বিগত সালে অনুষ্ঠিত হওয়া একটিপ্রাইভেট ব্যাংকের মূল প্রশ্ন - Jul 24
চাকুরী প্রস্তুতি - ব্যাংক · পরীক্ষার সাল ২০২৬
- I. Verbal Analogies
DIVA : OPERA- producer : theatre
- director : drama
- conductor : bus
- thespian : play
সঠিক উত্তর: ঘ) Thespian : Play.
Complete analogy: Diva : Opera :: Thespian : Play.
• Diva এবং Opera—একজন অপেরা-সংগীতশিল্পী ও তার পরিবেশনাশিল্পের সম্পর্ক নির্দেশ করে।
- তেমনি Thespian এবং Play—একজন নাট্যাভিনেতা ও তার অভিনয়ের মাধ্যমের সম্পর্ক নির্দেশ করে।
- অতএব, এখানে Diva : Opera সম্পর্কটি হলো শিল্পী : যে শিল্পমাধ্যমে তিনি পরিবেশন করেন—এই সম্পর্কের।-----------------
Diva: খ্যাতনামা নারী গায়িকা; বিশেষত অপেরা-গায়িকা।
Opera: গীতিনির্ভর নাট্যকর্ম; গীতিনাটক।Options,
ক
Producer: প্রযোজক।
Theatre: নাট্যশালা; রঙ্গালয়; অভিনয়গৃহ।খ)
Director: পরিচালক।
Drama: নাটক।গ)
Conductor: বাস ইত্যাদির কনডাক্টর; ভাড়া সংগ্রাহক।
Bus: যাত্রীবাহী মোটরযান।ঘ)
Thespian: নাট্যাভিনেতা।
Play: নাটক।Source: Accessible Dictionary.
- I. Verbal Analogies
PAIN : SEDATIVE- comfort : stimulant
- grief : consolation
- trance : narcotic
- ache : extraction
সঠিক উত্তর: খ) Grief : Consolation.
Complete analogy: Pain : Sedative :: Grief : Consolation.
Pain এবং Sedative—একটি কষ্ট বা অস্বস্তি এবং তা প্রশমিত করার উপায়ের সম্পর্ক নির্দেশ করে।
তেমনি Grief এবং Consolation—দুঃখ বা শোক এবং তা লাঘব করার উপায়ের সম্পর্ক নির্দেশ করে।অতএব, এখানে Pain : Sedative সম্পর্কটি হলো কষ্ট বা অস্বস্তি : তা প্রশমিতকারী উপায়—এই সম্পর্কের।
---------------Pain: দেহের বা মনের বেদনা; যন্ত্রণা।
Sedative: স্নায়বিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমিত করে এমন ওষুধ; শমক।Options,
ক)
- Comfort: আরাম; স্বস্তি; আয়েশ; তৃপ্তি; সান্ত্বনা।
- Stimulant: শারীরিক উদ্দীপনা বা উত্তেজনা সৃষ্টিকারী ওষুধ বা মাদক।খ)
- Grief: প্রচণ্ড দুঃখ; তীব্র শোক; মর্মপীড়া।
- Consolation: সান্ত্বনা।গ)
- Trance: সমাধি অবস্থা; ঘুমের মতো অবস্থা; মোহগ্রস্তের অবস্থা।
- Narcotic: মাদকদ্রব্য; যা নিদ্রা উৎপাদন করে, ইন্দ্রিয়বোধকে ভোঁতা করে দেয় এবং মাত্রাতিরিক্ত সেবনে সম্পূর্ণ অসাড়তা সৃষ্টি করে।ঘ)
- Ache: অবিরাম অস্বস্তিকর বেদনা; ব্যথা; শূল।
- Extraction: বলপূর্বক উৎপাটন বা টেনে বের করার কাজ।
Source: Accessible Dictionary. - I. Verbal Analogies
WAN : COLOUR- corpulent : weight
- insipid : flavor
- pallid : complexion
- enigmatic : puzzle
সঠিক উত্তর: গ) Pallid : Complexion.
Complete analogy: Wan : Colour :: Pallid : Complexion.
Wan : Colour — wan অর্থ ফ্যাকাশে বা রংহীন; অর্থাৎ মুখমণ্ডল বা বর্ণে স্বাভাবিক colour নেই।
- একইভাবে, pallid অর্থ অত্যন্ত ফ্যাকাশে; এটি সাধারণত কারও complexion বা মুখের বর্ণ বোঝাতে ব্যবহৃত হয়।----------
Wan: ফ্যাকাসে; মলিন; রুগ্ণ দেখায় এমন।
Colour: রং; বর্ণ।Options,
ক)
- Corpulent: (কোনো মানুষ বা তার দেহসম্পর্কিত) স্থূল এবং ভারী।
- Weight: ওজন; ভার।খ)
- Insipid: স্বাদহীন; পানসে; নিরস।
- Flavor: স্বাদগন্ধ; বিশিষ্ট স্বাদ; বিশেষ গুণ বা বৈশিষ্ট্য।গ)
- Pallid: ফ্যাকাসে; মলিন; রুগ্ণ দেখায় এমন।
- Complexion: ত্বকের বর্ণ; মুখমণ্ডলের স্বাভাবিক রং ও চেহারা।ঘ)
- Enigmatic: বিভ্রান্তিকর; হেঁয়ালিমূলক।
- Puzzle: ধাঁধা; হেঁয়ালি; প্রহেলিকা।Source: Accessible Dictionary.
- I. Verbal Analogies
INDIGENT : WEALTHY- angry : rich
- native : affluent
- gauche : graceful
- scholarly : erudite
সঠিক উত্তর: গ) Gauche : Graceful.
Complete analogy: Indigent : Wealthy :: Gauche : Graceful.
Indigent এবং Wealthy- উভয় শব্দ বিপরীত অর্থ প্রকাশ করে।
তেমনি Gauche এবং Graceful- উভয় শব্দও বিপরীত অর্থ প্রকাশ করে।অতএব, এখানে Indigent : Wealthy সম্পর্কটি হলো বিপরীতার্থক শব্দের সম্পর্ক।
----------
Indigent: (আনুষ্ঠানিক) দরিদ্র, নির্ধন; অকিঞ্চন।
Wealthy: সম্পদশালী; বিত্তবান; ধনী।Options,
ক)
- Angry: রাগান্বিত; ক্রুদ্ধ।
- Rich: ধনী; সম্পদশালী।খ)
- Native: কোনো স্থান বা দেশে জাত এবং জন্মসূত্রে সেখানকার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি; জাতক।
- Affluent: ধনী; বিত্তবান; স্বচ্ছল।গ)
- Gauche: সামাজিকভাবে অপ্রতিভ; আড়ষ্ট; কৌশলহীন; কাণ্ডজ্ঞানহীন।
- Graceful: মাধুর্যময়; সাবলীল; মার্জিত।ঘ)
- Scholarly: পাণ্ডিত্যপূর্ণ; বিদ্বজ্জনোচিত; বিদ্যানুরাগী; বিদ্ব্যৎকল্প।
- Erudite: (আনুষ্ঠানিক) পাণ্ডিত্যপূর্ণ।Source: Accessible Dictionary.
- I. Verbal Analogies
THRUST : SPEAR- mangle : iron
- scabbard : sword
- bow : arrow
- fence : epeе
সঠিক উত্তর: ঘ) fence : epeе.
Complete analogy: Thrust : Spear :: Fence : Epeе.
Thrust - আঘাত/খোঁচা দেওয়া। এটি spear [বর্শা] ব্যবহার করে করা হয়।
Fence - তলোয়ারজাতীয় অস্ত্র দিয়ে দ্বন্দ্বযুদ্ধ করা। এটি Epee [তলোয়ার - fencing sword] ব্যবহার করে করা হয়।Relation: THRUST : SPEAR সম্পর্কটি হলো action (ক্রিয়া) : instrument (যে অস্ত্র দিয়ে সেই ক্রিয়া করা হয়)।
----------
Thrust: আচমকা বা প্রবলভাবে ঠেলা দেওয়া; ধাক্কা মারা; ঢুকিয়ে দেওয়া; তরবারি দিয়ে সম্মুখদিকে আঘাত করা।
Spear: বল্লম; বর্শা।Options,
ক)
- Mangle: বস্ত্রাদি ইস্ত্রি করার যন্ত্রবিশেষ; উক্ত যন্ত্র দ্বারা ইস্ত্রি করা।
- Iron: লৌহ; লোহা; আয়স।খ)
- Scabbard: তরবারি ইত্যাদির খাপ; কোষ।
- Sword: অসি; তরবারি; তলোয়ার; কৃপাণ; খড়গ।গ)
- Bow: বাঁকানো দণ্ড ও ছিলা দিয়ে তৈরি তীর ছোড়ার যন্ত্র; ধনুক।
- Arrow: বাণ; তীর; শর।ঘ)
- Fence: অসিক্রীড়া কৌশল; অসিক্রীড়া/ তলোয়ার খেলা।
- Epee: তলোয়ারযুদ্ধে ব্যবহৃত তীক্ষ্ণধার তলোয়ার।Source: Accessible Dictionary.
- Sentence correction
River water pollution is often indicator by algae distribution.- pollution
- indicator
- by
- algae distribution
সঠিক উত্তর: খ) indicator.
সঠিক বাক্য: River water pollution is often indicated by algae distribution.
অর্থ: শৈবালের বিস্তারের মাধ্যমে নদীর পানিদূষণকে প্রায়ই শনাক্ত বা নির্দেশ করা হয়।• এখানে বাক্যটি Passive Voice-এ আছে।
গঠন: Subject + is/are + past participle (V3) + by + agent/instrument.
• এখানে indicator একটি noun, যার অর্থ ‘নির্দেশক’।
- কিন্তু এখানে verb প্রয়োজন।
- তাই indicator-এর পরিবর্তে verb-এর past participle indicated হবে। - Sentence correction
Every liquid has its own threshold temperature which above it becomes a gas.- Every liquid
- its own
- which above
- gas
সঠিক উত্তর: গ) which above.
সঠিক বাক্য: Every liquid has its own threshold temperature above which it becomes a gas.
• এখানে which above ভুল।কারণ "which" এবং "above" এর ক্রম ভুল।
- যখন কোনো relative clause-এ preposition থাকে (যেমন above, in, at, on ইত্যাদি), তখন সঠিক structure হলো: preposition + which (প্রিপোজিশন আগে, তারপর which).
- অর্থাৎ, Relative clause-এ preposition above-কে which-এর আগে বসাতে হবে।ভুল: which above it becomes a gas
সঠিক: above which it becomes a gas
অর্থাৎ, প্রতিটি তরলের একটি নির্দিষ্ট তাপমাত্রা আছে, যার উপরে গেলে তা গ্যাসে পরিণত হয়।Other examples:
This is the point at which the road turns.
The temperature above which water starts evaporating rapidly varies with pressure. - Sentence correction
After being exposed to moist air, copper forms a patina, the thin green crust.- After
- forms
- the
- crust
সঠিক উত্তর: গ) the.
সঠিক বাক্য: After being exposed to moist air, copper forms a patina, a thin green crust.
অর্থ: আর্দ্র বাতাসে উন্মুক্ত হলে তামার ওপর একটি প্যাটিনা বা পাতলা সবুজ আবরণ তৈরি হয়।• এখানে patina এবং thin green crust একই বস্তুকে বোঝাচ্ছে।
- দ্বিতীয় অংশটি প্রথম অংশের ব্যাখ্যা দিচ্ছে; একে appositive বলে।
- এখানে "thin green crust" অংশটি একটি appositive — যা "patina" শব্দটিকে ব্যাখ্যা/পরিচয় করিয়ে দিচ্ছে।যেহেতু এখানে কোনো নির্দিষ্ট crust নয়, বরং patina কেমন বস্তু তা সাধারণভাবে বোঝানো হয়েছে, তাই the thin green crust-এর পরিবর্তে a thin green crust হবে।
Article-এর নিয়ম:
- "A/An" ব্যবহার হয় যখন কোনো বস্তু বা ধারণা প্রথমবার পরিচয় করানো হয় (নতুন তথ্য, যা আগে উল্লেখ করা হয়নি)।
- "The" ব্যবহার হয় যখন কোনো বস্তু আগেই পরিচিত বা নির্দিষ্টভাবে চিহ্নিত।
এই বাক্যে "patina" শব্দটিকে প্রথমবার পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে "a patina" বলে। তারপর appositive-এ তার বর্ণনা দেওয়া হচ্ছে - "thin green crust", কিন্তু এটিও যেহেতু নতুন তথ্য, তাই এখানে নির্দিষ্ট আর্টিকেল "the" ব্যবহার করা ভুল। এর বদলে "a" হওয়া উচিত, কারণ এটি patina-র একটি সাধারণ পরিচয়/সংজ্ঞা দিচ্ছে, কোনো নির্দিষ্ট ও পূর্বপরিচিত বস্তুকে বোঝাচ্ছে না। - Sentence correction
Modern farms are much larger than that of former times.- Modern farms
- much larger
- that
- former times
সঠিক উত্তর: গ) that.
সঠিক বাক্য: Modern farms are much larger than those of former times.
• এখানে farms একটি plural noun.
- তাই পূর্বে উল্লিখিত plural noun farms-কে পুনরায় বোঝাতে that নয়, those ব্যবহার করতে হবে।that → singular noun-এর পরিবর্তে ব্যবহৃত হয়।
those → plural noun-এর পরিবর্তে ব্যবহৃত হয়।
------------
• কোন sentence এ একই ধরনের Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি পরিহার করতে singular noun এর পরিবর্তে that of এবং plural noun এর পরিবর্তে those of ব্যবহৃত হয়।
Example:
- Your advice is no different from that of the other friends.
- Modern farms are much larger than those of former times.Source: Cliffs TOEFL
- Sentence correction
A baby gorilla is shy, friendly animal that like action.- shy
- friendly
- that
- like
উত্তর: ঘ) like.
এখানে subject-verb agreement এর নিয়ম ভঙ্গ হয়েছে।
সঠিক বাক্য হবে: "A baby gorilla is shy, friendly animal that likes action."
এই বাক্যে "that" একটি relative pronoun, যা "animal" শব্দটিকে নির্দেশ করছে। যেহেতু "animal" একটি singular noun (যা "a baby gorilla"-কে বোঝাচ্ছে), তাই relative clause-এর verb-টিও singular হতে হবে।
----------Subject–Verb Agreement Rules:
1. If the subject is singular, the verb must be singular too.
- He/She writes every day.2. If the subject is plural, the verb must also be plural.
- They write every day. - III. Find the Opposite meaning of the Capitalized words.
HIRSUTE- Shaggy
- Bald
- Erudite
- Glorious
সঠিক উত্তর: খ) Bald.
• Hirsute: (adjective)
English Meaning: having a lot of hair on the face or body.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) লোমশ; লোমময়; রুক্ষ; উস্কখুস্ক।• Given Options:
ক) Shaggy (adjective)
English Meaning: having long untidy hair, fur, etc.
Bangla Meaning: (চুল/লোম) রুক্ষ, মোটা ও অপরিপাটি; ঝাঁকড়মাকড়; উষ্কখুষ্ক।খ) Bald (adjective)
English Meaning: having little or no hair on the head.
Bangla Meaning: (মানুষ) টেকো; টাকবিশিষ্ট।গ) Erudite (adjective)
English Meaning: having or showing great knowledge that is gained from academic study.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) পাণ্ডিত্যপূর্ণ।ঘ) Glorious (adjective)
English Meaning: deserving or bringing great success and making somebody/something famous.
Bangla Meaning: দ্যুতিময়; চমৎকার; মহিমান্বিত।অপশনগুলো বিবেচনা করলে দেখা যায়, Hirsute অর্থ লোমশ বা অধিক লোমযুক্ত। এর বিপরীত অর্থ হলো মাথায় অল্প বা কোনো চুল না থাকা—অর্থাৎ Bald।
----------
More antonyms: Hairless, Smooth.
Source: Accessible Dictionary by Bangla Academy & Oxford Learner’s Dictionaries.
- III. Find the Opposite meaning of the Capitalized words.
QUIESCENT- Indifferent
- Weak
- Active
- Responsive
সঠিক উত্তর: গ) Active.
• Quiescent: (adjective)
English Meaning: quiet; not active.
Bangla Meaning: শান্ত; নিশ্চল; নিষ্ক্রিয়।• Given Options:
ক) Indifferent (adjective)
English Meaning: having or showing no interest in somebody/something.
Bangla Meaning: নিঃস্পৃহ; অনীহ; উদাসীন; নিরুৎসুক।খ) Weak (adjective)
English Meaning: not physically strong.
Bangla Meaning: দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম।গ) Active (adjective)
English Meaning: always busy doing things, especially physical activities.
Bangla Meaning: সক্রিয়; কর্মিষ্ঠ; ক্রিয়াশীল; কর্মপরায়ণ।ঘ) Responsive (adjective)
English Meaning: reacting quickly and in a positive way.
Bangla Meaning: দ্রুত সাড়া দেয় এমন।অপশনগুলো বিবেচনা করলে দেখা যায়, Quiescent অর্থ শান্ত, নিশ্চল বা নিষ্ক্রিয়। এর সরাসরি বিপরীত অর্থ হলো Active, যার অর্থ সক্রিয় বা ক্রিয়াশীল।
----------
More antonyms: Energetic, Lively.
Source: Accessible Dictionary by Bangla Academy & Oxford Learner’s Dictionaries.
- III. Find the Opposite meaning of the Capitalized words.
MORBID- Healthy
- Liberal
- Progressive
- Stale
সঠিক উত্তর: ক) Healthy.
• Morbid: (adjective)
English Meaning: (medical) connected with disease.
Bangla Meaning: রুগ্ণ; পীড়িত; ব্যাধিগ্রস্ত।• Given Options:
ক) Healthy (adjective)
English Meaning: having good health and not likely to become ill.
Bangla Meaning: স্বাস্থ্যবান; স্বাস্থ্যবতী; সুস্থ; নীরোগ; নিরাময়।খ) Liberal (adjective)
English Meaning: generous; given in large amounts.
Bangla Meaning: বদান্য; উদার; মুক্তহস্ত; সদাশয়; প্রচুর।গ) Progressive (adjective)
English Meaning: in favour of new ideas, modern methods and change.
Bangla Meaning: অগ্রগতিশীল; উন্নতিশীল; বৃদ্ধিশীল।ঘ) Stale (adjective)
English Meaning: (of food, especially bread and cake) no longer fresh and therefore unpleasant to eat.
Bangla Meaning: (খাদ্য) শুকনা; বাসি; টাটকা নয় এমন।অপশনগুলো বিবেচনা করলে দেখা যায়, Morbid অর্থ রোগসম্পর্কিত বা ব্যাধিগ্রস্ত। এর বিপরীত অর্থ হলো Healthy, যার অর্থ সুস্থ বা নীরোগ।
----------
More antonyms: Sound, Wholesome.
Source: Accessible Dictionary by Bangla Academy & Oxford Learner’s Dictionaries.
- III. Find the Opposite meaning of the Capitalized words.
OSTENTATIONS- Nescient
- Awkward
- Bankrupt
- Reserved
সঠিক উত্তর: ঘ) Reserved.
• Ostentation: (noun)
English Meaning: an exaggerated display of wealth, knowledge or skill that is made in order to impress people.
Bangla Meaning: প্রশংসালাভ বা ঈর্ষা জাগ্রত করার জন্য (বিত্ত, বিদ্যা, দক্ষতা ইত্যাদির) প্রদর্শন।• Given Options:
ক) Nescient (adjective)
English Meaning: not having knowledge about something.
Bangla Meaning: নেশিয়েন্ট শব্দটি এমন কাউকে বা কোনো অবস্থাকে বোঝায় যার কোনো নির্দিষ্ট বিষয়ে জ্ঞান বা সচেতনতার অভাব রয়েছে।খ) Awkward (adjective)
English Meaning: not moving in an easy way; not comfortable.
Bangla Meaning: (মানুষ বা প্রাণী সম্বন্ধে) অপটু; আনাড়ি; অদক্ষ; বেঢপ।গ) Bankrupt (adjective)
English Meaning: without enough money to pay what you owe.
Bangla Meaning: দেউলিয়া; হৃতসর্বস্ব।ঘ) Reserved (adjective)
English Meaning: (of a person or their character) slow or unwilling to show feelings or express opinions.
Bangla Meaning: (ব্যক্তি অথবা চরিত্রের ক্ষেত্রে) গুরুগম্ভীর; চাপা স্বভাবের।অপশনগুলো বিবেচনা করলে দেখা যায়, Ostentation অর্থ অন্যকে প্রভাবিত করার উদ্দেশ্যে সম্পদ, জ্ঞান বা দক্ষতার জাঁকজমকপূর্ণ প্রদর্শন। অন্যদিকে Reserved অর্থ অনুভূতি বা মত প্রকাশে সংযত ও চাপা স্বভাবের। তাই প্রদত্ত অপশনগুলোর মধ্যে Reserved শব্দটিই Ostentation-এর নিকটতম বিপরীত ভাব প্রকাশ করে।
----------
More antonyms: Modesty, Simplicity.
Source: Accessible Dictionary by Bangla Academy, Cambridge Dictionary & Oxford Learner’s Dictionary.
- III. Find the Opposite meaning of the Capitalized words.__TAG_PLACEHOLDER_0__STARTLED
- Relaxed
- Amused
- Astonished
- Endless
সঠিক উত্তর: ক) Relaxed.
• Startled: (adjective)
English Meaning: slightly shocked or frightened because of a sudden surprise.
Bangla Meaning: আকস্মিক বিস্ময়ে, ভয়ে বা চিৎকারে চমকে ওঠা।• Given Options:
ক) Relaxed (adjective)
English Meaning: (of a person) calm and not anxious or worried.
Bangla Meaning: শমিত বোধ করা।খ) Amused (adjective)
English Meaning: thinking that somebody/something is funny, so that you smile or laugh.
Bangla Meaning: (কাউকে) হাসানো।গ) Astonished (adjective)
English Meaning: very surprised.
Bangla Meaning: বিস্ময়বিহ্বল করা; চমৎকৃত করা; তাক লাগানো।ঘ) Endless (adjective)
English Meaning: very large in size or amount and seeming to have no end.
Bangla Meaning: অফুরন্ত; অশেষ।অপশনগুলো বিবেচনা করলে দেখা যায়, Startled অর্থ হঠাৎ কোনো ঘটনায় বিস্মিত, চমকিত বা ভীত হওয়া। অন্যদিকে Relaxed অর্থ শান্ত ও উদ্বেগহীন থাকা। তাই প্রদত্ত অপশনগুলোর মধ্যে Relaxed শব্দটিই Startled-এর সবচেয়ে উপযুক্ত বিপরীত অর্থ প্রকাশ করে।
----------
More antonyms: Calm, Unruffled.
Source: Accessible Dictionary by Bangla Academy & Oxford Learner’s Dictionaries.
- IV. Choose the correct alternative which can be substituted for the below given word
A person involving in an activity for pleasure and not money is called as:- Amateur
- Follower
- Altruist
- Antiquarian
সঠিক উত্তর: ক) Amateur.
• Amateur: (noun)
English Meaning: a person who takes part in a sport or other activity for pleasure, not as a job.
Bangla Meaning: ১ অপেশাদার বা অদক্ষ কর্মী; শখের কর্মী।• Other Options:
খ) Follower (noun)
English Meaning: a person who supports and admires a particular person or set of ideas.
Bangla Meaning: সমর্থক, শিষ্য; অনুচর; অনুসারী; অনুবর্তী; অনুগামী।গ) Altruist (noun)
English Meaning: [Related word: altruistic] caring about the needs and happiness of other people and being willing to do things to help them, even if it brings no advantage to yourself.
Bangla Meaning: পরহিতব্রতী; পরার্থবাদী।ঘ) Antiquarian (noun)
English Meaning: a person who studies, collects or sells old and valuable objects.
Bangla Meaning: প্রাচীন নিদর্শনের পাঠক, সংগ্রাহক বা বিক্রেতা।অপশনগুলো বিবেচনা করলে দেখা যায়, Amateur বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি আনন্দ বা আগ্রহের জন্য কোনো খেলাধুলা কিংবা অন্য কাজে অংশ নেন, পেশা হিসেবে নয়। তাই সঠিক উত্তর ক) Amateur.
Source: Accessible Dictionary by Bangla Academy & Oxford Learner’s Dictionaries.
- IV. Choose the correct alternative which can be substituted for the below given word
A person who cannot help but steal whatever he can find.- Daconomaniac
- Thanatomaniac
- Kleptomaniac
- Theomaniac
সঠিক উত্তর: গ) Kleptomaniac.
• Kleptomaniac: (noun)
English Meaning: a person who has a strong desire, which they cannot control, to steal things.
Bangla Meaning: (মানসিক ব্যাধি) চুরির স্বভাব আছে এমন ব্যক্তি।• Other Options:
ক) Daconomaniac (noun)
English Meaning: obsession with killing; an irrational impulse to kill.
Bangla Meaning: হত্যা করার প্রতি অস্বাভাবিক বা বাতিকগ্রস্ত আসক্তি; হত্যার অপ্রতিরোধ্য তাড়না।খ) Thanatomaniac (noun)
English Meaning: a person suffering from thanatomania—a morbid preoccupation with death, especially a suicidal mania or a belief that one is destined to die.
Bangla Meaning: মৃত্যুকে নিয়ে বিকারগ্রস্ত বা অস্বাভাবিকভাবে আচ্ছন্ন ব্যক্তি; আত্মহনন-সংক্রান্ত উন্মত্ততায় ভোগে এমন ব্যক্তি; নিজের মৃত্যু অবশ্যম্ভাবী—এমন বিকারগ্রস্ত বিশ্বাসে আক্রান্ত ব্যক্তি।ঘ) Theomaniac (noun)
English Meaning: a person suffering from theomania; a person who believes that they are God, divine, or specially inspired/chosen by God.
Bangla Meaning: যে ব্যক্তি নিজেকে ঈশ্বর, দেবতুল্য বা ঈশ্বরের বিশেষভাবে নির্বাচিত/অনুপ্রাণিত ব্যক্তি বলে বিকারগ্রস্তভাবে বিশ্বাস করে।অপশনগুলো বিবেচনা করলে দেখা যায়, Kleptomaniac বলতে এমন ব্যক্তিকে বোঝায় যার চুরি করার প্রবল ইচ্ছা থাকে এবং সে ইচ্ছা নিয়ন্ত্রণ করতে পারে না। তাই সঠিক উত্তর গ) Kleptomaniac.
Source: Accessible Dictionary by Bangla Academy & Oxford Learner’s Dictionaries.
- IV. Choose the correct alternative which can be substituted for the below given word
A physician who diagnoses and interprets the change caused by disease in tissues and body fluids:- Pharmacist
- Psychologist
- Optometrist
- Pathologist
সঠিক উত্তর: ঘ) Pathologist.
• Pathologist: (noun)
English Meaning: a physician who studies diseases and diagnoses them by examining tissues, cells, organs and body fluids.
Bangla Meaning: রোগবিজ্ঞানী।• Given Options:
ক) Pharmacist (noun)
English Meaning: a person whose job is to prepare medicines and sell or give them to the public in a shop or in a hospital.
Bangla Meaning: ভেষজী।খ) Psychologist (noun)
English Meaning: a scientist who studies and is trained in psychology.
Bangla Meaning: মনোবিজ্ঞানী।গ) Optometrist (noun)
English Meaning: a person whose job is to examine people’s eyes and to recommend and sell glasses.
Bangla Meaning: চক্ষুপরীক্ষক; দৃষ্টিবিশেষজ্ঞ; চোখের দৃষ্টি পরীক্ষা ও চশমার পাওয়ার নির্ধারণকারী বিশেষজ্ঞ।অপশনগুলো বিবেচনা করলে দেখা যায়, Pathologist বলতে এমন চিকিৎসককে বোঝায় যিনি রোগ নির্ণয়ের জন্য টিস্যু, কোষ ও দেহতরল পরীক্ষা করেন। তাই সঠিক উত্তর ঘ) Pathologist.
Source: Accessible Dictionary by Bangla Academy & Oxford Learner’s Dictionaries.
- IV. Choose the correct alternative which can be substituted for the below given word
The senile old man let his saliva run all over his vest—- Slobbered
- Slubbered
- Slabbered
- Subbered
Answer- ক. Slobbered.
Slobbered: [past simple and past participle of slobber]
English meaning: to allow saliva or food to run out of the mouth.
Bangla meaning: (শিশুদের মতো) মুখ দিয়ে লালা বের করা।
• Slabbered is primarily an archaic, regional dialect variant (mostly found in old Scottish or Northern Irish English). In modern contexts, it is rarely used to mean drooling.
- নোট: Slabbered শব্দটিও slobbered-এর একটি পুরোনো/বিকল্প রূপ হিসেবে ব্যবহৃত হতে পারে। তবে আধুনিক ও প্রচলিত পরীক্ষাভিত্তিক বানান হলো slobbered.
- Slobbered is the most common modern standard word.
- অধিক গ্রহণযোগ্য হিসেবে Slobbered উত্তর রাখা হয়ছে।
-----------
খ) Slubbered, ঘ) Subbered -কোনো প্রতিষ্ঠিত ইংরেজি শব্দ নয়।
Source: Merriam-Webster, Accessible, Cambridge Dictionary. - IV. Choose the correct alternative which can be substituted for the below given word
The condition of being abnormally afraid of thunder and lightning-- Astraphobia
- Cynophobia
- Enochlophobia
- Podophobia
সঠিক উত্তর: ক) Astraphobia.
• Astraphobia: (noun)
English Meaning: a fear of lightning, or (more widely) of thunderstorms accompanied by lightning.
Bangla Meaning: বজ্রধ্বনি ও বজ্রপাতের অস্বাভাবিক ভয়।• Other Options:
খ) Cynophobia (noun)
English Meaning: an overwhelming fear of dogs.
Bangla Meaning: কুকুরের অস্বাভাবিক ভয়।গ) Enochlophobia (noun)
English Meaning: fear of crowds.
Bangla Meaning: জনসমাগম বা ভিড়ের অস্বাভাবিক ভয়।ঘ) Podophobia (noun)
English Meaning: an intense fear of feet.
Bangla Meaning: পায়ের অস্বাভাবিক ভয়।অপশনগুলো বিবেচনা করলে দেখা যায়, Astraphobia অর্থ বজ্রধ্বনি ও বজ্রপাতের অস্বাভাবিক ভয়। তাই সঠিক উত্তর ক) Astraphobia.
Source: Oxford English Dictionary, Collins Dictionary.
- The remainder when the positive integer m is divided by 7 is x. The remainder when m is divided by 14 is x +7. Which one of the following could m equal?
- 45
- 53
- 72
- 85
Question: The remainder when the positive integer m is divided by 7 is x. The remainder when m is divided by 14 is x +7. Which one of the following could m equal?
Solution:
Given that
The remainder for m/14 = x+7 [since remainder must be between 0 and 13]
Also,
The remainder for m/7 = x, [since remainder must be between 0 and 6]
Check options:
when m is divided by 7 remainder is x but when x is divided by 14 the remainder becomes x+7.ক) 45/7 = (6 × 7) + 3
but 45/14 = (14 × 3) + 3
So, 45 is eliminated as remainder is same in both cases.খ) 53/7=(7 × 7) + 4
53/14=(14 × 3) + 11.
Look at the remainder here. Remainder is 11. we know x = 4 when m is divided by 7. Now we have remainder
x+7 = 4 + 7 = 11
So, 53 is the correct answer.
গ) 72/7 = (7 × 10) + 2
72/14 = (14 × 5) + 2
So, 72 is eliminated as remainder is same in both cases.
ঘ) 85/7 = (7 × 12) + 1
85/14 = (14 × 6) + 1
So, 85 is eliminated as remainder is same in both cases. - The price of diesel increases by 50%. Find by how much percent a truck owner must reduce his consumption in order to maintain the same budget?
- 10.74%
- 17.64%
- 20.46%
- 21.90%
Question: The price of diesel increases by 50%. Find by how much percent a truck owner must reduce his consumption in order to maintain the same budget?
Solution:
Let original price = p, original consumption = c
So,
expenditure = p × c.
Now,
New price = p + 50% of p
= p + 0.5p
= 1.5p.
To keep same expenditure:
1.5p × new consumption = p × c
⇒ new consumption = p × c/1.5p
⇒ new consumption = c / 1.5
= (2/3)c.
Truck owner must reduce in consumption = c - (2/3)c = (1/3)c.
Percentage of reduction = [{(1/3)c}/c] × 100% = 33.33%.
N.B. : Since 33.33% is not among the given options, none of the choices match. However, based on standard calculation, the truck owner must reduce consumption by 33.33%. - If (x - 2y) (x + 2y) = 5 and (2x - y) (2x + y) = 35, then (x2 - y2)/(x2 + y2) =
- -8/5
- -4/5
- 7/5
- 4/5
Question: If (x - 2y) (x + 2y) = 5 and (2x - y) (2x + y) = 35, then (x2 - y2)/(x2 + y2) =
Solution:
Given,
(x - 2y) (x + 2y) = 5
⇒ x2 - (2y)2 = 5
⇒ x2 - 4y2 = 5..............(1)
Again,
(2x - y) (2x + y) = 35
⇒ (2x)2 - y2 = 35
⇒ 4x2 - y2 = 35..........(2)
Let, x2 = a and y2 = b
The equations becomes,
a - 4b = 5.........(3)
4a - b = 35........(4)
Now multiplying equation number (3) by 4,
4a - 16b = 20.........(5)
Now, subtract equation number (5) from equation number(4)
(4a - b) - (4a - 16b) = 35 - 20
⇒ 4a - b - 4a + 16b = 15
⇒ 15b = 15
∴ b = 1 [y2 = 1]
Applying the value of b into the equation number (3),
a - (4 × 1) = 5
⇒ a - 4 = 5
⇒ a = 5 + 4
∴ a = 9 [x2 = 9]
Now,
(x2 - y2)/(x2 + y2)
= (9 - 1)/(9 + 1)
= 8/10
= 4/5 - A, B and C investment in a partnership in the ratio of 5 : 6 : 8. The ratio of their profit is 5 : 3 : 12. Find the ratio of time for their investment:
- 1 : 3 : 5
- 2 : 1 : 3
- 1 : 7 : 5
- 4 : 3 : 5
Question: A, B and C investment in a partnership in the ratio of 5 : 6 : 8. The ratio of their profit is 5 : 3 : 12. Find the ratio of time for their investment:
Solution:
Given that,
A, B and C investment ratio = 5 : 6 : 8
A, B and C profit ratio = 5 : 3 : 12
We know that,
Ratio of Investment x Time = Ratio of Profit
To find the ratio of time just divide respective profits ratios by respective investment ratios
So if the profit ratio is PA : PB : PC and the investment ratio is IA : IB : IC then,
Time ratio is found by = (PA/IA) : (PB/IB) : (PC/IC)
= (5/5) : (3/6) : (12/8)
The ratio of time periods for A, B, and C is found by = (5/5) : (3/6) : (12/8)
Multiplying by 2,
The ratio of time periods for A, B, and C is found by = (5 × 2)/5 : (3 × 2)/6 : (12 × 2)/8
= 2 : 1 : 3 - Let C and K be constants. If x2 + Kx + 5 factors into (x + 1) (x + C), the value of K is -
- 0
- 5
- 8
- 6
Question: Let C and K be constants. If x2 + Kx + 5 factors into (x + 1)(x + C), the value of K is -
Solution:
(x + 1)(x + C)
= x2 + x + Cx + C
= x2 + (1 + C)x + C.
Compare it with x2 + Kx + 5
We find, C = 5 and K = C + 1
K = 1 + C
⇒ K = 1 + 5
∴ K = 6 - Mr. Atef bought a 1-year BDT 10,000 certificate of deposit that paid interest at an annual rate of 8 percent compounded semiannually. What was the total amount of interest paid on this certificate at maturity?
- BDT 816
- BDT 856
- BDT 480
- BDT 860
Question: Mr. Atef bought a 1-year BDT 10,000 certificate of deposit that paid interest at an annual rate of 8 percent compounded semiannually. What was the total amount of interest paid on this certificate at maturity?
Solution:
Principal (P) = 10,000 BDT
Annual interest rate = 8%
Compounded semiannually
⇒ 2 times per year
∴ Rate per half-year = (8/2)% = 4% = 0.04
Number of periods = 2
Compound amount
A = P(1 + r)n
A = 10,000 × (1.04)2
= 10,000 × 1.0816
= 10816
∴ Interest = A - P
= 10816 - 10000
= 816 - What is the mass of the man, it the length of a boat is 4m, width is 1.5m floating on a river sinks by 0.015 m when the man gets on the boat?
- 100kg
- 90kg
- 80kg
- 70kg
What is the mass of the man, if the length of a boat is 4m, width is 1.5m floating on a river sinks by 0.015 m when the man gets on the boat?
Solution:
Given that,
length = 4 m
width = 1.5 m
sink depth = 0.015 m
Additional volume displaced = length × width × sink depth = 4 × 1.5 × 0.015
= 4 × 0.0225
= 0.09 m3
We know,
Density of water = 1000 kg/m3
∴ Mass of displaced water = 0.09 × 1000
= 90 kg
By Archimedes' principle, mass of man = mass of displaced water = 90 kg - 40% of the employees in a factory are workers. All the remaining employees are executives. The annual income of each worker is BDT 390. The annual income of each executive is BDT 420. What is the average annual income of all the employees in the factory together?
- BDT 405
- BDT 408
- BDT 415
- BDT 390
Question: 40% of the employees in a factory are workers. All the remaining employees are executives. The annual income of each worker is BDT 390. The annual income of each executive is BDT 420. What is the average annual income of all the employees in the factory together?
Solution:
Let,
P be the number of employees.
Now,
40% of P = 0.4P
Hence,
the number of workers is 2P/5
All the remaining employees are executives,
So the number of executives = P - (2P/5) = 3P/5
The total annual income of all workers together = 2P/5 × 390 = 156P
The total income of all the executives together = 3P/5 × 420 = 252P
Hence, the total income of the employees = 156P + 252P = 408P
The average income of all the employees together = 408 - What would be the compound interest on BDT 7700/- at 15(1/4)% per annum for 2 years compounded annually?
- BDT 2725.75/-
- BDT 2527.57/-
- BDT 2227.57/-
- BDT 2520.57/-
Question: What would be the compound interest on BDT 7700/- at 15(1/4)% per annum for 2 years compounded annually?
Solution:
Given,
Principal = Tk. 7700,
Rate = 15(1/4)% per annum
= (61/4)%
= 61/400
Time = 2 years
Amount = 7700 {1 + (61/400)}2
= Tk. 10227.57
Compound Interest = Total amount - Principal
= 10227.57 - 7700
= 2527.57 - Find the angle between the hour hand and the minute hand of a clock when the time is 5.45?
- 97.5°
- 90°
- 100°
- 95°
Question: Find the angle between the hour hand and the minute hand of a clock when the time is 5.45?
Solution:
We know,
Angle between the hour and minute hands = |(11 × Minutes) - (60 × Hours)|/2
= |(11 × 45) - (60 × 5)|/2
= |495 - 300|/2
= |195|/2
= 97.5° - Read the information given below carefully and answer the question carefully:
From a group of 6 boys M, N, O, P, Q, R and five girls G, H, I, J, K a team of six members is to be selected. Some of the criteria of selection are as follows:
M and J go together.
O can not be placed with N.
I can not go with J.
N goes with H.
P and Q have to be together.
K and R go together.
Unless otherwise stated, these criteria are applicable to all the following questions:
If the team has three girls including J and K. The members of the team other than J and K are:- GHNR
- MNOG
- MORG
- NHOR
Question: If the team has three girls including J and K. The members of the team other than J and K are:
Solution:
প্রশ্নে বলা হয়েছে, team-এ 3 জন girl থাকবে এবং তাদের মধ্যে J ও K থাকবে। তাই J ও K ছাড়া বাকি সদস্যদের মধ্যে মাত্র 1 জন girl থাকতে পারবে।শর্ত অনুযায়ী,
J থাকলে M থাকতে হবে।
K থাকলে R থাকতে হবে।
J থাকলে I থাকতে পারবে না।
O ও N একসাথে থাকতে পারবে না।
এখন অপশনগুলো দেখি:
ক) GHNR → G ও H দুইজন girl আছে। J ও K সহ মোট girl হবে 4 জন। তাই ভুল।
খ) MNOG → N ও O একসাথে আছে, যা শর্তের বিরুদ্ধে। তাই ভুল।
গ) MORG → M আছে, তাই J-এর শর্ত পূরণ হয়েছে। R আছে, তাই K-এর শর্ত পূরণ হয়েছে। অতিরিক্ত girl শুধু G, তাই মোট girl 3 জন। O
আছে কিন্তু N নেই, তাই কোনো সমস্যা নেই।
ঘ) NHOR → N ও O একসাথে আছে এবং J-এর জন্য M নেই। তাই ভুল।∴ সঠিক উত্তর: গ) MORG.
- Read the information given below carefully and answer the question carefully:
From a group of 6 boys M, N, O, P, Q, R and five girls G, H, I, J, K a team of six members is to be selected. Some of the criteria of selection are as follows:
M and J go together.
O can not be placed with N.
I can not go with J.
N goes with H.
P and Q have to be together.
K and R go together.
Unless otherwise stated, these criteria are applicable to all the following questions:
If four members are boys, which of the following cannot constitute the team?- GJMOPQ
- JKMNOR
- HJMNPQ
- JKMPQR
Question: If four members are boys, which of the following cannot constitute the team?
Solution:
প্রশ্নে বলা হয়েছে, team-এ 4 জন boy থাকবে। অর্থাৎ 6 জনের team-এ 2 জন girl থাকবে।শর্তগুলো অনুযায়ী-
J থাকলে M থাকতে হবে।
K থাকলে R থাকতে হবে।
O ও N একসাথে থাকতে পারবে না।
P থাকলে Q থাকবে, Q থাকলে P থাকবে।
N থাকলে H থাকতে হবে।
এখন অপশনগুলো দেখি:
ক) GJMOPQ → J আছে, M আছে; P ও Q একসাথে আছে; O আছে কিন্তু N নেই। তাই সম্ভব।খ) JKMNOR → এখানে J ও K আছে, তাই M ও R থাকা ঠিক আছে। কিন্তু O ও N একসাথে আছে, যা শর্তের বিরুদ্ধে। তাই এটি সম্ভব নয়।
গ) HJMNPQ → J আছে, M আছে; N আছে, H আছে; P ও Q একসাথে আছে। তাই সম্ভব।
ঘ) JKMPQR → J আছে, M আছে; K আছে, R আছে; P ও Q একসাথে আছে। তাই সম্ভব।
∴ সঠিক উত্তর: খ) JKMNOR.
- Read the information given below carefully and answer the question carefully:
From a group of 6 boys M, N, O, P, Q, R and five girls G, H, I, J, K a team of six members is to be selected. Some of the criteria of selection are as follows:
M and J go together.
O can not be placed with N.
I can not go with J.
N goes with H.
P and Q have to be together.
K and R go together.
Unless otherwise stated, these criteria are applicable to all the following questions:
If the team consists of two girls and I is one of them, the other members are :- GMRPQ
- KOPQR
- HNOPQ
- KRMNP
Question: If the team consists of two girls and I is one of them, the other members are :
Solution: প্রশ্নে বলা হয়েছে, team-এ 2 জন girl থাকবে এবং তাদের একজন I।
তাই I ছাড়া আর মাত্র 1 জন girl থাকতে পারবে।যেহেতু I cannot go with J, তাই J থাকবে না।
আবার M and J go together, তাই M থাকলেও J থাকতে হবে। কিন্তু এখানে J রাখা যাবে না। তাই M থাকা যাবে না।এখন অপশনগুলো দেখি—
ক) GMRPQ → এখানে M আছে, কিন্তু J নেই। তাই ভুল।
খ) KOPQR → এখানে K আছে এবং R-ও আছে; P ও Q একসাথে আছে; O আছে কিন্তু N নেই। সব শর্ত পূরণ করে।
গ) HNOPQ → এখানে N ও O একসাথে আছে, যা শর্তের বিরুদ্ধে। তাই ভুল।
ঘ) KRMNP → এখানে M আছে কিন্তু J নেই; N আছে কিন্তু H নেই; P আছে কিন্তু Q নেই। তাই ভুল।
∴ সঠিক উত্তর: খ) KOPQR.
- Read the information given below carefully and answer the question carefully:
From a group of 6 boys M, N, O, P, Q, R and five girls G, H, I, J, K a team of six members is to be selected. Some of the criteria of selection are as follows:
M and J go together.
O can not be placed with N.
I can not go with J.
N goes with H.
P and Q have to be together.
K and R go together.
Unless otherwise stated, these criteria are applicable to all the following questions:
If the team has four boys including O and R, the members of the team other than O and R are:- HIPQ
- GJPQ
- GKPQ
- GJMP
Question: If the team has four boys including O and R, the members of the team other than O and R are:
Solution:
প্রশ্নে বলা হয়েছে, team-এ 4 জন boy থাকবে এবং তাদের মধ্যে O ও R থাকবে।যেহেতু R আছে, তাই শর্ত অনুযায়ী K থাকতে হবে।
কারণ, K and R go together।আবার team-এ মোট 4 জন boy থাকবে। O ও R আগে থেকেই আছে, তাই বাকি 4 জনের মধ্যে আর 2 জন boy এবং 2 জন girl থাকতে হবে।
এখন অপশন দেখি-
ক) HIPQ → R আছে কিন্তু K নেই। তাই ভুল।
খ) GJPQ → R আছে কিন্তু K নেই; আবার J আছে কিন্তু M নেই। তাই ভুল।
গ) GKPQ → K আছে, তাই R-এর শর্ত পূরণ হয়েছে। P ও Q একসাথে আছে। O আছে কিন্তু N নেই। সব শর্ত পূরণ করে।
ঘ) GJMP → R আছে কিন্তু K নেই; P আছে কিন্তু Q নেই। তাই ভুল।∴ সঠিক উত্তর: গ) GKPQ.
- Read the information given below carefully and answer the question carefully:
From a group of 6 boys M, N, O, P, Q, R and five girls G, H, I, J, K a team of six members is to be selected. Some of the criteria of selection are as follows:
M and J go together.
O can not be placed with N.
I can not go with J.
N goes with H.
P and Q have to be together.
K and R go together.
Unless otherwise stated, these criteria are applicable to all the following questions:
It both K and P are members of the team and three boys in all are included in the team, the members of the team other than K and P are:- GIRQ
- HIRQ
- GJRM
- IJRQ
Question: It both K and P are members of the team and three boys in all are included in the team, the members of the team other than K and P are:
Solution:
প্রশ্নে বলা হয়েছে, K এবং P team-এ আছে এবং মোট 3 জন boy থাকবে।শর্ত অনুযায়ী -
K থাকলে R থাকতে হবে → তাই R থাকবে।
P থাকলে Q থাকতে হবে → তাই Q থাকবে।
এখন boys হলো: P, R, Q = মোট 3 জন boy.
তাই আর কোনো boy নেওয়া যাবে না।অতএব, K ও P ছাড়া বাকি 4 জনের মধ্যে অবশ্যই থাকবে:
R, Q এবং আরও 2 জন girlএখন অপশনগুলো দেখি-
ক) GIRQ → R ও Q আছে; G ও I দুইজন girl। সব শর্ত পূরণ করে। তাই valid.
খ) HIRQ → R ও Q আছে; H ও I দুইজন girl। সব শর্ত পূরণ করে। তাই এটিও valid.
গ) GJRM → P আছে কিন্তু Q নেই। তাই ভুল।
ঘ) IJRQ → I ও J একসাথে আছে, যা শর্তের বিরুদ্ধে। তাই ভুল।∴ প্রদত্ত অপশন অনুযায়ী ক) GIRQ এবং খ) HIRQ—দুটিই সঠিক হতে পারে।
তাই প্রশ্নটি বতিল করা হয়েছে। - If SYSTEM is written as SYSMET and NEARER is written as AENRER, then FRACTION will be coded as:
- CARFNOIT
- CARFTION
- NOITFRAC
- FRACNOIT
Question: If SYSTEM is written as SYSMET and NEARER is written as AENRER, then FRACTION will be coded as:
Solution:
প্রদত্ত coding pattern লক্ষ্য করি।SYSTEM → SYSMET
SYSTEM শব্দটিকে দুই ভাগে ভাগ করলে পাই:
SYS + TEM
এখন প্রতিটি অংশ reverse করলে:
SYS → SYS
TEM → MET
তাই,
SYSTEM → SYSMETআবার,
NEARER → AENRER
NEARER শব্দটিকে দুই ভাগে ভাগ করলে পাই:
NEA + RER
এখন প্রতিটি অংশ reverse করলে:
NEA → AEN
RER → RER
তাই,
NEARER → AENRER
অতএব, একই নিয়ম FRACTION-এর ক্ষেত্রে প্রয়োগ করি।FRACTION শব্দটিকে দুই ভাগে ভাগ করলে পাই:
FRAC + TION
এখন প্রতিটি অংশ reverse করলে:
FRAC → CARF
TION → NOITসুতরাং,
FRACTION → CARFNOIT∴ সঠিক উত্তর: ক) CARFNOIT.
- In a certain code, COMPUTER is written RFUVQNPC. How is MEDICINE written in the same code?
- EOJDJEFM
- EOJDEJFM
- MFEJDJOE
- MFEDJJOE
Question: In a certain code, COMPUTER is written RFUVQNPC. How is MEDICINE written in the same code?
Solution:
প্রথমে প্রদত্ত coding pattern লক্ষ্য করি।
COMPUTER → RFUVQNPCCOMPUTER শব্দটি reverse করলে পাই:
COMPUTER → RETUPMOC
এখন reverse করা শব্দের প্রথম ও শেষ অক্ষর অপরিবর্তিত রেখে মাঝের অক্ষরগুলোকে ১ ঘর করে সামনে নেওয়া হয়েছে।
RETUPMOC → RFUVQNPCকারণ,
R → R
E → F
T → U
U → V
P → Q
M → N
O → P
C → Cঅতএব, নিয়মটি হলো:
প্রথমে word reverse করতে হবে, তারপর প্রথম ও শেষ অক্ষর অপরিবর্তিত রেখে মাঝের প্রতিটি অক্ষরকে ১ ঘর forward করতে হবে।
এখন MEDICINE শব্দের ক্ষেত্রে নিয়মটি প্রয়োগ করি।
MEDICINE reverse করলে পাই:
MEDICINE → ENICIDEM
এখন প্রথম ও শেষ অক্ষর অপরিবর্তিত থাকবে:
E → E
N → O
I → J
C → D
I → J
D → E
E → F
M → Mসুতরাং,
ENICIDEM → EOJDJEFM∴ সঠিক উত্তর: ক) EOJDJEFM.
- Which is the odd one out?
- Apple
- Banana
- Jujubes
- Raisins
Question: Which is the odd one out?
Solution:
প্রদত্ত অপশনগুলো হলো- Apple, Banana, Jujubes এবং Raisins.Apple, Banana এবং Jujubes—এই তিনটি সরাসরি fresh fruit বা তাজা ফল হিসেবে খাওয়া হয়।
কিন্তু Raisins হলো dried fruit। এটি আসলে শুকনো আঙুর, অর্থাৎ আঙুর শুকিয়ে raisins তৈরি করা হয়।
তাই Raisins বাকি তিনটি থেকে আলাদা।
∴ সঠিক উত্তর: ঘ) Raisins.
- Cake : Bakery : Beer : ?
- Distillery
- Wine shop
- Brewery
- Vinification
Question: Cake : Bakery : Beer : ?
Solution:
Cake : Bakery :: Beer : ?এখানে সম্পর্কটি হলো—
পণ্য এবং যেখানে সেটি তৈরি/উৎপাদন করা হয়।Cake সাধারণত Bakery-তে তৈরি হয়।
একইভাবে Beer তৈরি হয় Brewery-তে।Other Options:
ক) Distillery → এখানে সাধারণত distilled liquor বা spirits তৈরি হয়।
খ) Wine shop → এটি পানীয় বিক্রির দোকান, উৎপাদনস্থল নয়।
গ) Brewery → Beer তৈরির স্থান।
ঘ) Vinification → Wine তৈরির প্রক্রিয়া।∴ সঠিক উত্তর: গ) Brewery.
- How many meters will I be away from my home if I travel 5 meters towards north, take a right and travel 4 meters and travel 5 meters towards south?
- 5
- 4
- 10
- 14
Question: How many meters will I be away from my home if I travel 5 meters towards north, take a right and travel 4 meters and travel 5 meters towards south?
Solution:
প্রশ্নে বলা হয়েছে-
প্রথমে আপনি বাড়ি থেকে 5 meters north দিকে গেলেন।
তারপর right turn নিলেন।North দিকে মুখ করে থাকলে right side হলো East।
তাই আপনি 4 meters east দিকে গেলেন।এরপর আপনি 5 meters south দিকে গেলেন।
এখন লক্ষ্য করি:
প্রথমে North দিকে গেছেন = 5 meters
পরে South দিকে গেছেন = 5 meters
এই দুইটি পরস্পর বিপরীত দিকের দূরত্ব, তাই এগুলো cancel হয়ে যাবে।অতএব, আপনি শুধু East দিকে 4 meters দূরে থাকবেন।
সুতরাং, বাড়ি থেকে দূরত্ব = 4 meters
∴ সঠিক উত্তর: খ) 4
- Which is the first Central Bank in the world?
- Bank of England
- Bank de Espana
- Bank de France
- Sveriges Riskbank
বিশ্বের কেন্দ্রীয় ব্যাংক:
- বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক সুইডেনের Sveriges Riksbank.
- এটি ১৬৬৮ খ্রিষ্টাব্দে স্থাপিত হয়।
- ১৮৬৭ সালে Sveriges Riksbank নাম লাভ করে ।
- রিক্সব্যাঙ্ক বিশ্বের প্রাচীনতম কেন্দ্রীয় ব্যাংক ।
উল্লেখ্য:
- ১৬৯৪ সালের ২৭ জুলাই স্থাপিত হয় ‘ব্যাংক অব ইংল্যান্ড’।
- এটি বিশ্বের দ্বিতীয় কেন্দ্রীয় ব্যাংক।
- ‘ব্যাংক অব ইংল্যান্ড'কে কেন্দ্রীয় ব্যাংকের জননী নামেও অভিহিত করা হয়।
তথ্যসূত্র - Britannica & riksbank. - Mr. Abdur Rouf Talukder is the - Governor of Bangladesh Bank.
- 11th
- 12th
- 10th
- 13th
→ জনাব আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর ছিলেন।
বাংলাদেশ ব্যাংক:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্ণর ছিলেন- এ. এন. হামিদুল্লাহ।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর মোস্তাকুর রহমান। (জুন, ২০২৬)
- তিনি বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।
- Which of the following currency is called hard currency?
- Euro
- Japanese Yen
- Peso
- Pound Sterling
হার্ড কারেন্সি:
- হার্ড কারেন্সি হলো এমন মুদ্রা যা আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে গ্রহণযোগ্য, স্থিতিশীল এবং সহজে রূপান্তরযোগ্য।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল অনুযায়ী, রিজার্ভ কারেন্সি সাধারণত পূর্ণরূপে রূপান্তরযোগ্য এবং আন্তর্জাতিক লেনদেনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
- ইউরো বিশ্বের অন্যতম প্রধান হার্ড কারেন্সি বা শক্তিশালী আন্তর্জাতিক মুদ্রা হিসেবে স্বীকৃত।
- ইউরো হলো ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত ইউরোজোনভুক্ত দেশগুলোর সরকারি মুদ্রা।
- ইউরো বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত রিজার্ভ কারেন্সি।
- আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও বৈদেশিক মুদ্রা বাজারে ইউরোর ব্যাপক ব্যবহার রয়েছে।
- হার্ড কারেন্সির প্রধান বৈশিষ্ট্য হলো স্থিতিশীল মূল্য, উচ্চ গ্রহণযোগ্যতা এবং সহজে রূপান্তরযোগ্য হওয়া।
- ইউরো এসব বৈশিষ্ট্য পূরণ করায় এটিকে হার্ড কারেন্সি হিসেবে গণ্য করা হয়।
- বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবে ইউরো সংরক্ষণ করে।
- আন্তর্জাতিক অর্থপ্রদান ও সীমান্ত-পার বাণিজ্যে ইউরোর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
→ উল্লেখ্য:
- ইউরো-কে হার্ড কারেন্সি হিসেবে অধিক গ্রহণযোগ্য ধরা হয়, কারণ এটি বিশ্বের অন্যতম প্রধান রিজার্ভ মুদ্রা, আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক লেনদেনে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং বহু দেশের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সংরক্ষিত থাকে। পেসো তুলনামূলকভাবে কম ব্যবহৃত ও কম স্থিতিশীল আন্তর্জাতিক মুদ্রা। জাপানিজ ইয়েন ও পাউন্ড-ও স্বীকৃত হার্ড কারেন্সি, ইউরোজোনের বৃহৎ অর্থনীতি ও বিস্তৃত আন্তর্জাতিক ব্যবহার ইউরোকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছে। তাই প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে ইউরো-কে হার্ড কারেন্সির একটি শক্তিশালী ও বহুল স্বীকৃত উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়।
তথ্যসূত্র - IMF ওয়েবসাইট। - Currently which company is working on a satellite system through which the company's devices will receive direct internet from the satellite?
- Apple
- Tesla
- Microsoft
টেসলা:
- বর্তমানে স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি ডিভাইসে ইন্টারনেট পৌঁছে দেওয়ার প্রযুক্তি নিয়ে কাজ করছে টেসলার সহযোগী প্রতিষ্ঠান স্পেসএক্স-এর স্টারলিংক।
- টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক একই সঙ্গে স্পেসএক্স-এরও প্রতিষ্ঠাতা।
- স্টারলিংক-এর Direct-to-Cell প্রযুক্তি মোবাইল ফোনকে সরাসরি স্যাটেলাইটের সাথে সংযুক্ত করতে পারে।
- এই প্রযুক্তিতে আলাদা স্যাটেলাইট ফোন বা বিশেষ অ্যান্টেনার প্রয়োজন হয় না।
- সাধারণ 4G/LTE সমর্থিত ডিভাইসও স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করতে সক্ষম হবে।
- প্রথমে টেক্সট মেসেজিং চালু করা হয়েছে, পরে ভয়েস ও ডেটা সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
- এই প্রযুক্তির মূল লক্ষ্য হলো দুর্গম ও নেটওয়ার্কবিহীন এলাকাতেও ইন্টারনেট সংযোগ দেওয়া।
- স্পেসএক্স বিভিন্ন মোবাইল অপারেটরের সঙ্গে অংশীদারিত্ব করে Direct-to-Cell সেবা সম্প্রসারণ করছে।
- ভবিষ্যতে টেসলা গাড়িতেও স্টারলিংক-এর স্যাটেলাইট সংযোগ ব্যবহারের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র - স্পেসএক্স ওয়েবসাইট। - A substantial increase in capital expenditure or revenue defecit leads to-
- Budgetary Deficit
- Fiscal Deficit
- Primary Deficit
- Revenue Deficit
রাজস্ব ঘাটতি:
- Fiscal Deficit বা রাজস্ব ঘাটতি ঘটে যখন সরকারের মোট ব্যয় তার মোট আয়কে অতিক্রম করে।
- মূলধনী ব্যয় বৃদ্ধি পেলে সরকারের মোট ব্যয় বেড়ে যায়, ফলে রাজস্ব ঘাটতি (Fiscal Deficit) বাড়তে পারে।
- রাজস্ব ঘাটতি (Fiscal Deficit) সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণের প্রয়োজনীয়তা নির্দেশ করে।
- সরকার যখন আয় অপেক্ষা বেশি ব্যয় করে, তখন ঘাটতি পূরণে ঋণ নিতে হয়।
- অবকাঠামো নির্মাণ, সড়ক ও বিদ্যুৎ প্রকল্পে ব্যয় সাধারণত মূলধনী ব্যয়-এর অন্তর্ভুক্ত।
- রাজস্ব ঘাটতি-এর সূত্র হলো: মোট ব্যয় – (মোট আয়, ঋণ ব্যতীত)।
- প্রাথমিক ঘাটতি হলো রাজস্ব ঘাটতি থেকে সুদ পরিশোধ বাদ দিলে যা থাকে।
তথ্যসূত্র - IMF ওয়েবসাইট। - Who is called the Father of Modern Economics?
- M. Keynes
- Adam Smith
- Alfred Marshal
- Paul Samuelson
এডাম স্মিথ:
- স্কটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ-কে অর্থনীতির জনক বলা হয়।
- ১৭৭৬ সালে তাঁর বিখ্যাত গ্রন্থ 'The Wealth of Nations' প্রকাশিত হয়।
- এই গ্রন্থ আধুনিক অর্থনীতির ভিত্তি স্থাপন করে।
- তিনি শ্রমবিভাগ এর গুরুত্ব ব্যাখ্যা করেন।
- তাঁর 'Invisible Hand' তত্ত্ব মুক্তবাজার অর্থনীতির ভিত্তি গড়ে দেয়।
- রাষ্ট্রীয় হস্তক্ষেপ কমিয়ে প্রতিযোগিতামূলক বাজারের পক্ষে তিনি মত দেন।
- তাঁর চিন্তাধারা পরবর্তীকালের অর্থনীতিবিদদের গভীরভাবে প্রভাবিত করে।
- আধুনিক অর্থনীতির বহু মৌলিক ধারণার সূচনা তাঁর কাজ থেকে এসেছে।
→ উল্লেখ্য:
- বিংশ শতাব্দীতে পল এ. স্যামুয়েলসন আধুনিক অর্থনীতিকে গাণিতিক ও বৈজ্ঞানিক ভিত্তি প্রদান করেন।
- তাঁর বিখ্যাত গ্রন্থ Economics দীর্ঘদিন বিশ্বের সর্বাধিক ব্যবহৃত অর্থনীতির পাঠ্যপুস্তক ছিল।
- অর্থাৎ, অ্যাডাম স্মিথ আধুনিক অর্থনীতির প্রতিষ্ঠাতা, আর পল এ. স্যামুয়েলসন আধুনিক অর্থনীতির আধুনিকীকরণ ও গাণিতিক বিকাশের পথিকৃৎ।
তথ্যসূত্র - Investopedia. - Which of the following is not the Mobile Financial Services (MFS)?
- bkash
- Nagad
- NexusPay
- Rocket
NexusPay:
- নেক্সাসপে হলো ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (DBBL) কর্তৃক উন্নয়ন করা একটি সমন্বিত ডিজিটাল ব্যাংকিং ও পেমেন্ট অ্যাপ।
- এটি একটি সম্পূর্ণ কার্ডবিহীন ব্যাংকিং ব্যবস্থা, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনে ভিসা, মাস্টারকার্ড, নেক্সাস, এজেন্ট ব্যাংকিং এবং রকেট অ্যাকাউন্টসহ একাধিক কার্ড ও হিসাব সংযুক্ত করতে পারেন।
- নেক্সাসপে ব্যবহার করে গ্রাহকরা একটি অ্যাপ থেকেই বিভিন্ন ব্যাংকিং ও পেমেন্ট সেবা সহজে পরিচালনা করতে পারেন।
→ উল্লেখ্য:
- বাংলাদেশে বিকাশ, নগদ এবং রকেট বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত MFS সেবা হিসেবে পরিচিত।
- বিকাশ দেশের অন্যতম বৃহৎ মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান, যা টাকা পাঠানো, ক্যাশ আউট ও বিল পেমেন্ট সুবিধা প্রদান করে।
- নগদ বাংলাদেশ ডাক বিভাগের আওতায় পরিচালিত একটি Mobile Financial Service।
- রকেট হলো ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল আর্থিক সেবা (MFS), যা বাংলাদেশে MFS-এর অগ্রদূতগুলোর একটি।
তথ্যসূত্র - ডাচ বাংলা ব্যাংক ওয়েবসাইট। - The Market where is there only one buyer is called -
- Monopoly
- Oligopoly
- Duopoly
- Monopsony
Monopsony:
- মনপসনি (Monopsony) হলো এমন একটি বাজার ব্যবস্থা যেখানে মাত্র একজন ক্রেতা থাকে।
- এই একক ক্রেতাকে মনপসনিস্ট (Monopsonist) বলা হয়।
- এটি একচেটিয়া বাজারের (Monopoly) বিপরীত ধারণা, মনোপলিতে একজন বিক্রেতা থাকে, আর মনপসনিতে একজন ক্রেতা থাকে।
- বাজারে একমাত্র বা প্রধান ক্রেতা হওয়ায় মনপসনিস্টের বাজারের ওপর বেশি নিয়ন্ত্রণ থাকে।
- বিশেষ করে শ্রমবাজারে, কোনো প্রতিষ্ঠান যদি অধিকাংশ চাকরির সুযোগ সৃষ্টি করে, তবে তা মজুরি নির্ধারণে প্রভাব ফেলতে পারে।
- মনপসনিস্ট সরবরাহকারীদের সঙ্গে দর-কষাকষির মাধ্যমে কম দামে পণ্য কিনতে সক্ষম হয়।
- ফলে বিক্রেতাদের অনেক সময় কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হতে হয়।
- কৃষিপণ্য, শ্রমবাজার ও কাঁচামালের বাজারে মনপসনির উদাহরণ দেখা যায়।
→ উল্লেখ্য:
- Monopoly: এমন একটি বাজার ব্যবস্থা যেখানে মাত্র একজন বিক্রেতা থাকে এবং অনেক ক্রেতা থাকে।
- Oligopoly: এমন একটি বাজার ব্যবস্থা যেখানে কয়েকজন বড় বিক্রেতা বাজারের অধিকাংশ অংশ নিয়ন্ত্রণ করে। একজন বিক্রেতার সিদ্ধান্ত অন্য বিক্রেতাদের ওপর প্রভাব ফেলে।
- Duopoly: এমন একটি বাজার ব্যবস্থা যেখানে মাত্র দুইজন বিক্রেতা কোনো পণ্য বা সেবার বাজার নিয়ন্ত্রণ করে।
তথ্যসূত্র - Investopedia. - The WTO was founded in Geneva in which year?
- 1st January, 1994
- 1st January, 1995
- 1st January, 1996
- 1st January, 1993
WTO:
- WTO এর পূর্ণরূপ World Trade Organization.
- WTO বিশ্বের একমাত্র আন্তর্জাতিক সংস্থা যা দেশগুলির মধ্যে বাণিজ্যের নিয়মগুলি নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠা লাভ করে: ১ জানুয়ারি ১৯৯৫ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৬৬টি।
- সর্বশেষ সদস্য দেশ: পূর্ব তিমুর।
- দেশটি ২০২৪ সালের ৩০শে আগস্ট যোগদান করে।
- বাংলাদেশ সংস্থাটির সদস্যপদ লাভ করে: ১৯৯৫ সালে।তথ্যসূত্র - WTO অফিসিয়াল ওয়েবসাইট।
- In which year the world experienced the great depression for the first time?
- 1927
- 1930
- 1941
- None of these
- অপশন বিবেচনায় ১৯৩০ উত্তর নেয়া হয়েছে।
গ্রেট ডিপ্রেশন:
- গ্রেট ডিপ্রেশন (Great Depression) ছিল আধুনিক ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও ভয়াবহ বৈশ্বিক অর্থনৈতিক মন্দা।
- যা ১৯২৯ সালে শুরু হয়ে প্রায় ১৯৩৯ সাল পর্যন্ত স্থায়ী হয়।
- এর সূচনা হয় যুক্তরাষ্ট্রে, কিন্তু পরে তা বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে।
- এই সময় শিল্প উৎপাদন, বিনিয়োগ ও বাণিজ্যে ব্যাপক পতন ঘটে এবং মূল্যস্তর কমে যায়।
- গ্রেট ডিপ্রেশনের অন্যতম কারণ ছিল ১৯২৯ সালের শেয়ারবাজার ধস।
- ব্যাংকিং সংকটের কারণে বহু ব্যাংক বন্ধ হয়ে যায় এবং ঋণপ্রদান মারাত্মকভাবে কমে যায়।
- স্বর্ণমান ব্যবস্থা এবং উচ্চ শুল্কনীতি আন্তর্জাতিক বাণিজ্য সংকুচিত করে মন্দাকে আরও তীব্র করে তোলে।
- যুক্তরাষ্ট্রে ১৯২৯ থেকে ১৯৩৩ সালের মধ্যে শিল্প উৎপাদন প্রায় ৪৭% এবং জিডিপি প্রায় ৩০% হ্রাস পায়।
- এ সময় বেকারত্বের হার ২০ শতাংশেরও বেশি হয়ে যায়, ফলে দারিদ্র্য ও গৃহহীনতা ব্যাপক আকার ধারণ করে।
- পরবর্তীতে স্বর্ণমান ত্যাগ, সরকারি ব্যয় বৃদ্ধি এবং বিভিন্ন অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে ধীরে ধীরে পুনরুদ্ধার শুরু হয়।
তথ্যসূত্র - ব্রিটানিকা।