Correct Answer: ক) Alfred Tennyson.
প্রশ্নে উদ্ধৃত লাইনগুলো Victorian যুগের অন্যতম প্রধান কবি Alfred, Lord Tennyson-এর বিখ্যাত কবিতা Ulysses থেকে নেওয়া হয়েছে।
• বাংলা অর্থ:
“সময় ও ভাগ্যের আঘাতে আমরা দুর্বল হয়ে পড়েছি, কিন্তু আমাদের ইচ্ছাশক্তি এখনো দৃঢ়—সংগ্রাম করতে, অনুসন্ধান করতে, খুঁজে পেতে এবং কখনো হার না মানতে।”
• ভাবার্থ:
এই পংক্তিগুলো মানুষের অদম্য মনোবল, সংগ্রামী চেতনা এবং প্রতিকূলতার কাছে আত্মসমর্পণ না করার মানসিকতাকে প্রকাশ করে। বয়স, সময় ও নিয়তি মানুষকে শারীরিকভাবে দুর্বল করতে পারে, কিন্তু দৃঢ় ইচ্ছাশক্তি তাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
• Ulysses:
- Ulysses Alfred, Lord Tennyson-এর একটি বিখ্যাত dramatic monologue.
- কবিতাটি blank verse-এ রচিত।
- এর কেন্দ্রীয় চরিত্র Ulysses, যিনি দীর্ঘ যুদ্ধ ও অভিযানের পর নিজ দেশে ফিরে এসেও শান্ত, স্থির জীবন মেনে নিতে পারেন না।
- তিনি আবার নতুন অভিজ্ঞতা, জ্ঞান ও অজানার সন্ধানে যাত্রা করতে চান।
• গুরুত্বপূর্ণ উদ্ধৃতি:
“Tho' much is taken, much abides...”
“Made weak by time and fate, but strong in will
To strive, to seek, to find, and not to yield.”
এই শেষ লাইনটি English literature-এর অন্যতম বিখ্যাত inspirational quotation.
• Alfred Tennyson:
- তিনি হলেন Victorian Period এর অন্যতম কবি যাকে এই যুগের Chief representative হিসাবে ধরা হয়।
- তিনি তাঁর melodious language এর জন্য অনেক প্রসিদ্ধ এবং তাঁকে Lyric Poet বলা হয়ে থাকে।
• Some notable works:
- The Lotos-Eaters.
- Oenone.
- Morte d'Arthur.
- Locksley Hall.
- In Memoriam A.H.H.
- Tithonus, etc.
Source:
1. Britannica.
2. English Essence by Website.
3. An ABC of English Literature by Dr Mofizar Rahman.