মেধাবী
Toggle menu

World Justice Project' নিম্নের কোন সূচক প্রকাশ করে?

সঠিক উত্তর
আইনের শাসন সূচক

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বিভিন্ন সূচক:
→ ই-কমার্স সূচক প্রকাশ করে - UNCTAD।
→ গণতন্ত্র সূচক প্রকাশ করে - The Economist Intelligence Unit.
→ আইনের শাসন সূচক প্রকাশ করে - The World Justice Project (USA).
→ মানব উন্নয়ন সূচক প্রকাশ করে - UNDP.
→ বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করে - Reporters without Borders.
→ সুখ সূচক প্রকাশ করে - Sustainable Development Solution Network (SDSN).
→ বৈশ্বিক শান্তি সূচক প্রকাশ করে - Institute of Economic and Peace (IEP).
→ দূর্নীতি সূচক প্রকাশ করে - Transparency International.

• World Justice Project (WJP):
- যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি)।
- যা বিশ্বব্যাপী আইন ব্যবস্থা এবং সুশাসন নিয়ে কাজ করে থাকে।
- সংস্থাটি ২০০৯ সাল থেকে প্রতিবছর বিভিন্ন দেশের আইন ব্যবস্থা এবং সুশাসনের অবস্থা পরিমাপ ও মূল্যায়ন করে বাষির্ক প্রতিবেদন প্রকাশ করে আসছে।
- ‘WJP Rule of Law Index' শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়।

৮টি বিষয় বিবেচনায় নিয়ে আইনের শাসনের এই সূচক তৈরি করা হয়:
→ রাষ্ট্রীয় ক্ষমতার সীমাবদ্ধতা,
→ নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগ,
→ জননিরাপত্তা,
→ মৌলিক অধিকার,
→ দুর্নীতি,
→ সরকারি তথ্য প্রকাশ,
→ দেওয়ানি বিচার ও
→ ফৌজদারি বিচার।

সর্বশেষ WJP প্রকাশিত আইনের শাসন সূচক-২০২৩ প্রতিবেদন অনুসারে:
→ শীর্ষ দেশ: ডেনমার্ক,
→ সর্বনিম্ন দেশ: ভেনেজুয়েলা,
→ বাংলাদেশের অবস্থান: ১২৭তম।

উৎস: ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ই-কমার্স সূচক
গণতন্ত্র সূচক
বৈশ্বিক শান্তি সূচক
আইনের শাসন সূচক সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড