মূল বিষয়বস্তুতে যান

'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেন কে?

সঠিক উত্তর

রবীন্দ্রনাথ ঠাকুর

সঠিক উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে বা ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ, কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ঠাকুর পরিবারের পূর্বপুরুষরা পূর্ববঙ্গ থেকে ব্যবসায়ের সূত্রে কলকাতায় গিয়ে বসবাস শুরু করেছিলেন।
- রবীন্দ্রনাথ ঠাকুরকে 'বিশ্বকবি' অভিধায় ভূষিত করা হয়।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'গীতাঞ্জলি' তার সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর একটি।
- এটি মূলত ১৫৭ টি গানের সংকলন। গীতাঞ্জলির গানগুলো মূলত কবিতা।
- এই গানগুলি ১৯০৮ ও ১৯০৯ সালে রচিত এবং ১৯১০ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

- 'গীতাঞ্জলি'র ইংরেজি অনুবাদের নাম Song Offerings এবং এটি ১৯১২ সালে লন্ডন থেকে প্রকাশিত হয়।
- গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই।
- Song Offerings - এর ভূমিকা লেখেন ইংরেজ কবি - ডব্লিউ.বি. ইয়েটস।
- Song Offerings গ্রন্থের জন্য এশীয়দের মধ্যে প্রথম ব্যক্তি হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস: নোবেল কমিটির অফিসিয়াল ওয়েবসাইট, বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আর্নেস্ট হেমিংওয়ে
  2. ডব্লিউ.বি ইয়েটস
  3. এজরা পাউন্ড
  4. রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল