“চলে মুসাফির’ কার রচিত ভ্রমণকাহিনী?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জসীমউদ্দিন
সঠিক উত্তর
সঠিক উত্তর: জসীমউদ্দিন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬) : পল্লীকবি হিসেবে খ্যাত। তবে অনেকে মনে করেন তিনি আধুনিক কবি।
তার কাব্যগ্রন্থ -
- বালুচর,
- রাখালী,
- ধানক্ষেত,
- রূপবতী,
- মাটির কান্না,
- সুচয়নী।
বিখ্যাত গাথাকাব্যগুলো হলো-
- নকশীকাঁথার মাঠ,
- সোজন বাদিয়ার ঘাট,
- মা যে জননী কান্দে।
তার রচিত ভ্রমণকাহিনি হলো-
- চলে মুসাফির,
- হলদে পরীর দেশ,
- যে দেশে মানুষ বড়।
নাট্যগ্রন্থ -
- পদ্মাপাড়,
- বেদের মেয়ে,
- মধূমালা,
-পল্লীবধূ।
- ‘জীবন কথা’ হলো তার আত্মজীবনী।
- ‘যাদের দেখেছি’ এবং ‘ঠাকুর বাড়ির আঙিনায়’ হলো তার রচিত স্মৃতিকথা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন