মেধাবী
Toggle menu

World Justice Project নিচের কোন সূচকটি প্রকাশ করে?

সঠিক উত্তর
আইনের শাসন সূচক

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

World Justice Project আইনের শাসন সূচক প্রকাশ করে।

World Justice Project (WJP):
- World Justice Project একটি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান।
- এটি বিশ্বব্যাপী আইন ব্যবস্থা এবং সুশাসন নিয়ে কাজ করে থাকে।
- সংস্থাটি ২০০৯ সাল থেকে প্রতিবছর বিভিন্ন দেশের আইন ব্যবস্থা এবং সুশাসনের অবস্থা পরিমাপ ও মূল্যায়ন করে বাষির্ক প্রতিবেদন প্রকাশ করে আসছে।
- ‘WJP Rule of Law Index' শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়।

⇒ ৮টি বিষয় বিবেচনায় নিয়ে আইনের শাসনের এই সূচক তৈরি করা হয়:
- রাষ্ট্রীয় ক্ষমতার সীমাবদ্ধতা,
- নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগ,
- জননিরাপত্তা,
- মৌলিক অধিকার,
- দুর্নীতি,
- সরকারি তথ্য প্রকাশ,
- দেওয়ানি বিচার ও
- ফৌজদারি বিচার।

বিভিন্ন সূচক:
- ই-কমার্স সূচক প্রকাশ করে: UNCTAD.
- গণতন্ত্র সূচক প্রকাশ করে: The Economist Intelligence Unit.
- আইনের শাসন সূচক প্রকাশ করে: The World Justice Project (USA).
- মানব উন্নয়ন সূচক প্রকাশ করে: UNDP.
- বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করে: Reporters without Borders.
- সুখ সূচক প্রকাশ করে: Sustainable Development Solution Network (SDSN).
- বৈশ্বিক শান্তি সূচক প্রকাশ করে: Institute of Economic and Peace (IEP).
- দূর্নীতি সূচক প্রকাশ করে: Transparency International.

উৎস: World Justice Project ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

আইনের শাসন সূচক সঠিক
গণতন্ত্র সূচক
মানব উন্নয়ন সূচক
দূর্নীতি সূচক

প্রশ্ন তথ্য

বিষয়
আইন
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড