ONE Bank PLC - Special Cadre Officer Exam Date: 03.01. 2025 Faculty Name: Bangladesh Institute of Bank Management (BIBM)
চাকুরী প্রস্তুতি - ব্যাংক · পরীক্ষার সাল ২০২৫
- (1-5): Read the following passage and choose the best answer;__TAG_PLACEHOLDER_0__
The Anarchists and Marxists have defined the state as an instrument of coercion which suppresses individuals, groups in society in the interests of particular dominating classes. The definition is incomplete based on the observations of some political authorities. The states in such primitive societies, whether of the past or of the present are either unitary or proto democratic in character. Second, even in the class societies we find far-sighted rulers who make laws unfavorable to the interests of the dominating classes. Third, there are numerous instances, even in rigid class societies, of people having risked everything including their lives, to defend the states against the dangers facing them. Fourth, most far-sighted rulers and political thinkers have recognized that the state can have stability only on the basis of voluntary consent of the people. All these considerations show that the state is not always and simply an instrument of class oppression.
01. The writer seems to be:- Rational
- Marxist
- Liberal
- Democratic
সঠিক উত্তর: ক) Rational.
এই passage এ লেখক Anarchists ও Marxists এর সংজ্ঞা ("state is an instrument of coercion and class oppression") কে অসম্পূর্ণ বলে চ্যালেঞ্জ করেছেন। তিনি যুক্তি দিয়ে দেখিয়েছেন কেন এই সংজ্ঞা পুরোপুরি সঠিক নয়:
• আদিম সমাজে রাষ্ট্র unitary বা proto-democratic ছিল (শ্রেণি-শোষণের যন্ত্র ছিল না)।
• শ্রেণি-সমাজেও অনেক দূরদর্শী শাসক dominating class-এর বিরুদ্ধে আইন করেছেন।
• অনেক সময় মানুষ জীবন দিয়ে রাষ্ট্রকে রক্ষা করেছে।
• স্থিতিশীল রাষ্ট্র গড়তে জনগণের voluntary consent দরকার।
এভাবে লেখক একপেশে মত (Marxist/Anarchist view) কে খণ্ডন করে বাস্তব অভিজ্ঞতা ও যুক্তি দিয়ে বিশ্লেষণ করেছেন। এটি Rational (যুক্তিবাদী, বিচারশীল) মনোভাবের পরিচয় দেয়। - The passage is:
- Explanatory
- Narrative
- Argumentative
- Descriptive
উত্তর: গ) Argumentative.
প্যাসেজটি Argumentative কারণ লেখক একটি নির্দিষ্ট দাবির বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেছেন এবং নিজের মত প্রতিষ্ঠা করেছেন।একটি Argumentative passage-এর বৈশিষ্ট্য হলো:
- একটি বিতর্কিত বিষয় থাকবে,
- লেখক একটি নির্দিষ্ট অবস্থান নেবেন,
- সেই অবস্থান প্রমাণ করতে একাধিক যুক্তি দেবেন,
- একটি উপসংহার টানবেন।
• লেখক Anarchists ও Marxists-এর মতবাদকে (state = instrument of coercion) তুলে ধরেছেন, তারপর সেটির বিরুদ্ধে যুক্তি দিয়েছেন, বিভিন্ন উদাহরণ দিয়ে প্রমাণ করেছেন যে এই ধারণা সবসময় সঠিক নয়, শেষে একটি সিদ্ধান্ত দিয়েছেন। - The writer says except:
- State is stable if people willingly obey it.
- In a state dominating class dictates.
- People in class societies risked their live to defend the state.
- There was classless society in primitive times.
সঠিক উত্তর: খ) In a state dominating class dictates.
প্রশ্নটি হলো — লেখক কোন কথাটি বলেননি?খ) In a state dominating class dictates.
- এটাই লেখক বলেন নি। বরং লেখক বলেছেন যে রাষ্ট্র সবসময় dominating class-এর স্বার্থে কাজ করে না। অনেক সময় শাসকরা dominating class-এর বিরুদ্ধেও আইন করেন। তাই এই বক্তব্যটি লেখকের সাথে মেলে না।লেখক প্যাসেজে যা বলেছেন তার সারাংশ:
- Primitive societies-এ রাষ্ট্র unitary or proto democratic ছিল (class domination ছিল না)।
- Class societies-এও far-sighted rulers dominating class-এর স্বার্থবিরোধী আইন করেছেন।
- Class societies-এও অনেক মানুষ জীবন দিয়ে রাষ্ট্রকে রক্ষা করেছে।
- রাষ্ট্রের স্থিতিশীলতা আসে voluntary consent (জনগণের স্বেচ্ছায় সম্মতি) থেকে।
অর্থাৎ, লেখক Marxist/Anarchistদের মত (রাষ্ট্র সবসময় dominating class-এর শোষণের যন্ত্র) এর বিরুদ্ধে যুক্তি দিয়েছেন।অন্য অপশনগুলো লেখক বলেছেন:
ক) State is stable if people willingly obey it. → সঠিক। লেখক বলেছেন: “the state can have stability only on the basis of voluntary consent of the people.”
গ) People in class societies risked their lives to defend the state. → সঠিক। “there are numerous instances... of people having risked everything including their lives...”
ঘ) There was classless society in primitive times. → সঠিক। লেখক বলেছেন primitive societies-এ রাষ্ট্র “unitary or proto democratic” ছিল, অর্থাৎ তখন dominating class-এর শোষণ ছিল না (classless বা class domination ছাড়া)। - The central idea of the passage is:
- State neither is nor was an instrument of coercion
- Anarchist and Marxist's view is that state is an instrument of coercion is incorrect
- State was organized differently in different periods
- None of these
সঠিক উত্তর: খ) Anarchist and Marxist's view is that state is an instrument of coercion is incorrect.
Anarchists এবং Marxists মনে করেন রাষ্ট্র হলো একটি instrument of coercion (জোরপূর্বক নিয়ন্ত্রণের যন্ত্র)
- কিন্তু লেখক বিভিন্ন যুক্তি দিয়ে দেখিয়েছেন যে এই ধারণা সম্পূর্ণ বা সবসময় সঠিক নয়
- উদাহরণ দিয়েছেন:- Primitive society-তে রাষ্ট্র ভিন্নভাবে সংগঠিত ছিল
- কিছু শাসক জনস্বার্থে আইন করেছে
- মানুষ রাষ্ট্র রক্ষায় জীবন দিয়েছে
- রাষ্ট্র স্থিতিশীল হয় জনগণের স্বেচ্ছাসম্মতিতে
- শেষে সিদ্ধান্ত: রাষ্ট্র শুধু class oppression-এর যন্ত্র নয় - Most appropriate title for the passage is:
- State's power and function
- State as an instrument of coercion
- State and individual
- Anarchist and Marxist's view of state is fallacious
সঠিক উত্তর: ঘ) Anarchist and Marxist's view of state is fallacious.
এই অনুচ্ছেদে মূল আলোচনার কেন্দ্রবিন্দু হলো Anarchists ও Marxists-এর একটি মতবাদ-
- রাষ্ট্র হলো শাসকশ্রেণির দমনমূলক যন্ত্র (instrument of coercion).লেখক ধাপে ধাপে যুক্তি দিয়ে দেখিয়েছেন যে এই ধারণাটি:
- সব ক্ষেত্রে সত্য নয়,
- ইতিহাস ও বাস্তব উদাহরণ দিয়ে অসম্পূর্ণ প্রমাণিত,
- তাই এটি পুরোপুরি গ্রহণযোগ্য নয়।
- অর্থাৎ পুরো passage-এর মূল উদ্দেশ্য হলো এই মতবাদকে খণ্ডন করা (refute/criticize). - (06-07) Substitute each of the following sentences into one word.
06. A person who abandons his religious faith-- Apostate
- Prostate
- Profane
- Agnostic
সঠিক উত্তর: ক) Apostate.
Apostate:
English meaning: someone who has given up their religion or left a political party.
Bangla meaning: স্বমত বা স্বধর্ম বা স্বপক্ষত্যাগী (ব্যক্তি)।
Options,খ) Prostate:
- স্তন্যপায়ী প্রাণীর মূত্রস্থলীর গ্রীবাসংলগ্ন গ্রন্থিবিশেষ; অগ্রগ্রন্থি।গ) Profane:
English meaning: showing no respect for a god or a religion, often through language.
Bangla meaning: (১) (sacred, holy-র বিপরীত) লৌকিক; ইহজাগতিক: profane literature (বিপরীত biblical). (২) ঈশ্বর বা পবিত্র বস্তুসমূহের প্রতি অবজ্ঞাপূর্ণ।
- ধর্মের প্রতি অসম্মান করা।ঘ) Agnostic:
English meaning: someone who does not know, or believes that it is impossible to know, if a god exists.
Bangla meaning: জড়বস্তু ছাড়া অন্য কিছু বা ঈশ্বর সম্বন্ধে কিছুই জানা সম্ভব নয় বলে যে ব্যক্তি বিশ্বাস করে; অজ্ঞেয়বাদী।
Source: Cambridge & Accessible Dictionary. - A hater of knowledge and learning
- Philologist
- Misologist
- Misogynist
- Bibliophile
সঠিক উত্তর: খ) Misologist.
Misologist:
English meaning: A hater of argument, reasoning, or enlightenment.
Bangla meaning: জ্ঞান বা যুক্তির প্রতি ঘৃণাকারী ব্যক্তি
Options,ক) Philologist:
English meaning: A philologist is someone who studies the history of languages.
Bangla meaning: ভাষাতত্ত্ববিদগ) Misogynist :
- English Meaning: A person who hates or dislikes women or believes they are not as good as men/ a hater of women.
- Bangla Meaning: নারীবিদ্বেষী; স্ত্রীদ্বেষী।ঘ) Bibliophile:
- English Meaning: a lover of books especially for qualities of format. a person who loves or collects books.
- Bangla Meaning: গ্রন্থমনস্ক বা গ্রন্থপ্রিয় ব্যক্তি।
Source: Accessible Dictionary. - (08-10) Select the word which is most nearly the same in meaning of the word given in capitals:
8. KUDOS- Absorbed
- Acknowledge
- Renown
- Devoted
সঠিক উত্তর: গ) Renown.
KUDOS
English meaning: the public admiration that a person receives as a result of a particular achievement or position in society.
Bangla meaning: (কথ্য) সম্মান ও গৌরব।
Options,ক) Absorbed:
- নিবিষ্ট/নিমগ্ন।খ) Acknowledge:
- স্বীকার করা; সত্যতা, অস্তিত্ব বা বাস্তবতা মেনে নেওয়া।
গ) Renown:
- খ্যাতি; যশ; সুনাম; বিশ্রুতি।ঘ) Devoted:
- অনুরক্ত।
অপশন বিবেচনা করে দেখা যায়, KUDOS ও Renown শব্দগুলোর অর্থ প্রায় একই। - SOMATIC [meaning]
- Sagacious
- Physical
- Ironical
- Painstaking
সঠিক উত্তর: খ) Physical.
SOMATIC
English meaning: relating to the body or the wall of the body, not the organs inside the body:.
Bangla meaning: দৈহিক; শারীরিক।
Options,ক) Sagacious:
- সুস্থ বিচারবুদ্ধি সম্পন্ন; কাণ্ডজ্ঞানসম্পন্ন; বিচক্ষণ; (জীবজন্তু) বোধশক্তিসম্পন্ন।
খ) Physical:
- শারীরিক; শরীর সম্বন্ধীয়গ) Ironical:
- শ্লেষপূর্ণ/শ্লেষপটুঘ) Painstaking:
- যত্নশীল; পরিশ্রমী; কষ্টসহিষ্ণু।
অপশন বিবেচনা করে দেখা যায়, SOMATIC ও Physical শব্দগুলোর অর্থ প্রায় একই।
Source: Accessible Dictionary. - DERELICT [meaning]
- Cautious
- Degraded
- Abandoned
- Licked up
সঠিক উত্তর: গ) Abandoned.
DERELICT:
English meaning: (of buildings or equipment) not cared for and in bad condition.
Bangla meaning: পরিত্যক্ত ও ধ্বংসোন্মুখ; পরিবর্জিত
Options,
ক) Cautious:
- সতর্কতা অবলম্বন; মনোযোগ দান।খ) Degraded:
- অশ্রদ্ধেয়/অধঃপাতিত করা।গ) Abandoned:
- পরিত্যক্ত।ঘ) Licked up:
- চেটে খাওয়া / সম্পূর্ণভাবে চেটে তুলে নেওয়া।
অপশন বিবেচনা করে দেখা যায়, DERELICT ও Abandoned শব্দগুলোর অর্থ প্রায় একই। - (11-13) Select the word which is most nearly the Opposite in meaning of the word given in capitals:
11. ASSUAGE- Provoke
- Revoke
- Crave
- Detest
সঠিক উত্তর: ক) Provoke.
ASSUAGE:
English meaning: to make unpleasant feelings less strong.
Bangla meaning: (দুঃখ, বেদনা, অনুভূতি, কামনা ইত্যাদি) প্রশমিত করা; উপশম করা।
Options,
ক) Provoke:
- উদ্রেক করা; উদ্দীপ্ত করা; ঘটানো।খ) Revoke:
- বাতিল করা; প্রত্যাহার করা।গ) Crave:
- ব্যাকুলভাবে কামনা করা; ব্যাকুল ইচ্ছে জাগা।ঘ) Detest:
- তীব্র ঘৃণা করা।
অপশন বিবেচনা করে দেখা যায়, most nearly the Opposite in meaning of the word ASSUAGE is - Provoke. - ALTRUISTIC [antonym]
- Inimical
- Self-centered
- Outcaste
- Penurious
ALTRUISTIC:
English meaning: showing a wish to help or bring advantages to others, even if it results in disadvantage for yourself.
Bangla meaning: পরার্থসম্মত।
Options,
ক) Inimical:
- বৈরী; প্রতিকূল; অননুকূল; অহিতকর; অপরকারী; ক্ষতিকর।খ) Self-centered:
- আত্মকেন্দ্রিক / স্বার্থপর।গ) Outcaste:
- (যেমন ভারতে) জাতিচ্যুত (ব্যক্তি)।
ঘ) Penurious:
- দরিদ্র; ক্লিষ্ট; স্যাঁতসেঁতে; করুণ।
অপশন বিবেচনা করে দেখা যায়, most nearly the Opposite in meaning of the word ALTRUISTIC is - Self-centered.. - DECRY [antonym]
- Expand
- Instruct
- Praise
- Consensus
সঠিক উত্তর: গ) Praise.
DECRY:
English meaning: to criticize something as bad, without value, or unnecessary.
Bangla meaning: কোনোকিছুর বিরুদ্ধে মতামত ব্যক্ত করে তার মূল্য, উপযোগিতা ইত্যাদি কমানোর চেষ্টা করা; নিন্দার্হ বলে ঘোষণা করা; উচ্চৈঃস্বরে নিন্দা করা; চিৎকার করে থামিয়ে বা বসিয়ে দেওয়া।
Options,
ক) Expand:
- প্রসারিত করা বা হওয়া।খ) Instruct:
- শিক্ষা দেওয়া; শেখানো; পড়ানো; শিক্ষাদান/পাঠদান করা; প্রশিক্ষণ দেওয়াগ) Praise:
- প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা।ঘ) Consensus:
-মিল; ঐক্য; ঐকমত্য।
অপশন বিবেচনা করে দেখা যায়, most nearly the Opposite in meaning of the word DECRY is - Praise. - (14-15) Fill in the blank with appropriate preposition.
14. He is definitely blind _______ his faults.- of
- to
- with
- in
• Complete sentence: He is definitely blind to his faults.
• Be blind to something:
- English Meaning: to not be conscious of something or to refuse to notice something that is obvious to others.
- Bangla Meaning: দোষের প্রতি অন্ধ/ অজ্ঞ, অজানা বা অবহিত না হওয়া; বুঝতে বা বিচার করতে অসমর্থ।- অর্থাৎ, দোষের প্রতি অন্ধ/ দেখেও না দেখা অর্থে blind to ব্যব্যহৃত হয়।
---------
• Blind of:
- Bangla meaning: দৃষ্টিশক্তিতে অন্ধ।
- Example sentence: He is blind of one eye.Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary. - A private Secretary cannot have authority ________ his boss.
- on
- for
- over
- in
Complete sentence: A private Secretary cannot have authority over his boss.
authority over somebody:
Meaning: কারও ওপর কর্তৃত্ব থাকা।
Example: She now has authority over the people who used to be her bosses.
Source: Oxford Dictionary. - The radius of a wheel is 7cm. How many revolutions will it make in travelling 44 kilometers:
- 50,000
- 1,00,000
- 10,00,000
- 10,000
Question: The radius of a wheel is 7cm. How many revolutions will it make in travelling 44 kilometers:
Solution:
দেয়া আছে, চাকার ব্যাসার্ধ r = 7 cm
চাকার পরিধি = 2πr = 2 × (22/7) × 7 = 44 cm
মোট অতিক্রান্ত দূরত্ব = 44 km = 44,00,000 cm
এখন, ঘূর্ণন সংখ্যা = মোট অতিক্রান্ত দূরত্ব/পরিধি
∴ মোট ঘূর্ণন সংখ্যা = 44,00,000/44
= 1,00,000
সঠিক উত্তর: 1,00,000 - The area of a triangle whose sides are of lengths 12 cm, 5 cm and 13 cm is-
- 30cm2
- 400cm2
- 50cm2
- 20cm2
Question: The area of a triangle whose sides are of lengths 12 cm, 5 cm, and 13 cm is-
সমাধান:
দেয়া আছে, বাহুত্রয় 12, 5 এবং 13 cm
যেহেতু 122 + 52 = 132 (144 + 25 = 169), তাই এটি সমকোণী ত্রিভুজ।
এখানে,
অতিভুজ = 13 cm
ভূমি = 12 cm
উচ্চতা = 5 cm
Area of Triangle = 1/2 × Base × Height
= 1/2 × 12 × 5
= 30 cm2
সঠিক উত্তর: 30 cm2 - A shopkeeper increase the price of a an article first by 25% and then by 20% What is the total percent increase:
- 50%
- 40%
- 30%
- 45%
Question: A shopkeeper increase the price of a an article first by 25% and then by 20% What is the total percent increase:
সমাধান:
ধরি, শুরুর মূল্য = 100 টাকা।
১ম বার ২৫% বৃদ্ধিতে মূল্য হয় = (100 + 25) = 125 টাকা।
২য় বার এই ১২৫ টাকার ওপর ২০% বৃদ্ধি পায়।
১২৫ এর ২০% = 125 × (20/100) = 25 টাকা।
চূড়ান্ত মূল্য = 125 + 25 = 150 টাকা।
মোট বৃদ্ধি = 150 - 100 = 50 টাকা।
যেহেতু ভিত্তি ১০০, তাই মোট বৃদ্ধির হার 50%।
সঠিক উত্তর: 50% - The average of the first natural numbers is:
- 12.5
- 25.5
- 28
- None
Question: The average of the first natural numbers is:
সমাধান:
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + 1)/2
পদসংখ্যা = n
∴ n -তম স্বাভাবিক সংখ্যার গড় = [n(n + 1)/2]/n
= (n + 1)/2এখানে, প্রশ্নে বলা হচ্ছে, প্রথম স্বাভাবিক সংখ্যাগুলোর গড় কত?
- কোন স্বাভাবিক সংখ্যাগুলোর গড় বের করতে হবে তা বলা নেই।
- তাই সঠিক উত্তর হবে অপশন (ঘ) - The cost price of 6 oranges equals selling price of five. The profit or loss percent in the transaction is:
- 15%
- 20%
- 10%
- 25%
Question: The cost price of 6 oranges equals selling price of five. The profit or loss percent in the transaction is:
সমাধান:
ধরি, প্রতিটি কমলার ক্রয়মূল্য (CP) = 1 টাকা
∴ 6টি কমলার ক্রয়মূল্য = 6 টাকাপ্রশ্নমতে, 5টি কমলার বিক্রয়মূল্য (SP)= 6 টাকা
আবার, 5টি কমলার ক্রয়মূল্য = 5 টাকা
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= 6 - 5
= 1 টাকালাভের হার = (লাভ/ক্রয়মূল্য) × 100%
= (1/5) × 100%
= 20% - A and B are in the ratio of 5 : 4 and B and C are in the ratio of 3 : 2. What is the ratio of A : C?
- 15 : 18
- 16 : 17
- 17 : 18
- 18 : 20
প্রদত্ত অপশনগুলোতে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। সঠিক উত্তর হবে 15 : 8
*********************************************************************************************Question: A and B are in the ratio of 5: 4 and B and C are in the ratio of 3 : 2. What is the ratio of A: C?
Solution:
A : B = 5 : 4
B : C = 3 : 2
B-এর মান সমান করার জন্য:
A : B = 15 : 12
B : C = 12 : 8
∴ A : C = 15 : 8
অথবা,
A/C = (A/B) × (B/C)
= (5/4) × (3/2)
= 15/8
∴ A : C = 15 : 8
সঠিক উত্তর: 15 : 8 - If the area of a triangle with base x is equal to the area of a square with side x, then the altitude of the triangle is:
- 2x
- 3x
- 4x
- 5x
Question: If the area of a triangle with base x is equal to the area of a square with side x, then the altitude of the triangle is:
সমাধান:
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = x2
ত্রিভুজের ভূমি = x এবং উচ্চতা (altitude) = h
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × (x) × (h)
প্রশ্নমতে,
(1/2) × (x) × (h) = x2
⇒ h/2 = x
∴ h = 2x
সঠিক উত্তর: 2x - When a 2-digit number is divided by the sum of its digits, the quotient is 4. If the digits are reversed, the new number is 6 less than twice the original. The number is
- 12
- 21
- 42
- 24
Question: When a 2-digit number is divided by the sum of its digits, the quotient is 4. If the digits are reversed, the new number is 6 less than twice the original. The number is
সমাধান:
ধরি, সংখ্যাটি = 10x + y
শর্ত ১:
(10x + y)/(x + y) = 4
⇒ 10x + y = 4x + 4y
⇒ 6x = 3y
⇒ y = 2x
শর্ত ২:
10y + x = 2(10x + y) - 6
y-এর মান বসিয়ে পাই,
10(2x) + x = 2(10x + 2x) - 6
⇒ 21x = 24x - 6
⇒ 3x = 6 ⇒ x = 2
∴ y = 2 × 2 = 4
সুতরাং, সংখ্যাটি = 24 - If 5 men can do a piece of work in 6 days and 10 women can do it in 5 days. In how many days can 3 men and 5 women do the same piece of work?
- 5 days
- 6 days
- 7 days
- 8 days
Question: If 5 men can do a piece of work in 6 days and 10 women can do it in 5 days. In how many days can 3 men and 5 women do the same piece of work?
Solution:
5 জন পুরুষের লাগে 6 দিন
∴ 1 জন পুরুষের লাগে 30 দিন।
10 জন মহিলার লাগে 5 দিন
∴ 1 জন মহিলার লাগে 50 দিন।
3 জন পুরুষের 1 দিনের কাজ = 3/30 = 1/10 অংশ
5 জন মহিলার 1 দিনের কাজ = 5/50 = 1/10 অংশ∴ 3 জন পুরুষ ও 5 জন মহিলার একত্রে 1 দিনের কাজ = (1/10) + (1/10) অংশ
= 1/5 অংশ
∴ সম্পূর্ণ কাজটি করতে সময় লাগবে 5 দিন। - If A's income is 25% more than B's income, then the percentage of B's income in terms of A's income is:
- 80%
- 70%
- 60%
- 40%
Question: If A's income is 25% more than B's income, then the percentage of B's income in terms of A's income is:
সমাধান:
ধরি, B-এর আয় = 100
∴ A-এর আয় = 100 + 25% of 100
= 100 + 25
= 125
A-এর সাপেক্ষে B-এর আয়ের শতাংশ = (B-এর আয়/A-এর আয়) × 100
= (100/125) × 100
= 0.8 × 100
= 80% - A person saved Tk. 5 in buying a dress on sale. If he spent Tk. 45, then he saved:
- 5%
- 10%
- 15%
- None
Question: A person saved Tk. 5 in buying a dress on sale. If he spent Tk. 45, then he saved:
সমাধান:
Spent = Tk. 45, Saved = Tk. 5
∴ Total Price = 45 + 5 = Tk. 50
Percentage of Savings = (Saved/Total Price) × 100
= (5/50) × 100
= 10% - When the price of oranges decrease by 20%, a person can buy 5 oranges more for Tk. 100. How many oranges can he buy, if he spends Tk. 120.
- 30
- 35
- 40
- 50
Question: When the price of oranges decrease by 20%, a person can buy 5 oranges more for Tk. 100. How many oranges can he buy, if he spends Tk. 120.
সমাধান:
100 টাকায় দাম কমে = 100 এর 20% = 20 টাকাবর্তমানে 5টি কমলার দাম = 20 টাকা
∴ বর্তমানে 1টি কমলার দাম = 20 / 5 = 4 টাকা
120 টাকায় পাওয়া যাবে = 120/4 = 30টি কমলা
সঠিক উত্তর: 30 - There are ________ numbers between 100 to 400 which are divisible by 11.
- 36
- 27
- 29
- 30
Question: There are ________ numbers between 100 to 400 which are divisible by 11.
সমাধান:
100 এর পরবর্তী 11 দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যা = 110
400 এর পূর্ববর্তী 11 দ্বারা বিভাজ্য শেষ সংখ্যা = 396
অর্থাৎ, এখানে,
প্রথম সংখ্যা = 110
শেষ সংখ্যা = 396
সাধারণ অন্তর = 11
∴ পদসংখ্যা (n) = {(শেষ পদ - প্রথম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(396 - 110)/11} + 1
= (286/11) + 1
= 26 + 1
= 27 - A father is 61 and his son is 16. In how many years will the father be twice as old as his son?
- 17
- 23
- 19
- 20
দ্রষ্টব্য: প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি নেই। গাণিতিক হিসাব অনুযায়ী উত্তরটি ২৯ হবে। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো:
------------------
Question: A father is 61 and his son is 16. In how many years will the father be twice as old as his son?Solution:
মনে করি, x বছর পর পিতার বয়স পুত্রের দ্বিগুণ হবে।
বর্তমানে পিতা = 61, পুত্র = 16
প্রশ্নমতে, x বছর পর,
61 + x = 2(16 + x)
⇒ 61 + x = 32 + 2x
⇒ 2x - x = 61 - 32
⇒ x = 29
সঠিক উত্তর: 29 - 17th June was Sunday. What day of the week was on 10th November of the same year?
- Sunday
- Saturday
- Friday
- None
Question: 17th June was Sunday. What day of the week was on 10th November of the same year?
সমাধান:
জুন মাসের বাকি দিন = 30 - 17 = 13
জুলাই = 31,
আগস্ট = 31,
সেপ্টেম্বর = 30,
অক্টোবর = 31,
নভেম্বর = 10
মোট দিন = 13 + 31 + 31 + 30 + 31 + 10 = 146
অতিরিক্ত দিন (Odd days) = 146/7
= 6 দিন অবশিষ্ট
দিনটি হবে = রবিবার + 6 দিন = শনিবার
সঠিক উত্তর: Saturday - (31-33) Answer the question based on the information given.
The distance between 'C' and 'D' is 19 miles. A cyclist starts out from 'C' at a constant speed in the direction of 'D'. A motor car leaves- 'C' 15 minutes later in the same direction. In 10 minutes, it catches up with the cyclist and continues on to 'D', after reaching 'D' it turns around and in 50 minutes after leaving 'C' encounters the cyclist second time.
31. The speed of the car is:- 30 miles/hour
- 40 miles/hour
- 35 miles/hour
- 80 miles/hour
Question: 31. The speed of the car is:
Solution:
ধরি, সাইক্লিস্টের বেগ = x মাইল/মিনিট এবং গাড়ির বেগ = y মাইল/মিনিট।
সাইক্লিস্ট ১৫ মিনিট আগে রওনা দেয় এবং গাড়ি ১০ মিনিটে তাকে ধরে ফেলে।
∴ ১ম সাক্ষাতে দূরত্ব সমান,
25x = 10y
⇒ y = 2.5x
২য় সাক্ষাৎ ঘটে গাড়ি ছাড়ার ৫০ মিনিট পরে।
তখন সাইক্লিস্টের মোট সময় = 15 + 50 = 65 মিনিট
∴ সাইক্লিস্ট অতিক্রম করেছে = 65x মাইল
তাই D থেকে সাক্ষাৎস্থলের দূরত্ব = (19 - 65x) মাইল
∴ গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব = 19 + (19 - 65x)
= 38 - 65x
প্রশ্নমতে,
50y = 38 - 65x
⇒ 50(2.5x) = 38 - 65x
⇒ 125x = 38 - 65x
⇒ 125x + 65x = 38
⇒ 190x = 38
⇒ x = 0.2 মাইল/মিনিট
গাড়ির বেগ y = 2.5 × 0.2 = 0.5 মাইল/মিনিট
ঘণ্টায় বেগ = 0.5 × 60 = 30 মাইল/ঘণ্টা
সঠিক উত্তর: 30 miles/hour - (31-33) Answer the question based on the information given.
The distance between 'C' and 'D' is 19 miles. A cyclist starts out from 'C' at a constant speed in the direction of 'D'. A motor car leaves- 'C' 15 minutes later in the same direction. In 10 minutes, it catches up with the cyclist and continues on to 'D', after reaching 'D' it turns around and in 50 minutes after leaving 'C' encounters the cyclist second time.
32 Q: The speed of the cycle is:- 12 miles/hour
- 14 miles/hour
- 18 miles/hour
- 10 miles/hour
Question: The speed of the cycle is:
সমাধান:
ধরি, সাইক্লিস্টের বেগ = x মাইল/মিনিট
এবং গাড়ির বেগ = y মাইল/মিনিট।
সাইক্লিস্ট ১৫ মিনিট আগে রওনা দেয় এবং গাড়ি ১০ মিনিটে তাকে ধরে ফেলে।
অতএব, ১ম সাক্ষাতে:
25x = 10y
⇒ y = 2.5x
গাড়ি C থেকে ছাড়ার ৫০ মিনিট পরে ২য় বার সাইক্লিস্টের সাথে দেখা করে।
তখন সাইক্লিস্টের মোট সময় = 15 + 50 = 65 মিনিট
∴ সাইক্লিস্ট অতিক্রম করেছে = 65x মাইল
তাই D থেকে সাক্ষাৎস্থলের দূরত্ব = (19 - 65x) মাইল
অতএব, গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব = 19 + (19 - 65x)
= 38 - 65x
প্রশ্নমতে,
50y = 38 - 65x
⇒ 50(2.5x) = 38 - 65x
⇒ 125x = 38 - 65x
⇒ 190x = 38
⇒ x = 0.2 মাইল/মিনিট
∴ সাইকেলের গতিবেগ ঘণ্টায় = 0.2 × 60 = 12 মাইল/ঘণ্টা - (31-33) Answer the question based on the information given.
The distance between 'C' and 'D' is 19 miles. A cyclist starts out from 'C' at a constant speed in the direction of 'D'. A motor car leaves- 'C' 15 minutes later in the same direction. In 10 minutes, it catches up with the cyclist and continues on to 'D', after reaching 'D' it turns around and in 50 minutes after leaving 'C' encounters the cyclist second time.
33 Q: If the car starts journey form 'C' to 'D' at 12 am, at which time will it be back to 'C' (the car does not stop at D)?- 1:16 pm
- 1:30 pm
- 1:20 pm
- 1:15 pm
Question: If the car starts journey from 'C' to 'D' at 12 am, at which time will it be back to 'C'?
সমাধান:
গাড়ি C থেকে D হয়ে আবার C-তে ফিরে আসে।
∴ মোট দূরত্ব = 19 + 19 = 38 মাইল
গাড়ির গতিবেগ = 30 মাইল/ঘণ্টা
প্রয়োজনীয় সময় = (38/30) ঘণ্টা
= (38/30) × 60 মিনিট
= 76 মিনিট
= 1 ঘণ্টা 16 মিনিট
যাত্রা শুরুর সময় = 12 : 00
ফিরে আসার সময় = 12 : 00 + 1 ঘণ্টা 16 মিনিট = 1 : 16 pm
সঠিক উত্তর: 1 : 16 pm - (34-35) Answer the question based on the information given.
In a one-day match Tendulkar decides that for every single he takes he will hit either а four or a six and after he has hit three fours he will change his bat. As soon as he changed his bat for the third time he got out at 87. If he scores only in singles, four and sixes, then
34. How many sixes did he hit?- 5
- 8
- 7
- 6
Question: 34. How many sixes did he hit?
সমাধান:
প্রতি 3টি চার মারার পর তিনি ব্যাট পরিবর্তন করেন।
তৃতীয়বার ব্যাট পরিবর্তন করার সঙ্গে সঙ্গে তিনি আউট হন।
∴ মোট চারের সংখ্যা = 3 × 3 = 9
ধরি, ছক্কার সংখ্যা = S
তাহলে সিঙ্গেলের সংখ্যা = (9 + S)
প্রশ্নমতে,
1(9 + S) + 4(9) + 6S = 87
⇒ 9 + S + 36 + 6S = 87
⇒ 7S + 45 = 87
⇒ 7S = 42
⇒ S = 6
সঠিক উত্তর: 6 - (34-35) Answer the question based on the information given.
In a one-day match Tendulkar decides that for every single he takes he will hit either а four or a six and after he has hit three fours he will change his bat. As soon as he changed his bat for the third time he got out at 87. If he scores only in singles, four and sixes, then
35. How many singles did he take?- 9
- 15
- 18
- 12
Question: How many singles did he take?
Solution:
চারের সংখ্যা = 9টি
ছক্কার সংখ্যা = 6টি
প্রশ্নমতে, প্রতিটি সিঙ্গেলের বিপরীতে একটি বাউন্ডারি মারা হয়।
∴ সিঙ্গেলের সংখ্যা = চারের সংখ্যা + ছক্কার সংখ্যা
= 9 + 6
= 15
সঠিক উত্তর: 15 - (36-37) Answer the question based on the information given.
A machine produces pieces at the rate of 100 per hour. The cost production is Tk. 5 per unit. Each unit sells at Tk. 10. However, 10 per cent of the production is defective and all defective items are scrapped. If production is increased by x, then the cost of production increases by 0.5x per cent and (10 + 0.8x) per cent of the items are defective.
36. If the production is increased to 120 pieces per hour, the profit is:- 24.5%
- 34.5%
- 44.55%
- 39.5%
Question: 36. If the production is increased to 120 pieces per hour, the profit is:
সমাধান:
প্রাথমিক উৎপাদন = 100 টি/ঘণ্টা
নতুন উৎপাদন = 120 টি/ঘণ্টা
∴ উৎপাদন বৃদ্ধি, x = (120 - 100) = 20
প্রতি ইউনিটে খরচ বৃদ্ধি = 0.5x% = 0.5 × 20 = 10%
নতুন উৎপাদন খরচ = 5 + (5 × 10%) = 5.5 টাকা প্রতি ইউনিট
মোট খরচ = 120 × 5.5 = 660 টাকা
ত্রুটিপূর্ণ হার = 10 + (0.8 × 20) = 26%
∴ বিক্রয়যোগ্য অংশ = (100% - 26%) = 74%
বিক্রয়যোগ্য ইউনিট = 120 × 74% = 88.8 টি
∴ মোট বিক্রয় = 88.8 × 10 = 888 টাকা
লাভ = 888 - 660 = 228 টাকা
মুনাফার হার = (228/660) × 100 = 34.5%
সঠিক উত্তর: 34.5% - (36-37) Answer the question based on the information given.
A machine produces pieces at the rate of 100 per hour. The cost production is Tk. 5 per unit. Each unit sells at Tk. 10. However, 10 per cent of the production is defective and all defective items are scrapped. If production is increased by x, then the cost of production increases by 0.5x per cent and (10 + 0.8x) per cent of the items are defective.
37. The highest percentage increase in the production rate that keeps the profit positive is:- 24%
- 28%
- 38%
- 44%
Question: The highest percentage increase in the production rate that keeps the profit positive is:
Solution:
মুনাফা ধনাত্মক হওয়ার শর্ত:
মোট বিক্রয় ≥ মোট উৎপাদন খরচ
ধরি, উৎপাদন বৃদ্ধি = x%
ত্রুটিপূর্ণ হার = (10 + 0.8x)%
∴ বিক্রয়যোগ্য অংশ = (100 - (10 + 0.8x))%
= (90 - 0.8x)%
প্রতি ইউনিট বিক্রয়মূল্য = 10 টাকা
∴ গড় বিক্রয় আয় (per unit) = 10 × (90 - 0.8x)%
নতুন উৎপাদন খরচ = 5 + (0.5x)% of 5
= 5 + (5 × 0.5x/100)
= 5 + 0.025x
প্রশ্নমতে,
10 × (90 - 0.8x)/100 ≥ 5 + 0.025x
⇒ (90 - 0.8x)/10 ≥ 5 + 0.025x
⇒ 9 - 0.08x ≥ 5 + 0.025x
⇒ 4 ≥ 0.105x
⇒ x ≤ 38.09
সর্বোচ্চ বৃদ্ধি x = 38% (নিকটতম পূর্ণসংখ্যা অনুযায়ী)
∴ সঠিক উত্তর: 38% - (38-40) Answer the questions based on the information given:
There are 48 balls amongst A, B and C. A divides half of his balls equally among B and C. Then B divides half of his balls equally among A and C. Finally, all of them have equal number of balls.
38. How many balls had A given to C?- 2
- 4
- 6
- 8
Question: 38. How many balls had A given to C?
Solution:
শেষে সবার বল সংখ্যা = 48/3 = 16 টি।B বল বিতরণ করার আগে:
B তার বলের অর্ধেক (16) দিয়েছিল।
অর্থাৎ B ছিল 32। সে A ও C কে 8 টি করে দিয়েছিল।
∴ পূর্বের অবস্থা: B = 32, A = 16 - 8 = 8, C = 16 - 8 = 8।
A বল বিতরণ করার আগে (শুরুতে):
A তার বলের অর্ধেক দিয়েছিল এবং তার কাছে 8 টি ছিল।
অর্থাৎ A ছিল 16
সে 16 এর অর্ধেক 8 টি বল B ও C কে সমানভাবে (4 টি করে) দিয়েছিল।
সুতরাং, A শুরুতে C কে বল দিয়েছিল = 4 টি।
সঠিক উত্তর: 4 - (38-40) Answer the questions based on the information given:
There are 48 balls amongst A, B and C. A divides half of his balls equally among B and C. Then B divides half of his balls equally among A and C. Finally, all of them have equal number of balls.
39. How many balls had A started with?- 24
- 28
- 30
- 18
প্রদত্ত অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। সঠিক উত্তর হবে 16টি।
***********************************************************************************Question: 39. How many balls had A started with?
Solution:
শেষ অবস্থায় A, B ও C প্রত্যেকের কাছে সমান সংখ্যক বল আছে।
মোট বল = 48টি, তাই প্রত্যেকের কাছে = 48/3 = 16টি বল।
২য় ধাপ (B বল বিতরণের আগে):
B তার অর্ধেক বল A ও C-কে সমানভাবে দিয়েছে।
বিতরণের পর B-এর কাছে 16টি আছে, তাই বিতরণের আগে B-এর কাছে ছিল 32টি।
B মোট 16টি বল দিয়েছে, অর্থাৎ A ও C প্রত্যেকে পেয়েছে 8টি করে।
তাই B দেওয়ার আগে: A = 16 - 8 = 8, B = 32, C = 16 - 8 = 8
১ম ধাপ (A বল বিতরণের আগে):
A তার অর্ধেক বল B ও C-কে সমানভাবে দিয়েছে।
বিতরণের পর A-এর কাছে 8টি আছে, তাই শুরুতে A-এর কাছে ছিল 16টি বল।
সঠিক উত্তর: 16 - (38-40) Answer the questions based on the information given:
There are 48 balls amongst A, B and C. A divides half of his balls equally among B and C. Then B divides half of his balls equally among A and C. Finally, all of them have equal number of balls.
40. How many balls had C started with?- 8
- 6
- 4
- 10
Question: 40. How many balls had C started with?
Solution:
শেষ অবস্থায় A, B ও C প্রত্যেকের কাছে সমান সংখ্যক বল আছে।
মোট বল = 48টি, তাই প্রত্যেকের কাছে = 48/3 = 16টি বল।
২য় ধাপ (B বল বিতরণের আগে):
B তার অর্ধেক বল A ও C-কে সমানভাবে দিয়েছে।
বিতরণের পর B-এর কাছে 16টি আছে, তাই বিতরণের আগে B-এর কাছে ছিল 32টি।
B মোট 16টি বল দিয়েছে, অর্থাৎ A ও C প্রত্যেকে পেয়েছে 8টি করে।
তাই এই অবস্থায়: A = 8, B = 32, C = 8
১ম ধাপ (A বল বিতরণের আগে/শুরুতে):
A তার অর্ধেক বল B ও C-কে সমানভাবে দিয়েছে।
A বিতরণের পরে 8টি বল রেখেছে, তাই শুরুতে A-এর কাছে ছিল 16টি।
A মোট 8টি বল দিয়েছে, অর্থাৎ B ও C প্রত্যেকে পেয়েছে 4টি করে।
সুতরাং, C শুরুতে পেয়েছে 4টি বল (A থেকে)।
তাই C-এর প্রাথমিক সংখ্যা = 8 - 4 = 4টি বল।
সঠিক উত্তর: 4 - Who has won the 2024 Men's Ballon d'Or?
- Vinicius Junior
- Erling Haaland
- Kylian Mbappe
- Rodri
Ballon d'Or 2024:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)।
- বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি।
- বর্ষসেরা নারী কোচ: এমা হায়েস।
- বর্ষসেরা স্ট্রাইকার: কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন।
- বর্ষসেরা পুরুষ গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ।
- বর্ষসেরা তরুণ ফুটবলার: লামিন ইয়ামাল।
- সক্রেটিস অ্যাওয়ার্ড: হেনিফার এরমোসো।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: রিয়াল মাদ্রিদ।
- বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা।
উল্লেখ্য,
- ফুটবলারদের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হলো ব্যালন ডি'অর। ফুটবল বিষয়ক সাময়িকী 'ফ্রান্স ফুটবল' এই সম্মাননা দিয়ে থাকে।
- ১৯৫৬ সালে এর যাত্রা শুরু হয়েছিল।
- ফিফা ব্যালন ডি'অর পুরস্কারটি ২০১০ সাল থেকে প্রবর্তিত হয়েছে। ২০২৪ সালে ৬৮তম ব্যালন ডি'অর অনুষ্ঠিত হয়।
- ২০২৫ সালের Ballon d'Or বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)।
উৎস: i) Goal.com.
ii) FIFA. - Which of the following indicates the latest Cyber Law of Bangladesh?
- ICT Act. 2006
- Computer Crime Act. 2006
- Cyber Security Act, 2023
- Digital Security Act. 2018
নিম্নলিখিতগুলির মধ্যে বাংলাদেশের সর্বশেষ সাইবার আইন নির্দেশ করে - Cyber Security Act, 2023.
সাইবার নিরাপত্তা আইন, ২০২৩:
- ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর পাস হওয়া বিতর্কিত 'সাইবার নিরাপত্তা আইন, ২০২৩' (সিএসএ) ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর স্থলাভিষিক্ত হয়েছিল, যা ডিজিটাল ও ইলেকট্রনিক মাধ্যমে অপরাধ রোধে তৈরি করা হয়েছিল।
- মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার নিয়ে সমালোচনার মুখে এটি মে ২০২৫-এ বাতিল করে সরকার 'সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫' জারি করেছে।
উল্লেখ্য,
- ২২ মে, ২০২৫-এ জারি করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ বাংলাদেশের সর্বশেষ সাইবার আইন।
- এটি 'সাইবার নিরাপত্তা আইন, ২০২৩' রহিত (বাতিল) করে কার্যকর হয়েছে। নতুন এই অধ্যাদেশে আগের আইনের বিতর্কিত ধারাগুলো (২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩১ ও ৩৪) বাদ দেওয়া হয়েছে এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে অপরাধের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।
- ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে। তবে ওই আইনের ১৭,১৮,১৯,২০,২২,২৩,৩০,৩২ ও ৩৫ ধারাসমূহ বলবৎ থাকবে।
উৎস: i) সাইবার নিরাপত্তা আইন, ২০২৩।
ii) সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫।
iii) বাংলাদেশ সংবাদ সংস্থা। - As of December 2024, the Bangladesh Interim Government has a total of _______ Advisors.
- 20
- 21
- 22
- 19
অন্তর্বর্তীকালীন সরকার:
- ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট, ২০২৪ তারিখে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।
- নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগস্ট, ২০২৪ সালে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
- মোট উপদেষ্টা: ২৩ জন।
- নারী উপদেষ্টা রয়েছে ৪ জন।
উল্লেখ্য,
- ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ মোট ২১ জন উপদেষ্টা ছিলেন।
এছাড়াও,
- ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠিত হওয়ায় ড. মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ। - As of December 2024, there are a total of _________ Export Processing Zones (EPZ) in Bangladesh.
- 7
- 9
- 8
- 10
বাংলাদেশের মোট ইপিজেড:
- বাংলাদেশের মোট ইপিজেডের সংখ্যা ৯। সরকারি ইপিজেড ৮টি এবং বেসরকারি ১টি।
• সরকারি ইপিজেডগুলো হলো:
- চট্টগ্রাম ইপিজেড: ১৯৮৩ সাল,
- ঢাকা: ১৯৯৩ সাল,
- মংলা, খুলনা: ১৯৯৮ সাল,
- কুমিল্লা: ২০০০ সাল,
- উত্তরা, নীলফামারী: ২০০১ সাল,
- ঈশ্বরদী, পাবনা: ২০০১ সাল,
- আদমজী, নারায়ণগঞ্জ: ২০০৬ সাল,
- কর্ণফুলি, চট্টগ্রাম: ২০০৬ সাল।• দেশের প্রথম ও একমাত্র বেসরকারি ইপিজেডের নাম KEPZ (Korean EPZ)।
- এটি চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত।
উৎস: বেপজা ওয়েবসাইট। - What are the main four Greenhouse Gases (GHGs)?
- Carbon Dioxide, Nitrous Oxide, Methane and Fluorinated Gases
- Nitrous Oxide, Methane, Hydrogen and Nitrogen
- Methane, Fluorinated Gases, Hydrogen and Nitrogen
- Carbon Dioxide, Nitrous Oxide, Vapour and Ozone
Greenhouse gases:
- গ্রিন হাউস গ্যাস (Greenhouse gases) বলতে বুঝায় যেসব গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্যের তাপ শোষণ করে এবং তা আটকে রাখে, ফলে পৃথিবী উষ্ণ থাকে।
- এই গ্যাসগুলো গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী।
- গ্রিন হাউস ইফেক্ট কথাটি সর্বপ্রথম সোভানটে আরহেনিয়াস প্রথম ব্যবহার করেন।⇒ গ্রিন হাউস গ্যাসসমূহ হলো:
- কার্বন ডাইঅক্সাইড (CO2),
- মিথেন (CH4),
- নাইট্রাস অক্সাইড (N₂O),
- ক্লোরোফ্লোরোকার্বন (CFC),
- ফ্লোরিনেটেড গ্যাস (CFCs, HFCs, PFCs),
- ওজোন (O₃)।উৎস: i) U.S. Environmental Protection Agency (.gov)।
ii) Britannica. - Which of the followings is not a Central Bank?
- Federal Reserve System
- Reserve Bank of India
- Bank of London
- Bank Negara Malaysia
Bank of London কোনো কেন্দ্রীয় ব্যাংক নয়। এটি একটি বাণিজ্যিক ব্যাংক যা যুক্তরাজ্যে অবস্থিত এবং Bank of England-এর তত্ত্বাবধানে কাজ করে। যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক হলো Bank of England।
Federal Reserve System:
- ফেডারেল রিজার্ভ সিস্টেম মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক।
- এটি মার্কিন সরকারের জন্য একটি আর্থিক এজেন্ট হিসেবে কাজ করে, বাণিজ্যিক ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্টের তত্ত্বাবধায়কমার্কিন মিন্টের সাথে সমন্বয় করে মুদ্রাসহ মুদ্রা সরবরাহের তত্ত্বাবধান করে। সিস্টেমটি ফেডারেল রিজার্ভ আইন দ্বারা তৈরি করা হয়েছিল, যা রাষ্ট্রপতি উড্রো উইলসন ২৩ ডিসেম্বর, ১৯১৩ সালে আইনে স্বাক্ষর করেছিলেন।
- বোর্ড অফ গভর্নরসের চেয়ারম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি দ্বারা চার বছরের মেয়াদে নিযুক্ত হন।
Reserve Bank of India:
- ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম Reserve Bank of India (RBI)।
- এটি ভারতের মুদ্রানীতি পরিচালনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় ব্যাংক এবং ভারতের আর্থিক ব্যবস্থা এবং ব্যাংকিং খাতের প্রধান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ১ এপ্রিল ১৯৩৫।
- এর সদর দপ্তর: মুম্বাই,মহারাষ্ট্র।
Bank Negara Malaysia:
- এটি মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক।
উৎস: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট। - Which country was the host of G-20 Summit in 2024?
- Brazil
- South Africa
- India
- Japan
২০২৪ সালের G-20 সম্মেলন:
- ২০২৪ সালের ১৯তম G20 শীর্ষ সম্মেলন ১৮-১৯ নভেম্বর ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়।
- ব্রাজিল এই জোটের সভাপতিত্ব গ্রহণ করে।
Group of 20 (G-20):
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে G-20 গঠিত হয়েছিল। এটি শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নীতি সমন্বয় এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
- জি-২০’র সদস্য: ২১টি (দেশ: ১৯টি এবং জোট ২টি: ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন)।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে। আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।
উল্লেখ্য,
- পরবর্তী ২১তম জি-২০ সম্মেলন ২০২৬ সালে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।
- ২২তম জি-২০ সম্মেলন ২০২৭ সালে অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যে।
- ২৩তম জি-২০ সম্মেলন ২০২৮ সালে অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ায়।
উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) G20 ওয়েবসাইট। - Which Authority regulates the money market in Bangladesh?
- BSEC
- Bangladesh Bank
- DSE
- MRA
Money Market (অর্থ বাজার):
- যে বাজারে স্বল্পমেয়াদি অর্থাৎ এক বছরের কম মেয়াদ সম্পন্ন আর্থিক সম্পদসমূহ লেনদেন হয় তাকে অর্থ বাজার বলে।
• অর্থ বাজার নির্দিষ্ট কোন স্থানে কেন্দ্রীভূত থাকে না। আর্থিক প্রতিষ্ঠানের সাহায্যে অর্থ বাজার পরিচালিত হয় যেমন: কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি।
- সাধারনত কেন্দ্রীয় ব্যাংক (Bangladesh Bank) অর্থ বাজার নিয়ন্ত্রণ করে এবং এটি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী।
- অর্থ বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো বাণিজ্যিক ব্যাংক, কারণ এটি ব্যবসায় প্রতিষ্ঠান ও ব্যক্তি শ্রেণিকে স্বল্পমেয়াদি ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে অর্থ সরবরাহ করে থাকে। যেমন: ব্যাংক বাণিজ্যিক কাগজ বাট্টাকরণের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানকে অর্থায়ন সুবিধা প্রদান করে।
- আমাদের মনে রাখতে হবে যে, আর্থিক বাজারের প্রধান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হল কেন্দ্রিয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক।
উৎস: i) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Investopedia. - BD-RTGS is a real-time interbank large value electronic funds transfer mechanism for both local and foreign currency transactions.
- Bangladesh Real Time-Gross Settlement
- Bangladesh Real Transfer Gross System
- Bangladesh Rapid Transfer Greater Settlement
- Bangladesh Dynamic Real Time Gross System
BD-RTGS-এর পূর্ণরূপ হলো Bangladesh Real Time Gross Settlement.
RTGS:
- RTGS-এর পূর্ণরূপ: Real Time Gross Settlement.
- অন্তর্ভুক্তিমূলক ডিজিটালাইজেশন উদ্যোগের অংশ হিসাবে নিরাপদ, সুরক্ষিত এবং দক্ষ আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেমের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক ২৯শে অক্টোবর ২০১৫ তারিখে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (BD-RTGS) সিস্টেম চালু করে। এটি একটি পেমেন্ট প্রক্রিয়া।
- এই পেমেন্ট প্রক্রিয়াটি ইকোসিস্টেমে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই পেমেন্ট প্রক্রিয়াটি দেশে বৃহৎ মূল্য এবং সময় সংক্রান্ত গুরুত্বপূর্ণ অর্থপ্রদানের তাৎক্ষণিক নিষ্পত্তি করে।
উল্লেখ্য,
- একটি ইলেকট্রনিক সিস্টেম হিসাবে, এটি একটি ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকে রিয়েল-টাইমে এবং মোট ভিত্তিতে তহবিল স্থানান্তর নিশ্চিত করে৷ এখানে রিয়েল-টাইম লেনদেনগুলির জন্য কোন সময়ের প্রয়োজন নেই৷ লেনদেনগুলি কার্যকর হওয়ার সাথে সাথে নিষ্পত্তি করা হয়।
উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট। - Which of the following mobile Apps have been launched by the One Bank PLC?
- Pay
- One Wallet
- SKYBANKING
- OK Wallet
OK Wallet:
- OK Wallet হলো ONE Bank PLC-এর নিজস্ব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (MFS) এবং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম।
- এটি ২০১৮ সালের নভেম্বরে যাত্রা শুরু করে।
- এটি ব্যবহারকারীদের টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট পেমেন্ট (QR code), ক্যাশ-ইন/ক্যাশ-আউট এবং ই-কমার্স পেমেন্টসহ বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সুবিধা অ্যাপের (Google Play/Apple Store) মাধ্যমে প্রদান করে।
উৎস: ONE Bank PLC ওয়েবসাইট।