ইস্ট:
- বাড়িতে বা বেকারিতে পাউরুটি ফোলানোর জন্য ইস্ট ব্যবহার করা হয়।
-
ইস্ট এক প্রকার ছত্রাক যা কার্বহাইড্রেট ও অক্সিজেনের উপর ক্রিয়া করে CO2 গ্যাস উৎপন্ন করে যা পাউরুটি ফুলে উঠতে সাহায্য করে।
- এভাবে উৎপন্ন CO
2 গ্যাস পাউরুটি ফোলাতে সাহায্য করে।
- পাউরুটি প্রয়োজনীয় পরিমাণ ফোলার পর ওভেনে বেকিং করা হয়।
- উত্তাপে ইস্ট মরে যায় এবং CO
2 উৎপন্ন হওয়াও বন্ধ হয়ে যায়। ফলে রুটি ফোলাও বন্ধ হয়ে যায়।
বেকিং পাউডার: - বেকিং পাউডার হচ্ছে NaHCO
3 ও পটাশিয়াম বাই-টারটারেটের অথবা সোডিয়াম অ্যালুমিনিয়াম সালফেট এর মিশ্রণ।
- উত্তপ্ত করলে বেকিং পাউডার থেকে CO
2 গ্যাস নির্গত হয় যা কেক বা রুটিকে ফুলতে সাহায্য করে।
সিরকা বা ভিনেগার: - এসিটিক এসিডের (CH
3COOH) ৫-৬% জলীয় দ্রবণকে ভিনেগার বা সিরকা বলা হয়।
- এসিটিক এসিড একটি দুর্বল এসিড এজন্য এটি খুব অল্প পরিমাণ H
+ উৎপন্ন করে।
- এর p
H মান ৭ এর কিছুটা কম।

- খাদ্য সংরক্ষণের জন্য ভিনেগার বা সিরকা ব্যবহৃত হয়ে থাকে।
- খাদ্য পঁচে যাওয়ার জন্য ব্যাকটেরিয়া দায়ী।
- ভিনেগারের H
+ আয়ন ব্যাকটেরিয়ার প্রোটিন ও ফ্যাটকে আর্দ্রবিশ্লেষিত করে ফেলে। ফলে ব্যাকটেরিয়া মরে যায়। এতে করে খাদ্যের পচন ক্রিয়া বন্ধ হয়ে যায়।
- অনেক ক্ষেত্রে মাছ, মাংস রান্নার সময়ও ভিনেগার ব্যবহার করা হয়। এতে সহজে মাছ ও মাংস নরম হয়ে যায়।
উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।