Southeast Bank PLC - Trainee Assistant Officer (Cash) Exam Date: 11.10.2025 Faculty Name: Institute of Business Administration (IBA)
চাকুরী প্রস্তুতি - ব্যাংক · পরীক্ষার সাল ২০২৫
- কোনটি শুদ্ধ বানান?
- সন্যাসী
- স্বন্যাসী
- সন্যাসি
- সন্ন্যাসী
শুদ্ধ বানান হচ্ছে সন্ন্যাসী।
উৎসঃ বাংলা প্রশ্নের টীকা-ভাষ্য, অধ্যাপক ড. সৌমিত্র শেখর। - Which of the following is an input device?
- Monitor
- Printer
- Keyboard
- Speaker
• Keyboard একটি ইনপুট ডিভাইস, কারণ এটি ব্যবহার করে কম্পিউটারে ডেটা ও নির্দেশনা প্রবেশ করানো হয়।
• ইনপুট ডিভাইস (Input Device):
- ইনপুট ডিভাইস হলো এমন হার্ডওয়্যার, যার মাধ্যমে ব্যবহারকারী কম্পিউটারে ডেটা ও নির্দেশনা প্রদান করে।• Keyboard:
- Keyboard হলো সবচেয়ে প্রচলিত ইনপুট ডিভাইস।
- এটি অক্ষর, সংখ্যা, চিহ্ন ও বিভিন্ন কমান্ড কম্পিউটারে প্রবেশ করাতে ব্যবহৃত হয়।
- প্রতিটি কী চাপলে একটি নির্দিষ্ট সংকেত কম্পিউটারে পাঠানো হয়।• ইনপুট ডিভাইসের উদাহরণ:
- Keyboard, Mouse, Scanner, Microphone ইত্যাদি।• অন্যান্য অপশন:
- Monitor → এটি একটি আউটপুট ডিভাইস, যা তথ্য প্রদর্শন করে।
- Printer → এটি একটি আউটপুট ডিভাইস, যা তথ্য কাগজে মুদ্রণ করে।
- Speaker → এটি একটি আউটপুট ডিভাইস, যা শব্দ আকারে তথ্য প্রদান করে।উৎস:
১) Encyclopaedia Britannica.
২) Science Expert, Live Publications. - 'গীতাঞ্জলি' কার রচনা?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- জীবনানন্দ দাশ
- কাজী নজরুল ইসলাম
- সুকান্ত ভট্টাচার্য
• 'গীতাঞ্জলি' ও রবীন্দ্রনাথ ঠাকুর:
- 'গীতাঞ্জলি' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যতম একটি কাব্যগ্রন্থ।
- এই গ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- বাংলা গীতাঞ্জলি (রচনাকাল, ১৯০৮-১৯০৯) কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদগ্রন্থ The Song Offerings।
- বাংলা গীতাঞ্জলি হলো ১৫৭টি গীতিকবিতার সংকলন আর ইংরেজি গীতাঞ্জলী হলো ১০৩ টি গীতি কবিতার সংকলন।
- বাংলা গীতাঞ্জলী থেকে ইংরেজি গীতাঞ্জলিতে ৫৩টি কবিতা/গানকে স্থান দিয়েছেন। অবশিষ্ট ৫০টি কবিতা/গান নিয়েছেন ৯টি কাব্যগ্রন্থ থেকে, যেমন-গীতিমাল্য থেকে ১৬টি, নৈবেদ্য থেকে ১৫টি, খেয়া থেকে ১১টি, শিশু থেকে ৩টি, কল্পনা থেকে ১টি, চৈতালি থেকে ১টি, উৎসর্গ থেকে ১টি, স্মরণ থেকে ১টি এবং অচলায়তন নাটক থেকে ১টি।------------------------
রবীন্দ্রনাথ ঠকুরের অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা ,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- পূরবী,
- পুনশ্চ,
- পত্রপূট,
- সেঁজুতি,
- শেষলেখা।
উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - 'পথের পাঁচালী' উপন্যাসের লেখক কে?
- বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- মানিক বন্দোপাধ্যায়
- সেলিনা হোসেন
• 'পথের পাঁচালী' উপন্যাসের রচয়িতা- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
• 'পথের পাঁচালী' উপন্যাস:
- 'পথের পাঁচালী' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় বাংলা উপন্যাস।
- উপন্যাসটি ১৯২৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- উপন্যাসটি 'বিচিত্রা' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- উপন্যাসের পটভূমিতে আছে বাংলাদেশের গ্রাম ও তার পরিচিত মানুষের জীবন।
- এতে একটি শিশুর চৈতন্যের জাগরণ, মানুষ ও প্রকৃতির সঙ্গে তার পরিচয় বর্ণিত হয়েছে।
- উপন্যাসের তিনটি ভাগ। বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু, অক্রূর সংবাদ।
- 'পথের পাঁচালী'র নায়ক বালক অপু।উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হলো:
- অপু,
- দুর্গা,
- ইন্দির ঠাকরুন,
- সর্বজয়া।এছাড়াও,
'পথের পাঁচালী' ও 'অপরাজিত' উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; 'পথের পাঁচালী' উপন্যাস।
- বাংলা ভাষার স্বরবর্ণ কয়টি?
- ১১
- ১২
- ১০
- ৯
• বর্ণ প্রকরণ:
ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা।- বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
- মাত্রাহীন বর্ণ: বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ)।
- পূর্ণমাত্রা বর্ণ: ৩২টি। এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।
- অর্ধমাত্রা বর্ণ: ৮টি, এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)উৎস: বাংলা দ্বিতীয় পত্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- 'নর + ইশ্বর' = ?
- নরেশ্বর
- নরশ্বর
- নরীশ্বর
- নরিশ্বর
বাংলা/সংস্কৃত সন্ধি নিয়ম অনুসারে: অ + ই = এ
- নর (শেষে অ-কার) + ইশ্বর (শুরুতে ই-কার) = নরেশ্বর।
লক্ষণীয়,
প্রথম পদের শেষ ধ্বনির সংস্কৃত উচ্চারণে অ আছে কিন্তু বাংলায় লোপ পেয়েছে এমন ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।
যেমন:
- জিত + ইন্দ্রিয় = জিতেন্দ্রিয়
- দেব + ইন্দ্র = দেবেন্দ্র
- রাজ + ইন্দ্র = রাজেন্দ্র ইত্যাদি।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। - 'উৎকৃষ্ট' এর বিপরীত শব্দ-
- অধম
- খারাপ
- নিম্ন
- নিচু
• 'উৎকৃষ্ট' শব্দের অর্থ- উত্তম, প্রকৃষ্ট, শ্রেষ্ঠ, উন্নত।
• 'অধম' শব্দের অর্থ- হীন, তুচ্ছ, অপকৃষ্ট, নির্দিত।
• 'উৎকৃষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ - অধম/নিকৃষ্ট।
আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• নিশ্চেষ্ট - সচেষ্ট।
• প্রবিষ্ট - প্রস্থিত।
• অনুরাগ - বিরাগ।
• অধমর্ণ - উত্তমর্ণ।উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
- 'গরু' এর পুংলিঙ্গ কী?
- ষাড়
- গরুরা
- বলদ
- খামার
• 'গরু' শব্দটি বাংলা ভাষায় সাধারণ লিঙ্গ হলেও, এটি স্ত্রীলিঙ্গ অর্থে বেশি ব্যবহৃত হয়।
- বাংলায় গরু সাধারণত স্ত্রী গরু বোঝাতে ব্যবহৃত হয়। এর পুংলিঙ্গ (পুরুষ গরু) হওয়া উচিত যে প্রাণীটি প্রাকৃতিকভাবে পুরুষ এবং প্রজনন ক্ষমতাসম্পন্ন।
- 'গরু' এর পুংলিঙ্গ হলো- ষাঁড়।
অন্যান্য অপশনগুলো কেন সঠিক নয়-
খ) গরুরা- "গরু" শব্দের বহুবচন, অর্থাৎ অনেকগুলো গরু।
গ) বলদ- যে ষাঁড়ের মুষ্ক ছিন্ন করা হয়েছে বা খাসি করা পুরুষ গরুকে বোঝায়। খাসি করার ফলে এর প্রজনন ক্ষমতা নষ্ট হয় এবং এটি সাধারণত কাজের গরু (দুই চাকার গাড়ি টানা, চাষের কাজ) করার প্রাণী হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু গরু-এর সরাসরি পুংলিঙ্গ হিসেবে ষাঁড় গ্রহণযোগ্য।
ঘ) খামার- গরু পালনের জায়গা / ফার্ম।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। - 'গেল' শব্দের ধাতু কী?
- যাও
- পাওয়া
- পা
- গিয়ে
ধাতু বা ক্রিয়ামূল:
ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল।
ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়: ধাতু বা ক্রিয়ামূল এবং ক্রিয়া বিভক্তি।
ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু।
যেমন:
'চলে'- একটি ক্রিয়াপদ। এতে দুটি অংশ রয়েছে: '√চল্ + এ'; এখানে 'চল্' ধাতু এবং 'এ' হচ্ছে বিভক্তি।
-ক্রিয়ার মূল বা ধাতু বোঝাতে (√) চিহ্ন ব্যবহার করা হয়।
• যা-ধাতু: গেল (যাইল), গিয়েছিল, যেত-যেতো (যাইত), যেতেছিল, যাচ্ছিল (যাইতেছিল) ইত্যাদি।
রূপান্তর: ধাতু √যা + বিভক্তি ল = গেল।
উদাহরণ:
- আমি গেলাম (যা + লাম)।
- তুমি গেলে (যা + লে)।
- সে গেল (যা + ল)।
বাংলা ব্যাকরণে ‘গেল’-এর ধাতু যা। এটি মৌলিক ধাতু। তবে অনেক MCQ-তে অপশন হিসেবে যাও বা যা দেখা যায়, উভয়ই গ্রহণযোগ্য তবে মূল ধাতু যা। সুতরাং কাছাকাছি উত্তর হিসেবে অপশন 'ক' গ্রহণ করা হলো।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রোণি (২০১৯-সংস্করণ)। - 'তুমি কেমন আছো?' কোন বাক্য?
- প্রশ্নবোধক
- আদেশমূলক
- ঘোষণামূলক
- নিষেধমূলক
• প্রশ্নবোধক বাক্য:
বক্তা কারও কাছ থেকে কিছু জানার জন্য যে ধরনের বাক্য বলে, সেগুলো প্রশ্নবাচক বাক্য।
যেমন:
- তোমার নাম কী?
- সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়?
এরূপ- তুমি কেমন আছো?- একটি প্রশ্নবোধক বাক্য।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
- 'চোখে ধুলো দেওয়া' মানে-
- প্রতারণা করা
- কান্না করা
- চোখে ধুলা লাগানো
- অপমান
• 'চোখে ধুলো দেওয়া' বাগ্ধারাটির অর্থ - ফাঁকি দেওয়া/প্রতারণা করা।
• আরো কিছু বাগ্ধারা:
- চোখ পাকানো = ক্রোধ দেখানো।
- চোখে আঙুল দিয়ে দেখানো = বিশেষভাবে ইঙ্গিত করা।
- চোখে চোখে রাখা = সতর্ক নজরদারি।
- চোখে পড়া = সুনজরে পড়া।
- চোখ টাটানো = ঈর্ষাবোধ।
- চোখে সরষে ফুল দেখা = হতবুদ্ধি হওয়া।
- চোখের চামড়া = চক্ষুলজ্জা থাকা।উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
- 'হাতের পাখি' মানে-
- সহজে পাওয়া জিনিস
- বন্ধুরা
- ধরা পাখি
- আনন্দ
সঠিক উত্তর- অপশন 'ক'।
• ‘হাতের পাখি’ একটি প্রবাদ বা বাগ্ধারা।
অর্থ:
যে জিনিস ইতিমধ্যে হাতের মুঠোয় আছে বা খুব সহজে পাওয়া যায়, তাকে হাতের পাখি বলা হয়।এটি ইংরেজি প্রবাদ “A bird in the hand is worth two in the bush” এর সমতুল্য। অর্থাৎ, যা নিশ্চিতভাবে পেয়েছো, তা ছেড়ে অনিশ্চিত কিছুর পেছনে ছোটো না বা অনিশ্চিত অনেক প্রত্যাশার চেয়ে হাতে পাওয়া কম জিনিসও ভালো।
উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান। - পঞ্চনদ কোন সমাসের উদাহরণ?
- দ্বন্দ্ব সমাস
- অর্থসূচক সমাস
- দ্বিগু
- বহুব্রীহি সমাস
• দ্বিগু সমাস:
- সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে।
- দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।
যেমন,
- পঞ্চনদ, পঞ্চভূত, পঞ্চবটী, ত্রিভুজ, তেপান্তর ইত্যাদি।অর্থ্যাৎ,
• পঞ্চ নদের সমাহার = পঞ্চনদ; দ্বিগু সমাসের উদাহরণ।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
- ভাষার ক্ষুদ্রতম একক কি?
- বর্ণ
- ধ্বনি
- শব্দ
- পদ্
• বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবােধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।
- ভাষার ক্ষুদ্রতম একক হলাে 'ধ্বনি'।
- ধ্বনি ভাষার মূল উপাদান।
- ধ্বনিকে শব্দের ক্ষুদ্রতম এককও বলা হয়।অন্যদিকে,
- ধ্বনির লিখিত রূপ হলাে বর্ণ। ধ্বনি চেনার স্মারক বা চিহ্ন বা প্রতীকই বর্ণ।
- ভাষার মৌলিক উপাদান শব্দ।
- শব্দের ক্ষুদ্রতম অংশ হলাে অক্ষর।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
- নিচের কোনটি 'ভূত' শব্দের বিপরীত শব্দ?
- ভালো
- ভবিষ্যৎ
- পেতনি
- ভীরু
• 'ভূত' শব্দের অর্থ অতীত।
- 'ভূত' এর বিপরীত শব্দ- ভবিষ্যৎ।
কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত।
- 'সৌম্য' এর বিপরীত শব্দ- করাল।
- 'ভীরু' এর বিপরীত শব্দ- নির্ভীক।
- 'মহাজান' এর বিপরীত শব্দ- খাতক।
- 'ভাটি' এর বিপরীত শব্দ- উজান।
- 'বিষ' এর বিপরীত শব্দ- অমৃত।
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- শুষ্ক।উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
- 'যার শেষ নেই' এর এক কথায় প্রকাশ কী?
- অফুরন্ত
- অন্তহীন
- সীমাহীন
- অসীম
• 'অন্তহীন' অর্থ - শেষ নেই এমন।
• 'অফুরস্ত' অর্থ - শেষ হয় না এমন, অশেষ; প্রচুর।
• 'সীমাহীন' অর্থ - সীমা নেই এমন, অসীম; অন্ত।
• 'অসীম' অর্থ - সীমাহীন, অনন্ত, অশেষ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। - Bank : Money :: Hospital : ?
- Patient
- Disease
- Health
- Doctor
Complete analogy: Bank : Money :: Hospital : Patient.
- Bank যেখানে Money রাখা হয় এবং Money নিয়ে কাজ করা হয় Hospital যেখানে Patient রাখা হয় এবং Patient নিয়ে কাজ করা হয়
- অর্থাৎ সম্পর্কটি হলো — "প্রতিষ্ঠান : যাকে সেবা দেওয়া হয়"
• Bank:
- ব্যাংক অর্থাৎ, যেখানে টাকা রাখা হয়।
- Money:
- টাকা; অর্থ; টাকাকড়ি; টাকাপয়সা।
- Hospital:
- আরোগ্যশালা; আরোগ্যনিকেতন; হাসপাতাল।
Options,
ক) Patient:
- রোগী।খ) Disease:
- অসুখ; ব্যাধি; রোগ।গ) Health:
- স্বাস্থ্য।ঘ) Doctor:
-চিকিৎসক।
Source: Accessible Dictionary. - Debit : Credit :: Loss :?
- Gain
- Payment
- Expense
- Revenue
Complete analogy: Debit : Credit :: Loss : Gain.
- Debit এবং Credit পরস্পর বিপরীত শব্দ (Antonym) Loss এবং Gain পরস্পর বিপরীত শব্দ (Antonym).
- অর্থাৎ সম্পর্কটি হলো: "একটির বিপরীত অপরটি"।
-------------• Debit:
- যে দেনা এখনও শোধ করা হয়নি, তার ভুক্তি; দেনা; বিকলন।
- Credit:
- জমা; আকলন।
- Loss:
- ক্ষতি; ক্ষয়; হানি।
Options,
ক) Gain:
- বিত্তসঞ্চয়; লাভ; মুনাফা; প্রাপ্তি; বিষয়বৃদ্ধি।খ) Payment:
- প্রদত্ত অর্থ, প্রদান।গ) Expense:
- ব্যয়; খরচ; মূল্য।ঘ) Revenue:
- রাজস্ব; রাজস্ব বিভাগ।
Source: Accessible Dictionary. - Profit : Business :: Knowledge :?
- School
- Learning
- Student
- Teacher
Complete analogy: Profit : Business :: Knowledge : Learning.
- মূল সম্পর্ক: Business থেকে যেমন Profit অর্জিত হয়, Learning থেকে তেমনি Knowledge অর্জিত হয়।
----------
• Profit:
- লাভ; সুফল।
• Business:
-ব্যবসা; কারবার; বাণিজ্য; ক্রয়বিক্রয়।
• Knowledge:
- জ্ঞান; অবগতি।
Options,
ক) School:
- বিদ্যালয়; শিক্ষালয়; স্কুল।খ) Learning:
- শেখা; জ্ঞানার্জন করা।গ) Student:
- ছাত্র বা ছাত্রী।ঘ) Teacher:
- শিক্ষক।
Source: Accessible Dictionary. - Choose the synonym of "Rapid":
- Slow
- Weak
- Quick
- Tiny
• Rapid:
English meaning: happening quickly or in a short period of time.
Bangla meaning: দ্রুত; ক্ষিপ্র; বেগবান।
Options,
ক) Slow:
- ধীর; মন্থর।খ) Weak:
- দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম।গ) Quick:
- দ্রুতগতিসম্পন্ন; দ্রুতনিষ্পন্ন।ঘ) Tiny:
- অতি ক্ষুদ্র; পুঁচকে।অপশন বিবেচনা করে দেখা যায়, the synonym of "Rapid": Quick.
Source: Accessible Dictionary. - Choose the synonym of 'Generous':
- Greedy
- Selfish
- Kind
- Rude
Generous: [adjective]
English meaning: giving or willing to give freely; given freely.
Bangla meaning: উদার; সহৃদয়।
Options,
ক) Greedy:
- লোভী; লোভাতুর।খ) Selfish:
- স্বার্থপর; স্বার্থিক; স্বার্থপরায়ণ; স্বার্থচিন্তক; স্বার্থসাধক; আত্মপরায়ণ; আত্মগ্রাহী।গ) Kind:
-সদয়; অপরের প্রতি সহানুভূতিশীল।ঘ) Rude:
-অভদ্র; অমার্জিত; রূঢ়।
অপশন বিবেচনা করে দেখা যায়, the synonym of 'Generous': Kind.
Source: Accessible Dictionary. - Choose the synonym of "Strong":
- Weak
- Fragile
- Sturdy
- Feeble
Strong:
English meaning: having a lot of physical power so that you can lift heavy weights, do hard physical work, etc.
Bangla meaning: শক্ত; দৃঢ়; সুদৃঢ়; প্রবল; প্রচণ্ড; সরল; বলিষ্ঠ; শক্তিশালী; বলবান; বলীয়ান; বলী; মহাবল; মজবুত; কঠিন; কঠোর।
Options,
ক) Weak:
- দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম।খ) Fragile:
- ভঙ্গুর; ঠুনকো; পলকা; ক্ষণভঙ্গুর; নশ্বর; নাজুক।গ) Sturdy:
- শক্তসবল; বলিষ্ঠ; মজবুত; গাট্টাগোট্টা; প্রবল; দৃঢ়াঙ্গ।ঘ) Feeble:
- দুর্বল; নিস্তেজ; ক্ষীণ।অপশন বিবেচনা করে দেখা যায়, the synonym of "Strong": Sturdy.
Source: Accessible Dictionary.
- Choose the antonym of “Ancient”":
- Old
- Antique
- Modern
- Historic
Ancient:
English meaning: belonging to a period of history that is thousands of years in the past.
Bangla meaning: সুদূর অতীতের অন্তর্গত প্রাচীন।
Options,
ক) Old:
- বুড়ো, বয়স্ক, প্রবীণ, প্রাচীন, জীর্ণ।খ) Antique:
- প্রাচীন; প্রাচীনকাল থেকে বিদ্যমান বা বর্তমান; প্রাচীন রীতিবিশিষ্ট।গ) Modern:
- বর্তমান বা সাম্প্রতিক কাল সম্বন্ধী; আধুনিক; অধুনা; অধুনাতন।ঘ) Historic:
-ঐতিহাসিক; ইতিহাসপ্রসিদ্ধ।
অপশন বিবেচনা করে দেখা যায়, the antonym of “Ancient”": Modern.Source: Accessible Dictionary.
- Choose the antonym of 'Friendly':
- Hostile
- Polite
- Kind
- Helpful
Friendly:
English meaning: behaving in a kind and pleasant way because you like somebody or want to help them.
Bangla meaning: বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ।
Options,
ক) Hostile:
- শত্রুপক্ষীয়; বৈরী।খ) Polite:
- শিষ্টাচারী; শিষ্টাচারসম্পন্ন; বিনয়বান; সুশীল; মার্জিত।গ) Kind:
-সদয়; অপরের প্রতি সহানুভূতিশীল।ঘ) Helpful:
- সাহায্যকারী, উপকারী।অপশন বিবেচনা করে দেখা যায়, the antonym of 'Friendly': Hostile.
Source: Accessible Dictionary.
- I will meet you ______ 5 PM.
- at
- on
- in
- by
• Complete Sentence: I will meet you at 5 PM.
- At ব্যবহার হয় নির্দিষ্ট সময় বোঝাতে।
- এই বাক্যে বিকেল পাচটায় দেখা করার কথা বলা হয়েছে।
- তাই at বসেছে।Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
- She has been living here ______ 2015.
- since
- from
- for
- by
Complete sentence: She has been living here since 2015.
• Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে। যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
- নির্দিষ্ট সাল বুঝাতে since বসে।
- Point of time এর ক্ষেত্রে Present Perfect Continuous tense হয়।যেমন:
- It has been raining since morning.Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
- Choose the correct form of the verb: He _______ already _______ the book.
- has/ read
- had/ read
- have/read
- has/ reading
সঠিক উত্তর: ক) has / read.
Complete sentence: He has already read the book.
- এখানে “already” শব্দটি বোঝায় যে কাজটি সম্পন্ন হয়ে গেছে (present perfect tense)।
• Already, just, yet, recently, lately, ever, just now, still etc ইত্যাদি হচ্ছে present perfect tense indicator বা নির্দেশক।
- অর্থাৎ বাক্যে Already, just, yet, recently, lately, ever, just now, still নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present perfect tense এ হয়।• Present perfect tense এর structure:
- Subject+ has/have +Verb এর past participle + object.
Other options,খ) had / read
- Had - Past Perfect Tense.
- Past Perfect-এ "already" ব্যবহার হতে পারে, কিন্তু তখন বাক্যে আরেকটি Past Tense থাকে।
- যেমন: He had already read the book before I arrived.
- এই বাক্যে সেরকম কোনো গঠন নেই
গ) have / read:
- Have বসে → I, You, We, They এর সাথে।
- "He" Third Person Singular, তাই "has" বসবে, "have" নয়।
ঘ) has / reading:
- "has reading" সম্পূর্ণ ভুল গঠন
- Present Perfect-এ Past Participle বসে, "ing" form নয়। - She usually _______ up early in the morning.
- wake
- waking
- wakes
- woken
সঠিক উত্তর: গ) wakes.
Complete sentence: She usually wakes up early in the morning.
- এটি present indefinite tense এর উদাহরণ। সাধারণত always, regularly, generally, usually, daily, everyday, normally, occasionally যুক্ত sentence present Indefinite tense হয়।
- যেহেতু present indefinite tense এবং Subject 3rd person singular number তাই মূল Verb এর সাথে S যুক্ত করতে হবে। - Choose the meaning of the idiom: "Break the ice".
- To shatter something
- To end a relationship
- To make a beginning
- To be cold
সঠিক উত্তর: গ) To make a beginning.
• Break the ice (idiom)
English Meaning: To initiate a conversation or activity to relieve tension and make people feel more comfortable in a social setting.
Bangla Meaning: সামাজিক পরিস্থিতিতে মানুষের মধ্যে উত্তেজনা বা অস্বস্তি কমাতে আলাপ বা কার্যক্রম শুরু করা।Example Sentence:
- At the party, John told a funny joke to break the ice and get everyone talking.Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy. - Choose the meaning of the idiom "Call it a day".
- To stop working for the day
- To announce something
- To rest for an hour
- To finish a task immediately
সঠিক উত্তর: ক) To stop working for the day.
• Call it a day:
English Meaning: decide or agree to stop doing something / end a period of activity, especially resting content that enough has been done.
Bangla Meaning: কিছুতে সমাপ্তি টানতে একমত হওয়া।Ex. Sentence: I'm getting a bit tired now - let's call it a day.
Bangla Meaning: আমার খুব ক্লান্তি লাগছে, আজকের মত এখানেই শেষ করি।Source: Website Lecture and Oxford Dictionary
- Choose the correct meaning of the phrasal verb: "Run out of'.
- To escape
- To run fast
- To finish the supply of something
- To go outside
সঠিক উত্তর: গ) To finish the supply of something.
run out (of something)
English meaning: to use up or finish a supply of something.
Bangla meaning: কোনো জিনিস শেষ হয়ে যাওয়া / আর না থাকা।
Example:
- We ran out of fuel.
- Could you get some milk? We seem to have run out.
Source: Oxford Dictionary. - A man purchased some salt with Tk. 7 per kg and sold those salt with 7.5 per kg. He made Tk. 30 profit. How much salt did he buy?
- 50 kg
- 60 kg
- 40 kg
- 30 kg
Question: A man purchased some salt with Tk. 7 per kg and sold those salt with 7.5 per kg. He made Tk. 30 profit. How much salt did he buy?
Solution:
Given that,
Cost Price (CP) of 1 kg salt = Tk. 7
Selling price (SP) of 1 kg salt = Tk. 7.5
Profit on 1 kg salt = (7.5 - 7) Tk.
= 0.5 Tk.
According to the question,
0.5 Tk. profit is made on 1 kg salt
1 Tk. profit is made on (1/0.5) kg salt
30 Tk. profit is made on (30/0.5) kg salt
= 60 kg.
∴ The man bought 60 kg salt - Product of two numbers is 10 and the sum of the two numbers is 7. Then the larger of the two numbers is:
- - 2
- 5
- 2
- - 5
Question: Product of two numbers is 10 and the sum of the two numbers is 7. Then the larger of the two numbers is:
Solution:
Let the two numbers be x and y.
According to the question,
x + y = 7 ........(i)
xy = 10 .........(ii)We know,
(x - y)2 = (x + y)2 - 4xy
⇒ (x - y)2 = (7)2 - 4(10)
⇒ (x - y)2 = 49 - 40
⇒ (x - y)2 = 9
⇒ x - y = √9
⇒ x - y = 3 ........(iii)Now, adding equations (i) and (iii):
(x + y) + (x - y) = 7 + 3
⇒ 2x = 10
⇒ x = 5Putting the value of x in equation (i):
5 + y = 7
⇒ y = 7 - 5
⇒ y = 2Comparing the two numbers 5 and 2, the larger number is 5.
∴ The larger of the two numbers is 5
- A clerk in a bank counter can serve 10 customers in half an hour. At this rate how many customers can the clerk serve in 2.5 hours?
- 30
- 50
- 40
- 60
Question: A clerk in a bank counter can serve 10 customers in half an hour. At this rate how many customers can the clerk serve in 2.5 hours?
Solution:
Given that,
In 0.5 hour (half an hour), the clerk can serve = 10 customers
In 1 hour, the clerk can serve = (10/0.5) customers
= 20 customers
Now, in 2.5 hours, the clerk can serve = (20 × 2.5) customers
= 50 customers
∴ The clerk can serve 50 customers in 2.5 hours - If n + p = 6, and 3n - p = 4, then n - p is equal to:
- 0
- 5
- 1
- - 1
Question: If n + p = 6, and 3n - p = 4, then n - p is equal to:
Solution:
Given that,
n + p = 6 ........(i)
3n - p = 4 ........(ii)
Adding equations (i) and (ii):
(n + p) + (3n - p) = 6 + 4
⇒ 4n = 10
⇒ n = 10/4
∴ n = 2.5
Putting the value of n in equation (i):
2.5 + p = 6
⇒ p = 6 - 2.5
∴ p = 3.5
Now, n - p = 2.5 - 3.5
= - 1 - How much is the value of - 3 - (- 2) greater than the value of - 10 - (- 4)?
- 7
- 9
- 5
- 12
Question: How much is the value of - 3 - (- 2) greater than the value of - 10 - (- 4)?
Solution:
The first expression is: - 3 - (- 2)
= - 3 + 2
= - 1
The second expression is: - 10 - (- 4)
= - 10 + 4
= - 6
The difference between the two values is:
= (- 1) - (- 6)
= - 1 + 6
= 5
∴ The value of - 3 - (- 2) is 5 greater than the value of - 10 - (- 4) - Reshma sells a car for Tk. 4,20,000 at a gain of 5%. What is the cost of the car in Taka?
- 4,05,000
- 4,20,000
- 4,10,000
- 4,00,000
Question: Reshma sells a car for Tk. 4,20,000 at a gain of 5%. What is the cost of the car in Taka?
Solution:
Given that,
Selling Price (SP) = Tk. 4,20,000
Gain = 5%
Let the Cost Price (CP) be 100 Tk.
Then, Selling Price (SP) = 100 + 5 = 105 Tk.
According to the question,
If Selling Price is 105 Tk., then Cost Price is 100 Tk.
If Selling Price is 1 Tk., then Cost Price is (100/105) Tk.
If Selling Price is 4,20,000 Tk., then Cost Price is (100/105) × 4,20,000 Tk.
= 100 × 4,000 Tk.
= 4,00,000 Tk.
∴ The cost price of the car is 4,00,000 Taka - If x - y = 12 and x + y = 6, then what is the value of x + 3y?
- 18
- 6
- 9
- 0
Question: If x - y = 12 and x + y = 6, then what is the value of x + 3y?
Solution:
Given that,
x - y = 12 ........(i)
x + y = 6 ........(ii)
Adding equations (i) and (ii):
(x - y) + (x + y) = 12 + 6
⇒ 2x = 18
⇒ x = 18/2
∴ x = 9
Putting the value of x in equation (ii):
9 + y = 6
⇒ y = 6 - 9
∴ y = - 3
Now, x + 3y = 9 + 3(- 3)
= 9 - 9
= 0 - What is the rate of discount if a product costing Tk. 500 is sold for Tk. 470?
- 0.05
- 0.03
- 0.06
- 0.30
Question: What is the rate of discount if a product costing Tk. 500 is sold for Tk. 470?
Solution:
Given that,
Original cost (Marked Price) = Tk. 500
Selling Price = Tk. 470
Discount amount = (500 - 470) Tk.
= 30 Tk.
Rate of discount = Discount amount/Original cost
= 30/500
= 3/50
= 0.06
∴ The rate of discount is 0.06 - What is 25% of 800?
- 150
- 250
- 200
- 300
Question: What is 25% of 800?
Solution:
According to the question,
25% of 800 = (25/100) × 800
= 25 × 8
= 200
∴ The value is 200 - If 3x + 5 = 20, then x = ?
- 3
- 6
- 5
- 7
Question: If 3x + 5 = 20, then x = ?
Solution:
Given equation,
3x + 5 = 20
⇒ 3x = 20 - 5
⇒ 3x = 15
⇒ x = 15/3
∴ x = 5 - Find the missing number in the series: 2, 4, 8, 16,?
- 24
- 32
- 30
- 36
Question: Find the missing number in the series: 2, 4, 8, 16, ?
Solution:
Each number in the series is twice the previous number, which indicates a geometric sequence.
Here,
1st term = 2
2nd term = 2 × 2 = 4
3rd term = 4 × 2 = 8
4th term = 8 × 2 = 16
Following this pattern, the next term will be:
5th term = 16 × 2 = 32
∴ The missing number in the series is 32 - If A : B = 3 : 4, B : C = 5 : 6, And C : D = 11 : 9 then A : D is:
- 50 : 60
- 60 : 70
- 55 : 72
- 65 : 75
Question: If A : B = 3 : 4, B: C = 5: 6, and C: D = 11: 9 then A : D is:
Solution:
Given that,
A/B = 3/4
B/C = 5/6
C/D = 11/9
To find the ratio of A : D, we can multiply all these ratios together:
A/D = (A/B) × (B/C) × (C/D)
⇒ A/D = (3/4) × (5/6) × (11/9)
⇒ A / D = (3 × 5 × 11)/(4 × 6 × 9)
⇒ A/D = 165/216
⇒ A/D = 55/72
∴ A : D = 55 : 72 - X and Y shared Tk. 1,100 in the ratio 1 : 10, how much did X get?
- Tk. 99
- Tk. 101
- Tk. 100
- Tk. 110
Question: X and Y shared Tk. 1,100 in the ratio 1 : 10, how much did X get?
Solution:
Given that,
Total amount = Tk. 1,100
Ratio of X and Y = 1 : 10
Sum of the ratio parts = 1 + 10 = 11
∴ X's share = (1/11) × 1,100 Tk.
= 100 Tk.
∴ X got Tk. 100 - After deducting a commission of 5%, A TV costs Tk. 15,200. Its gross value (in Taka) is:
- 15,800
- 16,400
- 16,000
- 14,440
Question: After deducting a commission of 5%, A TV costs Tk. 15,200. Its gross value (in Taka) is:
Solution:
Let the gross value of the TV be x Taka.
After deducting 5% commission, the remaining value is 95% of x.
Given that, the cost after deduction is 15,200 Taka.
So, 95% of x = 15,200
⇒ (95/100) × x = 15,200
⇒ x = (15,200 × 100)/95
⇒ x = 160 × 100
∴ x = 16,000
∴ The gross value of the TV is 16,000 Taka - A man borrows Tk. 2,000 and pays back after 3 years at 10% simple interest. The amount paid in total by the man is:
- Tk. 2,400
- Tk. 3,000
- Tk. 2,600
- Tk. 2,750
Question: A man borrows Tk. 2,000 and pays back after 3 years at 10% simple interest. The amount paid in total by the man is:
Solution:
Given that,
Principal (P) = Tk. 2,000
Time (n) = 3 years
Rate of interest (r) = 10%
We know the formula for simple interest,
I = Pnr/100
⇒ I = (2,000 × 3 × 10)/100
⇒ I = 600 Tk.
Total amount paid (Principal + Interest) = P + I
= 2,000 + 600
= 2,600 Tk.
∴ The total amount paid by the man is 2,600 Taka - Which of the following is an asset for a bank?
- Deposits
- Borrowing from other banks
- Loans given to customers
- Customers liabilities
• সম্পদ (Assets):
- Assets বা সম্পদ হলো এমন জিনিস যা ব্যাংকের মালিকানায় থাকে বা অন্য কেউ ব্যাংককে টাকা ফেরত দেওয়ার দায়িত্বে থাকে।
- যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, ব্যাংক জমা, দেনাদার, মজুদপণ্য ইত্যাদি।
- গ্রাহকদের দেওয়া ঋণ (Loans given to customers) ব্যাংকের সবচেয়ে বড় এবং প্রধান সম্পদ বা asset। কারণ, ব্যাংক যখন গ্রাহককে ঋণ দেয়, তখন গ্রাহকের কাছে ব্যাংকের পাওনা তৈরি হয়। গ্রাহককে নিয়মিত সুদ এবং মূলধন ফেরত দিতে হয়। এই ঋণ থেকে ব্যাংক আয় করে, তাই এটি ব্যাংকের Asset বা সম্পদ।
- এ সমস্ত সম্পত্তি গুলো দুই রকমের হয়ে থাকে। যথা: স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী।
• দায় (Liabilities):
- কোন কিছু গ্রহনের জন্য ভবিষ্যতে প্রদান করতে হতে হবে সেটি হল দায়।
- যেমন: গ্রাহক যে টাকা জমা রাখে, ব্যাংককে সেই টাকা চাহিবামাত্র ফেরত দিতে হয়।
- Deposits বা আমানত হলো ব্যাংকের সবচেয়ে বড় দায় বা liability।
- দায় দুই ধরণের হতে পারে। যথা: দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী।
অন্যদিকে,
→ Deposits বা আমানত হলো ব্যাংকের সবচেয়ে বড় দায় বা liability। কারণ, গ্রাহক যে টাকা জমা রাখে, ব্যাংককে সেই টাকা চাহিবামাত্র ফেরত দিতে হয়।
→ Borrowing from other banks বা অন্য ব্যাংক থেকে ধার হলো এটি একটি দায়, যেহেতু ব্যাংককে এই অর্থ নির্দিষ্ট সময় পর ফেরত দিতে হয়।
→ Customers liabilities: গ্রাহকের দায় বলতে সাধারণত ডিপোজিট বা আমানত বোঝায়, যা ব্যাংকের দায়।
তথ্যসূত্র:
i) হিসাববিজ্ঞান নীতি, বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Corporate Finance Institute (CFI) — Financial Statements for Banks. (Link) - What is meant by "Liquidity" in Banking?
- Profitability of bank
- Asset value
- Availability of cash or cash equivalent
- Interest rate
• তারল্য:
- সম্পদকে নগদ অর্থে রুপান্তর করার ক্ষমতাকে তারল্য বলে।
- যে সম্পত্তি যত তাড়াতাড়ি নগদ অর্থে রুপান্তর করা সম্ভব সে সম্পত্তি তত বেশি তরল বলে বিবেচিত হবে।
- সাধারনত ব্যাংকের তারল্য বলতে নগদ অর্থকে বোঝায়।
- শুধুমাত্র নগদ অর্থই তারল্য নয় বরং কতিপয় সম্পত্তি রয়েছে যা ব্যাংকের তরল সম্পত্তি হিসেবে বিবেচিত হয়।
- ব্যাংক তরল সম্পত্তি হিসেবে বিভিন্ন উৎস ব্যবহার করে থাকে।
- একের অধিক তারল্যের উৎস ব্যাংক ব্যবহার করতে পারে যা ব্যাংকের ধরন এবং পরিস্থিতির উপর নির্ভর করবে।
- আমানতকারীর যে কোন মুহুর্তে সম্পদকে নগদ অর্থে রূপান্তর করার ক্ষমতাকে তারল্য বলে।
- আমানতকারীরা যে কোন সময় তাদের আমানতের অর্থ উত্তোলন করতে পারবে।
- আমানতকারীর অর্থ উত্তোলনের নির্দেশ থেকেই মূলত ব্যাংকের তারল্যের চাহিদা দেখা দেয় অর্থাৎ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি নগদ অর্থ পাওয়ার ইচ্ছা প্রকাশ করলে ব্যাংকের তারল্য চাহিদা সৃষ্টি হয়।
- অন্য দিকে যে তারল্য চাহিদা সৃষ্টি হলো তা পূরণ করার জন্য ব্যাংক কর্তৃক নগদ অর্থের সরবরাহকে ব্যাংকের তারল্য সরবরাহ/তারল্য চাহিদা পূরণ বলা হয়ে থাকে।
তথ্যসূত্র: ব্যাংক ব্যবস্থাপনা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। - Which account is opened to earn interest?
- Current Account
- Overdraft Account
- Savings Account
- Loan Account
• চলতি হিসাব (Current Account):
- যে হিসাবে যতোবার খুশি টাকা জমা দেয়া এবং উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে।
- ন্যূনতম টাকা জমা দিয়ে এ হিসাব খোলা যায়। সাধারণত ব্যবসায়ী, শিল্পপতি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ব্যবসায়, অব্যবসায় প্রতিষ্ঠান এই হিসাব খুলে থাকে।
- চলতি হিসাব হলো এমন একটি হিসাব যেখানে ব্যাংক খুব কম সুদ প্রদান করে বা কোন সুদ প্রদান করে না এবং যেখান থেকে গ্রাহক যখন প্রয়োজন মনে করে তখনই টাকা উত্তোলন করতে পারে।
• সঞ্চয়ী হিসাব (Savings account):
- নগদ অর্থ হাতে না রেখে ব্যাংকে সঞ্চয়ের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যে হিসাব খোলা হয়, তাকে সঞ্চয়ী হিসাব বলা হয়।
- ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে সঞ্চয়ী হিসাব বা Savings account সাধারণত সুদ (interest) আয় করার জন্য খোলা হয়।
- এই অ্যাকাউন্টে জমা রাখা টাকার উপর ব্যাংক সুদ প্রদান করে, যা অ্যাকাউন্টধারীর সঞ্চয় বৃদ্ধিতে সাহায্য করে।
- সমাজের চাকুরীজীবী ও নির্দিষ্ট আয়ের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত লোকদের সঞ্চয়ের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই হিসাব খোলার ব্যবস্থা করা হয়।
- বাণিজ্যিক ব্যাংকগুলোতে গ্রামাঞ্চলে ১০ টাকা এবং শহরাঞ্চলে ১০০ টাকা জমা দিয়ে এবং নির্ধারিত ফরম পূরণ করে এই হিসাব খোলা যায়।
- এই হিসাবে দিনে যতোবার খুশি টাকা জমা দেয়া যায়। তবে সাধারণত সপ্তাহে দুইবার এই হিসাব থেকে টাকা উত্তোলন করা যায় এবং এর বেশি বারের জন্য ব্যাংক ম্যানেজারের অনুমতি নিতে হয়।
- অপর দিকে ব্যাংকের ম্যানেজারের পূর্বানুমতি ছাড়া আমানতকারী তার হিসাব থেকে একবারে নির্দিষ্ট পরিমাণের অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারে না।
অন্যদিকে,
→ Overdraft Account (ওভারড্রাফট হিসাব): এটি এক ধরনের ঋণের ব্যবস্থা। অ্যাকাউন্টে টাকা না থাকলেও ব্যাংক থেকে নির্দিষ্ট সীমা পর্যন্ত টাকা তোলার সুবিধা পাওয়া যায়। এখানে ব্যাংক সুদ দেয় না, বরং গ্রাহক টাকা ব্যবহার করলে ব্যাংককে সুদ দিতে হয়।
→ Loan Account (ঋণ হিসাব): এটি ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য খোলা হয়। এখানে ব্যাংক গ্রাহককে সুদ দেয় না, বরং গ্রাহক ব্যাংককে সুদ প্রদান করে।
তথ্যসূত্র:
i) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) ICICI Bank. (Link) - What is the primary function of а commercial bank?
- Issue currency.
- Control inflation.
- Lend money and accept deposits.
- Regulate stock market
- একটি বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হলো সাধারণ মানুষের কাছ থেকে আমানত (Deposits) গ্রহণ করা এবং সেই অর্থ ব্যবসায়ী বা ব্যক্তিদের ঋণ (Loans) হিসেবে প্রদান করা।
• বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী:
১. আমানত গ্রহণ:
- বাণিজ্যিক ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত গ্রহণ করা।
- ইহা সমাজে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের বিক্ষিপ্ত ও অলস আমানত গ্রহণ করে উৎপাদনমুখী কাজে ও লাভজনক খাতে বিনিয়োগ করে।
- বাণিজ্যিক ব্যাংক সাধারণ চলতি হিসাব, স্থায়ী হিসাব এবং সঞ্চয়ী হিসাবের মাধ্যমে আমানত গ্রহণ করে থাকে।
- চলতি আমানতের উপর ব্যাংক কোন সুদ দেয় না, সঞ্চয়ী আমানতে স্বল্প সুদ দেয় এবং স্থায়ী আমানতের উপর সর্বোচ্চ হারে সুদ প্রদান করে।
- জনগণের আমানত গ্রহণ, সংরক্ষণ এবং লাভজনক বিনিয়োগ করে বাণিজ্যিক ব্যাংক দেশের মূলধন গঠন এবং ইহার উপযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
২. ঋণ প্রদান:
- আমানত হিসেবে যে অর্থ সংগ্রহ করে তার কিছু অংশ আমানতকারীদের দৈনন্দিন দাবি মিটানোর জন্য রেখে বাকি অংশ দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের স্বল্প মেয়াদে ঋণ প্রদান করে।
- সাধারণ নগদ ঋন, জমাতিরিক্ত ঋণ এবং বিনিময় বিল বাট্টা করে বাণিজ্যিক ব্যাংক এরূপ ঋণ দিয়ে থাকে।
- ব্যাংক সাধারণত আমানতের উপর কম সুদ বা মুনাফা দেয় এবং প্রদত্ত ঋণের উপর অধিক হারে সুদ বা লাভ আদায় করে।
- এই দুই এর পার্থক্যই হলো ইহার মুনাফা।
৩. ঋণ আমানত সৃষ্টি:
- মক্কেলদের ঋণ প্রদানের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে।
- বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের ঋণ মঞ্জুর করে নগদে প্রদান না করে ১টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করে। ফলে মক্কেলদের হিসাবে মঞ্জুরকৃত ঋণের টাকা জমা থাকে এবং সে প্রয়োজন মোতাবেক চেক কেটে টাকা উত্তোলন করে।
- এভাবে ঋণ মঞ্জুর করে ব্যাংক নতুন আমানত সৃষ্টি করে। যা ব্যাংকের তহবিল ও ঋণদান ক্ষমতা বৃদ্ধি করে।
৪. সঞ্চিত অর্থ উত্তোলন সুবিধা:
- বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে তার নিকট সঞ্চিত অর্থ মক্কেলদের চাহিবামাত্র প্রদান করে থাকে।
- চলতি হিসাব থেকে মক্কেল কার্যদিবসে যতোবার খুশি টাকা উত্তোলন করতে পারে।
- সঞ্চয়ী হিসাবে নিয়মমাফিক সপ্তাহে দুই বার এবং মেয়াদী হিসাবে মেয়াদ শেষে মুনাফাসহ টাকা উত্তোলন করা যায়।
৫. বিনিময়ের মাধ্যমে সৃষ্টি:
- বাণিজ্যিক ব্যাংক পূর্বে নোট বা মুদ্রা প্রচলন করতে পারতো।
- বর্তমানে তা না করলেও চেক, ক্রেডিট কার্ড, ড্রাফট, পে-অর্ডার, প্রত্যয়পত্র, বিনিময় বিল ইত্যাদি প্রচলন করে থাকে।
- এগুলো হস্তান্তরযোগ্য, পণ্য মূল্য পরিশোধ ব্যাপক ব্যবহৃত হয়ে বিনিময় মাধ্যম সৃষ্টিতে সাহায্য করে।
৬. লাভজনক বিনিয়োগ:
- মুনাফা অর্জন মূল্য উদ্দেশ্য বলে বাণিজ্যিক ব্যাংক তার অব্যবহৃত আমানত সর্বোচ্চ লাভজনক বিনিয়োগে সর্বদা সচেষ্ট থাকে।
- এক্ষেত্রে মূলধনের নিরাপত্তা, সর্বোচ্চ মুনাফা এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে অর্থ বিনিয়োগ করে।
- ফলে ব্যাংকের মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়।
৭. মূলধন গঠন:
- বাণিজ্যিক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো দেশের বিভিন্ন অঞ্চলে শাখা স্থাপন করে জনগণের থেকে অর্থ সঞ্চয় করা, এই সঞ্চিত অর্থ দেশের মূলধন গঠনে এবং দেশীয় শিল্প ও ব্যবসায় বাণিজ্যের অর্থ যোগানে বিশেষ ভূমিকা পালন করে।
অন্যদিকে,
→ Issue currency (মুদ্রা ছাপানো): এটি একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের (যেমন: বাংলাদেশ ব্যাংক) কাজ। বাণিজ্যিক ব্যাংক টাকা ছাপাতে পারে না।
→ Control inflation (মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ): এটিও কেন্দ্রীয় ব্যাংকের কাজ, যা কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতির (Monetary Policy) মাধ্যমে করে থাকে।
→ Regulate stock market (শেয়ার বাজার নিয়ন্ত্রণ): এটি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কাজ । (যেমন: Bangladesh Securities and Exchange Commission (BSEC))।
তথ্যসূত্র: ব্যবসায় নীতি ও প্রয়োগ ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। - Who appoints the Governor of Bangladesh Bank?
- President of Bangladesh
- Ministry of Finance
- Prime minister of Bangladesh
- Parliament
- বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরকার নিয়োগ করে।
- প্রকৃতপক্ষে, এই নিয়োগ প্রক্রিয়া অর্থ মন্ত্রণালয় (Ministry of Finance)-এর অধীনস্থ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বা Financial Institutions Division (FID) থেকে হয়।
• বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ:
- বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ১০(৫) বিধি অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োগ করা হয়।
- এই নিয়োগ প্রক্রিয়া অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ Financial Institutions Division (FID) থেকে হয়।
- আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ ও বাসস এবং বিজনেস স্ট্যান্ডার্ড। (Link) (Link) - GDP stands for:
- Gross Domestic Product
- Gross Development Product
- General Domestic Product
- General Development Product
• মোট জাতীয় উৎপাদন / GNP:
- পূর্ণরূপ: Gross National Product
- একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) যে পরিমাণ চূড়ান্ত দ্রব্যসামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার চলতি বাজার মূল্য তথা আর্থিক মূল্যকে জাতীয় উৎপাদন বা জাতীয় আয় বলে।
- মোট জাতীয় উৎপাদন বা GNP বলতে শুধুমাত্র একটি দেশের নাগরিকদের উৎপাদিত দ্রব্য ও কাজের মোট মূল্যকে বোঝায়।
- সেই হিসেবে জিএনপি-তে কোন দেশে বিদেশীদের আয় ধরা হয় না, কিন্তু সে দেশের নাগরিকদের বিদেশ থেকে প্রেরিত আয় অন্তর্ভুক্ত করা হয়।⇒ মোট জাতীয় উৎপাদন = মোট দেশজ উৎপাদন + বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের আয় – দেশে অবস্থানরত বিদেশীদের আয়।
• মোট দেশজ উৎপাদন / GDP :
- পূর্ণরূপ: Gross Domestic Product (GDP)
- একটি দেশের ভৌগোলিক ও রাজনৈতিক সীমারেখার মধ্যে দেশে অবস্থিত সকল ব্যক্তিবর্গ (দেশি ও বিদেশি) প্রাপ্ত সম্পদ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য ও সেবাসামগ্রী উৎপাদন করে তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বা GDP বলে।
- অর্থাৎ, জিডিপি তে দেশের অভ্যন্তরে উৎপাদিত সকল দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের মূল্য হিসাব করা হয়।
- উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশের অভ্যন্তরে সকল জনগণ এবং অবস্থানরত বিদেশি মিলে একবছরে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবা উৎপাদন করে তা হচ্ছে সেই নির্দিষ্ট বছরে বাংলাদেশের জিডিপি।
- সুতরাং একটি দেশের জিডিপি থেকে ঐ দেশের মোট উৎপাদন ক্ষমতা তথা অর্থনীতির চিত্র সম্পর্কে ধারণা পাওয়া যায়।
⇒ মোট দেশজ উৎপাদন = মোট জাতীয় উৎপাদন – বিদেশে অবস্থানকারী দেশীয় নাগরিকদের আয় + দেশে অবস্থানকারী বিদেশীদের আয়।
অর্থ্যাৎ, GDP = [GNP- (বিদেশ থেকে অর্জিত সম্পত্তি খাতে নিট আয়+দেশে অবস্থানকারী বিদেশীদের আয়)]
উল্লেখ্য,
⇒ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুসারে,
- সার্বিকভাবে বাংলাদেশের জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।
- ১৯টি খাত: -
১। কৃষি ও বনজ এবং মৎস্য সম্পদ।
২। খনিজ ও খনন (গ্যাস, তেল ইত্যাি
৩। ম্যানুফ্যাকচারিং।
৪। বিদ্যুৎ, গ্যাস, বাষ্প এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।
৫। পানি সরবরাহ, পয়নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পূর্ণব্যবহার কার্য
৬। নির্মাণ।
৭। পাইকারি ও খুচরা বাণিজ্য, যানবাহন ও মোটরসাইকেল মেরামত।
৮। পরিবহণ এবং সংরক্ষণ।
৯। আবাসন এবং খাদ্য পরিবেশন কার্যক্রম।
১৬। শিক্ষা।
১৭। মানবস্বাস্থ্য ও সামাজিক সেবা কার্যক্রম।
১৮। শিল্পকলা ও বিনোদন।
১৯। অন্যান্য সেবা কার্যক্রম।
তথ্যসূত্র: অর্থনীতি ও বাংলাদেশ স্টাডিজ, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ । - Which sector contributes most to GDP of Bangladesh?
- Agriculture
- Services
- Industry
- Trade
⇒ বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের (Service Sector) অবদান সবচেয়ে বেশি।
- জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.৬২%।
• অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।⇒ জিডিপিতে বিভিন্ন খাতের অবদান -
• কৃষি: ১০.৯৪%।
• শিল্প: ৩৭.৪৪%।
• সেবা: ৫১.৬২%।⇒ ৩টি বৃহৎ খাতে নিয়োজিত জনশক্তি -
• কৃষি: ৪৪.৬৭%।
• শিল্প: ১৭.৩৭%।
• সেবা: ৩৭.৯৬%।তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।
- Who determines monetary policy in Bangladesh?
- Ministry of Finance
- Commercial Bank
- Bangladesh Bank
- World Bank
• আর্থিক নীতি / মুদ্রানীতি - Monetary Policy :
- যে নীতির মাধ্যমে দেশের অর্থ কর্তৃপক্ষ অর্থের যোগান নিয়ন্ত্রণ করে তাকে আর্থিক নীতি বা মুদ্রানীতি বলে।
- মুদ্রানীতি হলো সেই নীতি যার মাধ্যমে দেশের অর্থ সরবরাহ (money supply), সুদের হার (interest rate) এবং ঋণ প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়।
- দেশের অর্থ কর্তৃপক্ষ বলতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বিত ব্যবস্থাকে বোঝানো হয়।
- বাংলাদেশ ব্যাংক হলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এবং মুদ্রানীতির একমাত্র নিয়ন্ত্রক ও বাস্তবায়নকারী।
⇒ মুদ্রানীতির মূল উদ্দেশ্য হলো:
• মূল্যস্থিতিশীলতা (price stability) বজায় রাখা,
• মূল্যস্ফীতি (inflation) নিয়ন্ত্রণ করা,
• পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি (sustainable economic growth),
• কর্মসংস্থান এবং
• আর্থিক খাতের স্থিতিশীলতা (financial stability) নিশ্চিত করা।
তথ্যসূত্র: ব্যবস্থাপকীয় অর্থনীতি, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। - The first bank of Bangladesh was:
- Sonali Bank
- State Bank of Pakistan
- Bank of Bengal
- Dhaka Bank
• ঢাকা ব্যাংক / Dhaka Bank (Dacca Bank):
- প্রতিষ্ঠা: ১৮৪৬ সালে।
- সদর দপ্তর: ঢাকা।
- ঢাকা ব্যাংক বাংলাদেশ অঞ্চলে প্রতিষ্ঠিত প্রথম বাণিজ্যিক ব্যাংক।
- ১৮৬২ সালে ভারতের প্রেসিডেন্সি ব্যাংক তথা 'ব্যাংক অব বেঙ্গল' এই ঢাকা ব্যাংককে কিনে নেয় এবং এটিকে তাদের ঢাকা শাখা হিসেবে ব্যবহার করতে শুরু করে।উল্লেখ্য,
- বর্তমান ঢাকা ব্যাংক পিএলসি (Dhaka Bank PLC)- এর সাথে এই ব্যাংকের কোনো সম্পর্ক নেই।
- বর্তমান ঢাকা ব্যাংক পিএলসি ৫ জুলাই, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
• সোনালী ব্যাংক:
- সোনালী ব্যাংক স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক।
- এটি ১৯৭২ সালে 'বাংলাদেশ ব্যাংক (জাতীয়করণ) আদেশ, ১৯৭২' অনুসারে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠার সময় তৎকালীন 'ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান', 'ব্যাংক অফ বাহাওয়ালপুর' এবং 'প্রিমিয়ার ব্যাংক'— এই তিনটি ব্যাংককে একীভূত করে সোনালী ব্যাংক গঠন করা হয়েছি।
- স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশে ব্যাংকিং ব্যবস্থা পুনর্গঠনের জন্য এটি গঠিত হয় এবং দ্রুত দেশের সবচেয়ে বড় ব্যাংকে পরিণত হয়।
- বাংলাদেশের সবচেয়ে বড় শাখা নেটওয়ার্ক এই ব্যাংকের। দেশজুড়ে এর প্রায় ১,২৩৪টি শাখা রয়েছে।
- প্রধান কার্যালয়: মতিঝিল, ঢাকা।
- বিদেশি শাখা: ভারতের কলকাতা এবং শিলিগুড়িতেও এর শাখা রয়েছে।
- ২০০৭ সালে এটি শতভাগ সরকারি মালিকানায় Public Limited Company (PLC) তে রূপান্তরিত হয়।
• স্টেট ব্যাংক অব পাকিস্তান:
- এটি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক।
- প্রতিষ্ঠা: ১ জুলাই, ১৯৪৮ সাল।
- ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, ১৯৭২ সালের 'বাংলাদেশ ব্যাংক অর্ডার' অনুযায়ী 'স্টেট ব্যাংক অব পাকিস্তান' এর ঢাকা কার্যালয়টিই 'বাংলাদেশ ব্যাংক' হিসেবে আত্মপ্রকাশ করে।
• ব্যাংক অব বেঙ্গল:
- প্রতিষ্ঠা: ১৮০৬ সালে।
- প্রাথমিক নাম: প্রতিষ্ঠার সময় এর নাম ছিল 'ব্যাংক অব ক্যালকাটা' (Bank of Calcutta)।
- ১৮০৯ সালে এটি পুনর্গঠিত হয় এবং নাম পরিবর্তন করে রাখা হয় 'ব্যাংক অব বেঙ্গল'।
- একীভূতকরণ: ১৯২১ সালের ২৭ জানুয়ারি ভারতের তিনটি প্রেসিডেন্সি ব্যাংক (বেঙ্গল, বোম্বে ও মাদ্রাজ) একীভূত হয়ে 'ইম্পেরিয়াল ব্যাংক অব ইন্ডিয়া' গঠন করে। পরবর্তীতে, ইম্পেরিয়াল ব্যাংকটিই জাতীয়করণের মাধ্যমে বর্তমানের 'স্টেট ব্যাংক অব ইন্ডিয়া' (SBI)-এ পরিণত হয়।
তথ্যসূত্র:
i) সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইট।
ii) Banglapedia — Banking History. (Link)
iii) Federal Reserve Bank of St. Louis. (Link)
iv) The history of the Bank of Bengal : An epitome of a hundred years of banking in India. (Link)
iv) Daily Asian Age. (Link) - Which of the following is an example indirect tax in Bangladesh?
- Income Таx
- Wealth Tax
- VAT
- Property Tax
• করের প্রকারভেদ:
- কর সরকারি রাজস্বের প্রধান উৎস। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে করের শ্রেণি বিভাগ করা যায়।
- নিম্নে প্রধান শ্রেণি বিভাগ দেখানো হলো:১। প্রত্যক্ষ কর / Direct tax:
- যে কর প্রথমে যার উপর ধার্য করা হয় চুড়ান্তভাবে তাকেই পরিশোধ করতে হয় তাকে প্রত্যক্ষ কর বলা হয়। অর্থাৎ এ কর কোনোভাবেই অন্যের উপর চাপানো যায় না।
⇒ যেমন:
• আয়কর,
• মুনাফা কর,
• ব্যয়কর,
• দানকর,
• ভূমি রাজস্ব,
• ভূমি উন্নয়ন কর,
• ভ্রমণ কর
• সম্পদ কর প্রভৃতি।২। পরোক্ষ কর / Indirect tax:
- কোনো ব্যক্তির উপর কর ধার্য করা হলে সে যদি করের ভার অন্যের উপর চাপাতে পারে তাকে বলা হয় পরোক্ষ কর।
- এরূপ করের বোঝা প্রাথমিকভাবে একজন বহন করলেও পরে তা অন্যের উপর চাপাতে পারে।
⇒ যেমন:
• মূল্য সংযোজন কর বা ভ্যাট,
• পণ্যকর,
• বিক্রয় কর,
• আমদানি শুল্ক,
• সম্পূরক শুল্ক,
• আবগারি শুল্ক প্রভৃতি।তথ্যসূত্র: কর ব্যবস্থা ও নিরীক্ষা শাস্ত্র, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক অর্থনীতি।
- What is the full form of AТМ?
- Automatic Teller Machine
- Automated Teller Machine
- Automated Transaction Machine
- Account transfer Machine
• ATM এর পূর্ণরূপ Automated Teller Machine, যা একটি ইলেকট্রনিক ব্যাংকিং যন্ত্র, যার মাধ্যমে গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে আর্থিক লেনদেন করতে পারে।
• ATM (Automated Teller Machine):
- ATM হলো একটি স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ব্যাংকিং ডিভাইস, যা গ্রাহকদের ব্যাংক শাখায় না গিয়েই বিভিন্ন আর্থিক সেবা গ্রহণের সুযোগ দেয়।
- Britannica অনুসারে, ATM এমন একটি যন্ত্র যা ব্যাংক গ্রাহকদের নগদ উত্তোলন, ব্যালেন্স চেক, এবং অন্যান্য মৌলিক ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা করে।• ATM-এর কার্যাবলি:
- নগদ টাকা উত্তোলন করা।
- অ্যাকাউন্ট ব্যালেন্স জানা।
- টাকা জমা দেওয়া (কিছু ATM-এ)।
- ফান্ড ট্রান্সফার করা।
- মিনি স্টেটমেন্ট প্রিন্ট করা।• ATM ব্যবহারের পদ্ধতি:
- গ্রাহক একটি ATM কার্ড ব্যবহার করে মেশিনে প্রবেশ করে।
- PIN (Personal Identification Number) প্রদান করে নিরাপত্তা যাচাই করা হয়।
- এরপর প্রয়োজনীয় লেনদেন নির্বাচন করে সম্পন্ন করা হয়।• ATM-এর বৈশিষ্ট্য:
- ২৪ ঘণ্টা সেবা প্রদান করে।
- দ্রুত ও সহজ লেনদেন নিশ্চিত করে।
- মানবিক সহায়তা ছাড়াই কাজ সম্পন্ন করা যায়।উৎস:
১) Encyclopaedia Britannica.
২) Science Expert, Live Publications. - What does URL stand for?
- Uniform Resource Locator
- Uniform Reference Locator
- Universal Resource Link
- Universal Reference Link
• URL এর পূর্ণরূপ Uniform Resource Locator, যা ইন্টারনেটে কোনো নির্দিষ্ট ওয়েব রিসোর্সের ঠিকানা নির্দেশ করে।
• URL (Uniform Resource Locator):
- URL হলো ইন্টারনেটে কোনো নির্দিষ্ট ওয়েবপেজ বা রিসোর্সের ইউনিক ঠিকানা।
- Britannica অনুসারে, URL একটি স্ট্যান্ডার্ড ঠিকানা পদ্ধতি, যা ওয়েব ব্রাউজারকে নির্দিষ্ট সার্ভার ও রিসোর্সের অবস্থান নির্ধারণে সহায়তা করে।• URL-এর গঠন (Structure):
- প্রোটোকল (Protocol) → যেমন http, https।
- ডোমেইন নাম (Domain Name) → যেমন www.example.com।
- পাথ (Path) → সার্ভারের নির্দিষ্ট ফাইল বা রিসোর্সের অবস্থান।• উদাহরণ:
- https://www.google.com
- https://example.com/page1• URL-এর ব্যবহার:
- ওয়েবসাইটে প্রবেশ করার জন্য।
- নির্দিষ্ট ফাইল বা রিসোর্স খুঁজে পাওয়ার জন্য।
- ইন্টারনেটে তথ্য আদান-প্রদানে।উৎস:
১) Encyclopaedia Britannica.
২) Science Expert, Live Publications. - Which of the following is an example of application software?
- Microsoft Word
- BIOS
- Operating System
- Compiler
• Microsoft Word একটি application software, কারণ এটি ব্যবহারকারীর নির্দিষ্ট কাজ (যেমন ডকুমেন্ট তৈরি ও সম্পাদনা) সম্পন্ন করার জন্য ব্যবহৃত হয়।
• Application Software:
- Application software হলো এমন প্রোগ্রাম, যা ব্যবহারকারীর নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য তৈরি করা হয়।
- Britannica অনুসারে, এটি ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কাজ যেমন লেখা, হিসাব, ডিজাইন ইত্যাদি সম্পাদন করে।• Microsoft Word:
- Microsoft Word একটি জনপ্রিয় word processing software।
- এটি ব্যবহার করে ডকুমেন্ট তৈরি, সম্পাদনা, ফরম্যাটিং এবং প্রিন্ট করা যায়।
- এটি application software-এর একটি উৎকৃষ্ট উদাহরণ।• Application Software-এর উদাহরণ:
- Microsoft Word, Excel, PowerPoint, Photoshop ইত্যাদি।• অন্যান্য অপশন:
- BIOS → এটি firmware, যা কম্পিউটার চালুর সময় হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে।
- Operating System → এটি system software, যা হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনা করে।
- Compiler → এটি system software, যা প্রোগ্রামিং ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে।উৎস:
১) Encyclopaedia Britannica.
২) Science Expert, Live Publications. - What does IP stand for in networking?
- Internet Protocol
- Interface Protocol
- Internal Program
- Internal Protocol
• IP এর পূর্ণরূপ Internet Protocol, যা ইন্টারনেটে ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত একটি মৌলিক প্রোটোকল।
• IP (Internet Protocol):
- IP হলো একটি networking protocol, যা ইন্টারনেটে ডেটা প্যাকেট প্রেরণ ও গ্রহণের নিয়ম নির্ধারণ করে।
- Britannica অনুসারে, Internet Protocol প্রতিটি ডিভাইসকে একটি ইউনিক ঠিকানা (IP Address) প্রদান করে, যার মাধ্যমে নেটওয়ার্কে ডিভাইস সনাক্ত করা যায়।• IP Address:
- IP Address হলো প্রতিটি ডিভাইসের জন্য একটি স্বতন্ত্র সংখ্যাসূচক পরিচয়।
- এটি ডেটা সঠিক গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে।
- উদাহরণ, IPv4 → 192.168.1.1
- IPv6 → 2001:0db8:85a3::8a2e:0370:7334• IP-এর কাজ:
- ডেটা প্যাকেটকে উৎস (source) থেকে গন্তব্যে (destination) পাঠানো।
- প্রতিটি প্যাকেটের জন্য ঠিকানা নির্ধারণ করা।
- নেটওয়ার্কে ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগ নিশ্চিত করা।উৎস:
১) Encyclopaedia Britannica.
২) Science Expert, Live Publications.