বিরোধ যোজক: - এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে। যেমন- - এত পড়লাম, কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না। - তাকে আসতে বললাম, তবু এল না।
অন্যদিকে, কারণ যোজক: - এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ। যেমন- - জিনিসের দাম বেড়েছে, কারণ চাহিদা বেশি। - বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।
সাধারণ যোজক: - এ ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকে যোগ করে। যেমন – - রহিম ও করিম এই কাজটি করেছে। - জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো।
বিকল্প যোজক: - এ ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে। যেমন - - লাল বা নীল কলমটা আনো। - চা না-হয় কফি খান।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২২ সংস্করণ)।