বিগত সালে অনুষ্ঠিত হওয়া একটিপ্রাইভেট ব্যাংকের মূল প্রশ্ন - Jul 25
চাকুরী প্রস্তুতি - ব্যাংক · পরীক্ষার সাল ২০২৬
- কোন বানানটি শুদ্ধ?
- সংসপ্তক
- সংশপ্তক
- শংসপ্তক
- শংষপ্তক
শুদ্ধ বানান হচ্ছে সংশপ্তক। সংশপ্তক হলো মহাভারতে বর্ণিত সেনা, যারা মৃত্যু জেনেও যুদ্ধ করে যায়।
উৎসঃ বাংলা প্রশ্নের টীকা-ভাষ্য, অধ্যাপক ড. সৌমিত্র শেখর। - Find the correctly spelt word:
- enemyty
- enemity
- enmity
- enmity.
সঠিক উত্তর: গ) enmity এবং ঘ) enmity.
- অপশনে দ্বৈত উত্তর থাকায় উত্তর রাখা সম্ভব হয়নি।
• Enmity (noun)
- English Meaning: strong dislike or hate.
- Bangla Meaning: শত্রুতা; প্রতিপক্ষতাবিশেষ বা ঘৃণার মনোভাব।
Example sentence:
1. Bitter historical enmities underlie the present violence.
2. She denied any personal enmity towards him.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary. - সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
- দুশঃ + চরিত্র = দুশ্চরিত্র
- নিঃ + চয় = নিঃশ্চয়
- মনঃ + চক্ষু = মনশ্চক্ষু
- শিরঃ + ছেদ = শিরঃচ্ছেদ
বিসর্গ সন্ধি:
আগে বিসর্গ ও পরে চ্ বা ছ্ থাকলে বিসর্গ স্থানে শ্ হয়। শ্ পরের বর্ণে যুক্ত হয়।
যেমন:
- নিঃ + চয় = নিশ্চয়,
- নিঃ + চল = নিশ্চল,
- নিঃ + চিহ্ন = নিশ্চিহ্ন,
- নিঃ + চুপ = নিশ্চুপ,
- দুঃ + চিন্তা = দুশ্চিন্তা,
- দুঃ + চরিত্র = দুশ্চরিত্র,
- দুঃ + চেষ্টা = দুশ্চেষ্টা,
- নভঃ + চর = নভশ্চর,
- মনঃ + চক্ষু = মনশ্চক্ষু,
- শিরঃ + ছেদ = শিরশ্ছেদউৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
- 'সূর্য' শব্দের সমার্থক নয় কোনটি?
- প্রভাকর
- দিবাকর
- সুধাকর
- মিহির
'সূর্য' শব্দের সমার্থক নয় - 'সুধাকর'।
- 'সুধাকর' চাঁদের সমার্থক শব্দ।
• 'সূর্য' এর সমার্থক শব্দ:
- সবিতা,
- আদিত্য,
- দিবাকর,
- ভাস্কর,
- ভানু,
- প্রভাকর,
- মার্তণ্ড,
- রবি,
- তপন,
- মিহির,
- অর্ক,
- বিবস্বান ইত্যাদি।অন্যদিকে,
• 'চন্দ্র' এর সমার্থক শব্দ:
- বিধু,
- নিশাকর,
- চাঁদ,
- শশাঙ্ক,
- শশধর,
- শশী,
- সুধাকর,
- ইন্দু,
- সুধাংশু,
- হিমাংশু,- সুধানিধি,- কলানিধি ইত্যাদি।
উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি। - 'মন' শব্দের বিশেষণ-
- মানস
- মানসিক
- মনন
- মানুষ
‘মন‘ শব্দের বিশেষণ - মানসিক।
• মানসিক (বিশেষণ):
- এটি সংস্কৃত শব্দ।
- এর প্রকৃতে-প্রত্যয় = মানস + ইক
অর্থ: মনোগত (মানসিক রোগ), কল্পনাপ্রসূত।
অন্যদিকে,
• মানস, মনন এবং মানুষ - এই তিনটিই বিশেষ্য পদ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। - 'বড় দাদা > বড়দা' কী ধরনের ধ্বনি পরিবর্তন?
- অন্তর্হতি
- ব্যঞ্জনবিকৃতি
- বিষমীভবন
- ব্যঞ্জনচ্যুতি
• 'বড় দাদা > বড়দা' এটি ব্যঞ্জনচ্যুতির উদাহরণ।
• ব্যঞ্জনচ্যুতি:
- পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পায়। এরূপ লোপকে বলা হয় ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি ।
যেমন:
- বউদিদি > বউদি,
- বড় দাদা > বড়দা ইত্যাদি।
অন্যদিকে,
• অন্তর্হতি:
- পদের মধ্যে কোনাে ব্যঞ্জনধ্বনি লােপ পেলে তাকে বলে অন্তর্হতি।
যেমন:
- ফাল্গুন > ফাগুন,
- ফলাহার > ফলার ইত্যাদি।
• ব্যঞ্জনবিকৃতি:
- শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে যদি নতুন কোন রূপ ধারণ করলে তাকে ব্যঞ্জনবিকৃতি বলে।
- ধোবা > ধোপা,
- কবাট > কপাট ইত্যাদি।
• বিষমীভবন:
- দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন:
- শরীর > শরীল,
- লাল > নাল ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। - 'বিপদ এবং দুঃখ একই সময়ে আসে।'- কোন ধরনের বাক্য?
- যৌগিক বাক্য
- জটিল বাক্য
- সরল বাক্য
- মিশ্র বাক্য
'বিপদ এবং দুঃখ একই সময়ে আসে।'- এটি যৌগিক বাক্য।
• যৌগিক বাক্য:
- দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
- এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। কমা (,), সেমিকোলন (;), কোলন (:), ড্যাশ (−) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
যেমন:
- হামিদ বই পড়ছে, আর সীমা রান্না করছে।
- সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছল, তারপর পড়তে বসল ৷
- অন্ধকার হয়ে এসেছে অথচ সে বাসাই ফিরেনি।
- বিপদ এবং দুঃখ একই সময়ে আসে।
- লোকটি সৎ, তাই সকলে তাকে সম্মন করে।
- তোমরা চেষ্টা করেছ, কিন্তু আশানুরূপ ফল পাওনি এতে দোষের কিছু নেই।
- সে ভালো ফল করেছে তাই আমরা আনন্দিত হয়েছি।
উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি। - 'কচুবনের কালাচাঁদ' বাগ্ধারার অর্থ-
- নির্বোধ
- অপদার্থ
- ধূর্তব্যক্তি
- চাটুকার
'কচুবনের কালাচাঁদ' বাগ্ধারাটির অর্থ - অপদার্থ।
অন্যদিকে,
• 'বুদ্ধির ঢেঁকি' বাগধারাটির অর্থ - নির্বোধ।
• 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ - চাটুকার।
• 'ভিজা বিড়াল' (কপটচারী) দ্বারা ধূর্তব্যক্তি বা চালাক প্রকৃতির মানুষকে বোঝায়।
• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- অদৃষ্টের পরিহাস = ভাগ্যের বিড়ম্বনা।
- ইতর বিশেষ = পার্থক্য বা প্রভেদ।
- কূপমুন্ডক = সীমাবদ্ধ জ্ঞান।
- ডাকাবুকো = নির্ভীক।
- কংস মামা = নির্মম আত্মীয়।
- কাকভূষণ্ডী = দীর্ঘজীবী।
- এলাহি কাণ্ড = বিরাট আয়োজন।
- পায়া ভারি = অহঙ্কার।
- কানকাটা = বেহায়া।
- বকধার্মিক = ভণ্ড।
- রাবণের চিতা = চির অশান্তি।
উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - 'দেশে-বিদেশে' ভ্রমণসাহিত্যের রচয়িতা কে?
- অন্নদাশঙ্কর রায়
- জসীমউদ্দীন
- রবীন্দ্রনাথ ঠাকুর
- সৈয়দ মুজতবা আলী
'দেশে-বিদেশে' ভ্রমণসাহিত্যের রচয়িতা - সৈয়দ মুজতবা আলী।
• 'দেশে-বিদেশে' ভ্রমণকাহিনি:
- সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ।
- গ্রন্থটি ১৯৪৯ সালে প্রকাশিত হয়।
- নিজে বিভিন্ন দেশে বিশেষত কাবুলে অবস্থান ও ভ্রমণ করে যে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছেন, তার পরিচয় আছে এই গ্রন্থে।
- এর ভাষা সহজ, উপস্থাপনায় সাবলীলতা ও আড্ডার মেজাজ আছে।
- রাজনৈতিক ঝোড়ো হাওয়া, সাধারণ মানুষের জীবন, সাংস্কৃতিক জীবনের নানা পরিচয়, অপরিচিত দেশের নানা বৈশিষ্ট্য সব ফুটে উঠেছে এক অপূর্ব আন্তরিক ভঙ্গিতে।
সৈয়দ মুজতবা আলী:
- ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তাঁর পৈতৃক নিবাস ছিল মৌলভীবাজারের উত্তরসুর গ্রামে।
- তিনি কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ- ই- ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।
- ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় তাঁর মৃত্যু হয়।
তাঁর রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য,
- শবনম।
• রম্য-রচনা:
- পঞ্চতন্ত্র,
- ময়ূরকণ্ঠী।
• ছোটগল্প:
- চাচা-কাহিনী,
- টুনি মেম।
অন্যদিকে,
অন্নদাশঙ্কর রায়ের ভ্রমণকাহিনি - পথে প্রবাসে।
জসীম উদ্দীনের ভ্রমণকাহিনি - চলে মুসাফির, যে দেশে মানুষ বড় ইত্যাদি ।
রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণকাহিনি - রাশিয়ার চিঠি, য়ুরোপ প্রবাসীর পত্র ইত্যাদি।
উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - 'পথিক, তুমি পথ হারাইয়াছ।'- কোন উপন্যাসে উল্লেখ আছে?
- দুর্গেশনন্দিনী
- রাজসিংহ
- বিষবৃক্ষ
- কপালকুণ্ডলা
'পথিক, তুমি পথ হারাইয়াছ।'- এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'কপালকুণ্ডলা' উপন্যাসে উল্লেখ আছে।
- এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ।
• 'কপালকুণ্ডলা' উপন্যাস:
- বাংলা সাহিত্যের প্রথম রোমান্সধর্মী উপন্যাস।
- অরণ্যে এক কাপালিক-পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে এই উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে।
- সামাজিক সংস্কারের সঙ্গে অপরিচিতা এই নারীর নবকুমারের সঙ্গে বিয়ে এবং কপালকুণ্ডলার সমাজবন্ধনের সঙ্গে দ্বন্দ্ব এই কাহিনির মূল ঘটনা।
এই উপন্যাসের বিখ্যাত উক্তি:
- 'পথিক, তুমি পথ হারাইয়াছ।’ কপালকুণ্ডলা নবকুমারকে বলে।
- 'তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?'
- 'প্রদীপ নিবিয়া গেল।'
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
- তাঁর রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫)।
• তাঁর রচিত উপন্যাস:
- দুর্গেশনন্দিনী,
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ ইত্যাদি।
• প্রবন্ধ:
- লোকরহস্য,
- কমলাকান্তের দপ্তর,
- সাম্য ইত্যাদি।
উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। - চিক্ চিক্ করে বালি কোথা নাহি কাদা- বাক্যের ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি কোন পদ নির্দেশ করছে?
- ক্রিয়া-বিশেষণ
- বিশেষ্য
- বিশেষণ
- ক্রিয়া
• চিক্ চিক্ করে বালি কোথা নাহি কাদা - বাক্যের ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি ক্রিয়া-বিশেষণ পদ নির্দেশ করছে।
• ধ্বন্যাত্মক দ্বিরুক্তি:
- কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
- এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি।
বিভিন্ন পদরূপে ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দের ব্যবহার:
বিশেষ্য: বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে।
বিশেষণ: 'নামিল নভে বাদল ছলছল বেদনায়।'
ক্রিয়া: কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ।
ক্রিয়া-বিশেষণ: 'চিক্ চিক্ করে বালি কোথা নাহি কাদা।'
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। - Fill in the blanks (Questions 11-15):
11. Had the victim ______ able to find a telephone to contact authorities, she would have received assistance.- been
- would have been
- be
- had been
Correct answer: been.
Complete sentence: Had the victim been able to find a telephone to contact authorities, she would have received assistance.
- এটি একটি third conditional sentence.
- প্রদত্ত বাক্যটি 3rd conditional এর উদাহরণ। তাই Sub-ordinate clause টি past perfect tense এর হওয়ায় পরবর্তী Clause এ would have+ Verb এর past participle হবে।• 3rd Conditional এর নিয়মানুযায়ী,
- If clause- এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause a would/could/might + have + Verb এর Past Participle + extension ব্যবহৃত হয়।
- অনেকসময় conditional-এ subordinate conjunction if এর পরিবর্তে sentence এর শুরুতে Had ব্যবহার করা যায় এবং এর পর verb এর past participle form বসে।
- এবং এক্ষেত্রেও, পরবর্তী clause subject এরপর would have/could have/might have বসে এবং এর পরের verbটির past participle form হয়।Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Website English Wizard by Saleh Ahmed. - Fill in the blanks (Questions 11-15):
12. An Alzheimer's victim, former president Ronald Reagan ______ in the spotlight even after the symptoms began to appear.- stayed
- stay
- staying
- who stayed
Correct answer: stayed.
Complete sentence: An Alzheimer's victim, former president Ronald Reagan, stayed in the spotlight even after the symptoms began to appear.
Bangla meaning: আলঝেইমার রোগে আক্রান্ত সাবেক প্রেসিডেন্ট Ronald Reagan রোগের লক্ষণ দেখা দেওয়ার পরও জনসাধারণের নজরে বা আলোচনায় ছিলেন।
• বাক্যটিতে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগান (Ronald Reagan) এর অতীত জীবনের একটি ঘটনার কথা বলা হয়েছে।
- যেহেতু ঘটনাটি অতীতের, তাই শূন্যস্থানে Verb-এর Past Indefinite Tense (Simple Past) রূপ বসবে।
- এই কারণে stay এর Past form "stayed" বসবে। - Fill in the blanks (Questions 11-15):
13. The man was in ______ health that the family began to consider whether he could continue to live in his home.- such bad
- so bad
- such worse
- so badly
Correct answer: such bad.
Complete sentence: The man was in such bad health that the family began to consider whether he could continue to live in his home.
• কোনো কিছুর তীব্রতা বা ফলাফল প্রকাশ করতে "Such + (Adjective) + Noun + that" গঠনটি ব্যবহৃত হয়।
- এখানে "health" হলো একটি Noun এবং তার পূর্বে থাকা bad হলো একটি Adjective.
- Adjective + Noun phrase আগে তীব্রতা বোঝাতে such বসে, so নয়।
Other options:
খ) so bad: "so" সাধারণত সরাসরি Adjective বা Adverb-এর পূর্বে বসে।
- যেমন: The man was so bad.
- কিন্তু পরে যদি কোনো Noun থাকে, তবে তার আগে সরাসরি so বসে না।
গ) such worse: worse হলো একটি Comparative degree.
- এখানে কোনো তুলনা করা হচ্ছে না, বরং সাধারণ অবস্থা বোঝাতে Positive degree (bad) বসবে।
ঘ) so badly: badly হলো একটি adverb, যা এখানে health (Noun)-কে Modify করতে পারে না।
- Noun-কে Modify করার জন্য Adjective প্রয়োজন। - Fill in the blanks (Questions 11-15):
14. The environmental damage caused by the oil spill will likely last _____.- to severals year
- for several years
- severally years
- year several
Correct answer: for several years.
Complete sentence: The environmental damage caused by the oil spill will likely last for several years.
• সময়ের স্থায়িত্ব বা কোনো ঘটনা কতদিন ধরে চলছে তা বোঝাতে 'for' preposition ব্যবহার করা হয়।
- যেমন: for two days, for many weeks, for several years.
- এখানে পরিবেশের ক্ষয়ক্ষতি কয়েক বছর পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই সঠিক উত্তর হিসেবে for several years ব্যবহার করা হয়েছে।
• Several শব্দটির অর্থ হলো "কয়েকটি" বা "কয়েক"।
- এটি একটি Adjective এবং এটি বহুবচন বা Plural অর্থ প্রকাশ করে।
- তাই Several-এর পর সবসময় Plural Noun (বহুবচন) বসে।
- তাই several এর পর years (plural) বসেছে।
Last for something
- English meaning: to continue to exist or happen for a particular period of time.
- Bangla meaning: কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী হওয়া।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary. - Fill in the blanks (Questions 11-15):__TAG_PLACEHOLDER_0__15. The woman wished she _____ such drastic action when the stock market seemed volatile.
- had not taken
- did not taken
- not take
- no had taken
Correct answer: had not taken.
Complete sentence: The woman wished she had not taken such drastic action when the stock market seemed volatile.
Bangla meaning: শেয়ার বাজার যখন অস্থির দেখাচ্ছিল, তখন নারীটি যদি অমন কঠোর পদক্ষেপ না নিতেন— এটাই তিনি আফসোস করে ইচ্ছা প্রকাশ করেছিলেন।
- অর্থাৎ, তিনি অতীতে পদক্ষেপটি নিয়ে ভুল করেছিলেন এবং এখন ভাবছেন তা না নিলেই ভালো হতো।
• অতীতে ঘটে যাওয়া কোনো কাজের জন্য অনুশোচনা (Regret) প্রকাশ করতে Wish এর পর Past Perfect Tense ব্যবহার করা হয়।
- বাক্যটির শেষের দিকে seemed (Past Tense) শব্দটি দেখে বোঝা যাচ্ছে যে ঘটনাটি অতীতের।
- যেহেতু নারীটি অতীতে শেয়ার বাজার অস্থির দেখে একটি চরম বা ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছিলেন এবং এখন তা নিয়ে অনুশোচনা করছেন, তাই নিয়ম অনুযায়ী এখানে Past Perfect নেগেটিভ রূপ had not taken বসবে। - What is an antonym for 'Dismantle'?
- Remake
- Assemble
- Clothe
- Strike
Correct answer: Assemble.
Dismantle
- English meaning: to disconnect the pieces of: to destroy the integrity or functioning of.
- Bangla meaning: অংশ বিচ্ছিন্ন করা; টুকরা টুকরা করা।Given options:
ক) Remake: আবার তৈরি বা নির্মাণ করা।খ) Assemble: বিভিন্ন অংশ জোড়া দেওয়া; সন্নিহিত করা; সন্নিবিষ্ট করা:
গ) Clothe: পোশাক পরানো; পোশাক জোগানো।
ঘ) Strike: ধর্মঘটরত; ধর্মঘট শুরু করা।
• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে The antonym of the word “Dismantle” is "Assemble"Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - Synonym of 'Yell' is -
- Shackle
- Hitch
- Whisper
- Shout
Correct answer: Shout.
• Yell (Noun, Verb).
- English meaning: to utter a loud cry, scream, or shout.
- Bangla meaning: তীব্র গর্জন; চিৎকার; আর্তনাদ।
Given options:
ক) Shackle: হাত বা পায়ের বেড়ি; হাতকড়া; নিগড়।খ) Hitch: বাঁধা; জোতা; আটকানো; আটকে যাওয়া।
গ) Whisper: ফিসফিস করে বলা।
ঘ) Shout: চিৎকার করা; চ্যাঁচানো: উচ্চকণ্ঠে/চেঁচিয়ে বলা।
• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে The Synonym of the word “Yell” is "Shout"
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - Singular of 'Jury' is -
- Juror
- Jurum
- Jur
- Juree
Correct answer: Juror.
Jury (noun)
- English meaning: a committee for judging and awarding prizes at a contest or exhibition
- Bangla meaning: বিচারালয়ে কোনো মামলার সত্যবিষয় নির্ণয় করার জন্য শপথবদ্ধ একদল ব্যক্তি; নির্ণায়কবর্গ; জুরিবর্গ।
- Singular form: Juror.
- juror (noun) জুরির সদস্য।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - The synonym of 'Colossal' is -
- bias
- colourful
- fantastic
- gigantic
Correct answer: gigantic.
Colossal (adjective)
- English meaning: of a bulk, extent, power, or effect approaching or suggesting the stupendous or incredible.
- Bangla meaning: প্রকাণ্ড; বিশাল।Given options:
ক) bias: পক্ষপাত; বিশেষ দুর্বলতা; প্রবণতা; ঝোঁক।খ) colourful: রঙিন", রঙচঙে বা বহুবর্ণিল।
গ) fantastic: চমৎকার; দারুণ।ঘ) gigantic: বিশালাকার; প্রকাণ্ড; দানবীয়।
• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে The Synonym of the word “Colossal” is "gigantic"
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - Choose the correct pair of the words from the following: SYMPHONY: COMPOSER
- Innuendo: Music
- Fresco : Painter
- Colours : Pallet
- Art : Appreciation
Correct answer: Fresco: Painter.
• প্রশ্নে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
- SYMPHONY- সাংগীতিক রচনাবিশেষ; ঐকতানসংগীত; ঐকতান-বাদনবিশেষ; সিম্ফনি।
- COMPOSER- কোনো কিছু রচনাকারী; বিশেষত সংগীত রচনা করে এমন ব্যক্তি।Other options:
ক) Innuendo: Music
- Innuendo- বক্রোক্তি; ব্যঙ্গোক্তি; ব্যঙ্গ; ছেকোক্তি; কটাক্ষ; শ্লেষ।
- Music- সংগীত; গীতবাদ্য।
খ) Fresco: Painter
- Fresco- ভেজা পলস্তারার উপরিভাগে লাগিয়ে শুকাতে দেওয়া রঞ্জক পদার্থ; সদ্যোরঙ্গ; উক্ত রঞ্জকদ্রব্য দ্বারা প্রাচীরগাত্রে ছবি আঁকার পদ্ধতি।
- Painter- চিত্রশিল্পী; চিত্রকর; শিল্পী।
গ) Colours : Pallet
- Colours - বর্ণ; রং; আভা।
- Pallet - খড়ের গাদা।
ঘ) Art: Appreciation
- Art- র্তরূপে সুন্দরের সৃজন বা প্রকাশ; এরূপ সৌন্দর্য প্রকাশের ক্ষমতা বা দক্ষতা।
- Appreciation- মূল্যায়ন।।
• Symphony (ঐকতানসংগীত) সৃষ্টি করেন একজন Composer (বিশেষত সংগীত রচনা করে এমন ব্যক্তি)
- একইভাবে, Fresco (ভেজা পলস্তারার উপরিভাগে ছবি আঁকার এক ধরনের পদ্ধতি) সৃষ্টি করেন একজন Painter.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - Active voice of 'He was being chased by the dogs' is -
- The dogs chased him.
- The dogs were chasing him.
- The dogs are chasing him.
- The dogs chase him.
Correct answer: The dogs were chasing him.
• প্রদত্ত বাক্যটি Past Continuous Tense-এর Passive Voice-এ আছে। একে Active Voice-এ রূপান্তর করার নিয়ম:
- Object-কে Subject হিসেবে ব্যবহার করা,
- Tense অনুযায়ী auxiliary verb এর ব্যবহার,
- মূল verb-এর সাথে -ing যুক্ত করা,
- Subject-কে Object হিসেবে ব্যবহার করা,
- Structure: The dogs (Subject) + were (Auxiliary) + chasing (Verb+ ing) + him (Object).
Passive: He was being chased by the dogs.
Active: The dogs were chasing him.
Source:
1. Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
2. Website English Wizard by Saleh Ahmed. - Antonym of 'Abate' is—
- Enhance
- Decrease
- Deluge
- Reduce
Correct answer: Enhance.
Abate (verb)
- English meaning: to decrease in force or intensity
- Bangla meaning: কম বা কমানো; প্রশমিত হওয়া বা করা; প্রকোপ হ্রাস করা বা পাওয়া।Given options:
ক) Enhance: বাড়ানো; বৃদ্ধি করা (যেমন মূল্য, আকর্ষণ, শক্তি ইত্যাদি)।খ) Decrease: কমা; হ্রাস করা বা পাওয়া।
গ) Deluge: মহাপ্লাবন; জলোচ্ছ্বাস; ধারাসম্পাত।
ঘ) Reduce: কমানো; হ্রাস করা।
• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে The antonym of the word “Abate” is "Enhance"
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - 'Cap it all' means-
- To cover everything
- To finish
- To occur
- To seize everything
Correct answer: To finish.
To cap it all (idiom)
- English meaning: to provide the finishing touch.
- Bangla meaning: সবকিছুর ওপর।
Example sentence:
1. We had sun, surf, cheap wine, and to cap it all, a free car.
2. He lost his wallet, ruined his favorite shirt, and to cap it all, got a flat tire on his way home.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Collins Dictionary. - Antonym of 'Deviant' is:
- Bent
- Devious
- Regular
- Atypical
Correct answer: Regular.
Deviant (noun, adjective)
- English Meaning: someone or something that deviates from a norm. straying or deviating, especially from an accepted norm.
- Bangla Meaning: যে ব্যক্তির নৈতিক ও সামাজিক মান স্বাভাবিক বা সচরাচর দৃষ্ট মান থেকে ভিন্ন; স্বাভাবিক মান থেকে ভিন্ন।
Given options:
ক) Bent: ইচ্ছা; দক্ষতা।খ) Devious: ঘোরানো; সর্পিল; অসরল।
গ) Regular: সমভাবে বিন্যস্ত; সুসংবদ্ধ; প্রতিসম; সুবিন্যস্ত; সুষম; সুগঠিত।
ঘ) Atypical: প্রতিনিধিত্ব করে না এমন; অপ্রতিরূপক; অপ্রতিবিম্বক।
• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে The Antonym of the word “Deviant” is "Regular"
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - Bonnie has twice as many cousins as Robert, George has 5 cousins, which is 11 less than Bonnie has. How many cousins does Robert have?
- 17
- 21
- 4
- 8
Question: Bonnie has twice as many cousins as Robert, George has 5 cousins, which is 11 less than Bonnie has. How many cousins does Robert have?
Solution:
Bonnie has twice as many cousins as Robert.
George has 5 cousins, which is 11 less than Bonnie has.So, Bonnie’s cousins = 5 + 11
= 16Bonnie has twice as many cousins as Robert.
So, Robert’s cousins = 16 ÷ 2
= 8 - What is the prime factorization of 84?
- 42 × 2
- 2 × 2 × 4 × 6
- 2 × 7 × 6
- 2 × 2 × 3 × 7
Question: What is the prime factorization of 84?
Solution:
Given that,
84 = 2 × 42
= 2 × 2 × 21
= 2 × 2 × 3 × 7So, the prime factorization of 84 is 2 × 2 × 3 × 7.
Correct Answer: ঘ) 2 × 2 × 3 × 7
- Susan traveled 114 miles in 2 hours. If she keeps going at the same rate, how long will it take her to go the remaining 285 miles of her trip?
- 5 hours
- 3 hours
- 7 hours
- 4 hours
Question: Susan traveled 114 miles in 2 hours. If she keeps going at the same rate, how long will it take her to go the remaining 285 miles of her trip?
Solution:
Given that,
Susan traveled 114 miles in 2 hours.
∴ Speed = 114/2 = 57 miles/hourAnd remaining distance = 285 miles
∴ Required time = 285/57 = 5 hours
Correct Answer: ক) 5 hours
- Poppy flipped a coin three times and got heads each time. What is the probability that she gets heads on the next flip?
- 1
- 1/4
- 1/2
- 1/3
Question: Poppy flipped a coin three times and got heads each time. What is the probability that she gets heads on the next flip?
Solution:
একটি fair coin flip করলে দুইটি possible outcome থাকে-
Head বা Tailআগের 3 বার Head এসেছে, কিন্তু next flip independent event.
তাই next flip-এ Head আসার probability = 1/2
Correct Answer: গ) 1/2 - Jafar's English quiz scores are 56, 93, 72, 89 and 87. What is the median of his scores?
- 72
- 87
- 56
- 85.6
Question: Jafar's English quiz scores are 56, 93, 72, 89 and 87. What is the median of his scores?
Solution:
First, arrange the scores in ascending order,
56, 72, 87, 89, 93
There are 5 scores. So, the middle value is the median.∴ Median = 87
Correct Answer: খ) 87
- What is the greatest common factor of 24 and 64?
- 8
- 4
- 12
- 36
Question: What is the greatest common factor of 24 and 64?
Solution:
Using prime factorization:
24 = 2 × 2 × 2 × 3
64 = 2 × 2 × 2 × 2 × 2 × 2∴ Common prime factors = 2 × 2 × 2 = 8
∴ The greatest common factor (GCF) of 24 and 64 is 8.
- The students of a school were asked to name their favorite type of pet. Of the 430 students surveyed, 258 said that their favorite type of pet was a dog. Suppose that only 150 students were surveyed, with similar results, about how many students would say that a dog is their favorite type of pet?
- 58
- 90
- 98
- 146
Question: The students of a school were asked to name their favorite type of pet. Of the 430 students surveyed, 258 said that their favorite type of pet was a dog. Suppose that only 150 students were surveyed, with similar results, about how many students would say that a dog is their favorite type of pet?
Solution:
Given that,
Out of 430 students, 258 students chose dog.
Fraction = 258/430
= 3/5So, if 150 students are surveyed, the number who would choose dog = 150 × (3/5)
= 90Correct Answer: খ) 90
- A die is rolled and a coin is tossed. What is the probability that a 3 will be rolled and a tail tossed?
- 1/2
- 1/6
- 1/8
- 1/12
Question: A die is rolled and a coin is tossed. What is the probability that a 3 will be rolled and a tail tossed?
Solution:
Die-এ 3 আসার সম্ভাবনা = 1/6
এবং Coin-এ tail আসার সম্ভাবনা = 1/2
দুইটি স্বাধীন ঘটনাসুতরাং, সম্ভাবনা = (1/6) × (1/2)
= 1/12Correct Answer: ঘ) 1/12
- If x is the average (arithmetic mean) of m and 9, y is the average of 2m and 15, and z is the average of 3m and 18, what is the average of x, y, and z in terms of m?
- + 6
- + 7
- 2m + 14
- 3m + 21
Question: If x is the average (arithmetic mean) of m and 9,y is the average of 2m and 15, and z is the average of 3m and 18, what is the average of x, y, and z in terms of m?
Solution:
Given that,
x is the average of m and 9.
x = (m + 9)/2y is the average of 2m and 15.
y = (2m + 15)/2z is the average of 3m and 18.
z = (3m + 18)/2Now, x, y, z- average of-
= (x + y + z)/3
= [(m + 9)/2 + (2m + 15)/2 + (3m + 18)/2]/3
= [(m + 9 + 2m + 15 + 3m + 18)/2]/3
= [(6m + 42)/2]/3
= (3m + 21)/3
= m + 7Correct answer should be: খ) m + 7
- In how many different ways can 3 identical green shirts and 3 identical red shirts be distributed among 6 children such that each child receives a shirt?
- 20
- 21
- 12
- 6
Question: In how many different ways can 3 identical green shirts and 3 identical red shirts be distributed among 6 children such that each child receives a shirt?
Solution:
There are 6 children and each child receives one shirt.
We only need to choose which 3 children will receive green shirts.
The remaining 3 children will automatically receive red shirts.∴ Number of ways = 6C3
= 6!/3!(6 - 3)!
= (6 × 5 × 4)/(3 × 2 × 1)
= 20Correct Answer: ক) 20
- The equation x + y = xy = x/y has how many real solutions?
- 0
- 1
- 2
- 3
Question: The equation x + y = xy = x/y has how many real solutions?
Solution:
দেওয়া আছে,
x + y = xy = x/yধরি,
x + y = xy .......... (1)
এবং, xy = x/y .......... (2)
যেহেতু x/y আছে, তাই y ≠ 0.সমীকরণ (2) থেকে,
xy = x/y
⇒ xy2 = x ; [উভয় পাশে y দ্বারা গুণ করে]
⇒ x(y2 - 1) = 0
∴ x = 0 অথবা y2 = 1এখন, x = 0 হলে,
x/y = 0 এবং xy = 0.
কিন্তু x + y = y.
সবগুলো সমান হতে হলে y = 0 হতে হবে, কিন্তু y ≠ 0.
তাই সম্ভব নয়।
আবার,
y2 = 1 হলে,
y = 1 বা y = - 1.
যদি y = 1 হয়,
x + 1 = x × 1
⇒ x + 1 = x, অসম্ভব।যদি y = -1 হয়,
x - 1 = -x
⇒ 2x = 1
⇒ x = 1/2
তখন xy = - 1/2 এবং x/y = - 1/2, কিন্তু x + y = (1/2) - 1 = - 1/2.
এখানে তিনটি সমান হচ্ছে। তাই একটি solution পাওয়া যাচ্ছে,
x = 1/2, y = - 1.সুতরাং real solution সংখ্যা = 1.
Correct Answer খ) 1
- In a certain game, a large bag is filled with blue, green, purple and red chips worth 1, 5, x and 11 points each, respectively. The purple chips are worth more than the green chips, but less than the red chips. A certain number of chips are then selected from the bag. If the product of the point values of the selected chips is 88,000, how many purple chips were selected?
- 1
- 2
- 3
- 5
Question: In a certain game, a large bag is filled with blue, green, purple and red chips worth 1, 5, x and 11 points each, respectively. The purple chips are worth more than the green chips, but less than the red chips. A certain number of chips are then selected from the bag. If the product of the point values of the selected chips is 88,000, how many purple chips were selected?
Solution:
Blue chip = 1 point
Green chip = 5 points
Purple chip = x points
Red chip = 11 pointsPurple chips are worth more than green chips but less than red chips.
So, 5 < x < 11
Assuming x is an integer point value, possible values of x are:
6, 7, 8, 9, 10Now, 88,000 = 88 × 1000
= 8 × 11 × 1000
= 23 × 11 × 23 × 53
= 26 × 53 × 11Green chips give factor 5 and red chips give factor 11. So, purple chips must supply the factor 2.
Among the possible values, only 8 = 23 works properly.
88,000 = 82 × 53 × 11So, the number of purple chips selected is 2.
Correct Answer: খ) 2
- Rahim wants to cut a rectangular board into identical square pieces. If the board is 18 inches by 30 inches, what is the least number of square pieces he can cut without wasting any of the board?
- 4
- 6
- 9
- 15
Question: Rahim wants to cut a rectangular board into identical square pieces. If the board is 18 inches by 30 inches, what is the least number of square pieces he can cut without wasting any of the board?
Solution:
To get the least number of square pieces, each square must be as large as possible.
So, the side of each square will be the GCF of 18 and 30.
18 = 2 × 32
30 = 2 × 3 × 5∴ GCF = 2 × 3 = 6
So, each square has side 6 inches.
∴ Number of square pieces = (18/6) × (30/6)
= 3 × 5
= 15Correct Answer: ঘ) 15
- The price of a pair of sneakers was Tk. 80 for the last six months of last year. On January first, the price increased 20%. After the price increase, an employee bought these sneakers with a 10% employee discount. What price did the employee pay?
- 70.40
- 82.00
- 83.33
- 86.40
Question: The price of a pair of sneakers was Tk. 80 for the last six months of last year. On January first, the price increased 20%. After the price increase, an employee bought these sneakers with a 10% employee discount. What price did the employee pay?
Solution:
Original price = Tk. 80
Price increased by 20%.∴ Increased price = 80 × (120/100)
= 96Employee discount = 10%
So employee paid 90% of 96.Paid price = 96 × (90/100)
= 96 × (9/10)
= 86.40Final Answer: ঘ) 86.40
- A popular website requires users to create a password consisting of digits only. If no digit may be repeated and each password must be at least 9 digits long, how many passwords are possible?
- 9! + 10!
- 2 × 10!
- 9! × 10!
- 9!
Question: A popular website requires users to create a password consisting of digits only. If no digit may be repeated and each password must be at least 9 digits long, how many passwords are possible?
Solution:
There are 10 digits:
0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
No digit may be repeated.
Each password must be at least 9 digits long. So, possible lengths are,
9 digits or 10 digitsFor 9-digit passwords:
Number of ways = 10P9 = 10!For 10-digit passwords:
Number of ways = 10P10 = 10!∴ Total number of passwords = 10! + 10!
= 2 × 10!Correct Answer: খ) 2 × 10!
Note: Since it is a password, 0 can be used as the first digit.
- What is the name of the Russian space agency?
- Gazprom
- Roscosmos
- RSS
- Ruxsa
রসকসমস:
- রসকসমস হলো রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ কার্যক্রম পরিচালনাকারী সংস্থা।
- এটি রাশিয়ার মহাকাশ শিল্প ও মহাকাশ কার্যক্রমের অন্যতম প্রধান সমন্বয়কারী প্রতিষ্ঠান।
- সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে।
- রসকসমস মহাকাশ উৎক্ষেপণ, উপগ্রহ পরিচালনা এবং মহাকাশ গবেষণাসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।
- সংস্থাটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)–সম্পর্কিত কার্যক্রমেও অংশগ্রহণ করে।
- পৃথিবী পর্যবেক্ষণ, স্যাটেলাইট ন্যাভিগেশন এবং মহাকাশ প্রযুক্তির উন্নয়নেও রসকসমস কাজ করে।
- সংস্থার অধীনে বিভিন্ন মহাকাশ প্রকল্প, উৎক্ষেপণ কেন্দ্র এবং বৈজ্ঞানিক কর্মসূচি পরিচালিত হয়।
- রসকসমস মহাকাশ প্রযুক্তির উন্নয়ন ও শান্তিপূর্ণ মহাকাশ ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- এর সদর দপ্তর মস্কো, রাশিয়া।
তথ্যসূত্র - রসকসমস ওয়েবসাইট। - Which of the following country presided the Security Council for the month of March 2022?
- Qatar
- UAE
- Egypt
- Turkey
- ২০২২ সালের মার্চ মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করে সংযুক্ত আরব আমিরাত (UAE)।
- নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব প্রতি মাসে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়।
- মার্চ মাসে সভাপতিত্ব গ্রহণের পর সংযুক্ত আরব আমিরাত নিরাপত্তা পরিষদের কর্মসূচি নির্ধারণ এবং বৈঠকে সভাপতিত্ব করে।
- মার্চ ২০২২-এ সভাপতিত্বকালীন নিরাপত্তা পরিষদ চারটি প্রস্তাব গ্রহণ করে।
- একই সময়ে পরিষদ রাষ্ট্রপতির দুটি বিবৃতি এবং চারটি প্রেস বিবৃতি প্রকাশ করে।
- সভাপতিত্বের সময় সংযুক্ত আরব আমিরাত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকের নেতৃত্ব দেয়।
- নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বের মধ্যে বৈঠক পরিচালনা, সদস্যদের মধ্যে সমন্বয় এবং মাসিক কর্মসূচি বাস্তবায়ন অন্তর্ভুক্ত।
- মার্চ ২০২২-এ পরিষদের সভাপতি ছিলেন জাতিসংঘে সংযুক্ত আরব আমিরাতের স্থায়ী প্রতিনিধি লানা নুসেইবেহ।
তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট। - Queen Elizabeth decided to reside permanently at :
- Buckingham Palace
- Windsor Castle
- Clarence House
- Hillsborough Castle
→ ২০২২ সালে রানী দ্বিতীয় এলিজাবেথ স্থায়ীভাবে উইন্ডসর ক্যাসেলে বসবাসের সিদ্ধান্ত নেন।
- ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় রানী দ্বিতীয় এলিজাবেথ উইন্ডসর ক্যাসেলে অবস্থান শুরু করেন।
- পরবর্তী সময়ে তিনি সেখান থেকেই নিয়মিত সরকারি দায়িত্ব পালন করতে থাকেন।
- উইন্ডসর ক্যাসেল ৯০০ বছরেরও বেশি সময় ধরে রাজপরিবারের আবাস এবং বর্তমানে একটি কার্যকর রাজপ্রাসাদ।
- রাজা বিভিন্ন আনুষ্ঠানিক অনুষ্ঠান, বিনিয়োগ ও অডিয়েন্সের জন্যও এই প্রাসাদ ব্যবহার করেন।
- রানী এলিজাবেথ তাঁর জীবনের শেষ বছরগুলোতে উইন্ডসর ক্যাসেলেই উল্লেখযোগ্য সময় অতিবাহিত করেন।
- তিনি সেখান থেকে অডিয়েন্স ও বিভিন্ন আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করতেন।
- কোভিড-১৯ মহামারির পুরো সময়েও তাঁর আবাসস্থল ছিল উইন্ডসর ক্যাসেল।
- পরবর্তীতে তাঁর শেষকৃত্যও উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে অনুষ্ঠিত হয় এবং সেখানেই তাঁকে সমাহিত করা হয়।
তথ্যসূত্র - যুক্তরাজ্য সরকারি ওয়েবসাইট। - Ash Barty, the world number one tennis player announced her retirement at the age of :
- 25
- 27
- 29
- 32
অ্যাশলি বার্টি:
- অ্যাশলি বার্টি একজন অস্ট্রেলিয়ান পেশাদার টেনিস খেলোয়াড় ছিলেন।
- তিনি নারী এককে বিশ্বের ১ নম্বর খেলোয়াড় হিসেবে স্বীকৃতি অর্জন করেন।
- তাঁর ক্যারিয়ারে তিনি তিনটি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জয় করেন।
- ২০২২ সালে তিনি অস্ট্রেলিয়ান ওপেন জয় করেন।
- এর কিছুদিন পরই তিনি পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দেন।
- অবসরের সময় তাঁর বয়স ছিল ২৫ বছর।
- তিনি বিশ্বের এক নম্বর র্যাঙ্কিংয়ে থাকা অবস্থাতেই অবসর গ্রহণ করেন।
তথ্যসূত্র - ব্রিটানিকা। - What is the name of Ukrainian currency?
- Rostov
- Hryvnia
- Florin
- Lira
ইউক্রেন:
- ইউক্রেন পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র।
- দেশটির আয়তন ৬০৩,৫৪৯ বর্গ কিমি।
- ভাষা: ইউক্রেনীয় (অফিসিয়াল), রাশিয়ান, রোমানিয়ান, পোলিশ, হাঙ্গেরিয়ান, বেলারুশিয়ান, বুলগেরিয়ান।
- ধর্ম: খ্রিস্টধর্ম (বেশিরভাগই পূর্ব অর্থোডক্স; এছাড়াও অন্যান্য খ্রিস্টান, রোমান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট), ইসলাম।
- মুদ্রা: রিভনিয়া।
- ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণ-পশ্চিমে রোমানিয়া ও মলদোভা, দক্ষিণে কৃষ্ণ সাগর ও আজভ সাগর, পূর্বে ও উত্তর-পূর্বে রাশিয়া এবং উত্তরে বেলারুস।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ।
- ইউরোপের শস্য ভাণ্ডার খ্যাত ইউক্রেনের উর্বর ভূমিতে গম, সানফ্লাওয়ার এবং অন্যান্য দানাদার জাতীয় শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়।
- এজন্য ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়।তথ্যসূত্র - Britannica.com
- Who is the foreign minister of Russia?
- Vladirmir Titov
- Sergey Lavrov
- Igor Morgulov
- Vladimir Tolsky
- রাশিয়ার বর্তমান পররাষ্ট্র মন্ত্রী হলেন সের্গেই লাভরভ।
- তিনি রুশ ফেডারেশনের পররাষ্ট্র মন্ত্রী পদে দায়িত্ব পালন করছেন।
- তিনি ৯ মার্চ, ২০০৪ সালে এই পদে অধিষ্ঠিত হয়েছিলেন।
- তিনি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়-এর প্রধান।
- পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম ও বৈদেশিক নীতির বাস্তবায়নে তিনি নেতৃত্ব দেন।
তথ্যসূত্র - রাশিয়া সরকারি ওয়েবসাইট। - Who killed Che Guevara?
- Mario Teran Salazar
- Marc Hutten
- Gary Prado
- Robert Brandon
চে গুয়েভারা:
- চে গুয়েভারা ছিলেন একজন আর্জেন্টাইন বিপ্লবী এবং কিউবান বিপ্লবের অন্যতম প্রধান নেতা।
- ১৯৬৭ সালে তিনি বলিভিয়ায় গেরিলা অভিযান পরিচালনা করছিলেন।
- ৮ অক্টোবর ১৯৬৭ সালে বলিভিয়ার সেনাবাহিনী তাকে আটক করে।
- ৯ অক্টোবর ১৯৬৭ সালে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
- ঐ মৃত্যুদণ্ড কার্যকর করেন বলিভিয়ান সেনাসদস্য মারিও তেরান সালাজার।
- চে গুয়েভারার মৃত্যুর মাধ্যমে বলিভিয়ার গেরিলা আন্দোলনের সমাপ্তি ঘটে।
তথ্যসূত্র - ব্রিটানিকা। - Banks in Bangladesh are regulated under which act?
- The Bank Company Act 1994
- The Bank Company Act 1991
- Banking and Financial Institutions Act 1991
- Financial Institutions Act 1993
ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১:
- বাংলাদেশে ব্যাংকিং ব্যবসা মূলত ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ অনুসারে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
- ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ বাংলাদেশে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ, পরিচালনা এবং কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য প্রণীত একটি আইন
এটি ব্যাংক-কোম্পানীগুলোর কার্যক্রম, শেয়ার, পরিচালনা পর্ষদ, লাইসেন্স, নিরীক্ষা এবং বাংলাদেশ ব্যাংকের ক্ষমতার বিষয়ে বিধান প্ৰদান করে।
- ব্যাংক-কোম্পানীগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং জনস্বার্থ রক্ষা এবং ব্যাংকিং ব্যবস্থার স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি এর মূল উদ্দেশ্য।
উল্লেখ্য:
- ২০২৩ সালে এই আইনের অধিকতর সংশোধন করা হয়েছে, যাতে ব্যাংকিং ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করা হয় ।
তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট। - Italy failed to qualify for the 2022 FIFA World Cup after its lose to which country?
- North Macedonia
- Brazil
- England
- South Africa
→ উত্তর মেসিডোনিয়ার কাছে হেরে ইতালি ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল।
- ইতালি ২০২২ সালের ফিফা বিশ্বকাপ-এ খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়।
- ২৪ মার্চ ২০২২ সালে বিশ্বকাপ ইউরোপীয় প্লে-অফ সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল উত্তর মেসিডোনিয়া।
- ম্যাচটি ইতালির পালেরমো শহরে অনুষ্ঠিত হয়।
- উত্তর মেসিডোনিয়া ১–০ গোলের ব্যবধানে ইতালিকে পরাজিত করে।
- এই পরাজয়ের কারণে ইতালি টানা দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ-এ খেলার সুযোগ হারায়।
তথ্যসূত্র - CNN রিপোর্ট। - Which of the following is not a database management software?
- MySQL
- Oracle
- Sybase
- COBOL
→ COBOL ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার নয়।
COBOL:
- COBOL এর পূর্ণরূপ Common Business Oriented Language.
- এটি High level computer programming language.
- COBOL ব্যাপকভাবে ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- উচ্চ স্তরের ভাষা মানুষের ভাষার (যেমন- ইংরেজি ভাষা) সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।
- উচ্চ স্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: BASIC, COBOL, FORTRAN, PASCAL, C++, JAVA, PROLOG ইত্যাদি।
উল্লেখ্য:
- MySQL, Oracle ও Sybase ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার।
তথ্যসূত্র - ব্রিটানিকা।