জীবন আমার বোন: - মাহমুদুল হকের বহুল পঠিত উপন্যাস 'জীবন আমার বোন'। - বরাবরই মধ্যবিত্তের জীবনসংগ্রাম, তাদের দ্বিধাগ্রস্ততা, অপূর্ণতা আর সুবিধাবাদী চরিত্র অসাধারণভাবে এঁকেছেন এই শিল্পী তাঁর প্রতিটি উপন্যাসে। - উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহেদুল করিমের মধ্যবিত্তীয় সুবিধাবাদী মানসিকতার পাশাপাশি যুদ্ধের নানা বাস্তবতায় নিজের বোঝাপড়াও লেখক তুলে ধরেন পাঠকের সামনে। - লেখকের অসামান্য উপস্থাপনা, ভাষার কাব্যিক ব্যঞ্জনায় ছোট্ট, হৃদয়গ্রাহী উপন্যাসটি যতই পড়া যায় ততই বিষমবেদনায় ভারাক্রান্ত করে।
মাহমুদুল হক: - তিনি ১৯৪০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। - তিনি ১৯৭৭ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
- তাঁর রচিত সাহিত্যকর্ম: উপন্যাস: - কালো বরফ - জীবন আমার বোন - অনুর পাঠশালা - নিরাপদ তন্দ্রা - অশরীরী - চিক্কোর কাবুল - খেলাঘর - মাটির জাহাজ ইত্যাদি।
উৎস: ১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। ২) লাইভ এমসিকিউ লেকচার -১৭।