মেধাবী
Toggle menu

যে ভাজক টিস্যুর কোষ সব তলেই বিভাজিত হয় তাকে বলে -

সঠিক উত্তর
মাস ভাজক টিস্যু

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বিভাজন প্রক্রিয়া অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ:- বিভাজন প্রক্রিয়ার ভিন্নতার উপর ভিত্তি করে ভাজক টিস্যুকে তিনভাগে বিভক্ত করা হয়। যথা - ১। মাস ভাজক টিস্যু, ২। রিব ভাজক টিস্যু ও ৩। প্লেট ভাজক টিস্যু। ১। মাস ভাজক টিস্যু: - যে ভাজক টিস্যুর কোষ সব তলেই বিভাজিত হয়, তাকে মাস ভাজক টিস্যু বলে। - এ প্রকার বিভাজনের ফলে উদ্ভিদ দেহের আয়তন বাড়ে। যেমন- কর্টেক্স, এন্ডোস্পার্ম। ২। রিব ভাজক টিস্যু: - যে ভাজক টিস্যুর কোষগুলো মাত্র একটি তলে বিভক্ত হয়, তাকে রিব ভাজক টিস্যু বলে। - এ ধরনের বিভাজনের ফলে এক সারি কোষ সৃষ্টি হয়। যেমন- মূল ও কান্ডের মজ্জা। ৩। প্লেট ভাজক টিস্যু: - যে ভাজক টিস্যুর কোষগুলো দুটি তলে বিভক্ত হয়, তাদের প্লেট ভাজক টিস্যু বলা হয়। যেমন- পাতার টিস্যু। উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

মাস ভাজক টিস্যু সঠিক
প্লেট ভাজক টিস্যু
রিব ভাজক টিস্যু
গ্রাউন্ড ভাজক টিস্যু

প্রশ্ন তথ্য

বিষয়
মানসিক দক্ষতা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড