⇒ 'একটি তুলসী গাছের কাহিনী' গল্প: - প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর কালজয়ী সৃষ্টি একটি তুলসী গাছের কাহিনী। - 'একটি তুলসী গাছের কাহিনী' গল্পটি “দুই তীর ও অন্যান্য গল্প “ গ্রন্থ থেকে নেয়া । - এই গ্রন্থের জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ ১৯৬৫ সালে আদমজী পুরস্কার পান । - দেশভাগের সময় কলকাতা থেকে কিছু মুসলমান এদেশে এসে একটি বাড়িতে আশ্রয় নেয়। এবং কিছু দিনের মধ্যে জানতে পারে বাড়িটি সংখ্যালঘু হিন্দুদের পরিত্যক্ত। এ বাড়ির লোকেরাও প্রাণভয়ে ভারকে পালিয়ে গেছে। - বাড়িতে একটি তুলসী গাছ আবিষ্কার হয়। এরকম হাহিনি নিয়েই গল্পটি সামনের দিকে এগিয়ে চলেছে। - এই গল্পে দেখা যায় দেশবিভাগের নির্মম পরিণিতিতে সর্বস্বান্ত মানুষের মানবিক মূল্যবোধ ও পরিস্থিতির কাছে জিন্মি হবার চিত্র।
============== ⇒ সৈয়দ ওয়ালীউল্লাহ: - সৈয়দ ওয়ালীউল্লাহ ছিলেন একজন কথাসাহিত্যিক, নাট্যকার। - তিন ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন। - তিনি ফেনি স্কুলের ছাত্রাবস্থায় ‘ভোরের আলো’ নামে হাতে লেখ পত্রিকার সম্পাদনা করেন। - তাঁর প্রকাশিত প্রথম গল্প ‘হঠাৎ আলোর ঝলকানি’। এটি ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়। - ১৯৪৫ থেকে ১৯৪৭ পর্যন্ত কলকাতার ‘দৈনিক স্টেটসম্যান’ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। - তারঁ রচিত প্রথম উপন্যাস ‘লালসালু’ (১৯৪৮)।
• তাঁর রচিত অন্যান্য উপন্যাস: - চাঁদের অমাবস্যা, - কাঁদো নদী কাঁদো। - দি আগলি এশিয়ান।
• তাঁর রচিত গল্পগ্রন্থ: - নয়নচারা, - দুই তীর ও অন্যান্য গল্প।
• তাঁর রচিত নাটক: - বহিপীর, - তরঙ্গভঙ্গ, - উজান মৃত্যু।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।