মূল বিষয়বস্তুতে যান

বাংলায় আকবরের শেষ সুবাদার কে ছিলেন?

সঠিক উত্তর

মানসিংহ

সঠিক উত্তর: মানসিংহ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• আকবরের শেষ সুবাদার:
- বাংলায় আকবরের শেষ সুবাদার ছিলেন রাজা মানসিংহ।
- তিনি ছিলেন রাজপুত এবং একজন দক্ষ সেনাপতি।
- মানসিংহ তাঁর ছেলে দুর্জন সিংহকে বিশাল বাহিনী নিয়ে ভাটি আক্রমণ করতে পাঠান।
- ব্রহ্মপুত্র তীরে এগারসিন্ধুতে ঈসা খান দুর্জন সিংহকে পরাজিত ও নিহত করেন।
- কথিত আছে যে, ঈসা খানের সাথে মানসিংহের একক যুদ্ধ হয়।
- জনশ্রুতি হচ্ছে যে, ঈসা খান মানসিংহকে একক যুদ্ধে আহ্ববান করেন এবং ঘোষণা করেন যে, যুদ্ধে জয়ী যিনি হবেন তিনিই বাংলার কর্তৃত্ব লাভ করবেন।
- মানসিংহ এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। মানসিংহ যুদ্ধ ক্ষেত্রে আসেন এবং ঈসা খানের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে মানসিংহের তরবারি ভেঙ্গে গেলে ঈসা খান তাঁকে আঘাত না করে নিজের তরবারি মানসিংহকে দেন।
- কিন্তু, মানসিংহ তরবারি না নিয়ে ঘোড়া থেকে নেমে আসেন। ঈসা খান তখন মানসিংহকে মল্লযুদ্ধে আহবান করলে তিনি তা গ্রহণ না করে ঈসা খানকে আলিঙ্গন করেন এবং তাঁর সাহস ও মহানুভবতায় মুগ্ধ হয়ে তাঁর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন।
- মানসিংহ শিবিরে ফিরে গেলে তাঁর রাণী তাঁকে গ্রহণ করতে অস্বীকার করেন।
- তিনি বলেন যে, মানসিংহের কাপুরুষতার জন্য সম্রাট মানসিংহকে হত্যা করবেন এবং রাণী বিধবা হয়ে যাবেন। ঈসা খান নিজে এই সমস্যার সমাধান করেন। তিনি মানসিংহের সাথে সম্রাটের দরবারে যেতে রাজি হন। সেখানে সম্রাট ঈসা খানকে বন্দী করেন।
কিন্তু মানসিংহের কাছে সকল কথা শুনে সম্রাট আকবর ঈসা খানকে উপাধি ও জায়গীর দিয়ে স্বদেশে ফেরৎ পাঠান।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ইসলাম খান
  2. দুর্জন সিংহ
  3. মানসিংহ সঠিক
  4. শায়েস্তা খান

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল