First Security Islami Bank PLC Probationary Officer Exam Date: 23.09.2023 Faculty of Business Studies (FBS)
চাকুরী প্রস্তুতি - ব্যাংক · পরীক্ষার সাল ২০২৩
- Who is the author of "War and Peace"?
- Charles Dickens
- Fyodor Dostoevsky
- Leo Tolstoy
- James Joyce
• 'War and Peace' উপন্যাসের রচয়িতা লিও টলস্টয়।
• লিও টলস্টয়:
- লিও টলস্টয় ছিলেন একজন রাশিয়ান লেখক।
- একটি অভিজাত রাশিয়ান পরিবারে জন্মগ্রহণকারী, টলস্টয় আরও নৈতিক ও আধ্যাত্মিক কাজে স্থানান্তরিত হওয়ার আগে বাস্তববাদী কথাসাহিত্য এবং আধা-আত্মজীবনীমূলক উপন্যাস লিখেছেন।War and Peace:
- 'War and Peace' উপন্যাসের রচয়িতা লিও টলস্টয়।
- স্ত্রী এবং ছেলেমেয়েদের সাথে ‘ইয়াসনায়া পলিয়ানাতে’ (Yasnaya Polyana) বসবাস করার সময়, টলস্টয় তাঁর প্রথম দুর্দান্ত উপন্যাস, War and Peace নিয়ে ১৮৬০ এর সেরা সময়টি ব্যয় করেছিলেন।
- উপন্যাসটির একটি অংশ প্রথম প্রকাশিত হয়েছিল ১৮৬৫ সালে, "দ্য ইয়ার 1805" শিরোনামের অধীনে।
- ১৮৬৮ এর মধ্যে, তিনি আরও তিনটি অংশ প্রকাশ করেছিলেন এবং তার এক বছর পরে, উপন্যাসটি সম্পূর্ণ হয়েছিল।
- War and Peace' -এ টলস্টয় যে বিশ্বাস বা ধারণাগুলো উৎসাহিত করেছেন, সেগুলোর মধ্যে একটি হল যে, কারও জীবনের উদ্দেশ্য এবং গুণগত মান মূলত তার প্রতিদিনের কাজকর্ম থেকে প্রাপ্ত।”তার কিছু বিখ্যাত কাজ:
- War and Peace (1869),
- Anna Karenina (1878),
- A Confession (1880),
- The Death of Ivan Ilyich (1886),
- Resurrection (1899)উৎস: Britannica.
- বাংলা ভাষার মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত?
- ৩০
- ৩২
- ৩৭
- ৩৯
ধ্বনি:
- ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে।
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে। এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
- মৌলিক স্বরধ্বনি ৭টি: [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]।
মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি:
- [প্], [ফ্], [ব], [ত্], [ত্, [থ্], [দ্], [ধ], [ট্], [ঠ্], [ড্], [ঢ্], [চ্], [ছ্], [জ্], [ঝ্], [ক্], [খ্], [গ্], [ঘ্], [ম্], [ন্], [ঙ্], [স্], [শ্], [হ্], [ল্], [র্], [ড়্], [ঢ়্]। এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ) এবং বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড)। - রূপতত্ত্বের অন্তর্ভুক্ত কোনটি?
- প্রতিশব্দ
- বাগ্ধারা
- ক্রিয়াবিশেষণ
- উক্তি
রূপতত্ত্ব:
→ রূপতত্ত্বে শব্দ এবং তার গঠনগত উপাদান নিয়ে আলোচনা করা হয়। এটি ভাষাবিজ্ঞানের এমন একটি শাখা, যেখানে শব্দের গঠন, রূপ ও গঠনপ্রক্রিয়া বিশ্লেষণ করা হয়।
→ এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া ও ক্রিয়াবিশেষণ প্রভৃতি পদ অন্তর্ভুক্ত থাকে।
→ রূপতত্ত্বে প্রধান গুরুত্ব দেওয়া হয় শব্দগঠন প্রক্রিয়ার উপর।
অন্যদিকে,
- অর্থতত্ত্বের আলোচ্য বিষয়: প্রতিশব্দ, বাগ্ধারা।
- বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়: 'উক্তি'।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৫ সালের সংস্করণ)। - কোনটি ভাষাবংশের নাম নয়?
- আফ্রিকীয়
- দ্রাবিড়ীয়
- ইন্দো-ইউরোপীয়
- হিস্পানি
• ভাষাবংশের নাম নয় - হিস্পানি।
বাংলা ভাষা:
- বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা।
- পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো-ইউরোপীয়, চীনা-তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়-হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো-এশীয় প্রভৃতি ভাষা-পরিবারে ভাগ করা হয়ে থাকে।
- বাংলা ভাষা 'ইন্দো-ইউরোপীয়' ভাষা-পরিবারের সদস্য।
- বাংলা ভাষার নিকটতম আত্মীয় 'অহমিয়া' ও 'ওড়িয়া'।
- ধ্রুপদি ভাষা 'সংস্কৃত' এবং 'পালির' সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক।
উল্লেখ্য,
ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফারসি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষায় ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২১)।
- বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে বাঙ্গালীর উপভাষার নাম কি?
- পশ্চিমী
- পূর্বী
- বরেন্দ্রি
- রাঢ়ি
উপভাষা:
- বাংলা ভাষার আঞ্চলিক কথ্য রীতির পার্থক্য সহজেই অঞ্চল ভেদে বুঝা যায়। আঞ্চলিক ভেদে ভাষার এই ভিন্নতা উপভাষা নামে পরিচিত।
- সেই হিসেবে 'বাঙ্গালি' উপভাষা বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চলে যেসকল জেলা রয়েছে, সেই সব অঞ্চলের ভাষা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
কয়েকটি উপভাষার নাম:
- বাঙ্গালি (বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল),
- পূর্বি (বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা এবং আসামের বরাক অঞ্চল),
- বরেন্দ্রি (বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চল),
- কামরূপি (বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চল),
- রাঢ়ি (পশ্চিমবঙ্গ),
- ঝাড়খণ্ডি (পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল ও ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল) প্রভৃতি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)। - 'ব্রহ্মপুত্র' শব্দে 'হ্ম' যুক্তবর্ণে কোন কোন বর্ণ রয়েছে?
- হ্ + ম
- ক্ + ষ
- ষ্ + ম
- ম্ + হ
• 'ব্রহ্মপুত্র' শব্দে ব্যবহৃত 'হ্ম' যুক্তবর্ণটি 'হ্ + ম' দুটি বর্ণের যোগে গঠিত।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- ক্ + ষ = ক্ষ,
- হ্ + উ = হু,
- হ্ + ঋ = হৃ,
- হ্ + ণ = হ্ণ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (সংস্করণ-২০২১)। - 'কর' ধাতুর পুরাঘটিত অতীতকালের প্রযোজক ক্রিয়ার উদাহরণ কোনটি?
- করেছিলে
- করতে
- করিয়েছিলাম
- করলাম
প্রযোজক ধাতু:
- মৌলিক ধাতুর পরে প্রেরণার্থ (অপরকে নিয়োজিত করা অর্থে) 'আ' প্রত্যয় যোগ করে প্রযোজক ধাতু গঠিত হয়।
- প্রযোজক ধাতুর অন্য নাম- ণিজন্ত ধাতু।
- প্রযোজক ধাতুর উদাহরণ- কর্ + আ = করা (এখানে 'করা' একটি ধাতু)।
- যেমন-সে নিজে করে না, আর একজনকে দিয়ে করায়।
উদাহরণ - আমি গতকাল মিস্ত্রি ডেকে ঘরের কাজটা করিয়েছিলাম।
পুরাঘটিত অতীত কাল:
- যে ক্রিয়া অতীতের বহু পূর্বেই সংগঠিত হয়ে গিয়েছে এবং যার পরে আরও কিছু ঘটনা ঘটে গেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলা হয়।
যেমন:
- সেবার তাকে সুস্থই দেখেছিলাম।
- কাজটি কি তুমি করেছিলে?
- আমি গতকাল মিস্ত্রি ডেকে ঘরের কাজটা করিয়েছিলাম।উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। - 'নাছোড়বান্দা' অর্থ প্রকাশ করে কোন বাগধারা-
- মণিকাঞ্চন যোগ
- তীর্থের কাক
- চিনে জোঁক
- খয়ের খাঁ
• 'চিনে জোঁক' বাগ্ধারাটির অর্থ - নাছোড়বান্দা।
বাক্য গঠন: লোকটি এ কাজ পাওয়ার জন্য একেবারে চিনে জোঁকের মতো লেগে আছে।
অন্যদিকে,
- 'মণিকাঞ্চন যোগ' বাগ্ধারাটির অর্থ 'উপযুক্ত মিলন'।
- 'তীর্থের কাক' বাগ্ধারাটির অর্থ 'সুযোগ সন্ধানী'।
- 'খয়ের খাঁ' বাগ্ধারাটির অর্থ 'তোষামোদকারী'।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণি, (২০২২ সংস্করণ')। - 'বলাহক' শব্দের প্রতিশব্দ কোনটি?
- রত্নাকর
- দ্বিরদ
- মৃগেন্দ্র
- জীমূত
• 'বলাহক' শব্দের প্রতিশব্দ - জীমূত।
'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, বলাহক, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।
অন্যদিকে,
'সমুদ্র' শব্দের সমার্থক:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।
'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
- 'লোকমুখে এই কথা শুনেছি' কোন কারক?
- করণ
- কর্ম
- অপাদান
- অধিকরণ
অপাদান কারক:
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমন:
- বোঁটা-আলগা ফল গাছে থাকে না।
- মনে পড়ে সেই জ্যৈষ্ঠ দুপুরে পাঠশালা পলায়ন।
- বাবাকে বড্ড ভয় পাই।
- লোকমুখে শুনেছি।
- এখানে “লোকমুখে” অর্থ — লোকের মুখ থেকে / জনশ্রুতি থেকে / লোকের কথাবার্তা থেকে।অপাদান কারক সাধারণত বোঝায়- যেখান থেকে কোনো কিছু উৎপন্ন, আরম্ভ, প্রাপ্ত, বিচ্যুত, গৃহীত বা জানা যায়, অর্থাৎ উৎস/মূল/প্রাপ্তিস্থান।
- এখানে- কোথা থেকে শুনেছি? প্রশ্ন করলে- উত্তর হবে → লোকমুখে / লোকের মুখ থেকে।
- তাই “লোকমুখে” = অপাদান কারক।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
- মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্রের নাম কী?
- মোসলেম ভারত
- মোহাম্মদী
- শিখা
- প্রগতি
'শিখা' পত্রিকা:
- ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য-সমাজ কর্তৃক প্রতিষ্ঠিত।
- ১৯২৭ সালে 'শিখা' নামে একটি বার্ষিক মুখপত্র প্রকাশ করে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন শিখা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক।
- শিখা বছরে একবার প্রকাশিত হত।
- পত্রিকাটি মুসলিম সাহিত্য-সমাজের পক্ষে আবদুল কাদির কর্তৃক মুসলিম হল থেকে প্রকাশিত এবং মুন্সি আহমদ আলী কর্তৃক সাত রওজার (ঢাকা) ইসলামিয়া প্রেস থেকে মুদ্রিত।
- শিখার পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়।
- শিখা ছিল সমকালের অন্যান্য সাময়িকপত্র থেকে সম্পূর্ণ স্বতন্ত্র ধরনের।
- তাই প্রথম সংখ্যা প্রকাশের সঙ্গে সঙ্গেই পত্রিকাটি বুদ্ধিজীবী সমাজের দৃষ্টি আকর্ষণ করে।
মুসলিম সাহিত্য-সমাজের সারা বছরের কর্মকান্ডের পরিচয় বহন করত শিখা।
- শিখার প্রতিটি সংখ্যার শিরোদেশে ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ কথাটি মুদ্রিত থাকত।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
- What is the correct form of the verb to complete the sentence, "The cat and the dog _______ playing in the yard."?
- is
- are
- were
- was
সঠিক উত্তর: খ) are.
Complete sentence: The cat and the dog are playing in the yard.
The cat and the dog — এখানে The cat এবং the dog "and" দিয়ে যুক্ত হয়েছে।
- যখন দুই বা তার বেশি subject “and” দিয়ে যুক্ত হয়, উভয় subject এর পূর্বেই article ব্যবহৃত হয় তখন তাকে Plural Subject ধরা হয়।
- Plural subject-এর সাথে are ব্যবহার হয়।
- বাক্যটি বর্তমান কালে (Present Continuous) আছে, তাই are playing সঠিক।
অন্য অপশনগুলো ভুল:
ক) is → ভুল। "is" একবচন (singular) subject-এর জন্য ব্যবহৃত হয়। এখানে দুটি প্রাণী আছে।
গ) were → ভুল। "were" অতীত কালের (Past) plural verb। বাক্যটিতে অতীতের কোনো ইঙ্গিত নেই।
ঘ) was → ভুল। "was" অতীত কালের singular verb. - Choose the sentence with the correct subject - verb.
- Each of the students is going in the field trip.
- Each of the students are going in the field trip.
- Each of the students had going in the field trip.
- Each of the students were going in the field trip.
সঠিক উত্তর: ক) Each of the students is going in the field trip.
- (এখানে "in" এর পরিবর্তে "on" ব্যবহার করা উচিত, কিন্তু অপশনগুলোর মধ্যে subject-verb agreement অনুযায়ী ক) সবচেয়ে সঠিক।)- Each of the + plural noun (এখানে students) হলেও verb singular হবে, কারণ each নিজে singular.
- বাক্যে "Each of the students" অংশটি Singular Subject হিসেবে গণ্য হয়।
- Each শব্দটি সবসময় singular verb নেয়।
- যদিও "students" plural, কিন্তু "Each of the" দিয়ে শুরু হলে পুরো subject-কে singular ধরা হয়।
- তাই সঠিক verb হবে "is"।
-----------• One of, Any of, Each of, Either of, Neither of বাক্যের subject হিসেবে ব্যবহৃত হলে verb টি singular হবে।
- অর্থাৎ, One of/Each of…+ plural noun + singular verb + ext.
- যেমন: Each of the athletes has been training for months, even years.• More Examples:
- Each of the guests was greeted with a warm welcome.
- Each of the students was present at the field.
অন্য অপশনগুলো ভুল:
খ) Each of the students are going in the field trip.
- are → ভুল। "are" plural verb, কিন্তু "Each" singular।
গ) Each of the students had going in the field trip.
- had going → ভুল। "had going" বলে কোনো গঠন নেই।
ঘ) Each of the students were going in the field trip.
- were → "were" plural verb এবং অতীত কালের তাই ভুল। - Which of the following sentence is grammatically correct?
- have went to the store yesterday.
- had gone to the store yesterday.
- gone to the store yesterday.
- went to the store yesterday.
সঠিক উত্তর: ঘ) I went to the store yesterday.
• এখানে “yesterday” থাকায় এটি Past Indefinite Tense নির্দেশ করে।
Past Indefinite Tense-এ কাজটি অতীতে সম্পন্ন হয়েছে বোঝায়।• বাক্যে Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি শব্দগুচ্ছ Past Indefinite - Tense নির্দেশক শব্দ অর্থ এরা যদি কোনো বাক্যে থাকে তবে সেই বাক্যটি past indefinite tense এ হয়।
- আবার, Past Indefinite Tense যদি interrogative হয় তবে structure হবে: Wh-questions + did + V1 + extension +?
অন্য অপশনগুলো ভুল:
ক) I have went to the store yesterday. → দুইটা ভুল:"Have went" ভুল, সঠিক হবে "have gone".
Present Perfect Tense ("have gone") এর সাথে yesterday ব্যবহার করা যায় না।
খ) I had gone to the store yesterday. → Past Perfect Tense ("had gone") ব্যবহার হয় যখন দুটো অতীত ঘটনার মধ্যে সম্পর্ক দেখাতে হয়। এখানে শুধু একটা ঘটনা আছে, তাই এটা অপ্রয়োজনীয় এবং ভুল।
গ) I gone to the store yesterday. → ভুল। "Gone" হলো past participle, এর আগে অবশ্যই auxiliary verb (have/has/had) লাগবে। - Which of the sentence is in the passive voice?
- The chef prepared a delicious meal.
- delicious meal was prepared by the chef.
- The chef is preparing a delicious meal.
- The delicious meal were prepared by the chef.
সঠিক উত্তর: খ) A delicious meal was prepared by the chef.
• Passive Voice হলো যে বাক্যে কাজটি কে করেছে তার চেয়ে কাজের উপর (object) বেশি জোর দেওয়া হয়।
- সাধারণত Passive Voice-এ "be verb + past participle (V3)" ব্যবহার হয় এবং কর্তা (doer) "by" দিয়ে যোগ করা হয়।খ) A delicious meal was prepared by the chef. → এটি সঠিক Passive Voice.
- Object (A delicious meal) কে subject করা হয়েছে।
- "was prepared" = be verb (was) + past participle (prepared).
- কর্তা (the chef) "by" দিয়ে শেষে এসেছে।
অন্য অপশনগুলো ভুল:
ক) The chef prepared a delicious meal.
- Active Voice। এখানে কর্তা (The chef) কাজ করছে।
গ) The chef is preparing a delicious meal.
- Active Voice (Present Continuous Tense).
ঘ) The delicious meal were prepared by the chef.
- Passive Voice, কিন্তু ভুল। "Meal" singular, তাই "was prepared" হওয়া উচিত, "were prepared" নয়।
------------
• Active voice কে Passive voice এ রূপান্তরের নিয়ম:
- Active Voice এর object টি Passive voice এর subject হয় -
- Tense অনুযায়ী Auxiliary verb,
- মূল verb এর past participle,
- Active voice এর subject টি Passive voice এর object হয় -
- তার পূর্বে Preposition (By, with, at, to, in) বসে। - Which word is an adverb in this sentence: "She sang beautifully at the concert"?
- She
- Sang
- Beautifully
- Concert
সঠিক উত্তর: গ) Beautifully.
Adverb:
- যে word একটি verb, adjective, অন্য adverb বা পুরো বাক্যকে modify করে তাকে adverb বলে।
→ Adverb-এর মূল কাজ হলো noun বা pronoun ছাড়া অন্য যেকোনো part of speech-কে modify করা।
- এটি "কখন, কোথায়, কীভাবে, কেন" প্রশ্নের উত্তর দেয়।
- Beautifully শব্দটি verb "sang" কে বর্ণনা করছে — তিনি কীভাবে গেয়েছেন। তাই "beautifully" একটি Adverb.
অন্য অপশনগুলো:
ক) She → Pronoun,
খ) Sang → Verb,
ঘ) Concert → Noun. - Choose the correct use of the apostrophe in the following sentence, "The dogs toys are in the backyard.”
- dogs'
- dogs's
- dog's
- dogs
সঠিক উত্তর: ক) dogs'.
"The dogs' toys are in the backyard."
- এখানে "dogs" শব্দটি plural.
- যখন plural noun-এর শেষে "s" থাকে, তখন possessive (মালিকানা) বোঝাতে শুধু apostrophe (') যোগ করতে হয়। অর্থাৎ dogs'.এর অর্থ: কুকুরগুলোর খেলনাগুলো।
অন্যান্য অপশন:
খ) dogs's → এটি ভুল, plural noun-এর শেষে আবার apostrophe (s) ব্যবহার হয় না।
গ) dog's → এটি singular possessive (একটি কুকুরের)।
ঘ) dogs → কোনো apostrophe নেই, তাই possessive হয়নি। - Which of the following is a correctly punctuated compound sentence?
- wanted to go to the party, but I had to study.
- wanted to go to the party, but I had to study,
- wanted to go to the party but, I had to study.
- wanted to go to the party but I had to study.
সঠিক উত্তর: ক) I wanted to go to the party, but I had to study.
- এটি একটি Compound Sentence, দুটি স্বাধীন বাক্যাংশ (independent clauses) "but" conjunction দিয়ে যুক্ত হয়েছে।
- দুটি independent clause-কে coordinating conjunction (and, but, or, so ইত্যাদি) দিয়ে যুক্ত করার সময়, conjunction-এর আগে একটি comma (,) ব্যবহার করতে হয়।• Compound sentence:
- Compound sentence এ একের অধিক principal clause থাকে যাদেরকে Co-ordinate clause বলা হয়।
- অর্থাৎ, Compound sentence এ দুই বা ততোধিক principal clause বা Co-ordinate clause থাকে।
- এছাড়া Compound sentence এ সাধারণত and, or, but, yet, so, else ইত্যাদি Co-ordinating conjunction দ্বারা যুক্ত থাকে।
- দুটি independent clause-কে coordinating conjunction (and, but, or, so ইত্যাদি) দিয়ে যুক্ত করার সময়, conjunction-এর আগে একটি comma (,) ব্যবহার করতে হয়
অন্যান্য অপশন:
খ) I wanted to go to the party, but I had to study, → শেষে অতিরিক্ত comma (,) আছে। বাক্য শেষে comma হবে না।
গ) I wanted to go to the party but, I had to study. → "but," — but-এর পরে comma দেওয়া হয়েছে, যা ভুল।
ঘ) I wanted to go to the party but I had to study. → "but"-এর আগে কোনো comma নেই। - What is the correct form of the verb to complete this sentence, "Neither the cats nor the dog _______ hungry"?
- is
- was
- are
- were
সঠিক উত্তর: ক) is.
বাক্যটি হবে: Neither the cats nor the dog is hungry.• Neither .... nor দ্বারা দুইটা Noun/Pronoun যুক্ত হলে শেষের noun/pronoun অনুযায়ী verb বসে।
- যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যের শেষে the dog – singular noun আছে, তাই এখানে is হবে।• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favor of the system.• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither John nor his friends are going to the beach today.
অন্য অপশনগুলো ভুল:
খ) was → অতীত কাল (Past Tense), বাক্যে অতীতের কোনো ইঙ্গিত নেই, তাই ভুল।
গ) are → Plural verb। কিন্তু নিকটতম subject "the dog" singular, তাই ভুল।
ঘ) were → Plural + Past Tense, দুটোই ভুল। - What is the antonym of "ephemeral"?
- Permanent
- Transparency
- Fleeting
- Temporary
সঠিক উত্তর: ক) Permanent.
• Ephemeral:
English meaning: lasting for only a short time.
Bangla meaning: স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।
options,
ক) Permanent:
- স্থায়ী; চিরস্থায়ী; দীর্ঘকালব্যাপী অপরিবর্তিত; সুদীর্ঘকাল টিকে থাকার মতো করে গঠিত বা নির্মিত।খ) Transparency:
- স্বচ্ছতা হলো কোনো কিছুর মধ্য দিয়ে স্পষ্টভাবে দেখার ক্ষমতা অথবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজে সততা ও জবাবদিহিতার প্রকাশ।গ) Fleeting:
- ক্ষণিকের; ক্ষণকালীন; ক্ষণস্থায়ী।ঘ) Temporary:
- দীর্ঘস্থায়ী নয় এমন; অস্থায়ী; সাময়িক; ক্ষণস্থায়ী।
Ephemeral শব্দের অর্থ: খুব অল্প সময় স্থায়ী, ক্ষণস্থায়ী, অস্থায়ী। Antonym মানে বিপরীতার্থক শব্দ। "Ephemeral"-এর বিপরীত অর্থ হলো দীর্ঘ সময় স্থায়ী।
তাই Permanent (স্থায়ী, চিরস্থায়ী) সঠিক antonym। - If 20% of a number is 30, what is 25% of the same number?
- 20
- 30
- 37.5
- 45
Question: If 20% of a number is 30, what is 25% of the same number?
Solution:
ধরি, সংখ্যাটি = xদেওয়া আছে,
20% of x = 30
⇒ (20/100) × x = 30
⇒ x/5 = 30
⇒ x = 150এখন, 25% of x
= (25/100) × 150
= 150/4
= 37.5 - What is the value of 5! (5 factorial)?
- 10
- 20
- 60
- 120
Question: What is the value of 5! (5 factorial)?
Solution:
5! (5 factorial) মানে হলো 5 থেকে 1 পর্যন্ত সব সংখ্যা গুণফল।
∴ 5! = 5 × 4 × 3 × 2 × 1
= 120 - If the radius of a circle is 6 cm, what is the area of the circle?
- 99 cm2
- 102 cm2
- 107 cm2
- 113 cm2
Question: If the radius of a circle is 6 cm, what is the area of the circle?
Solution:
Given that,
Radius,r = 6 cm
We know,
Area of a circle = πr2
= 3.14 × 62
= 36 × 3.14 ; [π = 3.14]
= 113.04
Or 113 cm2 According to the option - What is the sum of the first 10, consecutive even integers?
- 90
- 110
- 65
- 100
Question: What is the sum of the first 10, consecutive even integers?
Solution:
First 10 consecutive even integers are,
2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20
This is an arithmetic series.Now, First term, a = 2
Last term, l = 20
And number of terms, n = 10
We know,
Sum, Sn = n(a + l)/2
= 10(2 + 20)/2
= 10 × 11
= 110 - If a box contains 15 red balls, 12 green balls and 18 blue balls, what is the probability selecting of of green ball in random?
- 1/2
- 1/12
- 6/14
- 4/15
Question: If a box contains 15 red balls, 12 green balls and 18 blue balls, what is the probability selecting of of green ball in random?
Solution:
Total balls in the box = 15 + 12 + 18 = 45
Favourable outcomes (green balls) = 12Probability of selecting a green ball,
∴ P(green) = Favourable outcomes/Total outcomes
= 12/45
= 4/15 ; [Divided by 3]
So, the probability of selecting a green ball at random is 4/15. - If a triangle has sides of lengths 5cm, 12cm, and 13cm, what type of triangle is it?
- Equilateral
- Isosceles
- Right triangle
- Scalene
Question: If a triangle has sides of lengths 5cm, 12cm, and 13cm, what type of triangle is it?
Solution:
দেওয়া আছে,
ত্রিভুজের বাহুত্রয় যথাক্রমে, 5 সেমি, 12 সেমি, 13 সেমি
এবং সবচেয়ে বড় বাহু = 13 সেমিএখন, পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে যাচাই করে পাই,
52 + 122 = 132
⇒ 25 + 144 = 169
⇒ 169 = 169যেহেতু, 52 + 122 = 132
তাই, এটি একটি সমকোণী ত্রিভুজ (Right-angled triangle)। - What is the product of the first 7 prime numbers?
- 210200
- 340340
- 454000
- 510510
Question: What is the product of the first 7 prime numbers?
Solution:
First 7 prime numbers are,
2, 3, 5, 7, 11, 13, 17Now multiply step by step,
2 × 3 × 5 × 7 × 11 × 13 × 17
= 30 × 77 × 221
= 510510 - If a clock shows 3 : 15, what is the measure of the angle between the hour and minute hands?
- 75 degrees
- 15 degrees
- 90 degrees
- 45 degrees
Question: If a clock shows 3 : 15, what is the measure of the angle between the hour and minute hands?
Solution:
We know,
Angle = (|11 × M - 60 × H|)/2
= (|11 × 15 - 60 × 3|)/2
= (|165 - 180|)/2
= 15°/2
= 7.5°অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
- What is the largest prime number less than 100?
- 89
- 97
- 99
- 95
Question: What is the largest prime number less than 100?
Solution:
১০০-এর চেয়ে ছোট বৃহত্তম মৌলিক সংখ্যাটি হলো ৯৭
নিচে প্রতিটি ব্যাখ্যা দেওয়া হলো,
খ) 97: এটি একটি মৌলিক সংখ্যা কারণ একে ১ এবং ৯৭ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এটিই ১০০-এর নিচে থাকা সবচেয়ে বড় মৌলিক সংখ্যা।
গ) 99: এটি মৌলিক সংখ্যা নয়। কারণ এটি ৩, ৯, ১১ এবং ৩৩ দ্বারা বিভাজ্য।
ঘ) 95: এটি মৌলিক সংখ্যা নয়। এটি ৫ এবং ১৯ দ্বারা বিভাজ্য।
ক) 89: এটি একটি মৌলিক সংখ্যা, কিন্তু এটি ৯৭-এর চেয়ে ছোট। প্রশ্ন অনুযায়ী আমাদের বৃহত্তমটি বেছে নিতে হবে।
মৌলিক সংখ্যা: ১-এর চেয়ে বড় যে সকল স্বাভাবিক সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না, তাদের মৌলিক সংখ্যা (Prime Number) বলে। - If a rectangle has a length of 15 cm and a diagonal of 17 cm, what is the area of the rectangle?
- 100 sq.cm
- 120 sq.cm
- 130 sq.cm
- 160 sq.cm
Question: If a rectangle has a length of 15 cm and a diagonal of 17 cm, what is the area of the rectangle?
Solution:
Given that,
Length = 15 cm
Diagonal = 17 cm
Width = ?
Using Pythagoras theorem,
diagonal2 = length2 + width2
⇒ 172 = 152 + w2
⇒ 289 = 225 + w2
⇒ w2 = 289 - 225
⇒ w2 = 64 = 82
∴ w = 8 cm
∴ Now Area = 15 × 8 = 120 cm2 - A shopkeeper initially marks the price of a shirt at Tk. 80 and allows a 20% discount. If the cost price of the shirt is Tk. 60, what is the profit percentage after selling 10 each shirts?
- 26.67%
- 10.67%
- 15%
- 6.67%
Question: A shopkeeper initially marks the price of a shirt at Tk. 80 and allows a 20% discount. If the cost price of the shirt is Tk. 60, what is the profit percentage after selling 10 each shirts?
Solution:
Given that,
Marked Price = Tk. 80
Discount = 20%
Cost Price = Tk. 60
∴ Discount = 20% of 80 = 0.20 × 80 = Tk. 16
And selling Price = 80 - 16 = Tk. 64
The cost price (CP) of the shirt is Tk. 60. Profit is the difference between the selling price and the cost price.
∴ Profit per shirt = SP - CP = 64 - 60 = Tk. 4
Now, Total Cost for 10 shirts = 10 × 60 = Tk. 60
∴ Total Profit for 10 shirts = 10 × 4 = Tk. 40
∴ Profit Percentage = (Total Profit/Total Cost ) × 100%
= (40/600) × 100%
= 6.67% - A retailer bought a batch of 100 electronic gadgets for Tk. 30,000. However, during transportation, 10% of them got damaged and couldn't be sold. To make a 20% profit, at what price should each of the remaining gadgets be sold?
- 320
- 330
- 360
- 400
Question: A retailer bought a batch of 100 electronic gadgets for Tk. 30,000. However, during transportation, 10% of them got damaged and couldn't be sold. To make a 20% profit, at what price should each of the remaining gadgets be sold?
Solution:
Given that,
Total gadgets = 100
Total cost = Tk. 30,000
Damaged = 10% ⇒ 10 gadgets
Sellable gadgets = 90
Required profit = 20%
Required selling price for 20% profit.
Total selling price = 30000 + 20% of 30000
= 30000 + (20/100) × 30000
= 30000 + 6000
= Tk. 36000
∴ Selling price per usable gadget = 36000/90 ; [Sellable gadgets = 90]
= Tk. 400
So, the retailer should sell each remaining gadget for Tk. 400 - x2 - (a + b)x + ab = 0; x = ?
- a, b
- a
- b
- ab
Question: x2 - (a + b)x + ab = 0; x = ?
Solution:
Given that,
x2 - (a + b)x + ab = 0
⇒ x2 - ax - bx + ab = 0
⇒ x(x - a) - b(x - a) = 0
⇒ (x - a)(x - b) = 0
∴ x = a, b - Rahim's collection contains US, Bangladeshi and British stamps. If the ratio of US to Bangladeshi stamps is 5 to 2 and the ratio of Bangladeshi to British stamps is 5 to 1, what is the ratio of US to British stamps?
- 5 : 1
- 10 : 5
- 15 : 2
- 25 : 2
Question: Rahim's collection contains US, Bangladeshi and British stamps. If the ratio of US to Bangladeshi stamps is 5 to 2 and the ratio of Bangladeshi to British stamps is 5 to 1, what is the ratio of US to British stamps?
Solution:
US : Bangladeshi = 5 : 2
= (5 × 5) : (2 × 5) ; [Multiply both parts by 5]
= 25 : 10
And,
Bangladeshi : British = 5 : 1
= (5 × 2) : (1 × 2) ; [Multiply both parts by 2]
= 10 : 2
∴ Combined Ratio of US : Bangladeshi : British = 25 : 10 : 2
So, US : British = 25 : 2 - 5a2 - 4a - 3 - 3(a2 + a + 4) = 0. What is the sum of the possible value of a?
- 3
- 3.5
- 4
- 4.5
Question: 5a2 - 4a - 3 - 3(a2 + a + 4) = 0. What is the sum of the possible value of a?
Solution:
দেওয়া আছে,
5a2 - 4a - 3 - 3(a2 + a + 4) = 0
⇒ 5a2 - 4a - 3 - 3a2 - 3a - 12 = 0
⇒ 2a2 - 7a - 15 = 0
আমরা জানি,
একটি দ্বিঘাত সমীকরণ ax2 + bx + c = 0 এর মূল বা সমাধানগুলোর সমষ্টি = - b/a
এখন, 2a2 - 7a - 15 = 0 কে Ax2 + Bx + C = 0 সাথে তুলনা করে পাই,
a = 2, b = - 7 এবং c = - 15
∴ সমষ্টি = - b/a = - (- 7/2) = 7/2 = 3.5 - Who was the first woman to win Nobel Prize?
- Marie Cure
- Rosalind Franklin
- Barbara McOintock
- Dotothy Crowfoot Hodgkin
• মেরি কুরি (Marie Curie):
- নোবেল পুরস্কার বিজয়ী প্রথম নারী মেরি কুরি।
- তিনিই বিশ্বের একমাত্র ব্যক্তি, যিনি বিজ্ঞানের দুই দুইটি শাখায় নোবেল পুরস্কার পেয়েছেন।
- তেজস্ক্রিয়া গবেষণার পথিকৃৎ মেরি কুরি ১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে এবং ১৯১১ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি ৭ নভেম্বর, ১৮৬৭ সালে পোল্যান্ডের ওয়ারশ শহরে জন্মগ্রহণ করেন।
- ১৮৯১ এর শেষের দিকে মেরি পোল্যান্ড থেকে ফ্রান্সের উদ্দেশে পাড়ি জমান।উৎস: Nobel Prize ওয়েবসাইট।
- Who holds the record for the most Olympic gold medals in history?
- Michael Phelps
- Usain Bolt
- Carl Lewis
- Simone Biles
• মাইকেল ফেলপস:
- আমেরিকান সাঁতারু মাইকেল ফেলপস অলিম্পিকের ইতিহাসে সর্বকালের সবচেয়ে সফল অলিম্পিয়ান।
- তিনি ২০০৪ থেকে ২০১৬ সালের মধ্যে মোট ৫টি অলিম্পিকে অংশ নিয়ে ২৩টি স্বর্ণপদক জিতেছেন।
- স্বর্ণপদক ছাড়াও তাঁর ৩টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ পদক রয়েছে, যার ফলে তাঁর মোট অলিম্পিক পদক সংখ্যা ২৮টি।
অন্যদিকে,
- উসেইন বোল্ট (Usain Bolt): জ্যামাইকার এই কিংবদন্তি দৌড়বিদ অলিম্পিকে ৮টি স্বর্ণপদক জিতেছেন।
- কার্ল লুইস (Carl Lewis): যুক্তরাষ্ট্রের এই বিখ্যাত ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট ৯টি অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন।
- সিমোন বাইলস (Simone Biles): আমেরিকার এই সেরা জিমন্যাস্ট এ পর্যন্ত অলিম্পিকে ১১টি পদক জিতেছেন, যার মধ্যে ৭টি স্বর্ণপদকআধুনিক অলিম্পিক গেমস:
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস।
- এটি বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- প্রথম আধুনিক অলিম্পিকের আসর বসে ১৮৯৬ সালে।
- সে অলিম্পিকে অংশগ্রহণ করেন ১৪টি দেশের ২৪১ জন ক্রীড়াবিদ।
- তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাথলেটিকস, জিমন্যাস্টিকস, ভারোত্তোলন আর রেসলিংয়ের বিভিন্ন ইভেন্টে।
- বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের প্রথম এ আসরের ভেন্যু ছিল গ্রিসের রাজধানী অ্যাথেন্সের প্যানাথেনিক স্টেডিয়াম।
- বাংলাদেশ ১৯৮৪ সালে লস অ্যাাঞ্জেলস,যুক্তরাষ্ট্রে ২৩ তম অলিম্পিকে প্রথম অংশগ্রহন করে।উৎস: অলিম্পিক গেমস অফিসিয়াল ওয়েবসাইট।
- In which year did the Titanic sink after hitting an iceberg in the North Atlantic Ocean?
- 1912
- 1921
- 1907
- 1935
টাইটানিক:
- আরএমএস টাইটানিক (RMS Titanic) ১৯১২ সালের ১০ এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে তার প্রথম সফর শুরু করে।
- যাত্রা শুরুর চার দিন পর, ১৯১২ সালের ১৪ এপ্রিল রাত ১১:৪০ মিনিটে উত্তর আটলান্টিক মহাসাগরে একটি বিশাল আইসবার্গের (হিমশৈল) সাথে জাহাজটির ধাক্কা লাগে।
- ধাক্কা খাওয়ার প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট পর, অর্থাৎ ১৫ এপ্রিল ভোর ২:২০ মিনিটে বিলাসবহুল এই প্রমোদতরীটি সম্পূর্ণভাবে সমুদ্রে ডুবে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় ১,৫০০ জনেরও বেশি যাত্রী ও ক্রু প্রাণ হারান।
উৎস: ব্রিটানিকা ও বিবিসি। - Which planet is known as the "Morning Star" and the "Evening Star" because of its visibility in the sky?
- Venus
- Mars
- Jupiter
- Saturn
• শুক্র (Venus):
- এই গ্রহটি সূর্য ও চাঁদের পর আকাশের সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্ক।
- ভোরে সূর্য ওঠার আগে পূর্ব আকাশে এটিকে যখন দেখা যায়, তখন একে "শুকতারা" (Morning Star) বলা হয়।
- আবার সন্ধ্যায় সূর্যাস্তের পর পশ্চিম আকাশে যখন এটি জ্বলজ্বল করে, তখন একে "সন্ধ্যাতারা" (Evening Star) বলা হয়।
- তারা বলা হলেও এটি আসলে একটি গ্রহ।
- সৌরজগতে মোট আটটি গ্রহের মধ্যে শুক্র সূর্যের দ্বিতীয় নিকটতম ও পৃথিবীর নিকটতম গ্রহ।
- শুক্র গ্রহকে সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যাতারা এবং ভোরে পূর্ব আকাশে শুকতারা হিসেবে দেখতে পাওয়া যায়।
- শুক্রের আকাশে বছরে দুইবার সূর্য উদিত ও অস্ত যায়।
- শুক্র সৌরজগৎ এর উষ্ণতম গ্রহ।
- এই গ্রহে কার্বন ডাই-অক্সাইডের ঘন বায়ুমণ্ডল থাকায় এটি তাপ ধরে রাখে।
- বুধ সূর্যের নিকটতম গ্রহ। কিন্তু বুধে কোন বায়ুমণ্ডল নেই বলে তাপ ধরে রাখতে পারে না।
- শুক্রের বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের আধিক্যের কারণে এসিড বৃষ্টি হয়ে থাকে।
- বুধ গ্রহের ন্যায় শুক্রেরও কোন উপগ্রহ নেই।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণী। - Who painted the famous "The Starry Night"?
- Pablo Picasso
- Vincent Van Gogh
- Leonardo da Vinci
- Salvador Dali
ভিনসেন্ট ভ্যান গগ (Vincent van Gogh):
- ভিনসেন্ট ভ্যান গগ ছিলেন একজন ওলন্দাজ চিত্রশিল্পী।
- ১৮৫৩ সালের ১৩ মার্চ নেদারল্যান্ডসের বেরাইড শহরের কাছে গ্রুট জুন্ডার্থ নামে একটি ছোট গ্রামের একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে তিনি জন্ম গ্রহণ করেন।
- ১৮৯০ সালের ২৯ জুলাই মারা যান তিনি।
• 'The Starry Night':
- 'The Starry Night' ভিনসেন্ট ভ্যান গগের একটি শিল্পকর্ম।
- অনেক চিত্র সমালোচকের মতে, ছবিটি গঘের আঁকা সবচেয়ে বিখ্যাত ছবি। ১৮৮৯ সালে ‘দ্য স্টারি নাইট’ এঁকেছিলেন তিনি। ওই বছরের জুলাইতে ভাই থিওকে লেখা চিঠিতেও এই ছবিটির বিষয়বস্তু সম্পর্কে জানিয়েছিলেন গগ। যদিও চিঠির বর্ণনার সঙ্গে আঁকা ছবিটির পুরোপুরি মিল ছিল না। ছবিটি গগ এঁকেছিলেন দক্ষিণ ফ্রান্সের একটি আশ্রয়কেন্দ্রে। ব্যক্তিগত জীবনে তখন টালমাটাল সময় পার করছিলেন তিনি। নিজেই গিয়ে ভর্তি হয়েছিলেন ওই আশ্রয়কেন্দ্রে। সেখানেই সৃষ্টি হয় ‘দ্য স্টারি নাইট’।• তার আঁকা আরো কিছু শিল্পকর্ম:
- The Potato Eaters;
- Van Gogh self-portrait;
- Café Terrace at Night;
- The Yellow House;
- Almond Blossoms ইত্যাদি।উৎস: ব্রিটানিকা।
- What is the largest landlocked country in the world?
- Kazakhstan
- Mongolia
- Afghanistan
- Chad
• কাজাখস্তান হলো বিশ্বের বৃহত্তম স্থলবেষ্টিত (Landlocked) দেশ।
- এর আয়তন প্রায় ২৭,২৪,৯০০ বর্গকিলোমিটার।
- স্থলবেষ্টিত দেশ বলতে বোঝায় যে দেশের চারপাশে শুধু অন্য দেশ রয়েছে এবং সরাসরি কোনো উন্মুক্ত মহাসাগরের সাথে সংযোগ নেই।
- কাজাখস্তানের সীমান্তে কাস্পিয়ান সাগর থাকলেও এটি একটি আবদ্ধ হ্রদ, কোনো মহাসাগর নয়।
• কাজাখস্তান:
- বিশ্বের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কাজাখস্তান।
- এটি মধ্য এশিয়ার একটি দেশ।
- দেশটির আয়তন ১,০৫২,০৯০ বর্গ মাইল (২,৭২৪,৯০০ বর্গ কিমি)।
- এর রাজধানী নুরসুলতান।
- ভাষা: কাজাখ, রাশিয়ান।
- ধর্ম: ইসলাম (বেশিরভাগই সুন্নি), খ্রিস্টান।
- মুদ্রা: টেংগে।
- কাজাখস্তান হল একটি একক প্রজাতন্ত্র যার পার্লামেন্ট দুটি কক্ষ নিয়ে গঠিত।
- এর রাষ্ট্র ও সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি।উৎস: Britannica।
- Which African country is known as the "Land of a Thousand Hills"?
- Kenya
- Rwanda
- Uganda
- Tanzania
• Rwanda:
- মধ্য আফ্রিকার একটি ছোট ও পাহাড়বেষ্টিত দেশ রুয়ান্ডা।
- ফরাসি ভাষায় একে "Pays des Mille Collines" বলা হয়, যার বাংলা অর্থ "হাজার পাহাড়ের দেশ"।
- দেশজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য সবুজ ও ঢেউখেলানো পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটিকে এই নামে ডাকা হয়।
অন্যদিকে,
• Kenya: কেনিয়াকে সাধারণত "The Pride of Africa" বা আফ্রিকার গর্ব বলা হয়। এর বন্যপ্রাণী ও সাফারির জন্য এটি বিখ্যাত।
• Uganda: উগান্ডাকে বলা হয় "The Pearl of Africa" বা আফ্রিকার মুক্তা। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল দেশটির প্রাকৃতিক সৌন্দর্য দেখে এই নামকরণ করেছিলেন।
• Tanzania: তানজানিয়াকে "Land of Kilimanjaro" (কিলিমাঞ্জারোর দেশ) বলা হয়।
উৎস: Google Arts and Culture এবং ব্রিটানিকা। - What is the currency of Vietnam?
- Yen
- Won
- Yuan
- Dong
ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
ভিয়েতনাম:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ভিয়েতনাম।
- রাষ্ট্রীয় নাম: সোশালিস্ট রিপাবলিক অব ভিয়েতনাম।
- দেশটিতে একদলীয় সমাজতান্ত্রিক শাসন বিদ্যমান। ১৯৭৫ সালে দক্ষিণ ভিয়েতনাম দখল করে সমাজতান্ত্রিক উত্তর ভিয়েতনাম। এর মাধ্যমে একক সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ দেশটি।
- রাজধানী: হ্যানয়।
- বৃহত্তম নগরী: হো চি মিন শহর।
- ভাষা: ভিয়েতনামিজ।
- মুদ্রা: ভিয়েতনামি ডং।
অন্যদিকে,
- ইয়েন (Yen): জাপানের মুদ্রা।
- ওন (Won): দক্ষিণ কোরিয়ার মুদ্রা।
- ইউয়ান (Yuan): চীনের মুদ্রা।
উৎস: Britannica. - Who holds the record for the highest individual score in a One Day International (ODI) cricket match?
- Sachin Tendulkar
- Ricky Ponting
- Shakib Al Hasan
- Rohit Sharma
• রোহিত শর্মা:
- ওয়ানডে আন্তর্জাতিক (ODI) ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ডটি ভারতীয় ওপেনার রোহিত শর্মার দখলে।
- ২০১৪ সালের ১৩ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি একাই ২৬৪ রান করেছিলেন।
- ওয়ানডে ক্রিকেটে একমাত্র ব্যাটার হিসেবে তিনি ৩টি ডাবল সেঞ্চুরি (২০০ রান) করার অনন্য কীর্তি গড়েছেন।
উল্লেখ্য,
• ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস হলো লিটন দাসের গত ৬ মার্চ ২০২০ জিম্বাবুয়ের বিপক্ষে লিটন দাস ১৪৩ বলে ১৭৬ রান করেন।
উৎস: ESPN