৪৩ তম বিসিএস প্রশ্নব্যাংক
বিসিএস · পরীক্ষার সাল ২০২৩
- মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
- মনসামঙ্গল
- মনসাবিজয়
- পদ্মপুরাণ
- পদ্মাবতী
-
RFID বলতে বোঝায়?
- Random Frequency Identification
- Random Frequency Information
- Radio Frequency Information
- Radio Frequency Identification
RFID এর পুরো অর্থ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। এই প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ (বা ব্যাটারি) সংযোগ ছাড়াই ডিজিটাল আইডেন্টিফিকেশন চিপ তৈরি করা যায়। এর খরচ অনেক কম। এই প্রযুক্তির দৈনন্দিন ব্যবহারের মধ্যে একটি হলও শপিং মলে পণ্যের চুরি ঠেকানো।
-
কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
- তামার তার
- কো-অক্সিয়াল ক্যাবল
- অপটিক্যাল ফাইবার
- ওয়্যারলেস মিডিয়া
অপটিক্যাল ফাইবার এক রকমের যোগাযোগ মাধ্যম, এতে সিগন্যাল বা ডাটা আলোর মাধ্যমে একস্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়।
- কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
- &
- %
- @
- 3
• @ চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে।
• ইমেইল:
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ইমেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।• ইমেইল ঠিকানায় ব্যবহৃত-
- CC এর পূর্ণরূপ Carbon Copy.
- BCC এর পূর্ণরূপ Blind Carbon Copy.উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
- নিচের কোনটি output device নয়?
- Monitor
- Microphone
- Printer
- Speaker
মাইক্রোফোন শব্দ রেকর্ডিং এর জন্য ব্যবহৃত একটি ইনপুট ডিভাইস। একে মাইকও বলা হয়। - নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?
- http
- www
- URL
- HTML
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সংক্ষপে ওয়েবও বলা হয়। ওয়েব এমন একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। - নিচের কোন প্রযুক্তি Pay as You Go সার্ভিস মডেল অনুসরণ করে?
- Internet of Things (IoT)
- Cloud Computing
- Client-Server Systems
- Big data analysis
ক্লাউড কম্পিউটিং হলো এমন এক প্রকার সাবস্ক্রিপশন ভিত্তিক পরিসেবা, যা নেটওয়ার্ক স্টোরেজ স্পেস এবং কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দ্রুত ও সুবিধাজনক ব্যবহার নিশ্চিত করে। - Keyboard এবং CPU-এর মধ্যে কোন পদ্ধতিতে data transmission হয়?
- Simplex
- Duplex
- Half duplex
- Triplex
সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে, যোগাযোগটি একমুখী হয়, অর্থাত্ এক দিকে ডেটা প্রবাহিত হয়। কীবোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ সিমপ্লেক্স চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করা হয়। - Blockchain এর প্রতিটি block কী তথ্য বহন করে?
- A hash pointer to the previous block
- Timestamp
- List of transactions
- উপরের সবগুলো
প্রতিটি ব্লকে রয়েছে তার ঠিক আগের ব্লকের একটি ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ, একটি টাইমস্ট্যাম্প এবং লেনদেনের তথ্য -
নিচের কোনটি Open Source DBMS?
- MySQL
- Microsoft SQL Server
- Microsoft Access
- Oracle
ওপেন সোর্স সফটওয়্যার হল এক ধরনের সফটওয়্যার যার সোর্স কোড সম্পূর্ণ উন্মুক্ত। MySQL একটি ওপেন সোর্স DBMS।
-
নিচের Job Scheduling Policy-এর মধ্যে কোনটি Starvation থেকে মুক্ত?
- Priority Scheduling
- Shortest Job First
- Youngest Job First
- Round-robin
Job Scheduling Policy-এর মধ্যে Round-robin, Starvation থেকে মুক্ত.
-
নিচের কোন প্রযুক্তি Face Recognition System- এর সহায়ক ভুমিকা পালন করে?
- Applied Artificial Intelligence (AAI)
- Applied Internet of Things
- Virtual Reality
- উপরেের কোনটিই নয়
ফেস রিকগনিশন পদ্ধতি হলো ছবিতে মানুষের মুখ শনাক্ত করার একটি প্রদ্ধতি যেখানে কম্পিউটার ভিশন এর ব্যবহার করা হয়। এক্ষেত্রে Applied Artificial Intelligence (AAI) সহায়ক ভূমিকা পালন করে।
- যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধসমূহ কোন একটি web server সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি কী নামে পরিচিত?
- Denial of Service
- Man-in-the-Middle
- Phishing
- কোনটিই নয়
• Denial of Service attack (DoS attack):
- Denial of Service হলো এক ধরনের সাইবার অ্যাটাক যেখানে হ্যাকার ডিভাইসের স্বাভাবিক কার্যকারিতা বাধাগ্রস্ত করে একটি কম্পিউটার বা ডিভাইসকে তার ব্যবহারকারীদের কাছ থেকে দূরে রাখে।
- কোন কম্পিউটার সিস্টেম বা ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ঐ সিস্টমের যথাযথ কার্যক্রম ধীর গতির বা পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।
উৎস: ব্রিটানিকা। -
Where is the setting of the play ‘Hamlet’?
- England
- Italy
- France
- Denmark
হ্যামলেট এর গল্পটি ডেনমার্কে স্থাপিত
-
নিচের কোনটি Bluetooth-এর IEEE Standard?
- IEEE 802.15
- IEEE 802.1
- IEEE 802.3
- IEEE 802.11
ব্লুটুথ হচ্ছে একটি ওয়্যারলেস প্রযুক্তি যার মাধ্যমে একটি ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায় যার IEEE 802.15
-
১০১১১০ বাইনারি নাম্বারে সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি?
- ৪৬
- ১৬
- ২৪
- ৫৪
১০১১১০ বাইনারি নাম্বারে সমতুল্য ডেসিমাল নাম্বার হলো ৪৬
-
DNS সার্ভারের কাজ হচ্ছে ——— কে——-address এ পরিবর্তন করা
- Email, DNS
- MAC Address, IP
- Domain Name, IP
- Email, IP
ইন্টারনেটে প্রতিটি ডিভাইসে একটি আইপি ঠিকানা দেওয়া হয় এবং উপযুক্ত ইন্টারনেট ডিভাইসটি সন্ধানের জন্য সেই ঠিকানাটি প্রয়োজনীয়। যখন কোন ব্যবহারকারী কোন ওয়েবপৃষ্ঠা লোড করতে চান, তখন ডিএনএস হোস্টনাম এর পরিবর্তে একটি আইপি ঠিকানা দেয়া হয়, যার প্রেক্ষিতে ইন্টারনেট বাবহারকারি নির্দিষ্ট সাইটে পৌঁছাতে পারে
-
নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহৃত হয়?
- Router
- Switch
- Modem
- HUB
মডেম হলো এক ধরনের হার্ডওয়ার নেটওয়ার্ক ডিভাইস যা একটি কম্পিউটার স্যাটেলাইট বা টেলিফোন লাইনে ডেটা ট্রান্সমিশন এর কাজ করে। ডিজিটাল থেকে অ্যানালগ সিগনালে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে মড্যুলেশন বলে এবং এই সম্পূর্ণ কাজটি করে মডেম।
-
নিচের কোনটি multi-tasking operation system নয়?
- WIndows
- Linux
- Windows NT
- DOS
DOS হলো এমন ধরনের অপারেটিং সিস্টেমে একই সময়ে শুধুমাত্র একজন ব্যক্তি কাজ করতে পারে।
-
কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
- হিত্তিক ও তুখারিফ
- তামিল ও দ্রাবিড়
- আর্য ও অনার্য
- মাগধী ও গৌড়ী
ইন্দো-ইয়োরোপীয় ভাষা বংশের শাখা দুইটি। যথা: কেন্তম ও শতম। তামিল, দ্রাবিড়, আর্য, অনার্য, মাগধী ও গৌড়ী শতম শাখার অন্তর্ভুক্ত।
-
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
- তেজি কুমিরকে রুখে দিই
- বৃক্ষের শাখায় পাকা তেতুল
- গাছের তেতুল কুমিরে খাই
- ভুল থেকে শিক্ষা নিতে হবে
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
-
দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?
- সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ
- কোরশী মাগন ঠাকুর
- সুলতান বরবক শাহ
- জমিদার নিজাম শাহ
দৌলত উজির বাহরাম খান নিজাম শাহের পৃষ্ঠপোষকতায় পারসিয়ান কবি জামির আরবি লোকগাথা পায় থেকে বাংলায় ‘লায়লী-মজনু’ অনুবাদ করেন। তাঁর প্রকৃত নাম বাহরাম খান। জমিদার নিজাম শাহ তাকে দৌলান করেন। গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আহাম শাহের পৃষ্ঠপোষকতায় শাহ মুহম্মদ সগীর ‘ইউসুফ-জোলেখা রচনা করেন। করুনউদ্দিন বরবক শাহের পৃষ্ঠপোষকতায় মালাধর বসু ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্য রচনা করেন। কোরেশী মাগন ঠাকুরের উৎসাহে আলাওল ‘পদ্মাবতী’ কাবা রচনা করেন।
-
চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?
- বাংলাদেশ
- নেপাল
- উড়িষ্যা
- ভুটান
১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্হাগার হতে চর্যাপদ আবিষ্কার করেন।
-
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?
- চৌবেরিয়া গ্রাম, নদীয়া
- কাঁঠালপাড়া গ্রাম, চব্বিশ পরগণা
- বীরসিংহ গ্রাম, মোদীনিপুর
- দেবানন্দপুর গ্রাম, হুগলী
২৬ সেপ্টেম্বর ১৮২০ মোদিনী পুরের বীরসিংহ গ্রামে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন।
-
“তোমারেই যেন ভালবাসিয়াছি শত রূপে শত বার/ জনমে জনমে যুগে যুগে অনিবার।”- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
- অনন্ত প্রেমঅনন্ত প্রেম
- উপহার
- ব্যক্ত প্রেম
- শেষ উপহার
“তোমারেই যেন ভালোবাসিয়াছি. শত রূপে শত বার. জনমে জনমে, যুগে যুগে অনিবার।” কাব্যাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী কাব্যগ্রন্থের অনন্ত প্রেম কবিতার অংশ।
-
“ঐ ক্ষেপেছে পাগলা মায়ের দামাল ছেলে”- কে এই দামাল ছেলে?
- কাজী নজরুল ইসলাম
- কামাল পাশা
- চিত্তরঞ্জন দাস
- সুভাস বসু
কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের কামাল পাশা কবিতার চরণ, ঐ ক্ষেপেছে পাগলী মায়ের দামাল ছেলে কামাল ভাই।
-
সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি?
- শনিবারের চিঠি
- রবিবারের ডাক
- বিজলি
- বঙ্গদর্শন
সজনীকান্ত দাস বিংশ শতাব্দীর প্রথম ভাগের বাংলা সাহিত্য আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। শনিবারের চিঠি পত্রিকার সম্পাদক হিসেবে তার প্রধান পরিচিতি।
-
মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়”-কে রচনা করেন এই কাব্যাংশ?
- সুধীন্দ্রনাথ দত্ত
- প্রেমেন্দ্র মিত্র
- সমর সেন
- জীবনানন্দ দাশ
“মানুষের মৃত্যু হ’লে তবুও মানব
থেকে যায়; অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে
প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে। – জীবনানন্দ দাসের মানুষেন মৃত্যু হলে কবিতার অংশ এটি।”
-
কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস?
- কাদো নদী কাঁদো
- নেকড়ে অরণ্য
- রাঙা প্রভাত
- প্রদোষে প্রাকৃতজন
শওকত ওসমানের নেকড়ে অরণ্য ‘ উপন্যাসটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত।
-
“মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে” – কাব্যগ্রন্থের কবি কে?
- রফিক আজাদ
- শঙ্খ ঘোষ
- শক্তি চট্টোপাধ্যায়
- শামসুর রাহমান
“একলা হয়ে দাঁড়িয়ে আছি
তোমার জন্য গলির কোণে
ভাবি আমার মুখ দেখাব
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। – শঙ্খ ঘোষের কাব্য”
-
ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?
- তেইশ নম্বর তৈলচিত্র
- ক্ষুধা ও আশা
- কর্ণফুলি
- ধানকন্যা
কর্ণফুলী আলাউদ্দিন আল আজাদ রচিত একটি উপন্যাস । এটি ১৯৬২ সালে প্রকাশিত হয়।
-
নীল লোহিত কোন লেখকের ছন্মদাম?
- অরুণ মিত্র
- সমরেশ বসু
- সুনীল গঙ্গোপাধ্যায়
- সমরেশ মজুমদার
সুনীল গঙ্গোপাধ্যায়ের নীল লোহিত ছদ্মনামে লিখতেন। সমরেশ বসুর ছদ্মনাম ছিল কালকূট.
-
“মুসলিম সাহিত্য সমাজ” প্রতিষ্ঠিত হয়-
- ১৯ জানুয়ারি ১৯২৬
- ১৯ ফেব্রুয়ারী ১৯২৬
- ১৯ মার্চ ১৯২৬
- ২৬ মার্চ ১৯২৭
মুসলিম সাহিত্য সমাজ ছিল বাংলাদেশের একটি ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের দল বা সংগঠন। ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়।
-
বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি?
- বেগম রোকেয়া
- কাদম্বরী দেবী
- স্বর্ণকুমারী দেবী
- নুরুন্নাহার ফয়জুন্নেসানুরুন্নাহার ফয়জুন্নেসা
স্বর্ণকুমারী দেবী (২৮ আগস্ট, ১৮৫৫ – ৩ জুলাই, ১৯৩২) একজন বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতকার ও সমাজ সংস্কারক। তিনিই ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মহিলা সাহিত্যিক।
-
“আমার দেখা নয়াচীন” কে লিখেছেন?
- মাওলানা ভাসানী
- আবুল ফজল
- শহীদুল্লা কায়সার
- শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ আমার দেখা নয়াচীন। তার আরো দুটি গ্রন্থ হল অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা।
-
“আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর” কার লেখা?
- এস, ওয়াজেদ আলী
- আবুল হাশেম
- আবুল মনসুর আহমেদ
- আবুল হুসেন
আবুল মনসুর আহমেদের আত্মজীবনী মূলক রাজনৈতিক বই। যেটিতে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় তার অবস্থান সহ তৎকালীন রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।
-
“আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?
- পর্তুগিজ
- ফরাসি
- আরবি
- ফারসি
“আন্দাজ, আওয়াজ, আফসোস, আবহাওয়া, অজুহাত, আবাদ, আমদানি, আমেজ, আয়না, আরাম, আসমান, আস্তানা, আশকারা, ইয়ার, ওস্তাদ, কামাই, কারখানা, কারবার, কারিগর, কিনারা, কিশমিশ, কুস্তি, কোমর, খরচ, খঞ্জর, খরগোশ, খুব, কম, বেশি, জোড়, তোপ, চশমা, মোকদ্দমা, মালিক, সিপাহী, খোদা, দরিয়া, খাতা, গোলাপ, রোজ, গোয়েন্দা, চাকরি, চাঁদা, চাকর, চালাক, চেহারা, জবাব, দরজা, তীর (বাণ), তৈয়ার, দারোয়ান, বস্তা, বাজি, মজুর, ময়দা, মোরগ, মাহিনা, মিহি, মেথর, রপ্তানি, রাস্তা, রুমাল, রেশম, লাশ, শহর, শায়েস্তা, শিরনামা, সওদা, সবজি, সবুজ, সরকার, সর্দি, সাজা, সাদা, সানাই, সে (তিন), হপ্তা, হাজার, হিন্দু, হাঙ্গামা ইত্যাদি ফারসি শব্দের উদাহরণ। “
-
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
- আ
- ই
- এ
- অ্যা
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
-
জিজীবিষা শব্দটির অর্থ কি?
- জীবননাশের ইচ্ছা
- বেঁচে থাকার ইচ্ছা
- জীবনকে জানার ইচ্ছা
- জীবন-জীবিকার পথ
জিজীবিষা শব্দটির অর্থ বেচে থাকার ইচ্ছা।
-
বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?
- ব্যঞ্জন বিকৃতি
- ব্যঞ্জনদ্বিত্ব
- সমীভবন
- বিষমীভবন
দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্ব:
- কখনো কখনো জোর দেয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দিত্ব উচ্চারণ হয়, একে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্ব বলে।
যেমন:
- পাকা > পাক্কা
- সকাল > সক্কাল
তেমনিভাবে,
- বড় > বড্ড।
অন্যদিকে,
ব্যঞ্জন বিকৃতি:
- শব্দ-মধ্যে কোনাে কোনাে সময় কোনাে ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়।
- একে বলে ব্যঞ্জন বিকৃতি।
যেমন:
- কবাট > কপাট।
সমীভবন:
শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন।
যেমন:
- জন্ম > জম্ম,
- কাঁদনা > কান্না।
বিষমীভবন:
- দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলা হয়। যেমন:
- শরীর > শরীল,
- লাল > নাল ইত্যাদি।
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। -
“সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?
- রামায়নের সাত পর্ব
- রামায়ণে বর্ণিত বৃক্ষ
- রামায়ণে বর্ণিত সাতটি সমুদ্র
- বৃহৎ বিষয়
বাল্মিকী রচিত রামায়ন ২৪ হাজার শ্লোকের বিশাল বড় মহাকাব্য। এটি সাতটি বৃহৎ কান্ড বা ঘটনায় বিভক্ত। এজন্য বৃহৎ বিষয় বোঝাতে সপ্তকান্ড রামায়ন বলা হয়।
<br>
-
“Attested” শব্দের বাংলা পরিভাষা কি?
- প্রত্যায়িত
- সত্যায়িত
- প্রত্যয়িত
- সত্যায়িত
“Attested” পারিভাষিক শব্দটি সত্যায়িত অর্থে ব্যবহার করা হয়।
-
“ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?
- অসহায়ত্ব
- বিরক্তি
- কালের বিস্তার
- পৌনঃপুনিকতা
ডেকে ডেকে হয়রান হচ্ছি- বাক্যে বারবার ডাকা অর্থাৎ পৌনঃপুনিকতার ইঙ্গিত দেওয়া হয়েছে।
-
ভুল বানান কোনটি?
- ভূবন
- অন্তঃসার
- মুহূর্ত
- অদ্ভুত
শুদ্ধ বানান ভুবন। বাকীগুলো শুদ্ধ
-
“যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?
- সরল বাক্য
- জটিল বাক্য
- যৌগিক বাক্য
- খন্ড বাক্য
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। ‘যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয় ।’ এটি জটিল বাক্য।
-
”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?
- কর্মধারয়
- বহুব্রীহি
- অব্যয়ীভাব
- তৎপুরুষ
বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকেই কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাসে পরপদের অর্থই প্রধান। যেমনঃ চিকিৎসা বিষয়ক শাস্ত্র = চিকিৎসাশাস্ত্র।
-
কোনটি নামধাতুর উদাহরণ?
- চল্
- কর
- বেতা
- পড়
বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগ করে যে নতুন ধাতুটি গঠিত হয়, তাই নাম ধাতু যেমন: বেতা
-
“তাতে সমাজজীবন চলে না।”- এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?
- তাতে সমাজজীবন চলে
- তাতে না সমাজজীবন চলে
- তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে
- তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে।
নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হলে বাক্যের মূল অর্থ অপরিবর্তিত রেখে না, নি, নেই , ইত্যাদি অব্যয় উঠিয়ে দিতে হয়। শব্দের পরিবর্তন ঘটিয়ে বাকো হাঁ-সূচক ভাব ফুটিয়ে তুলতে হয়। প্রদত্ত বাক্যঃ তাতে সমাজজীবন চলে না (নেতিবাচক)। তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে (অস্তিবাচক)।
-
“গড্ডালিকা প্রবাহ” বাগধারায় “গড্ডল” শব্দের অর্থ কি?
- স্রোত
- ভেড়া
- একত্র
- ভাসা
বাগধারাটির অর্থ অন্ধ অনুকরন। ‘গল্’ শব্দের অর্থ ভেড়া। সাধারণত ভেড়া অনুকরণপ্রিয় প্রাণী। এদের একজন যেদিকে যায়, অন্যগুলোও বাছবিচার না করে সেদিকেই যায়। এজন্য গড্ডালিকা প্রবাহ দিয়ে অন্ধ অনুকরণ বোঝানো হয়।
-
বাকযন্ত্র অংশ নয় কোনটি?
- স্বরযন্ত্র
- ফুসফুস
- দাঁত
- সবকটি
• বাগযন্ত্র:
- ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলােকে একত্রে বাগযন্ত্র বলে।
- মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাগযন্ত্রের অন্তর্ভুক্ত।
বাগ্যন্ত্রের অংশ সমূহ:
- ফুসফুস,
- শ্বাসনালী,
- স্বরযন্ত্র,
- জিভ,
- আলজিভ,
- তালু,
-মূর্ধা,
- দন্তমূল ও দন্ত (দাঁত),
- ওষ্ঠ,
- নাসিকা ইত্যাদি।
- উল্লেখিত প্রতিটি বাক প্রত্যঙ্গকে একত্রে বাগযন্ত্র বলে।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, (২০২২ সংস্করণ)। -
রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
- করণ কারক
- সম্প্রদান কারক
- অপাদান কারক
- অধিকরণ কারক
বাঙালা ব্যাকরণ’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়, হরপ্রসাদ শাস্ত্রী, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রমুখ পণ্ডিতবর্গ সম্প্রদান কারককে বাদ নিতে চেয়েছেন। কারণ, কর্মকারক দ্বারাই সম্প্রদান কারকের কাজ সম্পাদন করা যায়।
-
The phrase ‘sine die means
- Doubtfully
- Half-Heartedly
- Fixed
- Uncertain
Sine die’ এর মাধ্যমে কোনো ব্যাপারে অনিশ্চিত থাকাকে বোঝায়।
-
Fill in the gap: Birds fly — in the sky
- random
- at large
- at a stitch
- are long
At large ব্যাবহার করে বেশিরভাগ সময় ঘটে এমন কোনো ঘটনার উল্লেখ করা হয়
-
Who is the author of ‘Jane Eyre”?
- Charlotte Bronte
- Emily Bronte
- Jane Austin
- Mary Shelly
Jane Eyre ১৮৪৭ সালে প্রকাশিত, Charlotte Bronte র লেখা একটি উপন্যাস
-
The most famous romantic poet of English literature is-
- John Dryden
- Alexander Pope
- William Wordsworth
- T.S Eliot
William Worldsworth ইংরেজি সাহিত্যে সবচেয়ে জনপ্রিয় romantic poet.
-
Identify the correct synonym for the word ‘magnanimous.
- Unkind
- Generous
- Revengeful
- Friendly
Magnanimous শব্দটির অর্থ দয়ালু। এর সবচেয়ে সঠিক synonym Generous.
-
Which gender is the word ‘orphan’?
- Neuter
- Faminine
- Common
- Masculine
Orphan বা এতিম শব্দটি যেকোনো gender এর ক্ষেত্রে ব্যাবহার করা যায়।
-
Who wrote the play ‘The Way of the Word?
- William Shakespeare
- William Congreve
- Ben Jonson
- Oscer Wilde
The way of the word William Congreve এর লেখা ১৭০০ সালের প্রথমদিকে প্রকাশিত একটি নাটক
-
“Better to reign in Hell, than serve in Heav’n.” Who wrote this?
- Geoffrey Chaucer
- Christopher Marlowe
- John Milton
- P.B Shelly
John Milton তার Paradise lost বইতে এই উক্তিটি লেখেন।
-
Who is not an Irish writer?
- Oscer Wilde
- James Joyce
- Jonathan Swift
- D.H. Lawrence
D.H Lawrence একজন ইংরেজ লেখক এবং কবি
-
‘A “herd” of cattle is passing.’ The underlined word is a/an
- Adverb
- Adjective
- Collective Noun
- Absrtact Noun
Cattle শব্দটি গরু বা ভেড়াল পাল বোঝাচ্ছে
-
Who is the poet of the poem ‘Ozymandias”?
- P.B Shelley
- William Wordsworth
- S. T Coleridge
- John Keats
Ozymandias, P.B Shelley র লেখা একটি Sonnet
-
“Moby Dick’, a novel, was written by-
- Herman Melville
- Nathaniel Hawthorn
- Mark Twain
- William Faulkner
Moby dick অথবা The Whale, Herman Melville এর লেখা উপন্যাস
-
“If Winter comes, can Spring be far behind?”-Who wrote this?
- P. B. Shelley
- S. T. Coleridge
- Lord Byron
- William Blake
Percy Bysshe Shelley is an English Romantic poet whose passionate search for personal love and social justice was gradually channeled from overt actions into poems that rank with the greatest in the English language.
Percy Bysshe Shelley works:
- Ode to the West Wind
- Ozymandias
- Music, To a Skylark
- The Cloud
- The Mask of Anarchy
- Adonais
''Scatter, as from an unextinguished hearth
Ashes and sparks, my words among mankind!
Be through my lips to unawakened Earth
The trumpet of a prophecy! O Wind,
If Winter comes, can Spring be far behind?''
Ode to the West Wind
By Percy Bysshe Shelley
[Source: Britannica.com and Poetryfoundation] -
O’ Henry was from –
- Canada
- America
- England
- Ireland
O. Henry একজন আমেরিকান ছোটগল্পকার
-
No Second Troy’ is a –
- Short story
- Novel
- Drama
- Poem
No second troy, William Butler Yeats এর লেখা একটি কবিতা
-
Who is not a modern poet?
- W.H Auden
- Thomas Gray
- T. S Eliot
- W.B. Yeats
♦ Thomas Gray- is not a Modern poet. তিনি একজন neo classical poet.
- এছাড়া বাকী সবাই ইংরেজি সাহিত্যের আধুনিক যুগের কবি।
• Thomas Gray is a famous Graveyard Poet.
His famous Elegy is 'Elegy Written in a Country Churchyard'
• His other notable works are:
- Alexander’s Feast,
- Ode to adversity,
- The Bard.
Source: Encyclopedia Britannica -
Who is the author of the novel ‘The God of Small Things’?
- Thomas Hardy
- Jhumpa Lahiri
- R.K. Narayan
- Arundhati Roy
Arundhati Roy, ১৯৯৭ সালে বইটি প্রকাশ করে
-
Which of the following novels is not written by an English writer?
- A Passage to india
- Sons and lovers
- One Hundred Years of Solitude
- Pride and Prejudice
এই বইটি কলাম্বিয়ান লেখক গ্যাব্রিয়াল গারসিয়ার লেখা
-
Where is the setting of the play ‘Hamlet’?
- England
- Italy
- France
- Denmark
হ্যামলেট এর গল্পটি ডেনমার্কে স্থাপিত.
-
Fill in the blank: ‘She went to New Market —
- on foot
- on feet
- by foot
- by walking
On foot ব্যাবহার করে ‘পায়ে হেটে’ বোঝানো হয়।
-
Identify the word which is spelt incorrectly:
- fluctuation
- remission
- ocassion
- decision
সঠিক বানান হবে Occasion
-
Choose the right form of verb: It is high time we (act) on the matter.
- Are acting
- acted
- have acted
- could act
It is high time’ এর পরে verb এর past form বসে
-
What is the noun form of the word ‘laugh’?
- laughing
- laughable
- laughter
- laughingly
Laugh verb টির noun form laughter বা হাসি
-
What kind of play is ‘Julius Ceasar”?
- Romantic
- Anti-romantic
- comedy
- historical
Julius Censor, William Shakespeare এর লেখা একটি ঐতিহাসিক নাটক
-
Do you have any money—-you?
- To
- over
- in
- on
Having money on one’ বলতে সাথে টাকা থাকাকে বোঝায়।
-
What is the antonym for the word ‘deformation?
- Distortion
- Contortion
- Wholeness
- Disfigurement
Deformation বলতে কোনো কিছুকে আলাদা বা বিকৃত করে ফেলাকে বোঝায়। তাই এটার Antonym wholeness
-
Words inscribed on a tomb is an-
- Eptome
- Epithet
- Episode
- Epitaph
কবরের পাথরফলকে খোদাই করা লেখাগুলো Epitaph.
-
The phrase ‘dog days’ means-
- Hot weather
- Cold shower
- Rain-soaked streets
- Ice storm
Dog days অনেক গরম আবহাওয়া বোঝায়
-
—-was both a poet and a painter.
- John Keats
- Spencer
- William Blake
- John Donne
William Blake একজন কবি এবং চিত্রশিল্পী
-
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –
- মিথেন
- ইথেন
- প্রোপেন
- বিউটেন
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন (৮০%)। এছাড়াও ইথেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন থাকে। বাংলাদেশে এখন পর্যন্ত যে গ্যাস পাওয়া গেছে ততে ৯৯.৯৯% মিথেন (CH₄) থাকে।
উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই -
O এর ভরসংখ্যা ১৭ হলে, আইসোটোপের নিউট্রন সংখ্যা কত?
- ৮
- ১৭
- ৯
- ২৫
ভরসংখ্যা = প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা
-
প্রোটিন তৈরি হয় –
- ফ্যাটি এসিড দিয়ে
- সাইট্রিক এসিড দিয়ে
- অ্যামিনো এসিড দিয়ে
- অক্সালিক এসিড দিয়ে
প্রোটিন তৈরি হয় – অ্যামিনো এসিড দিয়ে
-
সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো –
- ০%
- ১০-১৫%
- ৩-৬%
- ১০০%
সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো – ৩-৬%
-
জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় –
- অ্যানোডে
- ক্যাথোডে
- অ্যানোড ও ক্যাথোড উভয়টিতে
- বর্ণিত কোনটিতেই নয়
জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় – অ্যানোডে
-
পানির অণু একটি –
- প্যারাচুম্বক
- ডায়াচুম্বক
- ফেরোচুম্বক
- অ্যান্টিফেরোচুম্বক
পানির অণু একটি – ডায়াচুম্বক
-
একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?
- শূন্য
- অসীম
- অতিক্ষুদ্র
- যে কোনো মান
একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ শূন্য
-
কোভিড-১৯ যে ধরণের ভাইরাস-
- DNA
- DNA + RNA
- mRNA
- RNA
কোভিড-১৯ mRNA ভাইরাস
-
হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয় –
- ডায়াস্টল
- সিস্টল
- ডায়াসিস্টল
- কোনটিই নয়
হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয় – সিস্টল
-
নিম্নের কোন রোগটি DNA ভাইরাসঘটিত?
- ডেঙ্গুজ্বর
- স্মলপক্স
- কোভিড-১৯
- পোলিও
স্মলপক্স রোগটি DNA ভাইরাসঘটিত
-
ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন?
- ২৬.৫° সে.
- ৩৫° সে.
- ৩৭.৫° সে.
- ৪০.৫° সে.
ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা ২৬.৫° সে. হওয়া প্রয়োজন.
-
প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?
- ক্যাবিনেট
- বিরোধী দল
- সুশীল সমাজ
- লোকপ্রশাসন বিভাগ
প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে বিরোধী দলকে বোঝায়। বিশ্বের সর্বপ্রাচীন গণতান্ত্রিক রাষ্ট্র ব্রিটেনে ছায়া ক্যাবিনেট গঠন করা হয়। যেটা বিরোধী দল থেকে গঠিত হয়।
-
ঢাকা সিটি কর্পো, ১ম নির্বাচিত মেয়র কে ছিলেন?
- আনিসুল হক
- সাইদ খোকন
- সাদেক হোসেন খোকা
- মোহাম্মদ হানিফ
মোহাম্মদ হানিফ ছিলেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম সরাসরি ভোটে নির্বাচিত মেয়র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি। মার্চ ১২, ১৯৯৪ সাল থেকে এপ্রিল ৪, ২০০২ সাল পর্যন্ত এই ৮ বছর তিনি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
-
বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
- আব্দুর রউফ
- হাশেম খান
- সমরজিৎ রায় চৌধুরী
- আবুল বারক আলভী
বাংলাদেশের সংবিধান:
- সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়।
উল্লেখ্য,
- হস্তলিখিত সংবিধানটির মূল লেখক ছিলেন শিল্পী আব্দুর রউফ।
- সংবিধানটির অঙ্গসজ্জা করেন শিল্পাচার্য জয়নুল আবেদীন।
- সংবিধানের প্রচ্ছদে শীতলপাটির উপর লেখা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান'।
- গণপরিষদের ৩৯৯ জন সদস্য হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেন।
- গণপরিষদের সদস্যরা হস্তলিখিত মূল সংবিধানের বাংলা ও ইংরেজী লিপিতে স্বাক্ষর করে ১৫ ডিসেম্বর, ১৯৭২।
- একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেন নি।
উৎস: ⅰ) জাতীয় তথ্য বাতায়ন।
iii) বাংলাদেশের সংবিধান, আরিফ খান। -
বাংলার প্রাচীন জনপদ কোনটি?
- পুণ্ড্র
- তাম্রলিপি
- গৌড়
- হরিকেল
বর্তমান ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের পুর্ণিয়া অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ অঞ্চল ও বাংলাদেশের উত্তরাঞ্চল পৌণ্ড্র রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। পৌণ্ড্র রাজ্যের রাজধানী ছিল পৌণ্ড্রনগর যা বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত ,এটি বর্তমান বাংলাদেশের বগুড়ায় অবস্থিত । -
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের নারী, পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?
- ২৯(২)
- ২৮(২)
- ৩৯(১)
- ৩৯(২)
সংবিধানের ২৮ (২) অনুচ্ছেদে বলা আছে, ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন’।
-
কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়?
- বেক্সিমকো
- স্কয়ার
- ইনসেপটা
- একমি
১৬ আগষ্ট ২০২১ চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ অব কোম্পানিজ ও চায়না সিনোফার্ম ইন্টারন্যাশনাল কর্পোরেশন এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করে সরকার।
-
বাংলাদশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?
- 18
- 19
- 20
- 21
সংবিধানের ১২২(২) (খ) অনুচ্ছেদ অনুযায়ী “তাঁহার বয়স আঠার বৎসরের কম না হয়”
-
বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন-
- আইনমন্ত্রী
- আইন সচিব
- এটর্নি জেনারেল
- প্রধান বিচারপতি
বাংলাদেশের সংবিধানের চতুর্থ বিভাগের ৫ম পরিচ্ছদের ৬৪ তম অনুচ্ছেদ অনুযায়ী এটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা
-
নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?
- ইহুদীধর্ম
- খ্রিষ্টধর্ম
- বৌদ্ধধর্ম
- হিন্দুধর্ম
- নির্বাণ ধারণা বৌদ্ধধর্মের সাথে সংশ্লিষ্ট।
- বৌদ্ধদের ভাষায় মানুষের মুক্তি নির্বাণ নামে পরিচিত। এই নির্বাণ লাভই বৌদ্ধদের মতে পরম প্রাপ্তি।
- বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ ৮০ বছর বয়সে নির্বাণ লাভ করেন।
বাংলা একাডেমি অভিধান অনুসারে,
- নির্বাণ শব্দের অর্থ - মোক্ষ; মুক্তি; ভববন্ধন থেকে পরিত্রাণ লাভ; জীবন্মুক্তি; অজ্ঞানতা থেকে মুক্তিলাভ।
সূত্র: উচ্চ মাধ্যমিক ইতিহাস : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া। -
বাংলাদেশ কত সালে (OIC) এর সদস্য লাভ করে?
- 1973
- 1974
- 1975
- 1976
বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে ওআইসির সদস্য পদ লাভ করে।
-
আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল?
- মহাভারত
- রামায়ণ
- গীতা
- বেদ
আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ।
-
১৯৬৬ সালের ৬ দফার ত’টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
- 3
- 4
- 5
- 6
ছয় দফা কর্মসূচীর দুটি দিক – একটি রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো সম্পর্কিত, অন্যটি অর্থনৈতিক। প্রথম দুই দফা রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামো বিষয়ক; বাকি চার দফা অর্থনৈতিক বিষয়ক। তবে প্রশ্নটি নিয়ে মতভেদ বিদ্যমান। তিনটি দফাকেও অর্থনৈতিক দফা বলা হয়েছে।
-
প্রাচীন বাংলায় ‘সমতট’ বর্তমান কোন অঞ্চলের নিয়ে গঠিত ছিল?
- ঢাকা ও কুমিল্লা
- ময়মনসিংহ ও নেত্রকোণা
- কুমিল্লা ও নোয়াখালী
- ময়মনসিংহ ও জামালপুর
সমতট জনপদ:
- দক্ষিণ পূর্ব বাংলার জনপদ সমতট নামটি বর্ণনামূলক এবং এর অর্থ তটের সমান্তরাল।
- চতুর্থ শতকের সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ লিপিতে তাঁর রাজ্যের পূর্ব সীমায় সমতটের উল্লেখ রয়েছে।
- সমতট বঙ্গের পূর্বে অবস্থিত ছিল।
- মেঘনা-পূর্ববর্তী অঞ্চলই সমতট বলে পরিচিত ছিল।
- কেন্দ্র ছিল কুমিল্লার নিকটবর্তী ‘লালমাই' এলাকা।
- ত্রিপুরা (কুমিল্লা) ও নোয়াখালী অঞ্চলই নিয়েই ছিল প্রাচীন সমতট।
- হিউয়েন সাঙ কোন সপ্তম শতকে সমতটে এসেছিলেন।উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
-
” Untranquil Recollectins: The Yeats of Fulfilment” শীর্ষক গ্রন্থটির লেখক কে?
- আনিসুল রহমান
- রেহমান সোবহান
- নুরুল ইসলাম
- রওনক জাহান
Untranquil Recollectins: The Yeats of Fulfilment, প্রফেসর রেহমান সোবহানের ইংরেজি কলাম সংকলন।
-
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?
- 6
- 7
- 8
- 9
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ আট নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করে ১৯৭০ সালের ১০ জুলাই নূর মোহাম্মদকে দিনাজপুর থেকে যশোর সেক্টরে বদলি করা হয়। এরপর তিনি ল্যান্স নায়েক পদে পদোন্নতি পান। ১৯৭১ সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮নং সেক্টরে স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন।
-
নিম্নোক্ত কোন সালে কৃষিশুমারী অনুষ্ঠিত হয়নি?
- 1977
- 2008
- 2015
- 2019
বাংলাদেশে ১৯৭৭ সালে প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়েছে। এরপর ১৯৮৩-৮৪ অর্থবছর, ১৯৯৬ সালে ২০০৮ সালে এবং ২০১৯ সালে কৃষিশুমারি অনুষ্ঠিত হয়।
-
একনেক (ECNEC) এর প্রধান কে?
- প্রধানমন্ত্রী
- অর্থমন্ত্রী
- পরিকল্পনা মন্ত্রী
- বাণিজ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে অর্থমন্ত্রী সভাপতিত্ব করেন।
-
বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়?
- 1995
- 1996
- 1997
- 1998
১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্ক ব্যক্তিদের কল্যাণে ভাতা চালু করেন।
-
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
- ধান
- গম
- পাট
- টমেটো
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
-
তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়?
- 2002
- 2006
- 2009
- 2010
সর্বস্তরে তথ্য প্রাপ্তি নিশ্চয়তা বিধানে ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়।
-
’রেহেনা মরিয়ম নূর’ চলচ্চিত্র পরিচালনা করেন-
- জেরেমি চুয়া
- আব্দুল্লাহ মোহাম্মদ সাদ
- রাজীব মহাজন
- আজমেরি হক বাঁধন
রেহানা মরিয়ম নূর ২০২১ সালে নির্মিত একটি বাংলাদেশী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ এবং প্রটোকল ও মেট্রোর ব্যানারে প্রযোজনা করেছেন জেরেমি চুয়া। এটি ৩৭ বছর বয়সী একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্প নির্মিত করা হয়েছে।
-
নিপোর্ট ( NIPORT) কী দরণের গবেষণা প্রতিষ্ঠান?
- নদী গবেষণা
- সমুদ্র গবেষণা
- জনসংখ্যা গবেষণা
- মিঠাপানি গবেষণা
• NIPORT:
- এটি হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক জাতীয় গবেষণা প্রতিষ্ঠান।
- এর পূর্ণরুপ - National Institute of Population Research and Training.
- এটি ১৯৭৭ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হয় যা ঢাকার আজিমপুরে অবস্থিত।
- নিপোর্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জেলা, উপজেলা, ইউনিয়ন ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে।
সূত্র NIPORT ওয়েবসাইট। -
ওরাওঁ জাতিগোষ্ঠী কোথায় বাস করে?
- রাজশাহী-দিনাজপুর
- বরগুনা-পটূয়াখালী
- রাঙামাটি
- বান্দরবান
ওরাওঁ, দক্ষিণ এশিয়ার একটি বড় উপজাতি। ভারতের ঝাড়খণ্ড রাজ্য, ছত্রিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে এঁদের বাস। বাংলাদেশের রংপুর, দিনাজপুরে এদের কিছু অংশ বসবাস করে।
-
বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে ‘ বার্ষিক আর্থিক বিৃবতি – এর কথা উল্লেখ করা হয়েছে?
- 81
- 85
- 87
- 88
পঞ্চম ভাগের ২য় পরিচ্ছেদে “আইন প্রনয়ন ও অর্থসংক্রান্ত পদ্ধতির” ৮৭ ধারায় বার্ষিক আর্থিক বিবরণীর কথা আছে।
-
কোনটি সাংবিধান পদ নয়?
- প্রধান নির্বাচন কমিশনার
- চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন
- চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
- কনট্রোলার ও অডিটার জেনারেল
“সাংবিধানিক পদ সমুহ :
১.রাষ্ট্রপতি
<br>
২.প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী
<br>
৩. স্পিকার ,ও ডেপুটি স্পিকার
<br>
৪. সংসদ সদস্যগণ
<br>
৫. প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি
<br>
৬. নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার
<br>
৭.অ্যাটর্নি জেনারেল
<br>
৮. সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান
<br>
৯. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক।”
-
বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়?
- ১০ টাকা
- ৫০ টাকা
- ২০ টাকা
- ৫ টাকা
এই প্রশ্নের কোন ব্যাখ্যা যোগ করা হয়নি। Website তে ব্যাখ্যা যোগ করার প্রক্রিয়া ১ আগস্ট, ২০১৯ থেকে শুরু হয়েছে।ধন্যবাদ। -
’সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট ?
- শ্রম বাজার
- চাকরি বাজার
- স্টক মার্কেট
- কৃষি বাজার
’সেকেন্ডারি মার্কেট স্টক বা শেয়ার বাজারের সাথে সংশ্লিষ্ট।
-
বাংলাদেশ সরকারকোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
- আয়কর
- ভূমিকর
- আমদানি রপ্তানি শুল্ক
- মূল্য সংযোজন কর
২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরের বাজেটে বাংলাদেশের একক সর্বোচ্চ রাজস্ব আয় ভ্যাট থেকে।
-
বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়?
- BCIM-OC
- OAS
- OIC
- BIMSTEC
OAS বা Organisation of American States সংস্থার সদস্য নয় বাংলাদেশ। কারণ বাংলাদেশ আমেরিকান রাস্ট্র নয়।
-
কর্তব্যের জন্য কর্তব্য – ধারাটির প্রবতক কে?
- ইমানুয়েল কান্ট
- হার্বাট স্পেন্সার
- ব্রাট্রাড রাসেল
- এরিস্টটল
ইমানুয়েল কান্টের Retionalism or asceticism মতবাদ কর্তব্যই কর্তব্য সম্পাদনের লক্ষ।
-
Human Society in Ethics and Politics’ গ্রন্থের লেখক কে?
- প্লেটো
- রুশো
- ব্রাট্রাড রাসেল
- জন স্টুয়াড মিল
ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল এর বিখ্যাত গ্রন্থ “Human Society in Ethics and Politics” ১৯৫৪ সালে এ গ্রন্থটি প্রকাশিত হয়। এ মন্থে তিনি রাজনীতি, ধর্ম, নৈতিকতার আলোকে জ্ঞান ও আবেগের মধ্যে সম্পর্ক নির্ণয় করেছেন।
-
কোন নৈতিক মানদন্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে?
- কাঠামোবাদ
- পূর্ণতাবাদ
- আত্মস্বার্থবাদ
- উপযোগবাদ
নৈতিকতা:
- উপযোগবাদ একটি দার্শনিক মতবাদ যার মূল বক্তব্য হলো সর্বোচ্চ সংখ্যক মানুষের জন্যে সর্বোচ্চ পরিমাণ সুখ।
- এই মতবাদ অনুসারে নৈতিকতার ভিত্তি হলো সুখ।
- সুখের মাধ্যমেই ন্যায় ও অন্যায়ের পার্থক্য নিরূপিত হয়।
- উপযোগবাদ সম্পর্কে প্রথম ধারণা দেন হাচিসন।
- তবে উপযোগবাদের প্রকৃত প্রবক্তা হলেন জেরেমি বেন্থাম এবং জে এস মিল।
উৎস: নীতিবিদ্যা, দর্শন চতুর্থ পর্ব, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা। -
বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধচারণ কৌশল প্রণয়ন করা হয়?
- 2010
- 2011
- 2012
- 2013
রাষ্ট্রের সর্বত্র চাচার চর্চা ও দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা করে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রায় বাংলাদেশ সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে।
-
বিশ্বব্যাংকের মতে সুশানের উপাদান কয়টি?
- ৩টি
- ৫ টি
- ৪ টি
- ৬ টি
বিশ্বব্যাংক সুশাসনের ৪টি অঙ্কের কথা বলেছেন। যথা: ১. দায়িত্বশীলতা, ২. স্বচ্ছতা, ৩. আইনি কাঠামো, ৪. অংশগ্রহণ।
-
’শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন , আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর -এটি কে বলেছেন?
- সক্রেটিস
- প্লেটো
- এরিস্টটল
- বেনথাম
প্লেটোর মতে আদর্শ রাষ্ট্রের শাসন থাকবে দার্শনিক রাজাদের উপর। এদের প্রধান হল ক্ষমতার প্রতি তারা মোহান্বিত হবেন না। প্রজ্ঞা ও মুক্তিই হবে তাদের মূল চালিকাশক্তি। এমতাবস্থায় দার্শনিক রাজারা অবিবেচনায় শাসন কার্য পরিচালনা করবেন। তাদের পেছনে কোন প্রকার আইনের বাধ্যবাধকতা থাকবে না। কারণ প্লেটো মনে করতেন ‘শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি সম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর
-
সুশাসনের মূল ভিত্তি কী?
- মূল্যবোধ
- আইনের শাসন
- গণতন্ত্র
- আমলাতন্ত্র
যে শাসন ব্যবস্থায় আইনের শাসন, দায়িত্বশীলতা, জবাবদিহিতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং জনগণের অংশগ্রহণ গণতান্ত্রিক উপায়ে নিশ্চিত করে তাকে সুশাসন বলে। সুশাসনের মূলভিত্তি আইনের শাসন। এটি একটি রাষ্ট্রের সবচেয়ে প্রয়োজনীয় ও বৈধ উপকরণ। একটি দেশের প্রত্যেকটি ক্ষেত্রে আইনের শাসন থাকা দরকার কারণ এর মাধ্যমে স্বেচ্ছাচারি ক্ষমতা ও আধিপতা রোধ করা যায়।
-
নৈতিক মূল্যবোধের উৎস কোনটি?
- সমাজ
- নৈতিক চেতনা
- রাষ্ট্র
- ধর্ম
নৈতিক মূল্যবোধ মানুষের জীবনে অনুসরণযোগ্য এমন কিছু আচরণ বিধি, মানুষের জীবন ব্যবস্থা ও জীবন পদ্ধতিকে সঠিক সুন্দর পথে পরিচালনা করে। ধর্মের কল্যাণধর্মী মর্মবাণী অনুসরণ ও অনুকরণের মাধ্যমে মানুষের জীবনে নৈতিক মূল্যবোধের উজ্জ্বল প্রকাশ ঘটে। ধর্ম থেকে উৎসারিত নৈতিক মূল্যবোধ মানুষের নৈতিক চেতনার বিকাশ ঘটায় এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন- অগ্রগতি সাধন করে।
-
“On Liberty’ গ্রন্থের লেখক কে?
- এমানুয়েল কান্ট
- টমাস হাব
- জন স্টুয়ার্ট মিল
- জেরেমি বেন্থাম
ব্রিটিশ দার্শনিক জন স্টুয়ার্ট মিলের বিখ্যাত On Liberry মছটি ১৮৫৯ সালে প্রকাশিত হয়। এ গ্রন্থে তিনি স্বাধীনতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় এবং উপযোগবাদের নৈতিক ব্যবস্থার দিক নিয়ে আলোচনা করেন।
-
উৎপত্তি অর্থে governance শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
- লাতিন
- গ্রিক
- হিব্রু
- ফারসি
• Governance শব্দটি গ্রিক শব্দ Kubernào থেকে এসেছে। যার অর্থ যে পরিচালনা করা।
• Kubernão (Greek), Gubern o (Latin) Governance.
সুতরাং উৎপত্তিগতভাবে Governance শব্দটি গ্রিক শব্দ Kubernao থেকে এসেছে।
• শাসন করা অর্থে দার্শনিক প্লেটো প্রথম Kubernão শব্দটি ব্যবহার করেন।
তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। -
মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?
- এনএলডি সরকার
- ন্যাশনাল ইউনিটি সরকার
- বার্মিজ গর্ভরমেন্ট ইন এক্সাইল
- অং সাং সুচী সরকার
মিয়ানমারের নির্বাসিত সরকার জাতীয় ঐক্য সরকারের (ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট—এনইউজি)
-
কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?
- মালোয়েশিয়া
- ফিলিপাইন
- কম্বোডিয়া
- ভিয়েতনাম
অবস্থানগত কারণে কম্বোডিয়া রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়।
-
নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
- ভারত-নেপাল
- ভারত-চীন
- ভারত- ভুটান
- ভারত-পাকিস্থান
নাথু লা পাস চীন ও ভারতকে সংযুক্ত করেছে।
-
চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?
- কিলো ক্লাস
- মিং ক্লাস
- ডলফিন ক্লাস
- শ্যাং ক্লাস
চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি মিং ক্লাসের।
-
জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
- এডেন উপসাগরের পাশে
- প্রশান্ত সাগর
- দক্ষিণ আমেরিকা
- দক্ষিণ চীন সাগর
জিবুতি এডেন উপসাগরের তীরে আফ্রিকার একটি দেশ। জিবুতির অবস্থান গত কারণে দেশটি আন্তর্জাতিক ভাবে গুরুত্বপূর্ণ।
-
নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?
- আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)
- আঞ্চলিক শ্রম সংস্থা (ILO)
- আন্তর্জাতকি কৃষি উন্নয়ন তহবিল ( IFAD)
- খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
আসিয়ান ফোরাম ব্যতীত বাকী তিনটি সংস্থা জাতিসংঘের সংস্থা।
-
United Nations Framework Conventation on Climate Change – এর মূল আলোচ্য বিষয়-
- জীবাশ্ম জ্বালানীর ব্যবহার নিয়ন্ত্রণ
- গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি
- বৈশ্বিক মরুকরণ প্রক্রিয়া এবং বনায়ন
জলবায়ু পরিবর্তনের রূপরেখা সম্মেলন (United Nations Framework Convention on Climate Change) রিও তে ১৯৯২ সালে অনুষ্ঠিত হয়েছিল, যার মূল আলোচ্য ছিল গ্রিন হাউজ গ্যাসের নিঃসরণ ও প্রশমণ।
-
World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
- World Bank
- WTO
- UNDP
- IMF
World Development Report:
- বিশ্বব্যাংকের World Development Report ১৯৭৮ সাল থেকে প্রতি বছর প্রকাশিত হয়ে আসছে।
- যা আজকের বিশ্বের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত পরিস্থিতি বোঝার জন্য এক অমূল্য দিকনির্দেশনা।
- প্রতিটি প্রতিবেদনে উন্নয়নের একটি নির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ দিক নিয়ে গভীর বিশ্লেষণ ও নীতিগত সুপারিশ দেওয়া হয়। যেমন- কৃষি, রাষ্ট্রের ভূমিকা, রূপান্তরিত অর্থনীতি, শ্রম, অবকাঠামো, স্বাস্থ্য, পরিবেশ এবং দারিদ্র্য।
উল্লেখ্য,
বিশ্বব্যাংকের প্রতিষ্ঠা: ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রিটনউডসে প্রতিষ্ঠিত হয়।
- কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬ সাল।
- সদস্য দেশ: ১৮৯টি । ( আগস্ট, ২০২৫)
- সর্বশেষ সংযুক্ত সদস্য: নাউরু । ( আগস্ট, ২০২৫)
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র।
তথ্যসূত্র: ইউনেস্কো ও বিশ্বব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট। -
চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কি?
- তুর্কমেন
- উইঘুর
- তাজিক
- কাজাখ
• চীন:
- চীনের উত্তর-পশ্চিমের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী মুসলিম প্রধান সম্প্রদায় হলাে উইঘুর।
অপরদিকে,
- তুর্কমেন মুসলিম সম্প্রদায় বসবাস করে - তুর্কমেনিস্তান।
- তাজিক মুসলিম সম্প্রদায় বসবাস করে -তাজিকিস্তান।
- কাজাখ মুসলিম সম্প্রদায় বসবাস করে - কাজাখিস্তান ।
উৎস: সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট। -
জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?
- 11
- 15
- 17
- 19
Sustainable Development Goal বা এসডিজি তে নির্দিষ্ট ১৭ টি লক্ষ্য রয়েছে। সর্বমোট সাবগোলের সংখ্যা ১৬৯ টি।
-
Trafalgar Square কোথায় অবস্থিত?
- রাশিয়া
- ইংল্যান্ড
- ফ্রান্স
- চীন
ট্রাফালগার স্কয়ার (ইংরেজি: Trafalgar Square) ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে অবস্থিত একটি স্থান। জায়গাটির পূর্ব নাম ছিল চেরিং ক্রস
-
মায়া সভ্যতাটি আবিষ্কার হয়-
- উত্তর আমেরিকায়
- দক্ষিণ আমেরিকায়
- মধ্য আফ্রিকায়
- মধ্য আমেরিকায়
মেক্সিকোর প্রদেশের দক্ষিণে চাপাস, তাবাস্কো এবং ইয়ুকাটান উপদ্বীপের কুইন্টানা রোওকাম্পেছ, এবং ইয়ুকাটান জুড়ে মায় সভ্যতা বিস্তৃত। যা মধ্য আমেরিকায় অবস্থিত।
-
ইরান -ইরাক যুক্তবিরতির তদাকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
- UNIMOG
- UNIIMOG
- UNGOMAP
- UNICEF
The United Nations Iran-Iraq Military Observer Group (UNIIMOG) ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকি করেছিল।
-
বিশ্ব মানবাধিকার দিবস-
- ৭ ডিসেম্বর
- ৯ ডিসেম্বর
- ১০ ডিসেম্বর
- ১২ ডিসেম্বর
এই প্রশ্নের কোন ব্যাখ্যা যোগ করা হয়নি। Website তে ব্যাখ্যা যোগ করার প্রক্রিয়া ১ আগস্ট, ২০১৯ থেকে শুরু হয়েছে।
ধন্যবাদ। -
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল -এর প্রধান কার্যালয় কোথায়?
- ফ্রান্স
- জার্মানী
- নেদারল্যান্ডস
- হাঙ্গেরি
Transparency International জার্মান ভিত্তিক মানবাধিকার সংস্থা। ৪ মে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির প্রধান আইকন পিটার আইগান
-
ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
- মালোয়েশিয়া
- ইন্দোনেশিয়া
- চীন
- ইংল্যান্ড
ইন্দোনেশিয়ার জাতীয় খেলা ব্যাডমিন্টন। মালোয়েশিয়ার জাতীয় খেলা তায়েকায়ান্দো
-
আকাবা একটি-
- সমুদ্র বন্দর
- বিমান বন্দর
- স্থল বন্দর
- নদী বন্দর
আকাবা জর্ডানের একমাত্র উপকূলীয় শহর এবং আকাবা উপসাগরের বৃহত্তম এবং জনবহুল শহর ও সমুদ্র বন্দর।
-
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
- ১৫ সেপ্টেম্বর
- ১৫ অক্টোবর
- ১৫ নভেম্বর
- ১৫ ডিসেম্বর
2007 সাল থেকে জাতিসংঘ ১৫ সেপ্টেম্বর গণতন্ত্র দিবস পালন করে আসছে। ২০২১ সালে দিবস টির প্রতিপাদ্য ছিল, ‘ভবিষ্যৎ সংকট মোকাবিলায় গণতান্ত্রিক স্থিতিশীলতা জোরদার করা।’
-
“The lady with the lamp” নামে পরিচিত-
- হেলেন কেলার
- ফ্লোরেন্স নাইটিঙ্গেল
- মাদার তেরেসা
- সরোজিনী নাইডু
২য় বিশ্বযুদ্ধের সময় ফ্লোরেন্স নাইটিঙ্গেল নার্স হিসাবে সেবাদান করেন। তিনি রাতে প্রদীপ হাতে অসুস্থ সৈন্যদের সেবা করতেন। এজন্য তাকে দীপ হাতে রমনী বলা হয়।
-
বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমুদ্ধ?
- সিলেট
- কুমিল্লা
- রাজশাহী
- দিনাজপুর
দিনাজপুর জেলা বাংলাদেশের কয়লা সমৃদ্ধ জেলা। বড়পুকুরিয়া কয়লা খনি দিনাজপুরেই অবস্থিত।
-
নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন প্রবণ?
- বোয়ালমারী
- নড়িয়া
- আলম ডাঙ্গা
- নিকলি
নড়িয়া বাংলাদেশের শরীয়তপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। পদ্মা নদীর পাড়ে অবস্থিত উপজেলাটি নদী ভাঙনের শিকার হয় প্রতি বছর।
-
নিম্নের কোন দুযোর্গ ‘ hydro- meteorological ‘ দুযোর্গ হিসেবে পরিচিত?
- বন্যা
- খরা
- ঘূর্ণিঝড়
- ভূমিধস
বন্যা একটি হাইড্রো মেটেরোলজিক্যাল দূর্যোগ। নির্দিষ্ট মাত্রার অধিক পানি প্রবাহিত হয়ে দূর্যোগের সৃষ্টি করে।
-
বাংলাদেশের কোথায় প্লাস্টোসিন কালের সোপান দেখা যায়?
- বান্দরবান
- কুষ্টিয়া
- কুমিল্লা
- বরিশাল
কুমিল্লার ময়নামতি, বরেন্দ্র ভূমি ও শালবন বিহার প্লাইস্টোসিন কালের ভূমিরীতিতে গঠিত।
-
নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?
- চীন
- পাকিস্তান
- থাইল্যান্ড
- মায়ানমার
বাংলাদেশের ভারত ও মায়ানমারের সাথে সীমান রয়েছে।
-
Identify the correct sentence?
- Yesterday, he has gone home
- Yesterday, he did gone home
- Yesterday, he had gone home
- Yesterday, he went home
Out of the given options, the only sentence that is grammatically correct is 'Yesterday, he went home'. The other options are incorrect because they either use the wrong verb tense or an incorrect form of the verb 'go'. In English, we use the past simple tense ('went') to talk about actions that happened in the past. Therefore, the correct answer is 'Yesterday, he went home'.
- A speech full of many words is_____.
- a large speech
- an ornamental speech
- maiden speech
- a verbose speech
Verbose speech:
English Meaning - A speech containing more words than are necessary.
Bangla Meaning - বাগাড়ম্বরপূর্ণ; শব্দাড়ম্বরপূর্ণ।Other forms:
Verbosely (adverb) - বাগাড়ম্বরপূর্ণরূপে।
Verboseness, verbosity [ভাব্সাটি] (noun(s)) [uncountable noun] - বাগাড়ম্বর; শব্দাড়ম্বর; বাগ্বিস্তার; বাগ্বাহুল্য।Source: Cambridge Dictionary.
- মুজিবনগর সরকারের অর্থনৈতিক বিষয়াবলি ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন কে?
- খন্দকার মোশতাক আহমদ
- এ এইচ এম কামরুজ্জামান
- তাজউদ্দীন আহমদ
- এম মনসুর আলী
মুজিবনগর সরকার:
- মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
- ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়।
- ১৯৭১ সালের ১০ এপ্রিল প্রণীত ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ ছিল বাংলাদেশের মুক্তিকাঙ্ক্ষী রাষ্ট্রের প্রথম সংবিধান।
- ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র অনুসারে ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। কারণ ঘোষণাপত্রে লেখা হয়েছে- ‘আমাদের এই স্বাধীনতার ঘোষণা ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে কার্যকর বলে গণ্য হবে।’
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল মান্নান এম.এন.এ।
- স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী এম.এন.এ।
- এ সরকার গঠনের মাত্র ২ ঘণ্টা পর পাকিস্তানি বিমান বাহিনী মুজিবনগরে বোমাবর্ষণ করে মেহেরপুর দখল করে নেয়।
- পরে মুজিবনগর সরকারের সদর দপ্তর কলকাতার ৮ নং থিয়েটার রোডে স্থানান্তর করা হয়।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
- মুজিবনগর সরকারের কর্মকান্ড বাংলাদেশ ভূখন্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও খ্যাত।
- নবগঠিত সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে এখানে গার্ড অব অনার প্রদান করা হয়।
- মুজিবনগর সরকারকে ১৫টি মন্ত্রণালয় ও বিভাগে ভাগ করা হয়।
- মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন হয় ১৮ এপ্রিল ১৯৭১।
• মুজিবনগর সরকারের কাঠামো ছিল নিম্নরূপ:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- রাষ্ট্রপতি।
- সৈয়দ নজরুল ইসলাম- উপরাষ্ট্রপতি।
- তাজউদ্দীন আহমদ- প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা, তথ্য, সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলি, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারও ওপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
- খন্দকার মোশতাক আহমদ- মন্ত্রী, পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
- এম মনসুর আলী- মন্ত্রী, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়।
- এ এইচ এম কামরুজ্জামান- মন্ত্রী, স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মন্ত্রণালয়।
সূত্র: বাংলাপিডিয়া। - "She contemplated marrying her cousin." Here 'marrying' is a/an -
- present participle
- gerund
- verb
- infinitive
Contemplate – Verb এর Object হওয়ার কারণে এটা Noun হয়েছে।
আর Verb+ing – Noun হিসেবে ব্যবহৃত হলে এটা Gerund হয়।