মূল বিষয়বস্তুতে যান

যে সব গোলাকার ব্যাকটেরিয়া এককভাবে অবস্থান করে তাকে কী বলে?

সঠিক উত্তর

মাইক্রোকক্কাস

সঠিক উত্তর: মাইক্রোকক্কাস

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

গাণিতিক যুক্তি ১ নম্বর

কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়? ১-২-৫-১০-১৩-২৬-২৯-৪৮

গাণিতিক যুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

কোষের আকারের ভিত্তিতে ব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস: - কোষের আকৃতি অনুসারে ব্যাকটেরিয়াকে চার ভাগে ভাগ করা হয়েছে। যথা- (ক) কক্কাস, (খ) ব্যাসিলাস, (গ) স্পাইরিলাম এবং (ঘ) কমা আকৃতি। কক্কাস: - গোলাকার ব্যাকটেরিয়াকে বলা হয় কক্কাস। - কক্কাস ব্যাকটেরিয়া আবার পাঁচ রকমের। যথা- ১। মাইক্রোকক্কাস: - যে সব গোলাকার ব্যাকটেরিয়া এককভাবে অবস্থান করে তাকে মাইক্রোকক্কাস বলে। উদাহরণ- Micrococcus denitrificans. ২। ডিপ্লোকক্কাস: - যে সব গোলাকার ব্যাকটেরিয়া জোড়ায় জোড়ায় থাকে তাদেরকে ডিপ্লোকক্কাস বলে। উদাহরণ- Diplococcus pneumoniae. ৩। স্ট্যাফাইলোকক্কাস: - যে সব গোলাকার ব্যাকটেরিয়া অনিয়মিত গুচ্ছাকারে সাজান থাকে তাকে স্ট্যাফাইলোকক্কাস বলে। উদাহরণ- Staphylococcus aureus. ৪। স্ট্রেপটোকক্কাস: - যে সব গোলাকার ব্যাকটেরিয়া চেইনের মত সাজানো থাকে তাকে স্ট্রেপটোকক্কাস বলে। উদাহরণ- Streptococcus lactis. ৫। সারসিনা: - যে সকল গোলাকার ব্যাকটেরিয়া নিয়মিত দলে অবস্থান করে সমান সমান দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা বিশিষ্ট একটি ঘন তলের মত গঠন করে তাদেরকে সারসিনা বলে। উদাহরণ- Sarcina lutea. উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মাইক্রোকক্কাস সঠিক
  2. ডিপ্লোকক্কাস
  3. সারসিনা
  4. স্ট্রেপটোকক্কাস

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

গাণিতিক যুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়? ১-২-৫-১০-১৩-২৬-২৯-৪৮

  2. 2

    Which of the following pair is similar in relationship to GOGGLES: EYES::?

  3. 3দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
  4. 4একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত একক?
  5. 5৩/৪ এবং ৪/৭ এর ল.সা.গু কত?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল