মেধাবী
Toggle menu

সিমলা চুক্তিতে ভারতের পক্ষে স্বাক্ষর করেন কে?

সঠিক উত্তর

ইন্দিরা গান্ধী

সঠিক উত্তর: ইন্দিরা গান্ধী

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• সিমলা চুক্তি:
- সিমলা চুক্তি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর যুদ্ধে বাংলাদেশকে সমর্থন দানকারী দেশ ভারত এবং প্রতিপক্ষ পাকিস্তানের মধ্যে সম্পাদিত একটি শান্তিচুক্তি।
- পাকিস্তান সেনাবাহিনী ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে এবং যুদ্ধবন্দী হিসেবে ভারত তাদের নিরাপত্তা হেফাজতে নিয়ে যায়।
- বাংলাদেশ যুদ্ধাপরাধী হিসেবে এদের বিচার করতে চেয়েছিল।
- ভারতের হেফাজত থেকে যুদ্ধবন্দীদের মুক্তি এবং যুদ্ধবন্দি হিসেবে তাদের বিচার রহিতকরণ ছিল পাকিস্তান সরকারের জন্য একটি জাতীয় জরুরি বিষয়।

- অপরদিকে একটি শান্তিকামী জাতি হিসেবে ভারতের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা ছিল ভারতের জন্য খুবই জরুরি।
- এ প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এবং ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী সিমলায় এক শীর্ষ বৈঠকে মিলিত হয়ে একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেন।

সূত্র: বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. রাজীব গান্ধী
  2. ইন্দিরা গান্ধী সঠিক
  3. লাল বাহাদুর শাস্ত্রী
  4. অটল বিহারী বাজপেয়ী

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  4. 4

    Where is the setting of the play ‘Hamlet’?

  5. 5

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড