বিগত সালে অনুষ্ঠিত হওয়া প্রাইভেট ব্যাংকের মূল প্রশ্নের প্র্যাক্টিস - Jul 27
চাকুরী প্রস্তুতি - ব্যাংক · পরীক্ষার সাল ২০২৫
- 'অতিশয়' দ্যোতনা সৃষ্টি করে নিচের কোন উপসর্গ?
- পরাজয়- পরা
- প্রকোপ-প্র
- পরাবাস্তব-পরা
- প্রগতি-প্র
উপসর্গ:
- যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে।
- অজনা = অ + জানা
- অভিযোগ = অভি + যোগ- উপসর্গের নিজের কোনো অর্থ নেই।
- কিন্তু নতুন নতুন অর্থবোধক তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- এজন্য বলা হয় - উপসর্গের অর্থ নেই, কিন্ত অর্থ দ্যোতনা তৈরি করার ক্ষমতা আছে।'পরা' উপসর্গ:
- আতিশয় অর্থে - পরাবাস্তব।
- বিপরীত অর্থে - পরাজয়, পরাভব।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)। - বড় দাদা > বড়দা - কী ধরনের ধ্বনি পরিবর্তন?
- অন্তর্হতি
- ব্যঞ্জনবিকৃতি
- বিষমীভবন
- ব্যঞ্জনচ্যুতি
ব্যঞ্জনচ্যুতি:
- পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পায়, এরূপ লোপকে বলা হয় ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি ।
যেমন:
- বউদিদি > বউদি,
- বড়দাদা > বড়দা,
- ছোটদাদা > ছোটদা ইত্যাদি।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
- মধ্যগত স্বরসঙ্গতির উদাহরণ কোনটি?
- জিলিপি
- মুজো
- মেলামেশা
- তুলো
মধ্যগত স্বরসঙ্গতি:
- আদ্যস্বর ও অন্ত্যস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যগত স্বরসঙ্গতি হয়।
যেমন- বিলাতি > বিলিতি, জিলাপি > জিলিপি।
অন্যদিকে,
অন্যোন্য স্বরসঙ্গতি:
- আদ্য ও অন্ত্য দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে অন্যোন্য স্বরসঙ্গতি হয়।
যেমন: মোজা > মুজো।
চলিত বাংলায় স্বরসঙ্গতি:
- গিলা > গেলা, মিলামিশা > মেলামেশা, মিঠা > মিঠে, ইচ্ছা > ইচ্ছে ইত্যাদি।
- পূর্বস্বর উ-কার হলে পরবর্তী স্বর ও-কার হয়। যেমন: মুড়া > মুড়ো, চুলা > চুলো ইত্যাদি।
- বিশেষ নিয়মে- উড়ুনি > উড়নি, এখনি > এখুনি হয়।
প্রগত স্বরসঙ্গতি:
- আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসঙ্গতি হয়।
যেমন:
- মুলা > মুলো;
- শিকা > শিকে;
- তুলা > তুলো।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
- 'দেশে-বিদেশে' ভ্রমণ সাহিত্যের রচয়িতা-
- অন্নদাশঙ্কর রায়
- জসীমউদ্দীন
- রবীন্দ্রনাথ ঠাকুর
- সৈয়দ মুজতবা আলী
'দেশে বিদেশে' ভ্রমণকাহিনি:
- সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ। গ্রন্থটি ১৯৪৯ সালে প্রকাশিত হয়।
- নিজে বিভিন্ন দেশে বিশেষত কাবুলে অবস্থান ও ভ্রমণ করে যে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছেন, তার পরিচয় আছে এই গ্রন্থে।
- এর ভাষা সহজ, উপস্থাপনায় সাবলীলতা ও আড্ডার মেজাজ আছে।
- রাজনৈতিক ঝোড়ো হাওয়া, সাধারণ মানুষের জীবন, সাংস্কৃতিক জীবনের নানা পরিচয়, অপরিচিত দেশের নানা বৈশিষ্ট্য সব ফুটে উঠেছে এক অপূর্ব আন্তরিক ভঙ্গিতে।
- গ্রন্থটির রচনাশৈলী অসাধারণ বলে প্রথম গ্রন্থেই মুজতবা আলী পাঠকহৃদয় জয় করেন।• সৈয়দ মুজতবা আলী:
- ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তাঁর পৈতৃক নিবাস ছিল মৌলভীবাজারের উত্তরসুর গ্রামে।
- তিনি ছিলেন শিক্ষাবিদ ও সাহিত্যিক।
- তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৬ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
- সৈয়দ মুজতবা আলী 'দেশে বিদেশে' গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যাঙ্গনে প্রথম প্রবেশ ও প্রতিষ্ঠা লাভ করেন। কাবুলে অবস্থানের বাস্তব অভিজ্ঞতা ও অন্তরঙ্গ উপলব্ধির ফসল এই গ্রন্থখানি।
- তিনি কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।
- ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় তাঁর মৃত্যু হয়।• তাঁর রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য,
- শবনম।• তাঁর রচিত রম্য-রচনা:
- পঞ্চতন্ত্র,
- ময়ূরকণ্ঠী।• তাঁর রচিত ছোটগল্পগ্রন্থ:
- চাচা-কাহিনী,
- টুনি মেম।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
- 'পথিক, তুমি পথ হারাইয়াছ' কোন উপন্যাসে উল্লেখ আছে?
- দুর্গেশনন্দিনী
- রাজসিংহ
- বিষবৃক্ষ
- কপালকুণ্ডলা
• 'পথিক, তুমি পথ হারাইয়াছ।'- এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'কপালকুণ্ডলা' উপন্যাসে উল্লেখ আছে।
- এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ।'কপালকুণ্ডলা' উপন্যাস:
- বাংলা সাহিত্যের প্রথম রোমান্সধর্মী উপন্যাস।
- অরণ্যে এক কাপালিক-পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে এই উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে।
- সামাজিক সংস্কারের সঙ্গে অপরিচিতা এই নারীর নবকুমারের সঙ্গে বিয়ে এবং কপালকুণ্ডলার সমাজবন্ধনের সঙ্গে দ্বন্দ্ব এই কাহিনির মূল ঘটনা।এই উপন্যাসের বিখ্যাত উক্তি:
- 'পথিক, তুমি পথ হারাইয়াছ।’ কপালকুণ্ডলা নবকুমারকে বলে।
- 'তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?'
- 'প্রদীপ নিবিয়া গেল।'বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
- তাঁর রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫)।
তাঁর রচিত উপন্যাস:
- দুর্গেশনন্দিনী,
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ ইত্যাদি।উৎস: বাংলাপিডিয়া; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
- Fill in the blanks (Questions 16–20) :
16) After sitting in the sink for several days, the dirty food encrusted dishes became ______.- malodorous
- prevalent
- imposing
- perforated
• Correct sentence: After sitting in the sink for several days, the dirty-food encrusted dishes became malodorous.
- Bangla meaning: কয়েক দিন ধরে সিঙ্কে পড়ে থাকার পর, খাবারের ময়লা লেগে থাকা নোংরা থালা-বাসন গুলো দুর্গন্ধযুক্ত হয়ে গেল।• উল্লিখিত অপশনগুলো,
ক) malodorous - দুর্গন্ধ; দুর্গন্ধযুক্ত।খ) prevalent - সাধারণ; ব্যাপক।
গ) imposing - আকার, প্রকার, চেহারা ইত্যাদির দরুন মনে দাগ কাটে এমন।
ঘ) perforated - সচ্ছিদ্র; ছিদ্রবহুল; ফুটো করা।
- অপশনগুলো বিবেচনা করলে দেখা যায় শূন্যস্থানে malodorous বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
- Fill in the blanks (Questions 16–20) :
17) Giulia soon discovered the source of the ______ smell in the room; a week old tuna sandwich, that one of the children had hidden in the closet.- quaint
- fastidious
- clandestine
- fetid
• Correct sentence: Giulia soon discovered the source of the fetid smell in the room; a week old tuna sandwich, that one of the children had hidden in the closet.
- Bangla meaning: জিউলিয়া শিগগিরই ঘরের দুর্গন্ধের উৎস খুঁজে পেল—এক সপ্তাহের পুরোনো একটি টুনা স্যান্ডউইচ, যা শিশুদের একজন আলমারির ভেতরে লুকিয়ে রেখেছিল।• উল্লিখিত অপশনগুলো:
ক) quaint - অদ্ভুত কিন্তু আকর্ষক; খেয়ালি।খ) fastidious - খুঁতখুঁতে; দোষ ধরতে তৎপর।
গ) clandestine - গোপন; গুপ্ত।
ঘ) fetid - তীব্র দুর্গন্ধযুক্ত; পচা গন্ধবিশিষ্ট।
- অপশনগুলো বিবেচনা করলে দেখা যায় শূন্যস্থানে fetid বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.
- Fill in the blanks (Questions 16–20) :
18) After making — remarks to the President, the reporter was not invited to return to the White House pressroom.- hospitable
- itinerant
- enterprising
- irreverent
• Correct sentence: After making irreverent remarks to the President, the reporter was not invited to return to the White House pressroom.
- Bangla meaning: রাষ্ট্রপতিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করায়, ওই সাংবাদিককে আর হোয়াইট হাউসের প্রেসরুমে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
• উল্লিখিত অপশনগুলো,
ক) hospitable - অতিথিপরায়ণ; অতিথিবৎসল; অতিথিপ্রিয়।খ) itinerant - স্থান থেকে স্থানান্তরে ভ্রমণশীল; পরিভ্রমী; আটমান; পর্যটনশীল।
গ) enterprising - উদ্যোগী।
ঘ) irreverent - শ্রদ্ধাহীন; ভক্তিহীন; অসম্মানজনক।
- অপশনগুলো বিবেচনা করলে দেখা যায় শূন্যস্থানে irreverent বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.
- Fill in the blanks (Questions 16–20) :
19) With her ________ eyesight, Krystyna spotted a trio of deer on the hillside and she reduced the speed of her car.- inferior
- keen
- impressionable
- ductile
• Correct sentence: With her keen eyesight, Krystyna spotted a trio of deer on the hillside and she reduced the speed of her car.
- Bangla meaning: তীক্ষ্ণ দৃষ্টিশক্তির সাহায্যে ক্রিস্টিনা পাহাড়ের ঢালে তিনটি হরিণ দেখতে পান, তাই তিনি গাড়ির গতি কমিয়ে দেন।
• উল্লিখিত অপশনগুলো,
ক) inferior - নিকৃষ্ট; অধস্তন; ন্যূন; হীন।খ) keen - তীক্ষ্ণ; তীব্র; প্রখর।
গ) impressionable - সহজে প্রভাবিত হয় এমন; সহজপ্রবণ; কাঁচা।
ঘ) ductile - সহজে পরিবর্তন করা যায় এমন।
• Oxford dictionary অনুসারে highly developed sense হিসেবে keen ব্যবহার করা যায়।
- Keen - (of a sense) highly developed.
- Example: 'I have keen eyesight'.- তাই, অপশনগুলো বিবেচনা করলে দেখা যায় শূন্যস্থানে keen বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary. - Fill in the blanks (Questions 16–20) :
20) Johan argued, "If you know about a crime but don't report it, you are ______ in that crime because you allowed it to happen."- acquitted
- steadfast
- tenuous
- complicit
• Correct sentence: Johan argued, "If you know about a crime but don't report it, you are complicit in that crime because you allowed it to happen."
- Bangla meaning: তুমি যদি কোনো অপরাধের কথা জেনেও তা রিপোর্ট না করো, তাহলে সেই অপরাধে তুমিও জড়িত বলে গণ্য হবে; কারণ তুমি অপরাধটি ঘটতে দিয়েছ।
• উল্লিখিত অপশনগুলো,
ক) acquitted - অভিযোগ থেকে খালাসপ্রাপ্ত।
খ) steadfast - দৃঢ়; অবিচলিত; অপরিবর্তিত।
গ) tenuous - ক্ষীণ; সরু।
ঘ) complicit - অন্যায় ও অপরাধে জড়িত।
• অপশনগুলো বিবেচনা করলে দেখা যায় শূন্যস্থানে complicit বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary. - Synonym of JOVIAL is-
- incredulous
- merry
- revolting
- dizzy
• Jovial (Adjective):
- English meaning: Indicative of or marked by high spirits or good humor.
- Bengali meaning: হাসিখুশি; আমুদে; আনন্দপূর্ণ।
• উল্লিখিত অপশনগুলো,
ক) Incredulous - অপ্রত্যয়ী; অবিশ্বাসী।
খ) Merry - উল্লসিত; উৎফুল্ল; হাসিখুশি; আনন্দময়।
গ) Revolting - ঘৃণ্য; বিরক্তিকর।
ঘ) Dizzy - মাথা ঝিমঝিম করছে এমন; মানসিকভাবে বিহ্বল; হতবুদ্ধি।
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "JOVIAL" is - Merry.Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
- Synonym of EDUCE is -
- demand
- unlawful
- ideal
- elicit
• EDUCE (Verb):
- English meaning: To bring out (something, such as something latent).
- Bangla meaning: (1) নিষ্কাশন করা; বের করা; টেনে বের করা। (2) অনুমান করা; যৌক্তিকভাবে সিদ্ধান্তে আসা।
• উল্লিখিত অপশনগুলো,
ক) demand - চাহিদা; দাবি।খ) unlawful - বেআইনি; আইনবিরুদ্ধ; বিধিবহির্ভূত।
গ) ideal - পরোৎকর্ষের ধারণাকে পরিতৃপ্ত করে এমন; আদর্শ।
ঘ) elicit - কোনো কিছু টেনে বের করা অথবা কাউকে কোনো কিছু প্রকাশে বাধ্য করা।
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "EDUCE" is - elicit.
Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.
- Antonym of LUMINOUS is-
- clear
- dim
- clever
- brittle
• Luminous (Adjective):
- English meaning: Shining in the dark; giving out light.
- Bangla meaning: আলোকোজ্জ্বল; উজ্জ্বল।
• উল্লিখিত অপশনগুলো,
ক) clear - স্বচ্ছ; নির্মল; উজ্জ্বল; পরিষ্কার।খ) dim - অনুজ্জ্বল; অস্পষ্ট; মৃদু।
গ) clever - চালাক; চতুর; দক্ষ।
ঘ) brittle - ভঙ্গুর; শক্ত অথচ সহজে ভাঙা যায় এমন।
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "LUMINOUS" is - dim.
Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
- Antonym of IRASCIBLE is -
- determined
- placid
- reasonable
- pliant
• Irascible (Adjective):
- English meaning: (of a person) Easily made angry.
- Bangla meaning: (আনুষ্ঠানিক) কোপনস্বভাব; ক্রোধপূর্ণ; খিটখিটে।
• উল্লিখিত অপশনগুলো,
ক) determined - নির্ধারিত; সুনির্দিষ্ট; স্থিরীকৃত।খ) placid - শান্ত; প্রসন্ন; সৌম্য; প্রসন্নচেতা; শান্তচিত্ত; নির্বিকার।
গ) reasonable - যুক্তিপরায়ণ; যুক্তিসম্মত; যুক্তিবাদী।
ঘ) pliant - সুনম্য; সুখনম্য।
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "IRASCIBLE" is - placid.
Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
- Select the correct spelling of the word-
- Acquainttanc
- Acquaintance
- Acqquaintance
- Accquaintance
• The correct spelling is 'Acquaintance' (Noun).
• Acquaintance:
- English meaning:
1. A person that you know but who is not a close friend.
2. Slight friendship.
- Bangla meaning: পরিচিত কিন্তু ঘনিষ্ঠ নয় ; জানাশোনা ; চেনাশোনা।• Example sentence:
- She has many acquaintances, but only a few close friends.
- I met an old acquaintance at the market yesterday.Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.
- Choose the correct pair of words from the following SYMPHONY: COMPOSER::
- Leonardo : music
- Fresco : painter
- Colours : pallet
- Art : appreciation
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ,
- SYMPHONY - সাংগীতিক রচনাবিশেষ; ঐকতানসংগীত; ঐকতান-বাদনবিশেষ; সিম্ফনি।
- COMPOSER - কোনো কিছু রচনাকারী; বিশেষত সংগীত রচনা করে এমন ব্যক্তি।• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ,
ক)
- Leonardo - একজন শিল্পী ও উদ্ভাবক।
- Music - সংগীত; গীতবাদ্য।
খ)
- Fresco - ভেজা পলস্তারার উপরিভাগে লাগিয়ে শুকাতে দেওয়া রঞ্জক পদার্থ; সদ্যোরঙ্গ; উক্ত রঞ্জকদ্রব্য দ্বারা প্রাচীরগাত্রে ছবি আঁকার পদ্ধতি।
- Painter - চিত্রশিল্পী; চিত্রকর; শিল্পী।
গ)
- Colours - বর্ণ; রং; আভা।
- Pallet - খড়ের গাদা।
ঘ)
- Art - মূর্তরূপে সুন্দরের সৃজন বা প্রকাশ; এরূপ সৌন্দর্য প্রকাশের ক্ষমতা বা দক্ষতা।
- Appreciation - মূল্যায়ন।
• Symphony (ঐকতানসংগীত) সৃষ্টি করেন একজন Composer (বিশেষত সংগীত রচনা করে এমন ব্যক্তি)।
- একইভাবে, Fresco (ভেজা পলস্তারার উপরিভাগে ছবি আঁকার এক ধরনের পদ্ধতি) সৃষ্টি করেন একজন Painter.
- সুতরাং, সঠিক উত্তর fresco : painter.Source: Accessible Dictionary by Bangla Academy.
- Choose the best version of the underlined portion of each sentence (Question 27–31):
27) Precipitation in California is often erratic, and when arriving tends to fall in the mountainous northern and eastern parts of the state rather than the populous and fertile southern and western ones.- when arriving tends to fall
- when arriving, has a tendency of falling
- when it arrives, it tends in falling
- when it arrives, it tends to fall
• Correct answer: Precipitation in California is often erratic, and when it arrives, it tends to fall in the mountainous northern and eastern parts of the state rather than the populous and fertile southern and western ones.
- Bangla meaning: ক্যালিফোর্নিয়ায় বৃষ্টিপাত প্রায়ই অনিয়মিত হয়, এবং যখন তা হয়, তখন সাধারণত রাজ্যের জনবহুল ও উর্বর দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের পরিবর্তে পাহাড়ি উত্তর ও পূর্বাঞ্চলে বেশি হয়।- এ বাক্যের subject হচ্ছে Precipitation in California. Subordinate clause-এ subject অনুপস্থিত থাকায় it ব্যবহার করতে হবে।
সেজন্য tends to fall এর পূর্বে it ব্যবহার করতে হবে।
- তাই, সঠিক উত্তর হবে: ঘ) when it arrives, it tends to fall.
-----------
• Other options,
ক) when arriving tends to fall.
- arriving-এর কোনো subject নেই।
- when arriving দ্বারা মনে হচ্ছে precipitation নিজেই "arriving" করছে, যা এখানে ব্যাকরণগতভাবে ভুল।
খ) when arriving, has a tendency of falling.
- একইভাবে when arriving-এ subject নেই।
- এছাড়া idiomatic expression হলো has a tendency to fall, has a tendency of falling নয়।
গ) when it arrives, it tends in falling.
- tend-এর পরে to + base verb হয়।
- tends in falling ভুল; সঠিক হলো tends to fall.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain. - Choose the best version of the underlined portion of each sentence (Question 27–31):
28) Just who inspired English painter John Constable's marvelously enigmatic cloud studies much prized by collectors, have never been entirely clear.- studies, much prized by collectors, have
- studies, much prized by collectors, has
- studies, many of them prized by collectors, have
- studies, many of which are prized by collectors
• Correct answer: Just who inspired English painter John Constable's marvelously enigmatic cloud studies, much prized by collectors, has never been entirely clear.
- Bangla meaning: ইংরেজ চিত্রশিল্পী জন কনস্টেবলের সংগ্রাহকদের কাছে অত্যন্ত মূল্যবান রহস্যময় মেঘ-চিত্রগুলোর অনুপ্রেরণা ঠিক কে ছিলেন, তা কখনোই পুরোপুরি স্পষ্ট হয়নি।• John Constable-কে যে অনুপ্রাণিত করে অর্থাৎ ‘who’ singular হওয়ায় এর সাথে appropriate verb হবে has.
- “Just who inspired … studies”—singular unit হিসেবে ব্যবহৃত হয়েছে।
- এখানে লক্ষণীয় যে অনুপ্রেরণা দিয়েছে যে, তার অনুসারেই verb বসাতে হবে, কারণ এটাই বাক্যের subject.
• Other options,
ক) studies, much prized by collectors, have.
- Noun clause টি singular subject, তাই have নয়, has হবে।
গ) studies, many of them prized by collectors, have.
- many of them prized by collectors ব্যবহার করা গেলেও মূল subject এখনও singular noun clause, তাই have ভুল।
ঘ) studies, many of which are prized by collectors.
- এটি অসম্পূর্ণ। এখানে মূল verb has never been entirely clear অনুপস্থিত। - Choose the best version of the underlined portion of each sentence (Question 27–31):
29) The starting, a bird mentioned in one of Shakespeare's plays, was first introduced in the United States in 1890 and has since become a significant pest species.- was first introduced in the United States in 1890 and has since become
- were first introduced in the United States in 1890 and has since become
- was first introduced to the United States in 1890 and would since become
- was first introduced to the United States in 1890 and since became
(প্রশ্নে "starting" নয়, "starling" হবে। এটি একটি পাখির নাম।)
• Correct answer: The starling, a bird mentioned in one of Shakespeare's plays, was first introduced in the United States in 1890 and has since become a significant pest species.
- Bangla meaning: শেকসপিয়রের একটি নাটকে উল্লেখিত স্টারলিং পাখিটি ১৮৯০ সালে প্রথম যুক্তরাষ্ট্রে আনা হয়েছিল এবং এরপর থেকে এটি একটি গুরুত্বপূর্ণ ক্ষতিকর প্রজাতিতে পরিণত হয়েছে।- এখানে The starling হলো singular subject। তাই verb হবে was, were নয়।
- বাক্যটি অতীতের একটি ঘটনার (1890 সালে introduction) সঙ্গে বর্তমান পর্যন্ত তার ফলাফল (বর্তমানে pest species হয়ে গেছে) বোঝাচ্ছে। এখানে,
- was first introduced → Past Simple. (1890 সালের নির্দিষ্ট ঘটনা)
- has since become → Present Perfect. (সেই ঘটনার ফল বর্তমানেও বিদ্যমান)
• Other options,
খ) were first introduced in the United States in 1890 and has since become.
- The starling singular subject, তাই were ভুল।
গ) was first introduced to the United States in 1890 and would since become.
- would since become ব্যাকরণগতভাবে ভুল।
- এখানে, সঠিক উত্তর has since become হবে।
ঘ) was first introduced to the United States in 1890 and since became
- since became ভুল গঠন।
- since-এর সঙ্গে এখানে has become ব্যবহৃত হয়। - Choose the best version of the underlined portion of each sentence (Question 27–31):
30) Contrasting with the works of the rationalists. Hume held that passion rather than reason governs human behavior and postulated that humans can have knowledge only of the objects of experience.- Contrasting with the works of the rationalists.
- In contrast with the rationalists work.
- In contrast to those of the rationalists.
- Unlike the rationalists.
• Correct answer: Unlike the rationalists, Hume held that passion rather than reason governs human behavior and postulated that humans can have knowledge only of the objects of experience.
- Bangla meaning: র্যাশনালিস্টদের মতো নয়, হিউম মনে করতেন যে মানব আচরণ যুক্তির চেয়ে আবেগ দ্বারা পরিচালিত হয় এবং মানুষ কেবল অভিজ্ঞতার বিষয়বস্তু সম্পর্কেই জ্ঞান অর্জন করতে পারে।
- এখানে Hume-এর মতবাদকে the rationalists-এর মতবাদের সঙ্গে তুলনা করা হয়েছে।
- Unlike the rationalists অর্থ "র্যাশনালিস্টদের মতো নয়"। অর্থাৎ, যেখানে র্যাশনালিস্টরা মানব আচরণ পরিচালনায় reason-কে প্রধান মনে করতেন, সেখানে Hume মনে করতেন passion-ই মানব আচরণ নিয়ন্ত্রণ করে।
• Other options,
ক) Contrasting with the works of the rationalists.
- Contrasting with একটি dangling modifier.
- এখানে modifier-টি যৌক্তিকভাবে Hume-কে modify করছে, ফলে অর্থ দাঁড়ায় যেন Hume নিজেই rationalists-এর works-এর সঙ্গে contrast করছে।
- সঠিকভাবে তুলনা প্রকাশ করতে এটি উপযুক্ত নয়।খ) In contrast with the rationalists work.
- the rationalists plural, তাই work নয়, works হবে।
- এছাড়া plural noun-এর possessive রূপও সঠিকভাবে ব্যবহৃত হয়নি (the rationalists' works)।
- তাই বাক্যটি ভুল।গ) In contrast to those of the rationalists.
- those দ্বারা works বা ideas বোঝানো হয়েছে, কিন্তু মূল বাক্যে works বা ideas-এর কোনো উল্লেখ নেই।
- ফলে those-এর reference স্পষ্ট নয় (unclear antecedent)।
- তাই এটি অস্পষ্ট। - Choose the best version of the underlined portion of each sentence (Question 27–31):
31) 'By day, hippos enjoy bathing in water to cool themselves down, which might have contributed to their reputation for being relatively sluggish and sedentary.- which might have contributed to their reputation for being
- which might contribute to its reputation for being
- and this might have contributed to their reputation to be
- preference that might contribute to their reputation for being
• Correct answer: By day, hippos enjoy bathing in water to cool themselves down, a preference that might contribute to their reputation for being relatively sluggish and sedentary.
- Bangla meaning: দিনের বেলা জলহস্তীরা নিজেদের ঠান্ডা রাখার জন্য পানিতে গোসল করতে পছন্দ করে। এই অভ্যাস বা পছন্দই সম্ভবত তাদের তুলনামূলক ধীর ও স্থির প্রাণী হিসেবে পরিচিতি পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
- এখানে a preference দ্বারা hippos-এর দিনের বেলা নিজেদের ঠান্ডা রাখার জন্য পানিতে গোসল করার অভ্যাস বা পছন্দ বোঝানো হয়েছে
- এই preference-ই সম্ভবত তাদের relatively sluggish and sedentary (তুলনামূলক ধীর ও স্থির) প্রাণী হিসেবে পরিচিতি পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
- তাই a preference that might contribute to their reputation for being... অংশটি পূর্ববর্তী ধারণাটিকে স্পষ্টভাবে ব্যাখ্যা করছে।
• Other options,
ক) which might have contributed to their reputation for being
- এখানে which পুরো পূর্ববর্তী clause-কে (hippos enjoy bathing in water...) নির্দেশ করছে।
- কিন্তু এই প্রশ্নে নির্দিষ্টভাবে পানিতে গোসল করার অভ্যাস বা পছন্দ (preference)-কে কারণ হিসেবে প্রকাশ করতে চাওয়া হয়েছে।
- তাই a preference that... অভ্যাসটিকে আরও স্পষ্টভাবে চিহ্নিত করে, যেখানে which তুলনামূলকভাবে কম নির্দিষ্ট।খ) which might contribute to its reputation for being
- Hippos plural noun, তাই its নয়, their হবে।
- এছাড়া might contribute বর্তমান বা ভবিষ্যতের সম্ভাবনা বোঝায়, যেখানে প্রসঙ্গটি তাদের প্রতিষ্ঠিত পরিচিতি সম্পর্কে।
- তাই tense অনুসারে এটি কম উপযুক্ত।গ) and this might have contributed to their reputation to be
- Reputation-এর পরে for being ব্যবহৃত হয়, to be নয়।
- তাই, সঠিক উত্তর হবে reputation for being. - Select the sentence with appropriate form:
- If Salina had the money, she would buy a fast car.
- If I know the answer, I would tell you.
- If I was you, I would put your jacket on.
- It would be nice if the weather is better.
• Correct sentence: If Salina had the money, she would buy a fast car.
- এটি একটি Second Conditional Sentence. যা Second Conditional Sentence এর নিয়ম মেনে গঠিত হয়েছে।
• Second Conditional এর নিয়ম অনুসারে,
- If Clause টি Past Tense এ থাকলে Principle Clause এ subject এরপর Would + verb এর base form বসে।
- এটি ব্যবহৃত হয় বর্তমান বা ভবিষ্যতের কাল্পনিক/ অসম্ভব/ অবাস্তব অবস্থার জন্য।
- যাকে Second Conditional Sentence বলা হয়।
• Structure: If + Subject + Past Simple + Subject + would + base verb.Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
- Choose the sentence with appropriate use of 'some':
- want to buy some new shoe.
- Would you like to buy some apples?
- Rana has listened to some music.
- He bought some piece of cheese.
• প্রশ্নে দ্বৈত (খ, গ) উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
• 'Some' determiner-টি countable এবং uncountable উভয় noun এর পূর্বেই বসে।
- তবে, countable noun এর পূর্বে বসলে noun টি অবশ্যই plural হবে।
- প্রদত্ত প্রশ্নে,
খ) some apples → some + plural countable noun (সঠিক).
গ) some music → some + uncountable noun (সঠিক).
• অর্থাৎ, প্রশ্নে দুটি সঠিক উত্তর (খ এবং গ) রয়েছে। তাই প্রশ্নটি বাতিল করা হলো।
• উল্লিখিত বাকি অপশনগুলো:
ক) I want to buy some new shoe.
- ভুল। কারণ, Some-এর পরে countable noun থাকলে তা সাধারণত plural হয়। তাই shoe নয়, shoes হবে।
- Correct sentence: I want to buy some new shoes.ঘ) He bought some piece of cheese.
- ভুল। কারণ, Piece একটি countable noun। Some-এর পরে এখানে plural ব্যবহার করতে হবে। তাই some piece নয়, some pieces of cheese হবে।
- Correct sentence: He bought some pieces of cheese.Source: Longman Dictionary & Oxford Dictionary.
- Which of the following words is correctly spelled word?
- Parlament
- Pairlament
- Parliament
- Parlaiment
• The correct spelling is 'Parliament' (Noun).
• Parliament:
- English meaning: The group of people who are elected to make and change the laws of a country.
- Bangla meaning: (জনপ্রতিনিধিত্বশীল সরকারশাসিত দেশে) সর্বোচ্চ আইনপ্রণয়নকারী সংস্থা; আইনসভা; সংসদ।• Example sentence: The bill was passed in Parliament after a long debate.
- Bangla meaning: দীর্ঘ বিতর্কের পর বিলটি সংসদে পাস করা হয়।Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam-Webster Dictionary.
- Passive voice of 'If you're doing something important, you are working to make change happen.
- If something important is done, work is done to make change happen.
- Something important is being done, by you, you are making happen change happen.
- If something important is being done, work is being done to make change happen.
- If important work is being done, change is about to happen.
• Complex ও Compound sentence এ উভয়ই Clause এর Voice change করার যোগ্য হলে উভয় clause এর voice change করতে হবে:
- Assertive sentence হলে active voice এর object টি passive voice এ subject হিসেবে বসে।
- tense ও person অনুযায়ী Auxiliary Verb বসে।
- মূল verb এর past participle বসবে।
- পরের clause টি passive করা গেলে সেটিকেও passive voice করতে হবে।
- tense ও person অনুযায়ী Auxiliary Verb বসে।
- Tense অনুযায়ী auxiliary verb বসে।
- Make, See, Feel, Let, Know, heed, Bid, Dare, Watch ইত্যাদি Verb থাকলে Active Voice এ to উহ্য থাকে।
- কিন্তু Passive করার সময় তাদের পর to বসে এবং ২য় verb টির Present form বসে।• Active voice: If you're doing something important, you are working to make change happen.
• Passive voice: If something important is being done, work is being done to make change happen.- প্রশ্নে প্রদত্ত অপশন অনুযায়ী সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর: গ) If something important is being done, work is being done to make change happen.
- কারণ, you’re doing something important → something important is being done.
- আবার 'you are working'-এর সরাসরি passive সাধারণত করা যায় না, কারণ এখানে work intransitive verb, অপশন অনুযায়ী এটিকে অর্থের ভাবগতভাবে work is being done করা হয়েছে।Source: Website English Wizard.
- In a city, 40% of the people are illiterate and 60% are poor. Among the rich, 10% are illiterate. What percent of the poor population is illiterate?
- 36%
- 40%
- 50%
- 60%
Question: In a city, 40% of the people are illiterate and 60% are poor. Among the rich, 10% are illiterate. What percent of the poor population is illiterate?
Solution:
ধরি, শহরের মোট জনসংখ্যা = 100 জনমোট নিরক্ষর লোক = 40 জন
দরিদ্র লোক = 60 জন
সুতরাং, ধনী লোক = 100 - 60 = 40 জনধনীদের মধ্যে নিরক্ষর লোক = 40 এর 10%
= 40 × (10/100) = 4 জনতাহলে, দরিদ্রদের মধ্যে নিরক্ষর লোক = মোট নিরক্ষর - ধনীদের মধ্যে নিরক্ষর
= 40 - 4 = 36 জনসুতরাং, দরিদ্র জনসংখ্যার মধ্যে নিরক্ষরের শতকরা হার = (36/60) × 100% = 60%
অতএব, দরিদ্র জনগণের 60% নিরক্ষর।
- Palash drives from City A to B and 40 km per hour and returns over the same road at 30 km per hour and spends 8 hours away from home including a one-hour stop for lunch. What is the distance (in km) between City A and City B?
- 100
- 120
- 140
- 180
Question: Palash drives from City A to B at 40 km per hour and returns over the same road at 30 km per hour and spends 8 hours away from home including a one-hour stop for lunch. What is the distance (in km) between City A and City B?
Solution:
পলাশ বাড়ি থেকে মোট বাইরে কাটায় 8 ঘণ্টা, যার মধ্যে 1 ঘণ্টা দুপুরের খাবারের বিরতি ছিল।
সুতরাং, তার মোট গাড়ি চালানোর সময় = 8 - 1 = 7 ঘণ্টা।ধরি, সিটি A থেকে সিটি B এর দূরত্ব = d কিমি।
যাওয়ার সময় লাগে = d/40 ঘণ্টা
এবং ফিরে আসার সময় লাগে = d/30 ঘণ্টাপ্রশ্নমতে,
⇒ (d/40) + (d/30) = 7
⇒ (3d + 4d)/120 = 7
⇒ 7d/120 = 7
⇒ 7d = 7 × 120
⇒ d = (7 × 120)/7
∴ d = 120অতএব, সিটি A এবং সিটি B এর মধ্যকার দূরত্ব 120 কিমি।
- A collection of books went on sale and 2/3 of them were sold for Tk. 2.30 each. If none of the 36 remaining books were sold, what was the total amount received for the books that were sold?
- 165.6
- 180
- 135.6
- 90
Question: A collection of books went on sale, and 2/3 of them were sold for Tk. 2.30 each. If none of the 36 remaining books were sold, what was the total amount received for the books that were sold?
Solution:
বিক্রি হওয়া বইয়ের অংশ = 2/3
সুতরাং, অবিক্রিত বা অবশিষ্ট বইয়ের অংশ = 1 - (2/3) = 1/3প্রশ্নমতে,
বইয়ের 1/3 অংশ = 36 টি
সুতরাং, বইয়ের মোট সংখ্যা = 36 × 3 = 108 টিতাহলে, বিক্রি হওয়া বইয়ের সংখ্যা = 108 × (2/3) = 72 টি
প্রতিটি বইয়ের বিক্রয়মূল্য 2.30 টাকা হলে,
বিক্রি হওয়া বই থেকে মোট প্রাপ্ত অর্থ = 72 × 2.30 = 165.6 টাকা।অতএব, মোট প্রাপ্ত অর্থ Tk. 165.6
- Tk 7,500 is divided in the ratio of 1 : 2 : 3 : 4 : 5. Find the difference between the greatest and smallest shares?
- 1500
- 2000
- 2600
- 2700
Question: Tk 7,500 is divided in the ratio of 1 : 2 : 3 : 4 : 5. Find the difference between the greatest and smallest shares?
Solution:
দেওয়া আছে, মোট টাকা = 7500 টাকা
অনুপাতগুলোর সমষ্টি = 1 + 2 + 3 + 4 + 5 = 15এখানে সবচেয়ে বড় অংশ = 5 এবং সবচেয়ে ছোট অংশ = 1
সুতরাং, সবচেয়ে বড় ও ছোট অংশের অনুপাতিক ব্যবধান = 5 - 1 = 4অতএব, সবচেয়ে বড় ও ছোট অংশের টাকার পার্থক্য = 7500 × (4/15) = 500 × 4 = 2000 টাকা।
সুতরাং, বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের মধ্যে পার্থক্য হলো 2000 টাকা।
- When the diameter of a circle is tripled, the area of the circle will be increased by how many times?
- 3
- 6
- 9
- 12
Question: When the diameter of a circle is tripled, the area of the circle will be increased by how many times?
Solution:
আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল তার ব্যাসের বর্গের সমানুপাতিক।ধরি, বৃত্তের প্রাথমিক ব্যাস = d
সুতরাং, প্রাথমিক ক্ষেত্রফল A1 = (π/4)d2ব্যাস ৩ গুণ করা হলে নতুন ব্যাস হবে = 3d
সুতরাং, নতুন ক্ষেত্রফল A2 = (π/4)(3d)2 = 9 × (π/4)d2 = 9A1অতএব, নতুন ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের 9 গুণ হবে।
বিশেষ নোট: ইংরেজি প্রশ্নে "increased by how many times" (কত গুণ বৃদ্ধি পাবে) এবং "becomes how many times" (কত গুণ হবে)-এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। ব্যাকরণগতভাবে "increased by" বললে বৃদ্ধি পাওয়ার পরিমাণ বোঝায়, যা 9 - 1 = 8 গুণ। যেহেতু 8 গুণ অপশনে নেই, তাই এখানে "ক্ষেত্রফল কত গুণ হবে" (9 গুণ) অর্থেই 'গ' সঠিক উত্তর হিসেবে নেওয়া হয়েছে। যদি অপশনে 8 এবং 9 দুটিই থাকত, তবে প্রকৃত বৃদ্ধি হিসেবে 8 গুণ উত্তর হতো।
- A woman says, 'if you reverse my own age, the figures represent my husband's age. He is, of course, senior to me and the difference between our ages is one-eleventh of our sum.' What is the age of the woman?
- 23
- 34
- 45
- 54
Question: A woman says, 'if you reverse my own age, the figures represent my husband's age. He is, of course, senior to me and the difference between our ages is one-eleventh of our sum.' What is the age of the woman?
Solution:
এই ধরনের অংক অপশন টেস্ট (Option Test) করে খুব সহজে ও দ্রুত সমাধান করা যায়।শর্তানুসারে, মহিলার বয়স উল্টে দিলে স্বামীর বয়স পাওয়া যাবে এবং স্বামী মহিলার চেয়ে বড়।
অপশন (গ) পরীক্ষা করি:
ধরি, মহিলার বয়স = 45 বছর
তাহলে, অঙ্কের স্থান পরিবর্তন করলে স্বামীর বয়স হবে = 54 বছর (যা মহিলার চেয়ে বড়)এবার দ্বিতীয় শর্তটি যাচাই করি—বয়সের পার্থক্য হবে তাদের যোগফলের 1/11 অংশ।
বয়সের যোগফল = 54 + 45 = 99 বছর
যোগফলের 1/11 অংশ = 99 × (1/11) = 9 বছরআবার, তাদের বয়সের প্রকৃত পার্থক্য = 54 - 45 = 9 বছর।
যেহেতু অপশন (গ) সবকটি শর্ত পূরণ করে, তাই মহিলার সঠিক বয়স 45 বছর।
- In the coordinate plane, line m passes through the origin and has a slope of 3. If points (6, y) and (x, 12) are on line m, then y -x = ?
- 14
- 18
- 22
- 26
Question: In the coordinate plane, line m passes through the origin and has a slope of 3. If points (6, y) and (x, 12) are on line m, then y - x = ?
Solution:
আমরা জানি, কোনো সরলরেখা মূলবিন্দু (0, 0) দিয়ে গেলে এবং তার ঢাল (Slope) m হলে, রেখাটির সমীকরণ হয়: y = mxএখানে ঢাল (m) = 3
সুতরাং, সরলরেখাটির সমীকরণ: y = 3xযেহেতু (6, y) বিন্দুটি এই রেখার ওপর অবস্থিত, তাই রেখার সমীকরণে x = 6 বসিয়ে পাই:
y = 3 × 6 = 18আবার, (x, 12) বিন্দুটিও এই রেখার ওপর অবস্থিত, তাই y = 12 বসিয়ে পাই:
12 = 3x
⇒ x = 12/3 = 4অতএব,
y - x = 18 - 4 = 14অতএব, সঠিক উত্তর: ক) 14।
- A delivery cart went from Candle ford to Lark Rise and back at an average speed of 2/3 miles per hour. If the distance from Candle ford to Lark Rise is 1 mile, and the trip back took half as much time as the trip there, what was the average speed of the delivery cart on the way to Lark Rise?
- 1/3
- 3/4
- 1/2
- 2/3
Question: A delivery cart went from Candle ford to Lark Rise and back at an average speed of 2/3 miles per hour. If the distance from Candle ford to Lark Rise is 1 mile, and the trip back took half as much time as the trip there, what was the average speed of the delivery cart on the way to Lark Rise?
Solution:
মোট যাতায়াতের মোট দূরত্ব = যাওয়ার 1 মাইল + আসার 1 মাইল = 2 মাইল।
পুরো যাতায়াতের গড় গতিবেগ = 2/3 মাইল/ঘণ্টা।আমরা জানি, সময় = দূরত্ব/গতিবেগ
সুতরাং, মোট যাতায়াতে লেগেছে = 2/(2/3) = 2 × (3/2) = 3 ঘণ্টা।ধরি, যাওয়ার সময় লেগেছিল = t ঘণ্টা
তাহলে, ফিরে আসার সময় লেগেছিল = t/2 ঘণ্টা (যেহেতু ফিরে আসতে অর্ধেক সময় লেগেছে)প্রশ্নমতে,
t + t/2 = 3
⇒ 3t/2 = 3
⇒ 3t = 6
⇒ t = 2 ঘণ্টাঅর্থাৎ, যাওয়ার সময় গাড়িটির 2 ঘণ্টা সময় লেগেছিল।
সুতরাং, যাওয়ার সময় গাড়িটির গড় গতিবেগ ছিল = দূরত্ব/সময় = 1/2 মাইল/ঘণ্টা।
অতএব, সঠিক উত্তর: গ) 1/2।
- The average of several exam scores is 80. One make-up exam was given. Included with the other scores, the new average was 84. If the score on the make up exam was 92, how many total exams were given?
- 3
- 2
- 4
- 5
Question: The average of several exam scores was 80. After the score of one make-up exam was included, the average became 84. If the score on the make-up exam was 92, how many exams were there in total?
Solution:
ধরি, প্রথমে পরীক্ষার সংখ্যা ছিল = n টি।প্রথম গড় নম্বর = 80
সুতরাং, প্রথম n টি পরীক্ষার মোট নম্বর = 80n।মেক-আপ পরীক্ষার নম্বর = 92
মেক-আপ পরীক্ষাসহ মোট পরীক্ষার সংখ্যা = n + 1 টি
এবং মোট নম্বর = 80n + 92।প্রশ্নমতে, নতুন গড় নম্বর = 84।
⇒ (80n + 92) / (n + 1) = 84
⇒ 80n + 92 = 84(n + 1)
⇒ 80n + 92 = 84n + 84
⇒ 92 - 84 = 84n - 80n
⇒ 8 = 4n
⇒ n = 2অতএব, প্রথমে পরীক্ষার সংখ্যা ছিল 2টি।
মেক-আপ পরীক্ষাসহ মোট পরীক্ষার সংখ্যা = n + 1
= 2 + 1
= 3টি।Shortcut Method:
মেক-আপ পরীক্ষার নম্বর পূর্বের গড়ের চেয়ে বেশি = 92 - 80 = 12।মেক-আপ পরীক্ষার নম্বর যোগ করার পর গড় বৃদ্ধি পেয়েছে = 84 - 80 = 4।
সুতরাং, মেক-আপ পরীক্ষাসহ মোট পরীক্ষার সংখ্যা = অতিরিক্ত নম্বর/গড়ের বৃদ্ধি
= 12/4
= 3টি।∴ সঠিক উত্তর: ক) 3
- If one of the roots of the quadratic equation x2 + mx + 24 = 0 is 1.5, then what is the value of m?
- - 22.5
- 16
- - 17.5
- 10.5
Question: If one of the roots of the quadratic equation x2 + mx + 24 = 0 is 1.5, then what is the value of m?
Solution:
দেওয়া আছে সমীকরণটি:
x2 + mx + 24 = 0
যেহেতু সমীকরণটির একটি মূল (root) 1.5, তাই x = 1.5 বসিয়ে পাই,
⇒ (1.5)2 + m(1.5) + 24 = 0
⇒ 2.25 + 1.5m + 24 = 0
⇒ 1.5m + 26.25 = 0
⇒ 1.5m = - 26.25
⇒ m = - 26.25/1.5
⇒ m = - 17.5অতএব, m এর মান - 17.5।
- A solid cube of side 6 is first painted pink and then cut into smaller cubes of side 2. How many of the smaller cubes have paint on exactly 2 sides?
- 13
- 27
- 30
- 12
Question: A solid cube of side 6 is first painted pink and then cut into smaller cubes of side 2. How many of the smaller cubes have paint on exactly 2 sides?
Solution:
বড় কিউব বা ঘনকটির প্রতিটি ধারের (side) দৈর্ঘ্য = 6
ছোট কিউবগুলোর প্রতিটি ধারের দৈর্ঘ্য = 2সুতরাং, বড় ঘনকটির প্রতিটি ধার বরাবর ছোট ঘনকের সংখ্যা (n) = 6/2 = 3 টি।
আমরা জানি, একটি ঘনককে ছোট ছোট টুকরোয় কাটলে:
১. ৩ দিকে রং করা ঘনকগুলো থাকে কর্নার বা কোণায় (সবসময় 8 টি)।
২. ২ দিকে রং করা ঘনকগুলো থাকে ধার বা এজেস (Edges) বরাবর।
৩. ১ দিকে রং করা ঘনকগুলো থাকে পৃষ্ঠ বা সারফেসের মাঝখানে।যেহেতু একটি ঘনকের মোট ধারের (Edges) সংখ্যা 12 টি, তাই ঠিক ২ দিকে রং করা ছোট ঘনকের সংখ্যা বের করার সূত্রটি হলো:
= 12 × (n - 2)
= 12 × (3 - 2)
= 12 × 1
= 12 টিঅতএব, ঠিক 2 টি পাশে রং থাকা ছোট ঘনকের সংখ্যা 12 টি।
- A man spent 1/2 of his money and then lost 1/4 of the remainder. He was left with Tk. 3,600. How much did he start with?
- 700
- 8800
- 9600
- 10400
Question: A man spent 1/2 of his money and then lost 1/4 of the remainder. He was left with Tk. 3,600. How much did he start with?
Solution:
ধরি, লোকটির শুরুতে মোট টাকা ছিল = x টাকালোকটি খরচ করলেন মোট টাকার 1/2 অংশ।
সুতরাং, খরচ করার পর অবশিষ্ট (Remainder) টাকা = x - x/2 = x/2 টাকাএরপর তিনি অবশিষ্ট টাকার 1/4 অংশ হারালেন।
হারানো টাকার পরিমাণ = (x/2) × (1/4) = x/8 টাকাতাহলে, এখন তার কাছে আর অবশিষ্ট আছে:
= (x/2) - (x/8)
= (4x - x)/8
= 3x/8 টাকাপ্রশ্নমতে, এই অবশিষ্ট টাকার পরিমাণ 3600 টাকা।
⇒ 3x/8 = 3600
⇒ 3x = 3600 × 8
⇒ x = (3600 × 8)/3
⇒ x = 1200 × 8
⇒ x = 9600 টাকাঅতএব, লোকটির শুরুতে 9600 টাকা ছিল।
- A triangle has a perimeter 13. The two shorter sides have integer lengths equal to x and x + 1. Which of the following could be length of the other side?
- 3
- 4
- 10
- 6
Question: A triangle has a perimeter 13. The two shorter sides have integer lengths equal to x and x + 1. Which of the following could be length of the other side?
Solution:
দেওয়া আছে, ত্রিভুজের ছোট দুটি বাহুর দৈর্ঘ্য x এবং x + 1 (যেখানে x একটি পূর্ণসংখ্যা)।
ধরি, তৃতীয় বা বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য = yপ্রশ্নমতে, ত্রিভুজের পরিসীমা = 13
⇒ x + (x + 1) + y = 13
⇒ 2x + 1 + y = 13
⇒ 2x + y = 12
⇒ y = 12 - 2xআমরা জানি, ত্রিভুজের যেকোনো দুটি বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে।
যেহেতু ছোট বাহু দুটির সমষ্টি (x + x + 1) = 2x + 1, তাই শর্তানুসারে:
⇒ 2x + 1 > y
⇒ 2x + 1 > 12 - 2x (y এর মান বসিয়ে)
⇒ 4x > 11
⇒ x > 11/4
⇒ x > 2.75যেহেতু x একটি পূর্ণসংখ্যা (Integer), তাই x এর সর্বনিম্ন সম্ভাব্য মান হতে পারে 3।
এখন, x = 3 হলে:
ছোট বাহু দুটি হবে: 3 এবং (3 + 1) = 4
তাহলে তৃতীয় বাহু y = 12 - 2(3) = 12 - 6 = 6আবার, x = 4 হলে:
ছোট বাহু দুটি হবে: 4 এবং 5
তাহলে তৃতীয় বাহু y = 12 - 2(4) = 12 - 8 = 4 (কিন্তু এটি শর্তবিরোধী, কারণ y-কে বৃহত্তম বা অন্য বাহু হতে হবে, 4 হলে এটি ছোট বাহুর সমান হয়ে যায়)।সুতরাং, তৃতীয় বাহুর একমাত্র যৌক্তিক ও সম্ভাব্য দৈর্ঘ্য হলো 6।
- A shopkeeper buys 100 mangoes at Tk. 12 each. He sells 60 mangoes at Tk. 17.40 each and x mangoes at Tk. 11.31 each. The shopkeeper makes a profit of at least 10%. Find the least possible value of x.
- 24
- 25
- 27
- 28
Question: A shopkeeper buys 100 mangoes at Tk. 12 each. He sells 60 mangoes at Tk. 17.40 each and x mangoes at Tk. 11.31 each. The shopkeeper makes a profit of at least 10%. Find the least possible value of x.
Solution:
আমগুলোর মোট ক্রয়মূল্য = 100 × 12 = 1200 টাকা।যেহেতু দোকানদার অন্তত 10% লাভ করেন, তাই সর্বনিম্ন মোট বিক্রয়মূল্য হতে হবে:
= 1200 + (1200 এর 10%)
= 1200 + 120 = 1320 টাকা।এখন, প্রশ্নানুসারে বিক্রয়মূল্যের হিসাব করি:
60টি আমের বিক্রয়মূল্য = 60 × 17.40 = 1044 টাকা।
xটি আমের বিক্রয়মূল্য = x × 11.31 = 11.31x টাকা।শর্তমতে, মোট বিক্রয়মূল্য অবশ্যই 1320 টাকার সমান বা তার বেশি হতে হবে (at least 10% profit):
⇒ 1044 + 11.31x ≥ 1320
⇒ 11.31x ≥ 1320 - 1044
⇒ 11.31x ≥ 276
⇒ x ≥ 276 / 11.31
⇒ x ≥ 24.403যেহেতু আমের সংখ্যা (x) একটি পূর্ণসংখ্যা হতে হবে এবং প্রশ্নে x এর সর্বনিম্ন সম্ভাব্য মান (least possible value) চাওয়া হয়েছে, তাই 24.403 এর ঠিক পরবর্তী পূর্ণসংখ্যাটি নিতে হবে।
অতএব, x এর সর্বনিম্ন মান হলো 25।
- Lamia owns a hairdressing salon. She borrows Tk. 2500 from a bank to improvements to her beauty salon. She is charged 4.5% per year compound interest. She pays the money back after 3 years. Calculate the total amount Lamia must pay to the bank.
- Tk. 2852.92
- Tk. 2528.29
- Tk. 2752.29
- Tk. 2679.92
Question: Lamia owns a hairdressing salon. She borrows Tk. 2500 from a bank to improvements to her beauty salon. She is charged 4.5% per year compound interest. She pays the money back after 3 years. Calculate the total amount Lamia must pay to the bank.
Solution:
এখানে দেওয়া আছে,
আসল বা মূলধন (P) = 2500 টাকা
চক্রবৃদ্ধি মুনাফার হার (r) = 4.5% = 4.5/100 = 0.045
সময় (n) = 3 বছরআমরা জানি, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র:
A = P(1 + r)nমানগুলো বসিয়ে পাই:
⇒ A = 2500 × (1 + 0.045)3
⇒ A = 2500 × (1.045)3
⇒ A = 2500 × 1.141166125
⇒ A = 2852.9153দশমিকের পর দুই ঘর পর্যন্ত নিলে মানটি দাঁড়ায় 2852.92 টাকা।
অতএব, 3 বছর পর লামিয়াকে মোট 2852.92 টাকা পরিশোধ করতে হবে।
- A room 8 m long, 6 m high and 22.5 cm thick is made up of bricks, each measuring 25 cm x 11.25 cm x 6 cm. The number of bricks required is:
- 7200
- 6400
- 6000
- 5600
Question: A room 8 m long, 6 m high and 22.5 cm thick is made up of bricks, each measuring 25 cm x 11.25 cm x 6 cm. The number of bricks required is:
Solution:
আমরা জানি, 1 মিটার = 100 সেন্টিমিটার (cm)।দেয়ালের পরিমাপ:
দৈর্ঘ্য = 8 মিটার = 8 × 100 = 800 cm
উচ্চতা = 6 মিটার = 6 × 100 = 600 cm
পুরুত্ব = 22.5 cm
সুতরাং, দেয়ালের মোট আয়তন = 800 × 600 × 22.5 ঘন সেমি।একটি ইটের পরিমাপ:
আয়তন = 25 × 11.25 × 6 ঘন সেমি।প্রয়োজনীয় ইটের সংখ্যা:
= দেয়ালের মোট আয়তন/একটি ইটের আয়তন
= (800 × 600 × 22.5)/(25 × 11.25 × 6)
= 32 × 100 × 2
= 32 × 200
= 6400 টিঅতএব, মোট 6400 টি ইট লাগবে।
- If the salary of an employee is reduced by 10 percent for his late attendance and then increased by 10 percent on a pardon, how much does he loss?
- 2%
- 1%
- 1/2%
- 9%
Question: If the salary of an employee is reduced by 10 percent for his late attendance and then increased by 10 percent on a pardon, how much does he loss?
Solution:
ধরি, কর্মচারীর প্রাথমিক বেতন = 100 টাকা।10% কমানোর পর বেতন = 100 - 100-এর 10%
= 100 - 10
= 90 টাকা।এরপর বর্তমান বেতন 90 টাকার উপর 10% বৃদ্ধি করা হলো।
বেতন বৃদ্ধির পরিমাণ = 90-এর 10%
= 90 × 10/100
= 9 টাকা।অতএব, চূড়ান্ত বেতন = 90 + 9
= 99 টাকা।মূল বেতনের তুলনায় ক্ষতি = 100 - 99
= 1 টাকা।সুতরাং, শতকরা ক্ষতি = (1/100) × 100%
= 1% - A train 240 m long passes a pole in 24 seconds. How long will it take to pass a platform 650 m long?
- 80 sec
- 89 sec
- 90 sec
- 95 sec
Question: A train 240 m long passes a pole in 24 seconds. How long will it take to pass a platform 650 m long?
Solution:
আমরা জানি, একটি খুঁটি বা পোল (Pole) অতিক্রম করার অর্থ হলো ট্রেনটি শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে।সুতরাং, ট্রেনটি 24 সেকেন্ডে অতিক্রম করে = 240 মিটার
তাহলে ট্রেনের গতিবেগ = 240/24 = 10 মিটার/সেকেন্ডআবার, একটি প্ল্যাটফর্ম অতিক্রম করার অর্থ হলো ট্রেনটিকে তার নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য—উভয়ের সমষ্টির সমান দূরত্ব অতিক্রম করতে হবে।
সুতরাং, প্ল্যাটফর্মটি অতিক্রম করতে মোট অতিক্রান্ত দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য
= 240 + 650 = 890 মিটারএখন, 890 মিটার দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময় = মোট দূরত্ব/গতিবেগ
= 890/10
= 89 সেকেন্ডঅতএব, প্ল্যাটফর্মটি পার হতে ট্রেনটির 89 সেকেন্ড সময় লাগবে।
- Out of 10 persons working on a project, 4 are graduates. If 3 are selected, what is the probability that there is at least one graduate among them?
- 1/6
- 5/8
- 3/8
- 5/6
Question: Out of 10 persons working on a project, 4 are graduates. If 3 are selected, what is the probability that there is at least one graduate among them?
Solution:
মোট ব্যক্তির সংখ্যা = 10 জন
গ্র্যাজুয়েট (Graduates) সংখ্যা = 4 জন
গ্র্যাজুয়েট নন (Non-graduates) এমন সংখ্যা = 10 - 4 = 6 জন10 জন থেকে যেকোনো 3 জনকে বেছে নেওয়ার মোট উপায় বা বিন্যাস সংখ্যা:
10C3 = (10 × 9 × 8)/(3 × 2 × 1) = 120প্রশ্নে বলা হয়েছে, নির্বাচিত ৩ জনের মধ্যে "কমপক্ষে ১ জন গ্র্যাজুয়েট" থাকার সম্ভাবনা কত। এটি বের করার সহজ উপায় হলো—কোনো গ্র্যাজুয়েট না থাকার সম্ভাবনা বের করে তা মোট সম্ভাবনা (1) থেকে বিয়োগ করা।
৩ জনের মধ্যে একজনও গ্র্যাজুয়েট না থাকার অর্থ হলো ৩ জনকেই নন-গ্র্যাজুয়েট (6 জন) থেকে নির্বাচন করা হয়েছে।
শুধুমাত্র নন-গ্র্যাজুয়েটদের মধ্য থেকে 3 জনকে বেছে নেওয়ার উপায় সংখ্যা:
6C3 = (6 × 5 × 4)/(3 × 2 × 1) = 20সুতরাং, একজনও গ্র্যাজুয়েট না থাকার সম্ভাবনা (Probability of no graduates):
= 20/120 = 1/6অতএব, কমপক্ষে একজন গ্র্যাজুয়েট থাকার সম্ভাবনা (Probability of at least one graduate):
= 1 - (1/6)
= 5/6সুতরাং, সঠিক উত্তর: ঘ) 5/6
- 85% of a number is added to 24, the result is the same number. Find the number?
- 150
- 140
- 130
- 160
Question: 85% of a number is added to 24, the result is the same number. Find the number?
Solution:
ধরি, সংখ্যাটি = xপ্রশ্নমতে,
85% of x + 24 = x
⇒ (85x/100) + 24 = x
⇒ x - (85x/100) = 24
⇒ (100x - 85x)/100 = 24
⇒ 15x/100 = 24
⇒ 15x = 24 × 100
⇒ x = (24 × 100)/15
⇒ x = 2400/15
⇒ x = 160অতএব, সংখ্যাটি হলো 160।
- Who is the current Prime Minister of New Zealand?
- Jacinda Ardern
- Simon Bridges
- Sophie Wilmes
- Katrin Jakobsdottir
নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী হলেন ক্রিস্টোফার লাক্সন (Christopher Luxon), তিনি ২০২৩ সালের ২৭ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেছেন।
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক। প্রশ্নের অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
সাম্প্রতিক ও পরিবর্তনশীল তথ্যগুলোর জন্য সাম্প্রতিক সমাচার ও ডায়নামিক প্যানেল অনুসরণ করুন।
নিউজিল্যান্ড:
- নিউজিল্যান্ড ওশেনিয়া মহাদেশের একটি উন্নত এবং দ্বীপ রাষ্ট্র।
- অবস্থান: প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
- রাজধানী: ওয়েলিংটন।
- বৃহত্তম শহর: অকল্যান্ড।
- মুদ্রা: নিউজিল্যান্ড ডলার (NZD)।
- শাসনব্যবস্থা: সংসদীয় গণতন্ত্র এবং সাংবিধানিক রাজতন্ত্র।
- রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।
- সরকারপ্রধান: প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন।
- মূল অধিবাসী: মাওরি (Maori) উপজাতি।
- নিউজিল্যান্ডের নাগরিকদের সাধারণত "কিউই" (Kiwi) বলা হয়।
উৎস: Britannica. - The headquarter of Food and Agriculture organization of the United Nations is in-
- London, UK
- New York, US
- Paris, France
- Rome, Italy
FAO:
- Food and Agriculture Organization (FAO) হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বিশ্বব্যাপী ক্ষুধা দূরীকরণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।
- প্রতিষ্ঠা লাভ: ১৬ অক্টোবর ১৯৪৫।
- প্রতিষ্ঠার স্থান: কুইবেক, কানাডা।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৪ ডিসেম্বর, ১৯৪৬।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৯৪টি (১৯৩টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন) ও সহযোগী সদস্য ২টি। উল্লেখ্য, নিকারাগুয়ার সদস্যপদ ৪ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শেষ হয়েছে।
- বর্তমান মহাপরিচালক: ড. কু ডংগিউ (চীনের নাগরিক)।
উৎস: FAO ওয়েবসাইট। - Who is the Author of the Book 'Brief Answers to the Big Questions'?
- Chadwick
- Stephen Hawking
- Albert Einstein
- Newton
'Brief Answers to the Big Questions' বইটি বিশ্ববিখ্যাত তাত্ত্বিক পদার্থবিদ ও মহাবিশ্ববিদ স্টিফেন হকিং-এর লেখা সর্বশেষ বই। বইটি তাঁর মৃত্যুর পর, ২০১৮ সালের অক্টোবর মাসে প্রকাশিত হয়।
স্টিফেন হকিং:
- স্টিফেন হকিং ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম সেরা তাত্ত্বিক পদার্থবিদ, মহাবিশ্ববিদ এবং লেখক।
- জন্ম: ৮ জানুয়ারি ১৯৪২, অক্সফোর্ড, যুক্তরাজ্য।
- মৃত্যু: ১৪ মার্চ ২০১৮, কেমব্রিজ, যুক্তরাজ্য।
- ২১ বছর বয়সে তিনি 'এএলএস' (ALS) নামক মোটর নিউরন রোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হন এবং হুইলচেয়ারে জীবন কাটান।
• প্রধান বৈজ্ঞানিক আবিষ্কার:
- হকিং বিকিরণ (Hawking Radiation): তিনি প্রমাণ করেন যে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর থেকে এক ধরণের বিকিরণ নির্গত হয় এবং একসময় ব্ল্যাক হোল মিলিয়ে যায়।
- মহাবিশ্বের সৃষ্টি: বিজ্ঞানী রজার পেনরোজের সাথে যৌথভাবে কাজ করে তিনি প্রমাণ করেন যে মহাবিশ্ব একটি 'সিঙ্গুলারিটি' বা একক বিন্দু থেকে বিগ ব্যাং-এর মাধ্যমে তৈরি হয়েছে।
• বিখ্যাত বইসমূহ:
- A Brief History of Time: ১৯৮৮ সালে প্রকাশিত এই বইটি বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলে।
- The Universe in a Nutshell: মহাবিশ্বের জটিল তত্ত্ব সহজ ভাষায় প্রকাশ করা আরেকটি বিখ্যাত বই।
- Brief Answers to the Big Questions: তাঁর মৃত্যুর পর প্রকাশিত সর্বশেষ বই।
উৎস: Britannica. - World Environment Day is on—
- 2nd June
- 2nd May
- 5th May
- 5th June
World Environment Day (বিশ্ব পরিবেশ দিবস):
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ৫ জুন।
- ২০২৬ সালের ‘বিশ্ব পরিবেশ দিবস’-এর মূল প্রতিপাদ্য: Climate action বা 'Inspired by Nature. For Climate. For Our Future' (প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’)।
- ২০২৬ সালে দিবসটির বৈশ্বিক আয়োজক দেশ হলো আজারবাইজান এবং রাজধানী বাকুতে প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।• বিশ্ব পরিবেশ দিবস হলো পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টি ও কার্যক্রম জোরদারের জন্য জাতিসংঘের অন্যতম প্রধান উদ্যোগ।
- বছরের পর বছর ধরে এটি জনসচেতনতা বৃদ্ধির অন্যতম বৃহৎ বৈশ্বিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা বিশ্বের ১০০টিরও বেশি দেশে কোটি কোটি মানুষের অংশগ্রহণে পালিত হয়ে আসছে।
- জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন (ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট) এই দিনেই শুরু হয়েছিল। এই সম্মেলন ১৯৭২ সালের ৫ জুন থেকে ১৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। তখন থেকেই প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে আসছে। পরিবেশ দিবস প্রথম পালিত হয় ১৯৭৪ সালে।
উৎস: UNEP ওয়েবসাইট। - Ryanair airline belongs to which countrу?
- Tajikistan
- Ireland
- Switzerland
- Finland
Ryanair:
- রায়ানএয়ার (Ryanair) আয়ারল্যান্ডের একটি বিখ্যাত এয়ারলাইন।
- একটি অতি-স্বল্প খরচের বিমান সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮৪ সালে।
- প্রধান সদর দপ্তর: ডাবলিন, আয়ারল্যান্ড।
অন্যদিকে,
- Tajikistan: তাজিকিস্তানের জাতীয় বিমান সংস্থার নাম 'তাজিক এয়ার' (Tajik Air)।
- Switzerland: সুইজারল্যান্ডের প্রধান জাতীয় বিমান সংস্থার নাম 'সুইস ইন্টারন্যাশনাল এয়ার লাইন্স' (Swiss International Air Lines)।
- Finland: ফিনল্যান্ডের জাতীয় বিমান সংস্থার নাম 'ফিনএয়ার' (Finnair)।
উৎস: Ryanair Careers ওয়েবসাইট। - Who is the current CEO of Google?
- Larry Page
- Sundar Pichai
- Sergey Brin
- Onil Bagchi
গুগল (Google):
- গুগল (Google) হলো বিশ্বের সর্ববৃহৎ এবং অন্যতম প্রভাবশালী আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- প্রতিষ্ঠা: ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর।
- প্রতিষ্ঠাতা: ল্যারি পেজ এবং সার্জে ব্রেইন নামের দুই পিএইচডি শিক্ষার্থী ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এটি প্রতিষ্ঠা করেন।
- প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO): ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ সুন্দর পিচাই (Sundar Pichai)।
- প্রধান সদর দপ্তর: মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
• মূল সেবা ও পণ্যসমূহ
- গুগল সার্চ ইঞ্জিন: এটি গুগলের মূল সেবা। প্রতি সেকেন্ডে এখানে লাখ লাখ মানুষ যেকোনো তথ্যের জন্য অনুসন্ধান করেন।
- অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম: স্মার্টফোনের সবচেয়ে জনপ্রিয় ও ব্যবহৃত এই সফটওয়্যারটি গুগলের তৈরি।
- ইউটিউব (YouTube): ভিডিও দেখার বিশ্বের সবচেয়ে বড় মাধ্যমটি গুগলের মালিকানাধীন।
- জিমেইল (Gmail): ব্যক্তিগত ও পেশাদার যোগাযোগের জন্য বিশ্বজুড়ে ব্যবহৃত ইমেইল সেবা।
- গুগল ম্যাপস (Google Maps): পথ চেনা, ট্রাফিক জ্যাম দেখা এবং যেকোনো স্থান খোঁজার সবচেয়ে বিশ্বস্ত টুল।
উল্লেখ্য,
- অ্যালফাবেট ইনক (Alphabet Inc.): ২০১৫ সালে গুগলের সাংগঠনিক কাঠামো পরিবর্তন করে 'অ্যালফাবেট' নামের মূল কোম্পানি গঠন করা হয়। গুগল এখন অ্যালফাবেটের একটি সহযোগী প্রতিষ্ঠান।
উৎস: i) Google ওয়েবসাইট।
ii) Britannica. - Who is the incumbent President of European Commission?
- Ursula von der Leyen
- Jean-Claude Juncker
- Jose Manuel Barroso
- Romano Prodi
European Commission:
- European Commission (ইউরোপীয় কমিশন) হলো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাহী শাখা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫৮ সালে।
- প্রেসিডেন্ট: উরসুলা ভন ডের লেইন (Ursula von der Leyen)।
- প্রধান কার্যালয়: ব্রাসেলস, বেলজিয়াম।
- সদস্য: কমিশন ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ কর্তৃক মনোনীত ২৭ জন কমিশনার নিয়ে গঠিত।
- এটি স্বাধীনভাবে ইইউ-এর নীতি ও নতুন আইনের প্রস্তাব তৈরি করে, বাজেট পরিচালনা করে, আন্তর্জাতিক চুক্তি নিয়ে আলোচনা করে এবং ইইউ-এর চুক্তিগুলো বাস্তবায়িত হচ্ছে কিনা তা তদারকি করে।• প্রধান কাজ:
- আইন প্রণয়নের প্রস্তাব: ইইউ-এর সাধারণ স্বার্থ রক্ষায় নতুন আইনের প্রস্তাব কেবল এই কমিশনই তৈরি করতে পারে।
- আইনের অভিভাবক: সদস্য দেশগুলো ইইউ-এর আইন ও চুক্তি ঠিকমতো মেনে চলছে কিনা তা কঠোরভাবে নজরদারি করে।
- আদালতে মামলা: কোনো দেশ আইন লঙ্ঘন করলে কমিশন তাদের বিরুদ্ধে 'ইউরোপীয় আদালত'-এ মামলা করতে পারে।
- বাজেট ব্যবস্থাপনা: ইইউ-এর বার্ষিক আর্থিক তহবিল ও বাজেট তৈরি এবং তার সঠিক ব্যবহার নিশ্চিত করে।
- আন্তর্জাতিক প্রতিনিধিত্ব: বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় ইইউ-এর পক্ষে প্রতিনিধিত্ব ও চুক্তি করে।
উৎস: European Commission ওয়েবসাইট। - JAXA is a space agency of which country?
- Jordan
- Germany
- Jamaica
- Japan
JAXA:
- JAXA-এর পূর্ণরূপ: Japan Aerospace Exploration Agency.
- এটি জাপানের রাষ্ট্রীয় ও প্রধান মহাকাশ গবেষণা সংস্থা।
- সদর দপ্তর: চোফু, টোকিও, জাপান।অন্যদিকে -
- জার্মানির জাতীয় মহাকাশ গবেষণা সংস্থার নাম DLR (Deutsches Zentrum für Luft- und Raumfahrt / German Aerospace Center)।
উৎস: Britannica. - Old name of Zimbabwe is-
- Northern Rhodesia
- Saigon
- Southern Rhodesia
- Zaire
জিম্বাবুয়ে:
- জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার স্থলবেষ্টিত দেশ।
- রাজধানী: হারারে।
- ভাষা: ইংরেজি।
- মুদ্রা: জিম্বাবুয়ান ডলার।
- এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম প্লাটিনাম উৎপাদনকারী দেশ।উল্লেখ্য,
- ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে সেসিল রোডসের নামানুসারে জিম্বাবুয়েকে দক্ষিণ রোডেশিয়া বলা হতো। ১৯৮০ সালে দেশটি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে এবং এর নাম পরিবর্তন করে জিম্বাবুয়ে রাখা হয়।
অন্যদিকে,
- Northern Rhodesia (উত্তর রোডেশিয়া): এটি আফ্রিকার দেশ জাম্বিয়া (Zambia)-এর পুরোনো নাম।
- Saigon (সাইগন): এটি ভিয়েতনামের বৃহত্তম শহর হো চি মিহ সিটি (Ho Chi Minh City)-এর পূর্বতন নাম। ১৯৭৬ সালে এর নাম পরিবর্তন করা হয়।
- Zaire (জায়ারে): এটি মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (DRC)-এর পুরোনো নাম।
উৎস: Britannica. - The study of light and vision is known as-
- Astronomy
- Acoustics
- Nurology
- Optics
Optics (অপটিক্স):
- এটি পদার্থবিজ্ঞানের একটি শাখা যেখানে আলো (Light) এবং মানুষের দৃষ্টিশক্তি (Vision) সংক্রান্ত যাবতীয় বিষয়, যেমন—আলোর প্রতিফলন, প্রতিসরণ ও বিভিন্ন আলোকযন্ত্র (লেন্স, অণুবীক্ষণ যন্ত্র) নিয়ে আলোচনা করা হয়।
অন্যদিকে,
- Astronomy (জ্যোতির্বিজ্ঞান): এটি মহাবিশ্ব, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি এবং মহাকাশীয় অন্যান্য বস্তু নিয়ে গবেষণার বিজ্ঞান।
- Acoustics (শব্দবিজ্ঞান): এটি পদার্থবিজ্ঞানের একটি শাখা যা মূলত শব্দ (Sound), এর উৎপত্তি, গতি এবং প্রভাব নিয়ে কাজ করে।
- Neurology (স্নায়ুবিজ্ঞান): এটি চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা, যা মানুষের মস্তিষ্ক, মেরুদণ্ড এবং সম্পূর্ণ স্নায়ুতন্ত্র (Nervous System) সংক্রান্ত রোগ ও গঠন নিয়ে আলোচনা করে।
উৎস: Britannica. - Which continent has the highest number of countries?
- Asia
- Africa
- Europe
- North America
আফ্রিকা মহাদেশ:
- আফ্রিকা আয়তন ও জনসংখ্যা উভয় দিক থেকেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ।
- আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে বিষুবরেখা বা নিরক্ষরেখা অতিক্রম করেছে। এ মহাদেশের উত্তরে ভূ-মধ্যসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর ও লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় দেশ আলজেরিয়া এবং সবচেয়ে ছোট দেশ সিচেলিস।
• ভৌগোলিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্য:
- সাহারা মরুভূমি: এটি বিশ্বের বৃহত্তম উত্তপ্ত মরুভূমি, যা উত্তর আফ্রিকার বিশাল অংশ জুড়ে অবস্থিত।
- নীল নদ: বিশ্বের দীর্ঘতম নদী, যা এই মহাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
- মাউন্ট কিলিমাঞ্জারো: এটি আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যা তানজানিয়াতে অবস্থিত।
- ভিক্টোরিয়া জলপ্রপাত: বিশ্বের অন্যতম বৃহৎ এবং বিখ্যাত জলপ্রপাত, যা জাম্বিয়া ও জিম্বাবুয়ে সীমান্তে অবস্থিত।
উল্লেখ্য,
- আফ্রিকা মহাদেশে মোট ৫৪টি স্বাধীন ও জাতিসংঘ স্বীকৃত দেশ রয়েছে। দেশ সংখ্যার দিক থেকে এটি পৃথিবীর বৃহত্তম মহাদেশ।
• বিভিন্ন মহাদেশে দেশের সংখ্যা:
- আফ্রিকা - ৫৪টি।
- এশিয়া - ৪৮টি।
- ইউরোপ - ৪৪টি।
- উত্তর আমেরিকা - ২৩টি।
- দক্ষিণ আমেরিকা - ১২টি।
- অস্ট্রেলিয়া/ওশেনিয়া - ১৪টি।উৎস: Worldatlas.
- First Asian city that hosted the Olympics is-
- Hanoi
- New Delhi
- Beijing
- Tokyo
এশিয়ায় সর্বপ্রথম গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর:
- ১৮তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ১৯৬৪ সালে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হয়।
- এটিই ছিল প্রথম এশিয়ান শহর যা অলিম্পিক গেমসের আয়োজন করেছিল।
- পরবর্তীতে ২০২১ সালেও (অলিম্পিক ২০২০) টোকিও দ্বিতীয়বারের মতো অলিম্পিক আয়োজন করে।
• অলিম্পিক গেমস:
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অলিম্পিক গেমস সংক্রান্ত সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।
উৎস: i) Olympics.
ii) IOC ওয়েবসাইট। - Who is the king of Bahrain?
- Mohammed Bin Salman Al Saud
- Qaboos bin Said al Said
- Elyes Fakhfakh
- Hamad bin Isa Al Khalifa
বাহরাইন:
- বাহরাইন মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরে অবস্থিত একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র।
- এটি সৌদি আরব ও কাতারের মধ্যবর্তী অঞ্চলে পারস্য উপসাগরের বুকে অবস্থিত। সৌদি আরবের সাথে এটি বিখ্যাত 'কিং ফাহদ কজওয়ে' নামক সমুদ্রসেতুর মাধ্যমে সংযুক্ত।
- রাজধানী: মানামা।
- মুদ্রা: বাহরাইনি দিনার (BHD)।
- রাষ্ট্রীয় ভাষা: আরবি।
- সরকার ব্যবস্থা: এটি একটি রাজতন্ত্র। বর্তমানে দেশটির রাষ্ট্রপ্রধান হিসেবে রয়েছেন রাজা হামাদ বিন ঈসা আল খলিফা।
উল্লেখ্য,
- হামাদ বিন ঈসা আল খলিফা হলেন বাহরাইনের বর্তমান রাজা। তিনি ২০০২ সালের ১৪ ফেব্রুয়ারি বাহরাইনকে আমিরশাহি থেকে রাজতন্ত্রে রূপান্তরের মাধ্যমে প্রথম রাজার উপাধি গ্রহণ করেন। এর আগে ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি দেশের 'আমির' ছিলেন।
উৎস: Britannica. - Which country is called 'Land of Proteas'?
- Zimbabwe
- New Zealand
- Australia
- South Africa
দক্ষিণ আফ্রিকাকে 'ল্যান্ড অব প্রোটিয়াস' (Land of Proteas) বলা হয়।
দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত। দুই মহাসাগর মিলিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য প্রায় ১৭৩৯ মাইল।
- দেশটির আইনসভার নাম পার্লামেন্ট। আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.
- মুদ্রা: র্যান্ড।দক্ষিন আফ্রিকার রাজধানী ৩টি। যথা:
• নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
• সংসদীয় রাজধানী: কেপ টাউন।
• বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।
উল্লেখ্য,
- Zimbabwe: জিম্বাবুয়েকে সাধারণত 'হাউস অব স্টোন' (House of Stone) বলা হয়। এর জাতীয় প্রতীক হলো 'ফ্লেম লিলি' (Flame Lily) ফুল।
- New Zealand: নিউজিল্যান্ডকে দীর্ঘ সাদা মেঘের দেশ বা 'ল্যান্ড অব দ্য লং হোয়াইট ক্লাউড' (Land of the Long White Cloud) বলা হয়।
- Australia: অস্ট্রেলিয়াকে 'ল্যান্ড অব ক্যাঙ্গারুস' (Land of Kangaroos) বা ক্যাঙ্গারুর দেশ বলা হয়।
উৎস: i) Worldatlas.
ii) Britannica. - Suez Canal is between-
- Mediterranean Sea and Red Sea
- Mediterranean Sea and North Sea
- Arabian Sea and Red Sea
- Red sea and North Sea
সুয়েজ খাল:
- সুয়েজ খাল (Suez Canal) মিশরে অবস্থিত একটি কৃত্রিম সমুদ্র-স্তরের জলপথ, যা ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে সরাসরি যুক্ত করেছে।
- এই খালের মাধ্যমে আটলান্টিক মহাসাগর এবং উত্তর ভারত মহাসাগরের মধ্যে সবচেয়ে কম দূরত্বের নৌপথ তৈরি হয়েছে, যার ফলে এশিয়া ও ইউরোপের মধ্যে যাতায়াতের সময় ও দূরত্ব অনেক কমে গেছে।
- নির্মাণ শুরু হয়েছে: ২৫ এপ্রিল, ১৮৫৯।
- নির্মাণ শেষ হয়: ১৭ নভেম্বর, ১৮৬৯।
- শুরুতে এর দৈর্ঘ্য ছিল ১৬৪ কিলোমিটার এবং গভীরতা ছিল ৮ মিটার, সম্প্রসারণের পর ২০১০ সালের হিসাব মতে এর দৈর্ঘ্য ১৯০.৩ কিলোমিটার, গভীরতা ২৪ মিটার।
- বন্দর: সুয়েজ খালের উত্তর প্রান্তে পোর্ট সাইদ এবং দক্ষিণ প্রান্তে সুয়েজ শহর অবস্থিত। বিশ্ব বাণিজ্যের ১২ থেকে ১৫ শতাংশ পণ্য এই খাল দিয়ে পরিবাহিত হয়।
উৎস: i) Suez Canal Authority.
ii) US Naval Institute.