Bank Asia PLC Teller Exam Date: 24.11.2023 Faculty Name: Institute of Business Administration (IBA)
চাকুরী প্রস্তুতি - ব্যাংক · পরীক্ষার সাল ২০২৩
- What is the time _______ your watch?
- by
- in
- with
- at
সঠিক উত্তর: ক) by.
সম্পূর্ণ বাক্য: What is the time by your watch?
• By এখানে “according to” (অনুযায়ী) অর্থে ব্যবহৃত হয়েছে।
- “by your watch” বলতে বোঝানো হয়- তোমার ঘড়ি অনুযায়ী সময় কত? - Which one is correct?
- We don't know how did the thief made an escape.
- We don't know how the thief did make an escape.
- We don't know how the thief does make an escape.
- We don't know how the thief made an escape.
• সঠিক উত্তর হলো - We don't know how the thief made an escape.
• যেসকল Pronoun সাধারণত দুটো Sentence এর মাঝে বসে সম্পর্ক স্থাপন করে সেসব Noun কে Relative Pronoun বলে।
- যেমন— Who, Whom, Which, that, How, What, such, when, however, whichever, whenever ইত্যাদি।
• Relative Pronoun কোন বাক্যে ব্যবহৃত হলে তা নিম্নের নিয়ম অনুযায়ী -
- ১ম Clause +Relative Pronoun + ২য় Clause (Subject + verb+ object).
- I know the person who came here last week.
সূত্র: Advanced Learners Communicative English Grammar and Composition (For Class 9-10). - রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
- ১৯১১ সালে
- ১৯১০ সালে
- ১৯১২ সালে
- ১৯১৩ সালে
রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- তার সাহিত্যকর্ম:১
উপন্যাস:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায় ইত্যাদি।
কাব্যগ্রন্থ:
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- পূরবী,
- পুনশ্চ,
- পত্রপূট,
- সেঁজুতি,
- শেষলেখা,
- কবি-কাহিনী ইত্যাদি।
নাটক:
- বিসর্জন,
- রাজা,
- ডাকঘর,
- অচলায়তন,
- চিরকুমার সভা,
- রক্তকরবী,
- তাসের দেশ।
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া। - It is very kind of you to _____ speak at the meeting.
- accept
- agree
- comply
- concur
সঠিক উত্তর: খ) Agree.
সম্পূর্ণ বাক্য: "It is very kind of you to agree to speak at the meeting."
এখানে বাক্যটির অর্থ হলো— মিটিংয়ে বক্তৃতা দিতে সম্মত হওয়াটা আপনার খুবই সদয় আচরণ।
Options,ক) Accept:
- নেওয়া; গ্রহণ করতে সম্মত হওয়া/ একমত হওয়া; রাজি হওয়া; স্বীকার করা; মেনে নেওয়া।খ) Agree:
- রাজি/সম্মত হওয়া।গ) Comply:
- পরের ইচ্ছা পূরণে সম্মত হওয়া; মেনে নেওয়া; মত দেওয়া।ঘ) Concur:
- একমত হওয়া।- অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে Agree বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Source: Accessible Dictionary. - Which is the verb of the word 'Fresh'?
- Enfresh
- Freshen
- Freshy
- Defresh
সঠিক উত্তর: খ) Freshen.
• Fresh: [adjective]
English meaning: recently produced or picked and not frozen, dried or preserved in tins or cans.
Bangla meaning: টাটকা; তাজা; সদ্য; তরতাজা; ঝরঝরে।
Freshen: [verb]
English meaning: to make something cleaner, cooler, newer or more pleasant.
Bangla meaning: চাঙ্গা/ঝরঝরে/তাজা/সতেজ হওয়া বা করা; পুনরুজ্জীবিত হওয়া বা করা।
অন্য অপশনগুলো কেন ভুল:
- Enfresh → ইংরেজিতে কোনো প্রচলিত শব্দ নয়।
- Freshy → a freshman in a college, university, or secondary school. [slang]
- Defresh → ইংরেজিতে কোনো শব্দই নয়।
Source: Oxford & Merriam-Webster Dictionary. - A person who writes about his own life writes ________ ?
- diary
- biography
- an autobiography
- chronicle
সঠিক উত্তর: গ) an autobiography.
- যে ব্যক্তি নিজের জীবন নিয়ে লেখেন, তিনি -গ) an autobiography লেখেন।
Autobiography:
English meaning: a book about a person's life, written by that person.
Bangla meaning: আত্মজীবনী, আত্মচরিত।
Other options,ক) Diary:
English meaning: a book in which you record your thoughts or feelings or what has happened each day.
→ ডায়েরি হলো দৈনন্দিন ছোট ছোট ঘটনা লেখা। এটি পুরো জীবনের বিস্তারিত জীবনী নয়।খ) Biography:
English meaning: the life story of a person written by someone else.
→ Biography হলো অন্য কারো জীবন নিয়ে লেখা। যেমন: অন্য কেউ কারো জীবনী লিখলে সেটা Biography.ঘ) Chronicle:
English meaning: a written record of historical events.
- Chronicle মানে ঘটনার কালানুক্রমিক বর্ণনা (historical records), জীবনী নয়।
Source: Cambridge Dictionary. - We are sure ______ his success.
- in
- of
- with
- to
সঠিক উত্তর: খ) of.
Complete sentence: We are sure of his success.
be/feel sure of something/that:
Meaning: নিঃসংশয়/নিশ্চিত হওয়া।
“Sure” শব্দটির পরে সাধারণত preposition “of” ব্যবহার করা হয়, যখন কোনো কিছু সম্পর্কে নিশ্চিত হওয়া বোঝায়।
Source: Accessible Dictionary. - Choose the correct answer?
- The train is running in time.
- The train is running on time.
- The train is running with time.
- The train is running to time.
সঠিক উত্তর: খ) The train is running on time.
"On time" একটি নির্দিষ্ট Phrase
অর্থ: যথাসময়ে; দেরিতে নয়।এই বাক্যের অর্থ: "ট্রেনটি ঠিক সময়মতো চলছে।"
----------
in time:
Meaning: সময়মতো; বেশ আগে।
- be in time for the train.
Source: Accessible Dictionary. - The correct spelling is ______ ?
- Miscellaneous
- Miscelaneous
- Miscelleneous
- Miscellanous
সঠিক উত্তর: ক) Miscellaneous.
• Miscellaneous:
English Meaning: consisting of a mixture of various things that are not usually connected with each other.
Bangla Meaning: বিবিধ।Example Sentence:
- He picked up the miscellaneous papers in his in-tray.
- The cart filled with miscellaneous items wasn’t for her, though.Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary. - The sun is as it _______ lamp of the Universe.
- am
- is
- are
- were
Complete sentence: The sun is as it were lamp of the Universe.
এই বাক্যে "as it were" একটি বিশেষ Fixed Phrase / Idiom.
- এর মানে হলো — "যেন বলতে গেলে / একপ্রকার।
- এটি ব্যবহার করা হয় যখন কোনো কিছুকে রূপকভাবে (figuratively) বোঝানো হয় — অর্থাৎ সূর্য আক্ষরিক অর্থে বাতি নয়, কিন্তু যেন বলতে গেলে মহাবিশ্বের বাতি।
as it were:
English meaning: sometimes said after a figurative (= not meaning exactly what it appears to mean) or unusual expression.
Bangla meaning: যেন বলতে গেলে / একপ্রকার।
Example:
- If he still refuses we could always apply a little pressure, as it were.
Source: Cambridge Dictionary. - As the sun ________, I decided to go out.
- has shone
- shine
- shines
- was shining
• অতীতে কোনো একটি কাজ চলার সময় অন্য একটি কাজ ঘটলে যে কাজটি চলছিল সে কাজটি past continuous tense এ হয়।
- Main clause টি past tense এ থাকলে subordinate clause টি অবশ্যই past tense হবে।• সুতরাং নিয়মানুযায়ী শূন্যস্থানে was shining বসবে।
Complete sentence - As the sun was shining, I decided to go out. - He was accused ________ stealing his aunt's necklace.
- of
- in
- with
- to
• উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর- of.
- Complete sentence: He was accused of stealing his aunt's necklace.• Accuse someone of something
English meaning: To say that someone has done something morally wrong, illegal, or unkind.
Bangla meaning: অভিযুক্ত/দোষী করা।• কাউকে কোনো অপরাধে অভিযুক্ত করা বোঝাতে accuse এর পর appropriate preposition হিসেবে of ব্যবহৃত হয়।
Example sentence: He has been accused of robbery.
Source: Accessible Dictionary
- The word 'exotic' could best be replaced by-
- Improper
- Foreign
- Outdoor
- Formal
Exotic:
English meaning: from or in another country, especially a tropical one; seeming exciting and unusual because it seems to be connected with other countries.
Bangla meaning: (গাছপালা, ফ্যাশন, শব্দ, ভাবধারা ইত্যাদি প্রসঙ্গে) বিদেশি, বহিরাগত।
Options,
ক) Improper:
- অনুপযুক্ত; অনুচিত; অনুপযোগী; অসঙ্গত; অসমীচীন।খ) Foreign:
- বিদেশি; ভিনদেশি; বৈদেশিক; পরদেশি; বহিরাগত।গ) Outdoor:
- ঘরের বাইরে অনুষ্ঠিত বা ব্যবহৃত; বহিরাঙ্গন।ঘ) Formal:
- আনুষ্ঠানিক।
অপশন বিবেচনা করে দেখা যায়, The word 'exotic' could best be replaced by- Foreign.
Source: Accessible Dictionary. - 'Honorary' is the synonym of -
- Part time
- Optional
- Voluntary
- Elective
সঠিক উত্তর: গ) Voluntary.
'Honorary' is the synonym of -Voluntary.
Honorary:
English meaning: An honorary position in an organization is one for which no payment is made.
Bangla meaning: অবৈতনিক
Options,
ক) Part time:
- আংশিক সময়ের চাকরি।খ) Optional:
- ইচ্ছানুযায়ী বেছে নেওয়া যায় বা বাদ দেওয়া যায় এমন; ঐচ্ছিক।গ) Voluntary:
- স্বেচ্ছাপ্রণোদিত কাজ ও দানচালিত; স্বেচ্ছাসেবামূলক।ঘ) Elective:
- নির্বাচনের ক্ষমতাসম্পন্ন।
Honorary বলতে বোঝায় এমন কিছু যা বেতন ছাড়াই সম্মানসূচকভাবে দেওয়া হয় বা স্বেচ্ছাসেবী/সম্মানসূচক পদ।
তাই এর সবচেয়ে কাছাকাছি অর্থ হলো Voluntary (স্বেচ্ছাধীন/স্বেচ্ছাসেবী)।
- উল্লিখিত অপশন গুলোর মধ্যে এটি সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর।
Source: Accessible Dictionary. - The idiom 'Tie knot' means-
- Getting married
- Criticism
- Enmity
- Wear a tie
সঠিক উত্তর: ক) Getting married.
Tie the knot
- English meaning: to get married.
- Bangla meaning: বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া।Example sentence:
1. The celebrity couple tied the knot in a huge ceremony.
2. They decided to tie the knot next summer.
অন্যান্য অপশন ভুল:
খ) Criticism:
- সমালোচনা।
গ) Enmity:
- শত্রুতা।
ঘ) Wear a tie:
- টাই পরা।Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary. - The word 'slump' is the antonym of-
- Recession
- Growth
- Depression
- Decline
সঠিক উত্তর: খ) Growth.
Slump:
English meaning: to fall suddenly.
Bangla meaning: অত্যধিক বা আকস্মিকভাবে হ্রাস পাওয়া।
Options,
ক) Recession:
- প্রত্যাহার; পশ্চাদপসরণ।খ) Growth:
- ক্রমবৃদ্ধি; বিকাশ; উন্নতি; ক্রমোন্নতি; বৃদ্ধি প্রক্রিয়া।গ) Depression:
- বিষাদ; খেদ; বিষাদগ্রস্ততা; মনমরা ভাব; দীনমনস্কতা।ঘ) Decline:
- প্রত্যাখ্যান/অস্বীকার করা।
- অপশন বিবেচনা করে দেখা যায়, The word 'slump' is the antonym of- Growth.
Source: Accessible Dictionary by Bangla Academy. - He is _______ honest man.
- a
- an
- the
- no article
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - an.
- Complete Sentence: He is an honest man.• প্রশ্নটি করা হয়েছে Article এর উপর।
• Article এর নিয়মানুযায়ী,
- শব্দের শুরুতে যদি h থাকে এবং h এর উচ্চারণ h এর মত হলে তার পূর্বে a বসে। কিন্তু h এর উচ্চারণ o বা অন্য কোন উচ্চারণ হলে তার পূর্বে an বসে।
- যেমন- a horse, a historian, an honest man, an hour.
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain, and Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain. - 'নির্বন্ধ' শব্দটির অর্থ কি?
- বিধান
- নিগূঢ়
- নিশ্চিত
- আগ্রহ
• অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
• 'নির্বন্ধ' শব্দটির অর্থ - বিধান, আগ্রহ, পীড়াপীড়ি, অভিনিবেশ, যোগাযোগ।
অন্যদিকে,
'নিগূঢ়' শব্দটির অর্থ - গোপন, দুর্ভেয়; জটিল, রহস্যময়, অত্যন্ত গভীর।
'নিশ্চিতি' শব্দটির অর্থ - নিশ্চয়তা, সংশয়হীনতা, স্থিরতা।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। - বাংলা বর্ণমালার অর্ধমাত্রার বর্ণ কয়টি?
- ৭টি
- ৯টি
- ১০টি
- ৮টি
বর্ণমালা:
- বাংলা বর্ণমালায় মোট বর্ণ পঞ্চাশটি।
- এর মধ্যে পূর্ণমাত্রা বর্ণ ৩২ টি, অর্ধমাত্রার ৮টি এবং মাত্রাহীন ১০টি।
- সুতরাং মাত্রাযুক্ত বর্ণ ৩২ + ৮ = ৪০ টি।
- মাত্রাহীন ১০ টি বর্ণের মধ্যে ব্যঞ্জনবর্ণ ৬টি এবং স্বরবর্ণ ৪টি।
- ১১টি স্বরবর্ণ থেকে ৪টি মাত্রাহীন স্বরবর্ণ বাদ দিলে ৭টি মাত্রাযুক্ত স্বরবর্ণ থাকে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০১৮ সংস্করণ)। - বাংলা সাহিত্যের জনক কে?
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- হুমায়ুন আহমেদ
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সাধু ভাষার জনক বলা হয়।
অন্যদিকে,
- বাংলা সাহিত্যের ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর।
উল্লেখ্য,
প্রশ্নটি হওয়া উচিত ছিল:
বাংলা সাধু ভাষা/গদ্যের জনক কে?
• সাধু ভাষা বাংলা লেখ্য গদ্যের অপেক্ষাকৃত প্রাচীন রূপ; এর নবীন ও বর্তমানে বহুল প্রচলিত রূপটি হলো চলিত। বাংলা গদ্যকে গতিশীল করে প্রাণদান করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর আগে তা ছিলো প্রস্তরবৎ।
- বিদ্যাসাগর বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস, পদবিন্যাস ও যতিসন্নিবেশে সুবোধ্য ও শিল্প গুণান্বিত করে তোলেন। বাংলা গদ্যের অন্তর্নিহিত ধ্বনিঝংকার ও সুরবিন্যাস তিনিই প্রথম উপলব্ধি করেন এবং বাংলা গদ্যকে শ্বাসপর্ব ও অর্থপর্ব অনুসারে ভাগ করে সেখানে যতিচিহ্ন স্থাপন করেন।
- বিদ্যাসাগরের পরিকল্পিত সাধুভাষা তাই পরবর্তীকালে আদর্শ সাধুভাষা রূপে গৃহীত হয়।
- তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সাধু ভাষার জনক বলা হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - 'বেসাতি' শব্দের প্রকৃত অর্থ কি?
- পোশাক
- সাজসজ্জা
- উপকরণ
- কেনাবেচা
• 'বেসাতি' শব্দের অর্থ - পণ্যদ্রব্য, পণ্য বিক্রয়ের কাজ, দোকানদারি।
- অর্থাৎ 'বেসাতি' শব্দের অর্থ - কেনাবেচা।
অন্যদিকে,
'পোশাক' শব্দের অর্থ - পরিচ্ছদ, বেশ।
'সাজসজ্জা' শব্দের অর্থ - সাজগোজ, বেশভূষা।
'উপকরণ' শব্দের অর্থ - উপাদান, কর্মসম্পাদনের প্রয়োজনীয় বস্তু।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। - 'পরস্পর' - শব্দটির সন্ধি বিচ্ছেদ করুন -
- পরঃ + পর
- পর + পর
- পরস + পর
- পরে + পর
নিপাতনে সিদ্ধ সন্ধি:
- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
যেমন:
- সার + অঙ্গ = সারঙ্গ,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + এষণ = প্রেষণ,
- কুল + অটা = কুলটা,
- পর + পর = পরস্পর ইত্যাদি।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। - সঠিক অর্থ কোনটি: তাল পাতার সেপাই?
- অত্যন্ত ভদ্র
- অত্যন্ত চতুর
- অত্যন্ত আদুরে
- অতিশয় দুর্বল
• 'তালপাতার সেপাই' বাগ্ধারার অর্থ - রুগ্ন / ছিপছিপে, অতিশয় দুর্বল ।

উল্লেখ্য,
তাসের ঘর - ক্ষণস্থায়ী।
তালগোল পাকানো - জটপাকানো।
তুষের আগুন - দীর্ঘস্থায়ী ও দুঃসহ যন্ত্রণা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। - এক কথায় প্রকাশ করুন: যে ভূমিতে ফসল জন্মায় না।
- পতিত
- বন্ধ্যা
- ঊষর
- ভাগাড়
• 'যে ভূমিতে ফসল জন্মায় না' এর এক কথায় প্রকাশ - ঊষর।
অন্যদিকে,
সন্তান-ধারণে অক্ষম নারী - বন্ধ্যা।
যেখানে মৃত জীবজন্তু ফেলা হয় - ভাগাড়।
উল্লেখ্য,
'যে ভূমি উর্বর নয়' এক কথায় বলে অনুর্বর।
যে জমিতে দু-বার ফসল জন্মায়' এক কথায় বলে দো-ফসলি।
'যা বলা হয়নি' এক কথায় বলে - অনুক্ত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান। - 'ইন্দ্রনাথ' শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?
- গৃহদাহ
- পল্লী সমাজ
- পথের দাবী
- শ্রীকান্ত
'শ্রীকান্ত' উপন্যাস:
- 'শ্রীকান্ত' উপন্যাসটি শরৎচন্দ্রের আত্মজৈবনিক উপন্যাস।
- এর চারটি খণ্ড। শ্রীকান্ত উপন্যাসটি ৪টি খণ্ডে প্রকাশিত হয়।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'শ্রীকান্ত' উপন্যাসের বিখ্যাত কিশোর চরিত্র- 'ইন্দ্রনাথ'।
- 'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস।
উপন্যাসটির উল্লেখযোগ্য চরিত্র:
- শ্রীকান্ত,
- রাজলক্ষ্মী,
- অন্নদাদিদি,
- অভয়া,
- রোহিণী,
- কমললতা প্রমুখ।
অন্যদিকে,
'গৃহদাহ' উপন্যাসের চরিত্র - মহিম ও সুরেশ।
'পল্লীসমাজ' উপন্যাসের চরিত্র - রমা, রমেশ, বেণী, বলরাম।
'পথের দাবী' উপন্যাসের চরিত্র - সব্যসাচী।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন।
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- তাঁর প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার লাভ করেন।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়।
- এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
- 'সবার উপরে মানুষ সত্য' এই উক্তিটি করেন-
- কালীদাস
- চণ্ডীদাস
- জীবনানন্দ দাস
- নীহার রঞ্জন দাস
• 'সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই' বলেছেন - চণ্ডীদাস।
তাঁর বিখ্যাত উক্তি:
'শুনহ মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই।'
'সই কেবা শুনাইল শ্যাম নাম।',
'সখি কেমনে ধরিব হিয়া, আমার বধূয়া আনবাড়ী যায় আমার আঙিনা দিয়া।'
চণ্ডীদাস:
- চন্ডীদাস মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রসিদ্ধ কবি। তিনি বৈষ্ণব কবি ছিলেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে দুঃখের কবি বলেছিলেন।
- চণ্ডীদাসকে বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয়।
- এ নামে চারজন কবির পরিচয় পাওয়া যায়; তাঁরা হলেন: বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস ও চণ্ডীদাস।
- তিনি চৈতন্যপূর্ব যুগের কবি ছিলেন এবং জাতিতে ছিলেন ব্রাহ্মণ।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। - If f(x) = x4 + 5x - 3 then f(- 1) = ?
- 11
- - 7
- 14
- - 5
Question: If f(x) = x4 + 5x - 3 then f(- 1) = ?
Solution:
Given that,
f(x) = x4 + 5x - 3
⇒ f(- 1) = (- 1)4 + 5(- 1) - 3
= 1 - 5 - 3
= 1 - 8
∴ f(- 1) = - 7 - 0.002 ÷ 0.0004 = ?
- 0.02
- 5
- 8
- 0.2
Question: 0.002 ÷ 0.0004 = ?
Solution:
0.002 ÷ 0.0004
= (2 × 10000)/(4 × 1000)
= 10/2
= 5 - Simplify 4 ÷ (5 - 7) × 2 = ?
- - 4
- - 1
- 1
- 4
Question: Simplify 4 ÷ (5 - 7) × 2 = ?
Solution:
Given that,
4 ÷ (5 - 7) × 2
= 4 ÷ (- 2) × 2
= - 2 × 2
= - 4 - Find the value of a if √3a = 27
- 5
- 6
- 54
- 9
Question: Find the value of a if √3a = 27
Solution:
Given that,
√3a = 27
⇒ (3a)1/2 = 33
⇒ a/2 = 3
⇒ a = 3 × 2
∴ a = 6 - Area of equilateral triangle is-
- Length × Height
- (1/2) × base × height
- (4/3) × (side)2
- (√3/4) × (side)2
Question: Area of equilateral triangle is-
Solution:
সমবাহু ত্রিভুজের (equilateral triangle) ক্ষেত্রফলের সূত্র হলো,
ক্ষেত্রফল = (√3/4) × a2
এখানে a হলো প্রতিটি বাহুর দৈর্ঘ্য।
সঠিক উত্তর: ঘ) (√3/4) × (side)2 - 8 + 4 × 3 × 3 = ?
- 44
- 42
- 41
- 43
Question: 8 + 4 × 3 × 3 = ?
Solution:
Given that,
8 + 4 × 3 × 3
= 8 + 36
= 44 - How many times does the digit 3 comes to with number from 10 to 100?
- 19
- 10
- 18
- 9
Question: How many times does the digit 3 comes to with number from 10 to 100?
Solution:
In the tens place:
30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39 = 10 timesIn the units place:
13, 23, 33, 43, 53, 63, 73, 83, 93 = 9 timesTotal = 10 + 9 = 19
Note:
In 33, the digit 3 appears twice - once in tens place and once in units place. Both are counted separately.
So, The digit 3 appears 19 times from 10 to 100. - If (x - 1)/3 = k, and k = 3, what is the value of x?
- 10
- 2
- 12
- 6
Question: If (x - 1)/3 = k, and k = 3, what is the value of x ?
Solution:
Given that,
(x - 1)/3 = k
⇒ (x - 1)/3 = 3 ; [k = 3]
⇒ x - 1 = 9
⇒ x = 9 + 1
∴ x = 10 - Ratio of circumference and diameter of a circle
- 3
- 5
- 25/9
- 22/7
Question: Ratio of circumference and diameter of a circle
Solution:
We know,
Circumference = 2πr
Diameter = 2r
Now, 2πr : 2r
= 2πr/2r
= π = 22/7 = 3.1416
So, the ratio of the circumference to the diameter of a circle is π or 22/7 or 3.1416 - How many prime numbers are there between 20 and 40?
- 7
- 5
- 6
- 4
Question: How many prime numbers are there between 20 and 40?
Solution:
List of Prime Numbers between 20 and 40 is,
23, 29, 31, 37 = 4
There are 4 prime numbers between 20 and 40. - What is the sum of the numbers from 1 to 50?
- 1275
- 1276
- 1277
- 1278
Question: What is the sum of the numbers from 1 to 50?
Solution:
We know,
Sum of the first n natural numbers is = n(n + 1)/2Here, n = 50
∴ Sum = (50 × 51)/2
= 2550/2
= 1275
So, the sum of the numbers from 1 to 50 is 1275. - SME stands for-
- Small and medium enterprise
- Small and multiple enterprise
- Small and marginal enterprise
- Small and medical enterprise
» SME stands for Small and medium-sized Enterprises
» সর্বশেষ এসএমই নীতিমালা অনুযায়ী এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান) এর সংজ্ঞা জাতীয় শিল্পনীতি অনুসারে নির্ধারিত হয়। সর্বশেষ শিল্পনীতি ২০২২ অনুসারে এসএমই ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠান/উদ্যোগ এর শ্রেণিবিন্যাস ও সংজ্ঞা নিম্নরুপ:» মাঝারি শিল্প:
- ‘মাঝারি শিল্প’ (Medium Industry) বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১৫ কোটি টাকা থেকে ৫০ কোটি টাকা কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ১২১-৩০০ জন শ্রমিক নিয়োজিত রয়েছে। তবে তৈরি পোশাক প্রতিষ্ঠান/শ্রমঘন শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাঝারি শিল্পে শ্রমিকের সংখ্যা সর্বোচ্চ ১০০০ জন;
- সেবা শিল্পের ক্ষেত্রে ‘মাঝারি শিল্প’ বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ২ কোটি টাকা থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ৫১-১২০ জন শ্রমিক নিয়োজিত রয়েছে;
- তবে, কোন একটি মানদণ্ডের ভিত্তিতে একটি কর্মকাণ্ড মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত হলেও অন্য মানদণ্ডে সেটি বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত হতে পারে। সেক্ষেত্রে এ কর্মকাণ্ডটি বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। তৈরী পোশাক প্রতিষ্ঠান/শ্রমঘন শিল্পের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য হবে না।
» ক্ষুদ্র শিল্প:- ‘ক্ষুদ্র শিল্প’ (Small Industry) বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৭৫ লক্ষ টাকা থেকে ১৫ কোটি টাকা কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ২৬-১২০ জন শ্রমিক নিয়োজিত রয়েছে;
- সেবা শিল্পের ক্ষেত্রে ‘ক্ষুদ্র শিল্প’ বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১০ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকা কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ১৬-৫০ জন শ্রমিক নিয়োজিত রয়েছে;
- তবে, কোন একটি মানদণ্ডের ভিত্তিতে একটি কর্মকাণ্ড ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত হলেও অন্য মানদণ্ডে সেটি মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত হতে পারে। সেক্ষেত্রে এ কর্মকাণ্ডটি মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। তৈরী পোশাক প্রতিষ্ঠান/শ্রমঘন শিল্পের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য হবে না।
উৎস: ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন। - Which is the first non Arab Muslim to recognize Bangladesh?
- Indonesia
- Malaysia
- Maldives
- Senegal
[৩৭তম বিসিএস]
» বাংলাদেশকে স্বীকৃতি দানকারী আরব দেশ:
- বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ সেনেগাল। ১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।
উল্লেখ্য,
- এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া প্রথম অনারব এশীয় মুসলিম দেশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি, ১৯৭২ তারিখে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিল।
- আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক। ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৮ জুলাই ১৯৭২ সালে।
এছাড়াও,
- লেবানন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ২৮ মার্চ, ১৯৭৩ সালে।
- ইরান বাংলাদেশকে স্বীকৃতি দেয় ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪ সালে।
- এশিয়ার বাইরে প্রথম দেশ বা প্রথম ইউরোপীয় দেশ হিসেবে ১৯৭২ সালের ১১ জানুয়ারি স্বীকৃতি দেয় পূর্ব-জার্মানি।
- মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৪ এপ্রিল, ১৯৭২ তারিখে।
- দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে সর্ব প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ভেনিজুয়েলা (২ মে ১৯৭২)।
- প্রথম পশ্চিমা দেশ হিসেবে গ্রেট ব্রিটেন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি।
- ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২।
- ব্রাজিল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ১৫ মে, ১৯৭২।
- আর্জেন্টিনা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে - ২৫ মে ১৯৭২।
উৎস: i) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
ii) বঙ্গভবনের শতবর্ষ (বঙ্গভবন) ওয়েবসাইট।
iii) বাংলাদেশের তারিখ (বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান)।
iv) প্রথম আলো। - Which is not wing of the National Board of Revenue?
- Customs
- Income Таx
- Value Added Tax
- Bank
» Bank is not wing of the National Board of Revenue.
জাতীয় রাজস্ব বোর্ড:
- ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ নং ৭৬ (The National Board of Revenue Order, 1972) এর ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড প্রতিষ্ঠিত হয়।
- প্রশাসনিকভাবে এটি অর্থ মন্ত্রণালয়ের (এমওএফ) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) অধীন।
- অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এনবিআর-এর পদাধিকারবলে চেয়ারম্যান।
- এনবিআর কর-নীতিমালা ও কর-আইন প্রণয়ন এবং তার ক্রমাগত পুনর্মূল্যায়ন, বিদেশী সরকারের সাথে কর চুক্তি নিয়ে আলোচনা এবং রাজস্ব নীতি ও কর প্রশাসনের সাথে সম্পর্কিত অর্থনৈতিক বিষয়ে আন্তঃমন্ত্রণালয় আলোচনায় অংশগ্রহণের জন্য দায়ী।
- এনবিআর-এর প্রধান দায়িত্ব হলো কর রাজস্ব সংগ্রহ করা ( (primarily, Value Added Tax, Customs Duty, Excise Duty and Income Tax - প্রাথমিকভাবে, মূল্য সংযোজন কর, কাস্টমস ডিউটি, আবগারি শুল্ক এবং আয়কর)। এটি কাস্টমস উইং, ভ্যাট উইং এবং আয়কর উইং নামে তিনটি কর-সম্পর্কিত উইং নিয়ে কাজ করে। এনবিআর-এর অধীনে আইটি উইং এবং গবেষণা ও পরিসংখ্যান উইং নামে আরও দুটি উইং রয়েছে।
উৎস: National Board of Revenue. - ICC world cup 2023 Runners-up country
- Bangladesh
- Australia
- Pakistan
- India
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:
- আয়োজক দেশ: ভারত।
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: ভিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: ভিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল।
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।
উল্লেখ্য,
- ওয়ানডের আগামী বিশ্ব আসর বসবে ২০২৭ সালে। টুর্নামেন্টের যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
উৎস: ICC Cricket ওয়েবসাইট। - What is the full meaning of UGC?
- University Grant Commission
- University Graduate Commission
- University Grade Commission
- University Guide Commission
UGC
- UGC- এর পূর্ণরূপ: University Grants Commission of Bangladesh
- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে ১৯৭৩ সালের রাষ্ট্রপতির ১০ নং আদেশের অধীনে এটিকে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি স্বায়ত্তশাসিত সর্বোচ্চ সংস্থা হিসেবে বিধিবদ্ধ করা হয়।
- তৎকালীন সময়ে বাংলাদেশে বিদ্যমান ছয়টি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আর্থিক চাহিদা পূরণ করাই ছিল ইউজিসির কাজ।
» বর্তমানে ইউজিসির কার্যাবলী হলো:
- বিশ্ববিদ্যালয়গুলোতে তহবিল বরাদ্দ করা,
- তৃতীয় স্তরে শিক্ষণ-শিখনের মানোন্নয়নের মূল উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়নে সহায়তা করা,
- অত্যাধুনিক উদ্ভাবনী গবেষণা ও উন্নয়নে উৎসাহ প্রদান করা
- বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনিক বিষয়গুলোর উন্নতি সাধন করা।
- এছাড়াও, ইউজিসি আন্তর্জাতিক মান পূরণের জন্য উচ্চশিক্ষা নীতি প্রণয়ন ও গুণগত মান নিশ্চিত করার দায়িত্বে রয়েছে এবং সেই অনুযায়ী সরকারকে পরামর্শ প্রদান করে।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন। - What is the length of the Karnaphuly Tunnel?
- 3.33 km
- 3.43 km
- 3.32 km
- 3.23 km
- কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলের মূল দৈর্ঘ্য ৩ দশমিক ৩২ কিলোমিটার।
• দেশের প্রথম টানেল:
- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২০১৫ সালের নভেম্বরে ‘কনস্ট্রাকশন অব মাল্টি লেন রোড টানেল আন্ডার দ্য রিভার কর্ণফুলী’ শীর্ষক টানেল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় ৮ হাজার ৪৪৭ কোটি টাকা। পরে ব্যয় বেড়ে হয় ১০ হাজার ৬৮৯ কোটি টাকা। এর মধ্যে ৬ হাজার ৭০ কোটি টাকা ঋণ হিসেবে নেওয়া হয়েছে চীনের এক্সিম ব্যাংক থেকে।
- চীনেরই ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি) টানেলটি নির্মাণ করেছে। এখন টোল আদায় ও রক্ষণাবেক্ষণের কাজও পেয়েছে তারা।
উৎস: প্রথম আলো। - Where is the 'Chimbuk Hill' situated?
- USA
- Bangladesh
- Nepal
- India
চিম্বুক পাহাড়
- বাংলাদেশের বান্দরবান পার্বত্য জেলা সদর থেকে ২৬ কিলোমিটার দূরে এর অবস্থান।
- সমুদ্রপৃষ্ঠ থেকে এই পাহাড়ের উচ্চতা ১৫০০ ফুট।
- চিম্বুক পাহাড়কে বাংলার দার্জিলিং বলা হয়।
- এ পাহাড় থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য যেকোনো পর্যটককে মুগ্ধ করে।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন এবং The Daily Star. - How many spans in the Padma Bridge?
- 40
- 45
- 41
- 48
- পদ্মা সেতুর স্প্যানের সংখ্যা ৪১টি।
- ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পদ্মা সেতুতে বসে প্রথম স্প্যানটি। এরপর ২০১৮ সালে বসানো হয় চারটি স্প্যান, ২০১৯ সালে ১৪টি, ২০২০ সালে বসানো হয় ২২টি স্প্যান। প্রথম স্প্যান থেকে ধারাবাহিকভাবে বসিয়ে শেষ পর্যন্ত আসতে সময় লেগেছে ৩৮ মাস ১০ দিন।
পদ্মা সেতু:
- পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু।
- এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু।
- এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত।
- সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে।
- এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে।
- পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে AECOM।
- মূল সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
- সেতুর প্রস্থ ১৮.১০ মিটার।
- সেতুতে মোট পাইল রয়েছে ২৭২টি।
- পদ্মা সেতু তৈরি করা হয়েছে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় করে।
- পদ্মা সেতুর মোট স্প্যান ৪১টি, যার প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার ।
- পদ্মা সেতুর মোট পিলার রয়েছে ৪২টি।
- পদ্মা সেতুর নেভিগেশন ক্লিয়ারেন্স ১৮.৩০ মিটার।
- ৩০ সেপ্টেম্বর, ২০১৭ তারিখে প্রথম স্প্যান বসানো হয়।
- ১০ ডিসেম্বর, ২০২০ তারিখে শেষ স্প্যান বসানো হয়।
- ২৫ জুন, ২০২২ তারিখে পদ্মা সেতু উদ্বোধন করা হয়।
উৎস: i) ২৫ জুন, ২০২২, The Daily Star বাংলা।
ii) সেতু বিভাগ ওয়েবসাইট। - Who is the director of the movie 'Mujib The Making of a Nation'.
- Kazi Hayat
- Mustafizur Rahman
- Mostofa Sarwar Faruquee
- Shyam Benegal
• মুজিব: একটি জাতির রূপকার’:
- ‘মুজিব: একটি জাতির রূপকার’ ১৩ অক্টোবর ২০২৩ সারা দেশে মুক্তি পায়।
- এই চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।
- বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।
- বঙ্গবন্ধুর জীবন, বাঙালির মুক্তিসংগ্রাম ও ১৯৭৫ সালের মর্মন্তুদ ঘটনাকে এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে।
- বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার এই মুভিটি পরিচালনা করেছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।
- ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে সিনেমা নির্মাণ।
উৎস: প্রথম আলো। - The world bank is a-
- Multinational Bank
- International Financial Institution
- National Bank
- None
The world bank is a International Financial Institution.
বিশ্বব্যাংক
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি এবং তাদের নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে নিবেদিত।- বিশ্বব্যাংক স্বল্প সুদে ঋণ , সুদবিহীন ক্রেডিট এবং অনুদান সরবরাহ করে, যা বেসরকারি ও সরকারি খাতের এমন সব প্রকল্পে অর্থায়ন করে, যেগুলো অবকাঠামোর উন্নয়ন, স্বাস্থ্যসেবা বা শিক্ষার সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টি করে।
- বিশ্বব্যাংকের প্রধান লক্ষ্য হলো "চরম দারিদ্র্য দূর করা এবং একটি বাসযোগ্য পৃথিবীতে অংশীদারিত্বযোগ্য সমৃদ্ধি বৃদ্ধি করা।"
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- এটি ১৯৪৬ সাল থেকে তার কার্যক্রম শুরু করে।
- এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
» World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত:
• IBRD.
• IDA.
• IFC.
• ICSID.
• MIGA.
উৎস:
i) World Bank ওয়েবসাইট।
ii) Investopedia. - Which of the following is an anti-virus software?
- Ubunto
- Linus
- Nortons
- Windows
• Anti-virus সফটওয়্যার:
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হলো এন্টিভাইরাস।
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়।
- এই প্রোগ্রামগুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে।
- অতঃপর এটি সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে।
- কতিপয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার:
• Symantec,
• McAfee,
• AVG Anti-Virus,
• AVIRA,
• AVAST Anti-Virus,
• TREND micro,
• ESET NOD32,
• Kaspersky Anti-Virus,
• Microsoft Security Essential,
• ZoneAlarm Anti-Virus,
• Cobra Anti-Virus,
• Bitdefender,
• Norton Anti-Virus,
• Panda Anti-Virus,
• PC Tools Anti-Virus etc.
অন্যদিকে,» Ubunto (Ubuntu):
- এটি একটি Linux-based operating system (OS)। এটি কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়, বরং কম্পিউটার চালানোর জন্য ব্যবহৃত একটি অপারেটিং সিস্টেম।» Linus (Linux):
- এটিও একটি open-source operating system। সার্ভার ও কম্পিউটারে ব্যবহৃত হয়।» Windows:
- এটি Microsoft-এর তৈরি একটি operating system।
উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা। - Which of the following is NOT an e-commerce website?
- Uber
- Swiggy
- Flipkart
- Google Maps
• সঠিক উত্তর: ঘ) Google Maps
- Google Maps: এটি একটি ন্যাভিগেশন ও ম্যাপিং সেবা, এখানে কোনো কেনাবেচা হয় না।• ই-কমার্স:
- ডিজিটাল পদ্ধতিতে প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিজেদের সাথে বা একে অপরের সাথে বাণিজ্যিক লেনদেনই হলো ই-কমার্স।
- ই-কমার্সের পূর্ণ অর্থ হলো ইলেকট্রনিক কমার্স।• সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত নিমোক্ত ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। যথা:
১. ব্যবসা থেকে ব্যবসা (Business to Business: B2B),
২. ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer: B2C),
৩. ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business: C2B),
৪. ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer: C2C),
৫. M-commerce (Mobile Commerce) ইত্যাদি।• ই-কমার্স এর বৈশিষ্ট্যসমূহ:
- ই-কমার্সের মাধ্যমে ব্যবসায়িক ফলাফল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই ভোগ করতে পারে।
- ই-কমার্স পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্র সর্বজনীন।
- আন্তর্জাতিক মানসম্পন্ন, সঠিক মূল্য এবং সময়ের সাথে মানানসই।
- মূলত ই কমার্স ইন্টারনেটের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে।
- ই-কমার্স বিভিন্ন ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনাতেও জটিলতা অনেকাংশে কমায়। যেমন দ্রব্য ও সেবা বিজ্ঞ ভাড়া ও সরবরাহসংক্রান্ত ব্যবসায় ই-কমার্স বিশেষ সুবিধা ও সুযোগ সৃষ্টি করছে।
- ই-কমার্সের মাধ্যমে সারা বিশ্বে ব্যবসায় পরিচালনা করা সম্ভব।• অন্যান্য অপশন আলোচনা:
- Uber: এটি একটি ই-কমার্স সেবা (M-commerce) যা রাইড শেয়ারিং সেবা বিক্রয় করে।
- Swiggy: এটি একটি ফুড ডেলিভারি ই-কমার্স প্ল্যাটফর্ম যেখানে ইন্টারনেটের মাধ্যমে খাবার অর্ডার এবং কেনা-বেচা করা হয়।
- Flipkart: এটি একটি জনপ্রিয় অনলাইন রিটেইল ই-কমার্স ওয়েবসাইট।উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট। - Which of the following is not a portable device?
- iPods
- Thumb drives
- Desktop computers
- Laptops
সঠিক উত্তর: গ) Desktop computers
• Portable device:
- Portable device বলতে এমন ডিভাইস বোঝায় যা সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করা যায়।
- পোর্টেবল ডিভাইসগুলো ওজনে হালকা এবং কমপ্যাক্ট ডিজাইনের হয়ে থাকে।
- বেশিরভাগ বহনযোগ্য ডিভাইস রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে চলে।• Desktop computers:
- ডেস্কটপ কম্পিউটার একটি স্থায়ী (non-portable) ডিভাইস।
- এটি সাধারণত একটি নির্দিষ্ট জায়গায় (যেমন: টেবিলের উপর) স্থাপন করা হয় এবং এর মনিটর, CPU, কীবোর্ড, মাউস ইত্যাদি আলাদা আলাদা অংশ থাকে।
- এটি ভারী এবং সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় না।
- তাই ডেস্কটপ কম্পিউটারকে পোর্টেবল ডিভাইস বলা হয় না।অন্যান্য অপশন:
- iPods: এটি একটি ছোট, হালকা এবং সহজে বহনযোগ্য মিউজিক প্লেয়ার। পোর্টেবল ডিভাইস।
- Thumb drives (পেন ড্রাইভ): খুব ছোট আকারের এবং পকেটে করে সহজেই বহন করা যায়। এটি পোর্টেবল স্টোরেজ ডিভাইস।
- Laptops: এটি একটি পোর্টেবল পার্সোনাল কম্পিউটার যা ব্যাটারি এবং এসি পাওয়ার উভয় মাধ্যমেই চলে এবং ব্যবহারকারী এটি যেকোনো স্থানে সাথে নিয়ে যেতে পারেন।
উৎস: Intel website [link] - How many function keys are present on a standard PC keyboard?
- 10
- 9
- 12
- 15
• ফাংশন কী:
- ফাংশন কী হলো কিবোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজ করতে ব্যবহৃত হয়। সাধারণত এগুলো - F1 থেকে F12 পর্যন্ত থাকে।
- একটি স্ট্যান্ডার্ড PC কীবোর্ডে মোট ১২টি ফাংশন কী থাকে।• F1-F12: ফাংশন কী-এর কাজ দেওয়া হলো:
- F1 এর সাহায্যে সাধারণত Help মেনু খুলে।
- F2 এর সাহায্যে নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহৃত হয়।
- F3 এর সাহায্যে দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
- F4 এর সাহায্যে Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
- F5 ব্রাউজারে বা ডেস্কটপে Refresh করার জন্য ব্যবহৃত হয়।
- F6 ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
- F7 মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
- F8 উইন্ডোজ চালুর সময় সেফ মোড (Safe Mode) চালুর জন্য ব্যবহৃত হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হত।
- F10 মেনু বার চালু করে।
- F11 ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।
- F12 ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।
উৎস: মাইক্রোসফট ওয়েবসাইট। - Which of the following is an input device of a computer?
- Speaker
- Printer
- Scanner
- Monitor
সঠিক উত্তর: গ) Scanner
• Scanner একটি ইনপুট ডিভাইস। এটি কাগজের ছবি, টেক্সট বা দলিল স্ক্যান করে কম্পিউটারে পাঠায়।• ইনপুট ডিভাইস:
যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড,
- মাউস,
- অপটিকাল রিডার,
- জয়স্টিক,
- মাইক্রোফোন,
- স্ক্যানার,
- গ্রাফিক্স প্যাড,
- লাইট পেন,
- ওয়েবক্যাম,
- ওসিআর (OCR) ইত্যাদি।• আউটপুট ডিভাইস:
যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর,
- প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন।• ইনপুট-আউটপুট ডিভাইস:
কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ,
- টাচ স্ক্রিন,
- মডেম।উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। Computer & ICT Cloud. [Live Publications] - A computer on the internet that uses HTTP protocol is known as:
- LAN
- Web Server
- WAP
- WAN
• সঠিক উত্তর: খ) Web Server
• Web Server:
- ইন্টারনেটে যে কম্পিউটার বা সিস্টেম HTTP (HyperText Transfer Protocol) ব্যবহার করে ওয়েব পেজ বা ওয়েব কনটেন্ট সরবরাহ করে, তাকে Web Server বলা হয়।
- যখন আমরা ব্রাউজারে কোনো ওয়েবসাইট খুলি (যেমন: google.com), তখন আমাদের অনুরোধ HTTP প্রোটোকলের মাধ্যমে Web Server-এ পৌঁছে এবং সার্ভার আমাদেরকে ওয়েবপেজ পাঠিয়ে দেয়।
- উদাহরণ: Apache, Nginx, IIS ইত্যাদি সফটওয়্যার চালিত কম্পিউটারগুলো Web Server হিসেবে কাজ করে।• HTTP:
• HTTP এর পূর্ণরূপ হচ্ছে "Hyper Text Transfer Protocol".
- এটি হলো একটি অ্যাপ্লিকেশন লেবেল প্রোটোকল যা ওয়েবে সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে।
- ইন্টারনেটের বিকাশকালে ১৯৮৯ সালে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (http) ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন।
- সেই থেকে স্যার টিমোথি জন 'টিম বার্নার্স-লি (Tim Berners Lee) (জন্ম জুন ৮, ১৯৫৫) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) জনক হিসেবে পরিচিত।
- নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়।
- ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার।• HTTP এর কাজ:
- সার্ভারের সাথে ব্রাউজারের যোগাযোগ করে।
ব্রাউজারের যেকোনো অনুরোধ সার্ভারে পৌঁছে দেয়।
সার্ভার থেকে প্রয়োজনীয় তথ্য, ইমেজ ব্রাউজারে নিয়ে আসে।
অন্যান্য অপশন:
- LAN (Local Area Network): এটি একটি নির্দিষ্ট ছোট এলাকার নেটওয়ার্ক সংযোগ ব্যবস্থা, কোনো নির্দিষ্ট কম্পিউটার বা প্রোটোকল নয়।
- WAP (Wireless Application Protocol): এটি মোবাইল ডিভাইসে ইন্টারনেট ব্যবহারের একটি প্রোটোকল, কোনো সার্ভার বা কম্পিউটার নয়।
- WAN (Wide Area Network): এটি একটি বিশাল ভৌগোলিক এলাকা জুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ব্যবস্থা।উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. ব্রিটানিকা। - What does URL stands for?
- Uniform Resource locator
- Universal resource
- Universal Response Locator
- Universal Response Location
সঠিক উত্তর: ক) Uniform Resource locator.
• ইউআরএল (URL):
- কোনো ওয়েবপেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়।
- URL (Uniform Resource Locator) হলো ওয়েবসাইটের একক ঠিকানা।
- প্রতিটি URL এ থাকে,
১. ওয়েব প্রোটোকল,
২. ওয়েব সার্ভারের নাম,
৩. সার্ভারের ডিরেক্টরি নাম এবং
৪. HTML ফাইল নাম।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- Which unit of the computer is considered as the brain of the computer?
- CPU
- Input unit
- Memory unit
- Output unit
সঠিক উত্তর: ক) CPU
• Central Processing Unit (CPU) কে কম্পিউটারের "brain" বলা হয়, কারণ এটি সকল প্রধান গণনা (calculations) এবং নির্দেশনা (instructions) execute করে। CPU বিভিন্ন arithmetic, logic, control operations পরিচালনা করে এবং hardware ও software এর মধ্যে সমন্বয় করে।
• CPU:
- CPU এর পূর্বরূপ Central Processing Unit.
- কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয় CPU কে।
- কম্পিউটারের প্রদত্ত সব কমান্ড প্রক্রিয়াকরণ হয় CPU তে।
- CPU ই সব কিছুর নিয়ন্ত্রক।• CPU এর তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। যথা-
1. ALU (Arithmetic Logic Unit),
2. Control Unit,
3. Memory/Register.উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
- What are IC chips made of?
- Silicon
- Chromium
- Coper
- Gold
• সঠিক উত্তর: ক) Silicon
• IC Chip (Integrated Circuit Chip):
- IC চিপকে মাইক্রোচিপ বা সিলিকন চিপও বলা হয়।
- এটি একটি খুব ছোট ইলেকট্রনিক সার্কিট যেখানে হাজার, লক্ষ বা কোটি সংখ্যক ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর এবং অন্যান্য ইলেকট্রনিক উপাদান একসাথে একটি ছোট সিলিকন প্লেটের উপর তৈরি করা হয়।
- প্রধান উপাদান: সিলিকন (Silicon)- কারণ সিলিকন একটি অর্ধপরিবাহী (Semiconductor) উপাদান। এটি বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে, যা চিপের জন্য অত্যন্ত জরুরি।
- আধুনিক IC চিপগুলো (যেমন: প্রসেসর, মেমরি চিপ, মাইক্রোকন্ট্রোলার) প্রায় পুরোপুরি সিলিকনের উপর ভিত্তি করে তৈরি হয়।
- সিলিকন ভ্যালি (Silicon Valley) নামটিও এসেছে কম্পিউটার চিপ তৈরিতে এই সিলিকন উপাদানের ব্যাপক ব্যবহারের কারণে।
- ১৯৫৮ সালে জ্যাক কিলবি এবং রবার্ট নয়েস যখন প্রথম আইসি তৈরি করেন, তখন থেকেই সেমিকন্ডাক্টর হিসেবে সিলিকন ও জার্মেনিয়ামের ব্যবহার শুরু হয়।
উৎস: ব্রিটানিকা। - Which kind of storage device can be carried around?
- Hard disk drive
- System Cabinet
- Floppy Disk
- Hard Disk
সঠিক উত্তর: গ) Floppy Disk
• Floppy Disk:
- ফ্লপি ডিস্ক একটি পোর্টেবল (বহনযোগ্য) স্টোরেজ ডিভাইস।
- এটি খুব হালকা এবং ছোট আকারের হওয়ায় সহজেই পকেটে করে বা ব্যাগে নিয়ে যাওয়া যেত।
- একসময় ডেটা সংরক্ষণ ও এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা আদান-প্রদানের জন্য ফ্লপি ডিস্ক ব্যাপকভাবে ব্যবহৃত হতো।
- এটি পোর্টেবল স্টোরেজ ডিভাইসের একটি উদাহরণ।
অন্যান্য অপশন:
- Hard disk drive: এটি সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে লাগানো থাকে। এটি ভারী এবং সহজে বহন করা যায় না।
- System Cabinet: এটি কম্পিউটারের বডি বা কেসিং। এতে বিভিন্ন যন্ত্রাংশ থাকে। এটি একেবারেই পোর্টেবল নয়।
- Hard Disk: হার্ড ডিস্কও সাধারণত ডেস্কটপ কম্পিউটারের ভিতরে থাকে। এটি বহনযোগ্য নয় (যদিও বর্তমানে External Hard Disk আছে, কিন্তু প্রশ্নে সাধারণ Hard Disk বলা হয়েছে)।
উৎস: IBM website [link].