NRBC Bank PLC Trainee officer
চাকুরী প্রস্তুতি - ব্যাংক · পরীক্ষার সাল ২০২২
- কোনটি শুদ্ধ বানান?
- সন্যাসী
- স্বন্যাসী
- সন্যাসি
- সন্ন্যাসী
শুদ্ধ বানান হচ্ছে সন্ন্যাসী।
উৎসঃ বাংলা প্রশ্নের টীকা-ভাষ্য, অধ্যাপক ড. সৌমিত্র শেখর। - Choose the correct spelling-
- Pronunceation
- Pronounciation
- Pronunciation
- Pronunciatione
Correct answer: Pronunciation.
Pronunciation (noun)
- English meaning: the act or manner of pronouncing something.
- Bangla meaning: উচ্চারণ।Example sentence:
1. I haven't learned the proper pronunciation of French words.
2. We used an online tool to check the correct pronunciation of the new word.Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - কোন কবিতা হতে রবীন্দ্রনাথ গদ্যরীতিতে কবিতা লেখা শুরু করেন?
- বলাকা
- পুনশ্চ
- খাপছাড়া
- সেঁজুতি
'পুনশ্চ' কাব্যগ্রন্থ:
- এটি রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্যছন্দে রচিত প্রথম ও সার্থক কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯৩২ সালে।
- রবীন্দ্রনাথের কাব্যের ইতিহাসে তথা আধুনিক বাংলা কবিতার ইতিহাসে এই কাব্যের ভূমিকা বৈপ্লবিক।
- গদ্য কবিতার অসংকোচ প্রতিষ্ঠা হলো এই কাব্যে।
• এই কাব্যের উল্লেখযোগ্য কবিতা:
- ছেলেটা,
- শেষ চিঠি,
- ক্যামেলিয়া,
- সাধারণ মেয়ে,
- বাঁশি,
- খ্যাতি ইত্যাদিরবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- তিনি কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক। মূলত কবি হিসেবেই তাঁর প্রতিভা বিশ্বময় স্বীকৃত।
- ১৮৭৬ সালে পনের বছর বয়সে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ বনফুল।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ:
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- জন্মদিন্
- শেষলেখা ইত্যাদি।উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। - Which European country first recognized Bangladesh as a sovereign state?
- Albania
- East Germany
- Poland
- Romania
• বাংলাদেশকে স্বীকৃতি:
- ১৯৭১ সালের ৬ ডিসেম্বর প্রথম দেশ হিসেবে ভুটান এবং দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
- প্রথম ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি ১৯৭২ সালের ১১ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
- পোল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ১২ জানুয়ারি।
- পশ্চিম ইউরোপীয় দেশ হিসেবে প্রথম: ৪ ফেব্রুয়ারি, ১৯৭২ তারিখে পশ্চিম ইউরোপের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য (UK) বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- যুক্তরাজ্যের সাথে একই দিনে পশ্চিম জার্মানি, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড এবং আয়ারল্যান্ডও স্বীকৃতি দিয়েছিল।
- ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি দেয় - ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২ সালে।
- স্পেন বাংলাদেশকে স্বীকৃতি দেয় - ১২ মে, ১৯৭২ সালে।তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও পত্রিকা রিপোর্ট।
- ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
- বর্ণ
- ধ্বনি
- শব্দ
- অক্ষর
• বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবােধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।
- ভাষার ক্ষুদ্রতম একক হলাে 'ধ্বনি'।
- ধ্বনি ভাষার মূল উপাদান।
- ধ্বনিকে শব্দের ক্ষুদ্রতম এককও বলা হয়।
অন্যদিকে,
- ধ্বনির লিখিত রূপ হলাে বর্ণ। ধ্বনি চেনার স্মারক বা চিহ্ন বা প্রতীকই বর্ণ।
- ভাষার মৌলিক উপাদান শব্দ।
- শব্দের ক্ষুদ্রতম অংশ হলাে অক্ষর।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। - 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
- কলাপী
- নীরধি
- বিটপী
- অবনি
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।
অন্যদিকে,
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সিন্ধু, নীরধি, সায়র, দরিয়া, বারিধি, জলধি, অকূল, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, বসুমতী, অবনি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। - জসীমউদ্দীনের নাটক-
- বেদের মেয়ে
- রাখালী
- মাটির কান্না
- বোবা কাহিনী
• 'বেদের মেয়ে' নাটকটির রচয়িতা - জসীম উদ্দীন।
- এটি প্রকাশিত হয় ১৯৫১ খ্রিষ্টাব্দে।
অন্যদিকে,
• জসীম উদ্দীন রচিত কাব্যগ্রন্থ - রাখালী, মাটির কান্না।
• জসীম উদ্দীন রচিত উপন্যাস - বোবা কাহিনী।• জসীমউদ্দীন রচিত অন্যান্য নাটক:
- পদ্মাপার,
- বেদের মেয়ে,
- মধুমালা,
- পল্লীবধূ,
- গ্রামের মেয়ে ইত্যাদি।
জসীম উদ্দীন:
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কবি, শিক্ষাবিদ। তিনি পল্লিকবি হিসেবে পরিচিত।
- তাঁর প্রকাশিত প্রথম উপন্যাস 'বোবা কাহিনী'।
- তাঁর রচিত 'নক্সী কাঁথার মাঠ' একটি বিখ্যাত গাথাকাব্য। এটি ১৯২৯ সালে প্রকাশিত হয়।
- E.M. Millford গ্রন্থটি 'The Field of the Embroidered Quilt' নামে অনুবাদ করেন।
- তিনি প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স পুরস্কার (১৯৫৮), বাংলাদেশ সরকারের একুশে পদক (১৯৭৬) ও স্বাধীনতা দিবস পুরস্কারে (মরণোত্তর, ১৯৭৮) ভূষিত হন।
- ১৯৭৬ সালের ১৩ মার্চ তিনি ঢাকায় মারা যান।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া। - কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় 'কালাপাহাড়'- কে স্মরণ করেছেন কেন?
- ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
- ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
- প্রাচীন বাংলার বিরোধী ছিলেন বলে
- প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
• ‘মানুষ’ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম 'গজনি মামুদ', 'চেঙ্গিস', 'কালাপাহাড়' এর নাম স্মরণ করেছেন।
- এখানে কবি কালা পাহাড়কে প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে স্মরণ করেছেন।মানুষ- কবিতা
– কাজী নজরুল ইসলাম‘আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু,
আমার ক্ষুধার অন্ন তা’বলে বন্ধ করনি প্রভু!
তব মসজিদ-মন্দিরে প্রভু নাই মানুষের দাবি,
মোল্লা-পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি!’
কোথা চেঙ্গিস, গজনি-মামুদ, কোথায় কালাপাহাড়?
ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া-দ্বার!
খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?
সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি-শাবল চালা!
কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘মানুষ’ কবিতা।
- 'দ্যুলোক' শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ কোনটি?
- দুঃ + লোক
- দিব + লোক
- দ্বি + লোক
- দি + লোক
• ‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ 'দিব + লোক'।
- এটি নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধি।নিপাতনে সিদ্ধ:
- ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না। অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ।যেমন:
• আশ্চর্য = আ + চর্য,
• ষোড়শ = ষট্ + দশ,
• পতঞ্জলি = পতৎ + অঞ্জলি,
• একাদশ = এক + দশ,
• বৃহস্পতি = বৃহৎ + পতি।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী (২০১৯ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি।
- 'আছ তুমি প্রভু জগৎ মাঝারে'- এখানে 'মাঝারে' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- ব্যাপ্তি
- সঙ্গে
- মধ্যে
- বাইরে
• 'আছ তুমি প্রভু, জগৎ মাঝারে।'
- এখানে 'মাঝারে' শব্দটি 'ব্যাপ্তি' অর্থে ব্যবহৃত হয়েছে।অনুসর্গ:
- যেসব শব্দ কোনাে শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে।
যেমন -
- সে কাজ ছাড়া কিছুই বােঝে না।- এই বাক্যে 'ছাড়া' একটি অনুসর্গ।
- কোন পর্যন্ত পড়েছ? - এই বাক্যে 'পর্যন্ত' একটি অনুসর্গ।কয়েকটি অনুসর্গের উদাহরণ:
- অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তরে, থেকে, দরুন, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নাগাদ, নিচে, বাবদ, বিনা, ব্যতীত, ভিতরে, মতাে, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে,
সম্মুখে, সাথে, সামনে, হতে ইত্যাদি।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
- 'বদমেজাজী' শব্দে 'বদ' কোন ধরনের উপসর্গ?
- বাংলা
- ফারসি
- আরবি
- হিন্দি
• 'বদমেজাজ' শব্দের 'বদ' ফারসি ভাষার উপসর্গ।
• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু- হিন্দি উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
- শুদ্ধ বাক্যটি দেখান-
- তুমি কী আজ যাবে?
- তুমি কি আজ যাবে?
- তুমি কি অদ্য যাবে?
- তুমি কি আজ যাইবে?
• শুদ্ধ বাক্য - তুমি কি আজ যাবে?
উল্লেখ্য,
• "তুমি কি আজ যাবে?" - এখানে 'কি' অব্যয় পদ।
• বাক্যটি — "তুমি কি আজ যাবে?" — এখানে "কি" শব্দটি প্রশ্ন জিজ্ঞাসার জন্য ব্যবহৃত হয়েছে এবং এর কোনো লিঙ্গ, বচন, কারক বা কাল পরিবর্তন হয় না। বাংলা ব্যাকরণে এমন অপরিবর্তনীয় শব্দকে অব্যয় বলা হয়।• প্রশ্নবাচক সর্বনাম হতো যদি শব্দটি কোনো বস্তু, ব্যক্তি বা সংখ্যাকে নির্দেশ করত (যেমন: কে, কী, কোন)। 'তোমার জেলার নাম কী?' এই বাক্যে 'কী' প্রশ্নবাচক সর্বনাম পদ।
• কিন্তু এখানে "কি" কেবল প্রশ্ন করার ভঙ্গি যোগ করছে, তাই এটি প্রশ্নসূচক অব্যয়।
সর্বনাম পদ:
বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকেই সর্বনাম পদ বলে।
যেমন - সুন্দর ফুল, বাজে কথা ইত্যাদি।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি [২০১৯ ও ২০২২ সংস্করণ]; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা লেখার নিয়মকানুন- ড. হায়াৎ মামুদ।
- তালব্য ধ্বনি নয় কোনটি?
- চ
- ছ
- দ
- ঞ
• দ - তালব্য ধ্বনি নয়। এটি দন্ত ধ্বনি।
• বাংলা বর্ণমালায় (ক - ম) পর্যন্ত এই ২৫টি বর্ণকে একত্রে স্পর্শ ধ্বনি বলা হয়।এরমধ্যে,
ক - বর্গীয় (ক, খ, গ, ঘ, ঙ) - এই ৫টি কণ্ঠ ধ্বনি,
চ - বর্গীয় (চ, ছ, জ, ঝ, ঞ) - ৫টি তালব্য ধ্বনি,
ট - বর্গীয়( ট, ঠ, ড, ঢ, ণ) - এই ৫টি মূর্ধন্য ধ্বনি,
ত - বর্গীয় (ত, থ, দ, ধ, ন) - পাঁচটি দন্ত ধ্বনি এবং
প - বর্গীয় (প, ফ, ব, ভ, ম) - এই ৫টি ওষ্ঠ্য ধ্বনি।উৎস : বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)।
- প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস নয় কোনটি?
- একচোখা
- ঘরমুখো
- দোটানা
- নাচার
• প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস নয় - না (নাই) চারা (উপায়) = নাচার।
- এটি ন্ঞ্ বহুব্রীহি সমাসের উদাহরণ।
প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস:
- যে বহুব্রীহি সমাসের সমস্তপদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয়যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস।
যেমন:
- ঊন পাঁজর যার = ঊনপাঁজরে।
- এক দিকে চোখ যার = একচোখা (চোখ + আ)।
- ঘরের দিকে মুখ যার = ঘরমুখো (মুখ + ও)।
- নিঃ (নেই) খরচ যার = নি-খরচে।
এরকম,
- দোটানা, দোমনা, একগুঁয়ে, অকেজো, একঘরে, দোনলা, দোতলা ইত্যাদি।উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
- 'To cry wolf means:
- To listen eagerly
- To give false alarm
- To turn pale
- To keep off starvation
To cry wolf (Phrase)
Bangla Meaning: মিথ্যা বিপদসংকেত পাঠানো বা দেওয়া।
English Meaning: to give an alarm unnecessarily.Options:
ক) To listen eagerly - মনযোগ সহকারে কথা শুনা।খ) To give false alarm - মিথ্যা বিপদসংকেত পাঠানো।
গ) To turn pale - মলিন হয়ে যাওয়া।
ঘ) To keep off starvation - অনাহার থেকে বিরত থাকা।
সুতরাং, এখানে অপশন খ) to give false alarm বেশি যুক্তিযুক্ত।
Source: Oxford Dictionary. - The antonym of 'ACRID' is:
- Viscous
- Rancid
- Livid
- Sweet
Acrid (adjective)
English Meaning: sharp and harsh or unpleasantly pungent in taste or odor : irritating.
Bangla Meaning: অত্যন্ত কটু; ঝাঁজালো; তীব্র।Example Sentence:
The acrid smell of smoke filled the room.Other options:
ক) Viscous - আঠালো; ঘন তরলজাতীয়।
খ) Rancid - বাসি/পচা গন্ধ বা স্বাদযুক্ত।
গ) Livid - প্রচণ্ড রাগান্বিত; নীলচে।
ঘ) Sweet - মিষ্টি; মনোরম স্বাদ/গন্ধযুক্ত।
- Acrid অর্থ কটু, ঝাঁঝালো বা অপ্রীতিকর স্বাদ/গন্ধযুক্ত। এর বিপরীত অর্থ হলো Sweet, অর্থাৎ মিষ্টি বা মনোরম স্বাদ/গন্ধযুক্ত।
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary. - Fill in the blank: Are you attending ____ reception today?
- a
- an
- the
- no article
Complete Sentence: Are you attending the reception today?
এখানে reception দ্বারা নির্দিষ্ট কোনো অনুষ্ঠান/সংবর্ধনা বোঝানো হয়েছে, যেটি speaker ও listener উভয়ের কাছেই পরিচিত বা নির্দিষ্ট।
তাই singular countable noun reception-এর আগে the বসবে। - Fill in the blank: I remember that ___ brought the fruits from ___.
- they, we
- them, us
- they, us
- them, we
Correct Answer: গ) they, us.
Correct Sentence: I remember that they brought the fruits from us.
that-এর পরে একটি clause এসেছে: they brought the fruits.
Clause-এর subject হিসেবে subjective pronoun দরকার। তাই they হবে, them নয়।
from একটি preposition. Preposition-এর পরে objective pronoun বসে। তাই us হবে, we নয়।\
Other Options:
ক) they, we - প্রথমটি ঠিক, কিন্তু from-এর পরে we ভুল।
খ) them, us - that-এর পরে subject হিসেবে them ভুল।
ঘ) them, we - দুটিই ভুল position-এ ব্যবহৃত হয়েছে।
Source:
1. A Passage to the English Language, S.M. Zakir Hussain.
2. English Wizard by Live Publications. - Fill in the blank : Raka asked me to keep this secret _____.
- secret
- amongst myself
- between us
- in myself
Complete Sentence: Raka asked me to keep this secret between us.
Keep something between us একটি common expression.
এর অর্থ হলো কোনো বিষয় শুধু দুজনের মধ্যে গোপন রাখা।
এখানে Raka এবং me-দুইজন ব্যক্তির মধ্যে secret রাখার কথা বলা হয়েছে।
তাই সঠিক phrase হবে between us.
• Other Options:
ক) secret - “keep this secret secret” বাক্যটি অস্বাভাবিক ও ভুল।
খ) amongst myself - “amongst” সাধারণত একাধিক ব্যক্তি/বস্তুর মধ্যে বোঝায়; myself-এর সঙ্গে ব্যবহার ভুল।
ঘ) in myself - এই context-এ natural expression নয়।Source:
1. A Passage to the English Language, S.M. Zakir Hussain.
2. English Wizard by Live Publications. - Matching of underlined part of sentence :
A person whose head is in the cloud is :- proud
- an aviator
- day dreamer
- an insane
Correct Answer: a day dreamer.
• in the clouds:
English Meaning: spending too much time thinking about love or about ideas that are not practical.
Bangla Meaning: (লাক্ষণিক) অলীক; কাল্পনিক।Example Sentence:
He always has his head in the clouds and forgets his daily responsibilities.Other Options:
ক) proud - গর্বিত; phrase টির অর্থ নয়।
খ) an aviator - বিমানচালক।
ঘ) an insane - ভুল expression; সঠিক হলে an insane person বলা যায়, তবে phraseটির অর্থ পাগল নয়।Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
- Matching of underlined part of sentence : The phrase over head and ears means :
- emotionally
- deeply
- doubtfully
- mostly
• Over head and ears:
English Meaning: deeply; completely; fully involved in something.
Bangla Meaning: গভীরভাবে।Example Sentence:
He is over head and ears in debt.
সে ঋণে গভীরভাবে ডুবে আছে।Other Options:
ক) emotionally - আবেগগতভাবে; phraseটির মূল অর্থ নয়।
গ) doubtfully - সন্দেহজনকভাবে।
ঘ) mostly - অধিকাংশ ক্ষেত্রে / প্রধানত।
এই phrase-টি সাধারণত “over head and ears in love/debt/work”- এভাবে ব্যবহৃত হয়, যার অর্থ কোনো বিষয়ে গভীরভাবে বা সম্পূর্ণভাবে জড়িয়ে পড়া।Source: Accessible Dictionary.
- Sentence completion: If I had known you were coming,_____.
- would have gone to the station
- would go to the station
- had gone to the station or
- will go to the station
Correct Sentence: If I had known you were coming, I would have gone to the station.
- এটি Third Conditional Sentence.
- Third conditional অতীতের কোনো unreal বা impossible condition বোঝাতে ব্যবহৃত হয়।
• Third Condition এর নিয়ম অনুসারে:
- If বা Had যুক্ত দুটি clause থাকে।
- দুটি Clause এর যেকোন একটিতে If/ Had দিয়ে Clause টি শুরু হবে।
- If বা Had যুক্ত Cause টি Past Perfect Tense হয়।
- ২য় Clause টি Past perfect Conditional (would have, might have, should have, could have) বসে।
- Verb এর Past Participle form বসে।
Other Options:
খ) I would go to the station - Second conditional structure-এর মতো; এখানে Past Perfect আছে, তাই ভুল।
গ) I had gone to the station - Past Perfect হলেও main clause-এ third conditional-এর জন্য would have gone দরকার।
ঘ) I will go to the station - Future tense; অতীতের unreal condition-এর সঙ্গে যায় না।
Source:
1. A Passage to the English Language, S.M. Zakir Hussain.
2. English Wizard by Live Publications. - Sentence correction :
- Except for you and me, everyone had left the meeting room before the circular came.
- Except for you and I, everyone had left the meeting room before the circular had came.
- Except for you and me,everyone left the meeting room before the circular had came.
- Except for you and I, everyone left the meeting room before the circular had come.
- Choose the opposite word of 'GRATE' :
- Soothe
- Gather
- Improve
- Forgive
Grate (verb)
English Meaning: When a noise or behaviour grates, it annoys you.
Bangla Meaning: (লাক্ষণিক) পীড়ন করা।Example Sentence:
His harsh voice began to grate on my nerves.Other Options:
ক) Soothe - শান্ত করা; প্রশমিত করা।
খ) Gather - সংগ্রহ করা; জড়ো করা।
গ) Improve - উন্নত করা।
ঘ) Forgive - ক্ষমা করা।
Grate অর্থ বিরক্ত করা বা অস্বস্তি সৃষ্টি করা। এর বিপরীত অর্থ হলো Soothe, অর্থাৎ শান্ত করা বা প্রশমিত করা।Sources: Accessible Dictionary, Cambridge Dictionary.
- For some integer n, an odd integer is represented in the form of:
- n
- + 1
- 2n + 1
- 2n
Question: For some integer n, an odd integer is represented in the form of:
Solution:
যেকোনো জোড় সংখ্যা 2n আকারে প্রকাশ করা যায়, যেখানে n একটি পূর্ণসংখ্যা।জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে সংখ্যা বিজোড় হয়।
অতএব, বিজোড় সংখ্যার সাধারণ রূপ হলো 2n + 1যেমন,
n = 0 হলে 2n + 1 = 1
n = 1 হলে 2n + 1 = 3
n = 2 হলে 2n + 1 = 5∴ সঠিক উত্তর: গ) 2n + 1
- The largest number that divides 70 and 125, which leaves the remainders 5 and 8, is:
- 65
- 15
- 13
- 25
Question: The largest number that divides 70 and 125, which leaves the remainders 5 and 8, is:
Solution:
70-কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 থাকে।
সুতরাং, ভাজকটি 70 - 5 = 65-কে নিঃশেষে ভাগ করবে।আবার,
125-কে একই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ 8 থাকে।
সুতরাং, ভাজকটি 125 - 8 = 117-কে নিঃশেষে ভাগ করবে।অতএব, প্রয়োজনীয় বৃহত্তম সংখ্যা = 65, 117 এর গ.সা.গু
∴ 65 = 5 × 13
এবং 117 = 9 × 13সুতরাং, 65, 117 এর গ.সা.গু = 13
∴ সঠিক উত্তর: গ) 13
- The median of the data 13, 15, 16, 17, 19, 20 is-
- 30/2
- 31/2
- 33/2
- 35/2
Question: The median of the data 13, 15, 16, 17, 19, 20 is-
Solution:
প্রদত্ত উপাত্তগুলো ক্রমানুসারে সাজানো আছে
13, 15, 16, 17, 19, 20এখানে মোট উপাত্তের সংখ্যা = 6, যা জোড় সংখ্যা।
আমরা জানি,
জোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে মধ্যক = (মাঝের দুটি উপাত্তের যোগফল)/2
এখানে, মাঝের দুটি উপাত্ত হলো 16 এবং 17।∴ মধ্যক = (16 + 17)/2
= 33/2∴ সঠিক উত্তর: গ) 33/2
- If the average of a, a + 3, a + 6, a + 9 and a + 12 is 10, then a is equal to-
- 1
- 2
- 3
- 4
Question: If the average of a, a + 3, a + 6, a + 9 and a + 12 is 10, then a is equal to-
Solution:
দেওয়া আছে,
সংখ্যাগুলো হলো যথাক্রমে,
a, a + 3, a + 6, a + 9, a + 12
এবং গড় = 10∴ সংখ্যাগুলোর যোগফল = a + (a + 3) + (a + 6) + (a + 9) + (a + 12)
= 5a + 30
সুতরাং, (5a + 30)/5 = 10
⇒ 5a + 30 = 50
⇒ 5a = 50 - 30
⇒ 5a = 20
⇒ a = 20/5
∴ a = 4∴ সঠিক উত্তর: ঘ) 4
- A dice is thrown in the air. The probability of getting odd numbers is-
- 1/2
- 3/2
- 3
- 4
Question: A dice is thrown in the air. The probability of getting odd numbers is-
Solution:
একটি ছক্কার সম্ভাব্য ফলাফল হলো যথাক্রমে,
1, 2, 3, 4, 5, 6∴ মোট সম্ভাব্য ফলাফল = 6টি
বিজোড় সংখ্যা হলো যথাক্রমে, 1, 3, 5
∴ অনুকূল ফলাফল = 3টি∴ সম্ভাবনা = অনুকূল ফলাফল/মোট ফলাফল
= 3/6
= 1/2∴ সঠিক উত্তর: ক) 1/2
- If the lines 3x + 2ky - 2 = 0 and 2x + 5y + 1 = 0 are parallel, then what is the value of k?
- 4/15
- 15/4
- 4/5
- 5/4
Question: If the lines 3x + 2ky - 2 = 0 and 2x + 5y + 1 = 0 are parallel, then what is the value of k?
Solution:
আমরা জানি,
দুটি সরলরেখা সমান্তরাল হলে,
a1/b1 = a2/b2
দেওয়া আছে,
প্রথম রেখা: 3x + 2ky - 2 = 0
দ্বিতীয় রেখা: 2x + 5y + 1 = 0সুতরাং, 3/(2k) = 2/5
⇒ 3 × 5 = 2 × 2k
⇒ 15 = 4k
∴ k = 15/4∴ সঠিক উত্তর: খ) 15/4
- A, B and C can complete a piece of work in 14, 6 and 12 days respectively. Working together, they will complete the work in -.
- 19/9 days
- 27 days
- 28/9 days
- 25/8 days
Question: A, B and C can complete a piece of work in 14, 6 and 12 days respectively. Working together, they will complete the work in-
Solution:
A-এর 1 দিনের কাজ = 1/14
B-এর 1 দিনের কাজ = 1/6
C-এর 1 দিনের কাজ = 1/12∴ তিনজনের 1 দিনের কাজ = (1/14) + (1/6) + (1/12)
= (6 + 14 + 7)/84
= 27/84
= 9/28অতএব, সম্পূর্ণ কাজ করতে সময় = 1 ÷ (9/28)
= 28/9 দিন∴ সঠিক উত্তর: গ) 28/9 days
- If a certain sum of money becomes 5 times of its principal in 10 years at simple interest, then the rate of interest is-
- 20%
- 30%
- 40%
- 50%
Question: If a certain sum of money becomes 5 times of its principal in 10 years at simple interest, then the rate of interest is-
Solution:
ধরি, আসল = P
এবং 10 বছর পরে মোট টাকা = 5P∴ সরল মুনাফা = মোট টাকা - আসল
= 5P - P
= 4Pআমরা জানি,
সরল মুনাফা = (P × r × n)/100
4P = (P × r × 10)/100
⇒ 4 = r/10
∴ r = 40%∴ সঠিক উত্তর: গ) 40%
- If the sum of frequencies is 24, then the value of x in the frequencies x, 5, 6, 1, 2 will be-
- 4
- 6
- 8
- 10
Question: If the sum of frequencies is 24, then the value of x in the frequencies x, 5, 6, 1, 2 will be-
Solution:
Given ঠাট,
The sum of all frequencies is given as 24.So, x + 5 + 6 + 1 + 2 = 24
⇒ x + 14 = 24
⇒ x = 24 - 14
∴ x = 10∴ সঠিক উত্তর: ঘ) 10
- If x = 3 + 2√2, what is the value of √x - (1/√x)?
- 1
- 2
- 2√2
- 3√2
Question 34: If x = 3 + 2√2, what is the value of √x - (1/√x)?
Solution:
দেওয়া আছে,
x = 3 + 2√2
⇒ x = 2 + 2√2 + 1
⇒ x = (√2)2 + 2√2 + 12
⇒ x = (√2 + 1)2
∴ √x = √2 + 1এখন,
1/√x = 1/(√2 + 1)
= (√2 - 1)/[(√2 + 1)(√2 - 1)]
= (√2 - 1)/(2 - 1)
= √2 - 1সুতরাং, √x - (1/√x)
= (√2 + 1) - (√2 - 1)
= √2 + 1 - √2 + 1
= 2∴ সঠিক উত্তর: খ) 2
- If the difference in profit between selling an article for BDT 350 and BDT 340 is 5% of its cost price, then the cost price of the article is-
- BDT 50
- BDT 150
- BDT 200
- BDT 250
Question: If the difference in profit between selling an article for BDT 350 and BDT 340 is 5% of its cost price, then the cost price of the article is-
Solution:
বিক্রয়মূল্যের পার্থক্য = 350 - 340
= BDT 10
অর্থাৎ, বিক্রয়মূল্য BDT 10 বাড়লে লাভও BDT 10 বাড়বে।প্রশ্নমতে,
লাভের এই পার্থক্য = ক্রয়মূল্যের 5%ধরি, ক্রয়মূল্য = BDT x
তাহলে, 5% of x = 10
⇒ (5x)/100 = 10
⇒ 5x = 1000
⇒ x = 1000/5
∴ x = 200∴ পণ্যটির ক্রয়মূল্য = BDT 200
- Solve (1 - 1/2)2 × (1 - 1/3)2
- 1/2
- 1/3
- 1/6
- 1/9
Question: Solve (1 - 1/2)2 × (1 - 1/3)2
Solution:
(1 - 1/2)2 × (1 - 1/3)2
= {(2 - 1)/2}2 × {(3 - 1)/3}2
= (1/2)2 × (2/3)2
= (1/4) × (4/9)
= 1/9∴ সঠিক উত্তর: ঘ) 1/9
- Robin, Payel, Sumon, Tayeba and Rahul are five friends among which Sumon is the tallest. Robin is shorter than Payel but taller than Rahul. Tayeba is little shorter than Payel but little taller than Robin. Who is taller than Rahul but shorter than Tayeba?
- Robin
- Rahul
- Payel
- Tayeba
Question: Robin, Payel, Sumon, Tayeba and Rahul are five friends among which Sumon is the tallest. Robin is shorter than Payel but taller than Rahul. Tayeba is little shorter than Payel but little taller than Robin. Who is taller than Rahul but shorter than Tayeba?
Solution:
সঠিক উত্তর: ক) Robin
উচ্চতার ক্রম:
Sumon > Payel > Tayeba > Robin > Rahulকারণ—
Sumon সবচেয়ে লম্বা।
Robin, Payel-এর চেয়ে খাটো কিন্তু Rahul-এর চেয়ে লম্বা।
Tayeba, Payel-এর চেয়ে একটু খাটো কিন্তু Robin-এর চেয়ে একটু লম্বা।
তাই Rahul-এর চেয়ে লম্বা কিন্তু Tayeba-এর চেয়ে খাটো হলো Robin। - If white is called black, black is called red, red is called yellow, yellow is called green, green is called blue, blue is called violet and violet is called orange, what would be the color of human blood?
- Green
- Black
- Red
- Yellow
Question: If white is called black, black is called red, red is called yellow, yellow is called green, green is called blue, blue is called violet and violet is called orange, what would be the color of human blood?
Solution:
আমরা জানি, মানুষের রক্তের স্বাভাবিক রং হলো লাল (Red)।এখন প্রশ্নে দেওয়া কোড বা শর্ত অনুযায়ী রঙের পরিবর্তনের তালিকাটি দেখি:
White → Black
Black → Red
Red → Yellow
Yellow → Green
Green → Blue
Blue → Violet
Violet → Orangeযেহেতু প্রশ্নে বলা হয়েছে— "red is called yellow" (লাল-কে হলুদ বলা হয়), তাই এই নিয়মানুযায়ী রক্তের রং হবে হলুদ (Yellow)।
∴ সঠিক উত্তর: ঘ) Yellow
- South is related to North - West in the same way as West is related to -
- East
- South
- South-West
- North-East
Question: South is related to North - West in the same way as West is related to -
Solution:
১ম অংশের সম্পর্ক:
South (দক্ষিণ) থেকে ঘড়ির কাঁটার দিকে (Clockwise) 135° ঘুরলে North-West (উত্তর-পশ্চিম) দিকটি পাওয়া যায়।
(South থেকে 90° ঘুরলে West, এবং আরও 45° ঘুরলে North-West)।২য় অংশের সম্পর্ক (একই নিয়ম অনুযায়ী):
এখন West (পশ্চিম) দিক থেকে শুরু করে একইভাবে ঘড়ির কাঁটার দিকে (Clockwise) 135° ঘুরতে হবে।
(West থেকে 90° ঘুরলে North, এবং আরও 45° ঘুরলে North-East বা উত্তর-পূর্ব দিক পাওয়া যায়)।সুতরাং, West (পশ্চিম) এর সাথে একইভাবে সম্পর্কিত দিকটি হবে North-East।
∴ সঠিক উত্তর: ঘ) North-East

- From the given altenatives, select the word which CANNOT be formed using the letters of the given word 'Demonstration'
- Moon
- Most
- Train
- Damage
Question: From the given altenatives, select the word which CANNOT be formed using the letters of the given word 'Demonstration'
Solution:
সঠিক উত্তর: ঘ) Damageপ্রদত্ত শব্দ: Demonstration
এতে থাকা অক্ষরগুলো হলো:
D, E, M, O, N, S, T, R, A, T, I, O, Nএখন অপশনগুলো যাচাই করি:
Moon = M, O, O, N — সব অক্ষর আছে।
Most = M, O, S, T — সব অক্ষর আছে।
Train = T, R, A, I, N — সব অক্ষর আছে।
Damage = D, A, M, A, G, E — এখানে G অক্ষরটি নেই এবং A দুইবার প্রয়োজন, কিন্তু Demonstration-এ A আছে একবার।
অতএব, Damage শব্দটি গঠন করা যাবে না। - It would be Thursday two days after tomorrow. What was two days before yesterday?
- Saturday
- Monday
- Friday
- Wednesday
Question: It would be Thursday two days after tomorrow. What was two days before yesterday?
Solution:
প্রশ্নে বলা হয়েছে, tomorrow-এর 2 দিন পরে Thursday।Tomorrow = আজকের পরের দিন
Tomorrow-এর 2 দিন পরে = আজকের 3 দিন পরে
অতএব, আজকের 3 দিন পরে Thursday হলে,Thursday-এর 3 দিন আগে হলো Monday।
অর্থাৎ, আজ Monday।
Yesterday = Sunday
Yesterday-এর 2 দিন আগে = Friday
অতএব, সঠিক উত্তর: গ) Friday - Think of a number. Divide it by 4 and add 9 to it. If the result is 15 what is number?
- 20
- 22
- 24
- 25
Question: Think of a number. Divide it by 4 and add 9 to it. If the result is 15 what is number?
Solution:
ধরি, সংখ্যাটি = xপ্রশ্নমতে,
(x/4) + 9 = 15
⇒ x/4 = 15 - 9
⇒ x/4 = 6
⇒ x = 6 × 4
⇒ x = 24অতএব, সংখ্যাটি 24।
- Choose the pair of numbers that is different from the others.
- 7 : 22
- 8 : 33
- 12 : 37
- 15 : 46
Question: Choose the pair of numbers that is different from the others.
Solution:
অন্যান্য জোড়াগুলোতে দ্বিতীয় সংখ্যা = (প্রথম সংখ্যা × 3) + 17 × 3 + 1 = 22
12 × 3 + 1 = 37
15 × 3 + 1 = 46
কিন্তু,
8 × 3 + 1 = 25, 33 নয়।
অতএব, ভিন্ন জোড়াটি হলো খ) 8 : 33। - Pointing to a photograph, a man said, "I have no brother or sister but that man's father is my father's son." Whose photograph was it?
- His uncle's
- His son's
- His own
- His grandfather's
Question: Pointing to a photograph, a man said, "I have no brother or sister but that man's father is my father's son." Whose photograph was it?
Solution:
বিবৃতিটি ধাপে ধাপে বিশ্লেষণ করি:
ধাপ ১:
"I have no brother or sister"
⇒ সে একমাত্র সন্তান, তার কোনো ভাই বা বোন নেই।
ধাপ ২:
"My father's son"
⇒ যেহেতু তার কোনো ভাই নেই, তাই my father's son = সে নিজে।
ধাপ ৩:
"That man's father is my father's son"
⇒ That man's father = সে নিজে
⇒ অর্থাৎ, সে নিজেই ঐ ব্যক্তির বাবা।
ধাপ ৪:
সে যদি ঐ ব্যক্তির বাবা হয়, তাহলে ছবির ব্যক্তি তার ছেলে।
পারিবারিক ক্রম:
আমার বাবা → আমি → ছবির ব্যক্তি (ছেলে)
∴ সঠিক উত্তর: খ) His son's - Find the next number in the given series: 1, 2, 6, 21, 88?
- 29
- 335
- 445
- 559
Question: Find the next number in the given series: 1, 2, 6, 21, 88?
Solution:
১ম পদ = 1
২য় পদ = (1 × 1) + 1 = 2
৩য় পদ = (2 × 2) + 2 = 6
৪র্থ পদ = (6 × 3) + 3 = 21
৫ম পদ = (21 × 4) + 4 = 88প্যাটার্নটি লক্ষ্য করলে দেখা যায়, প্রতিটি পদের সাথে ক্রমান্বয়ে 1, 2, 3, 4... গুণ করে যথাক্রমে 1, 2, 3, 4... যোগ করা হচ্ছে।
এই একই নিয়ম বা প্যাটার্ন অনুযায়ী পরবর্তী সংখ্যাটি (6ষ্ঠ পদ) হবে:
⇒ (88 × 5) + 5
⇒ 440 + 5
⇒ 445অতএব, ধারাটির পরবর্তী সংখ্যাটি হলো 445।
∴ সঠিক উত্তর: গ) 445
- The time indicated by a clock is 4: 20, what will be the angle between the minute hand and the hour hand of the clock?
- 10°
- 12.5°
- 15°
- 25°
Question: The time indicated by a clock is 4: 20, what will be the angle between the minute hand and the hour hand of the clock?
Solution:
আমরা জানি, ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ:Angle = |(11M - 60H)/2|°
এখানে,
H = 4, M = 20∴ Angle = |(11 × 20 - 60 × 4)/2|°
= |(220 - 240)/2|°
= |- 20/2|°
= 10°অতএব, ঘড়িতে 4:20 সময় নির্দেশ করলে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হলো 10°।
- Rana is going to school facing north. After a while he turns 100 degrees in the clockwise direction, then 190 degrees in the anticlockwise.Which direction is he facing now?
- North-East
- East
- South-East
- West
Question: Rana is going to school facing north. After a while he turns 100 degrees in the clockwise direction, then 190 degrees in the anticlockwise.Which direction is he facing now?
Solution:
সঠিক উত্তর: ঘ) West• শুরুতে রানা উত্তর দিকে মুখ করে ছিল।
উত্তর থেকে ঘড়ির কাঁটার দিকে 100° ঘুরলে সে দক্ষিণ-পূর্ব দিকের কাছাকাছি অবস্থানে যাবে।
এরপর সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 190° ঘুরবে।মোট পরিবর্তন:
100° - 190° = - 90°অর্থাৎ, রানা শুরুতে উত্তর দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90° ঘুরেছে।
North → Westঅতএব, রানা এখন পশ্চিম (West) দিকে মুখ করে আছে।

- Many business offices are located in bulding having 2 - 8 floors. If a building has more than three floors it has a lift. If the above statements are true, which of the following must be true?
- 2nd floors don't have the lifts
- Only floors above the 3rd floors have lifts
- 7th floors have lifts
- Lifts may reach all floors
Question: Many business offices are located in building having 2 - 8 floors. If a building has more than three floors it has a lift. If the above statements are true, which of the following must be true?
Solution:
প্রশ্নে দেওয়া শর্ত বা বিবৃতি দুটি যৌক্তিকভাবে বিশ্লেষণ করি:1. ভবনগুলোর তলা সংখ্যা 2 থেকে 8 পর্যন্ত হতে পারে।
2. যদি কোনো ভবনে 3 তলার বেশি থাকে (অর্থাৎ 4, 5, 6, 7 বা 8 তলা বিশিষ্ট ভবন হয়), তবে সেই ভবনে অবশ্যই লিফট (Lift) থাকবে।- যেহেতু প্রশ্নে বলা হয়েছে ভবনগুলোর তলা সংখ্যা 2 থেকে 8 পর্যন্ত হতে পারে, তাই 7 তলা বিশিষ্ট একটি ভবন অবশ্যই "3 তলার বেশি" শর্তটি পূরণ করে। সুতরাং, 7 তলা বিশিষ্ট ভবনে অবশ্যই লিফট থাকবে।
- এই যুক্তি অনুযায়ী অপশন গ) শতভাগ সত্য (Must be true)।অন্যান্য অপশন:
ক) 2nd floors don't have the lifts: 2 তলা ভবনে লিফট নাও থাকতে পারে, তবে নেই—এটি নিশ্চিতভাবে বলা যায় না।
খ) Only floors above the 3rd floors have lifts: 3 তলার বেশি তলা বিশিষ্ট ভবনে লিফট থাকবে বলা হয়েছে, কিন্তু লিফট শুধু 3 তলার উপরের তলাগুলোতেই থাকবে বা থামবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই।
ঘ) Lifts may reach all floors: এটি সত্য হতেও পারে, আবার নাও হতে পারে (May be true), কিন্তু আমাদের এমন উত্তর খুঁজতে হবে যা প্রদত্ত শর্ত অনুযায়ী অবশ্যই সত্য (Must be true)।সুতরাং, প্রদত্ত শর্ত অনুযায়ী নিশ্চিতভাবে বলা যায় যে 7 তলা ভবনে লিফট থাকবেই।
∴ সঠিক উত্তর: গ) 7th floors have lifts
- Money Market is a market for -.
- Short-term fund
- Long-term fund
- Hedge Found
- Risk free asset
• মুদ্রাবাজার / Money Market:
- মুদ্রাবাজার হলো মূলত স্বল্পমেয়াদী (সাধারণত ১ বছর বা তার কম মেয়াদের) আর্থিক সম্পদ বা ইনস্ট্রুমেন্ট কেনাবেচার বাজার।
- এটি বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যকার একটি নেটওয়ার্ক।
- এখানে উদ্বৃত্ত তহবিল থাকা প্রতিষ্ঠানগুলো স্বল্প সময়ের জন্য ঋণ দেয় এবং যাদের তহবিলের ঘাটতি আছে তারা ঋণ নেয়।
- সাধারণত বাজারভিত্তিক দামে তথা সুদহারে এসব লেনদেন সম্পাদিত হয়। তবে, কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক নির্ধারিত সুদহারেও আর্থিক প্রতিষ্ঠানগুলি তাদের স্বল্পমেয়াদি উদ্বৃত্ত তহবিল লেনদেন করে থাকে।
- এছাড়াও, শরীয়া অনুসারী ব্যাংকসমূহ নিজেদের মধ্যে ঘোষিত মুদারাবা মুনাফা হারে তহবিল ধার প্রদান ও ধার গ্রহণ করে থাকে। একই মুনাফা হারে তারা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ধার গ্রহণ করে।
⇒ মুদ্রাবাজারের প্রধান ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইনস্ট্রুমেন্টগুলো হলো:
• ট্রেজারি বিল (Treasury Bill / T-Bill)
• বাণিজ্যিক পত্র (Commercial Paper / CP)
• জমা শংসাপত্র (Certificate of Deposit / CD)
• কল মানি বা অতি স্বল্পমেয়াদী ঋণ (Call Money / Notice Money)
• রেপো এবং রিভার্স রেপো (Repo & Reverse Repo)
• ব্যাংক ফরোয়ার্ড বা ব্যাঙ্কার্স অ্যাকসেপ্টেন্স (Banker’s Acceptance / BA)
তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ও ইনভেস্টোপেডিয়া। - The exchange of commodities between two countries is known as-.
- Blance of trade
- Barter Trade
- Bilateral Trade
- Multilateral Trade
• Bilateral Trade / দ্বিপাক্ষিক বাণিজ্য:
- দ্বিপাক্ষিক বাণিজ্য হলো দুটি নির্দিষ্ট দেশের মধ্যে পণ্য, সেবা বা মূলধনের আদান-প্রদান।
- এটি আন্তর্জাতিক বাণিজ্যের একটি বিশেষ রূপ, যেখানে শুধুমাত্র দুই দেশ জড়িত থাকে।
- উদাহরণস্বরূপ, বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি।অন্যদিকে,
• Multilateral Trade: তিন বা তার বেশি দেশের মধ্যে বাণিজ্য।
• Balance of Trade: কোনো দেশের রপ্তানি ও আমদানির মধ্যে পার্থক্য।
• Barter Trade: এটি পণ্য বিনিময় প্রথা যেখানে পণ্য বা সেবার সরাসরি আদান-প্রদান যেখানে টাকা বা কোনো মুদ্রা ব্যবহার করা হয় না। এক পক্ষ তার নিজের পণ্য বা সেবা দিয়ে অন্য পক্ষের পণ্য বা সেবা গ্রহণ করে।
তথ্যসূত্র: বিশ্ব বাণিজ্য সংস্থা ও আইএমএফ ওয়েবসাইট। - How many female persons were awarded 'Bir Pratik' for their contributions in Liberation War of Bangladesh?
- 2
- 3
- 4
- 5
• বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মহিলা বীর মুক্তিযোদ্ধা:
মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য সরকারি গেজেটভুক্ত বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মহিলা বীর মুক্তিযোদ্ধার সংখ্যা সর্বমোট ২ জন।
১) ক্যাপ্টেন ডা. সিতারা বেগম: তিনি মুক্তিযুদ্ধের সময় ২ নম্বর সেক্টরের অধীনে মেলাঘর ‘বাংলাদেশ ফিল্ড হাসপাতাল’-এর অধিনায়ক হিসেবে নিয়োজিত ছিলেন।
২) তারামন বিবি: তিনি ১১ নম্বর সেক্টরের অধীনে কুড়িগ্রামের রাজিবপুর ও শংকর মাধবপুর এলাকায় সরাসরি সম্মুখ সমরে অস্ত্র হাতে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।
উল্লেখ্য,
- কাঁকন বিবি ৫ নম্বর সেক্টরের অধীনে সুরমা নদীর অববাহিকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নেন এবং একজন অত্যন্ত দক্ষ গুপ্তচর হিসেবে কাজ করেন।
- ১৯৯৬ সালে তৎকালীন বাংলাদেশ সরকার তাঁকে 'বীর প্রতীক' খেতাব প্রদানের ঘোষণা এবং সনদপত্র প্রদান করে, তবে ১৯৭৩ সালের মূল সরকারি গেজেটে তাঁর নাম না থাকায় প্রাতিষ্ঠানিক বা দাপ্তরিক হিসাবে এখনো প্রথম ২ জনকেই মূল গণ্য করা হয়।
তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও ডেইলি স্টার। - Which country is the highest emitter of CO₂?
- Bangladesh
- Afghanistan
- Pakistan
- China
• বিশ্বের শীর্ষ কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ:
- বর্তমানে বিশ্বের শীর্ষ কার্বন ডাই-অক্সাইড (CO₂) নির্গমনকারী দেশ হলো চীন। [ব্যাখ্যা আপডেট- জুন, ২০২৬]
- ২০২৬ সালের সর্বশেষ বৈশ্বিক জলবায়ু ও পরিবেশগত ডাটাবেজ অনুযায়ী, বিশ্বজুড়ে উৎপাদিত মোট কার্বন নিঃসরণের প্রায় ২৯% থেকে ৩২% একা চীন থেকেই নির্গত হয়।
- মূলত অতিরিক্ত কয়লা ও জীবাশ্ম জ্বালানির ওপর দেশটির অতি-নির্ভরশীলতাই এর প্রধান কারণ।⇒ সামগ্রিক নির্গমনে বিশ্বের শীর্ষ দেশ:
১) চীন: বার্ষিক প্রায় ১৩,০০০ মেগাটন (১৩ গিগাটন) কার্বন নিঃসরণ করে তালিকার শীর্ষে রয়েছে।
২) মার্কিন যুক্তরাষ্ট্র: বৈশ্বিক মোট নিঃসরণের প্রায় ১১-১৩% নিয়ে এটি দ্বিতীয় অবস্থানে রয়েছে।
৩) ভারত: বিশ্বের ৩য় সর্বোচ্চ নির্গমনকারী দেশ (বৈশ্বিক ভাগের প্রায় ৮%)।
তথ্যসূত্র: i) European Commission
ii) International Energy Agency - GSMA stands for -
- Global System for Mobile Communications
- Global Section for Mobile Communications
- Global System for Mobile Connections
- Global Section for Mobile Computation
- GSMA এর পূর্ণরূপ হলো Global System for Mobile Communications Association।
- অপশন বিবেচনায় 'ক' নং সঠিক উত্তর হিসাবে নেওয়া হয়েছে।
• GSMA:
- GSMA হলো বিশ্বব্যাপী মোবাইল নেটওয়ার্ক অপারেটর এবং মোবাইল ইকোসিস্টেমের প্রতিনিধিত্বকারী একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক অলাভজনক বাণিজ্য সংস্থা।
- এর পূর্ণরূপ হলো Global System for Mobile Communications Association
- এটি মূলত সারাবিশ্বের মোবাইল অপারেটর, ডিভাইস নির্মাতা, সফটওয়্যার কোম্পানি এবং ইন্টারনেট প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে এক সুতোয় গাঁথার কাজ করে।
- প্রতিষ্ঠাকাল: সংস্থাটি ১৯৯৫ সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- এটি মোবাইল প্রযুক্তির স্ট্যান্ডার্ড (GSM, 4G, 5G, 6G ইত্যাদি) উন্নয়ন ও প্রচার ও ভবিষ্যৎ প্রযুক্তির বৈশ্বিক মানদণ্ড ও প্রযুক্তিগত নিয়মাবলী নির্ধারণে ভূমিকা রাখে।
- প্রতিটি মোবাইল ফোনের যে একটি সুনির্দিষ্ট ও অনন্য IMEI নম্বর থাকে, সেই গ্লোবাল টাইপ অ্যালোকেশন কোড (TAC) এবং আইএমইআই ডাটাবেজটি মূলত GSMA পরিচালনা ও তদারকি করে।
তথ্যসূত্র: GSMA ওয়েবসাইট। - The Government of Bangladesh earn highest revenue from -.
- Income tax
- Value Added Tax
- Import tax
- Tax on land
• Value Added Tax (VAT):
- Value Added Tax, বা মূল্য সংযোজন কর।
- বাংলাদেশের প্রথম ভ্যাট চালু হয় ১ জুলাই, ১৯৯১ সালে।
- প্রচলিত বিক্রয় কর এবং আবগারি শুল্কের পরিবর্তে আধুনিক কর ব্যবস্থা হিসেবে বাংলাদেশে ভ্যাট প্রবর্তন করা হয়।
- ভ্যাট বা মূসক একটি পরোক্ষ কর।
- ভ্যাট থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়।
- বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আয় আসে আয়কর থেকে।তথ্যসূত্র: NBR ওয়েবসাইট।
- Which of the following locations has been proposed for establishment of IT village of Bangladesh?
- Rajshahi
- Jessore
- Comilla
- Chittagong
• যশোর আইটি পার্ক:
- বাংলাদেশের তথ্যপ্রযুক্তি (IT) খাতের প্রসার ও বিকেন্দ্রীকরণের লক্ষ্যে প্রথমদিকের পরিকল্পনা অনুযায়ী, দেশের প্রথম সারির আইটি ভিলেজ বা সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের জন্য যশোর জেলাকে অন্যতম প্রধান স্থান হিসেবে প্রস্তাব ও নির্বাচিত করা হয়েছিল।
- এর ধারাবাহিকতায় যশোরে ‘যশোর আইটি পার্ক’ সফলভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, যা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আইটি হাব হিসেবে কাজ করছে।
- পার্কটি যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় প্রায় ১২.১৩ একর জমির ওপর অবস্থিত।
- ২০১৭ সালের ১০ ডিসেম্বর সফটওয়্যার টেকনোলজি পার্ক হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উল্লেখ্য,
- ঢাকার মহাখালীতে প্রায় ৪৭ একর জমিতে 'মহাখালী আইটি ভিলেজ' নির্মাণাধীন রয়েছে।
অন্যদিকে,
- রাজশাহী, কুমিল্লা ও চট্টগ্রামে হাই টেক পার্কের প্রকল্প থাকলেও আইটি ভিলেজ প্রকল্প নেই।
তথ্যসূত্র: বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও পত্রিকা। - 'Chandra Deep' is the ancient name of which area of Bangladesh?
- Comilla
- Chittagong
- Barisal
- Dhaka
• চন্দ্রদ্বীপ:
- প্রাচীন যুগে বাংলা কোন একক রাজ্য ছিল না।
- বাংলার বিভিন্ন অংশ তখন অনেকগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল।
- যেমন: পুণ্ড্র, বরেন্দ্র, বঙ্গ, সমতট, চন্দ্রদ্বীপ, হরিকেল, রাঢ় ইত্যাদি।
- বর্তমান বরিশাল জেলা ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখন্ড ও প্রাণকেন্দ্র।
- মধ্যযুগে চন্দ্রদ্বীপ বেশ সমৃদ্ধ ছিল।
- এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।অন্যদিকে,
• সমতট জনপদ বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল জুড়ে বিস্তৃত ছিলো।
• হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিলো।
• বঙ্গ জনপদ বর্তমান ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, বরিশাল অঞ্চল জুড়ে বিরাজমান ছিলো।তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
- Name the first animal to be sent in space:
- Laika, the dog
- Laika, the sheep
- Dolly, the dog
- Dolly, the sheep
• মহাকাশে পাঠানো প্রথম প্রাণী:
- মহাকাশে পাঠানো প্রথম প্রাণীটি ছিল একটি কুকুর, যার নাম লাইকা।
- সোভিয়েত ইউনিয়ন ১৯৫৭ সালের ৩ নভেম্বর তাদের স্পুটনিক-২ নভোযানে করে লাইকাকে পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছিল।
- মানুষ মহাকাশের ওজনহীনতায় বেঁচে থাকতে পারবে কি না, তা পরীক্ষা করার জন্যই লাইকাকে মহাকাশে পাঠানো হয়েছিল।
- মিশন শুরুর কয়েক ঘণ্টা পরেই অতিরিক্ত গরম এবং আতঙ্কের কারণে লাইকা মারা যায়।
- তৎকালীন প্রযুক্তিতে মহাকাশযানকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা ছিল না।
তথ্যসূত্র: i) NASA
ii) Russianspaceweb - At first Bangladesh wins in test match cricket against-
- Zimbabwe
- West Indies
- India
- Sri Lanka
• টেস্ট ক্রিকেটে বাংলাদেশ:
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ২০০০ সালের টেস্ট মর্যাদা লাভ করে।
- বাংলাদেশ টেস্ট ম্যাচে প্রথম জয় পায় ২০০৫ সালে।
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে ১০ নভেম্বর ২০০০ সালে।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পায় জিম্বাবুয়ের বিপক্ষে।
- টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।তথ্যসূত্র: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট, প্রথম আলো।
- Who was the first finance minister of Bangladesh?
- H. M. Qumaruzzaman
- Tajuddin Ahmed
- Captain Monsur Ali
- Dr. A. R. Mallick
• বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী:
- তাজউদ্দীন আহমদ হলেন স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী।
- ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম মন্ত্রিসভায় তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব লাভ করেন।
- স্বাধীন বাংলাদেশে প্রথম অর্থমন্ত্রী হিসেবে তাজউদ্দীন আহমদ ১৯৭২ সালের জানুয়ারি থেকে ১৯৭৩ সালের মার্চ মাস পর্যন্ত দায়িত্ব পালন করেন।
- তিনি ১৯৭২ সালের ৩০ জুন স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেছিলেন।
উল্লেখ্য,
- প্রশ্নে বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী চাওয়া হয়েছে। তাই বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদকে উত্তর হিসাবে নেওয়া হয়েছে।
- তাজউদ্দীন আহমদ ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
অন্যদিকে,
- ক্যাপ্টেন এম মনসুর আলী অস্থায়ী সরকারের সরকারের অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী ছিলেন।
- অর্থাৎ, স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী হলেন তাজউদ্দীন আহমদ।
- মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন এম. মনসুর আলী।তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও প্রথম আলো।।