মূল বিষয়বস্তুতে যান

Yalta Conference'-এ জাতিসংঘের কোন অঙ্গের ভেটো ক্ষমতা চূড়ান্ত হয়?

সঠিক উত্তর

নিরাপত্তা পরিষদ

সঠিক উত্তর: নিরাপত্তা পরিষদ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ইয়াল্টা সম্মেলন:- ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় যখন সুনিশ্চিত তখন মিত্রপক্ষীয় তিন রাষ্ট্রপ্রধান রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন ক্রিমিয়ার ইয়াল্টা প্রদেশে এক বৈঠকে মিলিত হন।- সেখানে তাঁদের মধ্যে আন্তর্জাতিক সমস্যা সম্পর্কে আলোচনা হয়।- যা জাতিসংঘ গঠনের ইতিহাসে 'Yalta Conference' নামে পরিচিত।- এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের 'ভেটো ক্ষমতা' (Veto Power) নির্ধারিত হয়।- এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত।⇒ সম্মেলনের মূল আলোচনা বিষয়:- জার্মানির পরাজয় ও ভবিষ্যৎ: জার্মানি পরাজিত হলে তার ভাগ-বাটোয়ারা এবং এর পরবর্তী শাসন কিভাবে হবে, তা নিয়ে আলোচনা করা হয়। এ সময় জার্মানির বিভाजन এবং ন্যাজি নেতাদের বিচার করার সিদ্ধান্ত নেওয়া হয়।- জাতিসংঘের প্রতিষ্ঠা: জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য একটি সংস্থা গঠন করা হয়, যাতে পরবর্তী সময়ে বিশ্বের শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা যায়। এখানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন এবং চীন ও ফ্রান্সকে স্থান দেওয়া হয়।- পোল্যান্ডের ভবিষ্যৎ: পোল্যান্ডের সীমান্ত পরিবর্তন এবং সরকারের প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়, যাতে সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিমী শক্তিগুলোর মধ্যে সমঝোতা তৈরি করা যায়।- ইউরোপে মুক্ত নির্বাচন: পূর্ব ইউরোপের দেশগুলোতে মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো হবে, এমন একটি ঘোষণা করা হয়।উল্লেখ্য,- ভোটদান পদ্ধতি নিয়ে একটি মীমাংসায় উপনীত হয়েছিলেন শীর্ষ নেতারা। বলা হলো যে, প্রস্তাবিত জাতিসংঘ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার দাযিত্ব থাকবে নিরাপত্তা পরিষদের হাতে। নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য থাকবে এবং তাদের অনুমোদন ছাড়া বিশ্ব শান্তি ও নিরপত্তার কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। পরবর্তীকালে এটাকে বলা হয়েছে ভেটো শক্তি (Veto Power)। এ সম্মেলনে স্ট্যালিন নিরাপত্তা পরিষদের সকল প্রস্তাবে ভেটো ক্ষমতা ব্যবহারের দাবি প্রত্যাহার করতে সম্মত হন। স্থির হয় যে, কেবলমাত্র অপ্রণালীগত প্রস্তাবে যেমন বিশ্বশান্তি রক্ষা, যুদ্ধ বন্ধ ইত্যাদি প্রশ্নে ভেটো ক্ষমতা ব্যবহার করা যাবে।উৎস: History.com

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সাধারণ পরিষদ
  2. নিরাপত্তা পরিষদ সঠিক
  3. অর্থনৈতিক পরিষদ
  4. বর্ণিত সবগুলো

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল