মূল বিষয়বস্তুতে যান

WiMax stands for-

সঠিক উত্তর

Worldwide Interoperability for Microwave Access

সঠিক উত্তর: Worldwide Interoperability for Microwave Access

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ নম্বর

নিচের কোনটি Anti- Virus Software নয়?

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ওয়াই ম্যাক্স শব্দটি ২০০১ সালের জুন মাসে ওয়াই ম্যাক্স ফোরাম কর্তৃক গঠিত হয়। এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access (WiMax)। ওয়াই ম্যাক্স হচ্ছে একটি যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগলিক অঞ্চলে দ্রুত গতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে ।

২০০৫ সালে ওয়াই ম্যাক্স রিভিশন ৪০ মেগাবিট/সেকেন্ড পর্যন্ত বিট রেট প্রদান করে যা ২০১১ সালে ১ গেগাবিট/সেকেন্ড পর্যন্ত প্রদান করতে সক্ষম হয়। একে চতুর্থ জেনারেশনের মোবাইল প্রযুক্তির অংশ বা তারবিহীন যোগাযোগ প্রযুক্তির 4G ও বলা হয়। ওয়াই-ম্যাক্স ৭৫ মেগাবিট/সেকেন্ড পর্যন্ত ডেটা ট্রান্সফার রেট প্রদান করে যা সাধারণ ক্যাবল-মডেম (Cable Modem) এর তুলনায় অপেক্ষাকৃত দ্রুত ।

♦ ওয়াই ম্যাক্সের সুবিধাসমূহ-
-কোন ভৌগলিক অঞ্চলের শেষ প্রান্ত পর্যন্ত ব্রডব্যান্ডে প্রবেশ নিশ্চিত করতে ক্যাবল (Cable) ও ডিজিটাল -সাবস্ক্রাইবার লাইনের (Digital Subscriber Line) তারবিহীন বিকল্প পদ্ধতি হলো ওয়াই ম্যাক্স। ফলে খুব সহজেই ইন্টারনেটে প্রবেশ করা যায়।
-ডেটা আদান প্রদান, টেলিযোগাযোগ (Voice Over Internet Protocol VOIP) এবং আইপি টিভি সার্ভিস (ট্রিপল প্লে) ইত্যাদি বিভিন্ন কাজে ব্যাপক সহায়তা প্রদান করে ।
-ধারাবাহিক পরিকল্পনার অংশ হিসেবে ব্যবসাক্ষেত্রে ইন্টারনেট সংযোগে সহায়তা প্রদান করে।
-স্মার্ট গ্রীডস (Grids) এবং মিটারিং (Metering)।
-অন্যান্য নেটওয়ার্কের তুলনায় খরচ অপেক্ষাকৃত কম ।
-স্পেকট্রাল কর্মদক্ষতা যথেষ্ট ভাল ।
-ওয়াই ম্যাক্স সেলুলার ফোনের স্থলাভিষিক্ত হয়েছে যার সামগ্রিক ধারণ ক্ষমতা অপেক্ষাকৃত বেশি ।

ওয়াই ম্যাক্সের অসুবিধাসমূহ-
- ওয়াই ম্যাক্স ৫০ কিলোমিটারের বেশি দূরত্বে ৭০ মেগাবিট/সেকেন্ড এর বেশি গতি প্রদান করতে পারে না। দূরত্ব বাড়তে থাকলে অতিরিক্ত বেস স্টেশনের প্রয়োজনীয়তা দেখা দেয়। ফলে খরচ বেড়ে যায়। একটি একক সেক্টরে একাধিক সক্রিয় ব্যবহারকারী থাকলে পারফরম্যান্স খারাপ হয়ে যায়।
- দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সিগন্যাল সমস্যা দেখা দেয় ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণী।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. World Interoperability for Microwave Access
  2. Worldwide Interoperability for Medium Access
  3. Worldwide Interoperability of Microwave Access
  4. Worldwide Interoperability for Microwave Access সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1নিচের কোনটি Anti- Virus Software নয়?
  2. 2

    RFID বলতে বোঝায়?

  3. 3কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  4. 4নিচের কোনটি output device নয়?
  5. 5নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল