মেধাবী
Toggle menu

দেওয়ানি কার্যবিধির অধীন রিসিভারের পারিশ্রমিক কে নির্ধারণ করেন?

সঠিক উত্তর
আদালত

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• আদেশ ৪০ : রিসিভার নিয়োগ [Appointment of receivers]

বিধি ১: রিসিভার নিয়োগ:

১) আদালতের কাছে ন্যায়সঙ্গত ও সুবিধাজনক বলে প্রতীয়মান হলে আদালত আদেশ দিয়ে-
ক) ডিক্রির পূর্বে বা পরে কোনো সম্পত্তির রিসিভার নিয়োগ করতে পারেন;
খ) সম্পত্তির দখল বা জিম্মাদারী হতে কোনো ব্যক্তিকে অপসারণ করতে পারেন;
গ) উহা রিসিভারের দখলে, হেফাজতে বা ব্যবস্থাপনায় সোপর্দ করতে পারেন; এবং
ঘ) মোকদ্দমা দায়ের করা ও জবাব দেওয়া এবং সম্পত্তি আদায়করণ, ব্যবস্থাপনা, নিরাপদকরণ, সংরক্ষণ এবং উন্নয়ন, উহার খাজনা এবং মুনাফা সংগ্রহ, উক্ত খাজনা ও মুনাফার প্রয়োগ ও হস্তান্তর এবং দলিল সম্পাদন সম্পর্কে মালিকের নিজের যেরূপ ক্ষমতা আসে সেরূপ বা আদালত যে সকল ক্ষমতা উপযুক্ত মনে করেন, রিসিভারকে অনুরূপ সকল ক্ষমতা প্রদান করতে পারেন।

২) কোনো ব্যক্তিকে সম্পত্তির দখল ও জিম্মাদারী হতে অপসারণের জন্য যাকে মোকদ্দমার কোনো একটি পক্ষের অনুরূপভাবে অপসারণের বর্তমান অধিকার নাই, অত্র বিধির কোনো কিছু আদালতকেও উক্ত ব্যক্তিকে অনুরূপ অপসারণের ক্ষমতা দিবে না।

বিধি ২: পারিশ্রমিক [Remuneration] :
আদালত একটি সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা রিসিভারের কাজের জন্য পারিশ্রমিক ধার্য করতে পারবেন।

সকল অপশন

রেফারেন্স মাত্র

আদালত সঠিক
মোকদ্দমার পক্ষদ্বয়
সম্পত্তির মালিক
সম্পত্তির দখলদার

প্রশ্ন তথ্য

বিষয়
আইন
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড