মেধাবী
Toggle menu

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে স্থাপিত প্রথম ইউনিটের ক্ষমতা কত মেগা ওয়াট?

সঠিক উত্তর
১২০০ মেগা ওয়াট

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র:- পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে।- এটি নির্মাণে কারিগরি ও আর্থিক সহায়তা করছে রাশিয়া।- রাশিয়ান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম এতে কারিগরি সহায়তা করছে। অপর রাশিয়ান কোম্পানি টিভিএল জয়েন্ট স্টক এতে জ্বালানি সরবরাহ করবে।- তবে বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পে অর্থ সহায়তা করছে ভারত সরকার।- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে স্থাপিত প্রথম ইউনিটের ক্ষমতা ১২০০ মেগা ওয়াট।- মোট উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট।- মোট ব্যয় প্রায় ১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার।- রাশিয়া সরকার ঋণ দিচ্ছে ১১.৪ বিলিয়ন ডলার।- ২০২৩ সালে কেন্দ্রটি চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।- রূপপুর পরমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মূল জ্বালানি হলো ইউরেনিয়াম-২৩৫।তথ্যসূত্র - রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

৮০০ মেগা ওয়াট
১০০০ মেগা ওয়াট
১২০০ মেগা ওয়াট সঠিক
১৪০০ মেগা ওয়াট

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড