মেধাবী
Toggle menu

‘কৃত্তিবাস ভদ্র’ ছদ্মনামে লিখতেন কে?

সঠিক উত্তর
প্রেমেন্দ্র মিত্র

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

⇒ প্রেমেন্দ্র মিত্র সাহিত্য-সাধনার প্রথম পর্বে তিনি ‘কৃত্তিবাস ভদ্র’ ছদ্মনামে লিখতেন।

অন্যদিকে,
• মোহিতলাল মজুমদার এর ছদ্মনাম হলো কৃত্তিবাস ওঝা, সত্যসুন্দর দাস।
• প্যারীচাঁদ মিত্র এর ছদ্মনাম 'টেকচাঁদ ঠাকুর।
• মানিক বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম 'প্রবোধকুমার'।

⇒ প্রেমেন্দ্র মিত্র:
- প্রেমেন্দ্র মিত্র একাধারে কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক।
- প্রেমেন্দ্র মিত্রের জন্ম ১৯০৪ সালের সেপ্টেম্বর মাসে কাশিতে।
- প্রেমেন্দ্র মিত্র কল্লোল পত্রিকার একজন নিয়মিত লেখক ছিলেন।
- প্রেমেন্দ্র মিত্র কলকাতার সাউথ সাবার্বন স্কুল থেকে ম্যাট্রিক (১৯২০) পাস করে সাহিত্য-সাধনায় মনোযোগী হয়ে ওঠেন।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- পঞ্চশর, 
- বেনামী বন্দর, 
- পুতুল ও প্রতিমা, 
- মৃত্তিকা ইত্যাদি।

• তাঁর রচিত উপন্যাস: 
- পাঁক, 
- কুয়াশা, 
- মিছিল, 
- উপনয়ন , 
- আগামীকাল, 
 - প্রতিশোধ, 
- প্রতিধ্বনি ফেরে, 
- অন্য এক নাম,
- পা বাড়ালেই রাস্তা ইদ্যাদি।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

প্যারীচাঁদ মিত্র
প্রেমেন্দ্র মিত্র সঠিক
মোহিতলাল মজুমদার
মানিক বন্দ্যোপাধ্যায়

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড