মেধাবী
Toggle menu

‘অরণ্য নীলিমা’ উপন্যাসটি কার রচনা?

সঠিক উত্তর
আহসান হাবীব

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

⇒ 'অরণ্য নীলিমা' উপন্যাস:
- উদীয়মান মুসলমান মধ্যবিত্ত বাঙালি সমাজের প্রতিনিধি এক তরুণ চিত্রশিল্পী ও তাঁর স্ত্রীর মনোজাগতিক সংকটকে উপজীব্য করে রচিত আহসান হাবীবের 'অরণ্য নীলিমা' উপন্যাসটি।
- উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৬২ সালে।
- এটি আহসান হাবীব রচিত একমাত্র উপন্যাস।

===========
⇒ আহসান হাবীব:

- আহসান হাবীব একজন কবি ও সাংবাদিক।
- তিনি ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।
- আহসান হাবীব এর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম 'সারাদুপুর'।
- ১৯৬৪ সালে ঢাকা থেকে ‘সারা দুপুর’ প্রকাশিত হয়। কাব্যগ্রন্থটিতে মোট কবিতার সংখ্যা ২৬। কাব্যভাষা, ঐতিহ্যান্বেষণ ও বক্তব্য প্রকাশে কবি এখানে পরিপক্ব।

• আহসান হাবীব রচিত অন্যান্য কাব্যগ্রন্থ-
- রাত্রিশেষ (প্রথম প্রকাশিত),
- মেঘ বলে চৈত্রে যাবো,
- দু'হাতে দুই আদিম পাথর,
- ছায়া হরিণ,
- সারাদুপুর,
- আশায় বসতি।

• তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ:
- ছোটদের পাকিস্তান,
- বৃষ্টিপড়ে টাপুর টুপুর,
- ছুটির দিন দুপুরে।

অন্যদিকে,
• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 'অরণ্যবহ্নি' সাঁওতাল বিদ্রোহ নিয়ে লেখা।
• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস ‘আরণ্যক’। ভাগলপুরের নিকটবর্তী বনঞ্চলের নিম্নবিত্ত মানুষের জীবন নিয়ে রচিত হয়েছে আরণ্যক উপন্যাস।
• ‘জাগো তবে অরণ্য কন্যারা’ সুফিয়া কামাল রচিত ‘উদাত্ত পৃথিবী’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত একটি কবিতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

সুফিয়া কামাল
বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
আহসান হাবীব সঠিক
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড