতম প্রতিষ্ঠাতা ও স্থায়ী সদস্য।
- বাংলাদেশ IORA - Indian Ocean Rim Association -এর একটি সক্রিয় পূর্ণাঙ্গ সদস্য।
- বাংলাদেশ মুসলিম প্রধান ৮টি উন্নয়নশীল দেশের অর্থনৈতিক জোটের D-8 বা Developing-8 এর বাংলাদেশ অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।
তথ্যসূত্র: সাংহাই সহযোগিতা সংস্থা (SCO), BIMSTEC, IORA ও D-8 ওয়েবসাইট। - x² + y² - 6x - 8y - 24 = 0 বৃত্তের ব্যাসার্ধ কত?
- 8
- 7
- 6
- 5
প্রশ্ন: x2 + y2 - 6x - 8y - 24 = 0 বৃত্তের ব্যাসার্ধ কত?
সমাধান:
দেওয়া আছে,
x2 + y2 - 6x - 8y - 24 = 0এখন,
x2 - 6x + y2 - 8y = 24 _______(1)
(1) নং সমীকরণ থেকে পাই,
x2 - 6x = (x - 3)2 - 9 _________(2)
এবং,
y2 - 8y = (y - 4)2 - 16 _________(3)(1) নং সমীকরণে (2) এবং (3) নং এর মান বসিয়ে পাই,
(x - 3)2 - 9 + (y - 4)2 - 16 = 24
⇒ (x - 3)2 + (y - 4)2 - 25 = 24
⇒ (x - 3)2 + (y - 4)2 = 49
⇒ (x - 3)2 + (y - 4)2 = 72আমরা জানি, বৃত্তের আদর্শ সমীকরণ,
(x - h)2 + (y - k)2 = r2
এখানে,
r2 = 49
∴ r = 7সুতরাং, বৃত্তের ব্যাসার্ধ = 7 একক।
- সাপের উপদ্রব কমাতে কোন এসিড ব্যবহৃত হয়?
- সাইট্রিক এসিড
- হাইড্রোক্লোরিক এসিড
- কার্বোলিক এসিড
- সালফিউরিক এসিড
- কার্বোলিক এসিডের (যার রাসায়নিক নাম ফেনল) একটি অত্যন্ত তীব্র এবং ঝাঁজালো গন্ধ রয়েছে। আমাদের উপমহাদেশে, বিশেষ করে গ্রামীণ এলাকায়, সাপের উপদ্রব কমাতে বা ঘরবাড়ি থেকে সাপ দূরে রাখতে ঐতিহ্যগতভাবে এর ব্যবহার রয়েছে।
এসিডের ব্যবহার:
- দৈনন্দিন জীবনে এবং শিল্প কারখানায় এসিডের ব্যবহার অনস্বীকার্য।
যেমন-
- সোনার গহনা তৈরির সময় নাইট্রিক এসিড ব্যবহার করা হয়।
– আইপিএস, গাড়ি, মাইক বাজানোর সময়, সৌর বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে সালফিউরিক এসিড ব্যবহৃত হয়।
- বাসাবাড়িতে সাপের উপদ্রব কমানোর জন্য কার্বোলিক এসিড (যাকে ফিনলও বলা হয়) ব্যবহৃত হয়।
- আমাদের খাদ্যদ্রব্য হজম করার জন্য পাকস্থলীতে যে এসিড অত্যাবশ্যকীয় তা হলো হাইড্রোক্লোরিক এসিড।
- সার কারখানায় অতি প্রয়োজনীয় একটি উপাদান হলো সালফিউরিক এসিড।
- এছাড়া ডিটারজেন্ট থেকে শুরু করে নানারকম রং, ঔষধপত্র, কীটনাশকসহ পেইন্ট, কাগজ, বিস্ফোরক ও রেয়ন তৈরিতে প্রচুর সালফিউরিক এসিড ব্যবহৃত হয়।
- কোনো একটি দেশ কতটা শিল্পোন্নত তা বিচার করা হয় ঐ দেশ কতটুকু সালফিউরিক এসিড ব্যবহার করে তার উপর ভিত্তি করে।
- ইস্পাত তৈরির কারখানা, ঔষধ, চামড়া শিল্প ইত্যাদি অনেক শিল্পে হাইড্রোক্লোরিক এসিড এসিড ব্যবহৃত হয়।
- সার কারখানায়, বিস্ফোরক প্রস্তুতি, খনি থেকে মূল্যবান ধাতু যেমন- সোনা আহরণে ও রকেটে জ্বালানির সাথে নাইট্রিক এসিড এসিড ব্যবহৃত হয়।উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি এবং Science Expert, Live Publications.
- If I knew his office address, I ......... you.
- told
- have tell
- would tell
- should tell
সঠিক উত্তর: গ) would tell.
সঠিক বাক্য: If I knew his office address, I would tell you.
বাংলা অর্থ: আমি যদি তার অফিসের ঠিকানা জানতাম, তাহলে তোমাকে বলতাম।
- এটি Second Conditional Sentence.
• Second Conditional এর নিয়মানুযায়ী -
- If + past indefinite + subject + would/could/might + verb এর base form + ext.
- অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে। - log3(1/9) এর মান কত?
- - 2
- - 3
- - 1
- - 4
প্রশ্ন: log3(1/9) এর মান কত?
সমাধান:
আমরা জানি,
1/9
= 1/32
= 3 -2তাই,
log3(1/9)
= log3(3-2)
= -2কারণ, loga(an) = n
∴ log3(1/9) = - 2 - কাজী নজরুল ইসলামের কাব্য খ্যাতি প্রচারে কোন পত্রিকার অবদান রয়েছে?
- সওগাত
- মোসলেম ভারত
- কালি ও কলম
- সমকাল
মোসলেম ভারত:
- ‘মোসলেম ভারত’ পত্রিকাটি কবি মোজাম্মেল হক-এর সম্পাদনায় কলকাতা থেকে ১৩২৭ বঙ্গাব্দের বৈশাখ (১৯২০ খ্রিস্টাব্দ) মাসে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
- প্রথম বছর এটি নিয়মিত প্রকাশিত হলেও পরবর্তী বছর অনিয়মিতভাবে প্রকাশিত হয়।
- সব মিলিয়ে পত্রিকাটির ১৭টি সংখ্যা প্রকাশিত হয়।
- পত্রিকার প্রতিটি সংখ্যার সূচনায় রবীন্দ্রনাথ ঠাকুর-এর বাণী মুদ্রিত হতো।
- ‘মোসলেম ভারত’ কাজী নজরুল ইসলাম-এর সাহিত্যজীবনের প্রতিষ্ঠা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- পত্রিকার প্রায় প্রতিটি সংখ্যায় নজরুলের একাধিক রচনা প্রকাশিত হয়।
- তাঁর ‘কামাল পাশা’, ‘মোহররম’, ‘সাত-ইল-আরব’, ‘বিদ্রোহী’ এবং ধারাবাহিক উপন্যাস ‘বাঁধন-হারা’ সহ নানা ধরনের রচনা এই পত্রিকায় প্রকাশিত হয়।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
- Which is not a synonym of ‘'lopsided'.
- even
- uneven
- asymmetrical
- skewed
সঠিক উত্তর: ক) even
• Lopsided: [adjective]
English meaning:
- having one side lower, smaller, etc. than the other.
- lacking balance; with a lot more attention, points, votes, etc. on one side than the other.
Bangla meaning: একপেশে; অসমান; ভারসাম্যহীন; একদিকে হেলে থাকা।Other options:
ক) Even: [adjective]
English meaning: smooth, level and flat.
Bangla meaning: সমান; সমতল; মসৃণ; ভারসাম্যপূর্ণ।খ) Uneven: [adjective]
English meaning: not level, smooth or flat.
Bangla meaning: অসমান; অমসৃণ; উঁচুনিচু; অনিয়মিত।গ) Asymmetrical: [adjective]
English meaning: having parts on either side that do not match or are not the same size or shape.
Bangla meaning: অসমমিত; প্রতিসাম্যহীন; অসম আকৃতিবিশিষ্ট।ঘ) Skewed: [adjective]
English meaning: not straight or level.
Bangla meaning: বাঁকা; তির্যক; একদিকে হেলে থাকা; ভারসাম্যহীন।অপশনগুলো বিবেচনা করলে দেখা যায়, uneven, asymmetrical এবং skewed—সবগুলো শব্দই অসমান, ভারসাম্যহীন বা একদিকে হেলে থাকা বোঝায়। তাই এগুলো lopsided-এর synonym.
অন্যদিকে, even অর্থ সমান, সমতল বা ভারসাম্যপূর্ণ, যা lopsided-এর বিপরীত অর্থ প্রকাশ করে। সুতরাং এটি lopsided-এর synonym নয়।
সঠিক উত্তর: ক) even
Source:
- Oxford Advanced Learner’s Dictionary.
- Accessible Dictionary. - যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp-টি কোথায় অবস্থিত?
- হাওয়াই
- ফ্লোরিডা
- কিউবা
- আলাস্কা
• গুয়ানতানামো বে ডিটেনশন ক্যাম্প / Guantanamo Bay Detention Camp:
- এটি কিউবার দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কুখ্যাত সামরিক কারাগার।
- এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি ৯/১১ হামলার পর আল-কায়েদা ও তালেবান সন্দেহভাজনদের আটক রাখার জন্য তৈরি করা হয়।
- এখানে প্রায় ৭৮০ জনের বেশি বন্দী ছিল।
- এটি কিউবার ভূখণ্ডে অবস্থিত মার্কিন নৌঘাঁটির (Guantanamo Bay Naval Base) অভ্যন্তরে তৈরি করা হয়েছে।
- এটি যুক্তরাষ্ট্রের আইন বহির্ভূত আটক কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
- মানবাধিকার সংস্থাগুলো এটিকে "টর্চার ক্যাম্প" বলে অভিহিত করেছে।
- বারাক ওবামা থেকে শুরু করে পরবর্তী মার্কিন প্রশাসনগুলো আন্তর্জাতিক চাপের মুখে একাধিকবার এই কারাগারটি সম্পূর্ণ বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও আইনি জটিলতা এবং অভ্যন্তরীণ রাজনীতির কারণে এখন এটি বন্ধ করা সম্ভব হয়নি।
তথ্যসূত্র: i) US Department of War.
ii) Amnesty International on Guantanamo. - 'হাজার দ্বীপের দেশ' বলা হয় কোন দেশটিকে?
- ইন্দোনেশিয়া
- থাইল্যান্ড
- সুইডেন
- ফিলিপাইন
• ইন্দোনেশিয়া / Indonesia:
- পূর্ণ নাম: Republic of Indonesia
- রাজধানী: জাকার্তা (Jakarta)।
- নুসান্তারাকে ২০১৯ সালে নতুন রাজধানী ঘোষণা করা হয়েছে, কিন্তু জাকার্তা এখনও প্রধান প্রশাসনিক কেন্দ্র।
- ভৌগোলিক অবস্থান: দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র। প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মাঝে অবস্থিত।
- দ্বীপ সংখ্যা: সরকারিভাবে তালিকাভুক্ত দ্বীপের সংখ্যা ১৭,৫০৮টি। এটি বিশ্বের সর্ববৃহৎ দ্বীপপুঞ্জ।
- দেশটিকে 'হাজার দ্বীপের দেশ' বা Land of a Thousand Islands বলা হয়।
- প্রধান দ্বীপ: সুমাত্রা, জাভা, বোর্নিও, সুলাওয়েসি এবং নিউ গিনি।
- জনসংখ্যা: প্রায় ২৮ কোটি। বিশ্বের চতুর্থ বৃহত্তম জনবহুল দেশ।
- ভাষা: ইন্দোনেশিয়ান।
- ধর্ম: ইসলাম। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ (প্রায় ৮৭% মুসলিম)।
তথ্যসূত্র: ইন্দোনেশিয়ার সরকারি ওয়েবসাইট ও বিশ্ব ব্যাংকের ওয়েবসাইট। - বিশ্বে প্রথম এক ডোজের ডেংগু রোগের টীকা অনুমোদন দিয়েছে কোন দেশ?
- ব্রাজিল
- কেনিয়া
- পেরু
- যুক্তরাষ্ট্র
• এক ডোজের ডেঙ্গু রোগের টিকা:
- বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গু রোগের টিকা অনুমোদন দিয়েছে ব্রাজিল।
- ২০২৫ সালের ২৬শে নভেম্বর ব্রাজিলের স্বাস্থ্য খাতের জাতীয় নিয়ন্ত্রক সংস্থা ‘এনভিসা’ (ANVISA) এটি অনুমোদন প্রদান করে।
- এই এক ডোজের ডেঙ্গু টিকার নাম 'বুটানটান–ডিভি' (Butantan-DV)।
- এটি উদ্ভাবন ও প্রস্তুত করেছে ব্রাজিলের সাও পাওলোতে অবস্থিত সরকারি গবেষণা প্রতিষ্ঠান বুটানটান ইনস্টিটিউট (Butantan Institute)।
- টিকাটি ১২ থেকে ৫৯ বছর বয়সী ব্যক্তিদের শরীরে প্রয়োগের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
- এটি একটি ‘লাইভ অ্যাটেনুয়েটেড’ টিকা, যা ডেঙ্গুর প্রধান চারটি স্ট্রেইনের বিরুদ্ধেই কার্যকর। চূড়ান্ত ধাপের ট্রায়ালে এটি গুরুতর ডেঙ্গু সংক্রমণের বিরুদ্ধে ৯১.৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।
- পূর্বে বিশ্বে একমাত্র অনুমোদিত ডেঙ্গু টিকা 'টিএকে-০০৩' (TAK-003) ব্যবহারের জন্য তিন মাসের ব্যবধানে দুটি ডোজের প্রয়োজন হতো।
- ব্রাজিলের এই নতুন আবিষ্কারটি মাত্র এক ডোজের হওয়ায় এটি দ্রুত ও সহজে বিশাল জনগোষ্ঠীর মাঝে প্রয়োগ করা সম্ভব।
তথ্যসূত্র: i) Butantan Institute.
ii) The Lancet. - শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত?
- 12.5m
- 14.6m
- 18.4m
- 16.6m
- আমাদের মস্তিষ্কে যেকোনো শব্দের অনুভূতি প্রায় 0.1 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। একে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে। অতএব, কোনো শব্দ শোনার পর অন্তত 0.1 সেকেন্ড পর প্রতিধ্বনি প্রতিফলক থেকে ফিরে এলে তবেই তা মূল শব্দ থেকে আলাদাভাবে শোনা যাবে। 0° C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 332 m/s। এই বেগে শব্দ 0.1 সেকেন্ডে মোট অতিক্রম করে (332 × 0.1) = 33.2 m। যেহেতু শব্দকে উৎস থেকে প্রতিফলকে গিয়ে আবার ফিরে আসতে হয়, তাই উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব হবে এই মোট দূরত্বের অর্ধেক, অর্থাৎ 33.2/2 = 16.6m।
শব্দ:
- কোন শব্দ শোনার পর প্রায় 0.1 সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে।
- এই সময়কে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে।
- এই সময়ের মধ্যে প্রতিধ্বনি হলে তা শোনা যাবে না।
- অতএব প্রতিধ্বনি শোনার জন্য মূল শব্দ এবং প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময়ের পার্থক্য 0.1 সেকেন্ড বা তার বেশি হতে হবে।
সুতরাং প্রতিফলক এবং শব্দের উৎসের মধ্যে দূরত্ব এমন হতে হবে যেন শব্দ তরঙ্গ উৎসের কাছে ফিরে আসতে 0.1 সেকেন্ড বা তার বেশি সময় লাগে।- বাতাসে শব্দের দ্রুতি তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়।
- 0°C বা 273 K তাপমাত্রায় শব্দের দ্রুতি 332 ms-1.
- 0°C বা 273 K উষ্ণতায় প্রতিফলিত শব্দ শোনার জন্য শব্দ উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব 16.6 m হতে হবে।
- তাপমাত্রা বেশি হলে প্রতি ডিগ্রির জন্য দূরত্ব 0.3m বেশি হতে হবে।
- তাই প্রতিধ্বনি শোনার শর্তটি হলো শ্রোতা বা উৎস এবং প্রতিফলক তলের মধ্যে ন্যূনতম দূরত্ব 16.6 m (0°C বা 273 K তাপমাত্রায়) বজায় রাখতে হবে।উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Science Expert, Live Publications.
- বাংলা চলিত ভাষার প্রবর্তক কে?
- মীর মশাররফ হোসেন
- রবীন্দ্রনাথ ঠাকুর
- প্রমথ চৌধুরী
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
• বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক - প্রমথ চৌধুরী।
• প্রমথ চোধুরীর চলিত ভাষা নিয়ে গবেষণা:
- বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী।
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলেন প্রমথ চৌধুরী।
- ‘বীরবলেন হালখাতা’ তাঁর রচিত প্রথম চলিত রীতির গদ্য রচনা।
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
- যদি f(x) = x3 + ax2 - 3x- 6 হয়, তবে a এর কোন মানের জন্য f(-2) =0 হবে?
- - 2
- + 2
- 1
- - 1
প্রশ্ন: যদি f(x) = x3 + ax2 - 3x - 6 হয়, তবে a এর কোন মানের জন্য f(- 2) = 0 হবে?
সমাধান:
দেওয়া আছে,
f(x) = x3 + ax2 - 3x - 6
এখন,
f(- 2) = (- 2)3 + a(- 2)2 - 3(- 2) - 6
= - 8 + 4a + 6 - 6
= 4a - 8প্রশ্নমতে,
f(- 2) = 0
⇒ 4a - 8 = 0
⇒ 4a = 8
⇒ a = 8/4
∴ a = 2সুতরাং, a এর মান = 2।
- মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ কোনটি?
- পয়ার
- অমিত্রাক্ষর
- মাত্রাবৃত্ত
- স্বরবৃত্ত
• অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক - মাইকেল মধুসূদন দত্ত।
মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একাধারে মহাকবি, নাট্যকার, বাংলাভাষার সনেট প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- তিনি বাংলা কাব্যসাহিত্যে আধুনিক যুগের প্রবর্তক।
- ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে, এক জমিদার বংশে তাঁর জন্ম।
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'তিলোত্তমাসম্ভব কাব্য'। অর্থাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।
- তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন 'পদ্মাবতী' নাটকে।
- অমিত্রাক্ষর ছন্দের প্রধান বৈশিষ্ট্য - প্রবহমানতা।উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
- Water the plants. Here water is a
- Noun
- Preposition
- Verb
- Adjective
Correct answer: Verb.
- Water the plants. Here, water is a verb.
• Water the plants.
- বাক্যটি Imperative sentence. অর্থাৎ, You ঊহ্য রয়েছে।
- এখানে, 'water' শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে।• Water can be used as both a noun and a verb.
- Water (verb): জলসেচন করা; পানি (ছিটিয়ে) দেওয়া।
- Water: (noun) পানি।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - কোথায় বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়?
- মহাভারতে
- চর্যাপদে
- বৈষ্ণব পদাবলিতে
- মঙ্গলকাব্যে
চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- তাঁরই সম্পাদনায় পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়।
- তিনি পুথির সূচনায় একটি সংস্কৃত শ্লোক থেকে নামের যে ইঙ্গিত পান তাতে এটি চর্যাশ্চর্যবিনিশ্চয় নামেও পরিচিত হয়।
- এটি 'বৌদ্ধগান ও দোহা' বা 'চর্যাপদ' নামেই অভিহিত হয়ে থাকে।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি ভাষার অনুবাদ আবিষ্কার করেন।
অন্যদিকে,
মহাভারত:
- মহাভারত সংস্কৃত ভাষায় রচিত ক্লাসিক মহাকাব্য।
- মূল রচয়িতা - কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব।
- প্রথম বাংলায় অনুবাদ করেন - কবীন্দ্র পরমেশ্বর।
- তিনি পরাগল খাঁর উৎসাহে প্রথম অনুবাদ করেছিলেন বলে এর নাম - পরাগলী মহাভারত।
- অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর অনুবাদকৃত গ্রন্থটির নাম দিয়েছিলেন - বিজয়পান্ডবকথা অথবা ভারতপাঁচালী।
- মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক - কাশীরাম দাস।
- মহাভারতের আদি, সভা, বন, ও বিরাট পর্ব রচনার পর কাশীরাম দাস ইহলোক ত্যাগ করেন।
বৈষ্ণব পদাবলি:
- বৈষ্ণব পদাবলি মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল।
- বাঙালি কবি জয়দেবকে বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা বলা হয়। রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে জয়দেব রচিত ‘গীতগোবিন্দম্' কাব্যটি আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন। তবে এটি বাংলা ভাষায় নয়, সংস্কৃত ভাষায়।
- পরবর্তীতে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন।
- বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলির রচনা করেন চণ্ডীদাস।
মঙ্গলকাব্য:
- দেবমাহাত্ম্যমূলক সমাজচিত্রভিত্তিক এ কাব্যই বাংলা সাহিত্যের প্রথম ও নিজস্ব কাহিনীকাব্য।
- ধারণা করা হয়, পনের থেকে আঠারাে শতকের শেষ অবধি এই ধারার কাব্য বাংলায় রচিত হয়।
- এই কাব্য রচনার মূল উল্লেখিত কারণ, প্রায় সব কবিই স্বপ্নে দেবতাদের নির্দেশ পেয়ে রচনা করেছেন।
- এর প্রধান শাখা ৩টি - মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল।
- মঙ্গলকাব্যের প্রধান দেবতারা হচ্ছেন মনসা, চণ্ডী ও ধর্মঠাকুর।
- এঁদের মধ্যে মনসা ও চণ্ডী এই দুই স্ত্রীদেবতার প্রাধান্য বেশি।
- একটি সার্থক মঙ্গলকাব্যে ৫টি অংশ থাকে: বন্দনা, আত্নপরিচয়, দেবখণ্ড, মর্ত্যখণ্ড এবং শ্রুতিফল।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
- সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের বিয়োগফল কত হবে?
- 0°
- 30°
- 45°
- 60°
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের বিয়োগফল কত হবে?
সমাধান:
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ = 60°
এখন, একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে ঐ বাহুর দুই প্রান্তে দুটি বহিঃস্থ কোণ উৎপন্ন হয়।প্রতিটি বহিঃস্থ কোণ
= 180° - অন্তঃস্থ কোণ
= 180° - 60°
= 120°তাই, উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয় হলো 120° ও 120°
সুতরাং, তাদের বিয়োগফল
= 120° - 120°
= 0°∴ বহিঃস্থ কোণদ্বয়ের বিয়োগফল = 0°।
- ব্রাজিলের কোন শহরে Earth Summit অনুষ্ঠিত হয়েছিল?
- ব্রাসেলিয়া
- সাওপাওলো
- পালমাস
- রিও ডি জেনিরো
• প্রথম 'ধরিত্রী সম্মেলন' / Earth Summit:
- অফিশিয়াল নাম: United Nations Conference on Environment and Development (UNCED)।
- আয়োজনের সময়: ৩ থেকে ১৪ই জুন, ১৯৯২ সাল।
- আয়োজনের স্থান: রিও ডি জেনিরো, ব্রাজিল।
- অংশগ্রহণ: ১৭২টি দেশ।
- এই সম্মেলনে 'United Nations Framework Convention on Climate Change' (UNFCCC) প্রতিষ্ঠা হয়। এবং ‘জীববৈচিত্র্য–বিষয়ক কনভেনশন’ (CBD) গৃহীত হয়।
- টেকসই উন্নয়ন (Sustainable Development) নিশ্চিত করার জন্য এজেন্ডা ২১ (Agenda 21) গৃহীত হয়।উল্লেখ্য,
১৯৯২ সালের রিও সম্মেলনের পর এর অগ্রগতি মূল্যায়নের জন্য আরও দুটি বড় সম্মেলন অনুষ্ঠিত হয় —
• রিও+১০ (২০০২): দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত 'ওয়ার্ল্ড সামিট অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট'।
• রিও+২০ (২০১২): পুনরায় ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলন, যেখানে বর্তমান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDGs (Sustainable Development Goals)-এর প্রাথমিক ভিত্তি স্থাপন করা হয়েছিল।তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট।
- বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?
- সংসদ
- মন্ত্রিসভা
- হাইকোর্ট
- সুপ্রিম কোর্ট
সংবিধানের রক্ষক:
- বাংলাদেশের সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট।
- সুপ্রীম কোর্ট সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক।
- তাই এর ক্ষমতা ও কার্যাবলী অপরিসীম।
- সর্বোচ্চ আদালত হিসেবে সুপ্রীম কোর্ট দেশের সকল আদালতের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।
- সংবিধান বহির্ভুত সব কিছুকেই সুপ্রীম কোর্ট অবৈধ ঘোষণা করতে পারে।
- সুপ্রীম কোর্ট জনগণের মৌলিক অধিকারের সংরক্ষক ও সংবিধানের রক্ষক।
তথ্যসূত্র - বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ স্টাডিজ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। - 'ময়নামতির চর' গ্রন্থের রচয়িতা কে?
- জসীমউদ্দীন
- গোলাম মোস্তফা
- মানিক বন্দোপাধ্যায়
- বন্দে আলী মিয়া
• 'ময়নামতির চর'- কবি বন্দে আলী মিয়া রচিত কাব্যগ্রন্থ।
উল্লেখ্য,
• 'ময়নামতির চর'- কবি বন্দে আলী মিয়া রচিত কবিতা।‘ময়নামতীর চর’ কবিতার মূলভাব:
- নদীমাতৃক বাংলাদেশের নদীগুলোতে ভাঙা–গড়ার কারণে অনেক চর সৃষ্টি হয়। ‘ময়নামতীর চর’ তেমনি একটি চরের নাম। এই চরে যারা বাস করে তারা অনেক সংগ্রাম করে টিকে থাকে। চরের সেই সংগ্রামী মানুষের প্রতিদিনকার জীবনচিত্র আর চরের প্রাকৃতিক পরিবেশের বিবরণ ‘ময়নামতীর চর’ কবিতায় ফুটে উঠেছে।
ময়নামতির চর - কবিতা,
– বন্দে আলী মিয়া।এ-পারের এই বুনো ঝাউ আর ও পারের বুড়ো বট
মাঝখানে তার আগাছায় ভরা শুকনো গাঙের তট ;
এরি উঁচু পারে নিত্য বিহানে লাঙল দিয়েছে চাষী,
কুমীরেরা সেথা পোহাইছে রোদ শুয়ে শুয়ে পাশাপাশি |
বন্দে আলী মিয়া:
- বন্দে আলী মিয়া ১৯০৬ সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেছেন।
- তাঁর সম্পাদিত পত্রিকাগুলোর নাম: কিশোর পরাগ, শিশুবার্ষিকী, জ্ঞানের আলো।তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- ময়নামতির চর,
- অনুরাগ,
- পদ্মানদীর চর,
- মধুমতীর চর,
- ধরিত্রী।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, প্রথম আলো- পত্রিকা রিপোর্ট, বাংলাপিডিয়া।
- কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?
- লাইবেরিয়া
- নামিবিয়া
- হাইতি
- সিয়েরালিওন
সিয়েরা লিওন:
- সম্প্রতি সিয়েরা লিওনের একটি রাস্তার নাম 'বাংলাদেশ' করা হয়েছে।
- সিয়েরা লিওন ২০০২ সালে বাংলা ভাষাকে সেখানকার সম্মানসূচক সরকারি ভাষার মর্যাদা দেয়।
- বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকাকে চিরস্মারণীয় রাখতে বাংলা ভাষাকে সিয়েরা লিয়ন এই সম্মান জানায়।
- সিয়েরা লিয়ন পশ্চিম আফ্রিকার একটি দেশ।
- সিয়েরা লিওনের সাংবিধানিক নাম - সিয়েরা লিওন প্রজাতন্ত্র।
- দেশটির রাজধানী - ফ্রিটাউন।
- দেশটিতে প্রায় ১৬টি জাতিগোষ্ঠী বসবাস করে, যাদের প্রত্যেকের রয়েছে আলাদা ভাষা ও রীতিনীতি।
- ইংরেজি ভাষা সিয়েরা লিওনের সরকারি ভাষা। তাছাড়া এখানে আরও প্রায় ২০টি ভাষা প্রচলিত।
তথ্যসূত্র - Britannica.com - I love ........ for the people.
- work
- for working
- so work
- working
Correct answer: working.
Complete sentence: I love working for the people.
• love, like, hate, enjoy, prefer, etc Verb গুলোর পরে যদি সরাসরি আরেকটি verb আসে, তবে সেই দ্বিতীয় verb-টির সাথে -ing যুক্ত করতে হয় (যাকে Gerund বলা হয়)।
- Structure: Subject + love/like + Verb+ ing + Object.
- এখানে 'love'-এর পর 'work' verb-টি আসায় এর সঠিক রূপ হবে working. - _________ is a good habit. (Fill in the gap)
- Read
- Reading and writing
- To read and write
- Reading
Correct answer: Reading.
Complete sentence: Reading is a good habit.
• কোনো Verb (ক্রিয়া) যখন বাক্যের Subject হিসেবে বসে, তখন তার সাথে -ing যুক্ত করে তাকে Gerund বানাতে হয়।
- Gerund বাক্যে Noun-এর মতো কাজ করে।
- এখানে 'Reading' (পড়াশোনা) একটি একক অভ্যাসের নাম বোঝাচ্ছে, যা বাক্যের Subject হিসেবে বসে।
- বাক্যের মূল Verb "is" দেওয়া আছে, যা একটি Singular Verb।
- শূন্যস্থানে এমন একটি Subject বসবে যা একটি একক বিষয়কে বোঝায়।
- 'Reading' একটি মাত্র অভ্যাসকে নির্দেশ করে বলে verb "is" এর পূর্বে এটি বসে। - আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ?
- নাইরেজিয়া
- বাংলাদেশ
- গাম্বিয়া
- ইরান
- আন্তর্জাতিক আদালতে (ICJ) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করে আফ্রিকার পশ্চিম উপকূলের দেশ গাম্বিয়া।
ইসলামী সহযোগিতা সংস্থার (OIC) পক্ষ থেকে এবং মুসলিম রাষ্ট্রগুলোর সমর্থনে গাম্বিয়া ২০১৯ সালের ১১ই নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালত ‘ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস’ (ICJ)-এ এই ঐতিহাসিক মামলাটি দায়ের করে।
- মিয়ানমার ও গাম্বিয়া উভয় দেশই ১৯৪৮ সালের ‘জেনোসাইড কনভেনশন’ (Genocide Convention)-এ স্বাক্ষরকারী দেশ।
- এই চুক্তির ধারা ৯ অনুযায়ী গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা প্রতিরোধে ব্যর্থতার অভিযোগ এনে আইনি পদক্ষেপ নেয়।
- ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনী কর্তৃক রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্বিচারে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও জোরপূর্বক বিতাড়নের মাধ্যমে "গণহত্যা" চালানো হয়।
- পরবর্তীতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং মালদ্বীপসহ প্রধান সাতটি রাষ্ট্র গাম্বিয়ার এই মামলায় আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ ও সমর্থন জানিয়েছে।
তথ্যসূত্র: প্রথম আলো। - Fill in the blank with appropriate words. I love my mother, ...?
- do I
- shall I
- shouldn't I
- don't I
Correct answer: don't I?
Complete sentence: I love my mother, don't I?
• Tag question করার নিয়ম:
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- Statement Positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।
- Auxiliary verb না থাকলে Subject ও Tense অনুসারে অনুযায়ী do/did/does দ্বারা tag question তৈরি হয়।
• এখানে "love" হলো Present Indefinite Tense এবং Subject হলো "I".
- "I"-এর সাথে সাহায্যকারী ক্রিয়া হিসেবে do বসে।
- আবার Statement যেহেতু Positive তাই Tag question টা negative হবে।
- সুতরাং, সঠিক Tag question: don't I? - 'রত্নাকর' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-
- রত্না + কর
- রত্ন + কর
- রত্না + আকার
- রত্ন + আকর
• 'রত্নাকর' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ - রত্ন + আকর।
- এটি স্বরসন্ধির উদাহরণ।
- স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি।স্বরসন্ধির নিয়ম:
- অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- অ + অ = আ → নর+ অধম = নরাধম। এরূপ-হিমাচল, প্রাণাধিক, হস্তান্তর, হিতাহিত ইত্যাদি।
- অ + আ = আ → হিম আলয় হিমালয়। এরূপ দেবালয়, রত্নাকর, সিংহাসন ইত্যাদি।
- আ + অ = আ → যথা + অর্থ = যথার্থ। এরূপ আশাতীত, কথামৃত, মহার্ঘ ইত্যাদি।
- আ + আ = আ → বিদ্যা + আলয় = বিদ্যালয়। এরূপ- কারাগার, মহাশয়, সদানন্দ ইত্যাদি।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
- 'মেরাসমাস' রোগ কাদের হয়?
- শিশুদের
- বয়স্কদের
- টিনএজারদের
- যুবকদের
- ম্যারাসমাস (Marasmus) হলো তীব্র অপুষ্টিজনিত একটি রোগ যা মূলত ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের মধ্যে বেশি দেখা যায়। খাদ্যে দীর্ঘমেয়াদে পর্যাপ্ত প্রোটিন, ক্যালোরি এবং কার্বোহাইড্রেটের মারাত্মক অভাব ঘটলে শিশুরা এই রোগে আক্রান্ত হয়। এর ফলে শিশুর শরীর অত্যন্ত দুর্বল ও হাড্ডিসার হয়ে পড়ে।
আমিষ:
- আমিষ জাতীয় খাদ্য কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দ্বারা গঠিত।
- আমিষে শতকরা ১৬ ভাগ নাইট্রোজেন থাকে।
- সালফার, ফসফরাস ও আয়রন সামান্য পরিমাণে থাকে।আমিষের অভাবজনিত রোগ:
- খাদ্যে পরিমিত প্রয়োজনীয় জৈব আমিষ বা মিশ্র আমিষ না থাকলে শিশুর দেহে আমিষের অভাবজনিত সমস্যার সৃষ্টি হয়।
- দেহের স্বাভাবিক বৃদ্ধি ও গঠন ক্ষতিগ্রস্ত হয়।
- শিশু পুষ্টিহীনতায় ভুগলে দেহের বৃদ্ধি ব্যাহত হয়।
- আমিষের অভাবে শিশুদের কোয়াশিয়রকর ও মেরাসমাস রোগ দেখা দেয়।কোয়াশিয়রকর রোগের লক্ষণ:
- শিশুদের খাওয়ায় অরুচি হয়।
- পেশি শীর্ণ ও দুর্বল হতে থাকে, চামড়া এবং চুলের মসৃণতা ও রং নষ্ট হয়ে যায় ৷
- ডায়রিয়া রোগ হয়, শরীরে পানি আসে।
- পেট বড় হয়। উপযুক্ত চিকিৎসার দ্বারা এ রোগ নিরাময় হলেও দেহে মানসিক স্থবিরতা আসে।
- কোয়াশিয়রকর রোগ মারাত্মক হলে শিশুর মৃত্যু হতে পারে।মেরাসমাস রোগের লক্ষণ:
- আমিষ ও ক্যালরি উভয়েরই অভাব ঘটে, ফলে দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যায়।
- শরীর ক্ষীণ হয়ে অস্থিচর্মসার হয়।
- চামড়া বা ত্বক খসখসে হয়ে ঝুলে পড়ে।
- শরীরের ওজন হ্রাস পায়।উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি, বিজ্ঞান, নবম-দশম শ্রেণি; জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Science Expert, Live Publications.
- 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি?
- বিদ্রোহী
- অগ্রপথিক
- ধূমকেতু
- প্রলয়োল্লাস
• 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা- প্রলয়োল্লাস।
• 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ:
- 'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
- এই কাব্যের জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী'।'বিদ্রোহী' কবিতার জন্যই মূলত তিনি 'বিদ্রোহী কবি' হিসাবে পরিচিত হন।
- কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা- প্রলয়োল্লাস।
- 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।• অগ্নিবীণা কাব্যে মোট ১২টি কবিতা রয়েছে।
- কবিতাগুলো হলো:
- প্রলয়োল্লাস,
- বিদ্রোহী,
- রক্তাম্বর-ধারিণী মা,
- আগমণী,
- ধূমকেতু,
- কামাল পাশা,
- আনোয়ার,
- রণভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী,
- মহররম।উৎস: 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ; বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স কত?
- ৩৫ বছর
- ৪০ বছর
- ৪৫ বছর
- ২৫ বছর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স ৩৫ বছর।
জাতীয় সংসদ:
- জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা।
- জাতীয় সংসদ সম্পর্কে নির্দেশনা রয়েছে সংবিধানের পঞ্চম ভাগে।
- আইন অনুসারে বাংলাদেশের জাতীয় সংসদ হল এককক্ষ বিশিষ্ট আইনসভা।
- সারাদেশ থেকে নির্বাচিত ৩০০ সংসদ সদস্য এবং সংরক্ষিত ৫০ জন নারী সংসদ সদস্য নিয়ে এই জাতীয় সংসদ গঠিত হয়।
- পূর্ণ মেয়াদে প্রতি পাঁচ বছর পর পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- প্রচলিত আইন মেনে বাংলাদেশের যেকোন নাগরিক এই জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।
- এই সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে একজন প্রার্থীর বয়স ৩৫ বছর হতে হবে।
- প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৫ বছর হওয়ার শর্ত দেশের সংবিধান কর্তৃক স্বীকৃত।রাষ্ট্রপতি:
- সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকার রাষ্ট্রপতি।
- বাংলাদেশের রাষ্ট্রপতি আইন অনুসারে সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন।
- রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান হিসেবে, রাষ্ট্রের অন্যান্য সকল ব্যক্তির উপর অগ্রাধিকার দেবেন এবং এই সংবিধান এবং অন্য কোন আইন দ্বারা তার উপর অর্পিত ও আরোপিত ক্ষমতা প্রয়োগ করবেন এবং দায়িত্ব পালন করবেন।
- কোনো ব্যক্তি দুই মেয়াদ বেশি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হবেন না, পদ পরপর থাকুক বা না থাকুক।
- রাষ্ট্রপতি সংসদের সদস্য হতে পারবেন না, এবং যদি সংসদ সদস্য রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন, তবে তিনি যেদিন রাষ্ট্রপতি হিসাবে তার পদে প্রবেশ করবেন সেদিন সংসদে তার আসন খালি করবেন।
- কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য অযোগ্য হবেন যদি তার বয়স পঁয়ত্রিশ বছরের কম হয়, সংসদ-সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন।
- এই সংবিধানের অধীনে অভিশংসন মাধ্যমে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করা হয়ে থাকে।তথ্যসূত্র: i) বাংলাদেশের সংবিধান, অনুচ্ছেদ-৪৮।
ii) পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। - I should appreciate it if you could complete the work _____ Thursday.
- till
- until
- up to
- by
Correct answer: by.
Complete sentence: I should appreciate it if you could complete the work by Thursday.
- Bangla: আপনি যদি বৃহস্পতিবারের মধ্যে কাজটি শেষ করতে পারেন, তবে আমি খুশি হব।
• By এর ব্যবহার:
- ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় বা বারের "মধ্যে" কোনো কাজ শেষ করার শেষ সময়সীমা বোঝাতে ইংরেজিতে "by" ব্যবহার করা হয়।
- এখানে 'by Thursday' মানে হলো বৃহস্পতিবার পার হওয়ার আগেই বা বৃহস্পতিবারের মধ্যে কাজটি শেষ করতে হবে।
• Other options:
ক) till এবং until: এই দুটি শব্দের অর্থ হলো "পর্যন্ত"।
- এগুলো সাধারণত কোনো কাজ কতক্ষণ ধরে একটানা চলছে বা চলবে তা বোঝাতে ব্যবহৃত হয়।
- কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা বোঝাতে এগুলো বসে না।
- Example:
- Please wait here till I return.
- We played football until it got dark.
গ) up to: এটি সাধারণত দূরত্ব, পরিমাণ বা কোনো সীমা বোঝাতে ব্যবহৃত হয়।
- কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা বোঝাতে এগুলো বসে না।
- Example: This car can hold up to five people. - রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠানের নাম-
- রোসাটম
- বায়রাকতার
- KEPCO
- Westinghouse Electric Company LLC
• রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র:
- দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
- পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পদ্মানদীর তীরে রূপপুরে এটি অবস্থিত।
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। এ প্রকল্পের আওতায় ১ হাজার ২০০ মেগাওয়াটের ২টি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট। এটি রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের একটি অঙ্গপ্রতিষ্ঠান।
- মোট ক্ষমতা: বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট।
- ২৮ এপ্রিল ২০২৬ তারিখে বিদ্যুৎকেন্দ্রটির ইউনিট-১ এর রিয়্যাক্টরে আনুষ্ঠানিকভাবে প্রথম ব্যাচের ইউরেনিয়াম লোড করার মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিশ্বের পরমাণু শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় প্রবেশ করে।তথ্যসূত্র: প্রথম আলো।
- কোন গ্রন্থটি ব্রজবুলি ভাষায় রচিত?
- মেঘনাদবধ কাব্য
- কৃষ্ণকুমারী
- ভানুসিংহের পদাবলী
- অন্নদামঙ্গল
• ব্রজবুলি ভাষায় রচিত গ্রন্থ - 'ভানুসিংহের পদাবলী'।
• ব্রজবুলি ভাষা:
- বৈষ্ণব পদাবলির অধিকাংশই রচিত হয়েছে 'ব্রজবুলি' নামে এক কৃত্রিম মিশ্র ভাষায়।
- ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা।
- মিথিলার কবি বিদ্যাপতি এর উদ্ভাবক।
- তিনি মৈথিলী ভাষার সঙ্গে বাংলা ভাষার মিশ্রণে এই কৃত্রিম সাহিত্যিক ভাষা উদ্ভাবন করেন।
- ষোল শতকের বাঙালি বৈষ্ণব কবিরা বিদ্যাপতির পদের ভাষা ও ছন্দের অনুকরণে রাধাকৃষ্ণবিষয়ক পদ রচনা করতে শুরু করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' রচনা করেছেন এ ভাষায়।
অন্যদিকে,
• মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা মহাকাব্য -'মেঘনাদবধ কাব্য'।
• মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক - 'কৃষ্ণকুমারী'।
• ভারতচন্দ্র রায়গুণাকর রচিত মধ্যযুগের কাব্য - অন্নদামঙ্গল।
উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। - একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙে গিয়েছিল?
- 16 মিটার
- 36 মিটার
- 12 মিটার
- 18 মিটার
প্রশ্ন: একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙে গিয়েছিল?
সমাধান:
ধরি,
খুঁটিটি ভূমি থেকে x মিটার উঁচুতে ভেঙ্গে গিয়েছিল।
তাহলে, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য = 48 - x মিটার
ভাঙ্গা অংশটি ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে।
এখন, সমকোণী ত্রিভুজে,
sin 30° = লম্ব/অতিভুজ
⇒ sin 30° = x/(48 - x)আমরা জানি,
sin 30° = 1/2
ATQ,
x/(48 - x) = 1/2
⇒ 2x = 48 - x
⇒ 2x + x = 48
⇒ 3x = 48
⇒ x = 16∴ খুঁটিটি ভূমি থেকে 16 মিটার উঁচুতে ভেঙে গিয়েছিল।

- 'কাঁদো নদী কাঁদো' গ্রন্থের রচয়িতা কে?
- সৈয়দ ওয়ালীউল্লাহ
- সৈয়দ শামসুল হক
- সিকান্দার আবু জাফর
- শহীদুল্লাহ কায়সার
• 'কাঁদো নদী কাঁদো' গ্রন্থের রচয়িতা - 'সৈয়দ ওয়ালীউল্লাহ'।
• 'কাঁদো নদী কাঁদো' উপন্যাস:
- ১৯৬৮ সালে সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত চেতনাপ্রবাহরীতির একটি উপন্যাস।
- আঙ্গিক প্রকরণে পাশ্চাত্যের প্রভাব থাকলেও এর সমাজজীবন, পরিবেশ ও চরিত্রাদি স্বদেশীয়।
- তবারক ভুঁইয়া নামে এক স্টিমারযাত্রীর মুখে বিবৃত কুমুরডাঙ্গার ছোট হাকিম মুহাম্মদ মুস্তফার জীবনালেখ্য ও অন্তর্জীবনের ইতিকথা এর বিষয়বস্তু। প্রকৃতপক্ষে তা মুহাম্মদ মুস্তফারই অবচেতন মনের বিবৃতি।
- এরূপ আঙ্গিকের জন্য চরিত্রের মতো আখ্যানভাগও আপাত জটিল ও খাপছাড়া বলে প্রতিভাত হয়।
- একদিকে নিয়তি তাড়িত মুহাম্মদ মুস্তফার করুণ জীবনোপাখ্যান।
- অপরদিকে শুকিয়ে যাওয়া বাকাল নদীর প্রভাবতাড়িত কুমুরডাঙ্গার মানুষের ব্যতিব্যস্ত জীবনচিত্র জীবন ও নিসর্গ, বাস্তব ও পরাবাস্তব, মানবচৈতন্য ও অবচেতনা, বিশ্বাস ও সংস্কার সবকিছু মিলে অস্তিত্ববাদ ও নিয়তিবাদের সমন্বয়ে এক অভিনব ও জটিল শৈল্পিক নৈপুণ্যে গ্রন্থখানি বাংলা উপন্যাসে নতুন মাত্রা যোগ করেছে।
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস:
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো,
- লালসালু,
- দি আগলি এশিয়ান।
উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - কোন শব্দ শোনার পর কানে কতক্ষণ তার রেশ থাকে?
- 1/10 সেকেন্ড
- 1/15 সেকেন্ড
- 1/20 সেকেন্ড
- 1/5 সেকেন্ড
- যেকোনো ক্ষণস্থায়ী শব্দ শোনার পর আমাদের মস্তিষ্কে তার রেশ বা অনুভূতি প্রায় 1/10 সেকেন্ড (বা 0.1 সেকেন্ড) পর্যন্ত স্থায়ী হয়। একে বিজ্ঞানের ভাষায় শব্দানুভূতির স্থায়িত্বকাল (Persistence of Hearing) বলা হয়। এই সময়ের মধ্যে অন্য কোনো শব্দ কানে এসে পৌঁছালে আমাদের মস্তিষ্ক দুটি শব্দের পার্থক্য আলাদাভাবে ধরতে পারে না। স্পষ্ট প্রতিধ্বনি শোনার জন্য মূল শব্দ এবং প্রতিফলিত শব্দের মধ্যে অন্তত এই 1/10 সেকেন্ড সময়ের ব্যবধান থাকা জরুরি।
শব্দানুভূতির স্থায়িত্বকাল:
- কোন শব্দ শোনার পর প্রায় 0.1 সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে।
- অর্থাৎ এই 0.1 সেকেন্ড সময়কে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে।
- এই সময়ের মধ্যে প্রতিধ্বনি হলে তা শোনা যাবে না।
- অতএব প্রতিধ্বনি শোনার জন্য মূল শব্দ এবং প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময়ের পার্থক্য 0.1 সেকেন্ড বা তার বেশি হতে হবে।
- সুতরাং প্রতিফলক এবং শব্দের উৎসের মধ্যে দূরত্ব এমন হতে হবে যেন শব্দ তরঙ্গ উৎসের কাছে ফিরে আসতে 0.1 সেকেন্ড বা তার বেশি সময় লাগে।উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Science Expert, Live Publications.
- সালের বিশ্বকাপ ফুটবল খেলায় কোন খেলোয়াড় 'গোল্ডেন গ্লোভ' পুরস্কার পেয়েছিলেন?
- লিওনেল মেসি
- এমিলিয়ানো মার্টিনেজ
- কিলিয়ান এমবাপ্পে
- আসরাফ হাকিমি
• ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল:
- ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবল খেলায় সেরা গোলরক্ষকের পুরস্কার 'গোল্ডেন গ্লোভ' পেয়েছিলেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। - পুরো টুর্নামেন্টে, বিশেষ করে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল এবং ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে টাইব্রেকারে দুর্দান্ত সব সেভ করে আর্জেন্টিনার শিরোপা জয়ে তিনি অসামান্য অবদান রেখেছিলেন।
এছাড়াও,
গোল্ডেন বল (সেরা খেলোয়াড়): লিওনেল মেসি।
গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা): কিলিয়ান এমবাপ্পে।
সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ।তথ্যসূত্র: ফিফা ওয়েবসাইট।
- উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
- ২০০
- ২৫০
- ২২৫
- ২১২
• বাংলাদেশের সমুদ্রসীমা
- ২০১২ সালে মিয়ানমারের বিপক্ষে সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ,ITLOS এবং
- ২০১৪ সালে ভারতের বিপক্ষে স্থায়ী সালিশি আদালত, PCA সমুদ্রসীমা নিয়ে করা মামলায় বাংলাদেশের পক্ষে রায় দেয়।
- এই রায়ের ফলে বাংলাদেশ মোট ১,১৮,৮১৩ বর্গ কিমি সমুদ্রসীমা অর্জন করে।
- বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা - ১২ নটিক্যাল মাইল।
- অর্থনৈতিক সমুদ্রসীমা - ২০০ নটিক্যাল মাইল।উল্লেখ্য,
- ১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিমি।তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
- 1 - 1 + 1 - 1 + 1 - ..... ধারাটির 2n + 1 সংখ্যক পদের সমষ্টি কত?
- 0
- + 1
- - 1
- ∞
প্রশ্ন: 1 - 1 + 1 - 1 + 1 - ..... ধারাটির 2n + 1 সংখ্যক পদের সমষ্টি কত?
সমাধান:
ধারাটির জোড় সংখ্যক পদের যোগফল = 0 এবং
বেজোড় সংখ্যক পদের যোগফল = 1
(2n + 1) একটি বেজোড় সংখ্যা হওয়ায় যোগফল হবে = 1আবার,
ধারাটি হলো,
1 - 1 + 1 - 1 + 1 - .....
এখানে প্রতি 2টি পদ মিলে,
(1 - 1) = 0
এখন, 2n + 1 সংখ্যক পদ মানে হলো বিজোড় সংখ্যক পদ।
তাই, প্রথম 2n সংখ্যক পদকে জোড়া করলে,
(1 - 1) + (1 - 1) + ..... + (1 - 1)
= 0 + 0 + ..... + 0
= 0এরপর অতিরিক্ত 1টি পদ থাকবে, সেটি হলো +1
সুতরাং,
2n + 1 সংখ্যক পদের সমষ্টি
= 0 + 1
= 1∴ ধারাটির 2n + 1 সংখ্যক পদের সমষ্টি = 1
- We clapped ...... our team won.
- while
- whom
- when
- which
Correct answer: when.
Complete sentence: We clapped when our team won.
• When এর ব্যবহার:
- দুটি ঘটনা বা বাক্যের মধ্যে সময় ও সম্পর্ক বোঝাতে 'When' একটি Subordinating Conjunction হিসেবে ব্যবহৃত হয়।
- এটি মূলত নির্দেশ করে যে, একটি ঘটনা ঠিক কখন ঘটছে।
- এখানে তালি দেওয়ার কাজটি ঘটেছিল একটি নির্দিষ্ট সময়ে যখন দলটি জিতেছিল।
- তাই এখানে Conjunction হিসেবে 'when' ব্যবহৃত হবে।
Other options:
ক) while
- কাজের একই সময়ে ঘটা দুটি কাজকে যুক্ত করতে
- এবং দুটি ভিন্ন বিষয়ের তুলনা বা বৈপরীত্য অর্থে দুটি বাক্যকে যুক্ত করতে ব্যবহৃত হয়।
- While walking in the park, I saw a rainbow.
- My brother likes to stay at home, while I prefer to travel.
খ) whom: এটি একটি Relative Pronoun, যার অর্থ "যাকে/যাদেরকে"।
- এটি কোনো ব্যক্তির পরিবর্তে বসে, তাই এখানে এর কোনো ব্যবহার নেই।
ঘ) which: এটিও একটি Relative Pronoun, যার অর্থ যেটি"।
- এটি সাধারণত কোনো বস্তু বা প্রাণীর পরিবর্তে বসে, তাই এখানে এর কোনো ব্যবহার নেই। - কোন দ্বীপকে 'সামুদ্রিক সংরক্ষিত এলাকা' হিসেবে ঘোষণা করা হয়েছে?
- ছেঁড়া দ্বীপ
- নিঝুম দ্বীপ
- মনপুরা দ্বীপ
- দুবলার চর
• নিঝুম দ্বীপ:
- নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ।
- এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত।
- এর আয়তন ৯১ বর্গ কিলোমিটার।
- নিঝুম দ্বীপ হাতিয়ার মেঘনা নদীর মোহনায় অবস্থিত।
- বঙ্গোপসাগরের কোল ঘেঁষে নিঝুম দ্বীপের অবস্থান।
- দ্বীপের তিন দিকে সাগর অন্যদিকে মেঘনার মোহনা।
- প্রায় ১৪ হাজার ৫০ একরের দ্বীপটি ১৯৪০ সালের দিকে জেগে ওঠে।
- ওসমান নামের একজন বাথানিয়া তাঁর মহিষের বাথান নিয়ে প্রথম নিঝুম দ্বীপে বসত গড়েন।
- তখন তাঁর নামেই এই চরের নাম হয় ওসমান চর।
- এই দ্বীপে প্রচুর বালুর ঢিবি বা টিলা ছিল বলে স্থানীয় লোকজন এই দ্বীপকে বাইল্যার ডেইল বা বাউল্লার চরও বলে ডাকত।
- আবার এ চরে প্রচুর ইচা মাছ (চিংড়ির স্থানীয় নাম) পাওয়া যেত বলে একে ইছামতীর চরও বলা হতো।
- বর্তমানে নিঝুম দ্বীপ হিসেবে পরিচিত হলেও স্থানীয় লোকজন এখনো এই দ্বীপকে বাইল্যার ডেইল বা বাউল্লার চর বলেই সম্বোধন করে।
- বাংলাদেশের বন বিভাগ সত্তরের দশকে এই দ্বীপে কার্যক্রম শুরু করে।
- নিঝুম দ্বীপ এখন হরিণের অভয়ারণ্য।
- নিঝুম দ্বীপ ও এর সংলগ্ন সামুদ্রিক এলাকাকে ২০১৯ সালের ২৩শে জুন 'সামুদ্রিক সংরক্ষিত এলাকা' (Marine Protected Area / MPA) হিসেবে ঘোষণা করে।
উল্লেখ্য,
- ২০২৩ সালের ৪ জানুয়ারি বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী, সেন্ট মার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয়।তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন, মৎস্য অধিদপ্তর ও বিজনেস স্ট্যান্ডার্ড।
- ক, খ ও গ এর বেতনের অনুপাত 7 : 5 : 3। খ, গ অপেক্ষা 222 টাকা বেশি পেলে ক এর বেতন কত?
- 111
- 222
- 777
- 888
প্রশ্ন: ক, খ ও গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে ক এর বেতন কত?
সমাধান:
ধরি,
ক এর বেতন ৭ x টাকা,
খ এর বেতন ৫ x টাকা
গ এর বেতন ৩ x টাকা।প্রশ্নমতে,
৫x - ৩x = ২২২
বা, ২x = ২২২
∴ x = ১১১∴ ক এর বেতন = ৭ × ১১১ = ৭৭৭ টাকা
- এক ব্যক্তি তার দুই কন্যাকে কিছু সংখ্যক স্বর্ণমুদ্রা এমনভাবে বণ্টন করে দিলেন যাতে তাদের প্রাপ্ত মুদ্রার সংখ্যার বর্গের অন্তর তাদের প্রাপ্ত মুদ্রার সংখ্যার বিয়োগফলের 45 গুণ হয়। তিনি কতগুলো মুদ্রা বন্টন করেছিলেন?
- 35
- 45
- 55
- 25
প্রশ্ন: এক ব্যক্তি তার দুই কন্যাকে কিছু সংখ্যক স্বর্ণমুদ্রা এমনভাবে বণ্টন করে দিলেন যাতে তাদের প্রাপ্ত মুদ্রার সংখ্যার বর্গের অন্তর তাদের প্রাপ্ত মুদ্রার সংখ্যার বিয়োগফলের 45 গুণ হয়। তিনি কতগুলো মুদ্রা বন্টন করেছিলেন?
সমাধান:
ধরি, দুই কন্যা যথাক্রমে x ও y সংখ্যক স্বর্ণমুদ্রা পেল।
প্রশ্নমতে,
x2 - y2 = 45(x - y) [আমরা জানি, x2 - y2 = (x + y)(x - y)]
⇒ (x + y)(x - y) = 45(x - y)
⇒ x + y = 45 [উভয় পাশে (x - y) দ্বারা ভাগ করলে]এখানে, x + y হলো মোট স্বর্ণমুদ্রার সংখ্যা।
∴ তিনি মোট 45 টি স্বর্ণমুদ্রা বণ্টন করেছিলেন।
- 'দ্যা ক্যাপটিভ লেডি' গ্রন্থটি কার লেখা?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- মাইকেল মধুসূদন দত্ত
- উইলিয়াম শেক্সপিয়র
- জর্জ বার্নাড শ
• মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থ - দ্য ক্যাপটিভ লেডি।
- এটি ইংরেজিতে রচিত যা প্রকাশিত হয় ১৮৪৯ খ্রষ্টাব্দে।
• মাইকেল মধুসূদন দত্ত:
- তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন।
- মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার সনেট প্রবর্তক। তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন ‘পদ্মাবতী’ নাটকে। (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)।
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ - তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থ্যাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।
- মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থ ইংরেজিতে রচিত 'দ্য ক্যাপটিভ লেডি'।• তাঁর রচিত কাব্যগুলো হলো:
- তিলোত্তমাসম্ভব কাব্য,
- মেঘনাদবধ কাব্য,
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য,
- চতুর্দশপদী কবিতাবলী।উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
- 'পূর্ববঙ্গ গীতিকা' সংগ্রহের প্রধান সম্পাদক কে?
- মুহম্মদ শহীদুল্লাহ
- আহমদ শরীফ
- দীনেশচন্দ্র সেন
- সুকুমার সেন
• 'পূর্ববঙ্গ গীতিকা' সংগ্রহের প্রধান সম্পাদক - দীনেশচন্দ্র সেন।
• পূর্ববঙ্গ-গীতিকা:
- পূর্ববাংলার লোকসাহিত্যের একটি সংকলন।
- মুখে মুখে রচিত ও লোকসমাজে প্রচলিত এর পালাগুলি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ।
- ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, নোয়াখালী, ফরিদপুর, সিলেট (শ্রীহট্ট), ত্রিপুরা প্রভৃতি অঞ্চল থেকে পালাগুলি সংগৃহীত হয়েছে।
- এগুলির প্রধান প্রধান সংগ্রাহক হলেন চন্দ্রকুমার দে, দীনেশচন্দ্র সেন, আশুতোষ চৌধুরী, জসীমউদ্দীন, নগেন্দ্রচন্দ্র দে, রজনীকান্ত ভদ্র, বিহারীলাল রায়, বিজয়নারায়ণ আচার্য প্রমুখ।
- দীনেশচন্দ্র সেন 'পূর্ববঙ্গ গীতিকা' ও 'মৈমনসিংহ-গীতিকা' সম্পাদনা করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।
- সংগৃহীত পালাগুলির সংখ্যা পঞ্চাশের অধিক।
- ১৯১৩ সাল থেকে চন্দ্রকুমার দে প্রথম এ ধরণের লোকগাথা প্রকাশ করতে থাকেন।
- দীনেশচন্দ্র সেন সেগুলি পড়ে আকৃষ্ট হন এবং চন্দ্রকুমারের সঙ্গে সাক্ষাৎ করেন।
- তাঁর সহযোগিতায় পল্লী অঞ্চলের কৃষকদের কাছ থেকে বেশ কিছু গাথা সংগ্রহ করে দীনেশচন্দ্র ১৯২৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থসাহায্যে পূর্ববঙ্গ-গীতিকা নামে সেগুলি প্রকাশ করেন।
উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - কোনটি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ?
- বাংলা ভাষার ইতিবৃত্ত
- ব্যাকরণ কৌমুদি
- গ্রামার অব দ্য বেঙ্গলি লেংগুয়েজ
- বাংলা ব্যাকরণ
• বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ - এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ।
- গ্রন্থটির রচয়িতা নাথিনিয়েল ব্রাসি হ্যালহেড।
- এটি ইংরেজিতে লেখা হয় এবং ১৭৭৮ সালে প্রকাশিত হয়।
- এই বইয়ের নাম ছিল: A Grammar of the Bengal Language.
উল্লেখ্য,
• মনোএল দা আসসুম্পসাঁউ পর্তুগিজ ভাষায় রচিত Vocabulario em Idioma Bengalla E Portugues (1743) গ্রন্থের একটা অধ্যায়ে পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ভাষার ব্যাকরণ লেখেন।
- কিন্তু সেটা কোনো গ্রন্থ ছিল না, একটা অধ্যায় ছিল মাত্র।
• বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ লেখেন রাজা রামমোহন রায়।
- এই বইয়ের নাম ছিল ‘গোড়ীয় ব্যাকরণ' যা ১৮৩৩ সালে প্রকাশিত হয়।
অন্যদিকে,
• 'বাংলা ভাষার ইতিবৃত্ত' ও 'বাংলা ব্যাকরণ' গ্রন্থ দুটির রচয়িতা - ড. মুহম্মদ শহীদুল্লাহ্।
• 'ব্যাকরণ কৌমুদী' এর লেখক - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি। - 'NIPORT' কোন ধরনের প্রতিষ্ঠান?
- নদী গবেষণা
- ধান গবেষণা
- বন্দর গবেষণা
- জনসংখ্যা গবেষণা
নিপোর্ট / NIPORT:
- পূর্নরূপ National Institute of Population Research and Training.
- এটি বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক জাতীয় গবেষণা প্রতিষ্ঠান।
- এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হয় যা ঢাকার আজিমপুরে অবস্থিত।
- স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচী ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার একটি আদর্শ আঞ্চলিক প্রতিষ্ঠান তৈরির দিকে দৃষ্টি রেখে ১৯৭৭ সালে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)-এর আত্মপ্রকাশ ঘটে।
- নিপোর্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জেলা, উপজেলা, ইউনিয়ন ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে।তথ্যসূত্র: NIPORT ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া।
- 'Culprit' means-
- innocent
- offender
- honest
- pious
Correct answer: offender.
Culprit (noun)
- English meaning: one accused of or charged with a crime.
- Bangla meaning: দোষী; অপরাধী।
Given options:
ক) innocent: নিরপরাধ; নির্দোষ।
খ) offender: দাগি অপরাধী।গ) honest: সত্যবাদী; সতাবৃত্ত; নিষ্কপট; অশঠ; সাধু; ঋজুপ্রকৃতি; সৎ; সত্যসন্ধ; অকৃত্রিম, সচ্চরিত্র:
ঘ) pious: ধার্মিক; সাধু; সৎ।
• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে' Culprit' means "offender"
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - We must keep our fingers ........ that the weather will remain fine tomorrow.
- raised
- pointed
- lifted
- crossed
Correct answer: crossed.
Complete sentence: We must keep our fingers crossed that the weather will remain fine tomorrow.
• keep your fingers crossed (idiom)
- English meaning: to hope strongly that something will happen.
- Bangla meaning: শুভ কামনা করা বা ভালো কিছুর আশা করা।
Other example:
1. We’re keeping our fingers crossed that he’ll be healthy again very soon.
2. I know the job interview went well, so I'm keeping my fingers crossed I get the offer.Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary. - He is ....... back tomorrow.
- come
- coming
- comes
- came
Correct answer: coming.
Complete sentence: He is coming back tomorrow.
• বাক্যের শেষে "tomorrow" (আগামীকাল) শব্দটি রয়েছে।
- নিকট ভবিষ্যতে নিশ্চিত কোনো কাজ সম্পন্ন হতে যাচ্ছে বোঝালে Present Continuous Tense ব্যবহার করা হয়।
- নিয়ম অনুযায়ী, Present Continuous Tense-এর গঠন: Subject + am/is/are + verb + -ing.
- যেহেতু শূন্যস্থানের আগে "is" আছে, তাই এর পরে মূল Verb এর সাথে অবশ্যই -ing যুক্ত করতে হবে। - চিপস এর প্যাকেটে কোন গ্যাস থাকে?
- কার্বন-ডাই-অক্সাইড
- হাইড্রোজেন
- মিথেন
- নাইট্রোজেন
- চিপস তৈরিতে তেল বা চর্বি ব্যবহার করা হয়। বাতাসে থাকা অক্সিজেন এই তেলের সাথে বিক্রিয়া করে চিপসকে বাসি ও দুর্গন্ধযুক্ত (Rancid) করে তোলে। নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় গ্যাস হওয়ায় এটি অক্সিজেনের প্রবেশ ঠেকায় এবং চিপসকে দীর্ঘদিন সতেজ ও মুচমুচে রাখে।
নাইট্রোজেন গ্যাসের ব্যবহার:
- সাধারণ বৈদ্যুতিক বাতিতে ব্যবহৃত হয়।
- চিপসের প্যাকেটে নাইট্রোজেন ব্যবহৃত হয়। এই নাইট্রজেন গ্যাস খাবারের গুণগত মান বজায় রাখে যা বিভিন্ন ধরনের চাপ থেকে উপাদানগুলোর গুঁড়া হওয়ার হাত থেকে রক্ষা করে।
- ইউরিয়া সার উৎপাদনে ব্যবহৃত হয়।অন্যদিকে,
- সবচেয়ে হালকা গ্যাস হলো হাইড্রোজেন।
- প্রাকৃতিক গ্যাসের মধ্যে থাকে মিথেন গ্যাস।
- অগ্নিনির্বাপক সিলিন্ডারে থাকে তরল কার্বন ডাই অক্সাইড।উৎস: বিজ্ঞান, তৃতীয় শ্রেণি; ব্রিটানিকা এবং Science Expert, Live Publications.
- খাদ্যদ্রব্য পঁচে যাওয়ার জন্য দায়ী কোনটি?
- ভাইরাস
- ব্যাকটেরিয়া
- অ্যামিবা
- কোনটিই নয়
- খাদ্যদ্রব্য পচে যাওয়ার জন্য প্রধানত ব্যাকটেরিয়া এবং ছত্রাক দায়ী। এরা অনুকূল তাপমাত্রা ও আর্দ্রতায় খাদ্যের ওপর বংশবৃদ্ধি করে এবং এনজাইম বা টক্সিন নিঃসৃত করে খাবারকে নষ্ট ও দুর্গন্ধযুক্ত করে ফেলে। অন্যদিকে, ভাইরাস খাদ্যদ্রব্য পচানোর প্রধান কারণ নয়, এটি বংশবৃদ্ধির জন্য জীবিত কোষের ওপর নির্ভরশীল এবং খাদ্যের জৈব পদার্থ নিজে ভেঙে পচন ঘটাতে পারে না। অ্যামিবা এক ধরনের এককোষী প্রোটোজোয়া, এটি সাধারণত জলাশয় বা স্যাঁতসেঁতে পরিবেশে বাস করে এবং খাদ্যদ্রব্য পচানোর প্রধান জীব নয়।
ব্যাকটেরিয়ার গুরুত্ব:
- মানবজীবনে ব্যাকটেরিয়ার গুরুত্ব অত্যন্ত বেশি। কিছু ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে ক্ষতি করলেও অনেক ব্যাকটেরিয়া পরিবেশ, কৃষি, খাদ্য উৎপাদন ও মানবদেহের জন্য উপকারী ভূমিকা পালন করে। তাই ব্যাকটেরিয়া মানুষের জন্য উপকারী ও অপকারী- উভয় ধরনের প্রভাব ফেলে। - সাধারণভাবে ব্যাকটেরিয়ার গুরুত্বকে দুই ভাগে ভাগ করা হয়-ব্যাকটেরিয়ার উপকারিতা ও ব্যাকটেরিয়ার অপকারিতা।ব্যাকটেরিয়ার অপকারিতা:
১। মানুষের রোগ সৃষ্টি:
- মানুষের অধিকাংশ মারাত্মক রোগ ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। বিভিন্ন ধরনের রোগ নানা রকমের ব্যাকটেরিয়া দিয়ে ঘটে থাকে।
যেমন-
২। গবাদি পশু ও অন্যান্য প্রাণীর রোগ সৃষ্টি:
- ব্যাকটেরিয়া গবাদি পশু ও অন্যান্য প্রাণীদেহে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। নানা ধরনের রোগের জন্য বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া দায়ী।
যেমন-
৩। উদ্ভিদের রোগ সৃষ্টি:
- ব্যাকটেরিয়া একদিকে যেমন প্রাণীর রোগ সৃষ্টি করে অপরদিকে তেমন উদ্ভিদের মারাত্মক রোগও সৃষ্টি করে থাকে।
যেমন-
৪। খাদ্যদ্রব্যের পচন ও বিষাক্তকরণ:
- ব্যাকটেরিয়া খাদ্যদ্রব্যের পচন ঘটিয়ে আর্থিক ক্ষতি করে। Clostridium botulinum খাদ্যে বটুলিন টক্সিন উৎপন্ন করে, যার ফলে বটুলিজম রোগ হয়ে মারাত্মক এমনকি প্রাণঘাতী হতে পারে।৫। পানি দূষণ:
- বিভিন্ন ব্যাকটেরিয়া পানি দূষিত করে এবং এর মাধ্যমে কলেরা, টাইফয়েড, আমাশয় ও ডায়রিয়ার মতো রোগ ছড়ায়। Salmonella, Shigella, Vibrio, Escherichia coli, কলিফর্ম ও ফিকাল কলিফর্ম প্রভৃতি ব্যাকটেরিয়া পানি দূষণের জন্য দায়ী।৬। মাটির উর্বরতা হ্রাস:
- কিছু ব্যাকটেরিয়া মাটির নাইট্রেট ভেঙে নাইট্রোজেন গ্যাসে পরিণত করে, ফলে মাটির উর্বরতা কমে যায় এবং ফসল উৎপাদন হ্রাস পায়।৭। নিত্যব্যবহার্য দ্রব্যের ক্ষতি:
- ব্যাকটেরিয়া কাপড়, কাঠের আসবাবপত্রসহ বিভিন্ন দৈনন্দিন ব্যবহার্য দ্রব্য নষ্ট করে।৮। যুদ্ধক্ষেত্রে ব্যবহার:
- কিছু ব্যাকটেরিয়াকে জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করা হলে তা মানবজাতির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Science Expert, Live Publications.
- I ....... her in the plane.
- meets
- has met
- met
- meeting
Correct answer: met.
Complete sentence: I met her in the plane.
Bangla: উড়োজাহাজে আমার তার সাথে দেখা হয়েছিল।
• প্লেনে ভ্রমণ করার সময় দেখা হওয়ার ঘটনাটি একটি নির্দিষ্ট অতীতের কাজকে নির্দেশ করে।
- তাই এখানে Past Indefinite Tense ব্যবহৃত হবে, যার গঠন হলো Subject + Verb-এর Past Form (V2)।
- এখানে meet-এর Past form হলো met.
Given options:
ক) meets:
- এটি Present Indefinite tense এবং সাধারণত 'I' এর পর Verb এর সাথে 's' যুক্ত হয় না।
খ) has met:
- 'I'-এর পর কখনো 'has' বসে না, 'have' বসে। তাই এটি ব্যাকরণগতভাবে ভুল।
ঘ) meeting:
- Auxiliary verb ছাড়া শুধু 'Subject'-এর পরপরই সরাসরি ভার্বের সাথে '-ing' বসে না। - কোনটি অশুদ্ধ শব্দ?
- গভর্নর
- পর্বত
- প্রথমত
- সোনালী
• অশুদ্ধ শব্দ - সোনালী।
- এর শুদ্ধরূপ: সোনালি।• নিয়ম:
- আলি প্রত্যয়যুক্ত শব্দে ই-কার ব্যবহৃত হবে।
যেমন: সোনালি, মিতালি, বর্ণালি, খেয়ালি, রুপালি, হেঁয়ালি ইত্যাদি।উল্লেখ্য, ‘সোনালী ব্যাংক’ এর (সোনালী) বানানটি ব্যাংক কর্তৃক এভাবেই নিবন্ধিত। তাই সোনালী ব্যাংক লিখতে সোনালী শব্দটিই ব্যবহৃত হবে। যদিও বানানের নিয়ম অনুসারে (সোনালী) শব্দের সঠিক বানান সোনালি।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। - কোন দ্বিরুক্ত শব্দগুলি বহুবচন ইঙ্গিত করে?
- পাকা পাকা আম
- ছি ছি, কী করছ
- নরম নরম হাত
- উঁডু উঁড় মন
• 'পাকা পাকা আম' - এখানে 'পাকা পাকা' দ্বিরুক্ত শব্দগুলি বহুবচন ইঙ্গিত করে।
• নিয়ম:
- অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগেও বহুবচন সাধিত হয়।
যেমন:
- হাঁড়ি হাঁড়ি সন্দেশ।
- কাঁড়ি কাঁড়ি টাকা।
- পাকা পাকা আম।
- বড় বড় মাঠ।
- লাল লাল ফুল।
অন্যদিকে,
• ছি ছি, কী করছ। - ভাবের গভীরতা বোঝাতে অব্যয়ের দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে।
• নরম নরম হাত। - তীব্রতা বা সঠিকতা বোঝাতে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে।
• উঁডু উঁড় মন। - সামান্যতা বোঝাতে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। - 6 টি কমলার ক্রয়মূল্য 5টি কমলার বিক্রয়মূল্যের সমান হলে, শতকরা কত লাভ হবে?
- 15%
- 10%
- 20%
- 12%
প্রশ্ন: 6 টি কমলার ক্রয়মূল্য 5টি কমলার বিক্রয়মূল্যের সমান হলে, শতকরা কত লাভ হবে?
সমাধান:
ধরি,
6 টি কমলার ক্রয়মূল্য = 5টি কমলার বিক্রয়মূল্য = 60 টাকাতাহলে,
1টি কমলার ক্রয়মূল্য = 60/6 = 10 টাকাএবং,
1টি কমলার বিক্রয়মূল্য = 60/5 = 12 টাকা
∴ 1টি কমলায় লাভ = 12 - 10 = 2 টাকা
∴ শতকরা লাভ = (লাভ/ক্রয়মূল্য) × 100
= (2/10) × 100
= 20%∴ শতকরা লাভ = 20%।
আবার,
ধরি,
6 টি কমলার ক্রয়মূল্য = 5টি কমলার বিক্রয়মূল্য = x টাকা
তাহলে,
1টি কমলার ক্রয়মূল্য = x/6 টাকা
এবং,
1টি কমলার বিক্রয়মূল্য = x/5 টাকা
∴ 1টি কমলায় লাভ
= x/5 - x/6
= (6x - 5x)/30
= x/30 টাকা
∴ শতকরা লাভ = (লাভ/ক্রয়মূল্য) × 100
= {(x/30)/(x/6)} × 100
= (x/30) × (6/x) × 100
= 20%∴ শতকরা লাভ = 20%।