Uttara Bank PLC - Probationary Officer Exam Date: 09.11. 2024 Faculty Name: Faculty of Business Studies (FBS)
চাকুরী প্রস্তুতি - ব্যাংক · পরীক্ষার সাল ২০২৪
- কোন বানানটি শুদ্ধ?
- সংসপ্তক
- সংশপ্তক
- শংসপ্তক
- শংষপ্তক
শুদ্ধ বানান হচ্ছে সংশপ্তক। সংশপ্তক হলো মহাভারতে বর্ণিত সেনা, যারা মৃত্যু জেনেও যুদ্ধ করে যায়।
উৎসঃ বাংলা প্রশ্নের টীকা-ভাষ্য, অধ্যাপক ড. সৌমিত্র শেখর। - নিচের কোন বানানটি শুদ্ধ?
- অপরাহ্ন
- অহরাত্রি
- অধ্যাবসায়
- দুষ্কৃতি
শুদ্ধ বানান - দুষ্কৃতি (দুশ্কৃতি)
- সংস্কৃতি শব্দ
- প্রকৃতি প্রত্যয় - দুঃ+√কৃ+তি
অর্থ: পাপ, দুর্ভাগ্য, দুষ্কর্ম ইত্যাদি।
অন্যান্য অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ-অধ্যবসায় (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = অধি+অব+√সো+অ
অর্থ:
- অবিরাম সাধনা,
- নিবিড় প্রযত্নঅহোরাত্র (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = অহন্+রাত্রি
অর্থ: এক সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত কালপর্ব।অপরাহ্ণ (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয়- অপর+অহ্ণ
অর্থ: মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়, বিকেল।উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
উৎস: আধুনিক বাংলা ভাষার অভিধান, বাংলা একাডেমি। - 'কার্যে বিরতি' অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?
- হাত করা
- হাত গুটান
- হাত থাকা
- হাত আসা
• বিশেষ্য শব্দের প্রয়োগভেদে অর্থ পার্থক্য:
(ক) হাত আসা- কাজ করতে করতেই কাজে হাত আসবে। (দক্ষতা)
(খ) হাত গুটান - হাত গুটিয়ে বসে আছ কেন? (কার্যে বিরতি)
(গ) হাত করা- সাহেবকে হাত করতে পারলেই কাজ হবে। (আয়ত্তে আনা)
(ঘ) হাত ছাড়া- টাকাগুলো হাত ছাড়া করো না। (হস্তচ্যুত)
(ঙ) হাত থাকা- এ ব্যাপারে আমার কোনো হাত নেই। (প্রভাব)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮- সংস্করণ)। - কাজী নজরুল ইসলাম কোন সালে সাহিত্যে একুশে পদক পান?
- ১৯৭৬
- ১৯৭৭
- ১৯৭৮
- ১৯৭৯
কাজী নজরুল ইসলাম:
- বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- কাজী নজরুল ইসলাম মোট ১৩ বার ঢাকায় আসেন।
- প্রথমবার আসেন ১৯২৬ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন মোট ৫ বার।
- দেশ স্বাধীনের পর ১৯৭২ সালের ২৪ মে কাজী নজরুল ইসলামকে ভারত থেকে সপরিবারে ঢাকায় আনা হয়।
- ১৯৭৪ সালের ৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে 'ডি. লিট' উপাধি বা সম্মাননা প্রদান করে।
- ১৯৭৬ সালের জানুয়ারি মাসে কবিকে বাংলাদেশের নাগরিকত্ব এবং ফেব্রুয়ারি মাসে একুশে পদক প্রদান করা হয়।
- ১৯৭৬ সালের ২৯ আগস্ট বাংলা ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ ঢাকার পিজি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সমাহিত করা হয়
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ও বাংলাপিডিয়া। - কোনটি অব্যয়ীভাব সমাস?
- দুর্ভিক্ষ
- সংবাদপত্র
- চন্দ্রসূর্য
- নীলকমল
অব্যয়ীভাব সমাস:
- পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।
যেমন:
- অতিক্রান্ত (উৎ) অর্থে: বেলাকে অতিক্রান্ত = উদ্বেল,
- শৃঙ্খলাকে অতিক্রান্ত = উচ্ছৃঙ্খল।
- অনতিক্রম্যতা (যথা) অর্থে: রীতিকে অতিক্রম না করে = যথারীতি,
- সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য,
- ভিক্ষার অভাব = দুর্ভিক্ষ ইত্যাদি।
অন্যদিকে,
মধ্যপদলোপী কর্মধারয় সমাস - সংবাদ বহনকারী পত্র = সংবাদপত্র।
দ্বন্দ্ব সমাস - চন্দ্র ও সূর্য = চন্দ্রসূর্য।
কর্মধারয় সমাস - নীল যে কমল = নীলকমল।উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। - 'কথাসাহিত্য' বলতে কোনটি বোঝায়?
- কথা দিয়ে সাহিত্য
- সাহিত্যের কথা
- উপন্যাস ও ছোটগল্প
- নাটক
• 'কথাসাহিত্য' শব্দের অর্থ - গল্প, উপন্যাস প্রভৃতি সাহিত্য।
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। - 'বর্ণপরিচয়' এর লেখক কে?
- হরপ্রসাদ শাস্ত্রী
- হরপ্রসাদ রায়
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- মুনির চৌধুরী
'বর্ণপরিচয়':
- 'বর্ণপরিচয়' শিক্ষামূলক গ্রন্থটির রচয়িতা - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত 'বর্ণপরিচয়' শিশুদের জন্য একটি বিশেষ প্রাথমিক পাঠ্যপুস্তক। এতে বাংলা বর্ণমালা, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ শেখানোর সঙ্গে ছোট শব্দ ও বাক্য তৈরি করার নিয়ম সহজভাবে শেখানো হয়েছে। বর্ণপরিচয় বাংলা বর্ণমালার আধুনিক রূপ স্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
- তাঁর পৈতৃক পদবি বন্দ্যোপাধ্যায়। তিনি 'ঈশ্বরচন্দ্র শর্মা' নামে স্বাক্ষর করতেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- তিনি বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত। তিনি বাংলা গদ্যে প্রথম যতি বা বিরামচিহ্ন স্থাপন করেন।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি'। বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্য রচনার নাম 'প্রভাবতী সম্ভাষণ'।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
- 'দুর্গেশনন্দিনী' শব্দের অর্থ কী?
- দুর্গা দেবীর কন্যা
- দুর্গের অধিবাসী
- দুর্গ প্রধানের কন্যা
- দুর্গাধিপতি
• 'দুর্গেশ-নন্দিনী' - দুর্গাধ্যক্ষের কন্যা।
উল্লেখ্য,
- এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক রোমান্টিক উপন্যাস, যা ১৮৬৫ সালে প্রকাশিত হয়।
অন্যদিকে,
'দুর্গাধিপতি' শব্দের অর্থ - দুর্গের অধিশ্বর বা প্রভু, দুর্গেশ; দুর্গরক্ষক।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। - 'পদ্মরাগ' কার রচিত গ্রন্থ?
- বেগম রোকেয়া
- সুফিয়া কামাল
- সেলিনা হোসেন
- নাসরিন জাহান
'পদ্মরাগ' উপন্যাস:
- বেগম রোকেয়া সাখওয়াত রচিত উপন্যাস।
- মুসলিম সমাজের অন্তঃস্থিত ক্লেদকে এমনভাবে প্রকাশ করা হয়েছে যা কোনো হিন্দু লেখকের পক্ষে সম্ভব ছিল না; অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত আছে এ জন্যে।
- 'পদ্মরাগ' উৎসর্গ করা হয় রোকেয়ার জ্যেষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিমকে।
রোকেয়া সাখাওয়াত হোসেন:
- নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ৯ই ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর।
- বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরঅম্লান।
- মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের অধিকার আদায়ের জন্য ১৯১৬ সালে
- বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি।
- 'Sultana’s Dream' গ্রন্থটি রোকেয়া নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন নামে।
- এটি একটি প্রতীকী রচনা এবং এতে বর্ণিত Lady Land বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বপ্নকল্পনার প্রতীক।তাঁর উলেখযোগ্য রচনা:
- মতিচূর,
- Sultana’s Dream,
- পদ্মরাগ,
- অবরোধবাসিনী।উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া। - বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব কে?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- সত্যেন্দ্রনাথ দত্ত
- সুধীন্দ্রনাথ দত্ত
- সত্যেন সেন
পঞ্চপাণ্ডব:
- তিরিশের দশকে বাংলা কবিতার নব্যধারার আন্দোলনে প্রধান পাঁচজন কবি ছিলেন।
- তাদের পঞ্চপান্ডব বলা হত।
- তাঁরা কাব্যচর্চায় রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন।আধুনিকতাবাদী পঞ্চপাণ্ডব লেখক হচ্ছেন:
- জীবনানন্দ দাশ,
- অমিয় চক্রবর্তী,
- বুদ্ধদেব বসু,
- বিষ্ণু দে,
- সুধীন্দ্রনাথ দত্ত।
- পঞ্চপাণ্ডবের অন্তর্ভুক্ত কবিরা রবীন্দ্র কাব্য-ধারার বিরোধী ছিলেন।উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া। - বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?
- শ্রীকৃষ্ণকীর্তন
- চর্যাপদ
- আলালের ঘরে দুলাল
- মঙ্গলকাব্য
চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- অপরদিকে, ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
- 'মহেশ' এর সন্ধি বিচ্ছেদ কী হবে?
- মহ + এশ
- মহা + এশ
- মহা + ইশ
- মহা + ঈশ
সন্ধির নিয়ম:
- অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়; এ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- শুভ + ইচ্ছা = শুভেচ্ছা,
- যথা + ইষ্ট = যথেষ্ট,
- পরম ঈশ = পরমেশ,
- মহা + ঈশ = মহেশ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)। - 'পিতা-মাতা' শব্দটি কোন সমাসবদ্ধ?
- দ্বন্দ্ব
- তৎপুরুষ
- বহুব্রীহি
- কর্মধারয়
দ্বন্দ্ব সমাস:
- যে সমাসে সমস্যমান পদগুলোর প্রতিটিতেই অর্থ প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে।
যেমন:
- ভাইবোন,
- তালমাতাল,
- ভালোমন্দ,
- মাতাপিতা,
- পিতা-মাতা,
- যাকে-তাকে ইত্যাদি।উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত, ড. হায়াৎ মামুদ।
- কোনটি নজরুলের লেখা নয়?
- শিউলিমালা
- রিক্তের বেদন
- গীতাঞ্জলি
- মৃত্যুক্ষুধা
• কাজী নজরুল ইসলামের লেখা নয় - গীতাঞ্জলি।
'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থ:
- 'গীতাঞ্জলি' রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭টি গানের সংকলন (কাব্যগ্রন্থ)।
- গানগুলি ১৯০৮ ও ১৯০৯ সালে রচিত এবং ১৯১০।
- গীতাঞ্জলির গানগুলো মূলত কবিতা।
- গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদ Song Offerings (১৯১২)।
- Song Offerings এর ভূমিকা লেখেন ইংরেজ কবি W.B. Yeats।
- Song Offerings এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরষ্কার পান।
অন্যদিকে,
'শিউলিমালা' গল্পগ্রন্থ:
- 'শিউলিমালা' কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ।
- গ্রন্থটি প্রথম প্রকাশ পায় ১৩৩৮ বঙ্গাব্দের কার্তিকে (১৯৩১)।
'শিউলিমালা' গল্পগ্রন্থের গল্পগুলো হলো:
- পদ্ম-গোখরো,
- জিনের বাদশা,
- অগ্নি-গিরি,
- শিউলিমালা।
রিক্তের বেদন:
- এটি কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ।
- ১৯২৪ খ্রিস্টাব্দের ডিসেম্বরে প্রকাশিত হয় নজরুলের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘রিক্তের বেদন’।
- এই গ্রন্থের গল্পগুলোর প্রধান বিষয় প্রেম।‘রিক্তের বেদন’ গ্রন্থের অন্তর্ভুক্ত গল্পগুলো:
- রিক্তের বেদন,
- বাউণ্ডেলের আত্মকাহিনী,
- মেহের নেগার,
- সাঁঝের তারা,
- রাক্ষুসী,
- স্বামী হারা,
- দুরন্ত পথিক।
'মৃত্যুক্ষুধা':
- কাজী নজরুল ইসলাম রচিত 'মৃত্যুক্ষুধা' উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৩১ সালে।
- নারী জীবনের দুর্বিষহ অভিজ্ঞতা এবং সমাজের বাস্তবচিত্র এই উপন্যাসে তুলে ধরা হয়েছে।
- দারিদ্য, ক্ষুধা, দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে সপরিবারে মেজ-বৌয়ের মুসলিম থেকে খ্রিষ্ট ধর্মান্তর গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে ওঠে গল্পে।
- অন্যদিকে গল্পের নায়িকা রুবি আনসারকে ভালোবাসালেও রুবির পিতা তাকে বিয়ে দেয় আইসিএস পরীক্ষার্থী মোয়াজ্জেমের সঙ্গে।
- মোয়াজ্জেমের মৃত্যুর পর বিধবা রুবির জীবনে নেমে আসে সমাজের বিধিনিষেধ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া। - 'Gratuity' শব্দের বাংলা পরিভাষা?
- আনুতোষিক
- পারিশ্রমিক
- পুরষ্কার
- মহার্ঘ
• 'Gratuity' শব্দের সঠিক বাংলা পরিভাষা - পারিতোষিক / আনুতোষিক।
কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
- Etiquette - শিষ্টাচার।
- Modesty - শালীনতা।
- Ethics - নীতিবিদ্যা।
- Edition - সংস্করণ।
- Manual - সারগ্রন্থ।
- Gazette - ঘোষণাপত্র।
- Invoice - চালান, প্রেরিতক-সূচি।
- Constipation - কোষ্ঠকাঠিন্য।
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি। - 'উগ্র' শব্দের বিপরীতার্থক শব্দ-
- চপল
- গম্ভীর
- বিজ্ঞ
- সৌম্য
• 'উগ্র' এর বিপরীতার্থক শব্দ - সৌম্য।
অন্যদিকে,
চপল - গম্ভীর।
বিজ্ঞ - অজ্ঞ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - মধ্যযুগের প্রথম কবি কে?
- বড়ু চণ্ডীদাস
- বিদ্যাপতি
- কাহ্নপা
- মালাধর বসু
বড়ু চণ্ডীদাস:
- মধ্যযুগের প্রথম কবি - বড়ু চণ্ডীদাস।
- চণ্ডীদাস মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রসিদ্ধ কবি।
- রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে দুঃখের কবি বলেছিলেন।
- চণ্ডীদাসকে বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয়।
- এ নামে চারজন কবির পরিচয় পাওয়া যায়; তাঁরা হলেন: বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চন্ডীদাস ও চন্ডীদাস।
- চণ্ডীদাস বৈষ্ণব কবি ছিলেন।
- তিনি চৈতন্যপূর্ব যুগের কবি ছিলেন এবং জাতিতে ছিলেন ব্রাহ্মণ।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - 'রাইফেল রোটি আওরাত' কোন শ্রেণির উপন্যাস?
- মুক্তিযুদ্ধ ভিত্তিক
- সামাজিক
- ভাষা আন্দোলন কেন্দ্রিক
- ঐতিহাসিক
রাইফেল রােটি আওরাত:
- 'রাইফেল রােটি আওরাত' (১৯৭৩) আনােয়ার পাশা রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- অধ্যাপক সুদীপ্ত শাহীন এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র।
- এই উপন্যাসের অন্যান্য চরিত্রগুলাে হচ্ছে - ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব প্রমুখ।
- উপন্যাসটি মুক্তিযুদ্ধকালীন রচিত এবং ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত।আনোয়ার পাশা:
- আনোয়ার পাশা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক।
- জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।তাঁর রচিত উপন্যাস:
- নিশুতি রাতের গাথা,
- নীড় সন্ধানী ও
- রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক)।তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- নদী নিঃশেষিত হলে,
- সমুদ্র শৃঙ্খলাতা উজ্জয়িনী ও
- অন্যান্য কবিতা।উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া। - 'ভার্যা' শব্দের অর্থ কোনটি?
- মাতা
- কন্যা
- স্ত্রী
- ননদ

'স্ত্রী' শব্দের সমার্থক শব্দ:
- পত্নী, ভার্যা, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, দারা, জায়া, বন্ধু, বউ, বিবি, বেগম, গৃহিণী।
উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। - রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিলো?
- ছোটনাগপুর
- কুষ্টিয়া
- যশোর
- খুলনা
• কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের আবাসভূমি খুলনা জেলার রূপসা উপজেলার অন্তর্গত ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে।
- রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধরের মধ্যে দ্বীননাথ কুশারীর অষ্টম পুরুষ তারানাথ কুশারী ভৈরব-তীরবর্তী পিঠাভোগ গ্রামে বসতি স্থাপন করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া এবং প্রথম আলো। - Choose the correct active/passive voice from the following sentence: (21 –23)
21. The waiter filled the glasses with water.- The glasses filled with water by the water
- The glasses were filled with water by the waiter
- The waiter was filled the glasses with water
- The water were filled in the glasses by waiter
Active: The waiter filled the glasses with water.
Passive: The glasses were filled with water by the waiter.
• Active voice থেকে passive voice করার নিয়ম:
- Active voice এর object টি passive voice এর subject হয়।
- Tense অনুযায়ী auxiliary verb বসে।
- তারপর মূল verb এর past participle হয়।
- preposition (by, with, at, to, in) বসে। এখানে fill এর সাথে preposition হিসেবে with বসবে।
- Active voice এর subject টি passive voice এর object হয়।Passive Voice-এ রূপান্তর করার নিয়ম:
- Object (The glasses) কে Subject বানাতে হয়।
- Verb-এর Past Participle (filled) ব্যবহার করতে হয়।
- Tense অনুযায়ী Auxiliary Verb (was/were) বসাতে হয়। এখানে Past Indefinite Tense, তাই were বসবে (glasses plural).
- fill এর সাথে preposition হিসেবে with বসবে।
- Active-এর Subject (The waiter) কে by the waiter হিসেবে শেষে বসাতে হয়।
- It is impossible to do this. [passive]
- Doing this is impossible.
- This is impossible to be done.
- This must not be done.
- This can't be done.
• Active: It is impossible to do this.
• Passive: This can't be done.• এই কাঠামো যুক্ত passive voice-এর ক্ষেত্রে সাধারণ নিয়ম ব্যবহার করা হয় না।
- এগুলো একটু ব্যতিক্রম নিয়মে passive voice করতে হয়।• এটা ভাবার্থের বিচারে Passive Voice করতে হবে।
- This is impossible to be done. সঠিক মনে হলেও সঠিক নয়।
- কারণ নিয়মানুযায়ী Adjective (Impossible) এর পর Passive Form এ কখনো infinitive to বসে না।
- তাই This is impossible to be done - উত্তর হবে না।অপশনগুলোর বিশ্লেষণ:
ক) Doing this is impossible → এটি active voice-এই রয়েছে, passive হয়নি।খ) This is impossible to be done. → grammatically ভুল, "to be done" এখানে ব্যবহার হয় না।
গ) This must not be done → অর্থ হয় “এটি করা উচিত নয়” (ভিন্ন অর্থ)।
- We must take care of all living species on earth. [passive]
- All living species on Earth are taken care of by us
- All living species on Earth must be taken care of by us
- All living species on Earth had been taken care of by us
- All living species on Earth will be taken care of by us
• Must, May, might, can, could, ought to, going to যুক্ত Active Voice কে Passive Voice এ পরিবর্তন করার সময় এদের পরে be বসে
- এবং তার পরেই মূল verb টির Past Participle বসে।
Example:
- Active: You must do the work.
- Passive: The work must be done by you.
- তাই সঠিক উত্তর হবে -
- Active Voice: We must take care of all living species on Earth.
- Passive Voice: All living species on Earth must be taken care of by us.Source: Advanced Learners Communicative English Grammar and Composition (For Class 9-10).
- Idioms and phrases (24-27)
24. Тo catch a tarter- To trap wanted criminal with great difficulty
- To catch a dangerous person
- To meet with disaster
- To deal with a person who is more than one's match
সঠিক উত্তর: ঘ) To deal with a person who is more than one's match.
• Catch a tartar
- English Meaning: To meet a powerful opponent; to attack or oppose someone too strong for one.
- Bangla Meaning: শক্ত প্রতিদ্বন্দ্বীর পাল্লায় পরা।• Ex. Sentence: It looks like we caught a Tartar when we tried to muscle their store out of the area.
- Bangla Meaning: যখন আমরা জোর করে তাদের দোকান হটিয়ে দিতে চেয়েছিলাম তখন বুঝেছি যে আমরা খুব শক্ত লোকের পাল্লায় পরেছি।Source: Website Lecture.
- To cry wolf [idiom]
- To listen eagerly
- To give false alarm
- to turn pale
- to keep off starvation
Answer- To give false alarm.
Cry wolf (Idiom)
English Meaning: call for help when it is not needed, with the effect that one is not believed when one really does need help.
Bangla Meaning: অপ্রয়োজনে সাহায্য চেয়ে প্রয়োজনের সময় সাহায্য না পাওয়াEx. Sentence: If you cry wolf too often, people will stop believing you.
Bangla Meaning: যদি তুমি অপ্রয়োজনে সাহায্য চেয়ে বেড়াও, মানুষ তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে।Source: Website Lecture.
- To be above board [idiom]
- to have a good height
- to be honest in any business deal
- have no debts
- try to be beautiful
To be above board means - to be honest in any business deal.
• (To be)above board (adjective + adverb)
English Meaning: If a plan or business agreement is above board, it is honest and not trying to deceive anyone.
Bangla Meaning: সৎ অবস্থানে থাকা।Example Sentence:
1. We assure you that all our dealings are above board and transparent.
2. Let's make sure everything remains above board during this negotiation.Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy. - Sentence Correction (28-31)
28. You need not come unless you want to- you don't need to come unless you want to
- you needn't come until you don't want to
- you come unless you don't want to
- you come only when you want to
সঠিক উত্তর: ক) you don't need to come unless you want to.
এই বাক্যটির অর্থ হলো: তোমাকে আসতে হবে না, যদি না তুমি নিজে আসতে চাও।
"Need" এখানে modal verb হিসেবে ব্যবহৃত হয়েছে (যেমন: can, must, should).
- Modal verb-এর negative form হয় need not বা needn't + base verb (come).
- কিন্তু আধুনিক ইংরেজিতে "need not" কে প্রায়ই "don't need to" দিয়ে পরিবর্তন করা হয়।বাক্যটির সংশোধন দুই ভাগে ব্যাখ্যা করা যায়।
1. Don't need to:
মূল বাক্যে, "need not" phrase টি ব্যবহার করা হয়েছে, যা "do not need to" দ্বারা আরও formally প্রকাশ করা যায়।
This change makes the sentence more conversational and aligns with modern usage.2. You want to:
মূল বাক্যটি "you want" দিয়ে শেষ হয়েছে, যার দ্বারা বোঝায় যে 'ব্যক্তির ইচ্ছা' হচ্ছে আসার জন্য নির্ধারক ফ্যাক্টর। এই construction অসম্পূর্ণ বা অস্পষ্ট শোনাতে পারে।অর্থাৎ, "You don't need to come unless you want to." অপশনটি more accurate এবং commonly used structure নির্দেশ করে।
উল্লেখ্য, "You need not come unless you want to."- এই বাক্যটি grammatically ভুল নয়।
- তবে ব্যবহারিক প্রয়োগ ও অর্থগত স্পষ্টতা প্রকাশের জন্য ক) অপশনটি অধিক গ্রহণযোগ্য।
অন্য অপশন ভুল:
খ) you needn't come until you don't want to.
- "Until" ভুল শব্দ (until = যতক্ষণ না)। অর্থ পুরোপুরি উল্টে যায়।
গ) you come unless you don't want to.
- Double negative + অর্থ হয় “তুমি আসবে যদি না তুমি না চাও”, যা মানে তুমি আসবে যদি চাও। মূল অর্থের বিপরীত।
ঘ) you come only when you want to.
- Only when মানে → "শুধুমাত্র তখনই", কিন্তু মূল বাক্যে না আসার স্বাধীনতা দেওয়া হচ্ছে
- মূল বাক্যে “no obligation” (বাধ্যবাধকতা নেই) বলা হয়েছে, কিন্তু এখানে “শুধুমাত্র যখন চাও তখনই আসবে” বলা হয়েছে। তাই পুরোপুরি সমান নয়। - The man to who I sold my house was a cheat.
- to whom I sell
- who I sell
- who was sold to
- to whom I sold
Correct Answer: ঘ) to whom I sold.
Complete sentence: The man to whom I sold my house was a cheat.
• Who - Subject এর জন্য ব্যবহার হয়।
- Whom - Object এর জন্য ব্যবহার হয়।• We use whom commonly with prepositions. Some formal styles prefer to use a preposition before whom.
- Preposition এর পরে সবসময় whom ব্যবহার হয়।
- "To" একটি preposition, তাই "to whom" হবে।অন্যান্য অপশন কেন ভুল:
ক) to whom I sell - Tense inconsistency, "sell" present tense, কিন্তু বাক্যে past tense দরকার।
খ) who I sell - "who" Subject হিসেবে ব্যবহার হয়, এখানে Object দরকার, তাই whom লাগবে। Tense-ও ভুল
গ) who was sold to - এখানে passive form ব্যবহার হলে বাক্য ভিন্ন হবে।
- I need not offer any explanation regarding this incident - my behavior is speaking itself
- will speak to itself
- speaks for itself
- has been speaking
- speaks about itself
Correct answer: খ) speaks for itself.
Complete sentence: I need not offer any explanation regarding this incident - my behavior speaks for itself.“Speak for itself” একটি Idiomatic Expression.
English meaning: If something speaks for itself, it is clear and needs no further explanation.
Bangla meaning: নিজেই পরিষ্কারভাবে প্রমাণ দেয়, আলাদা ব্যাখ্যার প্রয়োজন হয় না।
Example: The school's excellent record speaks for itself.
Source: Cambridge Dictionary. - The performance of our players was rather worst than I had expected
- bad as I had expected
- worse than I had expected
- worse than expectation
- worst than was expected
সঠিক উত্তর: খ) worse than I had expected.
Complete sentence: The performance of our players was rather worse than I had expected.
- Bangla Meaning: আমাদের খেলোয়াড়দের পারফরম্যান্স আমার প্রত্যাশার চেয়েও খারাপ ছিল।• প্রশ্ন প্রদত্ত বাক্যটিতে than দ্বারা তুলনা বোঝানো হয়েছে।
- দুই বা ততোধিক , ব্যক্তি, বস্তু ও প্রাণিরমধ্যে দোষ বা গুণের তুলনা করার পদ্ধতিকে Degree বলে।
- আর Adjective যখন দুটি ব্যক্তি বা প্রাণির মধ্যে তুলনা বোঝায় তাকে Comparative Degree বলে।
- তাই than এর পূর্বে comparative word ব্যবহার হবে।
- সুতরাং, worst এর comparative form হিসাবে worse বসবে (bad -worse - worst) এবং than এর পর subject আনতে হবে।
- তাই সঠিক উত্তর, worse than that I had expected.অন্য অপশনগুলো কেন ভুল:
ক) bad as I had expected:
- সঠিক গঠন হবে “as bad as”, কিন্তু এখানে তুলনা “than” দিয়ে হয়েছে।গ) worse than expectation:
- “expectation” সাধারণত plural বা possessive হয় (my expectations), তাই গঠন ভুল।ঘ) worst than was expected:
- “worst than” ব্যাকরণগতভাবে ভুল (superlative + than ব্যবহার হয় না)। - Select the pair which has the same relationship (32-36)
32. Indigent: Wealthy- Scholarly : Erudite
- Native : Affluent
- Gauche : Graceful
- Angry : Rich
Analogy: Indigent: Wealthy :: Gauche : Graceful.
- Indigent (poor) is antonym of wealthy and Gauche(ungraceful) is antonym of graceful.• Indigent (noun)- দরিদ্র, নির্ধন; অকিঞ্চন।
অন্যদিকে, wealthy (adjective) সম্পদশালী; বিত্তবান; ধনী।অপশনগুলোতে:
• scholarly : erudite
- scholarly scholarly (adjective) - পাণ্ডিত্যপূর্ণ; বিদ্বজ্জনোচিত; বিদ্যানুরাগী; বিদ্ব্যৎকল্প।
- erudite (adjective) - পাণ্ডিত্যপূর্ণ।
• native : affluent
- native (noun)- কোনো স্থান বা দেশে জাত এবং জন্মসূত্রে সেখানকার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি; জাতক।
- affluent (adjective) -বৈভবশালী; বিত্তবান; অঢেল; সুপ্রচুর; প্রাচুর্যময়।• gauche : graceful
- gauche (adjective) - সামাজিকভাবে অপ্রতিভ; আড়ষ্ট; কৌশলহীন; কাণ্ডজ্ঞানহীন।
- graceful (adjective) - মাধুর্যময়; সাবলীল; মার্জিত।• angry : rich
- angry (adjective) - ক্রুদ্ধ; রুষ্ট।
- rich (adjective) - ধনী ; সম্পদশালী।সুতরাং Indigent বা দরিদ্র যেমন wealthy বা সম্পদশালীর বিপরীত অর্থ প্রকাশ করছে তেমনি gauche বা কাণ্ডজ্ঞানহীন graceful বা সাবলীল/মার্জিত এর বিপরীত অর্থ প্রকাশ করে।
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary. - Distance : Mile
- Liquid : Litre
- Bushel : Compare
- Fame : Television
- Weight : Scale
Analogy: Distance : Mile :: Liquid : Litre.
• Distance: দূরত্ব।
- Mile: দূরত্বের পরিমাপবিশেষ।
- এখানে, Distance হলো একটি পরিমাপযোগ্য বিষয়, আর Mile হলো তার একক বা unit of measurement.• Liquid: তরল পদার্থ।
- Litre: লিটার; মেট্রিক পদ্ধতিতে তরল মাপার এককবিশেষ (এক লিটার= প্রায় পাঁচ পোয়া)।
- এখানেও, liquid হলো পরিমাপযোগ্য বিষয়, আর litre হলো তার একক বা unit of measurement.এই দুটি সম্পর্কের মধ্যে similarity হলো:
- প্রথম শব্দটি (DISTANCE/liquid) হলো যে জিনিসটি measure করা হচ্ছে।
- দ্বিতীয় শব্দটি (MILE/litre) হলো সেই measurement এর unit.অন্যান্য options:
খ)
- bushel: (মেট্রিক পদ্ধতি প্রবর্তিত হওয়ার পূর্বে) শস্য ও ফলের মাপ (৮ গ্যালন); দ্রোণ; বুশেল।
- corn: শস্যকণা; শস্য বা বীজ; গম; ভুট্টা ; যব (বিশেষত America(n)) ইত্যাদি শস্য-উদ্ভিদ।
- Bushel হলো একটি unit, কিন্তু corn হলো যে জিনিস measure করা হয়। এটা মূল analogy এর বিপরীত।গ)
- fame: খ্যাতি; যশ।
- television: দূরদর্শন; টেলিভিশন।
- এই দুটির মধ্যে measurement related কোনো সম্পর্ক নেই।ঘ)
- weight: ওজন।
- scale: মাপার জন্য নিয়মিত ব্যবধানে চিহ্নিত ক্রমপরম্পরা; মাপনী; মাপদণ্ড।
- Weight হলো যা measure করা হয়, কিন্তু scale হলো measurement device, unit না। - Carpenter : Hammer as Painter:
- Brush
- Ladder
- Easel
- Canvas
Analogy: Carpenter : Hammer as Painter : Brush.
Analogy relation: Profession : Primary Tool.
Carpenter : Hammer → কাঠমিস্ত্রি কাজ করার জন্য Hammer ব্যবহার করে,
তেমনি,
Painter : Brush → চিত্রশিল্পী কাজ করার জন্য Brush ব্যবহার করে.
• Carpenter: সূত্রধর; ছুতার; কাঠমিস্ত্রি।
- Hammer: হাতুড়ি।
- Painter: চিত্রশিল্পী; চিত্রকর; শিল্পী।
Options,
ক) Brush:
- তুলি; তুলিকা।খ) Ladder:
- মই; (লাক্ষণিক) উন্নতিলাভের সিঁড়ি।গ) Easel:
- ছবি আঁকার সময় চিত্রকররা যে ফ্রেমের উপর ছবি রাখে; ব্ল্যাকবোর্ড রাখার কাঠের ফ্রেম।ঘ) Canvas:
- তাঁবু, পাল, থলে ইত্যাদি এবং তৈলচিত্রের পট হিসেবে ব্যবহৃত মজবুত, মোটা কাপড়বিশেষ; টাট।
Source: Accessible Dictionary. - Optimist : Hope as Pessimist:
- Anger
- Fear
- Doubt
- Joy
Optimist : Hope :: Pessimist : Doubt.
-------------------• Optimist:
English meaning: someone who always believes that good things will happen.
Bangla meaning: আশাবাদী, সুখবাদী।• Hope:
English meaning: to want something to happen or to be true, and usually have a good reason to think that it might.
Bangla meaning: আশা, বিশ্বাস,পূর্ব অনুমান, পুর্ব সূচনা।• Pessimist:
English meaning: emphasizing or thinking of the bad part of a situation rather than the good part, or the feeling that bad things are more likely to happen than good things.
Bangla meaning: নিরাশাবাদী ব্যক্তি।• Doubt:
English meaning: (a feeling of) not being certain about something, especially about how good or true it is.
Bangla meaning: সন্দেহ।
---------------------
Analogy বিশ্লেষণ:
• Optimist: একজন ব্যক্তি যিনি ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী এবং ইতিবাচক মনোভাব পোষণ করেন।
• Hope: একটি ইতিবাচক অনুভূতি বা বিশ্বাস যে কিছু ভালো ঘটবে।
অতএব, "Optimist" এবং "Hope" পরস্পরের সাথে সম্পর্কিত।অনুরূপ:
• Pessimist: একজন ব্যক্তি যিনি ভবিষ্যৎ সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন এবং খারাপ কিছু ঘটবে বলে বিশ্বাস করেন।
• Doubt: একটি নেতিবাচক অনুভূতি বা বিশ্বাসের অভাব; কোনো কিছু সম্পর্কে অনিশ্চয়তা বা অবিশ্বাস।
অতএব, "Pessimist" এবং "Doubt" পরস্পরের সাথে সম্পর্কিত।অন্যান্য option বিশ্লেষণ:
ক) Anger: রাগ বা ক্রোধ।
খ) Fear: ভয়।
ঘ) Joy: আনন্দ।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary. - Fish : Gills as Bird:
- Wings
- Beak
- Feathers
- Lungs
Analogy: Fish : Gills as Bird: Lungs.
Fish : Gills
- মাছ শ্বাস নেওয়ার জন্য gills (গিলস) ব্যবহার করে।একইভাবে—
- Bird : Lungs
- পাখি শ্বাস নেওয়ার জন্য lungs (ফুসফুস) ব্যবহার করে।
---------
- Fish: মাছ; মৎস্য; মীন।
- Gills: মাছের শ্বাসযন্ত্র।
- Bird: পাখি; পক্ষী; খেচর; (অশিষ্ট) তরুণী।
Options,
ক) Wings:
- ডানা; পাখা।খ) Beak:
- পাখির ঠোঁট; চঞ্চু।গ) Feathers:
- পাখির পালক।ঘ) Lungs:
- ফুসফুস। - Fill in the blanks (37-41)
37. Our armed forces are ________ those of any other country in the world.- superior than
- superior to
- superior from
- superior of
Answer- superior to.
Complete sentence: Our armed forces are superior to those of any other country in the world.
superior to:
Meaning: শ্রেয়; শ্রেষ্ঠ; গরিষ্ঠ।
Example: This house is superior to that.
Source: Accessible Dictionary. - All the winners _______ prizes tomorrow.
- will have given
- will be giving
- will be given
- will given
সঠিক উত্তর: গ) will be given
Complete sentence: All the winners will be given prizes tomorrow.
অর্থ: "সব বিজয়ীদেরকে কাল পুরস্কার দেওয়া হবে।"
এই বাক্যটি Passive Voice এ আছে।
• Here, “winners” are not giving the prizes — they are receiving them. So, we need a passive voice structure.Passive Voice এর ভবিষ্যৎ কাল (Future Simple) এর গঠন হয়:
Subject + will + be + V₃ (past participle) + ...
সুতরাং সঠিক হয়: will be given.
অন্য অপশনগুলো ভুল:
ক) will have given:
- Future Perfect Tense, এটি Active Voice, অর্থ হবে "বিজয়ীরা পুরস্কার দিয়ে ফেলবে" — যা এখানে সঠিক না।
খ) will be giving → Future Continuous Tense, Active Voice, অর্থ: "বিজয়ীরা পুরস্কার দিতে থাকবে" — কিন্তু বিজয়ীরা পুরস্কার পাবে, দিবে না।
ঘ) will given → Grammatically incorrect, "will" এর পরে সরাসরি past participle বসে না। - I always wear sunglasses when I go to _______ beach, _____ sun bothers my eyes.
- the/the
- an/the
- an/a
- the/a
সঠিক উত্তরটি হলো ক) the/the.
Complete sentence: I always wear sunglasses when I go to the beach, the sun bothers my eyes.
• Article এর নিয়মানুযায়ী,
"beach" এখানে একটি নির্দিষ্ট জায়গা — বক্তা যে beach-এ সবসময় যান, সেটা নির্দিষ্ট, যখন কোনো পরিচিত বা নির্দিষ্ট স্থান বোঝায়, তখন the বসে।
- পৃথিবী, সূর্য, চন্দ্র, আকাশ, নক্ষত্র, দিক ইত্যাদি যেগুলো নামে মাত্র একটি বস্তুকেই বুঝায় এদের পূর্বে The বসে।
- যেমন- the earth, the sun, the moon, the sky, the west, the south, the Universe ইত্যাদি। - _______ west end is _______ richest part of _______ capital.
- A/an/the
- The/a/a
- The/the/the
- The/a/the
সঠিক উত্তর: গ) The/the/the.
Complete sentence: The west end is the richest part of the capital.
The West End (নির্দিষ্ট জায়গা/অঞ্চল) - এর পূর্বে নির্দিষ্ট করে 'The' বসে।
- The richest (Superlative Degree) - richest-এর আগে 'The' বসে।
- The capital (নির্দিষ্ট রাজধানী) - এর পূর্বে নির্দিষ্ট করে 'The' বসে। - Her explanation was so ______ that no one could follow it.
- eloquent
- ambiguous
- transparent
- coherent
Options,
ক) eloquent:
- বাকপটু, বাগ্মী।খ) ambiguous:
- (১) দ্ব্যর্থক। (২) অনিশ্চিত অর্থ বা অভিপ্রায়বিশিষ্ট।গ) transparent:
- আলোকভেদ্য, দ্রষ্টব্য।ঘ) coherent:
- একত্র আসঞ্জনশীল।
- অপশন বিবেচনা করে দেখা যায়, Correct answer: খ) ambiguous.
Complete sentence: Her explanation was so ambiguous that no one could follow it.
Source: Accessible Dictionary. - The synonym of Confusion is
- Intrepidity
- Stagnation
- Perusal
- Commotion
Confusion:
English meaning: a situation in which people do not understand what is happening, what they should do or who someone or something is.
Bangla meaning: বিশৃঙ্খলা; গোলমাল; বিভ্রান্তি; কিংকর্তব্যবিমূঢ় অবস্থা; দুই জিনিসের মধ্যে পার্থক্য করতে অক্ষমতা
Options,
ক) Intrepidity:
- নির্ভীকতা।খ) Stagnation:
- স্তম্ভ।গ) Perusal:
- মনোযোগের সহিত পাঠঃ পরীক্ষা।ঘ) Commotion:
- হৈচৈ; উত্তেজনা।
অপশন বিবেচনা করে দেখা যায়, Correct answer: ঘ) Commotion.
Source: Accessible Dictionary. - The synonym of Avert is
- Face
- Permit
- Confront
- Prevent
Avert:
English meaning: to prevent something bad from happening; avoid.
Bangla meaning: এড়ানো; নিবারিত করা; ব্যাহত করা
Options,
ক) Face:
- মুখমণ্ডল; মুখ।খ) Permit:
- অনুমতি দান করা; বাধা সৃষ্টি না-করাগ) Confront:
- (১) মুখোমুখি হওয়া বা করা। (২) বিপরীত হওয়া।ঘ) Prevent:
- নিবৃত্ত করা, বাধা দেওয়া, নিবারণ করা।অপশন বিবেচনা করে দেখা যায়, Correct answer: ঘ) Prevent.
Source: Accessible Dictionary.
- The synonym of Separate is
- Interdependent
- Unite
- Unconnected
- Same
Separate:
English meaning: existing or happening independently or in a different physical space.
Bangla meaning: বিভক্ত; পৃথক; আলাদা; বিচ্ছিন্ন; বিযুক্ত.
Options,
ক) Interdependent:
- পারস্পরনির্ভর; অন্যোন্যনির্ভর।খ) Unite:
- এক হওয়া বা করা; মেলা বা মেলানো; একত্র হওয়া বা করা।গ) Unconnected:
- সম্পর্কহীন; অসম্পৃক্ত; অসংসক্ত; অসম্বদ্ধ; পৃথক; বিযুক্ত; অসংযুক্ত; অগ্রথিত; বিচ্ছিন্ন; আলাদা-আলাদা।ঘ) Same:
- একই; অভিন্ন।অপশন বিবেচনা করে দেখা যায়, Correct answer: গ) Unconnected.
Source: Accessible Dictionary.
- The antonym of Hospitality is
- Compliant
- Cordiality
- Coldness
- Wrathful
Hospitality:
English meaning: the act of being friendly and welcoming to guests and visitors.
Bangla meaning: আতিথেয়তা; অতিথিসেবা; আতিথ্য; অতিথিসৎকার; মেহমানদারি।
Options,
ক) Compliant:
- অন্যের ইচ্ছাপূরণে সম্মত; নমনশীল; ভদ্র।খ) Cordiality:
- আন্তরিকতা; সহৃদয়তা।গ) Coldness:
- উত্সাহশূন্য ভাব; অনাসক্ত ভাব; অনাসক্তি; আন্তরিকতার অভাব।ঘ) Wrathful:
- তীব্র ক্রোধ; ভয়ানক রোষ।অপশন বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তর: গ) Coldness.
Source: Accessible Dictionary.
- The antonym of Kith is
- Strangers
- Outfit
- Son
- Relative
Correct answer: ক) Strangers.
Kith:
English Meaning: familiar friends, neighbors, or relatives.
Bangla Meaning: (কেবল kith and kin-এ ব্যবহৃত) (noun) আত্মীয়স্বজন।
options,
ক) Strangers:
- অপরিচিত ব্যক্তি; বিদেশি, ভিনদেশি, কোনো স্থান বা সঙ্গ যা কোনো ব্যক্তির কাছে একেবারে নতুন বা অচেনা।খ) Outfit:
- কোনো বিশেষ উদ্দেশ্যে প্রয়োজনীয় যাবতীয় পোশাক বা উপকরণ।গ) Son:
- পুত্র; ছেলে।ঘ) Relative:
- আত্মীয়; স্বজন।
অপশন বিবেচনা করে দেখা যায়, The antonym of Kith is - Strangers.Source: Accessible Dictionary.
- Find the correctly spelt word
- Necesary
- Necessary
- Neccesary
- Nessessity
Correct answer: খ) Necessary.
Necessary:
English Meaning: needed in order to achieve a particular result.
Bangla Meaning: প্রয়োজনীয়; আবশ্যক; অপরিহার্য; দরকারি।
Example:
- He lacks the necessary skills for the job.
- I don't have much time so I won't be staying any longer than necessary.
Source: Accessible Dictionary. - Which word is spelled incorrectly?
- Conscience
- Privilege
- Accomodate
- Embarrass
Answer: গ) Accomodate.
Accommodate
Meaning: Adopt to.
Bengali meaning: কোনো কিছু এমনভাবে পরিবর্তন করা যাতে তা অন্য কিছুর সঙ্গে খাপ খায় বা মেলে; সঙ্গতিপূর্ণ করা।Examples:
- They try to accommodate their guests' demands.
- The cottages accommodate up to six people.
- Meanwhile, new buildings on the four-hectare site will accommodate another 60 flats.
Other options,ক) Conscience
English Meaning: the part of your mind that tells you whether your actions are right or wrong.
Bangla Meaning: বিবেক; নীতিচেতনা; ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করার সক্ষম অন্তর্গত চেতনা।খ) Privilege:
English Meaning: an advantage that only one person or group of people has, usually because of their position or because they are rich.
Bangla Meaning: যে অধিকার বা সুবিধা কোনো বিশেষ ব্যক্তি; শ্রেণি পদমর্যাদা বা পদাধিকারীর পক্ষেই শুধু ভোগ্য; বিশেষাধিকার।ঘ) Embarrass
- Bangla Meaning: অস্বস্তি অথবা লজ্জায় ফেলা; মানসিক দুশ্চিন্তা অথবা অসুবিধার সৃষ্টি করা।
- English Meaning: to cause to experience a state of self-conscious distress.
Source: Accessible Dictionary. - X can do a piece of work in 24 days. When he had worked for 4 days, Y joined him. If the work was completed in 16 days, Y alone can finish that work in:
- 18 days
- 27 days
- 36 days
- 42 days
Question: X can do a piece of work in 24 days. When he had worked for 4 days, Y joined him. If the work was completed in 16 days, Y alone can finish that work in:
Solution:
ধরি, সম্পূর্ণ কাজটি = 1 (অংশ)
X একাকী কাজটি করতে পারে = 24 দিনে
X একাকী 1 দিনে করে = 1/24 অংশ
প্রশ্নমতে, সম্পূর্ণ কাজটি শেষ হয়েছে 16 দিনে। যেহেতু X কাজটির শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, তাই X মোট 16 দিন কাজ করেছে।
সুতরাং, 16 দিনে X কাজ করেছে = (1 × 16)/24 অংশ
= 16/24 অংশ
= 2/3 অংশ
এখন, কাজের বাকি অংশ বা অবশিষ্ট কাজ = 1 - (2/3) অংশ
= (3 - 2)/3 অংশ
= 1/3 অংশ
এই অবশিষ্ট 1/3 অংশ কাজ Y সম্পন্ন করেছে।
Y কাজ শুরু করেছিল 4 দিন পর থেকে এবং কাজ শেষ হওয়া পর্যন্ত (16তম দিন) সে যুক্ত ছিল।
সুতরাং, Y মোট কাজ করেছে = (16 - 4) দিন = 12 দিন
অর্থাৎ, Y কাজটির 1/3 অংশ সম্পন্ন করে = 12 দিনে
∴ Y একাকী 1 অংশ বা সম্পূর্ণ কাজটি সম্পন্ন করে = (12 × 3) = 36 দিনে। - A can contains a mixture of two liquids A and B in the ratio 7 : 5. When 9 liters of mixtures are drawn off and the can is filled with B, the ratio of A and B becomes 7 : 9. How many liters of liquid A was contained by the can initially?
- 10
- 20
- 21
- 25
Question: A can contains a mixture of two liquids A and B in the ratio 7 : 5. When 9 liters of mixture are drawn off and the can is filled with B, the ratio of A and B becomes 7 : 9. How many liters of liquid A was contained by the can initially?
Solution:
মনে করি, শুরুতে ক্যানে তরল A এবং B ছিল যথাক্রমে 7x এবং 5x লিটার।
সুতরাং, মিশ্রণের মোট পরিমাণ = (7x + 5x) = 12x লিটার।
যখন 9 লিটার মিশ্রণ তুলে নেওয়া হয়:
তুলে নেওয়া মিশ্রণে A-এর পরিমাণ = 9 × (7/12) = 21/4 লিটার
তুলে নেওয়া মিশ্রণে B-এর পরিমাণ = 9 × (5/12) = 15/4 লিটার
এখন, ক্যানে অবশিষ্ট A-এর পরিমাণ = (7x - 21/4) লিটার
এবং ক্যানে অবশিষ্ট B-এর পরিমাণ = (5x - 15/4) লিটার
প্রশ্নমতে, ক্যানটি 9 লিটার তরল B দিয়ে পূর্ণ করা হয়।
সুতরাং, বর্তমানে B-এর মোট পরিমাণ = {5x - (15/4) + 9} = (5x + 21/4) লিটার
শর্তানুসারে,
(7x - 21/4) : (5x + 21/4) = 7 : 9
⇒ (28x - 21)/4 : (20x + 21)/4 = 7 : 9
⇒ 9(28x - 21) = 7(20x + 21)
⇒ 252x - 189 = 140x + 147
⇒ 112x = 336
⇒ x = 3
∴ শুরুতে তরল A-এর পরিমাণ ছিল = 7x = 7 × 3 = 21 লিটার। - If simple interest on Tk. 600 for 4 years and on Tk. 600 for 2 years combined is Tk. 180. Find the rate of interest.
- 4%
- 5%
- 5.5%
- 6.25%
Question: If simple interest on Tk. 600 for 4 years and on Tk. 600 for 2 years combined is Tk. 180. Find the rate of interest.
Solution:
ধরি, মুনাফার হার = r%
আমরা জানি, সরল মুনাফার সূত্র: I = Pnr/100
প্রথম ক্ষেত্রে,
আসল (P) = 600, সময় (n) = 4 বছর
মুনাফা (I1) = (600 × 4 × r)/100 = 24r টাকা
দ্বিতীয় ক্ষেত্রে,
আসল (P) = 600, সময় (n) = 2 বছর
মুনাফা (I2) = (600 × 2 × r)/100 = 12r টাকা
প্রশ্নমতে,
I1 + I2 = 180
⇒ 24r + 12r = 180
⇒ 36r = 180
⇒ r = 180/36
⇒ r = 5
∴ মুনাফার হার 5% - A committee of 5 members is to be formed out of 3 trainees, 4 professors and 6 research associates. In how many different ways can this be done if the committee should have 2 trainee and 2 research associates?
- 9
- 15
- 45
- 60
বিঃদ্রঃ গাণিতিক হিসেব অনুযায়ী উত্তরটি 180 হওয়ার কথা। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
*********************************************************************
Question: A committee of 5 members is to be formed out of 3 trainees, 4 professors and 6 research associates. In how many different ways can this be done if the committee should have 2 trainee and 2 research associates?Solution:
দেয়া আছে,
ট্রেইনি (Trainee) = 3 জন
প্রফেসর (Professor) = 4 জন
রিসার্চ অ্যাসোসিয়েট (Research Associate) = 6 জন
কমিটিতে মোট সদস্য সংখ্যা হবে 5 জন।শর্তমতে,
ট্রেইনি নিতে হবে 2 জন: 3C2 উপায়ে = 3!/{2!(3 - 2)!}
= (3 × 2 × 1)/{(2 × 1) × 1!}
= 6/2
= 3রিসার্চ অ্যাসোসিয়েট নিতে হবে 2 জন: 6C2 উপায়ে = 6!/{2!(6 - 2))!}
= (6 × 5 × 4!)/(2 × 4!)
= 15যেহেতু মোট 5 জন সদস্য লাগবে, তাই বাকি 1 জন নিতে হবে প্রফেসরদের মধ্য থেকে: 4C1 উপায়ে = 4
∴ মোট উপায়ের সংখ্যা = 3C2 × 6C2 × 4C1
= 3 × 15 × 4
= 180 - A bag contains 6 red balls, 11 yellow balls and 5 pink balls. If two balls are drawn at random from the bag one after another, what is the probability that the first ball is red and the second ball is yellow?
- 1/14
- 2/7
- 5/7
- 3/14
প্রদত্ত অপশনগুলোতে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। সঠিক উত্তর হবে 1/7
****************************************************************************Question: A bag contains 6 red balls, 11 yellow balls and 5 pink balls. If two balls are drawn at random from the bag one after another, what is the probability that the first ball is red and the second ball is yellow?
সমাধান:
মোট বল = 6 + 11 + 5 = 22
প্রথম বল লাল হওয়ার সম্ভাবনা = 6/22 = 3/11
দ্বিতীয় বল হলুদ হওয়ার সম্ভাবনা = 11/21 (যেহেতু একটি বল কমে গেছে)
∴ মোট সম্ভাবনা = (3/11) × (11/21)
= 3/21
= 1/7 - What is the value of x, if (3/5)x = 125/27
- 3
- 2
- - 3
- - 2
Question: What is the value of x, if (3/5)x = 125/27
Solution:
(3/5)x = 125/27
⇒ (3/5)x = 53/33
⇒ (3/5)x = (5/3)3
⇒ (3/5)x = (3/5)- 3
∴ x = - 3 - Which one is true for the mathematical expression (log√27+ log 8 - log√1000)/log 1.2
- 1
- 2
- 2/3
- 3/2
Question: Which one is true for the mathematical expression (log√27 + log 8 - log√1000)/log 1.2
Solution:
লব = log√27 + log 8 - log√1000
= log(33)1/2 + log 23 - log(103)1/2
= 3/2 log 3 + 3 log 2 - 3/2 log 10
= 3/2 [log 3 + 2 log 2 - log 10]
= 3/2 [log 3 + log 4 - log 10]
= 3/2 [log {(3 × 4)/10}]
= 3/2 log (1.2)
প্রদত্ত রাশি = 3/2 × log 1.2/log 1.2
= 3/2 - A cyclist travels at 12 miles per hour. How many minutes will it take to travel 30 miles?
- 2
- 2.5
- 120
- 150
Question: A cyclist travels at 12 miles per hour. How many minutes will it take to travel 30 miles?
Solution:
দেওয়া আছে,
সাইক্লিস্টের গতিবেগ = 12 মাইল/ঘণ্টা
অতিক্রান্ত দূরত্ব = 30 মাইল
আমরা জানি, সময় = দূরত্ব/গতিবেগ
সুতরাং, প্রয়োজনীয় সময় (ঘণ্টায়) = 30/12 ঘণ্টা
= 2.5 ঘণ্টা
আমরা জানি, 1 ঘণ্টা = 60 মিনিট
∴ মোট সময় (মিনিটে) = 2.5 × 60 মিনিট
= 150 মিনিট। - If x = 2 and y = - 1, which of the following expression is the greatest?
- + y
- xy
- - x + y
- - y - 1
Question: If x = 2 and y = - 1, which of the following expression is the greatest?
Solution:
প্রদত্ত মান: x = 2, y = - 1
ক) x + y = 2 + (- 1) = 1
খ) xy = 2 × (- 1) = - 2
গ) - x + y = - 2 + (- 1) = - 3
ঘ) x - y - 1 = 2 - (- 1) - 1 = 2 + 1 - 1 = 2
প্রাপ্ত মানগুলোর মধ্যে 2 বৃহত্তম।
∴ সঠিক রাশিটি হলো: (ঘ) x - y - 1 - If x = 101.4, y = 100.7 and xz = y3, then what is the value of z?
- 0.5
- 0.66
- 1.5
- 2
Question: If x = 101.4, y = 100.7 and xz = y3, then what is the value of z?
Solution:
দেওয়া আছে,
x = 101.4
y = 100.7
এবং সমীকরণটি হলো,
xz = y3
এখন মান বসিয়ে পাই,
(101.4)z = (100.7)3
⇒ 101.4z = 102.1
⇒ 1.4z = 2.1
⇒ z = 2.1/1.4
⇒ z = 21/14
∴ z = 1.5 - The selling price of 15 items equals the cost of 20 items. What is the profit percentage earned by the seller?
- 15
- 20
- 25
- 33.3
Question: The selling price of 15 items equals the cost of 20 items. What is the profit percentage earned by the seller?
Solution:
ধরি, 1টি দ্রব্যের ক্রয়মূল্য = 1 টাকা
∴ 20টি দ্রব্যের ক্রয়মূল্য = 20 টাকা
প্রশ্নমতে, 15টি দ্রব্যের বিক্রয়মূল্য = 20 টাকা
কিন্তু, 15টি দ্রব্যের ক্রয়মূল্য ছিল = 15 টাকা
∴ লাভ = 20 - 15 = 5 টাকা
শতকরা লাভের হার = (লাভ/ক্রয়মূল্য) × 100
= (5/15) × 100
= (1/3) × 100
= 33.33% - AC, measures a diagonal of the rectangle ABCD, 5 units. The area of the rectangle is 12 square units. What is the perimeter of the rectangle?
- 7 unit
- 14 unit
- 17 unit
- 21 unit
Question: AC, measures a diagonal of the rectangle ABCD, 5 units. The area of the rectangle is 12 square units. What is the perimeter of the rectangle?
Solution:
মনে করি, দৈর্ঘ্য = a এবং প্রস্থ = b
শর্তমতে, ab = 12 এবং a2 + b2 = 52 = 25
আমরা জানি, (a + b)2 = a2 + b2 + 2ab
⇒ (a + b)2 = 25 + 2(12)
⇒ (a + b)2 = 49
⇒ a + b = 7
∴ পরিসীমা = 2(a + b) = 2 × 7 = 14 একক। - If (1/x) > 1, which of the following must be true?
- 1 < x2
- x2 < 1
- (1/x2) > 2
- (1/x2) < 2
Question: If 1/x > 1, which of the following must be true?
Solution:
দেওয়া আছে, 1/x > 1
যেহেতু 1/x ধনাত্মক, তাই x > 0 হতে হবে।
এখন, 1/x > 1
⇒ 1 > x
বা, x < 1
যেহেতু 0 < x < 1, তাই x একটি প্রকৃত ভগ্নাংশ।
আমরা জানি, যে কোনো প্রকৃত ভগ্নাংশের বর্গ 1-এর চেয়ে ছোট হয়।
∴ x2 < 1 সর্বদা সত্য।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
ক) 1 < x2 অসম্ভব কারণ x < 1
গ) x = 0.9 হলে 1/x2 = 1.23, যা 2 এর বড় নয়।
ঘ) x = 0.1 হলে 1/x2 = 100, যা 2 এর ছোট নয়। - Find the value of the mathematical expression (√3+ √2)3 + (√3 - √2)3?
- √3
- 3√3
- 9
- 18√3
Question: Find the value of the mathematical expression (√3 + √2)3 + (√3 - √2)3?
সমাধান:
(a + b)3 = a3 + 3a2b + 3ab2 + b3
(a - b)3 = a3 - 3a2b + 3ab2 - b3
উভয় পক্ষ যোগ করলে পাই,
(a + b)3 + (a - b)3 = 2a3 + 6ab2
এখানে a = √3 এবং b = √2 বসিয়ে পাই,
= 2(√3)3 + 6(√3)(√2)2
= 2(3√3) + 6(√3)(2)
= 6√3 + 12√3
= 18√3 - If x = (√3 - 2)/(√2 + 1), then which of the following equals to x - 4?
- - 2√2 + √6 - √3 - 2
- - 2√2 + √6 - √3 + 2
- √3 - 2
- √3 + 2
Question: If x = (√3 - 2)/(√2 + 1), then which of the following equals to x - 4?
সমাধান:
দেয়া আছে,
x = (√3 - 2)/(√2 + 1)
⇒ x = {(√3 - 2)(√2 - 1)}/{(√2 + 1)(√2 - 1)}
⇒ x = (√3 ⋅ √2 - √3 ⋅ 1 - 2 ⋅ √2 + 2 ⋅ 1)/{(√2)2 - (1)2}
⇒ x = (√6 - √3 - 2√2 + 2)/(2 - 1)
⇒ x = √6 - √3 - 2√2 + 2
∴ x - 4 = √6 - √3 - 2√2 + 2 - 4
⇒ x - 4 = - 2√2 + √6 - √3 - 2
সঠিক উত্তর: (ক) - 2√2 + √6 - √3 - 2 - Solve the equation 22x + 1 + 4x = 48
- 1
- 2
- 3
- 4
Question: Solve the equation 22x + 1 + 4x = 48
সমাধান:
দেয়া আছে,
22x + 1 + 4x = 48
⇒ 22x . 21 + (22)x = 48
⇒ 22x . 2 + 22x = 48
⇒ 22x(2 + 1) = 48
⇒ 22x . 3 = 48
⇒ 22x = 48/3
⇒ 22x = 16
⇒ 22x = 24
⇒ 2x = 4
⇒ x = 4/2
∴ x = 2 - By how much is the greatest of six consecutive even integers greater than the smallest among them?
- 2
- 6
- 10
- 12
Question: By how much is the greatest of six consecutive even integers greater than the smallest among them?
Solution:
মনে করি, ছয়টি ধারাবাহিক জোড় পূর্ণসংখ্যা হলো যথাক্রমে x, x + 2, x + 4, x + 6, x + 8 এবং x + 10।
এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো x
এবং বৃহত্তম সংখ্যাটি হলো x + 10
প্রশ্নমতে,
পার্থক্য (Difference) = (x + 10) - x
⇒ পার্থক্য = 10
∴ বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার চেয়ে 10 বড়। - The price of commodity X increases by 40 paisa every year, while the price of commodity Y increases by 15 paisa every year. If in 2023, the price of commodity Х was Tk 4.20 and that of Y was Tk 6.30, in which year commodity X will cost 40 paisa more than the commodity Y?
- 2032
- 2033
- 2034
- 2035
Question: The price of commodity X increases by 40 paisa every year, while the price of commodity Y increases by 15 paisa every year. If in 2023, the price of commodity Х was Tk 4.20 and that of Y was Tk 6.30, in which year commodity X will cost 40 paisa more than the commodity Y?
Solution:
দেওয়া আছে, 2023 সালে:
X = 420 পয়সা, Y = 630 পয়সা
ধরি, n বছর পর শর্তটি পূরণ হবে।
প্রশ্নমতে,
(420 + 40n) - (630 + 15n) = 40
⇒ 25n - 210 = 40
⇒ 25n = 250
⇒ n = 10
∴ বছরটি হবে = 2023 + 10 = 2033 - Which of the following numbers can be removed from the set S = {0, 2, 4, 5, 9} without changing the average of the set?
- 0
- 4
- 5
- 9
Question: Which of the following numbers can be removed from the set S = {0, 2, 4, 5, 9} without changing the average of the set?
Solution:
সেটের গড় = (0 + 2 + 4 + 5 + 9)/5
= 20/5
= 4
গড় অপরিবর্তিত রাখতে হলে সেট থেকে গড়ের সমান মান বিশিষ্ট সংখ্যা অপসারণ করতে হয়।
এখানে গড় = 4 এবং সেটের একটি উপাদান হলো 4।
∴ 4 সংখ্যাটি সরিয়ে নিলে নতুন গড় হবে:
(20 - 4)/(5 - 1)
= 16/4
= 4
সুতারং, সঠিক উত্তর 4 - The number of mosquitoes, M(x) in millions of Dhaka city depends on rainy seasons' rainfall, x, in inches approximately as: M(x) = 12x - x2. What would be the maximum of mosquitoes in Dhaka city?
- 6
- 36
- 12 - 2x
- 12
Question: The number of mosquitoes, M(x) in millions of Dhaka city depends on rainy seasons' rainfall, x, in inches approximately as: M(x) = 12x - x2. What would be the maximum of mosquitoes in Dhaka city?
Solution:
দেওয়া আছে, M(x) = 12x - x2
বা, M(x) = - (x2 - 12x)
বা, M(x) = - (x2 - 2 . x . 6 + 62 - 36)
বা, M(x) = - {(x - 6)2 - 36}
∴ M(x) = 36 - (x - 6)2
সর্বোচ্চ মানের জন্য (x - 6)2 = 0 হতে হবে।
∴ M(x)max = 36 - 0 = 36
নির্ণেয় মশার সর্বোচ্চ সংখ্যা 36 মিলিয়ন।
বিকল্প সমাধান:
Solution:
The equation is M(x) = - x2 + 12x, where a = - 1 and b = 12.
For a quadratic function, f(x) = ax2 + bx + c:
the maximum occurs at x = - b/2a.
∴ সর্বোচ্চ মানের জন্য, x = - b/2a
= - 12/{2(- 1)} = 6
x = 6 হলে,
M(6) = 12(6) - (6)2
= 72 - 36
= 36
∴ The maximum number of mosquitoes is 36 million. - If ax = b, by = c and cz = a, what is the value of xyz?
- 0
- abc
- 1
- 2
Question: If ax = b, by = c and cz = a, what is the value of xyz?
সমাধান:
দেয়া আছে,
ax = b ... ... (i)
by = c ... ... (ii)
cz = a ... ... (iii)
এখন, সমীকরণ (iii) থেকে পাই,
cz = a
⇒ (by)z = a [যেহেতু c = by]
⇒ byz = a
⇒ (ax)yz = a [যেহেতু b = ax]
⇒ axyz = a1
যেহেতু উভয় পাশের ভিত্তি 'a' সমান, তাই তাদের সূচকগুলোও সমান হবে।
∴ xyz = 1 - What is the value of the 11th term of the geometrical progression 1, 2, 4, 8, 16,...?
- 1240
- 1024
- 5240
- 1000
Question: What is the value of the 11th term of the geometrical progression 1, 2, 4, 8, 16, ... ?
Solution:
এটি একটি গুণোত্তর ধারা।
প্রথম পদ, a = 1
সাধারণ অনুপাত, r = 2/1 = 2
পদ সংখ্যা, n = 11
আমরা জানি, n-তম পদ = arn - 1
∴ 11-তম পদ = 1 × 211 - 1
= 210
= 1024 - A man saves Tk 20,000 in 10 years. He saves Tk 200 more every year than the previous year, except the first year. How much does he save in the first year?
- 1,200 Tk
- 1,100 Tk
- 1,000 Tk
- 500 Tk
Question: A man saves Tk 20,000 in 10 years. He saves Tk 200 more every year than the previous year. How much does he save in the first year?
Solution:
এখানে, সমষ্টি (Sn) = 20000,
পদ সংখ্যা (n) = 10,
এবং সাধারণ অন্তর (d) = 200
সমান্তর ধারার সূত্র অনুযায়ী,
Sn = (n/2) × {2a + (n - 1)d}
⇒ 20000 = (10/2) × {2a + (10 - 1) × 200}
⇒ 20000 = 5 × {2a + 1800}
⇒ 4000 = 2a + 1800
⇒ 2a = 4000 - 1800
⇒ 2a = 2200
⇒ a = 1100
∴ প্রথম বছরের সঞ্চয় = 1,100 Tk - Let the function relationship between y and x be given by y = √3√x. What will be the value of y if x = - 27?
- 9
- 3
- 9i
- 3i
Question: Let the function relationship between y and x be given by y = √3√x. What will be the value of y if x = - 27?
সমাধান:
দেয়া আছে, y = √3 × √x
x = - 27 হলে,
y = √3 × √(- 27)
⇒ y = √3 × √(27 × - 1)
⇒ y = √3 × (√27 × √-1)
⇒ y = √3 × (3√3 × i) ; [আমরা জানি, √(- 1) = i]
⇒ y = 3 × 3 × i
⇒ y = 9i
সঠিক উত্তর: (গ) 9i - Find the value of x for the logarithmic function logx(4x - 3) = 2.
- 1
- 3
- 2 or 1
- 3 or 1
Question: Find the value of x for the logarithmic function logx(4x - 3) = 2.
সমাধান:
দেয়া আছে,
logx(4x - 3) = 2
লগারিদমের সংজ্ঞা অনুযায়ী, logaM = n হলে an = M হয়।
সুত্রানুসারে,
x2 = 4x - 3
⇒ x2 - 4x + 3 = 0
⇒ x2 - 3x - x + 3 = 0
⇒ x(x - 3) - 1(x - 3) = 0
⇒ (x - 3)(x - 1) = 0
এখানে,
x - 3 = 0 অথবা x - 1 = 0
∴ x = 3 অথবা x = 1লগারিদমের ভিত্তির ক্ষেত্রে x > 0 এবং x ≠ 1 হতে হয়।
যেহেতু x = 1 গ্রহণযোগ্য নয়,
সুতরাং x = 3
সঠিক উত্তর: 3 - Arko is twice as old as Adeeb. Eight years ago, Arko was 6 years younger than three times Adeeb's age at that time. How old will Arko be in 5 years?
- 45
- 47
- 49
- 53
Question: Arko is twice as old as Adeeb. Eight years ago, Arko was 6 years younger than three times Adeeb's age at that time. How old will Arko be in 5 years?
Solution:
Let Adeeb's age = x,
then Arko's age = 2x.8 years ago:
Arko was 2x - 8 and Adeeb was x - 8.
According to the question,
2x - 8 = 3(x - 8) - 6
⇒ 2x - 8 = 3x - 24 - 6
⇒ 2x - 8 = 3x - 30
⇒ x = 22
Arko's current age = 2x = 2 × 22 = 44.
∴ In 5 years, Arko will be = 44 + 5 = 49. - A salesman's commission is 5% on all sales up to Tk. 10,000 and 4% of all sales exceeding this amount. He remits tk. 31,100 to the parent company after deducting his commission. His sales were worth:
- Tk. 32,500
- Tk. 35,000
- Tk. 35,100
- Tk. 36,100
Question: A salesman's commission is 5% on all sales up to Tk. 10,000 and 4% of all sales exceeding this amount. He remits tk. 31,100 to the parent company after deducting his commission. His sales were worth:
Solution:
Amount remitted from first 10,000 = 10,000 × (100% - 5%) = 9,500 Tk.
Remaining amount remitted from excess sales = 31,100 - 9,500 = 21,600 Tk.
For the excess part, the company receives (100% - 4%) = 96% of the sales.Let excess sales be E.
According to the question,
0.96 × E = 21,600
⇒ E = 21,600/0.96
∴ E = 22,500 Tk.
Total Sales = 10,000 + 22,500 = 32,500 Tk.
∴ Total Sales were worth 32,500 Tk. - If a man reduces the selling price of a fan from Tk. 400 to Tk. 380, his loss increase by 2%. The cost price of the fan is:
- Tk. 480
- Tk. 600
- Tk. 1,000
- Tk. 1,060
Question: If a man reduces the selling price of a fan from Tk. 400 to Tk. 380, his loss increase by 2%. The cost price of the fan is:
Solution:
Difference in Selling Price = 400 - 380 = 20 Tk.
Increase in Loss Percentage = 2%
Since loss is calculated on Cost Price (CP), we can say:
2% of CP = 20 Tk.
⇒ (2/100) × CP = 20
⇒ CP = (20 × 100)/2
⇒ CP = 1000 Tk.
∴ The cost price of the fan is 1,000 Tk. - Tea worth Tk. 126 per kg and Tk. 135 per kg are mixed with a third variety in the ratio 1 : 1 : 2. If the mixture is worth Tk. 153 per kg, then the price of third variety per kg will be :
- Tk. 169.5
- Tk. 170
- Tk. 175.50
- Tk. 180
Question: Tea worth Tk. 126 per kg and Tk. 135 per kg are mixed with a third variety in the ratio 1 : 1 : 2. If the mixture is worth Tk. 153 per kg, then the price of third variety per kg will be :
Solution:
এখানে,
তিন ধরনের চা মেশানো হয়েছে ১ : ১ : ২ অনুপাতে।
ধরি, তৃতীয় চায়ের দাম = X টাকা প্রতি কেজি।
মিশ্রণের দাম = ১৫৩ টাকা/কেজি
মোট অংশ = ১ + ১ + ২ = ৪ অংশ
প্রশ্নমতে,
{(1 × 126) + (1 × 135) + (2 × X)}/4 = 153
⇒ 126 + 135 + 2X = 153 × 4
⇒ 261 + 2X = 612
⇒ 2X = 612 - 261 = 351
⇒ X = 351/2
∴ X = 175.50
∴ তৃতীয় চায়ের দাম = 175.50 টাকা প্রতি কেজি। - Which European country recognize Bangladesh first as independent nation?
- United Kingdom
- Finland
- East Germany
- Austria
স্বীকৃতি:
- এশিয়ার বাইরে প্রথম দেশ বা প্রথম ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব-জার্মানি স্বীকৃতি প্রদান করে: ১১ জানুয়ারি, ১৯৭২ সালে।
- যুক্তরাজ্যসহ সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, নেদাল্যান্ডস এবং জাপান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে: ফেব্রুয়ারি, ১৯৭২ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে: ৪ এপ্রিল, ১৯৭২ সালে।
- দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে সর্ব প্রথম ভেনিজুয়েলা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে: ২ মে, ১৯৭২ সালে।
- ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে: ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২ সালে।
- ব্রাজিল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে: ১৫ মে, ১৯৭২ সালে।
- আর্জেন্টিনা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে: ২৫ মে ১৯৭২ সালে।তথ্যসূত্র - পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট, সংগ্রামের নোটবুক ও প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
- What is the artificial intelligence developed by Google?
- Bird
- Gemini
- GPT
- Hix AI
• Gemini হলো Google-এর তৈরি artificial intelligence model, যা text, image, code ইত্যাদি বিভিন্ন ধরনের ডেটা বুঝতে ও তৈরি করতে সক্ষম।
• Artificial Intelligence (AI):
- Artificial Intelligence হলো এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে কম্পিউটারকে মানুষের মতো চিন্তা, শেখা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করা হয়।
- AI system data analysis, pattern recognition, language understanding ইত্যাদি কাজে ব্যবহৃত হয়।• Google-এর Artificial Intelligence:
- Google-এর উন্নত AI system-এর নাম Gemini।
- এটি একটি multimodal AI model, যা text, image, audio, code ইত্যাদি বিভিন্ন ধরনের তথ্য একসাথে প্রক্রিয়াকরণ করতে পারে।
- Gemini পূর্বের Google Bard-এর উন্নত সংস্করণ হিসেবে পরিচিত।
- এটি search, chatbot, coding assistance, content generation ইত্যাদি কাজে ব্যবহৃত হয়।• AI-এর ব্যবহার:
- Virtual assistant (Google Assistant, chatbot)।
- Search engine উন্নয়ন ও smart recommendation।
- Image recognition, voice recognition।
- Automation ও data analysis।• অন্যান্য অপশন:
- Bird → কোনো স্বীকৃত Google AI নয়।
- GPT → OpenAI-এর তৈরি language model।
- Hix AI → তৃতীয় পক্ষের AI tool, Google-এর নয়।Source:
1) Encyclopaedia Britannica.
2) Google Official Blog & AI Documentation.
3) Computer & ICT Cloud, Live Publications. - Which country constitution is known as "Peace constitution"?
- Japan
- Netherlands
- United Arab Emirates
- Bhutan
জাপান:
- জাপানের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়।
- জাপানের সংবিধানকে ‘যুদ্ধোত্তর সংবিধান' নামেও অভিহিত করা হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালের ৩রা মে জাপানের বর্তমান সংবিধান গৃহিত হয়।
- যুক্তরাষ্ট্রের প্রভাবাধীনে রচিত এই সংবিধানের ৯নং অনুচ্ছেদ অনুসারে জাপান আত্মরক্ষা ব্যতীত কোন যুদ্ধে অংশগ্রহণ বা জড়াতে পারবে না।
- এজন্যই মূলত জাপানের সংবিধান শান্তিবাদী সংবিধান নামেও পরিচিত। তবে, জাপান ধীরে ধীরে শান্তির সংবিধান থেকে বের হয়ে আসছে।জাপান:
- এটি পূর্ব এশিয়ার একটি দ্বীপ দেশ।
- এর আয়তন ১৪৫,৯৩৬ বর্গ মাইল।
- রাজধানী: টোকিও।
- ভাষা: জাপানি (অফিসিয়াল)।
- ধর্ম: শিন্টো, বৌদ্ধ ধর্ম, এছাড়াও খ্রিস্টধর্ম।
- মুদ্রা: ইয়েন।
- এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র।
- জাপানের পার্লামেন্ট এর নাম 'ডায়েট'।
- জাপানের পার্লামেন্ট 'ডায়েট' দুই কক্ষ বিশিষ্ট।
• উচ্চকক্ষ: হাউস অফ কাউন্সিলর এবং
• নিম্নকক্ষ: হাউস অফ রিপ্রেজেন্টেটিভস।তথ্যসূত্র - জাপানের সরকারি ওয়েবসাইট।
- Who wrote the famous play "Waiting for Godot"?
- Samuel Beckett
- Harold Pinter
- Eugene Ionesco
- Tom Stoppard
Waiting for Godot:
- Waiting for Godot রচনা করেন Irish writer Samuel Beckett.
- এটি একটি two-act বিশিষ্ট tragic-comedy too.
- ১৯৫২ সালে Waiting for Godot প্রকাশিত হয়।
- Samuel Beckett ১৯৬৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ৷
- নাটকের গল্প দুটি প্রধান চরিত্র, Vladimir এবং Estragon কে নিয়ে, যারা একটি গাছের নিচে বসে অপেক্ষা করে একজন ব্যক্তি "Godot"-এর জন্য। তারা বিশ্বাস করে যে Godot তাদের জীবনকে অর্থপূর্ণ করবে, কিন্তু Godot আসে না। নাটকে দেখা যায়, Vladimir ও Estragon এর জীবনের একঘেয়েমি, হতাশা, এবং সমাজের অস্থিরতা উঠে আসে। তারা অপেক্ষা করতে থাকে, কিন্তু Godot আসবে কিনা তা জানে না।
- 'Waiting for Godot' মানবজীবনের অনিশ্চয়তা, অস্থিরতা, এবং অস্তিত্বের মানে খোঁজার একটি প্রতীকী কাহিনী।
→ Samuel Beckett:
- তিনি একাধারে একজন লেখক, সমালোচক এবং নাট্যকার।
- তিনি ১৯৬৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি ফরাসি ও ইংরেজি উভয় ভাষাতেই লিখতেন।
তথ্যসূত্র - ব্রিটানিকা। - Which vitamin is known to help with blood clotting?
- Vitamin A
- Vitamin C
- Vitamin D
- Vitamin K
• Vitamin K রক্ত জমাট বাঁধতে (blood clotting) সহায়তা করে, কারণ এটি clotting factors সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
• Vitamin K:
- Vitamin K একটি fat-soluble vitamin, যা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় অপরিহার্য।
- এটি prothrombinসহ বিভিন্ন clotting factor সক্রিয় করতে সাহায্য করে।
- শরীরে ক্ষত হলে রক্তক্ষরণ বন্ধ করতে Vitamin K গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- প্রধান উৎস: সবুজ শাকসবজি যেমন পালং শাক, ব্রকলি, বাঁধাকপি।• রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া (Blood Clotting):
- রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে clotting factors সক্রিয় হয়।
- Vitamin K এই clotting factor তৈরিতে সহায়তা করে।
- এর অভাবে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে।• অন্যান্য অপশন:
- Vitamin A → দৃষ্টিশক্তি ও ত্বকের সুস্থতায় গুরুত্বপূর্ণ।
- Vitamin C → রোগ প্রতিরোধ ক্ষমতা ও ক্ষত নিরাময়ে সহায়ক।
- Vitamin D → হাড় ও দাঁতের গঠনে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে।Source:
1) Encyclopaedia Britannica.
2) National Institutes of Health (NIH).
3) Science Expert, Live Publications. - Who won the FIFA Women's World Cup 2023?
- USA
- Spain
- England
- Germany
ফিফা নারী বিশ্বকাপ ২০২৩:
- আয়োজন করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
- খেলা সময় ২০ জুলাই-২০ আগস্ট ২০২৩।
- ২০ আগস্ট, ২০২৩ সিডনিতে ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
- বিশ্ব ফুটবল ইতিহাসে স্পেন এবং জার্মানি এই দুটি দেশের নারী ও পুরুষ উভয় দল বিশ্বকাপ জিতেছে।
- নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩ এর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।
- রানার্স আপ ইংল্যান্ড এবং তৃতীয় স্থান অধিকার করেছে সুইডেন।
তথ্যসূত্র - ফিফার অফিসিয়াল ওয়েবসাইট। - Which treaty aims to reduce greenhouse gas emissions globally and was adopted in 2015?
- Kyoto Protocol
- Paris agreement
- Montreal protocol
- Geneva Convention
→ প্যারিস চুক্তির লক্ষ্য বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করা এবং এটি ২০১৫ সালে গৃহীত হয়েছিল।
প্যারিস জলবায়ু চুক্তি:
- প্যারিস চুক্তি মূলত জলবায়ু পরিবর্তন সম্পর্কিত একটি আন্তর্জাতিক চুক্তি।
- গৃহীত হয়: ১২ ডিসেম্বর, ২০১৫ সালে।
- স্থান: প্যারিস, ফ্রান্স।
- এই চুক্তি কার্যকরের তারিখ: ৪ নভেম্বর, ২০১৬ সালে।
- প্যারিস জলবায়ু চুক্তিতে অংশগ্রহণকারী দেশ: ১৯৫ দেশ।
- UNFCCC -এর অধীনে আন্তর্জাতিক জলবায়ু চুক্তি।
→ এই চুক্তি উদ্দেশ্য:
- একুশ শতকে বৈশ্বিক তাপমাত্রা ১.৫থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্য স্থির করা হয়েছে।
- গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ কমিয়ে আনা এবং জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নেয়া।
তথ্যসূত্র - ব্রিটানিকা। - What was the name of the rocket Space X makes history after catching on landing?
- Starship
- Falcon 9
- Polaris Dawn
- Blue origin
Starship Flight 5:
- ২০২৪ সালের ১৩ অক্টোবর SpaceX-এর Starship Flight 5 টেস্টে ইতিহাস সৃষ্টি হয়।
- Starship-এর Super Heavy বুস্টারকে উৎক্ষেপণের পর সফলভাবে ফিরিয়ে এনে লঞ্চ টাওয়ারের 'চপস্টিক' আর্মস দিয়ে ধরা হয় (catch)।
- এটি বিশ্বের প্রথমবারের মতো এত বড় রকেট বুস্টারকে মিড-এয়ারে ক্যাচ করার ঘটনা।
- Falcon 9 বুস্টারগুলো অনেকবার ল্যান্ডিং প্যাডে অবতরণ করেছে, কিন্তু টাওয়ার আর্মস দিয়ে ক্যাচ করা হয়নি।
- Starship সিস্টেমের এই ক্যাচ অপারেশনকে 'Mechazilla' নামে ডাকা হয়।
- এই সাফল্য পুনঃব্যবহারযোগ্য রকেট প্রযুক্তিতে নতুন মাইলফলক স্থাপন করেছে।
- বুস্টারটি ৭১ মিটার লম্বা এবং প্রায় ২৭৫ টন ওজনের, অত্যন্ত জটিল নিয়ন্ত্রণের মাধ্যমে ফিরিয়ে আনা হয়।
- এর ফলে ভবিষ্যতে দ্রুত রিফুয়েলিং ও পুনঃউৎক্ষেপণ সম্ভব হবে।
- Polaris Dawn হলো একটি মিশনের নাম, Blue Origin ভিন্ন কোম্পানি।
- এই ঘটনা SpaceX-কে মঙ্গল গ্রহ অভিযানের আরও কাছে নিয়ে গেছে।
তথ্যসূত্র - বিবিসি পত্রিকার রিপোর্ট। - Which country unveiled the world's largest offshore wind firm, "Dogger Bank," in 2023?
- Germany
- Denmark
- United Kingdom
- Netherlands
Dogger Bank:
- Dogger Bank বিশ্বের সবচেয়ে বড় অফশোর উইন্ড ফার্ম, যা যুক্তরাজ্যের (UK) নর্থ সি-তে অবস্থিত।
- ২০২৩ সালের অক্টোবরে Dogger Bank A ফেজ প্রথমবার বিদ্যুৎ উৎপাদন শুরু করে এবং গ্রিডে সংযুক্ত হয়।
- এটি প্রায় ৬০ লক্ষ ইউকে ঘরবাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে।
- প্রকল্পটি SSE Renewables, Equinor এবং vargronn-এর যৌথ উদ্যোগে গঠিত হয়।
- GE-এর Haliade-X ১৩ MW টারবাইন ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত শক্তিশালী।
- HVDC প্রযুক্তি প্রথমবার UK অফশোর উইন্ড ফার্মে ব্যবহৃত হয়েছে এখানে।
- এটি UK-এর নেট জিরো লক্ষ্য এবং এনার্জি সিকিউরিটির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক।
- জার্মানি, ডেনমার্ক বা নেদারল্যান্ডস নয়, শুধুমাত্র যুক্তরাজ্যে এই প্রকল্পটি অবস্থিত।
তথ্যসূত্র - Dogger Bank ওয়েবসাইট। - What is the currency of South Africа?
- Rand
- Shilling
- Naira
- Pula
দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় Republic of South Africa.
- দক্ষিণ আফ্রিকার রাজধানী ৩টি,
• নির্বাহী রাজধানী প্রিটোরিয়া।
• সংসদীয় রাজধানী কেপ টাউন।
• বিচার বিভাগীয় রাজধানী ব্লুমফন্টেইন।
- দক্ষিণ আফ্রিকা মুদ্রার নাম র্যান্ড।
- আইনসভার নাম পার্লামেন্ট,
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট। যথা:
• উচ্চকক্ষ National Council.
• নিম্নকক্ষ National Assembly.
→ বিভিন্ন দেশের মুদ্রার নাম:
- স্পেনের মুদ্রার নাম ইউরো।
- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো।
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- চীনের মুদ্রার নাম ইউয়ান।
- নেপালের মুদ্রার নাম রুপি।
তথ্যসূত্র - Britannica.com - Which language has the most native speakers in the world?
- English
- Spanish
- Mandarin Chinese
- Hindi
বহুল ব্যবহৃত ভাষা:
- মাতৃভাষার দিক থেকে বিশ্বের শীর্ষ ভাষা: মান্দারিন (চাইনিজ)।মাতৃভাষীর সংখ্যা অনুসারে ভাষাসমূহের তালিকা:
- ১ম চাইনিজ,
- ২য় স্প্যানিশ,
- ৩য় ইংরেজি,
- ৪র্থ আরবি।
- ৫ম হিন্দি।
তথ্যসূত্র - Ethnologue ওয়েবসাইট। - Which of the following country has the highest life expectancy?
- Japan
- Switzerland
- Monaco
- Singapore
- উল্লেখিত দেশগুলির মধ্যে মোনাকোর গড় আয়ু সবচেয়ে বেশি
- মোনাকো গড় আয়ু ৮৬.৭৩ বছর।
→ উল্লেখ্য:
• ২য় অবস্থানে আছে - সান মারিনো ৮৬.০৩ বছর।
• ৩য় অবস্থানে আছে - হংকং ৮৫.৯ বছর।
• ৪র্থ অবস্থানে আছে - জাপান ৮৫.১৫ বছর।
• ৫ম অবস্থানে আছে - দক্ষিণ কোরিয়া ৮৪.৬৪ বছর।
• ৬ষ্ঠ অবস্থানে আছে - সেন্ট বার্থেলেমি ৮৪.৬৩ বছর।
• ৭ম অবস্থানে আছে - অ্যান্ডোরা ৮৪.৪৬ বছর।
• ৮ম অবস্থানে আছে - ফরাসি পলিনেশিয়া ৮৪.৪৪ বছর।
• ৯ম অবস্থানে আছে - সুইজারল্যান্ড ৮৪.৩৭ বছর।
• ১০ম অবস্থানে আছে - অস্ট্রেলিয়া ৮৪.৩৪ বছর।
তথ্যসূত্র - worldometers. - In which year was Dhaka firstly established as the capital of Bangladesh?
- 1610
- 1608
- 1607
- 1605
রাজধানী হিসেবে ঢাকা:
- এটি বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বৃহত্তম শহর।
- মুঘল সম্রাট আকবরের সময় বাংলার রাজধানী ছিল বিহারের রাজমহল।
- মোঘল সম্রাট জাহাঙ্গীরের ইচ্ছানুযায়ী ১৬১০ সালে ঢাকাকে সর্বপ্রথম সুবাহ বাংলার রাজধানী ঘোষণা করা হয়।
- সম্রাট জাহাঙ্গীর-এর নাম অনুসারে রাজধানীর নাম 'জাহাঙ্গীরনগর' রাখা হয়।
- ১৬৫০ খ্রিষ্টাব্দে সুবেদার শাহ সুজা রাজধানী আবার রাজমহলে স্থানান্তর করেছিলেন।
- শাহ সুজার পতনের পর ১৬৬০ খ্রিষ্টাব্দে সুবেদার মীর জুমলা আবার রাজধানী ঢাকায় স্থানান্তর করেন।
- ১৭১৭ খ্রিষ্টাব্দে সুবেদার মুর্শিদ কুলি খান রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন।
- বঙ্গভঙ্গের পর ১৯০৫ সালে ঢাকাকে আসাম ও বাংলার রাজধানী করা হয়।
- কংগ্রেসের বাধার মুখে ব্রিটিশ রাজ আবার ১৯১১ সালে রাজধানী কলকাতায় ফিরিয়ে নেয়।
- ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান এবং স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার পর পূর্ব বাংলা নামে নতুন প্রদেশের রাজধানী হওয়ায় ঢাকার উত্থানে অধিকতর স্থায়ী উন্নয়ন সাধিত হয়।
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে।
- একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাজধানী হিসেবে ঢাকা রাজনৈতিক, প্রশাসনিক কার্যকলাপ এবং অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্ররূপে মর্যাদা লাভ করে।
তথ্যসূত্র - ঢাকা জেলা ওয়েবসাইট ও জাতীয় তথ্য বাতায়ন। - Fathometer is used to measure-
- Earth quakes
- Sound intensity
- Ocean depth
- Rainfall
ফ্যাদোমিটার:
- ফ্যাদোমিটার হলো সমুদ্রের গভীরতা পরিমাপ করার যন্ত্র।
- শব্দের প্রতিধ্বনি (echo) ব্যবহার করে কাজ করে।
- এই যন্ত্রটি শব্দ তরঙ্গ পানির তলদেশে পাঠিয়ে এবং তার ফিরে আসার সময় মেপে গভীরতা নির্ণয় করে।
পরিমাপক যন্ত্র:
- দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম ল্যাকটোমিটার।
- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ।
- ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র রিখটার স্কেল।
- বায়ুমণ্ডলীয় চাপ নির্ণায়ক যন্ত্র ব্যারোমিটার।
- গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র ম্যানোমিটার।
- আর্দ্রতা পরিমাপের যন্ত্র হাইগ্রোমিটার।
- উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র পাইরোমিটার।
- তাপমাত্রা মাপার যন্ত্র থার্মোমিটার।তথ্যসূত্র - Britannica.com
- Who is author of "The Apple Cart: A Political Extravaganza"?
- Shakespeare
- George Orwell
- George Bernard Shaw
- Mark Twain
• The Apple Cart:
- এটি হলো George Bernard Shaw- রচিত নাটক।
- এটি একটি রাজনৈতিক ব্যঙ্গ নাটক।
- যা ১৯২৮ সালে লেখা হয় এবং ১৯২৯ সালে প্রথম মঞ্চস্থ হয়।
- এই নাটকে রাজা Magnus এবং প্রধানমন্ত্রী Proteus-এর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব দেখানো হয়েছে।
- সরকার রাজাকে শুধু প্রতীকী শাসক বানাতে চায়, কিন্তু রাজা নিজের কর্তৃত্ব বজায় রাখতে চান।
- এক পর্যায়ে রাজা সংসদ ভেঙে দিয়ে জনগণের কাছে যাওয়ার হুমকি দেন, যা রাজনীতিবিদদের চাপে ফেলে।
- নাটকটি দেখায় যে রাজতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে ভারসাম্য বজায় রাখা কতটা জটিল।
- শেষ পর্যন্ত রাজা তার বুদ্ধিমত্তা ও কৌশলের মাধ্যমে পরিস্থিতি নিজের পক্ষে নিয়ন্ত্রণ করেন।• George Bernard Shaw:
- তার পুরো নাম George Bernard Shaw.
- তিনি 'Modern period' এর নাট্যকার।
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।
- G.B. Shaw ছিলেন Fabian Society এর একজন সদস্য।• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession;(play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House;
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc etc.Source: Britannica.
- Which is the highest dormant volcano in Antarctica?
- Mount Rainer
- Mount Erebus
- Mount Dukono
- Mount Sidley
মাউন্ট সিডলি:
- মাউন্ট সিডলি অ্যান্টার্কটিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি।
- এর চূড়ার উচ্চতা ১৪,০৫৮ ফুট (৪,২৮৫ মিটার)।
- আগ্নেয়গিরিটি অ্যান্টার্কটিকা মহাদেশের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে থোয়েটস হিমবাহের কাছে অবস্থিত।
- মাউন্ট সিডলি একটি শিল্ড আগ্নেয়গিরি এবং মেরি বার্ড ল্যান্ডের ৫০ মাইল (৮০ কিমি) দীর্ঘ এক্সিকিউটিভ কমিটি রেঞ্জের পাঁচটি প্রধান আগ্নেয়গিরির মধ্যে একটি।
- এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি।
- আমেরিকান অভিযাত্রী রিচার্ড ই. বার্ড ১৯৩৪ সালে আগ্নেয়গিরিটি আবিষ্কার করেন।
- নিউজিল্যান্ডের বিল অ্যাটকিনসন ১৯৯০ সালের ১১ই জানুয়ারি মাউন্ট সিডলির চূড়ায় প্রথম আরোহণ করেন।
তথ্যসূত্র - britannica.com & Worldatlas.com - Which two countries share the location of the European lake "Lake Geneva"?
- Switzerland and Germany
- Switzerland and Italy
- Switzerland and France
- Switzerland and Australia
লেক জেনেভা:
- লেক জেনেভা পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় আলপাইন হ্রদ এবং সুইজারল্যান্ড ও ফ্রান্সের সীমান্তে অবস্থিত।
- এর মোট আয়তন ৫৮০ বর্গ কিলোমিটার, যার মধ্যে বেশিরভাগ অংশ সুইজারল্যান্ডে।
- এটি আধা-চাঁদের আকৃতির একটি গভীর হ্রদ, যার সর্বোচ্চ গভীরতা ৩১০ মিটার।
- হ্রদটি ৭৩ কিলোমিটার লম্বা এবং সর্বোচ্চ ১৩.৫ কিলোমিটার চওড়া।
- রোন নদী এই হ্রদের পূর্ব দিক দিয়ে প্রবেশ করে এবং জেনেভা শহরের কাছে বেরিয়ে যায়।
- হ্রদের উত্তর তীর সুইজারল্যান্ডে এবং দক্ষিণ তীর ফ্রান্সে অবস্থিত।
- লেক জেনেভাকে প্রাচীনকালে “ল্যাকাস লেমানুস” নামে ডাকা হতো, এখন ফরাসিতে “ল্যাক লেমান” বলা হয়।
- এর পূর্ব অংশ পাহাড়ি, মাঝখানে গভীর এবং পশ্চিম অংশ তুলনামূলকভাবে ছোট ও অগভীর।
- লাভো অঞ্চলের ঢালু পাহাড়ে সুন্দর আঙুরের বাগান রয়েছে, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ।
- হ্রদের চারপাশে মন্ট্রু, ভেভে, লোজান ও জেনেভার মতো সুন্দর শহর গড়ে উঠেছে।
তথ্যসূত্র - worldatlas.com - When is 'International Day for the Preservation of the Ozone Layer' observed?
- September 16
- July 4
- January 23
- May 1
আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস:
- আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস ১৬ সেপ্টেম্বর।
- দিবসটি ‘বিশ্ব ওজোন দিবস' হিসেবেও পরিচিত।
- ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্যগুলো ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোন স্তর ধ্বংসকারী পদার্থের ওপর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়।
- ১৬ সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব ওজোন দিবস বা আন্তর্জাতিক ওজোন স্তর রক্ষা দিবস হিসাবে।
কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।
- ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস।
- ২১ মার্চ - বিশ্ব বন দিবস।
- ৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস।
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ - বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস।তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
- Who is President of Maldives making his first bilateral visit to India from October 6-10, 2024?
- Ibrahim Mohammed Solih
- Abdullah Yameen
- Dr. Mohammad Muizzu
- Maumoon Abdul Gayoom.
- ২০২৪ সালের ৬-১০ অক্টোবর ড. মোহাম্মদ মুইজ্জু ভারতে তাঁর প্রথম দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর করেন।
- এটি ছিল তাঁর ক্ষমতায় আসার পর ভারতে প্রথম একক রাষ্ট্রীয় সফর।
- সফরকালে তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেন।
- সফরের উদ্দেশ্য ছিল দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা ও বিশ্বাস পুনর্নির্মাণ।
- এর আগে তিনি ‘ইন্ডিয়া আউট’ নীতির জন্য পরিচিত ছিলেন, কিন্তু এ সফরে সম্পর্ক উন্নতির বার্তা দেন।
তথ্যসূত্র - আল জাজিরা। - Who established Asiatic Society?
- Sir William Jones
- Sir William James
- Sir William Karry
- Sir William Bond
এশিয়াটিক সোসাইটি:
- স্যার উইলিয়াম জোন্স ১৭৮৪ সালের ১৫ জানুয়ারি কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।
- তিনি একজন ব্রিটিশ ভাষাবিদ, আইনজীবী ও প্রাচ্যবিদ্যাবিশারদ ছিলেন।
- কলকাতার সুপ্রিম কোর্টের জজ হিসেবে তিনি ভারতে আসেন এবং এশিয়ার ভাষা, সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতি নিয়ে গবেষণার জন্য এই সমিতি গড়ে তোলেন।
- প্রথম সভায় তিনি সভাপতিত্ব করেন এবং সমিতির উদ্দেশ্য ঘোষণা করেন।
- এটি ছিল ভারতে আধুনিক গবেষণা প্রতিষ্ঠানের অন্যতম প্রথম উদাহরণ।
তথ্যসূত্র - এশিয়াটিক সোসাইটি ওয়েবসাইট ও ব্রিটানিকা।