• 'কণ্ঠস্বর' সাহিত্য পত্রিকার সম্পাদক - আবদুল্লাহ আবু সায়ীদ।
'কণ্ঠস্বর' পত্রিকা:
- আবদুল্লাহ আবু সায়ীদ সম্পাদিত ‘কণ্ঠস্বর’ কেবল একটি পত্রিকা নয়, একটি বৃহৎ আন্দোলনের সূতিকাগার।
- এই পত্রিকার সারথি হিসেবে, পত্রিকার সাহিত্যাদর্শ আর সাহিত্য-উদ্দেশ্যের নির্মাতা হিসেবে, সাংগঠনিক কাজকর্মের সম্পাদক হিসেবে আবদুল্লাহ আবু সায়ীদ নিষ্ঠার সঙ্গে যে পরিশ্রম করেছেন, তা বাংলাদেশের সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
- বাংলাদেশের বাংলা সাহিত্যে বিশ শতকের ষাটের দশকে বেশ কয়েকটি লিটল ম্যাগাজিন বা ছোট-কাগজ প্রকাশিত হয়ে সাহিত্য ক্ষেত্রে নতুন দিগ্বলয় সৃষ্টি করে।
- এর মধ্যে 'কণ্ঠস্বর' অন্যতম।
- ১৯৬৫ সালে লিটল ম্যাগাজিন হিসেবে প্রকাশিত হলেও পরে তা নিয়মিত সাহিত্যপত্র রূপে এক দশকের বেশি সময় ধরে প্রকাশিত হয়।
- এর সম্পাদক ছিলেন আবদুল্লাহ আবু সায়ীদ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।