Global Islami Bank PLC Probationary Officer Exam Date: 10.02.2024 Faculty Name: Faculty of Business Studies (FBS)
চাকুরী প্রস্তুতি - ব্যাংক · পরীক্ষার সাল ২০২৪
- নিচের কোন বানানটি সঠিক?
- ত্রিণয়ন
- আকাঙ্খা
- দুর্নিবার
- শিহরণ
• শুদ্ধ বানান - 'দুর্নিবার'
- বিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- নিবারণ করা কষ্টসাধ্য এমন।
- দুর্বার।
অন্যদিকে,
অশুদ্ধ বানানের শুদ্ধরূপ:
• 'শিহরন'
- বিশেষ্য পদ।
অর্থ:
- রোমাঞ্চ।
• 'ত্রিনয়ন'
- বিশেষ্য পদ।
অর্থ:
- যার তিনটি চোখ আছে।
• 'আকাঙ্ক্ষা'
- বিশেষ্য পদ।
অর্থ:
- ইচ্ছা, বাসনা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। - What is the currency of Vietnam?
- Yen
- Won
- Yuan
- Dong
ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
ভিয়েতনাম:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ভিয়েতনাম।
- রাষ্ট্রীয় নাম: সোশালিস্ট রিপাবলিক অব ভিয়েতনাম।
- দেশটিতে একদলীয় সমাজতান্ত্রিক শাসন বিদ্যমান। ১৯৭৫ সালে দক্ষিণ ভিয়েতনাম দখল করে সমাজতান্ত্রিক উত্তর ভিয়েতনাম। এর মাধ্যমে একক সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ দেশটি।
- রাজধানী: হ্যানয়।
- বৃহত্তম নগরী: হো চি মিন শহর।
- ভাষা: ভিয়েতনামিজ।
- মুদ্রা: ভিয়েতনামি ডং।
অন্যদিকে,
- ইয়েন (Yen): জাপানের মুদ্রা।
- ওন (Won): দক্ষিণ কোরিয়ার মুদ্রা।
- ইউয়ান (Yuan): চীনের মুদ্রা।
উৎস: Britannica. - 'ক' বর্গের ধ্বনিসমূহের উচ্চারণ স্থান কোনটি?
- জিহ্বামূল
- অগ্রতালু
- পশ্চাৎ দন্তমূল
- অগ্রদন্তমূল
• উচ্চারণস্থান অনুযায়ী ধ্বনিসমূহকে পাঁচ ভাগে ভাগ করা যায়।
উচ্চারণ স্থান- কণ্ঠ্য বা জিহ্বামূল; ক বর্গীয় বর্ণ: ক, খ, গ, ঘ, ঙ।
উচ্চারণ স্থান- তালব্য; চ বর্গীয় বর্ণ: চ, ছ, জ, ঝ, ঞ।
উচ্চারণ স্থান- মূর্ধন্য; ট বর্গীয় বর্ণ: ট, ঠ, ড, ঢ, ণ।
উচ্চারণ স্থান- দন্ত্য; ত বর্গীয় বর্ণ: ত, থ, দ, ধ, ন।
উচ্চারণ স্থান- ওষ্ঠ্য; প বর্গীয় বর্ণ: প, ফ, ব, ভ, ম।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
- কোনটি 'পরপদ' প্রধান সমাস?
- কর্মধারয়
- অব্যয়ীভাব
- দ্বন্দ্ব
- বহুব্রীহি
• কর্মধারয় সমাস 'পরপদ' প্রধান সমাস।
বাংলা ব্যাকরণে সমাসকে পূর্বপদ ও পরপদের অর্থ প্রাধান্য অনুসারে ভাগ করা হয়।পরপদ প্রধান সমাস বলতে যেসব সমাসে পরপদের (উত্তরপদের) অর্থই প্রধান হয়, তাদের বোঝায়। কর্মধারয় সমাস এই শ্রেণির অন্তর্ভুক্ত। এ সমাসে পূর্বপদ সাধারণত বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয়, ফলে পরপদের অর্থ প্রাধান্য পায়।
উদাহরণ:
- নীল + পদ্ম = নীলপদ্ম (নীল রঙের পদ্ম → পরপদ ‘পদ্ম’-এর অর্থ প্রধান),
- মহা + জন = মহাজন,
- বক + ধার্মিক = বকধার্মিক।
----------------
অন্য অপশনগুলো কেন ভুল:
খ) অব্যয়ীভাব- এটি পূর্বপদ প্রধান সমাস (পূর্বপদ অব্যয় হয় এবং পূর্বপদের অর্থ প্রধান থাকে)।
গ) দ্বন্দ্ব সমাস: দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে।
যেমন:
- সােনা ও রুপা = সােনা-রুপা;
- ধীরে ও সুস্থে = ধীরেসুস্থে;
- জলে ও স্থলে = জলেস্থলে।ঘ) বহুব্রীহি সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে, অন্য কোন পদকে বা অর্থ বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন: আশীতে বিষ যার = আশীবিষ।
উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)। - 'লাজুক' কোন ধরনের শব্দ?
- মৌলিক শব্দ
- রূঢ়ি শব্দ
- যৌগিক শব্দ
- যোগরূঢ় শব্দ
• 'লাজুক' যৌগিক শব্দ।
• যৌগিক শব্দ:
যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই, তাদের যৌগিক শব্দ বলে।
• ‘লাজুক’ শব্দটি লাজ + উক প্রত্যয় যোগে গঠিত।
এখানে,
লাজ = লজ্জা (ধাতু/প্রকৃতি)।
উক = প্রত্যয় (যা ‘লজ্জাশীল’ বা ‘লজ্জা করে এমন’ অর্থ প্রকাশ করে)।
ব্যুৎপত্তিগত অর্থ (লজ্জা করে যে) এবং ব্যবহারিক অর্থ (লজ্জাশীল, শরমিলা ব্যক্তি) একই। এ কারণে এটি যৌগিক শব্দ।
এ ধরনের প্রশ্নে যৌগিক শব্দের সাধারণ উদাহরণ: গায়ক, কর্তব্য, পাঠক, রাধুনি, লাজুক, মিথ্যুক ইত্যাদি।
--------------------------
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
ক) মৌলিক শব্দ: যে শব্দকে আর ভাঙা যায় না (যেমন: জল, মাটি, ঘর, লাজ)। লাজুক ভাঙা যায়, তাই মৌলিক নয়।
খ) রূঢ়ি / রূঢ় শব্দ: যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে। (যেমন- হস্তী: হস্ত + ইন; অর্থ-হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।)।
ঘ) যোগরূঢ় শব্দ: সমাস নিশ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদের যোগরূঢ় শব্দ বলে। (যেমন: আদিত্য = অদিতির পুত্র → কিন্তু অর্থ সূর্য; পঙ্কজ, জলধি ইত্যাদি)।
লাজুক-এ ব্যুৎপত্তি ও প্রচলিত অর্থ মিলে যায়, তাই এটি যৌগিক।উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
- বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় প্রকার?
- ২
- ৩
- ৪
- ৬
বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা তিন রকম হতে পারে।
যথা:
১. কর্তৃবাচ্যের কর্তা (সাধারণ কর্তা)
বাক্যে কর্তার প্রাধান্য থাকে এবং কর্তা সরাসরি ক্রিয়া সম্পাদন করে।
উদাহরণ: রাহুল বই পড়ে। (এখানে ‘রাহুল’ কর্তা)২. কর্মবাচ্যের কর্তা
বাক্যে কর্মের প্রাধান্য থাকে। কর্তার আগে ‘দ্বারা’/‘কর্তৃক’ যুক্ত হয়।
উদাহরণ: পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে। (এখানে ‘পুলিশ’ কর্মবাচ্যের কর্তা)৩. ভাববাচ্যের কর্তা
বাক্যে ক্রিয়া বা ভাবের প্রাধান্য থাকে। কর্তা সাধারণত ‘আমার’, ‘তোমার’ ইত্যাদি ষষ্ঠী বিভক্তিতে থাকে।
উদাহরণ: আমার যাওয়া হবে না। / তার খাওয়া হয়েছে। (এখানে ‘আমার’, ‘তার’ ভাববাচ্যের কর্তা)উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
- 'টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ' এ বাক্যে 'মুখ' কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- সুনাম
- প্রত্যঙ্গ বিশেষ
- মূল্য
- সম্মান
• ‘টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ’ — এখানে ‘মুখ রাখা’ অর্থ সম্মান রক্ষা করা বা মান-মর্যাদা বজায় রাখা বুঝিয়েছে। অর্থাৎ, টাকা ধার দিয়ে তুমি আমার সামাজিক সম্মান বাঁচিয়েছ বা রক্ষা করেছ।
‘মুখ’ শব্দটি এখানে আক্ষরিক অর্থে (মুখের প্রত্যঙ্গ) ব্যবহৃত হয়নি, বরং রূপক অর্থে সম্মান বোঝাতে ব্যবহৃত হয়েছে।
বাক্যে অর্থ ভেদে ‘মুখ’ শব্দের কিছু ব্যবহার দেয়া হলো-
• ‘অঙ্গ বিশেষ’ অর্থে: তোমার মুখের গড়নটা সুন্দর।
• ‘প্রবেশ পথ’ অর্থে: গ্রামের মুখেই দোকানটা।
• ‘সম্মান’ অর্থে: ছেলেটা চৌধুরী সাহেবের মুখ রেখেছে।
• ‘কথা’ অর্থে: মুখে মধু অন্তরে বিষ।
• ‘ক্ষমতা’ অর্থে: যত বড় মুখ নয় তত বড় কথা।উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
- 'বিজ্ঞান' শব্দে 'জ্ঞ' যুক্তবর্ণের কোন কোন বর্ণ রয়েছে?
- জ, ষ
- ঞ, জ
- জ, ঞ
- গ, জ
• 'বিজ্ঞান' শব্দের ‘জ্ঞ’ যুক্ত বর্ণে ‘জ্’ ও ‘ঞ’ বর্ণ দুটি রয়েছে।
• যুক্তবর্ণ বিশ্লেষণ:
- জ্ + ঞ =জ্ঞ।• উদাহরণ:
- জ্ঞান, বিজ্ঞান, অবিজ্ঞান, অজ্ঞান, সংজ্ঞা।
-----------------
• যুক্তবর্ণ:
একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না। এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।
• স্বচ্ছ যুক্তবর্ণ:
ক্ট, জ্জ, জ্ব, ণ্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, ণ্ঠ, ন্স, প্ট, প্ত, প্প, ন্স, ল্প, ল্ট, ল্ড, ল্প, শ্চ, শ্ছ, ষ্ট, ষ্ঠ, স্ফ, স্খ, স্ট, স্ক ইত্যাদি।
• অস্বচ্ছ যুক্তবর্ণ:
ক্ত (ক্ + ত),
ক্ম (ক্ + ম),
ক্ষ (ক্ + ষ),
ক্ষ্ম (ক্ + ষ্ + ম),
ক্স (ক্ + স),
গু (গ্ + উ),
গ্ধ (গ্ + ধ),
ঙ্গ (ঙ্ + গ),
জ্ঞ (জ্ + ঞ),
ঞ্চ (ঞ্ + চ),
ঞ্জ (ঞ্ + জ),
ষ্ণ (ষ্ + ণ)
হু (হ্ + উ),
হৃ (হ্ + ঋ),
হ্ন (হ্ + ন),
হ্ম (হ্ + ম) ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। - দ্বিস্বরধ্বনিযুক্ত শব্দ-
- তৈল
- রক্ষক
- স্বর্ণ
- আবরণ
• দ্বিস্বরধ্বনি বলতে বোঝায় একই অক্ষরে দুটি স্বরধ্বনি (পূর্ণ স্বর + অর্ধস্বর) একসঙ্গে উচ্চারিত হয়।
‘তৈল’ শব্দে ‘ঐ’ দ্বিস্বরধ্বনি রয়েছে। উচ্চারণ: তৈল (ও + ই মিলে ‘ঐ’ ধ্বনি) → এটি স্পষ্ট দ্বিস্বরধ্বনিযুক্ত শব্দ।
অন্য অপশনগুলো কেন ভুল:
খ) রক্ষক: শুধু একক স্বরধ্বনি (অ, আ)। কোনো দ্বিস্বর নেই।
গ) স্বর্ণ: ‘স্ব’ + ‘র্ণ’ → একক স্বরধ্বনি (অ)। দ্বিস্বর নেই।
ঘ) আবরণ: ‘আ’ + ‘অ’ + ‘ণ’ → সবগুলোই একক (মৌলিক) স্বরধ্বনি। দ্বিস্বর নেই।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। - নিচের কোনটি নাসিক্য বর্ণ নয়?
- ঙ
- ঞ
- ল
- ণ
• নাসিক্য বর্ণ নয়- ল।
- ল পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
• নাসিক্য ধ্বনি:
ধ্বনির উচ্চারণে নাক ও মুখ দিয়ে কিংবা কেবল নাক দিয়ে ফুসফুস তাড়িত বাতাস বের হয় বলে এদের বলা হয় নাসিক্য ধ্বনি এবং প্রতীকি বর্ণগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ।
- যেমন: ঙ, ঞ, ণ, ন, ম।উৎস: বাংলা ভাষা ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
- 'ভূষণ্ডির কাক' বাগধারাটি কি অর্থে ব্যবহৃত?
- নিরেট মূর্খ
- দীর্ঘজীবী
- নিষ্ক্রিয় দর্শক
- কপটচারী
• 'ভূষণ্ডির কাক' বাগ্ধারার অর্থ - বিচক্ষণ ব্যক্তি/দীর্ঘায়ু ব্যক্তি।
• বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) অনুসারে -
ভূষণ্ডির কাক - দীর্ঘজীবী।• বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর অনুসারে -
ভূষণ্ডির কাক: বিচক্ষণ ব্যক্তি• ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ অনুসারে -
- অর্থ: দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি।অপশন অনুসারে সঠিক উত্তর - খ) দীর্ঘজীবী।
অন্যদিকে,
'বুদ্ধির ঢেঁকি' অর্থ- নিরেট মূর্খ।
'সাক্ষী গোপাল' অর্থ- নিষ্ক্রিয় দর্শক।
'ভিজে বিড়াল' অর্থ- কপটচারী।উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
- Fill in the blanks (Q. 11-15)
The mysterious package was hidden _________ the floorboards.- below
- between
- onto
- without
Correct answer: below.
Complete sentence: The mysterious package was hidden below the floorboards.
Bangla: রহস্যময় প্যাকেটটি মেঝের কাঠের তক্তার নিচে লুকানো ছিল।
Below
- English meaning: in or to a lower place.
- Bangla meaning: নীচে; নিচস্থ।
• সাধারণত মেঝের তক্তার (floorboards) নিচে কোনো কিছু লুকিয়ে রাখা সম্ভব এবং এটি এখানে উপযুক্ত।
Other options:
খ) Between: এর অর্থ "দুইয়ের মধ্যে"।
- যদি দুটি জিনিসের মাঝখানে লুকানোর কথা বলা হতো, তবে এখানে "between" ব্যবহার করা যেতো।
গ) Onto: এটি কোনো কিছুর "উপরে" গতিশীল অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়।
- লুকানোর ক্ষেত্রে এটি সাধারণত ব্যবহৃত হয় না।
ঘ) Without: এটি "ছাড়া" বা "ব্যতীত" ব্যবহৃত হয়।
- লুকানোর ক্ষেত্রে এটিও সাধারণত ব্যবহৃত হয় না। - The artist painted a beautiful scene ______ a canvas.
- among
- upon
- against
- beside
Correct answer: upon.
Complete sentence: The artist painted a beautiful scene upon a canvas.
- শিল্পী ক্যানভাসের ওপর একটি সুন্দর দৃশ্য এঁকেছেন।
• কোনো পৃষ্ঠতলের উপরে কোনো কিছু করা বা স্পর্শ করে থাকাকে বোঝাতে upon বা on ব্যবহৃত হয়।
- ক্যানভাসের ওপর ছবি আঁকা হয়, তাই এখানে upon সবচেয়ে উপযুক্ত।
Upon
- English meaning: on the surface: on it.
- Bangla meaning: উপরে বা উপর।Other options:
ক) Among: এটি অনেকের মধ্যে বা দুইয়ের অধিক বস্তুর মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়।
- ক্যানভাসের ওপর ছবি আঁকা অর্থে এটার ব্যবহার যথাযথ নয়।গ) Against: এটি কোনো কিছুর বিরুদ্ধে বা কোনো কিছুর সাথে হেলান দিয়ে থাকা বোঝাতে ব্যবহৃত হয়।
- এখানে ক্যানভাসের ওপর ছবি আঁকা অর্থে এটার ব্যবহার সঠিক নয়।ঘ) Beside
- এর অর্থ হলো "পাশে"।
- ছবি ক্যানভাসের পাশে নয়, বরং ক্যানভাসের উপরে ছবি আঁকা হয়। তাই এক্ষেত্রে এটার ব্যবহার ও যথাযথ নয়। - He is skilled _______ both science and art.
- with
- in
- at
- under
Correct answer: in.
Complete sentence: He is skilled in both science and art.
• কোনো বিষয়ে পারদর্শিতা বোঝাতে Skilled' শব্দটির পর সাধারণত 'in' বসে।
- যেহেতু এখানে বিষয় (science and art) উল্লেখ করা হয়েছে, তাই Skilled এর সাথে preposition হিসেবে "in" বসবে।
- He is skilled in both science and art.
• নির্দিষ্ট কাজ কোনো বিশেষ দক্ষতা বোঝাতে Skilled' শব্দটির পর at বসে।
- Ex: He is skilled at solving problems.
• আবার কোনো সরঞ্জাম (Tools), যন্ত্রপাতি (Instruments) বা নির্দিষ্ট মাধ্যম (Medium) ব্যবহার করার দক্ষতা বোঝাতে Skilled এর সাথে preposition হিসেবে "with" বসবে।
- Ex: She is skilled with the violin.
• উল্লেখ্য Skilled এর পর Preposition হিসেবে under এর কোন ব্যবহার নেই। - She insisted ______ going to the concert despite the rain.
- on
- about
- for
- by
Correct answer: on
Complete sentence: She insisted on going to the concert despite the rain.
• Insist on/upon/ Insist on doing something
- English Meaning: to keep doing something, even if it annoys other people, or people think it is not good for you.
- Bangla Meaning: পীড়াপীড়ি/জোর করা; জিদ/নির্বন্ধ করা; গোঁ ধরা; অতি আগ্রহ করা।• “insist on” মানে “জোর দেয়া / দাবি করা”, এবং এর পরে verb এর -ing আকার (gerund) আসে।
- insist এর সাথে on/upon বসে।যেহেতু এখানে upon নেই তাই এখানে "on" হবে সঠিক উত্তর।
- তাই উল্লিখিত অন্য অপশন গুলো এখানে ভুল।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary. - The detective was able to solve the case _______ careful observation.
- through
- along
- towards
- during
Correct answer: through.
Complete sentence: The detective was able to solve the case through careful observation.
- গোয়েন্দাটি নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে মামলাটি সমাধান করতে সক্ষম হয়েছিলেন।
Through (Preposition)
- English meaning: by means of: by the agency of.
- Bangla meaning: মাধ্যমে বা সাহায্যে।• কোনো মাধ্যম বা প্রক্রিয়ার সাহায্যে কোনো কাজ সম্পন্ন করা বোঝালে 'through' ব্যবহৃত হয়।
- এখানে সতর্ক পর্যবেক্ষণের মাধ্যমে" কেসটি সমাধান করা হয়েছে, তাই এটিই সঠিক উত্তর।
Other options:
খ) Along:
- এটি কোনো কিছুর পাশ দিয়ে বা বরাবর চলা বোঝাতে ব্যবহৃত হয়।
গ) Towards:
- এটি কোনো কিছুর দিকে বা অভিমুখে যাওয়া বোঝায়।
ঘ) During:
- এটি কোনো নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বা চলাকালীন সময় বোঝায়।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - Select the opposite of "exacerbate"-
- Aggravate
- Mitigate
- Intensify
- Escalate
Correct answer: Mitigate.
Exacerbate
- English meaning: to make (something bad or unpleasant) worse.
- Bangla meaning: অধিকতর খারাপ করা।Given options:
ক) Aggravate
- তীব্রতর করা।খ) Mitigate
- উপশম করা।গ) Intensify
- প্রবল বা তীব্র করে তোলা।ঘ) Escalate
- বৃদ্ধি পাওয়া।• সুতরাং অপশনের শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, the opposite of "exacerbate" is "Mitigate".
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - Choose the synonym for "obfuscate"
- Illuminate
- Confuse
- Clarify
- Elucidate
Correct answer: Confuse.
• Obfuscate (Verb):
- English Meaning: Obfuscate (something) to make something less clear and more difficult to understand, usually deliberately.
- Bangla Meaning: (মনকে) আচ্ছন্ন করা; বিভ্রান্ত বা হতবুদ্ধি করা।• উল্লিখিত অপশনগুলো,
ক) Illuminate
- আলোকিত/প্রদ্যোতিত/উদ্ভাসিত করা।
খ) Confuse
- গুলিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা।
গ) Clarify
- পরিষ্কার করা বা হওয়া; শোধন করা।
ঘ) Elucidate
- ব্যাখ্যা করা; বিশ্লেষণ করা।
• সুতরাং অপশনের শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, the synonym for "obfuscate" is "Confuse"
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - What does the expression "jump on the bandwagon" imply?
- To criticize others
- To join others in a popular activity
- To create a new trend
- To avoid public attention
Correct answer: To join others in a popular activity.
Jump on the bandwagon
- English meaning: to start doing or saying something that a lot of people are already doing or saying.
- Bangla meaning: কোনো জনপ্রিয় ধারণা, ফ্যাশন বা কার্যকলাপের সাথে যুক্ত হওয়া।
Example sentence:
1. She didn't care about the sport at first, but once the team started winning, she decided to jump on the bandwagon.
2. When electric vehicles became a major trend, many traditional car manufacturers were quick to jump on the bandwagon.Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Longman Dictionary. - Pick the antonym for "ubiquitous"
- Rare
- Pervasive
- Common
- Widespread
Correct answer: Rare.
• Ubiquitous (adjective)
- English Meaning: existing or being everywhere at the same time.
- Bangla Meaning: একই সময়ে সর্বত্র বা বিভিন্ন স্থানে উপস্থিত; সর্বব্যাপী।
• Given Options:
ক) Rare
- দুর্লভ; অস্বাভাবিক; অসাধারণ, যা সচরাচর দেখা যায় না বা ঘটে না।
খ) Pervasive
- পরিব্যাপক।গ) Common
- সর্বসাধারণের জন্য ভোগ্য/ব্যবহর্তব্য/স্বার্থে।ঘ) Widespread
- বহুবিস্তৃত।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - Choose the antonym for "ephemeral":
- Perpetual
- Enduring
- Transitory
- Fleeting
- এখানে "Ephemeral" শব্দটির ২ টি antonym রয়েছে "Perpetual" and "Enduring."
- অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রদত্ত প্রশ্নটি বাতিল করা হলো।
• Ephemeral
- English meaning: lasting a very short time.
- Bangla meaning: স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।Given options:
ক) Perpetual
- অনন্ত; অন্তহীন; বিরতিহীন।খ) Enduring
- টিকে থাকা; স্থায়ী হওয়া।গ) Transitory
- স্বল্পকালস্থায়ী।ঘ) Fleeting
- ক্ষণিকের; ক্ষণকালীন; ক্ষণস্থায়ী।Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary. - Identify the correctly structured sentence (Q: 21 - 24)
21. Neither John or Mary was aware of the surprise party.- Neither John nor Mary were aware of the surprise party.
- Neither John nor Mary was aware of the surprise party.
- Neither John or Mary were aware of the surprise party.
- Neither John or Mary was aware of the surprise party.
Correct answer: Neither John nor Mary was aware of the surprise party.
• Neither .... nor দ্বারা দুইটা Noun/Pronoun যুক্ত হলে শেষের noun/pronoun অনুযায়ী verb বসে।
- যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যে nor শেষে Mary – singular noun আছে, তাই এখানে was হবে।
- তাই সঠিক বাক্যটি হবে:
• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither John nor Mary was aware of the surprise party.
• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither John nor his friends are going to the beach today.
Other options:
ক) Neither John nor Mary were aware of the surprise party.
- এটি ভুল কারণ, Neither...nor' দিয়ে দুটি singular subject (John এবং Mary) যুক্ত হলে Verb-টি singular হয়।গ) Neither John or Mary were aware of the surprise party.
- এটি ভুল কারণ, 'Neither'-এর সাথে কখনো 'or' বসে না সর্বদা 'nor' বসে।ঘ) Neither John or Mary was aware of the surprise party.
- এটিও ভুল কারণ, 'Neither'-এর সাথে কখনো 'or' বসে না সর্বদা 'nor' বসে।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain. - The team are playing exceptionally well this season.
- The team are playing exceptionally well this season.
- The team is playing exceptionally well this season.
- The team be playing exceptionally well this season.
- The team were playing exceptionally well this season.
Correct answer: The team is playing exceptionally well this season.
- এখানে 'Team'-কে singular collective noun হিসেবে ধরা হয়েছে এবং সেই অনুযায়ী singular verb 'is' ব্যবহার করা হয়েছে।
• Collective noun:
- যে noun একজাতীয় ব্যক্তি বা বস্তুসমূহের একটি অবিভক্ত সমষ্টিকে বোঝায়, তাকে Collective Noun বলে।
- এখানে "team" দ্বারা একদল খেলোয়াড় বা সদস্যদের বোঝানো হয়েছে।
- তাই "team" হচ্ছে একটি Collective Noun.
- যা একক একটি সত্তাকে বোঝায়।
- তাই এর সাথে plural verb 'are/were বসে না।
- আবার যেহেতু বাক্যে 'this season' (বর্তমান সময়) উল্লেখ আছে, তাই এখানে singular verb 'is' ব্যবহৃত হবে।
- তাই সঠিক উত্তর: The team is playing exceptionally well this season. - The book, along with its illustrations, were captivating.
- The book, along with its illustrations, were captivating.
- The book along with its illustrations was captivating.
- The book along with its illustrations were captivating.
- The book along with its illustrations is captivating.
Correct answer: The book, along with its illustrations, was captivating.
• along with, as well as, together with, including, addition to, accompanied by ইত্যাদি দ্বারা দুইটি subject যুক্ত হলে verb হবে প্রথম Subject অনুযায়ী।
- এখানে Subject হলো The book( singular).
- আর "along with its illustrations" অংশটি অতিরিক্ত তথ্য দেয়; এটি subject-এর number পরিবর্তন করে না।
- Subject (The book), singular বিধায় verb টি singular হবে।
- সে অনুযায়ী অপশন খ) এবং ঘ) দুইটাই সঠিক হতে পারে।
- তবে যেহেতু মূল বাক্যটি Past tense-এ আছে তাই সংশোধিত বাক্যেও Past tense এ হওয়া উচিত।
- তাই সঠিক উত্তর: The book, along with its illustrations, was captivating.
Other options:
ক) The book, along with its illustrations, were captivating.
- এটি ভুল কারন, এখানে Subject হলো The book( singular). তাই verb টি singular হবে।গ) The book along with its illustrations were captivating.
- এটি ভুল কারন, এখানে Subject হলো The book( singular). তাই verb টি singular হবে।ঘ) The book along with its illustrations is captivating.
- এটি সঠিক নয় কারন, তবে যেহেতু মূল বাক্যটি Past tense-এ আছে তাই সংশোধিত বাক্যেও Past tense এ হওয়া উচিত। - She told me that its her first time visiting the city.
- She told me that it's her first time visiting the city.
- She told me that its her first time visiting the city.
- She told me that its' her first time visiting the city.
- She told me that it was her first time visiting the city.
Correct answer: She told me that it was her first time visiting the city.
• Sequence of Tense অনুসারে বাক্যের প্রথম অংশ (Principal Clause) যদি Past Tense হয়, তবে পরের অংশটিও (Subordinate Clause) সাধারণত Past Tense হয়।
- যেহেতু পূর্বে 'told' (Past Tense) আছে, তাই পরের অংশেও 'was' (Past Tense) ব্যবহার করা হয়েছে।
Other options:
ক) She told me that it's her first time visiting the city.
- এটি ভুল কারন, এখানে 'it's' মানে হলো "it is বা it has". বাক্যের শুরুতে 'She told me' (Past Tense) আছে। নিয়ম অনুযায়ী, প্রথম অংশ (Principal Clause) যদি Past Tense হয়, তবে পরের অংশটিও (Subordinate Clause) সাধারণত Past Tense হয়।
খ) She told me that its her first time visiting the city.
- এটি ভুল কারন, এখানে 'its' ব্যবহার করা হয়েছে, যা একটি Possessive Pronoun.গ) She told me that its' her first time visiting the city.
- এটি ভুল কারন, এখানে ''its' (s-এর পর অ্যাপোস্ট্রফি) বলে কোনো শব্দ নেই। এটি ব্যাকরণগতভাবে সম্পূর্ণ ভুল। - Select the word most similar in meaning to "tenacious"-
- Resilient
- Surreptitious
- Capricious
- Garrulous
Correct answer: Resilient.
• Tenacious:
- English meaning: holding tightly onto something, or keeping an opinion in a determined way.
- Bangla meaning: শক্ত করে আঁকড়ে রাখে এমন; নাছোড়বান্দা; ধৈর্যশীল।
Given options:
ক) Resilient
- স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তনের সম্ভাবনাপূর্ণ; স্থিতিস্থাপক।খ) Surreptitious
- গুপ্তভাবে কৃত; চোরাগোপ্তা।গ) Capricious
- খেয়ালি; চপল; লোলচিত্ত; অস্থিরমতি।ঘ) Garrulous
- বাচাল; বাক্যবাগীশ।
• সুতরাং অপশনের শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, the word "Resilient" is similar in meaning to "tenacious"
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary. - If a bookstore owner buys 15 books less for Tk. 900 when the price of each book goes up by Tk. 3, then find the original price of a book.
- Tk. 20
- Tk. 18
- Tk. 15
- Tk. 12
Question: If a bookstore owner buys 15 books less for Tk. 900 when the price of each book goes up by Tk. 3, then find the original price of a book.
Solution:
Let the original price of a book be x Tk.
Number of books for Tk. 900 at original price = 900/x.
New price after Tk. 3 increase = (x + 3) Tk.
Number of books for Tk. 900 at new price = 900/(x + 3).
According to the question,
900/x - 900/(x + 3) = 15
⇒ 1/x - 1/(x + 3) = 15/900
⇒ {(x + 3) - x} / {x(x + 3)} = 1/60
⇒ 3 / (x2 + 3x) = 1/60
⇒ x2 + 3x = 180
⇒ x2 + 3x - 180 = 0
⇒ x2 + 15x - 12x - 180 = 0
⇒ x(x + 15) - 12(x + 15) = 0
⇒ (x + 15)(x - 12) = 0
Either, x + 15 = 0 ⇒ x = - 15 (Price cannot be negative)
Or, x - 12 = 0 ⇒ x = 12
∴ The original price of a book is 12 Tk. - A train takes 10 seconds to cross a pole and 20 seconds to cross a platform of length 200m. What is the length of the train?
- 400m
- 600m
- 200m
- 800m
Question: A train takes 10 seconds to cross a pole and 20 seconds to cross a platform of length 200m. What is the length of the train?
Solution:
Let the length of the train be L meters.
When a train crosses a pole, it covers its own length (L).
So, Speed of the train = L / 10
When the train crosses a platform, it covers its own length plus the platform length (L + 200).
So, Speed of the train = (L + 200) / 20
Since the speed is constant:
L/10 = (L + 200)/20
⇒ 20L = 10(L + 200)
⇒ 20L = 10L + 2000
⇒ 20L - 10L = 2000
⇒ 10L = 2000
⇒ L = 2000/10
∴ L = 200
The length of the train is 200m. - A sector of a circle of radius 5cm is recast into a right circular cone of height 4cm. What is the volume of the resulting cone?
- 12π сm3
- 33π сm3
- 32π сm3
- 4π сm3
Question: A sector of a circle of radius 5cm is recast into a right circular cone of height 4cm. What is the volume of the resulting cone?
Solution:

When a sector of a circle is recast into a cone, the radius of the circle (R) becomes the slant height (l) of the cone.
So, slant height, l = 5 cm.
Given the height of the cone, h = 4 cm.
We know, l2 = r2 + h2 [where r is the base radius of the cone]
⇒ 52 = r2 + 42
⇒ 25 = r2 + 16
⇒ r2 = 25 - 16
⇒ r2 = 9
⇒ r = 3 cm.
The volume of a cone (V) = (1/3)πr2h
⇒ V = (1/3) × π × 32 × 4
⇒ V = (1/3) × π × 9 × 4
⇒ V = 3 × π × 4
∴ V = 12π
∴ The volume of the resulting cone is 12π cm3. - The area of a rectangular classroom is x2 - 25. Which of the following binomials could represent the length and the width of the room?
- (x + 5)(x + 5)
- (x - 5)(x - 5)
- (x + 5)(x - 5)
- x(x - 25)
Question: The area of a rectangular classroom is x2 - 25. Which of the following binomials could represent the length and the width of the room?
Solution:
We know that the area of a rectangle = length × width.
Given area = x2 - 25.
We can factorize this expression using the algebraic identity for the difference of two squares:
a2 - b2 = (a + b)(a - b)
Now,
x2 - 25
⇒ x2 - 52
⇒ (x + 5)(x - 5)
So, the binomials representing the length and the width are (x + 5) and (x - 5).
∴ The correct option is (x + 5)(x - 5). - Jennifer flipped a coin three times and got heads each time. What is the probability that she gets heads on the next flips?
- 1
- 0
- 1/16
- 1/2
Question: Jennifer flipped a coin three times and got heads each time. What is the probability that she gets heads on the next flips?
Solution:
Each coin flip is an independent event. This means that the outcome of previous flips has no effect on the outcome of future flips.A fair coin has only two possible outcomes:
Heads (H)
Tails (T)
The probability of getting heads in any single flip is:
P(Heads) = Number of favorable outcomes/Total number of possible outcomes
∴ P(Heads) = 1/2
Even though Jennifer got heads three times in a row, the probability for the next flip remains exactly the same.
∴ The probability that she gets heads on the next flip is 1/2. - Melissa is four times as old as Jim. Pat is 5 years older than Melissa. If Jim is y years old, how old is Pat?
- 4y + 5
- 5y + 4
- 4 - 5y
- + 5
Question: Melissa is four times as old as Jim. Pat is 5 years older than Melissa. If Jim is y years old, how old is Pat?
Solution:
Given, Jim's age = y years.
Melissa is four times as old as Jim.
So, Melissa's age = 4 × y = 4y years.
Pat is 5 years older than Melissa.
So, Pat's age = Melissa's age + 5
Pat's age = 4y + 5
∴ Pat is (4y + 5) years old. - If Elias makes a box every 5 minutes and Nadim takes 7 minutes to make a box, what will be the ratio of the number of boxes produced by Nadim they work for 5 hours and 50 minutes?
- 5 to 6
- 5 to 7
- 6 to 5
- 7 to 5
• প্রশ্নটি অসম্পূর্ণ থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
বিঃদ্রঃ প্রশ্নে বলা হয়েছে “the ratio of the number of boxes produced by Nadim” — কিন্তু এরপর “to Elias” বা “Nadim to Elias” কথাটি লেখা নেই। বাক্যটি অসম্পূর্ণ। তবে এখানে, Elias-এর নাম প্রথমে আসায় স্বাভাবিকভাবে Elias : Nadim ধরা হলে উত্তর হবে: অপশন ঘ) 7 to 5
***********************************************************************
Question: If Elias makes a box every 5 minutes and Nadim takes 7 minutes to make a box, what will be the ratio of the number of boxes produced by Elias to Nadim if they work for 5 hours and 50 minutes?Solution:
Total time = 5 hours 50 minutes = (5 × 60) + 50 = 350 minutes.
Number of boxes produced by Elias = 350/5 = 70.
Number of boxes produced by Nadim = 350/7 = 50.
The ratio of boxes produced by Elias to Nadim is:
Elias : Nadim = 70 : 50
Elias : Nadim = 7 : 5
∴ The ratio of the number of boxes produced by Elias to Nadim is 7 to 5. - To fill a tank, 25 buckets of water is required. How many buckets of water will be required to fill the same tank if the capacity of the bucket is reduced to two fifth of its present?
- 10
- 35
- 60.5
- 62.5
Question: To fill a tank, 25 buckets of water is required. How many buckets of water will be required to fill the same tank if the capacity of the bucket is reduced to two-fifth of its present?
Solution:
Let the initial capacity of each bucket be C.
Total capacity of the tank = 25 × C = 25C.
New capacity of each bucket = 2/5 of C = 2C/5.
Let the number of required buckets be n.
According to the question,
n × (2C/5) = 25C
⇒ n × (2/5) = 25
⇒ n = (25 × 5)/2
⇒ n = 125/2
∴ n = 62.5
So, 62.5 buckets of water will be required to fill the tank. - Which of the following is the average of first five prime numbers?
- 4.5
- 5.6
- 7.5
- 8.6
Question: Which of the following is the average of first five prime numbers?
Solution:
The first five prime numbers are: 2, 3, 5, 7, and 11.
Sum of these prime numbers = 2 + 3 + 5 + 7 + 11 = 28.
Number of terms = 5.Average = (Sum of the numbers)/(Number of terms)
∴ Average = 28/5
= 5.6
The average of the first five prime numbers is 5.6. - Club A has 20 members and Club B has 27. If a total of 42 people belong to the two clubs, how many people belong to both clubs?
- 3
- 4
- 5
- 6
Question: Club A has 20 members and Club B has 27. If a total of 42 people belong to the two clubs, how many people belong to both clubs?
Solution:
Let n(A) be the number of members in Club A and n(B) be the number of members in Club B.
Given, n(A) = 20
n(B) = 27
The total number of unique members in both clubs, n(A ∪ B) = 42
We need to find the number of people who belong to both clubs, n(A ∩ B).
We know,
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
⇒ 42 = 20 + 27 - n(A ∩ B)
⇒ 42 = 47 - n(A ∩ B)
⇒ n(A ∩ B) = 47 - 42
∴ n(A ∩ B) = 5
So, 5 people belong to both clubs. - Five people want to rent the last two copies of a movie. How many ways can these five people rent the two movies?
- 10
- 9
- 8
- 7
Question: Five people want to rent the last two copies of a movie. How many ways can these five people rent the two movies?
Solution:
This is a combination problem because the order in which the people rent the movies does not matter.
We need to choose 2 people out of 5.
The formula for combination is: nCr = n!/{r!(n - r)!}
Here, n = 5 and r = 2.
∴ 5C2 = 5!/{2!(5 - 2)!}
= (5 × 4 × 3!)/(2 × 1 × 3!)
= (5 × 4)/2
= 20/2
= 10
So, there are 10 ways the five people can rent the two movies. - X = {- 4, - 2, 1, 3} Y = {- 1, 4, 5). If x is a number from set X, and y is a number from set Y, the probability that x + y is positive is closest to:
- 0.5
- 0.6
- 0.7
- 0.8
Question: X = {- 4, - 2, 1, 3} Y = {- 1, 4, 5). If x is a number from set X, and y is a number from set Y, the probability that x + y is positive is closest to:
Solution:
First, find the total number of possible outcomes by pairing each element of X with each element of Y.
Total outcomes = n(X) × n(Y) = 4 × 3 = 12.
Now, let's identify the pairs (x, y) where x + y > 0:
1. From x = - 4: (- 4, 5) → Sum = 1 [1 pair]
2. From x = - 2: (- 2, 4), (- 2, 5) → Sums = 2, 3 [2 pairs]
3. From x = 1: (1, 4), (1, 5) → Sums = 5, 6 [2 pairs] (Note: 1 + (- 1) = 0, which is not positive)
4. From x = 3: (3, - 1), (3, 4), (3, 5) → Sums = 2, 7, 8 [3 pairs]
Total favorable outcomes = 1 + 2 + 2 + 3 = 8.
Probability = Favorable outcomes/Total outcomes
∴ Probability = 8/12 = 2/3 ≈ 0.666...
Among the given options, 0.666... is closest to 0.7.
∴ The probability is closest to 0.7. - In the coordinate plane, line m passes through the origin and has a slope of 3. If points (6, y) and (x, 12) are on line m, then y - x = ?
- 14
- 18
- 22
- 26
Question: In the coordinate plane, line m passes through the origin and has a slope of 3. If points (6, y) and (x, 12) are on line m, then y - x = ?
Solution:
Since the line passes through the origin (0, 0) and has a slope (m) of 3, we use the slope-intercept form y = mx + c.
Here, c = 0 and m = 3.
So, the equation of the line is y = 3x.
Now,
The point (6, y) is on the line.
Substituting x = 6 in the equation:
∴ y = 3 × 6
⇒ y = 18
Again,
The point (x, 12) is on the line.
Substituting y = 12 in the equation:
∴ 12 = 3x
⇒ x = 12/3
⇒ x = 4
Now, we need to find the value of y - x:
∴ y - x = 18 - 4
⇒ y - x = 14
∴ The value of y - x is 14. - x2 - 25 = 12, x + 5 = 4, x - 5 = ?
- 2
- 3
- 4
- 6
Question: x2 - 25 = 12, x + 5 = 4, x - 5 = ?
Solution:
We know, a2 - b2 = (a + b)(a - b)
Given,
x2 - 25 = 12
⇒ x2 - 52 = 12
⇒ (x + 5)(x - 5) = 12
Now, substituting the value of (x + 5) = 4:
4 × (x - 5) = 12
⇒ x - 5 = 12/4
∴ x - 5 = 3
So, the value of x - 5 is 3. - In which sport slam dunk is performed?
- Soccer
- Basketball
- Tennis
- Golf
Slam dunk (স্ল্যাম ডাঙ্ক):
- স্ল্যাম ডাঙ্ক করা হয় বাস্কেটবল (Basketball) খেলায়।
- এটি একটি বিশেষ শট, যেখানে খেলোয়াড় লাফিয়ে উপরে উঠে বলটিকে জোড় করে ঝুড়ির ভেতর নিচের দিকে ঢুকিয়ে দেয়।
- এটি বাস্কেটবলের সবচেয়ে আকর্ষণীয় ও দর্শকপ্রিয় কৌশলগুলোর একটি।
- স্ল্যাম ডাঙ্ক শটটি সফল হলে ২ পয়েন্ট পাওয়া যায়।
উল্লেখ্য,
- বব কুরল্যান্ডকে বাস্কেটবলে প্রথম এই শটটি ব্যবহারকারী বলে মনে করা হয়।
উৎস: The Guardian. - Which company became the first to reach a market capitalization of $3 trillion?
- Amazon
- Microsoft
- Apple
Apple:
- অ্যাপল (Apple Inc.) সর্বপ্রথম ৩ ট্রিলিয়ন ডলারের বাজার মূলধন অর্জন করে।
• ২০২২ সালের ৩ জানুয়ারি অ্যাপলের শেয়ারের দাম বেড়ে ১৮২.৮৮ ডলার হয়, যা কোম্পানিটির বাজার মূলধন ৩ ট্রিলিয়ন ডলারের ওপরে নিয়ে যায়।
- এটি একটি সর্বকালের রেকর্ড ছিল। এর আগে অ্যাপল ২০১৮ সালের আগস্টে ১ ট্রিলিয়ন এবং ২০২০ সালের আগস্টে ২ ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছিল।
উল্লেখ্য,
- মাইক্রোসফট (Microsoft) ও এনভিডিয়া (Nvidia) পরবর্তীতে ৩ ট্রিলিয়ন ডলার অতিক্রম করে। আলফাবেট (Alphabet) ২০২৫ সালের সেপ্টেম্বরে চতুর্থ কোম্পানি হিসেবে এই মাইলফলক স্পর্শ করে।
উৎস: i) Statistica.
ii) CNBC.
iii) Reuters. - Which book was written by Harper Lee?
- The Scarlet Letter
- To Kill a Mockingbird
- Great Expectations
- The Adventures of Tom Sawyer
[বি.দ্র: আপডেটেড তথ্যের জন্য প্রিমিয়াম সেকশন থেকে Dynamic Info Panel দেখুন"।]
To Kill a Mockingbird:
- হার্পার লি (Harper Lee) ১৯৬০ সালে প্রকাশিত বিখ্যাত উপন্যাস "টু কিল আ মকিংবার্ড" (To Kill a Mockingbird) লিখেছিলেন।
- এই বইটির জন্য তিনি ১৯৬১ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন।
অন্যদিকে,
- The Scarlet Letter: নাথানিয়েল হথর্ন।
- Great Expectations: চার্লস ডিকেন্স।
- The Adventures of Tom Sawyer: মার্ক টোয়েন।
উৎস: Britannica. - What is the name of the grasslands found in the African continent?
- Prairies
- Steppes
- Pampas
- Savannah
সাভানা:
- আফ্রিকা মহাদেশের প্রধান তৃণভূমিগুলো মূলত সাভানা (Savanna) নামে পরিচিত।
• আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণে অবস্থিত তৃণভূমি সাভানা নামে পরিচিত।
- এই সাভানা হলো মূলত গ্রীষ্মমণ্ডলীয় তৃণভূমি, যা সারা বছর উষ্ণ থাকে এবং যেখানে ঘাসের আধিক্যের মাঝে বিচ্ছিন্নভাবে কিছু গাছপালা দেখা যায়।
- এটি সাহারা মরুভূমি ও কালাহরি মরুভূমির মধ্যবর্তী স্থানে সুদান, দক্ষিণ সুদান, কেনিয়া, তাঞ্জানিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি দেশজুড়ে অবস্থিত।
- এর আয়তন প্রায় ৫০ লক্ষ বর্গমাইল।
অন্যদিকে,
- প্রেইরি (Prairies) হলো উত্তর আমেরিকার মধ্যভাগে অবস্থিত সমতল বা মৃদু ঢেউ খেলানো বিশাল তৃণভূমি।
- স্টেপস (Steppe) হলো ইউরেশিয়া অঞ্চলের বিখ্যাত নাতিশীতোষ্ণ তৃণভূমি।
- পাম্পাস (Pampas) দক্ষিণ আমেরিকার একটি উর্বর, সমতল ও নাতিশীতোষ্ণ তৃণভূমি, যা মূলত আর্জেন্টিনা, উরুগুয়ে এবং দক্ষিণ ব্রাজিলের প্রায় ১২,০০,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
উৎস: i) Britannica.
ii) National Geographic. - What is the term for a malicious software that disguises itself as legitimate software to gain unauthorized access to a computer system?
- Firewall
- Malware
- Encryption
- Phishing
যে ক্ষতিকারক সফটওয়্যার বৈধ বা দরকারি সফটওয়্যারের ছদ্মবেশে কম্পিউটারে প্রবেশ করে, তাকে ম্যালওয়্যার বলা হয়।
ম্যালওয়্যার (Malware):
- ম্যালওয়্যার হলো একটি সাধারণ নাম যা সব ধরনের ক্ষতিকারক সফটওয়্যারকে বোঝায়।
- ম্যালওয়্যার (Malware) শব্দটি "Malicious Software" থেকে এসেছে, যার অর্থ ক্ষতিকর সফটওয়্যার। এটি এমন একটি প্রোগ্রাম বা কোড, যা কম্পিউটার, নেটওয়ার্ক বা ডিভাইসে ক্ষতি করতে, তথ্য চুরি করতে বা নিয়ন্ত্রণ নিতে ডিজাইন করা হয়।
বিভিন্ন ধরনের ম্যালওয়্যার:
- ভাইরাস (Virus): ফাইলের সাথে সংযুক্ত হয়ে ছড়িয়ে পড়ে।
- ওয়ার্ম (Worm): নিজে নিজেই ছড়ায়, অন্য ফাইলের প্রয়োজন হয় না।
- র্যানসমওয়্যার (Ransomware): ফাইল এনক্রিপ্ট করে মুক্তিপণ চায়।
- স্পাইওয়্যার (Spyware): ব্যবহারকারীর কার্যকলাপ গোপনে নজরদারি করে।
- ট্রোজান হর্স (Trojan Horse): সাধারণ প্রোগ্রামের ছদ্মবেশে ক্ষতিকর কোড চালায়।
- অ্যাডওয়্যার (Adware): বিজ্ঞাপনের মাধ্যমে ছড়িয়ে পরা ম্যালওয়্যার।
• Malware এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম যা ব্যবহারকারীর অজান্তে সিস্টেমে প্রবেশ করে এবং এই কাজগুলো করতে পারে-
- নিজের কপি তৈরি করে অন্য ফাইলকে সংক্রমিত করে।
- নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়ে, ফাইল ছাড়াই সংক্রমণ ঘটাতে পারে।
- ব্যবহারকারীর কার্যকলাপ ও ডেটা নজরদারি করে।
- ফাইল এনক্রিপ্ট করে মুক্তিপণ দাবি করে।
- অবাঞ্ছিত বিজ্ঞাপন দেখায় ও ব্রাউজিং ডেটা সংগ্রহ করে।
• Malware প্রতিরোধের উপায়:
- অ্যান্টিভাইরাস ও অ্যান্টিম্যালওয়্যার সফটওয়্যার ব্যবহার করা (যেমন Windows Defender, Avast, Bitdefender)।
- অজানা ইমেইল বা লিংকে ক্লিক না করা।
- নিয়মিত সফটওয়্যার আপডেট করা।
- নির্ভরযোগ্য উৎস থেকে সফটওয়্যার ডাউনলোড করা।
- Firewall সক্রিয় রাখা।
অন্যদিকে,
- Firewall: এটি নিরাপত্তা ব্যবস্থা যা অননুমোদিত অ্যাক্সেস ব্লক করে, ম্যালওয়্যার নয়।
- Encryption: এটি তথ্য এনকোড করার পদ্ধতি, যা কেবল সঠিক কী দিয়ে পড়া যায়।
- Phishing: এটি প্রতারণার একটি পদ্ধতি (ইমেইল/মেসেজের মাধ্যমে), সরাসরি সফটওয়্যার নয়।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)। - USA's second biggest city is -
- Seattle
- Atlanta
- New York city
- Los Angeles
লস অ্যাঞ্জেলেস:
- আমেরিকার (যুক্তরাষ্ট্র) দ্বিতীয় বৃহত্তম শহর হলো লস অ্যাঞ্জেলেস (Los Angeles)।
- ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত এই শহরটি জনসংখ্যার দিক থেকে নিউ ইয়র্ক সিটির পরেই অবস্থান করে।
• ক্যালিফোর্নিয়ার দক্ষিণ অংশে প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত।
- শহরটি পর্বত এবং মরুভূমি দ্বারা বেষ্টিত, যা একে অনন্য ভৌগোলিক সৌন্দর্য দেয়।
- লস অ্যাঞ্জেলেস বিশ্বের বিনোদন রাজধানী হিসেবে পরিচিত, যা হলিউড চলচ্চিত্রের প্রধান কেন্দ্র।
উল্লেখ্য,
• যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর:
১. নিউ ইয়র্ক,
২. লস অ্যাঞ্জেলেস,
৩. শিকাগো,
৪. হিউস্টন,
৫. ফিনিক্স।
উৎস: Britannica. [link] - G-20 consists of-
- 19 Countries + Common Wealth of Nations
- 19 Countries + European Union
- 19 Countries + NAТО
- 19 Countries + ASEAN
[বি.দ্র: আপডেটেড তথ্যের জন্য প্রিমিয়াম সেকশন থেকে Dynamic Info Panel দেখুন"।]
G-20 (Group of 20) হলো ১৯টি পৃথক দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক ফোরাম।
G-20 (Group of 20):
- জি-২০ (Group of Twenty) হলো বিশ্বের প্রধান উন্নত ও উদীয়মান অর্থনীতিগুলোর একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম।
- এই ফোরাম বৈশ্বিক জিডিপির প্রায় ৮৫%, আন্তর্জাতিক বাণিজ্যের ৮০% এবং বিশ্বের দুই-তৃতীয়াংশ জনসংখ্যার প্রতিনিধিত্ব করে।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল।
• জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।
উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) G20 ওয়েবসাইট। - International Day for the Preservation of the Ozone Layer is observed on-
- 17 September
- 16 September
- 16 November
- 17 October
আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস:
- আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস (International Day for the Preservation of the Ozone Layer) প্রতি বছর ১৬ সেপ্টেম্বর পালিত হয়।
- দিবসটি প্রথম পালিত হয় ১৯৯৫ সালের ১৬ সেপ্টেম্বর।
• মন্ট্রিল প্রোটোকল হল ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ (ODS) ব্যবহার এবং উৎপাদন বন্ধ করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি।
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।
উৎস: UN ওয়েবসাইট। - Great Barrier Reef is in-
- the UK
- the USA
- Germany
- Australia
গ্রেট বেরিয়ার রিফ:
- গ্রেট ব্যারিয়ার রিফ হলো অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলের কোরাল সাগরে অবস্থিত বিশ্বের বৃহত্তম এবং দীর্ঘতম প্রবাল প্রাচীর ব্যবস্থা।
- এটি প্রায় ২,৯০০টি পৃথক প্রবাল প্রাচীর ও ৯০০টি দ্বীপের সমন্বয়ে গঠিত।
- এখানে ৪০০ প্রজাতির প্রবাল, ১,৫০০ প্রজাতির মাছ এবং ৪,০০০ প্রজাতির মোলাস্ক (শামুক-ঝিনুক জাতীয় প্রাণী) রয়েছে।
- ১৯৮১ সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়।
উৎস: World Atlas.