NRBC Bank PLC - Trainee Assistant Officer Exam Date: 26.10.2024 Faculty Name: Bangladesh Institute of Bank Management (BIBM)
চাকুরী প্রস্তুতি - ব্যাংক · পরীক্ষার সাল ২০২৪
- Which of the following is correct?
- Neither the doctor nor the nurse were available at that time.
- Neither the doctor nor the nurses have available at that time.
- Neither the doctor nor the nurses was available at that time.
- Neither the doctor nor the nurses were available at that time.
• Correct sentence: Neither the doctor nor the nurses were available at that time.
Subject-Verb Agreement অনুযায়ী,
- Either ...... or, Neither….nor, Not only….but also দ্বারা যুক্ত একাধিক subject -এর ক্ষেত্রে verb টি তার নিকটতম subject অনুসারে বসে।
- অর্থাৎ, assertive sentence -এ or, nor, but also -এর পরে singular subject থাকলে singular verb এবং plural subject থাকলে plural verb বসবে।- এখানে যেহেতু, শেষের অংশে the nurses – Plural Noun আছে, তাই plural verb 'were' হবে।
- Structure:
• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favour of the system.• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither Jony nor his friends are going to the beach today. - Which of the following sentences is correct?
- She proceeded as though I not spoken
- She proceeded as though I had not spoken
- She proceeded as though I would not speak
- She proceeded as though I had been not spoken
Explanation:
past indefinite + as if/ as though + past perfect
Correct Answer: She proceeded as though I had not spoken. - Find the odd one out.
- Perennial
- Stationary
- Persistent
- Volatile
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Perennial
English Meaning: Lasting or existing for a long or apparently infinite time; enduring or continually recurring.
Bangla Meaning: দীর্ঘস্থায়ী।
খ) Stationary
English Meaning: Not moving and changing or not intended to be moved.
Bangla Meaning: স্থির; নিশ্চল; অনড়: অপরিবর্তনীয়; স্থানান্তরযোগ্য নয় এমন।
গ) Persistent
English Meaning: Continuing to exist or occur over a prolonged period.
Bangla Meaning: একই অবস্থা বজায় থাকা, অনড় অবস্থান গ্রহণকারী; পুনঃপুন ঘটনশীল।
ঘ) Volatile
English Meaning: Liable to change rapidly and unpredictably.
Bangla Meaning: প্রাণোচ্ছল; নিয়ত পরিবর্তনশীল; চলচিত্ত।
• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে - the odd one is - Volatile.
- Perennial, Stationary এবং Persistent একে অপরের সমার্থক অর্থ প্রকাশ করছে এবং Volatile এদের বিপরীত অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary. - Which of the following spelling is correct?
- bureauciat
- Bureaucracy
- diarehoe
- dilema
• Word-
Bureaucracy- আমলাতন্ত্র; আমলাদের পরিচালিত প্রশাসনিক ব্যবস্থা।
bureaucrat- সরকারি কর্মকর্তা; ক্ষমতাসীন আমলা; আমলাতন্ত্রবাদী ব্যক্তি।
diarrhoea - উদরাময়; পেটের অসুখ; ঘন ঘন পাতলা পায়খানা।
dilemma - উভয়সংকট; এমন অবস্থা যখন দুটি সমান অগ্রহণযোগ্য বা অসুবিধাজনক বিকল্পের একটিকে বেছে নিতে হয়।
Source: Accessible Dictionary. - A clock seen through a mirror, shows quarter past three. What is the correct time shown by the clock?
- 3:15
- 7:15
- 8:45
- 9:45
Question: A clock seen through a mirror, shows quarter past three. What is the correct time shown by the clock?
Solution:
The time quarter past 3 is 3 : 15প্রকৃতপক্ষে সময়
= 11 : 60 - আয়নায় দেখা সময়
= 11 : 60 - 3 : 15
= 8 : 45 - In a group, P is smarter than R. Q is duller than T. P is smarter than T. Who is the smartest?
- P
- R
- Q
- T
Question: In a group, P is smarter than R. Q is duller than T. P is smarter than T. Who is the smartest?
Solution:
In a group,
P is smarter than R. P > R.
Q is duller than T. Q < T.
P is smarter than T. P > T.
∴ P is the smartest. - Which of the following resembles MOCK : IMITATE?
- Condense : Summarize
- Taunt : Challenges
- Adapt : Duplicate
- Satirize : Charm
Analogy: MOCK : IMITATE :: Condense : Summarize.
- Mock এবং Imitate দুটি শব্দ প্রায় একই অর্থের (সমার্থক) — দুটিই "নকল করা" অর্থ বহন করে।
- তেমনি Condense এবং Summarize দুটি শব্দ প্রায় একই অর্থের।
----------
MOCK: কাউকে নিয়ে তামাশা করা; ভেংচানো; ব্যঙ্গ পরিহাস করা; উপহাস করা, নকল করা।
IMITATЕ: অনুকরণ/অনুবর্তন করা।
Options,
ক)
Condense: সংক্ষেপ করা; অল্প কথায় প্রকাশ করা।
Summarize: সংক্ষিপ্ত; সাংক্ষেপিক।খ)
Taunt: কারো অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্যে মন্তব্য; বিদ্রূপ।
Challenges: শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্বযুদ্ধ ইত্যাদিতে আহ্বান।গ)
Adapt: খাপ খাওয়ানো; অভিযোজিত করা।
Duplicate: সদৃশ; অনুরূপ।ঘ)
Satirize: বিদ্রূপাত্মক রচনা দ্বারা আক্রমণ করা; বিদ্রূপের বিষয় করা; বিদ্রূপাত্মকভাবে বর্ণনা করা।
Charm: আকর্ষণীয়তা; মনোহারিতা।- সুতরাং, option বিশ্লেষণ করে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- Condense : Summarize.
- Which of the following is the opposite of the word INHIBIT?
- Encourage
- Curb
- Debar
- Discourage
• Inhibit:
English meaning: to prevent something from happening or make it happen more slowly or less frequently than normal.
Bangla meaning: বাধাগ্রস্ত; প্রতিনিবৃত্ত করা; সংযত/নিয়ত/দমিত করা।
Options,
ক) Encourage:
- উৎসাহিত করা; সাহস দেওয়া; আশ্বস্ত করা।খ) Curb:
- লাগাম; ঘোড়া নিয়ন্ত্রণে রাখতে চোয়ালের নিচে স্থাপিত চেইন।গ) Debar:
- নিবারিত করা; বাইরে রাখা; আইনের সাহায্যে কাউকে কোনো অধিকার থেকে বঞ্চিত করা কিংবা কিছু করা থেকে বিরত রাখা; প্রতিষিদ্ধ করা।ঘ) Discourage:
- নিরুৎসাহিত করা; নিরুদ্যম করা বা আত্মবিশ্বাস কমিয়ে দেওয়া; দমিয়ে দেওয়া।
অপশন বিবেচনা করে দেখা যায়, the opposite of the word INHIBIТ - Encourage.
Source: Accessible Dictionary. - The term ALACRITY is same as-
- Suspicion
- Enthusiasm
- Unwillingly
- Hesitatingly
• Alacrity:
English meaning: great happiness or enthusiasm.
Bangla meaning: উদ্যমপরতা; কর্মচাঞ্চল্য।
Options,
ক) Suspicion:
- সন্দেহ; সংশয়; অবিশ্বাস; বিশ্বাসহীনতা।খ) Enthusiasm:
- প্রবল উৎসাহ।গ) Unwillingly:
- অনিচ্ছায়; অনিচ্ছুকভাবে; অনিচ্ছাপূর্বক; গররাজীভাবে।ঘ) Hesitatingly:
- দ্বিধার সঙ্গে; দ্বিধান্বিতভাবে।
অপশন বিবেচনা করে দেখা যায়, The term ALACRITY is same as- Enthusiasm.
Source: Oxford & Accessible Dictionary. - REPTILE is to LIZARD as FLOWER is to
- Petal
- Stem
- Alligator
- Daisy
REPTILE is to LIZARD as FLOWER is to - Daisy.
এই প্রশ্নটি "জাতি ও উদাহরণ" সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি।
- “Reptile : Lizard” সম্পর্কটি হলো শ্রেণি (category) → উদাহরণ (example).
- অর্থাৎ, Lizard হলো Reptile-এর একটি উদাহরণ।একইভাবে, Flower-এর একটি উদাহরণ হলো - Daisy.
----------
• Reptile:
- সরীসৃপ।
• LIZARD:
- টিকটিকি।
• FLOWER:
- ফুল; কুসুম; পুষ্প; প্রসূন।
Options,
ক) Petal:
- পাপড়ি; দল।খ) Stem:
- বৃক্ষের কাণ্ড; বোঁটা, পাতা, ফুল বা ফলের যে অংশ কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে।গ) Alligator:
- একজাতীয় কুমির, চীনে ও আমেরিকায় দেখা যায়, এদের মুখ কম লম্বাটে এবং কিছুটা ভোঁতা।ঘ) Daisy:
- হলুদ কেন্দ্রবিশিষ্ট (সাধারণত বুনো) ছোট সাদা ফুলবিশেষ; একই প্রজাতির কিংবা অনুরূপ ভিন্ন জাতের ফুল।
Source: Accessible Dictionary. - Complete the sentence with appropriate word: 'The aspiring candidate's performance in the debate all but _______ any hope he may have had of winning the election'.
- Nullifies
- Encourages
- Guarantees
- Accentuates
উত্তর: ক) Nullifies.
Complete sentence: The aspiring candidate's performance in the debate all but nullifies any hope he may have had of winning the election.
Bangla: বিতর্কে প্রার্থীর পারফরম্যান্স, নির্বাচনে জেতার যে সামান্য আশা ছিল, তা প্রায় সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছে।"All but" এই phrase-টির অর্থ হলো "প্রায় সম্পূর্ণভাবে" বা "একেবারে কাছাকাছি"।
- তাই বাক্যে একটি নেতিবাচক অর্থের শব্দ দরকার।• Nullify:
Bangla: রদ/বাতিল/অকার্যকর করা।।
Other options,খ) Encourages:
- উৎসাহিত করা; সাহস দেওয়া; আশ্বস্ত করাগ) Guarantees:
- যেকোনো লেনদেনে স্বীকৃতি শর্তাবলি পূরণের (সাধারণত লিখিত বা মুদ্রিত) অঙ্গীকারঘ) Accentuates:
- শ্বাসাঘাত/জোর দিয়ে উচ্চারণ করা; গুরুত্ব দেওয়া।
Source: Accessible Dictionary. - Fill up the gap of the sentence 'I am accustomed _______ plain living' choosing right preposition.
- to
- of
- in
- by
Complete sentence: I am accustomed to plain living.
• Accustomed to something:
English meaning: familiar with something.
Bangla meaning: কোনো কিছু সম্পর্কে পরিচিত হওয়া বা কোনো কিছু জানা বা অভ্যস্ত হওয়া।Example:
- She quickly became accustomed to his messy ways.
- People have grown accustomed to seeing corporate names on sports arenas.Source: Cambridge Dictionary.
- Which underlined part of the following sentences has an error?
He gave me a ticket so that I may visit the book fair.- gave
- so that
- may visit
- the
উত্তর: গ) may visit.
• Tense এর নিয়মানুযায়ী,
• So that, in order that, that affirmative হলে can/may বসে।
• Affirmative এর ক্ষেত্রে,
- Structure 1: Subject + V1+ So that/ in order that/ that + sub + can/may + verb এর base form.
- Structure 2: Subject + V2+ So that/ in order that/ that + sub + could/might + verb এর base form.
• tense অনুসারে এখানে আগের অংশ যেহেতু past form এ রয়েছে তাই পরের অংশও past form এ বসাতে হবে।
- সে অনুসারে এখানে সঠিক শব্দ হবে - might visit.
Correct sentence: He gave me a ticket so that I might visit the book fair. - Which underlined part of the following sentence has an error?
The most difficult job is to band and then lifting the weight.- The most
- to band
- lifting
- the weight
- Select the appropriate word for expressing the sentence 'One who cannot be corrected'-
- Incurable
- Hardened
- Incorrigible
- Invulnerable
Correct answer: গ) Incorrigible.
Incorrigible:
English meaning: having bad habits that cannot be changed or improved.
Bangla meaning: (ব্যক্তি, তার দোষত্রুটি ইত্যাদি) অশোধনীয়; অশোধ্য; অপ্রতিকার্য।
Other options,
ক) Incurable:
English meaning: not able to be cured.
Bangla meaning: অচিকিৎসা; অন্যরোগ্য; অনিরাময়যোগ্য।খ) Hardened:
English meaning: to become or make something become solid or stiff.
Bangla meaning: শক্ত, মজবুত, কষ্টসহিষ্ণু ইত্যাদি করা বা হওয়া।ঘ) Invulnerable:
English meaning: that cannot be harmed or defeated.
Bangla meaning: আহত বা ক্ষতিগ্রস্ত করা যায় না এমন; অভেদ্য; অবেধ্য; অনাক্রম।
Source: Oxford & Accessible Dictionary. - What is passive form of the sentence "We teach him a good lesson"?
- He is teaching a good lesson by us
- He is being taught a good lesson by us
- He has been taught a good lesson by us
- He is taught a good lesson by us
• প্রশ্ন প্রদত্ত বাক্যে দুইটি object রয়েছে - him and good lesson.
এর voice change দুইভাবে করা সম্ভব -
- He is taught a good lesson by us.
- A good lesson is taught to him by us.Active voice এ double object থাকলে passive করার নিয়ম:
- দুটি object- এর যেকোনটি subject হিসেবে নেয়া হয় (ব্যক্তিবাচক object-টি পরিবর্তন করা ভাল)।
- Tense এবং person-অনুসারে Auxiliary verb বসে।
- Verb-এর past participle বসে।
- অন্য object বসে।
- by বসে।
- active voice-এর subject-টি object হিসেবে লেখা হয়।যেহেতু প্রশ্নে, He is taught a good lesson by us. রয়েছে তাই এটি সঠিক উত্তর।
- Which of the following words is not a singular?
- Every
- Datum
- Agenda
- Each
সঠিক উত্তর: গ) Agenda.
- "Agenda" — এটি Plural শব্দ, Singular নয়।
• Agendum: [singular]
- Meaning: সভার কার্যতালিকা।
- Plural form: agenda, Agendums.
Other options,ক) Every:
- সবসময় Singular Noun-এর আগে বসে → Every student is present.খ) Datum:
- English Meaning: something given or admitted especially as a basis for reasoning or inference
- Bangla Meaning: তথ্য; উপাত্ত।- এর plural form হলো- Data/datums.
ঘ) Each:
- সবসময় Singular অর্থে ব্যবহৃত হয় → Each boy gets a prize. - The phrase "Down-to-earth" means-
- Close to nature
- Soft hearted
- Thrown to the ground
- Realistic
সঠিক উত্তর: ঘ) Realistic.
• Down to earth
- English Meaning: With no illusions or pretensions; practical and realistic; practical, reasonable, and friendly.
- Bangla Meaning: নিরহঙ্কারী, মোহমুক্ত ও বাস্তববাদী।• Ex. Sentence: She's a down-to-earth woman with no pretensions.
- Bangla Meaning: তিনি একজন নিরহঙ্কারী ও বাস্তববাদী মহিলা, যার কোনো আড়ম্বর বা ভান নেই।
Source: Website Lecture. - _____ is a characteristic of _______.
- Classroom, Teacher
- Flaw, Perfection
- Chapter, Novel
- Courage, Hero
সঠিক উত্তর: ঘ) Courage, Hero.
Complete sentence: Courage is a characteristic of a Hero.
অর্থ: সাহস হলো একজন বীরের বৈশিষ্ট্য।
Options,ক) Classroom - শ্রেণিকক্ষ
- Teacher - শিক্ষকখ) Flaw - চিড়; ফাটল
Perfection - উৎকর্ষ বা সাধিত উৎকর্ষগ) Chapter - অধ্যায়; পরিচ্ছেদ।
Novel - উপন্যাস।ঘ) Courage - সাহস; মনোবল।
Hero - বীর; বীরপুরুষ; শূর।
অর্থাৎ, context অনুসারে শূন্যস্থানে কেবল ঘ) অপশনের শব্দদ্বয় মানানসই। - The antonym of the underlined word in the sentences 'The place was indeed grotesque' is
- Good
- Decent
- Filthy
- Congruous
উত্তর: ঘ) Congruous.
• Grotesque
- English Meaning: strange and unpleasant, especially in a silly or slightly frightening way.
- Bangla Meaning: সামঞ্জস্য বা পারম্পর্যহীন; অদ্ভুত; কিম্ভূতকিমাকার; অদ্ভুত ও সামঞ্জস্যহীন বলেই হাস্যকর।
Options,ক) Good:
- ভালো; তুষ্টিকর।খ) Decent:
- যথোচিত; শোভন; শিষ্টাচারসম্মত; যথোপযুক্ত।গ) Filthy:
- নোংড়া; ময়লাযুক্ত।ঘ) Congruous:
- সঙ্গতিপূর্ণ; মানানসই।
---------
Grotesque অর্থ:
- অদ্ভুত ও কুৎসিত,
- বিকৃত, অস্বাভাবিক,
- যা দেখতে অসামঞ্জস্যপূর্ণ ও বিরক্তিকর।Congruous অর্থ:
- সামঞ্জস্যপূর্ণ,
- মানানসই, যুক্তিসঙ্গত।
- এই দুটি শব্দ পরস্পরের সরাসরি বিপরীত। - Her ______ should not be confused with miserliness; as long as I have known her, she has always been willing to assist those who are in need.
- intemperance
- intolerance
- frugality
- diffidence
সঠিক উত্তর: গ) Frugality.
Options,
ক) Intemperance:
- অসংযম; অমিতাচার; পানাসক্তি।খ) Intolerance:
- অসহিষ্ণুতা।গ) Frugality:
- মিতব্যয়িতা।ঘ) Diffidence:
- আত্মপ্রত্যয়হীনতা; অবিশ্বাস।
অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে frugality বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Complete sentence: Her frugality should not be confused with miserliness; as long as I have known her, she has always been willing to assist those who are in need.
অর্থ: তার মিতব্যয়িতাকে কৃপণতার সাথে গুলিয়ে ফেলা উচিত নয়; যতদিন ধরে আমি তাকে চিনি, সে সবসময় অভাবীদের সাহায্য করতে রাজি থেকেছে।
Source: Accessible Dictionary. - Select substitute word of the sentence 'Persistent high inflation combined with high unemployment and saturated demand in an economy'.
- Recession
- Depression
- Stagflation
- Stagnation
সঠিক উত্তর: গ) Stagflation.
"Persistent high inflation combined with high unemployment and saturated demand in an economy."
- অর্থ: "একটি অর্থনীতিতে ক্রমাগত উচ্চ মূল্যস্ফীতি, উচ্চ বেকারত্ব এবং চাহিদার সংকোচন একসাথে বিদ্যমান থাকা।"
- এই তিনটি উপাদান একসাথে মিলেই তৈরি করে — Stagflation.
Stagflation:
English meaning: an economic situation in which prices keep rising but economic activity does not increase.
Bangla meaning: শব্দটি stagnation ও inflation শব্দদ্বয়ের সন্ধিবদ্ধ রূপ-যে বিশেষ সময়সীমার মধ্যে মুদ্রাস্ফীতি দেখা দেয়, কিন্তু উৎপাদন বৃদ্ধি পায় না।
Other options,ক) Recession:
- প্রত্যাহার; পশ্চাদপসরণ।খ) Depression:
- বিষাদ; খেদ; বিষাদগ্রস্ততা; মনমরা ভাব; দীনমনস্কতা।ঘ) Stagnation:
- স্থির বা নিশ্চল হওয়া; বদ্ধ বা স্রোত হীন হওয়া।
Source: Accessible Dictionary. - Find the odd word from the given options.
- Obscure
- Limpid
- Diaphanous
- Crystalline
সঠিক উত্তর: ক) Obscure.
ক) Obscure:
English meaning: not clear and difficult to understand or see.
Bangla meaning: অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্টখ) Limpid:
English meaning: clear and transparent.
Bangla meaning: নির্মল; স্বচ্ছ।গ) Diaphanous:
English meaning: A diaphanous substance, especially cloth, is so delicate and thin that you can see through it.
Bangla meaning: স্বচ্ছ (পোশাক বা বোরকার কাপড়বিষয়ক); নির্মল।ঘ) Crystalline:
English meaning: clear and bright like crystal.
Bangla meaning: স্ফটিকনির্মিত; স্ফটিকসদৃশ; অতি স্বচ্ছ।- খ, গ, ঘ — এই তিনটি শব্দই স্বচ্ছতা/পরিষ্কার (clarity/transparent) অর্থ প্রকাশ করে।
ক) Obscure এর অর্থ উল্টো (অস্পষ্ট)।সঠিক উত্তর: ক) Obscure.
- Which of the following is not equal to 0.0675?
- 67.5 x 10-3
- 6.75 x 10-2
- 0.675 x 10-1
- 0.00675 × 102
Question: Which of the following is not equal to 0.0675?
Solution:
ক) 67.5 × 10-3 = 67.5/103 = 67.5/1000 = 0.0675
খ) 6.75 × 10-2 = 6.75/102 = 6.75/100 = 0.0675
গ) 0.675 × 10-1 = 0.675/101 = 0.675/10 = 0.0675
ঘ) 0.00675 × 102 = 0.675; যা 0.0675 এর সমান নয়।(ঘ) নাম্বারটি সঠিক উত্তর।
- A School has a total of 90 students. There are 30 students taking Physics, 25 taking English, and 13 taking both. Approximately what percentage of the students is taking either Physics or English?
- 32%
- 36%
- 47%
- 51%
Question: A school has a total of 90 students. There are 30 students taking Physics, 25 taking English, and 13 taking both. Approximately what percentage of the students is taking either Physics or English?
Solution:
Students taking physics n(A) = 30
Students taking english n(B) = 25
Students taking both n(A ∩ B) = 13
Students taking either Physics or English n(A ∪ B) = ?We know,
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
= 30 + 25 - 13 = 42Required percentage = (42/90) × 100
= 46.66 %
= 47% approx. - The average temperature for the first 4- days of a week is 40.2° C and that of the last 4-days is 41.3° C. If the average temperature for the whole week is 40.6° C, then the temperature on the fourth day is
- 38.5° C
- 40.8° C
- 41.3° C
- 41.8° C
Question: The average temperature for the first 4 days of a week is 40.2°C and that of the last 4 days is 41.3°C. If the average temperature for the whole week is 40.6°C, then the temperature on the fourth day is
Solution:
প্রথম 4 দিনের মোট তাপমাত্রা = (40.2 × 4)°C
= 160.8 °C
শেষ 4 দিনের মোট তাপমাত্রা = (41.3 × 4)°C
= 165.2°C
∴ সম্পূর্ণ সপ্তাহ বা 7 দিনের মোট তাপমাত্রা = (40.6 × 7)°C
= 284.2°C
∴ চতুর্থ দিনের তাপমাত্রা
= (160.8 °C + 165.2°C ) - 284.2°C [চতুর্থ দিন দুইবার গণনা হয়]
= 326°C - 284.2°C
= 41.8°C - There are two numbers where the sum of twice the first number and thrice the second number is 100. And the sum of thrice the first number and twice the second number is 120. Which is the largest number?
- 32
- 12
- 35
- 14
Question: There are two numbers where the sum of twice the first number and thrice the second number is 100. And the sum of thrice the first number and twice the second number is 120. Which is the largest number?
Solution:
ধরি, প্রথম সংখ্যাটি x
এবং ২ য় সংখ্যাটি y
তাহলে,
2x + 3y = 100.....(1)
3x + 2y = 120.......(2)(1) × 2 - (2) × 3 ⇒
4x + 6y - 9x - 6y = 200 - 360
⇒ - 5x = - 160
∴ x = 32From (1) we get
2x + 3y = 100
⇒ 2 × 32 + 3y = 100
⇒ 64 + 3y = 100
⇒ 3y = 100 - 64
⇒ 3y = 36
∴ y = 12
অর্থাৎ, বড় সংখ্যাটি হচ্ছে 32. - A salesman receives daily wage of Tk. 250 and earns a commission of 15% on all sales he makes. How much worth of sales does he need to make in order to bring his total daily income of Tk. 1,000?
- Tk. 6,000
- Tk. 5,500
- Tk. 5,000
- Tk. 4,500
Question: A salesman receives daily wage of Tk. 250 and earns a commission of 15% on all sales he makes. How much worth of sales does he need to make in order to bring his total daily income of Tk. 1,000?
Solution:
ধরি,
বিক্রয়ের পরিমাণ = x টাকাপ্রশ্ন অনুযায়ী,
দৈনিক মজুরি = 250 টাকা
কমিশন = বিক্রয়ের 15% = 0.15x টাকা
মোট আয় = 1000 টাকাতাহলে সমীকরণ হবে:
250 + 0.15x = 1000
⇒ 0.15x = 1000 - 250
⇒ 0.15x = 750
⇒ x = 750 ÷ 0.15
∴ x = 5000 - In a family the father took 1/4 of the cake and had 3 times as much as each of the other members had. The total number of family member is-
- 3
- 7
- 10
- 12
Question: In a family, the father took 1/4 of the cake and had 3 times as much as each of the other members had. The total number of family member is-
Solution:
ধরি, বাবা সহ পরিবারের সদস্য সংখ্যা x জন
কেক এর পরিমাণ 100 একক
বাবা কেক নিয়েছে = 100 × 1/4 = 25
বাকি আছে = (100 - 25)/x
= 75/x
ATQ,
25 = 3 × 75/x
⇒ 25x = 3 × 75
⇒ x =(3 × 75)/25
⇒ x = 9∴ বাবা সহ পরিবারের সদস্য সংখ্যা = 9 + 1 = 10.
- In 10 years, A will be twice as old as B was 10 years ago. If A is now 9 years older than B, then the present age of B is -
- 19 years
- 29 years
- 39 years
- 49 years
Question: In 10 years, A will be twice as old as B was 10 years ago. If A is now 9 years older than B, then the present age of B is-
Solution:
ধরি, B এর বর্তমান বয়স x বছর
তাহলে, A এর বর্তমানে বয়স হবে (x + 9) years.
10 বছর পর A এর বয়স হবে (x + 9 + 10) = (x + 19) years
10 বছর পূর্বে B এর বয়স (x - 10) years.
এখন,
(x + 19) = 2(x - 10)
⇒ x + 19 = 2x - 20
⇒ x = 19 + 20 = 39 years∴ B এর বর্তমান বয়স 39 years.
- The measurement of a rectangle is 16 feet by 12 feet. What is the area of the smallest circle that can cover this rectangle entirely (so that no part of the rectangle is outside the circle)?
- 100π sq. ft
- 100 sq. ft
- 192 sq. ft
- 128π sq. ft
Question: The measurement of a rectangle is 16 feet by 12 feet. What is the area of the smallest circle that can cover this rectangle entirely (so that no part of the rectangle is outside the circle)?
Solution:

Diameter of the circle = √(162+122)
= √(256 + 144)
= √400
= 20 feet
Radius of the circle = 20/2 = 10 feet∴ Area of the circle = π × 102 = π ×100 = 100π sq feet.
- The perimeter of rectangle is 200 meters. The breadth is 3/7 part of the length. What is the length?
- 30m
- 50m
- 60m
- 70m
Question: The perimeter of rectangle is 200 meters. The breadth is 3/7 part of the length. What is the length?
Solution:
Let
Breadth of rectangle = 3x
Length of rectangle = 7xNow
2(3x + 7x) = 200
⇒ 2× 10x = 200
⇒ 20x = 200
∴ x = 10∴ Length of rectangle = 7 × 10 = 70 m.
- A worker was hired for 7 days. Each day, he was paid Tk. 10 more than what he was paid for the previous day of work. The total amount he has paid in the first 4 days of work equaled the total amount he was paid in the last 3 days. What was his starting pay?
- Tk. 90
- Tk. 138
- Tk. 150
- Tk. 160
Question: A worker was hired for 7 days. Each day, he was paid Tk. 10 more than what he was paid for the previous day of work. The total amount he has paid in the first 4 days of work equaled the total amount he was paid in the last 3 days. What was his starting pay?
Solution:
ধরি,
প্রথম দিনের বেতন = x টাকা
প্রতিদিন বেতন 10 টাকা করে বৃদ্ধি পাচ্ছে,
1ম দিন = x
2য় দিন = x + 10
3য় দিন = x + 20
4র্থ দিন = x + 30
5ম দিন = x + 40
6ষ্ঠ দিন = x + 50
7ম দিন = x + 60
ATQ,
প্রথম ৪ দিনের মোট = শেষ ৩ দিনের মোটপ্রথম ৪ দিনের বেতনের যোগফল,
= x + (x+10) + (x+20) + (x+30)
= 4x + 60শেষ ৩ দিনের বেতনের যোগফল,
= (x+40) + (x+50) + (x+60)
= 3x + 150
ATQ,
4x + 60 = 3x + 150
⇒ x = 150 - 60
⇒ x = 90 - If two jeans and three shirts cost Tk. 4,000 and three jeans and two shirts cost Tk. 3,500. Then how much does a pair of jeans cost?
- Tk. 500
- Tk. 1,000
- Tk. 1,500
- Tk. 2,000
Question: If two jeans and three shirts cost Tk. 4,000 and three jeans and two shirts cost Tk. 3,500. Then how much does a pair of jeans cost?
Solution:
ধরি,
১টি জিন্সের দাম = x টাকা
১টি শার্টের দাম = y টাকাATQ,
2x + 3y = 4000 -------(1)
3x + 2y = 3500 -------(2)
(1) × 3 ⇒
6x + 9y = 12000(2) × 2 ⇒
6x + 4y = 7000(1) - (2) ⇒
⇒ (6x + 9y) - (6x + 4y) = 12000 - 7000
⇒ 5y = 5000
⇒ y = 1000
(2) ⇒
3x + 2y = 3500
⇒ 3x + 2(1000) = 3500
⇒ 3x + 2000 = 3500
⇒ 3x = 1500
∴ x = 500
∴ ১টি জিন্সের দাম = 500 টাকা - If x = y = 2z and xyz = 256, then x = ?
- 2
- 4
- 8
- None
Question: If x = y = 2z and xyz = 256, then x = ?
Solution:
xyz = 256
⇒ (2z) (2z) z = 256
⇒ 4z3 = 256
⇒ z3 = 64
⇒ z = 4∴ x = 2z = (2 × 4) = 8
- One-third of Ratan's investment in National Savings Certificate is equal to one-half of his investment in FDR. If he has Tk. 1,50,000 as total investment, how much he invested in savings certificate?
- Tk. 30,000
- Tk. 50,000
- Tk. 60,000
- Tk. 90,000
Question: One-third of Ratan's investment in National Savings Certificate is equal to one-half of his investment in FDR. If he has Tk. 1,50,000 as total investment. how much he invested in savings certificate?
Solution:
Let saving in National Savings Certificate and FDR be Tk. x and Tk.(150000 - x) respectively.ATQ,
x/3 = (1/2)(150000 - x)
⇒ x/3 = 75000 - x/2
⇒ (x/3) + (x/2) = 75000
⇒ (2x + 3x)/6= 75000
⇒ 5x/6 = 75000
⇒ x = (75000 × 6)/5
∴ x = 90000 - A man bought some eggs of which 10% are rotten. He gives 80% of the remainder to his neighbours. Now he is left out with 36 eggs. How many eggs he bought?
- 40
- 100
- 200
- 72
Question: A man bought some eggs of which 10% are rotten. He gives 80% of the remainder to his neighbours. Now he is left out with 36 eggs. How many eggs he bought?
Solution:
ধরি, মোট ডিম = x টি
10% পচা ডিম
পচা ডিম = 10% of x = 0.1 x
তাহলে ভালো ডিম = 0.9 x
ভালো ডিমের 80% প্রতিবেশীদের দেয়
দেওয়া ডিম = 80% of 0.9 x = 0.72 x∴ অবশিষ্ট ডিম = 0.9x - 0.72 x = 0.18 x
অবশিষ্ট ডিম = 36ATQ,
0.18 x = 36
⇒ x = 36 ÷ 0.18
⇒ x = 200 - A batsman makes a score of 80 runs in the 16th innings and increase average by 3. What is his average after 16 th innings?
- 25
- 29
- 32
- 35
Question: A batsman makes a score of 80 runs in the 16th innings and increase average by 3. What is his average after 16 th innings?
Solution:
ধরি, ১৫ ইনিংস পর্যন্ত ব্যাটসম্যানের গড় রান = xতাহলে ১৫ ইনিংসে মোট রান = 15x
১৬তম ইনিংসে সে 80 রান করে।
এতে তার গড় 3 রান বেড়ে যায়, অর্থাৎ নতুন গড় = x + 3ATQ,
(15x + 80) ÷ 16 = x + 3
⇒ 15x + 80 = 16x + 48
⇒ 80 − 48 = 16x − 15x
∴ x = 32অর্থাৎ ১৫ ইনিংস পর্যন্ত গড় = 32 রান
∴ নতুন গড় = 32 + 3 = 35∴ ১৬তম ইনিংসের পর ব্যাটসম্যানের গড় রান = 35
- The sum of the ages of the father and son is 80 years. If ten years ago, the father was three times that of his son, find the present age of the son.
- 55
- 25
- 15
- 45
Question: The sum of the ages of the father and son is 80 years. If ten years ago, the father was three times that of his son, find the present age of the son.
Solution:
ধরি,
পিতার বর্তমান বয়স = x বছর
ছেলের বর্তমান বয়স = y বছরদেওয়া আছে:
x + y = 80 -------(1)আর, ১০ বছর আগে-
পিতার বয়স = x - 10
ছেলের বয়স = y - 10শর্ত অনুযায়ী:
x - 10 = 3(y - 10)
⇒ x - 10 = 3y - 30
⇒ x = 3y - 20 -----(2)(2) কে (1)-এ বসাই
(3y - 20) + y = 80
⇒ 4y - 20 = 80
⇒ 4y = 100
∴ y = 25
∴ ছেলের বর্তমান বয়স = 25 বছর - Simple interest on a certain sum at the rate of 4.5% p.a. for 4 years and 6 years differs by BDT 216. The sum is-
- BDT 2,100
- BDT 2,400
- BDT 1,800
- None
Question: Simple interest on a certain sum at the rate of 4.5% p.a for 4 years and 6 years differs by BDT 216. The sum is-
Solution:
Let the sum be Tk. P
Simple interest, I = Pnr/100
ATQ,
216 = {(P × 4.5 × 6)/100} - {(P × 4.5 × 4)/100}
⇒ 216 = (27P - 18P)/100
⇒ 21600 = 9P
⇒ P = 21600/9
∴ P = 2400 - If the product of three consecutive integers is 210, then the sum of integers is-
- 14
- 15
- 18
- 21
Question: If the product of three consecutive integers is 210, then the sum of integers is-
Solution:
Given,
Product of three numbers = 210
210 = 2 × 3 × 5 × 7 = 5 × 6 × 7.
So, the three consecutive integers are 5, 6 and 7.∴ The sum of integers = 5 + 6 + 7 = 18
- In a right triangle, the length of one of the legs is 3 and the length of the hypotenuse is 5. What is the length of the other leg?
- 4
- 8
- 16
- None
Question: In a right triangle, the length of one of the legs is 3 and the length of the hypotenuse is 5. What is the length of the other leg?
Solution:
সমকোণী ত্রিভুজের অতিভুজ = 5
সমকোণ সংলগ্ন এক বাহু = 3
সমকোণ সংলগ্ন অপর বাহু = aপ্রশ্নমতে,
a2 + 32 = 52
বা, a2 + 9 = 25
বা, a2 = 25 - 9
বা, a2 = 16
বা, a2 = 42
∴ a = 4 - If PALE is coded as 2134, EARTH is coded as 41590, then how can PEARL be coded in that language?
- 23430
- 24530
- 24413
- 24153
Question: If PALE is coded as 2134, EARTH is coded as 41590, then how can PEARL be coded in that language?
Solution:
P → 2
A → 1
L → 3
E → 4এবং
E → 4
A → 1
R → 5
T → 9
H → 0∴ PEARL → 24153.
- Which number should come next in this series? 25, 24, 22, 19, 15, _______
- 14
- 5
- 30
- 10
Question: Which number should come next in this series? 25, 24, 22, 19, 15, _______
Solution:
25 - 24 = - 1
24 - 22 = - 2
22 - 19 = - 3
19 - 15 = - 4এখানে প্রতিবার ক্রমান্বয়ে 1, 2, 3, 4 করে করে কমছে।
তাই, পরবর্তী ধাপে কমবে 5,
⇒ 15 - 5 = 10
∴ পরবর্তী সংখ্যা = 10. - If 'Heart' in related to 'Sentiment', then in the same way 'Head' is related to
- Thinking
- Hair
- Brain
- Memory
Question: If 'Heart' in related to 'Sentiment', then in the same way 'Head' is related to-
Solution:
'Heart' ধারণ করে 'Sentiment(হৃদয়ানুভূতি)',
'Head' ধারণ করে Thinking (চিন্তা, ভাবনা),- hair, brain and memory একই ধরণের অর্থবহ ভাবনা প্রকাশ করে না।
- If 653042 stands for VOLUME the 4532 stands for-
- MOLE
- MLEU
- VOLU
- MELU
Question: If 653042 stands for VOLUME the 4532 stands for-
Solution:
দেওয়া আছে:
653042 = VOLUMEএখন অক্ষর অনুযায়ী মিলাই:
6 → V
5 → O
3 → L
0 → U
4 → M
2 → E
অর্থাৎ কোড ম্যাপিং:
6 = V, 5 = O, 3 = L, 0 = U, 4 = M, 2 = E
এখন 4532 এর মান বের করি:
4 → M
5 → O
3 → L
2 → E
∴ 4532 = MOLE. - A watch was correct at noon, after which it started to lose 17 minutes per hour and stopped completely at 2.52 pm. What is the correct time now?
- 3.30 pm
- 4.00 pm
- 4.30 pm
- 5.00 pm
Question: A watch was correct at noon, after which it started to lose 17 minutes per hour and stopped completely at 2.52 pm. What is the correct time now?
Solution:
At noon হলো দুপুর ১২টা
ঘড়িটি 2.52 টায় বন্ধ হয়ে যায়
১২টা থেকে 2.52 টা হলো = 172 মিনিট চলেপ্রতি ঘণ্টায় ঘড়িটি চলে = 60 - 17 = 43 মিনিট
১৭২ মিনিট প্রকৃত সময় অতিবাহিত হয় = 172/43 = 4 ঘণ্টা
এখন প্রকৃত সময় = 12টা + 4 ঘণ্টা = 4টা - Watch is to time, as barometer is to ______
- Temperature
- Atmospheric Pressure
- Chemical Energy
- Solar Energy
Question: Watch is to time, as barometer is to ______
Solution:
Watch (ঘড়ি) দিয়ে Time সময় পরিমাপ করা হয়।
- Barometer দিয়ে air pressure (বায়ুচাপ) মাপা হয়। - M and F are married couple. A and B are sisters, A is the sister of F. Who is B to M?
- Sister
- Sister-in-law
- Niece
- Daughter
Question: M and F are married couple. A and B are sisters, A is the sister of F. Who is B to M?
Solution:
দেওয়া তথ্যগুলো ধাপে ধাপে দেখি-M এবং F স্বামী-স্ত্রী
A এবং B দুইজন বোন,
A হলো F-এর বোন,
অর্থাৎ, A এবং B দুজনই F-এর বোনযেহেতু F হলো M-এর স্ত্রী, তাই F-এর বোনেরা (A ও B) হবে M-এর শ্যালিকা (sister-in-law).
- Find the minimum number of straight lines required to make the given figure.

- 12
- 14
- 16
- 17
Question: Find the minimum number of straight lines required to make the given figure.

Solution:
Required straight lines: AB, KL, DC, AC, BD, AD, EF, GH, IJ, BC, GK, GL, HK, HL = 14. - (51-60) Choose the correct answer.
51. Which of the following countries is the closest competitor of Bangladesh in the global RMG business?- India
- China
- Vietnam
- Sri Lanka
» Vietnam, a close competitor to Bangladesh RMG.
» বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) তথ্য অনুযায়ী, ২০২৪ সালেও চীন বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ এবং মোট বাজারের ২৯.৬৪ শতাংশ দখল করেছে। ২০২৪ সালে দেশটি ১৬৫.২৪ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে।
» বাংলাদেশ চীনের পরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেএবং ৩৮.৪৮ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে। এই রপ্তানি মূল্য ২০২৪ সালে মোট বৈশ্বিক বাজারের ৬.৯০ শতাংশ ছিল।
» ২০২৪ সালে তৃতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ ভিয়েতনাম। দেশটি ২০২৪ সালে ৩৩.৯৪ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে।
উল্লেখ্য,
- চীনের সাথে বাংলাদেশের রপ্তানি মূল্যের পার্থক্য অনেক বেশি হওয়ায় চীন বাংলাদেশের নিকটবর্তী প্রতিযোগি রাষ্ট্র নয়.
উৎস:
i) প্রথম আলো.
ii) The daily Star. - 1 kilogram is equal to-
- 2.21 Ibs
- 2.32 Ibs
- 2.00 Ibs
- 1.89 Ibs
কিলোগ্রাম (kg) কে পাউন্ডে (lbs) রূপান্তর করার নির্দিষ্ট মান হলো:
» 1 kg = 2.20462 lbs» এটি সাধারণত সহজ করার জন্য ≈ 2.21 lbs ধরা হয়।
উৎসঃ worldometers. - Qatar is located in-
- Western Asia
- Northern Asia
- East Asia
- South Asia
কাতার:
- এটি পশ্চিম এশিয়ার একটি দেশ।
- আয়তন: ৪,৪৯৩ বর্গ মাইল (১১,৬৩৭ বর্গ কিমি)।
- রাজধানী: দোহা।
- ভাষা: আরবি (অফিসিয়াল), ইংরেজি।
- ধর্ম: ইসলাম (সরকারি; প্রধানত সুন্নি)।
- মুদ্রা: কাতার রিয়াল।
- পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদের জন্য কাতার পরিচিত এবং এটি বিশ্বের অন্যতম বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ।
» পশ্চিম এশিয়ার ১৮টি দেশ :
- আর্মেনিয়া।
- আজারবাইজান।
- বাহরাইন।
- সাইপ্রাস।
- জর্জিয়া।
- ইরাক।
- ইসরায়েল।
- জর্ডান।
- কুয়েত।
- লেবানন।
- ওমান।
- কাতার।
- সৌদি আরব।
- ফিলিস্তিন রাষ্ট্র।
- সিরিয়া।
- তুরস্ক।
- সংযুক্ত আরব আমিরাত।
- ইয়েমেন।
উৎস: worldatlas and britannica. - Which of the following is the hardest rock?
- Granite
- Coal
- Chalk
- Diamond
- ডায়মন্ড হলো কার্বনের একটি স্ফটিক রূপভেদ, যা পৃথিবীর অন্যতম কঠিন পদার্থ হিসেবে পরিচিত।
- এর কঠোরতার প্রধান কারণ হলো কার্বন পরমাণুগুলোর মধ্যে শক্তিশালী কোভালেন্ট বন্ধন।
• কোভালেন্ট বন্ধন:
- প্রতিটি কার্বন পরমাণু তার চারটি ভ্যালেন্স ইলেকট্রনের মাধ্যমে চারটি অন্যান্য কার্বন পরমাণুর সঙ্গে শক্তিশালী C-C কোভালেন্ট বন্ধন তৈরি করে।
- ফলে এটি একটি ত্রিমাত্রিক (3D) জালিকা কাঠামো তৈরি করে।
- এই বন্ধনগুলো অত্যন্ত শক্তিশালী, তাই ডায়মন্ড খুব কঠিন এবং এটি সহজে ভাঙে না বা চ্যাপ্টা হয় না।
অন্যদিকে,
» Granite (গ্রানাইট):
গ্রানাইট একটি কঠিন আগ্নেয় শিলা, যা কোয়ার্টজ, ফেল্ডস্পার ও মাইকা দ্বারা গঠিত। এটি শক্ত হলেও ডায়মন্ডের মতো অতটা কঠিন নয়।» Coal (কয়লা):
এটি একটি পাললিক শিলা (Sedimentary Rocks) । এটি তুলনামূলকভাবে নরম এবং সহজেই ভেঙে যায়।» Chalk (চক):
চক খুবই নরম অবসাদী শিলা, যা প্রধানত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত। এটি সহজেই গুঁড়ো হয়ে যায়, তাই এটি সবচেয়ে নরমগুলোর একটি।
উৎস: রসায়ন, একাদশ-দ্বাদশ শ্রেণি ও ব্রিটানিকা। - Which one is the top country in terms of per capita greenhouse gas emission?
- Japan
- China
- USA
- Brazil
- অপশন অনুযায়ী সঠিক উত্তর- USA.
- ২০২৫ সালে প্রকাশিত ইডগার (EDGAR)–এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বের গ্রিনহাউস গ্যাস নির্গমনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৩.২ গিগাটন CO₂–সমতুল্য।
• মার্কিন যুক্তরাষ্ট্র:
- ২০২৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বের মোট নির্গমনের ১১.১১ শতাংশ অবদান রেখেছে। পরিবহন খাতে জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা ও গ্যাসের ব্যবহার দেশটির প্রধান নির্গমন উৎস। ভোক্তা সংস্কৃতি, শিল্পোন্নয়ন, বাড়তি ভ্রমণ ও জ্বালানির চাহিদা এই নির্গমন আরও বাড়িয়েছে।
- মাথাপিছু গ্রিন হাউস গ্যাস নির্গমন-17.34 টন।
• চীন :
- চীন এখনও বিশ্বের সবচেয়ে বড় নির্গমনকারী দেশ। ২০২৪ সালে দেশটি প্রায় ১৫,৫৩৬.১০ মেগাটন CO₂–সমতুল্য গ্যাস নির্গমন করেছে, যা বিশ্বের নির্গমনের ২৯.২০ শতাংশ। শিল্প খাত, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও নির্মাণ শিল্পে ব্যাপক জ্বালানি ব্যবহার চীনের নির্গমনকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে।
- মাথাপিছু গ্রিন হাউস গ্যাস নির্গমন- 10.81 টন।
অন্যদিকে,
• জাপান:
- মাথাপিছু গ্রিন হাউস গ্যাস নির্গমন- 8.52 টন।
• ব্রাজিল:
- মাথাপিছু গ্রিন হাউস গ্যাস নির্গমন- 5.93 টন।
উল্লেখ্য,
» ওয়ার্ল্ড মিটার অনুসারে, বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি মাথাপিছু গ্রিন হাউস গ্যাস নির্গমনকারী দেশ = পালাউ।
- Palau: মাথাপিছু গ্রিন হাউস গ্যাস নির্গমন- 66.69 টন।
উৎস: EDGAR website ও worldometer. - The Sustainable Development Goals (SDGs) consist of ______ goals.
- 27
- 21
- 17
- 30
» টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
তথ্যসূত্র: SDG ওয়েবসাইট। - The famous Satire 'Gulliver's Travel' was written by-
- K. Rowling
- Jonathan Swift
- William Shakespeare
- Jane Austen
Gulliver's Travels:
- গালিভার্স ট্রাভেলস (Gulliver's Travels) হলো জোনাথন সুইফটের (Jonathan Swift) লেখা ১৭২৬ সালে প্রকাশিত একটি বিখ্যাত ইংরেজি উপন্যাস।
- এটি একটি ব্যঙ্গাত্মক রচনা।
- এখানে লেমুয়েল গালিভার নামক একজন চরিত্রের চারটি কাল্পনিক ভ্রমণের গল্প বর্ণনা করা হয়।
- প্রতিটি ভ্রমণে তিনি অদ্ভুত ও কল্পনাপ্রসূত দেশে যান, যেখানে তিনি বিভিন্ন সমাজ ও সংস্কৃতির সম্মুখীন হন।
⇒ প্রধান ভ্রমণ ও বিষয়বস্তু:
- লিলিপুট: ছোট মানুষের দেশ, যেখানে গালিভার দৈত্যের মতো। এটি রাজনৈতিক ব্যঙ্গ, ক্ষমতার অপব্যবহার ও মানব প্রকৃতির উপর কটাক্ষ।
- ব্রবডিংনাগ: দৈত্যদের দেশ, যেখানে গালিভার খুব ছোট। এটি মানুষের শারীরিক ও নৈতিক দুর্বলতার উপর আলোকপাত করে।
- ল্যাপুটা ও অন্যান্য দ্বীপ: উড়ন্ত দ্বীপে বৈজ্ঞানিক ও দার্শনিক ব্যঙ্গ, যা অতিরিক্ত বুদ্ধিবৃত্তিকতার সমালোচনা করে।
- হুইনহ্নমদের দেশ: যেখানে বুদ্ধিমান ঘোড়ারা শাসন করে এবং মানুষের মতো প্রাণী (ইয়াহু) অসভ্য। এটি মানব প্রকৃতির অন্ধকার দিক তুলে ধরে।
উল্লেখ্য,
- ১৬৬৭ খ্রিস্টাব্দের ৩০শে নভেম্বর আয়ারল্যান্ডের ডাবলিন শহরে জোনাথন সুইফট জন্মগ্রহণ করেন।
- পিতারও নাম জোনাথন সুইফট।
- পিতার মৃত্যুর কয়েক মাস পরে পুত্র জোনাথন সুইফট জন্মগ্রহণ করেন।
- জোনাথন সুইফট ধর্মযাজক ছিলেন কিন্তু ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের সমর্থক ছিলেন বলে তিনি নিপীড়িত হয়ে দেশ ত্যাগ করে আয়ারল্যান্ডে এসে বসবাস করতে আরম্ভ করেন।
উৎস: Britannica. - What is the name of the river that does not cross by any bridges?
- Yangtze
- Amazon
- Nile
- Mwogo
• আমাজন নদী (Amazon River) পৃথিবীর অন্যতম দীর্ঘতম ও বৃহত্তম নদী, যার দৈর্ঘ্য প্রায় ৪,৩০০ মাইল (৬,৯২০ কিমি)। এত বিশাল দৈর্ঘ্য সত্ত্বেও, আশ্চর্যজনকভাবে, এই নদীর উপর একটিও স্থায়ী সেতু নেই।
অন্যদিকে,
- নীল নদ: এই নদীর উপর বহু সেতু রয়েছে, যেমন কায়রোর কাসর এল নীল ব্রিজ (Qasr El Nil Bridge) এবং ৬ অক্টোবর ব্রিজ (6th October Bridge)। Egypt Tours Plus+2Wikipedia+2Wikipedia+2
- হোয়াংহো (হলুদ নদী): চীনের এই নদীর উপরও বহু সেতু রয়েছে, যেমন জিনান হলুদ নদী ব্রিজ (Jinan Yellow River Bridge)।
উৎস: ওয়ার্ল্ড এটলাস ও ব্রিটানিকা। - The Designer of the National Martyrs Monument is -
- Syed Mainul Hasan
- Hamidur Rahman
- Shaymol Chowdhury
- Syed Abdullah Khalid
» জাতীয় শহীদ স্মৃতিস্তম্ভের নকশাকার হলেন - সৈয়দ মইনুল হোসেন।
জাতীয় স্মৃতিসৌধ:
- ঢাকার সাভার থানার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত।
- বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য এ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।
- বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ 'সম্মিলিত প্রয়াস' নামেও পরিচিত।
- ১৯৮২ সালের ১৬ ডিস্বেম্বর আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয়।
- এর স্থপতি সৈয়দ মইনুল হোসেন।
- স্মৃতিসৌধের সর্বোচ্চ উচ্চতা ১৫০ ফুট।
- জাতীয় স্মৃতিসৌধে সাতটি ফলক রয়েছে, যা বাঙালির মুক্তি সংগ্রামের সাতটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট কে নির্দেশ করে।
- পর্যায়গুলো হলো :
১. ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
২. ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচন।
৩. ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন।
৪. ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন।
৫. ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন।
৬. ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং
৭. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ।
উৎস: বাংলাপিডিয়া। - Time difference of Bangladesh with 'Greenwich Mean Time' is -
- 6 hours
- 12 hours
- 18 hours
- 24 hours
গ্রিনিচ মান:
- গ্রিনিচ মানমন্দির যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- এর উপর দিয়ে মূল মধ্যরেখা বা শূন্য ডিগ্রী দ্রাঘিমারেখা গিয়েছে।
- ১৮৮৪ সালের ১ নভেম্বর জিএমটি আন্তর্জাতিকভাবে প্রমাণ সময় হিসেবে গৃহিত হয় ৷
- তবে ১৯৭২ সালে GMT এর পরিবর্তে আন্তর্জাতিক প্রমাণ সময় হিসেবে UTC (Coordinated Universal Time) গৃহিত হয়।
- গ্রিনিচ মানমন্দির অফিসিয়াল টাইম জোন হিসেবে ব্যবহৃত হয়।
- বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের গ্রিনিচ মানমন্দিরের সময়ের পার্থক্য +৬ ঘণ্টা। অর্থাৎ, ৬ ঘণ্টা আগে।
- পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
- সেজন্যে বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ x ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘণ্টা।
- গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোর সময় গ্রিনিচের থেকে এগিয়ে থাকে।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।