Premier Bank PLC Trainee Junior Officer (cash)
চাকুরী প্রস্তুতি - ব্যাংক · পরীক্ষার সাল ২০২২
-
বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
- সংস্কৃত
- প্রাকৃত
- অপভ্রংশ
- পালি
বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাকৃত ভাষা থেকে।
• বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা-বংশের অন্তর্গত ইন্দো-ইরানীয় শাখাভুক্ত নব্য-ভারতীয় আদি আর্য বা বৈদিক ভাষা।
• বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা।
• পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো-ইউরোপীয়, চীনা-তিব্বতীয়, সেমীয়-হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো-এশীয় প্রভৃতি ভাষা-পরিবারে ভাগ করা হয়ে থাকে। ইংরেজি, জার্মান,ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফারসি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষায় ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া।
• ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করেতে হয়েছে, সেগুলো হলো: ইন্দো-ইউরোপীয় → ইন্দো-ইরানীয় → ভারতীয় আর্য → প্রাকৃত → বাংলা।
• আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বাংলাভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন ‘চর্যাপদ’।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৬ সংস্করণ)। - Choose the correct sentence:
- If I owned a zoo, I will let people interact with the animals more.
- If I inherit a billion dollars, I would travel to the moon.
- If you would have told me you needed a ride, I would have left earlier.
- If I had cleaned the house, I could have gone to the movies.
The correct sentence is: If I had cleaned the house, I could have gone to the movies.
Other sentences are:
Incorrect: If I owned a zoo, I will let people interact with the animals more.
Correct: If I owned a zoo, I might let people interact with the animals more.
Incorrect: If I inherit a billion dollars, I would travel to the moon.
Correct: If I inherited a billion dollars, I would travel to the moon.
Incorrect: If you would have told me you needed a ride, I would have left earlier.
correct: If you had told me you needed a ride, I would have left earlier.
Source: grammarly.com
------------------------
Structure of conditional sentence:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional = If + Present + Future
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3) - Which of the following words is correctly spelled word?
- Parlament
- Pairlament
- Parliament
- Parlaiment
• The correct spelling is 'Parliament' (Noun).
• Parliament:
- English meaning: The group of people who are elected to make and change the laws of a country.
- Bangla meaning: (জনপ্রতিনিধিত্বশীল সরকারশাসিত দেশে) সর্বোচ্চ আইনপ্রণয়নকারী সংস্থা; আইনসভা; সংসদ।• Example sentence: The bill was passed in Parliament after a long debate.
- Bangla meaning: দীর্ঘ বিতর্কের পর বিলটি সংসদে পাস করা হয়।Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam-Webster Dictionary.
- 'অবীরা' বলতে কোন নারীকে বুঝায়?
- যে স্বামীর বশীভূত
- যার পুত্র হয়নি
- যার স্বামী, পুত্র নেই
- যার বিয়ে হয়নি
'অবীরা' বলতে বুঝায় - যে নারীর স্বামী ও পুত্র নেই।
• কিছু গুরুত্বপূর্ণ বাক্যসংকোচন:
যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া,
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া,
যে নারীর হাসি পবিত্র = শুচিস্মিতা,
যে নারীর হাসি সুন্দর = সুহাসিনী,
যে নারীর হিংসা নেই = অনসূয়া,
যে নারীর স্বামী ও পুত্র নেই = অবীরা,
যে নারীর স্বামী বর্তমান = সধবা,
যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা,
যে নারী বাড়ি বাড়ি ভিক্ষা করে = ভিখারিনী,
যে নারীর হাসি সুন্দর = সুহাসিনী,
যে নারীর হিংসা নেই = অনসূয়া,
যে নারী বিয়ে হয় নি = কুমারী,
যে নারীর হাসি বিশুদ্ধ = শুচিস্মিতা,উৎস:
ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। - 'মনীষা' শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
- মন + ঈষা
- মনঃ + ইষা
- মনস্ + ঈষা
- মনো + ঈষা
'মনীষা' শব্দের সন্ধিবিচ্ছেদ - মনস্ + ঈষা।
• নিপাতনে সিদ্ধ সন্ধি:
- যে সকল ব্যঞ্জনসন্ধি কোনো নিয়ম না মেনে, বরং নিয়মের ব্যতিক্রম করে সন্ধি হয়, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
যেমন:
আ + চর্য = আশ্চর্য,
গো + পদ = গোষ্পদ,
বন্ + পতি = বনস্পতি,
বৃহৎ + পতি = বৃহস্পতি,
তৎ + কর = তস্কর,
পর্ + পর = পরস্পর,
ষট্ + দশ = ষোড়শ,
এক্ + দশ = একাদশ,
পতৎ + অঞ্জলি = পতঞ্জলি,
মনস্ + ঈষা = মনীষা।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। - 'গায়ক' শব্দের সন্ধিবিচ্ছেদ-
- গৈ + অক
- গায় + অক
- গা + অক
- গৈ + য়ক
'গায়ক' শব্দের সন্ধিবিচ্ছেদ - গৈ + অক।
• নিয়ম:
- এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়।যেমন:
- শে + অন = শয়ন,
- নৈ + অক = নায়ক,
- গৈ + অক = গায়ক,
- পো + অন = পবন,
- পো + ইত্র = পবিত্র।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
- 'বিহগ'-এর সমার্থক শব্দ নয় কোনটি?
- প্রসূন
- খগ
- পাখি
- খেচর
‘বিহগ’ এর সমার্থক শব্দ নয় - প্রসূন।
• ‘বিহগ’ এর সমার্থক শব্দ:
- পাখি,
- খগ,
- খেচর,
- পক্ষী,
- বিহঙ্গ ইত্যাদি।
অন্যদিকে,
প্রসূন শব্দের সমার্থক শব্দ:
- পুষ্প,
- কুসুম।
উৎস:
বাংলা একাডেমি অভিধান;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - 'দুঃখকে প্রাপ্ত' এটি কোন সমাস?
- দ্বিগু
- বহুব্রীহি
- তৎপুরুষ
- কর্মধারয়
'দুঃখকে প্রাপ্ত' এটি তৎপুরুষ সমাস।
- এটি দ্বিতীয়া তৎপুরুষ সমাস।
• দ্বিতীয়া তৎপুরুষ সমাস:
- পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি (কে, রে) ইত্যাদি লোপ হয়ে যে সমাস হয়, তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে।
যথা:
- দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত,
- বিপদকে আপন্ন = বিপদাপন্ন।
- ব্যাপ্তি অর্থেও দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়।
যেমন:
- চিরকাল ব্যাপিয়া সুখী = চিরসুখী।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। - 'ডাকঘর' কোন ধরনের রচনা?
- নাটক
- কবিতা
- উপন্যাস
- প্রবন্ধ
'ডাকঘর' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত - নাটক।
'ডাকঘর' নাটক
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'ডাকঘর' রূপক সাংকেতিক নাটক।
- নাটকটি ১৯১২ সালে প্রকাশিত হয়।
- বালক 'অমল' এই নাটকের নায়ক।
- রবীন্দ্রনাথ নিজে লিখেছেন- "এর মধ্যে গল্প নেই, এর গদ্য লিরিক।"
- নাটকের উল্লেখযোগ্য চরিত্র: অমল, সুধা, ঠাকুর্দা প্রমুখ।
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক:
- বিসর্জন,
- রাজা,
- অচলায়তন,
- চিরকুমার সভা,
- তাসের দেশ,
- শারদোৎসব,
- প্রায়শ্চিত্ত,
- ডাকঘর,
- বসন্ত,
- চণ্ডালিকা,
- নটীর পূজা।উৎস:
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। - কায়কোবাদের 'মহাশ্মশান' গ্রন্থটি কোন ধরনের রচনা?
- ইতিহাস
- গীতিকাব্য
- মহাকাব্য
- উপন্যাস
কায়কোবাদের 'মহাশ্মশান' গ্রন্থটি - মহাকাব্য।
• 'মহাশ্মশান' মহাকাব্য:
- কায়কোবাদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'মহাশ্মশান'।
- এটি একটি মহাকাব্য।
- এটি ধারাবাহিকভাবে 'কোহিনূর' পত্রিকায় প্রকাশিত হয়।
- এর উপজীব্য ১৭৬১ সালে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধ।
- মহাশ্মশান কাব্যের মোট তিনটি খণ্ড রয়েছে এবং ৬০টি সর্গ আছে।
- উল্লেখযোগ্য চরিত্র: ইব্রাহিম কার্দি, জোহরা বেগম, আহমদ শাহ্ আবদালী, সুজাউদ্দৌলা প্রমুখ।
• কায়কোবাদ:
- ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী।
- ‘কায়কোবাদ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম।
- বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা কায়কোবাদ।
- মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য 'বিরহবিলাপ' প্রকাশিত হয়।
- বাংলা কাব্যসাহিত্যে অসাধারণ অবদানের জন্য নিখিল ভারত সাহিত্য সংঘ তাঁকে ‘কাব্যভূষণ’, ‘বিদ্যাভূষণ ও ‘সাহিত্যরত্ন’ উপাধিতে ভূষিত করে।• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- অশ্রুমালা,
- মহাশ্মশান,
- শিবমন্দির,
- অমিয়ধারা,
- শ্মশান-ভস্ম,
- মহরম শরীফ।উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - 'অঞ্চল' শব্দটি কোন শ্রেণীর?
- তদ্ভব
- তৎসম
- ফারসি
- ইংরেজি
'অঞ্চল' - তৎসম শব্দ।
• তৎসম শব্দ:
- যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ।
- তৎসম একটি পারিভাষিক শব্দ।
- এর অর্থ [তৎ (তার) + সম (সমান)] = তার সমান অর্থাৎ সংস্কৃত।উদাহরণ:
- চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, হস্ত, পদ, অঞ্চল, মস্তক, শুভ্র, সুন্দর, ধর্ম, পাত্র, মনুষ্য, গ্রহ, বৃক্ষ, লতা, জীবন, মৃত্যু, পুরুষ, নারী, নদী, পর্বত, ভ্রাতা, ভগ্নী, কাল, বিকাল, পণ্ডিত, মূর্খ, জল, বায়ু, অল্প, বহু, অদ্য, কল্য, কর্ম, জয়, মুক্তি, পত্র, পুষ্প ইত্যদি।উৎস:
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান;
বাংলা ভাষার ব্যাকরণ, মাহবুবুল আলম;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। - 'ক্ষীয়মান'-এর বিপরীত শব্দ কী?
- বৃহৎ
- বর্ধিষ্ণু
- বর্ধমান
- বৃদ্ধিপ্রাপ্ত
'ক্ষীয়মান' এর বিপরীত শব্দ - বর্ধমান।
অন্যদিকে,
'বর্ধিষ্ণু' এর বিপরীত শব্দ - 'ক্ষয়িষ্ণু'।
'বৃহৎ' এর বিপরীত শব্দ - 'ক্ষুদ্র'।
'বৃদ্ধিপ্রাপ্ত' এর বিপরীত শব্দ - 'ক্ষয়প্রাপ্ত'।
• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত,
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়,
'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত,
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত,
'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয়,
'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত,
'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য,
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয়।
উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - Fill in the blanks (Questions 11-15):
11. My boss wants the work _____ before long.- finish
- finished
- finishing
- finishes
• এখানে wants হচ্ছে বাক্যের মূল verb.
- একই Subject দিয়ে দুইটি finite verb (Tense অনুযায়ী) থাকতে পারে না। তাই অন্য verb টিকে participle/ gerund/ infinitive আকারে বসাতে হবে।
- Context অনুসারে, passive হিসেবে এখানে finished - past participle বসাতে হবে।• Correct answer: My boss wants the work finished before long.
- Bangla meaning: আমার বস চান কাজটি শীঘ্রই শেষ হোক।• 'Before long' means -In the near future, soon.
- Fill in the blanks (Questions 11-15):
12. The lion rushed _______ the rabbit.- at
- with
- on
- to
• Rush at (someone or something):
- English meaning: To run toward someone or something, especially in an aggressive manner.
- Bangla meaning: তেড়ে গিয়ে আক্রমণ করা; প্রচণ্ডবেগে আক্রমণ করা।
• কেউকে তেড়ে যাওয়া বা আক্রমণ করা বুঝাতে Rush এরপর preposition হিসেবে at ব্যবহৃত হয়।
• Correct answer: The lion rushed at the rabbit.
- Bangla meaning: সিংহটি খরগোশটির দিকে তেড়ে গেল।
Source: Merriam-Webster Dictionary, English-Bangla Dictionary. - Fill in the blanks (Questions 11-15):
13. They selected me for the job only ______ merit.- with
- along
- on
- in
On merit (phrase)
- English meaning: on a person's having the required skills or qualifications.
- Bangla meaning: নিজস্ব গুণাগুণের ভিত্তিতে।
• নিজস্ব যোগ্যতা বুঝানোর জন্য merits এর সাথে preposition হিসেবে on ব্যবহৃত হয়।
• Correct answer: They selected me for the job only on merit.
- Bangla meaning: তারা আমাকে চাকরিটির জন্য শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করেছে।Source: Cambridge Dictionary, English-Bangla Dictionary.
- Fill in the blanks (Questions 11-15):
14. The teacher set some homework _______ the end of the lesson.- about
- in
- of
- at
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - at.
- Complete sentence: The teacher set some homework at the end of the lesson.• কোন কিছুর শেষে বোঝালে/ শেষ হওয়া; শেষ সীমায় উপনীত হওয়া বুঝাতে at the end কথাটি ব্যবহার করতে হয়।
- যেমন - at the end of the film, at the end of the month, at the end of the game, at the end of the lesson.• কিন্ত In the end = eventually or on reflection বোঝায়।
- যেমন, In the end, I saw that she was right.
- এই বাক্যটির অর্থ হল: শেষ পর্যন্ত, আমি দেখতে পেলাম যে সেই ঠিক।
Source: Intermediate English Grammar by Raymond Murphy. - Fill in the blanks (Questions 11-15):
15. The goods that had not been claimed were sold _____ the Police Property Act.- in
- under
- of
- about
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - under.
• Under an Act / Law / Rule = কোনো আইন, বিধি বা নিয়মের অধীনে।
- এখানে the Police Property Act একটি আইন। তাই, সঠিক preposition হবে under.
• Correct answer: The goods that had not been claimed were sold under the Police Property Act.
- Bangla meaning: যেসব পণ্য দাবি করা হয়নি সেগুলো পুলিশ সম্পত্তি আইনের অধীনে বিক্রি করা হয়েছে। - Choose the correct pair of words (Questions 16–17) :
16. GRAVITY : PULL ::- iron : metal
- north pole : directions
- magnetism : attraction
- dust : desert
• The correct analogy is - magnetism : attraction.
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড় এর অর্থ হলো:
- GRAVITY: অভিকর্ষ; বিশেষত মাধ্যাকর্ষণ শক্তি।
- PULL: টান, আকর্ষণ।• অর্থাৎ, gravity এমন একটি শক্তি যা বস্তুকে টানে (pull)।
• অপশনে উল্লিখিত শব্দজোড় এর অর্থ হলো:
গ) Magnetism: চুম্বকত্ব; চুম্বকবিদ্যা।
- Attraction - আকর্ষণ; প্রসক্তি।
• অর্থাৎ, magnetism এমন একটি শক্তি যা attraction (আকর্ষণ) সৃষ্টি করে।• তাই, অভিকর্ষ (GRAVITY) এর ধর্ম যেমন আকর্ষণ (PULL), তেমনি চুম্বকত্ব (Magnetism) এর ধর্মও আকর্ষণ (Attraction)।
• উল্লিখিত অপশনগুলো,
ক) Iron: লৌহ; লোহা
- Metal: ধাতু।খ) North pole: উত্তর মেরু।
- Directions: কর্তব্যকর্ম, গন্তব্য, কর্মপ্রণালি ইত্যাদি সম্পর্কিত নির্দেশ।ঘ) Dust: ধুলা; ধূলিকণা; গুঁড়া; চূর্ণ; কণা; রেণু
- Desert: মরু; মরুভূমি।Source: Accessible Dictionary.
- TEN : DECIMAL::
- seven : septet
- four : quartet
- two : binary
- five : quince
• The correct analogy is - two : binary.
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড় এর অর্থ হলো:
- Ten: দশ।
- Decimal: দশভিত্তিক সংখ্যা পদ্ধতি (base-10 system)।• অর্থাৎ, এই শব্দজোড়টি এমন একটি সম্পর্ক প্রকাশ করে যেখানে প্রথম শব্দটি একটি সংখ্যা (base) এবং দ্বিতীয় শব্দটি সেই সংখ্যার ভিত্তিতে গঠিত সংখ্যা পদ্ধতি।
• অপশনে উল্লিখিত শব্দজোড় এর অর্থ হলো:
গ) two: দুই।
- binary - দুই সংখ্যাবিশিষ্ট; দুই উপাদানে গঠিত।• অর্থাৎ, Binary হলো Two-এর ভিত্তিতে গঠিত সংখ্যা পদ্ধতি।
• তাই, Number : Numeral System Based on That Number (সংখ্যা : সেই সংখ্যাভিত্তিক সংখ্যা পদ্ধতি).
• উল্লিখিত অপশনগুলো,
ক) seven: সাত।
- septet: সাতটি কণ্ঠ বা বাদ্যযন্ত্রের সমষ্টি; সাতটি কণ্ঠ বা বাদ্যযন্ত্রের জন্য রচিত সংগীত; সপ্তস্বরা।খ) four: চার।
- quartet: চৌপদী; চারজন গায়ক বা বাদকের দল।ঘ) five: পাঁচ।
- quince: আচার, জেলি ইত্যাদি তৈরিতে ব্যবহৃত নাশপাতিজাতীয় ফলের গাছবিশেষ।Source: Accessible Dictionary.
- Choose the correct tag question of the sentence: Zahara knows how to swim,______?
- don't she
- does she
- doesn't she
- do she
• Tag question করার নিয়ম:
- Tag question ব্যবহার করা হয় উক্তিটি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য।
- Statement positive হলে tag question টি Negative হবে।
- Subject ও tense অনুসারে Auxiliary verb দ্বারা tag question হয়।• Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি Affirmative হওয়ায় Tag question Negative হবে।
- এখানে 'knows' হলো third person singular number (Zahara) এর verb, তাই tag question টি doesn't she?• Correct Sentence: Zahara knows how to swim, doesn't she?
Source: A Passage to the English Language S. M. Zakir Hussain.
- Choose the correct translation of the proverb : চোরে চোরে মাসতুতো ভাই।
- Two thieves are cousins.
- Birds of a feather flock together.
- Morning shows the day.
- Better late than never.
• The correct translation of the proverb "চোরে চোরে মাসতুতো ভাই" - Birds of a feather flock together.
• Other options,
• Two thieves are cousins.
- এটা সঠিক translation নয়। আক্ষরিক অনুবাদ মাত্র।
• Morning shows the day.
- সকাল বেলাতেই দিনের প্রকৃতি বুঝা যায়/ উঠতি মূল পত্তনেই বোঝা যায়।• Better late than never.
- একেবারেই না হওয়ার চেয়ে দেরিতে হওয়াও ভালো।
Source: Website Lecture. - He loves himself, The underlined word is:
- Personal pronoun
- Relative pronoun
- Demonstrative pronoun
- Reflexive pronoun
• The required answer is - Reflexive pronoun.
• বাক্যের subject এবং object দুটোই একই ব্যক্তি বুঝালে object এ Reflexive Pronoun হবে।
- তাই, এখানে object হিসেবে himself হলো Reflexive Pronoun.
• Reflexive Pronoun:
- যে সকল pronoun, personal pronoun এর সাথে self/ selves যোগে গঠিত হয় সেগুলোকে Reflexive pronoun বলে।
- একই ব্যক্তি Subject ও Object হয় এবং Object হিসেবে Reflexive Pronoun (যেমন: himself, myself, themselves etc.) বসে।
- কতিপয় reflexive pronoun হচ্ছে - myself, ourselves, yourself, yourselves, himself, itself etc.
• Pronoun:
- Pronoun হলো noun এর পরিবর্তে ব্যবহৃত word. এ কারণে Pronoun কে Substituting word বলে।
- Example: He, She, We, They, I, etc.• Pronoun ৮ প্রকার। যথা:
- Personal Pronoun: I, me, my, mine, we, us, our, ours, you, thee, your, yours, he, him, his, she, her, hers. it, its, they, them, etc.
- Reflexive Pronoun: myself, ourselves, yourself, yourselves, himself, herself, themselves, etc.
- Demonstrative Pronoun: this, these, that, those, so, such, the same, etc.
- Indefinite Pronoun: one, any, some, many, few, several, no one, everyone, none, someone, nobody, anybody, some, etc.
- Interrogative Pronoun: what, which, who, whom, whose, etc.
- Relative Pronoun: what, which, who, whom, whose, that, as, but, whoever, whomever, whatever, etc.
- Distributive Pronoun: each, either, neither, etc.
- Reciprocal Pronoun: Each other, One another.Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
- Passive voice of 'His comment hurt me deeply'.
- was hurt deeply by his comment
- could be hurt deeply by his comment
- His comment was hurtful
- should not be hurt by his comments
• Past simple tense এর ক্ষেত্রে Active voice থেকে Passive Voice করার নিয়ম:
- Active voice এর object টি Passive voice এ subject হিসেবে বসে।
- Subject অনুযায়ী was/ were বসে।
- মূল verb এর past participle form বসে।
- by বসে।
- Active voice এর subject টি Passive voice এ object হিসেবে বসে।• Structure: Object এর subject + Subject অনুযায়ী was/ were + মূল verb এর past participle form + by + Subject এর object.
• Active voice: His comment hurt me deeply.
• Passive voice: I was hurt deeply by his comment.Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
- What is the correct meaning of the underlined word in the sentence? How are you getting on in your new job?
- reaching
- completing
- managing
- arriving
• The required answer is - managing.
• Get on (Phrasal Verb):
- English meaning: To manage or survive.
- Bangla meaning: কোনো কাজে অগ্রগতি হওয়া বা চলা; মানাইয়া চলা।
• উল্লিখিত অপশনগুলো,
ক) reaching - প্রসারিত করা; ধরা।খ) completing - পরিপূরক; সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয়।
গ) managing - সামলানো; কোনো রকমে চালিয়ে নেওয়া।
ঘ) arriving - ঘটা; আসা; উপনীত হত্তয়া।
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, সঠিক উত্তর হবে: managing.Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.
- The past participle form of the word 'BITE' is:
- Bit
- Biten
- Beaten
- Bitten
সঠিক উত্তর: ঘ) Bitten
“Bite” একটি irregular verb। এর তিনটি রূপ হলো:
- Present form: Bite
- Past form: Bit
- Past participle form: Bitten
• তাই, Bite শব্দটির past participle form হলো Bitten.অন্যান্য অপশন:
ক) Bit — এটি “Bite” এর past form, past participle নয়।
খ) Biten — ভুল বানান।
গ) Beaten — এটি “Beat” verb-এর past participle form।Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - A circular logo is enlarged to fit the body of a jar. The new diameter is 50% larger than the original. By what percentage has the area of the logo increased?
- 50
- 80
- 100
- 125
Question: A circular logo is enlarged to fit the body of a jar. The new diameter is 50% larger than the original. By what percentage has the area of the logo increased?
Solution:
Diameter 50% increase হলে,
নতুন diameter = 100% + 50% = 150%আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধ বা ব্যাসের বর্গের সমানুপাতিক।
অর্থাৎ,
Area ∝ (Diameter)2তাই diameter 150% হলে,
নতুন area হবে পুরাতন area-এর
= (150/100)2 × 100%এখন,
নতুন area = {(150 × 150)/(100 × 100)} × 100%
= (150 × 150)/100 %
= 22500/100 %
= 225%অর্থাৎ, নতুন area পুরাতন area-এর 225%।
সুতরাং,
Area increase = নতুন area - পুরাতন area
= 225% - 100%
= 125%Correct Answer: ঘ) 125
- After being dropped a certain ball always bounces back to 2/5 of the height of its previous bounce. After the first bounce it reaches a height of 125 inches. How high (on inches) will it reach after its fourth bounce?
- 20
- 15
- 8
- 5
Question: After being dropped, a certain ball always bounces back to 2/5 of the height of its previous bounce. After the first bounce it reaches a height of 125 inches. How high will it reach after its fourth bounce?
Solution:
Given,
After each bounce, the ball reaches 2/5 of the height of its previous bounce.After 1st bounce, height = 125 inches
After 2nd bounce,
= 125 × 2/5
= 25 × 2
= 50 inchesAfter 3rd bounce,
= 50 × 2/5
= 10 × 2
= 20 inchesAfter 4th bounce,
= 20 × 2/5
= 4 × 2
= 8 inchesCorrect Answer: গ) 8
- 12 liters of water are poured into an aquarium of dimensions 50cm length, 30cm breadth and 40cm height. How high (in cm) will the water rise? (1 liter = 1000 cm3)
- 6
- 8
- 10
- 20
Question: 12 liters of water are poured into an aquarium of dimensions 50cm length, 30cm breadth and 40cm height. How high (in cm) will the water rise? (1 liter = 1000 cm3)
Solution:
Given,
Amount of water = 12 litersWe know,
1 liter = 1000 cm3
∴ 12 liters = 12 × 1000 cm3
= 12000 cm3Now,
Aquarium length = 50 cm
Aquarium breadth = 30 cm
Let, water height = h cmVolume of water = length × breadth × height
⇒ 12000 = 50 × 30 × h
⇒ 12000 = 1500h
⇒ h = 12000/1500
∴ h = 8 cmCorrect Answer: খ) 8
- Six years ago Anika was P times as old as Ben was. If Anika is now 17 years old, how old is Ben now in terms of P?
- (11/P) + 6
- (P/11) + 6
- 17 - (P/6)
- 17/P
Question: Six years ago Anika was P times as old as Ben was. If Anika is now 17 years old, how old is Ben now in terms of P?
Solution:
Anika’s present age = 17 yearsSix years ago,
Anika’s age = 17 - 6
= 11 yearsLet,
Ben’s present age = x yearsSo, six years ago,
Ben’s age = x - 6 yearsAccording to the question,
Six years ago Anika was P times as old as Ben was.
∴ 11 = P(x - 6)
⇒ x - 6 = 11/P
⇒ x = (11/P) + 6Correct Answer: ক) (11/P) + 6
- If a2 = 12, then a4 =?
- 144
- 72
- 36
- 24
Question: If a2 = 12, then a4 = ?
Solution:
Given,
a2 = 12Now,
a4 = (a2)2
= 122
= 144Correct Answer: ক) 144
- A certain animal in the zoo has consumed 39 pounds of food in six days. If it continues to eat at the same rate, in how many more days will its total consumption be 91 pounds?
- 12
- 11
- 10
- 8
Question: A certain animal in the zoo has consumed 39 pounds of food in six days. If it continues to eat at the same rate, in how many more days will its total consumption be 91 pounds?
Solution:
Given,
In 6 days, the animal consumes = 39 poundsSo, in 1 day, the animal consumes = 39/6 pounds
= 6.5 poundsThe animal has already consumed 39 pounds.
Total consumption required = 91 poundsSo, the remaining food to be consumed = 91 - 39 = 52 pounds
Now,
6.5 pounds are consumed in 1 day
∴ 52 pounds are consumed in = 52/6.5 days
= 8 daysTherefore, it will take 8 more days for the total consumption to be 91 pounds.
Correct Answer: ঘ) 8
- A perfect cube is an integer whose cube root is an integer. For example, 27, 64 and 125 are perfect cubes. If p and q are perfect cubes, which of the following will not necessarily be a perfect cube?
- 8p
- pq
- pq + 27
- - p
Question: A perfect cube is an integer whose cube root is an integer. For example, 27, 64 and 125 are perfect cubes. If p and q are perfect cubes, which of the following will not necessarily be a perfect cube?
Solution:
Given,
p and q are perfect cubes.So, let,
p = a3 and q = b3, where a and b are integers.Now check each option:
ক) 8p
= 23 × a3
= (2a)3
So, 8p is always a perfect cube.খ) pq
= a3 × b3
= (ab)3
So, pq is always a perfect cube.গ) pq + 27
Here, pq is a perfect cube and 27 is also a perfect cube.
But the sum of two perfect cubes is not always a perfect cube.For example,
if p = 1 and q = 1,
then pq + 27 = 1 × 1 + 27
= 28
28 is not a perfect cube.ঘ) - p
= - a3
= (- a)3
So, - p is always a perfect cube.Therefore, pq + 27 will not necessarily be a perfect cube.
Correct Answer: গ) pq + 27
- Half the people on a bus get off at each stop after the first and no one gets on after the first stop. If only one person gets off at stop number 7, how many people got on at the first stop?
- 128
- 64
- 32
- 16
Question: Half the people on a bus get off at each stop after the first and no one gets on after the first stop. If only one person gets off at stop number 7, how many people got on at the first stop?
Solution:
Given,
After the first stop, half the people on the bus get off at each stop.At stop number 7, only 1 person gets off.
Since half of the people get off at that stop,
people on the bus before stop 7 = 1 × 2 = 2Now we go backward:
Before stop 7 = 2 people
Before stop 6 = 2 × 2 = 4 people
Before stop 5 = 4 × 2 = 8 people
Before stop 4 = 8 × 2 = 16 people
Before stop 3 = 16 × 2 = 32 people
Before stop 2 = 32 × 2 = 64 peopleSo, 64 people got on at the first stop.
Correct Answer: খ) 64
- 4x = 52, x2 - 52 = ?
- 81
- 9
- 144
- 12
Question: 4x = 52 হলে, x2 - 52 = ?
Solution:
Given,
4x = 52
⇒ x = 52/4
⇒ x = 13Now,
x2 - 52
= 132 - 52
= 169 - 25
= 144Correct Answer: গ) 144
- n is an integer chosen at random from the set (5, 7, 9, 11); p is chosen at random from the set {2, 6, 10, 14, 18}. What is the probability that n + p = 23?
- 0.1
- 0.2
- 0.25
- 0.3
Question: n is an integer chosen at random from the set {5, 7, 9, 11}; p is chosen at random from the set {2, 6, 10, 14, 18}. What is the probability that n + p = 23?
Solution:
Total number of possible pairs (n, p) = 4 × 5 = 20
Now find the pairs where n + p = 23:
If n = 5, then p = 18 → (5, 18) → 1 pair
If n = 7, then p = 16 (not in set)
If n = 9, then p = 14 → (9, 14) → 1 pair
If n = 11, then p = 12 (not in set)
So, favorable pairs = (5, 18) and (9, 14) → total 2 pairs.
∴ Probability = Favorable outcomes/Total outcomes
= 2/20 = 0.1
Therefore, the probability is 0.1.
Correct answer: ক) 0.1 - | 3x - 4 | > 20. Which of the following choices is not a possible value for x?
- - 5.3
- 8.2
- - 5.4
- 8.1
Question: |3x - 4| > 20. Which of the following choices is not a possible value for x?
Solution:
Given,
|3x - 4| > 20So,
Case 1:
3x - 4 > 20
⇒ 3x > 24
⇒ x > 8Case 2:
3x - 4 < - 20
⇒ 3x < - 16
⇒ x < - 16/3
⇒ x < - 5.333...Therefore, the solution set is:
x > 8 or x < - 5.333...Now check each option:
ক) - 5.3 → - 5.3 > - 5.333..., so it does NOT satisfy x < - 5.333... ⇒ Not possible
খ) 8.2 → 8.2 > 8 ⇒ Possible
গ) - 5.4 → - 5.4 < - 5.333... ⇒ Possible
ঘ) 8.1 → 8.1 > 8 ⇒ Possible
∴ Not a possible value of x = ক) - 5.3
- A dress on sale in a shop is marked at $D. During the discount sale its price is reduced by 15%. Staffs are allowed a further 10% reduction on the discounted price. If a staff member buys the dress what will she have to pay in terms of D?
- 0.75D
- 0.76D
- 0.765D
- 0.775D
Question: A dress on sale in a shop is marked at $D. During the discount sale, its price is reduced by 15%. Staff are allowed a further 10% reduction on the discounted price. If a staff member buys the dress, what will she have to pay in terms of D?
Solution:
Marked price of the dress = DDuring the discount sale, the price is reduced by 15%.
So, after 15% discount, price = D - 15% of D
= D - 0.15D
= 0.85DStaff are allowed a further 10% reduction on the discounted price.
So, staff price = 0.85D - 10% of 0.85D
= 0.85D - 0.10 × 0.85D
= 0.85D × 0.90
= 0.765DTherefore, the staff member will have to pay 0.765D.
Correct Answer: গ) 0.765D
- x2 - (a + b) x + ab = 0; x = ?
- a, b
- a
- b
- ab
Question: x2 - (a + b)x + ab = 0 হলে, x = ?
Solution:
Given,
x2 - (a + b)x + ab = 0
⇒ x2 - ax - bx + ab = 0
⇒ x(x - a) - b(x - a) = 0
⇒ (x - a)(x - b) = 0Therefore,
x - a = 0 অথবা x - b = 0
⇒ x = a অথবা x = bCorrect Answer: ক) a, b
- When a plot is sold for $18,700, the owner loses 15%. At what price must that plot be sold in order to gain 15%?
- $21,000
- $22,500
- $25,300
- $25,800
Question: When a plot is sold for $18,700, the owner loses 15%. At what price must that plot be sold in order to gain 15%?
Solution:
When the plot is sold for $18,700, the owner loses 15%.
So, selling price = 85% of the cost priceLet, cost price = $x
According to the question,
85% of x = 18,700
⇒ 85x/100 = 18,700
⇒ x = (18,700 × 100)/85
⇒ x = 22,000So, the cost price of the plot = $22,000
Now, to gain 15%,
Required selling price = 115% of the cost price
= 115% of 22,000
= (115 × 22,000)/100
= 25,300Therefore, the plot must be sold for $25,300.
Correct Answer: গ) $25,300
- The total cost of flooring a room at Tk. 8.50 per square meter is Tk. 510. If the length of the room is 8 m, what is its breadth?
- 7.5m
- 8.5m
- 10.5m
- 12.5m
Question: The total cost of flooring a room at Tk. 8.50 per square meter is Tk. 510. If the length of the room is 8 m, what is its breadth?
Solution:
Given,
Cost of flooring per square meter = Tk. 8.50
Total cost of flooring = Tk. 510So,
Area of the room = Total cost/Cost per square meter
= 510/8.50
= 60 square metersAgain,
Length of the room = 8 mWe know,
Area of a rectangle = Length × Breadth
∴ 60 = 8 × Breadth
⇒ Breadth = 60/8
= 7.5 mCorrect Answer: ক) 7.5 m
- Chancellor of the Exchequer in Britain is head of the-
- Finance Ministry
- Foreign Ministry
- Central Bank
- Home Ministry
Chancellor of the Exchequer:
- Chancellor of the Exchequer যুক্তরাজ্যের সরকারের প্রধান অর্থমন্ত্রী।
- তিনি দেশের অর্থনৈতিক ও আর্থিক নীতির দায়িত্ব পালন করেন।
- এই পদটি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয় (HM Treasury)-এর প্রধান হিসেবে বিবেচিত।
- জাতীয় বাজেট প্রণয়ন ও সংসদে উপস্থাপন করা তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
- করনীতি, সরকারি ব্যয় এবং ঋণ ব্যবস্থাপনা তাঁর তত্ত্বাবধানে পরিচালিত হয়।
- অন্যান্য দেশের Finance Minister-এর সমতুল্য পদ হলো Chancellor of the Exchequer।
- তাই তিনি ব্রিটেনের Finance Ministry-এর প্রধান।উৎস: UK Government - Chancellor of the Exchequer, HM Treasury.
- What is the name of the Canadian currency?
- Dollar
- Euro
- Manat
- Pound
- কানাডার সরকারি মুদ্রার নাম Canadian Dollar (CAD)।
- এটি কানাডার কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত জাতীয় মুদ্রা।
- এক কানাডিয়ান ডলার ১০০ সেন্টে বিভক্ত।
- আন্তর্জাতিক মুদ্রা বাজারে এর সংকেত হলো CAD।
- মার্কিন ডলার থেকে আলাদা করার জন্য একে Canadian Dollar বলা হয়।
- কানাডার সকল আর্থিক ও বাণিজ্যিক লেনদেনে এই মুদ্রা ব্যবহৃত হয়।
- তাই কানাডার মুদ্রার নাম Dollar।অপরদিকে,
⇒Euro — ইউরোপীয় ইউনিয়নের অনেক সদস্য দেশের অভিন্ন মুদ্রা।
⇒Manat — Azerbaijani manat ও Turkmenistani manat নামের মুদ্রা।
⇒Pound — যুক্তরাজ্য ও কিছু দেশের মুদ্রা; যেমন Pound sterling।উৎস: Bank of Canada - Canadian Currency, Government of Canada - Currency System.
- What is the New Zealand's national carrier?
- Lufthansa
- Air New Zealand
- Qantas
- Delta
- Air New Zealand হলো নিউজিল্যান্ডের জাতীয় বিমান সংস্থা (National Carrier)।
- প্রতিষ্ঠানটি ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রধান কার্যালয় নিউজিল্যান্ডের Auckland শহরে অবস্থিত।
- এটি দেশীয় ও আন্তর্জাতিক উভয় রুটে যাত্রী ও পণ্য পরিবহন সেবা প্রদান করে।
- Air New Zealand বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে।
- এয়ারলাইনটি সেবা, নিরাপত্তা ও উদ্ভাবনের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত।
- তাই নিউজিল্যান্ডের জাতীয় বিমান সংস্থা হলো Air New Zealand।অপরদিকে,
- Lufthansa — জার্মানির জাতীয় বিমান সংস্থা।
- Air New Zealand — নিউজিল্যান্ডের জাতীয় বিমান সংস্থা (National Carrier)।
- Qantas — অস্ট্রেলিয়ার প্রধান জাতীয় বিমান সংস্থা।
- Delta — যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রধান বাণিজ্যিক বিমান সংস্থা।উৎস: Air New Zealand Official Website, New Zealand Government - Aviation Information.
- Who is the current prime minister of Italy?
- Mario Draghi
- Kwasi Kwarteng
- Elisabeth Borne
- Liz Truss
⇒ প্রশ্নের সঠিক উত্তরটি অপশনে নেই।
- Giorgia Meloni ইতালির বর্তমান প্রধানমন্ত্রী।
- তিনি ২২ অক্টোবর ২০২২ সালে দায়িত্ব গ্রহণ করেন।
- তিনি ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী।
- তিনি Brothers of Italy দলের নেত্রী।
- প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইতালির সরকার ও মন্ত্রিসভার নেতৃত্ব দেন।
অপর অপশনগুলোর ব্যাখ্যা:
- Mario Draghi — ইতালির সাবেক প্রধানমন্ত্রী; ২০২১-২০২২ সালে দায়িত্ব পালন করেন।
- Kwasi Kwarteng — যুক্তরাজ্যের সাবেক Chancellor of the Exchequer; ইতালির প্রধানমন্ত্রী নন।
- Elisabeth Borne — ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী (২০২২-২০২৪)।
- Liz Truss — যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী; ২০২২ সালে স্বল্প সময় দায়িত্ব পালন করেন।উৎস: Encyclopaedia Britannica.
- During the Liberation War, the combined military force was formed on—
- 17 March
- 10 April
- 5 July
- 21 November
যৌথ কমান্ড গঠন:
- মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী মিলে 'যৌথ কমান্ড' গঠন করে ১৯৭১ সালের ২১ নভেম্বর।
- লেফটেন্যান্ট জেনারেন জগজিৎ সিং অরোরার নেতৃত্বে এই বাহিনী গঠিত হয়।
- ৩ ডিসেম্বর পাকিস্তান ভারতে আক্রমণ করলে ভারত সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়।
- ৬ থেকে ১৬ ডিসেম্বর ভারতীয় বাহিনী মুক্তিবাহিনীর সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে।
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এই যৌথ কমান্ড এর নিকট পাক-বাহিনী আত্মসমর্পণ করে।
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি। বাংলাপিডিয়া। - Who is awarded the Nobel Prize 2022 in medicine?
- Svante Paabo
- David Julius
- Adam Patapoutian
- Ben Bernake
- ২০২২ সালের Nobel Prize in Physiology or Medicine লাভ করেন Svante Paabo।
- তিনি একজন সুইডিশ জিনতত্ত্ববিদ (geneticist)।
- বিলুপ্ত মানবগোষ্ঠী যেমন নিয়ান্ডারথালদের জিনোম নিয়ে গবেষণার জন্য তিনি এই পুরস্কার পান।
- তিনি প্রথম সফলভাবে নিয়ান্ডারথালের জিনোম বিশ্লেষণ করেন।
- এছাড়া Denisovan নামে একটি প্রাচীন মানবগোষ্ঠী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করেন।অপরদিকে,
- David Julius — ২০২১ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
- Adam Patapoutian — ২০২১ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন (David Julius-এর সঙ্গে যৌথভাবে)।
- Ben Bernanke — ২০২২ সালের অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কারপ্রাপ্তদের একজন; চিকিৎসাবিজ্ঞানে নয়।
• ২০২৫ সালের নোবেল বিজয়ী:
- ২০২৫ সালে নোবেল পুরস্কার ৬টি বিভাগে মোট ১৪ জন ব্যক্তি লাভ করেন।
⇒ সাহিত্য নোবেল বিজয়ী: লাজলো ক্রাজনাহরকাই (হাঙ্গেরি)।
⇒ শান্তিতে বিজয়ী: মারিয়া কোরিনা মাচাদো। তিনি ভেনেজুয়েলার নাগরিক।
ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ পরিবর্তনের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
⇒ চিকিৎসাবিজ্ঞান : ম্যারি ই. ক্রনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি।
⇒ পদার্থবিজ্ঞান বিজয়ীরা: জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস।
⇒ রসায়ন বিজয়ীরা: সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াগি।
⇒ অর্থনীতি: ইওয়েল মোেকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
উৎস: Nobel Prize ওয়েবসাইট।উৎস: Official Nobel Prize Press Release 2022 ও 2025।
- Okinawa is located in-
- Australia
- Malaysia
- Japan
- New Zealand
- Okinawa জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি দ্বীপমালা ও প্রিফেকচার।
- এটি পূর্ব চীন সাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত।
- Okinawa Prefecture জাপানের ৪৭টি প্রিফেকচারের একটি।
- এর রাজধানী হলো Naha।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় Okinawa-এর যুদ্ধ (Battle of Okinawa) অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
- বর্তমানে এটি পর্যটন, সমুদ্রসৈকত ও সামরিক ঘাঁটির জন্য পরিচিত।
জাপান:
- জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
- পূর্বনাম: নিপ্পন।
- রাজধানী: টোকিও।
- ভাষা: জাপানি (অফিসিয়াল)।
- আইনসভার নাম ডায়েট।
- পতাকার রং সাদা ও লাল।
- প্রধান দ্বীপ: হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও ওকিনাওয়া।
- জাপানের সবচেয়ে বড় দ্বীপ: হনসু।
- জাপানের সংবিধানকে বিশ্বের 'শান্তির সংবিধান' বলা হয়।
উৎস: Okinawa Prefectural Government, Worldatlas. - FIFA World Cup 2022 is hosted by-
- USA
- Russia
- Japan
- Qatar
ফুটবল বিশ্বকাপ ২০২২:
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর)।
- সময়কাল: ২০ নভেম্বর ১৮ ডিসেম্বর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।
উল্লেখ্য,
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে তিনটি দেশ: মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট।
উৎস: FIFA ওয়েবসাইট। - The first cell in MS-Excel worksheet is labeled as-
- AA
- A1
- a
- AB
• The first cell in MS-Excel worksheet is labeled as- A1
- MS-Excel একটি স্প্রেডশিট সফটওয়্যার, যেখানে তথ্য সেল (Cell)-এ সংরক্ষণ করা হয়। প্রতিটি সেলের একটি নির্দিষ্ট সেল রেফারেন্স (Cell Reference) বা ঠিকানা থাকে।
- কলাম (Column) চিহ্নিত করা হয় ইংরেজি বর্ণ দ্বারা: A, B, C, D, ...
- সারি (Row) চিহ্নিত করা হয় সংখ্যা দ্বারা: 1, 2, 3, 4, ...
- কোনো সেলের অবস্থান নির্ধারিত হয় তার কলামের নাম ও সারির নম্বর পাশাপাশি লিখে। যেহেতু প্রথম সেলটি প্রথম কলাম ও প্রথম সারিতে অবস্থান করে তাই প্রথম সেলটি হবে ইংরেজি প্রথম অক্ষর A এবং প্রথম সংখ্যা 1 পাশাপাশি বসিয়ে ।
সুতরাং প্রথম সেলটি হবে A1
উৎস: Computer And ICT Cloud, Live Publications - ATM stands for-
- Aumatic Toll Machine
- Automatic Teller Machine
- Auto Teller Machine
- Automated Teller Machine
• ATM (Automated Teller Machine) হলো একটি স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ব্যাংকিং যন্ত্র, যার মাধ্যমে গ্রাহক যেকোনো সময় নগদ টাকা উত্তোলন, ব্যালেন্স চেক ও বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন।
• ATM-এর প্রধান ব্যবহারসমূহ:
- টাকা উত্তোলন
- ব্যালেন্স দেখা
- ফান্ড ট্রান্সফার
- মিনি স্টেটমেন্ট সংগ্রহ
- PIN পরিবর্তন
উৎস: 1. Computer And ICT Cloud, Live Publication.
2. Britannica