এক্সরে (X-ray) সম্পর্কে কোনটি সঠিক?
সঠিক উত্তর
সঠিক উত্তর: এটি তড়িৎচৌম্বক বিকিরণ
সঠিক উত্তর
সঠিক উত্তর: এটি তড়িৎচৌম্বক বিকিরণ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –
বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• এক্সরে (X-ray) হলো তড়িৎচৌম্বক বিকিরণের একটি প্রকার, যার তরঙ্গ দৈর্ঘ্য খুবই ক্ষুদ্র।
• এক্সরে (X-ray):
- এক্সরে হলো এক ধরনের তড়িৎচৌম্বক বিকিরণ।
- এক্সরের তরঙ্গ দৈর্ঘ্য সাধারণ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে অনেক কম।
- এই রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 10-10 m এর কাছাকাছি।
- ১৮৯৫ সালে রন্টজেন এক্সরে আবিস্কার করেন।
- এক্সরে রঞ্জন রশ্মি নামেও পরিচিত।
• চিকিৎসা বিজ্ঞানে এক্সরের ব্যবহার:
- স্থানচ্যুত হাড়, হাড়ে ফাটল, ভেঙে যাওয়া হাড় সহজেই সনাক্ত করা যায়।
- দাঁতের গোড়ায় ঘা, ক্ষয় ইত্যাদি নির্ণয়ে ব্যবহৃত হয়।
- পেটের এক্সরের সাহায্যে অন্ত্রের প্রতিবন্ধকতা শনাক্ত করা যায়।
- পিত্ত থলি ও কিডনির পাথর সনাক্ত করা যায়।
- বুকের এক্সরের মাধ্যমে ফুসফুসের রোগ যেমন যক্ষ্মা, নিউমোনিয়া, ক্যান্সার নির্ণয় করা যায়।
- রেডিওথেরাপিতে এক্সরে ব্যবহার করে ক্যান্সার কোষ ধ্বংস করা যায়।
• নিরাপত্তা সতর্কতা:
- অপ্রয়োজনীয় বিকিরণ থেকে রক্ষা পেতে সীসা নির্মিত এপ্রোন ব্যবহার করা হয়।
- গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
উৎস:
১) পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) Science Expert, Live Publications.
রেফারেন্স মাত্র
বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন