মেধাবী
Toggle menu

জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে?

সঠিক উত্তর
ট্রাইগভে লাই

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রাইগভে লাই। তিনি ফেব্রুয়ারি ১৯৪৬ থেকে নভেম্বর ১৯৫২ মেয়াদে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন।
- দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড। তিনি সুইডেনের অধিবাসী ছিলেন। ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর আফ্রিকার জাম্বিয়ায় বিমান দুর্ঘটনায় মারা যান। ১৯৬১ সালে তিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- তৃতীয় মহাসচিব ছিলেন মিয়ানমারের উ থান্ট (প্রথম এশীয় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন)।
- চতুর্থ মহাসচিব অস্ট্রিয়ার কুর্ট ওয়ার্ল্ডহেইম (তার সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে)।
- পঞ্চম মহাসচিব পেরুর জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (প্রথম আমেরিকান)।
- ষষ্ঠ মহাসচিব মিশরের ড. বুট্রোস ঘালি (প্রথম আফ্রিকান)।
- সপ্তম মহাসচিব ঘানা'র কফি আনান (২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী)।
- অষ্টম মহাসচিব দক্ষিণ কোরিয়ার বান কি মুন।
- নবম ও বর্তমান মহাসচিব পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেস।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)

সকল অপশন

রেফারেন্স মাত্র

জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার
দ্যাগ হ্যামারশোল্ড
ট্রাইগভে লাই সঠিক
ড. বুট্রোস ঘালি

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড