মূল বিষয়বস্তুতে যান
মেধাবী

‘জ্বলো চিতাবাঘ’ কাব্যগ্রন্থটি কার রচনা?

সঠিক উত্তর

হুমায়ুন আজাদ

সঠিক উত্তর: হুমায়ুন আজাদ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ‘জ্বলো চিতাবাঘ’ কাব্যগ্রন্থ:
 • হুমায়ুন আজাদ তিন বছর কবিতা ও দেশ থেকে দূরে বাস করে ব্যাকুল হয়ে উঠেছিলেন কবিতা ও দেশের জন্যে, দেশে ফিরে আসার পর অন্যান্য লেখার-গবেষণা ও সমালোচনার-পাশাপাশি দু-বছরে লেখা হয় জ্বলো চিতাবাঘ-এর কবিতাগুলো।
 • এ-বইয়ের কবিতাগুলো অনেক ভিন্ন ও জটিল, অনেকটা প্রতীকবাদী কবিতার রীতিতে লেখা, অনেক বেশি পরোক্ষ।  
 • এটি হুমায়ুন আজাদ প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ। 

• হুমায়ুন আজাদ:
- হুমায়ুন আজাদ একজন কবি, ঔপন্যাসিক, গল্পকার, গবেষক, ভাষাবিজ্ঞানী।
- তিনি বিক্রমপুরের রাড়িখালে ১৯৪৭ সালের ২৮ এপ্রিল জন্মগ্রহণ করেন।
- ১৯৭৩ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্য অলৌকিক ইস্টিমার।
- তাঁর প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ জ্বলো চিতাবাঘ। 

• হুমায়ুন আজাদ রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- অলৌকিক ইস্টিমার
- জ্বলো চিতাবাঘ
- যতোই গভীরে যাই মধু,
- যতোই উপরে যাই নীল,
- সবকিছু নষ্টদের অধিকারে যাবে'
- কাফনে মোড়া অশ্রুবিন্দু ইত্যাদি। 

• এছাড়াও, হুমায়ুন আজাদ রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস- 'ছাপ্পান্ন হাজার বর্গমাইল' (১৯৯৪)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘জ্বলো চিতাবাঘ’ কাব্যগ্রন্থ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. হুমায়ুন আজাদ সঠিক
  2. শামসুর রাহমান
  3. সৈয়দ শামসুল হক
  4. শওকত আলী

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  3. 3

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

  4. 4

    ‘সঞ্চয়িতা’ কার কব্য সংকলন?

  5. 5

    “তোমারেই যেন ভালবাসিয়াছি শত রূপে শত বার/ জনমে জনমে যুগে যুগে অনিবার।”- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?

মেধাবী অ্যাপ

বিনামূল্যে · ৪.৯★

ডাউনলোড