মেধাবী
Toggle menu

কাল সন্ধ্যায় আমরা ফুটবল খেলা দেখছিলাম।'- বাক্যটি কোন কালের উদাহরণ?

সঠিক উত্তর
ঘটমান অতীত

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• বাক্যটি  ঘটমান অতীত কালের উদাহরণ।

অতীত কাল:
যে ক্রিয়া পুর্বে ঘটে গেছে, তাকে অতীত কাল বলে। অতীত কালের চারটি রূপ:

সাধারণ অতীত কাল :
যে ক্রিয়া সাধারণভাবে অতীতে অর্থাৎ বর্তমান কালের পূর্বে সংঘটিত হয়েছে তার সংঘটন কালই সাধ অতীত কাল।
যেমন-
- পুলিশ সন্ত্রাসী ছেলেটিকে মেরে ফেলল। 

ঘটমান অতীত কাল :
অতীতে কোনো কাজ চলছিল এবং তখনও কাজটি শেষ হয়নি; এরূপ অর্থে ঘটমান অতীত ব্যবহৃত হয়।
যেমন-
- কাল সন্ধ্যায় আমরা ফুটবল খেলা দেখছিলাম।

পুরাঘটিত অতীত কাল :
যে ক্রিয়া অতীতে ঘটেছে এবং এর প্রভাবও শেষ হয়ে গেছে। তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে।
যেমন-
- দায়িত্বটি আমি পালন করেছিলাম।

নিত্যবৃত্ত অতীত কাল :
অতীতকালে যে ক্রিয়া সাধারণভাবে এবং সচরাচর ঘটতো তার কাল নিত্যবৃত্ত অতীত কাল।
যেমন-
- প্রতিদিন বিকেলে আমরা শহিদ মিনারে আড্ডা দিতাম।

 উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি- ড. হায়াত মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ঘটমান অতীত সঠিক
সাধারণ অতীত
নিত্যবৃত্ত অতীত
পুরাঘটিত অতীত

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড