Bank Asia PLC - Teller Exam Date: 15.11.2025 Faculty Name: Bangladesh Institute of Bank Management (BIBM)
চাকুরী প্রস্তুতি - ব্যাংক · পরীক্ষার সাল ২০২৫
- If the price of a T shirt is increased by 10% and then decreased by 10% the net effect of the price is:
- An increase of 99%
- An increase of 1%
- decrease of 11%
- decrease of 1%
Question: If the price of a T-shirt is increased by 10% and then decreased by 10% the net effect of the price is:
Solution:
ধরি,
টি-শার্টের দাম ১০০ টাকা।
এখন, ১০% বৃদ্ধিতে দাম হয় = ১০০ + ১০ = ১১০ টাকা।
আবার,
১১০ টাকার ওপর ১০% কমালে হয় = ১১০ - (১১০ এর ১০%) = ১১০ - ১১ = ৯৯ টাকা।
∴ নীট প্রভাব = ১০০ - ৯৯ = ১% হ্রাস (Decrease) - M is now 14 years older than N. In 10 years, M will be twice as old as N, how old will M be in 5 years?
- 9
- 19
- 21
- 23
Question: M is now 14 years older than N. In 10 years, M will be twice as old as N, how old will M be in 5 years?
Solution:
ধরি, N-এর বর্তমান বয়স x বছর।
তাহলে M-এর বর্তমান বয়স (x + 14) বছর।
10 বছর পর N এর বয়স হবে = (x + 10) এবং M এর বয়স হবে = (x + 14 + 10) = x + 24
শর্তমতে,
x + 24 = 2(x + 10)
⇒ 2x - x = 24 - 20
∴ x = 4
∴ M-এর বর্তমান বয়স = 4 + 14 = 18 বছর
∴ 5 বছর পর M-এর বয়স হবে = 18 + 5 = 23 বছর। - If 45% of N is 405, what is 35% of N?
- 61
- 64
- 142
- 315
Question: If 45% of N is 405, what is 35% of N?
Solution:
45% of N = 405
⇒ (45/100) × N = 405
⇒ N = (405 × 100)/45
⇒ N = 9 × 100
∴ N = 900
Now, 35% of 900
= (35/100) of 900
= 35 × 9
= 315 - A 40 feet long rope is cut into two pieces. If one piece is 20 feet longer than the other, what is the length in feet of the shorter piece?
- 9
- 10
- 15
- 20
Question: A 40 feet long rope is cut into two pieces. If one piece is 20 feet longer than the other, what is the length in feet of the shorter piece?
Solution:
Let the length of the shorter piece be x feet.
Then, the length of the longer piece is (x + 20) feet
ATQ,
Since the total length of the rope is 40 feet.
x + (x + 20) = 40
⇒ 2x + 20 = 40
⇒ 2x = 40 - 20
⇒ 2x = 20
⇒ x = 20/2
∴ x = 10
So, The length of the shorter piece is 10 feet. - Among the students standing in a line, Palash is just in the middle. Which of the following can be the total number of students in the line?
- 114
- 120
- 128
- 131
Question: Among the students standing in a line, Palash is just in the middle. Which of the following can be the total number of students in the line?
Solution:
যখন কোনো ব্যক্তি একটি লাইনের ঠিক মাঝখানে থাকেন, তখন সেই লাইনের মোট ছাত্র সংখ্যা অবশ্যই একটি বিজোড় সংখ্যা হতে হবে।প্রদত্ত অপশনগুলো যাচাই করি,
114; জোড় সংখ্যা ⇒ মাঝখান নেই
120; জোড় সংখ্যা ⇒ মাঝখান নেই
128; জোড় সংখ্যা ⇒ মাঝখান নেই
131; বিজোড় সংখ্যা ⇒ মাঝখান আছে
সুতরাং, সঠিক উত্তর: ঘ) 131 - The value of √0.16 = ?
- 0.04
- 0.4
- 4.0
- 0.8
Question: The value of √0.16 = ?
Solution:
দেওয়া আছে,
√0.16
= √(16/100)
= 4/10
= 0.4 - Last year Jasim sold a painting for taka 2,000 with a profit of 25%. How much did he pay in Taka for buying the painting from wholesale market?
- 1,200
- 1,500
- 2,400
- 1,600
Question: Last year Jasim sold a painting for taka 2,000 with a profit of 25%. How much did he pay in Taka for buying the painting from wholesale market?
Solution:
ধরি, চিত্রকর্মটির ক্রয়মূল্য = 100 টাকা
25% বিক্রয়মূল্য = 100 + 25 = 125 টাকা
এখন,
বিক্রয়মূল্য 125 টাকা হলে ক্রয়মূল্য = 100 টাকা
∴ বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য = 100/125 টাকা
∴ বিক্রয়মূল্য 2000 টাকা হলে ক্রয়মূল্য = (100 × 2000)/125 = 1600 টাকা
সুতরাং, জসিম পাইকারি বাজার থেকে চিত্রকর্মটি 1600 টাকায় ক্রয় করেছে। - The ratio between 2 numbers is 3 : 4 and their sum is 420. The greater of the two number is:
- 175
- 200
- 240
- 315
Question: The ratio between 2 numbers is 3 : 4 and their sum is 420. The greater of the two number is:
Solution:
Given that,
The ratio between the two numbers is 3 : 4, and their sum is 420.
Let the two numbers be 3x and 4x.
According to the question,
3x + 4x = 420
⇒ 7x = 420
⇒ x = 420/7
∴ x = 60
The greater number is 4x = 4 × 60 = 240
So, the greater of the two numbers is 240. - A clerk in bank counter can serve 10 customers in half an hour. At this rate how many customers can the clerk serve in 2.5 hours?
- 50
- 55
- 25
- 60
Question: A clerk in bank counter can serve 10 customers in half an hour. At this rate how many customers can the clerk serve in 2.5 hours?
Solution:
Customers served in 30 minutes = 10
Customers served in 1 hour = 10 × 2 = 20
Customers served in 2.5 hours = 20 × 2.5 = 50Therefore, 50 customers can be served in 2.5 hours.
- The value of 0.04 × 0.0004 × 0.004 is:
- 0.000000064
- 0.064
- 6.004
- 16.000
Question: The value of 0.04 × 0.0004 × 0.004 is:
Solution:
0.04 × 0.0004 × 0.004 = 0.000000064 - The average age of the three boys is 16 years. If their ages are in the ratio 4 : 5 : 7, then the age of youngest boy is:
- 8 years
- 12 years
- 9 years
- 16 years
Question: The average age of the three boys is 16 years. If their ages are in the ratio 4 : 5 : 7, then the age of youngest boy is:
Solution:
দেওয়া আছে,
তিন ছেলের বয়সের গড় 16 বছর
তিন ছেলের বয়সের সমষ্টি = 16 × 3 = 48 বছর
তাদের বয়সের অনুপাত 4 : 5 : 7
ধরি, তিন ছেলের বয়স যথাক্রমে = 4x, 5x, এবং 7x বছর।
তিনজনের বয়সের যোগফল = 4x + 5x + 7x = 16x বছর
প্রশ্নমতে,
16x = 48
⇒ x = 48/16
∴ x = 3
∴ সবচেয়ে ছোট ছেলের বয়স = 4x = 4 × 3 = 12 বছরঅতএব, সবচেয়ে ছোট ছেলের বয়স 12 বছর।
- What is the measurement of each angle of an Equilateral Triangles?
- 60 degrees
- 180 degrees
- 90 degrees
- 50 degrees
Question: What is the measurement of each angle of an Equilateral Triangles?
Solution:
সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান এবং তিনটি কোণও সমান হয়।
ত্রিভুজের তিনটি কোণের যোগফল = 180° হয়।
∴ প্রত্যেক কোণ = 180°/3 = 60° - A farmer is constructing a fence by stringing wire between two posts 20 feet apart. If the fence is 600 feet long, how many posts must the farmer use?
- 28
- 29
- 30
- 31
Question: A farmer is constructing a fence by stringing wire between two posts 20 feet apart. If the fence is 600 feet long, how many posts must the farmer use?
Solution:
দেওয়া আছে,
প্রতি দুটি পোস্টের মাঝে তারের দৈর্ঘ্য = 20 ফুট
মোট বেড়ার দৈর্ঘ্য = 600 ফুটগ্যাপ সংখ্যা = মোট দৈর্ঘ্য ÷ প্রতি অংশের দৈর্ঘ্য
= 600 ÷ 20 = 30 অংশ বা 30টি গ্যাপ
এখন, গ্যাপের সংখ্যা যদি 30 হয়, তাহলে পোস্টের সংখ্যা হয় = গ্যাপ + 1।
∴ মোট পোস্ট = 30 + 1 = 31টি
সুতরাং, কৃষককে 31টি পোস্ট ব্যবহার করতে হবে। - What is 10% of 20% of 30% = ?
- 60%
- 6%
- 0.6%
- 0.006%
Question: What is 10% of 20% of 30% = ?
Solution:
প্রথমে 30% এর 20% বের করে পাই,
20% of 30% = (20/100) × (30/100)
= 0.20 × 0.30
= 0.06
= 6%
আবার,
6% এর 10% বের করে পাই,
10% of 6% = (10/100) × 6%
= 0.10 × 6%
= 0.6% - What is the next term in the following series 3, 6, 2, 7, 1, ..........
- 1
- 2
- 4
- 8
Question: What is the next term in the following series 3, 6, 2, 7, 1, ..........
Solution:
ধারাটি ২ ধরনের প্যাটার্ন মিশ্রিত।
বিজোড় অবস্থনে,
১ম, ৩য়, ৫ম … পদগুলো: 3, 2, 1 ; যা ১ করে কমছে।
আবার,
জোড় অবস্থনে,
২য়, ৪র্থ … পদগুলো: 6, 7 ; যা ১ করে বাড়ছে।
∴ পরবর্তী সংখ্যাটি হবে = 7 + 1 = 8 - A is older than B. B is older than C. D is younger than C. Who is the youngest?
- A
- B
- C
- D
Question: A is older than B. B is older than C. D is younger than C. Who is the youngest?
Solution:
A > B > C > D
অর্থাৎ, A সবচেয়ে বড়
তারপর B
তারপর C
সবচেয়ে ছোট D
সুতরাং, D হলো সবচেয়ে ছোট (the youngest)। - If 5 × 3 = 45, 8 × 4 = 96, 10 × 2 = 60, then 9 × 5 =?
- 45
- 90
- 135
- 115
Question: If 5 × 3 = 45, 8 × 4 = 96, 10 × 2 = 60, then 9 × 5 =?
Solution:
এখানে,
(5 × 3) × 3 = 45
(8 × 4) × 3 = 96
এবং (10 × 2) × 3 = 60
একইভাবে,
∴ (9 × 5) × 3 = 135 - In a language, CAT = 3120, DOG = 4157. What is BAT?
- 2130
- 2120
- 2140
- 2160
Question: In a language, CAT = 3120, DOG = 4157. What is BAT?
Solution:
ইংরেজি বর্ণমালা অনুসারে,
C = 3, A = 1, T = 20
∴ CAT = 3120
এবং
D = 4, O = 15, G = 7
∴ DOG = 4157
একইভাবে,
B = 2, A = 1, T = 20
∴ BAT = 2120 - Find the missing number: 3, 9, 27, 81, ?
- 162
- 243
- 324
- 729
Question: Find the missing number: 3, 9, 27, 81, ?
Solution:
দেওয়া সিরিজটি,
3, 9, 27, 81, ?
= 31, 32, 33, 34, 35
∴ 35 = 243
সুতরাং, পরবর্তী সংখ্যা = 243 - A man walks 5 km east, then 3 km north. How far is he from the starting point?
- 4 km
- √34 km
- 5 km
- 8 km
Question: A man walks 5 km east, then 3 km north. How far is he from the starting point?
Solution:
একজন লোক 5 কিমি পূর্ব দিকে হেঁটে যান, তারপর 3 কিমি উত্তর দিকে হেঁটে যান।
যা একটি সমকোণী ত্রিভুজ তৈরি করে।শুরুর জায়গা থেকে তার বর্তমান অবস্থানের দূরত্ব বের করতে পাইথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে হবে।
দূরত্ব2 = 52 + 32
= 25 + 9
= 34
∴ দূরত্ব = √34 কিমিসঠিক উত্তর: খ) √34 km
- The committee had to _______ the meeting because the chairman was ill.
- call up
- look after
- call off
- turn into
Options,
ক) Call up: [phrasal verb]
English meaning: to make a phone call to somebody.
Bangla meaning: ফোন করা / টেলিফোনে যোগাযোগ করা।খ) Look after: [phrasal verb]
English meaning: to take care of or be in charge of someone or something.
Bangla meaning: যত্ন নেওয়া; খেয়াল রাখা; দেখাশোনা করা।গ) Call off: [phrasal verb]
English Meaning: to draw away/cancel.
Bangla Meaning: বাতিল করা।ঘ) Turn into: [phrasal verb]
English Meaning: to become something.
Bangla Meaning: রূপান্তরিত হওয়া / পরিবর্তিত হওয়া।
অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে Call off বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Complete sentence: The committee had to call off the meeting because the chairman was ill.
Source: Oxford and Cambridge Dictionary. - I prefer coffee ________ tea in the mornings.
- to
- with
- than
- over
• শূন্যস্থানে সঠিক উত্তর - to.
- Complete Sentence: I prefer coffee to tea in the mornings.• Prefer to অর্থ হচ্ছে অধিক পছন্দ করা।
- দুইটি জিনিস জিনিসের মধ্যে আপেক্ষিক ভাবে একটি জিনিস বেশি পছন্দ করা বুঝাতে Prefer এর পর সর্বদা ই to বসবে।
- যেহেতু প্রশ্নের বাক্যটিতে Coffee অপেক্ষা tea কে অধিক পছন্দ করা বোঝানো হয়েছে, তাই সঠিক উত্তর হবে- to. - Due to heavy debts, the company was forced to ________ last month.
- break down
- close down
- put up
- give out
Options,
ক) break down:
English meaning: (of a machine or vehicle) to stop working because of a fault/ to be unable to control your feelings and to start to cry.
Bangla meaning: (যন্ত্রপাতির) বিকলতা/ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কাঁদতে শুরু করা।খ) close down:
English meaning: if a company, shop, etc. closes down, or if you close it down, it stops operating as a business
Bangla meaning: কারবার ইত্যাদি বন্ধ করে দেওয়া; গুটিয়ে ফেলা; বেতার ও টেলিভিশন স্টেশন সম্পর্কে প্রচারে বিরতি দান।গ) put up:
English meaning: to stay somewhere for the night/ to raise something to a higher position.
Bangla meaning: কোথাও রাত কাটানো/ উপরে স্থাপন করা।ঘ) give out:
English meaning: to come to an end; to be completely used up.
Bangla meaning: শেষ হওয়া; নিঃশোষিত।
অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে close down বসালে বাক্যটি পরিপূর্ণ হবে।
Complete sentence: Due to heavy debts, the company was forced to close down last month.
Bangla: ঋণের কারণে, কোম্পানিটি গত মাসে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল।
Source: Cambridge and Oxford Dictionary. - The company has invested heavily ______ technology.
- at
- in
- to
- with
invest (in) (অর্থ)
Meaning: বিনিয়োগ/লগ্নি করা: invest (money) in a profitable business.
Complete sentence: The company has invested heavily in technology.
Source: Accessible Dictionary. - Are you familiar _______ the new software update?
- about
- in
- to
- with
• Familiar with:
Meaning: কিছুর সঙ্গে সুপরিচিত; কিছু সম্পর্কে ভালো জ্ঞান আছে এমন।
Complete sentence: Are you familiar with the new software update?
Other option,
• Familiar to:
Meaning: কারো কাছে সুপরিচিত বা সুবিদিত।
Source: Accessible Dictionary. - Synonym of abandon-
- Leave
- Follow
- Continue
- Enter
• Abandon:
English meaning: to leave somebody, especially somebody you are responsible for, with no intention of returning.
Bangla meaning: আর ফিরে না-আসার মানসে চলে/ছেড়ে যাওয়া; পরিত্যাগ করা; বাসোপযোগী নয় বলে পরিত্যাগ করা
Options,
ক) Leave:
- কোনো স্থান ত্যাগ করে যাওয়া।খ) Follow:
- পরে আসা, যাওয়া, বসা; পিছে পিছে আসা/যাওয়া; অনুসরণ/অনুগমন করা।গ) Continue:
- চলতে থাকা; অবিরাম অনুবৃত্তি করা; স্থায়ী থাকা; বহাল থাকা।ঘ) Enter:
- আসা অথবা ভেতরে প্রবেশ করা।
অপশন বিবেচনা করে দেখা যায়, Synonym of abandon- Leave.
Source: Accessible Dictionary. - Synonym of dazzling-
- Dark
- Shiny
- Dull
- Dim
Dazzling:
English meaning: brilliantly or showily bright, colorful, or impressive.
Bangla meaning: চোখধাঁধানো/ ঝলমলে।
Options,
ক) Dark:
- অন্ধকার; আঁধার; তিমির; তমসা।খ) Shiny:
- উজ্জ্বলিত; চকচকে; ঘষামাজা; জেল্লাদার।গ) Dull:
- নিষ্প্রভ; অনুজ্জ্বল।ঘ) Dim:
- অনুজ্জ্বল; অস্পষ্ট; মৃদু।
অপশন বিবেচনা করে দেখা যায়, Synonym of dazzling- Shiny.
Source: Merriam-Webster Dictionary. - Antonym of generosity -
- Mercy
- Kindness
- Sympathy
- Meanness
generosity:
English meaning: the quality or condition of being generous.
Bangla meaning: উদারতা; মহত্ত্ব; সহৃদয়তা।
Options,
ক) Mercy:
- ক্ষমা; করুণা।খ) Kindness:
- দয়া।গ) Sympathy:
- সহানুভূতি; সমবেদনা; দরদ; কারুণ্য; অনুকম্পা; অনুবেদনাঘ) Meanness:
- হীনমনা ব্যক্তি।
অপশন বিবেচনা করে দেখা যায়, Antonym of generosity - Meanness.
Source: Accessible Dictionary. - Antonym of obligatory-
- Essential
- Mandatory
- Required
- Voluntary
• Obligatory:
English meaning: that you must do because of the law, rules, etc.
Bangla meaning: আইন, বিধি বা প্রথা অনুযায়ী বাধ্যতামূলক; আবশ্যকরণীয়।
Options,
ক) Essential:
- প্রয়োজনীয়; অপরিহার্য।খ) Mandatory:
- আদেশব্যঞ্জক; কর্তৃত্বব্যঞ্জক; বাধ্যতামূলক।গ) Required:
- প্রয়োজনীয়; অপরিহায্র্য; অবশ্যক।ঘ) Voluntary:
- স্বতঃপ্রবৃত্ত; স্বেচ্ছাপ্রণোদিত; স্বেচ্ছাপ্রবৃত্ত; স্বেচ্ছাপ্রসূত।
অপশন বিবেচনা করে দেখা যায়, Antonym of obligatory- ঘ) Voluntary. - A business ‘on solid ground' means:
- Newly opened
- Financially secure
- Under construction
- Very risky
Answer- Financially secure.
ব্যবসার ক্ষেত্রে "A business on solid ground" বলতে বোঝায়:- ব্যবসাটি আর্থিকভাবে সুস্থ ও স্থিতিশীল।
- লোকসানের ঝুঁকি কম।
- ভালো মুনাফা করছে এবং ভবিষ্যত নিরাপদ।
"On solid ground" একটি ইংরেজি idiom.
- এর অর্থ: স্থিতিশীল ও নিরাপদ অবস্থানে থাকা।
on solid ground:
English meaning: confident because you are dealing with a subject you are sure about, or because you are in a safe situation.
Bangla meaning: নিশ্চিত বা নিরাপদ অবস্থানে থাকা / আত্মবিশ্বাসী থাকা।
Example:
Everyone agreed with me, so I knew I was on firm ground.
He is probably on solid ground when he says we need more training.
Source: Longman Dictionary. - A 'bitter pill to swallow' is:
- difficult task
- An unwanted truth
- strong medicine
- sour fruit
Answer- An unwanted truth.
• a bitter pill (for somebody) (to swallow)
English meaning: a fact or an event that is unpleasant and difficult to accept.
Bangla meaning: কোনো অপ্রীতিকর বা কষ্টদায়ক সত্য/ঘটনা, যা মেনে নেওয়া কঠিন।
Example: The election defeat was a bitter pill for the party to swallow.
Source: Oxford Dictionary. - He is ______ honest man.
- a
- an
- the
- no article
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - an.
- Complete Sentence: He is an honest man.• প্রশ্নটি করা হয়েছে Article এর উপর।
• Article:
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।• Article এর নিয়মানুযায়ী,
- শব্দের শুরুতে যদি h থাকে এবং h এর উচ্চারণ h এর মত হলে তার পূর্বে a বসে। কিন্তু h এর উচ্চারণ o বা অন্য কোন উচ্চারণ হলে তার পূর্বে an বসে।
- যেমন- a horse, a historian, an honest man, an hour. - She has _______ knowledge of the ancient language.
- an
- a
- the
- no article
Answer- no article.
• Knowledge শব্দটি একটি abstract noun.
- Abstract Noun এর পূর্বে সাধারণত কোন article বসে না।
বাক্যটিতে প্রাচীন ভাষা সম্পর্কে সাধারণ জ্ঞান থাকার কথা বলা হয়েছে, কোনো নির্দিষ্ট বা বিশেষায়িত জ্ঞানকে (যেমন: "The knowledge she has...") আলাদাভাবে নির্দেশ করা হয়নি। তাই এখানে কোনো article-এর প্রয়োজন নেই।
সঠিক বাক্যটি হবে: She has knowledge of the ancient language. - A person who hates mankind.
- Optimist
- Philanthropist
- Misanthrope
- Misogynist
Answer- Misanthrope.
• Misanthrope (Noun)
- English meaning: A person who hates and avoids other people.
- Bangla meaning: মনুষ্যবিদ্বেষী।
Other options,
• Optimist:
English meaning: someone who always believes that good things will happen.
Bangla meaning: আশাবাদী, সুখবাদী।
• Philanthropist:
English meaning: a person who helps the poor, especially by giving them money.
Bangla meaning: (জনহিতৈষী ব্যক্তি)।
• Misogynist (Noun)
English Meaning: A person who hates or dislikes women or believes they are not as good as men.
Bangla Meaning: নারীবিদ্বেষী; স্ত্রীদ্বেষী। - The life story of a person written by himself.
- Autobiography
- Biography
- Memoir
- Diary
• The story of a person written by himself is an autobiography.
• Autobiography (Noun)
- English Meaning: the story of a person’s life as written by that person, or the area of literature relating to books that describe such stories.
- Bangla Meaning: আত্মজীবনী, আত্মচরিত।অন্যদিকে,
biography
- English Meaning: the life story of a person written by someone else.
- Bangla Meaning: জীবনী; জীবনইতিহস; বিভিন্ন ব্যক্তির জীবনকথাবিষয়ক সাহিত্যের বিশেষ শাখা।
memoir
- English Meaning: an account written by somebody, especially somebody famous, about their life and experiences.
- Bangla Meaning: (১) স্বীয় অভিজ্ঞতালব্ধ ঘটনাবলির লিখিত বিবরণ; স্মৃতিকথা। (২) (plural) আত্মজীবনী; কোনো বিষয়ে স্বীয় পর্যবেক্ষণের লিখিত বিবরণ।
diary
- English Meaning: a book in which you record your thoughts or feelings or what has happened each day
- Bangla Meaning: দিনলিপি; রোজনামচা।Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary. - Interest : Loan :: Rent:?
- Tenant
- House
- Lease
- Landlord
Analogy: Interest : Loan :: Rent: Lease.
- Interest: সুদ; কুসীদ; বৃদ্ধি
- Loan: ঋণ; ধার; দেনা।
- Rent: ভাড়া।
Options,
ক) Tenant:
- ভাড়াটে; প্রজা।খ) House:
- গৃহ; বাড়ি; ঘরবাড়ি; ভবন।গ) Lease:
- ইজারা; পাট্টা; লিজ।ঘ) Landlord:
- ভূম্যধিকারী; বাড়িওয়ালা; সরাইখানার মালিক।The relation is payment: object for which it is paid.
Interest হলো Loan-এর ব্যবহারের বিনিময়ে যা দেওয়া হয়।
ঠিক তেমনি, Rent হলো Lease-এর ব্যবহারের বিনিময়ে যা দেওয়া হয়।
Source: Accessible Dictionary. - Borrower : Debt : Buyer :?
- Goods
- Cash
- Seller
- Purchase
Analogy: Borrower : Debt : Buyer : Purchase.
- Borrower: ঋণগ্রহীতা; ঋণকারী।
- Debt: ঋণ; দেনা; ধার; কর্জ।
- Buyer: ক্রেতা।
Options,
ক) Goods:
- অস্থাবর সম্পত্তি; পণ্যদ্রব্য।খ) Cash:
- মুদ্রায় বা নোটে বিনিময়যোগ্য নগদ অর্থ; নগদ টাকা।গ) Seller:
- বিক্রেতা; বিক্রয়ী; বিক্রয়কারী; বিক্রয়িক।ঘ) Purchase:
- ক্রয়।প্রথম জোড়ায়,
- Borrower = যে ধার নেয়।
- Debt = ধার/ঋণ, অর্থাৎ যা সে নেয় এবং যার ফলে তার ওপর দায় তৈরি হয়।- অর্থাৎ সম্পর্কটা শুধু ব্যক্তি → বস্তু না, বরং ব্যক্তি → তার কাজ/অবস্থার ফল বা বিষয়।
দ্বিতীয় জোড়ায়,
Buyer = যে কেনে।
- তার সঙ্গে সবচেয়ে সঠিক abalogy হবে Purchase, কারণ purchase হলো কেনার কাজ/ক্রয়।- তাই, Borrower : Debt : Buyer : Purchase. এখানে দুটোই একধরনের কার্য/লেনদেন-সম্পর্কিত শব্দ।
উল্লেখ্য,
- Buyer : Goods সম্পর্কটা সাধারণভাবে ক্রেতা → বস্তু সম্পর্ক।
- কিন্তু Borrower : Debt তেমন borrower → object সম্পর্ক না; debt হলো borrowing-এর ফল/অবস্থা।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary. - A trade deficit occurs when:
- Export > imports
- Imports > Export
- Currency
- Budget is balance appreciates
বাণিজ্য ঘাটতি:
- বাণিজ্য ঘাটতি (Trade Deficit) বা নেতিবাচক বাণিজ্য ভারসাম্য ঘটে যখন একটি দেশ নির্দিষ্ট সময়ে তার মোট রপ্তানি আয়ের তুলনায় পণ্য ও পরিষেবার আমদানিতে বেশি অর্থ ব্যয় করে।
অর্থাৎ, আমদানি > রপ্তানি (Imports > Export)।
• একটি দেশের বাণিজ্য ঘাটতি মানে হলো— দেশটি যত পণ্য ও সেবা রফতানি করে তার চেয়ে বেশি আমদানি করে। এটি সব সময়ই খারাপ এমন নয়,তবে দীর্ঘমেয়াদে বড় ও ধারাবাহিক ঘাটতি অর্থনীতির জন্য নানা ঝুঁকি তৈরি করতে পারে।
- বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। রফতানি আয় কমে যাওয়া এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ার ফলে দেশের পণ্য বাণিজ্যে ঘাটতি ক্রমেই বাড়ছে।
- ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৩.৮০ বিলিয়ন ডলারে। গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ১১.৭৫ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২ বিলিয়ন ডলারের বেশি।
- এই ঘাটতির পেছনে সবচেয়ে বড় কারণ হলো আমদানি ব্যয়ের ঊর্ধ্বগতি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, গ্যাস, খাদ্যশস্য ও শিল্প কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। - The IMF helps countries with:
- Infrastructure projects
- Balance of payments crises
- Trade agreements
- Environmental policies
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) মূলত সদস্য দেশগুলোকে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ঘাটতি পূরণ এবং লেনদেন ভারসাম্যের (Balance of Payments) সমস্যা দূর করতে আর্থিক সহায়তা প্রদান করে।
IMF:
- IMF-এর পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- IMF গঠনের সিদ্ধান্ত হয়: ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference।
- কার্যক্রম শুরু করে: মার্চ, ১৯৪৭।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
• IMF-এর কাজ:
- অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা: IMF এর প্রধান উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। যখন কোনো দেশ অর্থনৈতিক সংকটে পড়ে, তখন IMF সেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে ঋণ প্রদান করে।
- IMF সদস্য দেশগুলোর অর্থনীতি বিশ্লেষণ করে তাদের উন্নয়নের জন্য পরামর্শ দেয়।
- IMF বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, এবং অন্যান্য আর্থিক বিষয়ে গবেষণা করে। তারা এসব তথ্য দেশগুলোকে প্রদান করে, যাতে দেশগুলি তাদের অর্থনৈতিক নীতিমালা সঠিকভাবে তৈরি করতে পারে।
- IMF সদস্য দেশগুলোর মধ্যে মুদ্রা বিনিময়ের সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করে। তারা মুদ্রার মানের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে, যাতে আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ হয়।
- IMF সদস্য দেশগুলোকে সংকটকালীন সময়ে অর্থনৈতিক সহায়তা দিতে স্পেশাল ড্রয়িং রাইটস (SDR) প্রদান করে, যা আন্তর্জাতিক লেনদেনে ব্যবহৃত হতে পারে।
- প্রশিক্ষণ ও ক্ষমতা বৃদ্ধি: IMF সদস্য দেশগুলোর সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে অর্থনৈতিক নীতিমালা এবং অর্থনৈতিক পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে।
উৎস: IMF ওয়েবসাইট। - BRICS includes:
- Brazil, Russia, India, China, SA
- Britain, Romania, Italy, Canada
- Bangladesh, Russia, India, China
- Brazil, Rwanda, Indonesia, Chile
BRICS includes: Brazil, Russia, India, China, SA.
BRICS:
- ব্রিকস (BRICS) হলো বিশ্বের উদীয়মান প্রধান পাঁচটি অর্থনীতির দেশ:ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা-এর সমন্বয়ে গঠিত একটি আন্তঃসরকারি জোট। এটি একটি অর্থনৈতিক এবং ভূ-রাজনৈতিক সহযোগিতার প্ল্যাটফর্ম যা বিশ্বজুড়ে তাদের প্রভাব বৃদ্ধি এবং পশ্চিমা অর্থনৈতিক আধিপত্যের বিকল্প হিসেবে কাজ করে।
• প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।
- বর্তমান সদস্য: ১১টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া)।
- সদরদপ্তর: নেই।
- বর্তমান সভাপতি দেশ: ভারত।• ২০২৬ BRICS শীর্ষ সম্মেলন:
- ২০২৬ সালে ১৮তম BRICS (ব্রিকস) শীর্ষ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে। ১ জানুয়ারি ২০২৬-এ ভারত আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করে।
- প্রধান লক্ষ্য: অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যাপী উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, টেকসই প্রবৃদ্ধি এবং বিশ্বব্যাপী আর্থিক প্রতিষ্ঠানের সংস্কার।উৎস: i) BRICS ওয়েবসাইট।
ii) BBC. - Floating exchange rates are set by:
- Central bank
- Government
- Market forces
- IMF
Floating exchange rates are set by Market forces।
ভাসমান বিনিময় হার (Floating Exchange Rate) মূলত বাজার শক্তি (চাহিদা ও যোগান) দ্বারা নির্ধারিত হয়।
ভাসমান বিনিময় হার (Floating Exchange Rate):
- ভাসমান বিনিময় হার হলো এমন একটি পদ্ধতি, যেখানে এক দেশের মুদ্রার দাম বাজারের সরবরাহ ও চাহিদার উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে ওঠানামা করে। সরকার বা কেন্দ্রীয় ব্যাংক সরাসরি দাম নির্ধারণ করে না।
• ১৯৪৪ সালের জুলাই মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে Bretton Woods Conference-এ ৪৪টি মিত্র দেশ একটি আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা চালু করে। এই ব্যবস্থায় সোনার মান (Gold Standard) ভিত্তিক একটি নির্দিষ্ট বিনিময় হার ব্যবস্থা তৈরি করা হয়। একই সম্মেলনে International Monetary Fund এবং World Bank প্রতিষ্ঠিত হয়।
- এই ব্যবস্থায় মার্কিন ডলারকে রিজার্ভ মুদ্রা হিসেবে ধরা হয় এবং সোনার দাম নির্ধারণ করা হয় প্রতি আউন্স ৩৫ ডলার। অন্যান্য দেশ তাদের মুদ্রাকে মার্কিন ডলারের সাথে নির্দিষ্ট হারে বেঁধে (peg) রাখত। ফলে বিনিময় হার স্থির ছিল।
- কিন্তু পরে এই ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। ১৯৬৭ সালে ব্রিটিশ পাউন্ডের বড় অবমূল্যায়ন ঘটে এবং সোনার উপর চাপ তৈরি হয়। শেষ পর্যন্ত ১৯৭১ সালে মার্কিন প্রেসিডেন্ট Richard Nixon ডলারকে সোনার মান থেকে সরিয়ে নেন। এরপর ১৯৭৩ সালে পুরো Bretton Woods ব্যবস্থা ভেঙে পড়ে।
- এরপর বিশ্বের অনেক দেশ ভাসমান বিনিময় হার ব্যবস্থা চালু করে।
উৎস: i) IMF ওয়েবসাইট।
ii) Investopedia.
iii) Britannica. - Which of the following does not belong to the group?
- Silver
- Brass
- Copper
- Iron
• Brass (পিতল) একটি মিশ্র ধাতু (Alloy), যেখানে Silver, Copper এবং Iron মৌলিক ধাতু (Pure Metal)।
• ধাতু (Metal):
- ধাতু হলো এমন পদার্থ, যা সাধারণত বিদ্যুৎ ও তাপ পরিবাহী এবং দৃঢ় গঠনবিশিষ্ট।
- বিশুদ্ধ ধাতু (Pure Metal) প্রকৃতিতে মৌল আকারে পাওয়া যায়।
- উদাহরণ: Silver, Copper, Iron.• বিশুদ্ধ ধাতু (Pure Metal):
- Silver (রূপা), Copper (তামা), Iron (লোহা) — এগুলো মৌলিক ধাতু।
- এগুলো পর্যায় সারণির (Periodic Table) মৌল হিসেবে বিদ্যমান।
- এদের নির্দিষ্ট রাসায়নিক গঠন থাকে এবং একক ধাতব উপাদান দ্বারা গঠিত।• মিশ্র ধাতু (Alloy):
- মিশ্র ধাতু দুই বা ততোধিক ধাতু বা ধাতু ও অধাতুর সংমিশ্রণে তৈরি হয়।
- Brass (পিতল) হলো Copper (তামা) এবং Zinc (দস্তা)-এর সংমিশ্রণে তৈরি একটি মিশ্র ধাতু।
- মিশ্র ধাতুর বৈশিষ্ট্য বিশুদ্ধ ধাতুর থেকে ভিন্ন হয় এবং এটি অধিক কার্যকর হতে পারে।• অন্যান্য অপশন:
- Silver → একটি বিশুদ্ধ ধাতু, উচ্চ পরিবাহিতা সম্পন্ন।
- Copper → একটি বিশুদ্ধ ধাতু, বিদ্যুৎ পরিবহনে ব্যবহৃত হয়।
- Iron → একটি বিশুদ্ধ ধাতু, নির্মাণ কাজে ব্যবহৃত হয়।উৎস:
১) Britannica,
২) Science Expert, Live Publications. - ATMs allow customers to:
- Withdraw cash 24/7
- Meet bank manager
- Open new branches
- Get instant loans
• ATM (Automated Teller Machine) গ্রাহকদের 24/7 যেকোনো সময় নগদ অর্থ উত্তোলনের সুবিধা প্রদান করে।
• ATM (Automated Teller Machine):
- ATM হলো একটি স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ব্যাংকিং যন্ত্র, যা গ্রাহকদের ব্যাংকের শাখায় না গিয়েই বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ দেয়।
- এটি মূলত ব্যাংকিং সেবাকে সহজ, দ্রুত এবং সময়সাশ্রয়ী করার জন্য ব্যবহৃত হয়।
- গ্রাহকরা ATM কার্ড এবং পিন নম্বর ব্যবহার করে নিরাপদে লেনদেন সম্পন্ন করতে পারে।
- ATM ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং সেবা 24 ঘণ্টা (24/7) পাওয়া সম্ভব, যা আধুনিক ব্যাংকিং ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ।• ATM-এর প্রধান ব্যবহার:
- যেকোনো সময় নগদ অর্থ উত্তোলন করা যায়।
- অ্যাকাউন্ট ব্যালেন্স জানা যায়।
- ক্ষুদ্র পরিসরে অর্থ স্থানান্তর করা যায়।
- কিছু ক্ষেত্রে বিল পরিশোধ ও মোবাইল রিচার্জ করা যায়।
- ব্যাংকিং সেবাকে শাখানির্ভরতা থেকে মুক্ত করে সহজলভ্য করে তোলে।• আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় ATM-এর গুরুত্ব:
- ব্যাংকের ভিড় কমায় এবং গ্রাহকের সময় সাশ্রয় করে।
- দূরবর্তী এলাকাতেও ব্যাংকিং সেবা পৌঁছে দেয়।
- ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যাংকিং ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।উৎস:
1) Encyclopaedia Britannica.
2) Computer & ICT Cloud, Live Publications. - Mobile banking allows customers to:
- Only withdraw cash
- Bank using smartphones
- Meet bank manager
- Get loans without documents
• Mobile banking গ্রাহকদের স্মার্টফোন ব্যবহার করে যেকোনো স্থান থেকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সুযোগ দেয়।
• Mobile Banking:
- Mobile banking হলো একটি ডিজিটাল ব্যাংকিং সেবা, যার মাধ্যমে গ্রাহকরা মোবাইল ডিভাইস (smartphone) ব্যবহার করে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারে।
- এটি ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়।
- গ্রাহকরা ব্যাংকের অ্যাপ বা নির্দিষ্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে নিরাপদভাবে লেনদেন করতে পারে।
- আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় এটি একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় সেবা।• Mobile banking-এর প্রধান সুবিধা:
- যেকোনো স্থান ও সময় থেকে অ্যাকাউন্ট পরিচালনা করা যায়।
- টাকা স্থানান্তর, ব্যালেন্স চেক এবং বিল পরিশোধ করা যায়।
- ব্যাংকে না গিয়েই দ্রুত লেনদেন সম্পন্ন করা সম্ভব।
- সময় ও খরচ সাশ্রয় করে এবং ব্যাংকিংকে সহজ করে তোলে।• আধুনিক ব্যবস্থায় গুরুত্ব:
- ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজলভ্য ও দ্রুত করে।
- প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করে।• অন্যান্য অপশন:
- Only withdraw cash → Mobile banking শুধু টাকা উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিভিন্ন সেবা প্রদান করে।
- Meet bank manager → এটি সরাসরি ব্যাংকে গিয়ে করা হয়, mobile banking-এর মাধ্যমে নয়।
- Get loans without documents → Mobile banking সাধারণত এভাবে ঋণ প্রদান করে না।উৎস:
1) Encyclopaedia Britannica.
2) Computer & ICT Cloud, Live Publications. - Which is the largest state-owned commercial bank in Bangladesh.
- Janata Bank
- Pubali Bank PLC
- Islami Bank PLC
- Sonali Bank
বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হলো সোনালী ব্যাংক পিএলসি (Sonali Bank PLC)।
সোনালী ব্যাংক পিএলসি:
- বাংলাদেশের রাষ্ট্র মালিকানাধীন সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি।
- বাংলাদেশ ব্যাংক (ন্যাশনালাইজেশন) অর্ডার ১৯৭২, রাষ্ট্রপতির অধ্যাদেশ নম্বর ২৬, ১৯৭২ অনুসারে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ব্যাংক অব বাহ্ওয়ালপুর এবং প্রিমিয়ার ব্যাংক নিয়ে ‘সোনালী ব্যাংক’ প্রতিষ্ঠা লাভ করে।
- ব্যবস্থাপনা দক্ষতা ও সেবার মান উন্নয়নের মাধ্যমে ব্যাংকিং কর্মকান্ডকে আরো গতিশীল করার নিমিত্ত যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তরে ০৩ জুন, ২০০৭ তারিখে “সোনালী ব্যাংক লিমিটেড” নামে কোম্পানী নিবন্ধন এবং ৫ জুন, ২০০৭ তারিখে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সোনালী ব্যাংক লিমিটেড এর অনুকূলে ব্যাংকিং লাইসেন্স প্রদানের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সোনালী ব্যাংক লিমিটেড-এর মধ্যে “ভেন্ডর এগ্রিমেন্ট” সম্পাদনপূর্বক ১৫ নভেন্বর, ২০০৭ তারিখ হতে সোনালী ব্যাংক লিমিটেড কোম্পানী হিসেবে ব্যাংকিং কার্যক্রম শুরু করে।
- ব্যাংক ব্যবসার প্রসার ঘটানোর পাশাপাশি দেশের আপামর জনসাধারণকে বিনিয়োগে উৎসাহিত করা এবং সুদৃঢ় অর্থনৈতিক উন্নয়নের প্রয়াসে “সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড” নামে সাবসিডিয়ারী কোম্পানী গঠনপূর্বক ১৪ সেপ্টেম্বর ২০০৯ হতে মার্চেন্ট ব্যাংকিং এর ব্যবসায়িক কার্যক্রম শুরু করা হয়েছে।
- সোনালী ব্যাংক পিএলসি এর শাখার সংখ্যা বর্তমানে ১২৩৪টি। এর মধ্যে দেশের অভ্যন্তরে ১২৩২টি এবং বিদেশে ২টি শাখা রয়েছে। দেশের অভ্যন্তরে ১২৩২টি শাখার মধ্যে গ্রামাঞ্চলে রয়েছে ৬৯৬টি এবং অবশিষ্ট ৫৩৬টি শহরাঞ্চলে। বিদেশে ২টি শাখার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতায় ১টি ও শিলিগুড়িতে ১টি।
উৎস: সোনালী ব্যাংক পিএলসি ওয়েবসাইট। - What is the primary regulator of the capital market in Bangladesh?
- Bangladesh Bank
- BSEС
- Ministry of Finance
- Dhaka Stock Exchange
বাংলাদেশের পুঁজিবাজারের (capital market) প্রধান নিয়ন্ত্রক সংস্থা হলো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)।
পুঁজি বা মূলধন বাজার (Capital Markets):
- পুঁজি বা মুলধন বাজার বলতে ঐ বাজারকে বুঝায় যেখানে দীর্ঘমেয়াদী (১ বছরের অধিক সময়) আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয়।
- সুতরাং যে বাজারে দীর্ঘমেয়াদি অর্থাৎ এক বছরের অধিক মেয়াদ সম্পন্ন আর্থিক সম্পদ লেনদেন হয় তাকে পুঁজি বা মুলধন বাজর বলা হয়। একটি ব্যবসায় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের ক্ষেত্রে পুঁজি বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মূলধন বাজারে দীর্ঘমেয়াদি সিকিউরিটি সমূহ লেনদেন হয়, যেমন: বন্ড, স্টক ও মর্টগেজ ইত্যাদি।
• BSEC:
- বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান BSEC-এর পূর্ণরূপ: Bangladesh Securities and Exchange Commission.
- ৮ জুন, ১৯৯৩ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ -এর অধীনে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা হিসাবে বিএসইসি প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংস্থা সরকারের সহযোগিতায় তার কর্মপরিধির আওতায় পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়ন তথা একটি স্বয়ংক্রিয়, টেকসই ও উন্নত পুঁজিবাজার প্রতিষ্ঠার প্রয়াস অব্যাহত রেখেছে।
- কমিশনের উদ্দেশ্য হলো গ্রাহকের পুঁজির নিরাপত্তা বিধান ও পুঁজি বাজারে বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ করা।
- কমিশন একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার নিয়ে গঠিত এবং চেয়ারম্যান কমিশনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।
- বাজার নিয়ন্ত্রণের প্রয়োজনীয় বিধি প্রণয়ন এবং সে মোতাবেক বাজার তদারকি করা কমিশনের সার্বিক দায়িত্ব।
- কমিশন একটি সংবিধিবদ্ধ সংস্থা এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত।
- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
উৎস: i) BSEC ওয়েবসাইট।
ii) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। - The capital adequacy ratio (CAR) is a direct measure of:
- bank's liquidity position
- bank's ability to absorb potential losses
- The interest rate spread a bank earns
- The efficiency of a bank's staff
The capital adequacy ratio (CAR) is a direct measure of A bank's ability to absorb potential losses.
The capital adequacy ratio (CAR):
- The capital adequacy ratio (CAR) হলো একটি ব্যাংকের ঝুঁকি-ভিত্তিক সম্পদের তুলনায় তার নিজস্ব মূলধনের অনুপাত।
- এটি ব্যাংকের আর্থিক সক্ষমতা ও স্থিতিশীলতা পরিমাপের একটি নির্দেশক যা আমানতকারীদের সুরক্ষায় এবং সম্ভাব্য লোকসান মেটাতে ব্যাংকটির পর্যাপ্ত মূলধন আছে কিনা তা নিশ্চিত করে।
- এর প্রধান উদ্দেশ্য ব্যাংক যাতে অতিরিক্ত ঋণ না দেয় এবং অপ্রত্যাশিত লোকসান (যেমন: ঋণ খেলাপি) সহজে সামলাতে পারে, তা নিশ্চিত করা।
উৎস: Investopedia. - A bank draft is also commonly known as a:
- Pay order
- Cheque
- Debit card
- Gift voucher
A bank draft is also commonly known as a Pay order.
ব্যাংক ড্রাফট (Bank Draft):
- ব্যাংক ড্রাফট হলো ব্যাংক কর্তৃক লিখিত ও স্বাক্ষরিত এমন একটি দলিল যা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ চাহিবামাত্র প্রদানের জন্য একই ব্যাংকের অন্য শাখার ওপর শর্তহীনভাবে আদেশ দেয়া হয়।
- এটি একটি নিশ্চিত (guaranteed) অর্থপ্রদানের মাধ্যম।
• ব্যাংক ড্রাফট বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ব্যাংকিং প্র্যাকটিসে Pay Order-এর সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং প্রায়ই একই অর্থে ব্যবহৃত হয়।
উল্লেখ্য,
- Pay Order হলো ব্যাংক কর্তৃক ইস্যুকৃত একটি নিরাপদ পেমেন্ট ইন্সট্রুমেন্ট, যা সাধারণত একই শহরের মধ্যে পেমেন্টের জন্য ব্যবহৃত হয়।
- Bank Draft অনেক সময় Pay Order-এর সমার্থক হিসেবে উল্লেখ করা হয়, বিশেষ করে বাংলাদেশের চাকরির পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি, টেন্ডার বা অফিসিয়াল ফি জমা দেওয়ার ক্ষেত্রে।
অন্যদিকে,
- Cheque: সাধারণ চেক ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ইস্যু হয় এবং বাউন্স হতে পারে। Bank Draft বা Pay Order ব্যাংকের নিজস্ব ফান্ড থেকে ইস্যু হয়, তাই গ্যারান্টিড।
- ডেবিট কার্ড (Debit Card) হলো ব্যাংক কর্তৃক ইস্যুকৃত একটি প্লাস্টিক পেমেন্ট কার্ড, যা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে কেনাকাটা বা এটিএম (ATM) থেকে নগদ অর্থ উত্তোলনের সুবিধা দেয়।
- Gift voucher: উপহারের ভাউচার, ব্যাংকিং পেমেন্টের সাথে সম্পর্কিত নয়।
উৎস: Investopedia. - In the context of loans, “EMI" stands for:
- Estimated Monetary Interest
- Equated Monthly Installment
- Easy Money Installment
- Equated Monthly Investment
In the context of loans, “EMI" stands for- Equated Monthly Installment.
EMI:
- EMI-এর পূর্ণরূপ: Equated Monthly Installment বা সমান মাসিক কিস্তি।
- এটি এমন একটি পেমেন্ট পদ্ধতি যার মাধ্যমে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া লোন অথবা কোনো পণ্য কেনার পর তার মূল্য একটি নির্দিষ্ট সময় ধরে প্রতি মাসে সমান কিস্তিতে পরিশোধ করা যায়। এতে মূল টাকা এবং সুদ উভয়ই অন্তর্ভুক্ত থাকে।
- ব্যক্তিগত লোন, হোম লোন, গাড়ি লোন এবং ইলেকট্রনিক্স বা মোবাইল কেনার ক্ষেত্রে এই পদ্ধতি বেশি ব্যবহৃত হয়।
উৎস: Investopedia. - What is the main purpose of KYC?
- To audit bank accounts
- To verify customer identity
- To issue cheque books
- To calculate interest
KYC-এর প্রধান উদ্দেশ্য হলো To verify customer identity (গ্রাহকের পরিচয় যাচাই করা)।
KYC:
- KYC-এর পূর্ণরূপ: Know Your Customer" বা "আপনার গ্রাহককে জানুন"।
- KYC বা “Know Your Customer” হলো আপনার গ্রাহককে জানার একটি বাধ্যতামূলক প্রক্রিয়া।
- ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট খোলার সময় গ্রাহকের পরিচয়, ঠিকানা, ছবি, এবং পেশার তথ্য যাচাই ও সংরক্ষণ করার জন্য এটি ব্যবহৃত হয়।
- এটি মানি লন্ডারিং, জালিয়াতি এবং আর্থিক অপরাধ প্রতিরোধে সহায়তা করে।
উৎস: IIFL Finance ওয়েবসাইট। - The "CRR" that banks must maintain with Bangladesh Bank stands for:
- General Repo Current Revenue Ratio Rate
- Current Revenue Ratio
- Cash Reserve Requirement
- Credit Risk Ratio
The "CRR" that banks must maintain with Bangladesh Bank stands for Cash Reserve Ratio.
CRR:
- CRR-এর পূর্ণরূপ: Cash Reserve Ratio বা ন্যূনতম রিজার্ভ অনুপাত।
- বাণিজ্যিক ব্যাংকসমূহ জনসাধারণের নিকট থেকে যে পরিমাণ অর্থ আমানত হিসেবে রাখে তা থেকে একটি নির্দিষ্ট হারে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। একে রিজার্ভের হার বলে।
- দেশে যখন অর্থের যোগান হ্রাস করতে হয় তখন কেন্দ্রীয় ব্যাংক এই হার বাড়িয়ে দেয়। এতে বাণিজ্যিক ব্যাংকের ঋণযোগ্য তহবিল হ্রাস পায় এবং ঋণের যোগানও কমে যায়। এভাবে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের অনুপাত হ্রাস-বৃদ্ধি করে অর্থের যোগান নিয়ন্ত্রণ করে।
উৎস: সামষ্টিক অর্থনীতি, বিবিএ বাংলা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। - Which of the following a specialized bank in Bangladesh?
- BD Krishi Bank
- BRAC Bank PLC
- Eastern Bank PLC
- Bank Asia PLC
BD Krishi Bank (বাংলাদেশ কৃষি ব্যাংক) একটি বিশেষায়িত ব্যাংক (Specialized Bank)।
বিশেষায়িত ব্যাংক:
- বাংলাদেশে ৩টি বিশেষায়িত ব্যাংক রয়েছে। এগুলো হলো:
১. বাংলাদেশ কৃষি ব্যাংক,
২. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক,
৩. প্রবাসী কল্যাণ ব্যাংক।• বাংলাদেশ কৃষি ব্যাংক:
- জলবায়ু-নির্ভর অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ কৃষি খাতে অর্থায়নের জন্য ১৯৭৩ সালের রাষ্ট্রপতির আদেশ নং ২৭ এর অধীনে দেশের বৃহত্তম বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) প্রতিষ্ঠিত হয়েছিল।
- বাংলাদেশ কৃষি ব্যাংক আমানত, ঋণ এবং বৈদেশিক মুদ্রার লেনদেন সহ সব ধরণের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে অনলাইন ব্যাংকিং, কম্পিউটারাইজড ব্যাংকিং এবং স্বয়ংক্রিয় বৈদেশিক রেমিট্যান্স সিস্টেম চালু করেছে।
- সরকার কর্তৃক নির্ধারিত ব্যাংকের অনুমোদিত মূলধনের পরিমাণ মাত্র ১৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন মাত্র ৯০০ কোটি টাকা।
অন্যদিকে -
- BRAC Bank PLC, Eastern Bank PLC, Bank Asia PLC বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।
উৎস: i) বাংলাদেশ কৃষি ব্যাংক ওয়েবসাইট।
ii) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট। - "MFS" in the context of Bangladeshi banking refers to:
- Mobile Financial
- Monthly Financial Statement
- Mutual Fund Scheme
- Microfinance Strategy
MFS:
- MFS-এর পূর্ণরূপ: Mobile Financial Services.
• Mobile Financial Services (MFS) বা মোবাইল আর্থিক সেবা হলো মোবাইল ফোন ব্যবহার করে ব্যাংকিং এবং আর্থিক লেনদেন করার একটি ডিজিটাল পদ্ধতি। মোবাইল নম্বরের বিপরীতে অর্থ লেনদেনের জন্য যে একাউন্ট খোলা হয় তাই MFS হিসাব, যেখানে গ্রাহকের টাকা ইলেকট্রনিক উপায়ে জমা থাকে।
- এটা গ্রাহ কদেরকে ব্যাংকিং কার্যক্রমের সাথে মোবাইল নেটওয়ার্ক এর মাধ্যমে সেবা দিয়ে থাকে।
- একজন মোবাইল ফোন ব্যবহারকারী ব্যাংকে না গিয়ে বাড়িতে বসে প্রয়োজনীয় আর্থিক লেনদেন সম্পাদন করতে পারেন।
- বাংলাদেশে অনেক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে যেমন, বিকাশ, নগদ, উপায়, রকেট, বিনিময় ইত্যাদি।
- এই সেবার মাধ্যমে নিজের MFS একাউন্টে নগদ টাকা জমা করা যায়। নিজের একাউন্ট হতে অন্যের MFS একাউন্টে টাকা পাঠানো যায়।
- MFS একাউন্টে জমানো টাকা দিয়ে যে কোন পণ্য ও সেবা কেনাকাটা করা যায়; বিদ্যুৎ গ্যাস পানির বিল, টিউশান ফি ইত্যাদি পরিশোধ করা যায় এবং প্রয়োজনে MFS একাউন্টে জমাকৃত টাকা তোলা যায়।
উৎস: i) Bangladesh Bank.
ii) দ্য ডেইলি স্টার বাংলা। - An "LC" in international trade, commonly handled by banks in Bangladesh, is:
- Letter of Credit
- Legal Contract
- Local Currency
- Loan Certificate
LC:
- LC-এর পূর্ণরূপ: Letter of Credit.
- এটি বাংলায় 'প্রত্যয়পত্র' নামে পরিচিত।
- Letter of Credit হলো আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ বৈদেশিক বাণিজ্যিক দলিল। এটি একটি ব্যাংকের জারি করা একটি দলিল যা নির্দিষ্ট শর্ত পূরণের পরে বিক্রেতাকে অর্থ পরিশোধের নিশ্চয়তা দেয়।
- এর মাধ্যমে ব্যাংক নিশ্চয়তা দেয় যে, চুক্তিনুযায়ী সঠিক কাগজপত্র ও পণ্য হস্তান্তরের পর বিক্রেতা তার প্রাপ্য অর্থ পাবেন।
- এটি প্রধানত আমদানিকারক ও রপ্তানিকারকের ঝুঁকি কমায়।
উৎস: i) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
ii) Investopedia. - What does SLR stand for?
- Statutory Liquidity Ratio
- Saving Loan Rate
- Systematic Lending Ratio
- Secure Loan Return
SLR:
- SLR-এর পূর্ণরূপ: Statutory Liquidity Ratio বা সংবিধিবদ্ধ তারল্য অনুপাত।
- এটি বাণিজ্যিক ব্যাংকগুলোর তাদের মোট আমানতের একটি নির্দিষ্ট অংশ যা বাণিজ্যিক ব্যাংকগুলিকে তাদের নিজস্ব ভল্টে সোনার সম্পদ, নগদ বা সরকার- অনুমোদিত সিকিউরিটি হিসাবে বজায় রাখার জন্য বাধ্যতামূলক করা হয়।
- এটি ব্যাংকগুলোর তারল্য সংকট এড়াতে এবং আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক (যেমন বাংলাদেশ ব্যাংক) নির্ধারণ করে দেয়।
- মূল উদ্দেশ্য: ব্যাংকগুলোর নগদ অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।
- SLR এর হার বাড়লে ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষমতা কমে যায়, আর কমলে ঋণ দেওয়ার ক্ষমতা বাড়ে।
উৎস: The Business Standard. - What does Fin Tech mean?
- Financial Technology
- Fiscal Training
- Finance Technical
- Financial Treasury
• FinTech (Financial Technology) বলতে প্রযুক্তির মাধ্যমে আর্থিক সেবা প্রদান ও ব্যবস্থাপনাকে বোঝায়।
• FinTech (Financial Technology):
- FinTech শব্দটি “Financial Technology” এর সংক্ষিপ্ত রূপ।
- এটি এমন একটি প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা, যার মাধ্যমে আর্থিক সেবা দ্রুত, সহজ এবং দক্ষভাবে প্রদান করা হয়।
- FinTech আধুনিক ব্যাংকিং, লেনদেন, বিনিয়োগ এবং অর্থ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- ইন্টারনেট, মোবাইল অ্যাপ, সফটওয়্যার এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এই সেবা পরিচালিত হয়।• FinTech-এর প্রধান বৈশিষ্ট্য:
- প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা প্রদান।
- দ্রুত ও সহজ লেনদেন ব্যবস্থা।
- গ্রাহকের জন্য সময় ও খরচ সাশ্রয়।
- ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করা।
- ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা প্রদান।• FinTech-এর ব্যবহার:
- মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিং।
- ডিজিটাল পেমেন্ট ও অর্থ স্থানান্তর।
- অনলাইন বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা।
- ই-ওয়ালেট ও ক্যাশলেস লেনদেন ব্যবস্থা।উৎস:
1) Encyclopaedia Britannica. [Link]
2) Computer & ICT Cloud, Live Publications. - Which organization regulates Money Market in Bangladesh?
- MRA
- MoF
- Bangladesh Bank
- NBR
অর্থ বাজার (Money Market):
- বাংলাদেশে মুদ্রা বাজার বা আর্থিক ব্যবস্থা নিয়ন্ত্রণকারী প্রধান সংস্থ হলো বাংলাদেশ ব্যাংক। দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে এটি মুদ্রানীতি প্রণয়ন, কাগজের নোট মুদ্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ এবং টাকার বিনিময় হার নির্ধারণের মাধ্যমে পুরো আর্থিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে।
- যে বাজারে স্বল্পমেয়াদি অর্থাৎ এক বছরের কম মেয়াদ সম্পন্ন আর্থিক সম্পদসমূহ লেনদেন হয় তাকে অর্থ বাজার বলে।
- অর্থ বাজার নির্দিষ্ট কোন স্থানে কেন্দ্রীভূত থাকে না। আর্থিক প্রতিষ্ঠানের সাহায্যে অর্থ বাজার পরিচালিত হয় যেমন: কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি।
- সাধারনত কেন্দ্রীয় ব্যাংক অর্থ বাজার নিয়ন্ত্রণ করে এবং এটি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী।
- অর্থ বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো বাণিজ্যিক ব্যাংক, কারণ এটি ব্যবসায় প্রতিষ্ঠান ও ব্যক্তি শ্রেণিকে স্বল্পমেয়াদি ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে অর্থ সরবরাহ করে থাকে। যেমন: ব্যাংক বাণিজ্যিক কাগজ বাট্টাকরণের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানকে অর্থায়ন সুবিধা প্রদান করে।
- আর্থিক বাজারের প্রধান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হল কেন্দ্রিয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক।
উৎস: i) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Investopedia.