মেধাবী
Toggle menu

স্বভাব অর্থে 'অ' প্রত্যয়যোগে গঠিত শব্দ-

সঠিক উত্তর
তপস + অ = তাপস

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে অ ( অন, অএ ,ষ্ণ) প্রত্যয় যোগে বিভিন্ন অর্থে শব্দ গঠিত হয়।
• স্বভাব অর্থে : তপস + অ = তাপস,
ছত্র + অ = ছাত্র ।
• অপত্য অর্থে : যদু + অ = যাদব,
দনু + অ = দানব,
পাণ্ডু + অ = পাণ্ডব,
• ভক্ত বা উপাসক অর্থে : শিব + অ = শৈব,
শক্তি + অ = শাক্ত,
বিষ্ণু + অ = বৈষ্ণব
• ভাবার্থে : মুনি + অ = মৌন,
গুরু + অ = গৌরব,
• রচিত অর্থে : ব্যাকরণ + অ = বৈয়াকরণ,
স্মৃতি + অ = স্মার্ত
• বিকার অর্থে : তিল + অ = তৈল,
হেম + অ = হৈম
• তৎ-সম্বন্ধীয় অর্থে : পৃথিবী + অ = পার্থিব,
নিশা + অ = নৈশ,
দেব + অ = দৈব,
বিধি + অ = বৈধ

উৎস : প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

সকল অপশন

রেফারেন্স মাত্র

পাণ্ডু + অ = পাণ্ডব
শিব + অ = শৈব
তপস + অ = তাপস সঠিক
মুনি + অ = মৌন

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড