জুলিয়াস সিজার: - জুলিয়াস সিজার একজন রোমান সম্রাট। - গায়াস জুলিয়াস সিজার খ্রিষ্টপূর্ব ১০০ সালের ১২ বা ১৩ জুলাই ইতালির রোমে জন্মগ্রহণ করেছিলেন। - তিনি ছিলেন একজন রোমান জেনারেল এবং রাজনীতিবিদ যিনি নিজেকে রোমান সাম্রাজ্যের স্বৈরশাসক নামে অভিহিত করেছিলেন। - জুলিয়াসের বিখ্যাত বানী: 'এলাম, দেখলাম, জয় করলাম'। - রোমের নাগরিকরা গল, ব্রিটেন, মিশর এবং আফ্রিকায় সিজারের অভিযানগুলোর জন্য তাকে পছন্দ করেছিল। - খ্রিষ্টপূর্ব ৪৪ সালের ১৫ই মার্চ রোমীয় সিনেটে জুলিয়াস সিজারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল। - এর ফলে রোমীয় প্রজাতন্ত্রের পতনের পথ উন্মুক্ত হয়।